Tag: Madhyom

Madhyom

  • Mohan Bhagwat: ‘‘বিশ্বকে সুখ-শান্তির দিশা দেখিয়েছে ভারত’’, বললেন মোহন ভাগবত

    Mohan Bhagwat: ‘‘বিশ্বকে সুখ-শান্তির দিশা দেখিয়েছে ভারত’’, বললেন মোহন ভাগবত

    মাধ্যম নিউজ ডেস্ক: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) সর সঙ্ঘচালক মোহন ভাগবত (Mohan Bhagwat) বৃহস্পতিবারই তাঁর এক বক্তব্যে বলেন, ‘‘বিশ্বকে সুখ-শান্তির দিশা দেখিয়েছে ভারত।’’  তিনি জানান, করোনা মহামারীর পর থেকে সমগ্র বিশ্ব উপলব্ধি করেছে যে ভারতই সারা দুনিয়াকে শান্তি এবং সুখের দিশা দেখাতে পারে। তিনি আরও জানিয়েছেন, একমাত্র সনাতন ধর্মই মানব সভ্যতার কল্যাণের কথা ভাবে। মোহন ভাগবত (Mohan Bhagwat) তাঁর এদিনের বক্তব্যে আরও বলেন, ‘‘বিগত ২,০০০ বছর ধরে অনেক ঘটনার সাক্ষী থেকেছে গোটা পৃথিবী কিন্তু এই সমস্ত কিছুই মানব সভ্যতাকে সুখ-শান্তি-সমৃদ্ধি দিতে ব্যর্থ হয়েছে। কিন্তু একমাত্র ভারতবর্ষের চিরাচরিত জীবন পদ্ধতি, ভারতবর্ষকে নতুনভাবে সারা দুনিয়াকে সুখ-শান্তি-সমৃদ্ধির দিশা দেখাতে সক্ষম হয়েছে।

    সনাতন ধর্ম অভিজাত প্রাসাদ থেকে নয়, আশ্রম ও অরণ্য থেকে উঠে এসেছে (Mohan Bhagwat)

    বৃহস্পতিবারই সঙ্ঘ প্রধান হাজির ছিলেন, বিকাশ ভারতী নামের একটি সংগঠনের বৈঠকে। এই বৈঠকে হাজির ছিলেন গ্রামীণ স্তরের কর্মীরা। সেখানেই এই কথাগুলি বলেন সঙ্ঘ প্রধান (Mohan Bhagwat)। তিনি আরও বলেন, ‘‘সনাতন ধর্ম অভিজাত প্রাসাদ থেকে নয়, আশ্রম ও অরণ্য থেকে উঠে এসেছে। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমস্ত কিছুতেই পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের প্রকৃতি কখনও বদলায়নি।’’ তিনি আরও বলেন, ‘‘সময়ের অগ্রগতির সঙ্গে সঙ্গে আমাদের প্রয়োজন হল নতুন পথ এবং পদ্ধতিকে গ্রহণ করা।’’ মোহন ভাগবত এদিন আরও বলেন, ‘‘প্রত্যেককে মানব সভ্যতা তথা সমাজের কল্যাণের জন্য বিরামহীন কাজ করে যাওয়া উচিত।

    আমাদের মনটা এক এবং যেটা অন্য কোনও দেশে দেখা যায় না 

    তিনি আরও (RSS) বলেছেন, ‘‘উপজাতি অধ্যুষিত এলাকাগুলিতে আমাদের আরও কাজের প্রয়োজন, সেখানকার শিক্ষা এবং স্বাস্থ্য সংক্রান্ত কাজে আমাদের আরও জোর দিতে হবে।’’ বনাঞ্চলের মানুষরা শান্তিপূর্ণ এবং সরল জীবন যাপন করেন বলেও জানান তিনি। মোহন ভাগবত (Mohan Bhagwat) এদিন আরও বলেন, ‘‘বিভিন্ন পদ্ধতিতে ৩৩ কোটি দেবদেবীকে আমরা পুজো করি। ৩,৮০০ এরও বেশি ভাষা রয়েছে ভারতে, যেখানে মানুষ একের সঙ্গে অপরের কথা বলে। আমাদের খাদ্যাভাসের মধ্যেও অনেক রকমের বৈচিত্র লক্ষ্য করা যায়। এই সমস্ত কিছু সত্ত্বেও আমাদের মনটা এক এবং যেটা অন্য কোনও দেশে দেখা যায় না।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Dibrugarh Express: দুর্ঘটনার আগে বিস্ফোরণের শব্দ শুনেছিলেন ডিব্রুগড় এক্সপ্রেসের চালক! তদন্তে রেল

    Dibrugarh Express: দুর্ঘটনার আগে বিস্ফোরণের শব্দ শুনেছিলেন ডিব্রুগড় এক্সপ্রেসের চালক! তদন্তে রেল

    মাধ্যম নিউজ ডেস্ক: ডিব্রুগড় এক্সপ্রেসের (Dibrugarh Express) একজন চালক দাবি করেছেন যে ট্রেন লাইনচ্যুত হওয়ার আগে তিনি জোরালো বিস্ফোরণের আওয়াজ শুনতে পেয়েছিলেন। ইতিমধ্যে গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে রেল। গোটা ঘটনায় অন্তর্ঘাতের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না রেল। উত্তরপ্রদেশের গোন্ডাতে বৃহস্পতিবার ট্রেন লাইনচ্যুত হওয়ার পরে এমন দাবি করেন রেলের এক চালক। রেলের (Indian Railway) তরফ থেকে আনুষ্ঠানিকভাবে চালকের এই বিবৃতি স্বীকারও করে নেওয়া হয়েছে।

