Tag: Madhyom

Madhyom

  • IPS Shiladitya Cheti: ক্যান্সার কেড়েছে স্ত্রীকে, মৃত্যুশোকে হাসপাতালেই আত্মঘাতী আইপিএস অফিসার!

    IPS Shiladitya Cheti: ক্যান্সার কেড়েছে স্ত্রীকে, মৃত্যুশোকে হাসপাতালেই আত্মঘাতী আইপিএস অফিসার!

    মাধ্যম নিউজ ডেস্ক: এ যেন সিনেমা। সত্যিকারের ভালোবাসায় মানুষ কী না করে। স্ত্রীকে হারানোর শোকে এবার আত্মঘাতী হলেন অসমের একজন আইপিএস অফিসার। হাসপাতালে স্ত্রীর মৃতদেহের সামনেই আত্মঘাতী হন তিনি। মৃত পুলিশ কর্তার নাম শিলাদিত্য ছেতি (IPS Shiladitya Cheti)। জানা গিয়েছে, তিনি অসম সরকারের স্বরাষ্ট্র এবং রাজনীতি দফতরের সচিব (Assam Home Secretary) ছিলেন। 

    কেন এই সিদ্ধান্ত? (IPS Shiladitya Cheti)

    জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই চলছিল আইপিএস অফিসার শিলাদিত্য ছেতির স্ত্রী‌র। ক্যান্সার একেবারে শেষ পর্যায়ে চলে গিয়েছিল। সম্প্রতি শহরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তাঁর স্ত্রী। স্ত্রীর অসুস্থতার জন্য দীর্ঘ চার মাস ধরে তিনি ছুটিতে ছিলেন। এরপর মঙ্গলবার সন্ধ্যেয় মারা যান ছেতির স্ত্রী। সেই শোক সহ্য করতে না পেরে আইসিইউ’র ভিতরেই স্ত্রীর দেহের সামনে সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন তিনি।  হাসপাতাল সূত্রে খবর, স্ত্রী মারা যাওয়ার পর তিনি চিকিৎসক ও নার্সকে জানিয়েছিলেন, কিছুক্ষণ স্ত্রীর দেহের সামনে তাঁকে একা থাকতে দিতে। এর কিছুক্ষণ পরেই গুলির আওয়াজ শোনা যায়। ঘরে ঢুকতেই দেখা যায়, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তিনি। চিকিৎসকরা চেষ্টা করলেও বাঁচানো যায়নি আইপিএস অফিসারকে।  

    আরও পড়ুন: নৈসর্গিক ডাল লেকের পাড়ে যোগ দিবস পালন, যোগ দেবেন প্রধানমন্ত্রী, আঁটসাঁট নিরাপত্তা

    অসম পুলিশের ডিজির বক্তব্য 

    এ প্রসঙ্গে অসম পুলিশের ডিজি জিপি সিং জানিয়েছেন, স্ত্রীর মৃত্যু সংবাদ পাওয়ার কিছু ক্ষণের মধ্যেই আত্মঘাতী হন আইপিএস অফিসার (IPS Shiladitya Cheti)। অসম পুলিশের পক্ষ থেকে শিলাদিত্যের মৃত্যুতে শোকজ্ঞাপন করা হয়েছে। জানা গিয়েছে অসমের স্বরাষ্ট্র এবং রাজনীতি দফতরের সচিব পদে দায়িত্ব নেওয়ার আগে তিনি অসমের তিনসুকিয়া এবং সোনিতপুর জেলার পুলিশ সুপার ছিলেন। বর্তমানে এই আইপিএসের আত্মহত্যার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: নৈসর্গিক ডাল লেকের পাড়ে যোগ দিবস পালন, যোগ দেবেন প্রধানমন্ত্রী, আঁটসাঁট নিরাপত্তা

    PM Modi: নৈসর্গিক ডাল লেকের পাড়ে যোগ দিবস পালন, যোগ দেবেন প্রধানমন্ত্রী, আঁটসাঁট নিরাপত্তা

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার, ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। ফি বছর বিভিন্ন জায়গায় দিনটি পালন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এবার যোগ দিবস পালনের জন্য তিনি বেছে নিয়েছেন ভূস্বর্গকে।  কাশ্মীরের ডাল লেকের পাড়েই এবার যোগ দিবস পালন করবেন প্রধানমন্ত্রী। যেহেতু প্রধানমন্ত্রী যাচ্ছেন, তাই বহুস্তরীয় নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলার পরিকল্পনা করা হয়েছে শ্রীনগরকে।

    ‘রেড জোন’ (PM Modi)

    মঙ্গলবার জম্মু ও কাশ্মীর পুলিশ শ্রীনগরকে অস্থায়ীভাবে ‘রেড জোন’ ঘোষণা করেছে। শহরে ড্রোন চালানো যাবে না। নিষিদ্ধ করা হয়েছে কোয়াড কপ্টার চলাচলও (PM Modi)। কেন্দ্রীয় আয়ূষ মন্ত্রী প্রতাপরাও যাদব বলেন, “চলতি বছরের আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে ২১ জুন, শ্রীনগরে।” সূত্রের খবর, শুক্রবার সকালে দশম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হবে ডাল লেকের ধারে শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে। বৃহস্পতিবার সন্ধেয় শ্রীনগরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে প্রচুর যোগ-প্রেমী এবং স্পোর্টস পার্সন যোগ দিতে পারেন বলে আধিকারিকদের আশা।

