Tag: Madhyom

Madhyom

  • CBI: আরজি কর হাসপাতালে দুর্নীতির মামলায় দুই চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের প্রস্তুতি শুরু

    CBI: আরজি কর হাসপাতালে দুর্নীতির মামলায় দুই চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের প্রস্তুতি শুরু

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কর হাসপাতালের দুর্নীতিতে অভিযুক্ত ফরেন্সিক মেডিসিন দফতরের অধ্যক্ষ দেবাশিস সোম এবং অ্যাসোসিয়েট প্রফেসর সুজাতা ঘোষ। সিবিআই তাঁদের তদন্তের আওতায় রেখেছে। এই মর্মে স্বাস্থ্যসচিব এবং রাজ্যের মুখ্যসচিবকে ৯ অক্টোবর চিঠি দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরজি কর হাসপাতালে দুর্নীতির মামলায় সিবিআইয়ের (CBI) চিঠির প্রাপ্তি স্বীকার করে নিজেদের বক্তব্য জানাল স্বাস্থ্য দফতর।

    দু‘জনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত (CBI)

    সিবিআই (CBI) সূত্রের দাবি, তদন্তকারীদের ওই চিঠির পর স্বাস্থ্য দফতরে তরফে চিঠি পাঠিয়ে জানানো হয়েছে, ওই দু’জনের দুর্নীতির বিষয়ে স্বাস্থ্য ভবন অবগত নয়। তবে, সিবিআইয়ের চিঠির ভিত্তিতে বিভাগীয় তদন্ত শুরুর প্রস্তুতি নেওয়া যায় বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে। স্বাস্থ্য দফতরের এক পদস্থ কর্তা বলেন, ‘‘সিবিআইয়ের অভিযোগের ভিত্তিতে পাল্টা চিঠি দেওয়া হয়েছে। সিবিআইয়ের অভিযোগের ভিত্তিতে ওই দু’জনের বিষয়ে বিভাগীয় তদন্তের প্রস্তুতি শুরু হয়েছে।’’ তবে স্বাস্থ্য দফতরের একটি সূত্র মারফত জানা গিয়েছে, আরজি কর হাসপাতাল থেকে ওষুধ সরবরাহ এবং চিকিৎসা সংক্রান্ত আনুষঙ্গিক সামগ্রীর বিষয়ে অর্থ বরাদ্দের অনুমোদন চাওয়া হত স্বাস্থ্য দফতরের কাছে। আবেদন অনুযায়ী স্বাস্থ্য দফতর তা মঞ্জুর করত। ওই বিষয়টি সিবিআইকে বিশদে জানানো হয়েছে। সিবিআইয়ের দাবি, দেবাশিস ও সুজাতাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ওই দু’জন দুর্নীতি এবং বেআইনি আর্থিক লেনদেনে জড়িত থাকার তথ্যও পাওয়া গিয়েছে।

    আরও পড়ুন: বিরাম নয় বারিধারায়! শনিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

    রাজ্যের আইনজীবীর কী বক্তব্য ছিল?

    আরজি কর (RG Kar) হাসপাতালের চিকিৎসক খুন-ধর্ষণ এবং হাসপাতালের দুর্নীতির মামলার শুনানিতে চিকিৎসকদের আইনজীবী সুপ্রিম কোর্টে অভিযোগ জানিয়ে বলেছিলেন, আরজি কর কলেজে দুর্নীতিগ্রস্ত অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। এর পরে রাজ্যের আইনজীবী বলেন, ‘‘সিবিআই (CBI) দুর্নীতির তদন্ত করছে। সে ক্ষেত্রে দুর্নীতিগ্রস্ত অফিসারদের নাম পাঠালে রাজ্য বিবেচনা করবে।’’ এর পরেই দেবাশিস ও সুজাতার নাম উল্লেখ করে স্বাস্থ্য দফতরে চিঠি দেয় সিবিআই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Israel Iran Conflict: প্রত্যাঘাত ইজরায়েলের! নিশানায় ইরানের সামরিক ঘাঁটিগুলি, হামলা সিরিয়াতেও

    Israel Iran Conflict: প্রত্যাঘাত ইজরায়েলের! নিশানায় ইরানের সামরিক ঘাঁটিগুলি, হামলা সিরিয়াতেও

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার ইরানে প্রত্যাঘাত হানল ইজরায়েল (Israel Iran Conflict)। শনিবার সকাল থেকে ইরানের রাজধানী তেহরানে আকাশপথে হামলা চালাচ্ছে ইজরায়েলি (Israel) সেনা। ইরানে হামলার কথা স্বীকারও করেছে তেল আভিভ (ইজরায়েলের রাজধানী)। তারা জানিয়েছে, তাদের প্রাথমিক লক্ষ্য ইরানের সামরিক ঘাঁটি।

    ইজরায়েলের প্রত্যাঘাত (Israel Iran Conflict)