    ২ জন চালকই সুরক্ষিত (Dibrugarh Express)

    প্রসঙ্গত, আটটি বগি চন্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেসের (Dibrugarh Express) লাইনচ্যুত হয় মতিগঞ্জ ঝিলাই রেলওয়ে স্টেশনের কাছে। উত্তরপ্রদেশের গোন্ডা জেলায় এই দুর্ঘটনায় চারজন মানুষ মারা গেছেন এবং কুড়ি জনেরও বেশি আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তবে দুজন চালকই সুরক্ষিত রয়েছেন আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে রেলের তরফে। একজন চালক যাঁর নাম হল ত্রিভুবন তিনি দাবি করেছেন যে লাইনচ্যুত হওয়ার আগে ভয়ঙ্কর বিস্ফোরণের মতো শব্দ শুনেছেন তিনি। এই নিয়ে শুরু হয়েছে চাঞ্চল্য। রেলমন্ত্রী (Indian Railway) ইতিমধ্যে দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু ১০ লাখ টাকা এবং গুরুতর জখমদের আড়াই লাখ টাকা, কম জখমদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে। উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটিও ঘোষণা করেছে রেল গোটা ঘটনার তদন্তের জন্য।

    দুর্ঘটনার পরেই ৪০ জন সদস্যের চিকিৎসকের একটি দল হাজির হন ঘটনাস্থলে

    প্রসঙ্গত, দুর্ঘটনার পরেই ৪০ জন সদস্যের (Dibrugarh Express) চিকিৎসকের একটি দল এবং ১৫টি অ্যাম্বুলেন্স তৎক্ষণাৎ পৌঁছে যায় ঘটনাস্থলে। সেখানে হাজির হন রেলের (Indian Railway) উচ্চপদস্থ আধিকারিকরাও। দুর্ঘটনার স্থলটি লক্ষ্ণৌ থেকে দেড়শ কিলোমিটার দূরে। ইতিমধ্যে গোটা ঘটনা সকাল থেকেই নজরে রেখেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন বলেও খবর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Stree-2 Trailer: অগাস্টে মুক্তি পাবে ‘স্ত্রী-২’, আতঙ্ক নয়, এবার চান্দেরির ত্রাতা হয়ে ফিরে আসছেন ‘স্ত্রী’

    Stree-2 Trailer: অগাস্টে মুক্তি পাবে ‘স্ত্রী-২’, আতঙ্ক নয়, এবার চান্দেরির ত্রাতা হয়ে ফিরে আসছেন ‘স্ত্রী’

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০১৮ সালে সবচেয়ে হিট সিনেমা ছিল ‘স্ত্রী’। রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor) অভিনীত এই সিনেমার সিক্যুয়েল আসতে চলেছে। ‘স্ত্রী-২’ রিলিজ হবে ১৫ অগাস্ট। সিনেমার ট্রেলার (Stree-2 Trailer) ইতিমধ্যেই জিও স্টুডিওসের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। প্রযোজক সংস্থা আশা করছে ‘স্ত্রী’-র মতই স্ত্রী-২ ব্যাপক হিট হবে।

    ‘মুণ্ডহীন দানবের’ সঙ্গে লড়বে স্ত্রী (Stree-2 Trailer)

    সিনেমার ট্রেলারে (Stree-2 Trailer) দেখা যাচ্ছে শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor) পিশাচিনী স্ত্রী-র ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এবার লড়াই ‘সর-কটা’ নামে এক মুণ্ডহীন দানবের বিরুদ্ধে। এই ‘সর-কটা’ দানব ‘স্ত্রী’-কে প্রেত হতে বাধ্য করেছিল। রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, পঙ্কজ ত্রিপাঠিরা যৌথভাবে লড়বেন স্ত্রী-২ এর ভিলেন ‘সর-কটা’র সঙ্গে। শ্রদ্ধা কাপুরের চরিত্রটা রহস্যে মোড়া। স্ত্রী শেষ পর্যন্ত দেখেও শ্রদ্ধার ব্যাপারটা ঠিক বোঝা যায়নি। সেটা জানা যাবে স্ত্রী-২ দেখলে। এই ‘সর-কটা’র জন্যই স্ত্রী পেত্নী হয়ে চন্দেরি শহরের মানুষদের কষ্ট দিচ্ছিলেন।

    আগস্টেই রিলিজ হবে ‘স্ত্রী-২’(Shraddha Kapoor)

    সিনেমার ট্রেলারে (Stree-2 Trailer) বলা হচ্ছে , চন্দেরি পুরাণে স্ত্রী চলে যাওয়ার পর ‘সর-কটা’ আসার ভবিষ্যৎবাণী রয়েছে। স্ত্রী চলে যাওয়ার পর সেই ‘সর-কটা’ তাণ্ডব করবে চন্দেরি শহরে। ৫ বছর আগে ৩১ অগাস্ট ‘স্ত্রী’ রিলিজ হয়েছিল। পাঁচ বছর পর ফের অগাস্ট মাসেই রিলিজ হবে এই দ্বিতীয় ভাগ। তবে এবার ১৫ অগাস্ট রিলিজ হচ্ছে রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor), পঙ্কজ ত্রিপাঠী অপারশক্তি খুরানা, অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিনীত এই সিনেমা।