    ভূস্বর্গে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী

    গত বছর নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দফতরে যোগ দিবস পালন করেছিলেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, ভূস্বর্গ থেকে ৩৭০ ধারা রদ হওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বার উপত্যকা সফরে যেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ভূস্বর্গে বিজেপির এক নেতা মহম্মদ আরিফ বলেন, “মোদিজিকে অভ্যর্থনা জানানোর বিরাট সুযোগ কাশ্মীরের কাছে। তৃতীয় দফায় প্রধানমন্ত্রী হয়েই তিনি আমাদের এখানে আসছেন।”

    রাজনৈতিক মহলের মতে, চলতি মাসেই ঘোষণা করা হতে পারে জম্মু-কাশ্মীর বিধানসভার নির্বাচন। জানা গিয়েছে, অগাস্টের মধ্যেই নির্বাচনের কাজ শেষ করে ফেলার চেষ্টা চলছে। তার আগে আন্তর্জাতিক যোগ দিবস পালনের জন্য ভূস্বর্গকে বেছে নেওয়া প্রধানমন্ত্রীর মাস্টার স্ট্রোক বলেই ধারণা ওয়াকিবহাল মহলের।

    আর পড়ুন: বিশ্বমঞ্চে বন্দিত! লন্ডনে ‘রিস্ক ম্যানেজার অফ দ্য ইয়ার ২০২৪’ পুরস্কারে ভূষিত আরবিআই

    প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই বিচ্ছিন্ন দ্বীপের মতো ছিল জম্মু-কাশ্মীর। উন্নয়নও ছিল অধরা। ভূস্বর্গে ৩৭০ ধারা রদ করে গোটা দেশের সঙ্গে উপত্যকাকেও এক করে দেন প্রধানমন্ত্রী। বইয়ে দেন উন্নয়নের জোয়ারও। অষ্টাদশ লোকসভা নির্বাচনের আগে মার্চ মাসের গোড়ার দিকেও শ্রীনগরে গিয়ে ৬ হাজার ৪০০ কোটি টাকার নানা সরকারি প্রকল্পের উদ্বোধনও করেছিলেন তিনি (PM Modi)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup 2024: আফগানিস্তানের বিপক্ষে স্পিন ভরসা ভারতের, দলে কুলদীপকে রাখার পরামর্শ

    T20 World Cup 2024: আফগানিস্তানের বিপক্ষে স্পিন ভরসা ভারতের, দলে কুলদীপকে রাখার পরামর্শ

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) সুপার ৮-এর প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে খেলবে আফগানিস্তান। রোহিতরা জানেন প্রতিপক্ষ দলের প্রধান অস্ত্র তাদের স্পিন আক্রমণ। আর ক্যারিবিয়ান উইকেটে স্পিনাররা সাফল্য পাবে বলেই ধারণা বিশেষজ্ঞদের। তাই ভারতও অতিরিক্ত একজন স্পিনার খেলানোর কথা ভাবতে পারে। সুপার এইটের ম্যাচে ভারতের (India vs Afghanistan) তুরুপের তাস হতেই পারেন কুলদীপ যাদব। 

    কুলদীপে ভরসা ফ্লেমিংয়ের

    সুপার এইট পর্বের (T20 World Cup 2024) ম্যাচগুলো ভারত খেলবে ওয়েস্ট ইন্ডিজে। যেখানকার উইকেট আমেরিকার উইকেটের থেকে অনেকটাই আলাদা হবে। আমেরিকার উইকেটে বাউন্সের সমস্যা ছিল। স্পঞ্জি বাউন্স, বল হঠাৎ হঠাৎ করে ওঠানামা করার ফলে এই উইকেট পেসারদের সহায়তা করেছে। তবে ক্যারিবিয়ানভূমে উইকেট একেবারেই পাটা হবে বলে বিশেষজ্ঞদের ধারণা। আদর্শ টি-টোয়েন্টি ফর্ম্যাটের ব্যাটার সহায়ক উইকেট হতে চলেছে এই উইকেটগুলো। মাঝে-মাঝে এই উইকেটে বল স্পিন করতে পারে বলেও আশা বিশেষজ্ঞদের।  এই পাটা উইকেটে ভারতের হয়ে উইকেট নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন কুলদীপ যাদব, এমনই ধারণা আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং-এর। ফ্লেমিং আশা করেছেন, ভারতীয় প্রথম একাদশে খেলতে দেখা যেতে পারে কুলদীপকে। তাঁর মতে ক্যারিবিয়ানভূমের উইকেটে বল হাতে ভারতের হয়ে ম্যাচ উইনার হয়ে ওঠার সমস্ত গুণ রয়েছে কুলদীপের।

