Tag: Madhyom

Madhyom

  • India Vs Bangladesh: অশ্বিনের শতরান, জাদেজার ঝোড়ো ইনিংসে বাংলাদেশের বিপক্ষে চালকের আসনে ভারত

    India Vs Bangladesh: অশ্বিনের শতরান, জাদেজার ঝোড়ো ইনিংসে বাংলাদেশের বিপক্ষে চালকের আসনে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: দিনের শুরুটা যদি বাংলাদেশের হয়, তাহলে শেষ বেলাটা অবশ্যই ভারতের (India Vs Bangladesh)। পাকিস্তানকে তাঁদের ঘরের মাঠে হারিয়ে ভারতে এসেছেন শাকিবরা। স্বভাবতই দুরন্ত ছন্দে প্রতিবেশীরা। শুরুটাও করলেন একেবারে আক্রমণাত্মক মেজাজে। বৃহস্পতিবার চেন্নাইয়ে প্রথম টেস্টের প্রথম দিনে মাত্র ৩৪ রানের মধ্যে তিন উইকেট খুইয়ে বেকায়দায় পড়ে যায় ভারত। কিন্তু রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) সেঞ্চুরি আর রবীন্দ্র জাদেজার ঝোড়ো ইনিংসে ভর করে দিনের শেষে প্রায় সাড়ে তিনশোর কাছে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। প্রথম দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ভারতের স্কোর ৩৩৯।

    পরিকল্পিত বোলিং বাংলাদেশের

    টসে জিতে এদিন বোলিং করতে নামে বাংলাদেশ। প্রথম টেস্টের (India Vs Bangladesh) প্রথম সেশনেই তিন উইকেট তুলে নিয়ে ভারতের টপ অর্ডার ভেঙে দেন হাসান মাহমুদ। চা পানের বিরতির আগে ৬ উইকেট হারিয়ে যথেষ্ট চাপে পড়ে যায় ভারত। ব্যর্থ হন রোহিত (৬), শুভমান (০), বিরাট (৬), রাহুলরা (১৬)। হাফ সেঞ্চুরি করেন যশস্বী। ৩৯ রানের ইনিংস আসে ঋষভ পন্থের ব্যাট থেকে। ভারতের ব্যাটারদের বিরুদ্ধে এদিন নির্দিষ্ট পরিকল্পনা করে নেমেছিল বাংলাদেশ। হাসানের সব চেয়ে বড় শক্তি একই লাইন ও লেংথে দীর্ঘ স্পেল করা। তাঁর বলে গতি রয়েছে। প্রত্যেক ব্যাটারের বিরুদ্ধে যে তিনি পরিকল্পনা করে নেমেছেন, তা আউট হওয়ার ধরনে বোঝা গিয়েছে। রোহিত ও বিরাট অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মারতে গিয়ে আউট হয়েছেন। শুভমন আবার লেগ স্টাম্পের বল ফাইন লেগে খেলতে গিয়ে আউট হয়ে ফিরেছেন। তাঁদের দুর্বলতা জেনেই বল করতে নেমেছিলেন বাংলাদেশের পেসাররা। সেটাই স্পষ্ট হয়ে যায় বিরাটদের আউট হওয়ার ধরনে।

    দুরন্ত অশ্বিন

    এদিন চা পানের বিরতি পর্যন্ত খেলায় ছিল বাংলাদেশ (India Vs Bangladesh)। কিন্তু ব্যাটিং ব্যর্থতার দিনে ভারতকে ম্যাচে রাখলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। ১০১ তম টেস্টে ষষ্ঠ শতরান করে ফেললেন তিনি। সব চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্ট্রাইক রেট। ১১২ বলে ১০২ রানে অপরাজিত অশ্বিন। তাঁর স্ট্রাইক রেট ৯১.০৭। অশ্বিন যখন নেমেছিলেন, তখন ভারত ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে। ২৫০ রান উঠবে কি না, সেই চিন্তায় চুপ কোচ গম্ভীর। সেখানে অশ্বিন নেমেই পাল্টা মারের খেলা শুরু করলেন। বাংলাদেশের বোলারদের উপর চাপ তৈরি করতে শুরু করেন অশ্বিন। তাতেই ম্যাচ ধীরে ধীরে ভারতের দিকে ঘুরতে শুরু করে। প্রশংসা করতে হবে জাদেজারও। অশ্বিনীকে যোগ্য সঙ্গত দিয়েছেন জাদেজা। দিনের শেষে ১১৭ বলে ৮৬ রান করে অপরাজিত তিনি। তাঁদের সামনে বাংলাদেশের বোলারদের দাপট ফিকে হয়ে যায়। দিনের শুরুতে উইকেট তুলে হাসানেরা যে চাপ তৈরি করেছিলেন, তা শেষ পর্যন্ত ধরে রাখা সম্ভব হয়নি বাংলাদেশের পক্ষে। গ্যালারিতে শুরু হয় গুঞ্জন, ভারত কিন্তু পাকিস্তান নয়! এত সহজে এখান থেকে ট্রফি নিয়ে পদ্মাপারে যাওয়া যাবে না!

