Tag: Madhyom

Madhyom

  • Supreme Court: আক্রোশ মেটাতে ৪৯৮-এ ধারা ব্যবহার করা যাবে না, ‘সুপ্রিম’ নির্দেশ

    Supreme Court: আক্রোশ মেটাতে ৪৯৮-এ ধারা ব্যবহার করা যাবে না, ‘সুপ্রিম’ নির্দেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: ৪৯৮-এ ধারার (Section 498A) অপব্যবহার হচ্ছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠেছে। এবার সুপ্রিম কোর্টও জানিয়ে দিল, কোনও সমস্যা হলেই ব্যক্তিগত শত্রুতা বা আক্রোশ মেটাতে বধূ নির্যাতন বিরোধী আইনের ৪৯৮-এ ধারাকে ঢাল হিসেবে ব্যবহার করা যাবে না (Supreme Court)। মঙ্গলবার ১০ ডিসেম্বর বধূ নির্যাতনের একটি মামলার প্রেক্ষিতে এমনই পর্যবেক্ষণ দেশের শীর্ষ আদালতের।

    ৪৯৮-এ ধারার অপব্যবহার (Supreme Court)

    সুপ্রিম কোর্ট সতর্ক করে জানিয়েছে, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে ৪৯৮-এ ধারার অপব্যবহারও করা হচ্ছে। স্বামী ও তাঁর পরিবারের বিরুদ্ধে স্ত্রীর দায়ের হওয়া ওই মামলাও খারিজ করে দিয়েছে বিচারপতি বিভি নাগারত্ন ও বিচারপতি এন কোটিশ্বর সিংয়ের ডিভিশন বেঞ্চ। এর আগে দেশের সব হাইকোর্ট ও পুলিশকে সুপ্রিম কোর্ট একাধিকবার এই মর্মে সতর্ক করেছে যে বধূ নির্যাতনের অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮-এ ধারার অপব্যবহার করা হচ্ছে (Supreme Court)। শীর্ষ আদালত এও জানিয়েছিল, অকারণে কাউকে হেনস্থা করার জন্য যেন ৪৯৮-এ ধারা ব্যবহৃত হয়। বধূ নির্যাতনের ওই মামলায় মিথ্যে অভিযোগ করা হয়েছে – এই যুক্তিতে মামলা খারিজের পাশাপাশি অভিযোগকারীকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।

    আরও পড়ুন: মোদি জমানায় ভারতের স্নাতকদের মধ্যে বেড়েছে কর্মসংস্থানের উপযোগিতা, বলছে রিপোর্ট

    গার্হস্থ্য হিংসা থেকে বাঁচানোর জন্য আনা হয়েছিল আইন

    এদিন শীর্ষ আদালত জানিয়ে দেয়, ৪৯৮-এ ধারা আনা হয়েছিল বিবাহিত মহিলাদের গার্হস্থ্য হিংসা থেকে বাঁচানোর জন্য। এই প্রসঙ্গেই আদালতের পর্যবেক্ষণ, সম্প্রতি দেশের সর্বত্র বৈবাহিক সম্পর্কে সমস্যার ঘটনা বেড়ে গিয়েছে। এর সঙ্গেই দেখা যাচ্ছে, ৪৯৮-এর মতো ধারার অপব্যবহার হচ্ছে। ব্যক্তিগত শত্রুতা চরিতার্থ করতেই স্বামী ও তাঁর পরিবারের বিরুদ্ধে এই আইন ব্যবহার করছেন স্ত্রী। সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, নির্যাতনের সারবত্তাহীন অভিযোগের ভিত্তিতে এই ধরনের মামলা হলে আদতে তা আইনের অপব্যবহার। এই মামলায় সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে কোনও স্পষ্ট প্রমাণ না থাকলে এই ধরনের মামলা দায়েরের আগে সতর্ক হতে হবে।

    প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের (Supreme Court) এই পর্যবেক্ষণ এমন একটা সময়ে প্রকাশ্যে এল, যখন গার্হস্থ্য সমস্যা নিয়ে বেঙ্গালুরুর এক আইটি কর্মী অতুল সুভাষের মৃত্যুকে ঘিরে (Section 498A) তোলপাড় দেশ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     

  • Bangladesh Crisis: বাংলাদেশে নির্যাতনের শিকার আওয়ামি লিগের সংখ্যালঘু নেতা-মন্ত্রীরাও! ইউনূসের রোষে দিন কাটছে জেলে

    Bangladesh Crisis: বাংলাদেশে নির্যাতনের শিকার আওয়ামি লিগের সংখ্যালঘু নেতা-মন্ত্রীরাও! ইউনূসের রোষে দিন কাটছে জেলে

    হাসিনা সরকারকে উৎখাত করার পর থেকেই অশান্ত বাংলাদেশ। মন্দির ভাঙচুর, আগুন, মারধর, খুন-সবেতেই টার্গেট সংখ্যালঘু হিন্দু। শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া ইউনূসের কঙ্কালসার চেহারাটা এখন গোটা বিশ্বের কাছে পরিষ্কার। ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর গোটা বিশ্ব জেনে গিয়েছে, কী ভয়াবহ এবং আতঙ্কের পরিবেশ সেখানে। শুধু কি সাধারণ নিরীহ হিন্দু বা হিন্দুদের মন্দির? না, বেছে বেছে কাঠগড়ায় তুলে চরম শাস্তি দেওয়া হয়েছে আওয়ামি লিগপন্থী জনপ্রতিনিধি, পুলিশ অফিসার থেকে শুরু করে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পদস্থ কর্তাদেরও। কীভাবে বাংলাদেশে হিন্দুদের ওপর নিপীড়ন চলছে, কীভাবে একের পর এক সরকারি অফিসার বা জনপ্রতিনিধির ওপর শাস্তির খাঁড়া নেমে আসছে, তা নিয়েই আমাদের ধারাবাহিক প্রতিবেদন। আজ প্রথম পর্ব।

    অশান্ত বাংলাদেশ: টার্গেট হিন্দু-১

     

