Tag: Madhyom

Madhyom

  • TMC Conflict: “নিজেকে মোড়ল ভাবছেন”, হুমায়ুনকে তোপ তৃণমূল নেতার, কোন্দল তুঙ্গে

    TMC Conflict: “নিজেকে মোড়ল ভাবছেন”, হুমায়ুনকে তোপ তৃণমূল নেতার, কোন্দল তুঙ্গে

    মাধ্যম নিউজ ডেস্ক: জেলারই এক তৃণমূল নেতার রোষের মুখে পড়লেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। অভিযুক্ত তৃণমূল নেতার নাম মুস্তাক আহমেদ। তিনি সোশ্যাল মিডিয়ায় তৃণমূল বিধায়ককে তুলোধনা করেছেন। এরপরই মুস্তাকের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল বিধায়ক। তৃণমূল নেতা ও বিধায়কের অভিযোগ পাল্টা অভিযোগে শাসক দলের কোন্দল (TMC Conflict) একেবারে প্রকাশ্যে চলে এসেছে।

    প্রত্যেকটি বিধানসভায় নিজেকে মোড়ল ভাবছেন (TMC Conflict)

    অভিযুক্ত মুস্তাক আহমেদ বলেন, ভরতপুরের বিধায়কের নিজের বিধানসভায় কোনও কাজ নেই। তাই, তিনি গোটা জেলা নিয়ে ভাবছেন, প্রত্যেকটি বিধানসভায় নিজেকে মোড়ল হিসেবে ভাবছেন। তিনি কোথায় কী করছেন তা আমার দেখার কর্তব্য নয়। আমি তৃণমূল দলটা ওঁর অনেক আগে থেকে করি। এই দলটাকে আমি ভালোবাসি। এর আগে তো  হুমায়ুন কবীর  মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটু কথা বলেছে ন। রেজিনগর এবং বেলডাঙা বিধানসভায় যে টিম আপনি তৈরি করেছেন। সেই টিমে কংগ্রেসের ছেলেরা তৃণমূলের জার্সি পড়ে রয়েছে। এসব করে কোনও লাভ নেই। এটুকু বলতে পারি, তৃণমূল বিধায়ক নিজের তৈরি টিম নিয়ে আমাকে একটু টাচ করে দেখিয়ে দিন। আপনি যদি আমাকে টাচ করতে পারেন তাহলে জানব আপনার ক্ষমতা আছে, আর যদি না পারেন তাহলে আগামীদিনে আপনার বুথে দাঁড়ানোর ক্ষমতা থাকবে না, আপনাকে চ্যালেঞ্জ করছি।

    আরও পড়ুন: রানিগঞ্জে শিল্পপতির বাড়িতে ভোর থেকেই শুরু ইডির হানা, শোরগোল

    তৃণমূল বিধায়ক কী সাফাই দিলেন?

    তৃণমূল বিধায়ক (Trinamool Congress) হুমায়ুন কবীর এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুর্শিদাবাদ জেলার বহরমপুর সদরে সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, এখনই দলীয় নেতৃত্বকে কিছু বলিনি। আপাতত, বিচারের জন্য অভিযোগ জানিয়েছি, প্রশাসনের ওপর আমার যথেষ্ট ভরসা আছে। প্রশাসন এই বিষয়টি খতিয়ে দেখুক। অভিযুক্ত ওই তৃণমূল নেতা জেলা পরিষদের সহকারি সভাধিপতি আতিবুর রহমানের আত্মীয়। কারও মদতে এসব করছে।  প্রশাসনের পক্ষ থেকে কী পদক্ষেপ গ্রহণ করা হয়, সেটার দিকে আমরা তাকিয়ে রয়েছি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Asansol: রানিগঞ্জে শিল্পপতির বাড়িতে ভোর থেকেই শুরু ইডির হানা, শোরগোল

    Asansol: রানিগঞ্জে শিল্পপতির বাড়িতে ভোর থেকেই শুরু ইডির হানা, শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: আসানসোলে (Asansol) শিল্পপতির বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা দিয়েছে। রানিগঞ্জ শিশু বাগান মোড় সংলগ্ন এনএসবি রোডের পাশে শিল্পপতি চণ্ডী কেডিয়ার বাড়িতে শুক্রবার সকাল থেকেই চলছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের বিশেষ অভিযান। জানা গিয়েছে দুই গাড়ি কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোর ৫টা থেকে শুরু করেছে এই অভিযান। তবে তল্লাশির কারণ না জানা গেলেও, আর্থিক দুর্নীতিকে সন্দেহ করা হচ্ছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

    বাহিনী দিয়ে ঘিরে চলছে তল্লাশি (Asansol)

