Tag: Madhyom

Madhyom

  • Sukanta Majumdar: পুনর্গণনা ধোপে টিকল না, বালুরঘাটে জয়ী হলেন সুকান্ত

    Sukanta Majumdar: পুনর্গণনা ধোপে টিকল না, বালুরঘাটে জয়ী হলেন সুকান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: পুনর্গণনা ধোপে টিকল না। বালুরঘাটে জয়ের ধারা বজায় রাখল বিজেপি। সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) দ্বিতীয়বারের জন্য সাংসদ নির্বাচিত হলেন। যদিও তাঁর এই জয় নিয়ে মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত প্রচুর টালবাহানা হয়েছে। তৃণমূলের নির্দেশ মেনে ফের গণনা হয়েছে। তবে, শেষ হাসি হেসেছেন সুকান্ত।

    পুনর্গণনার পরও জয়ী হলেন সুকান্ত (Sukanta Majumdar)

    মঙ্গলবার বালুরঘাট লোকসভা আসনে তৃণমূল ও বিজেপির মধ্যে সারাদিন চলছিল হাড্ডাহাড্ডি লড়াই। মোট ১৮ রাউন্ড গণনা হয়েছে। ১৮ রাউন্ড গণনা শেষে ১০ হাজার ৩৮৬  ভোটে এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। প্রশাসন থেকে প্রার্থীদের ভোটের সংখ্যা ঘোষণা করেন। তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্রের প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল ৫৬৪৬১০। আর বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের প্রাপ্ত ভোটের সংখ্যা ৫৭৪৯৯৬ । রাত এগারোটার পর গঙ্গারামপুর বিধানসভার ২৫টি বুথে পুনর্গণনা চেয়েছিল তৃণমূল। সেখানে দশটা বুথে পুনর্গণনা শুরু হয়। তৃণমূলের দাবি, এই বিধানসভা এলাকায় ভালো ফল করেছেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। রাত এগারোটার পর শুরু হয় পুনর্গণনা। রাত প্রায় দেড়টার দিকে জয়ী ঘোষণা করা হয় বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে। সার্টিফিকেট তুলে দেওয়া হয় তাঁর হাতে। কাউন্টিং সেন্টার ছাড়ার আগে তিনটি বিধানসভা এলাকার সমস্ত ইভিএম পরীক্ষা করার দাবি তোলেন তৃণমূলের পরাজিত প্রার্থী বিপ্লব মিত্র। সুকান্ত মজুমদার জয়ের পর কাউন্টিং সেন্টার থেকে বেরিয়ে এই জয়কে জেলার মানুষের উদ্দেশ্যে সমর্পণ করেন।

    আরও পড়ুন: নন্দীগ্রাম-সন্দেশখালিতে বিজেপির জয়, নত মস্তকে প্রণাম জানালেন শুভেন্দু

    বালুরঘাটে আরও উন্নয়ন করব

    সুকাম্ত মজুমদারের (Sukanta Majumdar) জয়ের পর আবির খেলে ও বাজি ফাটিয়ে আনন্দ উল্লাসে মেতে পড়েন বিজেপি কর্মীরা। জয়ের পর সুকান্ত মজুমদার বলেন, আমি আগেই বলেছিলাম আমি জিতব। আর জিতলামও। আমার এই জয় জেলার মানুষের জন্য। আমার জয় দেখে তৃণমূল পুনর্গণনা করেন। গভীর রাত পর্যন্ত পুনর্গণনা হবার পরও আমি ১০ হাজার ৩৮৬  ভোটে জয়ী হয়। আমি আমার এই লোকসভাতে আরও উন্নয়ন করব।

    ইভিএমে কারচুপি!

    এই বিষয়ে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র বলেন, রাজনীতিতে হার জিত থাকবে। আমি নির্বাচন কমিশনের কাছে তপন, গঙ্গারামপুর, বালুরঘাট এই তিনটি বিধানসভার ইভিএম পরীক্ষা করার দাবি তুলছি। আমার মনে হয়, এই ইভিএমগুলিতে কোনও কারচুপি করে রেখেছে বিজেপি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • World Environment Day: আজ বিশ্ব পরিবেশ দিবস, কেন ৫ জুন পালিত হয় এই দিন? জানুন তাৎপর্য

    World Environment Day: আজ বিশ্ব পরিবেশ দিবস, কেন ৫ জুন পালিত হয় এই দিন? জানুন তাৎপর্য

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day)। ১৯৭২ সাল থেকে এই দিনটিকে উদযাপন করা হয়। সারা বিশ্বের অন্যান্য দেশের মত ভারতে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। চলতি বছর যেভাবে সারা বিশ্বে তাপপ্রবাহ ঊর্ধ্বমুখী হয়েছে, তাতে পরিবেশ দিবসের গুরুত্ব অনেকটাই। ভারতের প্রতিটি রাজ্যে পালিত হচ্ছে পরিবেশ দিবস। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা নিজে গাছ লাগিয়ে অপরকে গাছ লাগাতে উৎসাহিত করেছেন। উষ্ণায়ণ কমাতে মুখে পদক্ষেপের কথা বলা হলেও বাস্তবে কতটা পদক্ষেপ নেওয়া হয়েছে বা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন কিন্তু থেকেই যায়।

