Tag: Madhyom

Madhyom

  • Election Result 2024: লোকসভার ফলাফলে তৃণমূলের ৮ মন্ত্রী নিজেদের বিধানসভাতেই ধরাশায়ী, এগিয়ে বিজেপি

    Election Result 2024: লোকসভার ফলাফলে তৃণমূলের ৮ মন্ত্রী নিজেদের বিধানসভাতেই ধরাশায়ী, এগিয়ে বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভার ফলাফলের (Election Result 2024) নিরিখে রাজ্যের ৮ মন্ত্রী নিজের বিধানসভা কেন্দ্রে ধরাশায়ী হয়েছেন। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র একাধিক বিধানসভা, পুরসভা এবং শহর অঞ্চলে বিজেপির তুলনায় পিছিয়ে রয়েছে তৃণমূল। এমনকী কলকাতা, বিধাননগরেও বিজেপি বাজিমাত করেছে। আর এই নিয়ে শাসক দলের মধ্যেই গোষ্ঠী কোন্দল শুরু হয়েছে।

    শশী-সুজিত নিজের কেন্দ্রে পিছিয়ে (Election Result 2024)

    অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর দেখা গিয়েছে শাসক দল তৃণমূলের অনেক মন্ত্রী বিজেপির তুলনায় পিছিয়ে গিয়েছেন। তাঁদের মধ্যে হলেন, মন্ত্রী শশী পাঁজা। তাঁর কেন্দ্র উত্তর কলকাতার শ্যামপুকুর বিধানসভা। সেখানে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের তুলনায় বিজেপি প্রার্থী তাপস রায় অনেক এগিয়ে গিয়েছেন। আবার মন্ত্রী সুজিত বসুর কেন্দ্র বিধাননগরে কাকলি ঘোষ দস্তিদার, বিজেপির কাছে ১১ হাজার ভোটে পিছিয়ে রয়েছেন। দুই ক্ষেত্রেই বিজেপি এগিয়ে।

    উত্তরবঙ্গে পিছিয়ে তৃণমূল মন্ত্রীরা

    উত্তরবঙ্গে শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মণ নিজের কেন্দ্র হেমতাবাদে ৮ হাজার ভোটে (Election Result 2024) পিছিয়ে রয়েছেন। উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন নিজের বিধানসভায় বিরাট ব্যবধানে পিছিয়ে গিয়েছেন। এখানেও এগিয়ে বিজেপি। আবার ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের প্রতিমন্ত্রী তাজমুলের হরিশচন্দ্রপুর বিধানসভায় জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু।

    দক্ষিণবঙ্গে কোন কোন মন্ত্রী পিছিয়ে?

    কৃষ্ণনগরে লোকসভায় জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। এই কেন্দ্রের কৃষ্ণনগর দক্ষিণের বিধায়ক উজ্জ্বল বিশ্বাস রাজ্যের বিজ্ঞনা-প্রযুক্তি বিজ্ঞানামন্ত্রী। তিনিও বিজেপির অমৃতা রায়ের কাছে পিছিয়ে রয়েছেন। একই ভাবে পূর্ব মেদিনীপুরে দুই মন্ত্রী অখিল গিরি এবং বিপ্লব রায়, নিজেদের বিধানসভায় বিজেপির কাছে ধরাশায়ী হয়েছেন। অখিলের রামনগরে বিজেপি এগিয়ে রয়েছে ৯ হাজার ভোটে। আর মৎস্য প্রতিমন্ত্রী বিপ্লবের পাঁশকুড়া পূর্বে তৃণমূল ৩ হাজার ভোটে পিছিয়ে। এই সব নিয়ে তৃণমূলের অন্দরে ব্যাপক শোরগোল পড়েছে।

    আরও পড়ুনঃ “২ কোটি ৩৫ লাখ লোক বিজেপিকে সমর্থন করেছেন, আমাদের বিরাট দায়িত্ব”, মন্তব্য শুভেন্দুর

    তৃণমূলের বক্তব্য

    ভোটে (Election Result 2024) এই ভাবে তৃণমূলের মন্ত্রীরা পিছিয়ে থাকার কারণ জানতে চাইলে মন্ত্রী শশী পাঁজা কোনও উত্তর দেননি। অপরে মন্ত্রী সুজিত বসু ফোন ধরেননি। মন্ত্রী অখিল গিরি বলেছেন, “রবিবার বুথের লোকজনকে নিয়ে বৈঠক করব।” আবার হেমতাবাদের তৃণমূল বিধায়ক সরাসরি বলেছেন, “জেলায় নেতাদের গোষ্ঠী কোন্দল রয়েছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: শপথ গ্রহণের প্রস্তুতি সারা, গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে কারা?

