Tag: Madhyom

Madhyom

  • Gautam Gambhir: নাম ঘোষণা সময়ের অপেক্ষা! ভারতীয় দলে নিজের সাপোর্ট স্টাফ বাছছেন গম্ভীর

    Gautam Gambhir: নাম ঘোষণা সময়ের অপেক্ষা! ভারতীয় দলে নিজের সাপোর্ট স্টাফ বাছছেন গম্ভীর

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় দলের হেড কোচ হিসেবে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) নাম ঘোষণা স্রেফ সময়ের অপেক্ষা। বিসিসিআই (BCCI) সূত্রে এমন খবরই শোনা যাচ্ছে। দ্রাবিড়ের উত্তরসূরি হিসেবে জুনের শেষের দিকে গম্ভীরের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে। আরও জানা গিয়েছে যে, গম্ভীরের সঙ্গে নাকি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের শেষ পর্যন্ত বিসিসিআই চুক্তি করছে। পাশাপাশি গম্ভীর নিজের মতো করে তাঁর সাপোর্ট স্টাফেদের বেছে নেবেন বলে জানা গিয়েছে।

    নতুন দায়িত্বে গম্ভীর

    আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের ভূমিকায় চলতি মরশুমেই প্রত্যাবর্তন করেন গম্ভীর। এবার আইপিএল চ্য়াম্পিয়নও হয় কেকেআর। ২০১২ ও ২০১৪ সালে গম্ভীরের (Gautam Gambhir) নেতৃত্বে কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর এই প্রথম খেতাব জয়। আইপিএল ফাইনালের দিনই মাঠে গম্ভীরের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল বিসিসিআই সচিব জয় শাহকে। তখনই গম্ভীরের কোচ হওয়া নিয়ে আভাস পাওয়া যায়। বিসিসিআই-এর (BCCI) তরফেও বলা হয়েছিল তাঁরা এমন একজনকে কোচ হিসেবে চায় যআঁর সঙ্গে দেশের ঘরোয়া ক্রিকেটের যোগ রয়েছে। এক্ষেত্রে গম্ভীর অনেকটা এগিয়ে রয়েছেন।

    গম্ভীর-শাহ সাক্ষাত

    আইপিএলের শেষে পরিবারকে নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন গম্ভীর (Gautam Gambhir)। দিল্লিতে ফিরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন তিনি। বৈঠকের ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উচ্ছ্বসিত প্রশংসাও করেন গম্ভীর। এক্স হ্যান্ডলে গম্ভীর লিখেছেন, এবারের লোকসভা নির্বাচনে সাফল্যের জন্য অমিত শাহ-কে অভিনন্দন জানাতে গিয়েছিলাম। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তাঁর নেতৃত্বে আমাদের দেশের নিরাপত্তা ও স্থিতাবস্থা আরও জোরদার হবে।

    চলতি মাসেই ঘোষণা

    বোর্ড সূত্রে খবর,  চলতি মাসেই গম্ভীরের (Gautam Gambhir) নাম ভারতের হেড কোচ হিসেবে ঘোষণা হতে পারে। গম্ভীর নিজেও দেশের হেড কোচের দায়িত্ব নিতে রাজি। তিনি পছন্দসই সাপোর্ট স্টাফ রাখার যে শর্ত দিয়েছিলেন, বিসিসিআই তা মেনে নিয়েছে। বর্তমানে, বিক্রম রাঠোর ব্যাটিং কোচ, পরশ মামব্রে বোলিং কোচ এবং টি দিলীপ ফিল্ডিং কোচ হিসেবে দলের সঙ্গে যুক্ত রয়েছেন। উল্লেখযোগ্য ভাবে, যখন রবি শাস্ত্রী প্রধান কোচ হিসেবে মনোনীত হয়েছিলেন, তখন সঞ্জয় বাঙ্গারকে ব্যাটিং কোচ হিসেবে প্রতিস্থাপন করেন রাঠোর। দ্রাবিড় যখন রবি শাস্ত্রীর স্থলাভিষিক্ত হন, তখন একই ভূমিকা বজায় রাখেন রাঠোর। কিন্তু দ্রাবিড়ের অনুরোধেই মামব্রে এবং দিলীপকে বাছাই করা হয়েছিল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  •  IIT Kharagpur Student Death: খড়্গপুর আইআইটি হস্টেলের ছাদে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য

     IIT Kharagpur Student Death: খড়্গপুর আইআইটি হস্টেলের ছাদে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য

    মাধ্যম নিউজ ডেস্ক: আইআইটি খড়্গপুরের হস্টেলের ছাদ থেকে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ (IIT Kharagpur Student Death)! এই মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। এই ছাত্রী হলেন কেরলের বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায়। এরপর ছাদ থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তবে এরকম আগেও এক ছাত্র মৃত্যুর ঘটনায় শোরগোল পড়েছিল এই প্রতিষ্ঠানে।

    খুন না আত্ম হাত্যা? তদন্তে পুলিশ (IIT Kharagpur Student Death)