    মাধ্যম নিউজ ডেস্ক: গত অগাস্ট মাসে বাংলাদেশে (Bangladesh Crisis) আওয়ামি লিগ সরকারের পতন হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তার পর থেকেই সে দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়ে গিয়েছে, এমন অভিযোগ বারবার উঠছে। ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকার এতদিন পরেও অবস্থার পরিবর্তন হয়নি। বার বার বাংলাদেশের নানা প্রান্ত থেকে সংখ্যালঘু নিপীড়নের অভিযোগ প্রকাশ্যে আসছে। এই ধরনের অভিযোগ প্রসঙ্গে ঢাকা বরাবর দাবি করে এসেছে, বিদেশি সংবাদমাধ্যমে ভুল প্রচার হচ্ছে। যে ভাবে বাংলাদেশের পরিস্থিতি সেখানে তুলে ধরা হচ্ছে, বিষয়টি আদৌ তেমন নয়। প্রয়োজনে বিদেশি সাংবাদিকদের ঢাকায় গিয়ে পরিস্থিতি দেখে আসতেও বলা হয়েছে। কিন্তু তার মাঝেই সম্প্রতি ঘরোয়া বৈঠকে সংখ্যালঘুদের সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস। এমনকী নিজেদের কেরামতি দেখাতে গিয়ে ইউনূস প্রশাসন যে তথ্য প্রকাশ্যে এনেছে, তাতে তারা সংখ্যালঘুদের ওপর অত্যাচারের কথা এই প্রথম স্বীকারও করে নিয়েছে। আসুন এবার ফিরে দেখা যাক, কীভাবে ইউনূস সরকার বিরোধী শিবিরে একের পর এক নির্মম আঘাত হেনেছে। আওয়ামি লিগের সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত একাধিক মন্ত্রী ও সংসদ সদস্যকেও রেয়াত করা হয়নি। বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড তাঁদের আটক করেছে অথবা তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই লেখায় সেই তথ্যই তুলে ধরা হল।

    টার্গেট সংখ্যালঘু নেতা-জনপ্রতিনিধি

    বাংলাদেশের (Bangladesh Crisis)  ঠাকুরগাঁও-১ আসনের প্রাক্তন সংসদ সদস্য এবং জলসম্পদমন্ত্রী এমএম রমেশচন্দ্র সেনকে পুলিশ আটক করে। রিপোর্ট অনুযায়ী, গত ১৬ অগাস্ট নিজের বাড়ি থেকে গ্রেফতার হন হাসিনা জমানার এই প্রাক্তন মন্ত্রী। তাঁর স্ত্রী অঞ্জলি সেন জানিয়েছিলেন, গ্রেফতার করতে এসে পুলিশ কর্মীরা বলেছিল, ভালোর জন্যই নাকি রমেশবাবুকে নিয়ে যাওয়া হচ্ছে, আবার ৩০ মিনিটের মধ্যে তাঁকে ফিরিয়ে দিয়ে যাওয়া হবে। তবে পরেই রমেশবাবুকে গ্রেফতার করা হয়। কিন্তু আর ফিরিয়ে দেওয়া হয়নি। পরে পুলিশি হেফাজতে ছিলেন রমেশচন্দ্র সেন। এখন রয়েছেন জেলে।

    একইভাবে, বাংলাদেশের প্রাক্তন ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী গ্রেফতার করে। এছাড়া এমপি ধীরেন্দ্রনাথ শম্ভু এবং সাবেক মন্ত্রী সাধনচন্দ্র মজুমদারকেও আটক করা হয়। বিজিবি জানায়, অবৈধভাবে ভারতে পালানোর সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্তে প্রাক্তন ভূমিমন্ত্রী ও খুলনা-৫ আসনের প্রাক্তন এমপি নারায়ণচন্দ্র চন্দকে আটক করা হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণচন্দ্র চন্দ। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 

    রেহাই পাননি মন্ত্রীও

    এছাড়া, বাংলাদেশ (Bangladesh Crisis) আওয়ামি লিগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসিমকুমার কিল, তাঁর স্ত্রী এবং সংসদ সদস্য অপু কিল সহ আরও অনেক জনপ্রিয় নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এই নেতাদের মধ্যে প্রাক্তন সংসদ সদস্য বীরেন সিকদার, স্থানীয় সরকার ও সমবায়মন্ত্রী স্বপন ভট্টাচার্য এবং আওয়ামি লিগের অন্যান্য নেতৃবৃন্দও রয়েছেন।

    এখানেই শেষ নয়। প্রতিহিংসার খিদে যত দিন গিয়েছে, বেড়েই গিয়েছে। খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসন থেকে নবম, দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামি লিগের মনোনয়ন নিয়ে পরপর চারবার সংসদ সদস্য হন জেলা আওয়ামি লিগের সাধারণ সম্পাদক সাধনচন্দ্র মজুমদার। ২০১৮ সালে তৃতীয়বারের মতো সংসদ সদস্য হওয়ার পর তিনি খাদ্যমন্ত্রীর দায়িত্ব পান। আওয়ামি লিগের বিগত সরকারেও খাদ্যমন্ত্রী ছিলেন তিনি।

    আরও পড়ুন: অশান্ত বাংলাদেশে জোর ধাক্কা পোশাক শিল্পে! ভারত হতে পারে বিশ্বের নয়া গন্তব্য

     রোষে আওয়ামি লিগের সংখ্যালঘু সমর্থকরাও

    এছাড়া, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ, যিনি ১২তম সংসদ নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, এবং আরও অনেক নেতাকে টার্গেট করা হয়েছে। অন্যদের মধ্যে রয়েছেন আনন্দিত সরকার, প্রণবগোপাল দত্ত, সংসদ সদস্য মৃণালকান্তি দাস, প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন এবং আনন্দিত রায়।

    এই দমন-পীড়ন শুধুমাত্র কেন্দ্রীয় নেতাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং আওয়ামি লিগের সংখ্যালঘু সমর্থক এবং তৃণমূল স্তরের নেতাদের ওপরও এই নিপীড়ন চালানো হয়েছে সমান ভাবে। এই নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে হত্যা মামলাও রয়েছে। বাংলাদেশে এই সময়ে সংখ্যালঘু নেতাদের প্রতি এই ধরনের নির্যাতন এবং দমন-পীড়ন এক দীর্ঘস্থায়ী রাজনৈতিক সংকটের প্রতিফলন, যা দেশের রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি করেছে।

