Tag: Madhyom

Madhyom

  • South 24 Parganas: পঞ্চায়েত সচিবকে গলা টিপে বেধড়ক মার তৃণমূল নেতার, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

    South 24 Parganas: পঞ্চায়েত সচিবকে গলা টিপে বেধড়ক মার তৃণমূল নেতার, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: আবারও প্রকাশ্যে এল তৃণমূল পঞ্চায়েতের উপ প্রধানের দাদাগিরি। এবারে সরকারি আধিকারিককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) কুলপি ব্লকের চণ্ডিপুর গ্রাম পঞ্চায়েতে। প্রশ্ন উঠছে, একজন শাসকদলের পঞ্চায়েতের উপপ্রধান হয়ে যদি এইভাবে সরকারি কর্মীর ওপর চড়াও হয়ে তাঁকে মারধর করতে পারেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

    ঠিক কী ঘটনা ঘটেছে? (South 24 Parganas)

    গত ২০ জুলাই পঞ্চায়েতের উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে একটি বৈঠক হয়। সেখানে কিছু প্রস্তাবনা নিয়ে উপ-প্রধানের (Trinamool Congress) সঙ্গে পঞ্চায়েতের (South 24 Parganas) সচিব ভিক্টর মিশ্রের বিবাদ বাধে। এরপরই পঞ্চায়েত সচিবকে উপ প্রধান গলা টিপে ধরে বেধড়ক মারধর করে। হামলার সেই সিসিটিভি ফুটেজের ভিডিও ভাইরাল হয়। তবে, সেই ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করেনি মাধ্যম। ভিডিওটিতে পরিষ্কার দেখা যাচ্ছে চণ্ডিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাবির মোল্লা দলবল নিয়ে এসে ওই পঞ্চায়েত সচিব ভিক্টর মিশ্রর ওপর চড়াও হয়ে তাঁকে বেধড়ক মারধর করে। পরবর্তীতে গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সাবির মোল্লার বিরুদ্ধে ঢোলা থানায় অভিযোগ দায়ের করেন। পরে, ওই আধিকারিক নিজেই মুচলেকা দিয়ে অভিযোগ তুলে নিয়েছেন। প্রশ্ন উঠছে শাসকদলের চাপেই কি মুচলেকা দিয়ে সমস্ত কিছু তুলতে হল সরকারি আধিকারিককে।

    আরও পড়ুন: চাকরি ছেড়ে ব্যবসা, এখন ১১০০ কোটি ডলারের মালিক এই ভারতীয় বংশোদ্ভূত

    প্রশাসনের আধিকারিক কী বললেন?

    এই বিষয়ে বিডিও (South 24 Parganas) সৌরভ গুপ্তা বলেন, যে ঘটনাটি ঘটেছে অবশ্যই নিন্দনীয়। ইতিমধ্যেই এই বিষয়ে পঞ্চায়েতের ওই সরকারি কর্মী একটি মুচলেকা দিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, যাতে তাঁর নিরাপত্তা সুনিশ্চিত করা যায়, সেই ব্যবস্থা আমরা করছি।

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    তৃণমূলের (Trinamool Congress) কুলপি ব্লকের (South 24 Parganas) সভাপতি তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুপ্রিয় হালদার বলেন, মারধরের কোনও ঘটনা ঘটেনি। শুধুমাত্র ঠেলাঠেলি হয়েছে। আর সেখানে হাত চলাটা স্বাভাবিক। উপপ্রধানকে ১৫ দিন অঞ্চলে আসতে না বলা হয়েছে। এই বিষয় নিয়ে জেলার বিজেপির ট্রেড ইউনিয়নের সম্পাদক স্বপন হালদার বলেন, এটা শুধু কুলপিতে নয়, গোটা রাজ্যে আইনের শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে। আজ সেখানে পঞ্চায়েতের কর্মী মার খেয়েছেন, কালকে বিডিও মার খেতে পারেন। এটা নিয়ে অবাক হওয়ার মতো কিছু নেই। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • BSNL: ২৫ লাখ নতুন উপভোক্তা! দলে দলে বিএসএনএল-এ ভিড়ছেন মানুষ, কেন জানেন?

    BSNL: ২৫ লাখ নতুন উপভোক্তা! দলে দলে বিএসএনএল-এ ভিড়ছেন মানুষ, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্তমানে বিএসএনএল (BSNL) ৪জি নেটওয়ার্কের পরিষেবা দিচ্ছে। সরকার অধিকৃত এই টেলিকম সংস্থা বেশ কয়েক বছর ধরে লড়াই জারি রেখেছিল প্রতিযোগিতার বাজারে। বিশেষত জিও এবং এয়ারটেলের নেটওয়ার্ক পরিষেবার সঙ্গে পাল্লা দিতে পারছিল না বিএসএনএল। কিন্তু সম্প্রতি জিও, এয়ারটেল এবং ভোডাফোন-আইডিয়া এই বেসরকারি টেলিকম সংস্থাগুলি নিজেদের রিচার্জ প্ল্যানিং বাড়িয়ে দিয়েছে, এরই ফলে অনেক মানুষের প্রবণতা দেখা যাচ্ছে বিএসএনএলের নেটওয়ার্ক ব্যবহার করার। দেখা যাচ্ছে বিএসএনএল (BSNL) ২৫ লাখ নতুন উপভোক্তা পেয়েছে ও আড়াই লাখ গ্রাহক মোবাইল নম্বর পোর্ট (Port Mobile Number) করে বিএসএনএল-এ ফিরতে চেয়েছেন গত কয়েক সপ্তাহে।

