Tag: Madhyom

Madhyom

  • Lonavala waterfall: লোনাভালার জলপ্রপাতে ভেসে গেলেন একই পরিবারের ৭ জন! প্রকাশ্যে ভিডিয়ো

    Lonavala waterfall: লোনাভালার জলপ্রপাতে ভেসে গেলেন একই পরিবারের ৭ জন! প্রকাশ্যে ভিডিয়ো

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘুরতে গিয়ে বিপত্তি। মুম্বইয়ের কাছে লোনাভালা জলপ্রপাতে (Lonavala waterfall) ঘুরতে গিয়ে স্রোতে ভেসে গেলেন একই পরিবারের সাত জন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু (Lonavala Drowning Death) হয়েছে বলে খবর। তাঁদের মধ্যে রয়েছেন মহিলা। আছে একাধিক শিশুও। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। ইতিমধ্যেই এই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। যা দেখে নেটাগরিকেরা অনেকেই শিউরে উঠেছেন। 

    ঠিক কী ঘটেছিল? (Lonavala Drowning Death) 

    মহারাষ্ট্রের অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র লোনাভালার ভুশি বাঁধ। রবিবার ছুটির দিনে সেখানেই পিকনিক করতে গিয়েছিল পুনের সায়েদ নগরের আনসারি পরিবার। দুপুরে জল খানিকটা কম থাকায় নিচে নামে ওই পরিবারের সাত জন। তখনই কয়েক মুহূর্তে খরস্রোতা নদীর আকার নেয় জলপ্রপাত (Lonavala waterfall)। জলের একেবারে মাঝখানে আটকে পড়েন ওই তাঁরা। একে অপরকে আঁকড়ে বাঁচার চেষ্টা করলেও তাঁরা প্রবল জলের তোড়ে মুহূর্তের মধ্যেই ভেসে যান। আশেপাশে লোকজন দাঁড়িয়ে থাকলেও কেউ কিছুই করে উঠতে পারেনি।

    জানা গিয়েছে, ঘটনার পরে ওই সাত জনের মধ্যে দুজন সাঁতরে ডাঙায় উঠতে পেরেছিলেন। পুলিশ এসে তিন জনের দেহ উদ্ধার (Lonavala Drowning Death) করে। তবে এখনও খোঁজ মেলেনি দুজনের। পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন, সাহিস্তা লিয়াকত আনসারি (৩৬), আমিমা আদিল আনসারি (১৩), উমেরা ওরফে সালমান আদিল আনসারি (৮)। এখনও নিখোঁজ আদনান শাবাত আনসারি (৪), এবং মারিয়া আনসারি (৯)। জোরকদমে চলছে উদ্ধারকাজ। তবে ভারী বৃষ্টি আর বজ্রপাতের জন্য তল্লাশিতে বেগ পেতে হচ্ছে। তবে এই ঘটনায় লোনাভালায় (Lonavala waterfall) পর্যটকদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।

    আরও পড়ুন: স্বামীর আনন্দের দিনে পাশে স্ত্রী অনুষ্কা! স্ত্রীর বার্তার জবাব দিলেন বিরাট

    স্থানীয়রা কী জানালেন? 

    উল্লেখ্য, প্রতি বছর হাজার হাজার পর্যটক বর্ষার সময়ে লোনাভালায় ভিড় জমান। বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে উপচে পড়েছে বাঁধের জল। তাই প্রশাসনের তরফ থেকে পর্যটকদের একাধিকবার সতর্ক করা হয়েছে। কিন্তু সব নিয়ম উপেক্ষা করে ঝুঁকিপূর্ণ জায়গায় চলে যায় ওই পরিবার। আর তাতেই ঘটল বিপত্তি। তবে এ প্রসঙ্গে স্থানীয়রা জানিয়েছেন, জলপ্রপাতের (Lonavala waterfall) সামনে শ্যাওলা জমে রয়েছে। দীর্ঘদিন তা পরিষ্কার করা হয় না। তার জেরে হামেশাই অনেকে পা পিছলে পড়ে যান। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • CV Ananda Bose: দুই শীর্ষ পুলিশকর্তার অপসারণের দাবিতে নবান্ন ও কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, কেন?

    CV Ananda Bose: দুই শীর্ষ পুলিশকর্তার অপসারণের দাবিতে নবান্ন ও কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, কেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের তদন্ত করার করার অভিযোগে কলকাতা পুলিশের (Kolkata Police) কমিশনার এবং সংশ্লিষ্ট ডিসিকে অপসারণের আর্জি জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। নবান্ন এবং কেন্দ্রীয় সরকারের কাছে তিনি আর্জি জানিয়েছেন বলে জানা গিয়েছে। রবিবার রাতে রাজভবন সূত্রে খবর নিশ্চিত করা হয়েছে।

    দুই আইপিএসকে কেন্দ্রীয়স্তরে ডেকে পাঠানোর দাবি (CV Anand Bose)