    জানা গিয়েছে, আইআইটি (IIT Kharagpur Student Death) ক্যাম্পাসের সরোজিনী নাইডু ও ইন্দিরা গান্ধী নামে দুটি মহিলা হস্টেলের সংযোগকারী ছাদ থেকে উদ্ধার করা হয় ছাত্রীর দেহ। ওঁই ছাত্রীর নাম দেবিকা পিল্লাই। তাঁর বয়স ২১। বি-টেক ক্যামিকেল ইঞ্জিনারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন। তাঁর বাড়ি কেরলের চেপাড থানার উত্তর এভুর এলাকায়। তবে মৃত্যুর ঘটনা নিয়ে ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে দেবিকা মাত্র কয়েকদিন আগেই কেরলে নিজের বাড়ি থেকে ঘুরে এসেছেন। তবে বাড়ি থেকে ফিরে মানসিক কোনও অবসাদে ভুগছিলেন কিনা, তা নিয়ে সহপাঠীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছে পুলিশ। এই মৃত্যু কি সত্যই আত্মহত্যা? নাকি কোনও ষড়যন্ত্র? তা নিয়ে ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে। মেদিনীপুর মেডিক্যাল কলেজে দেবিকার মৃতদেহ পাঠানো হয়েছে। দেবিকার পরিবারকে ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে।

    আরও পড়ুনঃকাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার জন্য সোম-মঙ্গল বাতিল একাধিক ট্রেন

    আগেও মৃত্যুর ঘটনা ঘটেছিল!

    দুই বছর আগেও খড়্গপুর আইআইটিতে (IIT Kharagpur Student Death) তৃতীয় বর্ষের ছাত্র ফয়জান আহমেদের মৃত্যুর ঘটনা ঘটেছিল। সেই সময় এই মৃত্যুকে নিয়ে ব্যাপক শোরগোল পড়েছিল। কিন্তু পুলিশ প্রথম থেকেই আত্মহত্যার কথা বললেও মৃত ছাত্রের পরিবারের দাবি ছিল, তাঁকে খুন করা হয়েছে। দ্বিতীয়বার কোর্টের অর্ডারে দেহকে ময়নাতদন্ত করা হয়। কিন্তু এরপর থেকেই খুন করা হয়েছে বলে দাবি আরও প্রকট হয়ে ওঠে। জানা গিয়েছে মাথায় একটি ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়। এরপর ঘাড়ে ছুরি মারা হয়। সেই সঙ্গে কানের কাছে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করা হয়। এই মৃত্যুর খবরে ব্যাপক চাঞ্চাল্য তৈরি হয়েছিল। যদিও কর্তৃপক্ষের তরফ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • TMC Conflict: দলীয় কাউন্সিলরকে গুলি করে খুনের হুমকি দিলেন পার্থ ঘনিষ্ঠ তৃণমূল নেতা সৌরভ সিং

    TMC Conflict: দলীয় কাউন্সিলরকে গুলি করে খুনের হুমকি দিলেন পার্থ ঘনিষ্ঠ তৃণমূল নেতা সৌরভ সিং

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমনাথ শ্যাম ঘনিষ্ঠ কাউন্সিলর অভিমুন্য তেওয়ারির সঙ্গে প্রকাশ্য বচসায় জড়িয়ে পড়লেন পার্থ ভৌমিক ঘনিষ্ঠ তৃণমূল নেতা সৌরভ সিং। এবারে সাংসদ পার্থ ভৌমিকের নির্বাচনী এজেন্ট ছিলেন তিনি। এছাড়াও তার আরেকটি পরিচয় আছে, তিনি প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের ভাইপো। সোমবার ঘটনাটি ঘটেছে ভাটপাড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে। এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠী (TMC Conflict) কোন্দল একেবারে প্রকাশ্যে চলে আসে।

    ঠিক কী অভিযোগ?

    দলীয় সূত্রে জানা গিয়েছে, প্রদ্যুৎ পাল নামে এক ব্যবসায়ীর সঙ্গে টাকা-পয়সা লেনদেন নিয়ে একটি গন্ডগোল চলছিল তৃণমূল নেতা সৌরভ সিংয়ের। জানা গিয়েছে, তৃণমূল নেতা সৌরভ সিং এলাকার এক ব্যবসায়ী প্রদ্যুৎ পালকে ২০২০ সালে ১০ লক্ষ টাকা ধার দিয়েছিলেন। আর সেই টাকা চেয়ে ব্যবসায়ীকে ফোন করেন সৌরভের এক পরিচিত। ওই ব্যক্তির সঙ্গে বচসাও হয় ব্যবসায়ীর। এরপরই সোমবার সৌরভ ওই ব্যবসায়ীর বাড়িতে চলে আসেন। বিষয়টি জানাতে পেরে স্থানীয় তৃণমূল কাউন্সিলর অভিমুন্য তেওয়ারিও সেখানে হাজির হন। এরপরই সৌরভের সঙ্গে অভিমুন্য তেওয়ারি প্রকাশ্যে বচসায় জড়িয়ে পড়েন। পুলিশের সামনেই দুই তৃণমূল নেতা একে অপরকে গালিগালাজ করেন। যদিও তৃণমূলের নেতাদের এই কাদা ছোড়াছুড়ি (TMC Conflict) দেখে লোকে হাসহাসি করেন। ব্যবসায়ী বলেন, সৌরভের কাছে আমি টাকা পাই। উলটে ও আমার বাড়িতে এসে মেরে ফেলার হমকি দিয়ে যাচ্ছে। এটা ঠিক নয়।

