Tag: Madhyom

Madhyom

  • Bharat 2047: স্বাধীনতার শতবর্ষ পূর্তিতে চাই আত্মনির্ভর ভারত, বৈঠকে স্বদেশি জাগরণ মঞ্চ

    Bharat 2047: স্বাধীনতার শতবর্ষ পূর্তিতে চাই আত্মনির্ভর ভারত, বৈঠকে স্বদেশি জাগরণ মঞ্চ

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০৪৭ সালের মধ্যে আত্মনির্ভর ভারত (Bharat 2047) গড়ার পরিকল্পনা ছকা হল স্বদেশি জাগরণ মঞ্চের (Swadeshi Jagran Manch) বৃহত্তম কাউন্সিল বৈঠকে। রাষ্ট্রীয় পরিষদ বৈঠকে কেবল যে স্বদেশি জাগরণ মঞ্চের সদস্যরা ছিলেন তাই নয়, কর্মীরাও ছিলেন যাঁরা আত্মনির্ভর ভারতের প্রচার কার্যের সঙ্গে যুক্ত রয়েছেন। বৈঠকে যোগ দিয়েছিলেন ৩৪০জন কার্যকর্তা।

    মেগা বৈঠকে স্বদেশি জাগরণ মঞ্চ (Bharat 2047)

    দেশের ভালো কীভাবে করা যায়, তা ছকে ফেলতে যে বৈঠক হয়েছিল, তাতে যোগ দেন ৪৭ জন মহিলাও। বৃহত্তম এই বৈঠকে যোগ দিয়েছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ভূতপূর্ব জয়েন্ট জেনারেল সেক্রেটারি তথা বর্তমান জাতীয় এক্সিকিউটিভ সদস্য ভি ভাগ্য। বৈঠকে উপস্থিত ছিল বিভিন্ন সংগঠনও। এদের মধ্যে উল্লেখযোগ্য হল, উদ্যোগ ভারতী, অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত, সহকার ভারতী, বনবাসী কল্যাণ আশ্রম, হিন্দু জাগরণ মঞ্চ, এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিটি এবং অক্ষয় কৃষি পরিবার। গায়ত্রী পরিবারের মতো আরও কয়েকটি সংগঠনও যোগ দিয়েছিল এই বৈঠকে।

    আলোচনার বিষয়

    ন্যাশনাল কাউন্সিলের এই বৈঠকে ভবিষ্যৎ কর্মপন্থা নিয়েও আলোচনা হয়। তাতে মূলত তিনটি ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এগুলি হয়, স্বদেশি, আত্মনির্ভরতা এবং গবেষণা। দুটো তাৎপর্যপূর্ণ প্রস্তাবও গৃহীত হয়। এগুলি হল, ইমপ্যাক্ট অফ পপুলেশন অন দ্য ইকনোমি এবং প্রসপারাস অ্যান্ড গ্রেট ইন্ডিয়া বাই ২০৪৭। স্বদেশি জাগরণ মঞ্চ এবং আত্মনির্ভর ভারত ক্যাম্পেনের বিভিন্ন কোর বিষয় নিয়েও আলোচনা হয়। যেসব ভারতীয় জাতীয় (Bharat 2047) স্তরে বিকাশের সঙ্গে যুক্ত, অর্গানিক পাথ অফ এন্টারপ্রেনিউরশিপ এবং পঞ্চ ট্রানসফর্মেশনের ওপর জোর দিচ্ছেন, তাঁদের নিয়েও আলোচনা হয়। আদর্শায়ন এবং প্রশিক্ষণ, অল ইন্ডিয়া অফিসার ভিজিট, এন্টারপ্রেনিউরশিপ প্রমোশন কনফারেন্স, অর্গানিক এন্টারপ্রেনিউরশিপ নিয়ে গণসচেতনতার প্রসার এবং স্বদেশি মেলা আয়োজন নিয়েও আলোচনা হয়েছে।

    আরও পড়ুন: ‘‘অলিম্পিক্সে দেশের ক্রীড়াবিদদের উৎসাহিত করুন’’, ‘মন কী বাত’-এ বললেন মোদি

    বৈঠকের আগে অযোধ্যায় ভগবান রামলালার দর্শন সেরেছেন কার্যকর্তারা। এটা তাঁদের বাড়তি উৎসাহ জুগিয়েছে। ন্যাশনাল কাউন্সিলের এই বৈঠকের পরে তিনদিনের একটি প্রশিক্ষণ শিবিরও হয়। অংশ নিয়েছিলেন ৩৯ জন পূর্ণ সময়ের কর্মী। সংগঠনে তাঁদের (Swadeshi Jagran Manch) ভূমিকা কী, কীভাবে তাঁরা কর্মীদের উৎসাহিত করবেন, সেসব নিয়েও আলোচনা হয় (Bharat 2047)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope 29 july 2024: এই রাশির জাতকদের পাওনা আদায় নিয়ে বিবাদ হতে পারে

    Daily Horoscope 29 july 2024: এই রাশির জাতকদের পাওনা আদায় নিয়ে বিবাদ হতে পারে

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) মনের মতো পরিবেশ পেতে পারেন।