    জানা গিয়েছে, রাজ্যপাল নবান্ন এবং কেন্দ্রীয় সরকারের আইএএস, আইপিএস ক্যাডার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ যথা ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিংকে (CV Anand Bose) এই চিঠি লিখেছেন। চিঠিতে বলা হয়েছে, কলকাতা পুলিশের কমিশনার এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় অসাংবিধানিক কাজ করেছেন। এর জন্য তাঁদের পদ থেকে যেন সরিয়ে দেওয়া হয়। ওই দুজন আইপিএস আধিকারিককে কেন্দ্রীয়স্তরে ডেকে পাঠানোর দাবি জানানো হয়। অবশ্য লালবাজারের তরফে এবিষয়ে এখন অবধি কোনও প্রতিক্রিয়া মেলেনি।

    ক্ষমতার অপব্যবহারের অভিযোগ (Kolkata Police)

    ২ মে রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। তাঁর অভিযোগ ছিল রাজ্যপাল চাকরির পদোন্নতি প্রলোভন দেখিয়ে যৌন হেনস্থা করেছেন। কিন্তু সাংবিধানিক রক্ষাকবচ থাকায় রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের অভিযোগের তদন্ত করা যায় না, বলে কোনও অভিযোগ দায়ের করেনি কলকাতা পুলিশ। কিন্তু অভিযোগ না নিলেও মহিলার বয়ানের ভিত্তিতে অনুসন্ধান চালিয়েছিল কলকাতা পুলিশ (Kolkata Police)। রাজভবনের কর্মীদের ডেকে পাঠানো হয়। ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়। এমনকি, পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর তরফ থেকে একাধিক প্রতিক্রিয়া মেলে। ডিসি সেন্ট্রাল এবিষয়ে সক্রিয় হন বলে সুত্রের খবর।

    আরও পড়ুন: “চোপড়ায় চলছে তালিবান শাসন”, মমতাকে তোপ সুকান্তর

    মহিলাকে পুলিশের কাছে যেতে বাধা দেওয়ার অভিযোগে রাজভবনের কয়েকজন আধিকারিকের নামে মামলাও রুজু হয়। কিন্তু হাইকোর্টের নির্দেশে সেই তদন্ত বন্ধ হয়ে যায়। তবুও এই অভিযোগ পর্ব থেকেই রাজ্যপাল, পুলিশ এবং রাজ্য সরকারের মধ্যে যে তিক্ততা বেড়েছে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

     

  • Sukanta Majumdar: “চোপড়ায় চলছে তালিবান শাসন”, মমতাকে তোপ সুকান্তর

    Sukanta Majumdar: “চোপড়ায় চলছে তালিবান শাসন”, মমতাকে তোপ সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তর দিনাজপুরের চোপড়ায় রাস্তায় ফেলে যুবক-যুবতীকে লাঠির গোছা দিয়ে নির্মমভাবে মারধরের ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়় গোটা রাজ্য। এই ঘটনায় রাজ্যের আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তৃণমূলকে তুলোধনা করলেন তিনি।

    চোপড়াকে তালিবান বানিয়ে দিলেন, সরব সুকান্ত (Sukanta Majumdar)

    রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের প্রচারে রবিবার সন্ধ্যায় পায়রাডাঙায় গিয়েছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দলীয় প্রার্থীর হয়ে প্রচারের মাঝেই চোপড়ার ইস্যু নিয়েও রাজ্য সরকারের তুমুল সমালোচনায় সরব হয়েছেন বঙ্গ বিজেপির সভাপতি (Sukanta Majumdar)। বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “চোপড়ায় যে ঘটনা ঘটেছে, তা আরও একবার প্রমাণ করল, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মহিলাদের সুরক্ষা কোন জায়গায় পৌঁছে গিয়েছে। যেভাবে গণপিটুনি হচ্ছে। তালিবানের মতো শাসন তো এটা। এখন তো দেখছি, মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতাকে তো লন্ডন করতে পারলেন না, চোপড়াকে তালিবান বানিয়ে দিলেন।”

    ভাইরাল ভিডিওতে কী রয়েছে?

    ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, গোল হয়ে দাঁড়িয়ে পুরো ঘটনাটি দেখছে একদল মানুষ। যে ব্যক্তি ওই তরুণ ও তরুণীকে মারধর করছে, কেউই তাকে বাধা দিচ্ছেন না। নিরস্তও করার চেষ্টাও করছেন না কেউ। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি মাধ্যম। দেখা যাচ্ছে, এক তরুণও ওই তরুণীর পাশে পড়ে পড়ে কাতরাচ্ছেন। দেখেই বোঝা যাচ্ছে, বেধড়ক মারধর করা হয়েছে ওই তরুণকেও।

    নিগৃহীতা অসামাজিক কাজ করছিলেন

    চোপড়ার (Chopra) ওই ভিডিও প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি পদক্ষেপ করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত তাজমুল ওরফে জেসিবিকে। এদিকে রবিবারের ওই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর।  প্রসঙ্গত, যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, সেই ব্যক্তি তৃণমূলের ঘনিষ্ঠ বলেই এলাকায় পরিচিত। চোপড়ার এই ভয়ঙ্কর অভিযোগ প্রসঙ্গে স্থানীয় তৃণমূল বিধায়ক হামিদুল রহমান বলেন, “নিগৃহীতা অসামাজিক কাজ করছিলেন। তবুও, সমস্ত বিষয়টি জানতে জেসিবিদের ডেকে পাঠিয়েছি। প্রকৃত ঘটনা কী দেখতে হবে তো। সবাই তৃণমলের।  এটিকে তিল থেকে তাল করা হচ্ছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup 2024: বার্বাডোজে ‘বন্দি’ রোহিতরা! বন্ধ বিমানবন্দর,কী ভাবে ফিরবেন দেশে?

