Tag: Madhyom

Madhyom

  • T20 World Cup 2024: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচেও বৃষ্টির ভ্রুকুটি, জেনে নিন পূর্ণাঙ্গ সূচি

    T20 World Cup 2024: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচেও বৃষ্টির ভ্রুকুটি, জেনে নিন পূর্ণাঙ্গ সূচি

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃষ্টির জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) একাধিক ম্যাচ বাতিল হওয়ায় বিরক্ত ক্রিকেট বিশেষজ্ঞ থেকে ক্রিকেটপ্রেমীরা। গ্রুপ পর্ব শেষে এবার সুপার এইটের পালা। সেখানেও রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। যা চিন্তায় রেখেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কর্তাদের। ম্যাচের দিন ধরে ধরে আবহাওয়ার পূর্বাভাস পর্যালোচনা করছেন তাঁরা।

    কোন কোন ম্যাচে বৃষ্টির পূর্বাভাস

    টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) সুপার এইট পর্বের সব ম্যাচই হবে ওয়েস্ট ইন্ডিজে। আমেরিকায় আর কোনও ম্যাচ নেই। সুপার এইটের ম্যাচগুলি হবে বার্বাডোজ, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এবং অ্যান্টিগুয়ায়। এই চার জায়গার আবহাওয়ার পূর্বাভাসের দিকে নজর রেখেছেন আইসিসি কর্তারা। পাশাপাশি, মাঠগুলিকে যতটা সম্ভব সুরক্ষিত রাখার ব্যবস্থা করা হচ্ছে। বার্বাডোজে সুপার এইটের তিনটি ম্যাচ-সহ রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। ২০ জুন ভারত-আফগানিস্তান (Team India) ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বাকি তিনটি ম্যাচের দিনেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হতে পারে ২৯ জুন ফাইনালের দিনেও।

    ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে বৃষ্টির ছায়া

    সেন্ট লুসিয়ায় সুপার এইটের তিনটি ম্যাচ হওয়ার কথা। এখানেই হবে ২৪ জুন ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ। সে দিন এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহবিদদের আশঙ্কা, বৃষ্টিতে ভেস্তে যেতে পারে রোহিত শর্মাদের (Team India) সঙ্গে মিচেল মার্শদের লড়াই। অ্যান্টিগার স্টেডিয়ামে ইতিমধ্যেই বিশ্বকাপের (T20 World Cup 2024) আটটি ম্যাচ খেলা হয়েছে। তার মধ্যে ইংল্যান্ড-নামিবিয়া ম্যাচে দাপট দেখিয়েছে বৃষ্টি। এই মাঠেই ২২ জুন বাংলাদেশের সঙ্গে ম্যাচ রোহিতদের। ২০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা আছে সেদিন। অন্য ম্যাচগুলিতেও চোখ রাঙাতে পারে আবহাওয়া।

    আরও পড়ুন: আজ থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুরু প্রাক বর্ষার বৃষ্টি! উত্তরে দুর্যোগ চলছেই

    সুপার ৮ এর পূর্ণ সূচি

    ১৯ জুন – মার্কিন যুক্তরাষ্ট্র বনাম দক্ষিণ আফ্রিকা, রাত ৮ (স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম)
    ২০ জুন – ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, সকাল ৬ (ড্যারেন সামি ন্যাশানাল ক্রিকেট স্টেডিয়াম)
    ২০ জুন – আফগানিস্তান বনাম ভারত, রাত ৮ (কেনসিংটন ওভাল, ব্রিজটাউন)
    ২১ জুন – অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ, সকাল ৬ (স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম)
    ২১ জুন – ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, রাত ৮, (ড্যারেন সামি ন্যাশানাল ক্রিকেট স্টেডিয়াম)
    ২২ জুন – মার্কিন যুক্তরাষ্ট্র বনাম ওয়েস্ট ইন্ডিজ, সকাল ৬ সকাল (কেনসিংটন ওভাল, ব্রিজটাউন)
    ২২ জুন – ভারত বনাম বাংলাদেশ, রাত ৮ (স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম)
    ২৩ জুন – আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া, সকাল ৬ (আর্নস ভ্যাল গ্রাউন্ড)
    ২৩ জুন – মার্কিন যুক্তরাষ্ট্র বনাম ইংল্যান্ড, রাত ৮ (কেনসিংটন ওভাল)
    ২৪ জুন – ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা, সকাল ৬ (স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম)
    ২৪ জুন – অস্ট্রেলিয়া বনাম ভারত, রাত ৮ (ড্যারেন সামি ন্যাশানাল ক্রিকেট স্টেডিয়াম)
    ২৫ জুন – আফগানিস্তান বনাম বাংলাদেশ, সকাল ৬ (আর্নস ভ্যাল গ্রাউন্ড)

    ভারতীয় সময় অনুযায়ী

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sahil Chauhan: বিশ্বরেকর্ড! ২৭ বলে দ্রুততম টি-২০ সেঞ্চুরি, গেইলকে পিছনে ফেললেন এই ভারতীয়

    Sahil Chauhan: বিশ্বরেকর্ড! ২৭ বলে দ্রুততম টি-২০ সেঞ্চুরি, গেইলকে পিছনে ফেললেন এই ভারতীয়

