Tag: Madhyom

Madhyom

  • Election Result 2024: গণনার দিনেই উত্তরবঙ্গের জলপাইগুড়িসহ একাধিক জেলায় বৃষ্টি, দুর্ভোগ

    Election Result 2024: গণনার দিনেই উত্তরবঙ্গের জলপাইগুড়িসহ একাধিক জেলায় বৃষ্টি, দুর্ভোগ

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোট (Election Result 2024) গণনার সকাল থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। সোমবার সন্ধ্যার পর থেকে আকাশের মুখ ভার ছিল। রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। বিশেষ করে জলপাইগুড়িতে বৃষ্টি চলছে। তারই মধ্যে গণনা কেন্দ্রে ভিড় করেন বিভিন্ন দলের কাউন্টিং এজেন্টরা। ছাতা মাথায় কাউন্টিং সেন্টারে আসেন প্রার্থীরাও। মঙ্গলবার ছাতা মাথায় জলপাইগুড়ির গণনা কেন্দ্রে এজেন্ট থেকে শুরু করে পুলিশ কর্মী এবং ভোটকর্মীরা প্রবেশ করতে শুরু করেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা ছাতা নিয়ে অস্থায়ী দলীয় ক্যাম্পে রয়েছে।  

    কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা! (Election Result 2024)

    ইতিমধ্যেই বঙ্গে প্রবেশ করেছে বর্ষা, সেই সুবাদে সোমবার রাত থেকেই জলপাইগুড়িতে চলছে বৃষ্টি। মঙ্গলবার গণনার দিনেও সকাল থেকেই আকাশের মুখ ভার, চলছে অবিরাম বৃষ্টি। ফলে, ভোট (Election Result 2024) উৎসবের শেষ পর্বে এসে বেকায়দায় সবাই। একটু হলেও সমস্যা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সকাল থেকেই ছাতা হাতে স্ট্রংরুমে প্রবেশ করবার জন্য দাঁড়িয়ে ছিলেন। এরফলে জলপাইগুড়িতে ভোট গণনা শুরু হতে দেরি হয়। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে। সকাল থেকেই দমকা ঝোড়ো হাওয়া বইছে কিছু জেলায়। এদিন ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। দুপুরের দিক থেকে বৃষ্টি শুরু হয়েছে কয়েকটি জেলায়। গরমের মধ্যে এই বৃষ্টিতে কিছুটা স্বস্তিও পেয়েছেন সকলে। বুধবার থেকে কমতে পারে বৃষ্টির পরিমাণ। এদিন সকালে উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া হয়। ঘণ্টায় বাতাসের গতিবেগ ছিল ৩০ থেকে ৪০ কিলোমিটার। আলিপুরদুয়ার এবং কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা। ভোট কর্মীদের বক্তব্য, এদিন বৃষ্টির কারণে চরম নাকাল হতে হয়। সকাল থেকেই বৃষ্টি হওয়ায় আমাদের মতো ভোট কর্মীদের গণনাকেন্দ্রে আসতে সমস্যা হয়েছে।

    আরও পড়ুন: গণনার আগে বারাকপুরে গণনাকেন্দ্রে বিজেপি-তৃণমূল ধস্তাধস্তি, ভাঙড়ে বোমা বিস্ফোরণ

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Malda: কুকুরে খুবলে খাচ্ছে মানবখুলি! হাড় হিম করা ঘটনা মালদায়

    Malda: কুকুরে খুবলে খাচ্ছে মানবখুলি! হাড় হিম করা ঘটনা মালদায়

    মাধ্যম নিউজ ডেস্ক: কুকুরে খুবলে খাচ্ছে মানবখুলি! রবিবার রাতে এই হাড় হিম করা ঘটনাটি ঘটেছে মালদহ (Malda) মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন জাতীয় সড়কে। স্বাভাবিকভাবেই এ দৃশ্য দেখে শিউরে ওঠেন রোগীর আত্মীয়েরা। ঘটনাটি নজরে আসতেই খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ গিয়ে উদ্ধার করে খুলিটি। ইতিমধ্যেই ময়না-তদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে সেটি।  

