Tag: Madhyom

Madhyom

  • Kalyani: কল্যাণী গান্ধি হাসপাতালে নিরাপত্তারক্ষীদের ‘দাদাগিরি’! রক্ত ঝরল ডেপুটি ম্যাজিস্ট্রেটের

    Kalyani: কল্যাণী গান্ধি হাসপাতালে নিরাপত্তারক্ষীদের ‘দাদাগিরি’! রক্ত ঝরল ডেপুটি ম্যাজিস্ট্রেটের

    মাধ্যম নিউজ ডেস্ক: সরকারি হাসপাতালে নিরাপত্তা রক্ষীদের ‘দাদাগিরি’। যার জেরে রক্ত ঝরল ডেপুটি ম্যাজিস্ট্রেটের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার কল্যাণী (Kalyani) গান্ধি মেমোরিয়াল হাসপাতালে। ডেপুটি ম্যাজিস্ট্রেটকে মেরে মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কল্যানীর ওই হাসপাতালের কর্মী ও নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে। আক্রান্ত সরকারি আধিকারিকের নাম সুশান্তকুমার বালা। তিনি উত্তর ২৪ পরগনার বিধাননগর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Kalyani)

    স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সুশান্তবাবুর বাড়ি নদিয়ার তেহট্টে। শুক্রবার ডেপুটি ম্যাজিস্ট্রেটের ভাই উকিল বালাকে এই হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সুশান্তবাবু অসুস্থ ভাইকে দেখতে  হাসপাতালে যান। সঙ্গে ছিলেন তাঁর পরিবারের সদস্যরাও। কিন্তু, তাঁদের হাসপাতালের গেটেই আটকে দেন নিরাপত্তারক্ষীরা। আর হাসপাতালে ঢোকা নিয়ে দুপক্ষের মধ্যে তুমুল বচসা হয়। এরপর সুশান্তবাবুর এক আত্মীয়কে ধরে হাসপাতালের গ্রুপ-ডি কর্মীরা মারধর করেন। ভাইকে বাঁচাতে এগিয়ে আসেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। তাঁকেও মারধর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ আধিকারিকরা। হাসপাতাল থেকে দুই নিরাপত্তারক্ষীকে আটক করা হয়।

    আরও পড়ুন: ১৬ হাজার ফিট উচ্চতায় মোবাইল পরিষেবা, সেনাকে বিজয় দিবসের উপহার কেন্দ্রের

    আক্রান্ত সরকারি আধিকারিক কী বললেন?

    হাসপাতালে (Kalyani) নিরাপত্তারক্ষীদের হাতে মার খাওয়ার পর আক্রান্ত সুশান্তবাবু বলেন,  ভাই হাসপাতালে ভর্তি রয়েছে। আমরা শুধু ভাইকে দেখতে চেয়েছিলাম। ওরা এভাবে রক্তপাত করল। আমি জখম হয়েছি। যা বলার পুলিশ-প্রশাসনকে বলব। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, হাসপাতালে ঢোকা নিয়ে বচসা হচ্ছিল। আচমকাই মারধর করা শুরু হয়ে যায়। তবে, হাসপাতালের (Hospital) মধ্যে এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না।

    নিরাপত্তারক্ষীরা কী সাফাই দিলেন?

    হাসপাতালে (Hospital)  নিরাপত্তারক্ষীদের বক্তব্য, রোগী দেখার সময় ওরা আসেনি। ওরা জোর করে ঢোকার চেষ্টা করছিল। আমরা বাধা দিয়েছি। কোনও হামলা করিনি। ওরা মারধর করেছে। কারও গায়ে আমরা হাত দিইনি। হাসপাতালের এক আধিকারিক বলেন, সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lithium: ১৬০০ টন লিথিয়ামের সন্ধান মিলল কর্নাটকে, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং

    Lithium: ১৬০০ টন লিথিয়ামের সন্ধান মিলল কর্নাটকে, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রায় ১৬০০ টন লিথিয়ামের (Lithium) সন্ধান পাওয়া গিয়েছে কর্নাটকে। অ্যাটমিক মিনারেল ডিরেক্টরেট ফর এক্সপ্লোরেশন অ্যান্ড রিসার্চ (এএমডি)-এর পারমাণবিক শক্তি বিভাগের একটি ইউনিট, এই রাজ্যের মান্ডা এবং ইয়াদগিরি জেলায় বিরাট মাত্রায় খনিজ লিথিয়ামের উপস্থিতি আবিষ্কার করেছে। কেন্দ্রীয় বিজ্ঞান-প্রযুক্তি এবং ভূ-বিজ্ঞান বিষয়ক মন্ত্রী জিতেন্দ্র সিং (Jitendra Singh) রাজ্যসভায় লিথিয়াম সম্পর্কে এই তথ্য জানিয়েছেন। লিথিয়াম এমন ধাতু, বিশ্বব্যাপী যার চাহিদা এই মুহূর্তে সর্বাধিক। সেই প্রেক্ষিতে এই আবিষ্কার অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।  

    ঠিক কী বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী (Lithium)?