    আরও পড়ুন: শিলিগুড়িতে ভয়াবহ রেল দুর্ঘটনা, কাঞ্চনজঙ্ঘায় ধাক্কা মালগাড়ির, মৃত ৮, জখম ৬০

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    তৃণমূল নেতা (TMC Conflict) সৌরভ সিং বলেন, ব্যবসায়ী কোনও টাকা পান না। আমি টাকা পাই। ওই ব্যবসায়ীর সঙ্গে রয়েছে বর্তমান কাউন্সিলর অভিমুন্য তেওয়ারি। এখানে ট্রাক বা ছোট গাড়িতে যত মাল সাপ্লাই হয়, সেখান থেকে পাঁচ হাজার টাকা করে প্রতি গাড়ি কমিশন খান তৃণমূল কাউন্সিলর। এর পিছনে বড় বড় মাথা আছে। বিষয়টি সাংসদ পার্থ ভৌমিককে আমি জানিয়েছি। অন্যদিকে, কাউন্সিলর অভিমুন্য তেওয়ারি বলেন, সৌরভ আমাকে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছে। আমি থানায় অভিযোগ জানিয়েছি। আমি আতঙ্কে রয়েছি।

    কী বললেন তৃণমূল বিধায়ক?

    বিষয়টি জানার পর পরই জগদ্দলের বিধায়ক সেমনাথ শ্যাম ঘটনাস্থলে যান। তিনি বলেন, আমি এলাকায় কোনও অশান্তি ছড়াতে দেব না। কাউন্সিলরকে গালিগালাজ করা ঠিক নয়। আমার জগদ্দল এলাকায় এসব চলবে না। আর কেউ খুন করার হুমকি দিয়ে থাকলে তা ঠিক করেনি।  সমস্ত বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করব।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jeevan Bollywood Actor: ৬১টি সিনেমায় নারদ চরিত্রে অভিনয়! পরে ভিলেন হিসেবে খ্যাত হন অভিনেতা জীবন!

    Jeevan Bollywood Actor: ৬১টি সিনেমায় নারদ চরিত্রে অভিনয়! পরে ভিলেন হিসেবে খ্যাত হন অভিনেতা জীবন!

    মাধ্যম নিউজ ডেস্ক: বলিউডের প্রথম মহাখলনায়ক ‘জীবন’ (Jeevan Bollywood Actor)। তাঁর আগে অনেক সময় নায়কই খলনায়কের চরিত্রে অভিনয় করতেন। বলিউডের প্রথম সবাক ছবি ‘আলম আরা’-য় পৃথ্বীরাজ কাপুর খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন। ১৯৩১ সালের বড় পর্দায় আসা এই সিনেমার আগেও অনেক অভিনেতাই খলনায়কের অভিনয় করেছিলেন। কিন্তু দর্শকের মনে দাগ কেটে যাওয়ার মতন বলিউডের প্রথম খলনায়ক ছিলেন ‘জীবন’।

    অভিনয় জীবনের শুরুতে নারদের চরিত্রে অভিনয় করতেন জীবন  

    সিনেমায় আসার আগে জীবনের নাম ছিল ওঙ্কার নাথ ধর। ১৯১৫ সালে জন্ম হয় তাঁর। ওঙ্কারের দাদু কাশ্মীরের ডোগরা রাজাদের অধীনে গভর্নর ছিলেন। ছোটবেলা থেকেই সিনেমায় কাজ করার ঝোঁক ছিল (Jeevan Bollywood Actor) তাঁর। ১৮ বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে পালিয়ে যান তিনি। সিনেমায় কাজ করার আগে টেকনিশিয়ান হিসেবে কাজ করেছেন তিনি। থিয়েটারেও অভিনয় করেছেন। তবে প্রথমেই খলনায়কের চরিত্রে অভিনয় করেননি তিনি। বেশ কয়েকটি সিনেমায় নারদ মুনির চরিত্রে অভিনয় করেছেন। ৬১টি সিনেমায় নারদের চরিত্রের অভিনয় করেছেন জীবন। তবে পঞ্চাশের দশক থেকে খলনায়কের চরিত্রে অভিনয় করা শুরু তাঁর। মেলা, নাগিন, নয়া দৌর, দো ফুল, ওয়াক্ত, কোহিনূর সহ আরও বহু সিনেমায় তাঁর খলনায়কের চরিত্রে অভিনয় দাগ কেটেছে দর্শকদের মনে। খলনায়ক হিসেবে তিনি এতটাই জনপ্রিয় হয়ে ওঠেন যে সিনেমার পোস্টারে ও তার ছবি দিতে হতো।

    আরও পড়ুন: সেলুলয়েডের পর্দায় ভোটে লড়া দাপুটে ‘বিন্দু মাসি’ মমতার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন

    সে যুগে শুধুমাত্র নায়ক-নায়িকাদের ছবি সিনেমার পোস্টারে দেওয়ার চলছিল। কিন্তু জীবনের (Jeevan Bollywood Actor) খলনায়কের চরিত্র কিছু কিছু ক্ষেত্রে নায়কের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল।