    রুপোলি পর্দা কাঁপাবে স্ত্রী-২

    সিনেমাটি কমেডি -হরর ঘরানায় বছরের সেরা সিনেমা হতে চলেছে, এমনটাই আশা করছেন সিনেমার ডিরেক্টর অমর কৌশিক। জানা গেছে, সিনেমা কর্নাটকের বিখ্যাত উপন্যাস ‘নলী বা’- এর (বাংলা অনুবাদ- কাল এস) উপরে তৈরি করা হয়েছে। এ সিনেমায় অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ত্রী-২ এ জনার চরিত্রে অভিনয় করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর চরিত্র সম্পর্কে বলেন, “সিক্যুয়েল সিনেমায় ফের অভিনয়ের সুযোগ পেয়ে আমি গর্বিত।

    আরও পড়ুন: হতাশ করেছে তৃতীয় সিজন, কী হবে মির্জাপুরের চতুর্থ সিজনে?

    এই সিনেমায় সকল চরিত্র তাদের ১০০ শতাংশ দিয়েছেন এবং এই সিনেমা পাঁচ বছর আগের সিনেমার চেয়েও বড় হিট হবে বলে আশা করছি। কত সিনেমা আসে যায়, কিন্তু স্ত্রী (Shraddha Kapoor) দর্শকদের মনে আজও অমর রয়েছে।”

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Paris Olympics 2024: অলিম্পিক্সে বিশেষ বেগনি ট্র্যাক! কতটা সাহায্য পাবেন নীরজরা?

    Paris Olympics 2024: অলিম্পিক্সে বিশেষ বেগনি ট্র্যাক! কতটা সাহায্য পাবেন নীরজরা?

    মাধ্যম নিউজ ডেস্ক:  প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) প্রস্তুতি প্রায় শেষের পথে। শেষ মুহূর্তের পরিকল্পনা সারতে ব্যস্ত ভারতীয় অ্যাথলিটরা। প্যারিস অলিম্পিক্সের অ্যাথলেটিক্স ইভেন্টগুলি হবে স্তাদ দ্য ফ্রঁস স্টেডিয়ামে। অলিম্পিক্স উপলক্ষে নতুন করে সাজানো হয়েছে স্টেডিয়াম। বসেছে নতুন হালকা বেগনি রংয়ের ট্র্যাক। সেই ট্র্যাকই অলিম্পিক্সে বাড়তি সুবিধা দিতে পারে নীরজদের (Neeraj Chopra), মনে করছে ক্রীড়া বিশ্ব। 

    নয়া ট্র্যাকের বিশেষত্ব (Paris Olympics 2024)

    আধুনিক প্রযুক্তির সাহায্যে তৈরি অলিম্পিক্সের (Paris Olympics 2024) নতুন ট্র্যাকে রয়েছে নানা বিশেষত্ব। সাধারণত লাল বা কমলা রঙের ট্র্যাক হলেও এ বারের অলিম্পিক্সে থাকছে হালকা বেগনি রঙের ট্র্যাক। প্রতিযোগিতার থিম রঙের সঙ্গে মিলিয়েই এই ট্র্যাক করা হয়েছে। সব মাঠেই তা দেখা যাবে। ইটালির সংস্থা ‘মোন্ডো’ এই ট্র্যাকের নকশা করেছে।  এই ট্র্যাকে দু’টি স্তর রয়েছে। প্রথমে রবার রয়েছে। এর ফলে পায়ের গ্রিপ শক্ত হবে, অর্থাৎ পা পিছলে যাবে না। নমনীয়তাও রয়েছে। রবারের স্তরের নীচে বায়ুভর্তি গহ্বর রয়েছে। সেগুলি লাফানোর অভিঘাত সামলাতে সাহায্য করবে এবং ভারসাম্য ধরে রাখার কাজ করবে।

    নীরজের সম্ভাবনা (Neeraj Chopra)

    টোকিওতে মাইলফলক গড়েছিলেন। জ্যাভলিনে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া (Paris Olympics 2024)। ট্র্যাক অ্যান্ড ফিল্ডের দুনিয়ায় সেটাই অলিম্পিক্সে ভারতের প্রথম ব্যক্তিগত সোনা। এবারও ভারতের সবচেয়ে বড় বাজি নীরজই। নয়া ট্র্যাক তাঁকে সুবিধা দেবে বলে অনুমান। নীরজ ইউরোপীয় সার্কিটে অনুশীলন করে অভিজ্ঞ। তিনি ‘পাওয়ার থ্রোয়ার’ নন। অর্থাৎ বর্শা ছোড়ার জন্য শরীরের উপরিভাগের বড় পেশির উপর পুরোপুরি নির্ভর করেন না। তিনি ট্র্যাকে দৌড়নোর সময়েও শক্তি সংগ্রহ করেন। এমন ভাবে শরীর নিয়ন্ত্রণ করেন, যাতে সব শক্তি কাজে লাগিয়ে বেশি দূরে ছুড়তে পারেন। মোন্ডো ট্র্যাকের গ্রিপ সাহায্য করবে নীরজকে।

