Tag: Madhyom

Madhyom

  • Union Budget 2024: নারীশক্তির উন্নয়নে প্রাধান্য, মহিলাদের জন্য কী কী বরাদ্দ কেন্দ্রীয় বাজেটে?

    Union Budget 2024: নারীশক্তির উন্নয়নে প্রাধান্য, মহিলাদের জন্য কী কী বরাদ্দ কেন্দ্রীয় বাজেটে?

    মাধ্যম নিউজ ডেস্ক: নারীশক্তির উন্নতির লক্ষ্যে তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেটে (Union Budget 2024) একাধিক ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। মহিলাদের দক্ষতা বাড়াতে বাজেটে ৩ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মহিলারা বাড়ি কিনলে স্ট্যাম্প ডিউটিতেও ছাড়ের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। সরাসরি আর্থিক সুবিধা পাইয়ে দেওয়ার থেকে মহিলাদের আর্থ সামাজিক উন্নয়নে বাড়তি নজর দেওয়া হয়েছে।

    কী বললেন নির্মলা (Nirmala Sitharaman)

    এদিন বাজেট ঘোষণা পর্ব কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Nirmala Sitharaman) বলেন, “আমরা চাইছি মহিলারা আরও বেশি করে কর্মজগতে আসুন। সেজন্য মেয়েদের হস্টেল এবং মহিলা প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা হবে। সেখানে স্বনির্ভর গোষ্ঠী কাজ করতে পারবে। সরকার মহিলা, যুব, গরিব পিছিয়ে পড়ার দিকে নজর রাখছে। ২০১৪ অর্থ বর্ষ থেকে ২০২৫ অর্থ বর্ষ পর্যন্ত নারী কল্যাণ ও ক্ষমতায়নে বরাদ্দ ২১৮.৮০ শতাংশ বেড়েছে। এই পরিসংখ্যানে বোঝা যাচ্ছে নারী শক্তি আরও উন্নতির দিকে এগোচ্ছে।”

    মহিলাদের জন্য ঘোষণা (Union Budget 2024) 

    কর্মক্ষেত্রে মহিলাদের অংশদারিত্ব বাড়াতে একাধিক প্রকল্প ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা। বাজেটে জানানো হয়, যে মহিলারা চাকরি করেন অর্থাৎ চাকরিরত মহিলাদের থাকার জন্য হস্টেল নির্মাণ করা হবে। নতুন নতুন হোস্টেল এবং ক্রেশের মাধ্যমে কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ যাতে আরও বেশি হয়, সেদিকে নজর দেওয়া হবে বলে জানান সীতারামন (Nirmala Sitharaman)। ছোট শিশুকে রেখে মায়েদের কর্মক্ষেত্রে বেরানোটা একটু চ্যালেঞ্জের হয় সবসময়। সেকথা মাথায় রেখে অধিক ক্রেশ নির্মাণের ব্যবস্থা নিয়েছেন সীতারমন। বাজেটে মহিলাদের জন্য আরও একটা বড় ঘোষণা করা হয়েছে। মহিলাদের সম্পত্তি কেনার ক্ষেত্রে ছাড় দিচ্ছে কেন্দ্র। অর্থাৎ মহিলারা বাড়ি কেনার ক্ষেত্রে ছাড় পাবেন। কমানো হয়েছে স্ট্যাম্প ডিউটি। এদিন বাজেট প্রস্তাবের সময় দেশের কর্মশক্তিতে আরও বেশি করে মহিলাদের যোগদানের ডাক দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Budget 2024: বাজেটে কর্মসংস্থানে ৩ প্রকল্পের ঘোষণা সীতারামনের, জানুন বিশদে

    Budget 2024: বাজেটে কর্মসংস্থানে ৩ প্রকল্পের ঘোষণা সীতারামনের, জানুন বিশদে

    মাধ্যম নিউজ ডেস্ক: কর্মসংস্থান (Employment) নিয়ে বড় ঘোষণা তৃতীয় মোদি সরকারের বাজেটে (Budget 2024)। মঙ্গলবার, ২৩ জুলাই পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ঘোষণা করেন, এক মাসের বেতন দিয়ে আর্থিক সহায়তা থেকে শুরু করে উৎপাদন ক্ষেত্রে নয়া কর্মসংস্থান এবং ভাতারও। প্রধানমন্ত্রীর প্যাকেজের অংশ হিসেবেই সরকার রূপায়ন করবে এই তিন প্রকল্প। এক নজরে দেখে নেওয়া যাক, প্রকল্পগুলি কী কীঃ

    স্কিম এ – ফার্স্ট টাইমার’ (Budget 2024)

    ‘ফার্স্ট টাইমার’ স্কিমটি হল, প্রথমবার যাঁরা চাকরি করতে আসবেন, তাঁদের জন্য। এই প্রকল্প অনুযায়ী, ইপিএফওতে নাম নথিভুক্ত হলেই এক মাসের বেতন বাবদ ১৫ হাজার টাকা দেওয়া হবে। বেতনের ওই টাকা দেওয়া হবে তিনটি কিস্তিতে। প্রতি মাসে যাঁদের বেতন এক লাখ কিংবা এক লাখ টাকার মধ্যে, তাঁরাও সুবিধা পাবেন এই প্রকল্পের। এতে ২১০ লাখ যুবক উপকৃত হবেন বলে আশাবাদী কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