    PM Modi: শপথ গ্রহণের প্রস্তুতি সারা, গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে কারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার, ৯ জুন সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তাঁর সঙ্গেই এদিন শপথ নেবেন আরও ৩০ জন মন্ত্রী। সূত্রের খবর, ইতিমধ্যেই দিল্লিতে হাজির হয়ে গিয়েছেন নয়া মন্ত্রিসভার সম্ভাব্য সদস্যরা।

    মোদির শপথ

    এদিন সন্ধে ৭টা ১৫ মিনিটে শপথ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিনই শপথ নেবেন গুরুত্বপূর্ণ কয়েকটি দফতরের মন্ত্রীরাও। বাকি মন্ত্রীরা শপথ নেবেন কয়েকদিন পর। এদিন যাঁরা শপথ নেবেন, তাঁদের মধ্যে সংখ্যায় বেশি বিজেপি সাংসদরাই। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড এবং চন্দ্রবাবু নাইডুর টিডিপির একজন করেও এদিন (PM Modi) শপথ নিতে পারেন। প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ হয়ে যাওয়ার পর শপথ নেবেন অন্য মন্ত্রীরা।

    পূর্ণমন্ত্রীর সংখ্যা

    জানা গিয়েছে, এবার পূর্ণমন্ত্রীর সংখ্যা হতে পারে ৮০-র কাছাকাছি। নয়া মন্ত্রিসভায় খুব কম সংখ্যক মন্ত্রীকেই দায়িত্ব দেওয়া হবে একাধিক মন্ত্রকের। নয়া মন্ত্রিসভায় স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ ও বিদেশমন্ত্রকের রাশ বিজেপি নিজের হাতেই রাখবে বলে সূত্রের খবর। রেল, শিক্ষা, সড়ক ও পরিবহণ, আইন, তথ্যপ্রযুক্তি, স্টিল, কয়লা ও অসামরিক উড়ান মন্ত্রকের দায়িত্বও নিজের হাতে রাখবে বিজেপি। এঁরা সবাই শপথ নেবেন এদিনই। আরও কয়েকটি দফতরের মন্ত্রীরাও এদিন শপথ নেবেন। বাকি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে পরে।

    আর পড়ুন: আজ ফের প্রধানমন্ত্রী পদে শপথ মোদির, শ্রদ্ধা জানালেন মহাত্মা গান্ধী, বাজপেয়ীকে

    বিজেপি সূত্রে খবর, এদিন সন্ধে ৭টা ১৫ মিনিটে শপথ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে হবু মন্ত্রিসভার সদস্যদের তাঁর বাসভবনে চায়ের নিমন্ত্রণ জানিয়েছেন মোদি। বিজেপির একটি সূত্রের খবর, দফতর অটুট থাকবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, সড়ক ও পরিবহণমন্ত্রী নীতিন গডকরির। স্বপদে বহাল থাকবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। উল্লেখ্য, এই দুজনই রাজ্যসভার সাংসদ। মন্ত্রী হতে পারেন রামবিলাস পাশোয়ানের ছেলে চিরাগ, জেডিএসের এইচডি কুমারস্বামী, আপনা দলের অনুপ্রিয়া প্যাটেল, আরএলডির জয়ন্ত চৌধুরী এবং হিন্দুস্তানি আওয়ার মোর্চার জিতন রাম মাঝিও (PM Modi)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Sealdah Train Service: শিয়ালদা লাইনে যাত্রী-ভোগান্তি অব্যাহত, কবে স্বাভাবিক হবে পরিস্থিতি?

    Sealdah Train Service: শিয়ালদা লাইনে যাত্রী-ভোগান্তি অব্যাহত, কবে স্বাভাবিক হবে পরিস্থিতি?

    মাধ্যম নিউজ ডেস্ক: শিয়ালদা ডিভিশনের মেন সেকশনে যাত্রীদের দুর্ভোগ চলছেই। দুদিন ধরে চূড়ান্ত নাকাল হতে হচ্ছে শিয়ালদা মেন এবং উত্তর শাখার যাত্রীদের। শুক্রবার কোনওক্রমে উতরে গেলেও শনিবার যাত্রীদের ভোগান্তির শেষ ছিল না। বিধাননগর স্টেশন থেকে শিয়ালদায় যেতে কিংবা শিয়ালদা স্টেশন থেকে দমদম পর্যন্ত পৌঁছতেই দীর্ঘ সময় লাগিয়ে দিচ্ছে লোকাল এবং দূরপাল্লার ট্রেনগুলি (Sealdah Train Service)। আসলে  যাত্রীস্বাচ্ছন্দ্য বাড়বে, এই যুক্তিতে শিয়ালদার ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলছে। ফলে শিয়ালদা উত্তর শাখায়  দিনভর বহু ট্রেন বাতিল (Cancelled Local Trains) করা হয়েছে। যে ট্রেনগুলি চলেছে, তা কোনও সময়সূচি মেনে চলছেনা। রাজধানী বা দুরন্ত এক্সপ্রেসের মতো ট্রেনও ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকছে শিয়ালদা ঢোকার আগে। লোকাল ট্রেনের অবস্থাও তথৈবচ। দুই থেকে তিন ঘণ্টা দেরিতে চলেছে বিভিন্ন লোকাল ট্রেন। 

    কবে ঠিক হবে এই পরিস্থিতি? (Sealdah Train Service)