    রান চান বিরাট

    সোম ও মঙ্গলবার প্র্যাকটিস নেটে দীর্ঘক্ষণ ব্যাট করতে দেখা যায় কিং কোহলিকে। বিশ্বকাপের (T20 World Cup 2024) আসরে রানে ফিরতে মরিয়া বিরাট। চলতি বিশ্বকাপে ৩টি ইনিংসে মাত্র ৫ রান করেছেন বিরাট। এদিন অনুশীলনেও তাঁকে অস্বস্তিতে পড়তে হয়। তাঁর চোখ-মুখে চিন্তার ছাপ ছিল স্পষ্ট। মঙ্গলবার বার্বাডোজে অনুশীলনের সময়ে দলের চার স্পিনার জাদেজা, কুলদীপ, অক্ষর, চাহাল সকলকেই হাত ঘোরাতে দেখা যায়। রোহিত-সূর্যরা দলের স্পিনারদের বিপক্ষে খেলে নিজেদেরও ঝালিয়ে নেন। আফগানিস্তান এবার বিশ্বকাপে ভাল খেললেও রশিদ খান, মহম্মদ নবি, নুর আহমেদদের সামনে ভারতীয় ক্রিকেটারদের খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়। কারণ, আইপিএলে এই বোলারদের বিরুদ্ধে খেলেন বিরাট কোহলিরা। তাই আফগান স্পিনারদের (India vs Afghanistan) শক্তি-দুর্বলতা জানেন তাঁরা। এদিন অনুশীলনে কুলদীপকেও দীর্ঘক্ষণ হাত ঘোরাতে দেখা গিয়েছে। মঙ্গলবার কোহলি ও রোহিতকে বল করেন কুলদীপ। অনুশীলনে মাঝে মাঝেই কুলদীপের কাছে পরাস্ত হন দুই ওপেনার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Alka Yagnik: শ্রবণশক্তি হারিয়েছেন অলকা ইয়াগনিক! বিরল স্নায়ুরোগের কথা জানালেন নিজেই

    Alka Yagnik: শ্রবণশক্তি হারিয়েছেন অলকা ইয়াগনিক! বিরল স্নায়ুরোগের কথা জানালেন নিজেই

    মাধ্যম নিউজ ডেস্ক: বিরল এক স্নায়ুরোগে আক্রান্ত বলিউড গায়িকা অলকা ইয়াগনিক (Alka Yagnik)। আচমকাই হারিয়ে ফেলেছেন তাঁর শ্রবণশক্তি (Indian Singer Hearing Loss)। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট করে তিনি নিজেই এই অসুস্থতার কথা জানিয়েছেন সকলকে। বলেছেন, এই জন্যই গত কয়েকদিন ধরে তিনি নিজেকে আড়ালে রেখেছেন।

    ঠিক কী জানিয়েছেন গায়িকা? (Alka Yagnik)

    সোমবার তিনি নিজের একটি ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে লেখেন, “আমার সমস্ত অনুরাগী, বন্ধু ও শ্রোতাদের বলছি, কয়েক সপ্তাহ আগে এক বিমান থেকে বেরিয়ে আসার সময় আমি অনুভব করলাম যে আমি তখন কিছুই শুনতে পাচ্ছিলাম না। এই ঘটনার বেশ কয়েক সপ্তাহ পরে আমার বন্ধু-অনুরাগীদের জন্য সত্য জানাতে এসেছি। আমার কিছু কথা বলতে এসেছি। যে সমস্ত শুভাকাঙ্ক্ষীরা আমাকে প্রায়ই জিজ্ঞেস করছিলেন যে কেন আমি নিজেকে এখন আড়ালে রেখেছি, তাদের উত্তর দিতে এসেছি। আমার চিকিৎসকেরা পরীক্ষা করে জানতে পেরেছেন যে, এক বিরল স্নায়ুরোগে আক্রান্ত আমি, যে কারণে আমার শ্রবণশক্তি নষ্ট হতে পারে। একটি ভাইরাল অ্যাটাকের কারণে এই ঘটনা ঘটেছে। আমি চেষ্টা করছি এর সঙ্গে মানিয়ে নিতে। আপনারা দয়া করে আমার জন্য প্রার্থনা করুন।” 

    অনুগামীদের সতর্কবার্তা গায়িকার  (Alka Yagnik)

    একইসঙ্গে এদিন এই পোস্টে গায়িকা তাঁর অনুগামীদের সতর্ক করেন খুব জোরে মিউজিক শোনা এবং হেডফোনের অতিরিক্ত ব্যবহার নিয়ে। তিনি বলেন, “আমার শুভাকাঙ্ক্ষী বন্ধু ও অনুরাগীদের জন্য খুব জোরে হেডফোন বা লাউডস্পিকারে গান শোনার ব্যাপারে একটু সতর্কতা দিতে চাই। একদিন কখনও আমার পেশাগত জীবনের ক্ষতিকর দিকগুলির ব্যাপারে বলব। আপনাদের ভালবাসা আর সহানভূতি আমাকে আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করবে। এটুকুই এখন আমার কাছে একটা গোটা পৃথিবী।” 

    আরও পড়ুন: চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে দিল ‘ফিচ’, কত হল?