    ঠিক কী ঘটেছিল? (Dog carrying human skull) 

    মালদহ (Malda) মেডিক্যাল কলেজে এরআগে একাধিক বার সদ্যোজাতের দেহাংশ কুকুরকে খুবলে খেতে দেখা গিয়েছে। কিন্তু এ বার মেডিক্যাল কলেজে প্রবেশের সদর দরজা লাগোয়া জাতীয় সড়কের নর্দমার উপরে কুকুরকে একটি খুলি খুবলে খেতে দেখা যায়। ঘটনাটি নজরে আসতেই রোগীর আত্মীয়দের একাংশ কুকুরটিকে তাড়া করে সরিয়ে দেন। রোগীর আত্মীয়দের দাবি, খুলিটি সদ্যোজাতের হতে পারে। তবে মেডিক্যাল কলেজ লাগোয়া এলাকায় কী ভাবে খুলিটি এল তা নিয়ে প্রশ্ন উঠেছে।  

    আরও পড়ুন: পুরুলিয়া গণনা কেন্দ্রে ঘোরফেরা করছে আই প্যাকের টিম! বিস্ফোরক জ্যোতির্ময়

    তদন্তে নামল পুলিশ 

    অন্যদিকে খুলিটি আদেও সদ্যোজাতের কি না, তা ময়না-তদন্তে স্পষ্ট হবে দাবি পুলিশের। এছাড়াও পুলিশ জানিয়েছে, খুলির অধিকাংশই নষ্ট হয়ে গিয়েছে। স্পষ্ট করে এখনই কিছু বলা যাচ্ছে না। মালদহের (Malda) পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেছেন, “ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।” পাশাপাশি খুলি উদ্ধারের সঙ্গে মেডিক্যালের কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, মেডিক্যাল, সংলগ্ন এলাকায় একাধিক নার্সিংহোম রয়েছে। জাতীয় সড়কের পাশে রেল লাইনও রয়েছে। সেখানে প্রায়ই সদ্যোজাতের দেহ উদ্ধারের ঘটনা ঘটে। কুকুরে খুলি (Dog carrying human skull) সেখান থেকেও নিয়ে আসতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের। এ ঘটনায় মালদহ (Malda) মেডিক্যাল কলেজের সুপার তথা সহ-অধ্যক্ষ প্রসেনজিৎ বর বলেন, “মেডিক্যাল চত্বরে খুলি উদ্ধারের ঘটনা ঘটেনি। মেডিক্যালের বাইরে হয়েছে। তবু ব্যাপারটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।” 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • R Pragganandhaa: ডিং লিরেনকে হারিয়ে নরওয়েতে চ্যাম্পিয়ন ভারতের বিস্ময় দাবাড়ু প্রজ্ঞানন্দ

    R Pragganandhaa: ডিং লিরেনকে হারিয়ে নরওয়েতে চ্যাম্পিয়ন ভারতের বিস্ময় দাবাড়ু প্রজ্ঞানন্দ

    মাধ্যম নিউজ ডেস্ক: জয়ের ধারা রইল অব্যাহত। সোমবার বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিরেনকে হারিয়ে দিলেন ভারতের বিস্ময় দাবাড়ু আর প্রজ্ঞানন্দ (R Pragganandhaa)। নরওয়ের আর্মাগেড্ডনে বসেছে দাবা খেলার আসর। সেখানেই বিশ্ব চ্যাম্পিয়নকে মাত দেন প্রজ্ঞানন্ধা। রবিবার বিশ্বের দু’নম্বর ফ্যাবিয়ানো কারুয়ানাকে হারিয়ে বিশ্ব ক্রমতালিকার প্রথম দশে ঢুকে পড়েছিলেন প্রজ্ঞানন্দ।

    পিছিয়ে থেকেও জয় (R Pragganandhaa) 

