Tag: Madhyom

Madhyom

  • Forced Conversion: হিন্দু স্ত্রীকে ধর্ম পরিবর্তনে চাপ! হুবলিতে গ্রেফতার মুজাহিদ খান

    Forced Conversion: হিন্দু স্ত্রীকে ধর্ম পরিবর্তনে চাপ! হুবলিতে গ্রেফতার মুজাহিদ খান

    মাধ্যম নিউজ ডেস্ক: এক হিন্দু মহিলাকে জোর করে ইসলামে ধর্মান্তরিত (Forced Conversion) করার অভিযোগে মুজাহিদ খান নামে এক ব্যকির বিরুদ্ধে কালঘাটগি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগকারী ধারওয়াড় জেলার কালঘাটগিতে তার দিদার সঙ্গে থাকেন। এর আগে তিনি বেঙ্গালুরুতে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন। সেখানেই তাঁর পরিচয় হয় মুজাহিদ খানের সঙ্গে। মুজাহিদ এবং ওই মহিলা একই কোম্পানিতে কাজ করতেন। তাদের পেশাগত সম্পর্ক ধীরে ধীরে বন্ধুত্বে এবং পরে প্রেমের সম্পর্কে পরিণত হয়। ২০১৭ সালে দুজনেই বিয়ে করার সিদ্ধান্ত নেন।

    প্রতারণার শিকার 

    ওই মহিলা (Forced Conversion) পুলিশের কাছে দাবি করেছেন, যে তিনি জানতেন না মুজাহিদ খান ইতিমধ্যেই বিবাহিত ছিলেন। তাঁর চার সন্তান ছিল। বিয়ের প্রথমে বেশ কিছু দিন ভালই কেটেছিল তাঁদের। পরে মুজাহিদ খান ওই মহিলাকে ইসলাম গ্রহণের জন্য চাপ (Love Jihad) দিতে শুরু করেন, যার ফলে তাদের সম্পর্কে প্রায়ই ঝগড়া আরম্ভ হয়। ওই মহিলা মুজাহিদের পরিবার সম্পর্কেও জানতে পারেন। অবশেষে তাদের সম্পর্কে ফাটল ধরে। কিন্তু তারপর থেকে মুজাহিদ ক্রমাগত ওই মহিলাকে হুমকি দিতে থাকে। এমনকি খুনের হুমকিও দেওয়া হয়।

    আরও পড়ুন: লাভ জিহাদ বন্ধে কঠোর আইন আনছে যোগী সরকার, কী আছে বিলে জানেন?

    শ্রী রাম সেনার সাহায্য প্রার্থনা

    আতঙ্কিত হয়ে ওই মহিলা (Forced Conversion)  কালঘাটগিতে তাঁর দিদার কাছে ফিরে আসেন। ওই মহিলা মুজাহিদের ভয়ে শ্রী রাম সেনা প্রতিষ্ঠিত জোরপূর্বক ধর্মান্তরের বিরুদ্ধে হেল্পলাইনে সাহায্য চান। শ্রী রাম সেনা সংগঠনের সহযোগিতায় ওই মহিলা কালঘাটগি থানায় মুজাহিদ খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশের তরফে বলা হয়, অভিযোগের ভিত্তিতে (Love Jihad) ভারতীয় দণ্ডবিধি (আইপিসি ১৮৬০) এর বিভিন্ন ধারায় মুজাহিদ খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, বিশেষ করে ধারা ৩২৩ (স্বেচ্ছায় আঘাত করা), ৩২৪ (বিপজ্জনক অস্ত্র বা উপকরণ দ্বারা স্বেচ্ছায় আঘাত করা), ৪৯৪ (স্বামী বা স্ত্রীর জীবদ্দশায় পুনরায় বিয়ে করা), ৫০৪ (শান্তি ভঙ্গ করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে অপমান করা) এবং ৫০৬ (ফৌজদারি ভয় দেখানোর শাস্তি)। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য দ্রুত তলব করা হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Wayanad Landslide: নির্বাচনী এলাকা বিপর্যয়ের মুখে! একবারও স্থান পরিদর্শনে এলেন না সাংসদ রাহুল গান্ধী

    Wayanad Landslide: নির্বাচনী এলাকা বিপর্যয়ের মুখে! একবারও স্থান পরিদর্শনে এলেন না সাংসদ রাহুল গান্ধী

    মাধ্যম নিউজ ডেস্ক: নির্বাচনী এলাকা বিপর্যয়ের মুখে, তবুও একবারও স্থান পরিদর্শনে এলেন না সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। ইতিমধ্যেই এ নিয়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছে। প্রাকৃতিক দুর্যোগে মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর নির্বাচনী এলাকা ওয়েনাড় (Wayanad Landslide)। গ্রামের পর গ্রাম তলিয়ে গিয়েছে নদীতে। নিশ্চিহ্ন হয়েছে রাস্তা। ভেঙে পড়েছে অসংখ্য বাড়ি। ঠিক যেন মৃত্যুপুরী। কিন্তু এমন পরিস্থিতিতেও একবারের জন্যও এলাকা পরিদর্শন করেননি কংগ্রেস নেতা। 

    বাতিল রাহুলের ওয়েনাড় সফর (Rahul Gandhi)

    ৩১ জুলাই বিপর্যস্ত ওয়েনাড় সফরের (Wayanad Landslide) কথা ছিল রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর। কিন্তু এখনও এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে ওয়েনাড়ে। আবহাওয়ার পরিস্থিতিও বেশ খারাপ। এই পরিস্থিতিতে বিমান বা কপ্টার নামতে পারবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারপরেই সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর রাহুলের এই সফর বাতিলের পরেই শুরু হয়েছে তুমুল সমালোচনা। 

    আরও পড়ুন: গোলান হামলার বদলা নিল ইজরায়েল! খতম হিজবুল্লা কমান্ডার ফুয়াদ

    এক্স হ্যান্ডেলে পোস্ট রাহুল গান্ধীর

    এ প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাহুল গান্ধী জানিয়েছেন, যত দ্রুত সম্ভব তাঁরা ওয়েনাড়ে যাবেন। ততক্ষণ পর্যন্ত সেখানকার পরিস্থিতির (Wayanad Landslide) উপর নজর রাখছেন তাঁরা। যাবতীয় সাহায্যের কাজও করা হবে। এই কঠিন সময়ে ওয়েনাড়ের জনগণের সঙ্গে রয়েছেন তাঁরা।

    প্রসঙ্গত, মঙ্গলবার ভোররাত থেকে শুরু হয়েছে ধসের ধ্বংসলীলা (Wayanad Landslide)। কেরলের স্বাস্থ্য দপ্তরের তরফে শেষ পাওয়া তথ্য অনুযায়ী, মৃত্যু সংখ্যা ১৫০ ছাড়িয়েছে। এখনও নিখোঁজ প্রায় শতাধিক। প্রতিকূল আবহাওয়ার মধ্যেই চলছে উদ্ধারকাজ। সেনাবাহিনীর সঙ্গেই উদ্ধারকাজে হাত লাগিয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরাও। তবে বারবার প্রতিকূল আবহাওয়ার জেরে ব্যহত হচ্ছে উদ্ধারকাজ। এরইমধ্যে ত্রাণ তৎপরতা বাড়াচ্ছে বিজেপি ও আরএসএস। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Liver Problems: ২৩ থেকে ৩৫ বছর বয়সিদের মধ্যে বাড়ছে লিভারের সমস্যা, কেন জানেন?