    পরিবেশ দিবসের ইতিহাস

    ১৯৬৮ সালের ২০ মে রাষ্ট্রসঙ্ঘের অর্থনীতি এবং সামাজিক পরিষদের কাছে একটি চিঠি পাঠিয়েছিল সুইডেন সরকার। চিঠির বিষয়বস্তু ছিল প্রকৃতি এবং পরিবেশ দূষণ সম্পর্কে তাদের গভীর উদ্বেগের কথা। সে বছরই রাষ্ট্রসঙ্ঘের পক্ষ থেকে পরিবেশ রক্ষার বিষয়টি সাধারণ অধিবেশনের অন্তর্ভুক্ত করা হয়েছিল। পরের বছর রাষ্ট্রসঙ্ঘের (United Nations) পক্ষ থেকে পরিবেশ রক্ষায় বিস্তারিত আলোচনা এবং সমাধানের উপায় খুঁজতে বলা হয়। তখনই সদস্য দেশগুলির সম্মতিতে সুইডেনের (Sweden) রাজধানী স্টকহোমে ১৯৭২ সালের ৫ জুন শুরু হয়েছিল রাষ্ট্রসঙ্ঘ মানব পরিবেশ সম্মেলন। এই সম্মেলন চলেছিল ১৬ জুন পর্যন্ত। এই সম্মেলন রাষ্ট্রসঙ্ঘের প্রথম পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের স্বীকৃতি পায়। পরে ১৯৭৩ সালে সম্মেলনের প্রথম দিন ৫ জুনকে রাষ্ট্রসঙ্ঘের বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে এই দিনটি পালিত হয়ে আসছে।

    বিশ্ব পরিবেশ দিবসের অঙ্গীকার (World Environment Day)

    বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েই চলেছে একদিকে। হিমবাহ গলছে, অন্যদিকে বাড়ছে সমুদ্রের জলস্তর। বহু জায়গায় ভূগর্ভস্থ জল শুকিয়ে আসছে। পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে ভারতের বিভিন্ন শহরে। আগামী কয়েক দশকে পৃথিবীর বহু অঞ্চল জলশূন্য হয়ে পড়বে এই আশঙ্কা রয়েছে। এমনিতেই সারা বিশ্বে সমুদ্রে জলের প্রচুর ভান্ডার রয়েছে, কিন্তু সেটা পানীয় নয়। পানীয় জলের ভান্ডার সীমিত। 

    আরও পড়ুন: উত্তরে ভারী বৃষ্টি আর দক্ষিণে চরম অস্বস্তি! আবারও ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ

    অন্যদিকে বন জঙ্গলে আগুন লেগেই চলেছে। এই যে বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে। বায়ুদূষণ, জলদূষণের পাশাপাশি নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে প্লাস্টিকের দূষণ। সমুদ্রের তলদেশে তৈরি হচ্ছে প্লাস্টিকের পাহাড়। বাসযোগ্য ভূমির মধ্যেও ঢুকে পড়ছে ক্ষতিকারক প্লাস্টিক। শুধু মানবদেহে নয়, অন্যান্য প্রাণীদের দেহেও মিলছে প্লাস্টিকের টুকরো। পৃথিবীর বুক থেকে বহু প্রজাতি অস্তিত্ব সঙ্কটের সম্মুখীন হলেও  তা নিয়ে আমরা উদাসীন। এমতাবস্থায় পৃথিবীর জৈব বৈচিত্র্য নষ্ট হয়ে গেলে তার প্রভাব মানুষের উপরেও পড়বে। যেভাবে পৃথিবী ধীরে ধীরে বাসের অযোগ্য হয়ে উঠছে, তাতে একদিন মানব সভ্যতাও হুমকির মুখে পড়বেই। তা রুখতে এখন থেকেই ব্যবস্থা নেওয়ার অঙ্গীকারের দিন বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Nitish Kumar: নীতীশ এনডিএতেই, বৈঠকে যোগ দিতে যাচ্ছেন দিল্লিও, জানিয়ে দিল দল

    Nitish Kumar: নীতীশ এনডিএতেই, বৈঠকে যোগ দিতে যাচ্ছেন দিল্লিও, জানিয়ে দিল দল

    মাধ্যম নিউজ ডেস্ক: এনডিএ-র সঙ্গেই থাকছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। মঙ্গলবার নীতীশের দল জনতা দল ইউনাইটেডের তরফেই একথা জানানো হয়েছে। কেবল তা-ই নয়, বুধবার দিল্লিতে রয়েছে এনডিএর বৈঠক। এই বৈঠকে যোগ দেবেন নীতীশ স্বয়ং। ৪ জুন ঘোষণা হয়েছে লোকসভা নির্বাচনের ফল। তাতেই জানা গিয়েছে, কেন্দ্রের ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ।

    এনডিএ শিবিরে ফিরেছেন নীতীশ (Nitish Kumar)

