Tag: Madhyom

Madhyom

  • Supreme Court on Promotion: পদোন্নতি সাংবিধানিক অধিকার নয়, স্পষ্ট জানাল সুপ্রিম কোর্ট

    Supreme Court on Promotion: পদোন্নতি সাংবিধানিক অধিকার নয়, স্পষ্ট জানাল সুপ্রিম কোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: পদোন্নতি সাংবিধানিক অধিকার নয়। সম্প্রতি একটি মামলায়, (Supreme Court on Promotion) ভারতের সুপ্রিম কোর্ট (SC) বলেছে, যে সরকারি কর্মচারীরা তাঁদের অধিকার হিসাবে পদোন্নতি  দাবি করতে পারে না। ভারতের প্রধান বিচারপতি (Chief Justice) ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি জেবি পারদিওয়ালার বেঞ্চ জানিয়েছে, “ভারতে, কোনও সরকারি কর্মচারী পদোন্নতিকে তাঁদের অধিকার হিসাবে দাবি করতে পারে না। কর্মসংস্থানের প্রকৃতি অনুযায়ী কর্মচারী যে কাজগুলি পালন করবেন বলে আশা করা হবে তার উপর ভিত্তি করে সংস্থা বা দায়িত্বে থাকা আধিকারিকরা পদোন্নতিমূলক পদে শূন্যপদ পূরণের পদ্ধতি নির্ধারণ করতে পারে। পদোন্নতির জন্য গৃহীত নীতি ‘সেরা প্রার্থী’ নির্বাচনের জন্য উপযুক্ত কিনা তা সিদ্ধান্ত নিতে আদালত পর্যালোচনায় বসতে পারে না। এটি সংবিধানের ১৬ নম্বর অনুচ্ছেদের অধীনে সমান সুযোগের নীতি লঙ্ঘন করে।

    সিভিল বিচারকদের পদোন্নতি সংক্রান্ত মামলা

    দেশের সর্বোচ্চ আদালতে বিষয়টি উঠেছিল গুজরাটের জেলা বিচারকদের ক্যাডারে সিভিল জজদের (সিনিয়র ডিভিশন) পদোন্নতি প্রক্রিয়াকে ঘিরে। এক্ষেত্রে, গুজরাট স্টেট জুডিশিয়াল সার্ভিস রুলস, ২০০৫ দ্বারা নিয়ন্ত্রিত সিভিল জজ পদমর্যাদার দুই বিচার বিভাগীয় কর্মকর্তা সংবিধানের ৩২ অনুচ্ছেদের অধীনে শীর্ষ আদালতের এক্তিয়ার নিয়ে প্রশ্ন করেছিলেন। গুজরাট হাইকোর্টের বিরুদ্ধে তাঁদের অভিযোগ ছিল যে, ২০২২ সালে সিভিল জজদের (সিনিয়র বিভাগ) বিরুদ্ধে অতিরিক্ত জেলা জজ পদে পদোন্নতির জন্য গৃহীত নিয়োগে ‘মেরিট-কাম-সিনিয়রিটি’নীতিটি ভুলভাবে প্রয়োগ করেছে। ২০০৫ সালের বিধি নং ৫(১) নিয়মে বলা হয়েছে যে পদোন্নতি ‘মেরিট-কাম-সিনিয়রিটি’ নীতির ভিত্তিতে হওয়া উচিত।

    সর্বোচ্চ আদালতের রায় (Supreme Court on Promotion)

    শীর্ষ আদালতের সাফ কথা, ভারতে কোনও সরকারি কর্মীই পদোন্নতিকে নিজেদের অধিকার বলে দাবি করতে পারে না। কারণ সরকার সংবিধানে এই ধরনের কোনও বিধান নেই। এটা সম্পূর্ণ আইনসভা ও নির্বাহী কর্মকর্তাদের বিষয়। সরকারি কর্মচারীদের পদোন্নতির অধিকারের বিষয় আইনসভা, কেন্দ্রের ক্ষেত্রে সংসদ এবং রাজ্য সরকারের ক্ষেত্রে বিধানসভার এক্তিয়ারে পড়তে পারে। সংসদ ও বিধানসভাই এ সংক্রান্ত আইন পাশ করার অধিকারী।

    আরও পড়ুন: দিল্লিতে ৯০ শতাংশের বেশি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত!

    পদোন্নতির বিষয়টিতে আদালত যে হস্তক্ষেপ করতে পারে না, সেটাও স্পষ্ট করে দিয়েছে শীর্ষ আদালত (Supreme Court)। সুপ্রিম কোর্ট নির্দিষ্ট করে জানিয়েছে, সংবিধানে কোনও বিধি লিপিবদ্ধ নেই সরকারি কর্মচারীদের পদোন্নতি নিয়ে। প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, ভারতে সরকারি কর্মচারীদের পদোন্নতির অধিকার নিয়ে কোনও সাংবিধানিক অধিকারের স্বীকৃতি দেওয়া নেই। কার পদোন্নতি হবে বা হবে না এ নিয়ে পর্যালোচনাও করবে না সুপ্রিম কোর্ট (Supreme Court on Promotion)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Himachal Pradesh: বিজেপি ফের চারে-চার! হিমাচল প্রদেশে দাগ কাটতে পারল না কংগ্রেস 