    আরও পড়ুন: ২৬ জুলাই শুরু হচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ! জেনে নিন প্যারিস অলিম্পিক্সে ভারতের সূচি

    কবে নামবেন নীরজ (Neeraj Chopra)

    বিশ্ব অ্যাথলেটিক্সের পক্ষ থেকে ইতিমধ্যে পুরুষদের জ্যাভেলিন থ্রো’র সূচি ঘোষণা করা হয়েছে। এই সূচি অনুসারে, আগামী ৬ অগাস্ট থেকে যোগ্যতা অর্জনকারী পর্ব শুরু হয়ে যাবে। এর ঠিক দিন দুয়েক পর অর্থাৎ ৮ অগাস্ট ফাইনাল আয়োজন করা হবে। প্যারিস অলিম্পিক্সে নীরজের (Neeraj Chopra) কঠিন প্রতিপক্ষ হয়ে উঠতে পারেন জার্মানি এবং চেক প্রজাতন্ত্রের অ্যাথলিটরা। ২০২৪ সালে এই ভারতীয় তারকা সর্বশ্রেষ্ঠ থ্রো-য়ের বিচারে চতুর্থ স্থান অর্জন করেছেন। এই মরশুমে তাঁর সর্বশ্রেষ্ঠ পারফরম্যান্স ৮৮.৩৬ মিটার।

    জার্মানির তরুণ জ্যাভেলিন থ্রোয়ার ম্যাক্স ডেহনিং এই মরশুমের একমাত্র অ্যাথলিট যিনি ৯০ মিটার দুরত্ব অতিক্রম করেছেন। এই তালিকায় ৯০.২০ মিটার দুরত্বে জ্যাভেলিন থ্রো করে তালিকার শীর্ষে রয়েছেন তিনি। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইয়াকুব বার্ডলেচ। তিনি ৮৮.৬৫ মিটার দুরত্বে জ্যাভেলিন থ্রো করেছেন। জার্মানির জুলিয়ন বেওয়ার ৮৮.৩৭ মিটার দুরত্বে থ্রো করে তৃতীয় স্থান অর্জন করেছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Murshidabad: ১০ বছরে রেজিনগরের তৃণমূল বিধায়ক কোনও কাজ করেননি, বললেন দলেরই নেতা

    Murshidabad: ১০ বছরে রেজিনগরের তৃণমূল বিধায়ক কোনও কাজ করেননি, বললেন দলেরই নেতা

    মাধ্যম নিউজ ডেস্ক: ২১ জুলাইয়ের আগে মুর্শিদাবাদের (Murshidabad) রেজিনগর বিধানসভায় তৃণমূলের কোন্দল ফের প্রকাশ্যে চলে এল। রীতিমতো সাংবাদিক সম্মেলন করে তৃণমূল বিধায়ক এবং দলের প্রাক্তন ব্লক সভাপতি একে অপরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনলেন। যা নিয়ে জেলাজুড়ে চর্চা শুরু হয়েছে।

    ঠিক কী অভিযোগ করেছেন তৃণমূল বিধায়ক? (Murshidabad)

    বেলডাঙ্গা-২ নম্বর (Murshidabad) ব্লকের তৃণমূলের প্রাক্তন সভাপতি আতাউর রহমান দলের বিধায়ক রবিউলআলম চৌধুরীর বিরুদ্ধে টেন্ডারের দুর্নীতির অভিযোগ করেছেন। এই প্রসঙ্গে তৃণমূল বিধায়ক বলেন,  দুর্নীতির কোনও অভিযোগ প্রমাণ করতে পারলে বিধায়ক পদ ছেড়ে দেব। আসলে ওই তৃণমূল নেতার স্ত্রী পঞ্চায়েত সমিতির সভাপতি। তিনি অবৈধভাবে টেন্ডার প্রক্রিয়া করতে চাইছেন। যার ফলে বেলডাঙ্গা ২ নম্বর ব্লকের টেন্ডারে অনিয়ম হচ্ছে। উন্নয়নের থমকে গিয়েছে। যদি তাঁদের মন মতো টেন্ডার না হয় তাহলে তাঁরা বাতিল করছেন। ফেরিঘাটে টেন্ডার করা হয়নি। এর দায় পঞ্চায়েত সমিতির। যতদিন থাকব এই অবৈধ টেন্ডার মেনে নেব না, তারজন্য যেখানে যা করার দরকার আমি করব। ভাটির ব্যবসা, থানার দালালি যে দলের লোক করুক না কেন, যদি আমাদের দলের লোকও করে থাকে তাদের জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা আমি করব।

    আরও পড়ুন: পুলিশের নাকের ডগায় মাছের ভেড়িতে আত্মগোপনে সাদ্দাম, তিনদিন পর গ্রেফতার

    ১০ বছরে বিধায়ক কোনও কাজ করেননি!