    মাধ্যম নিউজ ডেস্ক: রেকর্ড ভাঙার জন্যই তৈরি হয়। ভারতীয় বংশোদ্ভূত এস্তোনিয়ান ব্যাটসম্যান সাহিল চৌহান (Sahil Chauhan) টপ-অর্ডারের পতনের পর মাত্র ২৭ বলে দ্রুততম (Fastest T20 Century) টি-টোয়েন্টি সেঞ্চুরি করে তা সঠিক প্রমাণ করেছেন। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের যখন বহু দল ১০০ রান করতেই হিমসিম খাচ্ছে, চৌহান একাই সাইপ্রাসের বিরুদ্ধে অপরাজিত ১৪৪ রান করেন ১৮টি ছক্কা মেরে। ২০২৩ সালের সেপ্টেম্বরে এস্তোনিয়ার হয়ে চৌহানের টি-টোয়েন্টিতে অভিষেক হয়। তিনি তাঁর প্রথম তিনটি ইনিংসে 16, 2 এবং 0 স্কোর করেন। অপরাজিত ১৪৪ রান করার আগের ম্যাচে সাইপ্রাসের বিপক্ষে তিনি শূন্য রানে আউট হয়েছিলেন।

    দ্রুততম সেঞ্চুরির রেকর্ড সাহিলের(Sahil Chauhan) পকেটে

    এতদিন টি-২০ ক্রিকেটে দ্রুততম শতরানের রেকর্ড ছিল ‘ইউনিভার্সাল বস’ ক্রিস গেইলের পকেটে। আইপিএলে তিনি ৩০ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। আন্তর্জাতিক টি২০-তে নামিবিয়ার ব্যাটসম্যান জান নিকোল লোফটি-ইটন দ্রুততম সেঞ্চুরির মালিক ছিলেন এতদিন। জন নিকোল লোফটি-ইটনে মাত্র ৩৩ বলে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি দ্রুততম (Fastest T20 Century) সেঞ্চুরির রেকর্ডটি নিজের নামে করেছিলেন। পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে, দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার এবং রোহিত শর্মা ২০১৭ সালে তাদের নিজ-নিজ ৩৫ বলের সেঞ্চুরির রেকর্ড ছিল। এপিস্কোপিতে সাইপ্রাসের বিরুদ্ধে ১৯২ রান তাড়া করতে চৌহান প্রথম ওভারে ব্যাট করতে আসেন। এসেই ছক্কা হাঁকাতে শুরু করেন তিনি। এদিন সাহিল (Sahil Chauhan) সকলের রেকর্ড এক ধাক্কায় ভেঙে চুরমার করে দিলেন।

    আরও পড়ুন: নাম ঘোষণা সময়ের অপেক্ষা! ভারতীয় দলে নিজের সাপোর্ট স্টাফ বাছছেন গম্ভীর

    পঞ্চম ওভারে তৃতীয় উইকেটের পতনের পর চৌহান অলআউট আক্রমণে যান। পাওয়ারপ্লে ওভারের শেষ ওভারে তিনি মঙ্গলা গুনাসেখরাকে চারটি ছক্কা ও একটি চার মারেন। মাত্র ১৪ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। অন্য প্রান্তে আরেকটি উইকেট পড়েছিল কিন্তু এটি সাহিল চৌহানকে প্রভাবিত করেনি। অনায়াসে বাউন্ডারি পার করতে থাকেন। নবম ওভারে ছক্কা মেরে সেঞ্চুরিতে পৌঁছে যান তিনি।

    ১৮ ছক্কা ও ৬টি চারের সাহায্যে অপরাজিত ১৪৪ রান সাহিলের

    খেলার অর্ধেক পর্যায়ে, এস্তোনিয়া ৪ ইউকেটে ছিল ১৫৪। ১৩তম ওভারের শেষ বলে বাউন্ডারি মেরে রান তাড়া শেষ করেন সাহিল। ৪১ বলে (Fastest T20 Century) তাঁর অপরাজিত ১৪৪ রান ছিল। ১৮ ছক্কা ও ৬টি চারের সাহায্যে ম্যাচ জেতান সাহিল চৌহান (Sahil Chauhan) । সাত ওভার বাকি থাকতে সাইপ্রাসকে ছয় উইকেটে হারিয়ে ম্যাচ জিতে নেয় এস্তোনিয়া।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kanchanjunga Express Accident: দুই গাড়ির চালকের কাছে ছিল ‘কাগুজে অনুমতি’! কার ভুলে এমন বিপদ?

    Kanchanjunga Express Accident: দুই গাড়ির চালকের কাছে ছিল ‘কাগুজে অনুমতি’! কার ভুলে এমন বিপদ?

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবারের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার (Kanchanjunga Express Accident) কারণ নিয়ে এখনও সরকারি ভাবে কিছু জানায়নি রেল কর্তৃপক্ষ। রেল সূত্রে খবর, সোমবার ভোর থেকেই রাঙাপানি এবং চটের হাট অংশে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা বিকল। সেকারনেই ওই অংশে ট্রেন চলাচল হচ্ছিল কাগুজে সিগন্যালে। রেলের ভাষায় যাকে বলে পেপার লাইন ক্লিয়ার টিকিট। রেলকর্মীদের একাংশের মতে, দুর্ঘটনার কবলে পড়া মালগাড়ির চালক সিগন্যাল মানেননি। যার ফলেই ঘটেছে এই দুর্ঘটনা। 

    দুই গাড়ির চালকের কাছে ছিল ‘কাগুজে অনুমতি’