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Raiganj: উর্দি পরে মদ্যপ অবস্থায় টলমল পায়ে ডিউটি করছেন পুলিশকর্মী! ভিডিও ভাইরাল

    Raiganj: উর্দি পরে মদ্যপ অবস্থায় টলমল পায়ে ডিউটি করছেন পুলিশকর্মী! ভিডিও ভাইরাল

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি করের ঘটনার পর গোটা রাজ্যে রাজ্য পুলিশের কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন মহল। এবারে উর্দি পরে মদ্যপ অবস্থায় এক পুলিশকর্মীর ভিডিও ভাইরাল। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ (Raiganj) শহরের ঘড়িমোড় এলাকায়। ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর আবার পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠেছে শহরজুড়ে। এই ঘটনা নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায় বলেন, ওই পুলিশকর্মীর নাম প্রীতম গুহ। তিনি রায়গঞ্জ থানায় পোস্টিং ছিলেন। তিনি এএসআই। তাঁকে সাসপেন্ড করা হয়েছে। আমরা তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছি।

    ভাইরাল ভিডিওতে কী দেখা যাচ্ছে? (Raiganj)

    ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বুধবার রাতে রায়গঞ্জ (Raiganj) শহরের ঘড়িমোড় এলাকায় রাস্তায় ঠিকমতো হাঁটতেও পারছেন না ওই পুলিশকর্মী। কোনওক্রমে সেখান থেকে যাওয়ার চেষ্টা করছেন তিনি। সেই অবস্থায় তাঁকে বিভিন্ন প্রশ্ন করেন স্থানীয় মানুষ। কিন্তু, ঠিকমতো কথাও বলতে পারছেন না তিনি। নাম জিজ্ঞেস করলে নিজের নেমপ্লেটটিও হাত দিয়ে ঢেকে দেন। পরবর্তী সময়ে স্থানীয়রা সেই পুলিশকর্মীকে একটি টোটোতে তুলে দেন। এই  ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তীব্র শোরগোল শুরু হয়েছে শহরজুড়ে।

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    এই ঘটনায় পুলিশ (Raiganj) ও রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার। তিনি বলেন, রাজ্যে আইনশৃঙ্খলার কঙ্কালসার অবস্থা, যা বারে বারে সামনে আসছে। আরজি করের ঘটনা তার জ্বলন্ত প্রমাণ। বুধবার রাত পৌনে দশটা নাগাদ এক উর্দিধারী পুলিশ (Police) অফিসার গলি থেকে টলতে-টলতে বেরোচ্ছেন, গলির মধ্যে মেয়েদের কটূক্তি করছেন। ঘড়িমোড়ে যখন এসেছেন, তিনি হাঁটতে পারছেন না। টলে-টলে পড়ে যাচ্ছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি। এর জন্য মুখ্যমন্ত্রী দায়ী।

    অপরদিকে, এই প্রসঙ্গে তৃণমূলের জেলা সহ সভাপতি অরিন্দম সরকার বলেন, ওই পুলিশ অফিসার যে কাজটি করেছেন, তা সমর্থনযোগ্য নয়। তিনি ডিউটিতে ছিলেন কি না, তা জানা নেই, তবে উর্দি পরে ডিউটি অবস্থাতে কেউ মদ খেলে অবশ্যই সেটি এক ধরনের ক্রাইম। এবিষয়ে অবশ্যই জেলা পুলিশ-প্রশাসন আইন আনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। কোনও মহিলাকে কটূক্তি করা হয়েছে কিনা, তা আমাদের জানা নেই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Pakistan: “৩৭০ ধারা নিয়ে কংগ্রেস-এনসি জোট একই পৃষ্ঠায়”, পাক মন্ত্রীর মন্তব্যে বিতর্ক

    Pakistan: “৩৭০ ধারা নিয়ে কংগ্রেস-এনসি জোট একই পৃষ্ঠায়”, পাক মন্ত্রীর মন্তব্যে বিতর্ক

    মাধ্যম নিউজ ডেস্ক: “জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা (Article 370) পুনর্বহালের বিষয়ে পাকিস্তান ও সেখানকার কংগ্রেস-এনসি জোট একই পৃষ্ঠায় রয়েছে।” কথাগুলি বলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তাঁর এই মন্তব্যে দেশজুড়ে উঠেছে প্রতিবাদের ঢেউ।

    অমিত মালব্যের তোপ (Pakistan)

    বিজেপি নেতা অমিত মালব্য এক্স হ্যান্ডেলে বলেন, “সন্ত্রাসবাদী রাষ্ট্র পাকিস্তান কাশ্মীর নিয়ে কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্সের (এনসি) অবস্থানকে সমর্থন করছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হামিদ মিরের ক্যাপিটাল টক অনুষ্ঠানে বলেছেন, কাশ্মীরে ৩৭০ এবং ৩৫এ অনুচ্ছেদ পুনর্বহালের বিষয়ে পাকিস্তান ও ন্যাশনাল কনফারেন্স জোট একই পৃষ্ঠায় রয়েছে। কীভাবে পান্নুন থেকে পাকিস্তান পর্যন্ত, রাহুল গান্ধী ও তার কংগ্রেসকে সর্বদা ভারতের স্বার্থের বিরোধী পক্ষের সঙ্গে থাকতে দেখা যায়?”