    ২) দাম্পত্য জীবন খুব ভালো কাটতে পারে। 

    ৩) দিনটি অনুকূল।

    বৃষ

    ১) সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলুন।

    ২) ব্যবসায় ভালো লাভের সময়। 

    ৩) দিনটি অনুকূল।

    মিথুন

    ১) মনের মতো স্থানে ভ্রমণের জন্য আনন্দ লাভ।

    ২) মিথ্যা বদনাম থেকে সাবধান। 

    ৩) সতর্কভাবে চলাফেরা করুন।

    কর্কট

    ১) অভিনয়ের প্রতি অনুরাগ বাড়তে পারে।

    ২) আয়ের দিক থেকে দিনটি ভালো। 

    ৩) ব্যবসায় লাভ।

    সিংহ

    ১) কোনও ভাল কাজ না হওয়ায় মনঃকষ্ট।

    ২) নতুন চাকরির চেষ্টা করতে পারেন। 

    ৩) দিনটি প্রতিকূল।

    কন্যা

    ১) রাজনীতির লোকেদের জন্য ভালো খবর আসতে পারে।

    ২) সারা দিন ব্যস্ত থাকতে হবে। 

    ৩) সবাই আপনার প্রশংসা করবে।

    তুলা

    ১) কাজ নিয়ে ক্ষোভ বাড়তে পারে।

    ২) পাওনা আদায় নিয়ে বিবাদ হতে পারে। 

    ৩) নিজের বাক্যে সংযম রাখুন।

    বৃশ্চিক

    ১) কীটপতঙ্গ থেকে একটু সাবধান থাকুন।

    ২) সংসারে ব্যয় কমানোর আলোচনা। 

    ৩) প্রিয়জনের সঙ্গে সময় কাটান।

    ধনু

    ১) সকালের দিকে শরীরে আঘাত লাগতে পারে।

    ২) প্রেমের ব্যাপারে শান্তি পেতে পারেন। 

    ৩) সবাইকে বিশ্বাস করবেন না।

    মকর

    ১) কোনও আশা ভঙ্গ হতে পারে।

    ২) দূরে কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে। 

    ৩) হতাশ হবেন না কোনওভাবে।

    কুম্ভ

    ১) অতিরিক্ত কথায় বাড়িতে বিবাদ।

    ২) শরীরে কষ্ট বাড়তে পারে। 

    ৩) সাবধানে চলাফেরা করুন।

    মীন

    ১) শরীরে যন্ত্রণা হতে পারে।

    ২) প্রেমে বিরহ দেখা দিতে পারে। 

    ৩) ধৈর্য্য ধরতে শিখুন।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • UPSC: ভগবান রামের সঙ্গে আকবরের তুলনা টেনে বিপাকে ইউপিএসসি শিক্ষিকা, চাপে পড়ে চাইলেন ক্ষমা

    UPSC: ভগবান রামের সঙ্গে আকবরের তুলনা টেনে বিপাকে ইউপিএসসি শিক্ষিকা, চাপে পড়ে চাইলেন ক্ষমা

    মাধ্যম নিউজ ডেস্ক: সিভিল সার্ভিস (UPSC) পরীক্ষার অন্যতম জনপ্রিয় শিক্ষিকা শুভ্রা রঞ্জনের একটি বয়ানে বিতর্ক শুরু হয়। একটি ভিডিও বার্তায় ওই শিক্ষিকা ভগবান রামের (Lord Ram) সঙ্গে তুলনা টানেন আকবরের। যা নিয়ে প্রবল সমালোচনা করেন নেটিজেনরা। শিক্ষিকার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দায়ের হয় মামলাও। পরবর্তীকালে নিজের এক্স হ্যান্ডেলে ক্ষমা প্রার্থনা করেন শুভ্রা রঞ্জন এবং তিনি বলেন, ‘‘আমার উদ্দেশ্য কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করা ছিল না, যদি এমনটা হয়ে থাকে তবে আমি ক্ষমা প্রার্থী।’’

    ইউপিএসসি শিক্ষিকার (UPSC) ওই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়

    প্রসঙ্গত, শুভ্রা রঞ্জনের ওই ভিডিও সমাজ মাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়ে এবং প্রত্যেকেই দাবি করতে থাকেন, ওই বয়ানের মাধ্যমে শিক্ষিকা (UPSC) হিন্দুদের অনুভূতিতে আঘাত করেছেন। এই ঘটনায় সাইবার ক্রাইমে মামলা দায়ের করেন এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। এর জবাবে শুভ্রা রঞ্জন বলেন, ‘‘যে ভিডিও ছড়িয়ে পড়েছে তা একটি ছোট অংশ মাত্র। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আমি বোঝাতে চেয়েছিলাম ভগবান শ্রী রামের (Lord Ram) রাজ্য ছিল একটি আদর্শ রাজ্য।’’

    শিক্ষিকার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জিও জানান কেউ কেউ

    শিক্ষিকা আরও দাবি করেন, ‘‘আমার এই আলোচনা ছিল একটি তুলনামূলক অধ্যয়ন।’’ শিক্ষিকা আরও বলেন, ‘‘ভগবান রাম হলেন ভারতের-ঐতিহ্য-সভ্যতা-সংস্কৃতির প্রতীক। প্রভু শ্রী রামচন্দ্র এবং এবং তাঁর দেখানো পথের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা ও বিশ্বাস রয়েছে।’’ বেশিরভাগ নেটাগরিক শুভ্রা রঞ্জনের তীব্র সমালোচনা করেন এবং বলেন, ‘‘ভগবান রামের সঙ্গে আকবরের তুলনা করে ওই শিক্ষিকা ইউপিএসসি (UPSC) প্রার্থীদের মনকে কলুষিত করেছেন।’’ তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জিও জানান কেউ কেউ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Uttar Pradesh: মাত্র পাঁচ টাকার বিনিময়ে প্রতিদিন দুঃস্থ মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছেন নয়ডার এই যুবক!

    Uttar Pradesh: মাত্র পাঁচ টাকার বিনিময়ে প্রতিদিন দুঃস্থ মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছেন নয়ডার এই যুবক!