    স্কিম বি – উৎপাদন ক্ষেত্রে কর্মসংস্থান

    সীতারামন (Budget 2024) বলেন, এই স্কিমটি প্রথমবারের কর্মীদের কর্ম সংস্থানের সঙ্গে যুক্ত উৎপাদন খাতে অতিরিক্ত কর্মসংস্থানকে উৎসাহিত করবে। কর্মজীবনের প্রথম চার বছর তাঁদের ইপিএফও কন্ট্রিবিউশনের ক্ষেত্রে কর্মী এবং তাঁর নিয়োগ কর্তা দু’পক্ষকেই একটি নির্দিষ্ট স্কেলে ইনসেনটিভ দেওয়া হবে। সীতারামনের আশা, এই প্রকল্পে উপকৃত হবেন প্রথমবার চাকরিতে যোগ দেওয়া ৩০ লাখ যুবক ও তাঁদের নিয়োগ কর্তারা।

    আরও পড়ুন: নামমাত্র সুদে ১০ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ, বাজেটে বিশেষ ঘোষণা নির্মলার

    স্কিম সি – সাপোর্ট টু এমপ্লয়ার্স

    এটি একটি এমপ্লয়ার-ফোকাসড স্কিম। সমস্ত ক্ষেত্রে অতিরিক্ত কর্মসংস্থানে সহায়তা করবে এই প্রকল্প। এই প্রকল্পে সমস্ত অতিরিক্ত কর্মসংস্থানের ক্ষেত্রে, যাঁদের মাসিক বেতন এক লাখ টাকা কিংবা তার মধ্যে, তাঁরাই পাবেন এই প্রকল্পের সুবিধা। সরকার নিয়োগ কর্তাদের প্রতি মাসে ৩ হাজার টাকা পর্যন্ত দেবে। টাকা মিলবে দু’বছর পর্যন্ত। ইপিএফওতে তাঁদের কনট্রিবিউশনের জন্যই এই টাকাটা দেওয়া হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, “এই স্কিম (Budget 2024) ৫০ লাখ মানুষের অতিরিক্ত কর্মসংস্থানকে উৎসাহিত করবে বলে আশা করা যায়।” দেশের তরুণ প্রজন্মকে কর্মদ্যোগী করাই অন্যতম মূল লক্ষ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তাঁর সেই স্বপ্ন পূরণেই পদক্ষেপ (Employment) কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • India Export Sector: প্রথম ত্রৈমাসিকে ভারতের রফতানি ছাড়াল ২০ হাজার কোটি ডলার!

    India Export Sector: প্রথম ত্রৈমাসিকে ভারতের রফতানি ছাড়াল ২০ হাজার কোটি ডলার!

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের বাণিজ্যিক ক্ষেত্রে দারুণ সুখবর। ২০২৪-২৫ এর প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) ভারতের রফতানি (India Export Sector) ২০০ বিলিয়ন বা ২০ হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। এরফলে সরকার তার পূর্ণ-বছরের লক্ষ্যমাত্রা (Annual Target) ৮০ হাজার কোটি মার্কিন ডলারে পৌঁছানোর বিষয়ে আশা প্রকাশ করেছে। এ প্রসঙ্গে বাণিজ্য সচিব সুনীল বার্থওয়াল জুন মাসের ভারতের বাণিজ্য তথ্য প্রকাশের সময় বলেছেন, ”আমরা বেশ আনন্দিত এবং আশাবাদী যে আমরা এই বছর ৮০০ বিলিয়ন মার্কিন ডলার বাণিজ্য অতিক্রম করব।”

    রফতানির পাশাপাশি বেড়েছে আমদানিও (India Export Sector) 

    বাণিজ্য মন্ত্রকের তথ্য অনুসারে, জুন মাসে পণ্যদ্রব্য এবং পরিষেবায় ভারতের সামগ্রিক রফতানি ৬৫.৪৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে, ফলে বছরে ৫.৪% রফতানি বৃদ্ধি পেয়েছে। জানা গিয়েছে, মার্চেন্ডাইজ রফতানি ইউএসডি ৩৪.৩২ বিলিয়ন থেকে বেড়ে ইউএসডি ৩৫.২০ বিলিয়ন হয়েছে, যেখানে পরিষেবা রফতানি ইউএসডি ২৭.৭৯ বিলিয়ন থেকে ইউএসডি ৩০.২৭ বিলিয়ন হয়েছে। অন্যদিকে রফতানির পাশাপাশি জুন মাসে আমদানিও বৃদ্ধি পেয়েছে। সামগ্রিক আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ইউএসডি ৭৩.৪৭ বিলিয়ন বেড়েছে। 

    আরও পড়ুন: ভারতীয় নৌবাহিনীর রণতরী আইএনএস ব্রহ্মপুত্রে ভয়াবহ অগ্নিকাণ্ড! নিখোঁজ ১ নাবিক

    আশাবাদী সরকার 

    বিশেষত চিন, রাশিয়া, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহি এবং সিঙ্গাপুরের মতো দেশে রফতানি (India Export Sector) উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও অন্যান্য রফতানি গন্তব্যগুলির মধ্যে রয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, সৌদি আরব, নেদারল্যান্ডস এবং দক্ষিণ আফ্রিকা। দেশের সাম্প্রতিক এই রফতানি কর্মক্ষমতা দেখে সরকারের আশা প্রবল হয়ে উঠছে। এর আগে ২০২৩-২৪ আর্থিক বছরে, ভারত ৭৭৮ বিলিয়ন ডলারের রেকর্ড রফতানি করেছে, যা আগের বছরের ইউএসডি ৭৭৬.৩ বিলিয়ন থেকে সামান্য বেশি।

    সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ

    রফতানি বৃদ্ধির ক্ষেত্রে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের মধ্যে ছিল, বৈদ্যুতিন পণ্য সহ বিভিন্ন ক্ষেত্রে একটি স্কিম (PLI) চালু করা, যাতে ভারতীয় নির্মাতারা বিশ্বব্যাপী প্রতিযোগিতামুখী হয়, এবং একইসঙ্গে বিনিয়োগ আকর্ষণ করার ফলে রফতানি বৃদ্ধি ঘটে। সর্বোপরি ভারতকে বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলে একীভূত করে আমদানির উপর নির্ভরতা কমিয়ে রফতানি বাড়ানো। . 
     
      

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Union Budget 2024: নামমাত্র সুদে ১০ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ, বাজেটে বিশেষ ঘোষণা নির্মলার

    Union Budget 2024: নামমাত্র সুদে ১০ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ, বাজেটে বিশেষ ঘোষণা নির্মলার

    মাধ্যম নিউজ ডেস্ক: উচ্চ শিক্ষার জন্য পড়ুয়াদের ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার কথা বাজেটে (Union Budget 2024) ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মঙ্গলবার তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে এই প্রস্তাব রাখেন অর্থমন্ত্রী। নির্মলা সীতারামন জানিয়েছেন, উচ্চ শিক্ষায় এই ঋণ প্রতি বছর ১ লাখ পড়ুয়াকে দেওয়া হবে। আর এই ঋণ মিলবে খুবই অল্পসুদে। মাত্র ৩ শতাংশ সুদের হারে এই ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে পড়ুয়াদের। 

    শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ (Union Budget 2024)

    এবারের বাজেটে (Union Budget 2024) শিক্ষা এবং প্রশিক্ষণের জন্য মোট ১.৪ লক্ষ কোটি টাকা বরাদ্দ করার কথা উল্লেখ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ২০২৩-২৪ সালের শিক্ষার বাজেটে কেন্দ্র বরাদ্দ করেছিল মোট ১ লাখ ১২ হাজার ৮৯৯ কোটি টাকা। শিক্ষাই দেশের ভিত্তি তাই বাজেটে শিক্ষার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে, বলে মনে করছে শিক্ষামহল।

    কেন্দ্রের আশা (Union Budget 2024)

    দেশে রমরম করে বাড়ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। চাকরিক্ষেত্রে নিজেদের পরিসর বাড়াতে ম্যানেজমেন্ট ছাড়াও একাধিক কোর্সের ওপর ঝুঁকছেন ছাত্রছাত্রীরা। স্কুল জীবন শেষ করার পরই ইঞ্জিনিয়ারিং ছাড়াও, প্রযুক্তিগত শিক্ষার ওপরেই বেশি নজর দিচ্ছেন বর্তমান যুব সমাজ। এক্ষেত্রে মধ্যবিত্ত পরিবারের ভরসা শিক্ষা ঋণ (Education Loan)। তাতে বিশেষ নজর দিল কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, বর্তমানে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলো ৬.৮৫ থেকে ৯.৩৫ শতাংশের বিচারে শিক্ষাঋণ দিয়ে থাকে। সেত্রে ৩ শতাংশ সুদে ঋণ মিললে ছাত্রছাত্রীদের অনেকটাই সুবিধা হবে বলে আশাবাদী কেন্দ্র।

    বাজেটে শিক্ষা নিয়ে ঘোষণা 

    দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে উচ্চশিক্ষার জন্য ৩ শতাংশ সুদে ১০ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ (Education Loan)দেওয়ার ব্যাপারে কেন্দ্রীয় সরকার সাহায্য করবে। এর জন্য প্রতি বছর ১ লক্ষ পড়ুয়াদের ই-ভাউচার দেওয়া হবে। কেন্দ্রের অর্থ সাহায্যে রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে কেন্দ্র একটি প্রকল্প আনার কথা বলেছে এই বাজেটে (Union Budget 2024)। সেখানে পাঁচ বছর ধরে প্রশিক্ষণ দেওয়া হবে পড়ুয়াদের। প্রতি বছর ২৫ হাজার পড়ুয়াকে সাহায্য করার জন্য মডেল স্কিল স্কিমের সংশোধনের প্রস্তাব করা হয়েছে। এছাড়াও কেন্দ্র সরকার ৫০০টি প্রথমসারির সংস্থায় ১ কোটি যুবকে ইন্টার্নশিপের সুযোগ করে দেওয়ার জন্য একটি প্রকল্প চালু করবে। যার মাধ্যমে প্রতি মাসে ৫ হাজার টাকা ইন্টার্নশিপ এবং ৬ হাজার টাকার এককালীন সহায়তা করা হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Women’s T20 World Cup: অক্টোবরে বাংলাদেশে হবে মেয়েদের টি-২০ বিশ্বকাপ, আয়োজন ঘিরে চিন্তায় আইসিসি

    Women’s T20 World Cup: অক্টোবরে বাংলাদেশে হবে মেয়েদের টি-২০ বিশ্বকাপ, আয়োজন ঘিরে চিন্তায় আইসিসি

