Tag: Madhyom

Madhyom

  • Daily Horoscope 23 july 2024: এই রাশির জাতকদের দাম্পত্য কলহ বাড়বে

    Daily Horoscope 23 july 2024: এই রাশির জাতকদের দাম্পত্য কলহ বাড়বে

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) কর্মক্ষেত্রে মানিয়ে চলতে হবে।

    ২) দাম্পত্য কলহ বাড়বে, বাণীতে সংযম রাখুন।

    ৩) দামি উপহার পাওয়ার সম্ভাবনা।

    বৃষ

    ১) অতিরিক্ত ব্যয়ে সঞ্চয়ে বাধা।

    ২) আধ্যাত্মিক পথে শান্তি পাবেন অনেকটাই।

    ৩) শারীরিক ভোগান্তি হতে পারে, সতর্ক থাকুন।

    মিথুন

    ১) মানসিক অস্থিরতা বাড়বে, বই পড়ুন।

    ২) অর্থপ্রাপ্তির যোগ রয়েছে।

    ৩) সমাজে সম্মান বৃদ্ধি পাবে।

    কর্কট

    ১) ব্যবসায় উন্নতি যোগ, লাভের মুখ দেখবেন।

    ২) অপ্রত্যাশিত ভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা।

    ৩) সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে।

    সিংহ

    ১) কর্মে সাফল্য ও অগ্রগতি।

    ২) আর্থিক দিকে লাভবান হবেন।

    ৩) উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে।

    কন্যা

    ১) কর্মক্ষেত্রে জটিলতা কাটবে অনেকটাই।

    ২) ব্যবসা বাড়ানোর শুভ দিন, নতুন পরিকল্পনা গ্রহণ করুন।

    ৩) অনেক দিনের আশা পূরণ হতে পারে।

    তুলা

    ১) আইনি কাজ সম্পাদনের সেরা সময়।

    ২) গৃহ নির্মাণ যোগ রয়েছে।

    ৩) অর্থপ্রাপ্তি হতে পারে।

    বৃশ্চিক

    ১) কর্মস্থানে সুনাম বৃদ্ধি পাবে আপনার।

    ২) ব্যবসায় অগ্রগতির সুযোগ রয়েছে।

    ৩) শারীরিক অসুস্থতার সম্ভাবনা, জাক্তারের কাছে যেতে হতে পারে।

    ধনু

    ১) আশা ভঙ্গ হতে পারে।

    ২) ব্যবসায়িক সাফল্য বজায় থাকবে।

    ৩) সংসারে অশান্তির সম্ভাবনা।

    মকর

    ১) ঝামেলা এড়িয়ে চলতে হবে।

    ২) বিদেশ থেকে সুসংবাদ আসতে পারে।

    ৩) ব্যয় বাড়বে অনেকটাই।

    কুম্ভ

    ১) বন্ধুর আচরণে মানসিক কষ্ট।

    ২) ব্যবসা ও কর্মে সাফল্য আসবে।

    ৩) অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে।

    মীন

    ১) নিজের দুর্বলতা প্রকাশ না করাই ভালো।

    ২) ব্যবসায় টালমাটাল অবস্থা দেখা দেবে।

    ৩) চাকরিজীবীদের জন্য শুভ।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Anubrata Mondal: খাসতালুকে তৃণমূলের পার্টি অফিস থেকে সরানো হল কেষ্টর ছবি, কোন্দল প্রকাশ্যে

    Anubrata Mondal: খাসতালুকে তৃণমূলের পার্টি অফিস থেকে সরানো হল কেষ্টর ছবি, কোন্দল প্রকাশ্যে

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের কি বীরভূমে ব্রাত্য হয়ে গেলেন অনুব্রত মণ্ডল? নানুরের পার্টি অফিস থেকে তাঁর ছবি সরিয়ে দেওয়ার ঘটনায় এই বিষয় নিয়ে ফের চর্চা হতে শুরু করেছে। এমনিতেই কেষ্ট জেলে যাওয়ার পর জেলায় কাজল শেখ গুরুত্ব পেতে শুরু করেন। লোকসভা ভোটের কয়েকমাস আগেই জেলাজুড়েই অনুব্রতের ছবি সরিয়ে ফেলা হয়েছিল। যদিও তৃণমূল নেত্রী কেষ্টর (Anubrata Mondal) প্রশংসা করায় লোকসভা নির্বাচনে কেষ্ট তিহার জেলে থাকলেও তাঁর ছবি নিয়ে দড়ি টানাটানি করেননি দলেরই বিরোধী গোষ্ঠীর লোকজন। বরং, জেলাজুড়ে (Birbhum) কেষ্টর ছবিতে ছয়লাপ করে দেওয়া হয়েছিল।

    ঠিক কী ঘটেছে? (Anubrata Mondal)