    ছাড় পাননি পুলিশ অফিসাররাও। তাঁদের ওপরও নানা ভাবে শাস্তির খাঁড়া নামিয়ে আনা হয়েছে। পরের কিস্তিতে আমরা সেই বিষয়েই বিশদে আলোচনা করব।                                                                   (…..চলবে)

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ram Mandir: একটি বাবরি মসজিদের পাল্টা মুর্শিদাবাদে ২২টি রাম মন্দির করা হবে, ঘোষণা হিন্দু সেনার

    Ram Mandir: একটি বাবরি মসজিদের পাল্টা মুর্শিদাবাদে ২২টি রাম মন্দির করা হবে, ঘোষণা হিন্দু সেনার

    মাধ্যম নিউজ ডেস্ক: মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ তৈরির কথা বলেছেন হুমায়ুন কবীর। পাল্টা মুর্শিদাবাদের (Murshidabad) প্রতিটি বিধানসভায় একটি করে রাম মন্দির তৈরি করা হবে, দাবি করলেন বঙ্গীয় হিন্দু সেনার সভাপতি অম্বিকানন্দ মহারাজ। তিনি বলেন, বেলডাঙায় বাবরি মসজিদ তৈরি হোক, তাতে কোনও আপত্তি নেই। তবে তাঁরা জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্রে রাম মন্দিরের (Ram Mandir) আদলে একটি করে মন্দির তৈরি করবেন। বঙ্গীয় হিন্দু সেনার সভাপতি যা বলেছেন, তাতে জেলায় ২২টি রাম মন্দির তৈরি করা হবে।

    বঙ্গীয় হিন্দু সেনার সভাপতি আর কী বললেন? (Ram Mandir)

    ভিডিও বার্তায় বঙ্গীয় হিন্দু সেনার সভাপতি অম্বিকানন্দ মহারাজ আরও বলেছেন, ‘‘মাই ডিয়ার হুমায়ুন কবীর, আপনি ঘোষণা করেছেন যে বেলডাঙায় নাকি একটি বাবরি মসজিদ তৈরি করবেন। সেটার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ২০২৫ সালের ৬ ডিসেম্বর। বাবরি মসজিদ তৈরির জন্য আপনাকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি হুমায়ুন সাহেব। আপনি বাবরি মসজিদ বানান। বেলডাঙার মাটিতেই বানান। আপনাকে আমরা আমন্ত্রণ জানাব, মুর্শিদাবাদের প্রত্যেক বিধানসভায় একটি করে রাম মন্দির (Ram Mandir) তৈরি করার জন্য। মুর্শিদাবাদের প্রত্যেক বিধানসভায় একটি করে রাম মন্দির তৈরি করব।’’

    আরও পড়ুন: “নীতীশ তো চোখের আরাম করতে যাচ্ছেন”, লালুর মন্তব্যে তুঙ্গে বিতর্ক

    বাবরি মসজিদ নিয়ে কী বললেন তৃণমূল বিধায়ক?

    বেলডাঙায় বাবরি মসজিদ তৈরির বিষয়ে নিজের অবস্থানে অনড় আছেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন। তিনি বলেছেন, ‘‘আমি একজন স্বাধীনচেতা মানুষ। আমি ইসলাম ধর্ম মেনে চলি। আমার মসজিদ বানানোর অধিকার আছে। ভারতবর্ষের সমস্ত নিয়ম মেনে আমি মসজিদ তৈরি করব। আর তাই এই বিষয়টানিয়ে কে কী বললেন, তাতে আমার যায় আসে না। তাঁদের প্রশ্নেরও উত্তর দেওয়ার কোনও প্রয়োজন বোধ করি না।’’ সেই সঙ্গে ভরতপুরের তৃণমূল বিধায়ক জানিয়েছেন, বাবরি মসজিদ উদ্বোধনের সময় যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকবেন, তাঁকে আমন্ত্রণ জানানো হবে। সেই সময় যিনি ভারতের প্রধানমন্ত্রী থাকবেন, তাঁর কাছেও আমন্ত্রণ যাবে।

    রাম মন্দির তৈরির পক্ষে সওয়াল করল বিজেপি

    অন্যদিকে, বুধবার বিজেপির মুর্শিদাবাদ দক্ষিণ জেলার সভাপতি শাখারভ সরকার সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন যে মুর্শিদাবাদের আগামী ৬ ডিসেম্বর ২০২৫, নাহলে ২০২৬ সালের ২২ জানুয়ারি রাম মন্দির (Ram Mandir) তৈরি করবেন। আসলে মুর্শিদাবাদ জেলায় একটি রাম মন্দিরের প্রয়োজন আছে। এর ভিত্তি স্থাপন অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই বহরমপুর থেকে বেলডাঙা এবং জঙ্গিপুরের মধ্যে চারটি জমির খোঁজ এসেছে। তবে, মন্দির কোথায় করা হবে, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Protest: বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে ভুবনেশ্বরে প্রতিবাদ হিন্দু সুরক্ষা মঞ্চের

    Bangladesh Protest: বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে ভুবনেশ্বরে প্রতিবাদ হিন্দু সুরক্ষা মঞ্চের

    মাধ্যম নিউজ ডেস্ক: হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভু গ্রেফতার হওয়ার পর থেকে বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার হচ্ছে। মৌলবাদীদের হামলার প্রতিবাদে পশ্চিমবঙ্গে একাধিক বিক্ষোভের ঘটনা ঘটেছে।  এখনও বিভিন্ন ধর্মীয় সংগঠন প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। এবার বাংলাদেশ (Bangladesh Protest) ইস্যুতে প্রতিবাদের ঝড় আছড়ে পড়ল ওড়িশায়। হিন্দু সুরক্ষা মঞ্চের ব্যানারে ভুবনেশ্বরের রাজপথে বিক্ষোভ দেখানো হয়।

    বাংলাদেশকাণ্ড নিয়ে সমাবেশ (Bangladesh Protest)