    এএমডি পারমাণবিক শক্তি বিভাগের একটি ইউনিট প্রাথমিক ভাবে সমীক্ষা করেছে। এরপর সংস্থার তরফে কেন্দ্রীয় মন্ত্রকের কাছে রিপোর্ট পাঠানো হয়েছিল। আর তাতেই ভূ-গর্ভের নিচে থাকা এই প্রাকৃতিক খনিজ লিথিয়াম (Lithium)-এর বিপুল পরিমাণে থাকার কথা বলা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং (Jitendra Singh) রাজ্যসভায় একটি প্রশ্নের লিখিত উত্তরে এই কথা জানিয়ে বলেছেন, “কর্নাটকের মান্ডা এবং ইয়াদগিরি জেলায় লিথিয়ামের সন্ধান পাওয়া গিয়েছে। এএমডি সক্রিয়ভাবে ছত্তিশগড়ের কোরবা জেলা সহ ভারতের অন্যান্য অংশেও লিথিয়ামের সম্ভাব্য উপস্থিতির অনুসন্ধানের কাজ করছিল। রাজস্থান, বিহার এবং অন্ধ্রপ্রদেশের প্রধান অভ্র সমৃদ্ধ অঞ্চল এবং ওড়িশা, ছত্তিশগড়, কর্নাটকের আগ্নেয়শিলা যুক্ত অঞ্চলে লিথিয়াম খনিজ দ্রব্যের সন্ধান চালানো হচ্ছিল। তাতেই মিলেছে সাফল্য।” এর আগে, এএমডি হিমাচল প্রদেশে একটি প্রাথমিক সমীক্ষা করে হামিরপুর জেলার মাসানবলে ভূ-পৃষ্ঠের নিচে ইউরেনিয়ামের উপস্থিতিকে শনাক্ত করেছে। তিনি আরও বলেছেন, “ছোট মডুলার পরমাণু চুল্লি নির্মাণের বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে কেন্দ্রের পারমাণবিক শক্তি বিভাগ। ভারত এবং রুশ সরকার ক্ষুদ্র মডুলার চুল্লির ক্ষেত্রে একসঙ্গে কাজ করবে। একই ভাবে পারমাণবিক শক্তি ব্যবহারের ক্ষেত্রে সহযোগিতা ও সম্প্রসারণে দুই দেশ পরস্পরের কাছে বদ্ধপরিকর থাকবে।”

    আরও পড়ুনঃ প্রকাশিত হল নিট-ইউজির সংশোধিত ফলাফল, মেধা তালিকার প্রথমে বাংলার পড়ুয়াও

    ১৮১৭ সালে আবিষ্কার হয়েছিল লিথিয়াম

    লিথিয়াম খনিজ উপাদানটি প্রথম ১৮১৭ সালে জোহান অগাস্ট আরফভেডসন আবিষ্কার করেছিলেন। লিথিয়াম (Lithium) শব্দটি গ্রীক ভাষায় লিথোস থেকে এসেছে, যার অর্থ পাথর। সর্বনিম্ন ঘনত্বের ধাতু, লিথিয়াম। জলের সঙ্গে জোরালোভাবে বিক্রিয়া করে এই ধাতু এবং প্রকৃতিতে অত্যন্ত বিষাক্ত। সবচেয়ে বেশি পরিমাণে লিথিয়াম ব্যবহার করা হয় মোবাইল ফোন, ল্যাপটপ, ডিজিটাল ও ইলেকট্রিক ডিভাইসের রিচার্জেবল ব্যাটারিতে। এ ছাড়া হার্ট পেসমেকার, খেলনা, ঘড়ি ইত্যাদিতে নন-রিচার্জেবল ব্যাটারি হিসেবে লিথিয়াম ব্যবহৃত হয়। লিথিয়ামকে অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়ামের সঙ্গে সংকর ধাতু হিসেবেও ব্যবহার করা হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Terrorist Attack: ডোডায় হামলাকারী জঙ্গিদের ছবি প্রকাশ্যে, প্রত্যেকের মাথার দাম ৫ লাখ টাকা

    Terrorist Attack: ডোডায় হামলাকারী জঙ্গিদের ছবি প্রকাশ্যে, প্রত্যেকের মাথার দাম ৫ লাখ টাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীরে সেনার ওপর হামলায় (Terrorist Attack) জড়িত তিন জঙ্গির ছবি প্রকাশ করল পুলিশ। প্রত্যেকের মাথার দাম ৫ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে। শনিবার স্কেচ প্রকাশ করে পুলিশ জানিয়েছে, “ডোডা এবং ডেসরা এলাকায় এই তিনজন জঙ্গি সক্রিয় রয়েছে। জঙ্গির কার্যকলাপের এই তিনজনই যুক্ত ছিল।” পুলিশ জানিয়েছে, স্থানীয়দের কাছে ওই জঙ্গিদের ছবি পাঠিয়ে দেওয়া হয়েছে। জঙ্গিদের খোঁজ নেওয়ার জন্য একটি ফোন নম্বর চালু করা হয়েছে।

    উর্দু ও পস্তো জানে জঙ্গিরা (Kupwara Encounter)

    জানা গিয়েছে জঙ্গিরা উর্দু এবং পাস্তো ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারে। পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত এলাকা থেকে এই জঙ্গিদের নিয়োগ করা হয়েছে। জঙ্গিরা “জৈশ-এ-মোহাম্মদের” সঙ্গে যুক্ত। পাকিস্তানের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁরা তাঁদের হ্যান্ডেলারের সঙ্গে যোগাযোগ রাখছে। তাঁদের অবস্থান যাতে চিহ্নিত না করতে পারে সেনা এবং পুলিশ, সেই কারণে নিজেদের ফোন ব্যবহার না করে অনেক ক্ষেত্রে জঙ্গিরা স্থানীয় বাসিন্দাদের ফোন এবং পাকিস্তানে যোগাযোগের জন্য হটস্পট নেটওয়ার্ক ব্যবহার করছে।

    সেনার উপর ফের হামলা (Terrorist Attack)