    মাধ্যম নিউজ ডেস্ক: মাত্র পাঁচ টাকার বিনিময়ে প্রতিদিন ৭০০ জনেরও বেশি লোকের মুখে অন্ন তুলে দিয়ে নজির গড়লেন বিদিত শর্মা। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) নয়ডা জেলার ৩৩ বছর বয়সী এই যুবক, নয়ডার সরকারি হাসপাতালের (Noida Hospital) বাইরে দাঁড়িয়ে থাকা রোগীর পরিবার ও দুঃস্থ মানুষদের মুখে অন্ন তুলে দেন প্রতিদিন।  

    মাত্র ৫ টাকার বিনিময়ে মিলছে অন্ন (Uttar Pradesh) 

    জানা গিয়েছে, মাত্র পাঁচ টাকার বিনিময়ে বাড়িতে তৈরি রান্না করা রাজমা চাওয়াল, ছোলে চাওয়াল এবং ডাল-ভাত সরবরাহ করেন বিদিত। যেসব দুঃস্থ মানুষেরা সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে আসেন, তাঁদের জন্যই মূলত এই ব্যবস্থা করেছেন তিনি। এবার হয়তো কেউ ভাবতেই পারেন যে, মাত্র ৫ টাকাই বা নেওয়ার দরকার কি, বিনামূল্যে এই পরিষেবা দিতে পারতেন তিনি। এ প্রসঙ্গে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে বিদিত জানিয়েছেন, ”আমি কখণও চাইনি যে কোনও মানুষ মনে করুক যে সে বিনামূল্যে খাবার পাচ্ছে, তাই খুব সামান্য পরিমাণ অর্থের বিনিময়ে হলেও তাঁরা যেন এটা বুঝতে পারেন যে, বিনামূল্যে নয় বরং অর্থের বিনিময়ে তাঁরা এই খাবার পাচ্ছেন।” 

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by The Better India (@thebetterindia)

    কী জানিয়েছেন বিদিত শর্মা? 

    বর্তমানে দশজনের একটি দল নিয়ে প্রতিদিন প্রায় তিন হাজার প্লেট পরিবেশন করা চিন্তাভাবনা করছেন বিদিত। তবে শুধু নয়ডার (Uttar Pradesh)  এই হাসপাতালই নয়, গোটা নয়ডা জুড়ে বিভিন্ন হাসপাতালে এই পরিষেবা দেওয়ার কথা ভাবছেন তিনি। তাঁর লক্ষ্য একটাই, যাঁরা প্রতিদিন কঠোর পরিশ্রম করেন এবং দুবেলা দুমুঠো অন্নর জোগান করতে পারেন না, তাঁদের জন্য স্বাস্থ্যকর, বাড়িতে রান্না করা খাবার প্রদান করা। এ প্রসঙ্গে বিদিত বলেন, ” আমি যখন হাসপাতালের (Noida Hospital) বাইরে এই খাবার পরিবেশন করি, তখন সেই দুঃস্থ মানুষের মুখে হাসি এবং কৃতজ্ঞতা দেখে আনন্দে মন ভরে ওঠে। আমি সবসময় চাই আসলেই যারা দুঃস্থ তাদের মুখে যেন আমি অন্ন তুলে দিতে পারি।”

    আরও পড়ুন: আয়োজক শহর থেকে ১৬ হাজার কিলোমিটার দূরে হবে অলিম্পিক্সের এই ইভেন্ট! জানেন কারণ?

    জানা গিয়েছে, বিদিত একটি অটোমোবাইল কোম্পানিতে কাজ করেন। এই পরিষেবার পাশাপাশি তিনি একটি স্ট্রে ফাউন্ডেশনও চালান। যার মাধ্যমে প্রতিদিন প্রায় তিন হাজারেরও বেশি প্রাণীকে তিনি খাওয়ান এবং তাদের চিকিৎসা ভার বহন করেন। আসলে আমাদের সমাজে বিদিতের মতো মানুষেরই প্রয়োজন। এমন মনের মানুষই তো সমাজকে আরও সুন্দর করে গড়ে তোলে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Paris Olympics: ‘‘অলিম্পিক্সে দেশের ক্রীড়াবিদদের উৎসাহিত করুন’’, ‘মন কী বাত’-এ বললেন মোদি

    Paris Olympics: ‘‘অলিম্পিক্সে দেশের ক্রীড়াবিদদের উৎসাহিত করুন’’, ‘মন কী বাত’-এ বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ‘মন কী বাত’ অনুষ্ঠানে উঠে এল প্যারিস অলিম্পিক্স (Paris Olympics) প্রসঙ্গ। রবিবারই ছিল ‘মন কী বাত’ অনুষ্ঠানের ১১২তম এপিসোড। সেখানেই প্রধানমন্ত্রী দেশের মানুষের কাছে আবেদন জানান যে তাঁরা যেন প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণকারী ভারতের হয়ে প্রতিনিধিত্বকারী ক্রীড়াবিদদের উৎসাহিত করেন ও শুভেচ্ছা জানান। এদিন ‘মন কী বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘‘পুরো বিশ্ব এখন প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics) মগ্ন। অলিম্পিক্সের এই বিশ্বমঞ্চে আমাদের দেশের ক্রীড়াবিদদের সুযোগ রয়েছে তেরঙ্গাকে উত্তোলন করার এবং দেশের জন্য উল্লেখযোগ্য কিছু করারও সুযোগ দিয়েছে প্যারিস অলিম্পিক্স (Paris Olympics)। আপনারাও দেশের ক্রীড়াবিদদের উৎসাহিত করুন এবং তাঁদেরকে শুভেচ্ছা জানান।’’

    ‘মন কী বাত’ অনুষ্ঠানে (PM Modi) আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে

    এদিন প্রধানমন্ত্রী (PM Modi) আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণকারী ভারতীয় পড়ুয়াদের সঙ্গেও মতবিনিময় করেন। তিনি বলেন, ‘‘কিছুদিন আগেই গণিতের ক্ষেত্রে একটি অলিম্পিক্স হয়েছে, যার নাম- আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড। এই অলিম্পিয়াডে ভারতের পড়ুয়ারা খুবই ভালো পারফরম্যান্স করেছেন। আমাদের দেশের ছাত্র-ছাত্রীরা সেরা পারফরমেন্স উপহার দিয়েছেন এবং চারটি স্বর্ণপদক ও একটি রূপো জিততে সক্ষম হয়েছেন। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ১০০টিরও বেশি দেশ অংশগ্রহণ করেছিল এবং আমাদের দেশ সামগ্রিকভাবে শীর্ষ পাঁচে ছিল। দেশের মুখ উজ্জ্বল করেছেন যাঁরা, তাঁরা হলেন, পুণের আদিত্য ভেন্তকা গণেশ ও সিদ্ধার্থ চোপড়া, দিল্লির অর্জুন গুপ্তা, গ্রেটার নয়ডার কানভ তালওয়ার, মুম্বইয়ের রুশিল মাথুর ও গুয়াহাটির আনন্দ ভাদুড়ি। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী গণিত অলিম্পিয়াডে ভারতের হয়ে প্রতিনিধিত্বকারীদের ‘মন কী বাত’ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ (PM Modi) জানিয়েছিলেন এবং তাঁদের অভিজ্ঞতার কথা দেশের মানুষের সঙ্গে শেয়ারও করেন। পড়ুয়ারা এদিন জানান, গণিতের প্রতি আগ্রহতেই তাঁরা এমন পারফরম্যান্স করতে পেরেছেন। অংশগ্রহণকারী ছাত্রদের মধ্যে অর্জুন গুপ্ত বলেন, ‘‘গণিতের অনুশীলন আমাদের সমস্যা সমাধানের ক্ষমতা তৈরি করতে সাহায্য করে, যা জীবনের প্রতিটি ক্ষেত্রেও অপরিহার্য।’’

    বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

    শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক করেন বিজেপির শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের সঙ্গে। জানা গিয়েছে, উন্নয়নমূলক নানা ইস্যু নিয়েই এই বৈঠকে আলোচনা করা হয়েছে। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি এই বৈঠকে জানিয়েছেন যে সমাজের প্রতিটি ক্ষেত্রের কাছেই যেন বিজেপি শাসিত সরকার পৌঁছাতে পারে। নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ‘‘আমাদের দল বিরামহীন ভাবে কাজ করে চলেছে, সুশাসনের লক্ষ্যে এবং জনগণের চাহিদাকে পূর্ণ করতে।’’ নরেন্দ্র মোদি ছাড়াও এই বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি বিজেপি নাড্ডা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সমেত অন্যান্যরা। এর পাশাপাশি উত্তরাখণ্ড, অরুণাচলপ্রদেশ, গোয়া, হরিয়ানা, মণিপুর ও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীরাও হাজির ছিলেন এই বৈঠকে।  
     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sanjay Malhotra: পুরানো এবং নতুন আয়কর ব্যবস্থায় ছাড় ৫০ হাজার, জানালেন কেন্দ্রীয় রাজস্ব সচিব

    Sanjay Malhotra: পুরানো এবং নতুন আয়কর ব্যবস্থায় ছাড় ৫০ হাজার, জানালেন কেন্দ্রীয় রাজস্ব সচিব

    মাধ্যম নিউজ ডেস্ক: আয়করে মধ্যবিত্তের আশা কতটা পূরণ হল? পুরনো কর কাঠামোর আয়ু কত দিনের? এই রকম একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন কেন্দ্রীয় রাজস্ব সচিব সঞ্জয় মালহোত্রা (Sanjay Malhotra)। তিনি বলেছেন, “সরকারের নীতি হল, নানা রকম কর ছাড়ের ব্যবস্থা থেকে সরে আসা। ফলে পুরনো আয়করে তেমন সুরাহা দেওয়া হচ্ছে না। তাই নতুন এই আয়কর ব্যবস্থায় যোগ দেবেন সকলে।”

    কী বললেন সঞ্জয় মলহোত্র (Sanjay Malhotra)?

    ভোটের আগে ও পরে বাজেটে আয়করে (Income Tax) ছাড় প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সঞ্জয় মালহোত্রা বলেছেন, “গত বছরের কেন্দ্র সরকারের বাজেটে নতুন আয়কর ব্যবস্থায় (নিউ ট্যাক্স রেজিম) ৩৭,৫০০ টাকা ছাড় দেওয়া হয়েছে। এ বছর বাজেটে ১৭,৫০০ টাকা দেওয়া হয়েছে। দুই ক্ষেত্র মিলিয়ে দু’বছরে চাকরিজীবীদের মাথা পিছু প্রায় ৫০ হাজার টাকা আয়করে ছাড় দেওয়া হয়েছে। এখন আয়কর রিটার্ন ফাইলের কাজ চলছে। আগামী ৩১ জুলাই হল শেষ তারিখ। ৪.৫ কোটি আয়করদাতার মধ্যে প্রায় ৭০ শতাংশ মানুষ নতুন আয়কর নিয়মের মধ্যে এসে গিয়েছেন।” মধ্যবিত্তদের জন্য বাজেটে কতটা সুফল রয়েছে এই বিষয়ে প্রশ্ন করতে তিনি আর বলেছেন, “বাজেটে কর্মসংস্থানে জোর দেওয়া হয়েছে। পরিকাঠামোতে যা খরচ করা হচ্ছে তার সুবিধা মধ্যবিত্তরা পাবেন। তবে এটা সরাসরি না হলেও পরোক্ষ ভাবে পাবেন। দেশের অর্থনীতির হাল ভালো হলে মানুষের আয় বাড়বে। আমদানি শুল্কে রদবদল হলে ব্যবসায়ীরা লাভবান হবেন। সরাসরি আয় করের ছাড় অবশ্যই মিলবে। তবে একই সঙ্গে সরকার কোন প্রকল্পে খরচ করছে সেটাও দেখা প্রয়োজন। আয়করে ছাড়ের সঙ্গে প্রকল্পের খাতে খরচ কত হচ্ছে, এই ভাবনাও রাখা একান্ত প্রয়োজন। আয় বাড়লে আয়করের পরিমাণ বাড়ে। ধনীদের থেকে বেশি হারে কর আদায় হয়। একই ভাবে পিএম-কিষান থেকে আবাস যোজনা, বিনামূল্যে রেশনের মতো নানা কল্যাণকর জনমুখী প্রকল্পের দিকেও নজর রাখা দরকার।”