    পাক প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য

    ক্যাপিটেল টকের অন্য একটি অনুষ্ঠানেও ভূস্বর্গে ৩৭০ ধারা ফেরানো প্রসঙ্গে পাক প্রতিরক্ষামন্ত্রী বলেছিলেন, “আমাদের দাবিও একই।” জম্মু-কাশ্মীরের ক্ষমতায় কংগ্রেস-এনসি জোট ফিরলেই ৩৭০ ধারা পুনর্বহাল হবে (Pakistan) বলেও আশাবাদী পাকিস্তানের এই মন্ত্রী। জিও নিউজের একটি অনুষ্ঠানে তিনি এও বলেছিলেন, “আমি মনে করি এটা (জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা ফেরানো) সম্ভব। বর্তমানে এনসি এবং কংগ্রেসের সেখানে খুব বড় গুরুত্ব রয়েছে। উপত্যকার জনসংখ্যাকে এই বিষয়ে অনেকটাই অনুপ্রাণিত করা হয়েছে। আমি এ-ও বিশ্বাস করি, এনসি-র ক্ষমতায় আসার সুযোগ রয়েছে।” তিনি বলেন, “তারা এটিকে নির্বাচনী ইস্যু করেছে যে জম্মু ও কাশ্মীরের মর্যাদা পুনরুদ্ধার করা উচিত।”

    আরও পড়ুন: বাংলাদেশের অনুরোধ ফেরাল ভারত, মার্কিন মুলুকে হচ্ছে না মোদি-ইউনূস বৈঠক

    প্রসঙ্গত, এর আগে এনসি সুপ্রিমো ফারুক আবদুল্লা ও তাঁর ছেলে তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও কাশ্মীরে ৩৭০ ধারা ফেরানোর আশ্বাস দিয়েছিলেন। ফারুক বলেছিলেন, “বিজেপি কত বছর সময় নিয়েছিল এটি (৩৭০ ধারা) বাতিল করতে। আল্লাহ চাইলে আমরাও একে (Article 370) পুনরুদ্ধার করব। এটি জম্মু-কাশ্মীরের মানুষের হৃদস্পন্দন। এর পরেই তিনি বলেছিলেন, ধারা ৩৭০ ও ৩৫ এ পুনরুদ্ধার করা হবে।”

    প্রসঙ্গত, দীর্ঘ দিন পরে জম্মু-কাশ্মীরে হচ্ছে বিধানসভা নির্বাচন (Pakistan)। ভোট হবে তিন দফায়। প্রথম দফার নির্বাচন হয়েছে ১৮ সেপ্টেম্বর। আর দ্বিতীয় দফার নির্বাচন হবে ২৫ তারিখে। তৃতীয় দফার নির্বাচন হবে ১ অক্টোবর। অক্টোবরের ৮ তারিখে হবে ফল ঘোষণা (Article 370)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India Post: ভারতীয় ডাক বিভাগে ৫০-৬০ শতাংশ রাজস্ব বৃদ্ধির পরিকল্পনা, জানালেন মন্ত্রী

    India Post: ভারতীয় ডাক বিভাগে ৫০-৬০ শতাংশ রাজস্ব বৃদ্ধির পরিকল্পনা, জানালেন মন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: ইন্ডিয়া পোস্ট (India Post) বা ভারতীয় ডাক ব্যবস্থায় হাই-টেকের পরিষেবা এখন সর্বত্র মিলবে। এই বড় পরিকল্পনার কথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি বলেন, “ডাক বিভাগের গ্রামীণ এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় পরিষেবা পৌঁছে দেওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ইন্ডিয়া পোস্টের আয় বৃদ্ধিরও ব্যাপক সম্ভাবনা রয়েছে। সকল রকম সম্ভাবনার কথা মাথায় রেখে আমরা পরিকল্পনা শুরু করেছি।” একটি নতুন দৃষ্টিভঙ্গির রূপরেখা দিতে চেয়েছেন তিনি, আর তাই কর্মী, উদ্যোক্তা, নেতৃত্ব এবং আধুনিক যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদার গুরুত্বের উপর জোর দিয়েছেন।

    দফতরের রাজস্ব ৫০-৬০ শতাংশ বৃদ্ধি হবে(India Post)

    নয়াদিল্লিতে পাবলিক অ্যাফেয়ার্স ফোরাম অফ ইন্ডিয়ার অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, “ভারতীয় ডাক (India Post) ব্যবস্থাকে ব্যবসায়িক পুনর্গঠনের দিকে নজর দিয়ে, এখন থেকে ভারত সরকার একটি লজিস্টিক কোম্পানিতে রূপান্তর করার পরিকল্পনা করেছে। আগামী ৩-৪ বছরের মধ্যে এই দফতরের রাজস্ব ৫০-৬০ শতাংশ বৃদ্ধি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ভারতীয় ডাকের বার্ষিক টার্নওভার হল ১২,০০০ কোটি টাকার কাছাকাছি। আগামী দিনে একে বৃদ্ধির চেষ্টা করব।” ভারতের আর্থ-সামাজিক কাঠামোতে এই দফতরের মূল ইতিহাসকে সম্মান জানিয়ে বিশেষ গুরুত্বের কথাও বলেন। তিনি আরও বলেন, “আমাদের এই মেল বা চিঠির ব্যবসা থেকে নিজেদেরকে রূপান্তর করতে হবে। আমাদের পরিষেবাগুলিকে পরিবহণ করতে নতুন মাধ্যমের কথাও ভাবতে হবে।”