    ক্ল্যাসিক্যাল পর্বে ম্যাচ ড্র রাখলেও, ফ্রান্সের গ্র্যান্ড মাস্টার দাবাড়ু আলিরেজার বিরুদ্ধে খেলতে নেমে শেষ রক্ষা করতে পারেননি প্রজ্ঞানন্দ (R Pragganandhaa)। ৯.৫ পয়েন্ট নিয়ে তালিকায় তিন নম্বরে নেমে গিয়েছিলেন ভারতীয় এই দাবাড়ু। পরে তিনি বলেছিলেন, “টাইব্রেকারে কয়েকটা ভুল করায় ম্যাচ হাত থেকে বেরিয়ে যায়। ক্ল্যাসিক্যাল গেমে আলিরেজা বেশ চাপে ফেলে দিয়েছিল দ্রুত কয়েকটা চাল দিয়ে। আমি মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি। তবে এই হার নিয়ে বেশি ভাবতে চাই না। এখনও আরও চার রাউন্ডের খেলা রয়েছে। সেজন্য নিজেকে তৈরি করে রাখতে হবে।”

    ধরাশায়ী লিরেন, কার্লসেন

    যে ডিং লিরেনকে ধরাশায়ী করেছেন ভারতীয় এই বিস্ময় দাবাড়ু, সেই লিরেন হেরেছিলেন ম্যাগনাস কার্লসেনের কাছেও। এই কার্লসেনকেও পরাস্ত করেন প্রজ্ঞানন্দ। ভারতের এই বিস্ময় প্রতিভা হারিয়েছেন ফ্যাবিয়ানো কারুয়ানাকেও। একের পর এক ‘বীর’ দাবাড়ুকে পরাস্ত করে দুর্দান্ত পারফরম্যান্সের পরে শেষমেশ জয়ের তাজ মাথায় ওঠে প্রজ্ঞানন্দর। প্রথমদিকে খানিক পিছিয়ে পড়লেও, ভুল করে ফেলেন ডিং লিরেন। সেই সুযোগটাকেই কাজে লাগান প্রজ্ঞানন্দ। যার জেরে বিজয়মাল্য ওঠে তাঁর গলায়।

    আর পড়ুন: পুরুলিয়া গণনা কেন্দ্রে ঘোরফেরা করছে আই প্যাকের টিম! বিস্ফোরক জ্যোতির্ময়

    আর একটি হাড্ডাহাড্ডি ম্যাচে হিকারু নাকামুরা ম্যাগনাস কার্লসেনের কাছাকাছি চলে এসেছিলেন। পরে আর্মাগেডন খেলায় নিশ্চিত করেন তাঁর জয়। এভাবে কার্লসেন থেকে মাত্র অর্ধেক পয়েন্ট পিছিয়ে কমিয়ে দেন ব্যবধান (R Pragganandhaa)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Sensex-Nifty: সেনসেক্সের বিরাট পতন, পড়ছে নিফটিও! শেয়ার বাজারে ভোটগণনার প্রভাব

    Sensex-Nifty: সেনসেক্সের বিরাট পতন, পড়ছে নিফটিও! শেয়ার বাজারে ভোটগণনার প্রভাব

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটগণনা (Lok Sabha Election 2024) শুরু হতেই ধস নামল শেয়ার বাজারে (Sensex-Nifty)। সোমবার শেয়ার বাজার সর্বকালীন উচ্চতায় পৌঁছেছিল ৷ অথচ মঙ্গলবার বাজার খুলতেই সেনসেক্স আর নিফটি পড়ে যায়৷ তবে শেয়ার বিশেষজ্ঞদের দাবি, চূড়ান্ত গণনা শেষে রাজনৈতিক ধারাবাহিকতা ও স্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে বাজারের অবস্থা ভালো হবে ৷ তারপর মন্ত্রিপরিষদ গঠন ও কেন্দ্রীয় বাজেটের প্রত্যাশা অনুযায়ীও কিছু অদলবদল হবে ৷ বাজার কেমন থাকবে তা বুধবারের আগে স্পষ্ট হবে না বলেই অনুমান বিশেষজ্ঞদের।