    আগেই জানা গিয়েছিল যে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে (Kanchanjunga Express Accident) ‘টিএ ৯১২’ অর্থাৎ ম্যানুয়াল মেমো দেওয়া হয়েছিল। তবে রেল সূত্রে খবর, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মতোই মালগাড়ির চালককেও ‘টিএ ৯১২’ কাগজ দেওয়া হয়েছিল। তাতেই উল্লেখ ছিল, কোন কোন সিগন্যাল ভেঙে গাড়ি চালাতে পারবেন চালক। কোথা থেকে কতটা অবধি এই ছাড়পত্র কার্যকর থাকবে, তারও উল্লেখ ছিল। মালগাড়ির দুই চালক ও গার্ডের কাছেও ছিল সেই ছাড়পত্র। সেই ছাড়পত্রে রাঙাপানি থেকে চটের হাট পর্যন্ত মোট ৯টি লাল সিগন্যাল ভাঙার অনুমতি ছিল মালগাড়ির চালকের কাছে।

    আরও পড়ুন: অভাবনীয় অঘটন! স্লোভাকিয়ার কাছে ০-১ ব্যবধানে হার বেলজিয়ামের

    দুর্ঘটনার পিছনে উঠে আসছে রেলের চূড়ান্ত গাফিলতির ছবি

    জানা গিয়েছে, যে মালগাড়িটি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা (Kanchanjunga Express Accident) মারে, সেই মালগাড়িটি মোট ৪টি সিগনাল ফেল করেছে। যার মধ্যে দুটি ছিল রেড সিগন্যাল। অন্যদিকে রাঙাপানি স্টেশন থেকে পেপার ক্লিয়ারেন্স দেওয়া হয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে। সেই অনুযায়ী কাঞ্চনজঙ্ঘা রাঙাপানি স্টেশন থেকে ছেড়ে জলপাইগুড়ি স্টেশনের দিকে এগোচ্ছিল। আর তখনই সিগন্যাল ভেঙে চলা মালগাড়ির সঙ্গে ঘটে দুর্ঘটনা। কিন্তু প্রশ্ন উঠছে, সত্যিই কি দোষ ছিল তাঁর? যদি মালগাড়ির চালকের কাছে কাগুজে অনুমতি থাকে তবে গলদ কোথায় ছিল?

    এই দুর্ঘটনায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা (Kanchanjunga Express Accident) মারে মালগাড়িটি। মালগাড়ির ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন দিকের ২টি পারসেল কামরা ও একটি যাত্রীবাহী কামরা (গার্ড কোচ) লাইনচ্যুত হয়ে যায়। একটি কামরা সোজা মালগাড়ির ইঞ্জিনের উপর উঠে যায়। কিন্তু দুটি ট্রেনের কাছেই যদি কাগজে লেখা অনুমতি থাকে, এবং তারা তা মেনেই চালিয়ে থাকেন, তাহলে এই দায় কার? রয়ে যাচ্ছে ধোঁয়াশা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India Nuclear Missiles: পাকিস্তানের চেয়ে বেশি পরমাণু অস্ত্র রয়েছে ভারতের হাতে, বলছে রিপোর্ট

    India Nuclear Missiles: পাকিস্তানের চেয়ে বেশি পরমাণু অস্ত্র রয়েছে ভারতের হাতে, বলছে রিপোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের চেয়ে বেশি পরমাণু অস্ত্র রয়েছে ভারতের (India Nuclear Missiles) হাতে। অন্তত এমনই দাবি সুইডেনের বিশেষজ্ঞ সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (SIPRI)। এর আগে বিভিন্ন সংস্থার সমীক্ষায় জানা গিয়েছিল পাকিস্তানের হাতে রয়েছে বেশি সংখ্যক পরমাণু অস্ত্র (Weapon Systems)। সুইডেনের সংস্থার রিপোর্টে ভিন্ন সুর।

    কী বলছে রিপোর্ট? (India Nuclear Missiles)

    সোমবার সংস্থার তরফে প্রকাশ করা হয় রিপোর্টটি। তাতে বলা হয়েছে, ২০২৪ সালের জানুয়ারি মাসের হিসেবে ভারতের হাতে পরমাণু অস্ত্র রয়েছে ১৭২টি। পাকিস্তানের চেয়ে দুটি বেশি। পাকিস্তানের চেয়ে ভারত এক ধাপ এগিয়ে রইলেও, ঢের পিছিয়ে রয়েছে চিনের চেয়ে। সুইডিশ ওই সংস্থার রিপোর্টে বলা হয়েছে, ২০২৩ সালে চিনের হাতে (India Nuclear Missiles) ৪১০টি পরমাণু অস্ত্র থাকলেও, ২০২৪ সালের জানুয়ারি মাসে তা বেড়ে হয়েছে ৫০০। অথচ ২০১৮ সালে বেজিংয়ের হাতে ২৮০টি পরমাণু অস্ত্র ছিল বলে দাবি করা হয়েছিল এই সংস্থার রিপোর্টেই।

    কার হাতে কতগুলি পারমাণবিক অস্ত্র

    সুইডিশ এই সংস্থার রিপোর্টেই রয়েছে আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, ইজরায়েল এবং উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র সংস্ক্রান্ত তথ্য। রিপোর্ট থেকেই জানা গিয়েছে, এই মুহূর্তে বিশ্বে অন্তত ২ হাজার ১০০টি পরমাণু অস্ত্রকে যুদ্ধ পরিস্থিতিতে যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে, তাতে বসিয়ে রাখা হয়েছে। এদের সিংহভাগই বিশ্বের অন্যতম দুই বৃহৎ শক্তিধর দেশ – আমেরিকা ও রাশিয়ায়। অন্যতম শক্তিধর দেশ চিনও কয়েকটি পরমাণু ক্ষেপণাস্ত্রকে হাই অপারেশনাল সতর্কতায় রেখেছে বলেও দাবি সুইডিশ সংস্থার ওই রিপোর্টে।