    Himachal Pradesh: বিজেপি ফের চারে-চার! হিমাচল প্রদেশে দাগ কাটতে পারল না কংগ্রেস 

    মাধ্যম নিউজ ডেস্ক: চারে-চার! হিমাচল প্রদেশের (Himachal Pradesh) চারটি আসনেই জয়ী বিজেপি প্রার্থীরা। হিমালয়ের রঙ শুধুই গেরুয়া। দাগ কাটতে পারল না কংগ্রেস। জেতা আসনও হাত থেকে বেরিয়ে গেল! নেপথ্যে বিজেপির বহু চর্চিত তারকা প্রার্থী তথা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। মাণ্ডী আসনটিতে ৭৪ হাজারের বেশি ভোটে জিতেছেন বলিউড কুইন। যা পাল্টে দিয়েছে হিমাচলের অঙ্ক। রাজ্যে কংগ্রেস ক্ষমতাসীন থাকলেও ২০১৪ সালের পর থেকে হিমাচলের চারটি লোকসভা (Lok Sabha Election 2024) কেন্দ্রে সে ভাবে তারা দাগ কাটতে পারেনি।

    হিমাচলের হাওয়া

    হিমাচলের (Himachal Pradesh) চারটি কেন্দ্রেই ২০১৪ এবং ২০১৯ সালে একতরফা জয় পেয়েছিল বিজেপি। দু’বারই ভোটের ফল ছিল চারে চার। তবে এবার লোকসভা নির্বাচনের আগে সমীকরণটা ছিল অন্যরম। বিজেপির দখলে ছিল তিনটি আসন— হামিরপুর, কাংড়া এবং শিমলা। মাণ্ডী আসনটি কংগ্রেসের দখলে। ২০২১ সালে মাণ্ডীর সাংসদ রামস্বরূপ শর্মার মৃত্যুর পর উপনির্বাচনে জিতেছিলেন কংগ্রেসের প্রতিভা সিং। তবে এ বার তিনি প্রার্থী হননি। বদলে কংগ্রেস টিকিট দিয়েছিল প্রতিভার পুত্র বিক্রমাদিত্যকে। তাঁকে হারিয়ে দিয়েছেন কঙ্গনা। এই প্রথম বার ভোটে লড়লেন বলিউড কুইন।

    বিজেপির দাপট

    মাণ্ডী ছাড়া হামিরপুর, শিমলা এবং কাংড়া নিয়ে বিশেষ সংশয় ছিল না বিজেপির। হামিরপুরে বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ১ লক্ষ ৮২ হাজার ভোটে জিতেছেন। তাঁর বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী করেছিল সৎপাল রায়জাদাকে। কাংড়ায় বিজেপির টিকিটে এবার লড়েছিলেন রাজীব ভরদ্বাজ। তিনি কংগ্রেসের আনন্দ শর্মাকে আড়াই লক্ষ ভোটে হারিয়ে দিয়েছেন। শিমলায় বিজেপির সুরেশ কুমার কাশ্যপও প্রায় ৯০ হাজারের বেশি ভোটে জিতেছেন।

    আরও পড়ুন: পর পর তিনবার ভারতের প্রধানমন্ত্রীর পদে মোদি, বিশ্ব নেতাদের শুভেচ্ছা বার্তা

    অনুরাগে অনুগামী

    হিমাচলে (Himachal Pradesh) গত দুই লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) ফলাফল দেখলে বোঝা যাচ্ছে, হামিরপুরে ২০১৪ সালে ৫৩.৬ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি। কংগ্রেস প্রার্থী রাজেন্দ্র সিং রানাকে হারিয়ে বিজেপির অনুরাগ জিতেছিলেন ৯৮ হাজারেরও বেশি ভোটে। পরের বার ব্যবধান চোখে পড়ার মতো বাড়িয়ে ফেলেন অনুরাগ। ২০১৯ সালে হামিরপুরে প্রায় ৪ লক্ষ ভোটে জেতে বিজেপি। অনুরাগের বিরুদ্ধে সে বার কংগ্রেসের প্রার্থী ছিলেন রামলাল ঠাকুর। ভোট পড়েছিল ৭০.৮৩ শতাংশ।

    হামিরপুরে এখন মোট ভোটার ১৪.১১ লক্ষ। অনুরাগ বর্তমানে কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচারমন্ত্রী। ক্রীড়া এবং যুব বিষয়ক মন্ত্রকও সামলান তিনি। ২০০৮ সালে এই কেন্দ্র থেকে প্রথম বার উপনির্বাচনে লড়ে জয় পেয়েছিলেন অনুরাগ। পরে ২০০৯, ২০১৪ এবং ২০১৯ সালেও জেতেন তিনি। হামিরপুরকে বিজেপির শক্ত ঘাঁটিতে পরিণত করে ফেলেছিলেন অনুরাগ। এবারও তাঁর ব্যতিক্রম হল না। একই কেন্দ্র থেকে পাঁচবার সাংসদ হলেন অনুরাগ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Post Poll Violence: গণনার পর রাতভর চলল বারাকপুর-নৈহাটি-ভাটপাড়ায় ভোট পরবর্তী হিংসা, অভিযুক্ত তৃণমূল

    Post Poll Violence: গণনার পর রাতভর চলল বারাকপুর-নৈহাটি-ভাটপাড়ায় ভোট পরবর্তী হিংসা, অভিযুক্ত তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজনৈতিক হিংসায় উত্তপ্ত (Post Poll Violence) ভাটপাড়া সহ গোটা বারাকপুর। ফলাফল ঘোষণার পর গভীর রাত পর্যন্ত তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। বাড়িতে বাড়িতে ঢুকে বিজেপি কর্মী-সমর্থকদের ওপর চলে অত্যাচার। যথেষ্টই আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকায়। প্রত্যেক ক্ষেত্রেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ। এই ঘটনার পর এলাকায় মোতায়েন হয়েছে পুলিশ।

