Tag: Madhyom

Madhyom

  • Shakib Al Hasan: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় শাকিবের! টি-টোয়েন্টি থেকে অবসর, শেষ টেস্ট কবে?

    Shakib Al Hasan: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় শাকিবের! টি-টোয়েন্টি থেকে অবসর, শেষ টেস্ট কবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)। আগামীকাল, ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ। তার আগে সাংবাদিক সম্মেলনে এসে শাকিব জানান, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন তিনি। শুধু তাই নয়,কানপুরে ভারতের বিরুদ্ধে ম্যাচই তাঁর শেষ আন্তর্জাতিক টেস্ট ম্যাচ হতে পারে। তবে শাকিবের ইচ্ছা ঘরের মাঠে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নির্বাচিত হলে, সেই সিরিজ খেলেই টেস্ট থেকে অবসর নেওয়ার।

    শাকিবের ইচ্ছা

    বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত ছিল শাকিবের নাম। আন্তর্জাতিক স্তরে গত ২ দশক ধরে বাংলাদেশ ক্রিকেট যতটুকু প্রাধান্য পেয়েছে, তার পুরোটাই শাকিবের জন্য। তবে, বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের প্রভাব পড়েছে শাকিবের ওপরও। হাসিনা সরকারের পতনের পর থেকেই প্রবল চাপে ছিলেন। খুনের মামলায় জড়ানো থেকে শুরু করে প্রাণনাশের হুমকি, সবই পেয়েছেন। পরিস্থিতি এতই জটিল যে, দেশে ফেরার কথা চিন্তাই করতে পারছেন না। দেশে এক সময় যিনি ছিলেন মহাতারকা, সেই তিনিই এখন গ্রহণযোগ্যতা হারিয়ে কার্যত অপরাধী হয়ে গিয়েছেন। এবার চাপের মুখে ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিলেন শাকিব (Shakib Al Hasan)। এদিন শাকিব বলেন, ‘আমি মিরপুরে নিজের শেষ টেস্ট ম্যাচ খেলতে আগ্রহ প্রকাশ করেছি। যদি আমার ইচ্ছাপূরণ না হয়, তাহলে ভারতের বিরুদ্ধে ম্যাচই আমার শেষ টেস্ট ম্যাচ হতে চলেছে। বাংলাদেশ ক্রিকেট আমায় অনেক কিছু দিয়েছে। তাই আমিও নিজের ঘরের মাঠে দলের হয়ে শেষবার মাঠে নামতে চাই।’

    দেশে ফিরবেন শাকিব!

    সূত্রের খবর, শাকিব ইতিমধ্যেই লিখিতভাবে বিসিবি-র বর্তমান প্রশাসকদের জানিয়েছেন, দেশে কেবলমাত্র একটি টেস্ট খেলতে চান তিনি। তারপর তিনি আর বাংলাদেশে ফিরবেন না। মার্কিন যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে বাকি জীবন কাটাবেন। তবে, নিরাপত্তা পেলেই সাকিব শেষ টেস্ট খেলার জন্য ফিরতে পারেন মিরপুরে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টেস্ট খেলে বিদায় জানাতে চান ক্রিকেটকে। তবে কোনও কারণে দেশে সুরক্ষার নিশ্চয়তা না পেলে কানপুরেই খেলবেন কেরিয়ারের শেষ টেস্ট। শাকিব জানাচ্ছেন, “এই বিষয় বোর্ডকে জানিয়েছি। ওঁরাও আমার নিরাপত্তার বিষয়ে সর্বাত্মক প্রচেষ্টা করছেন। যাতে আমি শেষ টেস্ট নিরাপদে খেলতে পারি। এবং দেশ ছাড়ার সময় যেন আর কোনও সমস্যা না হয়।”

    আরও পড়ুন: ভারতেই পড়াশোনা, রাজনীতির হাতেখড়ি! শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হরিণী অমরসূর্য

    সেরা শাকিব

    প্রসঙ্গত, ২০০৭ সালে  চট্টগ্রামে ভারতের বিরুদ্ধেই আন্তর্জাতিক টেস্ট অভিষেক হয়েছিল শাকিবের। তারপর থেকে দেশের জার্সিতে ৭০টি টেস্ট ম্যাচ খেলেছেন শাকিব। ব্যাট হাতে ৪৬০০ রান করেছেন তিনি। তাঁর দখলে রয়েছে পাঁচটি শতরান ও ৩১টি অর্ধশতরান। বল হাতেও কিন্তু  শাকিব অনবদ্য। তিনিই টেস্টে বাংলাদেশের সর্বকালের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। ২৪২টি উইকেট নিয়েছেন তিনি। একমাত্র বাংলাদেশ বোলার হিসাবে তিনি লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ উইকেটের গণ্ডি পার করেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটেও শাকিবের রেকর্ড চোখধাঁধানো। ১২৯টি বিশ ওভারের ম্যাচে ১২১.১৮ স্ট্রাইক রেটে শাকিব মোট ২৫৫১ রান করেছেন। তাঁর দখলে রয়েছে ১৪৯ টি উইকেট।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Calcutta High Court: মহিলা চিকিৎসকরা কলেজে যাচ্ছেন ছুরি, পেপার স্প্রে নিয়ে! ‘থ্রেট কালচার’ নিয়ে উদ্বিগ্ন হাইকোর্ট

    Calcutta High Court: মহিলা চিকিৎসকরা কলেজে যাচ্ছেন ছুরি, পেপার স্প্রে নিয়ে! ‘থ্রেট কালচার’ নিয়ে উদ্বিগ্ন হাইকোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের বিভিন্ন হাসপাতালে ‘থ্রেট কালচার’ (Threat Culture) নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। আরজি কর হাসপাতালের ঘটনার মধ্যেই রাজ্যের বিভিন্ন হাসপাতালে ‘থ্রেট কালচার’-এর অভিযোগ উঠে আসে। এই ইস্যুতে ‘উত্তরবঙ্গ লবি’র দাপট বেশি বলেও দাবি করা হয়। দায়ের হয় জনস্বার্থ মামলা। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেন প্রধান বিচারপতি। তাঁর মতে, মহিলা চিকিৎসকরা কলেজে যাচ্ছেন ছুরি, পেপার স্প্রে নিয়ে! মহিলাদের নিরাপত্তার দিক দিয়ে এটা যথেষ্ট উদ্বেগের বিষয়।