    অভিনয় জীবনের শেষে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন 

    কিন্তু সত্তরের দশক থেকে জীবন পার্শ্বচরিত্রে অভিনয় করা শুরু করেন। কিছু-কিছু ক্ষেত্রে তিনি পজিটিভ চরিত্রেও অভিনয় করেছেন। তবে ভিলেনের চরিত্রে অভিনয় করা একেবারে ছেড়ে দিয়েছিলেন এমনটা নয়। অভিনয় জগতের শেষ দিকের সিনেমা হল হির-রাঞ্ঝা, ধর্মাত্মা। আমার-আকবর-এন্টনি, সুহাগ ইত্যাদি।  ১৯৮৭ সালে ৭১ বছর বয়সে তিনি ইহজগত ছেড়ে চলে যান। ততদিনে ৩০০-র উপরে সিনেমায় অভিনয় করা হয়ে গিয়েছে তার। মৃত্যুর চার বছর পর (Jeevan Bollywood Actor) তাঁর শেষ সিনেমা রিলিজ হয়েছিল। ১৯৯১ সালে বড় পর্দায় আসে তার শেষ ছবি ইরাদা।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • UGC New Curriculum: পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামের ফ্রেমওয়ার্ক ঘোষণা ইউজিসির, জানুন বিশদে

    UGC New Curriculum: পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামের ফ্রেমওয়ার্ক ঘোষণা ইউজিসির, জানুন বিশদে

    মাধ্যম নিউজ ডেস্ক: জাতীয় শিক্ষা নীতি ২০২০-র পথ অনুসরণ করে পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামের ফ্রেমওয়ার্ক ঘোষণা করল ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন (ইউজিসি) (UGC New Curriculum)। দেশের সমস্ত উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রোগ্রাম চালু করতেই এই উদ্যোগ।

    প্রোগ্রাম স্ট্রাকচার (UGC New Curriculum)

    পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম হবে দু’বছরের। দ্বিতীয় বর্ষে করতে হবে রিসার্চ। যাঁরা তিন বছরের গ্র্যাজুয়েশন করবেন তাঁদের জন্য এই ব্যবস্থা। আর চার বছরের গ্র্যজুয়েশন যাঁরা করবেন, তাঁদের জন্য পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স এক বছরের। পাঁচ বছরের ইন্টিগ্রেটেড ব্যাচেলার্স কিংবা মাস্টার্স প্রোগ্রামও করা যাবে।

    ফোকাস এরিয়া

    মেশিন লার্নিং (UGC New Curriculum), ‘এআই + এক্সে’র মতো মাল্টি ডিসিপ্লিনারি ফিল্ড এবং হেল্থ কেয়ার, এগ্রিকালচার এবং ল-এর মতো ক্ষেত্রগুলিতে মানতে হবে কোর ডিসিপ্লিন। ডিগ্রি বা ডিপ্লোমা  কিংবা সার্টিফিকেটের ক্ষেত্রেও ন্যাশনাল হায়ার এডুকেশন কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক মেনে চলতে হবে।

    কারিকুলাম ফ্লেক্সিবিলিটি

    পড়ুয়ারা তাঁদের পছন্দের বিষয় হিসেবে মেজর, মাইনর এবং অল্টারনেটিভ বিষয় বেছে নিতে পারবেন। পঠনপাঠন করতে পারবেন অনলাইন, অফলাইন এবং হাইব্রিড মোডে।

    কারিকুলার কম্পোনেন্টস

    দু’বছরের প্রোগ্রামে কেবল কোর্সওয়ার্ক এবং রিসার্চ করা যাবে। চাইলে তৃতীয় এবং চতুর্থ সেমেস্টারে দুটোর কম্বিনেশনও করতে পারবেন। যাঁরা এক বছরের পোস্ট গ্র্যাজুয়েশন করবেন, তাঁরা কোর্সওয়ার্ক, রিসার্চ এবং দুটোর মিশ্রণও করতে পারবেন।

    এক্সিট পয়েন্ট

    যাঁরা দুবছরের পিজি প্রোগ্রামে ভর্তি হবেন, ফার্স্ট ইয়ারের পর তাঁরা পোস্ট গ্র্যাজুয়েশনের ডিপ্লোমা নিয়ে বেরিয়ে যেতে পারবেন। অ্যাকাডেমিক জার্নির ইন্টারমিডিয়েট স্টেজে রিকগনিশন এবং ভ্যালু নিশ্চিত করতে পারবেন পড়ুয়ারা।

    আরও পড়ুন: রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির, রইল তালিকা

    স্পেশালাইজড প্রোগ্রাম

    বিশ্লেষণী ক্ষমতা ও প্র্যাকটিক্যাল প্রবলেম সলভিং এবিলিটি বাড়াতে বিভিন্ন ক্ষেত্রে স্পেশালাইজেশনের সুবিধাও রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ব্যবস্থায় কেউ পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে একদিকে যেমন তাঁর দক্ষতা বাড়বে, তেমনি অন্যদিকে তাঁর জ্ঞান বৃদ্ধিও হবে। বিশ্ববাজারে যে জ্ঞান কাজে লাগিয়ে নিশ্চিন্তে রোজগার করতে পারবেন  পোস্ট গ্র্যাজুয়েট পাশ আউটরা (UGC New Curriculum)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

      

  • T20 World Cup 2024: বিশ্বকাপের শেষ আটে বাংলাদেশ, সুপার এইটে ভারতের তিনটি খেলা কবে, বিপক্ষে কারা?