    Liver Problems: ২৩ থেকে ৩৫ বছর বয়সিদের মধ্যে বাড়ছে লিভারের সমস্যা, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: হজমের সমস্যা থেকে শুরু। তারপর অল্প সময়ের মধ্যেই শরীরে দানা বাঁধছে বড় অসুখ। এখন কম বয়সেই লিভারের স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। ছোট-বড়, সবার মধ্যেই দিনে দিনে বাড়ছে লিভারের অসুখ। ২৩ থেকে ৩৫ বছর বয়সিদের মধ্যে লিভারের সমস্যা বেড়েছে দ্রুত হারে। এর কারণ প্রাথমিক পর্যায়ে সমস্যাকে গুরুত্ব না দেওয়া আর অনিয়ন্ত্রিত জীবনযাপন।

    কেন বাড়ছে লিভারের সমস্যা

    চিকিৎসকরা মনে করছেন, অ্যালকোহল, জাঙ্ক ফুড, বেশি চর্বিযুক্ত খাবার এবং অতিরিক্ত চিনি যুক্ত পানীয় খাওয়া, ইত্যাদি অভ্যেস ভারতে লিভারের রোগের (Liver diseases) বাড়বাড়ন্তের কারণ। লিভারের রোগ ভারতে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে, প্রতি পাঁচজনের মধ্যে একজন লিভারের অসুখে ভুগছেন। ভারতে, লিভারের অসুখে মৃত্যুর হার প্রতি বছর আশঙ্কাজনক হারে বেড়ে গিয়েছে। সারা বিশ্বে ২০ লক্ষ মানুষের লিভার-সম্পর্কিত রোগে মৃত্যু ঘটে। সেই সঙ্গে ভয়াবহ ভাবে লিভার ক্যান্সারের হার বাড়ছে। এই মুহূর্তে ভারতে যকৃতের অসুখে ভোগা রোগীদের মধ্যে একটা বড় অংশের বয়স ২৩-৩৫ । 

    অ্যালকোহলিক ফ্যাটি লিভার 

    ক্রমবর্ধমান হারে অ্যালকোহল সেবনের ফলে ভারতে অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ (AFLD) এ আক্রান্তের সংখ্যাও বাড়ছে, বলে দাবি বিশেষজ্ঞদের। মহিলাদের অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিসিজ হওয়ার ঝুঁকি বেশি। কারও কারও ক্ষেত্রে বিপাকে সমস্যা এবং জেনেটিক কারণে অ্যালকোহলিক ফ্যাটি লিভার হওয়ার আশঙ্কা বেশি থাকে। বয়স হওয়ার সঙ্গে সঙ্গে লিভারের এই অসুখের ঝুঁকিও বেড়ে যায়। পুষ্টিতে ঘাটতি থাকলেও লিভারের অসুখ করতে পারে।

    টিকা না নেওয়া

    এক সমীক্ষায় দেখা গেছে, হেপাটাইটিসের জন্য চিকিৎসা করাতে আসা রোগীদের মধ্যে ৬০ শতাংশই হেপাটাইটিসের টিকা নেননি। অ্যালকোহল-সম্পর্কিত লিভারের রোগ, ফ্যাটি লিভার, হেপাটাইটিস এবং সিরোসিসের মতো বিভিন্ন সমস্যা তরুণদের লিভারকে ক্ষতিগ্রস্ত করছে। এর ফলে তরুণদের মধ্যে মৃত্যু ও অসুস্থতার হার বেড়েছে। অ্যালকোহল সেবন, ধূমপান, পর্যাপ্ত জল পান না করা, অতিরিক্ত লবণ খাওয়া, ভাইরাল সংক্রমণ এবং দীর্ঘদিন কিছু ওষুধ খাওয়া লিভারকে ক্ষতিগ্রস্ত করে। টাইপ ২ ডায়াবেটিস, স্থূলতা এবং উচ্চ কোলেস্টেরলের মতো স্বাস্থ্য সমস্যা লিভারের সমস্যার ঝুঁকি বাড়াতে পারে।

    লিভারের গুরুত্ব

    লিভার আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যা বিভিন্ন কাজ করে। এটি বিষাক্ত পদার্থ দূরীকরণ, পুষ্টি প্রক্রিয়াকরণ, হরমোন নিয়ন্ত্রণ, ক্ষতিগ্রস্ত টিস্যু মেরামত, ইমিউন সিস্টেমের কাজ এবং প্রয়োজনীয় পুষ্টি ও রাসায়নিক পদার্থের সঞ্চয় করে।

    চিকিৎসকদের অভিমত

    বর্তমানে দেশে তরুণদের মধ্যে লিভারের সমস্যা ব্যাপকভাবে বেড়েছে। চিকিৎসকদের কথায়, “২৩ থেকে ৩৫ বছর বয়সিদের মধ্যে তীব্র ভাইরাল হেপাটাইটিস, সিরোসিস, অ্যালকোহলিক হেপাটাইটিস, ফ্যাটি লিভার এবং নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভারের মতো গুরুতর সমস্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পুরুষ এবং মহিলাদের অনুপাত প্রায় ১:২ (পুরুষদের তুলনায় মহিলাদের সংখ্যা দ্বিগুণ)। অস্বাস্থ্যকর জীবনযাপন এবং অতিরিক্ত অ্যালকোহল সেবনের কারণে গত কয়েক বছরে এই সংখ্যা বেড়েছে।” 

    হেপাটাইটিস কী

    হেপাটাইটিস হল লিভারের গুরুতর প্রদাহ যা ভাইরাস (হেপাটাইটিস এ, বি, সি এবং ই), টক্সিন, রাসায়নিক, ড্রাগ অপব্যবহার, অ্যালকোহল পান, জেনেটিক ডিসঅর্ডার এবং কিছু অটোইমিউন রোগের কারণে হতে পারে। বিভিন্ন ধরনের হেপাটাইটিস রয়েছে যেমন হেপাটাইটিস এ (দূষিত জল বা খাবারের মাধ্যমে ছড়ায়), হেপাটাইটিস বি (সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে আসার মাধ্যমে রক্তের সংস্পর্শ বা অনিরাপদ যৌন সম্পর্কের মাধ্যমে ছড়ায়), হেপাটাইটিস সি (রক্ত থেকে রক্তের সংস্পর্শে ছড়ায়), হেপাটাইটিস ডি (কেবল হেপাটাইটিস বি-র রোগীদের ক্ষেত্রেই দেখা যায়), হেপাটাইটিস ই (দূষিত জলের মাধ্যমে ছড়ায়)। দেখা যাচ্ছে যে হেপাটাইটিস সংক্রমণে আক্রান্তদের হেপাটাইটিসের টিকা নেওয়া হয়নি। হেপাটাইটিস সংক্রমণের চিকিৎসার জন্য আসা রোগীদের মধ্যে ৬০ শতাংশ হেপাটাইটিসের টিকা নেননি। এই সংক্রমণ হেপাটাইটিসের টিকা নিয়ে সহজেই প্রতিরোধ করা যায়।

