Tag: Madhyom

Madhyom

  • PM Modi: “লোকসভায় রাহুল গান্ধীর মতো আচরণ করবেন না”, এনডিএ-র বৈঠকে বললেন মোদি

    PM Modi: “লোকসভায় রাহুল গান্ধীর মতো আচরণ করবেন না”, এনডিএ-র বৈঠকে বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: “লোকসভায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মতো আচরণ করবেন না।” মঙ্গলবার এনডিএ-র (NDA) পার্লামেন্টারি বৈঠকে সাফ জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর এই প্রথম এনডিএর সাংসদদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মোদি। সেখানেই লোকসভায় কী রকম আচরণ করতে হয়, নয়া সাংসদদের সেই বিষয়ে পরামর্শ দিতে গিয়ে রাহুলের প্রসঙ্গ টানেন প্রধানমন্ত্রী।

    বিরোধীদের কটাক্ষ মোদির (PM Modi)

    একজন চা-বিক্রেতা কীভাবে পর পর তিনবার প্রধানমন্ত্রী পদে বসলেন, কীভাবেই বা তিনি ছুঁয়ে ফেললেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহর লাল নেহরুর রেকর্ড, এদিনের বৈঠকে সেই কাহিনিও শোনান নব নির্বাচিত এনডিএ সাংসদদের। বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, “বিরোধীপক্ষের সদস্যদের পূর্বপুরুষ (নিশানায় নেহরু-গান্ধী পরিবার) প্রধানমন্ত্রী ছিলেন। তাই তাঁরা নিজেদের বৃত্তের বাইরের লোকজনকে খুব একটা মান্যতা দেন না।”

    সাংসদদের কী পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী?

    তিনি বলেন, “আপনারা সবাই পড়াশোনা করে এসে যে কোনও বিষয়ে বিস্তারিত কথা বলুন, আলোচনায় অংশ নিন।” প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “সাংসদদের তাঁদের এলাকায় জনসাধারণের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে।” জনকল্যাণে কেন্দ্রীয় সরকার যেসব প্রকল্প চালু করেছে, সেগুলি সম্পর্কেও জনগণকে অবহিত করার পরামর্শও দেন প্রধানমন্ত্রী। কোনও না কোনও ক্ষেত্রে দক্ষতা অর্জনের পরামর্শও এনডিএ (NDA) সাংসদদের দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের পর সংসদের উভয় কক্ষে ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। এরই মাঝে এনডিএর সাংসদদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।

    আর পড়ুন: রাশিয়া সফরে যাচ্ছেন মোদি, আমেরিকাকে ঠিক কোন বার্তা দিতে চাইছে ভারত?

    বৈঠকের শেষে, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, “এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী সাংসদদের অনেক পরামর্শ দিয়েছেন।” তিনি বলেন, “পার্লামেন্টে রাহুল গান্ধীর ভাষা ঠিক ছিল না। তাই বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন সংসদে আমাদের এমন আচরণ করা উচিত নয়।” তিনি বলেন, “নিয়ম মেনে প্রত্যেক সাংসদকে হাউসে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের কাজকে বেশি করে গুরুত্বও দিতে বলেছেন তিনি।”

    রিজিজু বলেন, “প্রধানমন্ত্রী আজ আমাদের একটি গুরুত্বপূর্ণ মন্ত্র দিয়েছেন। তিনি বলেছেন, দেশের সেবা করতেই জনগণ নির্বাচন করেছেন সাংসদদের। তাই দলমত নির্বিশেষে দেশের কাজকেই তাঁদের প্রাধান্য দেওয়া উচিত।” পরিবেশ, সমাজ, রাজনীতি – যাঁর যে বিষয়ে আগ্রহ, তাঁর সেই বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত বলেও মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী (PM Modi)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • T20 World Cup 2024: “বিরাট-রোহিত” দুই ভাই, ঘোষণা বিশ্বকাপজয়ী পুত্রের মায়ের

    T20 World Cup 2024: “বিরাট-রোহিত” দুই ভাই, ঘোষণা বিশ্বকাপজয়ী পুত্রের মায়ের

    মাধ্যম নিউজ: ডেস্ক: তিনি রত্নগর্ভা। নাম তাঁর পূর্ণিমা শর্মা। বিশ্বকাপজয়ী ভারতীয় টি-২০ ক্রিকেট (T20 World Cup 2024) দলের অধিনায়ক রোহিত শর্মার মা। তিনি এতদিন ছিলেন পর্দার আড়ালে। ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর তিনি একটি ইনস্টাগ্রাম পোস্ট করেন। সেই ছবির উপর লেখা, “সর্বকালের টি-টোয়েন্টির দুই সেরা ক্রিকেটার। মেয়ে কাঁধে। সারাদেশ তাঁর পিছনে। ভাই তাঁর পাশে।”

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Purnima Sharma (@purnima_1203)

    ইন্টাগ্রামে পোস্ট করলেন রোহিতের মা (Rohit Sharma)

    ছবিতে দেখা যাচ্ছে রোহিত শর্মার কাঁধে রয়েছে তাঁর মেয়ে এবং বিরাট কোহলি জাতীয় পতাকা জড়িয়ে তাঁর পাশে। দুজনের হাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) ট্রফি। এই ছবি অনেক ইঙ্গিত বহন করছে। এক দশকের বেশি সময়ের বিশ্বকাপের ট্রফির খড়া কাটিয়ে আবেগের বন্যায় ভেসেছে পুরো ক্রিকেট দল থেকে শুরু করে গোটা দেশ। ওয়ানডে থেকে শুরু করে টেস্ট ক্রিকেটের বিশ্বকাপ, সবেতেই ফাইনালে হারের কষ্টটা এতদিন জমাট বেঁধে ছিল। টি-২০ বিশ্বকাপের ফাইনালে সাউথ আফ্রিকাকে পরাজিত করতেই সেই আবেগ গলে কান্নায় পরিণত হয় গোটা দলের। ক্রিকেট দুনিয়ার সেরা দুই ব্যাটসম্যান বিরাট কোহলি এবং রোহিত শর্মা (Rohit Sharma)। দেশের প্রয়োজনে কঠিন পরিস্থিতিতে বহু ম্যাচ জিতিয়েছেন। ১৬ বছর একসঙ্গে খেলেছেন। দুজনেই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব করেছেন। তবু দুজনের কপালে একসঙ্গে জোটেনি বিশ্বকাপ। একদিকে কোহলি যেমন স্ত্রীকে ফোন করেছিলেন, তেমনই রোহিত ডাগআউটে জড়িয়ে ধরেছিলেন স্ত্রীকে। আসলে তাঁদের খারাপ সময়ে পাশে থেকেছেন তাঁরা। স্ত্রীদের অবদান, ত্যাগ নেহাত কম নয়। অনুষ্কা শর্মাই বিরাট কোহলিকে ফিটনেসের মন্ত্র শিখিয়েছিলেন। অনুষ্কা শর্মা, ঋতিকা সাজদেরা মাঠে লড়াই করেন না ঠিকই, কিন্তু মাঠের বাইরে তাদের অবদান কম নয়।