    গত কয়েক মাস ধরে চলা ইরানের লাগাতার হামলার জবাব দিতে শুরু করল ইজরায়েল। ইরানের পাশাপাশি সিরিয়াতেও হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা। ইজরায়েলি সেনার তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, “ইরান থেকে ইজরায়েলের বিরুদ্ধে মাসের পর মাস ধরে অনবরত যে আক্রমণ আসছে, তার জবাবে ইজরায়েলের সেনাবাহিনী এখন ইরানের কিছু সামরিক ঘাঁটি লক্ষ্য করে নির্দিষ্ট হামলা চালাচ্ছে।” এদিনই ইজরায়েলি ডিফেন্স ফোর্স জানিয়েছে, এদিন ভোর রাত থেকে তেহরান ও সংলগ্ন এলাকায় আকাশপথে অন্তত দুটি হামলা হয়েছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দফতরের তরফে জারি করা এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, “আমাদের দেশকে নিরাপদে রাখতেই এই পদক্ষেপ।”

    বিস্ফোরণের আওয়াজে ঘুম ভাঙল তেহরানের

    এদিন ভারতীয় সময় ভোর ৪টে নাগাদ তেহরান ও কারাজ শহরে পর পর বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। পরে জানা যায়, ১ অক্টোবর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিয়েছে তেল আভিভ। ইজরায়েলি সেনার (Israel Iran Conflict) মুখপাত্র ড্যানিয়েল হাঘারি ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “ভবিষ্যতে ফের কোনও ভুল করলে এভাবেই তার জবাব দেওয়া হবে।”

    ১ অক্টোবর ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। তেল আভিভ লক্ষ্য করে অন্তত ১৮০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। ওই সময় লেবাননে গ্রাউন্ড অপারেশন শুরু করেছিল ইজরায়েলি সেনা। তারই জবাবে ইজরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র বর্ষণ করে ইরান। এদিন ভোরে তারই জবাব দিল নেতানিয়াহুর দেশ।

    আরও পড়ুন: ‘‘অফিসের মাথায় জাতীয় পতাকা খুলে তৃণমূলের পতাকা লাগান’’, এসডিপিওকে তোপ সুকান্তর

    ইজরায়েল-ইরানের এই যুদ্ধে যুযুধান দু’পক্ষের কাছেই অস্ত্র সংবরণের আবেদন জানিয়েছেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস। এদিকে, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট তথা প্রেসিডেন্ট পদপ্রার্থী রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প ইজারায়েলের প্রধানমন্ত্রীকে ফোন করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলে খবর। প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে (Israel) হামলা চালায় প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী হামাস। তার পর থেকে ক্রমশ প্রসারিত হচ্ছে যুদ্ধের পরিসর (Israel Iran Conflict)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • India China Relation: প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত-চিন সেনা প্রত্যাহারের ছবি ধরা পড়ল উপগ্রহ চিত্রে

    India China Relation: প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত-চিন সেনা প্রত্যাহারের ছবি ধরা পড়ল উপগ্রহ চিত্রে

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ভারত এবং চিন (India China Relation)। সূত্রের দাবি, এর মধ্যে রয়েছে লাদাখের (Ladakh) ডেপসাং ও ডেমচক অঞ্চলও। শুক্রবার তোলা স্যাটেলাইট চিত্রগুলো এর প্রমাণ দিয়েছে। স্যাটেলাইট চিত্রগুলোতে একাধিক স্থানে কাঠামোগুলোর হ্রাস দেখা গিয়েছে, যা ভারত-চিন দীর্ঘস্থায়ী সংঘাতের শেষের সংকেত হতে পারে। শীতের আগে দুই দেশের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 

    স্যাটেলাইট চিত্র প্রমাণ

    প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, ২০২০ সালের এপ্রিল মাসের আগে সেনা যেখানে ছিল সেখানেই সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দুই দেশের সেনাকে। মার্কিন ভিত্তিক ম্যাক্সার টেকনোলজিসের স্যাটেলাইট চিত্রে গত কয়েক দিনে বিভিন্ন কাঠামো এবং আশ্রয়স্থল ভাঙার চিত্র দেখা গিয়েছে। অঞ্চলটিতে এখনও উল্লেখযোগ্য সংখ্যক চিনা কাঠামো রয়ে গেছে, যা সংঘাতকালীন সময়ে তাদের উপস্থিতির মাত্রা নির্দেশ করে। তবে, ভারতের আশা কথা রাখবে চিন। আগামী কয়েক দিনের মধ্যেই সরানোর প্রক্রিয়া শেষ হবে। আগের ছবিতে যে জায়গায় কাঠামোগুলি ধরা পড়েছিল এখন সে জায়গায় নেই।

    আরও পড়ুন: রাস্তায় যুবতীকে চুম্বন ‘মদ্যপ’ মহিলা পুলিশকর্মীর! ভাইরাল ভিডিও, আক্রমণ বিজেপির