    আর পড়ুন: জয়ের পর আজ প্রথম বারাণসীতে মোদি, আর্থিক সাহায্য ৯.২৬ কোটি কৃষককে

    রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তানের শ্যেনদৃষ্টি ভারতের নিউক্লিয়ার ডিপার্টমেন্টের ওপর। ভারত দূরপাল্লার পারমাণবিক অস্ত্র বানানোর (Weapon Systems) ওপর জোর দিচ্ছে। সেই সব অস্ত্রের পাল্লা এমন করার চেষ্টা চলছে, যাতে গোটা চিনই চলে আসতে পারে এই ক্ষেপণাস্ত্রের আওতায়। সুইডিশ থিঙ্কট্যাঙ্ক জানিয়েছে, পাকিস্তান, উত্তর কোরিয়া রাশিয়া ও আমেরিকার পদাঙ্ক অনুসরণ করছে ভারত। বহুমুখী ব্যালিস্টিক মিসাইল মোতায়েনের ওপরও জোর দিচ্ছে তারা। বিশ্বের যে কোনও দেশের চেয়ে চিন ওয়্যারহেডস ওয়েপন বানাচ্ছে যুদ্ধকালীন তৎপরতায় (India Nuclear Missiles)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Modi Varanasi Visit: জয়ের পর আজ প্রথম বারাণসীতে মোদি, আর্থিক সাহায্য ৯.২৬ কোটি কৃষককে

    Modi Varanasi Visit: জয়ের পর আজ প্রথম বারাণসীতে মোদি, আর্থিক সাহায্য ৯.২৬ কোটি কৃষককে

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার উত্তর প্রদেশের (Modi Varanasi Visit) বারাণসীতে যাবেন। লোকসভা নির্বাচনে জয়ের পর নিজের কেন্দ্রে এটি তাঁর প্রথম সফর। তাঁর এই সফরের মূল উদ্দেশ্য হল ২০ হাজার কোটির বেশি PM-KISAN কৃষক সম্মান নিধি স্কিমের ১৭ তম কিস্তি বিতরণ করা। এর ফলে ৯.২৬ কোটিরও কৃষক বেশি উপকৃত হবেন।

    কৃষক সম্মান নিধি বিতরণ অনুষ্ঠানে অপস্থিত থাকবে মোদি (Modi Varanasi Visit)

    কৃষক সম্মান নিধি বিতরণ (Modi Varanasi Visit) অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং রাজ্যের একাধিক মন্ত্রী। বিকেল ৪:০০ নাগাদ লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে প্রধানমন্ত্রীর বিমান। বাবৎপুরের ওই বিমানবন্দর থেকে তিনি বিকেল পাঁচটা নাগাদ পিএম কিষান সম্মেলনে যোগ দেবেন। সেখানে কৃষক সম্মান নিধির ইনস্টলমেন্ট বিতরণ করা হবে। এরপর ২১ জন কৃষকের সঙ্গে তাঁদের চাষাবাদ নিয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা ৭:০০ নাগাদ বারানসি দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি করবেন মোদি। এরপর কাশি বিশ্বনাথ মন্দিরে রাত আটটা নাগাদ পৌঁছবেন তিনি। মন্দিরের আধিকারিক বিশ্বভূষণ মিশ্র জানিয়েছেন, “প্রধানমন্ত্রী নিদেনপক্ষে ২৫ মিনিট মন্দিরে থাকবেন।”

    চাষিদের সমস্যার কথা শুনবেন মন্ত্রীরা

    ইতিমধ্যে, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক ঘোষণা করেছে যে ২.৫ কোটিরও বেশি কৃষক বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে কিষাণ সম্মান সম্মেলনে অংশগ্রহণ করবে। যার মধ্যে ৭৩২টি কৃষি বিজ্ঞান কেন্দ্র (KVKs), এক লক্ষেরও বেশি প্রাথমিক কৃষি সমবায় সমিতি এবং ৫ লক্ষ সাধারণ পরিষেবা কেন্দ্র রয়েছে। আরও জানা গিয়েছে ৭৩২ টি কিষান কৃষিবিজ্ঞান কেন্দ্র ১ লক্ষ প্রাইমারি এগ্রিকালচারাল কো-অপারেটিভ সোসাইটি এবং ৫ লক্ষ সার্ভিস সেন্টারের মাধ্যমে সারাদেশে ২.৫ কোটি চাষীকে এদিনই কিষাণ সম্মান নিধি পৌঁছে দেওয়া হবে। কিষাণ নিধি (PM-KISAN) সম্মেলন পৌঁছে দেওয়ার জন্য অন্তত ৫০টি কৃষি বিকাশ কেন্দ্রে মন্ত্রীরা উপস্থিত থাকবেন এবং কৃষকদের সঙ্গে তাঁরা কথা বলবেন।

    আরও পড়ূন: আস্তিন গুটিয়ে তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি, ঘোষণা ইনচার্জদের নাম

    পিএম কিষাণ নিধি (Modi Varanasi Visit) প্রাপকদের চাষে নতুন টেকনোলজির ব্যবহার এবং পরিবেশ পরিবেশের বদলের জেরে চাষে কী-কী সমস্যা হতে পারে এ বিষয়ে অবহিত করা হবে। এই অনুষ্ঠান থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা কৃষক সখীদের সার্টিফিকেট বিতরণ করবেন। একইসঙ্গে কিষান এই মিত্র চ্যাট বটের মাধ্যমে কিভাবে পিএম কিষানের (PM-KISAN) সম্মান নীতি প্রাপকরা তাদের স্ট্যাটাস চেক করবেন সেটাও তাদের জানানো হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Train Accident: মেয়ের জন্মদিনে বালিগঞ্জের বাড়িতে আর ফেরা হল না, শুভজিতের নিথর দেহ শিলিগুড়ির মর্গে