    বিধায়কের সাংবাদিক বৈঠকের পর পাল্টা সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের (Trinamool Congress) বেলডাঙ্গা ২ নম্বর ব্লকের (Murshidabad) প্রাক্তন সভাপতি আতাউর রহমান। তিনি বলেন, বিগত পঞ্চায়েত নির্বাচনে বিধায়ক তৃণমূল প্রার্থীদের হয়ে ভোট করেন নি। বিধায়কের চোখের সামনেই দুর্নীতি হচ্ছে, তিনি চোখ বন্ধ করে আছেন। বিধায়কের (Trinamool Congress) উন্নয়ন তহবিলের টাকার কাজের নিয়ম মতো টেন্ডার হচ্ছে না। তিনি রবিউল আলামের কাজ নিয়েও অনেক প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, সরকার প্রতিবছর বিধায়কদের ৬০ লক্ষ টাকা করে উন্নয়ন খাতে দেন। বিগত  দশ বছরের ব্যবধানে আমরা দেখতে পাইনি কোনও পঞ্চায়েতে বা কোনও ব্লকে বিধায়ক তহবিলের টাকায় কাজ হয়েছে। বিগত ১০ বছর কোথায় কাজ করেছেন তার কোনও প্রমাণ আমাদের কাছে নেই। এখন অনলাইন ব্যবস্থা হওয়ার পর আমরা জানতে পারি বিধায়কসাহেব যে বছরের ৬০ লক্ষ টাকা পান, সেটা আন্ডারটেকিং ওয়েস্ট বেঙ্গল এগ্রো ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের পক্ষ থেকে টেন্ডার করানো হচ্ছে। তবে, এই টেন্ডার কবে হচ্ছে কোথায় হচ্ছে? কে কাজ পাচ্ছেন? সেই কাজ দেখভালের জন্য ইঞ্জিনিয়ার কবে আসছেন, কাজের পরিধি কী রয়েছে তার কোন কিছুই জানা নেই।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • CESC Bill Hike: চড়া হারে বিদ্যুতের বিল! প্রতিবাদে সভা করতে চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ বিজেপি

    CESC Bill Hike: চড়া হারে বিদ্যুতের বিল! প্রতিবাদে সভা করতে চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্য জুড়ে লাগাম ছাড়া বিদ্যুৎ বিল (CESC Bill Hike)। এই অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে এবার ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চায় বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার সেই সভার অনুমতির দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন উত্তর কলকাতার বিজেপি নেতা তমোঘ্ন ঘোষ (BJP in Calcutta High Court)। শুক্রবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। 

    তমোঘ্ন ঘোষের বক্তব্য

    এ প্রসঙ্গে তমোঘ্ন ঘোষের বক্তব্য, ”চড়া হারে বিদ্যুতের বিল (CESC Bill Hike) আসছে। একতরফা ভাবে সিইএসসি গ্রাহকদের থেকে বেশি টাকা নিচ্ছে। তার প্রতিবাদে মিছিল, বিক্ষোভ কর্মসূচি করবে বিজেপি। কিন্তু আবেদন করা সত্ত্বেও পুলিশ সেই অনুমতি দিচ্ছে না। অনুমতি না দিয়ে বিজেপির আবেদন ঝুলিয়ে রেখেছে।” এরপর বৃহস্পতিবার বিজেপিকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ।   

    শুভেন্দু অধিকারীর দাবি 

    কলকাতায় চুপিসারে বিদ্যুতের বিল (CESC Bill Hike) বাড়াচ্ছে সিইএসসি, এমন গুরুতর অভিযোগ আগেই করেছে বিজেপি। এ প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি ছিল, বিগত কয়েক মাস ধরে অস্বাভাবিক হারে বিদ্যুতের বিল বাড়ানো হচ্ছে কলকাতায়। মূলত ভোটের মধ্যে কোথাও দ্বিগুণ বা তিনগুণ হারে বিল বাড়ানো হয়েছে। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে হাইকোর্টে (BJP in Calcutta High Court) মামলা দায়ের করেছেন তমোঘ্ন ঘোষ। 

    আরও পড়ুন: নিটের প্রশ্নফাঁসের প্রভাব কতটা? প্রমাণ মিললে তবেই রি-টেস্ট, জানাল শীর্ষ আদালত

    ২১ জুলাইয়ের পরের দিনই প্রতিবাদ সভা করতে চায় বিজেপি 

    প্রসঙ্গত, ২১ জুলাই (রবিবার) তৃণমূলের ‘শহিদ সমাবেশ’ কর্মসূচি রয়েছে ধর্মতলা চত্বরে, এই ভিক্টোরিয়া হাউসের সামনেই। আর তার পরের দিনই ওই স্থানে সভা করতে চায় বিজেপি। অর্থাৎ বিদ্যুতের বিল বৃদ্ধির (CESC Bill Hike) প্রতিবাদে ২২ জুলাই বিজেপির প্রতিবাদ মিছিল। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বিজেপি দফতর থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত মিছিলের কর্মসূচি বিজেপির। যদিও শুক্রবার আদালতে মামলাটির শুনানির পরেই চূড়ান্ত হবে সিদ্ধান্ত।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Chandipura Virus: নয়া আতঙ্ক চণ্ডীপুরা ভাইরাস! সংক্রমণ ছড়াচ্ছে শিশুর শরীরে, জানেন কী এটি?

    Chandipura Virus: নয়া আতঙ্ক চণ্ডীপুরা ভাইরাস! সংক্রমণ ছড়াচ্ছে শিশুর শরীরে, জানেন কী এটি?