    সীমান্তে শান্তি কাম্য

    চিনের (India China Relation) সঙ্গে প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার সীমান্ত ভাগ করে নিয়েছে ভারত। প্রকৃত নিয়ন্ত্রণরেখার বেশ কিছু জায়গায় ভারতের জমি দখল করে রেখেছিল চিনা বাহিনী। আর এবার সেই জটই কাটতে চলেছে। গত কয়েক সপ্তাহ ধরে ভারত এবং চিনের মধ্যস্থতাকারীরা লাগাতার আলোচনা করেছেন। তার পরে বেশ কয়েকটি বিষয় নিয়ে একমত হয়েছে দুই দেশ। সেনা সরানো নিয়ে সহমত হওয়ার পরে দুই দেশের সম্পর্কের বরফ আরও গলে ব্রিকস সম্মেলনে। গালওয়ান সংঘর্ষের পরে প্রথমবার বৈঠকে বসেন নরেন্দ্র মোদি এবং শি জিনপিং। ২০১৯ সালের পর এই প্রথমবার দ্বিপাক্ষিক বৈঠকে বসলেন দুই রাষ্ট্রপ্রধান। সেখানে মোদি সাফ জানিয়ে দেন, সীমান্তে শান্তি ফেরানোই অগ্রাধিকার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: ‘‘অফিসের মাথায় জাতীয় পতাকা খুলে তৃণমূলের পতাকা লাগান’’, এসডিপিওকে তোপ সুকান্তর

    Sukanta Majumdar: ‘‘অফিসের মাথায় জাতীয় পতাকা খুলে তৃণমূলের পতাকা লাগান’’, এসডিপিওকে তোপ সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘‘সঠিকভাবে কাজ করতে না পারলে এসডিপিও অফিসের মাথা থেকে জাতীয় পতাকা খুলে সেখানে তৃণমূলের (Trinamool Congress) দলীয় পতাকা আর অশোকস্তম্ভের জায়গায় হাওয়াই চটি চিহ্ন লাগান।’’ শুক্রবার বিকালে বুনিয়াদপুরে মহকুমা পুলিশ আধিকারিকের দফতরে ঘেরাও ও অবস্থান বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে সরকারি আধিকারিকের উদ্দেশে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। রাজ্যের আইন শৃঙ্খলা, খুন-ধর্ষণের বিষয়ে পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ উগড়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি। আত্রেয়ী থেকে বালি চুরি নিয়েও তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

    পুলিশকে তোপ সুকান্তর

    শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে শহরে প্রতিবাদ সভা করে বিজেপি। যে সভায় প্রধান বক্তা ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এদিনের সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী সহ জেলা বিজেপির একঝাঁক নেতৃত্ব। সভাতে মহকুমা পুলিশ আধিকারিকের বিরুদ্ধে একের পর এক তোপ দেগে সুর চড়ান সুকান্ত মজুমদার। সভা শেষেও সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশের বিরুদ্ধে তোপ দাগেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, ‘‘পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজ না করতে পারে তাহলে আগামীদিনে ভারতীয় জনতা পার্টি আরও বৃহত্তর আন্দোলন করবে। এই মহকুমা পুলিশ আধিকারিকের অফিসকে অচল করে দেবে।’’

    বালি চুরি নিয়ে সরব সুকান্ত

    বুনিয়াদপুরে চুরি, খুন, আদিবাসী নাবালিকাকে ধর্ষণ একের পর এক ঘটনা ঘটা নিয়েও তিনি প্রশ্ন তোলেন সুকান্ত (Sukanta Majumdar)। আত্রেয়ী নদীর বালি চুরি নিয়ে তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে বলেন, ‘‘আত্রেয়ীর বালি চুরি হবে, পকেট ভরবে কালীঘাটের। বালি চুরি প্রসঙ্গে তিনি কয়েক বছর পূর্বে কুমারগঞ্জ কলেজের পাঁচিল ভেঙে বালি চুরির ঘটনার প্রসঙ্গ তোলেন। সম্প্রতি কয়েকদিন পূর্বে বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদানের ঘটনা প্রসঙ্গে এদিন সুকান্ত মজুমদার সংবাদমাধ্যমের প্রশ্নোত্তরে তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) তীব্র কটাক্ষ করে বলেন, ‘‘তৃণমূলের লোক কম, তাই বিজেপির লোক নিয়ে যাচ্ছে।’’ মন্ত্রী বিপ্লব মিত্র-র বিরুদ্ধেও এদিন সুকান্ত মজুমদার একের পর এক তোপ দাগেন।

    আরও পড়ুন: বিরাম নয় বারিধারায়! শনিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

    ‘সমস্যা সমাধানে সুকান্ত’