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Virat Kohli (@virat.kohli)

    আবেগে ভাসলেন ভারতের ক্রিকেটাররা  (T20 World Cup 2024)

    রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনের ঝুলিতেই একটি করে বিশ্বকাপ রয়েছে। কিন্তু একসঙ্গে বিশ্বজয় করা হয়নি তাঁদের। ১৬ বছর একসঙ্গে খেলার পর এবার একসঙ্গে (T20 World Cup 2024) বিশ্বকাপ জিতলেন। তাঁদের লেখা উপন্যাসে মুখবন্ধ জুড়ে দিলেন রোহিতের মা। ওই ইনস্টাগ্রাম পোস্টের কয়েকটি শব্দ তাঁদের ক্যারিয়ারকে প্রতিফলিত করে। বিশ্বকাপ জেতার পর অধিনায়ক রোহিত শর্মা শিশুর মত মাটিতে শুয়ে পড়েছিলেন। জয়ের স্বাদ চেখে দেখেছেন পিচের মাটি খেয়ে।

    আরও পড়ুন: রোহিতকে ধন্যবাদ, টার্গেট দিলেন কোহলিকে! বিশ্বজয়ের পর আবেগে ভাসলেন দ্রাবিড়

    বিরাট কোহলি আবার শিশুর মত মাঠ জুড়ে দৌড়ে বেরিয়েছেন। সতীর্থদের সঙ্গে নাচে মেতেছেন। শেষ ওভারে জয়ের স্বাদ এনে দিয়েছিলেন যিনি, সেই হার্দিককে কম কটাক্ষের শিকার হতে হয়নি। তাঁর চোখেও ছিল জল। এমনকি বিশ্বকাপ জয়ের পরেই আর আন্তর্জাতিক স্তরে  টি-২০ খেলবেন না বলে জানিয়ে দেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Juvenile Arthritis: ১৬-র আগেই হাঁটুর ব্যথা, দৃষ্টিশক্তিতেও সমস্যা! বার্ধ্যকের রোগে কেন কাবু সন্তান? 

    Juvenile Arthritis: ১৬-র আগেই হাঁটুর ব্যথা, দৃষ্টিশক্তিতেও সমস্যা! বার্ধ্যকের রোগে কেন কাবু সন্তান? 

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    বয়স বাড়লে বাড়ে হাঁটু আর কোমরের সমস্যা (Juvenile Arthritis)। সকালে ঘুম থেকে উঠে হাঁটাচলা করতেও হয় অনেক সমস্যা। তার পাশপাশি চোখে সুক্ষ্ম জিনিস দেখতেও সমস্যা হয়। কিন্তু বার্ধ্যকের এই সব সমস্যা যদি দেখা দেয় পরিবারের একরত্তির শরীরে! চিকিৎসকেরা জানাচ্ছেন, সাবধান! অবহেলা করলে জীবনভর ভোগান্তি থাকবে। এমনকী শিশুর শারীরিক ও মানসিক বিকাশও থমকে যেতে পারে।

    কী রোগের জন্য এই আশঙ্কা চিকিৎসকদের? (Juvenile Arthritis)

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, জুভেনাইল আর্থরাইটিস রোগের প্রকোপ বাড়ছে! বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, বিশ্বের অধিকাংশ দেশের শিশুদের মধ্যে এই রোগের প্রকোপ দেখা দিচ্ছে। পরিবারকে আরও সতর্ক হতে হবে। হাড়ের এই রোগ হল এক ধরনের বাত। সাধারণত বয়স বাড়লে আর্থরাইটিসের মতো বাতের ব্যথা দেখা দেয় (Knee Pain)। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে, ১৬ বছরের কম বয়সী শিশুদের মধ্যেও এই রোগের দাপট বাড়ছে। জুভেনাইল আর্থরাইটিস শিশুদের জন্য খুবই বিপজ্জনক বলে জানাচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ।

    কীভাবে জানা যাবে এই রোগ?

    শিশুরোগ বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, জুভেনাইল আর্থরাইটিসে (Juvenile Arthritis) আক্রান্ত হলে শিশুদের শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা বা যন্ত্রণা দেখা দেবে। বিশেষত হাঁটুতে ব্যথা হবে। মাঝেমধ্যে কনুই, হাঁটু, পায়ের গোড়ালি ফুলে যাবে। লাল হয়ে যাবে। সন্তান জুভেনাইল আর্থরাইটিসে আক্রান্ত কিনা, তা বোঝার সহজ উপায়, সন্তানের ঘুম থেকে ওঠার পরে হাঁটাচলা। এমনই জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, এই রোগে আক্রান্ত হলে শিশুর ঘুম থেকে উঠে হাঁটতে বিশেষ অসুবিধা হবে। নিয়মিত এই সমস্যা দেখা গেলে সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন শিশুরোগ বিশেষজ্ঞদের একাংশ।