    আরও পড়ুনঃ শ্রদ্ধার সঙ্গে দেশজুড়ে পালিত কালামের মৃত্যুবার্ষিকী

    কর্পোরেট কর আয়করের মতো প্রগতিশীল নয়

    আবার কর্পোরেট কর নিয়ে তিনি (Sanjay Malhotra) বলেছেন, “অনেক দেশেই কর্পোরেট করের হার আয়করের (Income Tax) হারের থেকে কম থাকে। ভারতে কর্পোরেট সংস্থাগুলির উপরে মাত্র ২৫% হারে কর ধার্য করা হয়েছে। আবার তার সাথে শিল্পপতিদের ডিভিডেন্ডের উপরে ৩৯% হারে আয়কর জমা করতে হয়। একই ভাবে শেয়ার বেচাকেনায় ১২.৫% হারে মূলধনী লাভকর দিতে হয়। তবে কর্পোরেট কর আয়করের মতো প্রগতিশীল নয়। কর্পোরেট সংস্থার আয় বৃদ্ধির সঙ্গে করের হার তেমন ভাবে বৃদ্ধি পায় না। তবে ব্যক্তিগত আয়করের ক্ষেত্রে যদি আয় বৃদ্ধি পায় তাহলে করের হারও বৃদ্ধি পায়। কারও বেতন ১০% বাড়লে এমন হতেই পারে তাঁর উপরে করের বোঝা অনেক বেশি বেড়ে গেল। ফলে সরকার ব্যবস্থার মোট কর বাবদ আয়ের ৫৭ শতাংশ ব্যক্তিগত আয়কর থেকে জমা হয়। বাকিটা সম্পূর্ণ আসে কর্পোরেট কর থেকে। আয়কর আইন যত সরল হবে, জমা করার কাজ আরও সহজ হবে।”  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Paris Olympics 2024: হরিয়ানার গ্রাম থেকে প্যারিস অলিম্পিক্সে যাত্রা মহিলা কুস্তিগীরদের

    Paris Olympics 2024: হরিয়ানার গ্রাম থেকে প্যারিস অলিম্পিক্সে যাত্রা মহিলা কুস্তিগীরদের

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০০০ সালে সিডনি অলিম্পিকে ভারোত্তলক কর্ণম মালেশ্বরীকে পুরস্কার নিতে দেখেছিলেন তিনি। তখনই ভেবেছিলেন, মেয়েদের আর ঘরবন্দি করে রাখবেন না। মল্লযোদ্ধা (Indian Wrestling Team) বানাবেন। পরিচয় করিয়ে দেবেন কুস্তির জগতের সঙ্গে। কেবল পরিচয় করানোই নয়, মেয়েরা যাতে অলিম্পিকের (Paris Olympics 2024) পোডিয়ামে উঠতে পারে, সেজন্যও নিরন্তর চেষ্টা করে যাবেন বলে শপথ করেছিলেন। যাঁর সম্পর্কে এসব ভালো ভালো কথা বলা হচ্ছে, তিনি হলেন মহাবীর ফোগাট। যাঁকে তামাম ভারত চেনে মহিলা কুস্তিগিরদের কোচ হিসেবে। ফোগাট নিজে কোনওদিন ভারতের প্রতিনিধিত্ব করেননি। তা সত্ত্বেও দেশ-বিদেশের কুস্তিগীররা নতজানু হন আজও।

    কুস্তিগীরের স্বপ্ন (Paris Olympics 2024)

    এহেন কুস্তিগীর তাঁর স্বপ্ন সফল করতে নিজের মেয়েকেই দিয়েছিলেন কুস্তির প্রশিক্ষণ। হরিয়ানার মতো একটি রাজ্যে সেই সময় যেটা ছিল অকল্পনীয়। কল্পনার সেই জগৎটাকেই বাস্তবের মাটিতে টেনে নামালেন ফোগাট। ভারতীয় কুস্তির জগতে দাপট ফোগাট পরিবারেরই। তাঁর মেয়ে গীতা, ববিতা, ঋতু, সঙ্গীতাকে কুস্তিগীর বানিয়েছেন তিনিই। কুস্তি লড়তে শিখিয়েছেন ভাইঝি বীণেশ এবং প্রিয়াঙ্কাকেও। ঘরের মেয়েদের কুস্তির ময়দানে টেনে নামাতে বেশ বেগ পেতে হয়েছিল মহাবীরকে। পড়শির সমালোচনা, গ্রামবাসীদের গঞ্জনা, মায় নিজের পরিবারেও ব্যাপক বাধার সম্মুখীন হয়েছিলেন মহাবীর। তবুও হাল ছাড়েননি। তার জেরেই আজও ভারতীয় কুস্তি জগতে দাপট ফোগাটদের। তাঁর জীবন-দর্শনে প্রাণিত হয়েই আমির খান বানিয়েছিলেন বক্স অফিস হিট করা ছবি ‘দঙ্গল’।

    দ্রোণাচার্য

    ভারতে মহিলা কুস্তিগীরদের প্রথম লড়াইয়ের ময়দানে দেখা যায় নয়ের দশকের মাঝামাঝি সময়ে। তবে এটা মূলত সীমাবদ্ধ ছিল দিল্লিতেই। প্রত্যন্ত গ্রামের কোনও মেয়ে কুস্তি লড়ছেন, তা কেউ ভাবতেই পারতেন না। সেই সময়ই নিজের মেয়েদের কুস্তির মাঠে নামিয়ে দিয়েছিলেন মহাবীর। তার পর থেকেই তিনি পরিচিত হতে থাকেন ‘ভারতীয় মহিলা কুস্তির জনক’ হিসেবে। ফোগাটকে ২০১৬ সালে দ্রোণাচার্য পুরস্কারে ভূষিত (Indian Wrestling Team) করে ভারত সরকার। গেমস অ্যান্ড স্পোর্টসে অসামান্য অবদানের জন্য কোচদের এই পুরস্কার দেওয়া হয়।

    আরও পড়ুন: ‘২৪ কোটি জনগণের দেশ থেকে মাত্র ৭ জন অ্যাথলিট?’ লাইভ টিভিতে লজ্জার মুখে পাকিস্তান

    মহাবীরের ‘বীরত্ব’