    ৯০-এর দশকের বলিউডে ছবির গানের জগতে একের পর এক সোনাঝরা গান উপহার দিয়ে আজও গানপ্রেমীদের মনের মণিকোঠায় বেঁচে আছেন অলকা ইয়াগনিক (Alka Yagnik)। মাধুরী দীক্ষিত থেকে শ্রীদেবী, তাবড় তাবড় অভিনেত্রীদের হয়ে প্লে-ব্যাক গায়িকা হিসেবে গান গেয়েছেন অলকা। তবে  সম্প্রতি তাঁর এই হৃদয়বিদারক খবরের (Indian Singer Hearing Loss) কথা জানার পর উৎকণ্ঠায় রয়েছেন তাঁর সকল ভক্তরা। ৫৪ বছর বয়সি অলকা ইয়াগনিক শেষ গান গেয়েছেন ‘ক্রু’ এবং ‘অমর সিং চমকিলা’ ছবিতে। এর পরে তাঁকে আর তেমন দেখা যায়নি ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sikkim Landslide: যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার, বাড়ির পথে উত্তর সিকিমে আটকে থাকা পর্যটকরা

    Sikkim Landslide: যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার, বাড়ির পথে উত্তর সিকিমে আটকে থাকা পর্যটকরা

    মাধ্যম নিউজ ডেস্ক: টানা সাতদিন আটকে থাকার পর বাড়ির পথে রওনা দিলেন সিকিমে বন্দি পর্যটকেরা। আবহাওয়ার একটু উন্নতি হতেই উত্তর সিকিমে আটকে থাকা বেশির ভাগ পর্যটককে উদ্ধার করল প্রশাসন। সিকিম প্রশাসনের তরফে খবর, লাচুংয়ে আটকে থাকা ১১৭৮ জন পর্যটককেই মঙ্গলবার বার করে আনা গিয়েছে। বাকিদের বুধবার সকালে বার করে আনা হয়। 

    দফায় দফায় চলে উদ্ধার কাজ

    সিকিম প্রশাসনের তরফে জানানো হয়েছে, সোমবার আবহাওয়রা সামান্য উন্নতি হওয়ায় ৬৫ জন পর্যটককে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। মঙ্গলবার লাচুং ও আশপাশের এলাকা থেকে পর্যটকদের সরানোর কাজ শুরু হয়। লাচুং থেকে চুংথাংয়ের পথে রওয়া হন শয়ে শয়ে পর্যটক।  মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত ১২৩৭ পর্যটককে টুং-নাগা-মংগন সড়ক পথে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। লাচুংয়ে আটকে থাকা ১১৭৮ জন পর্যটককেই মঙ্গলবার বের করে আনা সম্ভব হয়েছে।  বুধবার সকালে আরও ৯১ জনকে উদ্ধার করা হয়।  টানা বৃষ্টি এবং বার বার ধসের কারণে টানা উদ্ধারকাজ না-চালিয়ে দফায় দফায় কাজ করছিলেন কর্মীরা।

    পর্যটকদের নিারপদে বার করাই লক্ষ্য

    গত ১১ জুন থেকে সিকিমে প্রবল বৃষ্টি শুরু হয়। তাতে ক্ষতিগ্রস্ত হয় একাধিক পথ। ডিকচু-সংকলন-টুং, মংগন-সংকলন, সিংথাম-রাংরাং এবং রাংরাং-টুং সহ উত্তর সিকিমের দিকে যাওয়ার একাধিক রাস্তা ভারী বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তর সিকিম এবং জংগু অঞ্চলে প্রাথমিক সংযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম সংকলন সেতু। সেই সেতুই ভেঙে পড়ায় পরিস্থিতি শোচনীয় হয়ে ওঠে। তার উপর খারাপ আবহাওয়ার দরুণ আটকে থাকা পর্যটকদের বার করে আনার সমস্যা তৈরি হয়। আবহাওয়া মন্দের ভাল হতেই  উত্তর সিকিমের বিভিন্ন জায়গায় যেখানে যত পর্যটক আটকে রয়েছেন, সবাইকে নিরাপদে বার করে আনতে সচেষ্ট হয় সিকিম সরকার। উদ্ধার কাজে একযোগে হাত লাগান বিআরও, এনডিআরএফ, এসএফআরএফ (BRO, NDRF, SFRF) ও স্থানীয়রা। তবে বৃষ্টি পুরোপুরি না থামায় একাধিক জায়গায় নতুন করে ধসে নামে। সেই কারণে বারবার বাধাপ্রাপ্ত হয় উদ্ধার অভিযান। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kanchanjunga Express: কীভাবে দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস? তদন্তে সিট গঠন জিআরপির

    Kanchanjunga Express: কীভাবে দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস? তদন্তে সিট গঠন জিআরপির

    মাধ্যম নিউজ ডেস্ক: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (Kanchanjunga Express) ট্রেন দুর্ঘটনায় অনুসন্ধান শুরু করল কমিশনার অব রেলওয়ে সেফটি। রেলের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে জিআরপি-ও। ঘটনার তদন্তে সাত সদস্যের সিট (Suo Moto Case) গঠন করেছে জিআরপি। ডিএসপি বিনোদ ছেত্রীর নেতৃত্বে গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল। সিটে ডিএসপি বিনোদ ছেত্রী ছাড়াও রয়েছেন একজন ইনস্পেক্টর, তিনজন সাব ইনস্পেক্টর ও দু’জন অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর পদমর্যাদার অফিসার।