    লোকসভা নির্বাচনের মাস কয়েক আগেই কংগ্রেস-আরজেডি-র সঙ্গে গাঁটছড়া ছিন্ন করে এনডিএ শিবিরে ফিরেছেন নীতীশ। অষ্টাদশ লোকসভা নির্বাচনে এনডিএ ভালো ফল করলেও, খুব বেশি পিছিয়ে নেই বিজেপি-বিরোধী ২৬টি রাজনৈতিক দলের জোট ‘ইন্ডি’। তার পরেই জল্পনা ছড়ায়, ফের একবার ভোল বদলে ‘ইন্ডি’ জোটে ফিরে যেতে পারেন বিহারের মুখ্যমন্ত্রী। শেষমেশ সেই জল্পনায় জল ঢেলে দিলেন (Nitish Kumar) জেডিইউ নেতৃত্ব। নীতীশের দলের মুখপাত্র কেসি ত্যাগী বলেন, “আমরা আমাদের পূর্বনির্ধারিত অবস্থান অনুযায়ীই চলব। নীতীশ কুমারের নেতৃত্বে জেডিইউ আরও একবার এনডিএকে সমর্থন করবে। আমরা এনডিএ-র সঙ্গেই রয়েছি, এনডিএ-র সঙ্গেই থাকব।” 

    কী বললেন নীতীশের মন্ত্রী?

    জেডিইউ-এর মন্ত্রী জামা খান বলেন, “যেহেতু নীতীশ কুমার সব সময় বিহারবাসীর কথা ভাবেন, তাই এ বিষয়ে (শিবির বদলানো) চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনিই। আমাদের নেতা যা সিদ্ধান্ত নেন, আমরা তা সমর্থন করি এবং শ্রদ্ধা করি।” নীতীশের আর এক সতীর্থ মন্ত্রী মদন সাহনি বলেন, “আমরা এনডিএ-র সঙ্গেই রয়েছি। কেন্দ্রে আমরাই সরকার গড়ব।” প্রসঙ্গত, বিহারে লোকসভার আসন রয়েছে ৪০টি। এর মধ্যে, ১০টিতে বিরোধীরা এগিয়ে বা জয় পেয়েছেন। বাকি ৩০টি আসনেই জয়ী হয়েছেন এনডিএ প্রার্থীরা। বিজেিপি ও জেডিইউ ১২টি করে আসন পেয়েছে। শরিক এলজেপি ৫টি এবং জিতনরাম মাজির হাম পার্টি একটি আসন দখল করেছে। বুথ ফেরত সমীক্ষাও জানিয়েছিল, বিহারে এনডিএ পেতে পারে ৩০টি আসন। উনিশের লোকসভা নির্বাচনে এই রাজ্যে বিজেপি জিতেছিল ৩৯টি কেন্দ্রে।

    আর পড়ুন: পর পর তিনবার ভারতের প্রধানমন্ত্রীর পদে মোদি, বিশ্ব নেতাদের শুভেচ্ছা বার্তা

    আসন বণ্টন ফর্মুলা মেনে বিহারে বিজেপি লড়েছিল ১৭টি আসনে, নীতীশের দল জেডিইউ লড়েছিল ১৬টি আসনে, পাঁচটি আসনে লড়েছিলেন রামবিলাস পাশোয়ানের লোক জনশক্তি। হিন্দুস্তানি আওয়াম মোর্চা এবং রাষ্ট্রীয় লোক মোর্চা প্রত্যেকে পেয়েছে একটি করে কেন্দ্রের রাশ। এদিকে, ‘ইন্ডি’ জোটের শরিক আরজেডি প্রার্থী দিয়েছিল ২৩টি আসনে, ভিআইপি (রাজনৈতিক দল) দিয়েছিল পাঁচটি কেন্দ্রে প্রার্থী, ৯টি আসনে প্রার্থী দিয়েছিল কংগ্রেস এবং বাকি পাঁচটি আসনে প্রার্থী দিয়েছিলেন বামেরা (Nitish Kumar)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • PM Modi: পর পর তিনবার ভারতের প্রধানমন্ত্রীর পদে মোদি, বিশ্ব নেতাদের শুভেচ্ছা বার্তা

    PM Modi: পর পর তিনবার ভারতের প্রধানমন্ত্রীর পদে মোদি, বিশ্ব নেতাদের শুভেচ্ছা বার্তা

    মাধ্যম নিউজ ডেস্ক: জোটসঙ্গীদের সঙ্গে মিলে কেন্দ্রে ফের সরকার গড়তে চলেছে বিজেপিই। আরও একবার দেশের প্রধানমন্ত্রীর মসনদে বসতে চলেছেন নরেন্দ্র মোদি। মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল সামনে আসতেই মোদিকে শুভেচ্ছা জানালেন সারা বিশ্বের রাষ্ট্রনেতারা। তাঁদের মধ্যে অন্যতম ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এক্স হ্যান্ডলে মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন নেপাল, মরিশাস, ভুটান, মলদ্বীপের রাষ্ট্র প্রধানেরা।