    T20 World Cup 2024: বার্বাডোজে ‘বন্দি’ রোহিতরা! বন্ধ বিমানবন্দর,কী ভাবে ফিরবেন দেশে?

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশে ফেরার অপেক্ষায় দিন গুনছেন বিরাট-রোহিতরা। শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) জিতেছে ভারত। বিশ্বজয়ীদের বরণ করে নেওয়ার প্রতীক্ষায় রয়েছে ভারতবাসী। কিন্তু বাদ সেধেছে বার্বাডোজের আবহাওয়া। হারিকেন ‘বেরিল’-এর কারণে ওয়েস্ট ইন্ডিজেই আটকে রয়েছে ভারতীয় দল (Team India)। কবে-কখন তাঁরা রওনা দেবে তা এখনও পর্যন্ত নিশ্চিত করে বলতে পারেনি বিসিসিআই।

    কেন আটকে রোহিতরা

    হারিকেন ‘বেরিল’ তৈরি হয়েছে অতলান্তিক মহাসাগরে। তা এগিয়ে আসছে বার্বাডোজের দিকে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ২১০ কিলোমিটার। এই মুহূর্তে বার্বাডোজের খুব কাছে রয়েছে সেটি। তাই, রবিবার স্থানীয় সময় বিকেল থেকে ব্রিজটাউন বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। বার্বাডোজ থেকে ভারতীয় দলের (Team India) বিমানে নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল। সেখান থেকে দুবাইয়ে। তার পর মুম্বইয়ের উদ্দেশে পাড়ি দিত বিশ্বজয়ীদের (T20 World Cup 2024) বিমান। কিন্তু এখন পরিস্থিতির কারণে সূচিতে বদল করতে হচ্ছে। 

    কবে ফিরছেন কোহলিরা

    ভারতীয় দলে ক্রিকেটার, কোচিং স্টাফ, পরিবারের সদস্য এবং কর্তা মিলিয়ে প্রায় ৭০ জন রয়েছেন। সবাই একসঙ্গে ফিরবেন বলেই মনে করা হচ্ছে। তবে কখন তাঁরা রওনা দেবেন তা নিশ্চিত নয়। ভারতীয় দলকে (Team India) চার্টার্ড বিমানে দেশে ফিরিয়ে আনা যায় কি না, তা নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে। সেক্ষেত্রে চার্টার্ড বিমানে সোজা দিল্লি ফিরে আসবেন কোহলিরা। 

    প্রধানমন্ত্রীর সঙ্গ সাক্ষাত

    দেশে ফিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সঙ্গে দেখা করার কথা রয়েছে বিশ্বজয়ী ভারতীয় দলের (Team India)। গত বছর পঞ্চাশের বিশ্বকাপের স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল ভারতের। ভেঙে পড়েছিলেন রোহিত, কোহলিরা। তাঁদের সান্ত্বনা দিতে খেলার পরই সাজঘরে পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্ভবত এই প্রথম এত বড় মঞ্চে পরাজয়ের পরও রোহিতদের কটূ কথা শুনতে হয়নি। সব ম্যাচে অপরাজিত থেকে ফাইনালে উঠেছিল টিম ইন্ডিয়া। একটা ম্যাচে ভুল হতেই পারে, এটা খেলা, এভাবেই রোহিতদের মনোবল জুগিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। দেশবাসীও বুঝেছিল কঠিন বাস্তব। তাই হয়তো মনের জোরকে সম্বল করে ফের স্বপ্ন দেখা শুরু করেছিলেন রোহিত-কোহলিরা। স্বপ্ন দেখেছিল সমগ্র ক্রিকেট-ভারত। সেই স্বপ্ন পূরণ হয়েছে বার্বাডোজে। বিশ্বচ্যাম্পিয়ন (T20 World Cup 2024) হয়েছে টিম ইন্ডিয়া। বার্বাডোজে রোহিত শর্মাদের দুর্দান্ত জয়ের পর ভারতীয় দলকে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফোনেও খেলোয়াড়দের শুভেচ্ছা জানান তিনি। জানা গিয়েছে, দলের প্রত্যেকের সঙ্গেই আলাদা আলাদা করে কথা বলেছেন প্রধানমন্ত্রী। তবে বিশেষ ভাবে ধন্যবাদ জানিয়েছেন রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Virat Kohli: স্বামীর আনন্দের দিনে বার্তা দিলেন অনুষ্কা! স্ত্রীকে কী জবাব দিলেন বিরাট?

    Virat Kohli: স্বামীর আনন্দের দিনে বার্তা দিলেন অনুষ্কা! স্ত্রীকে কী জবাব দিলেন বিরাট?