    জনস্বার্থ মামলা

    আরজি কর কাণ্ডের পরই রাজ্যে স্বাস্থ্যক্ষেত্রের কালো দিকগুলি উঠে আসতে থাকে। মেডিক্যাল কলেজে পরীক্ষায় প্রশ্নপত্র বিক্রি, বদলি, টুকল-সহ একাধিক অভিযোগ ওঠে। সেই অভিযোগের বিষয়গুলি উল্লেখ করে চিকিৎসক অর্চিস্মান ভট্টাচার্য ও এক সমাজকর্মী জনস্বার্থ মামলা দায়ের করেন। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি বিভাস পট্টনায়েকের ডিভিশন বেঞ্চে সেই মামলার (Calcutta High Court) শুনানি ছিল। শুনানি চলাকালীন প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, এই মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের উপস্থিত থাকা প্রয়োজন। অভিযোগের (Threat Culture) প্রেক্ষিতে রাজ্যের হলফনামা তলব করেন প্রধান বিচারপতি। এদিন শুনানিতে প্রধান বিচারপতি বলেন, ‘‘যেসব অভিযোগ আসছে তা ভয়ঙ্কর! উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের এক প্রিন্সিপালের রিপোর্টেও থ্রেট কালচারের উল্লেখ রয়েছে।’’

    আরও পড়ুন: লাভ জিহাদ-এর বিরুদ্ধে লড়াই, উত্তরাখণ্ডে ছয় শতাধিক মেয়েকে উদ্ধার হিন্দু সংগঠনগুলির

    প্রধান বিচারপতির পর্যবেক্ষণ

    প্রধান বিচারপতি বলেন, “একজন মহিলা চিকিৎসক বলছেন, যে তাঁকে তাঁর বাবা নিরাপত্তার জন্য ছুরি দিয়েছেন! আরেক মহিলা চিকিৎসক বলছেন, যে তিনি পেপার-স্প্রে সঙ্গে নিয়ে কর্মক্ষেত্রে যান।” গোটা বিষয়টিতে বিস্মিত প্রধান বিচারপতি।  তিনি মন্তব্য করেন, “হাসপাতালের ৬০ শতাংশ মহিলা চিকিৎসক বিভিন্ন ভাবে দুর্ব্যবহারের শিকার হন।” তিনি এও বলেন, ‘‘জুনিয়র ডাক্তারদের অনেকে নানা অভিযোগ করেছেন। তার মধ্যে থ্রেট কালচারের অভিযোগ আছে। এটা যথেষ্ট চিন্তার বিষয় (Threat Culture)। তাই রাজ্য সরকারের এই ইস্যুতে কী মনোভাব, হলফনামা আকারে তা জানতে চায় আদালত।’’ আগামী ২১ নভেম্বর পরবর্তী শুনানি (Calcutta High Court)। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • JK Polls: “এই ভোট খুবই স্বাস্থ্যকর, খুবই গণতান্ত্রিক”, জম্মু-কাশ্মীর নির্বাচন নিয়ে উচ্ছ্বসিত আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

    JK Polls: “এই ভোট খুবই স্বাস্থ্যকর, খুবই গণতান্ত্রিক”, জম্মু-কাশ্মীর নির্বাচন নিয়ে উচ্ছ্বসিত আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

    মাধ্যম নিউজ ডেস্ক: দশ বছর পরে নির্বাচন হল কাশ্মীরে (JK Polls)। ভূস্বর্গের এই বিধানসভা নির্বাচন দেখতে আমন্ত্রণ জানানো হয়েছিল ১৬টি দেশের প্রবীণ কূটনীতিকদের (Foreign Observers)। কেন্দ্র শাসিত এই অঞ্চলের বিভিন্ন বুথে গিয়ে নির্বাচন প্রক্রিয়া পরিদর্শন করলেন তাঁরা। কাশ্মীরের ভোট দেখে যারপরনাই খুশি আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। মার্কিন কূটনীতিকের ভাষায়, “এই ভোট খুবই স্বাস্থ্যকর, খুবই গণতান্ত্রিক।” আর সিঙ্গাপুরের প্রতিনিধি জানিয়ে দিলেন, “এই নির্বাচন তাঁদের দেশের নির্বাচনের সমতুল।”

    কী বলছেন পর্যবেক্ষকরা (JK Polls)

    আন্তর্জাতিক এই পর্যবেক্ষকদের দলে ছিলেন আমেরিকার ডেপুটি চিফ অফ দ্য মিশন দিল্লির জারগন কে অ্যান্ড্রুজ। তিনি বলেন, “ভোট দেখে খুব উৎসাহিত হয়েছি। দশ বছর বিরতির পরে কাশ্মীরিরা ভোট দিচ্ছেন দেখে খুব খুশি হয়েছি। ভোটের ফল দেখতে আমরা মুখিয়ে রয়েছি।” এর পরেই তিনি বলেন, “এটা খুবই স্বাস্থ্যকর এবং গণতান্ত্রিক।” সিঙ্গাপুরের ডেপুটি হেড অফ দ্য মিশন দিল্লির চেঙ্গ ওয়েই ওয়েই অ্যালিস বলেন, “ভোটাররা দলে দলে ভোট দিতে বেরিয়েছেন দেখে আমি খুশি। এটা দেখতে দারুণ লাগছিল।” মহিলাদের জন্য গোলাপি বুথ হয়েছিল কাশ্মীরে। মহিলা পরিচালিত এই বুথ দেখে খুব খুশি দক্ষিণ কোরিয়ার কূটনীতিক স্যাং উ লিম। তিনি বলেন, “গণতন্ত্র কীভাবে কাজ করে তা চাক্ষুষ করলাম। মহিলাদের জন্য গোলাপি বুথ দেখে খুশি হলাম। একে অ্যাপ্রিসিয়েটও করি (JK Polls)।”

    পর্যবেক্ষক দলে কোন কোন দেশ

    বিদেশমন্ত্রকের আমন্ত্রণে কাশ্মীরে নির্বাচন দেখতে এসেছিলেন আমেরিকা, দক্ষিণ কোরিয়া, স্পেন, মেক্সিকো, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, নরওয়ে, নাইজিরিয়া, তানজানিয়া, ফিলিপিন্স, গুয়ানা, সোমালিয়া, পানামা, রোয়ান্ডা এবং আলজিরিয়ার প্রতিনিধিরা। তাঁরা ঘুরে দেখেন বদগাঁওয়ের ওমপারা পোলিং স্টেশন এবং আমিরা কাদার এবং এসপি কলেজ, চিনারবাগ। লালচক বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে এই ভোটকেন্দ্রগুলি। উনিশের লোকসভা নির্বাচনে এই ভোটকেন্দ্রগুলোতে রেকর্ড সংখ্যক কম ভোট পড়েছিল। এবার এই কেন্দ্রগুলিতেই কার্যত ঢল নেমেছিল ভোটারদের।