    সিরোসিস অফ লিভার

    ‘সিরোসিস অফ লিভার’ শব্দবন্ধটি ক্যানসারের চেয়ে কোনও অংশে কম আতঙ্কের নয়। বরং কিছু ক্ষেত্রে এই রোগ ক্যানসারের চেয়ে বেশি ভয়ঙ্কর। কারণ, এই রোগ সহজে ধরা পড়ে না। বেশির ভাগ ক্ষেত্রেই এতটা দেরি হয়ে যায় যে, তখন আর কিছু করার থাকে না। চিকিৎসক জানান, “সিরোসিস অফ লিভার হল লিভার রোগের শেষ পর্যায়। এখানে থেকে ফিরে আসার কোনও উপায় নেই। এর মানে হল লিভার সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আসলে প্রথমে ফ্যাটি লিভার হল, অর্থাৎ লিভারটি বড় হয়। তারপর লিভার শক্ত হয়ে যায়। তখনও যদি আমরা সতর্ক না-হই তাহলে লিভারটি ফেটে যায় ৷ একেই বলে সিরোসিস অফ লিভার। অতএব ফ্যাটি লিভার হল সিরোসিস অফ লিভারের প্রথম ধাপ।

    আরও পড়ুন: স্যান্ডউইচ বিক্রেতা থেকে ট্র্যাজেডি কিং! বলিউডের বর্ণময় চরিত্র দিলীপ কুমার

    সুস্থ থাকার উপায়

    লিভারকে সুস্থ রাখার জন্য চিকিৎসকরা বলেন, ফ্যাট জাতীয় খাওয়ার যতটা কম খাওয়ার যায় তত ভালো। তার সঙ্গে টাটকা শাক-সবজি ও ফল খেতে হবে। ফাইবার জাতীয় খাওয়ার মানে আটা, ওটস, কনফ্লেক্স বেশি খেতে হবে। অতিরিক্ত মাত্রায় জল খেতে হবে। আর সব থেকে বেশি দরকার হল শারীরিক ব্যায়াম। মানুষের শারীরিক কাজকর্ম কমে যাওয়ার ফলে শরীরে ফ্যাট জমছে ৷ যার ফলে লিভার ক্ষতিগ্রস্ত হচ্ছে। মদ্যপান কমাতে হবে। অনিয়ন্ত্রিত জীবন যাত্রায় লাগাম টানতে হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Nirmala Sitaraman: এসসি, এসটি, ওবিসি প্রশ্নে রাহুলকে ধুয়ে দিলেন নির্মলা

    Nirmala Sitaraman: এসসি, এসটি, ওবিসি প্রশ্নে রাহুলকে ধুয়ে দিলেন নির্মলা

    মাধ্যম নিউজ ডেস্ক: বাজেটের (Budget 2024) সমালোচনা করতে গিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে অর্থ মন্ত্রকের কর্মীদের অপমান করার অভিযোগ উঠল। রাহুল গান্ধীর মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitaraman) । তিনি বলেন, “শুধুমাত্র বাজেটের গোপনীয়তা রক্ষা করার জন্য যারা চার-পাঁচ রাত বাড়ি যেতে পারেননি, তাঁদের এভাবে অপমান করা ঠিক নয়। অর্থ মন্ত্রকের কর্মীদের আবেগ জড়িত আছে হালুয়া বিতরণ অনুষ্ঠানের সঙ্গে। যারা বাজেট তৈরি করছিলেন, তাঁদের মধ্যে এক আধিকারিক নিজের ছেলে এবং অপর এক আধিকারিকের বাবা মারা গেছেন। তবু তাঁরা বাড়ি না গিয়ে নিরলসভাবে কাজ করছেন। এভাবে তাঁদের অপমান করা ঠিক নয়।

    মন্ত্রকের কর্মীদের আবেগ নিয়ে কটুক্তি (Nirmala Sitaraman)

    কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Nirmala Sitaraman) লোকসভায় বাজেটের (Budget 2024) উপর চর্চার সময় জবাবি বক্তৃতায় বলেন, “হালুয়া অনুষ্ঠান সেই সময় থেকে হচ্ছে, যখন অর্থ মন্ত্রকের প্রিন্টিং প্রেস মিন্টো রোডে ছিল। আমাদের দেশে কোনও শুভ কাজ করার আগে মিষ্টি খাওয়ানোর পরম্পরা রয়েছে। এটা অর্থ মন্ত্রকের জন্য আবেগের পরম্পরা। মন্ত্রকের আবেগের সঙ্গে জড়িত এই অনুষ্ঠান নিয়ে কটুক্তি করা, কর্মীদের আবেগের সঙ্গে খেলা করার সমান। বিরোধীরা সবকিছুতেই রসিকতা করতে পারে না।”

    আধিকারিকদের জাত নিয়ে প্রশ্ন রাহুলের (Budget 2024)

    রাহুল গান্ধী সোমবার বাজেটের (Budget 2024) উপর প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, “মাত্র ২০ জন আধিকারিক মিলে দেশের বাজেট তৈরি করেন। তাঁদের মধ্যে একজন সংখ্যালঘু এবং একজন ওবিসি। এদের মধ্যে কেউ দলিত কিংবা আদিবাসী নেই।  পাল্টা নির্মলা সীতারামন (Nirmala Sitaraman) বলেন, “হালুয়া বিতরণ অনুষ্ঠান ২০১৩-১৪ সালে শুরু হয়েছিল। তৎকালীন ইউপিএ সরকারের অর্থমন্ত্রী নর্থ ব্লকের বেসমেন্টে অনুষ্ঠান শুরু করেছিলেন। তখন থেকেই হালুয়া বানানো চলছে। সেই সময় গান্ধী পরিবারের কাছে সরকারের রিমোট কন্ট্রোল ছিল। তাহলে সেই সময় কেন এই অনুষ্ঠান বন্ধ করা হয়নি। সেই অনুষ্ঠানে কতজন দলিত, আদিবাসী, ওবিসি আধিকারিক ছিলেন। আধিকারিকদের কংগ্রেস আমলে যোগ্যতার ভিত্তিতে নেওয়া হত, নাকি জাতি বা বর্ণের ভিত্তিতে। আজ আমাদের সরকার আছে বলে ষড়যন্ত্র করবেন, এটা ঠিক নয়। ভারতীয়দের কেন জাত-পাতের ভিত্তিতে বিভাজিত করা হবে। আমাদের এসব থেকে দূরে থাকা উচিত।”

    আরও পড়ুন: বাড়ছে না সময়সীমা, আজই আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন, জানেন তো?