    Train Accident: মেয়ের জন্মদিনে বালিগঞ্জের বাড়িতে আর ফেরা হল না, শুভজিতের নিথর দেহ শিলিগুড়ির মর্গে

    মাধ্যম নিউজ ডেস্ক: মেয়ের জন্মদিন পালনের জন্য বাড়িতে আনন্দ উৎসবের তোড়জোড় চলছিল। মেয়ের কথা মেনে তাড়াতাড়ি বাড়ি পৌঁচ্ছাতে অভিশপ্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চড়ে বসেছিলেন কলকাতার বালিগঞ্জের শুভজিৎ মালি। আর মেয়ের আবদার রাখতে পারলেন না শুভজিৎ। শিলিগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার (Train Accident) খবর পেয়ে পরিবারের লোকজন দুশ্চিন্তায় ছিলেন। পরে, মৃত্যু সংবাদ বাড়িতে আসতেই শোকের ছায়া নেমে আসে পরিবারে।

    মেয়ের জন্মদিনে আর ফেরা হল না, শুভজিতের নিথর দেহ শিলিগুড়ির মর্গে (Train Accident)

    পরিবার সূত্রে জানা গিয়েছে, শুভজিতবাবু একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন। কাজের সূত্রে প্রায়শই ভিন রাজ্যে যেতে হয় তাঁকে। সম্প্রতি গিয়েছিলেন নাগাল্যান্ডে। গিয়েছিলেন চার চাকার গাড়ি চালিয়ে। সেখানে গাড়ি সাপ্লাই দিয়ে ফিরছিলেন কলকাতায়। প্রায় পাঁচ বছর ধরে তিনি এই কাজ করে আসছেন। গাড়ি নিয়ে ভিন রাজ্যে যান, সাপ্লাই দিয়ে আবার ফিরে আসেন। কিন্তু, এবার মেয়ের আবদার মেটাতে দ্রুত বাড়ি ফেরার জন্য ট্রেনে চেপেই বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কারণ, বাড়িতে ১১ বছরের মেয়ে রয়েছে তাঁর। সোমবারই ছিল মেয়ের জন্মদিন। ছোট্ট মেয়েটা আবদার করেছিল, বাবা বাড়ি এলে তবেই কেক কাটবে। সেই টানেই তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য উঠেছিলেন অভিশপ্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। কিন্তু, আর মেয়ের সঙ্গে দেখা হল না। মেয়ের জন্মদিনও উদযাপন করা হল না। নিউ জলপাইগুড়ি ছেড়ে আসার পর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনায় (Train Accident) কাড়ল কলকাতার শুভজিৎ মালির প্রাণ। তাঁর নিথর দেহ শিলিগুড়িতে (Siliguri) উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের মর্গে পড়ে রয়েছে। বালিগঞ্জের জামির লেনের বাড়িতে এখন শুধুই কান্নার রোল আর স্বজন হারানোর যন্ত্রণা।

    আরও পড়ুন: “সুরক্ষা কবচ কোনও মাদুলি নয়”, রেল দুর্ঘটনায় মন্তব্য নিয়ে মমতাকে তুলোধনা সুকান্তর

    মেয়ের জন্মদিনে ঘুরতে যাওয়ার কথা বলেছিল

    স্বামীর মৃত্যু সংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন তাঁর স্ত্রী। তিনি বলেন, “রবিবার রাতেও ফোন ওর সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছে। মেয়ের জন্মদিন নিয়ে আমাদের অনেক পরিকল্পনা করা হয়েছিল। জন্মদিনে বাবা আসছে শুনে মেয়েও খুব খুশি ছিল। বাড়িতে ফিরে ঘুরতে যাওয়ার কথাও বলেছিল। তবে, সোমবার সকালে ও ট্রেনে ওঠার পর ফোন করেনি। আমার সঙ্গে আর কথা হয়নি। এরপরই ট্রেন দুর্ঘটনার (Train Accident) খবর পাই। ফলে, সারাক্ষণ টিভির পর্দায় নজর ছিল। অবশেষে সব শেষ।” এরপর কান্নায় চোখ বুজে এল তাঁর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India Sri Lanka Relation: “পক প্রণালী দিয়ে স্থলপথে ভারত-শ্রীলঙ্কাকে জোড়ার চেষ্টা চলছে”, জানালেন বিক্রমসিংহে

    India Sri Lanka Relation: “পক প্রণালী দিয়ে স্থলপথে ভারত-শ্রীলঙ্কাকে জোড়ার চেষ্টা চলছে”, জানালেন বিক্রমসিংহে

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-শ্রীলঙ্কা (India Sri Lanka Relation) স্থলপথে যোগাযোগ স্থাপন করা যায় কিনা, সে সংক্রান্ত সমীক্ষা শেষের পথে। এ কথা জানালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে। উত্তর-পূর্বের জেলা মন্নারে উন্নয়নমূলক প্রকল্প খতিয়ে দেখতে এসেছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। তখনই তিনি বলেন, “সমীক্ষার প্রাথমিক পর্ব শেষ হয়েছে। চূড়ান্ত পর্বের সমীক্ষা চলছে। পক প্রণালী দিয়ে ভারত-শ্রীলঙ্কাকে স্থলপথে জোড়ার চেষ্টা চলছে।”