    শিয়ালদা ডিভিশনের ১ থেকে ৫ নম্বর প্লাটফর্মে কাজের জন্য যে সময় নির্ধারণ করা হয়েছিল তা হল বৃহস্পতিবার মধ্যরাত থেকে রবিবার দুপুর দুটো পর্যন্ত। এক্ষেত্রে রেলের তরফ থেকে যে সময় নেওয়া হয়েছে আশা করা হচ্ছে সেই সময়ের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। অন্ততপক্ষে কাজের গতি দেখে এমনটাই মনে করছেন রেল আধিকারিকরা। তবে কাজ শেষ হলেও সব কিছু স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগতে পারে। ফলে রবিবার দুপুরে কাজ শেষ হলেও পরিষেবা স্বাভাবিক হতে হতে সোমবার সকাল পেরিয়ে যেতে পারে বলে অনুমান তাঁদের। তেমন হলে সপ্তাহের প্রথম কাজের দিনেও ভোগান্তি আছে নিত্যযাত্রীদের কপালে।

    কবে থেকে চলবে ১২ কামরার ট্রেন?

    এ প্রসঙ্গে পূর্বরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, আগামী জুলাই মাসের গোড়া থেকেই শিয়ালদা মেন এবং উত্তর শাখার বেশির ভাগ ট্রেন (Sealdah Train Service) ১২ কামরার চালানো হবে। তিনি বলেন, ‘‘শিয়ালদার কাজ রবিবার দুপুরের মধ্যেই শেষ হয়ে যাবে। তবে ১২ কামরার ট্রেন চলাচল করবে সামনের মাসের প্রথম দিক থেকে।’’ তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও পর্যন্ত জানায়নি রেল কর্তৃপক্ষ। 

    আরও পড়ুন: আজ ফের প্রধানমন্ত্রী পদে শপথ মোদির, শ্রদ্ধা জানালেন মহাত্মা গান্ধী, বাজপেয়ীকে

    উল্লেখ্য, শিয়ালদার মেন এবং উত্তর শাখার ট্রেন যাতায়াত করে ১ থেকে ১৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে। এর মধ্যে ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম এত দিন যে দৈর্ঘ্য এবং আকারের ছিল, তাতে সেগুলি থেকে ১২ কামরার ট্রেন চালানো সম্ভব হত না। ১ নম্বর প্ল্যাটফর্মে কখনও কখনও ১২ কামরার ট্রেন দেওয়া হলেও বাকি চারটি স্টেশন থেকে মূলত ৯ কামরার ট্রেন চলত। তবে এবার থেকে সব ট্রেন যাতে ১২ কামরার চালানো যায় (Sealdah Train Service), সেই উদ্দেশ্যে বেশ কিছু দিন আগে রেল সিদ্ধান্ত নেয়, ওই পাঁচটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এবং আকার বৃদ্ধি করা হবে। সেই কাজ শুরু হয়েছে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে। আর যা নিয়েই নিত্য যাত্রীদের ভোগান্তির শেষ নেই। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: আজ ফের প্রধানমন্ত্রী পদে শপথ মোদির, শ্রদ্ধা জানালেন মহাত্মা গান্ধী, বাজপেয়ীকে

    PM Modi: আজ ফের প্রধানমন্ত্রী পদে শপথ মোদির, শ্রদ্ধা জানালেন মহাত্মা গান্ধী, বাজপেয়ীকে

    মাধ্যম নিউজ ডেস্ক: ৯ জুন, রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সন্ধেয় রাষ্ট্রপতি ভবনে হবে শপথগ্রহণ অনুষ্ঠান। তার আগে এদিন সকালে রাজঘাটে গিয়ে তিনি শ্রদ্ধা জানান মহাত্মা গান্ধীকে। সেখান থেকে তিনি যান সদৈব অটলে। সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে শ্রদ্ধা জানান মোদি। এর পর প্রধানমন্ত্রী যান ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের কাছে। পুষ্পস্তবক দিয়ে প্রার্থনা করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আগাগোড়াই ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।

    কারা থাকবেন শপথের অনুষ্ঠানে

    এদিন প্রধানমন্ত্রীর পর শপথ নেবেন নয়া মন্ত্রিসভার অন্য সদস্যরাও। জমকালো এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে, মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু-সহ পড়শি দেশের একাধিক রাষ্ট্রনেতা। এদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকেও। তবে তিনি যাবেন কিনা, তা (PM Modi) এখনও স্পষ্ট নয়।

    কড়া নিরাপত্তার বলয়

    প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে আঁটসাঁট করা হয়েছে দিল্লির নিরাপত্তা। ত্রিস্তরীয় নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা শহর। এদিন বিকেল তিনটে থেকে রাত ১১টা পর্যন্ত দিল্লির আকাশসীমায়ও আরোপ করা হয়েছে বিধিনিষেধ। অষ্টাদশ লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ পেয়েছে ২৯৩ আসন। নির্বাচন হয়েছিল লোকসভার ৫৪৩টি আসনে। সরকার গড়তে প্রয়োজন ছিল ২৭২টি আসন। ম্যাজিক ফিগারের চেয়ে ঢের বেশি আসন পাওয়ায় সরকার গড়ার দাবি জানায় এনডিএ।

    আর পড়ুন: আজ দিল্লিতে তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন মোদি, মন্ত্রিসভায় কারা?