    আরও পড়ুন: ‘মুসলিম রাষ্ট্র হবে ভারত, ধ্বংস করা হবে আরএসএস-কে’! কেরলে প্রচার ইসলামি মৌলবাদীদের

    উপত্যকায় নির্বাচন হচ্ছে তিন দফায়। প্রথম দফায় ভোট হয়েছিল ১৮ সেপ্টেম্বর। দ্বিতীয় দফায় নির্বাচন হয়েছে ২৫ সেপ্টেম্বর। ১ অক্টোবর হবে তৃতীয় তথা শেষ দফার নির্বাচন। প্রথম দফায় ভোট পড়েছিল ৬১.৪ শতাংশ। দ্বিতীয় দফায় পড়েছে ৫৭ শতাংশেরও বেশি ভোট। মুখ্য নির্বাচন রাজীব কুমার বলেন, “জম্মু-কাশ্মীরের নির্বাচন (Foreign Observers) ইতিহাস রচনা করবে (JK Polls)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • CBI: ক্রাইম সিনে ছিলেন, ‘উত্তরবঙ্গ লবি’-র অন্যতম মাথা সুশান্ত রায়কে পাঁচ ঘণ্টা জেরা সিবিআইয়ের

    CBI: ক্রাইম সিনে ছিলেন, ‘উত্তরবঙ্গ লবি’-র অন্যতম মাথা সুশান্ত রায়কে পাঁচ ঘণ্টা জেরা সিবিআইয়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলার তদন্তে এবার সিবিআইয়ের (CBI) স্ক্যানারে তথাকথিত ‘উত্তরবঙ্গ লবি’র অন্যতম মাথা চিকিৎসক সুশান্ত রায়। সূত্রের খবর, গত ৯ অগাস্ট ঘটনার দিন আরজি কর হাসপাতালের অকুস্থলে দেখা গিয়েছিল জলপাইগুড়ির ওই চক্ষুরোগ বিশেষজ্ঞকে। কেন তিনি সে দিন হঠাৎ আরজি করে পৌঁছলেন, কার কাছ থেকে তিনি ঘটনার খবর পেয়েছিলেন। অকুস্থল থেকে তথ্যপ্রমাণ লোপাট, হাসপাতালে থ্রেট সিন্ডিকেট চালানো, ষড়যন্ত্রের মতো একাধিক অভিযোগ আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা তুলেছেন সুশান্ত রায়ের বিরুদ্ধে। সে বিষয়ে তিনি কিছু জানেন কি না, তা নিয়ে সুশান্তর সঙ্গে ঘণ্টা পাঁচেক কথা বলেন তদন্তকারীরা। সুশান্ত রায়কে সিবিআই জেরা করায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে (North Bengal Medical) আন্দোলনকারীদের মধ্যে উচ্ছ্বাস।

    কে এই সুশান্ত?

    জুনিয়র ডাক্তারদের একাংশের বক্তব্য, ২০১১ সালের আগে জলপাইগুড়ির বাইরে সুশান্তর তেমন পরিচিতি ছিল না। ২০১৬ সাল থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের (North Bengal Medical)  প্রশাসনে সুশান্তর প্রভাব বাড়তে শুরু করে। কোভিডকালে তিনি উত্তরবঙ্গের করোনা প্রতিরোধ টিমের ওএসডি পদে নিযুক্ত হন সরকারিভাবে। এরপরই তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে।

    আরও পড়ুন: পুজোর মুখে পর পর বন্ধ হচ্ছে জুটমিল! কর্মহীন কয়েক হাজার, হেলদোল নেই মমতা-সরকারের

    সুশান্ত রায়ের বিরুদ্ধে উঠছে নানা দুর্নীতির অভিযোগ! (CBI)

    উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের (North Bengal Medical) প্রধান করণিক উৎপল সরকার বলেন, ‘‘নিজের ছেলে সৌত্রিক রায়ের নাম থাকা একটি সংস্থার সঙ্গে যুক্ত করে কোভিডকালে স্যানিটাইজার, মাস্ক, পিপিই সহ যাবতীয় জিনিস সেখান থেকে কিনে মোটা টাকা আত্মসাত করেছেন সুশান্ত রায়।’’ হাসপাতালের অধ্যাপক চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘কোভিড কালে ডাক্তার ও নার্সদের কোয়ারান্টাইনে থাকার জন্য হোটেল, খাওয়া-দাওয়া থেকে শুরু করে যাবতীয় খরচের ক্ষেত্রে সুশান্ত রায় ব্যাপক দুর্নীতি করেছেন।’’ উত্তরবঙ্গের আরও এক স্বাস্থ্য আধিকারিক বলেন, ‘‘জলপাইগুড়ি জেলা হাসপাতালে কোয়ালিটি কন্ট্রোল এক কোটি টাকা ঠিক মতো ব্যবহার হয়নি। ব্লাড গ্রুপের একটি স্টিকার তৈরিতে খরচ দু’টাকা। সেখানে তিনি ৯০ টাকা করে বিল করেছিলেন। ভারপ্রাপ্ত এক আধিকারিক এর প্রতিবাদ করে ওই বিলে সই করেননি। প্রভাব খাটিয়ে সুশান্ত রায় তাঁকে কিছুদিনের মধ্য বদলি করে দেন। সেই চেয়ারে পছন্দের আধিকারিককে বসিয়েছে ওই বিল পাস করিয়ে লক্ষ লক্ষ টাকা তিনি আত্মসাৎ করেন। তার পরপরই তিনি একই সঙ্গে দুটি দামি গাড়ি কেনেন। যার একটি নগদে কেনেন। এত টাকা তিনি কোথায় থেকে পেলেন? এনিয়েও তদন্ত (CBI) হওয়া দরকার।’’

    আরও পড়ুন: পুজোর মুখে পর পর বন্ধ হচ্ছে জুটমিল! কর্মহীন কয়েক হাজার, হেলদোল নেই মমতা-সরকারের

    সুশান্তর প্রশ্রয়ে সন্দীপের রমরমা!