    পাশপাশি, তাঁরা জানাচ্ছেন, জুভেনাইল আর্থরাইটিস (Juvenile Arthritis) থাকলে শিশুদের দৃষ্টিশক্তিতে বিশেষ সমস্যা হয়। তাই চোখের সমস্যা বাড়লে সতর্ক হতে হবে বলেও মত বিশেষজ্ঞ মহলের। তাছাড়া, এই রোগে আক্রান্ত হলে শিশুর একাধিক ত্বকের সমস্যা এবং জ্বর হয়। বারবার জ্বর হওয়া এবং দেহের বিভিন্ন অংশ ফুলে যাওয়ার মতো উপসর্গ দেখা দিলে সতর্ক হতে হবে‌। তাঁরা জানাচ্ছেন, আর্থরাইটিস হাড়ে সবচেয়ে বেশি প্রভাব ফেলে। ফলে এই রোগে আক্রান্ত হলে, শিশুর বিকাশে বাধা ঘটে। শিশুর ওজন কোনও ভাবেই না বাড়লে, খাওয়ার পরিমাণ একেবারেই কমিয়ে দিলে এবং সব সময়ে ক্লান্ত থাকা, এই রোগের অন্যতম লক্ষণ বলেও জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ।

    কী পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞ মহল? (Juvenile Arthritis)

    জুলাই মাস জুভেনাইল আর্থরাইটিস অ্যাওয়ারনেস মাস (Juvenile Arthritis Awareness Month)! তাই চিকিৎসক মহল এই রোগ নিয়ে লাগাতার প্রচার ও সচেতনতা কর্মসূচি করছেন। তাঁরা জানাচ্ছেন, অসচেতনতার জেরেই শিশুদের ভোগান্তি বাড়ছে। পরিবারের কেউ আর্থরাইটিসে আক্রান্ত থাকলে অভিভাবকদের বিশেষ সতর্ক থাকা জরুরি। কারণ এই রোগ বংশানুক্রমিক ভাবে হয়। তাই যদি পরিবারের কেউ এই রোগে আক্রান্ত হয় আর শিশুদের মধ্যে সামান্য এই রোগের লক্ষণ দেখা দেয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞেরা। এছাড়া, শিশুর খাদ্যাভ্যাস ও জীবন যাপন খুব গুরুত্বপূর্ণ। হাড়ের রোগ (Knee Pain) রুখতে ক্যালসিয়াম ও ভিটামিন সি সমৃদ্ধ খাবার নিয়মিত খাওয়া জরুরি। তাহলে এই ধরনের রোগ প্রতিরোধ সহজ হবে‌। শিশুর শরীরে রোগ প্রতিরোধ শক্তি থাকলে যে কোনও সমস্যা সহজে মোকাবিলা করা যায়। তাই শিশুকে নিয়মিত দুধ, ডিম, লেবু, কলার মতো ভিটামিন সি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারে অভ্যস্ত করাতে হবে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • CV Ananda Bose: “সরকারের সমর্থনে হিংসা চলছে রাজ্যে”, চোপড়া ইস্যু নিয়ে তোপ রাজ্যপালের

    CV Ananda Bose: “সরকারের সমর্থনে হিংসা চলছে রাজ্যে”, চোপড়া ইস্যু নিয়ে তোপ রাজ্যপালের

    মাধ্যম নিউজ ডেস্ক: চোপড়াকাণ্ডের খবর পেয়ে মঙ্গলবার সকালে রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose) শিলিগুড়ি পৌঁছান। ঠিক ছিল সড়কপথে তিনি চোপড়া পৌঁছবেন। ঠিক ছিল, চোপড়াকাণ্ডের আক্রান্ত এবং তাঁদের পরিবারের সঙ্গে তিনি কথা বলবেন। কিন্তু, আচমকা তাঁর চোপড়া সফর বাতিল হয়ে যায়। তিনি ফের শিলিগুড়ি থেকে দিল্লি ফিরে যান। তবে, আচমকা কেন তাঁর সফর বাতিল হল তা জানা যায়নি।

    চোপড়া নিয়ে রাজ্য সরকারকে তুলোধনা (CV Ananda Bose)

    এদিন শিলিগুড়ি সার্কিট হাউসে বসে চোপড়াকাণ্ড নিয়ে রাজ্যপাল (CV Ananda Bose) রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। যেভাবে প্রকাশ্যে মহিলার ওপর হামলার ঘটনা ঘটেছে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, “যে সমাজ মহিলাদের রক্ষা করতে পারে না, সেই সমাজ সভ্যসমাজ বলে গণ্য হয় না। সরকারের সমর্থনে হিংসা চলছে রাজ্যে।” রাজ্যপালের এই বক্তব্যে তৃণমূল সরকার যথেষ্ট বিড়ম্বনায় পড়েছে বলে রাজনৈতিক মহল মনে করছে।

    আরও পড়ুন: রাজ্যের থেকে কেড়ে নেওয়া হোক পুলিশের দায়িত্ব, বাংলায় ৩৫৫ ধারা জারির দাবি শুভেন্দুর

    চোপড়ায় ঠিক কী ঘটেছিল?

    রবিবারই চোপড়ার (Chopra Incident) লক্ষ্মীপুরে হওয়া একটি ঘটনার ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা যায়, এক তরুণ এবং এক তরুণীকে রাস্তায় ফেলে একছড়া কঞ্চি দিয়ে বেধড়ক মারছেন এক ব্যক্তি। মার খেতে খেতে  প্রায় গুটিয়ে যাওয়া তরুণীকে চুলের মুঠি ধরে টেনে এনে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে আবার চলছে মার। স্থানীয় সূত্রে জানা যায়, ওই মহিলা বিবাহিত। তবে, তিনি এক ব্যক্তির সঙ্গে চলে যান। পরে ফিরে এলে তাঁদের কাছে ১০ হাজার টাকা জরিমানা চাওয়া হয়। টাকা না দিলে এলাকায় (Chopra Incident) থাকতে দেওয়া হবে না ফতোয়া দেওয়া হয়। তার পরও সেই টাকা না দেওয়ায় রাস্তায় ফেলে মারধর করা হয় তাঁদের। পরে, জানা যায়, ভিডিও যিনি তাঁদের মারছিলেন, তাঁর নাম তাজিমুল ইসলাম ওরফে জেসিবি। তিনি তৃণমূল নেতা। তবে এলাকায় পরিচিত চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের ঘনিষ্ঠ বলে। আর এই বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজ্যজুড়ে সমালোচনা শুরু হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Rituparna Sengupta: ‘‘৭০ লক্ষ টাকা ফেরত দিতে চাই’’, রেশন দুর্নীতি মামলায় জানালেন ঋতুপর্ণা!