    কত পড়ল সূচক

    এদিন বেলা যত গড়াল, ততই পতন হল সূচকের (Sensex-Nifty) । মঙ্গলবার সকালে ১০টা নাগাদ ২০০০ পয়েন্ট পতন হয় সেনসেক্সের। ১১টা ১০ মিনিটে নাগাদ ৪,০০০ পয়েন্ট পতন হয়। মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিনিট পর্যন্ত ভোটের (Lok Sabha Election 2024) যে ফলাফল প্রকাশিত হয়েছে, তাতে দেখা গিয়েছে, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ২৯১টি লোকসভা আসনে এগিয়ে। কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জায়গায় এখনও পৌঁছয়নি। মঙ্গলবার ট্রেডিং শুরু হওয়ার ২০ মিনিটের মধ্যে লগ্নিকারীরা হারিয়েছেন প্রায় ২০ লক্ষ কোটি টাকা। সকাল ১১টা ১০ মিনিটে নিফটির পতন হয়েছে ৫.০৭ শতাংশ। নিফটি সূচকে সান ফার্মা, ডিভি’স ল্যাব, নেসলে ইন্ডিয়া, সিপ্লা এবং ব্রিটানিয়ার শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে ৷ অন্যদিকে শেয়ারের দর কমেছে আদানি পোর্টস, আদানি এন্টারপ্রাইজেস, লারসেন অ্যান্ড টুব্রো (এলটি), কোল ইন্ডিয়া এবং ওএনজিসি-র ৷

    আরও পড়ুন: এনডিএ জোট এগিয়ে ২৯২ আসনে, দিল্লির মসনদে ফের মোদি?

    সোমবার উঠেছিল দর

    সোমবার শেয়ার বাজার (Sensex-Nifty) উঠেছিল নজিরবিহীন ভাবে। ৭৬ হাজারের ঘরে শেষ করেছিল দৌড়। নিফটিও নজির গড়ে ২৩ হাজারে পা রেখেছিল। উঠেছে ৭৩৩। দুই সূচকই তিন বছরের মধ্যে এক দিনে সব থেকে বেশি উত্থান দেখেছে। লগ্নিকারীরা ঘরে তুলেছেন ১৪ লক্ষ কোটি টাকার শেয়ার সম্পদ। লগ্নিকারী এবং বিশেষজ্ঞদের একাংশ মনে করছে, বুথফেরত সমীক্ষার প্রভাবেই ঊর্ধ্বমুখী ছিল সেনসেক্স এবং নিফটি। ভোটগণনা শুরুর দিকে ফলাফল এদিক-ওদিক হওয়ায় বাজারেও তার ছায়া পড়ছিল। কিন্তু দুপুরের দিকে ফল স্পষ্ট হচ্ছে। ফের সরকার গড়তে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রে স্থিতিশীল সরকার থাকলে শেয়ার মার্কেটও ঠিক থাকবে বলে অনুমান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: পুরুলিয়া গণনা কেন্দ্রে ঘোরফেরা করছে আই প্যাকের টিম! বিস্ফোরক জ্যোতির্ময়

    Lok Sabha Election 2024: পুরুলিয়া গণনা কেন্দ্রে ঘোরফেরা করছে আই প্যাকের টিম! বিস্ফোরক জ্যোতির্ময়

    মাধ্যম নিউজ ডেস্ক: পুরুলিয়া গণনা কেন্দ্রে ঘোরফেরা করছে আই প্যাকের টিম। লোকসভা (Lok Sabha Election 2024) ভোটের গণনা কেন্দ্রে পরিদর্শন করে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহতো। আবার বারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং নিজের এক্স হ্যান্ডলে আই প্যাক টিমের দুজন ব্যক্তির ছবি পোস্ট করেছিলেন। সেখানে যে দুজনের ছবি পোস্ট করা হয়েছে, তাদের কার্যত পুরুলিয়ায় দেখা গিয়েছে বলে দাবি করেন জ্যোতির্ময়। যদিও তৃণমূলের দাবি, বিজেপি অপপ্রচার করছে। ঘটনায় গণনার দিনে ব্যাপক শোরগোল পড়েছে।

    কী বললেন জ্যোতির্ময় সিং মাহাতো (Lok Sabha Election 2024)?