    কংগ্রেস নেতারা সংরক্ষণের বিরুদ্ধে ছিলেন

    কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Nirmala Sitaraman) আরও বলেন, “জওহরলাল নেহরু এবং রাজীব গান্ধীর মত নেতারা এসসি, এসটি, ওবিসির ভিত্তিতে সংরক্ষণ ব্যবস্থার বিরুদ্ধে ছিলেন। এবার বাজেট (Budget 2024) তৈরি করার সময় বিভাগীয় আধিকারিক কুলদীপ শর্মা পিতার মৃত্যু হয়। তা সত্ত্বেও তিনি বাড়ি যাননি। একই সময়ে সুভাষ নামে অপর এক আধিকারিকের সন্তানের মৃত্যু হয়, তা সত্ত্বেও তিনি বাড়ি যাননি। এত আত্মত্যাগের পর তাঁদেরকে নিয়ে যারা মশকরা করছেন, তাঁরা নিজেদের রুচির পরিচয় দিচ্ছেন। রাহুল গান্ধীর বয়ান অর্থ মন্ত্রকের কর্মচারীদের অপমানের সমান।”

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Rekha Patra: রেখা পাত্রের আবেদন শুনল হাইকোর্ট, বসিরহাট নির্বাচনের সব নথি সংরক্ষণের নির্দেশ

    Rekha Patra: রেখা পাত্রের আবেদন শুনল হাইকোর্ট, বসিরহাট নির্বাচনের সব নথি সংরক্ষণের নির্দেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার বিজেপি নেত্রী রেখা পাত্রের (Rekha Patra) আবেদন শুনল কলকাতা হাইকোর্ট। বসিরহাট লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে বিরাট নির্দেশ দিয়েছে আদালত। লোকসভা ভোটের ফলাফলকে নিয়ে আগেই ইলেকশন পিটিশেন দায়ের করেছিলেন তিনি। তাঁর অভিযোগ ছিল, নির্বাচন কেন্দ্রে তৃণমূল ব্যাপক ছাপ্পা এবং কারচুপি করেছে। সেই মামলার (Calcutta High Court) শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাও ইভিএম, ব্যালট, সিসিটিভি, ডিভিআর এবং নির্বাচনী সমস্ত কাগজপত্র সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন। একই ভাবে তৃণমূলের জয়ী প্রার্থী হাজি নুরুল ইসলাম এবং জাতীয় নির্বাচন কমিশনকে নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

    বিজেপির চমক ছিল রেখা পাত্র (Rekha Patra)

    এই বারের লোকসভা নির্বাচনে বিজেপির সবচেয়ে চমকপ্রদ প্রার্থী ছিলেন সন্দেশখালির প্রতিবাদী চরিত্র রেখা পাত্র। তাঁকে বসিরহাট লোকসভায় টিকিট দিয়ে নারী নির্যাতন বিরোধী আন্দোলনকে একটি ব্যাপক মাত্রা দিয়েছিল বিজেপি। তবে ভোটের দিন এলাকায় পুলিশ ব্যাপক সন্ত্রাস চালিয়েছিল বলে অভিযোগ তুলেছেন রেখা। ফলাফলে দেখা যায় তৃণমূলের থেকে তিন লাখের বেশি ভোটে হেরেছেন তিনি। কিন্তু সন্দেশখালি বিধানসভায় বাজিমাত করেছিলেন তিনি। আবার বিজেপির তরফ থেকে কোচবিহারের পরাজিত নিশীথ প্রামাণিক, ঘাটালে পরাজিত হিরণ চট্টোপাধ্যায়, আরামবাগে পরাজিত অরূপকান্তি দিগার এবং ডায়মন্ডহারবারের পরাজিত অভিজিৎ দাস ববি প্রত্যেকে মামলা দায়ের করেছেন হাইকোর্টে (Calcutta High Court)। এই কেন্দ্রগুলি মিলিয়ে নির্বাচনের ফলাফল নিয়ে মোট ৫টি মামলা আদালতে করেছে বিজেপি। প্রার্থীদের প্রত্যেকের অভিযোগ ছিল, ভোটে কারচুপি হয়েছে। তৃণমূল ব্যাপক ভাবে ছাপ্পা এবং ইভিএম বদল করেছে। তাই এই কেন্দ্রগুলিতে ভোট বাতিলের দাবি বিজেপির।

    আরও পড়ুনঃ তৃণমূল নেতার রাইস মিলই রেশন দুর্নীতির আখড়া! বাজেয়াপ্ত খাদ্য দফতরের সিল যুক্ত নথি

    পাঁচ পৃথক বিচারপতির এজলাসে মামলা

    হাইকোর্টে (Calcutta High Court) বিজেপির ইলেকশন পিটিশন জমা হওয়ার পরে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম, পাঁচটি মামলা পাঁচ পৃথক বিচারপতির এজলাসে পাঠিয়েছিলেন। এর মধ্যে রেখার (Rekha Patra) মামলাটি ওঠে বিচারপতি রাওয়ের এজলাসে। এই মামলায় বুধবার সব পক্ষকে নোটিশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী ৪ সেপ্টেম্বর হল মামলার পরবর্তী শুনানি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Assam: অসমে দ্রুত বাড়ছে মুসলমান জনসংখ্যা, চোখ কপালে তুলবে পরিসংখ্যান

    Assam: অসমে দ্রুত বাড়ছে মুসলমান জনসংখ্যা, চোখ কপালে তুলবে পরিসংখ্যান

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের উত্তরপূর্বের রাজ্যগুলির সিংহভাগই মূলত আদিবাসী অধ্যুষিত। অসমকেও (Assam) সিংহভাগ দেশবাসী সেরকমই একটি রাজ্য হিসেবে চেনেন। তবে তাঁদের ধারণা ভুল। এক সময় অসম উপজাতি অধ্যুষিত (Muslim Population) একটি রাজ্য হলেও, বর্তমানে আর তা নয়। উত্তর-পূর্বের এই রাজ্যে হু হু করে বাড়ছে মুসলমান জনসংখ্যার গ্রাফ। ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছেন উপজাতি সম্প্রদায়ের মানুষ। আগামী তিন দশকের মধ্যে অসম মুসলমানরাই হয়ে পড়বেন সংখ্যাগুরু। অসমের মুখ্যমন্ত্রী বিজেপির হিমন্ত বিশ্ব শর্মা কিছু দিন আগেই বলেছিলেন, “দু’দশকের মধ্যেই অসমে হিন্দু-মুসলিম জনসংখ্যা প্রায় সমান সমান হয়ে যাবে।”

    বাংলাদেশি অনুপ্রবেশকারী (Assam)