    নৈহাটিতে ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence)

    গতকাল মঙ্গলবার লোকসভার ভোটের ফলাফলে এক তরফা জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। এরপর বারাকপুরের বাবুনগরে সারারাত বাড়িতে ঢুকে আক্রমণ (Post Poll Violence) চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। বিজেপি কর্মীদের বাড়ির দরজা, জানালা ভেঙে দেয় দুষ্কৃতীরা। কাচের জিনিস থেকে শুরু করে চেয়ার, টেবিল এবং দরকারি জিনিসে ব্যাপক ভাঙচুর চালায়। আবার নৈহাটিতে বিজেপির মহিলা কর্মী অনিন্দিতার বাড়িতে তৃণমূলের গুন্ডারা হামলা চালিয়েছে। তাঁর বাড়ি ভাঙচুর করা হয়েছে, গাড়িও ভাঙচুর করা হয়েছে। বিজেপি কর্মী রাজু শ্রীবাস্তবের গাড়ি টিএমসির গুন্ডারা ভেঙে দিয়েছে। বিজেপি কর্মী শুভেন্দু চ্যাটার্জির বাবা এবং জেঠি মাকে তৃণমূলের আশ্রিত গুন্ডারা যেমন ছোটন দাস, আশিস শাউ এবং অন্যান্যরা পিটিয়েছে৷

    ভাটপাড়ায় হিংসা

    আবার ভাটপাড়ার তালা কলোনির এক সাধারণ ভোটারের বাড়িতে চারটি বোমা মারা (Post Poll Violence) হয়। বাড়ির মা বলেছেন, “বড় ছেলেকে মেরে ফেলার হুমকি দিয়ে গিয়েছে তৃণমূলের গুন্ডারা। ভয়ে ছেলেকে মাসির বাড়িতে পাঠিয়ে দিয়েছি। ছোট ছেলে বাড়িতে রয়েছে কিন্তু তাঁকেও মারবে বলে সংবাদ মাধ্যমের সামনে হুমকি দিয়ে গিয়েছে। অত্যন্ত আতঙ্কের মধ্যে আমরা রয়েছি।”

    অর্জুনের বক্তব্য

    বিজেপি নেতা অর্জুন সিং সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, “আমি নির্বাচন কমিশন এবং মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহজিকে এই আক্রমণগুলি (Post Poll Violence) বন্ধ করতে এবং বিভিন্ন এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের জীবন, সম্পত্তি রক্ষা করার জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।”

    আরও পড়ুনঃ পুনর্গণনা ধোপে টিকল না, বালুরঘাটে জয়ী হলেন সুকান্ত

    হিংসার মাস্টারমাইন্ড ছিলেন পার্থ

    ভোট-পরবর্তী (Post Poll Violence) হিংসা আবার শুরু হয়েছে বারাকপুর জুড়ে। বিজেপির দাবি, জাতীয় হিউম্যান রাইটস কমিশন-এর রিপোর্টে ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার মাস্টারমাইন্ড ছিলেন তৃণমূল নেতা পার্থ ভৌমিক, তিনি আবার সক্রিয়। তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁর নির্দেশে আবার বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চলছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Raju Bista: দার্জিলিংয়ে বিজয়রথ বিজেপির, প্রায় দুলক্ষ ভোটে জয়ী হলেন রাজু বিস্তা

    Raju Bista: দার্জিলিংয়ে বিজয়রথ বিজেপির, প্রায় দুলক্ষ ভোটে জয়ী হলেন রাজু বিস্তা

    মাধ্যম নিউজ ডেস্ক: দার্জিলিং বিজেপিকে চায়। এবারের লোকসভা নির্বাচনের রেজাল্টে সেটাই প্রমাণ করল। পরপর চারবার দার্জিলিং আসনে জিতল বিজেপি। পরপর দু’বার জিতলেন রাজু বিস্তা (Raju Bista) । এবার রাজু বিস্তা ১ লক্ষ ৭৮ হাজার ৫২৫ ভোট জয়ী হয়েছেন। আর তার এই জয়ের সঙ্গে সঙ্গে আর একটি দিক উঠে এল, যে পাহাড়ের রাজনীতিতে বিমল গুরুঙ্গ এখনও প্রাসঙ্গিক।

    উন্নয়নের জয় (Raju Bista)

    এই জয় দার্জিলিং কেন্দ্রের পাহাড় ও  সমতল মানুষের জয়,  উন্নয়নের জয় বলে জানিয়েছেন রাজু বিস্তা। তিনি বলেন, দার্জিলিং লোকসভা কেন্দ্রে সংখ্যাগরিষ্ঠ মানুষ উন্নয়ন চায়। সে কারণেই এখানে মানুষ বিজেপিকে জিতিয়েছে। লক্ষ্মীর ভান্ডারের মতো সামান্য ভাতার ওপর ভরসা করেনি। এখানকার মানুষ সচেতন বলেই তাঁরা এই সাহস দেখিয়েছেন। তাঁদের শ্রদ্ধা করি। এতে আমার দায়িত্ব আরও বেড়ে গেল। গত লোকসভা নির্বাচনে চার লাখেরও বেশি ভোটেন ব্যবধানে জিতেছিলেন বিজেপি প্রার্থী রাজু বিস্তা। এবার তার লড়াই কঠিন ছিল। ব্যবধান কমবে জানতেন রাজু বিস্তা (Raju Bista)। পাহাড়ের শাসকদল অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতন্ত্রের মোর্চার সঙ্গে জোট করে লড়েছিল তৃণমূল। অনিত থাপার কাঁধে ভর দিয়ে পাহাড়ের বিপুল ভোটে লিড পাওয়ার আশায় ছিল তৃণমূল। এর পাশাপাশি কংগ্রেস প্রার্থী মুণিশ তামাংকে পাহাড়ে অজয় এডওয়ার্ডের দল হামরো পার্টি সমর্থন করোছিল। তার থেকেও বড় চ্যালেঞ্জ ছিল কার্শিয়াং বিজেপির বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মার নির্দল প্রার্থী হওয়া। এতে পরিষ্কার হয়ে গিয়েছিল যে এবার পাহাড়ের ভোট ভাগাভাগি হবে। তাতে রাজু বিস্তার ব্যবধান কমবে। এতকিছুর পরেও রাজু বিস্তা পাহাড় থেকে প্রায় এক লক্ষ ভোটে লিড পেয়েছেন। এর মধ্য দিয়ে পাহাড়ে বার্তা দিল তৃণমূল কংগ্রেসকে তারা চায় না। পাহাড়ের মানুষ উন্নয়নের জন্য বিজেপিকেই ভরসা করে। 