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। অবশেষে স্বপ্ন পূরণ হয়েছে বিরাট কোহলির। স্বামীর আনন্দের দিনে পাশে স্ত্রী অনুষ্কা শর্মা। বিশ্বকাপ জয়ের রাতেই অনুষ্কার ভালোবাসা মাখা পোস্ট এসেছিল বিরাটের (Virat Kohli) জন্য। এবার সোশ্যাল মিডিয়াতেই তাঁর জবাব দিলেন কোহলি। স্ত্রীকে নিয়ে লিখলেন মনের কথা। 

    কী জানিয়েছিলেন অনুস্কা? (Anuska Sharma) 

    এদিন বিশ্বকাপ জয়ের পরেই অনুষ্কা ইনস্টাগ্রামে বিরাটের (Virat Kohli)  একটি ছবি দেন। সেখানে জাতীয় পতাকা ঘাড়ে নিয়ে ট্রফি হাতে হাসিমুখে উল্লাস করতে দেখা যাচ্ছে বিরাটকে। সেই পোস্টে অনুষ্কা লেখেন, “এই মানুষটাকে আমি ভালবাসি। আমি ভাগ্যবতী যে তুমিই আমার সব কিছু। এ বার যাও, এক গ্লাস জল নিয়ে উৎসব করো।” নিজের শরীরের দিকে খেয়াল রাখেন বিরাট। তিনি যে জল পান করেন তা বিদেশ থেকে আসে। বিশেষ ভাবে তৈরি সেই জলের কথাই হয়তো বোঝাতে চেয়েছেন অনুষ্কা।

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

    উত্তরে কী বললেন বিরাট? (Virat Kohli) 

    আর অনুষ্কার এই পোস্টের পরেই বিরাট রবিবার ইনস্টাগ্রামে একটি মিষ্টি পোস্ট করেছেন। আনুষ্কাকে (Anuska Sharma) সব সময় পাশে থাকার কৃতিত্ব দিয়ে বিরাট লিখলেন, “তুমি না থাকলে যা অর্জন করেছি তার কাছাকাছিও হয়তো আসতে পারতাম না। তুমি আমাকে নম্র এবং মাটির কাছাকাছি রাখো। সত্যিকারের সততা থাকলে কী অর্জন করা যায়, সেটা তুমিই আমায় বলো। তোমার কাছে আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ। এই জয় যতটা আমার, ততটাই তোমার। ধন্যবাদ। তুমি যে রকম, সেটার জন্যই তোমায় ভালবাসি।” 

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Virat Kohli (@virat.kohli)

    প্রসঙ্গত, এবারে ফাইনালের (T20 World Cup 2024 ) দিন মাঠে উপস্থিত থাকতে পারেননি অনুস্কা (Anuska Sharma)। বিরাটও যে জয়ের পর বউকে খুব মিস করছিল, তা স্পষ্ট ছিল হাবেভাবে। সতীর্থ খেলোয়াড়রা যখন কাছের মানুষগুলোর আলিঙ্গনবদ্ধ, তখন তিনি ভিডিয়ো কলে অনুষ্কা-ভামিকা-অকায়দের সঙ্গে। 

    আরও পড়ুন: আইপিসি অতীত! দেশে জারি হল ‘ভারতীয় ন্যায় সংহিতা’, নতুন কী রয়েছে এতে?

    উল্লেখ্য, এদিন ভারত বিশ্বকাপ জেতার পরে চোখের জল ধরে রাখতে পারেননি বিরাট (Virat Kohli), রোহিতেরা। আনন্দে কাঁদছিলেন তাঁরা। সেই কান্না দেখে বিরাট-ঘরনি অনুষ্কাকে প্রশ্ন করে ছোট্ট মেয়ে ভামিকা। অনুষ্কা সমাজমাধ্যমে সেই কথা জানিয়ে বিরাটদের ট্রফি তোলা ও উল্লাসের কয়েকটি ছবি দিয়ে লেখেন, “টেলিভিশনে সবাইকে কাঁদতে দেখে আমাদের মেয়ের সবচেয়ে বড় চিন্তা ছিল, ওদের কান্না মোছাতে কে জড়িয়ে ধরবে? আমার ছোট্ট সোনা, ওদের কান্না মোছানোর জন্য ১৫০ কোটি ভারতবাসী রয়েছেন। কী দারুণ জয়। কী দারুণ কৃতিত্ব। চ্যাম্পিয়নদের শুভেচ্ছা।”  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • National Doctor’s Day 2024: আজ, ১ জুলাই জাতীয় চিকিৎসক দিবস, জানুন দিনটির তাৎপর্য

    National Doctor’s Day 2024: আজ, ১ জুলাই জাতীয় চিকিৎসক দিবস, জানুন দিনটির তাৎপর্য