    বিজেপির তরফে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে গিয়ে সরকার গড়ার দাবি জানান। তার আগেই অবশ্য প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেন নরেন্দ্র মোদি। নিয়ম অনুযায়ী, প্রধানমন্ত্রী ইস্তফা দেওয়ার সঙ্গে সঙ্গেই ভেঙে যায় মন্ত্রিসভা। শুরু হয় নয়া সরকার গড়ার তোড়জোড়। তবে নয়া সরকার গঠিত না হওয়া ইস্তক কার্যনির্বাহী হিসেবে স্বপদে রয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: “২ কোটি ৩৫ লাখ লোক বিজেপিকে সমর্থন করেছেন, আমাদের বিরাট দায়িত্ব”, মন্তব্য শুভেন্দুর

    Suvendu Adhikari: “২ কোটি ৩৫ লাখ লোক বিজেপিকে সমর্থন করেছেন, আমাদের বিরাট দায়িত্ব”, মন্তব্য শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির ফল আশানুরূপ হয়নি। ২০১৯ সালের নির্বাচনে বিজেপি পেয়েছিল ১৮টি আসন, এইবারে জেতা আসনেও পরাজয় ঘটেছে। বিজেপি পেয়েছে ১২টি আসন, আগে থেকে ৬টি আসন কমে গিয়েছে। অপর দিকে তৃণমূল পেয়েছে ২৯টি আসন। কিন্তু কেন আসন কমে গেল? এই নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। এর মধ্যেই নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু (Suvendu Adhikari) দাবি করলেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের তুলনায় বিজেপির প্রায় ১ শতাংশ ভোট বৃদ্ধি পেয়েছে। দিকে দিকে ভোট পরবর্তী সন্ত্রাসে তৃণমূলের অত্যাচারে বিজেপির কর্মীরা আক্রান্ত হচ্ছেন। তাই তাঁদের পাশে থাকাটাই এখন প্রধান কর্তব্য বলে মনে করেন তিনি।

    কী বললেন শুভেন্দু (Suvendu Adhikari)?

    গতকাল নন্দীগ্রামের সোনাচুড়ায় মনসা বাজারে মৃত বিজেপি কর্মীর বাড়িতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানে গিয়ে বলেছেন, “আমাদের রাজনৈতিক লড়াই থামার লড়াই নয়। সংগ্রাম আমরা চালিয়ে যাব। বিপুল সংখ্যক ভোট পেয়েছে বিজেপি। এই লোকসভা নির্বাচনে ৩৯ শতাংশ ভোট এসেছে। ভোট গতবারের বিধানসভার তুলনায় ৭ লাখ বেড়েছে বিজেপির। নিশ্চিতভাবে আমরা সংখ্যার লক্ষ্যে হয়তো পৌঁছাতে পারিনি। আমরা আশা করেছিলাম ৪২ শতাংশ ভোট পাব। আমরা খুশি হতাম যদি ১২ উল্টে ২১ হয়ে যেত। ৩০ শতাংশ সংখ্যালঘু ভোটার ইমাম সাহেবদের কথায় বিপক্ষে ভোট দিয়েছেন। আমি ঠিক পথেই আছি, জনগণ আমার পথেই আছেন। ২ কোটি ৩৫ লাখ লোক বিজেপিকে সমর্থন করেছেন। আমাদের বিরাট দায়িত্ব।”

    আরও পড়ুনঃলক্ষ্মীর ভান্ডার নিলে তৃণমূল করার ফতোয়া! বিজেপি কর্মীকে বেধড়ক মার, থানায় বিক্ষোভ

    আর কী বললেন?

    শুভেন্দু (Suvendu Adhikari) এই প্রসঙ্গে আরও বলেছেন, “যারা কথা বলছে, জ্ঞান দিচ্ছে তারা অতীতটা ভালো করে জানে না। ২০০৪ সালে মমতা, ৯টি আসন থেকে ১টিতে এসে দাঁড়িয়েছিলেন। সেই দিক থেকে রাজ্যে বিজেপির অবস্থা অনেক ভাল। ২০১৯ সালে আইপ্যাক ছিল না, লক্ষ্মীরভাণ্ডার ছিল না। এনআরসি, সিএএ-র মতো মিথ্যা প্রচারও ছিল না। পুলিশ দাঁত-নখ বের করে তৃণমূলের ক্যাডারদের মতো আচরণ করেনি।”    

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope 09 June 2024: আজ তাড়াহুড়োয় কোনও কাজ করবেন না