    নিম্ন মধ্যবিত্ত মানুষজনের পক্ষে এত দামী রিচার্জ প্ল্যানিং ব্যবহার কার্যত অসম্ভব হয়ে পড়ছে

    চলতি মাসেই একটি রিপোর্ট প্রকাশ করেছে বিএসএনএল তাতে দেখা যাচ্ছে গত ৩ ও ৪ জুলাই বিএসএনএল-এ (BSNL) নতুন উপভোক্তা সংখ্যা বেড়ে গিয়েছে একলাফে ২৫ শতাংশ। বিভিন্ন সংবাদ সংস্থার প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বিপুল সংখ্যক মানুষ গত কয়েক সপ্তাহে বিএসএনএল-এর কানেকশন নিয়েছেন। এর কারণ একটাই, জিও, এয়ারটেল এবং ভোডাফোন-আইডিয়ার মতো সংস্থাগুলি প্রতিমুহূর্তে তাদের রিচার্জ প্ল্যানিং বাড়িয়েই চলেছে। নিম্ন মধ্যবিত্ত মানুষজনের পক্ষে এত দামী রিচার্জ প্ল্যানিং ব্যবহার কার্যত অসম্ভব হয়ে পড়ছে। বর্তমান দিনে শুধু বিনোদন নয় সরকারি থেকে অফিসিয়াল কাজে স্মার্টফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেখানে রিচার্জ প্ল্যানিং-এ এত বিপুল খরচ সাধারণ মানুষ কীভাবে টানবেন? এ নিয়েই উঠছে প্রশ্ন।

    ‘বিএসএনএল কী ঘর ওয়াপসি’ (BSNL) 

    এ নিয়ে সমাজ মাধ্যমে উপভোক্তারা সমালোচনাও করেছেন (Port Mobile Number)। বেশ কিছু ক্ষেত্রে ট্যাগ ব্যবহার করা হচ্ছে ‘বিএসএনএল (BSNL) কী ঘর ওয়াপসি’ ইত্যাদি। নতুন ভাবে উপভোক্তা সংখ্যা প্রায় ২৫ লাখ বাড়া – এর একটাই কারণ, বেসরকারি মোবাইল সংস্থাগুলির রিচার্জের প্ল্যানের বিপুল টাকা টানতে পারছেন না সাধারণ মানুষ। পশ্চিমবঙ্গেও একই চিত্র দেখা যাচ্ছে। বিএসএনএল-এ ভিড়ছেন মানুষ। এনিয়ে সংস্থার বিপণন বিভাগের আধিকারিক তারকনাথ দাস বলেন, ‘‘পরিষেবা আগের তুলনায় অনেক ভালো হয়েছে। আমরা দ্রুত ৪জি পরিষেবা দেওয়ার কাজ শুরু করেছি। দুর্গাপুরে এখনও ৪জি পরিষেবা দেওয়া যায়নি। তবে এই সার্কেলের বর্ধমান, সিউড়িতে ৪জি পরিষেবা দেওয়া হচ্ছে। এই পরিষেবা চালু হয়ে গেলে গ্রাহক সংখ্যা আরও বৃদ্ধি পাবে।’’ 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Electric Car: দেশ ছেয়ে যাবে ইলেকট্রিক গাড়িতে! প্রয়োজন ১২০০ কোটি, বললেন বিজ্ঞানী

    Electric Car: দেশ ছেয়ে যাবে ইলেকট্রিক গাড়িতে! প্রয়োজন ১২০০ কোটি, বললেন বিজ্ঞানী

    মাধ্যম নিউজ ডেস্ক: দূষণ এবং তেল আমদানির খরচ কমাতে দ্রুত দেশে বৈদ্যুতিক গাড়ির (Electric Car) ব্যবহার বাড়াতে চাইছে কেন্দ্র। গাড়ি শিল্পের একাংশের আশা, ২০৩০ সালের মধ্যে দুই, তিন ও চার চাকার যাত্রিবাহী বৈদ্যুতিক গাড়ির বাজারও উল্লেখযোগ্য জায়গায় পৌঁছবে। ২০৩০ সালে মোট গাড়ির ৩০% হবে বৈদ্যুতিক এমনই অনুমান বিশেষজ্ঞদের। এরই মধ্যে ভারত সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা অধ্যাপক অজয় ​​কুমার সুদ জানান, খুব শীঘ্রই পেট্রোল এবং ডিজেলে চলমান গাড়িগুলি হারিয়ে যাবে। তাঁর কথায়, ভারত সরকার যদি বৈদ্যুতিন গাড়ি রাস্তায় নামানোর জন্য ১২০০ কোটি টাকা বিনিয়োগ করে তাহলে পাঁচ বছরেরও কম সময়ের মধ্যে, দেশে ইলেকট্রিক গাড়ি ছেয়ে যাবে।

    বিশেষজ্ঞের মত (Electric Car) 