    আরও পড়ুনঃ চিন সীমান্তে বরফের নীচে চাপা পড়েছিলেন, তিন দিন পর জীবিত উদ্ধার জওয়ান

    ২৫,০০০ গ্রামে হবে মোবাইল নেটওয়ার্ক সংযোগ

    উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য আবার বলেন, “ভারত সরকার একটি সড়ক নেটওয়ার্ক করার বিস্তৃত পরিকাঠামো তৈরিতে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বিনিয়োগ করতে চলেছে। এখনও সারাদেশে ২৫,০০০ গ্রাম এবং উত্তর-পূর্বে ৬,০০০ গ্রামে মোবাইল টাওয়ার নেই। ইউএসও ফান্ডের মাধ্যমে আগামী বছরের মাঝামাঝি এই বিস্তীর্ণ এলাকায় মোবাইল নেটওয়ার্ক স্থাপন করা হবে। ডাক বিভাগের (India Post) সঙ্গে ভারতের অনেক পুরনো ইতিহাস জড়িয়ে রয়েছে। ১৮৫২ সাল থেকে যখন বার্তা বাহক চিঠিগুলি পায়রার সাথে বাঁধা ছিল সেই সময়ের ইতিহাস জড়িয়ে রয়েছে। ১৯১১ সালে প্রথম এয়ারমেইল পরিষেবা চালু হয়েছিল, আর এটাই আমাদের ইতিহাস।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Soldier Rescued: চিন সীমান্তে বরফের নীচে চাপা পড়েছিলেন, তিন দিন পর জীবিত উদ্ধার জওয়ান

    Soldier Rescued: চিন সীমান্তে বরফের নীচে চাপা পড়েছিলেন, তিন দিন পর জীবিত উদ্ধার জওয়ান

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-চিন সীমান্তে (India-China Border) বরফের নীচ থেকে তিন দিন পর জীবিত অবস্থায় উদ্ধার (Soldier Rescued) করা হল জওয়ান অনিল রামকে। প্রবল তুষারপাতে আটকে গিয়েছিলেন অনিল ও তাঁর সঙ্গী। তুষারপাতের সময় গুহার মধ্যে কোনও রকমে আশ্রয় নিলেও তেমন লাভ হয়নি। বরফে গুহার মুখ ঢেকে গিয়েছিল। তিন দিন সেখানেই আটকে ছিলেন ভারতীয় সেনাবাহিনীর ওই জওয়ান। অবশেষে তাঁকে উদ্ধার করা হয়েছে।

    বরফের নীচে বাঁচার লড়াই

    ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের (আইটিবিপি) সদস্য বিহারের বক্সারের বাসিন্দা অনিল। উত্তরাখণ্ডে ভারত-চিন সীমান্ত পাহারা দেওয়ার ভার পড়েছিল তাঁর উপর। সঙ্গে ছিলেন তাঁর ভারবাহক দেবেন্দ্র সিং। উত্তরাখণ্ডের মুন্সিয়ারি থেকে মিলাম পর্যন্ত টহল দিচ্ছিলেন অনিল। আচমকা তুষারপাত শুরু হয়। বরফের হাত থেকে বাঁচার জন্য সাময়িক ভাবে তাঁরা একটি গুহায় ঢুকে পড়েছিলেন। কিন্তু তুষারপাত চলতেই থাকে। মুন্সিয়ারি থেকে প্রায় ৮৪ কিলোমিটার দূরে ছিল ওই গুহা। প্রবল তুষারপাতে চারদিক ঢেকে যায়। পুরু তুষারের আস্তরণ পড়ে যায় গুহা সংলগ্ন স্থানে। গুহার মুখও বন্ধ হয়ে যায়। গুহার ভিতরেই সাহায্যের জন্য অপেক্ষা করতে থাকেন তাঁরা। 

    আরও পড়ুন: সিন্ধু জলবণ্টন চুক্তির সংশোধন চাই, পাকিস্তানকে কড়া নোটিশ ভারতের

    এক দিন পর তাঁদের খোঁজ (Soldier Rescued) শুরু হয়। তিন দিন পর তাঁদের খোঁজ মেলে। গুহার মুখ থেকে বরফ সরিয়ে দু’জনকে বার করে আনা হয়। উত্তরাখণ্ডের হাসপাতালে অনিল চিকিৎসাধীন। তবে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। অনিলের উদ্ধারের খবর পেয়ে স্বস্তি ফিরেছে তাঁর পরিবারেও। তাঁর সঙ্গী দেবেন্দ্রের শারীরিক অবস্থাও স্থিতিশীল বলে খবর। উত্তরাখণ্ডের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট শ্রেষ্ঠ গুনসোলা জানিয়েছেন, অনিল এবং দেবেন্দ্র, দু’জনেই সুস্থ আছেন। চার ফুট পুরু বরফ সরিয়ে তাঁদের উদ্ধার করা হয়েছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jammu Kashmir Election 2024: তাঁর প্রচারে এসেছিলেন মোদি, কাশ্মীরে বিজেপির জয় নিয়ে আত্মবিশ্বাসী শগুন