    এদিকে, নিজের সংসদীয় এলাকার মানুষদের কাছে পৌঁছে যেতে অভিনব উদ্যোগ নিলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। বালুরঘাট লোকসভা কেন্দ্রে চালু করলেন ‘সমস্যা সমাধানে সুকান্ত’। শুক্রবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের ফুলবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ছাড়াও উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব। এদিন রাতে এলাকার সাধারণ মানুষের নানা সমস্যার কথা শুনলেন সুকান্ত। পাশাপাশি দ্রুত যাতে সেই সব সমস্যার সমাধান করা যায় সে বিষয়ে আশ্বাসও দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। এদিন বিশেষত সাংসদের কাছে অসুস্থ ও প্রতিবন্ধীদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও সরঞ্জামের দাবি করেন স্থানীয়রা। সে বিষয়টি দেখা হবে বলে জানিয়েছন সুকান্ত। একইসঙ্গে আগামীতে জেলার অন্যান্য প্রান্তেও এই কর্মসূচি করা হবে বলে সুকান্ত জানিয়েছেন। এদিকে সাংসদ তথা মন্ত্রীকে কাছে পেয়ে নিজেদের সমস্যার কথা বলে খুশি আমজনতাও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Border Gavaskar Trophy: বর্ডার-গাভাস্কর ট্রফিতে ভারতীয় দলে নেই শামি, ডাক পেলেন বাংলার অভিমন‍্যু, আকাশ 

    Border Gavaskar Trophy: বর্ডার-গাভাস্কর ট্রফিতে ভারতীয় দলে নেই শামি, ডাক পেলেন বাংলার অভিমন‍্যু, আকাশ 

    মাধ্যম নিউজ ডেস্ক: বছর শেষে বর্ডার-গাভাস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) জন্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়া (India-Australia) সফরের ১৮ জনের দলে বাংলা থেকে জায়য়া পেয়েছেন অভিমন্যু ঈশ্বরণ এবং আকাশ দীপ। দলে ফেরেননি মহম্মদ শামি। তাঁর চোটের সম্পর্কেও বিসিসিআই-এর তরফে কিছু বলা হয়নি। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের মাঠে টি-টোয়েন্টি সিরিজের দলও ঘোষণা করেছে বিসিসিআই।

    কেন নেই শামি

    বেঙ্গালুরু টেস্টের পর পুরোদমে বল করতে দেখা গিয়েছিল শামিকে। তাঁর বোলিং দেখে খুশি হয়েছিলেন কোচ গৌতম গম্ভীর। পরে এক অনুষ্ঠানে হাজির হয়ে শামি জানিয়েছিলেন, অস্ট্রেলিয়া (India-Australia) সফরে যাওয়ার আগে ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে দু’-একটি ম্যাচ খেলে নিতে চান। দেখা গেল, অস্ট্রেলিয়া সফরের দলেই সুযোগ পেলেন না তিনি। বোর্ড আলাদা করে উল্লেখ করেনি ক’টি টেস্টের দল ঘোষণা হয়েছে। ফলে পুরো সিরিজের দলই ঘোষণা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তাই গোটা সিরিজেই পাওয়া যাবে না শামিকে। অস্ট্রেলিয়া সফরে পাঁচটি টেস্ট খেলবে ভারত। হবে যথাক্রমে পার্‌থ (২২-২৬ নভেম্বর), অ্যাডিলেড (দিন-রাতের, ৬-১০ ডিসেম্বর), ব্রিসবেন (১৪-১৮ ডিসেম্বর), মেলবোর্ন (২৬-৩০ ডিসেম্বর) এবং সিডনি (৩-৭ জানুয়ারি ২০২৫)।

    দলে হর্ষিত, নীতীশ

    টিম ইন্ডিয়ার টেস্ট দলে প্রথমবার সুযোগ পেলেন কেকেআর তারকা হর্ষিত রানা (Harshit Rana) ও ফাস্ট বোলিং অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। অস্ট্রেলিয়া সফরে (IND vs AUS) বাংলা থেকে সুযোগ পেলেন আকাশ দীপ। পাশাপাশি সুযোগ পেয়েছেন ধারাবাহিকভাবে ঘরোয়া ক্রিকেটে গুচ্ছ গুচ্ছ রান করা অভিমন্যু ঈশ্বরণ। সফরকারী রিজার্ভ ক্রিকেটারদের মধ্যে রয়েছে বাংলার মুকেশ কুমারও। দীর্ঘ চোট সমস্যা কাটিয়ে দলে ফিরলেন আরেক ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণ। দক্ষিণ আফ্রিকা সফরে অভিষেক ঘটানোর পর চোটের কারণে দীর্ঘদিন খেলতে পারেননি প্রসিদ্ধ। তবে দলীপ ট্রফিতে নজর কেড়েছিলেন কর্নাটকের ফাস্ট বোলার।

    অস্ট্রেলিয়া সিরিজে ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশপ্রীত বুমরা (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরণ, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর।