    মহাবীরের ‘বীরত্ব’ প্রমাণিত হয় সে-ই ২০১০ সালেই, যখন কমনওয়েল্থ গেমসে তাঁর মেয়ে গীতা কুস্তিতে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে স্বর্ণপদক জয় করেন। তিনিই প্রথম মহিলা কুস্তিগীর, যিনি এই পুরস্কারে ভূষিত হয়েছিলেন। মহাবীরের আরও এক মেয়ে ববিতা ২০১২ সালে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়ানশিপে ব্রোঞ্জ পদক জয় করেন। মহাবীরের ভাইঝি বীণেশও কমনওয়েল্থ গেমসে জিতেছেন সোনার পদক। মহাবীর এক সময় বলেছিলেন, “আমি সব ঝুঁকি নিয়েও আমার মেয়েদের পদকের যোগ্য করে তুলেছি।”

    বীণেশের লড়াই

    মহাবীরের ভাইঝি বীণেশ একাধিক আন্তর্জাতিক পদক জিতেছেন। ২০১৯ ও ২০২২ সালে হয়েছিলেন বিশ্ব চ্যাম্পিয়ান। তিনবার কমনওয়েল্থ গেমস জিতে রেকর্ডও গড়েছিলেন মহাবীরের এই ভাইঝি। ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসেও তাঁর মাথায় উঠেছে বিজয়ীর তাজ (Paris Olympics 2024)। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে পদক জিতেছেন ঋতু এবং প্রিয়াঙ্কাও। হরিয়ানার ভিওয়ানি জেলার বালালি গ্রামে জন্ম মহাবীরের। তাঁর বাবা মান সিং ছিলেন একজন কৃষক। মা গৃহবধূ। মহাবীররা পাঁচ ভাই। বীণেশ ও প্রিয়ঙ্কা তাঁর ছোট ভাই রাজপালের মেয়ে।

    রক্তে কুস্তি

    মহাবীরের বাবা ছিলেন স্বনামধন্য কুস্তিগীরও। তাই কুস্তিটা তাঁর রক্তে। তিনি কুস্তি লড়তে জানলেও, কখনও প্রতিনিধিত্ব করেননি ভারতের। তবে তাতে কী? পরিবারের সোনা-ব্রোঞ্জের মেয়েদের কল্যাণে পদকে উপচে পড়ার জোগাড় মহাবীরের ঘর। প্যারিস অলিম্পিক্সে এ বছর ভারতের প্রতিনিধিত্ব করছেন ৬ জন কুস্তিগীর। এর মধ্যে পাঁচজনই এসেছেন হরিয়ানার প্রত্যন্ত এলাকা থেকে। যেখানে তাঁরা প্রতিনিয়ত বাধার সম্মুখীন হতেন ‘পুরুষদের খেলা’ খেলতে গিয়ে।

    কী বলছেন মহাবীর?

    মহাবীর বলেন, “আমি যখন আমার বাড়ির মেয়েদের কুস্তির জগতে নিয়ে আসি, তখন আমার লক্ষ্যই ছিল অলিম্পিক পদক জয়। আমার মেয়েরা সব ধরনের মেডেল জিতেছে। অধরা রয়েছে অলিম্পিক মেডেল। আমি আশা করি, প্যারিস অলিম্পিকে বীণেশ সেই পদক জিতে নেবে।” প্যারিস অলিম্পিক্সে ভারতীয় দলে রয়েছেন বীণেশ ফোগাট (৫০ কেজি), অন্তিম পাঙ্গাল (৫৩ কেজি), অংশু মালিক (৫৭ কেজি), নিশা দাহিয়া (৬৮ কেজি), ঋতিকা হুদা (৭৬ কেজি)। এই দলে রয়েছেন একমাত্র পুরুষ কুস্তিগীর আমন শেরওয়াত(৫৭ কেজি) (Paris Olympics 2024)।

    ঋতিকা বলেন, “অলিম্পিক জেতাটা যে কোনও ক্রীড়াবিদেরই স্বপ্ন। বিশ্বের সব চেয়ে বড় স্পোর্টিং ইভেন্টের অংশ হতে পেরে আমি খুব খুশি।” তিনি বলেন, “ভারতীয় মহিলা কুস্তিগীররা প্যারিসে খেলছেন, এটা ভবিষ্যৎ (Indian Wrestling Team) প্রজন্মকে মোটিভেট করবে (Paris Olympics 2024)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Paris Olympics 2024: আয়োজক শহর থেকে ১৬ হাজার কিলোমিটার দূরে হবে অলিম্পিক্সের এই ইভেন্ট! জানেন কেন?

    Paris Olympics 2024: আয়োজক শহর থেকে ১৬ হাজার কিলোমিটার দূরে হবে অলিম্পিক্সের এই ইভেন্ট! জানেন কেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: স্টেডিয়ামের পরিবর্তে নদীপথে প্রথমবারের মতো শুরু হল ‘দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ’। ফ্রান্সের রাজধানী প্যারিসে জমকালো ভাবে উদ্বোধন হল ২০২৪ অলিম্পিক্সের (Paris Olympics 2024)। হাজার হাজার ক্রীড়াবিদের স্যেন নদীতে প্যারেডের পাশাপাশি ব্রিজ ও নদীতীর থেকে লাইভ পারফরম্যান্সে হয়ে গেল দর্শনীয় ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। নিয়ম অনুযায়ী এক এক ভেন্যুতে এক এক ইভেন্টের খেলা হয়। জানা গিয়েছে, এবছর গ্রেটেস্ট শো অন দ্য আর্থে সার্ফিং ইভেন্টে (Surfing Competition) অংশ নিতে চলা অ্যাথলিটরা এক বিশেষ সুবিধা পাবেন। প্যারিস থেকে ১৬ হাজার কিলোমিটার দূরে পলিনেসিয়ায় এক লাক্সারি জাহাজে থাকবেন ওই অ্যাথলিটরা। অর্থাৎ প্যারিস অলিম্পিক্সে সার্ফিংয়ে অংশ নিতে চলা মোট ৪৮ জন অ্যাথলিটের আগামী কয়েকদিনের ঠিকানা ওই ভাসমান ভিলেজ। 