    অধ্যাপক সুদ জানান, খুব শীঘ্রই ভারতে বৈদ্যুতিন যানবাহনগুলি পছন্দের মাধ্যম হয়ে উঠবে। সুদ বলেন, “২০২৪ সালের প্রথমার্ধে, ভারতে প্রায় ৯ লক্ষ বৈদ্যুতিক যানবাহন (Electric Car) বিক্রি হয়েছিল, কিন্তু ২০৩০ সালের মধ্যে তা ৩০ শতাংশে চলে যাবে।” বৈদ্যুতিক যানবাহন সাশ্রয়ী এবং জনপ্রিয় হয়ে উঠবে, বলে আশা সুদের। তবে এর জন্য প্রয়োজন চারটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে গবেষণা চালিয়ে যাওয়া। বৈদ্যুতিক যানের জন্য  ব্যাটারি প্রযুক্তিতে অগ্রগতির প্রয়োজন রয়েছে। অধ্যাপক সুদ বলেন, “সোডিয়াম-আয়ন ব্যাটারি এবং অ্যালুমিনিয়াম-আয়ন ব্যাটারির উপর গবেষণা আশার সঞ্চার করেছে।” সস্তা, হালকা, নিরাপদ এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি তৈরি করাই ইলেকট্রিক যানের আসল চাবিকাঠি।

    আরও পড়ুন: ক্ষমা চাইতে বললেন রাহুলকে, নিট নিয়ে সুপ্রিম-নির্দেশের পরই বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

    বাজেটে অটো-মোবাইল ক্ষেত্র

    ২০২৪-২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট (Union Budget 2024) পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন যে লিথিয়াম আয়ন ব্যাটারির দাম এবার কমানো হচ্ছে। এই লিথিয়াম আয়ন ব্যাটারি মূলত বৈদ্যুতিন গাড়ি (Electric Car) তৈরিতে ব্যবহৃত হয়। আর এই ব্যাটারির দাম কমে গেলে গাড়ির দামও অনেকটাই কমে যাবে। দেশে বৈদ্যুতিন গাড়ির চাহিদা বাড়াতে কেন্দ্র সরকার একের পর এক পদক্ষেপ করছে। এমনকী এই ধরনের বৈদ্যুতিন গাড়ির চাহিদা বাড়াতে সরকার একটি নতুন ইভি নীতিও ঘোষণা করেছে। এই নতুন ইভি নীতিতে কোনও বৈদেশিক সংস্থা যদি ৫০ কোটি ডলারের বেশি এই দেশের অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করে এবং ৩ বছরের মধ্যে দেশে কারখানা স্থাপন করে, তাহলে সেই সংস্থা সম্পূর্ণরূপে আমদানি করে ছাড় পাবে। প্রফেসর সুদ বলেন যে ভারতের অটোমোবাইল সেক্টর দেশের জিডিপিতে উল্লেখযোগ্য ভূমিকা নেবে। বৈদ্যুতিন যানের ক্ষেত্রে বর্তমান আমদানি-নির্ভর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে ভারতকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Nepal Plane Crash: ১৯ যাত্রী নিয়ে কাঠমান্ডুতে ভেঙে পড়ল বিমান, ১৮ জনের মৃত্যু, বেঁচে একমাত্র পাইলট

    Nepal Plane Crash: ১৯ যাত্রী নিয়ে কাঠমান্ডুতে ভেঙে পড়ল বিমান, ১৮ জনের মৃত্যু, বেঁচে একমাত্র পাইলট

    মাধ্যম নিউজ ডেস্ক: আবারও বিমান দুর্ঘটনা ঘটেছে নেপালে (Nepal Plane Crash)। বুধবার নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সূর্য এয়ারলাইনসের একটি বিমান, ‘টেক অফ’-এর কিছু সময় পরেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। মোট ১৯ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল বিমানটি। এরপর আগুন ধরে যায় ক্রু। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা বিমান। সঙ্গে সঙ্গে ছুটে আসে বিমান বন্দরের কর্মী এবং নিরাপত্তারক্ষীর কর্মীরা। এরপর শুরু হয় উদ্ধার কাজ, আপাতত বন্ধ করা হয়েছে বিমান পরিষেবা।

    সকাল ১১টার সময় ঘটনা ঘটেছে (Nepal Plane Crash)!

    ঘটনা যখন ঘটেছিল, সেই সময় নেপালের (Nepal Plane Crash) আবহাওয়া খারাপ ছিল। ‘টেক অফ’-এর একটু পরেই আগুন ধরে যায় এই যাত্রীবাহী বিমানটিতে। সূত্রে জানা গিয়েছে, রানওয়ে থেকে পিছলে গিয়েছিল চাকা। সকাল ১১টার সময় এই ঘটনা ঘটেছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়,  রানওয়ে ছাড়তেই বিমানটি বাঁক নিয়ে আছড়ে পড়ল পাহাড়ি এলাকায়। তার পরই একটা বিস্ফোরণ হয়। দু’টুকরো হয়ে যায় বিমানটি। ভিডিওর সত্যতা যাচাই করেনি মাধ্যম। সাউথ এশিয়া টাইমের সূত্রে জানা গিয়েছে, ১৮ জন যাত্রীর এবং ক্রু সদস্যের মৃত্যু হয়েছে। একমাত্র বিমান চালককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে পাইলটের অবস্থাও সঙ্কটজনক। তাঁকে শিনামঙ্গলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।” 

    আরও পড়ুনঃ প্যারিস অলিম্পিক্সে পর্যটকের সংখ্যা কমের আশঙ্কা! হোটেল ভাড়া ক্রমশ নিম্নমুখী