    রেলের দুটি ধারায় মামলা রুজু

    দুঃস্বপ্নের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের (Kanchanjunga Express) আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে আহত যাত্রীদের।  দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর এসেছে। দুর্ঘটনাস্থলে গিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়েছিলেন, কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা অনুসন্ধান করে রিপোর্ট দেবেন কমিশনার অব রেলওয়ে সেফটি। এবার গতকালের দুর্ঘটনার কারণ খুঁজতে বিশেষ তদন্তকারী দল গঠন করল রাজ্যের জিআরপি। ডিএসপি বিনোদ ছেত্রীর নেতৃত্বে সাত সদস্যের ওই সিট রেল দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখবে। শিলিগুড়ি জিআরপি-র পুলিশ সুপার এস মরুগান বলেন,”নিউ জলপাইগুড়ি জিআরপি থানায় আগরতলা থেকে শিয়ালদাগামী ডাউন ১৩১৭৪ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পর মামলা রুজু করা হয়েছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, রেলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় এবং৩ পিপিডি অ্যাক্ট ও ভারতীয় রেলের দুটি ধারায় মামলা রুজু করা হয়েছে। জিআরপি-র তরফেও আলাদাভাবে ট্রেন দুর্ঘটনার তদন্ত চালানো হচ্ছে।

    আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা কে না চায়! বিশ্বের নানা প্রান্তে বিভিন্ন ক্ষেত্রে বাড়ছে পড়ার সুযোগ

    পরিষেবা স্বাভাবিক করল রেল

    কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (Kanchanjunga Express) দুর্ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ট্রেন পরিষেবা স্বাভাবিক করেছে রেল কর্তৃপক্ষ ৷ দুর্ঘটনা কবলিত লাইন সংস্কার করে আপ ও ডাউন লাইনে ইতিমধ্যে ট্রেন চলাচল শুরু হয়েছে ৷ উত্তর-পূর্ব রেলের সেফটি কমিশনার জনককুমার গর্গ  ‘‘তদন্ত শুরু হয়েছে। সিগন্যাল এবং গতিতে কোথায় কী সমস্যা রয়েছে তা দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।’’ ঘটনাস্থলে উপস্থিত কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার বলেন, ‘‘অটো সিগন্যাল বিকল হলে, কিছু পদ্ধতি অনুসরণ করতে হয়। তা সত্ত্বেও কেন মালগাড়িটি এত জোরে চলল, তা খতিয়ে দেখতে হবে। তদন্ত হলে সবটাই পরিষ্কার হবে।’’রেল সূত্রে খবর, দুর্ঘটনার জেরে, এলাকার ২০০ মিটার মতো লাইনের ক্ষতি হয়েছে। এ দিন সে অংশটি মেরামত করা হয়েছে। পরে, মেশিন দিয়ে কয়েক ধাপে পরীক্ষাও করা হয়। বৈদ্যুতিক লাইন ও পাটাতনের সংস্কারও চলেছে সমান তালে। এ দিন প্রথমে আপ লাইনে আওধ-অসম এক্সপ্রেস চলেছে। দু’টি মালবাহী ট্রেনও চলেছিল ক্ষতিগ্রস্ত লাইন সংস্কারের সময়। বৈদ্যুতিক লাইন কিছুটা দেরিতে ঠিক হওয়ার পরে ডাউন লাইনে ডিব্রুগড়-চণ্ডীগড় এক্সপ্রেস চলেছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope 19 June 2024: পুরনো বিবাদের সমাধান হবে আজ

    Daily Horoscope 19 June 2024: পুরনো বিবাদের সমাধান হবে আজ

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) নানান কঠিন পরিস্থিতির মুখোমুখি হবেন, তবে ভয় পাবেন না।