    আরও পড়ুন: নন্দীগ্রাম-সন্দেশখালিতে বিজেপির জয়, নত মস্তকে প্রণাম জানালেন শুভেন্দু

    অনিতের চাপ বাড়াল বিমল গুরুঙ্গ

    অনিত থাপা জিটিএর দায়িত্বে রয়েছেন। দার্জিলিং পুরসভাও তাঁর দখলে। পাহাড়ের পঞ্চায়েতও অনিত থাপার দলের দখলে। সব মিলিয়ে পাহাড়ে অনিত থাপাই শেষ কথা হয়ে উঠেছিলেন। বিমল গুরুঙ্গ পাহাড়ের রাজনীতি থেকে হারিয়ে গিয়েছে, সেই প্রচারও ছিল। কিন্তু, এবারের লোকসভা ভোটে কালিম্পংয়ে রাজু (Raju Bista) ২৩৬৩২ ভোটে  লিড পেয়েছেন। দার্জিলিঙে ৩১৩৪৫, কার্শিয়াংয়ে ৩৮৫০৮ ভোটে লিড পেয়েছেন। এবার রাজু বিস্তাকে সমর্থন করেছিলেন বিমল গুরুঙ্গ। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন, পাহাড়ে অনিত থাপাকে পিছনে ফেলে রাজু বিস্তার লিড পাওয়ার ক্ষেত্রে বিমল গুরুংয়ের সমর্থন একটা ফ্যাক্টর। কার্যত বিমলের কাছে হেরে গেলেন অনিত থাপা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election Result: রেকর্ড গড়ল বিজেপি, বিরোধীশূন্য মধ্যপ্রদেশ পদ্মময়

    Lok Sabha Election Result: রেকর্ড গড়ল বিজেপি, বিরোধীশূন্য মধ্যপ্রদেশ পদ্মময়

    মাধ্যম নিউজ ডেস্ক: মধ্যপ্রদেশে ঐতিহাসিক জয় বিজেপির। মঙ্গলবার অষ্টাদশ লোকসভা নির্বাচনের (Lok Sabha Election Result) ফল বের হলে দেখা যায়, এ রাজ্যের সবকটি আসনেই জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা। এর মধ্যে রয়েছে কংগ্রেসের শক্তঘাঁটি ছিন্দেওয়াড়াও। মধ্যপ্রদেশে লোকসভা কেন্দ্র রয়েছে ২৯টি। সবক’টিতেই বিজেপির কাছে ধরাশায়ী হয়েছেন বিরোধীরা। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ফগ্গন সিংহ কুলাস্তে এবং বীরেন্দ্র কুমার।

    বিপুল ভোটে জয় (Lok Sabha Election Result)

    অবিভক্ত মধ্যপ্রদেশে এরকম ফল হয়েছিল চল্লিশ বছর আগে, ১৯৮৪ সালে। সেবার ৪০টি আসনেই জয়ী হয়েছিল কংগ্রেস। রাজনৈতিক মহলের মতে, ইন্দিরা হত্যার সহানুভূতির হাওয়ায় জিতেছিল কংগ্রেস (Lok Sabha Election Result)। পরে ভাগ হয় মধ্যপ্রদেশ। তার পর এই প্রথম রাজ্যের ২৯টি আসনেই ফুটেছে পদ্ম। এ রাজ্যে ১ থেকে ৫ লাখ ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থীরা জিতেছেন ২৬টি আসনে। ভিন্দ, গ্বয়ালিয়র এবং মোরেনা কেন্দ্রে পদ্ম ফুটেছে এক লাখের কিছু কম ভোটে। এ রাজ্যে চমকে দেওয়ার মতো ফল করেছেন ইন্দোরের শঙ্কর লালওয়ানি। তিনি জয়ী হয়েছেন ১১ লাখ ৭৫ হাজার ০৯২টি ভোটে।

    চোখ ধাঁধানো ফল বিদিশায়ও

    বিজেপি চোখ ধাঁধানো ফল হয়েছে বিদিশায়ও। এখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পদ্ম-প্রার্থী শিবরাজ সিংহ চৌহান জিতেছেন ৮ লাখ ২১ হাজার ভোটে। খাজুরাহো, গুণা, ভোপাল এবং মান্দসাউরে বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছেন পাঁচ লাখেরও বেশি ভোটে। এ রাজ্যে বিজেপির আরও একটি চোখ ধাঁধানো সাফল্য হল ছিন্দওয়াড়ার রাশ হাতে নেওয়া। ১৯৯৭ সালের পর এবার এই কেন্দ্রে ফুটল পদ্ম।

    এখানে বিজেপির প্রার্থী ছিলেন বান্টি বিবেক সাহু। তিনি বিদায়ী সাংসদ নকুল নাথকে হারিয়েছেন ১ লাখ ১৩ হাজার ৬১৮ ভোটে। দীর্ঘদিন এই কেন্দ্রের সাংসদ ছিলেন কংগ্রেসের কমল নাথ। এবার দল প্রার্থী করেছিল তাঁর ছেলে নকুলকে। সেই নকুলকেই গোহারা হারিয়ে ছিন্দওয়াড়ার রাশ হাতে নিয়ে নিল বিজেপি।

    আর পড়ুন: দিল্লিতে বৈঠকে বসছে এনডিএ, কারা উপস্থিত থাকছেন জানেন?

    কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং ফগ্গন সিংহ কুলাস্তেও বিপুল ভোটে জয়ী হয়েছেন যথাক্রমে গুণা ও মান্ডলায়। রাজনৈতিক মহলের সিংহভাগের মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বহু শোভাযাত্রা-প্রচার-সমাবেশ এবং কৌশলের কাছে এ রাজ্যে পরাস্ত হয়েছেন বিরোধীরা (Lok Sabha Election Result)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Suresh Gopi: সুরেশ গোপীর হাত ধরে কেরলে খাতা খুলল বিজেপি, জানুন এই ব্যক্তি সম্পর্কে

    Suresh Gopi: সুরেশ গোপীর হাত ধরে কেরলে খাতা খুলল বিজেপি, জানুন এই ব্যক্তি সম্পর্কে

    মাধ্যম নিউজ ডেস্ক: এই প্রথম কেরলের কোনও লোকসভা কেন্দ্রে জয়ী হল বিজেপি (BJP)। ত্রিশুর (Thrissur) লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী সুরেশ গোপী (Suresh Gopi)। এক্ষেত্রে বলে রাখা ভাল দীর্ঘদিন ধরে কেরলে চেষ্টা করেও পা জমাতে পারছিল না গেরুয়া শিবির। সঙ্ঘ পরিবার দীর্ঘদিন ধরে মাটি তৈরি করার কাজ করলেও এই প্রথম তারকা প্রার্থী সুরেশ গোপি ৭৫ হাজার ভোটের ব্যবধানে তাঁর নিকটতম বাম দলের (CPI) প্রার্থী বিএস সুনীল কুমারকে পরাজিত করেছেন। এর আগে ২০১৯-এর লোকসভা এবং ২০২১-এর বিধানসভা ভোটে বিজেপি তাঁকে প্রার্থী করেছিল। কিন্তু দুবারই জয় অধরা থেকে গিয়েছিল এই দক্ষিণী তারকার। শেষ পর্যন্ত ২৪-এর নির্বাচনে (Lok Sabha Election 2024) শেষ হাসি হাসলেন তিনিই।

    কে এই সুরেশ গোপী ?

    ১৯৫৮ সালের ২৬ জুন কেরলের আলাপুজায় জন্মগ্রহণ করেন সুরেশ। ৬৫ বছর বয়সে বিজেপি প্রার্থী ১৯৬৫ সাল থেকে শিশু শিল্পী হিসেবে নিজের অভিনয় কেরিয়ার শুরু করেছিলেন। তিনি ইংরেজি সাহিত্যের স্নাতক করেছেন। বহু দক্ষিনী সিনেমায় তাঁর অভিনয় নজর কেড়েছে দর্শকের। ভোটের (Lok Sabha Election 2024) হলফনামাতেও পেশা হিসেবে অভিনয়ের কথাই উল্লেখ করেছেন ওই বিজেপি নেতা (Suরesh Gopi) । ২০১৬ সালের অক্টোবরে, গোপীকে বিজেপি সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় মনোনীত করেছিল। পার্টিতে যোগদানের পর, গোপী কেরলের তারকা প্রচারক হয়েছেন।

    ত্রিশুরে ত্রিমুখী লড়াইয়ে জয়ী সুরেশ (Suresh Gopi)

    এবার ত্রিশুরে ত্রিমুখী লড়াই হয়েছিল বিজেপি কংগ্রেস-সিপিআই-এর মধ্যে (Lok Sabha Election 2024)। লোকসভা নির্বাচনের প্রচার চলাকালীন স্থানীয় নেতারা হুংকার দিয়েছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) নেতৃত্বাধীন এনডিএ কেরলে একটিও আসন পাবে না। অভিনেতা থেকে রাজনীতিবিদ সুরেশ গোপী (Suresh Gopi) অবশেষে কেরলে পদ্ম ফুটিয়েই ছাড়লেন। অন্যদিকে হারতে হারতে বেঁচেছেন তিরুঅনন্তপুরমের কংগ্রেস প্রার্থী শশী তারুর। সেখানেও বিজেপির জেতার সম্ভাবনা ছিল।

    আরও পড়ুন: নীতীশ এনডিএতেই, বৈঠকে যোগ দিতে যাচ্ছেন দিল্লিও, জানিয়ে দিল দল

    শুভেচ্ছার বন্যায় ভাসলেন অভিনেতা

    জয়ী (Lok Sabha Election 2024) হওয়ার পর মালয়লাম অভিনেতা মামুট্টি এবং মোহনলাল তাঁদের সহ অভিনেতা সুরেশ গোপীকে শুভেচ্ছা জানিয়েছেন। সুরেশ গোপীর এই জয়ের সঙ্গে বিজেপি (BJP) অবশেষে কেরল রাজ্যে খাতা খুলেছে। তিনি এখন সংসদে রাজ্যের প্রতিনিধিত্ব করবেন। তিনি অনেক সেলিব্রিটি এবং তার উৎসাহী ভক্তদের থেকে (Suresh Gopi) অভিনন্দনও পেয়েছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Delhi Lok sabha election: দিল্লিতে ৯০ শতাংশের বেশি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত!