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশে নতুন আতঙ্কের নাম চণ্ডীপুরা ভাইরাস (Chandipura Virus)। গুজরাটে (Gujarat) হু হু করে ছড়াচ্ছে এই ভাইরাসের সংক্রমণ। এই ভাইরাস সাধারণ ভাবে শিশুদের কাবু করছে। এখনও পর্যন্ত এই ভাইরাসে সংক্রমিত ১৪ জনের মৃত্যুর আশঙ্কা রয়েছে। মোট ১৫টি জেলায় এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, রাজ্যে প্রায় ২৬ জন সন্দেহজনক আক্রান্তের খোঁজ মিলেছে।

    চণ্ডীপুরা ভাইরাস নিয়ে সতর্কতা (Chandipura Virus)

    বুধবার গুজরাটের স্বাস্থ্য দফতরের তরফে বলা হয়েছে, চণ্ডীপুরা ভাইরাসে আক্রান্ত ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। অরাবলি জেলার হিম্মতনগর গ্রামের এক হাসপাতালে শিশুটি চিকিৎসাধীন ছিল। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছিল। রিপোর্টে জানা যায়, সে চণ্ডীপুরা ভাইরাসে আক্রান্ত। এই ভাইরাসে আরও ২৯ জন আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। মৃতেরা সবরকাঁটা, আরাবলি, মেহসানা, মহিসাগড়, রাজকোট, আহমেদাবাদ, মরবির বাসিন্দা। গুজরাট ছাড়া এখনও পর্যন্ত মধ্যপ্রদেশ, বিহার. অন্ধ্রপ্রদেশ ও মহারাষ্ট্রে আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। ফলে দেশজুড়ে চাঁদিপুরা ভাইরাসের লক্ষণ ও নিয়ন্ত্রণ নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।

    চণ্ডীপুরা ভাইরাস কী (Chandipura Virus)

    ১৯৬৫ সালে প্রথমবার মহারাষ্ট্রের চণ্ডীপুরা গ্রামে এই ভাইরাসের (Chandipura Virus) অস্তিত্ব টের পাওয়া যায়। তারপরেই গ্রামের নামে ভাইরাসের নামকরণ হয়। এই ভাইরাসের আক্রান্তদের জ্বর, এনসেফালাইটিস, খিঁচুনি, ডায়রিয়া, মাথাব্যথা, বমির মতো উপসর্গ দেখা যায়। এই রোগ মূলত মশা থেকে ছড়ায় বলে জানা গিয়েছে। নয়মাস থেকে ১৪ বছর বয়সিরা সব থেকে বেশি আক্রান্ত হয় এই ভাইরাসে। বর্ষাকালেই এই ভাইরাসের প্রকোপ সবথেকে বেশি দেখা যায় বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

    চণ্ডীপুরা ভাইরাসের প্রধান উপসর্গ (Chandipura Virus)

    বমিভাব: এই ভাইরাসে আক্রান্ত দেয় গা পাক দিয়ে বমি হয়। ঘন ঘন বমির জেরে শরীর দুর্বল হয়ে পড়ে

    খিঁচুনি ও কাঁপুনি দিয়ে জ্বর: তীব্র জ্বরের পাশাপাশি খিঁচুনিও শুরু হয় ছোট বাচ্চাদের।

    অচৈতন্য হয়ে যাওয়া: অনেক সময় এই ভাইরাসে আক্রান্ত হলে ঘন ঘন অজ্ঞান হয়ে যাওয়া বা অচৈতন্য হয়ে যাওয়ার লক্ষণ দেখা যায়।

    আরও পড়ুন: উত্তরপ্রেদেশে উল্টে গেল ডিব্রুগড় এক্সপ্রেসের অন্তত ১০ টি কামরা

    গুজরাট (Gujarat) স্বাস্থ্য দফতরের জানিয়েছে, এই ভাইরাস ছোয়াঁচে নয়। তবে গত কয়েকদিনে যে হারে ভাইরাসে (Chandipura Virus) আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে তাতে একে হাল্কাভাবে নেওয়া উচিত নয় বলেই জানানো হয়েছে। সকলকে সতর্ক থাকার কথাও বলা হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • NEET-UG Paper Leak: নিটের প্রশ্নফাঁসের প্রভাব কতটা? প্রমাণ মিললে তবেই রি-টেস্ট, জানাল শীর্ষ আদালত

    NEET-UG Paper Leak: নিটের প্রশ্নফাঁসের প্রভাব কতটা? প্রমাণ মিললে তবেই রি-টেস্ট, জানাল শীর্ষ আদালত

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্তমানে সংবাদ শিরোনামে রয়েছে নিটের প্রশ্ন ফাঁস (NEET-UG Paper Leak) দুর্নীতি। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানিতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় স্পষ্ট করে দিলেন যে, নিট পরীক্ষায় প্রশ্নফাঁসের কারণে ব্যাপক পরিসরে প্রভাব পড়েছে বলে যদি কোনও পোক্ত প্রমাণ পাওয়া যায়, একমাত্র সে ক্ষেত্রেই পুনরায় পরীক্ষা নেওয়া যেতে পারে।

    নিটকাণ্ডে সুপ্রিম রায় (Supreme Court) 

    ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার প্রশ্নফাঁস (NEET-UG Paper Leak) বিতর্কে পুনরায় পরীক্ষার দাবিতে ৪০টিরও বেশি আবেদন জমা পড়েছিল শীর্ষ আদালতে। যদিও প্রশ্নফাঁসের বিষয়টি এনটিএ অস্বীকার করেছে ইতিমধ্যেই। তাঁদের দাবি, কোথাও কোনও প্রশ্নপত্র চুরি হয়নি। যদিও সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পর ইতিমধ্যেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে একাধিকজনকে গ্রেফতার করেছে। সম্প্রতি গ্রেফতার করা হয়েছে এক ইঞ্জিনিয়ারকেও। এ প্রসঙ্গে কেন্দ্রীয় এজেন্সি শীর্ষ আদালতে দাবি করেছিল, প্রশ্নপত্র ফাঁস হলেও তা স্থানীয় এলাকাতেই ফাঁস হয়েছে। বড় পরিসরে ফাঁস হয়নি। আর সুপ্রিম কোর্ট (Supreme Court) কার্যত এই বিষয়টিকেই গুরুত্ব দিয়েছে। 
    এ প্রসঙ্গে এদিন প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, “শুধুমাত্র ২৩ লাখ পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ পরীক্ষার্থী ভর্তি হবেন, এই কারণে আমরা পুনরায় পরীক্ষার (NEET-UG Paper Leak) নির্দেশ দিতে পারি না। পুনরায় পরীক্ষা যদি নিতে হয়, তবে তার জন্য পোক্ত প্রমাণ থাকতে হবে যে, গোটা পরীক্ষা ব্যবস্থাতেই এর প্রভাব পড়েছে।”

    আরও পড়ুন: ফের ভূস্বর্গে গুলির লড়াই! জঙ্গি সংঘর্ষে ডোডায় আহত দুই সেনা

    নিটকাণ্ডে পটনার তিন চিকিৎসক আটক 

    অন্যদিকে নিটের প্রশ্ন ফাঁসের (NEET-UG Paper Leak) তদন্তে নেমে বৃহস্পতিবার ভোরে পটনা এমস হাসপাতালের তিন জন চিকিৎসককে আটক করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল থেকেই তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, তিন জনেই ২০২১ সালে চিকিৎসক হিসাবে কর্মজীবন শুরু করেন। পটনা এমসে এই তিন জনের ঘর সিল করে দিয়েছে সিবিআই। তাঁদের ল্যাপটপ এবং মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     
     
  • Dibrugarh Express Derailed: উত্তরপ্রেদেশে উল্টে গেল ডিব্রুগড় এক্সপ্রেসের অন্তত ১০টি কামরা

    Dibrugarh Express Derailed: উত্তরপ্রেদেশে উল্টে গেল ডিব্রুগড় এক্সপ্রেসের অন্তত ১০টি কামরা

    মাধ্যম নিউজ ডেস্ক: এক মাস হতেই ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। ১৭ জুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কেড়ে নিয়েছিল বহু প্রাণ। এই ঘটনার এক মাস পরেই ১৮ জুলাই উত্তরপ্রদেশের গোন্ডায় ঘটল ফের ট্রেন দুর্ঘটনা। চণ্ডীগড় থেকে ডিব্রুগড়গামী ডিব্রুগড় এক্সপ্রেসের (Dibrugarh Express Derailed) অন্তত দশটি কামরা লাইনচ্যুত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এই রেল দুর্ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যু এবং একাধিক ব্যক্তির আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। জানা গেছে গোন্ডা এবং জিলাহি এলাকার মাঝে পিকাউড়া এলাকায় এই ট্রেন দুর্ঘটনা ঘটেছে। কী কারণে এই দুর্ঘটনা তা জানা যায়নি।

    অ্যাকশনে যোগী আদিত্যনাথ (Dibrugarh Express Derailed)

    রেলের তরফে আপাতত একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। যে কটি বগি লাইনচ্যুত হয়েছে তার মধ্যে চারটি এসি বগি রয়েছে। এক যাত্রী বলেন, “কপাল ভালো, এবারের দুর্ঘটনায় (Dibrugarh Express Derailed) বেশি প্রাণহানি হয়নি। অনেকেই আহত হয়েছেন, তবে মৃত্যুর সংখ্যা খুব বেশি হওয়ার কথা নয়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দ্রুত পুলিশকে ঘটনাস্থলে পৌঁছে (Dibrugarh Express Accident) উদ্ধারকাজে হাত লাগানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি রেল দফতরের আধিকারিকদেরও তিনি অনুরোধ করেছেন, যাতে দ্রুত যাত্রীদের উদ্ধার করে তাঁদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া যায়।

    হেল্পলাইন নম্বর চালু (Dibrugarh Express Accident)