    ২) প্রচুর দায়িত্ব থাকবে, সাহসের সঙ্গে নিজের সেই দায়িত্ব পূরণ করতে পারবেন।

    ৩) যে কোনও কাজ সম্পন্ন হতে থাকবে।

    বৃষ

    ১) কোনও নতুন কাজ শুরুর পরিকল্পনা করে থাকলে সময় অনুকূল নয়।

    ২) ভাগ্য আপনার পাশে থাকবে না।

    ৩) সারাদিনের কাজ সম্পন্ন করে সন্ধ্যাবেলা পরিবারের সদস্যের সঙ্গে সময় কাটাবেন।

    মিথুন

    ১) আর্থিক পরিস্থিতি মজবুত হবে।

    ২) ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সাধারণ।

    ৩) ছাত্রছাত্রীরা শিক্ষকদের আশীর্বাদ পাবেন।

    কর্কট

    ১) শুভ কাজে রুচি দেখাবেন।

    ২) আপনার সিদ্ধান্তের দ্বারা ভবিষ্যতে লাভান্বিত হবেন।

    ৩) কোনও সঙ্গী ব্যবসায়ে সমস্যা সৃষ্টি করতে পারে, তাই সতর্ক থাকুন।

    সিংহ

    ১) পুরনো বিবাদের সমাধান হবে।

    ২) মনের মধ্যে আনন্দ জাগবে।

    ৩) প্রেমীর কাছ থেকে কোনও উপহার পেতে পারেন।

    কন্যা

    ১) সেবা ও শুভ কাজে অর্থ ব্যয় করবেন।

    ২) মনের মধ্যে আনন্দ অনুভূতি থাকবে।

    ৩) জীবনসঙ্গীর ওপর কোনও কারণে রেগে থাকবেন।

    তুলা

    ১) অপ্রয়োজনীয় দৌড়ঝাপের কারণে পারিবারিক জীবনে অশান্তি থাকবে।

    ২) সন্ধ্যাবেলা স্বস্তি অনুভব করতে পারেন।

    ৩) পরিবারের সদস্যের স্বাস্থ্য সমস্যা থাকবে।

    বৃশ্চিক

    ১) আজকের দিনটি চ্যালেঞ্জে পরিপূর্ণ থাকবে।

    ২) গুরুত্বপূর্ণ ব্যবস্থা ও চুক্তি আপনার অনুকূলে থাকবে।

    ৩) বন্ধুদের সঙ্গে সাক্ষাতের পর ভালো সময় কাটাবেন।

    ধনু

    ১) বন্ধুদের কাছ থেকে ধন লাভ।

    ২) সন্ধ্যাবেলা পরিজনদের সঙ্গে শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

    ৩) পরিবারের ছোট সদস্যদের সঙ্গে আনন্দে সময় কাটাবেন।

    মকর

    ১) আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন।

    ২) উচ্চাধিকারিকদের সাহায্যে জমি-সম্পত্তি সংক্রান্ত কোনও বিবাদের সমাধান হবে।

    ৩) ব্যবসায়ে ভালো মুনাফা হবে।

    কুম্ভ

    ১) ব্যবসায়ে কোনও বয়স্ক মহিলার আশীর্বাদ পেতে পারেন।

    ২) আজ উন্নতির বিশেষ সুযোগ পাবেন।

    ৩) ধনলাভের সম্ভাবনা রয়েছে।

    মীন

    ১) আর্থিক পরিস্থিতি মজবুত হবে।

    ২) ভবিষ্যৎ চিন্তা কমবে।

    ৩) ছাত্রছাত্রীরা পরীক্ষায় সাফল্য লাভ করতে পারবেন।

     DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Fitch Ratings: চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে দিল ‘ফিচ’, কত হল?

    Fitch Ratings: চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে দিল ‘ফিচ’, কত হল?

    মাধ্যম নিউজ ডেস্ক: সাম্প্রতিক গ্লোবাল ইকনমিক আউটলুক রিপোর্টে ফিচ রেটিংস (Fitch Ratings) ভারতের অর্থনীতি নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিল। তারা বলেছিল, চলতি বছর ভারতের অর্থনৈতিক বৃদ্ধি হবে ৭.২ শতাংশ। এই ভবিষ্যদ্বাণীর দোরগোড়ায় পৌঁছালেও, মাত্র ০.২ শতাংশ কম হয়েছে। উল্লেখ্য, এই ভবিষ্যদ্বাণী করা হয়েছিল মার্চ মাসে। রিপোর্টে বলা হয়েছে, “আমরা এখনও আশা করি, চলতি বছর আরবিআইয়ের পলিসি রেট কমাবে। সেটা শীর্ষ ব্যাঙ্ক একবারই করবে। এই হার হতে পারে ৬.২৫ শতাংশ। মার্চে জিইওতে আমরা আশা করেছিলাম চলতি বছর বেসিস পয়েন্ট কমানো হবে ৫০। আমরা এও আশা করেছিলাম ২০২৫ এবং ২০২৬ অর্থবর্ষে বেসিস পয়েন্ট কমানো হবে ২৫।”

    ফিচ রেটিং সংস্থার আশা

    ফিচ রেটিং সংস্থার আশা, এদেশে ক্রমেই বাড়তে থাকবে লগ্নির পরিমাণ, সাম্প্রতিক ত্রৈমাসিকগুলির চেয়ে ধীর পদক্ষেপে হলেও। তবে কনজিউমার ব্যয় রিকভার করবে। একে সহযোগিতা করবে হাই কনজিউমার কনফিডেন্স। যাইহোক, এজেন্সির আশা, পরবর্তী বছরগুলিতে ভারতের বৃদ্ধি হবে মিডিয়াম টার্ম ট্রেন্ড। ফিচের রিপোর্টে বলা হয়েছে, আমরা রিয়েল জিডিপি গ্রোথ ফোরকাস্ট করেছিলাম ৬.২৫ শতাংশ ২০২৫-২৬ অর্থবর্ষে (মার্চ থেকে এই হার অপরিবর্তিত রয়েছে)। ২০২৬-২৭ অর্থবর্ষে এই হার গিয়ে দাঁড়াবে ৬.২-তে গিয়ে। কমজিউমার ব্যয় এবং লগ্নির দ্বারা চালিত হয়েই বৃদ্ধির হার হবে উল্লিখিত শতাংশ (Fitch Ratings)।