    রানিগঞ্জে (Asansol) চণ্ডী কেডীয়ারের বেশ কয়েকটি লোহার ফ্যাক্টরি রয়েছে। এই রাজ্যের বাইরেও তাঁর রয়েছে বেশ কয়েকটি ফ্যাক্টরি। উত্তরপ্রদেশের লক্ষনউতে রয়েছে একাধিক ব্যবসা। তবে কী কারণে এই শিল্পপতির বাড়িতে আয়করের হানা, তা নিয়ে এখনও স্পষ্ট করে জানা যায়নি। এখনও সেই রকম কিছু তথ্য ইডির আধিকারিকরা জানাননি। তবে বাড়ির বাইরে থাকা গাড়ির চালকরা জানিয়েছেন, তাঁরা কলকাতা থেকে ভোর বেলা এসে পৌঁছেছেন। এই কেন্দ্রীয় তদন্তকারি আধিকারিকদের সঙ্গে রয়েছেন সিআরপিএফ বাহিনীর জওয়ান। বাহিনী বাইরে থেকে ঘিরে রেখে ভিতরে তল্লাশি চলছে বলে জানা গিয়েছে। তবে বাড়ির কোনও সদস্যের সঙ্গেই কথা বলা যায়নি।

    আরও পড়ুনঃ নিয়োগ দুর্নীতি মামলায় ফের সিবিআই তলব পেয়ে নিজাম প্যালেসে তৃণমূল বিধায়ক তাপস

    দুর্নীতি তদন্তে সক্রিয় ইডি

    এই রাজ্যে রেশন দুর্নীতি, শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুরনিয়োগ দুর্নীতি সহ একাকধিক বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে। শাসক দলের একাধিক নেতা-মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর টাকা এবং সম্পত্তি উদ্ধার করেছে ইডি। ইতিমধ্যে তৃণমূলের একাধিক মন্ত্রী এবং বিধায়ক জেলে রয়েছেন। আর্থিক দুর্নীতি মামলায় তৃণমূল ঘনিষ্ঠ আরও ব্যবসায়ী এবং শিল্পপতিদের বাড়িতে তাল্লাশি চালাচ্ছে তদন্তকারী সংস্থা। গত লোকসভা ভোটের সময় প্রচারে এসে এই রাজ্যে চলা দুর্নীতির সম্পর্কে তৃণমূলের বিরুদ্ধে একাধিক বার আক্রমণ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তৃতীয়বার এনডিএ সরকার গঠনের পর,দেশজুড়ে আর্থিক দুর্নীতির তদন্তের গতি দ্বিগুণ হবে বলে আশ্বাস দিয়েছিলেন মোদি। আগেও একাধিকবার আসানসোলে তাল্লাশি চালিয়েছে ইডি (Asansol) এই রাজ্যে তাই তৃণমূল নেতা, বিধায়ক এবং ঘনিষ্ঠ শিল্পপতিদের বাড়িতে ফের তল্লাশি অভিজান শুরু হয়েছে বলে মনে করছেন ওয়াকিবহল মহল।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • UGC NET Controversy: পরীক্ষা বিতর্কে গর্জে উঠলেন শিক্ষামন্ত্রী! ‘কেউ রেহাই পাবে না’, আশ্বাস ধর্মেন্দ্র প্রধানের

    UGC NET Controversy: পরীক্ষা বিতর্কে গর্জে উঠলেন শিক্ষামন্ত্রী! ‘কেউ রেহাই পাবে না’, আশ্বাস ধর্মেন্দ্র প্রধানের

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি নিটে দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই দুর্নীতির অভিযোগ এবং ইউজিসি নেট (UGC NET Controversy) বাতিল করার প্রসঙ্গে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সেখানেই জাতীয় টেস্টিং এজেন্সি বা এনটিএ-তে যে গলদ রয়েছে, তা মেনে নিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। জানালেন, ‘ভুল’ সংশোধন এবং উন্নত পরিষেবার জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হবে। 

    কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর মন্তব্য (Dharmendra Pradhan) 

    এ প্রসঙ্গে ধর্মেন্দ্র বলেন, ‘‘নিটে দুর্নীতি (UGC NET Controversy) প্রমাণিত হলে দোষীরা অবশ্যই শাস্তি পাবে। নেটের ক্ষেত্রেও বিষয়টি তাই। কাউকে কোনও অবস্থাতেই রেয়াত করা হবে না। আমি তার গ্যারান্টি দিচ্ছি। পরীক্ষা পদ্ধতির উপর বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনার দায়িত্ব আমার।’’ এরপর নেট পরীক্ষার এক দিন পর তা বাতিল করে দেওয়া প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘পরীক্ষার পরের দিন বিকেল ৩টে নাগাদ আমরা জানতে পারি, ডার্ক নেটে প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল পরীক্ষার আগেই। মূল প্রশ্নপত্রের সঙ্গে তা মিলিয়ে দেখা হয় এবং ফাঁস হওয়া প্রশ্নের সঙ্গে তা মিলে যায়। এর পরেই আমরা পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছি। টেলিগ্রামের মতো অ্যাপগুলির উপর নজরদারি চালানো কঠিন। প্রশ্নফাঁসে সেই ধরনের অ্যাপই ব্যবহৃত হয়েছে। তবে স্বচ্ছতার সঙ্গে আমরা আপস করব না। একথা বলতে পারি, জোরালো প্রমাণ পেলে কোনও অপরাধীই নিষ্কৃতি পাবে না। পড়ুয়াদেরই ভবিষ্যতে আমাদের অগ্রাধিকার।’’ 

    ঠিক কী ঘটেছিল? (UGC NET Controversy) 