    জানা গিয়েছে, মুসলমান জনসংখ্যার এই ‘হাইপে’র নেপথ্যে রয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। গত শতাব্দীতে দলে দলে বাংলাদেশি মুসলমান ঢুকেছে এ দেশে। তাই এ রাজ্যে তাদের জনসংখ্যাই বাড়ছে হু হু করে। প্রতিটি জনগণনায়ই দেখা যাচ্ছে, অসমে কমছে অসমিয়া ভাষাভাষী মানুষের সংখ্যা। দ্রুত কমছে তারা। এই জায়গাটা দখল করছে বাংলাভাষী মুসলমানরা। প্রতিটি দশকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাদের সংখ্যা। যাঁরা বামপন্থী ঘরানার, তাঁরা বলবেন এর কারণ অনুপ্রবেশ নয়। তবে বাস্তব বলছে অন্য কথা (Assam)। জানা গিয়েছে, এ দেশে যত অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে ঢোকে, তার সিংহভাগই ঢোকে অসম দিয়ে।

    আরও পড়ুন: লাভ জিহাদ বন্ধে কঠোর আইন আনছে যোগী সরকার, কী আছে বিলে জানেন?

    মুসলমান জনবিস্ফোরণ আতঙ্কের কারণ

    অসমে যে ক্রমেই মুসলমান জনবিস্ফোরণ আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে, তা স্পষ্ট হয়েছে সে রাজ্যের মুখ্যমন্ত্রীর কথায়। দিন কয়েক আগে তিনি বলেছিলেন, “এই মুহূর্তে অসমের জনসংখ্যার ৪০ শতাংশই মুসলিম। ২০৪১ সালে মুসলিম প্রধান রাজ্য হয়ে উঠবে অসম। এটাই বাস্তব। কেউ থামাতে পারবে না।” তিনি বলেছিলেন, “১০ বছরে ১৬ শতাংশ করে হিন্দু জনসংখ্যা বাড়ছে এ রাজ্যে। আমাদের সরকার মুসলিম সম্প্রদায়ের মধ্যে জনসংখ্যা কমানোর পদক্ষেপও নিয়েছে।” তিনি বলেন, “মুসলমানদের জনসংখ্যা বৃদ্ধি রোধে কংগ্রেসের সব চেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাহুল গান্ধী যদি জনসংখ্যা নিয়ন্ত্রণের ব্র্যান্ড অ্যাস্বাসাডর হন, তাহলে তা সম্ভব হবে। কারণ এই ধর্মের মানুষ কেবল তাঁর কথা শোনে।” অসমের মতোই অবস্থা পশ্চিমবঙ্গের সীমানা ঘেঁষা রাজ্য ঝাড়খণ্ডেরও। বাংলা হয়ে সেখানেও ঢুকছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। উপজাতি সম্প্রদায়ের তরুণীদের বিয়ে করে দখল করছে জমি-জিরেত। যার জেরে ঝাড়খণ্ডেও বদলে যাচ্ছে ডেমোগ্রাফি। মাটি হারাচ্ছেন উপজাতির লোকজন। ঘাঁটি গাড়ছে বাংলাদেশি মুসলমানরা। সেই ঝাড়খণ্ডের মাটিতেই দাঁড়িয়ে অসমের ভয়ঙ্কর ছবিটা তুলে ধরেছেন হিমন্ত।

    সেনসাসের রিপোর্ট

    মুখ্যমন্ত্রীর আশঙ্কা যে অমূলক নয়, তার প্রমাণ মেলে গত কয়েকটি সেনসাসের রিপোর্ট দেখলেই। ২০১১ সালে অসমে হিন্দু জনসংখ্যা ছিল ১,৯১,৮০,৭৫৯। মুসলমান ছিল ১.০৬,৭৯,৩৪৫। ২০২১ সালে হিন্দু জনসংখ্যা ২,১২,৬৯,৫৪৩। মুসলমান জনসংখ্যা ১,৩৮,৩৯,৩৬৩। ২০৩১ সালে এটা হতে পারে হিন্দু ২,৩৫,৮৫,৭৬৯। মুসলমান হতে পারে ২,৭৯,৩৪,৪৩১। ২০৪১ সালে হিন্দু জনসংখ্যা হতে পারে ২,৬১,৫৪,২৯০। মুসলমান জনসংখ্যা হবে ২,৩২,৪১,২২২। ২০৫১ সালে এটাই হবে হিন্দু ২,৯০,০২,৪৯২। মুসলমান ৩,০১,১৮৩০৮। ১৯৫১ সালে ১৬ শতাংশ জনসংখ্যা বেড়ে  অসমে হিন্দু জনসংখ্যা হবে ২ কোটি ৯০ লাখ। এই সময় ৩০ শতাংশ মুসলমান বেড়ে হবে ৩ কোটি। যার অর্থ, এ রাজ্যে মুসলমানরাই (Assam) হবে সংখ্যাগুরু। মুসলমানদের এই জনসংখ্যার (Muslim Population) একটা বড় অংশই অনুপ্রবেশকারী। যার জেরে ক্রমেই বিপন্ন হচ্ছে অসমিয়া ভাষা। গত কয়েক দশকে এর আকার হয়েছে ভয়ঙ্কর।

    বিপন্ন অসমিয়া ভাষা

    অসমের দুটি অংশ। দক্ষিণাংশটি পরিচিত বরাক ভ্যালি নামে। এখানে হিন্দু রয়েছেন ১২ লাখ। ব্রহ্মপুত্র ভ্যালিতে রয়েছে প্রায় ২৮ লাখ বাঙালি। ২০১১ সালের জনগণনায় দেখা গেল, ৯০ লাখ ২০ হাজার মানুষ নিজেদের বাংলাভাষী বলে দাবি করেছে। যার অর্থ হল, ৫০ লাখ অনুপ্রবেশকারী বাংলাদেশি, তাদের মাতৃভাষা বাংলা বলে জানিয়েছিলেন জনগণনাকর্মীদের। ১৯৯১ সালে ভাষাভিত্তিক জনগণনায় দেখা গিয়েছিল অসমিয়া ভাষায় কথা বলেন রাজ্যটির ৫৭.৮১ শতাংশ মানুষ। এর পরের দুদশকে দেখা গিয়েছে এই সংখ্যাটা বাড়ে তো নিই, উল্টে কমেছে। হয়েছে ৪৮.৩৭ শতাংশ। ওই সেনসাসেই জানা গিয়েছিল বাংলা ভাষাভাষীর সংখ্যা ছিল ২১.৬৭ শতাংশ। ২০১১ সালে সেটাই বেড়ে হয়েছে ২৮.৯৩ শতাংশ।  