    Delhi Lok sabha election: দিল্লিতে ৯০ শতাংশের বেশি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত!

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লিতে লোকসভা (Delhi Lok sabha election) আসনের সংখ্যা মাত্র সাতটি। কিন্তু দেশের ক্ষমতায় থাকার জন্য রাজধানীতে নিজেদের অবস্থান ভালো রাখতে চায় যে কোনও রাজনৈতিক দলই। সে ধারাবাহিকতায় কংগ্রেস এবং আম আদমি পার্টির (আপ) জোটকে পেছনে ফেলে এবারের লোকসভা ভোটে দিল্লির ৭ আসনেই জয়ী হল বিজেপি। দেশের বেশির ভাগ রাজ্যে ইন্ডি জোট ভালো ফল করলেও দিল্লিতে (Delhi) কিন্তু দাঁত ফোটাতে পারেনি তারা। ফলাফল এতটাই হতাশা জনক হয় যে ৯১ শতাংশ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। অর্থাৎ রাজধানীতে অবস্থান ধরে রাখার লড়াইয়ে এবার এগিয়ে গেল বিজেপি।  
    নির্বাচন কমিশন জানিয়েছে, লোকসভা নির্বাচনে দিল্লির সাতটি আসনের ১৬২ জনের মধ্যে ১৪৮ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত (security deposits) হয়েছে। এর মধ্যে চাঁদনি চক থেকে ২৩ জন, নিউ দিল্লি থেকে ১৫ জন, দক্ষিণ দিল্লি থেকে ২০ জন, পূর্ব দিল্লি থেকে ১৮ জন, পশ্চিম দিল্লি থেকে ২২ জন, উত্তর পূর্ব দিল্লি থেকে ২৬ জন এবং উত্তর পশ্চিম দিল্লি থেকে ২৪ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।    

    কী কারনে এই সিদ্ধান্ত? (Delhi Lok sabha election)  

    নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে, একজন প্রার্থীকে তাঁর জামানত রক্ষার জন্য নির্বাচনী এলাকার মোট ভোটের কমপক্ষে এক-ষষ্ঠাংশ অর্থাৎ ১৬.৬৭ শতাংশ ভোট অর্জন করতে হবে। তা না হলে সাধারণের জন্য ২৫,০০০টাকা এবং তফসিলি জাতি প্রার্থীদের জন্য ১২,৫০০ টাকা বাজেয়াপ্ত করা হবে। আসলে নির্বাচনী আইনে প্রার্থী হওয়াতে কোনও সংখ্যা বেঁধে দেওয়া নেই। তবে ইচ্ছামতো বা সখে প্রার্থী হওয়া আটকানোর একমাত্র উপায় হল, জামানত বাজেয়াপ্ত হওয়া। অর্থাৎ নির্বাচন কমিশনের কাছে জমা অর্থ ফেরত না পাওয়া। এবার নির্বাচন কমিশনের সেই আইনেই দিল্লির ৯১ শতাংশ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। 

    আরও পড়ুন: উত্তরে ভারী বৃষ্টি আর দক্ষিণে চরম অস্বস্তি! আবারও ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ

    সাত আসনেই জয়ের ধারা অব্যাহত বিজেপির

    প্রসঙ্গত, এ বার দিল্লিতে (Delhi) ৪-৩ সমীকরণে আসন সমঝোতা হয়েছিল আপ এবং কংগ্রেসের মধ্যে। তা-ও আবার একেবারে শেষ মুহূর্তে। ছাড়বে না, ছাড়বে না করেও আপ শেষমেশ কংগ্রেসকে ৩টি আসন দিয়েছিল। আপ লড়েছিল ৪টি আসনে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল আপ এবং কংগ্রেস কেউই খাতা খুলতে পারল না। সবকটি আসনে (Delhi Lok sabha election) জয়ের ধারা অব্যাহত রাখল বিজেপিই।
    উল্লেখ্য, সাতটি আসনে প্রতিদ্বন্দ্বিতাকারীদের (Delhi Lok sabha election) মধ্যে প্রথম স্থানে রয়েছে বিজেপি, দ্বিতীয় স্থানে ইন্ডি জোট আর তৃতীয় অবস্থানে রয়েছেন বিএসপির প্রার্থীরা। ১৪ জন বিজয়ী এবং দ্বিতীয় স্থানাধিকারী ছাড়া অন্য প্রার্থীদের কেউই ২০,০০০ ভোটের সংখ্যা অতিক্রম করতে পারেনি। চাঁদনি চক থেকে স্বতন্ত্র প্রার্থী অশোক কুমার গুপ্ত মাত্র ১৪০ ভোট পান, যা সাতটি আসনে ভোটের সংখ্যার মধ্যে সর্বনিম্ন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election Result: দিল্লিতে বৈঠকে বসছে এনডিএ, কারা উপস্থিত থাকছেন জানেন?

    Lok Sabha Election Result: দিল্লিতে বৈঠকে বসছে এনডিএ, কারা উপস্থিত থাকছেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘোষণা হয়ে গিয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের (Lok Sabha Election Result) ফল। এবার সরকার গড়ার তোড়জোড় করছে এনডিএ। আজ, বুধবার দিল্লিতে বৈঠকে বসছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপস্থিত থাকবেন বিহারের মুখ্যমন্ত্রী জনতা দল ইউনাইটেডের নীতীশ কুমারও। বিহারে লোকসভার আসন ৪০টি।

    কী বলছেন এনডিএ-র শরিকরা?