    Rituparna Sengupta: ‘‘৭০ লক্ষ টাকা ফেরত দিতে চাই’’, রেশন দুর্নীতি মামলায় জানালেন ঋতুপর্ণা!

    মাধ্যম নিউজ ডেস্ক: রেশন বণ্টন দুর্নীতি মামলায় আবারও নয়া মোড়। মঙ্গলবার ইডি সূত্রে জানানো হয়েছে রেশন বণ্টন দুর্নীতি (Ration Scam) মামলায় ইডির জিজ্ঞাসাবাদের পরই ৭০ লক্ষ টাকা ফেরত দিতে চেয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। 

    আগে কী ঘটেছিল? (Ration Scam) 

    রেশন দুর্নীতি কাণ্ডে গত ১৯ জুন ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। আইনজীবীকে সঙ্গে নিয়ে ইডি দফতরে যান অভিনেত্রী। পাঁচ ঘণ্টা পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতর থেকে থেকে বেরিয়ে ঋতুপর্ণা দাবি করেছিলেন, ‘রেশন দুর্নীতি’র সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। তাঁর কাছে যা নথি চাওয়া হয়েছিল, তা তদন্তকারীদের দিতেই তিনি এসেছেন। ইডি সূত্রের খবর, ব্যাঙ্কে লেনদেনের তথ্যর উপর নির্ভর করে জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে ইডি তলব করেছিল। কারন, রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া এক অভিযুক্তের সঙ্গে ঋতুপর্ণার আর্থিক লেনদেনের তথ্য তদন্তকারীরা হাতে পেয়েছেন বলে দাবি করেছিলেন এক ইডি আধিকারিক। ওই সূত্র মারফত আরও জানা যায়, ওই অভিযুক্তের সঙ্গে প্রায় কোটির অঙ্কে আর্থিক লেনদেন হয়েছে একটি সংস্থার, যার প্রোপ্রাইটর হিসাবে নাম রয়েছে অভিনেত্রী ঋতুপর্ণার। সেই লেনদেন সম্পর্কে জানতেই ঋতুপর্ণাকে তলব করে ইডি। কিন্তু এর দুসপ্তাহের মধ্যেই এবার ৭০ লক্ষ টাকা ফেরত দিতে চাওয়ার কথা জানালেন ঋতুপর্ণা। 

    আরও পড়ুন: মস্কো সফরের পরেই ভিয়েনা যাওয়ার পরিকল্পনা মোদির! কেন জানেন?

    ঋতুপর্ণার বক্তব্য (Rituparna Sengupta) 

    এ প্রসঙ্গে অভিনেত্রী ইডি আধিকারিকদের জানিয়েছেন, সিনেমার পারিশ্রমিক বাবদ তিনি ওই টাকা নিয়েছিলেন। কিন্তু ওই টাকা যে রেশন দুর্নীতির (Ration Scam), তা তিনি জানতেন না। আইনজীবী মারফত তিনি ইডির আধিকারিকদের টাকা ফেরতের বিষয়ে জানিয়েছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। তবে শুধু ঋতুপর্ণাই নয়, এর আগে অভিনেত্রী শতাব্দী রায়, অভিনেতা বনি সেনগুপ্ত এবং সুপারস্টার মিঠুন চক্রবর্তীও ইডিকে টাকা ফেরত দিয়েছেন।   
    উল্লেখ্য, এটাই প্রথমবার নয়, এর আগেও অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক নয়ছয়ের মামলায় নাম জড়িয়েছিল অভিনেত্রীর (Rituparna Sengupta)। ২০১৯ সালে রোজভ্যালি মামলায় তাঁকে তলব করেছিল কেন্দ্রীয় এজেন্সি। সেসময় তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হয়েছিলেন ঋতুপর্ণা। আর এবার রেশন দুর্নীতিতে নাম জড়িয়ে ইডির মুখোমুখি অভিনেত্রী। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lancet Global Study: অর্ধেক ভারতীয়ই শারীরিকভাবে ‘আনফিট’! দাবি ‘ল্যানসেট গ্লোবাল স্টাডি’ রিপোর্টের

    Lancet Global Study: অর্ধেক ভারতীয়ই শারীরিকভাবে ‘আনফিট’! দাবি ‘ল্যানসেট গ্লোবাল স্টাডি’ রিপোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয়দের ফিটনেস নিয়ে সম্প্রতি একটি রিপোর্ট সামনে এসেছে গ্লোবাল হেলথ জার্নালে। ল্যানসেট গ্লোবাল স্টাডির (Lancet Global Study) ওই সমীক্ষা অনুসারে, অর্ধেক ভারতীয়ই শারীরিকভাবে ‘আনফিট’। বিশেষজ্ঞদের মতে, এমন তথ্য রীতিমতো উদ্বেগের। ওই সমীক্ষায় আরও দেখা গিয়েছে, প্রাপ্তবয়স্ক ভারতীয়দের মধ্যে অর্ধেকের চেয়ে বেশি সংখ্যক নাগরিকই পর্যাপ্ত পরিমাণে শরীর চর্চা করেন না এবং শরীর চর্চার ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও-এর যে নির্দেশিকা রয়েছে, তা কোনওভাবেই তাঁরা মেনে চলেন না। যার কারণে শারীরিকভাবে অক্ষম হয়ে পড়ছেন তাঁরা শারীরিকভাবে অক্ষমতার দিক থেকে ভারতীয় পুরুষদের থেকে মহিলাদের হার অনেক বেশি। ওই রিপোর্ট অনুসারে দেখা যাচ্ছে, পুরুষদের মধ্যে শারীরিকভাবে আনফিট ৪২ শতাংশ এবং মহিলাদের মধ্যে এই সংখ্যা ৫৭ শতাংশ অর্থাৎ পুরুষদের তুলনায় মহিলাদের শারীরিক অক্ষমতার হার বেশি।

    ২০৩০ সালের মধ্যে ৬০ শতাংশ ভারতীয় নাগরিকই শারীরিক সক্ষমতা হারাবেন!