    Daily Horoscope 09 June 2024: আজ তাড়াহুড়োয় কোনও কাজ করবেন না

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) আজ ইতিবাচক পরিণাম পাবেন।

    ২) কর্মক্ষেত্রে সামঞ্জস্য বজায় রাখতে হবে, তা না-হলে সমস্যা হতে পারে।

    ৩) আত্মীয়ের কাছ থেকে কোনও সুসংবাদ পাবেন।

    বৃষ

    ১) আজকের দিনটি অত্যন্ত ব্যয়বহুল।

    ২) বরিষ্ঠদের অনুমতি নিয়ে কোনও কাজ করলে সুফল লাভ সম্ভব।

    ৩) মা-কে ধর্মীয় স্থানে নিয়ে যেতে পারেন।

    মিথুন

    ১) আজ কোনও কাজে অতি উৎসাহিত হয়ে পড়বেন না।

    ২) ব্যক্তিগত মামলা চলে থাকলে, তাতে আপনার পক্ষে সিদ্ধান্ত আসবে।

    ৩) সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত জাতকরা সতর্ক থাকুন।

    কর্কট

    ১) পরিবারের পরিবেশ আনন্দমুখর থাকবে।

    ২) পারিবারিক কাজকর্মে রুচি রাখবেন।

    ৩) চারদিকে আপনার সুখ্যাতি ছড়িয়ে পড়বে।

    সিংহ

    ১) পরিবারে অতিথি আগমনের ফলে চিন্তিত থাকবেন।

    ২) সন্তানকে নীতি শিক্ষা প্রদান করুন।

    ৩) সৃজনশীল কাজে আগ্রহ বাড়বে।

    কন্যা

    ১) আজ তাড়াহুড়োয় কোনও কাজ করবেন না।

    ২) আইনি মামলা আপনার পক্ষে থাকবে।

    ৩) বন্ধুদের মনোযোগ আকর্ষণ করবেন।

    তুলা

    ১) আজ কোনও নতুন কাজে অংশগ্রহণ করে নিজের সুনাম অর্জন করবেন।

    ২) পারিবারিক সম্পর্কে মাধুর্য বজায় রাখুন।

    ৩) আপনার প্রভাব ও প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে।।

    বৃশ্চিক

    ১) আজকের দিনটি ধন বৃদ্ধির সুসংবাদ নিয়ে আসবে।

    ২) পরিবারের সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার চেষ্টা করবেন।

    ৩) মনের মধ্যে প্রতিযোগিতার ইচ্ছা থাকবে।

    ধনু

    ১) আজকের দিনটি ভাগ্যের দিক দিয়ে ভালো।

    ২) পৈতৃক সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান হবে, রায় আপনার পক্ষে আসতে পারে।

    ৩) সুখ-সুবিধা বাড়বে।

    মকর

    ১) স্বাস্থ্যের যত্ন নিতে হবে, তা না-হলে সমস্যা দেখা দিতে পারে।

    ২) তাড়াহুড়োয় কোনও কাজ করবেন না।

    ৩) ভুল করে কোনও কাজের নিয়ম-নীতি লঙ্ঘন করবেন না।

    কুম্ভ

    ১) দাম্পত্য জীবন আনন্দে কাটবে।

    ২) চাকরিজীবী জাতকদের জন্য আজকের দিনটি ভালো।

    ৩) ব্যবসায়ীদের চেষ্টা সফল হবে।

    মীন

    ১) বরিষ্ঠ সদস্যদের পূর্ণ সহযোগিতা ও সমর্থন লাভ করবেন।

    ২) কাজে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে।

    ৩) ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো কাটবে।

     DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi Cabinet: আজ দিল্লিতে তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন মোদি, মন্ত্রিসভায় কারা?

    PM Modi Cabinet: আজ দিল্লিতে তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন মোদি, মন্ত্রিসভায় কারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ সন্ধ্যায় দিল্লিতে অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী (PM Modi Cabinet) পদে বসবেন এনডিএর সর্বসম্মতভাবে নির্বাচিত নেতা বিজেপির নরেন্দ্র মোদি। জল্পনা ছড়িয়েছে, কারা ঠাঁই পাবেন মোদির তৃতীয় টার্মের মন্ত্রিসভায়? অষ্টাদশ লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। তাই তাঁকে আগের তুলনায় এবার বেশি করে নির্ভর করতে হবে এনডিএর শরিকদলগুলির ওপর। তাছাড়া, গত মন্ত্রিসভার অনেকেই এবার পরাজিত হয়েছেন (PM Modi Cabinet)। সেই কারণেই এবার মোদি মন্ত্রিসভায় বেশি করে আসন পাচ্ছে শরিকরা।

    মন্ত্রিসভায় টিডিপির কারা (PM Modi Cabinet)

    এবার বিজেপি একাই পেয়েছে ২৪০টি আসন। তার পর এনডিএর শরিক দলগুলির মধ্যে সব চেয়ে বেশি পেয়েছে অন্ধ্রপ্রদেশের টিডিপি। চন্দ্রবাবু নাইডুর দল পেয়েছে ১৬টি আসন। এর পর রয়েছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড। তাদের আসন সংখ্যা ১২। বিজেপি সূত্রে খবর, টিডিপির তরফে মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন চারজন। স্পিকারও নির্বাচিত হতে পারেন টিডিপির কেউ। জনতা দলের তরফে দুজনকে মন্ত্রী করার কথা বলা হয়েছে। এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। পদ্ম পার্টি পেয়েছে ২৪০টি আসন। সরকার গড়তে প্রয়োজন ২৭২টি আসন। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পেয়েছে ২৯৩টি আসন।