    গত বুধবার নেট পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে। কারণ সম্প্রতি নিটের প্রশ্ন ফাঁসের অভিযোগ প্রকাশ্যে এসেছে বিহার থেকে। সেখানে এক জনকে গ্রেফতারও করা হয়েছে। জেরায় যিনি স্বীকার করেছেন, পরীক্ষার আগের দিন তিনি প্রশ্ন পেয়ে গিয়েছিলেন। তা মুখস্থ করে পরীক্ষা দিতে গিয়েছিলেন। এই ঘটনায় সিবিআই এর তদন্ত করবে বলে আগেই জানিয়েছিল কেন্দ্র। তবে এরপর বৃহস্পতিবার এই ঘটনায় এফআইআর করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

    আরও পড়ুন: কালিম্পঙে রাস্তায় ধস, ফুঁসছে তিস্তা

    ইউজিসি-নেট পরীক্ষা বাতিল

    উল্লেখ্য, গত মঙ্গলবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি ইউজিসি-নেট (UGC-NET) পরীক্ষা নেয়। প্রায় ৯ লক্ষের উপর পরীক্ষার্থী তাতে অংশ নেয়। কিন্তু নিটের প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষার মাত্র একদিন পরই বুধবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হয়।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kanchanjunga Express: ‘‘নিয়ম মেনেই নির্দেশ স্টেশন মাস্টারের’’, কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় বললেন ডিআরএম

    Kanchanjunga Express: ‘‘নিয়ম মেনেই নির্দেশ স্টেশন মাস্টারের’’, কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় বললেন ডিআরএম

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা খারাপ থাকায় ট্রেন চালানোর জন্য রাঙাপানির স্টেশনমাস্টার যে ‘কাগুজে অনুমতি’ দিয়েছিলেন, তাতে কোনও ভুল ছিল না। দুর্ঘটনার দিন নিয়ম-নির্দেশ মেনেই কাঞ্চনজঙ্ঘা (Kanchanjunga Express) ও মালগাড়ির চালককে ‘অনুমতিপত্র’ দেওয়া হয়েছিল বলে দাবি করলেন কাটিহারের ডিআরএম সুরেন্দ্র কুমার। তাঁর কথায়, ‘‘নির্দেশ অনুযায়ী যে ফর্মে অনুমতি দেওয়া প্রয়োজন, তা-ই দেওয়া হয়েছে। আলাদা আলাদা ফর্মের আলাদা আলাদা মানে রয়েছে। তদন্ত চলাকালীন এগুলো বলা সম্ভব নয়।’’

    কী আপডেট দিলেন ডিআরএম

    কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে (Kanchanjunga Express) দুর্ঘটনার তদন্ত শুরু করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য সুরক্ষা কমিশনার (সিসিআরএস)। তাঁর প্রতিনিধি হিসাবেই বৃহস্পতিবার বিকেলে কাটিহারের ডিআরএম সুরেন্দ্র কুমার বলেন, ‘‘যখন কোনও দুর্ঘটনা ঘটে, তখন সঠিক তথ্য পেতে অসুবিধা হয়। প্রাথমিক তদন্তের উপর বিবৃতি দেওয়া হয়েছিল। মালগাড়ির গতিবেগ, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গতিবেগ সব কিছুই তদন্ত কমিটির কাছে রেকর্ড হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তা জনসমক্ষে নিয়ে আসা উচিত হবে না।’’ সুরেন্দ্র জানান, এখনও পর্যন্ত ৩০ জনকে ডাকা হয়েছে। তার মধ্যে ১৬ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। ট্রেন দুর্ঘটনার পর প্রশিক্ষণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। তাই আলিপুরদুয়ারের রেল প্রশিক্ষণ কেন্দ্রের কর্তাদেরও তদন্ত কমিটির সামনে হাজির হতে বলা হয়েছে।

    একমত নন চিফ লোকো ইনস্পেক্টর

    রেলের প্রাথমিক পর্যবেক্ষণ এই কথা জানালেও রেল সূত্রে খবর, এর সঙ্গে একমত হতে পারেননি নিউ জলপাইগুড়ি স্টেশনের চিফ লোকো ইনস্পেক্টর বা সিএলআই ওমপ্রকাশ শর্মা৷ তাঁর মতে, কর্তব্যরত স্টেশন মাস্টারের টি/এ ৯১২ ফর্মের বদলে টি/ডি ৯১২ ফর্ম জারি করা উচিত ছিল৷ টি/ডি ৯১২ ফর্ম অনুযায়ী এক বা একাধিক স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা দীর্ঘক্ষণ ধরে অচল থাকলে এবং দু’টি জায়গার মধ্যে যোগাযোগ ঠিক থাকলে, দু’টি স্টেশনের মধ্যে দিয়ে শুধুমাত্র একটি ট্রেন চালানো যাবে। ওই ট্রেনের গতিবেগ কোনওভাবেই প্রতি ঘণ্টায় ২৫ কিমির বেশি হবে না৷ তাই রাঙাপানি স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার টি/ডি ৯১২ ফর্ম জারি করলে, হয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (Kanchanjunga Express)  নতুবা মালগাড়ি ট্রেন যে কোনও একটিই ওই লাইনে যাওয়ার অনুমতি পেত৷

    আরও পড়ুন: ‘‘নিজের সরকার গড়বে কাশ্মীর’’! উন্নয়নই উপত্যকায় শান্তি ফেরাবে, মত মোদির