    রিজার্ভ: মুকেশ কুমার, নবদীপ সাইনি, খলিল আহমেদ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Visa for Skilled Indians: দক্ষ ভারতীয় কর্মীদের ভিসার কোটা বছরে ৯০ হাজার করল জার্মানি

    Visa for Skilled Indians: দক্ষ ভারতীয় কর্মীদের ভিসার কোটা বছরে ৯০ হাজার করল জার্মানি

    মাধ্যম নিউজ ডেস্ক: জার্মানিতে গিয়ে কাজ করতে চান? ভিসা (Visa for Skilled Indian) মিলবে চট জলদি। দক্ষ ভারতীয় কর্মীদের জন্য একলাফে ভিসার সংখ্য়া ২০ হাজার থেকে বাড়িয়ে ৯০ হাজার করার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। শুক্রবার এই কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর ফলে বহু ভারতীয়র এবার জার্মানিতে চাকরির সুযোগ বাড়বে। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

    দুই-দেশের মধ্যে আলোচনা

    প্রধানমন্ত্রী মোদির আমন্ত্রণে তিন দিনের সফরে ভারতে এসেছেন জার্মান Germany) চ্যান্সেলর। বৃহস্পতিবার দিল্লি এসে পৌঁছেছেন তিনি। শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর বাসভবনে প্রাতরাশ বৈঠকে সৌজন্য সাক্ষাৎ হয় তাঁদের। এর পরে নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে সরকারি প্রতিনিধিস্তরের সপ্তম দ্বিপাক্ষিক বৈঠকে হাজির ছিলেন দুই রাষ্ট্রনেতা। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, মোদির সঙ্গে শোলৎজের বৈঠকে বাণিজ্য, প্রতিরক্ষা, শক্তি এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলি স্থান পেয়েছে। এই সময়ে দু’জন যথাক্রমে বিশ্বের পঞ্চম এবং তৃতীয় বৃহত্তম অর্থনীতি গঠনকারী দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কিত দ্বিপাক্ষিক আলোচনা হয়।

    জার্মানিতে স্বাগত ভারতীয়রা

    জার্মান বিজনেস ২০২৪-এর ১৮তম এশিয়া-প্যাসিফিক সম্মেলনে বক্তৃতার সময় শোলৎজ বলেন, ‘‘আজ ভারতীয়রা আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে বিদেশি শিক্ষার্থীদের মধ্যে বৃহত্তম দল। শুধু গত বছরই জার্মানিতে কর্মরত ভারতীয়ের সংখ্যা বেড়েছে ২৩ হাজার। এই প্রতিভা আমাদের শ্রমবাজারে একটি স্বাগত সংযোজন।’’ তাঁর কথায়, ‘‘জার্মানি দক্ষ শ্রমিকদের জন্য উন্মুক্ত। ডিজিটাইজেশন, দ্রুত প্রক্রিয়াজাতকরণ এবং ব্যবহারকারীবান্ধব উদ্যোগের মাধ্যমে ভিসা প্রক্রিয়াও উন্নত করা হবে। দক্ষ শ্রমিকদের জন্য ভিসার (Visa for Skilled Indian) সংখ্যাও বাড়বে।’’ এরপরই বর্ধিত ভিসার সংখ্যা ঘোষণা করেন প্রধানমন্ত্রী মোদি। এর ফলে যাঁরা ভিসার সমস্যার জন্য জার্মানিতে কাজে যেতে পারছেন না, তাঁদের সাফল্যের রাস্তা সহজ হবে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope 26 October 2024: চক্ষুরোগ দেখা দিতে পারে এই রাশির জাতকদের

    Daily Horoscope 26 October 2024: চক্ষুরোগ দেখা দিতে পারে এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) বাড়তি খরচের জন্য চিন্তা বাড়বে।