    নেপালের বার্তা

    মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার লিখেছেন, “প্রধানমন্ত্রী মোদিজিকে ঐতিহাসিক জয়ের জন্য শুভেচ্ছা। তৃতীয়বার আপনার নেতৃত্বে, বৃহত্তম গণতন্ত্র এগিয়ে যাবে। মরিশাস-ভারত বিশেষ সম্পর্ক দীর্ঘজীবী হোক।”  অভিনন্দন জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল। তাঁর কথায়, “টানা তৃতীয়বার লোকসভা নির্বাচনে বিজেপি এবং এনডিএ-র সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন। আমরা ভারতের জনগণের উৎসাহী অংশগ্রহণের সাথে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক অনুশীলনের সফল সমাপ্তি লক্ষ্য করতে পেরে আনন্দিত।”

    ভুটানের বার্তা

    ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বলেছেন, তিনি ভারতের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার অপেক্ষায় রয়েছেন। “বিশ্বের সবচেয়ে বড় নির্বাচনে ঐতিহাসিক টানা তৃতীয় জয়ের জন্য আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-জি এবং এনডিএ-কে অভিনন্দন। যেহেতু তিনি ভারতকে মহান উচ্চতায় নিয়ে যাচ্ছেন, আমি আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার জন্য তাঁর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও প্রত্যেক শুভেচ্ছা বার্তার জবাব দিয়েছেন।

    মলদ্বীপের অভিনন্দন

    অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্টও। এমনকি সম্প্রতি যে মলদ্বীপের সঙ্গে ভারতের কুটনৈতিক সম্পর্ক নিয়ে টানাপড়েন চলছিল, সেখানকার প্রেসিডেন্ট মুইজ্জুও মোদিকে অভিনন্দন জানিয়েছেন। ভারত মলদ্বীপ সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি উৎসাহী বলে অভিমত মুইজ্জুর।

    ইটালির শুভেচ্ছা

    ইটালির প্রধানমন্ত্রী মেলোনি লিখেছেন, ‘নির্বাচনে জয়ের শুভেচ্ছা। এবং আরও ভালো কাজ করার জন্য উষ্ণ অভিনন্দন জানাই। আমরা একসঙ্গে কাজ করে বন্ধুত্বকে আরও মজবুত করব যাতে ইটালি ও ভারত ঐক্যবদ্ধ থাকে। আমাদের জাতি এবং আমাদের জনগণের মঙ্গলের জন্য বিভিন্ন বিষয়ে সহযোগিতা অব্যাহত থাকবে যা আমাদের আরও বন্ধনে আবদ্ধ রাখবে।’ মেলোনির (Giorgia Meloni) বার্তা পেয়ে আপ্লুত মোদিও (PM Modi)। তিনি সেই পোস্টটি শেয়ার করে লিখেছেন, ‘আপনার সহৃদয় বার্তার জন্য ধন্যবাদ মেলোনি। আমরা ভারত-ইটালি কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি। বিশ্বকল্যাণের জন্য একসঙ্গে কাজ করতে উন্মুখ।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • West Bengal Weather: উত্তরে ভারী বৃষ্টি আর দক্ষিণে চরম অস্বস্তি! আবারও ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ

    West Bengal Weather: উত্তরে ভারী বৃষ্টি আর দক্ষিণে চরম অস্বস্তি! আবারও ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরে ভারী বৃষ্টি আর দক্ষিণবঙ্গে চরম অস্বস্তি। হ্যাঁ সম্প্রতি আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এমনটাই জানা গিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইলেও উইকেন্ডের আগে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। আর এই তাপমাত্রা বৃদ্ধির (West Bengal Weather) প্রভাবে দক্ষিণবঙ্গের আট জেলায় আবারও বাড়বে গরম ও অস্বস্তি। 

    দক্ষিণের আবহাওয়া (West Bengal Weather) 

    সকাল থেকে অস্বস্তিকর গরম। তবে বিকেল বা সন্ধ্যের দিকে ঝড়বৃষ্টিতে (Weather Forecast of Bengal) মিলতে পারে স্বস্তি। কিন্তু আগামীকাল থেকে ফের বাড়বে গরম আর কমবে বৃষ্টির সম্ভাবনা। ফলে দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়াই থাকবে আগামী কয়েকদিন। পূর্বাভাস অনুযায়ী বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কলকাতা সহ বাকি জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বুধে বৃষ্টির পর বৃহস্পতি ও শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম,পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তাপমাত্রা বাড়ার সঙ্গে এইসব জেলাগুলিতে পাল্লা দিয়ে বাড়বে অস্বস্তি। 

    উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস অব্যহত

    দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টি পরিস্থিতি অব্যাহত। বুধ এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ (West Bengal Weather) আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। বিশেষত, উপরের দিকের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ এরপর শুক্রবার থেকে রবিবার অর্থাৎ ৭, ৮ এবং ৯ তারিখ সার্বিকভাবে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে উত্তরবঙ্গে। তবে দু-একটি জায়গায় বৃষ্টির (Weather Forecast of Bengal) পরিমাণ বেশি থাকবে।   

    আরও পড়ুন: অভিনব ভাবনা! রেল কোচের মধ্যেই তৈরি হল রেস্তরাঁ, কোথায়? জানুন

    দক্ষিণে কবে আসবে বর্ষা? 