    মূল লক্ষ্য

    এই (India Sri Lanka Relation) প্রণালী কোনও কোনও জায়গায় ১৫ মাইলের মতো সঙ্কীর্ণ। স্থলপথে জোড়া গেলে শ্রীলঙ্কার দুই গুরুত্বপূর্ণ বন্দর ত্রিঙ্কোমালি ও কলম্বোর সঙ্গে (India Sri Lanka Relation) ভারতের যোগাযোগ হবে অনায়াস। এই যোগাযোগ স্থাপনের মূল লক্ষ্যই হল, প্রতিবেশী দুই দেশের মধ্যে সুপ্রাচীন সম্পর্ক মজবুত করা। ভারতের তামিলনাড়ু ও দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার মধ্যে রয়েছে পক প্রণালী। উত্তরপূর্বে বঙ্গোপসাগর ও দক্ষিণে অবস্থিত মন্নার উপসাগরকে যুক্ত করেছে এই প্রণালী। প্রণালীটি ৪০ থেকে ৮৫ মাইল প্রশস্ত।

    প্রধান আলোচ্য বিষয়

    এই অঞ্চলে প্রচুর মাছ মেলে। মাছ ধরে জীবিকা নির্বাহ করেন দুই দেশের মৎস্যজীবীরাই। জলসীমা লঙ্ঘন করার অভিযোগে প্রায়ই হেনস্থা হতে হয় দুই দেশেরই মৎস্যজীবীদের। চলতি সপ্তাহেই শ্রীলঙ্কা সফরে যাবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেই সময় ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অন্যতম আলোচ্য বিষয় হতে পারে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে পাওয়ার গ্রিড সংযোগ। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট জানান, দুই দেশের আলোচনায় দ্বীপরাষ্ট্রের বাড়তি পুনর্নবীকরণ শক্তি ভারতকে বিক্রি করা যায় কিনা, তাও উঠে আসতে পারে।

    আর পড়ুন: আস্তিন গুটিয়ে তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি, ঘোষণা ইনচার্জদের নাম

    শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী জানিয়েছেন, ২০ জুন কলম্বোয় আসবেন জয়শঙ্কর। যদিও ভারতের বিদেশমন্ত্রকের তরফে জয়শঙ্করের এই সফরের বিষয়ে কিছুই জানানো হয়নি। যদি তিনি শ্রীলঙ্কা সফরে যান, তাহলে সেটাই হবে তাঁর এই দফায় প্রথম বিদেশ সফর। প্রসঙ্গত, তৃতীয় মোদি সরকারেও বিদেশমন্ত্রকের দায়িত্ব বর্তেছে জয়শঙ্করের ওপর। জয়শঙ্করের শ্রীলঙ্কা সফরের সময় শ্রীলঙ্কায় ভারতের সমস্ত প্রকল্প (যার মধ্যে রয়েছে মন্নরে আদানি গ্রুপের বায়ুশক্তি প্রজেক্টও) এবং ত্রিকোনমিলির ইস্টার্ন পোর্ট জেলায় শিল্প তালুক স্থাপন নিয়েও আলোচনা হতে পারে (India Sri Lanka Relation)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • International Day of Yoga: শ্বাসকষ্ট থেকে স্থূলতা, মুশকিল আসান করতে পারে নিয়মিত যোগাভ্যাস!

    International Day of Yoga: শ্বাসকষ্ট থেকে স্থূলতা, মুশকিল আসান করতে পারে নিয়মিত যোগাভ্যাস!

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    আধুনিক জীবন যাপনে বদলে যাচ্ছে স্বাস্থ্যের সমস্যাও। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরলের মতো নানান সমস্যা বাড়ছে। আর এই সবই জীবন যাপন সংক্রান্ত রোগ বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, এই রোগ ডেকে আনছে হৃদরোগ, কিডনির সমস্যার মতো নানান জটিল অসুখ। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, খুব কম বয়স থেকেই এখন ক্রনিক পালমোনারি ডিজিজ, হৃদ সমস্যা দেখা দিচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে অস্বাস্থ্যকর জীবন যাপনের অভ্যাসের জেরেই শারীরিক নানান সমস্যা দেখা দিচ্ছে। তাই যোগাভ্যাস জরুরি। আন্তর্জাতিক যোগ দিবসের আগে চিকিৎসকেরা জানাচ্ছেন, নিয়মিত যোগাভ্যাস (International Day of Yoga) থাকলে একাধিক জটিল রোগ মোকাবিলা করা যায়। এবার এক নজরে দেখে নিন, কোন কোন রোগের মোকাবিলা সহজ করে যোগাভ্যাস?