    মাধ্যম নিউজ ডেস্ক: বিপন্ন রোগীকে বাঁচিয়ে তোলা থেকে সুস্থ জীবন উপহার দেওয়া- এসব কাজই ডাক্তাররা করে থাকেন। তাঁদের অবদানের জন্যই আমরা সুস্থ জীবনযাপন করতে পারি। ডাক্তারদের (National Doctor’s Day 2024) এমন নিঃস্বার্থ সেবা প্রতিদিনই আমাদের চোখে পড়ে। তাঁদের এই সেবাকে সম্মান-স্বীকৃতি ও মর্যাদা দিতে প্রতিবছরই পালিত হয় জাতীয় চিকিৎসক দিবস। প্রতিবছর ১ জুলাই সারা দেশজুড়ে পালিত হয় জাতীয় চিকিৎসক দিবস। চলতি বছরের তা আজ সোমবার। 

    ১ জুলাই জাতীয় চিকিৎসক দিবস কেন? (National Doctor’s Day 2024)

    ১৮৮২ সালের ১ জুলাই স্বনামধন্য চিকিৎসক বিধানচন্দ্র রায় (Bidhan Chandra Roy) জন্মগ্রহণ করেন। তিনি বাংলার মুখ্যমন্ত্রীও ছিলেন। স্বাধীনতা সংগ্রামে তাঁর বিশেষ অবদান ছিল। আবার ঘটনাক্রমে ১ জুলাই তাঁর মৃত্যু দিবসও বটে। ১৯৬২ সালের এই দিনে তিনি প্রয়াত হন। চিকিৎসা পরিষেবা তথা তথা জনসাস্থ্যের ওপর তাঁর বিপুল অবদানের জন্য এই দিনটিকে (১ জুলাই) বেছে নেওয়া হয়েছে জাতীয় চিকিৎসক দিবস হিসেবে। ১৯৯১ সালের ১ জুলাই প্রথমবারের জন্য ভারত সরকার এই দিনটিকে জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। ভারতীয় মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) দ্বারা জাতীয় চিকিৎসক দিবস উদযাপন শুরু হয়েছিল। চিকিৎসা ক্ষেত্রে ডাক্তার বিধানচন্দ্র রায়ের অবদানের (National Doctor’s Day 2024) জন্য তাঁকে ১৯৬১ সালে ভারতরত্ন প্রদান করা হয়।

    কী কী অনুষ্ঠান হয় এদিন (National Doctor’s Day 2024)?

    জাতীয় চিকিৎসক দিবসে (Bidhan Chandra Roy) বিভিন্ন রকমের অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডাক্তারদেরকে সম্মান জানাতে, শ্রদ্ধা জানাতে এবং তাঁদের নিঃস্বার্থ সেবার জন্য এই দিনে সাধারণ নাগরিকরা সংবর্ধনা অনুষ্ঠানও করে থাকেন। সোশ্যাল মিডিয়ার দেওয়াল জুড়ে চিকিৎসকদের সমাজের প্রতি অবদান নিয়ে বিভিন্ন লেখাও নজরে পড়ে। এই দিন দেশের বিভিন্ন স্থানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করা হয়। জায়গায় জায়গায় সম্মেলন করা হয় স্বাস্থ্য পরিষেবার ওপর। বিভিন্ন ডাক্তাররা বক্তব্য রাখেন সেমিনারে (National Doctor’s Day 2024)।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bharatiya Nyaya Sanhita: আইপিসি অতীত! দেশে জারি হল ‘ভারতীয় ন্যায় সংহিতা’, নতুন কী রয়েছে এতে?

    Bharatiya Nyaya Sanhita: আইপিসি অতীত! দেশে জারি হল ‘ভারতীয় ন্যায় সংহিতা’, নতুন কী রয়েছে এতে?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, সোমবার, ১ জুলাই থেকে গোটা দেশে চালু হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা (Bharatiya Nyaya Sanhita)-সহ নতুন তিন অপরাধমূলক আইন। এর ফলে ভারতীয় আইন ব্যবস্থা থেকে পুরোপুরি মুছে যাবে ব্রিটিশ আমলে তৈরি হওয়া নিয়মগুলি। তার বদলে স্বাধীনতার ৭৫ বছর পর জায়গা করে নেবে ভারতের নতুন তিনটি ফৌজদারি আইন (New Criminal Laws) — ভারতীয় ন্যায় সংহিতা (BNS), ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS) ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম (BSA)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন, ‘১ জুলাই থেকে বদলাচ্ছে স্বাধীন ভারতের ইতিহাস। ভারতীয় ন্যায়বিচারের ঐতিহ্যকে মাথায় রেখে নতুন আইন তিনটি আনা হয়েছে যার সঙ্গে ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের আর কোনও সম্পর্ক রইল না।’

    কার পরিবর্তে কী

    ১৮৬০ সালে তৈরি ‘ইন্ডিয়ান পিনাল কোড’ (ভারতীয় দণ্ডবিধি)-র পরিবর্তে হয়েছে ‘ভারতীয় ন্যায় সংহিতা’ (Bharatiya Nyaya Sanhita)। ১৮৯৮ সালের ‘ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট’ (ফৌজদারি দণ্ডবিধি)-র নতুন রূপ ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’ এবং ১৮৭২ সালের ‘ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট’ (ভারতীয় সাক্ষ্য আইন)-এর বদলে কার্যকর হচ্ছে ‘ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম’। তবে, নতুন ফৌজদারি আইন চালু হলেও পুরনো আইনগুলি যে একেবারে ব্যবহার হবে না, তাও নয়। কারণ, দেশের বিভিন্ন আদালত ও থানায় রবিবার পর্যন্ত পেন্ডিং কেসের সংখ্যা প্রায় সাড়ে চার কোটি, যার সবই চলবে পুরনো আইন মোতাবেক। নতুন কোনও অভিযোগ আইপিসি অনুসারে আর দায়ের করা যাবে না। 