    সবচেয়ে উদ্বেগ ওই সমীক্ষায় (Lancet Global Study) প্রকাশিত হয়েছে যে প্রাপ্তবয়স্ক ভারতীয়দের মধ্যে শরীরচর্চার প্রবণতা একেবারেই নেই। শরীরচর্চার বিষয়ে অবহেলা করেন তাঁরা। রিপোর্টে আরও দেখা যাচ্ছে, ২০০০ সালে পুরুষদের মধ্যে শরীরচর্চা করতেন না ২২.৩ শতাংশ। ২০২২ সালে সেই হার বেড়ে দাঁড়িয়েছে ৪৯.৩ শতাংশ। অর্থাৎ উদ্বেগজনক ভাবে রিপোর্টে প্রকাশিত হয়েছে, ২০৩০ সালের মধ্যে ৬০ শতাংশ ভারতীয় নাগরিকই শারীরিক সক্ষমতা হারাবেন, শরীরচর্চা না করার জন্য।

    শরীরচর্চা নিয়ে কী বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO Health Guidelines)

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ (WHO Health Guidelines) সমস্ত প্রাপ্তবয়স্কদের প্রতি সপ্তাহে কমপক্ষে ১৫০ থেকে ৩০০ মিনিটের শরীরচর্চা করার সুপারিশ করে। প্রতিদিন গড়ে ২০ মিনিটের শরীরচর্চা যেকোনও ব্যক্তিকে শারীরিকভাবে সক্ষম করে তুলতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানিয়েছে, শারীরিকভাবে নিষ্ক্রিয়তার কারণেই প্রাপ্ত বয়স্কদের মধ্যে হৃদরোগের সম্ভাবনা (Lancet Global Study) বেড়েই চলেছে। বাড়ছে হার্ট অ্যাটাক, স্ট্রোক, টাইপ টু ডায়াবেটিস, ডিমনেশিয়া এবং ক্যান্সারের ঝুঁকি।

    ল্যানসেট গ্লোবাল স্টাডি (Lancet Global Study), ১৯৫ দেশের ওপর এই সমীক্ষা চালিয়েছিল

    ল্যানসেট গ্লোবাল স্টাডি (Lancet Global Study), ১৯৫ দেশের ওপর এই সমীক্ষা চালিয়েছিল। সমীক্ষাতে দেখা গিয়েছে, তালিকায় ভারত গোটা বিশ্বে ১২তম স্থান অধিকার করেছে। বিশ্বব্যাপী প্রাপ্তবয়স্কদের মধ্যে এক তৃতীয়াংশই শরীর চর্চা করেন না বলে ওই রিপোর্টে প্রকাশ পেয়েছে। বিশ্বের মোট জনসংখ্যার ৩১ শতাংশ অর্থাৎ প্রায় ১৮০ কোটি মানুষ ২০২২ সালে শরীরচর্চার কোনও নির্দেশিকা মানেনি। শরীরচর্চার বিষয়ে সবথেকে বেশি অবহেলার প্রবণতা দেখা যাচ্ছে এশিয়া প্রশান্ত মহাসাগরী অঞ্চলে। যেখানে ৪৮ শতাংশ মানুষই শরীরচর্চার বিষয়ে অবহেলা করেন। পশ্চিমীদেশ গুলোতে এই হার ২৮ শতাংশ। এবিষয়ে ডাক্তার প্রজ্ঞা শুক্লা বলেন, ‘‘যুব সমাজের মধ্যে ক্যান্সারের প্রবণতা বাড়ছে। শরীরচর্চা না করার জন্য।’’ একই মত ভারতীয় ডাক্তার অনুপ সারিয়ারও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Chopra: ২৮ জুন বসেছিল জেসিবির ‘ইনসাফ’ সভা! নির্যাতনের ঘটনা কার নির্দেশে ২ দিন চাপা ছিল?

    Chopra: ২৮ জুন বসেছিল জেসিবির ‘ইনসাফ’ সভা! নির্যাতনের ঘটনা কার নির্দেশে ২ দিন চাপা ছিল?

    মাধ্যম নিউজ ডেস্ক: চোপড়ায় (Chopra) মহিলা নির্যাতনের ঘটনা ঘটেছিল ২৮ জুন। কিন্তু এই ঘটনার ভিডিও সামজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ৩০ জুন, রবিবার। প্রশ্ন উঠেছে দুদিন ধরে এত বড় ঘটনা কার নির্দেশে চাপা ছিল? কার ভয়ে এই কথা প্রকাশ্যে আসেনি? ইতিমধ্যে এই প্রশ্ন এখন সকলের মুখে। যদিও মূল অপরাধী জেসিবি তাজমুলকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার আদালতে তোলা হলে, বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। তাঁর বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে বলে জানিয়েছেন এই কেসের সরকারি আইনজীবী সঞ্জয় ভাওয়াল।

    ইনসাফ সালিশি সভা(Chopra)!

    সরকারি আইনজীবী সঞ্জয় ভাওয়াল বলেছেন, “যিনি অভিযোগ করেছেন তিনি এসআই, তাঁর নাম সঞ্জিত ঘোষ। তাঁর বক্তব্য তিনি একটি ভিডিও ক্লিপ পান, যেখানে দেখা গিয়েছে, একজন ব্যক্তি অপর আরেক মহিলা এবং পুরুষকে মাটিতে ফেলে লাঠি দিয়ে বেধড়ক মারছেন। এরপর তদন্ত শুরু করেন। জানা গিয়েছে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ইনসাফ নামে একটি সালিশি সভা বসেছিল গত ২৮ জুন তারিখে। তবে এই ঘটনায় জেসিবির (JCB) প্রত্যক্ষ উপস্থিতি ছিল। নিজে খুব খারাপ ভাষায় কথা বলছিলেন এবং এরপর মারধর করেন।” আইনজীবী আরও বলেছেন, “অভিযুক্ত জেসিবির নামে আরও ১২টি মামলা রয়েছে।” এখন প্রশ্ন উঠছে এইরকম এক ব্যক্তিকে নিয়ে প্রশাসন কেন কোনও সক্রিয় ভূমিকা গ্রহণ করেনি? নাকি শাসক দলের হাত তাঁর মাথায় ছিল? কোন প্রভাবশালী তৃণমূল নেতার হাত ওঁর মাথায় রয়েছে, তাই এখন সংবাদ মাধ্যমে শোরগোল ফেলেছে। যদিও জেসিবির সম্পর্কে স্থানীয় তৃণমূল বিধায়ক হামিদুল রহমান ও জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল আগেই সাফাই দিয়েছেন।