    আর টি/এ ৯১২ লেটার জারি করা যাবে না

    পরবর্তী নির্দেশ না-আসা পর্যন্ত টি/এ ৯১২ লেটার জারি করা যাবে না, জানাল শিয়ালদা রেলওয়ে ডিভিশন৷ স্টেশন মাস্টার এই অথরিটি লেটার বা কাগুজে সিগন্যাল ট্রেনের চালককে জারি করে থাকেন৷ যাতে অটোমেটিক বা স্বয়ংক্রিয় সিগন্যাল খারাপ থাকলেও চালক নির্দিষ্ট কিছু নিয়ম মেনে লাল সিগন্যাল পেরিয়ে যেতে পারেন৷ এ প্রসঙ্গে শিয়ালদা ডিভিশনের (পূর্ব রেলওয়ে) সিনিয়র ডিভিশনাল অপারেশনাল ম্যানেজার একটি বিবৃতি জারি করেন, “জিএম (জেনারেল ম্যানেজার), পিসিএসও (মুখ্য সুরক্ষা আধিকারিক) এবং অন্যান্য পিএইচওডি-দের (অন্য দফতরের মুখ্য আধিকারিক) মধ্যে একটি বৈঠক হয়৷ তাতে সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী নির্দেশ না দেওয়া পর্যন্ত টি/এ ৯১২ জারি করার প্রক্রিয়া বন্ধ থাকবে৷ যাঁরা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, তাঁদের এই নির্দেশ কঠোরভাবে পালন করতে হবে৷ কোনও রকম বিচ্যুতি হলে তা অত্যন্ত কড়াভাবে বিবেচনা করা হবে৷” কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (Kanchanjunga Express) দুর্ঘটনার তদন্তে এই অথরিটি লেটার বা কাগুজে সিগন্যাল জারি করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে৷

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • CBI: নিয়োগ দুর্নীতি মামলায় ফের সিবিআই তলব পেয়ে নিজাম প্যালেসে তৃণমূল বিধায়ক তাপস

    CBI: নিয়োগ দুর্নীতি মামলায় ফের সিবিআই তলব পেয়ে নিজাম প্যালেসে তৃণমূল বিধায়ক তাপস

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় হয়ে উঠেছে সিবিআই (CBI)। টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের প্রভাবশালী নেতা-বিধায়কদের বিরুদ্ধে। এবার এই মামলায় তৃণমূল বিধায়ক তাপস সাহাকে ফের তলব করল সিবিআই। শুক্রবার সিবিআই-এর দুর্নীতি দমন শাখা নিজাম প্যালেসে তৃণমূল বিধায়ককে তলব করেছে। ফের তলব পেয়ে এদিন বেলা ১১ টা নাগাদ নিজাম প্যালেসে হাজিরা দেন তৃণমূল বিধায়ক। তিনি বলেন, ফের আমাকে তলব করা হয়েছে। তদন্তে আমি সবরকমভাবে সহযোগিতা করব।

     দ্বিতীয়বার তলব করল সিবিআই (CBI)

    তাপস ছাড়াও এই মামলায় আরও ৩ জনকে তলব করা হয়েছে। তাপসে বিরুদ্ধে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছিল। এরপরই প্রথমে এই মামলার তদন্ত করেছিল রাজ্যের অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চ। পরে, হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেয় সিবিআই (CBI)। এরপরই এই মামলায় সিবিআই ক়ড়া ভূমিকা পালন করে। নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেও সিবিআই তলব পেয়ে নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিলেন তাপস সাহা। এবার দ্বিতীয়বার তলব করল সিবিআই। শুক্রবার সারাদিনের মধ্যে তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। তবে, এই তলব নিয়ে তাপসবাবুর কী অবস্থান তা জানা যায়নি। তদন্তকারীদের দাবি, টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তাপসের বিরুদ্ধে। তৃণমূলের আরও একাধিক নেতা-মন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে। এই মামলায় নদিয়ার তেহট্টে তৃণমূল (Trinamool Congress) বিধায়কের বাড়িতে তল্লাশিও চালান আধিকারিকরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ১২ জন আধিকারিক তাপসের বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন। তাপসের আপ্ত সহায়কের বাড়ি, বাড়ির পাশের পুকুরেও তল্লাশি চলে। পুকুরপাড়ে বেশ কিছু নথি পোড়ানোর প্রমাণ পাওয়া গিয়েছিল সে সময়ে। পরীক্ষা করার জন্য সেই পুড়ে যাওয়া নথির নমুনা সংগ্রহ করেছিল সিবিআই। ১৫ ঘণ্টার তল্লাশির পর সিবিআই বাড়ি থেকে বেরিয়ে গেলে লোক ডেকে মাংসভাত খাইয়েছিলেন তিনি। রীতিমতো উৎসবের মেজাজে ছিলেন তিনি। তবে, সিবিআই তল্লাশির পর তাপস  বলেছিলেন, আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup 2024: সূর্যের ব্যাটিং ও বুমরার বিষাক্ত স্পেলে বিধ্বস্ত আফগানিস্তান, সহজে জিতল ভারত