    এদিকে জম্মু-কাশ্মীরের কুপওয়ারা (Kupwara Encounter) জেলার কুমকাডি ছাউনি লক্ষ্য করে পাক জঙ্গি ও সীমান্ত বাহিনীর যৌথ হামলায় (Terrorist Attack) এক ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। মেজর পর্যায়ের পদমর্যাদার এক অফিসার সহ আরও চারজন সেনা পাকিস্তানের দিক থেকে ছুটে আসা গুলিতে আহত হয়েছেন। সংঘর্ষে একজন পাক জঙ্গিও খতম হয়েছে বলে সেনা সুত্রে খবর। ইতিমধ্যেই সীমান্ত লাগোয়া বিভিন্ন এলাকায় জঙ্গিদের খতম করতে অপারেশন সর্পবিনাশ শুরু করেছে সেনা।

    আরও পড়ুন: অমরনাথ যাত্রায় হামলার ছক পাকিস্তান-খালিস্তানিদের! সতর্কবার্তা গোয়েন্দাদের

    ৪০ থেকে ৫০ জন জঙ্গি সীমান্ত লাগোয়া জঙ্গলঘেরা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছে, এমনই খবর পেয়েছে সেনাবাহিনী। এমতাবস্থায় পাকিস্তানকে তাঁদের ভাষাতেই জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

     

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Malaria: চোখ রাঙাচ্ছে ম্যালেরিয়া! পুরুলিয়াতেই ১৬৬ জন আক্রান্ত, আতঙ্ক

    Malaria: চোখ রাঙাচ্ছে ম্যালেরিয়া! পুরুলিয়াতেই ১৬৬ জন আক্রান্ত, আতঙ্ক

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্ষা আসতেই রাজ্যজুড়ে ডেঙ্গি, ম্যালেরিয়ার দাপট শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই শিলিগুড়িতে ডেঙ্গি আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। দক্ষিণ দিনাজপুরে ডেঙ্গিতে ১৪০ জন আক্রান্ত হয়েছেন। এরই পাশাপাশি এবার পুরুলিয়া জেলায় ম্যালেরিয়া (Malaria) আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। ফলে, জেলাবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। স্বাস্থ্য দফতরের কর্তারাও উদ্বিগ্ন।

    জেলায় ১৬৬ জন ম্যালেরিয়ায় আক্রান্ত (Malaria)

    স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া জেলায় (Purulia) আক্রান্তের সংখ্যা ১৬৬ জন। এর মধ্যে বলরামপুর ব্লকে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। তাতে আরও উদ্বেগ বেড়েছে। ম্যালেরিয়া (Malaria) আক্রান্তের খবর পেয়ে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলি পরিদর্শনে যান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশোক বিশ্বাস। শনিবার পুরুলিয়ার বলরামপুর ব্লকের বাঁশগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখলেন তিনি। সেখানে শিশু থেকে বৃদ্ধ প্রায় ৫০ জন ম্যালেরিয়ায় আক্রান্ত চিকিৎসাধীন রয়েছেন। ম্যালেরিয়ায় আক্রান্তদের সঙ্গে কথা বললেন। একইসঙ্গে আশাকর্মী এবং স্বাস্থ্য দফতরের টিম গ্রামে গ্রামে গিয়ে অস্থায়ী ক্যাম্প করে সাধারণ মানুষের রক্ত পরীক্ষা শুরু করেছেন। ম্যালেরিয়ায় আক্রান্তের লক্ষণ ধরা পড়লেই প্রাথমিক চিকিৎসা করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করার ব্যবস্থা করছে স্বাস্থ্য দফতরের ওই দল। বলরামপুর শহরের বেশ কয়েকজন ছাত্রী মাথা ব্যাথা জ্বর নিয়ে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আসেন ম্যালেরিয়ার পরীক্ষা করাতে। রক্ত পরীক্ষা করার পর ম্যালেরিয়ার রিপোর্ট ধরা পড়ছে।

    আরও পড়ুন: ১৬ হাজার ফিট উচ্চতায় মোবাইল পরিষেবা, সেনাকে বিজয় দিবসের উপহার কেন্দ্রের

    স্থানীয় বাসিন্দারা কী বললেন?

    বলরামপুর ব্লকে আক্রান্তের সংখ্যা বাড়লেও প্রশাসনের সেভাবে নজর নেই। স্থানীয় বাসিন্দারা বলেন, ম্যালেরিয়া প্রতিরোধের জন্য প্রথম থেকে স্বাস্থ্য দফতরের যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার তা নেওয়া হয়নি। আক্রান্তের সংখ্যা বাড়তেই এখন স্বাস্থ্য দফতরের হুঁশ ফিরেছে।

    গতবারের তুলনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে

    জেলা (Purulia) মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশোক বিশ্বাস বলেন, গত বছরের তুলনায় ম্যালেরিয়ার আক্রান্তের সংখ্যা জেলায় বেড়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বলরামপুর, বাগমুন্ডি, ঝালদা সহ একাধিক ব্লকে। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। বেড সংখ্যা বাড়ানোর পাশাপাশি গ্রামে গ্রামে অস্থায়ী শিবির করা হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Gautam Gambhir: শ্রীলঙ্কা সিরিজের আগে দ্রাবিড়ের বার্তা গম্ভীরকে, কী বললেন জানেন?