    ভুবনেশ্বরের প্রদর্শনী ময়দানে প্রতিবাদ সভার (Bangladesh Protest) আয়োজন করা হয়। সেখানে গায়ত্রী পরিবার, ইসকন, অনুকুল চন্দ্র সৎসঙ্গ, রামকৃষ্ণ মিশন, আর্য সমাজ, সত্য সাই ট্রাস্ট, ডিভাইন লাইফ সোসাইটি, পতঞ্জলি যোগ ইনস্টিটিউশন, প্রজ্ঞা মিশন এবং ভারত যোগ সংস্থা সহ বিভিন্ন সংস্থার ধর্মীয় নেতারা সুরক্ষার দাবিতে বিক্ষোভে যোগ দিয়েছিলেন। প্রতিবাদ সভা থেকে বিভিন্ন ধর্মীয় সংগঠনের কর্তারা বাংলাদেশ ইস্যু নিয়ে সরব হন।

    তাঁরা বলেন, ‘‘বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে, নারীদের যৌন নিপীড়ন করা হচ্ছে, হিন্দু মন্দিরে আগুন দেওয়া হচ্ছে এবং মঠ ও আশ্রম ধ্বংস করা হচ্ছে। সাধু ও সন্ন্যাসীদের কারারুদ্ধ করা হচ্ছে, তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও হত্যার অভিযোগ মিথ্যাভাবে দাঁড় করানো হচ্ছে। বাংলাদেশি প্রশাসন জামাতের মতো চরমপন্থী গোষ্ঠীর সঙ্গে যোগসাজশে এই নৃশংস কর্মকাণ্ড ঘটাচ্ছে। শুধু তাই নয়, বাংলাদেশের পুলিশ এবং সামরিক বাহিনীও এই হামলার সঙ্গে জড়িত। বাংলাদেশ সরকার নিজেই এই নিপীড়নের চক্রটিকে চালিয়ে যাচ্ছে। অথচ একসময় ভারত বাংলাদেশকে পাকিস্তানি নিপীড়ন থেকে মুক্ত করেছিল। কিন্তু, আজ সেই বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা চরম নিপীড়নের শিকার হচ্ছেন। এই কট্টর  ইসলামি এবং বাংলাদেশ সরকারের কর্মকাণ্ড দেশের হিন্দুদের অস্তিত্বকে বিপন্ন করে তুলেছে।’’ এই নৃশংসতার মোকাবিলায় বিশ্বব্যাপী হিন্দু ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তাঁরা। একইসঙ্গে ভারতে বসবাসকারী অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে অবিলম্বে নির্বাসনের আহ্বান জানান তাঁরা।

    রাজপথে প্রতিবাদ মিছিল

    সমাবেশের (Bangladesh Protest) পর বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতা, সন্ন্যাসী এবং হিন্দু সংগঠনের সদস্য সহ হাজার হাজার অংশগ্রহণকারী একটি বিশাল মিছিলে বের করে। সেই মিছিল মাস্টার ক্যান্টিন স্কোয়ারে গিয়ে শেষ হয়। স্বামী শঙ্করানন্দ গিরি মহারাজ, স্বামী শ্রদ্ধানন্দ সরস্বতী, মহন্ত রামকৃষ্ণ দাশ, ব্রহ্মচারী বিশ্বচৈতন্য, বাবা রমেশ চন্দ্র দাস, স্বামী নির্ভয়ানন্দ গিরি, মহন্ত তেলোক্যশ্বর ভারতী, মহন্ত বৈষ্ণবপুরী, মহন্ত স্বামী লিঙ্গপুরী, স্বামী লিংগপুরী, স্বামী রামকৃষ্ণ দাশ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন। চৈতন্য মহারাজের নেতৃত্বে ওড়িশার সাধুদের একটি প্রতিনিধি দল রাজভবনে যায়। সেখানে তাঁরা রাজ্যপালের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রসঙ্ঘের মহাসচিবের কাছে একটি স্মারকলিপি জমা দেন। বাংলাদেশে হিন্দুদের সুরক্ষার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার এবং লাগাতার অত্যাচার বন্ধ করার জানান তাঁরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bima Sakhi Yojana: চালু করেছেন মোদি, এলআইসি বিমা সখী যোজনায় কীভাবে আবেদন করবেন?

    Bima Sakhi Yojana: চালু করেছেন মোদি, এলআইসি বিমা সখী যোজনায় কীভাবে আবেদন করবেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: এলআইসি (LIC) বিমা সখী যোজনা (Bima Sakhi Yojana) চালু হয়েছে। মহিলারা মাসিক ৭০০০ টাকা করে আর্থিক সহায়তা পেবেন। এই বিমা যোজনায় মহিলারা বিমা এজেন্ট হওয়ার সুযোগ পাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের নারী সমাজকে আরও সশক্ত করতে এই বিমা যোজনার পরিকল্পনা করেছেন। বিমাতে কীভাবে আবেদন করতে পারবেন জেনে নিন।

    কন্যাদের ক্ষমতায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ (Bima Sakhi Yojana)

    বিমা সম্পর্কে নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “আমরা সারা দেশে মা, বোন এবং কন্যাদের ক্ষমতায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই কর্মসূচির অংশ হিসাবে, মহিলারা বিমা এজেন্ট (বিমা সখী) হওয়ার সুযোগ পাবেন এবং প্রতি মাসে ৭০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। বিমা সখী যোজনার (LIC) প্রধান উদ্দেশ্য হল গ্রামীণ মহিলাদের কাজের সুযোগ এবং আর্থিক সহায়তা প্রদান করা।’’

    আরও পড়ুনঃ “নীতীশ তো চোখের আরাম করতে যাচ্ছেন”, লালুর মন্তব্যে তুঙ্গে বিতর্ক

    বীমা সখী যোজনায় কী রয়েছে?