    গ্লোবাল বৃদ্ধির বিষয়েও ইঙ্গিত

    ফিচ গ্লোবাল বৃদ্ধির বিষয়েও ইঙ্গিত দিয়েছিল। চলতি বছরে এই হার পূর্বের ২.৪ থেকে বেড়ে হবে ২.৬ শতাংশ। ইউরোপ রিকভারি প্রসপেক্টসে কনফিডেন্স বৃদ্ধি পাওয়াই এর প্রাথমিক কারণ। রফতানি ক্ষেত্রে চিনের পুনরুত্থান এবং বাজারে ডোমেস্টিক ডিমান্ড বৃদ্ধি পাওয়ায় বেড়েছে গ্লোবাল গ্রোথ। ফিচ আরও জানিয়েছে, ভারতের মুদ্রাস্ফীতি ক্রমেই নিম্নগামী হতে থাকবে। চলতি বছরের শেষে এটা পৌঁছবে ৪.৫ শতাংশে। ২০২৫-২৬ অর্থবর্ষে এই হার দাঁড়াবে গড়ে ৪.৩ শতাংশ। এই বিক্ষিপ্ত মুদ্রাস্ফীতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার টার্গেট রেঞ্জ ২ শতাংশ থেকে বেড়ে হবে ৬ শতাংশ (Fitch Ratings)।

    আর পড়ুন: স্পিকার-ডেপুটি স্পিকার পদে কারা, বৈঠকে বসছেন বিজেপি নেতৃত্ব

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RBI: বিশ্বমঞ্চে বন্দিত! লন্ডনে ‘রিস্ক ম্যানেজার অফ দ্য ইয়ার ২০২৪’ পুরস্কারে ভূষিত আরবিআই

    RBI: বিশ্বমঞ্চে বন্দিত! লন্ডনে ‘রিস্ক ম্যানেজার অফ দ্য ইয়ার ২০২৪’ পুরস্কারে ভূষিত আরবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশেষ সম্মাননায় ভূষিত হল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। চলতি বছর ভারতের শীর্ষ ব্যাঙ্ককে ‘রিস্ক ম্যানেজার অফ দ্য ইয়ার ২০২৪’ পুরস্কারে ভূষিত করেছে লন্ডনের সেন্ট্রাল ব্যাঙ্কিং। সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে এই তথ্য প্রকাশ করেছে আরবিআই। পোস্টে বলা হয়েছে, রিস্ক  ম্যানেজমেন্টের জন্য এই পুরস্কার পেয়েছে আরবিআই। শীর্ষ ব্যাঙ্কের তরফে পুরস্কার গ্রহণ করেন আরবিআইয়ের এক্সিকিউটিভ ডিরেক্টর মনোরঞ্জন মিশ্র।

    কী বলছে আরবিআই? (RBI)

    সুদের হার অপরিবর্তিত রাখায় বেশ কিছু ক্ষেত্রে অসাধারণ বৃদ্ধি দেখা যাচ্ছে। ব্যাঙ্কিং, ফিনান্স, অটো এবং রিয়েল এস্টেটের ক্ষেত্রে শেয়ারে (RBI) ৯.৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি হয়েছে। শীর্ষ ব্যাঙ্ক রেপো রেট বজায় রেখেছে ৬.৫ শতাংশ। পুরস্কার প্রাপ্তির পর এক্স হ্যান্ডেলে রিজার্ভ ব্যাঙ্ক লিখেছে, ‘ব্রিটেনের লন্ডনের সেন্ট্রাল ব্যাঙ্কিং ২০২৪ সালের রিস্ক  ম্যানেজার অফ দ্য ইয়ার পুরস্কারে সম্মানিত করেছে রিজার্ভ ব্যাঙ্ককে। রিস্ক কালচার ও সচেতনতা ইমপ্রুভ করতে বেস্ট রিস্ক ম্যানেজার পুরস্কারে ভূষিত করা হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে শ্রী মনোরঞ্জন মিশ্র এই পুরস্কার গ্রহণ করেছেন।’

    উন্নত প্রযুক্তির সুফল 

    জানা গিয়েছে, সুপারভিশন এবং রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে ভারতের শীর্ষ ব্যাঙ্ক উন্নত প্রযুক্তির ব্যবহার করছে। এজন্য তারা এআই এবং মেশিন লার্নিং পদ্ধতি গ্রহণ করেছে। আরবিআই ঘোষণা করেছে, গ্রিনফিল্ড ডেটা সেন্টার চলতি বছরের শেষের মধ্যেই সম্পূর্ণ হওয়ার অ্যাডভান্স স্টেজে পৌঁছে যাবে। এই ডেটা সেন্টার রিসার্চের প্রাইমারি সোর্স। ডিজিটাল মিশনের অংশ হিসেবে শীর্ষ ব্যাঙ্ক পরিকাঠামো, পেমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, অডিট এবং অ্যানালিটিক্সের মতো প্রধান ক্ষেত্র গুলিতে এআই এবং মেশিন লার্নিংয়ে উৎসাহ জোগানো হচ্ছে। আরবিআইয়ের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, রিস্ক ম্যানেজমেন্টের লাইফ সাইকেলের ওপর এআইয়ের সম্পূর্ণ আবেদন রয়েছে।

    আর পড়ুন: স্পিকার-ডেপুটি স্পিকার পদে কারা, বৈঠকে বসছেন বিজেপি নেতৃত্ব

    প্রসঙ্গত, আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে জালিয়াতি ক্রমশ বাড়ছে। এসব বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। দাস জানান, আরবিআই একটি ডিজিটাল পেমেন্ট ইন্টেলিজেন্স প্লাটফর্ম তৈরি করার প্রস্তাব করছে। এর মাধ্যমে নজরদারি চালানো হবে (RBI)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Study Abroad: বিদেশে উচ্চশিক্ষা কে না চায়! বিশ্বের নানা প্রান্তে বিভিন্ন ক্ষেত্রে বাড়ছে পড়ার সুযোগ