    জেডিইউয়ের কারা হচ্ছেন মন্ত্রী

    সূত্রের খবর, চন্দ্রবাবুর দল টিডিপির যে চারজন মন্ত্রিসভায় ঠাঁই পেতে পারেন, তাঁদের মধ্যে তিনজন হলেন রামমোহন নাইডু, হরিশ বাল্যগি এবং ডাগ্গুমাল্লা প্রসাদ। নীতীশের জনতা দল ইউনাইটেডের তরফে প্রস্তাব করা হয়েছে দুই প্রবীণ নেতার নাম – একজন লালন সিংহ এবং অন্যজন রামনাথ ঠাকুর। বিহারের মুঙ্গের লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন লালন। আর রামনাথ ঠাকুর রাজ্যসভার সাংসদ। তাঁর ছেলে কর্পুরী ঠাকুর ভারতরত্ন পুরস্কার পেয়েছেন।

    আর পড়ুন: মোদির শপথে আমন্ত্রিত লোকো পাইলট ঐশ্বর্যা-সুরেখা, জানেন এঁরা কারা?

    পদ্ম-প্রতীকে জিতেছেন রাজনাথ সিংহ। তিনি পেতে পারেন প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব। মন্ত্রী হতে পারেন জন শক্তি পার্টির নেতা চিরাগ পাশোয়ান, হিন্দুস্তান আওয়াম মোর্চার জিতন রাম মাঝি। তৃতীয় দফায় মোদি মন্ত্রিসভায় জায়গা হতে পারে জম্মু-কাশ্মীর ও কেরলের একজন করে প্রতিনিধির। মহারাষ্ট্র থেকে মন্ত্রী হতে পারেন নীতিন গডকরি, পীযূষ গয়াল, প্রতাপ রাও যাদব। মধ্যপ্রদেশ থেকে মন্ত্রী হতে পারেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান (PM Modi Cabinet)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Narendra Modi Oath Ceremony: মোদির শপথে আমন্ত্রিত লোকো পাইলট ঐশ্বর্যা-সুরেখা, জানেন এঁরা কারা?

    Narendra Modi Oath Ceremony: মোদির শপথে আমন্ত্রিত লোকো পাইলট ঐশ্বর্যা-সুরেখা, জানেন এঁরা কারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবারই তৃতীয় বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন নরেন্দ্র মোদি। সাজ সাজ রব রাষ্ট্রপতি ভবনে। ইতিমধ্যেই এসে গিয়েছেন নানা দেশের রাষ্ট্রনেতা। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন দক্ষিণ এশিয়ার বেশ কয়েক জন রাষ্ট্রনেতা। আছেন দেশের নানা ক্ষেত্রে সফল ব্যক্তিবর্গ। সাফাই কর্মী থেকে রূপান্তরকামী নানা পেশার লোকজন।  আট হাজার অতিথি সমাগম হবে শপথ অনুষ্ঠানে। আমন্ত্রণ পেয়েছেন ঐশ্বর্যা এস মেনন ও সুরেখা যাদবও। এঁরা দুজনেই মহিলা হিসাবে বন্দে ভারত চালিয়ে ইতিহাস তৈরি করেছিলেন, এবার মোদির শপথে (Narendra Modi Oath Ceremony) আমন্ত্রিত এই দুই কৃতী।

    চেনেন এই ঐশ্বর্যাকে

    ইনি বলিউড কুইন ঐশ্বর্যা রাই নন, ঐশ্বর্যা এস মেনন। পেশায় তিনি লোকো পাইলট (Loco Pilots)। বর্তমানে ঐশ্বর্যা বন্দে ভারত এক্সপ্রেস চালান। বন্দে ভারত ছাড়াও জন শতাব্দীর মতো এক্সপ্রেসও অনায়াসেই ছোটান ঐশ্বর্যা। দক্ষিণ রেলওয়ের চেন্নাই বিভাগের সিনিয়র সহকারী লোকো পাইলট তিনি। চেন্নাই থেকে বিজয়ওয়াড়া বা চেন্নাই থেকে কোয়ম্বটুর বন্দে ভারত এক্সপ্রেসের চালকের কেবিনে প্রায়ই তাঁকে দেখা যায়। কর্মজীবনে তাঁর তৎপরতা, সতর্কতা এবং রেলওয়ের সিগন্যালিং সম্পর্কে সুস্পষ্ট জ্ঞানের জন্য সব সময়ই প্রশংসিত হন ঐশ্বর্যা। তাঁর সুদক্ষ হাতে যাত্রীরা সব সময়ই সুরক্ষিত থাকেন।

    আরও পড়ুন: ভারতে পৌঁছলেন শেখ হাসিনা, মোদির শপথ অনুষ্ঠানে থাকছেন কোন রাষ্ট্রপ্রধানরা?