    Jammu Kashmir Election 2024: তাঁর প্রচারে এসেছিলেন মোদি, কাশ্মীরে বিজেপির জয় নিয়ে আত্মবিশ্বাসী শগুন

    মাধ্যম নিউজ ডেস্ক: সালটা ২০১৮। তখন তাঁর বয়স মাত্র ২৩। পঞ্চায়েত নির্বাচনের আগে সন্ত্রাসবাদীদের গুলিতে মৃত্যু হয় বাবা অজিত পরিহার এবং কাকা অনিলের। বাবার ঠান্ডা শরীর স্পর্শ করেই চোখের জলে সিক্ত হয়েছিল তাঁর দেহ। এখনও সেই কথা মনে পড়লে চোখের কোণা চিকচিক করে ওঠে কিশতওয়ারে বিজেপি প্রার্থী শগুন পরিহারের। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রচারের পোস্টার গার্ল হিসেবে পরিচিতি পেয়েছেন শগুন (Shagun Parihar)। দীর্ঘ এক দশক পর জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচনে (Jammu Kashmir Election 2024) বিজেপির জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তিনি।

    উপত্যকা উন্নতি চায়

    শগুন জানান, রাজনীতিতে যোগ দেওয়ার কোনও পরিকল্পনা ছিল না তাঁর। তিনি পিএইচডি-র জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, সেই সময় দলের তরফ থেকে ফোন যায় তাঁর কাছে। তখনই বলা হয় তাঁকে নির্বাচনে (Jammu Kashmir Election 2024) লড়তে হবে। এরপর আর পিছন ফিরে তাকাননি তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)  নিজে তাঁর হয়ে প্রচারে গিয়েছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরও (Anurag Thakur) কিশতওয়ারের প্রার্থীর জন্য প্রচার চালিয়েছেন। শগুনের কথায়, উপত্যকায় সন্ত্রাস ক্রমশ ফিকে হচ্ছে। যা সন্ত্রাস, তা ন্যাশনাল কনফারেন্সের জন্যই বলে উল্লেখ করেছেন তিনি। তবে, এখানকার যুব সম্প্রদায় দেশের অন্য প্রান্তের মতোই উপত্যকার উন্নতি চায়। চায় শিক্ষা, চাকরি, দাবি শগুনের।

    বিজেপির জয় নিশ্চিত

    কিশতওয়ারে ন্যাশনাল কনফারেন্সের দু’বারের বিধায়ক সাজ্জাদ আহমেদ কিচলুর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন শগুন। এই আসনের সাত প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ৭৪,৪৬৬ ভোটার। ভোটারদের (Jammu Kashmir Election 2024) কাছ থেকে কেমন সাড়া পেয়েছেন এই প্রশ্নের উত্তরে শগুন বলেন, “আমি যখনই যেখানে ভোটারদের কাছে যাচ্ছি, দেখেছি তাঁরা আমাকে নিজের মেয়ের মতোই ভালবাসছেন। আমার বাবার জন্যই আমি এত ভালবাসা পাচ্ছি। উপত্যকাবাসীর জন্য নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করাই আমার লক্ষ্য।” তাঁর মতে, ন্যাশনাল কনফারেন্স মানুষকে অনেক কিছুই দিতে পারেনি। শগুনের অভিযোগ, ওমর আব্দুল্লাহ গুজ্জর ছেলেমেয়েদের স্কুল-কলেজের কথা চিন্তা করেননি, রিজার্ভেশন কেড়ে নিয়েছেন। জম্মু ও কাশ্মীরের সাধারণ মানুষের কথাও এতদিন চিন্তা করা হয়নি বলে অভিযোগ জানিয়েছেন শগুন। তিনি বলেন, “এই নির্বাচনে নিরঙ্কুশ পরাজয়ের সম্মুখীন হবে বিরোধীরা। মানুষ শান্তি ও উন্নয়ন চায়। সেইলক্ষ্যেই কিশতওয়ারে সবচেয়ে বেশি ভোট পড়েছে। বিজেপি মানুষের আশা পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • CBI: সিবিআইয়ের নজরে আরজি করের হাউজস্টাফ, নথি নিয়ে সিজিওতে সল্টলেকের হোটেল কর্মী

    CBI: সিবিআইয়ের নজরে আরজি করের হাউজস্টাফ, নথি নিয়ে সিজিওতে সল্টলেকের হোটেল কর্মী