    তার মধ্যে নীতীশের দলের ঝুলিতে গিয়েছে ১২টি। পদ্ম ফুটেছে ১২টি কেন্দ্রে। রামবিলাস পাশোয়ানের লোক জনশক্তি দলের প্রধান চিরাগ পাশোয়ান জানান, তাঁর দলও যোগ দেবেন দিল্লিতে আয়োজিত এনডিএর বৈঠকে (Lok Sabha Election Result)। তিনি বলেন, “তৃতীয়বার ক্ষমতায় আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার। তিনি দেশকে নিয়ে যাবেন এক নয়া উচ্চতায়। উন্নয়ন নিয়ে যেসব প্রতিশ্রুতি তিনি দিয়েছেন, তা-ও পূরণ করবেন।” জন সেনা পার্টি সুপ্রিমো পবন কল্যাণ বলেন, “আমরা এনডিএ-র প্রতি পুরোপুরি দায়বদ্ধ। চন্দ্রবাবু নাইডু এনডিএতে থাকবেন কিনা, তা নিয়ে দ্বিতীয়বার ভাবনা চিন্তা করার জায়গাই নেই।”

    টিডিপির জয়জয়কার

    অন্ধ্রপ্রদেশে টিডিপির ঝুলিতে গিয়েছে ১৬টি আসন। জন সেনা পার্টির হাতে রয়েছে দুই কেন্দ্রের রশি। পদ্ম ফুটেছে তিনটি কেন্দ্রে। গত বার ওয়াইএসআর কংগ্রেস পেয়েছিল ২২টি আসন। এবার সেটা কমে দাঁড়িয়েছে ৪টিতে। অষ্টাদশ লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে বিধানসভা নির্বাচনও হয়েছে অন্ধ্রপ্রদেশে। সেখানেও জয়জয়কার টিডিপির। চন্দ্রবাবু নাইডুর দলের ঝুলিতে এসেছে ১৩৫টি আসন। পবন কল্যাণের জন সেনা পেয়েছে ২১টি আসন। বাকিরা পেয়েছে ১৭৫টি কেন্দ্রের রাশ। এই বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝুলিতে গিয়েছে ৮টি আসন।

    আর পড়ুন: নীতীশ এনডিএতেই, বৈঠকে যোগ দিতে যাচ্ছেন দিল্লিও, জানিয়ে দিল দল

    এবার লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে পেয়েছে ২৪০টি আসন। সরকার গড়তে প্রয়োজন ২৭২টি আসন। জেডিইউ, টিডিপি এবং জন সেনা-সহ এনডিএ-র বাকি দলগুলি মিলিয়ে এনডিএ-র ঝুলিতে গিয়েছে ২৯২টি আসন। উনিশের লোকসভা নির্বাচনে বিজেপি একাই জিতেছিল ৩০৩টি আসনে। সেবার বিজেপি এবং এনডিএ-র সম্মিলিত আসন সংখ্যা ছিল ৩৫৩টি। ২০১৪ সালে বিজেপি এককভাবে পেয়েছিল ২৮২টি আসন। এনডিএ পেয়েছিল ৩৩৬টি আসন (Lok Sabha Election Result)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Election Result 2024: “পরিশ্রম করেছি, সফল হতে পারিনি”, ভোটে হেরে বললেন দিলীপ ঘোষ

    Election Result 2024: “পরিশ্রম করেছি, সফল হতে পারিনি”, ভোটে হেরে বললেন দিলীপ ঘোষ

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০১৯ সালের লোকসভা ভোটে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ। সেই বার বিজেপির ঝুলিতে এসেছিল ১৮টি আসন। এইবারে ২০২৪ সালে নিজের জেতা কেন্দ্র মেদিনীপুর ছেড়ে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন তিনি। তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে ভোটে হেরেছেন (Election Result 2024) তিনি। বিজেপি পেয়েছে ১২টি আসন। নিজে সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, “আমি লড়াই করেছি, পরিশ্রম করেছি, সফল হতে পারিনি।” অপরে বর্তমান বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, “পার্টির মধ্যে অবশ্যই আলোচনা করব। রাজ্য সভাপতি হিসাবে দায় তো আমারই। কেন্দ্র পরিবর্তনের জন্যই হয়তো হেরে গেলেন দিলীপদা।”

    কী বললেন দিলীপ ঘোষ (Election Result 2024)?

    নিজের কেন্দ্রে লোকসভা ভোটে হেরে (Election Result 2024) গিয়ে দিলীপ ঘোষ বলেন, “যখন বিজেপিতে আসি তখন পার্টি নতুন ছিল, আমি নতুন ছিলাম। কিন্তু পরিবেশ তৈরি হয়েছিল। এখন সারা ভারতে বিজেপির ফল খারাপ হয়েছে। নরেন্দ্র মোদি সামনে ছিলেন, তাঁর ফলও আগের মতো ভাল হয়নি। আমি লড়াই করেছি, পরিশ্রম করেছিল। সফল হতে পারিনি, এটাই বলব। রাজনীতিতে ওঠানামা চলতে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি কোথায় ছিল, নীচে চলে গিয়েছিল। আবার উঠে দাঁড়িয়েছেন, সরকারও গঠন করেছেন। লোকসভায় হেরেছেন, আবার উঠেছেন। আপডাউন মেনে নিতে হবে। বিশ্লেষণ করতে হবে। তবে পার্টির ভূমিকা থাকে। কিন্তু কার ভূমিকা ছিল আমি জানি না। পার্টি বলেছে আমি শৃঙ্খলাবদ্ধ কর্মী। আমাকে পার্টি নির্বাচনে লড়াই করতে বলেছে। আমি লড়াই করেছি।”