    Gautam Gambhir: শ্রীলঙ্কা সিরিজের আগে দ্রাবিড়ের বার্তা গম্ভীরকে, কী বললেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, শনিবার শুরু হচ্ছে শ্রীলঙ্কা সিরিজ (Sri Lanka Series)। ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর দায়িত্ব ছেড়ে দিয়েছেন রাহুল দ্রাবিড়। সেই দায়িত্বই বর্তেছে গম্ভীরের ওপর। শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগে দ্রাবিড়ের কাছ থেকে বিশেষ বার্তা পেলেন বর্তমান কোচ গম্ভীর।

    ভিডিও বার্তা (Gautam Gambhir)

    বিসিসিআইয়ের তরফে এই বার্তার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। তাতে দ্রাবিড়কে বর্তমান কোচের উদ্দেশে বলতে শোনা যাচ্ছে, “ক্রিকেট দুনিয়ার সব চেয়ে উত্তেজক দায়িত্ব ভারতের কোচ হওয়া। সেই কাজে তোমায় স্বাগত। তিন সপ্তাহ হয়ে গিয়েছে আমি দায়িত্ব ছেড়েছি। যেভাবে শেষটা হয়েছে, তা স্বপ্নের মতো। সেটা বার্বাডোজ হোক কিংবা মুম্বইয়ে। সেই মুহূর্তগুলো আমি কোনওদিন ভুলতে পারব না। আমি চাইব, কোচ হিসেবে তুমিও এই স্বাদ পাও। আশা করব, তোমার দলের সব ক্রিকেটার সুস্থ থাকবে। সব সময় তুমি তাদের পাবে। কোচদের কিছুটা ভাগ্যের সাহায্য প্রয়োজন হয়। আশা করি, তুমি সেটা পাবে।”

    অগ্নিপরীক্ষা

    দ্রাবিড়ের রেখে যাওয়া জুতোয় পা গলিয়েছেন গম্ভীর (Gautam Gambhir)। তাই এটা তাঁর অগ্নিপরীক্ষা। পরীক্ষা নয়া টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবেরও। গম্ভীরের উদ্দেশে দ্রাবিড়কে আরও বলতে শোনা যায়, “ব্যাট করার সময় তোমায় সঙ্গী হিসেবে দেখেছি, ফিল্ডার হিসেবে দেখেছি। তুমি সব সময় জয়ের জন্য ঝাঁপাতে। আইপিএলেও তোমার হার না মানার মানসিকতা দেখেছি। তোমার মধ্যে জেতার খিদে রয়েছে। তরুণ ক্রিকেটারদের মধ্যে থেকে সেরাটা বের করে নিয়ে আসার ক্ষমতাও রয়েছে। প্রত্যাশার চাপ থাকবে। সমালোচিতও হবে। কিন্তু তুমি কখনওই একা থাকবে না। ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, প্রাক্তন অধিনায়ক, ম্যানেজমেন্ট তোমার পাশে থাকবে। সেই সঙ্গে থাকবে ভারতের সমর্থকরা।”

    আরও পড়ুন: জার্মানির প্রাচীনতম মসজিদে হানা পুলিশের, কারণ জানলে ভিরমি খাবেন

    এদিকে, আজ, সিরিজ শুরুর আগে অনুশীলন সেশনে অংশ নেয় টিম ইন্ডিয়া। এই সময় হার্দিক পান্ডিয়াকে দেখা গেল স্পিন বোলিং করতে। তাঁকে পেসারের ভূমিকায়ই দেখতে অভ্যস্ত ক্রিকেটপ্রেমীরা (Sri Lanka Series)। বস্তুত, বোলিং অ্যাকশনটাকেই বদলে ফেলেছেন গম্ভীর (Gautam Gambhir)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Auto Industry: লক্ষ্য ২০৩০! দেশের অটো শিল্পে প্রয়োজন ২ লাখ দক্ষ কর্মীর!

    Auto Industry: লক্ষ্য ২০৩০! দেশের অটো শিল্পে প্রয়োজন ২ লাখ দক্ষ কর্মীর!

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনার গেরো কাটিয়ে দেশ ফিরেছে ছন্দে। কেবল দেশ নয়, বিশ্ববাজারও চাঙা। স্বাভাবিকভাবেই সুদিন ফিরেছে ভারতের অটোমোটিভ শিল্পেও (Auto Industry)। জানা গিয়েছে, ২০৩০ সালের মধ্যে এই শিল্পে ব্যাপক কর্মসংস্থান হবে। দক্ষ লোকের প্রয়োজন হবে ২ লাখ। কেন্দ্র চাইছে, এই সময়সীমার মধ্যে দেশে গাড়ি শিল্পের মোট বাজারের ৩০ শতাংশ দখল করুক ইলেকট্রিক যান। সেটা করতে গেলেই প্রয়োজন দক্ষ কর্মীর। এবং সেটাও একটা-আধটা নয়, দুলাখ।

    কী বলছে সিয়াম?

    সোশ্যাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (SIAM) জানিয়েছে, এই কর্মীদের প্রশিক্ষণ ও মাইনে দিতে ১৩ হাজার ৫৫২ কোটি টাকা বিনিয়োগ করা হবে বলে আশা করা হচ্ছে। সোশ্যাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্সের তরফে প্রেসিডেন্ট বিনোদ আগরওয়াল বলেন, “আমরা যদি সামনের দিকে তাকাই, তাহলে দেখব যে সব চেয়ে বড়ো যে বাধাটা অটো শিল্পে আসবে, সেটা হল দক্ষ ইলেকট্রিক ভেহিক্যাল ক্যাপাবল ম্যানপাওয়ারের মৃত্যু।” সম্প্রতি একটি ওয়ার্কশপে যোগ দিয়েছিলেন বিনোদ। সেখানেই তিনি জানান, আগামী ছ’বছরের মধ্যে কত দক্ষ কর্মীর প্রয়োজন হবে।