    T20 World Cup 2024: বিশ্বকাপের শেষ আটে বাংলাদেশ, সুপার এইটে ভারতের তিনটি খেলা কবে, বিপক্ষে কারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: নেপালকে ২১ রানে হারিয়ে সুপার এইট নিশ্চিত করে ফেলল বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup 2024) সেরা আটের লড়াইয়ে ভারতের (India Cricket Team) মুখোমুখি হবে বেঙ্গল টাইগার্সরা। এছাড়া গ্রুপ ১-এ রোহিতদের প্রতিপক্ষ আফগানিস্তান ও অস্ট্রেলিয়া। ভারতীয় (Team India) দল লিগ পর্বের ৩ ম্যাচে আয়ারল্যান্ড, পাকিস্তান, আমেরিকাকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করে সুপার এইটের টিকিট পাকা করে ফেলে। শেষ ম্যাচ কানাডার বিরুদ্ধে বৃষ্টির কারণে ভেস্তে যায়। ৭ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে পৌছেছে রোহিত শর্মারা।

    নেপালের বিরুদ্ধে সহজ জয় বাংলাদেশের

    সোমবার সেন্ট ভিনসেন্টের আর্নোস ভালে স্টেডিয়ামে টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেয় নেপাল।  কুড়ি ওভার শেষের আগেই ১০৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। কিন্তু পালটা আঘাত হানলেন তানজিম আর মুশফিকুর। শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। কিছুটা চেষ্টা করেছিলেন কুশল মাল্লা ও দীপেন্দ্র সিং। কিন্তু তানজিম তুলে নেন ৪টি উইকেট। ৭ রান দিয়ে মুশফিকুরের শিকার ৩ জন। শেষ পর্যন্ত ২১ রানে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। 

    বিশ্বকাপের নিয়ম

    প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী যে আটটি দল গ্রুপ পর্বের বাধা টপকে সুপার এইটে পৌছেছে তাদের আবার ৪টি করে দুটি গ্রুপে ভাগ করা হবে। সেখানে সকলেই একে অপরের বিরুদ্ধে খেলবে। প্রতি দল ৩টি করে ম্যাচ পাবে। সুপার এইট পর্বে গ্রুপ ১-এ আছে ভারত। বাকি তিনটি দল হল আফগানিস্তান, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া। গ্রুপ ২-এ আছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা। গ্রুপ ১ এ ভারত বনাম বাংলাদেশ খেলরা দিকে সবার নজর রয়েছে। একই সঙ্গে ফের বিশ্বকাপে (ICC T20 World Cup 2024)অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। ঘরের মাঠে একদিনের বিশ্বকাপ ফাইনালের তিক্ত স্মৃতি এখনও তাজা রোহিত-কোহলিদের মধ্যে। এবার তার বদলা নেওয়ার পালা। 

    সুপার এইটে ভারতের ম্যাচ

    সুপার এইট পর্বে ভারতের (Team India) প্রথম ম্যাচ ব্রিজটাউনে ২০ জুন আফগানিস্তানের বিরুদ্ধে। ভারতীয় সময় রাত ৮টায় শুরু হবে খেলা। রোহিত শর্মাদের দ্বিতীয় প্রতিপক্ষ বাংলাদেশ। নর্থ সাউন্ডে ২২ জুন রাত ৮টায়। তৃতীয় ম্যাচ ২৪ জুন গ্রস আইলেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এই ম্যাচও শুরু হবে ভারতীয় সময় রাত ৮টায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jharkhand: ছত্তিশগড়ের পর এবার ঝাড়খণ্ড! বাহিনীর গুলিতে নিহত চার মাওবাদী

    Jharkhand: ছত্তিশগড়ের পর এবার ঝাড়খণ্ড! বাহিনীর গুলিতে নিহত চার মাওবাদী

    মাধ্যম নিউজ ডেস্ক: ছত্তিশগড়ের পর এবার ঝাড়খণ্ড (Jharkhand)। সোমবার সাতসকালে মাওবাদী এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে রক্ত ঝরল ঝাড়খণ্ডে। দু’‌পক্ষের মধ্যে গুলির লড়াই হলেও মাওবাদীরা এঁটে উঠতে পারেনি। পশ্চিম সিংভূম জেলায় গুলির লড়াইয়ে চার জন মাওবাদীকে নিকেশ করেছে পুলিশ। 

    ঠিক কী ঘটেছিল? (Maoists Encounter) 

    জানা গিয়েছে, ঝাড়খণ্ডের (Jharkhand) টন্টো এবং গোইলকেরা এলাকায় কয়েকজন মাওবাদী লুকিয়ে রয়েছে বলে খবর পায় রাজ্যের পুলিশ। খবর পেয়েই মাওবাদী দমনে গোপন অভিযান চালানো হয়। তবে অভিযানের শুরুতেই লুকিয়ে থাকা মাওবাদীরা অতর্কিতে পুলিশবাহিনীর ওপর হামলা চালায়। শুরু হয় গুলির লড়াই। আর সেই গুলির লড়াইতেই মৃত্যু হয়েছে ৪ জন মাওবাদীর। একইসঙ্গে এদিন একজন মহিলা মাওবাদী নেত্রী সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র। ঘটনার পরে এলাকায় শুরু হয় তল্লাশি অভিযান। মনে করা হচ্ছে, এই ঘটনায় যুক্ত আরও কয়েকজন মাওবাদী সেই এলাকায় লুকিয়েও থাকতে পারে।  