    এই বিমা সখী যোজনা হল লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন-এর একটি প্রধান প্রকল্প (Bima Sakhi Yojana)। এই প্রকল্প ১৮ থেকে ৭০ বছর বয়সি মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য। তবে তাঁদের ন্যূন্যতম শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। মহিলাদের প্রশিক্ষণ দিতে তাঁদের আর্থিক বোঝাপড়াকে বাড়ানো হবে। সেই সঙ্গে কীভাবে বিমার গুরুত্ব বুঝতে হবে তাও বলা হবে। তিন বছর কাজ করার পর এজেন্ট হিসেবে নিয়োগ করা হবে।

    আবেদনকারীদের মানতে হবে এই শর্ত। যথা-

    ১>শুধুমাত্র মহিলা প্রার্থীরা বিমা সখী প্রকল্পের জন্য আবেদন করতে পারেন।

    ২>মহিলা প্রার্থীদের কমপক্ষে দশম শ্রেণি পাস করতে হবে।

    ৩>তাঁদের বয়স ১৮ এবং ৭০ হতে হবে।

    ৪>তিন বছরের প্রশিক্ষণ পাওয়ার পর, তারা এলআইসি এজেন্ট হয়ে যাবেন এবং এলআইসির নিয়মিত কর্মচারী হবেন।

    ৫>স্কিমের সাফল্য নিশ্চিত করতে নির্বাচিত প্রার্থীদের বার্ষিক কর্মক্ষমতা লক্ষ্য পূরণ করতে হবে।

    বিমা সখী স্কিমে (LIC) অংশগ্রহণকারী মহিলারা তিন বছরের প্রশিক্ষণের সময় মোট ২ লাখ টাকার আর্থিক সুবিধা পাবেন। প্রথম বছর প্রতি মাসে ৭০০০ টাকা, দ্বিতীয় বছর প্রতি মাসে ৬০০০ টাকা এবং তৃতীয় বছর প্রতি মাসে ৫০০০ টাকা করে পাবেন।

    বীমার জন্য কীভাবে আবেদন করবেন (Bima Sakhi Yojana)?

    ১>প্রথমে আপনাকে এলআইসি ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

    ২>হোম পেজের নীচে ‘বিমা সখীর জন্য এখানে ক্লিক করুন’ বিকল্পে ক্লিক করতে হবে।

    ৩>এই পাতায় আপনাকে নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর, ইমেল আইডি এবং ঠিকানা সহ আপনার বিবরণ পূরণ করতে হবে।

    ৪>কোনও এলআইসি এজেন্ট, ডেভেলপমেন্ট অফিসার, কর্মচারী, বা মেডিক্যাল পরীক্ষক যুক্ত হলে তাঁদের বিশদ বিবরণ দিতে হবে।

    ৫>তারপর, ক্যাপচা কোড লিখে এবং ‘জমা’ বোতামে ক্লিক করতে হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Crisis: অশান্ত বাংলাদেশে জোর ধাক্কা পোশাক শিল্পে! ভারত হতে পারে বিশ্বের নয়া গন্তব্য

    Bangladesh Crisis: অশান্ত বাংলাদেশে জোর ধাক্কা পোশাক শিল্পে! ভারত হতে পারে বিশ্বের নয়া গন্তব্য

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর জ্বলছে বাংলাদেশ (Bangladesh Crisis)। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে পড়েছে প্রভাব। পদ্মাপাড়ে অশান্তির জেরে লাভবান হতে চলেছেন ভারতের বস্ত্র ব্যবসায়ীরা, এমনই মনে করছে বিশেষজ্ঞ মহল। ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে কাপড়ের কোম্পানিগুলির স্টকের গ্রাফ। বিশেষজ্ঞদের অনুমান, এই পরিস্থিতিতে ইউরোপ ও আমেরিকায় রফতানির জন্য বিপুল টাকার বরাত পেতে পারে ভারতের বিভিন্ন সংস্থা।

    বাংলাদেশের কাপড়ের চাহিদা

    আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের (Bangladesh Crisis) কাপড়ের দারুণ চাহিদা রয়েছে। বস্ত্র রফতানিতে ভারত ও চিনকে রীতিমতো টেক্কা দিয়ে থাকে পূর্ব পাড়ের এই প্রতিবেশী। গত বছর অর্থাৎ ২০২৩-এ বস্ত্র শিল্পের পরিসর বৃদ্ধি করে পদ্মা নদীর দেশ। ফলে রফতানি বাণিজ্যের পরিমাণ ধীরে ধীরে বাড়াছিল ঢাকা। সম্প্রতি পরিস্থিতি অগ্নিগর্ভ হওয়ায় মারাত্মকভাবে ধাক্কা খেয়েছে বাংলাদেশের কাপড় ব্যবসা। বাংলাদেশ বর্তমানে পাকিস্তানের মতো দেউলিয়া হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। কারণ দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকে পরিস্থিতি আরও জটিল হয়েছে। দেশের অর্থনীতির অন্যতম প্রধান খাত গার্মেন্ট শিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দুদের বিরুদ্ধে আক্রমণের ঘটনা বাড়ানোর ফলে উদ্বেগ আরও বেড়েছে, এবং অনেক প্রতিষ্ঠান এখন বন্ধ হওয়ার পথে।

    ভারতের সুবিধা

    পোশাক শিল্পে বাংলাদেশ (Bangladesh Crisis) বিশ্বের দ্বিতীয় বৃহত্তম, চিনের পর। বেশ কিছু বড় আন্তর্জাতিক ব্র্যান্ড এই দেশে পোশাক তৈরি বা সংগ্রহ করে। এসব পোশাক তারপর দেশে বড় বড় শোরুমে বিক্রি হয়। তবে দেশের চলমান অস্থিরতা এই ব্র্যান্ডগুলির ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করছে। ক্ষতি কমানোর জন্য অনেক প্রতিষ্ঠান এখন ভারতীয় উৎপাদকদের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করছে। প্রসঙ্গত, ২০১৮ থেকে ইউরোপ ও আমেরিকায় কাপড় রফতানির পরিমাণ বাড়ানোর চেষ্টা চালাচ্ছে ভারত। গত বছর যা ৬ শতাংশে পৌঁছয়। বিশেষজ্ঞদের একাংশের দাবি, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের রফতানি বাণিজ্যের ২১ শতাংশ বাজার দখল করতে পারে ভারত।