    মুসলমান জনসংখ্যা বাড়ছে

    ভাষা বদলের এই ছবি আরও ভয়ঙ্কর আকার ধারণ করেছে নামনি অসমের বরপেটা, ধুবড়ি-সহ মুসলমান অধ্যুষিত ৭ জেলায়। ১৯৯১ সালের জনগণনায় দেখা গিয়েছে, ওই সাত জেলায় অসমিয়া ভাষায় কথা বলতেন ৫৩ লাখ ২৯ হাজার ২৯ জন। ২০১১ সালে এটাই বেড়ে হয়েছে ৫৭ লাখ ২০ হাজার ৪৬৬ জন। মাত্র ২০ বছরের ব্যবধানে ওই জেলাগুলিতেই বাংলা ভাষাভাষী মানুষের সংখ্যা বেড়ে হয়েছে ১১৫.৯৯ শতাংশ। এর থেকে স্পষ্ট বোঝা যায়, অসমে (Muslim Population) বাংলাদেশি অনুপ্রবেশকারীর সংখ্যা দিন দিন বাড়ছে (Assam)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     
     
  • Israel attack: গোলান হামলার বদলা নিল ইজরায়েল! খতম হিজবুল্লা কমান্ডার ফুয়াদ

    Israel attack: গোলান হামলার বদলা নিল ইজরায়েল! খতম হিজবুল্লা কমান্ডার ফুয়াদ

    মাধ্যম নিউজ ডেস্ক: গোলান মালভূমিতে রকেট হামলায় ১২ শিশুমৃত্যুর বদলা নিল ইজরায়েল। এবার ইজরায়েলের (Israel attack) পাল্টা মারে খতম হল হিজবুল্লার অন্যতম কমান্ডর ফুয়াদ শুক্র (Fuad Shukr)। মঙ্গলবার সন্ধ্যায় ফুয়াদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইজরায়েলের সামরিক বাহিনী। একটি বিবৃতিতে তারা দাবি করেছে, তাদের যুদ্ধবিমান বৈরুট এলাকায় হিজবুল্লার ঘাঁটিতে হামলা চালিয়েছে। সেখানেই তাদের প্রথম সারির এক কমান্ডার মৃত্যু হয়েছে। যদিও হিজবুল্লার তরফে এখনও এই দাবির সত্যতা স্বীকার করা হয়নি।  

    ১২ শিশুমৃত্যুর বদলা (Israel attack) 

    সম্প্রতি সিরিয়াকে কেন্দ্র করে লড়াই শুরু হয়েছিল ইজরায়েল এবং হিজবুল্লার মধ্যে। গত শনিবার গোলান মালভূমিতে হামলা চালিয়েছিল হিজবুল্লা। ঘটনায় ১২ শিশুর মৃত্যু হয়। হিজবুল্লার সিনিয়র কমান্ডার ফুয়াদ এই হামলার মাস্টারমাইন্ড ছিল বলে অভিযোগ। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার হিজবুল্লা কমান্ডারকে খতম করার উদ্দেশ্যে হামলা চালায় ইজরায়েল। এই পাল্টা হামলার পরেই ইজরায়েলি সেনার তরফে দাবি করা হয়েছে, রকেট হামলায় হিজবুল্লা কমান্ডার ফুয়াদের মৃত্যু হয়েছে। ইজরায়েল সেনার তরফে আরও দাবি করা হয়েছে, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ইজরায়েলে হামলার নির্দেশ দিয়েছিল এই ফুয়াদ। এমনকি ৯০-এর দশকে ইজরায়েলের ৩ সেনা আধিকারিক খুনে যুক্ত ছিল সে। 

    আরও পড়ুন: ”এই ভাষণ সকলের শোনা উচিত”, জাতগণনা ইস্যুতে অনুরাগের বক্তৃতার প্রশংসা মোদির

    কে এই ফুয়াদ শুক্র? (Fuad Shukr) 

    শীর্ষ সন্ত্রাসবাদীদের তালিকায় উপরের দিকে রয়েছে ফুয়াদের নাম। আনুমানিক ৬০ বছর বয়সি এই ফুয়াদকে হিজবুল্লার নেতা হাসান নাসারাল্লার ‘শীর্ষ উপদেষ্টা’ বলা হয়। ১৯৮২ সালে মুগনিয়ে ও মুস্তফা বদরুদ্দিনের পাশে থেকে ইজরায়েলি সেনার বিরুদ্ধেও লড়েছিলেন ফুয়াদ। এরপর ২০০৮ সালে দামাস্কাসে গাড়ি বোমা বিস্ফোরণে তৎকালীন হিজবুল্লার শীর্ষ কমান্ডার ইমাদ মুগনিয়াহর মৃত্যুর পর থেকেই তাঁর জায়গায় দায়িত্ব সামলাচ্ছেন ফুয়াদ। ইজরায়েলে একাধিক সশস্ত্র হামলার (Israel attack) ছক কষেছেন তিনি। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (ID) শীর্ষ মুখপাত্র ড্যানিয়েল হাগারির দাবি, কোনও বৃহত্তর যুদ্ধ ছাড়াই ‘যে কোনও পরিস্থিতি’তে হিজবুল্লার সঙ্গে শত্রুতা বন্ধ করতে চেয়েছিল ইজরায়েল। কিন্তু হিজবুল্লার কিছু নেতাদের জন্য তা সম্ভব হয়নি।
     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Dilip Kumar: স্যান্ডউইচ বিক্রেতা থেকে ট্র্যাজেডি কিং! বলিউডের বর্ণময় চরিত্র দিলীপ কুমার

    Dilip Kumar: স্যান্ডউইচ বিক্রেতা থেকে ট্র্যাজেডি কিং! বলিউডের বর্ণময় চরিত্র দিলীপ কুমার

    মাধ্যম নিউজ ডেস্ক: অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান। বলিউডের দাপুটে নায়কদের অনেকেরই শুরুর দিনগুলি সহজ ছিল না। বহু কষ্ট করে সোনালি জগতে নাম খোদাই করেছেন তাঁরা। যাঁর হাত ধরে এই যাত্রার শুরু তিনিই হলেন দিলীপ কুমার (Dilip Kumar)। জন্মসূত্রে নাম মহম্মদ ইউসুফ খান, মুসলিম পরিবারের ছেলে। ১৯২২ সালের ১১ ডিসেম্বর অধুনা পাকিস্তানের পেশোয়ারে জন্মগ্রহণ করেন দিলীপ কুমার। লালা গোলাম সারওয়ার খান এবং আয়েশা বেগমের ১২ সন্তানের মধ্যে অন্যতম দিলীপ।