    ২) প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে।

    ৩) গুরুজনের পরামর্শ মেনে চলুন।

    বৃষ

    ১) শেয়ার বাজারে লগ্নি নিয়ে চিন্তা বাড়তে পারে।

    ২) পেটের কষ্ট বাড়তে পারে।

    ৩) দিনটি ভালো-মন্দ মিশিয়ে কাটবে।

    মিথুন

    ১) সকাল থেকে শরীরে জড়তা বাড়তে পারে।

    ২) মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে।

    ৩) দিনটি প্রতিকূল।

    কর্কট

    ১) প্রেমের ব্যাপারে মনঃকষ্ট বাড়তে পারে।

    ২) বাড়তি আয় করতে গেলে বিপদ ঘটতে পারে।

    ৩) দিনটি অনুকূল।

    সিংহ

    ১) রাজনীতির লোকেদের একটু চিন্তার কারণ দেখা দিতে পারে।

    ২) উচ্চশিক্ষার্থে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। 

    ৩) ধৈর্য্য ধরুন।

    কন্যা

    ১) প্রেমের অশান্তি মিটে যেতে পারে।

    ২) ব্যবসায় ক্ষতি হতে পারে।

    ৩) সমাজের কাজে সাফল্য।

    তুলা

    ১) কাউকে কোনও ব্যাপারে কথা দেবেন না।

    ২) আধ্যাত্মিক বিষয়ে বিশেষ মনোযোগী হয়ে উঠবেন।

    ৩) প্রতিভা বিকাশের সুযোগ পাবেন।

    বৃশ্চিক

    ১) গবেষণার কাজে সাফল্য লাভ।

    ২) খুব নিকট কোনও মানুষের জন্য দাম্পত্য কলহের সম্ভাবনা রয়েছে।

    ৩) চোখ কান খোলা রেখে বিশ্বাস করুন।

    ধনু

    ১) সখ মেটাতে বাড়তি খরচ হতে পারে।

    ২) কোনও বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার লাভ।

    ৩) দিনটি ভালো-মন্দ মিশিয়ে কাটবে।

    মকর

    ১) মহিলাদের জন্য নতুন কিছু শুরু করার ভালো সময়।

    ২) কল্যাণকর কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে।

    ৩) ধর্মস্থানে যেতে পারেন।

    কুম্ভ

    ১) ব্যবসায় সমস্যা ও খরচ বৃদ্ধি পাবে।

    ২) চক্ষুরোগ দেখা দিতে পারে

    ৩) বাণীতে সংযম রাখুন।

    মীন

    ১) সম্পত্তির অধিকার নিয়ে বিবাদ হতে পারে। কপালে অপমান জুটতে পারে। 

    ২) প্রেমে মাত্রাছাড়া আবেগ ক্ষতি ডেকে আনতে পারে।

    ৩) প্রিয়জনের সঙ্গে সময় কাটান।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Google: মোবাইল ছিনিয়ে নিলেও খুলতেই পারবে না চোর, নতুন ফিচার আনতে চলেছে গুগল

    Google: মোবাইল ছিনিয়ে নিলেও খুলতেই পারবে না চোর, নতুন ফিচার আনতে চলেছে গুগল

    মাধ্যম নিউজ ডেস্ক: মোবাইল (Mobile) গ্রাহকদের জন্য সুখবর নিয়ে এল গুগল (Google)। অ্যান্ড্রয়েড ফোনের নিরাপত্তা ব্যবস্থাকে আরও আঁটসাঁট করতে তারা নতুন ফিচার নিয়ে আসছে। নতুন প্রযুক্তিতে ফোন চুরি গেলেও আর তথ্য হাতানো সম্ভব হবে না। কারণ ফোন খুলতেই পারবে না চোর। নতুন এই ফিচারটি স্মার্ট ফোনে ইনস্টল করা থাকলে ফোনের নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ বেড়ে যাবে বলেই দাবি করা হয়েছে।

    নতুন ফিচারটির নাম আইডেন্টিটি চেক (Google)

    অ্যান্ড্রয়েড ফোনে সাধারণত পিন কোড, প্যাটার্ন বা পাসওয়ার্ড দিয়েই স্ক্রিন লক করে রাখা হয়। ক্ষেত্রবিশেষে মুখ বা হাতের আঙুলের ছাপ দিয়েও লক করার পদ্ধতি রয়েছে বেশ কিছু নামী কোম্পানির ফোনে। কিন্তু, এই সব নিরাপত্তা ব্যবস্থাতেও ফাঁক থাকে। ফোনের লক সিস্টেম খোলার জন্য এখন অনেক আধুনিক পদ্ধতি বেরিয়ে গিয়েছে। অপরাধীরা খুব দ্রুতই ফোনের প্যাটার্ন, পাসওয়ার্ড বা পিন কোড হাতিয়ে নিতে পারে। অথবা বিশেষ প্রযুক্তি দিয়ে ফোনের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ফেলতে পারে। কিন্তু, কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত প্রযুক্তিতে তার নাগাল পাওয়াই নাকি সম্ভব নয়। গুগলের (Google) তরফে জানানো হয়েছে, নতুন ফিচারটির নাম আইডেন্টিটি চেক। এটি এমন এক ব্যবস্থা, যা নিয়ন্ত্রিত হবে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে। এটি পুরোপুরি ‘বায়োমেট্রিক অথেন্টিকেশন’ পদ্ধতি, যা অ্যান্ড্রয়েড ফোনের সুরক্ষা ব্যবস্থাকে আরও জোরদার করবে। যদি কোনও ভাবে ফোন হারিয়ে যায় বা চুরি যায়, তা হলেও এই প্রযুক্তির লক সিস্টেমকে খোলা সম্ভব হবে না। একমাত্র যাঁর ফোন, তিনিই ফোন খুলতে পারবেন।

    আরও পড়ুন: রাস্তায় যুবতীকে চুম্বন ‘মদ্যপ’ মহিলা পুলিশকর্মীর! ভাইরাল ভিডিও, আক্রমণ বিজেপির

    কীভাবে কাজ করবে?