    দক্ষ কর্মীর প্রয়োজন

    আগরওয়াল ভলভো ইচার কমার্সিয়াল ভেহিক্যাল লিমিটেডের এমডি এবং সিইও-ও। তিনি জানান, ব্যাটারি টেকনোলজি (Auto Industry), পাওয়ার্ড ইলেকট্রনিক্স এবং মোটর ডিজাইন এরিয়ায় প্রচুর দক্ষ কর্মীর প্রয়োজন হবে। তিনি বলেন, “গ্লোবাল ট্রেন্ডে পদক্ষেপ করতে হলে এবং আমাদের অটো শিল্পকে বৈশ্বিক কম্পিটিটিভ ইন্ডাস্ট্রিতে পরিণত করতে হলে জরুরি প্রয়োজন প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মীর। যাঁরা দক্ষ রয়েছেন, তাঁদেরও প্রশিক্ষণ দিয়ে আরও দক্ষ কর্মীতে পরিণত করতে হবে।”

    আরও পড়ুন: জার্মানির প্রাচীনতম মসজিদে হানা পুলিশের, কারণ জানলে ভিরমি খাবেন

    ভাইস প্রেসিডেন্ট শৈলেশ চন্দ্র বলেন, “২০৩০ সালের মধ্যে ভারতের প্রয়োজন এক থেকে দুলাখ দক্ষ কর্মীর। সরকার যে ৩০ শতাংশ ইলেকট্রিক ভেহিক্যাল তৈরির মিশন নিয়েছে, তার জন্যই প্রয়োজন এই বিপুল কর্মীর। এই কর্মীদের মধ্যে ব্লু-কলার এবং হোয়াইট কলার প্রোফেশনালস থাকবেন। কর্মীদের মধ্যে যেমন টেকনিক্যাল প্রোফেশনাল থাকবেন, তেমনি থাকবেন (SIAM) পিএইডি ডিগ্রিধারী বিজ্ঞানী এবং আর অ্যান্ড ডি ইঞ্জিনিয়াররাও (Auto Industry)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • NEET-UG 2024: প্রকাশিত হল নিট-ইউজির সংশোধিত ফলাফল, মেধা তালিকার প্রথমে বাংলার পড়ুয়াও

    NEET-UG 2024: প্রকাশিত হল নিট-ইউজির সংশোধিত ফলাফল, মেধা তালিকার প্রথমে বাংলার পড়ুয়াও

    মাধ্যম নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশের পর ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ স্নাতক স্তরে সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজি-র (NEET-UG 2024) সংশোধিত ফলাফল প্রকাশ করেছে। একই সঙ্গে মেধা তালিকাও প্রকাশিত হয়েছে। এই মেধা তালিকায় (Merit list) প্রথম স্থান অধিকার করেছে একসঙ্গে ১৭ জন। উল্লেখ্য তাঁদের মধ্যে একজন বাংলার পড়ুয়াও রয়েছেন। তাঁর প্রাপ্ত নম্বর হল ৭২০।

    পশ্চিমবঙ্গ থেকে প্রথম স্থানে অর্ঘ্যদীপ (NEET-UG 2024)

    শুক্রবার এনটিএ প্রকাশিত ফলাফলে জানা গিয়েছে, প্রথম স্থান অধিকারীদের মধ্যে রয়েছেন রাজস্থানের ৪ জন, মহারাষ্ট্রের ৩ জন, দিল্লি-উত্তর প্রদেশের ২ জন করে, তামিলনাড়ু, কেরল, পাঞ্জাব, চণ্ডীগড়, বিহারের ১ জন করে। পশ্চিমবঙ্গ থেকে প্রথম স্থানে রয়েছেন অর্ঘ্যদীপ দত্ত। ওয়েব সাইট থেকে এই সংশোধিত ফল দেখা যাবে। উল্লেখ্য আগে যে ফল প্রকাশ করা হয়েছিল সেখানে দেখা গিয়েছিল প্রথম স্থানে ছিলেন ৬১ জন। এরপর থেকেই ব্যাপক বিতর্ক শুরু হয়েছিল। পরীক্ষায় অনিয়মের অভিযোগ ওঠে এবং মামলা গড়ায় সুপ্রিম কোর্টে।

    পুরোপুরি বাতিলের পক্ষে ছিল না সুপ্রিম কোর্ট

    গত ৫ মে সারা দেশব্যাপী নিট-ইউজি (NEET-UG 2024) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ২৪ লক্ষের বেশি পড়ুয়া এই পরীক্ষায় অংশ গ্রহণ করেছিলেন। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দেশ ব্যাপী শোরগোল পড়ে গিয়েছিল। এই অবস্থায় ২০২৪ সালে নিট-ইউজি বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়েছিল। গত মঙ্গলবার এই মামলার রায় দেন প্রধান বিচারপতি ডিওইয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ। তিনি স্পষ্ট করে বলেছেন, “২০২৪ সালের নিট-ইউজি পুরোপুরি বাতিলের পক্ষে নয় সুপ্রিম কোর্ট।” এরপর এনটিএ সংশোধিত ফলাফল (Merit list) প্রকাশে উদ্যোগী হয়।

    আরও পড়ুনঃ অমরনাথ যাত্রায় হামলার ছক, এবার খালিস্তানিদের ময়দানে নামাচ্ছে পাকিস্তান

    কীভাবে দেখবেন এই নিটের ফালাফল?