    সিবিআইয়ের তলব পেয়ে বুধবার বেলা দেড়টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছন সুশান্ত। সংবাদমাধ্যমকে এড়াতে সিজিও কমপ্লেক্সের পিছনের গেট দিয়ে ঢোকেন তিনি। স্বাস্থ্য মহলের অভিযোগ, সুশান্তর প্রশ্রয়েই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের রমরমা। আরজি করের ঘটনা সামনে আসার পরে নিখোঁজ পোস্টারও পড়েছিল সুশান্তর নামে। এর আগে আরজি করের ক্রাইম সিনে থাকা ‘উত্তরবঙ্গ লবি’র (North Bengal Medical) ঘনিষ্ঠ বলে পরিচিত বিতর্কিত চিকিৎসক অভীক দে, বিরূপাক্ষ বিশ্বাসকেও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। পিছনের গেট দিয়ে ঢোকায় এ দিন অবশ্য সিজিওতে ঢোকার সময়ে সুশান্তের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বেরোনোর সময়েও তিনি সংবাদমাধ্যমকে এড়িয়ে যান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Harini Amarasuriya: ভারতেই পড়াশোনা, রাজনীতির হাতেখড়ি! শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হরিণী অমরসূর্য

    Harini Amarasuriya: ভারতেই পড়াশোনা, রাজনীতির হাতেখড়ি! শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হরিণী অমরসূর্য

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী (Sri Lanka PM) হলেন হরিণী অমরসূর্য (Harini Amarasuriya)। তিনি হলেন শ্রীলঙ্কার তৃতীয় মহিলা প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি পদে দায়িত্ব নেওয়ার দু’দিনের মাথায় দলীয় সতীর্থ হরিণীকে প্রধানমন্ত্রী পদে বেছে নিলেন অনুরাকুমার দিশানায়েকে। রাজনীতির রঙ্গমঞ্চে পা রাখা পড়শি দেশের ১৬তম প্রধানমন্ত্রী হরিণী আদতে শিক্ষাবিদ। ভারতের সঙ্গে তাঁর যোগ অটুট। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন হিন্দু কলেজ থেকে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন। তখনই তাঁর রাজনীতিতে হাতে খড়ি।

    তৃতীয় মহিলা প্রধানমন্ত্রী

    হরিণীকে (Harini Amarasuriya) প্রেসিডেন্ট দিশানায়েকের নেতৃত্বাধীন ন্যাশনাল পিপল্‌স পাওয়ার (এনপিপি) নামের বাম জোট থেকে বেছে নেওয়া হয়েছে। দীনেশ গুণবর্ধনের স্থলাভিষিক্ত হলেন তিনি। ৬ মার্চ, ১৯৭০ সালে জন্মগ্রহণ করেন হরিণী। সিরিমাভো বন্দরনায়েকে ছিলেন শ্রীলঙ্কা তথা বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। পরে তাঁর মেয়ে সিরিমাভো বন্দরনায়েকে কুমারতুঙ্গা প্রথমে প্রধানমন্ত্রী এবং পরে রাষ্ট্রপতি হন। বুধবার, ২৫ সেপ্টেম্বর দক্ষিণের দ্বীপরাষ্ট্রটির প্রধানমন্ত্রী হিসাবে হরিণীর নাম ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী পদের পাশাপাশি অমরসূর্যকে বিচার, শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তি, স্বাস্থ্য এবং বিনিয়োগ-সহ বেশ কয়েকটি দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে।

    আরও পড়ুন: লাভ জিহাদ-এর বিরুদ্ধে লড়াই, উত্তরাখণ্ডে ছয় শতাধিক মেয়েকে উদ্ধার হিন্দু সংগঠনগুলির

    হরিণীর ভারত-যোগ

    রাজনীতির সঙ্গে শিক্ষাক্ষেত্রেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন হরিণী (Harini Amarasuriya)। তিনি একজন অধিকার কর্মী ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকও বটে। শ্রীলঙ্কার একটি মুক্ত বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ৫৪ বছর বয়সি হরিণী জন্মসূত্রে সিংহলি হলেও ভারতের সঙ্গে তাঁর যোগ গভীর। এই যোগাযোগ পড়াশোনার হাত ধরেই। শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলে বেড়ে ওঠেন হরিণী। পরে তাঁর পরিবার কলম্বোয় চলে আসে। সেখানে একটি বেসরকারি স্কুলে পড়াশোনা শুরু হয় তাঁর। তার পরে উচ্চ শিক্ষা শেষ করতে নিজের দেশ ছেড়ে ভারতে চলে আসেন তিনি। ১৯৯১ সাল থেকে ১৯৯৪ পর্যন্ত ভারতে থেকে দিল্লি বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন দ্বীপরাষ্ট্রের নবনির্বাচিত প্রধানমন্ত্রী। দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য হিন্দু কলেজে পড়াশোনা করেছেন হরিণী। এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সময় থেকেই তাঁর রাজনৈতিক শিক্ষার হাতেখড়ি হয় বলে ধরা হয়। যা পরবর্তী কালে শ্রীলঙ্কায় তাঁর রাজনৈতিক কেরিয়ার গঠনে গুরুত্বপূর্ণ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • North Bengal Medical: হুঁশ ফেরেনি এখনও! রাজ্যে বহাল ‘থ্রেট কালচার’, চিকিৎসককে হুমকি তৃণমূল নেতার

    North Bengal Medical: হুঁশ ফেরেনি এখনও! রাজ্যে বহাল ‘থ্রেট কালচার’, চিকিৎসককে হুমকি তৃণমূল নেতার

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কর কাণ্ডের পর মেডিক্যাল কলেজ হাসপাতালগুলিতে ‘থ্রেট কালচার’ বন্ধ করার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছিল মমতা-সরকার। কিন্তু, তারপরও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে এখনও থ্রেট কালচার বহাল। উত্তরবঙ্গ মেডিক্যাল (North Bengal Medical) কলেজে তৃণমূলের সরকারি কর্মচারি ইউনিয়নের এক প্রভাবশালী নেতার বিরুদ্ধে এক অধ্যাপক-চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ উঠল।

    ঠিক কী অভিযোগ? (North Bengal Medical)

    গত মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশ মতো শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের স্টেকহোল্ডার কমিটির বৈঠক ডেকেছিলেন অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা। অভিযোগ, সেখানে হাসপাতালের অ্যান্টনি ডি’রোজারিও নামে চতুর্থ শ্রেণির কর্মীর হুমকি মুখে পড়েন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অর্থোপেডিক বিভাগের প্রধান পার্থসারথি সরকার। তিনি বলেন, ‘‘একজন বিভাগীয় প্রধান হিসেবে সেখানে আমি উপস্থিত ছিলাম। কিন্তু, সকলের সামনে হাসপাতালের এক প্রভাবশালী চতুর্থ শ্রেণীর কর্মী বৈঠকে ঢোকেন। তাঁর সেখানে ঢোকার কোনও এক্তিয়ার ছিল না। সেই কি না আমার উপস্থিতি নিয়ে হুমকি সুরে প্রশ্ন তোলেন। থ্রেট কালচার নিয়ে আমি সরব হওয়ায় এরা চটে গিয়েছে। তাই আমার মুখ বন্ধ করতে তিনি প্রকাশ্যে আমাকে হুমকি দেন। এতে আমি  প্রাণনাশের আশঙ্কা করছি। ওই কর্মী দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে সব কিছু নিজের মতো করে যাচ্ছেন। ভয়ে তাঁর বিরুদ্ধে কেউ কিছু বলতে পারে না।’’ 

    আরও পড়ুন: সিজিওতে অপূর্ব-মর্গ কর্মীকে মুখোমুখি জেরায় পরস্পর বিরোধী তথ্য পেল সিবিআই

     কী বললেন অধ্যক্ষ?