    আরও পড়ুন: বহরমপুরে বিজেপি কর্মীদের লক্ষ্য করে ইটবৃষ্টি-বোমাবাজি! কাঠগড়ায় তৃণমূল

    সিংভূম জেলার পুলিশ সুপারের মন্তব্য  

    এ প্রসঙ্গে সিংভূম জেলার পুলিশ সুপার আশুতোষ শেখর বলেছেন, “গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে জঙ্গল এলাকায় তল্লাশি অভিযান শুরু করা হয়। সে সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও। তখনই এনকাউন্টারে মৃত্যু (Maoists Encounter) হয় চার জন মাওবাদীর।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে চারজন মাওবাদীর মৃত্যু (Maoists Encounter) হয়েছে তার মধ্যে ছিল—একজন জোনাল কমান্ডার, একজন সাব জোনাল কমান্ডার এবং একজন এরিয়া কমান্ডার। তাছাড়া একজন সাধারণ মাওবাদীও ছিল। আর যে দু’জন মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে একজন এরিয়া কমান্ডার। আর একজন সাধারণ মাওবাদী। 

    উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগেও মাওবাদীদের উৎপাত শুরু হয়েছিল। আর এবার লোকসভা নির্বাচন শেষ হলেও মাওবাদীরা দাপট দেখাচ্ছে। দিন দুয়েক আগেই ছত্তিশগড়ের বস্তার ডিভিশনের নারায়ণপুর জেলার অবুঝমাড়ের জঙ্গলে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছিল নিষিদ্ধ সংগঠন সিপিআইএমএল (মাওবাদী)-র অন্তত আট সদস্যের। আর এই ঘটনার দুদিনের মধ্যেই আবারও ঝাড়খণ্ডে (Jharkhand) মাওবাদী দমনে সাফল্য এল।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kanchanjunga Express: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার জন্য সোম-মঙ্গল বাতিল একাধিক ট্রেন

    Kanchanjunga Express: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার জন্য সোম-মঙ্গল বাতিল একাধিক ট্রেন

    মাধ্যম নিউজ ডেস্ক: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (Kanchanjunga Express) ট্রেন দুর্ঘটনার পর একাধিক ট্রেন সোমবার এবং মঙ্গলবারের জন্য বাতিল করা হয়েছে। আবার রাজধানী, বন্দে ভারত-সহ একাধিক ট্রেনের গতিপথও বদল করা হয়েছে। ইতিমধ্যে রেলের তরফ থেকে সেই তালিকা প্রকাশ করা হয়েছে। আবার যাত্রীদের কথা মাথায় রেখে শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশে অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা।

    বাতিল একাধিক ট্রেন (Kanchanjunga Express)

    সোমবার রেল দুর্ঘটনার (Kanchanjunga Express) জন্য একাধিক ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে। বাতিল হওয়া ট্রেনের মধ্যে হল-শিলিগুড়ি-রাধিকাপুর ডেমু, রাধিকাপুর-শিলিগুড়ি আইসি, মালদা টাউন-নিউ জলপাইগুড়ি স্পেশ্যাল, নিউ জলপাইগুড়ি-মালদা টাউন স্পেশাল ট্রেন। আবার মঙ্গলবারের জন্য বাতিল করা হয়েছে, নিউ জলপাইগুড়ি-মালদা টাউন স্পেশাল, মালদা টাউন-নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেন।

    কোন কোন ট্রেনের গতিপথ বদল?

    রেলের তরফ থেকে যে যে ট্রেনের গতিপথ বদল করা হয়েছে তা হল, ১৯৬০২ নিউ জলপাইগুড়ি-উদয়পুর সিটি এক্সপ্রেস, ২০৫০৩ ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস, ১২৪২৩ ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস, ০১৬৬৬ আগরতলা-রানি কমলাপতি হাবিবগঞ্জ স্পেশাল ট্রেন। এই ট্রেনগুলির গতিপথ ঠিক করা হয়েছে, নিউ জলপাইগুড়ি-শিলিগুড়ি-বাগডোগরা-আলুয়াবাড়ি রোড জংশন লাইনে। আবার ১২৩৭৭ শিয়ালদা-নিউআলিপুরদুয়ার পাদাতিক এক্সপ্রেস, ০৬১০৫ নারকোলি-ডিব্রুগড় স্পেশাল, ২০৫০৬ নয়াদিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস, ১২৪২৪ নয়াদিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস, ২২৩০১ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ঘুরিয়ে দেওয়া হবে আলুয়াবাড়ি রোড জংশন-বাগডোগরা-শিলিগুড়ি-নিউ জলপাইগুড়ি লাইনে।

    দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে

    সোমবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিয়ালদার দিকে যাত্রা শুরু করছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (Kanchanjunga Express)। ফাঁসিদেওয়ার রাঙাপানি স্টেশনের কাছে আচমকা পিছন থেকে একটি মালগাড়ি এসে ধাক্কা মারে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চারটি বগি লাইন চ্যুত হয়ে যায়। তাঁর মধ্যে দুটি বগি মালবাহী ট্রেনের। এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহতের সংখ্যা মোট ৩০ জনের বেশি।

    আরও পড়ুনঃ বহরমপুরে বিজেপি কর্মীদের লক্ষ্য করে ইটবৃষ্টি-বোমাবাজি! কাঠগড়ায় তৃণমূল

    কী বলেন মুখ্য জনসংযোগ আধিকারিক?