    হাঁটুর ব্যথা কমাবে যোগাভ্যাস (International Day of Yoga)

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, তরুণ প্রজন্মের মধ্যে হাড় ও পেশির সমস্যা বাড়ছে। বিশেষত ক্যালসিয়ামের অভাবেই নানান হাড়ের রোগে আক্রান্ত হচ্ছেন কম বয়সিরা। তাঁরা জানাচ্ছেন, বিশেষত মহিলাদের মধ্যে এই সমস্যা বেশি। আর এর জেরে সবচেয়ে বেশি প্রভাব পড়ছে হাঁটুতে। খুব কম বয়স থেকেই হাঁটুর রোগে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। বিশেষজ্ঞদের পরামর্শ, নিয়মিত যোগাভ্যাস জরুরি। তাঁরা জানাচ্ছেন, উত্থানপদাসন কিংবা পেলভিস ব্রিজের মতো যোগাভ্যাস নিয়মিত করলে হাঁটুর ব্যথা কমবে। চিৎ হয়ে শুয়ে হাঁটু ভাঁজ করে উপরের দিকে তোলার মতো এই যোগাভ্যাস নিয়মিত করলে হাঁটুর সমস্যা কমবে‌। হাঁটুর কার্যকারিতা বাড়বে‌।

    শ্বাসকষ্ট কমাবে যোগাভ্যাস

    বায়ুদূষণের জেরে বাড়ছে ফুসফুসের রোগ। শিশু থেকে বয়স্ক, সব বয়সেই দেখা দিচ্ছে নানান ফুসফুসের রোগ। তার উপরে ধূমপানের অভ্যাস ফুসফুসের সংক্রমণের ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। তাই চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, অস্বাস্থ্যকর অভ্যাস ছাড়ার পাশপাশি কিছু যোগভ্যাস (International Day of Yoga) নিয়মিত করলে ফুসফুসের অসুখের ঝুঁকি কমবে। তাঁরা জানাচ্ছেন, নিয়মিত ভোরে সিদ্ধাসনের মতো অভ্যাস তৈরি করলে ফুসফুসের কার্যকারিতা বাড়ে। তাঁরা জানাচ্ছেন, মেরুদণ্ড সোজা রেখে পদ্ধাসনে বসে ধীরে ধীরে শ্বাস নেওয়া এবং ছাড়ার মতো আসন করলে ফুসফুসের কার্যকারিতা বাড়বে।

    স্থূলতার মোকাবিলা করবে যোগাভ্যাস (International Day of Yoga)

    হৃদরোগ থেকে কোমরের সমস্যা, একাধিক রোগের কারণ স্থূলতা। এর জেরে শরীরে একাধিক রোগ বাসা বাঁধছে। তরুণ প্রজন্মের একাংশ এই সমস্যায় ভুক্তভোগী। বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, স্থূলতাকে সহজেই মোকাবিলা করে যোগাভ্যাস। তাঁরা জানাচ্ছেন, নিয়মিত যোগাসন করলে ক্যালরি ক্ষয় হয়। তার সঙ্গে নিয়মিত অন্তত তিরিশ মিনিট হাঁটা জরুরি। এতে দেহে রক্ত সঞ্চালন ভালো হয়। পেটের চর্বি কমে‌। ফলে স্থূলতার মোকাবিলা সহজ হয়।

    হজমের গোলমাল কমাবে যোগাভ্যাস

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, অন্ত্র এবং পাকস্থলীর রোগের প্রকোপ বাড়ছে। এর জেরে‌ ভোগান্তিও বাড়ছে। অনিয়মিত খাবারের অভ্যাস তরুণ প্রজন্মের একাংশের রয়েছে। আর তার জেরেই এই ধরনের সমস্যা বেশি দেখা দিচ্ছে। ঠিক সময়ে নির্দিষ্ট সময় অন্তর স্বাস্থ্যকর খাবার খাওয়ার পাশাপাশি কিছু যোগাভ্যাস (International Day of Yoga) নিয়মিত করলে অন্ত্র, পাকস্থলীর কার্যক্ষমতা বাড়বে। হজমের সমস্যা কমবে। বিশেষজ্ঞদের পরামর্শ, নিয়মিত বজ্রাসন কিংবা পবনমুক্তাসনের মতো যোগাভ্যাস করলে হজমের গোলমাল কমে‌।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • UEFA EURO 2024: অভাবনীয় অঘটন! স্লোভাকিয়ার কাছে ০-১ ব্যবধানে হার বেলজিয়ামের

    UEFA EURO 2024: অভাবনীয় অঘটন! স্লোভাকিয়ার কাছে ০-১ ব্যবধানে হার বেলজিয়ামের

    মাধ্যম নিউজ ডেস্ক: জয় দিয়ে ইউরো কাপ (UEFA EURO 2024) শুরু করল ফ্রান্স। সোমবার রাতে অস্ট্রিয়াকে ১-০ গোলে হারাল বিশ্বকাপের রানার্সরা। আর অন্যদিকে  স্লোভাকিয়ার বিরুদ্ধে অভিযান শুরু করল বেলজিয়াম। স্লোভাকিয়ার কাছে ০-১ ব্যবধানে হার হল বেলজিয়ামের। ফলে শুরুতেই গোল পাওয়ায় আরও বেশি মনসংযোগ করে স্লোভাকিয়া। ধারাবাহিক ভাবে আক্রমণ করলেও স্লোভাকিয়া রক্ষণ ভাঙতে পারেননি বেলজিয়ামের আক্রমণ ভাগের ফুটবলাররা। এই ম্যাচ মূলত ছিল দুই ইতালিয় কোচের মস্তিষ্কের লড়াই। প্রতিযোগিতা মূলক ম্যাচে প্রথম বার মুখোমুখি হল বেলজিয়াম-স্লোভাকিয়া।     

    ম্যাচ জিতেও মন ভরাতে ব্যর্থ ফ্রান্স (France Beat Austria) 