    শুরুর দিনগুলো

    দিলীপ কুমারের (Dilip Kumar) বাবা ছিলেন ফলের ব্যবসায়ী। ১৯৩০ সালের শেষের দিকে, ১২ সদস্যের পরিবার নিয়ে মুম্বাইয়ে পাড়ি জমান দিলীপ কুমারের বাবা। দিলীপ কুমার নাসিকের কাছাকাছি দেওলিয়ার বার্নস স্কুল থেকে প্রাথমিক শিক্ষা জীবন শুরু করেন। তবে প্রথম থেকেই তাঁর বাবার সঙ্গে বনিবনা না হওয়ার দরুণ এক দিন বাড়ি ছেড়েই বেরিয়ে পড়লেন কিশোর ইউসুফ। তাঁর ছোটবেলার বন্ধু ছিলেন রাজ কাপুর। যিনি পরবর্তীকালে হিন্দি ইন্ডাস্ট্রিতেও তাঁর সহ-অভিনেতা হন।  পেশোয়ারে যেখানে পৈতৃক বাড়ি দিলীপের, সেখানেই বাড়ি ছিল রাজের। বাড়ি ছাড়ার পর ইউসুফ ওরফে দিলীপ আসেন পুনেতে। সেখানে পৌঁছে আলাপ হল এক ক্যাফে মালিকের সঙ্গে। পাশে পেলেন এক অ্যাংলো ইন্ডিয়ান দম্পতিকে। তাঁদের সহায়তাতেই দিলীপ কুমার সেনাবাহিনী ক্লাবের কাছে স্যান্ডউইচের দোকান খুলে ফেলেন। তাঁর ব্যবসাও রমরমিয়ে চলতে শুরু করে দেয়। সেখানেই একদিন দেশাত্মবোধ নিয়ে কথা বলে ব্রিটিশদের বিপাগ ভাজন হন দিলীপ। এমনকী কয়েক মাস তাঁকে জেলও খাটতে হয়। 

    দিলীপের প্রথম তিন ছবি ফ্লপ

    বাবার ভয়ে বেনামে ছবি করতে শুরু করেন দিলীপ (Dilip Kumar)। অভিনেত্রী তথা প্রযোজক দেবিকা রানির পরামর্শেই আসল নাম পাল্টে দিলীপ কুমার করে নেন। তাঁর প্রথম ছবি ‘জোয়ার ভাঁটা’  সে ভাবে সাড়া ফেলেনি। দ্বিতীয়, তৃতীয় ছবিও নয়। নুর জাহানের সঙ্গে চতুর্থ ছবি ‘জুগনু’ বিরাট সাফল্য পায়। এর পর ‘শহিদ’, ‘মেলা’, ‘অন্দাজ’-এর মতো হিট ছবি উপহার দেন।পাঁচের দশকে সবচেয়ে বেশি সাফল্য পান দিলীপ কুমার। ‘যোগন’, ‘বাবুল’, ‘দীদার, ‘তরানা’, ‘দাগ’, ‘নয়া দওর’-এর মতো ছবি করেন। ব্যবসার নিরিখে দেশের অন্যতমন সফল ছবি দিলীপ কুমার অভিনীত  ‘মুঘল-ই-আজম’ দীর্ঘ ১৫ বছর সেরা সফল ছবির খেতাব ধরে রেখেছিল, ১৯৭৫ সালে যা ভেঙে দেয় ‘শোলে’। 

    আরও পড়ুন: টোকিও-র পর গীতাই ছিল আশ্রয়, খেলার সঙ্গে পড়াশোনাতেও উজ্জ্বল মনু

    নানা সম্মান

    দিলীপ কুমারই (Dilip Kumar) প্রথম অভিনেতা, যিনি ফিল্মফেয়ার পুরষ্কার জেতেন, ‘দাগ’ ছবির জন্য। ছবি পিছু ১ লক্ষ টাকা পারিশ্রমিক নেওয়া প্রথম অভিনেতাও (Bollywood) তিনি। সুদীর্ঘ অভিনয় জীবনে একাধিক সুন্দরী নায়িকার সঙ্গে নাম জড়ায় দিলীপ কুমারের। মধুবালার সঙ্গে সাত বছরের সম্পর্ক ছিল তাঁর। ১৯৬৬ সালে বয়সে ২২ বছরের ছোট সায়রা বানুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন দিলীপকুমার। হিন্দকো, উর্দু, হিন্দি, পশতু, পঞ্জাবি, মারাঠি, ইংরেজি, বাংলা, গুজরাতি, ফারসি, ভোজপুরি এবং অওয়ধি ভাষায় ঝরঝর করে কথা বলতে পারতেন দিলীপ কুমার। ছবির কাজ করতে গিয়ে শিখেছিলেন সেতারও। ক্রিকেট খেলতে ভালবাসতেন। পদ্ম বিভূষণ, পদ্মভূষণ, দাদাসাহেব ফালকে-সহ দেশ-বিদেশে অজস্র সম্মান পেয়েছেন দিলীপ কুমার। বছর তিনেক আগেই ৭ জুলাই, ২০২১ অনুরাগীদের কাঁদিয়ে চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন দেশের প্রথম সুপারস্টার দিলীপ কুমার (Dilip Kumar)। এখনও তাঁর জনপ্রিয়তার কাছে হার মানেন নবপ্রজন্মের তারকারা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Yogi Adityanath: আকবর নগরের নাম পাল্টে হল ‘সৌমিত্র বন’, ঘোষণা যোগীর, জানেন এই নামের তাৎপর্য?

    Yogi Adityanath: আকবর নগরের নাম পাল্টে হল ‘সৌমিত্র বন’, ঘোষণা যোগীর, জানেন এই নামের তাৎপর্য?

    মাধ্যম নিউজ ডেস্ক: আকবরনগর এখন ‘সৌমিত্র বন’ নামে নামাঙ্কিত হয়েছে। ভগবান রামের ছোট ভাই লক্ষ্মণের নামে এই নামকরণ করা হয়েছে। উত্তর প্রদেশের বিধানসভায় আজ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) এই কথা ঘোষণা করেছেন। এই ভাবে এলাকায় অবৈধ দখলের বিরুদ্ধে সরকারের পদক্ষেপের কথা বলে সমাজবাদী পার্টির তীব্র সমালোচনা করেছেন তিনি।

    কী বললেন মুখ্যমন্ত্রী যোগী (Yogi Adityanath)?

    আজ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) লখনউ সেন্ট্রাল বিধানসভা কেন্দ্র থেকে এসপি বিধায়ক রবিদাস মেহরোত্রার প্রশ্নের জবাব দেওয়ার সময় বলেছেন, “লখনউয়ের ইতিহাস দেখলে জানতে পারবেন, যেখানে গোমতী এবং কুকরাইল নদীর সঙ্গম ছিল। আকবরনগর, ১৯৮৪ সালে স্থাপিত হয়েছিল, তবে এর বেশিরভাগই অবৈধ নির্মাণ হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে জাল নথি ও কাগজপত্র দেখিয়ে অবৈধ ভাবে নিবন্ধীকরণ করে পুনর্বাসন দেওয়ার কাজ হয়েছে। এখন থেকে আকবরনগর এখন সৌমিত্র বন নামে জানা যাবে। ভগবান রামের ছোট ভাই লক্ষ্মণের নামে হবে ‘সৌমিত্র বন’।”