    ২১ জুলাই পর ২৭ জুলাই নানুরে শহিদ দিবস পালন করা হয়। যেখান ২০১১ সালে আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ নিজে এসেছেন। এমনকী তিহার যাওয়ার আগে অনুব্রত মণ্ডলও (Anubrata Mondal) তৃণমূলের এই শহিদ স্মরণ সভার প্রধান বক্তা হিসেবে গণ্য হতেন। তবে, ২০২৪ সালে দেখা গেল অন্য চিত্র। নানুরের বাসাপাড়ার তৃণমূল কার্যলয় থেকে অনুব্রত মণ্ডলের ছবি সরিয়ে দেওয়া হয়েছে। এই কার্যালয়ের দায়িত্ব রয়েছেন কেষ্ট ঘনিষ্ঠ প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খানের। কেন সরে গেল অনুব্রত মণ্ডলের ছবি তা নিয়ে উঠছে প্রশ্ন।

    আরও পড়ুন: সুকান্ত লিড পাওয়ায় বালুরঘাটে বন্ধ নাগরিক পরিষেবা! মহকুমা শাসককে নালিশ পুরবাসীর

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    লোকসভা নির্বাচনের আগে বীরভূম সফরে মুখ্যমন্ত্রী এসে কেষ্টর প্রশংসা করেছিলেন। এতদিন তাঁকে নিয়ে দলের অন্দরে চর্চা ছিল না। তবে, নির্বাচনে বিপুল ভোটে জয় লাভের পর আবারও তাঁর ছবি সরিয়ে দেওয়ার ঘটনায় দলীয় কোন্দল ফের প্রকাশ্যে চলে এসেছে। তৃণমূলের মুখপাত্র জামসেদ আলি খান বলেন,অনুব্রতর (Anubrata Mondal) ছবি বা পোস্টার সরিয়ে নিলে গোটা বীরভূমের (Birbhum) মানুষের মন থেকে তাঁকে সরিয়ে দেওয়া অসম্ভব। এখানে অনুব্রত মণ্ডলের বাইরে কিছু নেই। কিন্তু, পার্টি অফিস থেকে কেন সরিয়ে ফেলা হল তাঁর ছবি, তা দেখছি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kalyani AIIMS: ভুয়ো নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রতারণার ফাঁদ! সতর্ক করল কল্যাণী এইমস

    Kalyani AIIMS: ভুয়ো নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রতারণার ফাঁদ! সতর্ক করল কল্যাণী এইমস

    মাধ্যম নিউজ ডেস্ক: কল্যাণী এইমস (Kalyani AIIMS) এবার ভুয়ো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে প্রতারণার ফাঁদে পা না দেওয়ার জন্য সতর্ক করল। একাধিক কর্মখালি নিয়ে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে একটি পোস্টে ব্যাপক ভাইরাল হয়েছে। দেওয়া আছে শূন্যপদের বিবরণ সহ বেতনের তালিকা। অথচ্‌ এইমস কিছুই জানে না। ঘটনায় ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। উল্লেখ্য আগেও একাধিকবার এই ভাবে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে চাকরি দেওয়ার নাম করে একাধিক সময়ে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছিল।

    ভুয়ো নিয়োগ বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে (Kalyani AIIMS)?

    সামজিক মাধ্যমে এই ভুয়ো নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাজের সময়। বেতন আকর্ষণীয়। দশম শ্রেণি পাশ হলে মিলবে ১৭ হাজার, উচ্চ মাধ্যমিক পাশ হলে মিলবে ২০ হাজার, ডিপ্লমা থাকলে সাড়ে ২১ হাজার, ডিগ্রি থাকলে ২৬ হাজার মিলবে। আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।” যোগাযোগ নম্বর দেওয়া রয়েছে। সেই সঙ্গে বিজ্ঞপ্তির মধ্যে রয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স-এর (Kalyani AIIMS) লোগো। কয়েক দিন ধরে এই পোস্ট সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।

    ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিলে জালিয়াতি হয়!

    জাল বিজ্ঞপ্তিতে (Kalyani AIIMS) দেওয়া নম্বরে ফোন করে জানা গিয়েছে, বিজয় গঙ্গোপাধ্যায় নামক এক ব্যক্তি ধরেছেন। তিনি বলেছেন, “চাকরি হয়ে গেলে বাড়ি থেকে এইমসে যাওয়া-আসা করতে গেলে যদি অসুবিধা হয়, তাহলে আমাদের কাছে থাকা-খাওয়ার ব্যবস্থা রয়েছে। নার্সিংয়ে শূন্যপদ রয়েছে চাইলে আবেদন করতে পারেন। ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিলে জালিয়াতি হয়, তাই এই ভাবে দেওয়া হয়েছে।”

    আরও পড়ুনঃ পানিহাটিতে তৃণমূলের ২ গোষ্ঠীর মধ্যে মারপিট! প্রতিবাদে থানা ঘেরাও, এলাকায় উত্তেজনা

    কর্তৃপক্ষের বক্তব্য

    এইমসের (Kalyani AIIMS) পক্ষ থেকে হাসপাতালের জনসংযোগ আধিকারিক চিকিৎসক সুকান্ত সরকার বলেছেন, “এই ধরনের কোনও বিজ্ঞপ্তি আমাদের পক্ষ থেকে দেওয়া হয়নি। এখানে শূন্যপদে নিয়োগ হবে এমন কোনও খবর আমাদের কাছে এখনও পর্যন্ত নেই। চাকরিপ্রার্থীদের অনুরোধ করবো, তাঁরা যেন অবশ্যই কল্যাণী এইমসের নিজেস্ব ওয়েবসাইট থেকে তথ্য যাচাই করে নেন। প্রতারণার ফাঁদ থেকে সকলে সাবধান থাকবেন।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kalki 2898 AD: বক্স অফিসে আরও সাফল্যের পথে ‘কল্কি’, এবার ১০০০ কোটির ক্লাবে প্রবেশ