    দুর্ঘটনার পর অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও পরিস্থিতির উপর নজর রাখছেন। কর্তৃপক্ষের সঙ্গে তিনি যোগাযোগ রাখছেন এবং খবর নিচ্ছেন বলে এক্স হ্যান্ডেলে জানিয়েছেন হিমন্ত। ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনার (Dibrugarh Express Accident) পর উত্তর পূর্ব রেলের তরফে বেশ কয়েকটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। ডিব্রুগড়ের জন্য ৯৯৫৭৫৫৫৯৬০, তিনসুকিয়ার জন্য ৯৯৫৭৫৫৫৯৫৯, সিমালগুড়ির জন্য ৮৭৮৯৫৪৩৭৯৮, মারিয়ানির জন্য ৬০০১৮৮২৪১০, ফুরকাটিঙের জন্য ৯৯৫৭৫৫৫৯৬৬ এবং কমার্শিয়াল কন্ট্রোলের জন্য ৯৯৫৭৫৫৫৯৮৪। গুয়াহাটি স্টেশনের জন্যও তিনটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বরগুলি হল ০৩৬১২৭৩১৬২১, ০৩৬১২৭৩১৬২২, ০৩৬১২৭৩১৬২৩। লউখউ স্টেশনে জন্য ৮৯৫৭৪০৯২৯২ ও গোন্ডা স্টেশনের জন্য ৮৯৫৭৪০০৯৬৫ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। এ দিনের দুর্ঘটনার পর বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে।

    রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

    প্রসঙ্গত ঠিক এক মাস আগে গত ১৭ জুন ডাউন কাঞ্জনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছিল। মৃত্যু হয়েছিল ১১ জনের। ২ দিন আগেই এসেছিল এই দুর্ঘটনার রিপোর্ট। তাতে বলা হয়েছিল ট্রেন চালক ও স্টেশন মাস্টারদের প্রশিক্ষণের অভাবের কথা। এছাড়াও ট্রেন চালানোয় নানা ত্রুটির কথা উল্লেখ করা হয়েছিল। এই ঘটনার স্মৃতি মোছার আগেই ফের (Dibrugarh Express Derailed) ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় রেলের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠে গেল।

     

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Malda: লোডশেডিংকে কেন্দ্র করে অগ্নিগর্ভ মানিকচক, গুলি চালাল পুলিশ, গুলিবিদ্ধ দুই আন্দোলনকারী

    Malda: লোডশেডিংকে কেন্দ্র করে অগ্নিগর্ভ মানিকচক, গুলি চালাল পুলিশ, গুলিবিদ্ধ দুই আন্দোলনকারী

    মাধ্যম নিউজ ডেস্ক: তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। তার সঙ্গে দোসর হয়েছে লোডশেডিং। আর এই দুর্ভোগ একদিন বা দুদিন নয়, টানা এক মাস ধরেই পরিষেবা ব্যাহত। যার জেরে রাস্তায় নেমে আন্দোলন করছিলেন সাধারণ মানুষ। আর সেই আন্দোলনকে ছত্রভঙ্গ করতেই পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে। দুজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার (Malda) মানিকচক এলাকায়।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Malda)  

    এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের বিরুদ্ধে মানিকচকের (Malda) শেখপুরা, চণ্ডীপুরসহ ১০টি জায়গায় চলছিল পথ অবরোধ। টায়ার জ্বালিয়েও বিক্ষোভ দেখান অনেকে। অবরোধকারীরা বলেন, রাতে বিদ্যুৎ চলে যেত। দিনের বেলায় আসত। এক মাস ধরে এই সমস্যা চলছিল। তাই, বাধ্য হয়ে রাস্তা অবরোধে সকলে সামিল হয়েছিল। পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশকে ঘরবন্দি করে মারধর করে বিক্ষোভকারীরা। হামলার জেরে আক্রান্ত হয়েছেন আইসি-সহ বেশ কয়েক জন পুলিশ কর্মী। পুলিশের গাড়িু ভাঙচুর চালানো হয়। অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালিয়েছে বলে অভিযোগ। পুলিশের গুলিতে দু’জন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরে, ঘটনাস্থলে বিশাল বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। কী কারণে গুলি চালাতে হল পুলিশকে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার রিপোর্ট তলব করেছে নবান্ন।

    আরও পড়ুন: পুলিশের নাকের ডগায় মাছের ভেড়িতে আত্মগোপনে সাদ্দাম, তিনদিন পর গ্রেফতার

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “মানুষের পুলিশ-প্রশাসনের (Police Fire) ওপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে। রাজ্যের বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে পুলিশ। এই ঘটনা আরও একবার তা প্রমাণ করল।”  তৃণমূলের তরফে জানানো হয়েছে, অভিযুক্তদের তরফে বিভাগীয় তদন্ত হবে। তৃণমূল মুখপাত্র তথা কলকাতার কাউন্সিলর অরূপ চক্রবর্তী বলেন, “এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বিভাগীয় তদন্ত হবে অভিযুক্তদের বিরুদ্ধে।” মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র এই প্রসঙ্গে বলেন, “গত কয়েক দিন ধরে মানিকচক এলাকার বেশ কিছু এলাকায় রাতে বিদ্যুৎ না থাকায় সমস্যা হচ্ছিল। আমি বহু বার ডিভিশনাল অফিসারকে বলেছিলাম সমস্যা মেটাতে। তা সত্ত্বেও সমস্যা মেটেনি। নুরপুর, শেখপুরা, চণ্ডীপুরে বিদ্যুৎ না থাকার কারণে অবরোধ হয়েছিল। আমি অবরোধকারীদের অনুরোধ করায় তাঁরা অবরোধ তুলে নিয়েছিলেন। কিন্তু এনায়েৎপুরের মানুষজন অবরোধে অনড় ছিলেন। পুলিশের গুলি চালানোর (Police Fire) যে ঘটনা ঘটেছে তা কাম্য নয়। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share