    ওই চতুর্থ শ্রেণির কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বিভিন্ন বিভাগের প্রধান চিকিৎসকরা অধ্যক্ষকে কার্যত ঘেরাও করেন বুধবার। শেষ পর্যন্ত চাপে পড়ে অভিযুক্তকে শোকজ করার আশ্বাস দেন অধ্যক্ষ। যদিও ডাক্তারদের দাবি, শোকজ নয়, ওই কর্মীর বিরুদ্ধে পুলিশে এফআইআর করতে হবে। এই ঘটনায় অধ্যক্ষের (North Bengal Medical) ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। কারণ, তিনি ঘটনার সময় আশ্চর্যজনকভাবে নীরব থাকেন। এই প্রসঙ্গে তিনি বলেন, স্টেকহোল্ডার কমিটির বৈঠকে হুমকির অভিযোগের বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে।

    কোচবিহারে মেডিক্যালেও থ্রেট কালচার!

    কোচবিহার মেডিক্যাল কলেজে থ্রেট কালচারের জেরে কোচবিহার-১ ব্লকের বিএমওএইচ দ্বীপায়ন বসু ও ওই ব্লকেরই আরও এক চিকিৎসক সংবেদ ভৌমিককে মেডিক্যাল কলেজে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হল। বুধবার বিকেলে মেডিক্যাল কলেজ কাউন্সিলের বর্ধিত কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি, এখন থেকে যারা পরীক্ষায় ভালো ফল করবে তারাই সিআর নির্বাচিত হবে বলেও ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ চিকিৎসক নির্মল মণ্ডল বলেন, ‘‘মেডিক্যাল কলেজের চিকিৎসক না হয়েও দ্বীপায়ন বসু ও সংবেদ ভৌমিক মেডিক্যাল কলেজে ঢুকে ছাত্রদের বিভিন্ন রকমভাবে হুমকি দিতেন বলে জানা গিয়েছে। তাই ওই দুই চিকিৎসককে মেডিক্যাল কলেজে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া সেফটি ও সিকিউরিটি সংক্রান্ত বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jute Mill: পুজোর মুখে পর পর বন্ধ হচ্ছে জুটমিল! কর্মহীন কয়েক হাজার, হেলদোল নেই মমতা-সরকারের

    Jute Mill: পুজোর মুখে পর পর বন্ধ হচ্ছে জুটমিল! কর্মহীন কয়েক হাজার, হেলদোল নেই মমতা-সরকারের

    মাধ্যম নিউজ ডেস্ক: হাতে গোনা কয়েকদিন পরই বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো। ঠিক পুজোর মুখে রাজ্যে একের পর এক জুটমিলে তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছে। কর্মহীন হয়ে পড়ছেন হাজার হাজার শ্রমিক। পুজোর মুখে মিল (Jute Mill) কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে বেজায় ক্ষুব্ধ মিল শ্রমিকরা। মিল খোলার বিষয়ে তৃণমূল সরকারের কোনও উদ্যোগ নেই বলেই শ্রমিকদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

    বন্ধ হল দাসনগর জুটমিল (Jute Mill)

    রাতারাতি বন্ধ হয়ে গেল হাওড়ার (Howrah) দাসনগরের ভারত জুটমিল (Jute Mill)। পুজোর মুখেই চাকরিহারা কয়েক হাজার শ্রমিক। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টার সময় দাসনগরের ভারত জুটমিলের কর্মীরা ডিউটিতে আসলে দেখেন, মিলের গেট বন্ধ। গেটে ঝুলছে সাসপেনশন অব ওয়ার্কের নোটিশ। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল জুটমিল। পুজোর বোনাস পাননি, বেতন-গ্রাচুয়িটির হিসেব-নিকেশ তো দূর-অস্ত! এভাবে হঠাৎ জুটমিল বন্ধ হয়ে যাওয়ায় মাথায় হাত শ্রমিকদের। পুজোর মুখে কী করবেন, কোথা থেকে রোজগার হবে, তা ভেবেই দিশেহারা। জুটমিলের বাইরে ঝোলা নোটিশে বলা হয়েছে, তাঁত বিভাগের অবৈধ ধর্মঘটের কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে মালিক কর্তৃপক্ষ। শ্রমিকদের দাবি, শাসক দল ঘনিষ্ঠ ইউনিয়ন তাদের এবং কর্তৃপক্ষের ওপরে চাপ সৃষ্টি করছে। দুটির বদলে চারটি মেশিন চালানোর জন্য জোর করছে। এর জেরেই সিদ্ধান্ত।

    আরও পড়ুন: ঘূর্ণাবর্তের জেরে আজও বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়, জানাল হাওয়া অফিস

    বন্ধ কাঁকিনাড়ার নফরচাঁদ জুটমিল

    কয়েকদিন আগে, বন্ধ হয়ে যায় উত্তর ২৪ পরগনার বারাকপুরের কাঁকিনাড়ার একটি জুটমিলও (Jute Mill)। তার জেরে কর্মহীন হয়ে পড়েন কারখানার প্রায় তিন হাজার স্থায়ী-অস্থায়ী শ্রমিক। শ্রমিক-মালিক অসন্তোষের জেরে কাঁকিনাড়ার নফরচাঁদ জুট মিলে উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পুজোর মুখে কর্মহীন হয়ে পড়ায় দিশেহারা শ্রমিকরা। মিলের ভিতরে শ্রমিক-মালিক অসন্তোষের চরম বিশৃঙ্খলা তৈরি হয়। তারপরে উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়ে কর্তৃপক্ষ। প্রসঙ্গত, কাঁকিনাড়ার এই মিলে শ্রমিক অসন্তোষ এই প্রথম নয়। এর আগেও বিভিন্ন সময়ে শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গিয়েছিল এই জুট মিল। গত ডিসেম্বরেও একইভাবে কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছিল। তার জেরে তুমুল শ্রমিক অসন্তোষ শুরু হয়েছিল মিলে। তখন সেই কাজ বন্ধ রাখা হয়। তবে, পুজোয় যেখানে সকলে নতুন পোশাক কিনে থাকেন সেই জায়গায় শ্রমিকরা কর্মহীন হয়ে পড়াই স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছে তাদের পরিবার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Trucks On Train Service:  এক বছর পূর্ণ করল কেন্দ্রের ‘ট্রাকস অন ট্রেন সার্ভিস’, কীভাবে মেলে পরিষেবা?