    নয়া আইনের বৈশিষ্ট্য

    এত দিন আইনে সাজার কথা বলা ছিল। এ বার নতুন আইনের নামের মধ্য দিয়েই সাধারণ মানুষ যাতে ন্যায় পান সেই ভাবনা প্রকাশ পেয়েছে। ভারতীয় বিধানে ন্যায়দণ্ডের কাছে সবাইকে সমান চোখে দেখার কথা বলা রয়েছে। ন্যায় সংহিতায় (Bharatiya Nyaya Sanhita) নতুন ২০টি অপরাধ চিহ্নিত করা হয়েছে। আর ভারতীয় দণ্ডবিধিতে থাকা ১৯টি বিধান বাদ পড়েছে ন্যায় সংহিতায়। একই সঙ্গে ৩৩টি অপরাধের জন্য কারাদণ্ডের সাজার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। ৮৩টি অপরাধের জন্য জরিমানার পরিমাণও আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। আবার ২৩টি এমন অপরাধ চিহ্নিত করা হয়েছে, যেখানে একটি বাধ্যতামূলক সর্বনিম্ন শাস্তির কথা বলা রয়েছে ন্যায় সংহিতায়।

    প্রযুক্তি নির্ভর, অনলাইন প্রক্রিয়া

    নয়া আইনগুলোর (Bharatiya Nyaya Sanhita) সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল, এফআইআর থেকে শুরু করে আদালতে বিচার প্রক্রিয়া পর্যন্ত পুরো ব্যবস্থাটাই থাকবে অনলাইনে। তার ফলে অভিযোগ দায়ের থেকে মামলার চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত সবটাই হবে প্রযুক্তি চালিত। মামলা যাতে বছরের পর বছর ধরে পেন্ডিং না থাকে, সে জন্য বিচারপ্রক্রিয়া বাধ্যতামূলক ভাবে শেষ করতে হবে ৩ বছরের মধ্যে এমনই বলা হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতায়।

    আরও পড়ুন: স্কুল থেকেই পাচার মিড ডে মিলের চাল! গ্রেফতার ১, কাঠগড়ায় তৃণমূল বুথসভাপতি

    নারী সুরক্ষায় জোর

    নতুন আইনে (New Criminal Laws) নারী সুরক্ষা এবং নারীদের সঙ্গে ঘটা বিভিন্ন অপরাধের ক্ষেত্রে বিধি আরও কঠোর করা হয়েছে। নয়া আইনে ১৮ বছরের কমবয়সি অর্থাৎ নাবালিকা ধর্ষণে সাজা হবে মৃত্যুদণ্ড অথবা আজীবন কারাদণ্ড। গণধর্ষণের ক্ষেত্রে ন্যূনতম ২০ বছর থেকে আজীবন কারাবাসের সাজার কথা বলা হয়েছে। যৌন হিংসার মামলার ক্ষেত্রে নির্যাতিতার বয়ান নেওয়া হবে তাঁরই বাড়িতে। এক জন মহিলা ম্যাজিস্ট্রেটের সামনে সেই বয়ান নথিবদ্ধ করার কথাও বলা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতায়। বিয়ে বা অন্য প্রতিশ্রুতি দিয়ে মহিলাদের সঙ্গে যৌন সম্পর্কের অপরাধের জন্য ১০ বছরের সাজার কথা বলা হয়েছে।

    নতুন অপরাধ 

    নতুন আইনে (Bharatiya Nyaya Sanhita) সাইবার অপরাধ এবং আর্থিক প্রতারণার মতো নতুন অপরাধ যুক্ত করা হয়েছে। এত দিন দেশে গণপিটুনির ক্ষেত্রে কোনও আলাদা আইন ছিল না। এ বার এমন অপরাধে কারও মৃত্যু হলে মৃত্যুদণ্ড পর্যন্ত সাজার কথা বলা রয়েছে। পাশাপাশি, পরিবেশ দূষণ এবং মানব পাচারের মতো অপরাধকে ভারতীয় ন্যায় সংহিতায় সাজার আওতায় আনা হয়েছে। তার জন্য আলাদা আলাদা বিধানের কথাও রয়েছে এই আইনে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Commerical LPG Cylinder: ফের সস্তা হল রান্নার গ্যাস, দাম কমল ৩১ টাকা, কলকাতায় কত হল?

    Commerical LPG Cylinder: ফের সস্তা হল রান্নার গ্যাস, দাম কমল ৩১ টাকা, কলকাতায় কত হল?