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশে অশান্তি অব্যাহত। অক্টোবর মাসে সে দেশে মেয়েদের টি২০ বিশ্বকাপের আসর বসার কথা। অক্টোবর ৩ থেকে ২০ অক্টোবর পর্যন্ত হওয়ার কথা ওই প্রতিযোগিতা। কিন্তু, ভারতের প্রতিবেশী দেশের বর্তমান অবস্থার উপর তীক্ষ্ণ নজর রেখে চলেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি (ICC)। 

    ঢাকা ও সিলেটে হবে বিশ্বকাপ খেলা (Women’s T20 World Cup)

    ১৮ দিনে ২৩টি ম্যাচ খেলবে ১০টি দল। এবছর মেয়েদের টি-টোয়েন্টি (Women’s T20 World Cup) বিশ্বকাপে অংশ নিচ্ছে ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, স্কটল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান এবং আয়োজক দেশ বাংলাদেশ। মাত্র দুটি স্টেডিয়ামে খেলা হবে। একটি ঢাকার মিরপুরে অবস্থিত শের-এ-বাংলা স্টেডিয়াম অপরটি হল সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

    গ্রুপে ‘এ’-তে রয়েছে ভারত (ICC)

    টি-টোয়েন্টি (Women’s T20 World Cup) বিশ্বকাপে ভারত গ্রুপে ‘এ’-তে রয়েছে। এই গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ও অস্ট্রেলিয়া। এই গ্রুপটি যথেষ্ট কঠিন। অন্যদিকে আয়োজক বাংলাদেশ গ্রুপ ‘বি’-তে রয়েছে। তাঁদের সঙ্গে ওই গ্রুপে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ড। বাংলাদেশ পুলিশের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, দেশের পরিস্থিতি আর কয়েক দিনের মধ্যেই স্বাভাবিক হয়ে যাবে। তবে তাতেও আইসিসির (ICC) আশঙ্কা কিছুতেই যাচ্ছে না। কারণ এর আগেও বিভিন্ন আন্দোলনের সময় দেখা গেছে, আন্দোলনের আগুন ধিকি ধিকি অনেক দিন ধরে জ্বলার প্রবণতা রয়েছে বাংলাদেশে। স্বাভাবিকভাবেই এক মাসের মধ্যে পরিস্থিতি পুরোপুরি আয়ত্তে না এলে মুখ পুড়বে বাংলাদেশের।

    পরিস্থিতির ওপর নজর আইসিসি-র

    চলতি মাসে কোটা বিরোধী আন্দোলনের জেরে দেশ জুড়ে হিংসাত্মক আন্দোলন শুরু হয়। ১৫৫ জনের বেশি মানুষের প্রাণহানি হয়। সরকার কোটা ব্যবস্থা সংস্কারের পক্ষে বলে জানায়। দেশের সুপ্রিম কোর্টের তরফেও কোটা ব্যবস্থা সংস্কার আনা হয়। তারপর আন্দোলন স্থিমিত হলেও দেশে এখনও কারফিউ রয়েছে। এখনও বন্ধ ইন্টারনেট পরিষেবা। ফলে, গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে আইসিসি। ইতিমধ্যেই, বাংলাদেশে মহিলাদের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বোর্ডের সদস্যরা। আগামী কয়েকদিনে পরিস্থিতির উন্নতি না হলে, হয়ত বিকল্প জায়গা নিয়ে ভাবনাচিন্তা করতে পারে আইসিসি।

    আরও পড়ুন: রোহিত, সূর্যকুমার, পন্থ, কে এল রাহুলের দলবদলের সম্ভাবনা জোরদার, মেগা নিলামে এবার বড় চমক

    দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড খেলবে প্রথম ম্যাচ

    আইসিসির তরকে জানা গিয়েছে, এবার দশটি ম্যাচ হবে। ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবরের মধ্যে এই ওয়ার্ম আপ ম্যাচ আয়োজিত হবে।শেষ (Women’s T20 World Cup) বিশ্বকাপে দ্বিতীয় স্থান দখল করা দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড মেয়েদের টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ খেলবে। শেষ বিশ্বকাপে জয়ী অস্ট্রেলিয়া দল ৪ অক্টোবর দ্বিতীয় ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। এদিনই তৃতীয় ম্যাচে সিলেট স্টেডিয়ামে ভারতীয় দল খেলবে  নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Budget 2024: জনমুখী বাজেট মোদি সরকারের! দাম কমছে ক্যান্সারের ওষুধ থেকে মোবাইলের

    Budget 2024: জনমুখী বাজেট মোদি সরকারের! দাম কমছে ক্যান্সারের ওষুধ থেকে মোবাইলের

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট (Budget 2024) মঙ্গলবার সংসদে পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। বাজেট অনুযায়ী, কমছে ক্যান্সারের মতো মারণ রোগের চিকিৎসা-খরচ। এর পাশাপাশি মোবাইল সরঞ্জামের দামও কমতে চলেছে। গরিব-মধ্যবিত্তদের জীবন-জীবিকা সহজ করার ভাবনাই প্রতিফলিত হয়েছে এই বাজেটে, এমনটাই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। বাজেটের পরে কোন কোন জিনিস সস্তা হল? কিসেরই বা দাম বাড়ল? তারই তালিকা রইল আমাদের প্রতিবেদনে।

    জীবনদায়ী ওষুধের দাম কমছে, মোবাইলের সরঞ্জামগুলির ওপর শুল্ক কমানো হচ্ছে প্রায় ১৫ শতাংশ