    এই প্রযুক্তি ফোনে ইনস্টল করে নিলে কেবলমাত্র যাঁর ফোন, তাঁর মুখ, আঙুলের ছাপ অথবা যে কোনও বায়োমেট্রিক পদ্ধতিতেই ফোনটি খোলা সম্ভব হবে। আর কোনও প্রযুক্তিই সেখানে কাজ করবে না। কৃত্রিম বুদ্ধিমত্তার ‘মেশিন লার্নিং’ পদ্ধতিতে কাজ করবে এই প্রযুক্তি। ফোন অন্য কারও হাতে গেলে সঙ্গে সঙ্গে ওই লক সিস্টেম তা বুঝে যাবে। ফোনের সমস্ত সিস্টেম (Google) আপনার থেকেই লক হয়ে যাবে। কেউ চাইলেও ফোনের স্ক্রিন অথবা অন্য কোনও ফিচার অন করতেই পারবে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Mudra Yojana: দীপাবলির মুখে মুদ্রা যোজনায় সুখবর! ১০ নয়, এবার মিলবে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা ঋণ!

    PM Mudra Yojana: দীপাবলির মুখে মুদ্রা যোজনায় সুখবর! ১০ নয়, এবার মিলবে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা ঋণ!

    মাধ্যম নিউজ ডেস্ক: দীপাবলির (Diwali 2024) আগে দেশবাসীর জন্য উপহার দিল মোদি সরকার (PM Modi)। এবার বাড়ানো হল প্রধানমন্ত্রী মুদ্রা ঋণের (PM Mudra Yojana) সীমার পরিমাণ। এই প্রকল্পে এবার ঋণের অঙ্ক দ্বিগুণ করল কেন্দ্র। শুক্রবার, ২৫ অক্টোবর যা নিয়ে জারি হয়েছে বিজ্ঞপ্তি। গত ২৩ জুলাই চলতি আর্থিক বছরের (২০২৪-২৪) বাজেটে এই সংক্রান্ত ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবার দেখে নেওয়া যাক, এতে কারা উপকৃত হবেন, আবেদনের যোগ্যই বা কারা?

    ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ (PM Mudra Yojana)

    এতদিন মুদ্রা যোজনায় (PM Mudra Yojana) চারটি ক্যাটিগরি ছিল। সেগুলি হল শিশু, কিশোর, তরুণ এবং তরুণ প্লাস। শিশু ক্যাটিগরির গ্রাহকরা ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ পেয়ে থাকে। ৫০ হাজার থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয় কিশোর ক্যাটিগরিতে। তরুণ বিভাগে ৫ থেকে ১০ লক্ষ টাকা ঋণ মেলে। আর তরুণ প্লাসে এবার থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার। বিজ্ঞপ্তি জারির পর এই ইস্যুতে বিবৃতি দিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। সেখানে বলা হয়েছে, মুদ্রা যোজনা প্রকল্পের মূল লক্ষ্য হল, অর্থহীনদের হাতে টাকা তুলে দেওয়া। ঋণের পরিমাণ বৃদ্ধি হওয়ায় আরও অনেকে এর প্রতি আকৃষ্ট হবেন। যা প্রকল্পটিকে নতুন গতি দেবে। শুক্রবারের বিজ্ঞপ্তিতে ‘তরুণ প্লাস’ বলে একটি বিভাগের উল্লেখ করা হয়েছে। এর আওতায় ২০ লক্ষ টাকা পর্যন্ত গ্রাহকরা ঋণ নিতে পারবেন। তরুণ ক্যাটিগরিতে আগে যাঁরা ঋণ নিয়েছেন এবং সময়মতো পরিশোধ করেছেন, তাঁরা এখানে ২০ লক্ষ টাকার জন্য আবেদন করতে পারবেন। তবে বর্ধিত অর্থ পেতে আগের ঋণের পরিশোধের সংশ্লিষ্ট নথি জমা করতে হবে।

    আরও পড়ুন: রাস্তায় যুবতীকে চুম্বন ‘মদ্যপ’ মহিলা পুলিশকর্মীর! ভাইরাল ভিডিও, আক্রমণ বিজেপির

    কে মুদ্রা ঋণের যোগ্য?

    মুদ্রা ঋণ হল ভারতের একটি সরকারি প্রকল্প (PM Mudra Yojana) যা ব্যবসার উন্নয়নের জন্য ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগকে আর্থিক সহায়তা দিয়ে থাকে। কর্পোরেট ছাড়া ছোট ব্যবসা, মাইক্রো-এন্টারপ্রাইজ এবং প্রোডাকশন, বাণিজ্য, পরিষেবা এবং কৃষি-সম্পর্কিত খাতে যুক্ত ব্যক্তিরা এই ঋণ নেওয়ার যোগ্য। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (PM Mudra Yojana) হল একটি স্কিম যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৮ এপ্রিল,২০১৫ -এ ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগকে ১০ লক্ষ পর্যন্ত ঋণ প্রদানের জন্য চালু করেছিলেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Cabinet-Approves: রেল যোগাযোগ ব্যবস্থার প্রসারে ৬৭৮৯ কোটি টাকার অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