    পূর্বরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, “এই রেলের দুর্ঘটনায় (Kanchanjunga Express) উত্তরবঙ্গে রেল চলাচলে খুব একটা সমস্যা হবে না। অপর আরেকটি লাইন এখনও সচল রয়েছে। সোমবার হাওড়া ও শিয়ালদা থেকে উত্তরবঙ্গগামী সমস্ত ট্রেন নির্ধারিত সময়েই ছাড়বে।” একই সঙ্গে পূর্বরেলের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, চারটি কামরা বাদ দিয়ে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বাকি অংশ যাত্রীদের নিয়ে রওনা দিয়েছে। মাঝে আলুয়াবাড়ি রোড স্টেশনে দাঁড় করানো হয় ট্রেনটিকে। সেখানে যাত্রীদের জন্য জল এবং খাবারের ব্যবস্থা করা হয়। ১২৯৩ জন যাত্রীকে নিয়ে ওই ট্রেন কলকাতার দিকে রওনা দিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Haridwar: গঙ্গার ঘাটে অপূর্ব সন্ধ্যারতি, শান্ত কঙ্খল আশ্রম! হরিদ্বার যেন সত্যিই ‘মায়াপুরী’

    Haridwar: গঙ্গার ঘাটে অপূর্ব সন্ধ্যারতি, শান্ত কঙ্খল আশ্রম! হরিদ্বার যেন সত্যিই ‘মায়াপুরী’

    মাধ্যম নিউজ ডেস্ক: শুধুমাত্র জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবেই নয়, ভারতের অন্যতম পবিত্র তীর্থস্থান হল উত্তরাখণ্ডের হরিদ্বার (Haridwar)। পুণ্যতোয়া গঙ্গা এই হরিদ্বার থেকেই নেমে এসেছে সমতল ভূমিতে। প্রত্যেক ১২ বছর অন্তর এখানেই বসে পূর্ণকুম্ভের আসর। উপনিষদে এর নাম পাওয়া যায় ‘মায়াপুরী’ বলে। পুরাণেও উল্লেখ আছে এই স্থানের।

    পাহাড়ের শীর্ষে মনসাদেবীর মন্দির (Haridwar)

    হরিদ্বারে এলে দেখে নিন চণ্ডী পাহাড়। ছোট্ট একটা পাহাড়, পাহাড়ের শীর্ষে রয়েছে চণ্ডীদেবীর মন্দির। আদি শঙ্করাচার্যের আমলে চণ্ডী বিগ্রহ প্রতিষ্ঠিত হয় এই মন্দিরে। এর কাছেই রয়েছে আরও একটি ছোট্ট পাহাড় ‘মনসা পাহাড়’। এই পাহাড়ের শীর্ষে রয়েছে মনসাদেবীর মন্দির। চণ্ডী পাহাড় আর মনসা পাহাড়ে ওঠা-নামার জন্য রয়েছে রোপওয়ের ব্যবস্থা।

    সন্ধ্যারতি, কঙ্খল, হৃষিকেশ

    হরিদ্বারের (Haridwar) অন্যতম সেরা আকর্ষণ এখানকার বিখ্যাত ‘হর কি পৌড়ি’ ঘাটের সন্ধ্যারতি। পুরাণ মতে, রাজা বিক্রমাদিত্য তাঁর ভাইয়ের স্মরণে এখানে ব্রহ্মকুণ্ডে ঘাট নির্মাণ করেন। প্রতিদিন সন্ধ্যায় এখানে গঙ্গার বুকে আরতি দর্শনের জন্য প্রচুর দর্শনার্থীর ভিড় হয। কঙ্খল হর কি পৌড়ি ঘাট থেকে প্রায় ৪-৫ কিমি দূরে। এই কঙ্খলে রয়েছে একাধিক মন্দির ও আশ্রম। এর মধ্যে রয়েছে সপ্তর্ষি আশ্রম, আনন্দময়ী মায়ের আশ্রম, ভারতমাতা মন্দির, দক্ষ প্রজাপতির মন্দির, হরিহর আশ্রম, দক্ষেশ্বর শিব মন্দিরটিও। পুরাণ মতে, এখানেই নাকি দক্ষ মহারাজ দেবাদিদেব মহাদেবকে নিমন্ত্রণ না করেই যজ্ঞের আয়োজন করেছিলেন। কঙ্খলের শান্ত, অনাবিল, আশ্রমিক পরিবেশ মনকে শান্ত করে। হরিদ্বার থেকে অটো বা রিকশ নিয়ে ঘণ্টাখানেকের মধ্যেই ঘুরে আসা যায় কঙ্খল থেকে। ইচ্ছে হলে বা হাতে সময় থাকলে হরিদ্বার থেকেই অটো বা গাড়ি নিয়ে ঘুরে আসা যায় মাত্র ২৪ কিমি দূরের হৃষিকেশ থেকেও।