    Kalki 2898 AD: বক্স অফিসে আরও সাফল্যের পথে ‘কল্কি’, এবার ১০০০ কোটির ক্লাবে প্রবেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: মুক্তির পর থেকেই রীতিমতো ঝড় তুলেছে নাগ অশ্বিনের সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’ (Kalki 2898 AD)। চলচ্চিত্র অভিনেতা-অভিনেত্রী হিসাবে রয়েছেন অমিতাভ বচ্চন, প্রভাস, কমল হাসান দীপিকা পাড়ুকোন। তাঁদের অভিনীত এই সিনেমা, ‘দঙ্গল’, ‘পাঠান’-এর মতো ১০০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে। কল্কি ২৮৯৮, ২০২৪ সালের ২৭ জুন মুক্তি পেয়েছিল। ভারতের পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে এই সিনেমা। তবে এটি তামিল চলচ্চিত্রটির সবচেয়ে সফল সংস্করণ ছিল। ২৩ দিনে সিনেমাটি ভারত থেকে ৬০০কোটি টাকার বেশি আয় করেছিল, এবার ২৫ দিনে ১০০০ কোটির ক্লাব ঘরে পৌঁছে গিয়েছে কল্কি।  

    ৬০০ কোটির বাজেটে ছিল (Kalki 2898 AD)

    কল্কি ২৮৯৮ হল এই বছরের সবচেয়ে সফল ছবি। ৬০০ কোটির বাজেটে তৈরি এই প্যান ইন্ডিয়া ফিল্ম মাত্র প্রথম সপ্তাহেই টাকা তুলে নিতে সক্ষম হয়েছিল। বিশ্ব বক্স অফিসে (Box Office) সফল ভাবে প্রদর্শিত হয়ে ২৫ দিন পূর্ণ করে, ১০০০ কোটিকে ছুঁয়ে ফেলতে সক্ষম হয়েছে। সারফিরা, ইন্ডিয়ান ২, কিল এবং ব্যাড নিউজ-এর মতো বেশ কয়েকটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়ে কল্কি কিছুটা মন্থর গতিতে চললেও, প্যান ইন্ডিয়া ফিল্মে এখনও ব্যাপক অর্থ উপার্জন করে চলেছে।

    কোন কোন সিনেমা ১০০০ কোটিকে অতিক্রম করেছে?

    আমির খানের ‘দঙ্গল’ হল প্রথম ছবি যেটি ১০০০ কোটির ক্লাবে প্রবেশ করেছিল। ২০১৬ সালে মুক্তি পাওয়া ছবিটি বক্স অফিসে (Box Office) মোট সংগ্রহ ছিল ২০৫১ কোটি টাকা। এরপর প্রভাসের ‘বাহুবলী ২’, দ্বিতীয় সিনেমা যা ১৮১৪ কোটির ব্যবসা পর্যন্ত পৌঁছেছিল। আবার এসএস রাজামৌলি একই মাইলফলক অর্জনের জন্য আরেকটি চলচ্চিত্র তৈরি করেছিলেন। তাঁর নির্মিত ২০২২ সালের সিনেমা ‘আরআরআর’, বক্স অফিসে ১২৮৮ কোটি টাকা আয় করেছিল। পাশপাশি ইয়াশের ‘কেজিএফ ২’-এর মোট ব্যবাসা হয়েছে ১২০৮ কোটি টাকা। পরবর্তী সময়ে শাহরুখ খান দুটি পরপর সুপারহিট সিনেমা নিয়ে আসেন। ২০২৩ সালে প্রথম ছবি ‘পাঠান’ ১০৫০.8 কোটি আয় করেছিল এবং একই বছর, ‘জওয়ান’ বিশ্ব বক্স অফিসে ১১৫২ কোটি টাকা উপার্জন করেছিল। এবার ‘কল্কি’ (Kalki 2898 AD) নিয়েও দর্শক মহলে তীব্র উন্মাদনা।

    আরও পড়ুনঃ বক্স অফিসে কল্কি-ঝড় অব্যাহত, ২৩ দিনে ৬০০ কোটি টাকার ব্যবসা

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Siliguri: ফের ডেঙ্গির থাবা শিলিগুড়িতে, এবার প্রাণ গেল শিশুর

    Siliguri: ফের ডেঙ্গির থাবা শিলিগুড়িতে, এবার প্রাণ গেল শিশুর

    মাধ্যম নিউজ ডেস্ক: ডেঙ্গিতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটল শিলিগুড়িতে। আর এটা নিয়ে তথ্য গোপনের অভিযোগ উঠল স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে। শিলিগুড়ি (Siliguri) সহ দার্জিলিং জেলায় ডেঙ্গি সংক্রমণ বাড়লেও আক্রান্তের প্রকৃত সংখ্যা প্রকাশ নিয়ে আগেই স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ছিল। এবার রবিবার শিলিগুড়ি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক শিশুর ডেঙ্গিতে (Dengue) মৃত্যুর পর সেই মৃত্যুর তথ্যও গোপন করতে চাইছে স্বাস্থ্য দফতর।