    পুলিশের বক্তব্য (Chopra)

    ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জোবি থমাস বলেন, “আমরা ভাইরাল ভিডিও দেখে ব্যবস্থা নিয়েছি। ইতিমধ্যে একজনকে (JCB) গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনায় (Chopra) যারা জড়িত তাদের কাউকে ছাড়া হবে না। পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবেই।”

    আরও পড়ুনঃ জুতোপেটা করে বৃদ্ধাকে খুন কেতুগ্রামে! গ্রেফতার তৃণমূল নেতা

    মুসলিম রাষ্ট্রের সামজিক আচার-বিচার

    ঘটনায় চোপড়ার (Chopra) তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের ব্যাখ্যা আরও ভয়ানক ছিল। তিনি বলেছিলেন, “মুসলিম রাষ্ট্রের সামজিক আচার-বিচার হয়েই থাকে। সমাজকে খারাপ করছিল। তাই গ্রামে সালিশি বসানো হয়েছিল। তাই শাসন করতে গিয়েছিল। কিন্তু যেটা করেছে, একটু বেশি বেশি করে দিয়েছে। তার জন্য আমরাও দুঃখিত।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: রাশিয়া সফরে যাচ্ছেন মোদি, আমেরিকাকে ঠিক কোন বার্তা দিতে চাইছে ভারত?

    PM Modi: রাশিয়া সফরে যাচ্ছেন মোদি, আমেরিকাকে ঠিক কোন বার্তা দিতে চাইছে ভারত?

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্কিন চাপের কাছে নতি স্বীকার না করে ‘আক্রমণাত্মক খেলতে’ চাইছে নরেন্দ্র মোদির সরকার (PM Modi)। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের সিংহভাগের মতে, সেই কারণেই তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েই রাশিয়া (Russia) সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি।

    ভারত-রাশিয়ার পুরানো বন্ধুত্ব (PM modi)

    রাশিয়া ভারতের দীর্ঘদিনের পুরানো বন্ধু। ঠান্ডা যুদ্ধের যুগে যে বন্ধুত্বের সূচনা হয়েছিল, সেই বন্ধুত্ব আজও অটুট। অথচ এই সময়ের মধ্যে বদলেছে বিশ্বের ভূরাজনৈতিক পরিস্থিতি। পরিবর্তন হয়েছে বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপট। শুরু হয়েছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভর করে শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে রয়েছে রাশিয়ার অর্থনীতি, ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ায় সেই তেল কেনা বন্ধ করে দিয়েছে পাশ্চাত্যের বহু দেশ। ভারত যাতে রাশিয়া থেকে অপরিশোধিত তেল না কেনে, সে চেষ্টাও করেছিল জো বাইডেনের দেশ।

    অপ্রতিরোধ্য মোদির ভারত!

    অবশ্য তার পরেও রোখা যায়নি নরেন্দ্র মোদির (PM Modi) ভারতকে। বিপদের সময় স্বার্থপরের মতো ছেড়ে দেয়নি মস্কোর বন্ধুত্বের হাত। বরং আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে নিয়মিত তেল কিনে গিয়েছে নয়াদিল্লি। এবং এখনও তেল কিনে চলেছে। যার জেরে রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্বের সম্পর্ক হয়েছে আরও মজবুত। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সেই কারণেই তৃতীয়বার দিল্লির কুর্সিতে বসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যাচ্ছেন রাশিয়া সফরে। এতে এক ঢিলে অনেকগুলি পাখি মারার চেষ্টা করছেন পোড়খাওয়া রাজনীতিবিদ নরেন্দ্র মোদি। তাঁর এই রাশিয়া সফরে এক দিকে যেমন বার্তা দেওয়া যাবে আমেরিকাকে, তেমনি রাশিয়াকে বুঝিয়ে দেওয়া যাবে ফিকে হয়ে যায়নি ভারত-রাশিয়ার সম্পর্কও।

    ভারতকে পাশে পেতে মুখিয়ে সবাই

    মোদি জমানায় ভারত (PM Modi) হয়ে উঠেছে বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্রশক্তি। তাই মোদির ভারতকে পাশে পেতে মুখিয়ে বিশ্বের বহু দেশ। ভারতের মজবুত অর্থনীতি, এ দেশের বিশাল বাজার, তরুণ কর্মশক্তির প্রতুলতা এবং অবশ্যই উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার কারণে বর্তমানে ভারতকে সমঝে চলতে শুরু করেছে বিশ্বের বহু দেশ। এহেন আবহেই তৃতীয় দফায় প্রধানমন্ত্রী হয়েই মোদি ছুটছেন মস্কোয়। উনিশের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হয়েও মোদি গিয়েছিলেন রাশিয়ায়। বৈঠক করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। আগামী ৮ জুলাই আবারও রাশিয়া সফরে যাবেন প্রধানমন্ত্রী (PM Modi)। মস্কোভা নদীর (Russia) পাড়ে ফের দ্বিপাক্ষিক বৈঠক হবে মোদি-পুতিনের।

    নয়াদিল্লি-ওয়াশিংটন সম্পর্ক তলানিতে

    উনিশে মোদির রাশিয়া সফরের পরেই ভারতের দিকে ঝুঁকতে শুরু করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ঘনিষ্ঠ হয়েছিল বন্ধুত্ব। প্রেসিডেন্ট পদে বাইডেন বসার পরে মজবুত হয়েছিল সেই বন্ধুত্বও। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এই পর্বে আমেরিকা ও রাশিয়া দুই দেশের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রেখে চলেছিল নয়াদিল্লি। তাল কাটল মাস কয়েক আগে। খালিস্তানপন্থী জঙ্গি নেতা গুরুপতবন্ত সিং পান্নুনকে খুনের পরিকল্পনা করা হয়েছিল বলে অভিযোগ। এই ঘটনায় ভারতের দিকে আঙুল তোলে আমেরিকা। পান্নুনকে হত্যার পরিকল্পনা কারা করেছিল, তা জানতে তদন্ত শুরু করেছে বাইডেন প্রশাসন। এই ঘটনায় ইতিমধ্যেই এক ভারতীয়কে গ্রেফতার করা হয়েছে। এই মামলার চার্জশিটে তদন্তকারীরা ভারত সরকারের এক পদস্থ আধিকারিকের কথাও উল্লেখ করেছেন। যদিও নাম না করে চার্জশিটে তাঁকে সিসি-১ বলে উল্লেখ করা হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, এই সিসি-১ এর পরিচয় প্রকাশ না করে ভারতকে চাপে রাখতে চাইছে ওয়াশিংটন। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, এমতাবস্থায় শপথ নিয়েই প্রথমে রাশিয়া সফরের সিদ্ধান্ত নিয়ে বাইডেন প্রশাসনকে বার্তা দিল নরেন্দ্র মোদির সরকার (PM Modi)।

    ‘বন্ধুত্বে’র চুক্তি!