    T20 World Cup 2024: সূর্যের ব্যাটিং ও বুমরার বিষাক্ত স্পেলে বিধ্বস্ত আফগানিস্তান, সহজে জিতল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: বুমরার বিষাক্ত স্পেল ও সূর্যের ব্যাটিং তেজে সুপার এইটের প্রথম ম্যাচে (T20 World Cup 2024) আফগানিস্তানের বিপক্ষে সহজেই জয় পেল ভারত। রোহিতদের ১৮১ রানের জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তান স্লো পিচের কবলে পড়ে। স্লোয়ার দিয়েই বাজিমাত করেন ভারতীয় বোলাররা। দুই ওপেনার রহমানুল্লা গুরবাজ ও হজরতুল্লা জাজাইকে ফেরান জশসপ্রীত বুমরা।  এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি আফগানিস্তান (India vs Afghanistan)। ১৩৪ রান অলআউট হয় আফগানরা। বিশ্বকাপের আসরে সুপার এইটের প্রথম ম্যাচে ৪৭ রানে জিতে নেট রান রেটে অনেকটা এগিয়ে গেল ভারত।

    সূর্যের তেজ

    বৃহস্পতিবার বার্বাডোজের কেনসিংটন ওভালে ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্স বজায় রাখল ভারত। এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। টস জেতার পর তিনি জানান, পিচটা তাঁর কাছে অচেনা, পিচ কীরকম আচরণ করে সেটা তিনি দেখতে চান। যদিও শুরু থেকে টু পেসড উইকেটে খুব একটা বেশি সুবিধা করতে পারেননি ভারতের ব্যাটাররা। রোহিত শর্মা, বিরাট কোহলি ফের ব্যর্থ হলেন। রোহিত করলেন ৮ রান ও বিরাট ২৪ রান। পন্থ ঝোড়ো ইনিংস শুরু করতে গিয়ে ২০ রানে আটকে যান। দুবেও ১০ রান করে ফেরেন। এক সময় ১১ ওভারে ভারতের রান দাঁড়ায় চার উইকেটের বিনিময়ে ৯০। এরপর সূর্যকুমার যাদব দলের হাল ধরেন। তাঁকে সঙ্গ দেন হার্দিক পান্ডিয়া। ৯০ রান থেকে সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া ১৫০-এ নিয়ে যায় দলকে। সূর্য ৫৩ রান করে আউট হন। হার্দিক ২৪ বলে ৩২ রানের একটা ঝোড়ো ইনিংস খেলেন। শেষে অক্ষর প্যাটেলের ৬ বলে ১২ রান দলকে ১৮১ রানে নিয়ে যায়। আফগানিস্তানের হয়ে বল হাতে দাপট দেখান রশিদ খান। রশিদ ও ফজলহক ফারুকি তিনটে করে উইকেট নেন। 

    বুমরার স্বপ্নের স্পেল

    ভারতের ১৮১ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় আফগানিস্তান। বুমরার প্রথম ওভারের প্রথম বলেই হার মানেন গুরবাজ। বুমরার স্বপ্নের স্পেল ভারতকে খেলায় চালকের আসনে বসিয়ে দেয়। মাত্র সাত রানে তিন উইকেট তুলে নিয়ে ভারতের জয় নিশ্চিত করেন বুমরা। চলতি বিশ্বকাপে হার্দিককে টপকে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারি হলেন ভারতীয় পেসার। বুমরার পাশে অর্শদীপ সিং ও কুলদীপ যাদব ম্যাচ জেতানো বোলিং করেছেন। বার্বাডোজের মন্থর পিচে মহম্মদ সিরাজের জায়গায় এদিন কুলদীপ যাদবকে খেলানো হয়। প্রথম ম্যাচেই জোড়া উইকেট শিকার করেন ভারতীয় স্পিনার। তিন উইকেট নেন অর্শদীপ।

    আফগানদের বিরুদ্ধে অনায়াসে জিতলেও এদিনের পর ব্যাটিং চিন্তায় রাখবে রোহিতকে। নিউ ইয়র্কের পিচে বড় রান পায়নি ব্যাটাররা।‌ কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং সহায়ক উইকেটেও ব্যর্থ ভারতীয় ব্যাটিং। একমাত্র সূর্যকুমার যাদব এবং হার্দিক পাণ্ডিয়া ছাড়া কেউ রান পায়নি। টপ অর্ডারের ব্যর্থতা ভাবাবে কোচ দ্রাবিড়কে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jammu Kashmir: ‘‘নিজের সরকার গড়বে কাশ্মীর’’! উন্নয়নই উপত্যকায় শান্তি ফেরাবে, মত মোদির

    Jammu Kashmir: ‘‘নিজের সরকার গড়বে কাশ্মীর’’! উন্নয়নই উপত্যকায় শান্তি ফেরাবে, মত মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: বিভাজনের রাজনীতি নয়, একমাত্র উন্নয়নই পারে উপত্যকায় শান্তি ফেরাতে, এমনই অভিমত প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম বৃহস্পতিবার দুই দিনের সফরে জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) গিয়েছেন মোদি। এদিন উপত্যকায় আনুষ্ঠানিক ভাবে ৮৪টি গুরুত্বপূর্ণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী মোদি। ওই প্রকল্পগুলির জন্য খরচ হবে আনুমানিক ১৫০০ কোটি টাকা।