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের সস্তা হল রান্নার গ্যাস (Commercial LPG Cylinder)। পরপর চার মাস দাম কমল বাণিজ্যিক সিলিন্ডারের। খুশির হাওয়া হোটেল-রেস্টুরেন্টগুলির হেঁসেলে। আজ, অর্থাৎ সোমবার ১ জুলাই থেকেই কার্যকর হচ্ছে নয়া দাম। কলকাতায় গতকাল পর্যন্ত ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার কিনতে গুনতে হত ১,৭৮৭ টাকা। তবে আজ থেকে তা এক ধাক্কায় নেমে হয়ে যাচ্ছে ১,৭৫৬ টাকা। কিন্তু ঘরোয়া ব্যবহারের জন্য ১৪.২ কেজির যে রান্নার গ্যাসের সিলিন্ডার ব্যবহার করা হয়, তার দামে কোনও রকমের বদল বা পরিবর্তন আসছে না। ঘরোয়া সিলিন্ডারের দাম ৮২৯ টাকাই থাকছে (LPG Cylinder Price)।

    আর পড়ুন: রাজ্যে বাড়ছে গণপিটুনির ঘটনা, বাংলায় অরাজক পরিস্থিতি কেন?

    আন্তর্জাতিক বাজারে দাম অনুযায়ী বিবেচনা (LPG Cylinder Price)

    জানা গিয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামকে বিবেচনা করে স্থির করা হয় রান্নার গ্যাসের দাম। প্রতি মাসেই এই তেলের দাম পর্যালোচনা করে অয়েল মার্কেটিং সংস্থাগুলি। অর্থাৎ এইভাবেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওপর নির্ভর করে দেশীয় বাজারে (Commercial LPG Cylinder) রান্নার গ্যাসের দাম।

    বিগত মাসগুলিতে একাধিকবার কমেছে রান্নার গ্যাসের দাম

    গত জুন মাসে সিলিন্ডার পিছু বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কমেছিল ৭২ টাকা। তার আগে মে মাসেও এই দাম কমেছিল ২০ টাকা। এপ্রিলের শুরুতে দাম কমেছিল ৩২ টাকা। তবে গত মার্চে এই দাম একবার বেড়েছিল ২৪ টাকা। কিন্তু এ মাসের মতো গত মাসেও ঘরোয়া ব্যবহারের সিলিন্ডারের দামের কোনও পরিবর্তন আনা হয়নি। বাণিজ্যিক সিলিন্ডারগুলি (Commercial LPG Cylinder) সাধারণত ব্যবহার করা হয় বিভিন্ন হোস্টেল রেস্টুরেন্টগুলিতে। অন্যদিকে বাড়িতে ব্যবহার করা হয় ১৪.২ কেজির সিলিন্ডারগুলি।

    আরও পড়ুন: স্কুল থেকেই পাচার মিড ডে মিলের চাল! গ্রেফতার ১, কাঠগড়ায় তৃণমূল বুথসভাপতি

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope 01 july 2024: মকর রাশির জাতকরা আজ কোনও কারণে হতাশ হতে পারেন

    Daily Horoscope 01 july 2024: মকর রাশির জাতকরা আজ কোনও কারণে হতাশ হতে পারেন

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) আজ ব্যস্ততার মধ্যে দিন কাটাবেন।