    উত্তরবঙ্গে তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়লেও আপাতত তা থমকে। গত ৩১ মে থেকে একই জায়গায় মৌসুমী অক্ষরেখা। ফলে এ সপ্তাহে উত্তরবঙ্গ থেকে দক্ষিণে মৌসুমী বায়ু আসার সম্ভাবনা নেই। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা (West Bengal Weather)  আগামী সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গে আসতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। 
     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: নন্দীগ্রাম-সন্দেশখালিতে বিজেপির জয়, নত মস্তকে প্রণাম জানালেন শুভেন্দু

    Suvendu Adhikari: নন্দীগ্রাম-সন্দেশখালিতে বিজেপির জয়, নত মস্তকে প্রণাম জানালেন শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের ফল ঘোষণার আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেছিলেন, তমলুক এবং কাঁথিতে দলীয় প্রার্থীরা জয়ী হয়ে নরেন্দ্র মোদির হাত শক্ত করবেন। মঙ্গলবার ফল ঘোষণা হওয়ার পর দেখা যায়, পূর্ব মেদিনীপুর জেলার মানুষ বিরোধী দলনেতার কথার ওপর আস্থা রেখেছেন। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, আন্দোলনের ভূমি হিসেবে পরিচিত নন্দীগ্রামেও বিজেপির প্রার্থী লিড পেয়েছেন। একইসঙ্গে উত্তর ২৪ পরগনার বসিরহাট লোকসভা আসনে জয়লাভ না পেলেও সন্দেশখালি বিধানসভার মানুষ বিজেপি প্রার্থী রেখা পাত্রের ওপর আস্থা রেখেছেন। আর রাজ্যে আন্দোলনের ভূমি হিসেবে পরিচিত নন্দীগ্রাম এবং সন্দেশখালিতে বিজেপির ওপর আস্থা রাখাই দুই বিধানসভার মানুষকে নত মস্তকে প্রণাম জানিয়েছেন বিরোধী দলনেতা।

    সন্দেশখালির বাসিন্দাদের কৃতজ্ঞতা জানিয়েছেন শুভেন্দু (Suvendu Adhikari)

    সন্দেশখালি নিয়ে শুভেন্দু (Suvendu Adhikari) ট্যুইট করেন, “সন্দেশখালির মানুষকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে সেই সমস্ত সাহসী শক্তি স্বরূপাদের যাঁরা দৃঢ়ভাবে শ্রীমতী রেখা পাত্রের পিছনে দাঁড়িয়েছিলেন। যাঁরা বসিরহাট সংসদীয় ক্ষেত্রের সন্দেশখালি বিধানসভায় রেখা পাত্রকে লিড দিয়েছেন।”

    <p

    নন্দীগ্রাম সবসময় স্বৈরাচারি বাহিনীকে প্রত্যাখান করেছে

    নন্দীগ্রামের মানুষকে ধন্যবাদ জানিয়ে অন্য আরেকটি ট্যুইটে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) লেখেন, “নন্দীগ্রামের মানুষকে আমি নতমস্তকে প্রণাম ও আন্তরিক শ্রদ্ধা জানাই যাঁরা বারবার আমার পাশে দাঁড়িয়েছেন। নন্দীগ্রাম ২০২১ সালে আমার সমর্থনে ভোট দিয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যাকে ১৯৫৬ ভোটে হারিয়ে ছিল। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনেও ১৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১১টিতে জিতেছিল বিজেপি। সেই সঙ্গে জয় এসেছিল নন্দীগ্রাম ব্লকের ১ ও ২ নম্বর পঞ্চায়েত সমিতিতেও। দলীয় প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক লোকসভা আসন থেকে জয়ী হয়েছেন তখন নন্দীগ্রাম তাঁকে ৮২০০ ভোটে লিড দিয়েছে। এই ঘটনা প্রমাণ করে যে নিজের হার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা ও ভিত্তিহীন কথা বলছেন। ওখানে কোনও রকম ম্যানিপুলেশনের ঘটনা ঘটেনি। আসলে নন্দীগ্রাম সবসময় স্বৈরাচারি বাহিনীকে প্রত্যাখান করে এসেছে। অদূর ভবিষ্যতেও নন্দীগ্রামের মানুষ পশ্চিমবঙ্গের বাকি এলাকার মানুষদের অনুপ্রাণিত করবেন।”

    <p

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup 2024: নজরে পিচ-টিম কম্বিনেশন! আজ বিশ্বকাপ অভিযান শুরু ভারতের, জানেন কখন ম্যাচ?

    T20 World Cup 2024: নজরে পিচ-টিম কম্বিনেশন! আজ বিশ্বকাপ অভিযান শুরু ভারতের, জানেন কখন ম্যাচ?