    Study Abroad: বিদেশে উচ্চশিক্ষা কে না চায়! বিশ্বের নানা প্রান্তে বিভিন্ন ক্ষেত্রে বাড়ছে পড়ার সুযোগ

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয়দের মধ্যে বিদেশে পড়াশোনা (Study Abroad) করার ধারণা নতুন নয়। প্রতি বছর বিদেশে পড়তে যাওয়ার জন্য নাম নথিভুক্ত করায় বহু ছাত্রছাত্রী। এই তালিকা দ্রুত বাড়ছে। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, ২০২২ সালে ১৩,২৪,৯৫৪ জন ভারতীয় তাঁদের উচ্চ শিক্ষার জন্য সারা বিশ্বে ৭৯টি দেশে গিয়েছিলেন। অন্যান্য দেশের সঙ্গে ভারতের (Indian Students) কূটনৈতিক সম্পর্ক মোটের ওপর ভালো হওয়ায় ভারতীয় ছাত্রদের বিদেশে পড়াশোনা করতে অসুবিধা হয় না।

    অভিবাসন নীতি

    বিদেশী শিক্ষার প্রবণতা প্রতিবছর পরিবর্তিত হচ্ছে। বিভিন্ন দেশের অভিবাসন নীতিও ভারতীয় শিক্ষার্থীদের জন্য একটি আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বে ভারতের সুনাম থাকায় এখান থেকে যাওয়া ছাত্রদের (Indian Students) খুব একটা সমস্যায় পড়তে হয় না। ভারতীয় দূতাবাসগুলিও এক্ষেত্রে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ায়।

    প্রযুক্তির ব্যবহার

    কোভিড পরবর্তী সময়ে প্রতিটি বিষয়ের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার মিশ্রণ বিদেশী (Study Abroad) বিশ্ববিদ্যালয়ে ভর্তির সংখ্যাকে ক্রমাগত প্রভাবিত করছে। সবাই এজ-কাটিং প্রযুক্তির সাথে পারদর্শী হতে চায়। তাছাড়া, ভার্চুয়াল রিয়েলিটি (VR) এবং অগমেন্টেড রিয়েলিটি (AR) বিদেশে লোভনীয় শিক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সহজ কথায়, শিক্ষার্থীরা এই প্রযুক্তিগুলির সাথে পরিচিত হতে চাইছে।

    কলেজের সংখ্যা বৃদ্ধি

    বিগত ৪ বছরে শিক্ষার্থীদের জন্য নানা দেশে কলেজের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রতিটি দেশ কোভিড-১৯ এর কারণে হওয়া ক্ষতির ভারসাম্য বজায় রাখতে বিদেশী ছাত্রদের ভর্তিকে উৎসাহিত করছে। এর ফলে সংশ্লিষ্ট দেশের জিডিপি বাড়ছে। বিদেশী ভূখন্ডের বিশ্ববিদ্যালয়গুলি এখন বিশ্বব্যাপী প্রতিভা এবং সম্ভাবনাকে স্বীকৃতি দিচ্ছে। সুতরাং, এই ছাত্রদের উত্সাহিত করার জন্য, সরকার এবং বিশ্ববিদ্যালয়গুলি বিভিন্ন স্কলারশিপ দিচ্ছে। অনেক দেশ ভারতীয় শিক্ষার্থীদের তাদের দেশে ভর্তির জন্য অনুপ্রাণিত করছে। এ প্রসঙ্গে অনেকে ভারত সরকারের সহযোগিতাও চাইছে।

    আরও পড়ুন: তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম মন কি বাত, কী বার্তা থাকবে প্রধানমন্ত্রীর?

    বিদেশী ছাত্রদের জন্য ব্রিজ প্রোগ্রাম

    ছাত্ররা (Indian Students) আয়োজক দেশে অবতরণের সঙ্গে সঙ্গে অনেক সমস্যার সম্মুখীন হয়। এই সমস্যা থেকে উত্তরণের জন্য বিশ্ববিদ্যালয়গুলো ব্রিজ কর্মসূচি নিয়ে আসছে। এর ফলে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট দেশের ভাষা-সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারবে। এখন শুধু উচ্চবিত্ত নয়, মধ্যবিত্ত তো বটেই, সাধারণ গরিব ঘরের, এমনকি কৃষক পরিবারের সন্তানেরাও উচ্চশিক্ষার জন্য আমেরিকা, জার্মানি, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড যাচ্ছেন। ওয়েবসাইটে ঢুকে আবেদন করে, স্কলারশিপ নিয়ে, ব্যাগপত্র গুছিয়ে বিমানে উঠে বসছেন। বিশ্ববিদ্যালয়ের (Study Abroad) ডরমিটরিতে থাকছেন, ক্লাস করছেন, লেখাপড়ার ফাঁকে যতটুকু কাজের সুযোগ আছে, তা গ্রহণ করছেন। কেউ টিচিং অ্যাসিস্ট্যান্ট বা টিএ হিসেবে আগেই মনোনীত হচ্ছেন। সবকিছুই একটা শৃঙ্খলার মধ্যে  চলছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share