    Trucks On Train Service: এক বছর পূর্ণ করল কেন্দ্রের ‘ট্রাকস অন ট্রেন সার্ভিস’, কীভাবে মেলে পরিষেবা?

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্ষপূর্তি হল কেন্দ্রের ‘ট্রাকস অন ট্রেন সার্ভিস’-এর (Trucks On Train Service)। ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেইট করিডরে চালু হয়েছিল ওই ব্যবস্থা। ট্রেনে করে পণ্যবাহী ট্রাক পাঠানোর এই ব্যবস্থা ভারতের পণ্য পরিবহণের (Freight Transport) সেক্টরে একটা মাইলফলক। এই পরিষেবা চালু করেছিল ডেডিকেটেড ফ্রেইট করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড।

    ব্যবসা অনেক বেড়েছে (Freight Transport Road)

    সার্ভিস চালু হওয়ায় আগের তুলনায় ব্যবসা অনেক বেড়েছে বলে সরকারি সূত্রে খবর। এই সার্ভিস চালু হওয়ায় লাভবান হয়েছেন ব্যবসায়ী এবং ফ্রেইট অপারেটররা। ট্রাক অন ট্রেন পরিষেবার মাধ্যমে গুজরাটের পালানপুরে প্রতিদিন ৩০টি করে ট্রাক একটি মালবাহী ট্রেনে লোড করা হয়। সেই ট্রেনকে ফ্রেইট করিডর দিয়ে মাত্র ১২ ঘণ্টায় ৬৩০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে হরিয়ানার রেওয়াড়িতে নিয়ে যাওয়া হয়। ট্রাকগুলো যদি সড়ক পথে রেওয়াড়িতে পাঠানো হত, তাহলে সময় লাগত অনেক বেশি। খরচও হত বিস্তর। ট্রাকগুলি থেকে ছড়াত দূষণও।

    লাভ তিন দিক থেকে

    মালবাহী ট্রেনে করে ট্রাকগুলিকে গন্তব্যে পৌঁছে দেওয়ায় লাভ হয়েছে এই তিন দিক থেকেই (Freight Transport Road)। জানা গিয়েছে, প্রতিদিন এই পথে ৩০টি ট্রাক যাতায়াত করে। মালবাহী ট্রাক ট্রেনে করে গন্তব্যে পৌঁছে দেওয়ার পর আর কোনও দায়িত্ব থাকে না রেলের। রেওয়াড়িতে আনলোড করা হয় ট্রাকগুলি। পরে খালি ট্রাকগুলিকে ফের রেওয়াড়ি থেকে একইভাবে ট্রেনে চাপিয়ে ফিরিয়ে আনা হয় পালানপুরে। সেখানে আবার পণ্য বোঝাই করার পর ফের একইভাবে পাঠানো হয় রেওয়াড়িতে।

    আরও পড়ুন: আমেরিকায় ফের স্বামীনারায়ণ মন্দিরের দেওয়ালে খালিস্তানপন্থীদের স্লোগান

    ডেডিকেটেড ফ্রেইট করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের এক মুখপাত্র বলেন, “৩০টি ট্রাকের মধ্যে ২৫টি দুধের ট্যাঙ্কার। এগুলি বনাসের আমূল ডেয়ারি থেকে পালানপুর লোডিং পয়েন্টে আসে সড়ক পথে। বাকি পাঁচটি ট্রাকে করে যায় শাকসবজি, যন্ত্রপাতি, ডিজেল, তেল ইত্যাদি।” যেহেতু মালবাহী ট্রেনে করে ট্রাক বহন করে নিয়ে যাওয়া হচ্ছে, তাই ট্রাক চালকদের কোনও কাজ থাকে না। ওই মুখপাত্র বলেন, “ট্রাক চালকদের পুরো রাস্তাটা বিশ্রাম করার জন্য দেওয়া হয়। এজন্য আমরা একটা বিশেষ কোচ দিই। রেওয়াড়িতে আনলোড করা হয় ২৫টি ট্যাঙ্কার।” ডেডিকেটেড ফ্রেইট করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের এক আধিকারিক বলেন, “এই পদ্ধতিতে দ্রুত এক স্থান থেকে অন্যত্র পণ্য পরিবহণ করা হয়। এতে পণ্যের গুণমান ঠিক থাকে (Trucks On Train Service)। রাস্তায় যানজটও হয় না। হয় না দূষণও (Freight Transport Road)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Love Jihad: লাভ জিহাদ-এর বিরুদ্ধে লড়াই, উত্তরাখণ্ডে ছয় শতাধিক মেয়েকে উদ্ধার হিন্দু সংগঠনগুলির

    Love Jihad: লাভ জিহাদ-এর বিরুদ্ধে লড়াই, উত্তরাখণ্ডে ছয় শতাধিক মেয়েকে উদ্ধার হিন্দু সংগঠনগুলির

    মাধ্যম নিউজ ডেস্ক: লাভ জিহাদ-এর (Love Jihad) বিরুদ্ধে উত্তরাখণ্ডে (Uttarakhand) বড় সাফল্য  হিন্দু সংগঠনগুলির। সম্প্রতি, একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ওই রাজ্য থেকে লাভ জিহাদ-এর খপ্পর থেকে ছ’শোর বেশি হিন্দু মেয়েকে উদ্ধার করা হয়েছে। আর এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে হিন্দু জাগরণ মঞ্চ (Hindu Jagran Manch), রুদ্র সেনা (Rudra Sena) এবং বৈদিক মিশন (Vaidik Mission)।

    লাভ জিহাদ-এর (Love Jihad) বিরুদ্ধে লড়াই হিন্দু সংগঠনগুলির

    দীর্ঘদিন ধরেই ধর্মান্তরণ এবং শোষণের বিরুদ্ধে সক্রিয়ভাবে কাজ করছে হিন্দু জাগরণ মঞ্চ, রুদ্র সেনা, বৈদিক মিশনের মতো হিন্দু সংগঠনগুলি। এই সংগঠনগুলি লাভ জিহাদের বিরুদ্ধে তাদের লড়াই চালিয়ে যাচ্ছে। তাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে এ পর্যন্ত ৬০০-রও বেশি মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়েছে। দুর্বল মানুষদের সুরক্ষা নিশ্চিত করতে কঠোর আইনি পদক্ষেপের আহ্বান জানিয়েছে এই সংগঠনের নেতারা।