    মাধ্যম নিউজ ডেস্ক: বাইশ গজের বিশ্বযুদ্ধে আজ প্রথম ম্যাচ ভারতের। টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবেন রোহিতরা। ২০০৭ সালে প্রথমবারই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। তারপর থেকে আর ট্রফি জেতা হয়নি। এবার খেতাব জিততে মরিয়া রোহিত-কোহলিরা। তার জন্য ভারতের (Team India) চিন্তা দলের কম্বিনেশন এবং নিউ ইয়র্কের ড্রপ ইন পিচ। কারণ এই পিচ কী আচরণ করবে তা বোঝা দায়।

    অলরাউন্ড পারফরম্যান্সে জোর

    বিশ্বকাপ (T20 World Cup 2024) অভিযান শুরুর আগে দলের অলরাউন্ডারদের বাড়তি গুরুত্ব দিলেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন, এবারের ভারতীয় (Team India) দলে দুইজন পেস-বোলিং অলরাউন্ডার রয়েছেন যারা হলেন হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবে। এর পাশাপাশি দুই বাঁহাতি স্পিনার, রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেলও রয়েছেন যারা ব্যাট হাতেও দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। তাঁর কথায়,  ‘আমরা দেখেছি অলরাউন্ডাররা টি-টোয়েন্টি ক্রিকেটে কতটা বড় ভূমিকা রাখতে পারে। শুধু টি-টোয়েন্টি ক্রিকেটে নয়, সব ফর্ম্যাটেই তাদের ভূমিকা বাকি খেলোয়াড়দের থেকে বেশি হয়ে থাকে। আমাদের চার অলরাউন্ডারকে পুরো টুর্নামেন্টে কীভাবে ব্যবহার করা যায় সেটাই দেখতে হবে।’

    পিচ নিয়ে চিন্তা

    মার্কিন যুক্তরাষ্ট্রের ভেনুগুলির মধ্যে মূল আকর্ষণ নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়াম। এই মাঠে এখনও অবধি একটি ম্যাচই হয়েছে। দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা সেই ম্যাচটি ব্যাটারদের কাছে আতঙ্কের কারণ হতে পারে। ড্রপ ইন সেট হতে এমনিতেই বেশ কিছুটা সময় লাগে। শ্রীলঙ্কা ম্যাচের পিচ যে পুরোপুরি সেট হয়নি বলের বাউন্স দেখেই পরিষ্কার। বেশ কিছু ডেলিভারি কোনওরকমে হাঁটু অবধি উঠছিল। হাতে গোনা কিছু ডেলিভারিই ব্যাটারদের পছন্দ হতে পারে এতটা বাউন্স হয়েছে। টুর্নামেন্ট শুরুর আগে এই মাঠে প্রস্তুতি ম্যাচ খেলেছে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে তুলনামূলক ভাবে ভালো পিচ ছিল। ভারত-আয়ারল্যান্ড ম্যাচে ব্যবহার হতে পারে অন্য পিচ। এখানেই ধোঁয়াশা। সেই পিচ কেমন আচরণ করবে বলা কঠিন। 

    ছন্দে রয়েছে দল

    বিশ্বকাপ (T20 World Cup 2024) শুরু আগে আইপিএলের জন্য প্রস্তুতির বেশি সময় পায়নি টিম ইন্ডিয়া। তবে আইপিএল যেহেতু একই ফরম্যাটে খেলা হয়, তাই বলাই যায় সেখানেই নিজেদের প্রস্তুত করেছেন বিরাট, যশস্বীরা। বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র প্রস্তুতি ম্যাচে ৬০ রানের বেশি ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল টিম রোহিত। ঋষভ পন্থের অর্ধশতরান নজর কেড়েছিল। ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলেছিলেন হার্দিক। এমনকী বল হাতেও উইকেট তুলেছেন বরোদার অলরাউন্ডার। রান পেয়েছেন অধিনায়ক রোহিত শর্মাও। 

    আরও পড়ুন: কাপ জয়ের কথা ভাবছেনই না দ্রাবিড়! ওপেনিং জুটি নিয়ে কী বললেন হেড-কোচ?

    কখন দেখবেন ম্যাচ

    বুধবার ভারত ও আয়ারল্যান্ড ম্যাচ শুরু হবে ভারতীয় (Team India) সময় রাত ৮ টায়, তার ৩০ মিনিট আগে টস হবে। ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার নেটওয়ার্কের একগুচ্ছ চ্যানেলে। টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে অনলাইনে হটস্টার ডিজিটালে খেলা দেখা যাবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: ‘‘দেশবাসীর কাছে আমি ঋণী’’, দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে, জয়ের পর বার্তা মোদির

    PM Modi: ‘‘দেশবাসীর কাছে আমি ঋণী’’, দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে, জয়ের পর বার্তা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: জয়ের হ্যাটট্রিক। পরপর তিনবার। ১৪, ১৯-এর পর ২০২৪ সালের লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) জয়কে ‘মানুষের আশীর্বাদ’ বলে ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। মঙ্গলবার গণনার শেষ আপডেট অনুযায়ী, ২৯৩ আসনে এগিয়ে এনডিএ। বিজেপি এগিয়ে ২৪১ আসনে। সরকার গড়ার প্রয়োজনীয় সংখ্যা ২৭২ পেরিয়েছে এনডিএ। সেখানে ইন্ডি জোট ২৩৩-এ আটকে। টানা তিন বার ক্ষমতা দখলের জন্য দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী  বলেন, “গণতন্ত্রের জয় হল, এই সরকার সমাজের প্রতিটি স্তরের জন্য কল্যানমূলক কাজ করতে অঙ্গিকারবদ্ধ।”