    আগেও হয়েছে নেপালে বিমান দুর্ঘটনা

    ২০১০ সাল থেকেই নেপালে (Nepal Plane Crash) একেরপর এক বড় বিমান দুর্ঘটনা ঘটেই চলেছে। গত ১৪ বছরে অন্তত ১২টি এমন দুর্ঘটনা ঘটেছে। এবার আরও একটি ঘটল। এই বছরের জানুয়ারি মাসে ইয়েতি এয়ারলাইনসের একটি বিমান দুর্ঘটনার কবলে পড়েছিল। আগুন ধরে পোখরায় পড়ে গিয়েছিল বিমানটি। ওই বিমানে মোট ৭২ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে সকলেই প্রাণ হারিয়েছিলেন। বার বার কেন এই রকম বিমান দুর্ঘটনার ঘটনা ঘটছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: ‘দু’দুবার, আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায়’, বিধানসভায় দাঁড়িয়ে বিস্ফোরক শুভেন্দু

    Suvendu Adhikari: ‘দু’দুবার, আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায়’, বিধানসভায় দাঁড়িয়ে বিস্ফোরক শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: নারী নির্যাতন ইস্যুতে বুধবার সকাল থেকে তপ্ত বিধানসভা (West Bengal Legislative Assembly) অধিবেশন। এরই মধ্যেই নিজের শারীরিক নির্যাতনের ভয়ঙ্কর অভিযোগ তুললেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ইতিমধ্যেই শাসকদলের বিধায়কের বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগে স্পিকারকে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, “বিধানসভার মধ্যেও আমরা নিরাপদ নই!”

    ঠিক কী ঘটেছিল? (Suvendu Adhikari)

    বুধবার বিধানসভা অধিবেশনের শুরু থেকেই নারী নির্যাতন ও রাজ্যের আইনশৃঙ্খলা ইস্যুতে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেন শুভেন্দু অধিকারী। পাল্টা বক্তব্য রাখেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি পাল্টা বলেন, “নারী নির্যাতন ঘটনা ঘটলে সবার আগে বাংলা প্রশাসন ব্যবস্থা নেয়। ক্রিমিন্যাল জাস্টিস কেড়ে নেওয়ার চেষ্টা চলছে রাজ্যের হাত থেকে।” আর সে ইস্যুতে তপ্ত হয়ে ওঠে অধিবেশন। বিজেপি বিধায়করা স্লোগান দিতে থাকেন। পাল্টা স্লোগান দেন শাসক বিধায়করাও। প্রথম পর্বের অধিবেশন শেষ হয়। এরপর বিক্ষোভ দেখাতে দেখাতে বিধানসভার অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে আসেন বিজেপি বিধায়করা। অভিযোগ, সেই সময়েই বিধানসভার ভেতরে শুভেন্দুর সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। বিরোধী দলনেতার দাবি, সেই বাগ্‌বিতণ্ডার সময়েই তাঁকে শারীরিক ভাবে হেনস্থা করেছেন। তাঁর দাবি, বিধানসভার ভিতরে ও বাইরে হেনস্থা করা হয়েছে।

    আরও পড়ুন: নেপালকে হারিয়ে ৮২ রানে ম্যাচ জিতে এশিয়া কাপের সেমিফাইনালে ভারত

    বিরোধী দলনেতার মন্তব্য  

    এ প্রসঙ্গে এদিন বিরোধী দলনেতা (Suvendu Adhikari) বলেন, ”বিধানসভার লবিতে আমি যখন বেরোচ্ছিলাম, তখন পূর্বস্থলীর বিধায়ক তপন চট্টোপাধ্যায় আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চান। বিজেপি এমএলএ-রা কেন্দ্রীয় বাহিনী পায়। কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে বাইরে রাখার অর্ডার রয়েছে। আমি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে বলছি, লিখে পাঠাচ্ছি এখনই।” স্পিকারকে লেখা চিঠিতে বিরোধী দলনেতার অভিযোগ, ‘এই নিয়ে দ্বিতীয়বার বিধানসভার মধ্যে তাঁকে শারীরিক নিগ্রহের চেষ্টা করা হল। একবার হাউসের ভিতরে করেছেন, আজকে লবিতে করলেন। আমি বিধানসভায় আক্রান্ত হয়েছি। কোনও বিজেপি বিধায়ক আক্রান্ত হলে, তার দায় স্পিকারের।” স্পিকার হিসেবে বিমান বন্দ্যোপাধ্যায় নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না বলেও চিঠিতে স্পষ্টভাবে লিখেছেন শুভেন্দু। 
    একই সঙ্গে অভিযুক্ত তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের আর্জিও জানিয়েছেন বিরোধী দলনেতা (Suvendu Adhikari)। যদিও শুভেন্দুর আনা শারীরিক নিগ্রহের অভিযোগ উড়িয়ে দিয়েছেন পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RBI data: ২০২৩-২৪ আর্থিক বছরে দেশের কর্মসংস্থান বৃদ্ধির হার ৬ শতাংশ, জানাল রিজার্ভ ব্যাঙ্ক

    RBI data: ২০২৩-২৪ আর্থিক বছরে দেশের কর্মসংস্থান বৃদ্ধির হার ৬ শতাংশ, জানাল রিজার্ভ ব্যাঙ্ক

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২২-২৩ আর্থিক বছরে তুলনায় ২০২৩-২৪ আর্থিক বছরে দেশে কর্মসংস্থানের হার ৬ শতাংশ বেড়েছে বলে জানাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI Data)। ২০২২-২৩ অর্থবর্ষে এই হার ৩.২ শতাংশ বেড়েছিল বলে জানিয়েছে দেশের শীর্ষ ব্যাঙ্ক। সংখ্যার বিচারে এই বৃদ্ধি ৪.৬৭ কোটি বলে জানা গিয়েছে। ২০২২-২৩ আর্থিক বছরে দেশে কর্মসংস্থানের (Employment Rate) সংখ্যা ছিল ৫৯.৬৭ কোটি, ২০২৩-২৪ আর্থিক বছরে তা হয়ে দাঁড়িয়েছে ৬৪.৩৩ কোটি। আরবিআই যে ডেটা প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে ২০২১-২২ আর্থিক বছরে দেশে কর্মসংস্থান ছিল ৫৬.৫৬ কোটি।