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি করকাণ্ডে (rg kar) তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের হাতে এসেছে। চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় এবার সিবিআইয়ের নজরে সল্টলেকের সেক্টর টুয়ের একটি হোটেল। হোটেলের এক কর্মীকে তলব করল সিবিআই (CBI)। চাওয়া হয়েছে হোটেলের রেজিস্টার ও সিসিটিভি ফুটেজ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নির্দেশমতো বৃহস্পতিবার হোটেলের রেজিস্টার সহ বিভিন্ন নথি সিবিআইয়ের দফতরে জমা করেছে হোটেল কর্তৃপক্ষ।

    কেন সল্টলেকের হোটেলের কর্মীকে ডাকা হল? (CBI)

    সিবিআই (CBI) সূত্রে জানা গিয়েছে, ৯ অগাস্টের ওই ঘটনার তদন্তে নেমে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছিলেন তদন্তকারী আধিকারিকরা। সেই মোবাইল ফোনের সূত্র ধরেই সিবিআইয়ের গোয়েন্দারা জানতে পেরেছেন যে, এক ব্যক্তি বাজেয়াপ্ত হওয়া মোবাইল থেকে সেক্টর টুয়ের ওই হোটেলে বুকিং করেছিলেন। জানা যাচ্ছে, আশিস পাণ্ডে বলে একটি নাম তদন্তকারীদের হাতে এসেছে। তাঁর সম্পর্কে বিশেষ খোঁজ খবর নিতে চাইছেন তদন্তকারীরা। সল্টলেকের ওই হোটেলে ৯ অগাস্ট উঠেছিলেন আশিসবাবু। ১০ তারিখ তিনি ওই হোটেল ছেড়ে দেন। ৯ তারিখ সকালে আরজি করের ঘটনা প্রকাশ্যে আসার পর তিনি সেখানে উপস্থিত ছিলেন বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। আশিস পাণ্ডের গতিবিধি জানতেই হোটেলের কর্মীকে তলব করেছেন তদন্তকারীরা।

    আরও পড়ুন: ‘‘সনাতন ধর্মের উত্থানের সময় এসেছে’’, বললেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত

    কে এই আশিস?

    জানা গিয়েছে, আশিস পাণ্ডে আরজি কর হাসপাতালের একজন হাউজস্টাফ। পাশাপাশি তিনি আরজি করের টিএমসিপি ইউনিটের সভাপতি। এর আগে, তৃণমূলের বিধায়ক চিকিৎসক আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়ের কল রেকর্ড নিয়ে সিবিআইকে (CBI) তৎপর হতে দেখা গিয়েছে। আদালতেও উঠেছিল কল রেকর্ড প্রসঙ্গ। সেদিন বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছিলেন সুদীপ্ত রায়। এর আগে এই কল রেকর্ডের সূত্র ধরেই মেডিক্যাল কলেজের এমএসভিপি-কে তলব করা হয়েছিল। ক্যালকাটা হার্ট রিসার্চ ক্লিনিকেরও এক চিকিৎসককে তলব করা হয়েছিল। জানা যাচ্ছে, কল ডিটেইলসে আশিস পাণ্ডের নাম প্রকাশ্যে আসার পর সুদীপ্ত রায় স্বীকার করেন, ঘটনার পর টিএমসিপি ইউনিটের সভাপতি হিসেবে আশিসকে সেদিন যেতে বলেছিলেন। আশিস পাণ্ডেকে ইতিমধ্যেই বেশ কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি যে ঘটনাক্রম বলেছিলেন, তার সঙ্গে হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হোটেল কর্তৃপক্ষের বক্তব্য শুনবে সিবিআই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope 20 September 2024: বুদ্ধির ভুলের জন্য ক্ষতি হতে পারে এই রাশির জাতকদের

    Daily Horoscope 20 September 2024: বুদ্ধির ভুলের জন্য ক্ষতি হতে পারে এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) সম্মানহানির সম্ভাবনা রয়েছে।