    ঠিক কী হয়েছিল? (Siliguri)

    শিলিগুড়ি (Siliguri) পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ন’বছরের জায়না খাতুন অনেক দিন ধরে জ্বরে ভুগছিল। স্থানীয় ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়ানো হলেও জ্বর কমছিল না, বাইরে থেকে এনএস -১ পরীক্ষা করালে ডেঙ্গি পজিটিভ ধরা পড়ে। শনিবার সকাল থেকে অবস্থার অবনতি হলে শিলিগুড়ি শহরের  হিলকার্ট রোডের একটি নার্সিংহোমে জায়নাকে ভর্তি করা হয়। রবিবার তার মৃত্যু হয়। নার্সিংহোমের তরফে  জানানো হয়েছে, ভর্তির সময় এই শিশু প্লেটলেট ১০ হাজারের নেমে এসেছিল। অবস্থা সঙ্কটজনক ছিল। ওই শিশুর পরিবারের দাবি, নার্সিংহোমের দেওয়া ডেথ সার্টিফিকেট মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গি হেমোরেজেনিক, কার্ডিয়াক ফেলিওর এই কথাগুলি লেখা রয়েছে।

    আরও পড়ুন: সুকান্ত লিড পাওয়ায় বালুরঘাটে বন্ধ নাগরিক পরিষেবা! মহকুমা শাসককে নালিশ পুরবাসীর

     কী বলছে স্বাস্থ্যদফতর?

    দার্জিলিং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ তুলসী প্রামাণিক ওই শিশুর মৃত্যু ডেঙ্গিতে হয়েছে তা মানতে নারাজ। তিনি বলেন, আমাদের কাছে যে ডেথ সার্টিফিকেট এসেছে,সেখানে ওই শিশুর মৃত্যুর কারণ হিসেবে পরিষ্কার লেখা রয়েছে সেপটিসেমিয়া। ডেঙ্গি না লেখা থাকে তাহলে আমরা সেটাকে ডেঙ্গিতে মৃত্যু বলে ধরতে পারি না। দার্জিলিং জেলার পতঙ্গ বাহিত রোগের দায়িত্বে থাকা ডেপুটি সিএমওএইচ-২ ডাঃআনোয়ার হোসেন বলেন, ওই শিশুর মৃত্যু ডেঙ্গিতে হয়েছে বলে শোনা যাচ্ছে। কিন্তু আমাদের কাছে এখনও সরকারিভাবে এর কোনও প্রমাণ নেই। প্রাইভেট ল্যাবগুলিতে (Siliguri) নির্দেশ দেওয়া রয়েছে, কারও ডেঙ্গি ধরা পড়লে তা সঙ্গে সঙ্গে স্বাস্থ্য দফতর পোর্টালে আপলোড করতে হবে। কিন্তু সোমবার দুপুর পর্যন্ত স্বাস্থ্য দফতরের পোর্টাল অ্যাপে জায়না খাতুন নামে কোনও ব্যক্তির ডেঙ্গি পজিটিভের রিপোর্ট নেই। কাজেই আমরা ডেঙ্গিতেই জায়নার মৃত্যু হয়েছে এটা বলতে পারছি না। নার্সিংহোমে গিয়ে প্রকৃত ঘটনা খোঁজখবর নিয়ে দেখতে হবে। 

    শিশু মৃত্যুতে শিলিগুড়িতে ডেঙ্গু আতঙ্ক

    স্বাস্থ্যদফতরের হিসেবে, গত জানুয়ারি মাস থেকে শিলিগুড়ি সহ দার্জিলিং জেলায় গত শনিবার পর্যন্ত মোট ৬৫ জন ডেঙ্গির সংক্রমণ ধরা পড়েছে। শিলিগুড়ি (Siliguri) পুরসভা এলাকায় ৩০ জন ডেঙ্গি আক্রান্ত পাওয়া গিয়েছে। জেলায় মোট সংক্রমণ ৬৫-র অর্ধেকের বেশি পঞ্চায়েত এলাকায়। মাটিগাড়া ব্লকের দুটি গ্রাম পঞ্চায়েত এলাকা মাটিগাড়া-২ ও পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত ৩০ জনেরও এরও বেশি ডেঙ্গিতে আক্রান্ত  হয়েছেন। যা নিয়ে জেলা স্বাস্থ্য বিভাগ উদ্বেগে রয়েছে। জেলাশাসক প্রীতি গোয়েল এই দুটি এলাকায় পরিদর্শন করে ডেঙ্গি (Dengue) প্রতিরোধের প্রয়োজনীয় কর্মসূচি ঠিক মতো কার্যকর করার নির্দেশ দিয়েছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weight Loss:  জানেন শরীরে ওজন নিয়ন্ত্রণে থাকলে, মেজাজও থাকবে ফুরফুরে