    শহরাঞ্চলে কমেছে বেকারত্ব (RBI Data)

    সমগ্র ভারতীয় অর্থনীতির ওপরে এই ডেটাবেস তৈরি করা হয়েছে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। এর পাশাপাশি এই ডেটা সংগ্রহ করা হয়েছে সর্বভারতীয় স্তরে কৃষি, উৎপাদন এবং পরিষেবা- এই তিনটি বিভাগেই। সম্প্রতি, পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে যে ডেটা প্রকাশ করেছে পরিসংখ্যান মন্ত্রকের অধীনে, তাতে দেখা যাচ্ছে শহরাঞ্চলে বেকারত্ব (RBI Data) ২০২২-২৩ আর্থিক বছরের বছরে (Employment Rate) ছিল ৬.৮ শতাংশ, ২০২৩-২৪ আর্থিক বছরে তা কমে দাঁড়িয়েছে ৬.৭ শতাংশ।

    কর্মসংস্থানের ক্ষেত্রে পুরুষ ও মহিলা অনুপাতে মহিলাদের অনুপাত বেড়েছে শহরাঞ্চলে (RBI Data)

    এই ডেটা ১৫ বছর ও তার ওপরের বয়সের যুবক-যুবতীদের নিয়ে তৈরি করা হয়েছে। অন্যদিকে, মহিলাদের ক্ষেত্রেও বেকারত্ব বেশ খানিকটা কমেছে বলে উল্লেখ করেছে আরবিআই। ২০২২-২৩ আর্থিক বছরে মহিলাদের বেকারত্ব ৯.২ শতাংশ থেকে কমে ২০২৩-২৪ আর্থিক বছরে তা হয়ে দাঁড়িয়েছে ৮.৫ শতাংশ। অন্যদিকে, কর্মসংস্থানের ক্ষেত্রে পুরুষ ও মহিলা অনুপাতে মহিলাদের অনুপাত (RBI Data) বেড়েছে শহরাঞ্চলে। ২০.৬ শতাংশ থেকে বেড়ে তা দাঁড়িয়েছে ২৩.৪ শতাংশে। এর পাশাপাশি দেখা যাচ্ছে, ১৫ বছর বা তদূর্ধ্বদের কর্মসংস্থানও ২০২২-২৩ আর্থিক বছরে যা ছিল ৪৫.২ শতাংশ ২০২৩-২৪ আর্থিক বছরে তা হয়ে দাঁড়িয়েছে ৪৬.৯ শতাংশ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • TMC Conflict: দলীয় কর্মীকে প্রকাশ্যে পিটিয়ে খুন করলেন তৃণমূল নেতা, কোন্দল প্রকাশ্যে

    TMC Conflict: দলীয় কর্মীকে প্রকাশ্যে পিটিয়ে খুন করলেন তৃণমূল নেতা, কোন্দল প্রকাশ্যে

    মাধ্যম নিউজ ডেস্ক: দলীয় এক কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের  সুজালি গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মজিবুর রহমান (৬০)। তাঁর বাড়ি সুজালি গ্রামে। মৃতের পরিবারের পক্ষ থেকে থানায় তৃণমূল নেতা শেখ ফরাজুলসহ বেশ কয়েকজনের নামে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় তৃণমূলের কোন্দল (TMC Conflict) একেবারে প্রকাশ্যে চলে এসেছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (TMC Conflict)

    স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল নিহত ওই তৃণমূল কর্মী মজিবুর রহমানের সঙ্গে পঞ্চায়েত সদস্যা হুসনেরা খাতুনের স্বামী শেখ ফরাজুলের মধ্যে। মজিবুরের নামে কয়েক বিঘা জমি ছিল। ক্ষমতার জোরে সেই জমি জোর করে দখলে রেখেছিলেন ফরাজুল। পরে, মজিবুর সেই জমি নিজের দখলে আনার চেষ্টা করলে বিবাদ (TMC Conflict) শুরু হয়। জানা গিয়েছে, এদিন সকালে ফরাজুল দলবল নিয়ে জমি দখলের চেষ্টা করেন। খবর পেয়ে মজিবুর একাই তাঁদের বাধা দেন। জমির মধ্যেই তৃণমূল নেতা ফরাজুলের নেতৃত্বে ওই তৃণমূল কর্মীকে প্রকাশ্যে লাঠি দিয়ে পিটিয়ে খুন করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইসলামপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর (North Dinajpur) মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়। ঘটনার তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করেছে ইসলামপুর থানার পুলিশ। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিরাট পুলিশ বাহিনী।

    আরও পড়ুন: চাকরি ছেড়ে ব্যবসা, এখন ১১০০ কোটি ডলারের মালিক এই ভারতীয় বংশোদ্ভূত

    তৃণমূল নেতৃত্ব কী বললেন?