    সম্প্রতি উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন এবং তার আশেপাশের এলাকায় ‘লাভ জিহাদ’-এর (Love Jihad)  ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এখানে বিশেষ করে দরিদ্র হিন্দু মেয়েদেরকে ধর্মান্তকরণের উদ্দেশ্যে প্রেমের সম্পর্কে ফাঁদে ফেলার অভিযোগ উঠেছে। এর বিরুদ্ধে পদক্ষেপ করেছে হিন্দু জাগরণ মঞ্চ, রুদ্র সেনা, এবং বৈদিক মিশনের মতো কয়েকটি হিন্দু সংগঠন। তারা অসহায় মেয়েদের রক্ষা করতে এগিয়ে এসেছে। উত্তরাখণ্ডের পবিত্র দেবভূমিতে জোরপূর্বক ধর্মান্তরণ রোধে সদা সক্রিয় এই সংগঠনগুলি।

    লাভ জিহাদ কী (Love Jihad)

    ভালোবাসা ও প্রেমের ফাঁদে ফেলে হিন্দু মেয়েদের বিয়ে করেন মুসলিম ছেলেরা। বাধ্য করা হয় ধর্মান্তকরণে। হিন্দু-মুসলিম বিবাহে আপত্তি নেই। কিন্তু জোর করে ভালবাসার ফাঁদে ফেলে ধর্মান্তকরণের চেষ্টাই হল লাভ জিহাদ। বিয়ের পর শুরু হয় অত্যাচার। কখনও কখনও মেরেও ফেলা হয় মেয়েটিকে। এরকম বহু ঘটনার সাক্ষী থেকেছে মানুষ। কেরলের হিন্দু মহিলাদের ধর্মান্তরিত করে জোর করে সন্ত্রাসবাদের সঙ্গে কী ভাবে যুক্ত করা হয়েছে তা নিয়েই আবর্তিত হয়েছে বাঙালি পরিচালকের তৈরি ছবি ‘দ্য কেরালা স্টোরি’। সারা দেশে এক ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে লাভ জিহাদ। 

    ধর্মান্তরণের বিরুদ্ধে লড়াই

    উত্তরাখণ্ডে (Uttarakhand) ভিন্ন ধর্মে বিবাহ (Love Jihad) নিয়ে আইন থাকলেও সম্প্রতি সেখানে লাভ জিহাদের ঘটনা বাড়ছে। রুদ্র সেনার নেতা রাকেশ তোমার ‘উত্তরাখণ্ডি’ দাবি করেছেন যে প্রতিবেশী অঞ্চল থেকে মুসলিম পুরুষরা বিশেষত জৌনসার বাওয়ার উপজাতীয় বেল্টের মেয়েদের টার্গেট করছে। তিনি জানান, এই ছেলেরা মিথ্যে, মূলত ভুয়ো হিন্দু পরিচয় দিয়ে এবং বিভিন্ন প্রলোভনমূলক কৌশল ব্যবহার করে দরিদ্র এবং নাবালিকা মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে। এরপর শুরু হয় যৌন নির্যাতন। অভিযোগ, এই মেয়েদের সঙ্গে মিথ্যে প্রেমের সম্পর্ক তৈরি করে তাঁদের নানা গোপন মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করা হয়। তারপর সেই ভিডিও রেকর্ড দেখিয়ে চলে ব্ল্যাকমেল। সব শেষে ইসলাম ধর্মে ধর্মান্তরণে বাধ্য করা হয়। রাকেশ জানান, গত দুই বছর ছয় মাসে রুদ্র সেনা ৩৮ জন মেয়েকে লাভ জিহাদের ‘চক্র থেকে’ উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই মেয়েদের তাদের পরিবারের সঙ্গে পুনরায় মিলিয়ে দেওয়া হয়েছে। এ সংক্রান্ত বেশ কিছু রিপোর্ট পুলিশের কাছে জমা দিয়েছে তারা।

    বৈদিক মিশনের আইনি লড়াই

    বৈদিক মিশনের প্রধান ব্যক্তি জগদ্বীর সাইনির গলাতেও উদ্বেগের সুর। তিনি উল্লেখ করেছেন যে পাসওয়া দুন অঞ্চলে এমন ৪৩টি ঘটনা ঘটেছে, যার অনেকগুলিই বর্তমানে আইনি পর্যালোচনার অধীনে রয়েছে। তিনি চারজন দরিদ্র মেয়ের হয়ে আদালতে লড়াই করছেন যারা, মুসলিম ছেলেদের দ্বারা প্রতারিত হয়েছেন। 

    আরও পড়ুন: নির্বিঘ্নেই শেষ দ্বিতীয় দফাও, হাত উপুড় করে ভোট দিলেন ভূস্বর্গবাসী

    হিন্দু জাগরণ মঞ্চের প্রচেষ্টা

    হিন্দু জাগরণ মঞ্চের প্রতিনিধি মুকেশ আনন্দ জানিয়েছেন, গত দশ বছরে তারা লাভ জিহাদের (Love Jihad) ৫৮৫টি ঘটনা প্রত্যক্ষ করেছে। উত্তরাখণ্ডের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজিপি) অভিনব কুমার জানিয়েছেন, এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশের মতো উত্তরাখণ্ডেও চালু আছে লাভ জিহাদ বিরোধী আইন। ফলে পুলিশ-প্রশাসন খবর পেলেই বিষয়টি নিয়ে সক্রিয় হয়। মেয়েদের কাছে জানতে চাওয়া হয়, এই বিয়ে কি সত্যিই প্রেমের পরিণতি নাকি অন্য কিছু। কোনওরকম সন্দেহ হলেই পদক্ষেপ করা হয়। তবে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর দাবি, বেশিরভাগ সময়েই মেয়েরা ভয়ে কিছু বলতে পারে না।

    সক্রিয় সরকার (Uttarakhand)