    এক কথায় জনমুখী বাজেটে (Budget 2024) সরকার জীবনদায়ী ওষুধের দাম কমিয়েছে। ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত ওষুধপত্রের দাম কমতে চলেছে। মারণ রোগের চিকিৎসায় ব্যবহৃত তিনটি গুরুত্বপূর্ণ ওষুধের ওপর থেকে কর তুলে নিয়েছে মোদি সরকার। এতে ক্যান্সারের চিকিৎসায় সাধারণ মানুষের ওপর থেকে ধকল অনেকটাই কমবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। অন্যদিকে দাম কমতে চলেছে, মোবাইল ফোন, মোবাইল ফোনের জন্য ব্যবহার করা চার্জারের। এর পাশাপাশি অন্যান্য মোবাইল সরঞ্জামেরও দাম কমছে। ভারতে এমনিতেই স্মার্ট ফোন ব্যবহার করেন প্রায় ৮০ কোটি মানুষ। মোদি সরকারের এমন সিদ্ধান্তের ফলে আগামী দিনে মোবাইল আরও সহজলভ্য হবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। মোবাইলের সরঞ্জামগুলির ওপর শুল্ক কমানো হচ্ছে প্রায় ১৫ শতাংশ।

    কমছে সোনা-রূপা- প্ল্যাটিনামের দাম (Budget 2024)

    সাধারণ মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে মোদি সরকার ঘোষণা করেছে দাম কমছে সোনা ও রূপার। মঙ্গলবার বাজেট পেশ করার সময় নির্মলা সীতারামন জানিয়েছেন, সোনা ও রূপার ওপর আমদানি শুল্ক ৬ শতাংশ কমানো হবে। ওয়াকিবহল মহলের মতে, এর ফলে সাধারণ মানুষের মধ্যে সোনা-রূপার চাহিদা আরও বাড়বে। মানুষ বেশি করে গয়না কিনতে শুরু করবেন। সোনা-রূপার সঙ্গে অন্য আরেক মূল্যবান ধাতু প্লাটিনামের ওপর থেকেও ৬.৪ শতাংশ শুল্ক কমাচ্ছে মোদি সরকার (Budget 2024)। এর ফলে দাম কমবে প্ল্যাটিনামেরও। তবে শুধু সোনা-রূপা বা প্ল্যাটিনামই নয়, দাম কমতে চলেছে নিকেল ও তামারও। এই দুটি ধাতুর ওপর থেকে সাধারণ কর একেবারেই তুলে নিয়েছে সরকার। শুধু তাই নয়, মোট ২৫টি অন্যান্য গুরুত্বপূর্ণ ধাতুর ওপর থেকেও কর সম্পূর্ণভাবে তুলে নেওয়া হচ্ছে।

    সোলার প্যানেলের দাম কমছে

    অপ্রচলিত শক্তির ব্যবহার দেশ জুড়ে বাড়ছে, এই ব্যবহারকে আরও উৎসাহ দিতে সোলার প্যানেল তৈরির জন্য ব্যবহৃত সরঞ্জামের ওপর থেকেও কর তুলে নিচ্ছে সরকার। মঙ্গলবারই বাজেট পেশ করার সময় একথা জানিয়েছেন নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। প্রসঙ্গত, মোদি সরকার আনতে চলেছে সূর্য ঘর প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বাড়ির ছাদে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যাবে। বিশেষজ্ঞদের ধারণা, অপ্রচলিত শক্তির উৎসগুলিকে আরও বেশি জনপ্রিয় করতেই মোদি সরকারের এমন ঘোষণা। সামুদ্রিক মাছ এবং অন্যান্য যে সামুদ্রিক খাবার রয়েছে সেগুলির ওপর থেকেও পাঁচ শতাংশ কর কমাচ্ছে মোদি সরকার।

    কোন কোন জিনিসের দাম বাড়ল

    অন্যদিকে যে সমস্ত জিনিসের দাম বাড়তে চলেছে সেগুলির মধ্যে উল্লেখযোগ্যভাবে রয়েছে, টেলি যোগাযোগের সরঞ্জাম। সরকার এতদিন এখানে ১০ শতাংশ কর নিত। এবার থেকে তা ১৫ শতাংশ হতে চলেছে, বলে জানা যাচ্ছে। আবার প্লাস্টিকের বিভিন্ন জিনিসপত্রের দাম বৃদ্ধি পেতে চলেছে। এর পাশাপাশি অ্যামোনিয়াম নাইট্রেটের ওপর সাড়ে সাত শতাংশ থেকে ১০ শতাংশ কর বৃদ্ধি করছে কেন্দ্র।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Protest: অশান্তি আটকাতে আরও কঠোর হবে বাংলাদেশ সরকার, জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    Bangladesh Protest: অশান্তি আটকাতে আরও কঠোর হবে বাংলাদেশ সরকার, জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    মাধ্যম নিউজ ডেস্ক: আন্দোলন থামাতে আরও কঠোর হবে বাংলাদেশ (Bangladesh Protest) সরকার। অশান্ত পরিবেশ থেকে দেশকে দ্রুত স্বাভাবিক করতে হবে, ঠিক এমনটাই বার্তা দিলেন সেই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। বাংলাদেশের সংবাদ মাধ্যম ‘বিবিসি বাংলা’-কে একটি সাক্ষাৎকার দিয়ে দেশ সম্পর্কে স্পষ্ট অবস্থান জানান তিনি। এদিকে মঙ্গলবার দুপুর ১টা থেকে ৫ টা পর্যন্ত কার্ফু শিথিল করার সিদ্ধান্ত জানিয়েছে সরকার। অবস্থার কতটা উন্নতি হয় তা দেখে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। উল্লেখ্য সংরক্ষণ নিয়ে প্রথম থেকেই ছাত্র আন্দোলনকে রুখতে কড়া পদক্ষেপ গ্রহণের কথা বলেছিলেন হাসিনা।