    উন্নত কাশ্মীরের স্বপ্ন

    প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, কাশ্মীরে (Jammu and Kashmir) সড়ক, জল সরবরাহ, উচ্চশিক্ষা ক্ষেত্রে উন্নয়নে বিপুল অর্থ বরাদ্দ করেছে কেন্দ্র। বিশেষ ভাবে চেন্নানি-পাটনিটপ-নাশরির উন্নয়নে জোর দেওয়া হয়েছে। একদিকে যেমন শিল্প তৈরিতে উৎসাহ দেওয়া হবে, পাশাপাশি ছয়টি সরকারি কলেজ গড়ে তোলা হবে। পরিকাঠামো উন্নয়নের সঙ্গেই যুব সমাজের পাশে থাকারও বার্তা দিতে চায় বিজেপি সরকার। উপত্যকায় কৃষি এবং সহযোগী ক্ষেত্রে ১৮০০ কোটি ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। যাতে উপকৃত হবেন জম্মু ও কাশ্মীরের ২০টি জেলার ৯০ ব্লকের ১৫ লক্ষ নাগরিক। এদিন শ্রীনগরের শের-এ-কাশ্মীর আন্তর্জাতিক সভাকক্ষে ‘যুব সমাজের ক্ষমতায়ন, জম্মু ও কাশ্মীরের পরিবর্তন’ শীর্ষক আলোচনাসভায় অংশ নেন মোদি (PM Modi)। এরপর ২০০০ জন যুবাকে সরকারি চাকরির নিয়োগপত্রও বিলি করেন। 

    কাশ্মীরে বিধানসভা নির্বাচন

    কাশ্মীরে (Jammu and Kashmir) আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। নিজেদের জন্য এবার সরকার গঠন করবেন কাশ্মীরিরা এদিন এমনই দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, ‘বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সেই দিন বেশি দূরে নয় যেদিন উপত্যকা একটি রাজ্য হিসেবে তার ভবিষ্যৎ নির্ধারণ করবে। আজ ভারতের সংবিধান সত্য়িকার অর্থে জম্মু ও কাশ্মীরে বাস্তবায়িত হয়েছে। এই সবই হচ্ছে ৩৭০ ধারার দেওয়াল যেটা সবাইকে বিভক্ত করেছিল সেটা পড়ে যাওয়ার জন্য। আমরা দেখছি এই নির্বাচনে কাশ্মীরবাসী গত ৩৫-৪০ বছরের রেকর্ড ভেঙেছে।’

    এদিন মোদি (PM Modi) আরও বলেন, “জম্মু ও কাশ্মীরে এই পরিবর্তন আসছে কেন্দ্রীয় সরকারের ১০ বছরের প্রচেষ্টার ফলে। পাকিস্তান থেকে আসা শরণার্থীরাও প্রথমবার তাদের ভোট দিয়েছেন। পঞ্চায়েত, পুরসভায় প্রথমবারের মতো ওবিসি সংরক্ষণ কার্যকর করা হয়েছে। এবার ভারতের একটি রাজ্য হিসেবে সম মর্যাদা পাবে কাশ্মীর।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope 21 June 2024: লক্ষ্মী নারায়ণ রাজযোগের প্রভাব ও ত্রিগ্রহী যোগের শুভ সংযোগলাভ হবে

    Daily Horoscope 21 June 2024: লক্ষ্মী নারায়ণ রাজযোগের প্রভাব ও ত্রিগ্রহী যোগের শুভ সংযোগলাভ হবে

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য— কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে আজকের দিন?

    মেষ

    ১) মেষ রাশির জাতকরা আজ কোনও ধর্মীয় বিবাদে যাবেন না।

    ২) বাণী সংযত রাখুন, ব্যবসায় সাফল্য আসবে।

    বৃষ

    ১) নিজের জ্ঞান এবং অভিজ্ঞতা অনুযায়ী নতুন সুযোগ পাবেন।

    ২) অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণে রাখুন। জ্যৈষ্ঠ পূর্ণিমায় লক্ষ্মী নারায়ণ রাজযোগের প্রভাব ও ত্রিগ্রহী যোগের শুভ সংযোগলাভ হবে।

    মিথুন

    ১) ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষা লাভের জন্য পরিশ্রম করতে হবে।

    ২) জীবনসঙ্গীর পরামর্শ গ্রহণ করুণ। ভাই-বন্ধুর সাহায্য পাবেন।

    কর্কট

    ১) পরিবারের সম্পর্ক মজবুত থাকবে।

    ২) ব্যবসায় ফল নিয়ে চিন্তা থাকবে। কর্ম ক্ষেত্রে কঠিন পরিশ্রম করতে হবে।

    সিংহ

    ১) সাবধানে গাড়ি চালান। পারিবারিক সম্পত্তি বিবাদের সমাধান হবে।

    ২) ব্যবসার ক্ষেত্রে খুব সতর্ক থাকুন, বুদ্ধিভ্রম ঘটতে পারে।

    কন্যা

    ১) ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় কৌশল নির্বাচন করুণ। খুব সতর্কভাবে কথাবার্তা বলুন।

    ২) আপনার বক্তব্য সকলের মন জয় করতে পারবে না। ভাই-বোনের সঙ্গে সম্পর্ক উন্নত হবে।

    তুলা

    ১) ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। সন্তানের বিবাহ দুশ্চিন্তার সমাধান হবে।