    বাংলাদেশের জিডিপিতে পোশাক শিল্পের গুরুত্ব

    পোশাক শিল্প বাংলাদেশের জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২০২৪ সালে এটি ছিল জিডিপির ১১ শতাংশ। এই খাতের প্রায় ৮০ শতাংশ রাজস্ব আসে রফতানি থেকে। এই অবস্থায় পোশাক শিল্প কমে গেলে বাংলাদেশে অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে। বহু মানুষ চাকরি হারাতে পারেন। বিপুল ঋণের বোঝা বহন করতে হতে পারে ঢাকাকে। এমন পরিস্থিতি বাংলাদেশকে পাকিস্তানের মতো অর্থনৈতিক পতনের দিকে ঠেলে দিতে পারে। ২০২৩ সালে বাংলাদেশ ৪৭ বিলিয়ন মার্কিন ডলার রেডিমেড পোশাক রফতানি করেছে বিশ্ব বাজারে। আমেরিকা, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতে বাংলাদেশের পোশাকের বিপুল চাহিদা। শেখ হাসিনার সময়কালে এই বস্ত্র শিল্পের উপরে ভরসা করে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের অর্থনীতি। তাদের বরাতে জুটেছিল উন্নয়নশীল দেশের তকমাও। আপাতত প্রবল বিদ্রোহের জেরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশত্যাগী। সেইসঙ্গে বিগত মাস দুয়েক ধরে চলা অশান্তির পরিবেশে বাংলাদেশের রফতানি প্রবল ভাবে ধাক্কা খেয়েছে। ধাক্কা খেয়েছে বাংলাদেশের গৌরব এবং ভরসার বস্ত্র শিল্পও। 

    আরও পড়ুন: “নীতীশ তো চোখের আরাম করতে যাচ্ছেন”, লালুর মন্তব্যে তুঙ্গে বিতর্ক

    ভারতের সুরাট শহর লাভবান হতে পারে

    এই সুযোগ ছাড়তে নারাজ ভারতীয় বস্ত্র শিল্পপতিরা (Garment Industry)। ইউরোপ, আমেরিকার পাশাপাশি পশ্চিম এশিয়ার বাজার দখলের মরিয়া চেষ্টা চেষ্টা চালাচ্ছেন তাঁরা। যার প্রভাব কোম্পানি ও কাপড়ের মিলের স্টকে দেখা যাচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞদের একাংশ। গ্লোবাল ব্র্যান্ডগুলো তাদের পণ্য উৎপাদন বা সংগ্রহের জন্য নতুন স্থান খুঁজছে, এমন পরিস্থিতিতে ভারতের সুরাট শহর একটি বিকল্প হিসেবে উঠে আসতে পারে। ইতিমধ্যেই দেখা গিয়েছে, সুরাটের গার্মেন্ট শিল্পে বড় বড় ব্র্যান্ডগুলোর আগ্রহ বৃদ্ধি পেয়েছে। শিল্পের অভ্যন্তরীণ সূত্র অনুযায়ী, গ্লোবাল ব্র্যান্ডগুলো এখানে প্রস্তুত পোশাক উৎপাদন এবং সরবরাহ সম্পর্কে জানতে চাইছে। যদি এই আকর্ষণ অর্ডারে পরিণত হয়, তবে সুরাটের গার্মেন্ট শিল্পের বৃদ্ধির হার বর্তমানে ১২ শতাংশ থেকে ২০-২৫ শতাংশে পৌঁছাতে পারে। দক্ষিণ গুজরাট চেম্বার অফ কমার্সের প্রাক্তন প্রেসিডেন্ট আশিস গুজনির মতে, নতুন অর্ডারগুলি শুধুমাত্র সুরাট নয়, অন্যান্য ভারতীয় শহরগুলিকেও লাভবান করতে পারে, যেখানে বস্ত্র শিল্পের কেন্দ্র রয়েছে। তিরুপুর ও কোয়েম্বাটুর (তামিলনাড়ু), লুধিয়ানা (পাঞ্জাব) এবং নয়ডার (উত্তরপ্রদেশ) মতো শহরগুলোও লাভবান হতে পারে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • VVPAT EVM Mismatch Row: মহারাষ্ট্রে প্রদত্ত ভোটের সঙ্গে ভিভিপ্যাট স্লিপের গণনায় কোনও অমিল নেই, জানাল কমিশন

    VVPAT EVM Mismatch Row: মহারাষ্ট্রে প্রদত্ত ভোটের সঙ্গে ভিভিপ্যাট স্লিপের গণনায় কোনও অমিল নেই, জানাল কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের মুখ পুড়ল বিরোধীদের! মঙ্গলবার জাতীয় নির্বাচন কমিশন সাফ জানিয়ে দিল, গত মাসে মহারাষ্ট্র (Maharashtra) বিধানসভা নির্বাচনে প্রদত্ত ভোট ও ভিভিপ্যাট স্লিপের (VVPAT EVM Mismatch Row) র‍্যান্ডম গণনার মধ্যে কোনও অমিল পাওয়া যায়নি।

    কী বলল নির্বাচন কমিশন (VVPAT EVM Mismatch Row)

    এক বিবৃতিতে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে র‍্যান্ডমভাবে নির্বাচিত পাঁচটি ভোট কেন্দ্রের ভিভিপ্যাট স্লিপের গণনা শেষ হয়েছে সফলভাবে। গত ২০ নভেম্বর হয় মহারাষ্ট্র বিধানসভার নির্বাচন। এই নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয় বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট (মহারাষ্ট্রে যা মহাযুতি নামে পরিচিত)। তার পরেই নির্বাচন কমিশনের কাছে শাসক বিজেপি-নেতৃত্বাধীন মহাযুতি জোটের বিরুদ্ধে ইভিএমে কারচুপির অভিযোগ তোলে রাজ্যের বিরোধী দলগুলি।

    ভিভিপ্যাট স্লিপ গণনা

    ভিভিপ্যাট স্লিপের গণনার উদ্দেশ্য হল ইভিএমে রেকর্ড হওয়া ভোটের সংখ্যা এবং সংশ্লিষ্ট ভিভিপ্যাট স্লিপগুলির সংখ্যা যাচাই করা (VVPAT EVM Mismatch Row)। নির্বাচন কমিশন জানিয়েছে, গণনার সময় পুরো পর্বটা জুড়ে উপস্থিত ছিলেন প্রার্থীরা। মহারাষ্ট্র বিধানসভার আসন সংখ্যা ২৮৮টি। জাতীয় নির্বাচন কমিশনের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, এবার যাচাই করা হয়েছে মোট ১ হাজার ৪৪০টি ভিভিপ্যাট মেশিন। প্রার্থীর প্রতিনিধিরা এবং নির্বাচন কমিশনের পর্যবেক্ষকরা এলোমেলোভাবে নির্বাচনী কেন্দ্রগুলির ভিভিপ্যাট মেশিন বেছে নিয়েছিলেন। কমিশন জানিয়েছে, প্রার্থীর ভিত্তিতে ইভিএমে রেকর্ড হওয়া ভোটের সংখ্যা এবং সংশ্লিষ্ট ভিভিপ্যাট স্লিপের গণনার মধ্যে কোনও অমিল পাওয়া যায়নি।