    নিচের চারটি ধাপে ক্লিক করলেই রেজাল্ট (NEET-UG 2024)  দেখা যাবে।

    ১) প্রথমে ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) অফিসিয়াল ওয়েবসাইট exams.nta.ac.in/NEET-তে যেতে হবে।

    ২) এরপর হোমপেজের উপরের দিকেই ‘LATEST NEWS’ আছে। তার মধ্যে আছে ‘Click Here for Revised Score Card’। তাতে ক্লিক করতে হবে।

    ৩) এরপর নতুন একটি পেজ খুলে যাবে। সেই পেজের উপরের দিকেই আছে ‘NEET 2024 Revised Score Card Link’। সেটার নীচেই আছে ‘Click here for NEET 2024 Revised Score Card’। তাতে ক্লিক করতে হবে।

    ৪) তারপর সেখানে নিজের অ্যাপ্লিকেশন নম্বর, জন্মতারিখ, ইমেল আইডি বা মোবাইল নম্বর এবং সিকিউরিটি পিন দিয়ে সাবমিট করতে হবে। তাহলে স্ক্রিনে সংশোধিত রেজাল্ট দেখতে পারবেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Malda: তৃণমূল সরকারের আমলে শিক্ষার একী হাল! শিক্ষক নয়, স্কুলে ক্লাস নিচ্ছে পড়ুয়ারা

    Malda: তৃণমূল সরকারের আমলে শিক্ষার একী হাল! শিক্ষক নয়, স্কুলে ক্লাস নিচ্ছে পড়ুয়ারা

    মাধ্যম নিউজ ডেস্ক: স্কুলের পরিকাঠামো উন্নয়নের দিকে প্রশাসনের নজর নেই। একজন শিক্ষকেই চলছে স্কুল। বাধ্য হয়ে স্কুলের ছাত্ররাই ক্লাস নিচ্ছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার (Malda) হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের গাংনদিয়া বাংরুয়া মাধ্যমিক শিক্ষাকেন্দ্র। তৃণমূল সরকারের আমলে শিক্ষার এই হাল দেখে সাধারণ মানুষ হাসাহাসি করছেন। 

    কবে চালু হয়েছিল এই স্কুল? (Malda)

    ২০০১ সাল নাগাদ মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের গাংনদিয়া (Malda) বাংরুয়া মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের পথ চলা শুরু। পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ানো হয় স্কুলটিতে। ২০০৩ সালে সরকারি অনুমোদন পাওয়ার পর দু’জন শিক্ষকের বেতন চালু হয়েছিল। তারপর ধাপে ধাপে ছ’জন শিক্ষককে নিয়োগ করা হয়েছিল। এরমধ্যে এক শিক্ষক মারা গিয়েছেন। বাকি চার জন শিক্ষক পর পর অবসর নিয়েছেন। ২০২২ সাল থেকে আর কোনও শিক্ষক নিয়োগ হয়নি এই প্রতিষ্ঠানে। ২০২২ সাল থেকে সেখানে মাত্র একজন শিক্ষক রয়েছেন। তিনিই প্রধান শিক্ষক, তিনিই ক্লাস নেন, তিনিই স্কুল পরিচালনা করেন, তিনিই মিড ডে মিলে তদারকি করেন। কারণ, স্কুলে (School) কোনও কর্মীও নেই! পড়ুয়া সংখ্যা ৮১। এই অবস্থায় অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীরা নিচু শ্রেণির ক্লাস নিচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, এ ভাবে চলতে থাকলে অচিরেই বন্ধ হয়ে যাবে শিক্ষাকেন্দ্রটি।

    আরও পড়ুন: ১৬ হাজার ফিট উচ্চতায় মোবাইল পরিষেবা, সেনাকে বিজয় দিবসের উপহার কেন্দ্রের

    প্রধান শিক্ষক কী সাফাই দিলেন?

    স্কুলের (School) প্রধান শিক্ষক রাহানুল হক বলেন, আমি ক্লাস নেব, না কি মিড ডে মিলের তদারকি করব, সেটাই বুঝে উঠতে পারি না। আমাকে পড়ানোর পাশাপাশি সমস্ত কাজ করতে হয়। স্কুলে খাতায়কলমে ৮১ জন পড়ুয়া থাকলেও নিয়মিত আসে ৩০-৩৫ জন। শিক্ষক চেয়ে ব্লক, জেলা এবং রাজ্য শিক্ষা দফতরে আবেদন করেছি। কিন্তু, কোনও সাড়া পাইনি। এই অবস্থায় দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের দিয়ে নিচু শ্রেণির পড়ুয়াদের পড়ানোর ব্যবস্থা করেছি।

    অভিভাবকরা কী বললেন?

    অভিভাবকরা বলেন, এই স্কুলে পরিকাঠামো থাকলে প্রচুর ছাত্র-ছাত্রী হত। কিন্তু, প্রশাসনের কোনও হেলদোল নেই। স্কুলে ঠিকমতো ক্লাস হয় না। বহুবার শিক্ষকের সংখ্যা বাড়ানোর জন্য দরবার করেছি। কিন্তু, তাতে বিশেষ লাভ হয়নি। এভাবে চলতে থাকলে স্কুলটি উঠে যাবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sleeping With AC: আপনি কি বাড়িতে এসি চালিয়ে ঘুমোন? অজান্তেই নিজের ক্ষতি করছেন না তো?

    Sleeping With AC: আপনি কি বাড়িতে এসি চালিয়ে ঘুমোন? অজান্তেই নিজের ক্ষতি করছেন না তো?