    কী বললেন হাসিনা (Bangladesh Protest)

    টানা সংরক্ষণ বিরোধী আন্দোলনের (Bangladesh Protest) কারণে ঢাকা সহ দেশের একটা বড় অংশ বন্ধ হয়ে পড়েছে। রাজধানীর মধ্যে ট্রেন চলাচল বন্ধ। যোগাযোগ ব্যবস্থা কার্যত বিছিন্ন। মোবাইল ইন্টারনেট পরিষেবাকে বন্ধ রাখা হয়েছে। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের আসতে বারণ করা হয়েছে। রাস্তায় রাস্তায় সেনাবাহিনী টহল দিচ্ছে। দেশে জারি করা হয়েছে কার্ফু। এই সবকিছুর প্রভাব পড়েছে দেশের শিল্প-কারখানার উপর। ইতি মধ্যে সরকার সব কিছুকে বন্ধ রাখার কথা বলেছে। সেই দেশের ব্যবসায়ী এবং রফতানিকারীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা (Sheikh Hasina) বলেছেন, “দ্রুত দেশের অবস্থার পরিবর্তন হবে। আমরা পরিস্থিতি অনেকটাই শান্ত করে এনেছি। পরিস্থিতি বিবেচনা করে কার্ফু কিছুটা শিথিল করা হবে। ছাত্ররা যা চেয়েছিলেন আদালতের রায়ে তাই নির্দেশ দেওয়া হয়েছে। আন্দোলন এবং সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের অর্থ কী? পড়ুয়াদের শান্ত থাকার আবেদন জানাই। ছাত্রদের ঢাল করে বিরোধীরা দেশের ক্ষতি সাধন করছেন। দেশের ভাবমূর্তি এবং শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য।”

    আরও পড়ুনঃ কোটা আন্দোলনের জেরে বন্ধের মুখে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য

    সুপ্রিম কোর্টের রায়ের পর কেন আন্দোলন?

    ১৯৭২ সালে তৎকালীন বাংলাদেশ সরকার, সরকারি চাকরিতে কোটা বা সংরক্ষণ ব্যবস্থা চালু করেছিল। মুক্তি যোদ্ধাদের জন্য ৩০ শতাংশ সংরক্ষণ ছিল। অন্যন্য বাকি কোটা মিলিয়ে আরও ছিল ২৬ শতাংশ। কিন্তু ২০১৮ সালে হাসিনার সরকার চাকরিতে সব রকম কোটা ব্যবস্থা তুলে দেয়। পরে বিরোধিতা করে সাত জন মুক্তিযোদ্ধা পরিবার, সেই দেশের হাইকোর্টে মামলা করেন। হাইকোর্ট হাসিনা সরকারের এই সিদ্ধান্তকে খারিজ করে দেয়। এরপর সরকার সুপ্রিমকোর্টে মামলা করে। গত রবিবার বাংলাদেশের উচ্চ আদালত রায় প্রদান করেছে যে মাত্র ৭ শতাংশ সংরক্ষণ থাকবে সরকারি চাকরিতে, বাকি নিয়োগ হবে মেধার ভিত্তিতে। সরকার পক্ষও রায়কে স্বাগত জানিয়েছে। অপরে পড়ুয়ারা এই রায়ের উপর নেতিবাচক ভাবনার প্রকাশ দেখাচ্ছেন। আন্দোলনে (Bangladesh Protest) মৃত ছাত্রদের জন্য ন্যায় বিচার তাঁরা চাইছেন বলে জানা গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Nirmala Sitharaman: বাজেটে বদলাল ইনকাম ট্যাক্স স্ল্যাব, নয়া হার কী হল জানেন?

    Nirmala Sitharaman: বাজেটে বদলাল ইনকাম ট্যাক্স স্ল্যাব, নয়া হার কী হল জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার, ২৩ জুলাই সংসদে পূর্ণাঙ্গ বাজেট পেশ করল তৃতীয় মোদি সরকার। বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। পুরানো ব্যবস্থায় আয়করের (Income Tax) ক্ষেত্রে কোনও পরিবর্তন করা না হলেও, নয়া ব্যবস্থায় হয়েছে।

    কী বললেন সীতারামন? (Nirmala Sitharaman)

    কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, “নয়া কর ব্যবস্থায় স্ল্যাবের হার বদলাবে। স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ানো হয়েছে ২৫ হাজার টাকা। আগে ছিল ৫০ হাজার টাকা। নয়া ব্যবস্থায় সেটাই বেড়ে দাঁড়িয়েছে ৭৫ হাজার টাকা।” তিনি জানান, তবে পুরনো ব্যবস্থায় স্ট্যান্ডার্ড ডিডাকশন যে ৫০ হাজার টাকা ছিল, সেটা অপরিবর্তিত থাকবে। যাঁরা পারিবারিক পেনশন পান, নয়া ব্যবস্থায় ১৫ হাজার টাকা থেকে বেড়ে তাঁদের স্ট্যান্ডার্ড ডিডাকশন হবে ২৫ হাজার টাকা। মন্ত্রী জানান, এর ফলে উপকৃত হবেন ৪ কোটি বেতনভোগী ও পেনশন হোল্ডার।