    ২০০০ সালে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারত ও রাশিয়ার মধ্যে। এই চুক্তি অনুযায়ী, প্রতি বছর একবার করে দেখা করবেন দুই দেশের রাষ্ট্রপ্রধানরা। ২০১৯ সাল পর্যন্ত একবারের জন্যও ব্যত্যয় হয়নি এই চুক্তির। অতিমারীর কারণে ২০২০ সালে এই বৈঠক হয়নি। তবে তার পরের বছরই ভারত সফরে এসেছিলেন পুতিন। দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিলেন মোদি-পুতিন। তার পরেই ছেদ পড়ে এই প্রথায়। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, পান্নুনকাণ্ডের জেরে যখন ভারতকে চাপে রাখার কৌশল নিয়েছে বাইডেন প্রশাসন, তখন রাশিয়া সফরের সিদ্ধান্ত ঘোষণা করে ওয়াশিংটনকে পাল্টা চাপে রাখতে চাইছে মোদি সরকার। এর পাশাপাশি ভারত যে নিরপেক্ষ আন্তর্জাতিক নীতির পক্ষেই সেই বার্তাও দিয়ে দিল নয়াদিল্লি।

    আর পড়ুন: এবছর জগন্নাথ ধামে হবে না ‘নব যৌবন’ দর্শন, বিকেলে গড়াবে রথের চাকা, কেন জানেন?

    এই সফরেও দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন মোদি-পুতিন। দুই দেশই চাইছে প্রতিরক্ষা ছাড়াও অন্যান্য ক্ষেত্রে প্রসারিত হোক বাণিজ্যিক সম্পর্ক। জ্বালানি, ওষুধপত্র, পরিকাঠামো এবং প্রযুক্তির ক্ষেত্রেও দুই দেশই বাড়াক সহযোগিতার হাত। এমন ব্যবস্থা হোক, যাতে সুরক্ষিত হয় ভারত-রাশিয়া দুই দেশেরই স্বার্থ। মোদির এ বারের রাশিয়া সফরে আরও একটি বিষয় প্রাধান্য পেতে পারে। রাষ্ট্রসংঘে স্থায়ী সদস্যপদের দাবিদার ভারত। তবে চিনের ‘ভেটো’ প্রয়োগের জেরে বারংবার বাড়া ভাতে ছাই পড়ছে ভারতের। অথচ রাশিয়া চাইছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হোক নয়াদিল্লি। এই বিষয়েও এবার আলোচনা হতে পারে দুই দেশের। আলোচনায় উঠতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি এবং স্পেস টেকনোলজি নিয়েও। এই সব বিষয়ে ভারত-রাশিয়া (Russia) সহযোগিতার হাত বাড়ালে তা যে আমেরিকার চক্ষুশূল হবে, তা বলাই বাহুল্য। কারণ মস্কোর পাশাপাশি ওয়াশিংটনও যে মোদির (PM Modi) হাত ধরতে ব্যাকুল।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Rahul Dravid: রোহিতকে ধন্যবাদ, টার্গেট দিলেন কোহলিকে! বিশ্বজয়ের পর আবেগে ভাসলেন দ্রাবিড়

    Rahul Dravid: রোহিতকে ধন্যবাদ, টার্গেট দিলেন কোহলিকে! বিশ্বজয়ের পর আবেগে ভাসলেন দ্রাবিড়

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেটার হিসেবে বিশ্বজয়ের স্বাদ পাননি রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। কোচ হিসেবে স্বপ্ন পূরণ হয়েছে। বিদায়বেলায় দ্রাবিড়কে ষোল আনা গুরু দক্ষিণা দিয়েছেন রোহিত-কোহলিরা। জুলাই মাস থেকেই তাঁর নামের পাশে প্রাক্তন শব্দটা জুড়ে যাবে। শেষ মুহূর্তে তাই গলা ধরে আসছিল সহজে আবেগের বহিঃপ্রকাশ না করা দ্রাবিড়ের। ধন্যবাদ জানালেন প্রিয় ছাত্র রোহিতকে। টার্গেট দিয়ে গেলেন ক্লাসের ফার্স্ট বয় কোহলিকে।  

    কোহলিকে দ্রাবিড়ের টার্গেট (Rahul Dravid)

    আইসিসির ইন্সটাগ্রামে ভারতের ড্রেসিংরুমের এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে বিরাট কোহলিকে ভারতের হেড স্যার দ্রাবিড় বলেন, ‘সাদা বলে তিনটে টিক হয়ে গিয়েছে। একটা লাল বাকি রয়েছে। সেটায় টিক করো।’ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) আসলে বিরাট কোহলিকে বলতে চেয়েছিলেন, তিনি তো টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024), ওডিআই বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। বাকি শুধু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। সেটাই এ বার জিততে হবে বিরাটকে। এখনও অবধি মোট দু’বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলেছে টিম ইন্ডিয়া। প্রথম বার নিউজিল্যান্ডের কাছে হেরেছিল ভারত। তখন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন ছিলেন বিরাট কোহলি ও কোচ রবি শাস্ত্রী। গত বছর বিশ্ব টেস্ট ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ভারত। তাখন টিম ইন্ডিয়ার কোচ ছিলেন দ্রাবিড় এবং ক্যাপ্টেন রোহিত। দু’বার ফাইনাল খেলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নের খেতাব জিততে পারেনি ভারত। বিদায়বেলায় টিম ইন্ডিয়ার ট্রফি ক্যাবিনেটে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি আনার আর্জি কোহলির কাছে রেখে গেলেন দ্রাবিড়। কোহলিকেও হয়তো দিয়ে গেলেন তাঁর ক্রিকেট জীবনের শেষ লক্ষ্য।