    Weight Loss: জানেন শরীরে ওজন নিয়ন্ত্রণে থাকলে, মেজাজও থাকবে ফুরফুরে

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বে প্রতি বছর প্রায় ২৮ লক্ষেরও বেশি মানুষ স্থূলতা বা শরীরে অতিরিক্ত ওজনের (Weight Loss) কারণে মারা যান। শরীরে অতিরিক্ত মেদ জমতে থাকলে বেশ কিছু দুরারোগ্য এবং জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। চিকিৎসক থেকে পুষ্টিবিদ, সকলেই এ বিষয়ে একমত। অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং অস্বাস্থ্যকর খাওয়াদাওয়ার জেরে শরীরে বাড়তে থাকে মেদের পরিমাণ। যা নিয়ন্ত্রণ করতে না পারলে আপনার মেজাজও হয়ে যায় খিটখিটে।

    গবেষকদের দাবি

    অতীতে ধারণা ছিল স্থূলকায় ব্যক্তিরা উদার হয়, তাঁদের মেজাজ (Weight Loss) সবসময় খুব ভালো থাকে। কিন্তু বর্তমান গবেষণায় দেখা যাচ্ছে শরীরে ওজন অতিরিক্ত বেড়ে গেলে তা আমাদের মানসিক স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলে। আবার ওজন কমে গেলেও ক্ষতিগ্রস্ত হয় মানসিক সুস্থতা। তাই দেহের ওজন নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি বলে জানিয়েছেন জার্মান ইনস্টিটিউট অফ হিউম্যান নিউট্রিশন পটসডাম-রেহব্রুকের বিজ্ঞানীরা। কমবয়সে ডায়াবিটিসে আক্রান্ত হওয়ার নেপথ্যে সরাসরি যোগ রয়েছে স্থূলতার। দেহের অতিরিক্ত মেদ থেকে ইনসুলিন ক্ষরণের পরিমাণ ব্যাহত হয়। ফলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায়। রক্তে অনিয়ন্ত্রিত শর্করা অন্যান্য বহু রোগের ক্ষেত্রে অনুঘটকের মতো কাজ করে। শরীরে যত কম পরিমাণ ফ্যাট থাকবে শরীর তত বেশি ভালো থাকবে।

    ওবেসিটি বিপাক হারে বাধা

    ওবেসিটি বা স্থূলতার সমস্যা আছে কি না, তা বোঝার এক মাত্র পদ্ধতি হল ‘বডি মাস ইনডেক্স’(বিএমআই)। ওবেসিটি গ্রাস করলে শরীরে বিপাক হার কমতে থাকে। ফলে ইনসুলিন সঠিক ভাবে কাজ করতে পারে না। টাইপ টু ডায়াবিটিস, পিসিওডি(পলিসিস্টিক ওভারি সিনড্রোম), হরমোনের ভারসাম্যহীনতার মতো নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে। ওজন হ্রাস (Weight Loss) বিপাকীয় এবং মনস্তাত্ত্বিক অবস্থার উন্নতি ঘটায়। মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। শরীর যদু স্থূলকায় হয়, বিপাক ক্রিয়ার হার কমে যায়, দেহে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় যা মস্তিষ্ককে সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্ভরযোগ্য সংকেত প্রদান করতে পারে না। জার্মানির ওই ইনস্টিটিউটে  ডিসিশন অ্যান্ড নিউট্রিশনের নিউরোসায়েন্স বিভাগের ছাত্ররা এই বিষয়টি নিয়ে গবেষণা করেছেন। ১৮ থেকে ৭৫ বছর বয়সী ৬২ জনের মধ্যে ১০ সপ্তাহ ধরে পরীক্ষা করেন তাঁরা। দেখা যায়, যাঁদের স্থূলতা কমেছে, তাঁরা অনেক বেশি অ্যাক্টিভ এবং সিদ্ধআন্ত গ্রহণে সক্রিয় ভূমিকা নিচ্ছেন। বয়ঃসন্ধিকালে স্থূলতা শুধুমাত্র শারীরিক সমস্যাই সৃষ্টি করে না বরং কিশোর-কিশোরীদের শারীরিক বিকাশ ও মানসিক স্বাস্থ্যকেও ব্যাপকভাবে প্রভাবিত করে।

  • State vs Governer: দুই বিধায়কের শপথ অসাংবিধানিক, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজ্যপালের

    State vs Governer: দুই বিধায়কের শপথ অসাংবিধানিক, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজ্যপালের

    মাধ্যম নিউজ ডেস্ক: উপনির্বাচনের জয়ী চার বিধায়কের  শপথ এখনও বাকি। তার আগে শেষ হয়েও শেষ হচ্ছে না, লোকসভা নির্বাচনের সময় জয়ী দুই বিধায়কের (State vs Governer) শপথ বিতর্ক। জানা গিয়েছে, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারের শপথ অসংবিধানিক জানিয়ে তাঁদের চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)।  

    জরিমানার হুঁশিয়ারি রাজ্যপালের (State vs Governer)