    রিভাইজড স্ল্যাব

    এই বাজেটে রিভাইজড স্ল্যাব দাঁড়াল-

    ১) ০ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত বছরে আয় করলে কোনও ট্যাক্স দিতে হবে না।

    ২) ৩ থেকে ৭ লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয় হলে ট্যাক্স দিতে হবে ৫ শতাংশ হারে।

    ৩) বাৎসরিক আয় ৭ লাখ টাকা থেকে ১০ লাখ টাকা হলে কর দিতে হবে ১০ শতাংশ হারে।

    ৪) ১০ লাখ টাকা থেকে ১২ লাখ টাকার মধ্যে হলে ট্যাক্স দিতে হবে ১৫ শতাংশ।

    ৫) ১২ লাখ টাকা থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত বার্ষিক রোজগার হলে ট্যাক্স দিতে হবে ২০ শতাংশ হারে।

    ৬) বার্ষিক আয় ১৫ লাখ টাকার ওপর হলে কর দিতে হবে ৩০ শতাংশ হারে।

    আরও পড়ুন: মোদি জমানায় স্বাস্থ্য ফিরেছে ভারতীয় অর্থনীতির, বড় খবর শোনালেন নাগেশ্বরণ

    কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Nirmala Sitharaman) বলেন, যাঁরা নয়া ব্যবস্থার আওতায় চলে আসবেন, তাঁদের সঞ্চয় হবে সাড়ে ১৭ হাজার টাকা। ১৯৬১ সালের আয়কর আইনের কমপ্রিহেনসিভ রিভিউ হবে বলেও ঘোষণা করেন তৃতীয় মোদি সরকারের অর্থমন্ত্রী। সীতারামন জানান, কর্মীদের মূল বেতনের ওপর নিয়োগকর্তারা যে টাকাটা দেন ন্যাশনাল পেনশন সিস্টেম ডিডাকশনে ১০ শতাংশ থেকে বাড়িয়ে সেটা করা হয়েছে ১৪ শতাংশ (Income Tax)। সরকারি ও বেসরকারি সর্বত্রই প্রযোজ্য হবে এই নিয়ম, জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Nirmala Sitharaman)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • North 24 Parganas: পাঁচ বছর ধরে পড়ে পড়েই নষ্ট ৪০ লক্ষের লঞ্চ, কাঠগড়ায় তৃণমূল

    North 24 Parganas: পাঁচ বছর ধরে পড়ে পড়েই নষ্ট ৪০ লক্ষের লঞ্চ, কাঠগড়ায় তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: যাত্রীদের পারাপারে সুরক্ষা দিতেই উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) হিঙ্গলগঞ্জে প্রায় ৪০ লক্ষ টাকায় কেনা হয়েছিল লঞ্চ। কিন্তু, যাত্রী পরিষেবায় তা ব্যবহার করা হয়নি। গত পাঁচ বছর ধরেই সেই লঞ্চ পড়ে পড়ে নষ্ট হতে বসেছে। সরকারি অর্থের এমন ‘অপচয়’ নিয়ে বিরোধী রাজনৈতিক দলের নেতারা তৃণমূল (Trinamool Congress) সরকারকে তুলোধনা করেছেন। তৃণমূল সরকারের এই ভূমিকায় ক্ষুব্ধ সাধারণ মানুষও।

    ৪০ লক্ষ টাকা জলে! (North 24 Parganas)

    হিঙ্গলগঞ্জ ব্লকের (North 24 Parganas) নেবুখালি ও দুলদুলি জেটিঘাটের মধ্যে যাত্রী পারাপারের জন্য লঞ্চ পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছিল। নৌকো করে ঝুঁকি নিয়ে নদী পারাপার বন্ধ করার কথা ভাবা হয়েছিল। সেই মতো ২০১৯ সালের শেষ দিকে রাজ্যের পরিবহণ দফতরের পক্ষ থেকে একটি লঞ্চ পাঠানো হয় হিঙ্গলগঞ্জে। কিন্তু, পাঁচ বছর হতে চলল এক দিনও ওই লঞ্চ যাত্রী পারাপারের কাজে লাগানো হয়নি। দীর্ঘদিন ধরে হিঙ্গলগঞ্জ বিডিও অফিসের পাশের খালে রাখা রয়েছে লঞ্চটি। সেখানে পড়ে থেকে পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে লঞ্চটি। লঞ্চের বেশিরভাগ অংশ ভেঙে গিয়েছে। নদীতে জোয়ার হলে অর্ধেকের বেশি অংশ জলে ডুবে থাকে। ভাঙাচোরা লঞ্চের ভিতরে পলি জমে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেন, এই ভাবে ৪০ লক্ষ টাকা জলে দেওয়ার কোনও মানে হয় না। এই লঞ্চ যখন কাজে লাগল না, তখন অন্য এলাকার জন্য বরাদ্দ করে দেওয়া দরকার ছিল। তাহলে আর ৪০ লক্ষ টাকা জলে যেত না।

    আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ রুখতে অভিযান সেনার, জখম এক জওয়ান

    তৃণমূল নেতা কী সাফাই দিলেন?