    আরও পড়ুন: ‘‘ইউনূস সরকার আইএস, তালিবান এবং হামাসের একটি সংস্করণ’’, উৎখাতের ডাক শুভেন্দুর

    কমিশনের তরফে এও জানানো হয়েছে, প্রতিটি গণনা কেন্দ্রেই বিশেষ ঘেরা জায়গা তৈরি করা হয়েছিল। পুরো প্রক্রিয়াটি সিসিটিভিতে রেকর্ড করা হয়েছিল। এই সিসিটিভির ফুটেজও সংরক্ষিত করা হয়েছে।কমিশনের নির্দেশিকা অনুযায়ী প্রতিটি বিধানসভা কেন্দ্রের পাঁচটি ভোটকেন্দ্রের ভিভিপ্যাট স্লিপ গণনা বাধ্যতামূলক। কমিশন জানিয়েছে, এই যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত গণনা প্রক্রিয়া অসম্পূর্ণ বলে গণ্য হবে। কাউকেই বিজয়ী ঘোষণা করা যাবে না। প্রসঙ্গত, ২৮৮টি আসনের (Maharashtra) মধ্যে ২৩০টিতে জয়ী হয়েছেন মহাযুতির প্রার্থীরা (VVPAT EVM Mismatch Row)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • ISRO: বড় খবর! ইসরো গগনযানের মানবহীন ফ্লাইট চলতি বছরের শেষেই, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

    ISRO: বড় খবর! ইসরো গগনযানের মানবহীন ফ্লাইট চলতি বছরের শেষেই, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের উচ্চাভিলাষী গণনযান (Gaganyaan) মিশন নিয়ে বড় খবর সামনে এল। চলতি বছরের শেষ নাগাদ প্রথম আনক্রুড বা মানববিহীন ফ্লাইট মহাকাশে পাঠাবে ইসরো ইসরো (ISRO)। ২০২৬ সালের মধ্যে মানুষ পাঠিয়ে নিরাপদে মহাকাশ ভ্রমণের লক্ষ্যমাত্রা স্থির করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। একই ভাবে গগনযান মিশনের অধীনে প্রোপালশন সিস্টেম, ক্রু এস্কেপ মেকানিজম এবং অরবিটাল মডিউল ইন্টিগ্রেশনে উল্লেখযোগ্য অগ্রগতির কথা জানা গিয়েছে।

    প্রশিক্ষণের তিনটি স্তরের মধ্যে দুটি পর্ব সম্পন্ন (ISRO)

    কেন্দ্রীয়মন্ত্রী জিতেন্দ্র সিং সংসদে একটি প্রশ্নের উত্তরে জানিয়েছেন, প্রথম ক্রুড বা মানব মিশন (Gaganyaan) ২০২৬-এর চতুর্থ মাসে সম্পন্ন হবে (ISRO)। তিনি আরও জানিয়েছেন, প্রথম আনক্রুড মিশনটি ২০২৪ সালের শেষে সম্পন্ন করার লক্ষ্য স্থির করা হয়েছে। পরবর্তী মিশনগুলি ২০২৫ সালের তৃতীয় মাসে এবং ২০২৬ সালের প্রথম মাসে লক্ষ্য স্থির করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, “মানব যাত্রার লঞ্চ ভেহিকলের সমস্ত প্রোপালশন সিস্টেম শ্রীহরিকোটায় পৌঁছেছে। একই ভাবে মিশনের জন্য ক্রু এস্কেপ সিস্টেম লঞ্চ কমপ্লেক্সে পৌঁছেছে। এই মহাকাশচারীদের প্রশিক্ষণের তিনটি স্তরের মধ্যে দুটি পর্ব সম্পন্ন হয়ে গিয়েছে।”

    আরও পড়ুনঃ ধরা পড়বে না শত্রু-রেডারে, ভারতীয় সেনার অস্ত্রাগারে যুক্ত হল ‘খড়্গ’ আত্মঘাতী ড্রোন

    মানুষ পাঠানোর পরিকল্পনার পরীক্ষণের কাজ শেষ

    ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO) তার এলভিএম-৩ লঞ্চ ভেহিকলে মানুষ পাঠানোর পরিকল্পনার পরীক্ষণের কাজ শেষ করেছে। এই পরীক্ষা এবং পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল নিরাপদে মানুষের যাত্রাকে নিশ্চিত করা। এই কাজে মূলত তিনটি ধাপ রয়েছে। কঠিন, তরল এবং ক্রায়োজেনিক জ্বালানি ব্যবহার করে। ক্রায়োজেনিক ইঞ্জিনের ফ্লাইট মক-আপ ফিলিং ট্রায়ালও সফলভাবে সম্পন্ন হয়েছে।

    আবার ক্রু এস্কেপ সিস্টেম হল জরুরি পরিস্থিতিতে মডিউল থেকে মহাকাশচারীদের (Gaganyaan) বের হওয়ার বিশেষ পদ্ধতি। এর আগে, এককভাবে ১৭ কিমি উচ্চতায় পরীক্ষা করা হয়েছিল। প্রথম মানববিহীন রকেট প্রস্তুত রয়েছে। এছাড়া, মানব অভিযানের আরবিট মডিউল, ক্রু-মডিউল, সার্ভিস মডিউলের কাজ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। একই ভাবে স্থলভাগের সহায়তার জন্য ইসরো ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ)-এর সঙ্গেও যৌথ ভাবে কাজ করছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: “দিঘায় ছুটি উপভোগ করুন”, কোটি টাকার খোঁচা দিয়ে মমতাকে কটাক্ষ শুভেন্দুর

    Suvendu Adhikari: “দিঘায় ছুটি উপভোগ করুন”, কোটি টাকার খোঁচা দিয়ে মমতাকে কটাক্ষ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার দিঘা সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জগন্নাথ মন্দিরের কাজ পরিদর্শনে করে তিনদিনের সফরের সিংহভাগ সময় কাটানোর কথা তাঁর। আর মুখ্যমন্ত্রীর এই সফরকে তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুভেন্দু মনে করিয়ে দিলেন, অতীতে পূর্ব মেদিনীপুর জেলা থেকে অধিকারীদের উৎখাতের যে ডাক দিয়েছিলেন মমতা। তা জেলার মানুষ মেনে নেননি। ফলে, মুখ্যমন্ত্রীর এই সফর নিয়ে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা।