    দুই বিধায়কের জরিমানা হতে পারে বলে জানানো হয়েছে ওই চিঠিতে। স্পিকারকে ইতিমধ্যেই দুই বিধায়ক রাজভবনের চিঠির ব্যাপারে জানিয়েছেন বলে জানা গেছে। সায়ন্তিকা উপনির্বাচনে বরাহনগর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। ভগবানগোলা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন রেয়াত হোসেন সরকার। রাজভবনে যাবেন না জানিয়ে টালবাহানার পর বিধানসভায় হয় তাঁদের শপথ পাঠ করানো হয়।

    রাজ্যপালের এক্তিয়ার নিয়ে প্রশ্ন স্পিকারের (C V Ananda Bose)

    রাজ্যপাল চিঠিতে জানিয়েছেন, বিধায়কের শপথ গ্রহণের বিষয়ে রাজ্যপালের নির্দেশ পালন না করা সংসদীয় পদ্ধতি এবং সাংবিধানিক প্রক্রিয়ার পরিপন্থী। পাল্টা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, যেহেতু বিধানসভার অধিবেশন চালু আছে তাই রাজ্যপালের চিঠি মান্যতা পেতে পারে না। রুলস অফ বিজনেসের ২ নম্বর অধ্যায়ের ৫ নম্বর ধারা মেনে শপথ বাক্য পাঠ করানো হয়েছে সায়ন্তিকা এবং রেয়াতকে। রাজভবনের (C V Ananda Bose) তরফে যে চিঠি পাঠানো হয়েছে, তাতে স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে কোনও ভাবেই রুল বুকের ২ নাম্বার অধ্যায়ের ৫ নম্বর ধারা রাজ্যপালের (State vs Governer) ক্ষমতার ঊর্ধ্বে হতে পারে না। মোট ৩৭ টি বিষয় উল্লেখ করে এক্ষেত্রে কী কী হতে পারে, সে বিষয়ে তাঁদের জানানো হয়েছে।

    আরও পড়ুন: সুকান্ত লিড পাওয়ায় বালুরঘাটে বন্ধ নাগরিক পরিষেবা! মহকুমা শাসককে নালিশ পুরবাসীর

    সঠিক পদ্ধতিতে শপথ না নিয়ে বিধানসভার অধিবেশনে অংশগ্রহণ করলে প্রতিদিন তাঁদের ৫০০ টাকা করে জরিমানা দিতে হতে পারে। স্বাভাবিকভাবেই গোটা ঘটনায় বিপাকে তৃণমূলের দুই বিধায়ক।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Balurghat: সুকান্ত লিড পাওয়ায় বালুরঘাটে বন্ধ নাগরিক পরিষেবা! মহকুমা শাসককে নালিশ পুরবাসীর

    Balurghat: সুকান্ত লিড পাওয়ায় বালুরঘাটে বন্ধ নাগরিক পরিষেবা! মহকুমা শাসককে নালিশ পুরবাসীর

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি করার অপরাধে পাচ্ছেন না কোনও নাগরিক পরিষেবা। ওয়ার্ড কাউন্সিলরকে অভিযোগ জানাতে গেলেই কাউন্সিলর বলেন সুকান্ত মজুমদারকে বলেন। এমনই অভিযোগ বালুরঘাটের (Balurghat) ২৫ নম্বর ওয়ার্ডের সুকান্ত কলোনির বাসিন্দাদের। পুরসভার পরিষেবা না পেয়ে অবশেষে এলাকার বাসিন্দারা দ্বারস্থ হলেন বালুরঘাট মহকুমা শাসকের। সোমবার মহকুমা শাসকের দফতরে এলাকায় পুর পরিষেবা স্বাভাবিক করার জন্য ডেপুটেশন দেন এলাকাবাসী।

    ঠিক কী অভিযোগ? (Balurghat)

    বালুরঘাট (Balurghat) পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের সুকান্ত কলোনি এলাকায় দীর্ঘদিন ধরে আবর্জনা পরিষ্কার করা হচ্ছে না। রাস্তায় ডাঁই হয়ে পড়ে রয়েছে আবর্জনা। রাস্তায় চলাচল করতে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে। পাশাপাশি রাস্তার আলো বন্ধ থাকছে। এলাকাবাসীর অভিযোগ এ বিষয়ে পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে জানানো হলে তিনি বলছেন, লোকসভা ভোটে সুকান্ত মজুমদারকে ভোট দিয়েছেন, তাঁকে গিয়েই অভিযোগ করুন। জানা গিয়েছে, গত লোকসভা ভোটে বালুরঘাট পুরসভায় ব্যাপক জয় পায় বিজেপি। শুধুমাত্র বালুরঘাট পুরসভার ২৫ টি ওয়ার্ডে ২৫ হাজার ভোটে লিড পান বিজেপি প্রার্থী সুকান্ত  মজুমদার। এলাকাবাসীদের অভিযোগ সেই কারণেই পরিষেবা বন্ধ রেখেছে বালুরঘাট পুরসভা।  যাতে ওয়ার্ডের কাজ হয় সেই জন্য আমরা মহকুমা শাসকের কাছে অভিযোগ জানালাম।

    আরও পড়ুন: ‘অবৈধ বাংলাদেশিদের ঠাঁই দেওয়ার ভয়ংকর পরিকল্পনা’ মমতার মন্তব্যের বিরোধিতায় বিজেপি

    বিজেপি নেতৃত্ব কী বললেন?