    পুরুলিয়া কেন্দ্রের বিজেপি প্রার্থী (Lok Sabha Election 2024) জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, “বিজেপি নেতা অর্জুন সিং নিজের এক্স হ্যান্ডলে দুজনের ছবি পোস্ট করেছেন। ওই দুজনকে আইপ্যাকের লোক বলে চিহ্নিত করেছেন তিনি। তাদের বারাকপুরে দেখা গিয়েছিল। এবার পুরুলিয়া গণনা কেন্দ্রের বাইরে রাস্তায় এই দুইজন সন্দেহভাজনকে দেখা গিয়েছে। দুজনের নাম সিদ্ধার্থ ও কুণাল। আমার মনে হচ্ছে ওরা কারচুপি করতে এসেছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছি। আমরা পর্যবেক্ষক, নির্বাচন কমিশনকে জানাব।”

    তৃণমূলের বক্তব্য

    বিজেপির অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো অভিযোগ অস্বীকার করে বলেছেন, “কোনও আই প্যাক নেই। বিজেপি হারবে তাই অজুহাত বের করছে। আমরা জয়ের বিষয়ে ১০০ শতাংশ নিশ্চিত। বাংলায় তৃণমূল একক ভাবে জয়ী (Lok Sabha Election 2024) হবে।”

    আরও পড়ুনঃফের সন্দেশখালিতে ধুন্ধুমার! পুলিশি অভিযানের বিরুদ্ধে আন্দোলনে মহিলারা

    বিজেপি আগেই আই প্যাক নিয়ে সতর্ক করেছিল

    তৃণমূল, লোকসভা (Lok Sabha Election 2024) গণনা কেন্দ্রে আই প্যাকের লোকজনকে কাজে লাগিয়ে গণনাকে প্রভাবিত করবে বলে বিস্ফোরক মন্তব্য করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছিলেন, “আমরা আমাদের কর্মীদের সব জায়গায় সতর্ক করেছি। সবাইকে সচেতন থাকতে বলেছি। তৃণমূল নানা রকম দুর্বুদ্ধির প্রয়োগ করবে। আই প্যাকের লোকজনদের উপর নজর রাখতে হবে। ইভিএমগুলিকে কিছু করে দিতে পারে।” ২০১১ সালের বিধানসভা নির্বাচনে ফলাফলকে গণনা কেন্দ্রে থেকে কারচুপি করার বিষয়ে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি অভিযোগ তুলেছিল। ফলে এই বার লোকসভা ভোটে যাতে না হয়, তাই নিয়ে তৃণমূলের দিকে ফের আঙুল তোলা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Resturant in Railway coach: অভিনব ভাবনা! রেল কোচের মধ্যেই তৈরি হল রেস্তরাঁ, কোথায়? জানুন

    Resturant in Railway coach: অভিনব ভাবনা! রেল কোচের মধ্যেই তৈরি হল রেস্তরাঁ, কোথায়? জানুন

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার ট্রেনে না চড়েও রেলের কামরায় বসে পেয়ে যাবেন ধোঁয়া ওঠা খাবার। সম্প্রতি নিউ কোচবিহার (New Cooch Behar) রেলওয়ে পার্কে, রেলের কোচের মধ্যেই তৈরি করা হল অত্যাধুনিক মানের রেস্টুরেন্ট। সোমবার মহাসমারহে নিউ কোচবিহার রেলওয়ে স্টেশনের সম্মুখে থাকা পার্কে এই ধরনের রেলওয়ে কোচ রেস্টুরেন্টের (Resturant in Railway coach) উদ্বোধন করা হয়েছে। 
    এই উদ্বোধনে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার দীপক রায়, নর্থ ফ্রন্ট ইয়ার রেল ওয়ের আলিপুরদুয়ার ডিভিশনের এডিআরএম রনিশ গুপ্তা। উপস্থিত ছিলেন ডিসিএম অঙ্কিত গুপ্তা থেকে শুরু করে রেলওয়ের অন্যান্য আধিকারিকেরাও।