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি ইউরোপীয় কপার্নিকাস নেটওয়ার্ক একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, গত কয়েকদিনে বিশ্বব্যাপী রেকর্ড করা গরম পড়েছিল। তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে গিয়েছিল। গোটা বিশ্ব বর্তমানে তীব্র তাপপ্রবাহের সম্মুখীন হয়েছে। এই তাপমাত্রা চরম ভাবে ক্রমাগত বেড়েই চলেছে। রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, “জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী এখন তীব্র তাপপ্রবাহের সম্মুখীন হয়েছে। এটা ধীরে ধীরে মহামারির রূপ নেবে। কোটি কোটি মানুষ মারাত্মক বিশ্ব উষ্ণায়নের শিকার হয়েছেন।”

    এমন প্রচণ্ড গরমে, স্বস্তি ও আরামের জন্য এসি বা বাতানুকূল যন্ত্রে (Sleeping With AC) অপরিহার্য হয়ে উঠেছে। যদিও এসি স্বস্তি দিতে পারে, তবে দীর্ঘক্ষণ ধরে ঘুমালে আপনার স্বাস্থ্যের জন্য খারাপ (Victim) হতে পারে। এসি চালিয়ে ঘুমানোর ফলে স্বাস্থ্যের ওপর ব্যাপক প্রভাব ফেলে। আসুন জেনে নিই একনজরে কেমন প্রভাব ফেলে এসি।

    শুষ্ক চোখ:

    এসি (Sleeping With AC) বাতাস থেকে আর্দ্রতা কমিয়ে দেয়। যার ফলে চোখে শুষ্কতা, চুলকানি এবং অস্বস্তি (Victim) হয়।

    অলসতা:

    শীতল তাপমাত্রা শরীরে পরিপাকের হার কমাতে পারে এবং শরীরের বাকি প্রক্রিয়াগুলিকে ধীর করে দেয়। যার ফলে ক্লান্তি এবং তন্দ্রা দেখা দেয়।

    ডিহাইড্রেশন:

    শুষ্ক বায়ু দ্রুত আর্দ্রতা হ্রাস করতে পারে। ফলে পর্যাপ্ত জল পান না করলে শরীরের শূন্যতা তৈরি করে। ফলে ডিহাইড্রেশন হতে পারে।

    শুষ্ক বা চুলকানি ত্বক:

    এসির শুষ্ক বাতাসে ত্বকের আর্দ্রতা হারাতে পারে, যার ফলে ত্বক শুষ্ক হয়ে যায়। এমন কী জ্বালা-পোড়া হতে পারে।

    মাথাব্যথা:

    এসির কারণে শরীরে তাপমাত্রার পরিবর্তন হলে ঠান্ডা, শুষ্ক বাতাস মাথাব্যথা এবং সাইনাসের কারণ হতে পারে।

    শ্বাসকষ্ঠ জনিত সমস্যা:

    ঠান্ডা এবং শুষ্ক বায়ু শ্বাসনালীতে জ্বালাভাব তৈরি করতে পারে। হাঁপানি এবং অ্যালার্জির মতো অবস্থার মতো সমস্যা বাড়তে পারে।

    অ্যালার্জি এবং হাঁপানি:

    এয়ার কন্ডিশনার সিস্টেমগুলি ধুলো, পরাগ এবং ছাঁচের মতো অ্যালার্জেনকে আশ্রয় দিতে পারে, যা অ্যালার্জি সৃষ্টি করে।

    শব্দ দূষণ:

    ক্রমাগত এসি থেকে নির্গত শব্দ ঘুমকে ব্যাহত করতে পারে এবং বিরক্তির কারণ হতে পারে।

    সংক্রামক রোগ:

    রক্ষণাবেক্ষণ ঠিকঠাক না হলে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ছত্রাক ছড়াতে পারে। এতে সংক্রমণ হতে পারে।

    অভ্যন্তরীণ দূষণকারী:

    এয়ার কন্ডিশনার ধুলো, পোষা প্রাণীর খুশকির মতো ময়লা জমা করতে পারে। যার ফলে শ্বাসকষ্ট এবং স্বাস্থ্য সমস্যা দেখা দেয়।

    ইমিউনিটি কমে যায়:

    বেশিরভাগ মানুষই সকাল থেকে রাত পর্যন্ত কর্মক্ষেত্র বা অফিসে এসি-তে সময় কাটিয়ে থাকেন। তারপর বাড়ি ফিরে রাত হলেই আবার এসি চালিয়ে শুয়েও পড়েন। আর এই ভুলটা করেন বলেই বহু মানুষের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা বাড়ে। কারণ গবেষণায় দেখা গিয়েছে যে দীর্ঘক্ষণ ঠান্ডায় থাকলে রক্তনালী ক্রমশ সংকুচিত হয়ে পড়ে। আর সেই সুবাদে ঠিকমতো কাজ করতে পারে না রোগ প্রতিরোধ ক্ষমতা। রক্ত সঞ্চালনে সমস্যা হয় ব্যাপক। তাই সুস্থ-সবল জীবন কাটাতে চাইলে আজ থেকেই রাতে এসি চালিয়ে ঘুমানোর বদভ্যাসগুলি বদল করা একান্ত প্রয়োজন।

    আরও পড়ুনঃ প্রকোপ বাড়ছে হেপাটাইটিসের! জমা জলেই কি বিপত্তি? কী পরামর্শ বিশেষজ্ঞদের?