    ম্যাচের প্রথমার্ধে সেই অর্থে ইতিবাচক কোনও সুযোগ করতে ব্যর্থ হয়েছিল ফ্রান্স ৷ উল্টে প্রথমার্ধের ৩৫ মিনিটে সহজ সুযোগ চলে এসেছিল অস্ট্রিয়ার কাছে ৷ গোলরক্ষক মাইক মাইগনান তৎপর না-হলে ম্যাচে (UEFA EURO 2024)  পিছিয়েও যেতে পারত তারা ৷ তবে অস্ট্রিয়ার সুযোগ নষ্টের মিনিট দু’য়েকের মধ্যেই ডেডলক ভাঙে গত বিশ্বকাপের রানার্সরা৷ সরাসরি গোল না করলেও এক্ষেত্রে গোলের কারিগর ছিলেন এমবাপেই৷ কিন্তু দিনের সহজতম সুযোগ নষ্টের পর আর ব্যবধান বাড়াতে পারেনি ফ্রান্স৷ মাঝমাঠে এনগোলে কান্তে দুরন্ত খেললেও তা ফলপ্রসূ হয়নি৷ উল্টে ৮৫ মিনিটে হেড করতে গিয়ে বিপক্ষ এক ডিফেন্ডারের সঙ্গে সংঘর্ষে নাক ফেটে যায় এমবাপের৷ বাধ্য হয়ে তাঁকে তুলে অলিভিয়ের জিরুকে মাঠে নামান দিদিয়ের দেশঁ৷ কিন্তু স্কোরবোর্ড পরিবর্তন হয়নি৷ ম্যাচের শেষে একমাত্র গোলে জিতেই মাঠ ছাড়ে ফ্রান্স।  

    আরও পড়ুন: আস্তিন গুটিয়ে তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি, ঘোষণা ইনচার্জদের নাম 

    দুটি ম্যাচে দুরকম চমক 

    পরপর দুটি ম্যাচে (UEFA EURO 2024) নাটকীয়তায় ভরপুর। মিউনিখে ইউক্রেনকে ৩-০ গোলে হারিয়ে ২৪ বছর পর ইউরোতে রোমানিয়ার জয়টা যদি চমক হয়, তাহলে ফ্রাঙ্কফুর্টে বেলজিয়ামের বিপক্ষে স্লোভাকিয়ার ১-০ গোলের জয়টাকে বড় অঘটন বলছে অনেকেই। উল্লেখ্য, ২০২২ কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে হতাশাজনক বিদায়ের পর এবারের ইউরোও বাজেভাবে শুরু হলো বেলজিয়ামের। কিন্তু এখনও সময় আছে। কাতার বিশ্বকাপের সেই স্মৃতি ফিরিয়ে আনতে না চাইলে গ্রুপের বাকি দুই ম্যাচে এখন বেলজিয়ামকে দারুণ পারফর্মেন্স করতে হবে।    

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Rail Accident: “সুরক্ষা কবচ কোনও মাদুলি নয়”, রেল দুর্ঘটনায় মন্তব্য নিয়ে মমতাকে তুলোধনা সুকান্তর

    Rail Accident: “সুরক্ষা কবচ কোনও মাদুলি নয়”, রেল দুর্ঘটনায় মন্তব্য নিয়ে মমতাকে তুলোধনা সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার রাতেই রেল দুর্ঘটনায় (Rail Accident) জখমদের দেখতে শিলিগুড়ি যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্যপাল সিভি আনন্দ বোসও জখমদের পাশে থাকার বার্তা দেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি গিয়ে রেলের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তোলেন। আর এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীকে রীতিমতো তুলোধনা করেন সুকান্ত মজুমদার।

    সুরক্ষা কবচ কোনও মাদুলি নয় (Rail Accident)

    কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় (Rail Accident) রেলকেই কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেলকে দুষে মমতা বলেন, ‘আমি অ্যান্টি কলিশন ডিভাইস তৈরি করে দিয়ে এসেছিলাম। এখন রেলের বাজেট নেই, উঠিয়ে দিয়েছে। রেল কার্যত অনাথ হয়ে গিয়েছে। এখন যাত্রী স্বাচ্ছন্দ্যের কোনও খেয়াল রাখা হয় না।’ মমতার এই বক্তব্য প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “অ্যান্টি কোরাপশন ডিভাইস বা সুরক্ষা কবচ কোনও মাদুলি নয়। যে গলায় পরে নিলেই হয়ে গেল। এটি একটি যথেষ্ট জটিল ব্যবস্থা। সারা দেশেই দ্রুততার সঙ্গে এই ব্যবস্থা চালু করার চেষ্টা চলছে।” এদিন তিনি আরও বলেন, “হিউম্যান এররের কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে, ইচ্ছে করে কেউ দুর্ঘটনা ঘটাননি। কোনও কারণে মালগাড়ির চালক সিগন্যাল মিস করে থাকতে পারেন। তবে, বিস্তারিত তদন্ত হলে দুর্ঘটনার কারণ বিশদে জানা যাবে। রেল সুরক্ষা এবং নিরাপত্তার জন্য সব থেকে বেশি খরচ করা হয়।”

    আক্রান্তদের পাশে রাজ্যপাল

    সোমবার সন্ধ্যায় রেল দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল বলেছেন, ‘এই রেল দুর্ঘটনা (Rail Accident) অবশ্যই দুঃখজনক। তবে, পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণে রয়েছে। যারা হাসপাতালে ভর্তি রয়েছেন, তাঁদেরকে সবরকম চিকিৎসা দেওয়া হচ্ছে।’ একবছরের মাথায় করমণ্ডলের স্মৃতি ফিরল ফাঁসিদেওয়ায় কাঞ্চনজঙ্ঘায়। শিলিগুড়ির শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে মালগাড়ির ধাক্কায় লাইনচ্যুত হয় এক্সপ্রেস ট্রেনের কামরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share