    এই বিষয়ে বিজেপির (BJP) টাউন সভাপতি সমীর প্রসাদ  দত্ত বলেন, গত লোকসভা নির্বাচনে বিজেপি জেতার পর বালুরঘাট পুরসভার বিভিন্ন ওয়ার্ডে পরিষেবা বন্ধ করে দিয়েছেন বালুরঘাট (Balurghat) পুরসভার তৃণমূলের কাউন্সিলাররা। প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরদের কাছে কোনও বিষয়ে অভিযোগ জানাতে গেলে তৃণমূলের কাউন্সিলররা বলেন, সুকান্ত মজুমদারের কাছে যান। এমন অভিযোগ আমাদের কাছে এসেছে। যদি পুরসভার চেয়ারম্যান বা কাউন্সিলররা যদি তাঁদের কাজ না করতে পারেন তাহলে পদ ছেড়ে দিন আমরা চালিয়ে নিচ্ছি সব।

    তৃণমূল নেতৃত্ব কী সাফাই দিলেন?

    এই বিষয়ে বালুরঘাট (Balurghat) পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব থাকা কাউন্সিলর মুনমুন কর বলেন, এটা পুরোটা মিথ্যে অভিযোগ। বিজেপি আলোতে থাকার জন্য এই নোংরা কাজটা করছে। আমাদের পুরসভার প্রতিটি ওয়ার্ডে কাজ ঠিকঠাক হয়। আর আমাদের কোনও কাউন্সিলর এমন কথা বলেনি বলেই আমার বিশ্বাস। এটা বিজেপির (BJP) চক্রান্ত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mohun Bagan: মেসির বিপক্ষে খেলা, ৫ সোনার বুটের মালিক! মোহনবাগানে অসি বিশ্বকাপার জেমি ম্যাকলারেন

    Mohun Bagan: মেসির বিপক্ষে খেলা, ৫ সোনার বুটের মালিক! মোহনবাগানে অসি বিশ্বকাপার জেমি ম্যাকলারেন

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে সমস্ত জল্পনার অবসান। অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেমি ম্যাকলারেন সই করলেন মোহনবাগান সুপার জায়ান্টে (Mohun Bagan)। ২০২২ সালের কাতার বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে লিয়োনেল মেসির আর্জেন্টিনার বিরুদ্ধে খেলেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার এ লিগে পাঁচ বার সর্বোচ্চ গোলদাতা হিসেবে সোনার বুট জিতেছিলেন ম্যাকলারেন (Jamie Maclaren)। চার বছরের চুক্তিতে এবার তাঁকে নিয়েছে সবুজ-মেরুন।

    ডার্বি খেলতে মুখিয়ে আছেন জেমি (Jamie Maclaren)

    আগামী ২৯ জুলাই মোহনবাগান (Mohun Bagan) দিবসে কলকাতায় আসতে চলেছেন জেমি ম্যাকলারেন। তারপর থেকেই শুরু করবেন প্র্যাকটিস। কলকাতায় খেলা এবং মোহনবাগানে সই করার বিষয়ে ম্যাকলারেন জানিয়েছেন, “বহু বছর ধরেই আমি কলকাতা তথা ভারতীয় ফুটবল ফলো করি। আইএসএল-এ এর আগে অনেক বিশ্বমানের ফুটবলাররা খেলে গিয়েছেন বিভিন্ন ক্লাবে। তবে আমি মোহনবাগানে এসেছি ওঁদের ট্রফি জেতার খিদে দেখে। সবুজ-মেরুন সমর্থকদের সামনে মাঠে নামার জন্য মুখিয়ে আছি। আশা করি নিজে আরও ট্রফি জিততে পারব আর দলকেও আরও সাফল্য এনে দিতে পারব।” ডার্বি খেলতে মুখিয়ে আছেন জেমি (Jamie Maclaren)। তিনি বলেছেন, “এই ম্যাচ আমি আগেও দেখেছি। একটা স্টেডিয়ামে ৬০,০০০ দর্শকের সামনে খেলা যে কোনও প্লেয়ারের স্বপ্ন। আর যে দেশই হোক, কোনও ডার্বি খেলা সবসময় আমার কাছে অন্যরকম একটা অনুভূতি দেয়।” ভারতীয় খাবারও তাঁর বেশ পছন্দ জানালেন  ম্যাকলারেন।

    মোহনবাগানে তিন বিশ্বকাপার (Mohun Bagan)