    শিশুদের অতিরিক্ত ঠান্ডা এড়ানো উচিত

    ত্রিবান্দ্রমের এসপি মেডিফোর্ট হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ বিদ্যা বিমল বলেছেন, “সঠিকভাবে বাতানুকূল যন্ত্র (Sleeping With AC) ব্যবহার করা হলে নবজাতক শিশুদের জন্য নিরাপদ হয়। পিতামাতার উচিত শিশুর শরীরের তাপমাত্রার সাথে বাতানুকূল যন্ত্রের (Sleeping With AC) তাপমাত্রাকে নিয়ন্ত্রণ এবং সামঞ্জস্য করা। নবজাতককে ঘরে আনার কমপক্ষে ২০ মিনিট আগে এসি চালু করা এবং ২৫-২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বজায় রাখা প্রয়োজন। কাশি এবং সম্ভাব্য নিউমোনিয়া প্রতিরোধ করতে ঠান্ডা বাতাস কম ব্যবহার করার দিকে নজর রাখতে হবে। কিছু শিশুরও ঠান্ডায় অ্যালার্জি হতে পারে, তাই অতিরিক্ত ঠান্ডা এড়ানো উচিত।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য। তাই এই বিষয়ে বিস্তারিত জানতে এবং এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে সর্বদা বিশেষজ্ঞের মতামত নিন এবং সেই পরামর্শ অনুযায়ী চলুন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Siliguri: “কাজ করতে দিচ্ছেন না জেলাশাসক”, বিধানসভায় অবস্থানে বসার হুমকি বিজেপি বিধায়কের

    Siliguri: “কাজ করতে দিচ্ছেন না জেলাশাসক”, বিধানসভায় অবস্থানে বসার হুমকি বিজেপি বিধায়কের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিধায়ক হিসেবে এলাকায় উন্নয়নমূলক কাজ করতে চান। কিন্তু, পারছেন না। বিধায়ক তহবিলের টাকা খরচ করতে বাধা দিচ্ছে প্রশাসন। তৃণমূল সরকার এবং প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিধানসভার অভ্যন্তরে অবস্থানে বসার হুমকি দিলেন শিলিগুড়ির (Siliguri) বিধায়ক তথা বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ।

    ঠিক কী বললেন বিজেপি বিধায়ক? (Siliguri)

    শনিবার শিলিগুড়ি (Siliguri) জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক সম্মেলনে করে  বিজেপি বিধায়ক বলেন, নিজের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের টাকায় এখনও পর্যন্ত মোট ৬০টি প্রকল্প দিয়েছি। তারমধ্যে মাত্র আটটি প্রকল্পের কাজ হাতে নেওয়া হলেও সেই কাজ নানা টালবাহানা আটকে রেখেছেন জেলাশাসক। বাকি প্রকল্পগুলি ঠান্ডা ঘরে পাঠিয়ে দিয়েছেন। তিনি কোনও টাকা ছাড়ছেন না। এলাকায় উন্নয়নমূলক কাজ করতে দিচ্ছেন না জেলাশাসক। এতে সাধারণ মানুষের কাছে বিধায়ক হিসেবে আমার সম্পর্কে ভুল বার্তা যাচ্ছে। আমার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। জেলাশাসক তৃণমূলের নেতা-মন্ত্রীদের খুশি রাখতে চাইছেন। তাই শিলিগুড়িতে আসেন শুধু শিলিগুড়ির মেয়র তৃণমূল নেতা গৌতম দেবের কর্মসুচিতে যোগ দিতে। সাধারণ মানুষ তো দূরের কথা, আমি বিধায়ক হয়েও তার সঙ্গে দেখা করতে পারি না। মনে রাখতে হবে, আজ না হোক কাল সরকার পরিবর্তন হবে। আমরা ক্ষমতায় আসব। তখন কাউকে ছাড়ব না।

    আরও পড়ুন: ১৬ হাজার ফিট উচ্চতায় মোবাইল পরিষেবা, সেনাকে বিজয় দিবসের উপহার কেন্দ্রের

     জমি কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী নাটক করছেন

     বিধায়ক (BJP) শঙ্কর ঘোষ বলেন, সরকারি জমি উদ্ধারের নামে গজলডোবা রিসর্ট ভাঙ্গা থেকে শুরু করে ফুলবাড়ির জমি কাণ্ডে তৃণমূল নেতাকে গ্রেফতার, পুরোটাই নাটক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চা বাগানের (Siliguri) লিজ নেওয়া জমি দখল করে দার্জিলিং জেলা (সমতল) তৃণমূলের চেয়ারম্যান মেয়ের নামে ফ্ল্যাট বানিয়েছেন। জেলাশাসক থেকে শুরু করে বিধানসভা সর্বত্র অভিযোগ জমা দেওয়ার পরও সেই অবৈধ নির্মাণ ভাঙ্গার ব্যাপারে জেলাশাসক কোনও উদ্যোগ নিচ্ছেন না।  আগামী সোমবার  বিধানসভার অধিবেশন শুরু হবে। সেখানে আমি স্পিকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এরকম আরও অনেক দুর্নীতি নিয়ে চিঠি দেব। রাজ্য সরকার কোনও ব্যবস্থা না নিলে আমি বিধানসভার অভ্যন্তরে অবস্থানে বসব।

    জলপাইগুড়ির জেলাশাসকের বিরুদ্ধে সরব

    বিজেপি (BJP) বিধায়ক আরও বলেন, ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকা সহ জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের গজলডোবা অন্যান্য জায়গায় জমি দুর্নীতি নিয়ে আমি জলপাইগুড়ি জেলাশাসকের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তাঁর দফতরের সামনে আমাকে ৫০ মিনিট বসিয়ে রাখার পর আমার সঙ্গে দেখা না করে বেরিয়ে যান। বলেন, পূর্ব নির্ধারিত অন্য কর্মসূচি রয়েছে, সেখানে তাঁকে যেতে হবে। তা জেনেও  আমাকে তিনি ৫০ মিনিট  বসিয়ে রেখেছিলেন। মুখ্যমন্ত্রী যেমন  নাটক করবেন সেভাবেই চলবেন আমলারা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share