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by ICC (@icc)

    রোহিতকে ধন্যবাদ (Rahul Dravid)

    টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024)  জয়ের পরে আবেগতাড়িত হয়ে ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মাকে ধন্যবাদ জানালেন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। ধরা গলায় নিজের বিদায়বেলায় ছাত্র রোহিতকে বললেন, ‘রোহিত, নভেম্বরে ফোনটা করার জন্য ধন্যবাদ’। ২০২৩ সালের ১৯ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত হেরে যাওয়ার পরে টিম ইন্ডিয়ার হেড কোচের দায়িত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন দ্রাবিড়। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের দায়িত্বে থাকতে চাননি। কিন্তু রোহিত প্রবলভাবে চেয়েছিলেন যে দ্রাবিড়ই যেন ভারতীয় দলের হেড কোচ থাকেন। আর ক্যাপ্টেনের কথা ফেলতে পারেননি দ্রাবিড়। শেষ বেলায় সাপোর্ট স্টাফ থেকে বিসিসিআই সকলকেই কৃতজ্ঞতা জানান দ্রাবিড়।

    দ্রাবিড়ে মুগ্ধ স্কাই (Rahul Dravid)

    কোচ রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) নিয়ে আপ্লুত সূর্যকুমার যাদব। সূর্যের কথায়,  ‘ওয়ালকে কখনও লুকিয়ে রাখা যায় না। ইন্দিরানগরের ওয়ালকে (একটি বিজ্ঞাপনে দ্রাবিড়ের সেই ইন্দিরানগরের গুন্ডা লাইনটা পুরো বিখ্যাত হয়ে আছে) কখনও লুকিয়ে রাখতে পারবেন না। উনি একটা দেওয়াল তৈরি করে রেখেছিলেন, যা মানুষের প্রত্যাশা এবং চাপ থেকে আমাদের রক্ষা করে রেখেছিল। আমাদের কাছে সেই প্রত্যাশার চাপটা আসতে দেননি। যা খেলোয়াড়দের অনেক স্বস্তিতে রেখেছিল।’ বিশ্বকাপ (T20 World Cup 2024) হাতে দ্রাবিড়ের উচ্ছ্বাসের ভিডিও সারাজীবন নিজের কাছে রেখে দেবেন বলে জানান, ফাইনালে অবিশ্বাস্য ক্যাচ নেওয়া সূর্য। বলেন, ‘ওই ৩০ সেকেন্ডের মুহূর্তটা….যখন উনি হাতে ট্রফি নিযে উল্লাস করতে শুরু করেন….যখন উনি নিজের আনন্দ প্রকাশ করতে থাকেন, (সেটা অবিশ্বাস্য ছিল)। আমার মনে হয়, আমি সারা জীবনের জন্য ওই ভিডিয়োটা রেখে দেব।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Tamluk: চোর সন্দেহে শিশুসহ দুই মহিলাকে পিছমোড়া করে বেঁধে গণপিটুনি, তমলুকে শোরগোল

    Tamluk: চোর সন্দেহে শিশুসহ দুই মহিলাকে পিছমোড়া করে বেঁধে গণপিটুনি, তমলুকে শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: কখনও ছেলেধরা সন্দেহে, কখনও শিশু চুরির ঘটনায় গণপিটুনির ঘটনা ঘটছে রাজ্যে। এবার ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের তমলুকের (Tamluk) নিশ্চিন্তবসান গ্রাম। চোর সন্দেহে দুই মহিলা এবং এক শিশুকে পিছমোড়া করে বেঁধে গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পরে, পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Tamluk)

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীপালি বেরা নামে এক বাসিন্দার বাড়িতে দুই অপরিচিত মহিলা ঢুকে চুরি করার চেষ্টা করে বলে অভিযোগ। দীপালি বলেন, “সোমবার দুপুরে দুই মহিলা একটি বাচ্চাকে সঙ্গে নিয়ে আমার বাড়ির সামনে আসে। এক জন শিশুটিকে নিয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকলেও অন্য মহিলা বাড়ির ভিতরে ঢুকে  পড়ে। সোনার গয়না হাতিয়ে নেওয়ার চেষ্টা করে সে। চোখের সামনে দেখে আমি চিৎকার করি। চিৎকার শুনে গ্রামবাসীরা আমার বাড়িতে ছুটে আসেন। সেই সময় অভিযুক্ত মহিলাকে ঘরের ভিতর থেকে বেরিয়ে আসতে দেখা যায়। এরপরই তাদের কাছে তল্লাশি চালিয়ে আমার গয়নার ব্যাগ উদ্ধার হয়।” জানা গিয়েছে, এই ঘটনার পর গ্রামবাসীদের কয়েকজন দুই মহিলাসহ তিনজনকে পিছমোড়া করে বেঁধে বেধড়ক মারধর চলে। ওই খবর পেয়ে ঘটনাস্থলে যায় তমলুক থানার পুলিশ। তারা দুই মহিলা-সহ শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা বলেন, মহিলার চিৎকার শুনে আমরা ছুটে যাই। বাড়ি থেকে অপরিচিত মহিলা দুজনকে দেখে আমরা চেপে ধরি। তাদের কাছে থেকে চুরি যাওয়া সামগ্রী পাওয়া যায়। এরপরই উত্তেজিত হয়ে তাদের ওপর চড়াও (Lynching) হয় এলাকার লোকজন।

    আরও পড়ুন: রাজ্যের থেকে কেড়ে নেওয়া হোক পুলিশের দায়িত্ব, বাংলায় ৩৫৫ ধারা জারির দাবি শুভেন্দুর

    পুলিশ প্রশাসনের কী বক্তব্য?

    প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অভিযুক্তেরা দলবেঁধে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। তারা আর কোথাও এই ধরনের কাজ করেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আর ওই দলে আর কোনও সদস্য রয়েছেন কি না, সে সম্পর্কে পুলিশ খোঁজখবর চালাচ্ছে। আর কারা হামলা (Lynching) চালাল সেটা খতিয়ে দেখা হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share