    দেশবাসীর কাছে ঋণী

    নয়াদিল্লিতে দলীয় সদর দফতর থেকে সফল নির্বাচনের (Lok Sabha Election 2024) জন্য ভারতের নির্বাচন কমিশন এবং নিরাপত্তা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোদি (PM Modi)। তিনি বলেন, “দেশের জনগণ এনডিএ-কে তিন বার সরকার গড়ার রায় দিয়েছে। এর জন্য দেশবাসীর কাছে আমি ঋণী। এটা দুনিয়ার সবথেকে বড় গণতন্ত্রের জয়। এটা ভারতের সংবিধানের জয়। এটা বিকশিত ভারতের জয়। এটা ‘সবকা সাথ সবকা বিকাশ’ মন্ত্রের জয়। ১৪০ কোটি ভারতীয়ের জয়।” মোদির কথায়, “২০১৪ সালে দেশবাসী পরিবর্তনের জন্য ভোট দিয়েছিল। সেইসময় নিত্যদিন খবরের শিরোনামে উঠে আসছিল দুর্নীতি এবং কেলেঙ্কারি। ২০১৯ সালে জয় এল। ২০২৪ সালে, এই গ্যারান্টি নিয়ে আমরা জনগণের কাছে গিয়েছিলাম। এনডিএ-র প্রতি দেশবাসীর আশীর্বাদের জন্য আমি জনগণকে ধন্যবাদ জানাই।”

    দেশের সেবা করার অঙ্গীকার

    ১৯৬২ সালের পর প্রথমবারের মত কোনও সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেছে। জয়ের পর মোদি (PM Modi) বলেন, “আগামী বছর সংবিধানের ৭৫ বছর পূর্তি হবে। এই সন্ধিক্ষণে দেশের সমস্ত রাজ্যের সঙ্গে এগিয়ে যাবে এনডিএ সরকার। বিভিন্ন রাজ্যে যে দলেরই সরকার থাকুক না কেন, তাতে কিছু এসে যায় না। আমরা এক সঙ্গে কাজ করে দেশের সেবা করব। দেশকে এগিয়ে নিয়ে যাব। এটা গণতন্ত্রের শক্তি। নতুন উদ্যমে কাজ শুরু করতে চাই।” ওড়িশা, কেরলে ভাল ফলের জন্য মোদি বলেন, “জগন্নাথদেবের আশীর্বাদে এবার ওডিশায় বিজেপির সরকার হবে। কেরলেও আমরা আসন জিতেছি। অসংখ্য কেরলবাসীর বলিদানের ফলে এটা হয়েছে।” চন্দ্রবাবু নাইডু আর নীতীশের প্রশংসাও করেন নরেন্দ্র মোদি।

    আরও পড়ুন: বার বার তিনবার! বারাণসীতে ফের জিতলেন মোদি

    বিকশিত ভারতের স্বপ্ন

    মায়ের মৃত্যুর পর মোদির (PM Modi) এটি প্রথম নির্বাচন (Lok Sabha Election 2024)। মোদির কথায়, “জনগণ আমায় মায়ের অভাব বুঝতেই দেননি।” তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসে বিকশিত ভারতের কাজ সম্পন্ন করার কথা বলেছেন। ভারতের অর্থনীতিকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি বানানোর সংকল্পের কথা জানিয়েছেন। দুর্নীতির বিরুদ্ধে এনডিএ সরকার দৃঢ় থাকবে সেই বার্তাও দিয়েছেন মোদি। বলেছেন, “সরকার আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে অবিচল থাকবে, ততদিন থামবে না যতদিন না দেশের প্রতিরক্ষা সেক্টর সম্পূর্ন স্বনির্ভর হচ্ছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope 05 June 2024: পারিবারিক জীবনে আনন্দ থাকবে