    সুরেখার  পরিচয়

    অতিথি তালিকায় রয়েছেন সুরেখা যাদব। তিনিই এশিয়ার প্রথম মহিলা লোকো পাইলট (Loco Pilots)। মেয়েরাও যে ট্রেন চালাতে পারেন, সেই ধারণার অন্যতম বাহক সুরেখাই। অনেক মেয়ের কাছেই তিনি অনুপ্রেরণা। তাঁকে দেখে অনেক মেয়েই এই পেশায় কাজ করতে এগিয়ে এসেছেন। মহারাষ্ট্রের সাতারা জেলার বাসিন্দা সুরেখা। ১৯৮৮ সালে ট্রেনের চালক হিসাবে নিজের কর্মজীবন শুরু করেছিলেন তিনি। বন্দে ভারতের মতো সেমি-হাই স্পিড ট্রেন চালানোর দায়িত্ব তাঁর কাঁধেই রয়েছে। ২০২৩ সালের ১৩ মার্চ প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চালিয়ে ইতিহাস তৈরি করেন সুরেখা। সোলাপুর থেকে মুম্বই বন্দে ভারত চালান তিনি। সুরেখাই প্রথম মহিলা হিসাবে বন্দে ভারত চালিয়েছেন। সুরেখা, ঐশ্বর্যা ছাড়াও অনেকেই রবিবারের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। রেল, মেট্রোকর্মীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। এ ছাড়াও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের একটা অংশ মোদির শপথ অনুষ্ঠানে (Narendra Modi Oath Ceremony) থাকবেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Siliguri: লক্ষ্মীর ভান্ডার নিলে তৃণমূল করার ফতোয়া! বিজেপি কর্মীকে বেধড়ক মার, থানায় বিক্ষোভ

    Siliguri: লক্ষ্মীর ভান্ডার নিলে তৃণমূল করার ফতোয়া! বিজেপি কর্মীকে বেধড়ক মার, থানায় বিক্ষোভ

    মাধ্যম নিউজ ডেস্ক: লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে বিজেপি করা যাবে না। তৃণমূলে যোগ দিতে হবে। এই ফতোয়া জারি করে শিলিগুড়ি (Siliguri) শহর লাগোয়া ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকায় বিজেপি কর্মীদের ওপর সন্ত্রাস চালাচ্ছে  তৃণমূল। শুক্রবার রাতে শিলিগুড়ি পুরসভার ৩৯ নম্বর ওয়ার্ডে এক বিজেপি কর্মীকে বেধড়ক  মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। হামলার প্রতিবাদে শনিবার থানায় অভিযোগ জানাতে জানাতে গিয়ে পুলিশের হেনস্থার শিকার হন ডাবগ্রাম- ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়।

    ঠিক কী ঘটনা ঘটেছে?  (Siliguri)

    শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে বিজেপি কর্মীর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। বিজেপির শিলিগুড়ির (Siliguri) জেলা সাধারণ সম্পাদক রাজু সাহা বলেন, ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূলের নেতা সুরজিৎ ঘোষ ওরফে টিটু, শিশির রায়, চঞ্চল সরকার সহ বেশ কয়েকজন আমাদের ওই এলাকার শক্তি কেন্দ্র প্রমুখ অসিত পালকে মারধর করে। হুমকি দেওয়া হয়, লক্ষ্মীর ভান্ডার নিলে বিজেপি করা যাবে না। তৃণমূলে যোগ দিতে হবে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে অসিত পালকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    কেন তৃণমূলের এই সন্ত্রাস?

    জলপাইগুড়ি লোকসভা আসনে বিজেপি ৮৬ হাজার ৭৭৭ ভোটে জিতেছে। তার মধ্যে এই ডাবগ্রাম- ফুলবাডড়ি বিধানসভা এলাকা থেকে ৭২ হাজার ২৪৫ ভোটে বিজেপি লিড পেয়েছে। এলাকার বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় বলেন, পরাজয়ের  প্রতিহিংসা নিতে তৃণমূল এলাকায় বিজেপি নেতা-কর্মীদের ওপর সন্ত্রাস শুরু করেছে। ভোটের ফল বের হওয়ার পর থেকেই তৃণমূলের গুন্ডা বাহিনী হুমকি দিতে শুরু করেছে।

    পুলিশি হেনস্থার শিকার বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়

    শনিবার দুপুরে তিনি ভক্তিনগর থানায় দলীয় কর্মীর আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে অভিযোগ দায়ের করতে যান। তাঁর সঙ্গে বিজেপির স্থানীয় নেতা-কর্মীরা ছিলেন। কিন্তু, বিজেপি বিধায়ক ভক্তিনগর থানার গেটের মুখে পৌঁছতেই পুলিশ তাঁর পথ আটকে দাঁড়ায়। ধস্তাধস্তি,  চিৎকার, চেঁচামেচির পর শিখা চট্টোপাধ্যায়কে থানায় ঢুকতে দিতে পুলিশ বাধ্য হয়। শিখা চট্টোপাধ্যায় বলেন, আমি একজন বিধায়ক। আমি পুলিশের কাছে আইনের আশ্রয় নিতে এসেছি। আর সেখানে পুলিশ একজন বিধায়ককে যেতে বাধা দিচ্ছে। এতেই প্রমাণ হয় পুলিশ তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে। অসিত পালকে লক্ষ্মীর ভান্ডার নিয়ে হুমকি দেওয়া ও  মারধরের ঘটনায় যুক্ত তৃণমূলের স্থানীয় নেতা সুজিত ঘোষ ও তার সঙ্গীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। তা নাহলে ব্যাপক আন্দোলন হবে।

    আরও পড়ুন: পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, বিজেপি কর্মীদের বেধড়ক মার, গাড়ি ভাঙচুর, কাঠগড়ায় তৃণমূল

    কী বলছে তৃণমূল?