    ২) কর্মস্থলে পদন্নোতি। আধিকারিকদের প্রশংসা পাবেন। দাম্পত্য জীবন আনন্দে কাটবে।

    বৃশ্চিক

    ১) প্রেম জীবনে নতুন অভিজ্ঞতা দেবে।

    ২) পুরাতন ঋণ থেকে মুক্তি পাবেন। লেনদেন না করলেই ভালো।

    ধনু

    ১) সন্ধ্যার সময় বিবাদ এড়িয়ে যান।

    ২) গুরুজনদের উপদেশে কর্মে উন্নতি। আর্থিক পরিস্থিতি মজবুত হবে।

    মকর

    ১) নিজের ভুল সংশোধন করার ফলে ব্যবসায় উন্নতি ও দারুণ অর্থপ্রাপ্তির যোগ।

    ২) প্রমে উপহার পেতে পারেন। ছাত্র-ছাত্রীরা শিক্ষকদের আর্থিক আশীর্বাদ পাবেন।

    কুম্ভ

    ১) মা-বাবার সেবা করার সুযোগ পাবেন। কাজের চাপ বাড়তে পারে,।

    ২) স্ত্রী আপানর উপর রেগে যেতে পারেন।

    মীন

    ১) পরীক্ষায় সাফল্য লাভ সম্ভব হবে।

    ২) প্রেমে একটু কষ্ট বাড়তে পারে তবে মাধুর্য  থাকবে।

     DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক

  • Sheikh Hasina: দুই দিনের সফরে শুক্রবার দিল্লি আসছেন হাসিনা, শনিতে সাক্ষাত প্রধানমন্ত্রী মোদির সঙ্গে

    Sheikh Hasina: দুই দিনের সফরে শুক্রবার দিল্লি আসছেন হাসিনা, শনিতে সাক্ষাত প্রধানমন্ত্রী মোদির সঙ্গে

    মাধ্যম নিউজ ডেস্ক: পনেরো দিনের মধ্যেই ফের দুই দিনের সফরে দিল্লি আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। শনিবার, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। গত ৯ জুন প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদির (PM Modi) তৃতীয় শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। শুক্রবার আসছেন পূর্ব নির্ধারিত দ্বিপাক্ষিক সফরে। প্রসঙ্গত, মোদি প্রধানমন্ত্রী পদে তৃতীয় বার শপথগ্রহণের পর হাসিনাই প্রথম বিদেশি রাষ্ট্রপ্রধান, যিনি প্রথম ভারত সফরে আসছেন।

    হাসিনার সফরসূচি

    হাসিনার সচিবালয়ের তরফে জানানো হয়েছে, শুক্রবার বাংলাদেশের স্থানীয় সময় ২টোয় ঢাকা বিমানবন্দর থেকে বিশেষ বিমানে দিল্লির উদ্দেশে রওনা দেবেন হাসিনা (Sheikh Hasina)। সেদিন সন্ধ্যায় দিল্লিতে হাসিনার সঙ্গে সৌজন্যসাক্ষাৎ করবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার সকালে দিল্লির হায়দরাবাদ হাউসে শুরু হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) উপস্থিতিতে দু-দেশের শীর্ষস্তরের বৈঠক। তার আগে রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হবে। সেখান থেকে রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানাবেন হাসিনা। বেলার দিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাঁর সম্মানে দুপুরে রাষ্ট্রীয় মহাভোজের আয়োজন করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টায় দিল্লি বিমানবন্দর থেকে বিশেষ বিমানে ঢাকার উদ্দেশে রওনা দেবেন হাসিনা।

    নিরাপত্তা বিষয়ে কথা

    বাংলাদেশের বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, শেখ হাসিনার (Sheikh Hasina) এই সফরে ১২ থেকে ১৪টি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হতে পারে। এর মধ্যে যেসব চুক্তি বা সমঝোতার মেয়াদ শেষ হয়ে গিয়েছে সেগুলির কয়েকটি রিনিউ করা হবে হবে। জানা গিয়েছে, এই বৈঠকে বেশি গুরুত্ব পাবে নিরাপত্তার বিষয়টি। মায়ানমার পরিস্থিতি, রোহিঙ্গা এবং মনিপুরে সংকট, এই অঞ্চলে চিনের প্রভাবসহ সার্বিক নিরাপত্তার বিষয়ে আলোচনা হবে।

    অর্থনীতি নিয়ে আলোচনা

    এছাড়া বৈঠকে গুরুত্ব পাবে অর্থনৈতিক নিরাপত্তা। ভারতের বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করার জন্য সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে বলেও জানা গিয়েছে। বাংলাদেশের বিদেশসচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘দুই দেশই নিজেদের মধ্যে থাকা সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চাইছে। তাই দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকে এই নিয়েও আলোচনা হবে।’