    কোটি কোটি খরচ! (Suvendu Adhikari)

    বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “প্রতি বছরের মতো এবারও মুখ্যমন্ত্রী শীতকালীন ছুটি উপভোগ করতে দিঘায় এসে গিয়েছেন। ভালো কথা, উনি সমুদ্র সৈকতে ঘুরুন, জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্রের কাজের অগ্রগতির তদারকি করুন এবং আনন্দের সঙ্গে তিন দিনের ছুটি উপভোগ করুন। নচেৎ ওনার নিরাপত্তায় ৩২৮০ জন পুলিশ কর্মী মোতায়েনের জন্য বরাদ্দ কোটি কোটি টাকা বৃথা যাবে।” জানা গিয়েছে, দিঘা সফরে জগন্নাথ মন্দির পরিদর্শনের পাশাপাশি জেলার রাজনৈতিক পরিস্থিতি নিয়েও জেলার নেতাদের সঙ্গে কথা বলরা কথা রয়েছে তাঁর। এমনকী, দিঘার সমাগ্রিক উন্নয়নমূলক কাজের খতিয়ানও নেওয়ার কথা প্রশাসনের কর্তাদের থেকে।

    দিঘায় ছুটি উপভোগ করুন, কটাক্ষ শুভেন্দুর

    শুভেন্দু (Suvendu Adhikari) আরও বলেন, “এত কিছু করেও চিঁড়ে বিশেষ ভিজবে না। পূর্ব মেদিনীপুরের জাতীয়তাবাদী, রাষ্ট্রবাদী মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যাখান করেছেন। লোকসভা ভোটে অধিকারী মুক্ত করার ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু মানুষ পিসি-ভাইপো (মমতা-অভিষেক) মুক্ত করেছে। বিজেপি শুধু তমলুক এবং কাঁথির দুটি লোকসভা কেন্দ্রেই জয়ী হয়নি, জেলার ১৬টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১৫টিতেও এগিয়ে রয়েছে। তাই, দিঘায় ছুটি উপভোগ করুন। রাজনীতি থেকে বিরত থাকুন। আপনার দল (তৃণমূল) পুলিশ-প্রশাসনের দৌলতে টিকে আছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: ‘‘ইউনূস সরকার আইএস, তালিবান এবং হামাসের একটি সংস্করণ’’, উৎখাতের ডাক শুভেন্দুর

    Suvendu Adhikari: ‘‘ইউনূস সরকার আইএস, তালিবান এবং হামাসের একটি সংস্করণ’’, উৎখাতের ডাক শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে হিন্দুদের ওপর লাগামছাড়া অত্যাচার চলছে। প্রকাশ্যে মিছিল করছে জঙ্গি সংগঠন। এমনকী, মহিলাদের বাজারে যাওয়া বন্ধ করার ফতোয়া জারি করা হয়েছে। সব মিলিয়ে ইউনূস সরকার আইএস, তালিবান এবং হামাসের একটি সংস্করণ। এই সরকার আসলে জঙ্গিদের দ্বারা পরিচালিত। এই ভাষায় আক্রমণ শানিয়ে বাংলাদেশের তদারকি সরকারকে উৎখাত করার ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

    ইউনূস সরকারকে হুঁশিয়ারি শুভেন্দুর (Suvendu Adhikari)

    বাংলাদেশের অন্তবর্তী ইউনূস সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি (Suvendu Adhikari) বলেন, ‘‘পরিকল্পিতভাবে ওপার বাংলায় সংখ্যালঘুদের ওপর আক্রমণ চালানো হচ্ছে। ওদের উদ্দেশ্যই হল সংখ্যালঘুদের সে দেশ থেকে উৎখাত করা। কী সাহস ইউনূস সরকারের। বলছে চার ঘণ্টায় কলকাতা দখল করে নেবে। আমাদের দু’টো রাফাল বাংলাদেশে ফেললেই কাজ হয়ে যাবে। তাই, এত বড় বড় আওয়াজ দেবেন না। সেই আওয়াজ বন্ধ করার ওষুধ আছে আমাদের কাছে।’’

    আরও পড়ুন: “নীতীশ তো চোখের আরাম করতে যাচ্ছেন”, লালুর মন্তব্যে তুঙ্গে বিতর্ক

    মৌলবাদী সরকারকে উৎখাতের ডাক

    শুভেন্দু (Suvendu Adhikari) আরও বলেন, ‘‘সম্পূর্ণ অগণতান্ত্রিক বাংলাদেশের সরকার। এই সরকারটা (Yunus Government) মৌলবাদীদের দ্বারা পরিচালিত। শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সম্পূর্ণ অগণতান্ত্রিক পদ্ধতিতে। পৃথিবীর কোথাও এমন ঘটনা ঘটে না। কেবল একটি বিশেষ সম্প্রদায়ের অধ্যুষিত দেশগুলোতেই এই ধরনের গা-জোয়ারি দেখা যায়। আমি বিশ্বাস করি, আমেরিকা ও ভারতের মতো গণতান্ত্রিক দেশগুলি সম্মিলিতভাবে জঙ্গি পরিচালিত বাংলাদেশ সরকারকে উৎখাত করবে। জঙ্গিবাদকে নিকেশ করবে।’’ তারপর শুভেন্দুর সংযোজন, ‘‘বাংলাদেশের ইউনূস সরকার আইএস, তালিবান ও হামাসের একটা সংস্করণ। দ্রুত এই জঙ্গি মৌলবাদী সরকারকে উৎখাত করা দরকার।’’

    ভারতের অবদান স্মরণ করালেন শুভেন্দু

    ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে ধরে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, ‘‘মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ বাঙালি শহিদ হয়েছেন। ১৭ হাজার ভারতীয় সৈন্য শহিদ হয়েছেন। আর আজ তারা মুখে বড় বড় কথা বলছে। করোনার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশকে বিনামূল্যে প্রতিষেধক টিকা দিয়েছিলেন। ওদের বড় বড় কথা সব বন্ধ হয়ে যাবে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share