    জমি দখলকারী মাফিয়ারা সমাজবাদী ঘনিষ্ঠ

    সামজবাদী বিধায়কে প্রশ্নের উত্তরে যোগী (Yogi Adityanath) আরও বলেছেন, “আপনারা গিয়ে দেখে নিন কুকরাইল, নদী নাকি নালা! আজ সেখানে আপনি নদী দেখবেন, কিন্তু নালা নয়। দেশ জুড়ে নদী সংস্কারের অভিযান চলছে। আমরা বলি জলই জীবন, কিন্তু আমরা কি একে ধ্বংস করে জীবন কল্পনা করতে পারি? একদিকে সমাজবাদীরা গোমতী নদীকে ‘মা’ বলছেন, আবার অন্যদিকে পুরো নদীকে নোংরা নালায় পরিণত করেছেন। এটা তাঁদের দ্বিচারিতা। নদী সংস্কারের জন্য যে প্রচেষ্টা করা হচ্ছে, তার জন্য তো সরকারকে প্রশংসা করা উচিত আপনাদের। গরিব মানুষকে ঠকিয়ে জমি দখলকারী মাফিয়াদের বেশিরভাগই সমাজবাদী পার্টির ঘনিষ্ঠ। আমরা ইন্দ্রপ্রস্থ নগর এবং পান্ত নগরে মাফিয়াদের চিহ্নিত করেছি।”

    আরও পড়ুনঃ লাভ জিহাদ বন্ধে কঠোর আইন আনছে যোগী সরকার, কী আছে বিলে জানেন?

    ১৮০০-র বেশি পরিবার ঘর পেয়েছেন

    গত ১৯ জুন আকবর নগরের (Soumitra Van) কুকরাইল নদীর পাড়ে অবৈধ নির্মাণের ভাঙার কাজ শেষ করেছে যোগী সরকার (Yogi Adityanath)। বুলডোজার সহ ভারী যন্ত্রপাতি ব্যবহার করে মোট ১১৬৯টি অবৈধ বাড়িঘর এবং ১০০টিরও বেশি দোকান ভেঙে ফেলা হয়েছে। ২০২৩ সালের ডিসেম্বরে ২৪.৫ একর জমির ওপর অবৈধ দখল উচ্ছেদের কাজ শুরু হয়েছিল। ওই এলাকায় হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের ধর্মীয় স্থানসহ মোট ১৩২০টিরও বেশি অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়েছে। আকবরনগরে বসবাসকারী পরিবারগুলি যাঁরা বাড়ি হারিয়েছেন, তাঁদের জন্য শহরের অন্যান্য অংশে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে বিকল্প আবাসনের ব্যবস্থা করা হয়েছে। মোট ১৮০০-র বেশি পরিবার ঘর পেয়েছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Howrah Station: অপচয় বন্ধে অভিনব উদ্যোগ রেলের! হাওড়া স্টেশনের ছাদে বৃষ্টির জল সংরক্ষণের কর্মযজ্ঞ

    Howrah Station: অপচয় বন্ধে অভিনব উদ্যোগ রেলের! হাওড়া স্টেশনের ছাদে বৃষ্টির জল সংরক্ষণের কর্মযজ্ঞ

    মাধ্যম নিউজ ডেস্ক: হাওড়া স্টেশনে (Howrah Station) প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী ওঠানামা করেন। স্টেশন জুড়েই রয়েছে বিশাল ছাদ। সেই ছাদের মধ্যে কী কর্মকাণ্ড চলে, তা সিংহভাগ যাত্রীই জানেন না। মূলত, জলের অপচয় বন্ধ করতে অভিনব উদ্যোগ নিয়েছে রেল (Rail) দফতর। বৃষ্টির জলকে সংরক্ষণ করে তা পুনর্ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এক ফোঁটা জলও পরিবেশের জন্য মূল্যবান। তাই বৃষ্টির জল বাঁচাতে হাওড়া স্টেশনে অভিনব পদক্ষেপ নিয়েছে রেল। বৃষ্টির জল এক ফোঁটাও নষ্ট করা যাবে না, এটাই রেলের অঙ্গীকার। রেলের এই উদ্যোগকে কুর্ণিশ জানিয়েছে সকলে।

    কীভাবে বৃষ্টির জল বাঁচানো হচ্ছে? (Howrah Station)

    রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়া স্টেশনের (Howrah Station) মোট ছাদের এলাকা ৭৮৮৩১.৬০ বর্গমিটার। আর এখানে বার্ষিক বৃষ্টিপাতের মাত্রা ১৬৪.৯৫০ মিমি। স্টেশনের আশপাশের এলাকায় মোট বার্ষিক বৃষ্টিপাত হয় ৯৭৫২৪.৫৪ ঘনমিটার। এই বিশাল পরিমাণ বৃষ্টির জল পুনর্ব্যবহার করে জল সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে বছরে মোট ৭৩ লক্ষ লিটার বৃষ্টির জল পুনর্ব্যবহারযোগ্য করা হয়। হাওড়া স্টেশনের ২৩ নম্বর প্ল্যাটফর্মের সামনে কনস্ট্রাকশন পিট নির্মাণ করা হয়েছে। এই পদ্ধতিতে পিভিসি ট্যাঙ্কে পাথর ও বালি ভরাট করে বৃষ্টির জল প্রাকৃতিকভাবে পরিশোধিত করা হয়।

    আরও পড়ুন: জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বারিকের রাজারহাটের ফ্ল্যাট থেকে ২০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করল ইডি

    বৃষ্টির জল সংরক্ষণ করে কী করা হয়?

    রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়া স্টেশনের (Howrah Station) ৯০ শতাংশ এলাকা ছাউনি ও ছাদ দিয়ে ঢাকা রয়েছে, যা বৃষ্টির জল সংগ্রহের জন্য উপযোগী। বৃষ্টির জল সংরক্ষণ করে পরিশোধনের পর সেই জল প্ল্যাটফর্ম ও স্টেশন চত্বর ধোয়ার কাজে ব্যবহার করা হয়। এই প্রক্রিয়ায়, স্টেশনে নতুন জল ব্যবহার না করে শুধুমাত্র পুনর্ব্যবহৃত জল ব্যবহার করা হয়। ফলে, জলের অপচয় কমানো যায়। এই জল সংরক্ষণের ফলে স্টেশন প্রাঙ্গণে নতুন জলের ব্যবহার প্রায় শূন্যে নেমে এসেছে। স্টেশন চত্বরে জলের অপচয় রোধ করা হচ্ছে। বৃষ্টির জল ভূগর্ভস্থ জলের সঙ্গে মিশে যাওয়ার ফলে ভূগর্ভস্থ জলস্তর বৃদ্ধি পাচ্ছে।

    রেল কর্তৃপক্ষের কী বক্তব্য?

    রেল (Rail) আধিকারিকদের বক্তব্য, এই স্টেশনে বৃষ্টির জল সংরক্ষণ ও পুনর্ব্যবহারের উদ্যোগটি পরিবেশ কল্যাণের উদাহরণ। এটি জল সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা এবং অর্থনৈতিক সাশ্রয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share