    আরও পড়ুনঃপুনর্গণনা ধোপে টিকল না, বালুরঘাটে জয়ী হলেন সুকান্ত

    কী বললেন সুকান্ত

    বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট কেন্দ্রের জয়ী সাংসদ বিজেপির ফলাফল (Election Result 2024) নিয়ে বলেছেন, “পার্টির মধ্যে অবশ্যই আলোচনা করব। রাজ্য সভাপতি হিসাবে দায় তো আমার রয়েছে। তবে সব সিদ্ধান্ত আমি নিতে পারিনি। কিন্তু দায় তো আমাকেই নিতে হবে। আমি পিছু পা হব না। সিদ্ধান্ত হয়তো অন্য কেউ নেবে। তবে দায় আমাকেই নিতে হবে। আমার বিশ্বাস ছিল দিলীপদা জিতে যাবেন। তিনি আমাদের সকলের নেতা। আমরা সকলকে শ্রদ্ধা করি। তাঁর কেন্দ্র পরিবর্তনের জন্যই হয়ত হেরে গেলেন।” আবার নিশীথ প্রমাণিকের হার সম্পর্কে বলেছেন, “কোনও কারণে হয়তো হেরে গিয়েছেন, তবে ভেবে ছিলাম জয়ী হবেন।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: পুনর্গণনা ধোপে টিকল না, বালুরঘাটে জয়ী হলেন সুকান্ত

    Sukanta Majumdar: পুনর্গণনা ধোপে টিকল না, বালুরঘাটে জয়ী হলেন সুকান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: পুনর্গণনা ধোপে টিকল না। বালুরঘাটে জয়ের ধারা বজায় রাখল বিজেপি। সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) দ্বিতীয়বারের জন্য সাংসদ নির্বাচিত হলেন। যদিও তাঁর এই জয় নিয়ে মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত প্রচুর টালবাহানা হয়েছে। তৃণমূলের নির্দেশ মেনে ফের গণনা হয়েছে। তবে, শেষ হাসি হেসেছেন সুকান্ত।

    পুনর্গণনার পরও জয়ী হলেন সুকান্ত (Sukanta Majumdar)

    মঙ্গলবার বালুরঘাট লোকসভা আসনে তৃণমূল ও বিজেপির মধ্যে সারাদিন চলছিল হাড্ডাহাড্ডি লড়াই। মোট ১৮ রাউন্ড গণনা হয়েছে। ১৮ রাউন্ড গণনা শেষে ১০ হাজার ৩৮৬  ভোটে এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। প্রশাসন থেকে প্রার্থীদের ভোটের সংখ্যা ঘোষণা করেন। তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্রের প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল ৫৬৪৬১০। আর বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের প্রাপ্ত ভোটের সংখ্যা ৫৭৪৯৯৬ । রাত এগারোটার পর গঙ্গারামপুর বিধানসভার ২৫টি বুথে পুনর্গণনা চেয়েছিল তৃণমূল। সেখানে দশটা বুথে পুনর্গণনা শুরু হয়। তৃণমূলের দাবি, এই বিধানসভা এলাকায় ভালো ফল করেছেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। রাত এগারোটার পর শুরু হয় পুনর্গণনা। রাত প্রায় দেড়টার দিকে জয়ী ঘোষণা করা হয় বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে। সার্টিফিকেট তুলে দেওয়া হয় তাঁর হাতে। কাউন্টিং সেন্টার ছাড়ার আগে তিনটি বিধানসভা এলাকার সমস্ত ইভিএম পরীক্ষা করার দাবি তোলেন তৃণমূলের পরাজিত প্রার্থী বিপ্লব মিত্র। সুকান্ত মজুমদার জয়ের পর কাউন্টিং সেন্টার থেকে বেরিয়ে এই জয়কে জেলার মানুষের উদ্দেশ্যে সমর্পণ করেন।

    আরও পড়ুন: নন্দীগ্রাম-সন্দেশখালিতে বিজেপির জয়, নত মস্তকে প্রণাম জানালেন শুভেন্দু

    বালুরঘাটে আরও উন্নয়ন করব

    সুকাম্ত মজুমদারের (Sukanta Majumdar) জয়ের পর আবির খেলে ও বাজি ফাটিয়ে আনন্দ উল্লাসে মেতে পড়েন বিজেপি কর্মীরা। জয়ের পর সুকান্ত মজুমদার বলেন, আমি আগেই বলেছিলাম আমি জিতব। আর জিতলামও। আমার এই জয় জেলার মানুষের জন্য। আমার জয় দেখে তৃণমূল পুনর্গণনা করেন। গভীর রাত পর্যন্ত পুনর্গণনা হবার পরও আমি ১০ হাজার ৩৮৬  ভোটে জয়ী হয়। আমি আমার এই লোকসভাতে আরও উন্নয়ন করব।

    ইভিএমে কারচুপি!

    এই বিষয়ে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র বলেন, রাজনীতিতে হার জিত থাকবে। আমি নির্বাচন কমিশনের কাছে তপন, গঙ্গারামপুর, বালুরঘাট এই তিনটি বিধানসভার ইভিএম পরীক্ষা করার দাবি তুলছি। আমার মনে হয়, এই ইভিএমগুলিতে কোনও কারচুপি করে রেখেছে বিজেপি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share