    কেন এই সিদ্ধান্ত? (Paris Olympics 2024)   

    জানা গিয়েছে, ৬৮ বছরে প্রথমবারের মতো আয়োজক শহর থেকে ১৫,৭১৫ কিলোমিটার (৯,৭৬৫ মাইল) দূরে অলিম্পিক্সের এই ইভেন্টটি পরিচালিত হচ্ছে। কারণ, পলিনেসিয়া দ্বীপের একটি ছোট গ্রাম তেহুপোর উপকূল বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ও শক্তিশালী তরঙ্গের জন্য পরিচিত। জানা গিয়েছে, সমুদ্রের এই অঞ্চলে ঢেউ-এর উচ্চতা ২০ ফুট যেতে পারে। ফলে সার্ফাররা তাহিতির দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত এই এলাকা থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন।  
    জানা গিয়েছে, সার্ফিং প্রতিযোগিতার সময়, বিচারক এবং প্রশিক্ষক একটি ছোট টাওয়ারে অবস্থান করবেন। সাংবাদিক এবং ফটোগ্রাফাররা কাছাকাছি নৌকায় থাকবেন৷ তবে জনসাধারণের জন্য বন্ধ থাকায় দর্শকদের টিভিতে দেখতে হবে অলিম্পিক্সের (Paris Olympics 2024) এই অনুষ্ঠান। ইতিমধ্যেই প্যারিস অলিম্পিকের জন্য তাহিতির তাহুপোতে প্রশিক্ষণ নিচ্ছেন সার্ফাররা৷

    সার্ফিং প্রতিযোগিতার পদ্ধতি (Surfing Competition)

    সার্ফিং প্রতিযোগিতায় অংশ নেওয়া ৪৮ জন অ্যাথলিটের মধ্যে ২৪ জন পুরুষ এবং ২৪ জন মহিলা রয়েছেন। পুরো খেলাটি আটটি ‘হিট’-এ বিভক্ত হবে, প্রতিটি ভাগে তিনজন অ্যাথলিট থাকবেন৷ প্রথম রাউন্ডের বিজয়ীরা ১৬-এর রাউন্ডে পৌঁছাবেন এবং পরাজিতরা হেড-টু-হেড এলিমিনেশন রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরপর বিজয়ীরা কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং তারপর ফাইনালে উঠবেন। তবে, সেমিফাইনালে পরাজিতরা ব্রোঞ্জ পদকের জন্য একে অপরের সঙ্গে লড়বেন (Paris Olympics 2024)।

    আরও পড়ুন: ‘২৪ কোটি জনগণের দেশ থেকে মাত্র ৭ জন অ্যাথলিট?’ লাইভ টিভিতে লজ্জার মুখে পাকিস্তান

    উল্লেখ্য, সার্ফিংয়ের পাশাপাশি, প্যারিস থেকে দূরে মার্সেইলেস এবং বোর্দোতে যথাক্রমে বোট ইভেন্ট এবং ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। বোট ইভেন্ট এবং ফুটবল ম্যাচের দুটি ভেন্যু আয়োজক শহর থেকে কয়েকশ কিলোমিটার দূরে থাকলেও সার্ফিং ইভেন্টটি (Surfing Competition) এখনও পর্যন্ত ফ্রান্সের রাজধানী থেকে সবচেয়ে দূরে অবস্থিত। 
     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kalna: বাড়িতে ঢুকে গৃহবধূকে চড়-থাপ্পড়! ভাইরাল ভিডিও, গ্রেফতার তৃণমূল নেতা

    Kalna: বাড়িতে ঢুকে গৃহবধূকে চড়-থাপ্পড়! ভাইরাল ভিডিও, গ্রেফতার তৃণমূল নেতা

    মাধ্যম নিউজ ডেস্ক: কালনার (Kalna) শ্বাসপুর দেবনাথ পাড়া এলাকায় একটি জায়গাতে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে, এক মহিলা সহ তাঁর পরিবারের লোকজনদেরকে ব্যাপক মারধর করার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। শহরের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গোপাল তেওয়ারি ও তাঁর দলবলের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তুলেছেন ওঁই মহিলা। সোশ্যাল মিডিয়াতে মারধরের এই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। এরপর তৃণমূল নেতাকে (TMC leader) পুলিশ গ্রেফতার করেছে। রবিবার রাতেই তাঁকে কালনা মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে এলাকায়।

    নির্যাতিতার বক্তব্য (Kalna)

    ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছ, একজন মহিলাকে ব্যাপক ভাবে চড়-থাপ্পড় মারছেন তৃণমূল নেতা (TMC leader)। পুরো বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানিয়েছেন দেবনাথ পাড়া এলাকার আক্রান্ত গৃহবধূ সুজাতা পাল। এদিন শনিবার কালনার (Kalna) হাসপাতালে চিকিৎসা করাতে এসে বলেছেন, “আমাদের বাড়ির পাশে একটি জমি রয়েছে সেই জমিতে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে একটি বিবাদ বাধে। এরপর তৃণমূল নেতা গোপাল তিওয়ারি এবং তাঁর দলবল শনিবার আমার শাশুড়িকে খুব মারধর করেন। পরের দিন রবিবার সকালে আবার বাড়িতে ঢুকে আমাকে বেশ কয়েকজন মিলে মারধর করে। পুরো বিষয়টি নিয়ে থানার দ্বারস্থ হয়েছি।”

    তৃণমূল নেতার বক্তব্য

    যদিও তৃণমূল নেতা গোপালকে তেওয়ারি বলেছেন, “আমার কেনা জায়গায় পাঁচিল দিয়েছিলাম আর সেই ওয়ালকে ওঁরা ভেঙে দিয়েছিল। এমনকী আজ সকালে বলতে গেলে আমাকেই উল্টে মারধর করেছেন তাঁরা। পুরো বিষয়টি নিয়ে থানার দারস্থ হবো।” এ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র তথা বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেছেন, “আইন কারো হাতে তুলে নেওয়া উচিত নয়, পুলিশ তদন্ত করে দেখুক। যে দোষী তাঁকে অবশ্যই শাস্তি পেতে হবে।