    স্থানীয় তৃণমূল নেতা জাহিদুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে জমি নিয়ে একটি বিবাদ চলছিল। মজিবুর রহমান একজন সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন। বুধবার সেই জমি দখলকে কেন্দ্র করে ফের সংঘর্ষ হয়। তাতে মজিবুর রহমানকে খুন করা হয়। আমরা দলগতভাবে এই ধরনের ঘটনা সমর্থন করি না। দ্রুত দোষীদের গ্রেফতার করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ-প্রশাসনকে (North Dinajpur) জানিয়েছি।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope 25 july 2024: এই রাশির জাতকরা দীর্ঘস্থায়ী সমস্যা থেকে মুক্তি পেতে পারেন

    Daily Horoscope 25 july 2024: এই রাশির জাতকরা দীর্ঘস্থায়ী সমস্যা থেকে মুক্তি পেতে পারেন

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) নতুন কাজের প্রস্তাব আসতে পারে।

    ২) তাড়াহুড়ো করবেন না কোনও কাজে।

    ৩) ধৈর্য্য ধরুন।

    বৃষ

    ১) কাউকে কটূ কথা বলবেন না।

    ২) বিনিয়োগের জন্য শুভ দিন।

    ৩) শরীরের দিকে নজর দিন।

    মিথুন

    ১) স্বাস্থ্যগত কারণে কাজে বাধা পড়বে।

    ২) নিজের যত্ন নেওয়া আবশ্যক।

    ৩) ডাক্তারের কাছে যেতে হতে পারে।

    কর্কট

    ১) পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্য এড়িয়ে চলুন।

    ২) নেতিবাচক চিন্তা রাখবেন না।

    ৩) বিরোধীদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে।

    সিংহ

    ১) কোনও দরকারি সিদ্ধান্ত নিতে পারেন।

    ২) বিনিয়োগ করা আপনার পক্ষে ভালো হবে।

    ৩) শুভ কাজে অংশ নিতে পারেন।

    কন্যা

    ১)  ভালো ডায়েট চার্ট ফলো করুন।

    ২) পরিবারের লোকেদের কথা শুনে চলুন।

    ৩)  সহকর্মীর কাছে আপনার অনুভূতি প্রকাশ করতে পারেন।

    তুলা

    ১)  শেয়ার বাজারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের লাভের সম্ভাবনা রয়েছে।

    ২) মায়ের চোখ সংক্রান্ত কিছু সমস্যা হতে পারে।

    ৩) শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সুবিধে পেতে পারেন।

    বৃশ্চিক

    ১) সামাজিক ক্ষেত্রে পরিবেশ অনুকূল থাকবে।

    ২) রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন পদ পেতে পারেন।

    ৩) জীবনের চাহিদার প্রতি পূর্ণ মনোযোগ দিতে হবে।

    ধনু

    ১) আগামীকাল আধ্যাত্মিক কাজে যুক্ত হতে পারেন।

    ২) ধর্মীয় স্থানে যেতে পারেন।

    ৩) মানসিক শান্তি পাবেন।

    মকর

    ১) দীর্ঘস্থায়ী সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

    ২) মায়ের সঙ্গে মনোমালিন্য।

    ৩) পুরনো বন্ধু অনেকদিন পর দেখা করতে আসতে পারেন।

    কুম্ভ

    ১) আজকের দিনটি ক্ষতিকর হতে পারে।

    ২)  স্বেচ্ছাচারী আচরণের জন্য ক্ষতির আশঙ্কা আছে।

    ৩) কর্মক্ষেত্রে কেউ আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করতে পারে।

    মীন

    ১) আনন্দদায়ক পরিবেশ থাকবে বাড়িতে।

    ২) সারপ্রাইজ পার্টির আয়োজন করতে পারেন।

    ৩) স্ত্রীর কাছ থেকে সব বিষয়ে সমর্থন পাবেন।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bihar JDU: “বিহার যা পেয়েছে, তাতে আমরা খুশি”, বিরোধীদের নিশানা জেডিইউয়ের

    Bihar JDU: “বিহার যা পেয়েছে, তাতে আমরা খুশি”, বিরোধীদের নিশানা জেডিইউয়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: “বিহার যা পেয়েছে (Budget Allocation), তাতে আমরা খুশি।” এহেন মন্তব্য বিহারের শাসক দল জনতা দল ইউনাইটেড (জেডিইউ)-এর (Bihar JDU)। বিশেষ রাজ্যের মর্যাদা দাবি করেছিল বিহার। কেন্দ্র মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সেই দাবিকে মান্যতা দেয়নি। এই দাবি সম্পর্কে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে বলেন, “এখনই বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া সম্ভব নয়।”

    বাজেটে খুশি নীতীশের দল (Bihar JDU)

    বিশেষ রাজ্যের মর্যাদা না দেওয়া হলেও, বাজেটে বিহারের জন্য ভালোই বরাদ্দ হয়েছে। বড়সড় অর্থনৈতিক সাপোর্টের পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল সাপোর্টও দেওয়া হয়েছে নীতীশের রাজ্যকে। তাতেই মুখ্যমন্ত্রীর পাশাপাশি খুশি নীতীশের দলও। জেডিইউয়ের পরামর্শদাতা তথা জাতীয় প্রধান মুখপাত্র কেসি ত্যাগী বলেন, “বিহার যা পেয়েছে, তাতেই আমরা খুব খুশি।” বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা না দেওয়ায় জেডিইউ ক্ষুব্ধ বলে যেসব খবর করা হচ্ছে, তা ঠিক নয় বলেও জানান তিনি। ত্যাগী বলেন, “বিরোধীদের চিৎকার করতে দিন। বিষয়টা বিহারের উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত। বার্ষিক এক লাখ কোটি টাকার প্যাকেজ দেওয়া হচ্ছে আমাদের। এতে  আমাদের ভালোই হল।”