    Cabinet-Approves: রেল যোগাযোগ ব্যবস্থার প্রসারে ৬৭৮৯ কোটি টাকার অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী পাঁচ বছরে যোগাযোগ আরও বৃদ্ধি করতে, আনুষঙ্গিক খরচ এবং কার্বন ডাই অক্সাইড নির্গমন কমাতে কেন্দ্রীয় মন্ত্রিসভা (Cabinet-Approves) ৬৭৮৯ কোটি টাকার প্রকল্পের অনুমোদন করেছে। দীপাবলির আগে এই বরাদ্দ দেশবাসীর জন্য সুখবর। জানা গিয়েছে, বিহার, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানায় যোগাযোগকে আরও মজবুত করা হবে। একই ভাবে দুটি বিশেষ রেল প্রকল্প (Several Project) বাস্তবায়নের কথা বলা হয়েছে।

    পণ্যবাহী ট্রেন চলাচলে ব্যাপক সহায়ক হবে (Cabinet-Approves)

    সামনেই দীপাবলি। দেশবাসী আলোর উৎসবে মেতে উঠবেন। ঠিক তার আগে কেন্দ্রের মোদি সরকারের কমিটি অফ ইকনমিক অ্যাফেয়ার্স (সিসিএ) একাধিক জনমুখী প্রকল্পের (Several Project) অনুমোদন করে দেশবাসীর জন্য উৎসর্গ করেছে। এই প্রকল্পে দুটি রেল সংযোগকে বাস্তবায়ন করার কথা বলা হয়েছে। তার মধ্যে একটি হল, নারকাতিয়াগঞ্জ-রক্সৌল-সীতামারি-দ্বারভাঙা অংশের সঙ্গে আরও ২৫৬ কিমি সংযুক্ত করে প্রকল্পের বাজেট দ্বিগুণ করা হয়েছে। এই পথ উত্তর-পূর্ব ভারত এবং সীমান্ত অঞ্চলের সঙ্গে যোগাযোগকে আরও শক্তিশালী করবে। পণ্যবাহী ট্রেন চলাচলে ব্যাপক সহায়ক হবে। এর ফলে আঞ্চলিক স্তরে আর্থিক প্রগতি-উন্নতির গতি আরও বাড়বে।

    ৮টি জেলাকে সংযুক্ত করে ৩১৩ কিমি পর্যন্ত বিস্তৃত হবে

    অপর আরেকটি রেল প্রকল্প হল, অমারাবতী হয়ে এরুপালেম এবং নাম্বুরু হয়ে এনটিআর বিজয়ওয়াড়া, গুন্টুর, খাম্মাম জেলার মধ্যে একটি নতুন লাইন পাতার কাজ চলছে। এই রেল যোগাযোগও সুদুরপ্রসারী হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এই সংযোগ মোট ৩টি রাজ্যের ৮টি জেলাকে সংযুক্ত করে ৩১৩ কিমি পর্যন্ত বিস্তৃত হবে। নতুন এই রেল লাইন প্রকল্পে (Cabinet-Approves) মোট ৯টি নতুন স্টেশন সহ প্রায় ১৬৮টি গ্রাম এবং প্রায় ১২ লক্ষ মানুষ প্রত্যক্ষভাবে সুবিধা পাবেন। অপর দিকে সীতামারি থেকে মুজফফরপুর পর্যন্ত রেলের বিস্তারে ৩৮৮টি গ্রাম এবং প্রায় ৯ লক্ষ মানুষ প্রত্যক্ষভাবে উপকৃত হবেন।

    আরও পড়ুনঃ দানা মোকাবিলায় প্রস্তুত ভারতীয় নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনী, কী কী ব্যবস্থাগ্রহণ?

    ৩১ এমটিপিএ মালবাহী ট্রেন চলাচল করবে

    এই রেলপথের বিস্তারে (Cabinet-Approves) কৃষিপণ্য, সার, কয়লা, লোহা আকরিক, ইস্পাত, সিমেন্ট ইত্যাদির মতো পণ্য পরিবহণের মাধ্যমে দ্রুত সরবরাহ করা যাবে। এই রুটে আনুমানিক ৩১ এমটিপিএ মাত্রার অতিরিক্ত মালবাহী ট্রেন চলাচল করতে সক্ষম হবে। একই ভাবে রেলকে পরিবেশবান্ধব, দূষণমুক্ত করতে বিশেষ নজর রাখা হবে। জলবায়ু এবং পরিবেশে যাতে ইতিবাচক প্রভাব পড়ে, কার্বন ডাই অক্সাইড নির্গমন যাতে কম হয়, সেই বিষয় সম্পর্কেও অভিনব পদক্ষেপ গ্রহণ করা হবে।   

       

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share