    সম্প্রতি উত্তরাখণ্ডের পুরুলা শহর, দারচুলা, চামোলি, নন্দনগর, সহ বেশ কয়েকটি জায়গায় সাম্প্রদায়িক সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। এই সাম্প্রদায়িক সংঘর্ষগুলির কারণ হিসেবে বেশিরভাগ জায়গাতেই উঠে এসেছে লাভ জিহাদ (Love Jihad) ও ল্যান্ড জিহাদের তত্ত্ব। এরপরেই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। জানা গিয়েছে, সে রাজ্যে এখন মূল সমস্যা হচ্ছে মুসলিম অনুপ্রবেশের (Land Jihad) কারণে জনবিন্যাসের পরিবর্তন। এই কারণে ধর্মান্তকরণ এবং লাভ জিহাদের (Love Jihad) মতো ঘটনাগুলিও ঘটছে। এই সমস্ত কিছুর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই মর্মে উত্তরাখণ্ডের (Uttarakhand) মুখ্যমন্ত্রী সে রাজ্যের ডিজিপি অভিনব কুমার এবং অন্যান্য উচ্চপদস্থ পুলিশকর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকও করেছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • CBI: তদন্তে বড় ভরসা মর্গে মোবাইলে তোলা ১৫টি ছবিই, দিল্লিতে পাঠাল সিবিআই, কী আছে তাতে?

    CBI: তদন্তে বড় ভরসা মর্গে মোবাইলে তোলা ১৫টি ছবিই, দিল্লিতে পাঠাল সিবিআই, কী আছে তাতে?

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি করে (RG Kar) তরুণী চিকিৎসকের খুন-ধর্ষণের ঘটনার তদন্তে নেমে ময়না তদন্তে গাফিলতির অভিযোগ বার বার সামনে আসছে। ময়না তদন্তের ভিডিওগ্রাফি থেকে রিপোর্ট তৈরি, সবেতেই রয়েছে প্রশ্ন। ফলে, তদন্তের গতি কিছুটা হলেও ব্যাহত হচ্ছে। এই অবস্থায় ভরসা বলতে ১৫টি ছবি, যা ৯ অগাস্ট সন্ধ্যায় আরজি করের মর্গে (RG Kar Morgue) তিলোত্তমার ময়না তদন্তের সময়ে খুব কাছ থেকে মোবাইলের ক্যামেরায় বন্দি করা হয়েছিল। ওই সমস্ত ছবি দিল্লিতে ফরেন্সিক পরীক্ষার জন্য সিবিআই (CBI) পাঠিয়েছে বলে খবর।

    ভিডিওগ্রাফি বিভিন্ন ফরেন্সিক বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা! (RG Kar)

    সিবিআই (CBI) সূত্রে জানা গিয়েছে, তরুণী চিকিৎসকের ময়না তদন্তকারী দলে তিনজনের একজন সূর্যাস্তের পরে ময়না তদন্তে আপত্তি করেছিলেন। সূত্রের খবর, অন্যদের মতো তাঁকেও কয়েক বার তলব করেছে সিবিআই। তখন তিনি নিজে থেকেই তদন্তকারীদের ওই ১৫টি ছবির কথা জানান বলে খবর। এর পরেই তাঁর মোবাইলে থাকা ছবিগুলি সংগ্রহ করেন তদন্তকারীরা। ময়না তদন্তের (RG Kar Morgue) যে ভিডিওগ্রাফি করা হয়েছে, তাতে মৃতের দেহের আঘাতের চিহ্ন স্পষ্ট না হওয়ায় তদন্তে সমস্যা হচ্ছে। ময়না তদন্তের ভিডিওগ্রাফি বিভিন্ন ফরেন্সিক বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করিয়ে আঘাতের বিষয়ে নিশ্চিত একটা জায়গায় পৌঁছতে চাইছেন তদন্তকারীরা (CBI)। এজন্য দিল্লি এবং কল্যাণী এমসের ফরেন্সিক বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের ওই ভিডিওগ্রাফি দেখানো হয়েছে। কিন্তু, খুব স্পষ্ট কিছু বোঝা গিয়েছে, তেমনটা নয় বলেই খবর।

    আরও পড়ুন: ঘূর্ণাবর্তের জেরে আজও বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়, জানাল হাওয়া অফিস

    মর্গে (RG Kar Morgue) কী হয়েছিল

    সিবিআই সূত্রের খবর, মর্গে (RG Kar) ডিজিটাল ফরেন্সিকের মাপকাঠি অনুযায়ী প্রতিটি ছবি ঠিকঠাক তোলা হয়েছে। তা বিকৃত বা তাতে কারিকুরি করা হয়নি বিষয়ে নিশ্চিত হয়েই সেগুলি সংগ্রহ করা হয় এবং পরীক্ষার জন্য পাঠানো হয়। সূর্যাস্তের পরে ময়না তদন্ত কেন হবে, তা নিয়ে প্রশ্ন তোলার পরেও ওই চিকিৎসক যখন দেখেন যে ওই প্রক্রিয়া শুরু হয়েছে, বিষয়টি তাঁর কাছে গোলমেলে লেগেছিল বলেই জেনেছেন তদন্তকারীরা (CBI)। সূত্রের খবর, মর্গে হাজির অন্য এক চিকিৎসক-পড়ুয়াকে তিনি নিজের মোবাইলটি দিয়েছিলেন ছবি তোলার জন্য। মৃতের শরীরের বাইরের বিভিন্ন আঘাত, ব্যবচ্ছেদের পরে ভিতরের অংশের আঘাত, যৌনাঙ্গের ক্ষত এবং যে যে নমুনা সংগ্রহ করা হয়েছে, সেই সমস্ত ছবি সামনে থেকে মোবাইল বন্দি করিয়েছিলেন তিনি (RG Kar Morgue)।

    ফরেন্সিক বিশেষজ্ঞ কী বললেন?

    রাজ্যে কাজ করা ফরেন্সিক মেডিসিনের বিশেষজ্ঞ, ময়না তদন্তকারী চিকিৎসকেরা (RG Kar Morgue) জানাচ্ছেন, বিদেশের মতো এখানে ফরেন্সিক ভিডিওগ্রাফি সব সময়ে করা হয় না। এক সিনিয়র ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞের কথায়, “জাতীয় মানবাধিকার কমিশনের নির্দেশানুযায়ী বিচারাধীন বন্দির অস্বাভাবিক মৃত্যু ঘটলে, ময়না তদন্তে ভিডিওগ্রাফি বাধ্যতামূলক। সে ক্ষেত্রে অনেক সময়ে আমরা বলে দিই, কী ভাবে, কতটা সামনে থেকে কোন ছবি তুলতে হবে।” তিনি জানাচ্ছেন, অন্যান্য ক্ষেত্রে সাধারণত ময়না তদন্ত যেখানে হচ্ছে, তার কিছুটা দূর থেকে ভিডিওগ্রাফি করা হয় (CBI)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share