    তৃণমূলের দার্জিলিং জেলার (সমতল) মুখপাত্র বেদব্রত দত্ত বলেন, রাজনৈতিক কোনও সংঘর্ষ নয়।  স্কুটারের ধাক্কা লাগায় ছোট্ট ঘটনা নিয়ে দুজনের মধ্যে বচসা থেকে উত্তেজনা বেশি হয়ে যাওয়ায়  দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করছে।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: শপথ নিয়েই ইটালি যেতে পারেন নরেন্দ্র মোদি, কেন জানেন?

    PM Modi: শপথ নিয়েই ইটালি যেতে পারেন নরেন্দ্র মোদি, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ৯ জুন, রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিচ্ছেন এনডিএর সর্বসম্মত নেতা বিজেপির নরেন্দ্র মোদি (PM Modi)। তার পরেই তিনি যেতে পারেন ইটালি। সেটিই হবে তাঁর তৃতীয় টার্মে প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বিদেশ সফর। অষ্টাদশ লোকসভা নির্বাচনে জয়ের পর মোদিকে সে দেশে আমন্ত্রণ জানিয়েছেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এই দেশেই বসছে জি৭ (G7)এর সম্মেলন। সেই সম্মেলনে যোগ দিতেই মোদিকে আমন্ত্রণ মেলোনির। আপুলিয়ার বর্গো এগনাজিয়ায় জুনের ১৩ থেকে ১৫ তারিখ পর্যন্ত হবে এই সম্মেলন।

    মোদিকে আমন্ত্রণ মেলোনির (PM Modi)

    বৃহস্পতিবারই মোদিকে (PM Modi) ফোন করে অভিনন্দন জানিয়েছেন মেলোনি। জি৭ সম্মেলনে যোগ দিতেও আমন্ত্রণ জানিয়েছেন। চলতি বছর জি৭ সম্মেলনের দায়িত্ব পেয়েছে ইটালি। এই সম্মেলনে বৈশ্বিক অর্থনৈতিক ছবি, আন্তর্জাতিক বাণিজ্য, জলবায়ু পরিবর্তন এবং রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ ও ইজরায়েল-হামাসের দ্বন্দ্বের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। জি৭-এর অন্তর্ভুক্ত দেশগুলি হল কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, ব্রিটেন এবং আমেরিকা। আলোচনায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউরোপিয় ইউনিয়নের প্রতিনিধিরা। এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এবং জি৭ এর অন্য সদস্য দেশগুলির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

    ঠাসা কর্মসূচি টিম মোদির

    জানা গিয়েছে, শপথ গ্রহণ অনুষ্ঠানের পরেই কোমর কষে মাঠে নেমে পড়ছেন টিম মোদি। জি৭ এর আগেই ১১ জুন রাশিয়ায় রয়েছে ব্রিকসের ফরেন মিনিস্টার্স মিটিং। এই বৈঠকে যোগ দেবেন ভারতের বিদেশমন্ত্রী। অক্টোবরে ব্রিকস সম্মেলনের প্রস্তুতি অনুষ্ঠান হিসেবেই এই বৈঠকে যোগ দেবেন বিদেশমন্ত্রী। জুনের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ভারত সফরে আসবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাইয়ে কাজাখাস্তানে রয়েছে এসসিও সম্মেলন। এই সম্মলনে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হতে পারে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের।

    আর পড়ুন: “‘ইন্ডি’র আহ্বায়ক করতে চাননি, অথচ নীতীশকে প্রধানমন্ত্রী হতে বলছেন”, তোপ ত্যাগীর

    মোদির জয়ের পর তাঁকে ফোন করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। জয়ের জন্য অভিনন্দন জানানোর পাশাপাশি আসন্ন শান্তি সম্মেলনে তাঁকে যোগ দেওয়ার আমন্ত্রণও জানান। শান্তি স্থাপনে ভারতের ভূমিকা এবং বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে ভারতের তাৎপর্যপূর্ণ ভূমিকার কথাও মনে করিয়ে দেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সূত্রের খবর, ভারত যে বিশ্বশান্তির পক্ষে সওয়াল করে যাবে প্রেসিডেন্টকে সেকথা জানিয়ে দিয়েছেন মোদি। তবে ইউক্রেনের শান্তি সম্মেলনে তিনি যোগ দেবেন কিনা, সে বিষয়ে কোনও আশ্বাস ইউক্রেনকে দেননি (PM Modi)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share