    ২) কোনও কাজে সময় নষ্ট হতে পারে।

    ৩) বাণীতে সংযম রাখুন।

    বৃষ

    ১) ব্যবসায় লাভের যোগ।

    ২) দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে।

    ৩) দিনটি অনুকূল।

    মিথুন

    ১) ব্যবসার কাজে মাথা ঠান্ডা রাখুন।

    ২) বুদ্ধির ভুলের জন্য ক্ষতি হতে পারে।

    ৩) বেশিরকাজ কাজেই সাফল্য মিলবে।

    কর্কট

    ১) মনের মতো স্থানে বেড়াতে যাওয়ায় আনন্দ লাভ।

    ২) মিথ্যা বদনাম থেকে সাবধান।

    ৩) দিনটি ভালো-মন্দ মিশিয়ে কাটবে।

    সিংহ

    ১) কর্মক্ষেত্রে উন্নতি শেষ মুহূর্তে গিয়ে আটকে যাওয়ায় মনঃকষ্ট।

    ২) সকাল থেকে দাম্পত্য কলহের সম্ভাবনা।

    ৩) বন্ধুদের সাহায্য পাবেন।

    কন্যা

    ১) ব্যয় বৃদ্ধি পেতে পারে।

    ২) পারিবারিক ভ্রমণে বাধা পড়তে পারে।

    ৩) বিবাদে জড়াবেন না।

    তুলা

    ১) কোনও নিকটাত্মীয়ের জন্য সংসারে বিবাদ।

    ২) ব্যবসায় বিবাদের যোগ থাকলেও লাভ বাড়তে পারে। 

    ৩) দিনটি প্রতিকূল।

    বৃশ্চিক

    ১) দুর্বুদ্ধি থেকে দূরে থাকুন।

    ২) কর্মক্ষেত্রে শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে।

    ৩) ধর্মস্থানে ভ্রমণ।

    ধনু

    ১) ব্যবসার ক্ষেত্রে তর্ক-বিতর্ক করবেন না।

    ২) আর্থিক সুবিধা পেতে পারেন।

    ৩) দিনটি অনুকূল।

    মকর

    ১) কর্মক্ষেত্রে উন্নতির যোগ।

    ২) সকালের দিকে কোনও দুশ্চিন্তা মাথা খারাপ করবে।

    ৩) প্রিয়জনের সঙ্গে সময় কাটান।

    কুম্ভ

    ১) বিষয়-সম্পত্তি ক্রয়-বিক্রয় নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিন্যের যোগ।

    ২) কোনও মহিলার জন্য বাড়িতে আনন্দ বৃদ্ধি পেতে পারে।

    ৩) গুরুজনের পরামর্শ মেনে চলুন।

    মীন

    ১) সকালের দিকে পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন।

    ২) কেনাকাটার জন্য খরচ বাড়তে পারে।

    ৩) দিনটি প্রতিকূল।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • JP Nadda: ‘‘মওত কা সওদাগর কে বলেছিলেন?’’ রাহুল ইস্যুতে খাড়্গেকে চিঠি দিয়ে তোপ নাড্ডার

    JP Nadda: ‘‘মওত কা সওদাগর কে বলেছিলেন?’’ রাহুল ইস্যুতে খাড়্গেকে চিঠি দিয়ে তোপ নাড্ডার

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, এই মর্মে অভিযোগ তুলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিল কংগ্রেস। এমনকী দিল্লি পুলিশের কাছেও অভিযোগ জানানো হয়েছিল। এবার কংগ্রেসের সর্ব ভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে পাল্টা চিঠি দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। তিনি কংগ্রেসকে স্মরণ করিয়ে দিলেন তাঁদের করুচিপূর্ণ মন্তব্যের কথা। মনে করানো হল, কীভাবে রাহুল ও কংগ্রেস নেতারা একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কদর্য ভাষায় আক্রমণ করেছিলেন। ঘটনায় ব্যাপক ভাবে রাজনৈতিক শোরগোল পড়েছে। 

    কী বলেলেন নাড্ডা (JP Nadda)?

    প্রবীণ বিজেপি নেতা জেপি নাড্ডা (JP Nadda) কংগ্রেসকে দেওয়া চিঠিতে লিখেছেন, শতাব্দীপ্রাচীন দলের মনে রাখা উচিত কীভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কংগ্রেস নেতারা কখনও সাপ, কখনও কাঁকড়াবিছে, রাক্ষস, আবার পকেটমারের মতো ভাষায় আক্রমণ করেছেন। প্রবীণ বিজেপি নেতা জেপি নাড্ডা (JP Nadda) কংগ্রেসকে দেওয়া চিঠিতে লিখেছেন, “আমি চিঠি পড়েছি। বাস্তবের সঙ্গে কোনও মিল নেই। রাহুল গান্ধীর (Rahul Gandhi) মা সোনিয়া গান্ধী মোদিজিকে উদ্দেশ করে ‘মওত কা সওদাগর’ বলেছিলেন না? আপনি এবং আপনার দলই এই ধরনের লজ্জাজনক মন্তব্যকে প্রশ্রয় দিয়েছেন। তখন কি কংগ্রেস রাজনৈতিক সৌজন্য-ভদ্রতা ভুলে গিয়েছিল?” নাড্ডা (JP Nadda) আরও বলেন, ‘‘কেন রাহুল গান্ধীর মতো ব্যর্থ প্রজেক্টরকে বার বার পণ্য হিসাবে ব্যবহার করতে চাইছে কংগ্রেস? অলচপণ্য বাজারে বার বার চালাতে চাইছে। দেশের সবচেয়ে পুরনো দল এখন ‘কপি পেস্টে’ পরিণত হয়েছে। দেশের মধ্যে সংরক্ষণ এবং জাতপাত নিয়ে যেমন রাজনীতি করেন, ঠিক তেমন আবার বিদেশে গিয়ে সংরক্ষণ শেষ করার কথাও বলেন।”