    তৃণমূলকে নিশানা

    তৃণমূলকেও নিশানা করেছেন জেডিইউয়ের (Bihar JDU) প্রধান মুখপাত্র। বলেন, “যখন একজন তৃণমূল নেতা কেন্দ্রের বাজেটকে ‘বিহার বাজেটে’র তকমা দেয়, তার অর্থ দাঁড়ায় বিহারকে স্পেশাল কেয়ার দেওয়া হয়েছে। স্পেশাল ক্যাটেগরি স্টেটাস পেলে প্রচুর কর্মসংস্থান হয়, তখন আর মাইগ্রেশন হয় না। সম্পত্তি হাত বদল হয় না। বদলে যায় না মানুষের ঠিকানা।” নীতীশের দলের এই মুখপাত্র বলেন, “আমাদের সব প্রকল্প, বিশেষ করে বিহারকে কলকাতা-অমৃতসর ইকনোমিক জোনের অংশ করায় এবং গয়ায় সদর দফতর হচ্ছে ঘোষণা করায় কর্মসংস্থান হবে।”

    প্রসঙ্গত, পূর্বের রাজ্যগুলির উন্নয়নকল্পে ‘পূর্বোদয়’ প্রকল্প হাতে নিয়েছে কেন্দ্র। এই প্রকল্পেই বিহারের ব্যাপক উন্নতি হবে বলে আশাবাদী জেডিইউ। ত্যাগী বলেন, “আমরা একটি এয়ারপোর্ট এবং মেডিক্যাল কলেজেরও অনুমোদন পেয়েছি। সেগুলো কোথায় তৈরি হবে, তা ঠিক করবে রাজ্য সরকার। পাটনা-পূর্ণিয়া, বুদ্ধগয়া-বৈশালী এবং ভাগলপুর-বক্সার হাইওয়ে প্রজেক্টও আমরা পেয়েছি।”

    আরও পড়ুন: হিন্দুদের ‘স্বস্তিক’ ও নাৎসিদের ‘হুকড ক্রস’-এ রয়েছে বড় ফারাক, বলল আমেরিকা

    বাজেটে খুশি বিহারের মুখ্যমন্ত্রীও। নীতীশ বলেন, “আমি ওঁদের বলেছিলাম হয় আমাদের বিশেষ রাজ্যের মর্যাদা দিতে হবে, নয়তো বিশেষ প্যাকেজ (Budget Allocation) দিতে হবে। এই বিশেষ প্যাকেজ দেওয়া শুরু হয়েছে (Bihar JDU)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে পর্যটকের সংখ্যা কমের আশঙ্কা! হোটেল ভাড়া ক্রমশ নিম্নমুখী

    Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে পর্যটকের সংখ্যা কমের আশঙ্কা! হোটেল ভাড়া ক্রমশ নিম্নমুখী

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ২৬ জুলাই অলিম্পিক্স গেমস প্যারিসে (Paris Olympics 2024) শুরু হওয়ার কথা, কিন্তু তার আগে হোটেল (Hotel Rent) ব্যবসায় বিরাট মন্দার ইঙ্গিত মিলেছে। শহরের পর্যটন বোর্ড প্যারিস জে টাইম থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, রাজধানীতে অলিম্পিক্সের সপ্তাহে ১ কোটি ১৩ লক্ষ দর্শকদের সমাবেশ হবে বলে আশা করা হয়েছিল। কিন্তু তার মধ্যে শুধুমাত্র ১৫ লক্ষ দর্শকেদের নিশ্চয়তা পাওয়া গিয়েছে। ফলে হোটেল, ট্র্যাভেল, পর্যটন কেন্দ্রে বিপুল পরিমাণ ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছে। একটি রিপোর্টে কী বলেছে আসুন জেনে নিই।

    প্রত্যাশার ৮০% কম দর্শক (Paris Olympics 2024)!

    প্যারিসের (Paris-2024-Olympic) স্টেডিয়ামগুলিকে কেন্দ্র করে হোটেল, এয়ারলাইনস এবং ট্রাভেল এজেন্সিগুলির মধ্যে প্রবল আশার সঞ্চার হয়েছিল। স্পোর্টস ট্র্যাভেল ফার্ম ১৪ এসবির মালিক অ্যালান বাচন্দ বলেছেন, “অতীতে বড় প্রতিযোগিতা যেমন-সুপার বোল, ফিফা ওয়ার্ল্ড কাপ, অলিম্পিক্স-এর জন্য ব্যাপক চাহিদায় টিকিট বিক্রি করেছিলাম। চড়া মূল্যের টিকিট নিতে দর্শক মহলে ব্যাপক উত্তেজনা ছিল। আমরা ভালো প্যাকেজের ব্যবসা করেছিলাম। এই বারের বুকিং আগের অলিম্পিক্সে গেমগুলির তুলনায় প্রত্যাশার ৮০% কমে গিয়েছে। গত ২৫ বছরের মধ্যে এই প্রথম আমরা ৩০ মাস আগে বুক করা হোটেল রুমকে কম টাকায় দিতে বাধ্য হচ্ছি। সাধারণ প্রতিযোগিতা শুরুর এক বছর আগে থেকেই যাওয়া-আসার টিকিট এবং হোটেল (Hotel Rent) বুকিং শুরু হয়। আমাদের হোটেলগুলিতে প্রতি রাতে খরচের মূল্য ছিল ১০০০ ডলার। যা বর্তমানে দাঁড়িয়েছে ৪০০ ডলারে।”