    Daily Horoscope 05 June 2024: পারিবারিক জীবনে আনন্দ থাকবে

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) আজকের দিনটি সাধারণ।

    ২) ব্যয় বৃদ্ধির ফলে মানসিক দুশ্চিন্তা থাকবে।

    ৩) পেশাগত জীবনে ছোটখাটো সমস্যা দেখা দেবে।

    বৃষ

    ১) আর্থিক পরিস্থিতি ভালো থাকবে।

    ২) পেশাগত জীবনে ব্যস্ত থাকবেন।

    ৩) পরিজনদের সঙ্গে ঘুরতে যেতে পারেন।

    মিথুন

    ১) ধন আগমনের পথ প্রশস্ত হবে।

    ২) স্টক মার্কেটে লগ্নি করবেন না।

    ৩) পেশাগত জীবনে উন্নতির একাধিক সুযোগ পাবেন।

    কর্কট

    ১) সহকর্মীদের সঙ্গে মিলে মিশে কাজ করুন।

    ২) বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।

    ৩) সিঙ্গলরা প্রেমের প্রস্তাব পাবেন।

    সিংহ

    ১) আজকের দিনটি অত্যন্ত বিশেষ।

    ২) পারিবারিক জীবনে আনন্দ থাকবে।

    ৩) স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন।

    কন্যা

    ১) পড়াশোনায় ভালো ফল করবেন।

    ২) সকলে আপনার প্রতি আকৃষ্ট হবেন।

    ৩) সম্পত্তি বিবাদ এড়িয়ে যান।

    তুলা

    ১) পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটাবেন।

    ২) কেরিয়ারে উন্নতির নতুন সুযোগ পাবেন।

    ৩) ছাত্রছাত্রীরা পড়াশোনায় ব্যাপক সাফল্য পাবেন।

    বৃশ্চিক

    ১) আর্থিক বিষয়ে কারও ওপর চোখ বন্ধ করে ভরসা করবেন না, লোকসান হতে পারে।

    ২) আপনার স্বপ্ন পূরণ হবে।

    ৩) কেরিয়ারে উন্নতি লাভ করবেন।

    ধনু

    ১) আধিকারিকরা আপনার কাজের প্রশংসা করবেন।

    ২) চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে।

    ৩) ছোট ভাই-বোনের সাহায্য করতে হবে।

    মকর

    ১) পেশাগত জীবনে সমস্ত কিছু ভালো থাকবে।

    ২) আর্থিক পরিস্থিতি উন্নত হবে।

    ৩) আয় বৃদ্ধির সুবর্ণ সুযোগ পাবেন।

    কুম্ভ

    ১) পড়াশোনায় ভালো ফল পাবেন।

    ২) সামাজিক পদ-প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে।

    ৩) পারিবারিক জীবন আনন্দে কাটবে।

    মীন

    ১) বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন।

    ২) অবসাদ মুক্ত হবেন।

    ৩) স্বাস্থ্যের যত্ন নিন।

     DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: সুকান্তর জয়! আবির মেখে বাজি ফাটিয়ে উল্লাস করলেন বিজেপি কর্মীরা

    Sukanta Majumdar: সুকান্তর জয়! আবির মেখে বাজি ফাটিয়ে উল্লাস করলেন বিজেপি কর্মীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: বালুরঘাট লোকসভায় বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) জয় নিয়ে দিনভর টানাপোড়েন চলল। রাজ্যের অন্যান্য কেন্দ্রে ফল ঘোষণা করা হলেও এই কেন্দ্রে অজানা কারণে রাত দশটা পর্যন্ত ফল ঘোষণা করেনি প্রশাসন। প্রশাসনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করলেন বিজেপি প্রার্থী।

    সুকান্তর জয়! আবির মেখে বাজি ফাটিয়ে উল্লাস করলেন বিজেপি কর্মীরা (Sukanta Majumdar)

    এদিন গণনার প্রথমদিকে সুকান্ত (Sukanta Majumdar) এগিয়ে থাকলেও পরে তৃণমূল প্রার্থী এগিয়ে যান। পঞ্চম রাউন্ড শেষে বালুরঘাট লোকসভা আসনে ২ হাজার ৪৮১ ভোটে এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। তারপর নবম রাউন্ডে বালুরঘাট লোকসভা আসনে দশ হাজারের বেশি ভোটে এগিয়ে যান বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। রাত দশটা নাগাদ ১৮ রাউন্ড শেষে প্রায় ১০ হাজার ভোটে সুকান্ত এগিয়ে রয়েছেন। সুকান্ত মজুমদার জয়ী হয়ে গিয়েছে ভেবে এদিন বিকেলের দিকে বিজেপির জেলা কার্যালয়ে দলীয় কর্মী-সমর্থকরা নরেন্দ্র মোদির মুখোশ পরে আবির খেলায় মেতে ওঠেন। বাজি ফাটিয়ে উল্লাস করেন। গোটা জেলার মানুষ মেতে ওঠেন জয়ের উল্লাসে।

    আরও পড়ুন: তমলুকে জয়ী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কাঁথিতেও ফুটল পদ্ম, ব্যাপক উচ্ছ্বাস বিজেপি কর্মী-সমর্থকদের

    প্রশাসন হারানোর চক্রান্ত করছে

    এদিকে গণনা হয়ে যাওয়ার পরেও শংসাপত্র দিতে দেরি করছে জেলা প্রশাসন। এমনই অভিযোগ করেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তিনি বলেন, মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে যেহেতু বালুরঘাটে তৃণমূল কংগ্রেস জিতে গেছে বলে ঘোষণা করেছেন, সেই কারণেই প্রশাসন আমাকে শংসাপত্র দিতে গড়িমসি করছে। আমাকে নানা কৌশলে হারানোর চক্রান্ত করছে। তবে, দলীয় এজেন্টের মাধ্যমে যে সব প্রাপ্ত রেজাল্ট সিট আমার কাছে এসেছে, তাতে আমি জয়লাভ করেছি। প্রশাসনের কাছে আমি আবেদন করছি, দ্রুত গণনা শেষ করে জয়ের সার্টিফিকেট আমার হাতে তুলে দেওয়া হোক। এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, আমরাই জিতব। আর নরেন্দ্র মোদি হবেন প্রধানমন্ত্রী। সুকান্ত মজুমদারের জয় নিশ্চিত। তাই আমরা সেই আনন্দে আবির ও বাজি ফাটিয়েছি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share