    ৩০ বছর বয়সি এই স্ট্রাইকার এ লিগের ইতিহাসে সর্বাধিক (১৫৪) গোল করেছেন। গত মরসুমেই মেলবোর্ন সিটির হয়ে ২৪টি গোল করেছেন তিনি। এই ক্লাবে টানা পাঁচ বছর খেলেছেন ম্যাকলারেন (Jamie Maclaren)। ১৪২টি ম্যাচে করেছেন ১০৩টি গোল, যা ক্লাবের ইতিহাসে সর্বাধিক। মেলবোর্নের আগে পার্থ গ্লোরি ও ব্রিসবেন রোয়ার্সের মতো দলেও খেলেছেন তিনি। আইএসএলের ইতিহাসে এই প্রথম কোনও ক্লাবের জার্সিতে একসঙ্গে তিন জন বিশ্বকাপার খেলবেন। আগেই দিমিত্রি পেত্রাতোস ও জেসন কামিংস মোহন বাগানে (Mohun Bagan) ছিলেন। এ বার দলে জুড়লেন ম্যাকলারেন।  অস্ট্রেলীয় ফুটবলার বলেন, “পেত্রাতোস ও কামিংসের সঙ্গে একই দলে ও বিপক্ষে খেলার অভিজ্ঞতা আমার আছে। ওদের খুব ভাল ভাবে চিনি। তাই আবার একই দলের হয়ে নামতে ভাল লাগবে। আশা করছি তিন জনে ক্লাবকে জেতাতে বড় ভূমিকা নেব। ওরা থাকায় বাকিদের সঙ্গে মানিয়ে নিতে আমার বেশি সময় লাগবে না।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • North 24 Parganas: পানিহাটিতে তৃণমূলের ২ গোষ্ঠীর মধ্যে মারপিট! প্রতিবাদে থানা ঘেরাও, এলাকায় উত্তেজনা

    North 24 Parganas: পানিহাটিতে তৃণমূলের ২ গোষ্ঠীর মধ্যে মারপিট! প্রতিবাদে থানা ঘেরাও, এলাকায় উত্তেজনা

    মাধ্যম নিউজ ডেস্ক: পানিহাটিতে (North 24 Parganas) তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক মারপিট, অফিস ভাঙচুর এবং প্রতিবাদে খড়দা থানা ঘেরাও-এর ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। জানা গিয়েছে, তৃণমূল (TMC) কাউন্সিলর এবং যুব নেতার দুই গোষ্ঠীর মধ্যে এই কোন্দলের চিত্র লক্ষ্য করা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নামানো হয়েছে পুলিশ।

    ঘটনা কীভাবে ঘটেছে (North 24 Parganas)?

    তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়িয়েছে পানিহাটি( North 24 Parganas) পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড রেল পার্ক এলাকায়। অভিযোগ, রবিবার রাতে তৃণমূল কর্মী রানা বিশ্বাসকে মারধর করে আরেক তৃণমূল কর্মী পরিতোষের গোষ্ঠীর লোকজন। এরপর দোষীদের গ্রেফতারের দাবিতে খড়দা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান তৃণমূল কাউন্সিলর প্রবীর ভট্টাচার্যের দলবল। কিন্তু সোমবার সকালে, পাল্টা আক্রান্ত তৃণমূল কর্মী-সমর্থকেরা অভিযুক্ত যুব তৃণমূল নেতা বুবাই মল্লিকের অফিসে ব্যাপক ভাঙচুর চালায়। কার্যত অফিসে ঢুকে দুষ্কৃতীরা ভাঙচুর করে জিনিসপত্র বাইরে বের করে দেয়। চেয়ার, টেবিল, কাচের দরজায় ভাঙচুর করে। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

    তৃণমূল কাউন্সিলরের বক্তব্য

    তৃণমূল নেতা এবং কাউন্সিলর (North 24 Parganas) প্রবীর ভট্টাচার্য এই সংঘর্ষ সম্পর্কে বলেছেন, “তৃণমূল করি তাই আমাদের দায়িত্ব আছে। এলাকার মানুষ এতটাই ক্ষিপ্ত হয়ে রয়েছেন যে তার ফলাফল স্বরূপ এই প্রতিক্রিয়া দিয়েছেন। ক্রিয়ার প্রতিক্রিয়া এমনই হয়। এলাকায় দুষ্কৃতীদের ব্যাপক দৌরাত্ম্য শুরু হয়েছে। তবে তৃণমূল দল এই কাজের অনুমোদন দেয় না। প্রশাসনের কাছে আমরা অভিযোগ জানিয়েছি। মানুষের শান্তি শৃঙ্খলা চায়। বুবাই এবং পরিতোষ এলাকার গুন্ডা। তাঁদের কারণে কোনও মা-বোন সুরক্ষিত নয়। আমরা জেলা নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েছি।”

    আরও পড়ুনঃ বছরে দেড় কোটি টাকার চাকরি পেয়েও বাবা-মাকে ছেড়ে আমেরিকায় গেলেন না বাংলার যুবক

    তৃণমূল যুব নেতা বুবাই মল্লিকের বক্তব্য

    আবার যুব তৃণমূল (TMC) নেতা বুবাই মল্লিক বলেছেন, “দলের একাংশ আমাকে কাজ করতে দিচ্ছে না। আমার অফিস খুলতেও বাধা দিচ্ছে। এলাকায় (North 24 Parganas) দীর্ঘ দিন ধরে আমাকে টার্গেট করছে দলেরই কিছু দুষ্কৃতী। তৃণমূল দল যাতে আমি না করি সেই জন্য আমাকে বার বার ভয় দেখানো হচ্ছিল। আমার অফিসে ব্যাপক ভাঙচুর করেছে। এতো হুমকির মধ্যে আমি রবিবার ২১ জুলাই অনুষ্ঠানে যোগদান করেছিলাম। অভিযুক্তদের বিরুদ্ধে আমি থানায় অভিযোগ জানিয়েছি।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share