    ২) খুব বেশি চাপ নেবেন না, স্বস্তিতে থাকার চেষ্টা করুন।

    ৩) পারিবারিক জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে।

    বৃষ

    ১) আজ কোনও বড় সিদ্ধান্ত নেবেন না।

    ২) অতিউৎসাহী হয়ে ভুল পদক্ষেপ করবেন না।

    ৩) ভেবেচিন্তে কাজ করুন।

    মিথুন

    ১) আত্মবিশ্বাস কমে আসতে পারে।

    ২) আজ আর্থিক সমস্যা দেখা দিতে পারে।

    ৩) দৈনন্দিন ব্যয় পূরণের জন্য ঋণ নিতে হবে।

    কর্কট

    ১) আজ সাফল্য লাভ করতে পারেন।

    ২) কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন।

    ৩) প্রেম ও দাম্পত্য জীবনে মাধুর্য বজায় থাকবে।

    সিংহ

    ১) আজ কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না।

    ২) ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে আনন্দিত হতে পারেন।

    ৩) কর্মক্ষেত্রের জন্য পরিস্থিতি খুবই ভালো।

    কন্যা

    ১) প্রয়োজনীয়তা পূরণের জন্য ছোটখাটো ঋণ নিতে পারেন।

    ২) চাকরিজীবীদের ওপর কাজের চাপ থাকবে।

    ৩) পরিকল্পনা অনুযায়ী কাজ করুন।

    তুলা

    ১) আজ নিরুৎসাহিত থাকবেন।

    ২) পরিকল্পনা করেও পিছিয়ে আসতে পারেন।

    ৩) ব্যয় নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।

    বৃশ্চিক

    ১) আজ নিজের যোগ্যতা প্রমাণ করবেন।

    ২) অধিক ধনলাভের প্রবল যোগ থাকছে আজ।

    ৩) কঠিন কাজ আপনি সহজে সম্পন্ন করতে পারবেন।

    ধনু

    ১) আজ আধ্যাত্মিক কাজে ব্যস্ত থাকবেন।

    ২) জীবনযাপন প্রণালী উন্নত হবে।

    ৩) আর্থিক জীবনে স্থায়িত্ব বজায় থাকবে।

    মকর

    ১) আজ কোনও কারণে হতাশ হতে পারেন।

    ২) গুরুত্বপূর্ণ কাজ আগে সম্পন্ন করুন।

    ৩) পরিকল্পনা অনুযায়ী কাজ করুন।

    কুম্ভ

    ১) কর্মক্ষেত্রে সমস্যার সমাধান খুঁজে বের করতে পারবেন।

    ২) সকলে আপনার প্রশংসা করবে।

    ৩) চাকরি পরিবর্তনের চিন্তাভাবনা করবেন।

    মীন

    ১) আজ নিজের যোগ্যতা প্রমাণ করবেন।

    ২) আর্থিক স্থায়িত্ব বজায় থাকবে।

    ৩) কর্মক্ষেত্রে ভালো প্রদর্শন করবেন

     DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: “সিধু-কানুদের সাহস দেশবাসীর কাছে প্রেরণার উৎস”, হুল দিবসে বললেন প্রধানমন্ত্রী

    PM Modi: “সিধু-কানুদের সাহস দেশবাসীর কাছে প্রেরণার উৎস”, হুল দিবসে বললেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: উপজাতির নেতাদের শ্রদ্ধা প্রদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ৩০ জুন হুল দিবস উপলক্ষে তিনি শ্রদ্ধা জানান সিধু-কানু, চাঁদ-ভৈরব এবং ফুলো-ঝানোকে। দেশের রাষ্ট্রপতি পদে উপজাতি সম্প্রদায়ের দ্রৌপদী মুর্মুর নাম প্রস্তাব করে বিরোধীদের মাত দিয়েছিলেন তিনিই। প্রধানমন্ত্রী হিসেবে উপজাতি সম্প্রদায়ের প্রতিও যে তাঁর সমদৃষ্টি রয়েছে, সেই ঘটনাই ছিল তার সব চেয়ে বড় প্রমাণ। এদিন জনজাতি সম্প্রদায়ের শহিদদের স্মৃতিতর্পণ করে প্রধানমন্ত্রী (PM Modi) আরও একবার এই বার্তা দিলেন, “আমি তোমাদেরই লোক”।

    কী বললেন প্রধানমন্ত্রী?

    এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “জনজাতি সম্প্রদায়ের অসম সাহস, লড়াই এবং আত্মবলিদানের জন্য উৎসর্গীকৃত হুল দিবস হল একটি মহতী অনুষ্ঠান। এহেন পবিত্র দিনে সিধু-কানু, চাঁদ-ভৈরব এবং ফুলো-ঝানোকে আমি আমার অন্তরের শ্রদ্ধা জানাই।” তিনি লিখেছেন, “ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তাঁদের আত্ম-মর্যাদা বোধ এবং সাহস দেশবাসীর কাছে হয়ে থাকবে চিরকালীন এক প্রেরণার উৎস।” প্রসঙ্গত, এবছর ছিল ১৬৯তম হুল দিবস। ইতিহাসে দিনটিকে সাঁওতাল বিদ্রোহ দিবস হিসেবেও উল্লেখ করা হয়েছে।

    ‘মন কি বাতে’র অনুষ্ঠানেও হুল দিবস

    তৃতীয় দফায় প্রধানমন্ত্রী হওয়ার পর এদিনই (রবিবার) ছিল প্রধানমন্ত্রীর প্রথম ‘মন কি বাতে’র অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেও তিনি হুল দিবসের উল্লেখ করেন। এই দিনেই যে সিধু-কানু বিদেশি শাসকদের বিরুদ্ধে অদম্য সাহস নিয়ে গর্জে উঠেছিলেন, তারও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আজ ৩০ জুন, খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। আমাদের উপজাতি সম্প্রদায়ের ভাইবোনেরা দিনটিকে হুল দিবস হিসেবে পালন করেন। এই দিনটি সিধু-কানুর অদম্য সাহসের কথা স্মরণ করিয়ে দেয়। বিদেশি শাসকদের বিরুদ্ধে এঁরা রুখে দাঁড়িয়েছিলেন।”

    আর পড়ুন: রাজ্যে বাড়ছে গণপিটুনির ঘটনা, বাংলায় অরাজক পরিস্থিতি কেন?

    প্রধানমন্ত্রী বলেন, “বীর সিধু-কানু হাজার হাজার সাঁওতাল সঙ্গীকে ঐক্যবদ্ধ করেছিলেন। ব্রিটিশদের বিরুদ্ধ সর্বশক্তি দিয়ে লড়াই করেছিলেন। এবং আপনারা জানেন, কখন এটা ঘটেছিল? এই ঘটনা ঘটেছিল ১৮৫৫ সালে। ১৮৫৭ সালে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধেরও দু’বছর আগে। সেই সময় ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনায় আমাদের উপজাতি ভাইবোনেরা বিদেশি শাসকের বিরুদ্ধে হাতে অস্ত্র তুলে নিয়েছিল (PM Modi)।”  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share