    কীভাবে যাবেন, কোথায় থাকবেন? (Haridwar)

    যাতায়াত, থাকা-খাওয়া-নৈনিতাল, দিল্লি, আগ্রা থেকে নিয়মিত বাস যাচ্ছে হরিদ্বার। দূরত্ব যথাক্রমে ২৪৫, ২১৪ এবং ৩৮৬ কিমি। হাওড়া থেকে সরাসরি হরিদ্বার যাচ্ছে দুন এক্সপ্রেস, উপাসনা এক্সপ্রেস, কুম্ভ এক্সপ্রেস প্রভৃতি ট্রেন। এখানে থাকার জন্য রয়েছে জিএমভিএন (GMVN)-এর ট্যুরিস্ট রেস্ট হাউস রাহি মোটেল ফোন (০১৩৩৪) ২২৮৬৮৬ এবং হোটেল অলকানন্দা (০১৩৩) ২২৬৩৭৯। এছাড়াও এখানে রয়েছে বহু বিভিন্ন দাম ও মানের হোটেল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • BJP: রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির, রইল তালিকা

    BJP: রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির, রইল তালিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: ১০ জুলাই রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এই উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল বিজেপি (BJP)। সোমবার পদ্ম-পার্টির তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, কলকাতার মানিকতলায় লড়বেন প্রাক্তন ফুটবলার তথা সর্বভারতীয় ফুটবল ফেডারেশেনর সভাপতি কল্যাণ চৌবে, উত্তর ২৪ পরগনার বাগদায় বিনয় বিশ্বাস, নদিয়ার রানাঘাট দক্ষিণে মনোজকুমার বিশ্বাস এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জে মানসকুমার ঘোষ।

    চার কেন্দ্রে ৫ ইনচার্জ বিজেপির (BJP)

    এই চার বিধানসভায় উপনির্বাচন হবে ১০ জুলাই। তার আগে রাজ্য বিজেপির কোর কমিটির বৈঠকের পরে দিল্লিতে পাঠানো হয়েছিল ১২ জনের নাম। সেই তালিকা থেকেই বেছে নেওয়া হয়েছে এই চারজনকে (BJP)। উপনির্বাচনে রাজ্যের চার আসনেই পদ্ম ফোটাতে ৫ জন ইনচার্জ নিয়োগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রায়গঞ্জের ইনচার্জ বিধায়ক নিখিলরঞ্জন দে, রানাঘাট দক্ষিণ কেন্দ্রের ইনচার্জ প্রবাল রাহা, মানিকতলার ইনচার্জ বিজেপির রাজ্য সম্পাদক দীপাঞ্জন কুমার গুহ। আর বাগদার জন্য ইনচার্জ রয়েছেন দুজন। একজন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় এবং অন্যজন অনল বিশ্বাস।

    হেরো দলবদলুদের প্রার্থী করেছে তৃণমূল

    একুশের বিধানসভা নির্বাচনে রায়গঞ্জে জয়ী হয়েছিলেন বিজেপির কৃষ্ণ কল্যাণী। রানাঘাট দক্ষিণে জিতেছিলেন পদ্ম-পার্টিরই মুকুটমণি অধিকারী। পদ্ম চিহ্নে জয়ী হয়েও তাঁরা যোগ দেন ঘাসফুল শিবিরে। দলবদলু এই দুই বিধায়কই ইস্তফা দেন বিধানসভায়। পরে তাঁদের প্রার্থী করা হয় অষ্টাদশ লোকসভা নির্বাচনে। সেখানে মুখ থুবড়ে পড়েন ঘাসফুলের এই দুই দলবদলু প্রার্থী। বাগদায় বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন বিশ্বজিৎ দাস। শিবির বদলান তিনিও। লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে তাঁকেও বাজি ধরে তৃণমূল। বিজেপির শান্তনু ঠাকুরের কাছে পর্যুদস্ত হন তিনিও। লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার আগে বিধায়ক পদে ইস্তফা দেন বিশ্বজিৎ। মানিকতলায় জয়ী হয়েছিলেন তৃণমূলের সাধন পাণ্ডে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রয়াত হন তিনি। সেই কারণেই হচ্ছে উপনির্বাচন। এই কেন্দ্রে বিজেপির বাজি কল্যাণ।

    আরও পড়ুন: পোপকে ‘অপমান’, ক্ষমা চাইতে বাধ্য হল কেরল কংগ্রেস

    লোকসভা নির্বাচনে ‘হেরো’ দলবদলু দুই নেতাকে বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী করলেও, বাগদায় সেই জুতোয় পা গলায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ঠাকুরবাড়ির সেন্টিমেন্ট কুড়িয়ে ভোট-বৈতরণী পার হতে তৃণমূল এই কেন্দ্রে প্রার্থী করেছে রাজ্যসভার সাংসদ ঠাকুরবাড়ির মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণাকে। ঠাকুরবাড়ির ‘সেন্টু’ বাগদায় তৃণমূলকে অক্সিজেন জোগায় কিনা, এখন সেটাই দেখার (BJP)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

       

LinkedIn
Share