    আরও পড়ুনঃ চোখ রাঙাচ্ছে ম্যালেরিয়া! পুরুলিয়াতেই ১৬৬ জন আক্রান্ত, আতঙ্ক

    বিজেপির বক্তব্য

    এ প্রসঙ্গে বিজেপির জেলা (Kalna) সহ-সভাপতি সুভাষ পাল বলেছেন, “যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানাই। তৃণমূল নেতাদের এই ধরনের দাদাগিরিতে সাধারণ মানুষের জীবন বিপন্ন। রাজ্যের মহিলারা সুরক্ষিত নন।” সম্প্রতি তৃণমূল নেতাদের নারী নির্যাতনের ঘটনায় রাজ্যে ব্যাপক শোরগোল পড়েছে। চোপড়ায় জেসিবি, আড়িয়াদহের জয়ন্ত সিং, সন্দেশখালির শেখ শাহজাহান, সোনারপুরের জামালউদ্দিন সহ একাধিক তৃণমূল নেতার নারী নির্যাতনের ঘটনায় রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনায় শাসক দল চরম অস্বস্তির মধ্যে পড়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • APJ Abdul Kalam: শ্রদ্ধার সঙ্গে দেশজুড়ে পালিত কালামের মৃত্যুবার্ষিকী  

    APJ Abdul Kalam: শ্রদ্ধার সঙ্গে দেশজুড়ে পালিত কালামের মৃত্যুবার্ষিকী  

    মাধ্যম নিউজ ডেস্ক: তিনি ভারতের একাদশতম রাষ্ট্রপতি (APJ Abdul Kalam)। বিশ্বশ্রুত বিজ্ঞানীও। আদর্শ শিক্ষকও। তিনি আবদুল পাকির জইনুলাবেদিন আবদুল কালাম। এহেন মহান মানুষটির নবম মৃত্যুবার্ষিকী (Death Anniversary) পালিত হল ২৭ জুলাই, শনিবার। কেবল দেশ নয়, বিদেশেও ভীষণ জনপ্রিয় ছিলেন তিনি। কালাম নিজেকে বলতেন ‘জনগণের প্রেসিডেন্ট’। মহাকাশ ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর সব চেয়ে বড় অবদান ‘অগ্নি’ এবং ‘পৃথ্বী’ মিসাইলের বিকাশ সাধন। এই দুই ক্ষেপণাস্ত্র মজবুত করেছে ভারতীয় প্রতিরক্ষার ভিত্তি।

    বিজ্ঞানী কালাম (APJ Abdul Kalam)

    বিজ্ঞানী কালামকেই দেশের ১১তম প্রেসিডেন্ট পদে বসিয়েছে দেশ। মহান এই মানুষটি রাষ্ট্রপতি পদ অলঙ্কৃত করেছেন ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত। রাষ্ট্রপতি হিসেবেও দেশবাসীর মন জয় করে নিয়েছিলেন তিনি। বেশ কয়েকটি গ্রন্থের রচয়িতাও কালাম। তাঁর ‘উইংস অফ ফায়ার’, ‘ইগনাইটেড মাইন্ডস’ উল্লেখযোগ্য বইগুলির অন্যতম। এই দুই বই পড়ে লাখো লাখো মানুষকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন কালাম।

    রাষ্ট্রপতি কালাম

    রাষ্ট্রপতি হিসেবে তাঁর অভিজ্ঞতার কথাও জানা যায় প্রাক্তন রাষ্ট্রপতির এই বই থেকে। ভারতের তরুণ প্রজন্মের কাছে কালাম একটা সেনশেসনের নাম। তাঁর অমর কিছু উদ্ধৃতি প্রেরণা জোগায় তরুণদের। তাঁদের মনে রোপণ করেছেন স্বপ্ন দেখার বীজ। এহেন মহান মানুষটিরই নবম মৃত্যুবার্ষিকী পালিত হল দেশজুড়ে। ২০১৫ সালের ২৭ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন কালাম। তার পর থেকে ফি বছর রাষ্ট্রীয় মর্যাদায় পালন করা হয় তাঁর মৃত্যু দিন।

    আরও পড়ুন: বন্ধুত্বের নয়া নজির, অযোধ্যার রামলালার ছবি দিয়ে স্ট্যাম্প প্রকাশ লাওসের

    বিজেপির জাতীয় সংখ্যালঘু মোর্চাও শনিবার সব রাজ্যে প্রাক্তন রাষ্ট্রপতিকে শ্রদ্ধা জানানোর আয়োজন করেছিল। প্রাক্তন রাষ্ট্রপতি কালামের মৃত্যু বার্ষিকী পালন নিয়ে সংখ্যালঘু সেলের বক্তব্য, তিনি (APJ Abdul Kalam) ছিলেন দেশের পিছিয়ে পড়া অংশ থেকে সাফল্যের শিখরে পৌঁছানো মানুষদের মধ্যে অন্যতম। তাই তাঁর জীবনের অবদান বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে চায় মোর্চা।

    কালামকে বিশ্ব চেনে ‘মিসাইল ম্যান’ হিসেবে। তাঁর উদ্ধৃতি প্রেরণা জুগিয়েছে বিশ্ববাসীকে। তিনি বলতেন, “সমস্যার সম্মুখীন হওয়া মানুষের প্রয়োজন। কারণ তাহলেই সে সাফল্যের স্বাদ পেতে পারবে।” কালাম বলতেন, “মানুষ তখনই আমাদের মনে রাখবে, যখন আমরা আমাদের তরুণ প্রজন্মকে একটি সমৃদ্ধশালী ও সুরক্ষিত ভারত উপহার দিতে পারব। এই সমৃদ্ধির মধ্যে (Death Anniversary) যেমন থাকবে অর্থনৈতিক সমৃদ্ধি, তেমনি থাকবে সভ্যতার ঐতিহ্যও (APJ Abdul Kalam)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share