    লঞ্চ যখন আনা হয়, সে সময়ে হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির তৃণমূলের সহ সভাপতি ছিলেন সুদীপ মণ্ডল। বর্তমানে তিনি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। তিনি বলেন, “দুলদুলির দিকে ভাসমান জেটিঘাট থাকলেও নেবুখালির দিকে ভাসমান জেটিঘাট আজও হয়নি। এই লঞ্চ ভাসমান জেটিঘাট ছাড়া ব্যবহার করা যায় না। তাই রক্ষণাবেক্ষণ করাও সম্ভব হয়নি।”

    বিজেপি নেতৃত্ব কী বললেন?

    বিজেপি নেতা গোবিন্দ অধিকারী বলেন, “তৃণমূল (Trinamool Congress) দুর্নীতি, স্বজনপোষণ ও ব্যক্তিস্বার্থ ছাড়া কিছু বোঝে না। লঞ্চ হলে নেবুখালি-দুলদুলির মধ্যে নদী পারাপার অনেক বেশি আরামপ্রদ ও নিরাপদ হত। কিন্তু এই সরকার সুন্দরবনের প্রান্তিক মানুষের কথা ভাবে না। সরকারি সম্পত্তি যারা নষ্ট করল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • INS Brahmaputra: ভারতীয় নৌবাহিনীর রণতরী আইএনএস ব্রহ্মপুত্রে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিখোঁজ ১ নাবিক

    INS Brahmaputra: ভারতীয় নৌবাহিনীর রণতরী আইএনএস ব্রহ্মপুত্রে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিখোঁজ ১ নাবিক

    মাধ্যম নিউজ ডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেল ভারতীয় নৌবাহিনীর রণতরী ‘আইএনএস ব্রহ্মপুত্র’ (INS Brahmaputra)। জানা গিয়েছে, রক্ষণাবেক্ষণের সময় আগুন লেগে এই বিপত্তি ঘটে। বিশাল ‘গাইডেড মিসাইল ফ্রিগেট’ যুদ্ধ জাহাজটিতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে সোমবার সকালে অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। আগুন লাগার ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার জেরে নৌসেনার এক নাবিক (Indian Navy) নিখোঁজ বলে জানা গিয়েছে। তাঁর খোঁজে তল্লাশি চলছে।

    কীভাবে ঘটল এই অঘটন? (INS Brahmaputra)

    নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, মুম্বইয়ের ডকইয়ার্ডে রক্ষণাবেক্ষণের কাজ চলছিল যুদ্ধ জাহাজটিতে। রবিবার রাতের দিকে কোনও ভাবে আগুন লেগে যায় রণতরীটিতে। সোমবার সকালে আগুন নিয়ন্ত্রণে এলেও দেখা যায় জাহাজটি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুপুরের দিকে জাহাজটির একদিক হেলতে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে আরও হেলে যায়। নৌসেনার তরফে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের পর জাহাজের সকল নাবিক ও কর্মীদের উদ্ধার করা সম্ভব হলেও একজন অধস্তন নাবিকের খোঁজ এখনও মেলেনি। বর্তমানে ডকে নির্দিষ্ট বার্থে হেলানো অবস্থাতেই রয়েছে আইএনএস ব্রহ্মপুত্র। নৌবাহিনীর তরফে বিবৃতিতে বলা হয়, ”দমকলবাহিনী ও যুদ্ধজাহাজের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এর পর ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হয়। চলে স্যানিটাইজেশনের কাজ।” প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ড। তবে পিছনে কোনও নাশকতার ষড়যন্ত্র রয়েছে তা জানতে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ভারতীয় নৌসেনার তরফে। 

    আরও পড়ুন: চালু হচ্ছে মুম্বইয়ের প্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রো! কোথা দিয়ে চলবে?

    একাধিক রুদ্ধশ্বাস অভিযানের সাক্ষী আইএনএস ব্রহ্মপুত্র

    ২০২০ সালে ভারতীয় নৌসেনায় অন্তর্ভুক্ত হয় রণতরী আইএনএস ব্রহ্মপুত্র (INS Brahmaputra)। এই যুদ্ধ জাহাজ সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি ব্রহ্মপুত্র শ্রেণির প্রথম মিসাইল ফ্রিগেট জাহাজ। এই জাহাজে মোতায়েন থাকেন ৪০ আধিকারিক সহ ৩৩০ জনের নাবিকের দল। স্বল্প থেকে মাঝারি দূরত্বে আক্রমণ চালাতে সক্ষম টর্পেডোর পাশাপাশি বিমান ধ্বংসকারী ক্ষেপণাস্ত্রে সজ্জিত অত্যাধুনিক এই জাহাজ। প্রযুক্তিগত দক্ষতার দিক থেকে শত্রুকে খুঁজে নিকেশ করায় এই জাহাজের জুড়ি মেলা ভার। কলকাতার গার্ডেনরিচে তৈরি হয় ‘আইএনএস ব্রহ্মপুত্র’। ১২৫ মিটার দৈর্ঘ্যের যুদ্ধজাহাজটির ওজন ৫ হাজার ৩০০ টন। গতিবেগ ঘণ্টায় ২৭ নটিক্যাল মাইলের বেশি। এর আগে ইউরোপ, আফ্রিকা উপকূল এবং ভূমধ্যসাগরে একাধিক রুদ্ধশ্বাস অভিযানে নৌবাহিনীর সঙ্গী থেকেছে ব্রহ্মপুত্র (INS Brahmaputra)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share