    ২৬ জুলাই উদ্বোধনী অনুষ্ঠান আর ঠিক তার আগে খুব কম সময় বাকি থাকায় হোটেলগুলি অসন্তোষ প্রকাশ করেছে। কম ভাড়া এবং ন্যূনতম থাকার প্রয়োজনীয়তাকে মাথায় রেখে ঝাঁ চকচকে বিলাসবহুল শহরের হোটেলগুলি পরিষেবা দিতে প্রস্তুতি শুরু করেছে। ওরসো হোটেলের ডিরেক্টর অফ অপারেশন গিলস লে ব্রাস বলেছেন, “ইউরোপে রেকর্ড পরিমাণে পর্যটকরা এই প্যারিসে আসেন। বছরে আন্তর্জাতিক দর্শক হিসাবে আমেরিকানদের আগমনে এই অঞ্চলের অর্থনীতিতে ৮০০ বিলিয়ন টাকার অবদান থাকে। অন্যান্য প্যারিসের হোটেলের সঙ্গে প্রতিযোগিতায় আমরাও দাম কমাতে বাধ্য হচ্ছি। কারণ গত কয়েক মাস ধরে ক্রমাগত চাহিদা কমে গিয়েছে।”

    ২০১২, ২০১৬ সালের তুলনায় অনেক কম

    বুটিক গ্রুপের ফোর-স্টার রেটেড ওয়ালেস জানিয়েছেন, প্রতিদিন তাঁদের হোটেলের রুম ভাড়া ছিল প্রায় ৪৪৬ ডলার। এই স্থানটি অলিম্পিক্সের খেলার (Paris Olympics 2024) স্টেডিয়ামের কাছাকাছি উপস্থিত। এবার চাহিদা কমে যাওয়ায় ছাড় দেওয়া হয়েছে। এই ভাড়া নির্ধারিত করা হয়েছে ৩৪০ ডলারে। আরেকটি চার-তারা হোটেল, ‘হোটেল ডেমি ডেস আর্ট’ যা ল্যাটিন কোয়ার্টারে অবস্থিত। ২৬ জুলাই থেকে ১১ আগস্টের মধ্যে যেকোনও দিন থাকার জন্য ১৫ শতাংশ ছাড় দেওয়া হয়েছে।

    আবার ২৬ জুন প্রকাশিত কোস্টার-এর তথ্য অনুযায়ী জানা গিয়েছে, প্রতিযোগিতা চলাকালীন প্যারিসের হোটেল বুকিং মাত্রা প্রায় ৮০%-এর কাছাকাছি ছিল। যা লন্ডনের ২০১২ এবং রিও-র ২০১৬ সালের হোটেল বুকিং ছিল গড়ে ৮৮.৬% এবং ৯৪.১%। এই বার প্যারিসে অনেক উল্লেখযোগ্যভাবে কম।

    আরও পড়ুনঃ হিন্দুদের ‘স্বস্তিক’ ও নাৎসিদের ‘হুকড ক্রস’-এ রয়েছে বড় ফারাক, বলল আমেরিকা

    দুর্দশা বিমান পরিষেবার সংস্থাতেও

    বিমানপরিষেবা সংস্থাগুলোও একই ধরনের দুর্দশার মধ্যে পড়েছে বলে জানা গিয়েছে। ১১ জুলাই, ডেল্টা এয়ার লাইনস ইনক অনুমান করে জানিয়েছে, এই বার ১০ কোটি ডলার লোকসানের সম্ভাবনা রয়েছে। মূল কারণ পর্যটকরা অলিম্পিক্সের (Paris Olympics 2024) সময় ফ্রান্সকে এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এখনও অনেকগুলি টিকিট বিক্রি হয়নি। একই পরিস্থিতিতে রয়েছে এয়ারফ্রান্স লাইনেও। খেলার সময়ে মার্কিন শহরগুলি থেকে প্যারিসে যাওয়ার জন্য বিমানপরিষেবা ১৫ শতাংশ বৃদ্ধি করেছে। আবার মূল কোম্পানি এয়ার ফ্রান্স-কেএলএম এখনও পর্যন্ত জুলাই এবং আগস্ট মাসে কমপক্ষে প্রায় সাড়ে ১৯ কোটি ডলারের রাজস্ব ক্ষতির কথা জানিয়েছে। বহু টিকিট বিক্রি হয়নি, তাই টিকিটের দাম কমে গিয়েছে। আবার ব্যবসায়ী গিলবার্ট অট জানিয়েছেন, “নিউইয়র্ক, শিকাগো, আটলান্টা এবং এলএ-র মতো প্যারিসে বিমান পরিষেবা রয়েছে। এমন শহরগুলিতে প্যারিস অলিম্পিক্সের সময় জুলাইয়ের শেষের দিকে এবং আগস্টের মধ্যে এখনও চোয়াল-ড্রপিং রিওয়ার্ড ফ্লাইটের পরিষেবাও রয়েছে।”

    ট্র্যাক-এন্ড-ফিল্ড এবং সাঁতারের মতো সবচেয়ে কাঙ্খিত খেলাগুলিতে টিকিট বুকিং করার জন্য সাধারণত কয়েক মাস পরিকল্পনার প্রয়োজন হতো। কিন্তু হঠাৎ করে স্বতঃস্ফূর্ত পর্যটকদের চাহিদা কম হওয়ায় বিরাট প্রভাব পড়তে চলেছে। অ্যাথলিটদের পরিবার এবং বন্ধুরা কিছু কিছু বুকিং করেছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share