    আরও পড়ুনঃ ২৭ সেপ্টেম্বর আরজি কর মামলার সুপ্রিম-শুনানি, কোন কোন বিষয় উঠতে পারে

    আমেরিকা সফরে গিয়ে দেশে গণতন্ত্র নেই বলেছেন রাহুল

    ইতিমধ্যে জম্মু-কাশ্মীরে বিধানসভার ভোট শুরু হয়েছে। অক্টোবরের প্রথমেই হরিয়ানায় ভোট গ্রহণ। অপরদিকে সামনেই মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডেও নির্বাচন আসন্ন। দেশে রাজনীতির হাওয়া এখন ব্যাপক উত্তাল। এরমধ্যে রাহুলের (Rahul Gandhi) প্রাণ রক্ষার বিষয়ে হস্তক্ষেপের দাবি জানিয়ে নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছে কংগ্রেস। যদিও, প্রধানমন্ত্রী তাতে কোনও উত্তর দেননি। উল্লেখ্য সম্প্রতি আমেরিকা সফরে গিয়ে দেশের বিরোধী দলনেতা তথা কংগ্রেসের নির্বাচিত সাংসদ বলেছেন, ‘‘ভারতে গণতন্ত্র নেই! দেশের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।’’ আর এই কথায় সামজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় শুরু হয়েছে। তার মধ্যেই পত্র দিয়ে রাহুল এবং কংগ্রেসকে ধুয়ে দিলেন নাড্ডা (JP Nadda)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Tribal Welfare Schemes: আদিবাসী উন্নয়নে জোর কেন্দ্রের, ৭৯ হাজার ১৫৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন

    Tribal Welfare Schemes: আদিবাসী উন্নয়নে জোর কেন্দ্রের, ৭৯ হাজার ১৫৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন

    মাধ্যম নিউজ ডেস্ক: আদিবাসীদের সার্বিক উন্নয়নের (Tribal Welfare Schemes) ওপর জোর দিল মোদি সরকার। আর এই লক্ষ্যকে ফলপ্রসূ করতে বিপুল পরিমাণ অর্থ অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রক। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী জনজাতীয় উন্নত গ্রাম অভিযানে ৭৯,১৫৬ কোটি টাকা কেন্দ্রীয় মন্ত্রক থেকে অনুমোদন করা হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় বরাদ্দ রয়েছে ৫৬,৩৩৩ কোটি টাকা। আর রাজ্যগুলির বরাদ্দের পরিমাণ ২২,৮২৩ কোটি টাকা। এই অর্থ দেশের উপজাতি সম্প্রদায়ের আর্থ-সামাজিক অবস্থার উন্নতির জন্য ব্যয় করা হবে বলে কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে।

    ৫ কোটি আদিবাসী সম্প্রদায়ের মানুষ উপকৃত হবেন (Tribal Welfare Schemes)

    উপজাতি বিষয়ক মন্ত্রকের দেওয়া প্রেস বিবৃতি থেকে জানা গিয়েছে, এই প্রকল্পের ফলে দেশের ৩০টি রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকার ৫৪৯টি জেলা এবং ২৭৪০টি ব্লককে কভার করা হবে। মূলত, ৬৩ হাজার গ্রামের ৫ কোটিরও বেশি আদিবাসী সম্প্রদায়ের মানুষ উপকৃত হবেন। ২০১১ সালের জনগণনা অনুযায়ী, দেশে তফশিলি উপজাতির জনসংখ্যা ১০.৪৫ কোটি। সারা দেশে ৭০৫টিরও বেশি উপজাতি সম্প্রদায় রয়েছে, যারা প্রত্যন্ত এবং দুর্গম এলাকায় বসবাস করে। প্রধানমন্ত্রী জনজাতীয় উন্নত গ্রাম অভিযানে (PMJUGA) ভারত সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সামাজিক পরিকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা এবং জীবিকার ক্ষেত্রে যে সব ঘাটতি রয়েছে, সেগুলি পূরণ করার পরিকল্পনা রয়েছে।

    আরও পড়ুন: ‘‘সনাতন ধর্মের উত্থানের সময় এসেছে’’, বললেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত

    কী কী উন্নয়নে জোর দেওয়া হয়েছে?

    প্রধানমন্ত্রী জনজাতীয় উন্নত গ্রাম অভিযানের মাধ্যমে উপজাতি (Tribal Welfare Schemes) পরিবারগুলিকে পাকা ঘর, বিশুদ্ধ পানীয় জল এবং বিদ্যুৎ সরবরাহ করা হবে। এই সব গ্রামে রাস্তাঘাট, মোবাইল সংযোগ ও ইন্টারনেট সুবিধাও উন্নত করা হবে। অর্থনৈতিক উন্নতির জন্য উপজাতিদের স্বনির্ভরতা বাড়াতে, দক্ষতা উন্নয়ন, স্ব-কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করা হবে। আর শিক্ষার প্রসার ঘটাতে ১০০০টি নতুন হস্টেল তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের জন্য মোবাইল মেডিক্যাল ইউনিট এবং উন্নত টিকাদান কর্মসূচিরর ওপর জোর দেওয়া হয়েছে। স্থায়ী জীবিকার জন্য পর্যটন অঞ্চলে হোমস্টে চালু করার উদ্যোগ নেওয়া হবে। তার জন্য প্রচারও করা হবে। আর ফরেস্ট রাইট অ্যাক্ট অনুযায়ী, পাট্টা প্রাপকদের কৃষি ও বনাঞ্চলে জীবিকার সুযোগ দিয়ে সহায়তা করা হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share