    তিস্তা চুক্তির পাশে গঙ্গা জলচুক্তি

    তিস্তার পাশাপাশি এবারের আলোচনায় বিশেষ গুরুত্ব পেতে পারে গঙ্গা জলচুক্তি। ২০২৬-এ যেটির মেয়াদ শেষ হবে। সেই চুক্তির নবীকরণ ঢাকার অগ্রাধিকারের তালিকায় আছে। বাংলাদেশের বিদেশসচিব জানান, তিস্তা নিয়েও সেখানে নতুন কিছু নিয়ে আলোচনা হতে পারে। তিনি বলেন, ‘তিস্তা চুক্তির বিষয়টি যে পর্যায়ে আছে তাতে খুব তাড়াতাড়ি ইতিবাচক কিছু ঘটবে এমন পরিস্থিতি দেখা যাচ্ছে না। তবে আশার কথা হচ্ছে, তিস্তা ঘিরে উন্নয়ন প্রকল্প বা সংরক্ষণের বিষয়ে সম্প্রতি ভারত আগ্রহ দেখাচ্ছে।’ তিস্তা প্রকল্পে অর্থ বিনিয়োগ করতেও আগ্রহী ভারত।

    আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন-শিলান্যাস ৮৪ প্রকল্পের  

    চিনকে নিয়ে চিন্তা

    ইতিমধ্যেই তিস্তা প্রকল্প নিয়ে উৎসাহ দেখিয়েছে চিন। যা ভাল চোখে দেখছে না দিল্লি। তিস্তা মহা প্রকল্পে একটি জলাধার নির্মাণের কথা বলা হয়েছে। তাতে বাংলাদেশে বর্ষার সময় তিস্তা অববাহিকায় বৃষ্টির জল ধরে রাখা হবে। ওই প্রকল্প বাস্তবায়িত হলে তিস্তার জল বণ্টন নিয়ে দুই দেশের জল নিয়ে টানাপোড়েনের অবসান ঘটতে পারে। ওই প্রকল্পে অর্থ ও প্রযুক্তিগত সহায়তা দিতে মুখিয়ে আছে চিন। নয়া দিল্লির আশঙ্কা, বাংলাদেশের উত্তর প্রান্তের ওই প্রকল্পে চিনের অংশগ্রহণ ভারতের নিরাপত্তার পক্ষে বিপদের কারণ হতে পারে। নয়াদিল্লির উদ্বেগকে মর্যাদা দিয়ে ঢাকা ওই প্রকল্প নিয়ে এখনও কোনও পদক্ষেপ করেনি। হাসিনার এবারের সফরে ওই প্রকল্পে ভারতের অংশগ্রহণ নিয়ে কথা হতে পারে। জুলাই মাসেই বেজিং সফরে যাওয়ার কথা হাসিনার। তার আগে মুজিব-কন্যার ভারত সফর দুই দেশের কাছেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কুটনৈতিক মহল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Metro Work: মেট্রোরুটে গাছ কাটা নিয়ে জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টের

    Metro Work: মেট্রোরুটে গাছ কাটা নিয়ে জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্তমানে জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো চলছে। বাকি পথ সম্প্রসারণের কাজ হচ্ছে। কিন্তু সেই পথে মেট্রোরেল (Metro Work) প্রকল্পের জন্য দেদার গাছ কাটা হচ্ছে। সম্প্রতি এর বিরোধিতা করে  কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার সেই মামলা খারিজ করে দিয়েছে হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এদিন জনস্বার্থ মামলা খারিজ করে প্রধান বিচারপতি জানালেন মোমিনপুর থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রোর কাজ চালিয়ে নিয়ে যাওয়া যাবে। 

    আগে কী ঘটেছিল? (Metro Work) 

    এর আগে শহরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা গাছ কাটা আটকাতে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়। তাঁদের দাবি ছিল, ৭০০-র বেশি গাছ কাটা হয়েছে ইতিমধ্যে। ময়দান এলাকায় সবথেকে বেশি গাছ কাটা হয়েছে। তার ফলে গোটা শহরের ব্যাপক ক্ষতি হচ্ছে বলেও জানানো হয়েছিল। এই প্রেক্ষিতেই গাছ কাটা বন্ধের আর্জি জানানো হয় আদালতে। এরপর ময়দান এলাকায় গাছ কাটা নিয়ে মেট্রোর কাজে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট। এবার সেই মামলাই বৃহস্পতিবার খারিজ করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 

    আরও পড়ুন: ভিজল কলকাতা! হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত, ধারাপাত দক্ষিণের একাধিক জেলায়

    কিসের ভিত্তিতে অনুমতি দিল আদালত?  

    জানা গিয়েছে গাছ কাটা হলেও আবার গাছ লাগানোর কথা আগেই জানিয়েছে মেট্রো নির্মাণকারী সংস্থা আরভিএনএল। অথচ এই তথ্য আদালতকে সঠিক ভাবে জানাননি মামলাকারী। তা ছাড়া উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি (Metro Work) আদায় করে কাজ শুরু করে নির্মাণ সংস্থা। আদালত মনে করছে, সংবাদমাধ্যমের তথ্যের উপর ভিত্তি করে এই মামলা করা হয়েছে। তাই মামলাটি খারিজ করে আরভিএনএল-কে নির্মাণ কাজ চালিয়ে অনুমতি দিল হাইকোর্ট। 
    উল্লেখ্য, গাছ কাটার এই ইস্যু নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছিল, রেলপথ সম্প্রসারণের জন্য ময়দান চত্বরের গাছগুলি পুনরায় প্রতিস্থাপন বা ট্রান্সপ্লান্টেশন করার জন্য বনদফতরের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। সেই অনুমতি (Metro Work) মিলেছে। তাই কাজে বাধা আসার কোনও অর্থ হয় না। 
     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share