    কী কী পাওয়া যাবে এই রেস্টুরেন্টে? (Resturant in Railway coach) 

    জানা গিয়েছে এই অত্যাধুনিক মানের রেস্টুরেন্টে যেকোনো সুস্বাদু খাবার থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান খাবার যেমন পাওয়া যাবে, ঠিক তেমনই নির্দিষ্ট সময়ের জন্য ৫০ টাকার নিরামিষ ভাতও পাওয়া যাবে। 

    কী জানালেন রেস্টুরেন্টের কর্ণধার? 

    নিউ কোচবিহার (New Cooch Behar) পার্কে এই ধরনের রেস্টুরেন্ট খুলতে পেরে রেস্টুরেন্টের কর্ণধার প্রিয়ব্রত দুবে জানান, রেলওয়ের জমিতে এই ধরনের পরিষেবা শুরু হওয়ায় একদিকে যেমন সাধারণ মানুষের সুবিধা হবে, তেমনি অপরদিকে ভারতীয় রেলওয়েও আর্থিকভাবে অনেকটাই উপকৃত হবে।  
    অন্যদিকে এ প্রসঙ্গে নর্থ ফ্রন্ট ইয়ার রেলওয়ের আলিপুরদুয়ার ডিভিশনের এডিআরএম রনিশ গুপ্তা বলেন, “এখানকার মানুষ ও যাত্রীরা প্রায়শই আমাদের জিজ্ঞাসা করতেন এখানে কবে রেস্টুরেন্ট ওপেন হবে। এতদিন সেই কাজ চলছিল। তবে আজ অবশেষে সেই দিন এসেছে। আজ থেকে আমরা এই রেস্টুরেন্টের (Resturant in Railway coach) পরিষেবা চালু করলাম সাধারণ মানুষের জন্য।”

    আরও পড়ুন: গণনা চলছে ওড়িশা, অন্ধ্র বিধানসভা ভোটেরও, কোন রাজ্যের কুর্সিতে কে?

    যদিও এটিই প্রথম স্টেশন নয় যেখানে রেলওয়ে কোচে রেস্টুরেন্টের উদ্বোধন হল। এর আগে রাজা ভাত খাওয়া এবং কোকরাঝাড়ে এইধরনের অত্যাধুনিক মানের রেলওয়ে কোচ রেস্টুরেন্টের (Resturant in Railway coach) উদ্বোধন হয়েছিল। আর এবার আরও এক রেলওয়ে কোচ রেস্টুরেন্টের উদ্বোধন হল নিউ কোচবিহার (New Cooch Behar) রেলওয়ে পার্কে। স্বাভাবিকভাবেই এই অত্যাধুনিক মানের রেস্টুরেন্ট উদ্বোধনের পর থেকেই উচ্ছ্বসিত এলাকাবাসী ও রেলওয়ের যাত্রী সাধারন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Imran Khan: তিন মামলায় বেকসুর খালাস ইমরান খান, তবে ঘুচছে না বন্দিদশা

    Imran Khan: তিন মামলায় বেকসুর খালাস ইমরান খান, তবে ঘুচছে না বন্দিদশা

    মাধ্যম নিউজ ডেস্ক: তিন মামলায় বেকসুর খালাস পেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বছর একাত্তরের ইমরান খান (Imran Khan)। সোমবার তাঁকে খালাস করে দেয় ইসালামাবাদ হাইকোর্ট। এই মামলায় খালাস পেয়েছেন ইমরানের দল তেহরিক-ই-ইনসাফের নেতা তথা পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিও। তবে আদালতের এহেন নির্দেশের পরেও জেল থেকে মুক্তি পাবেন না তাঁরা। কারণ এখনও তাঁদের মাথার ওপর ঝুলছে একাধিক মামলার খাঁড়া।

    বেকসুর খালাস (Imran Khan)

    ২০২২ সালের এপ্রিল মাসে প্রধানমন্ত্রীর পদ খোয়া যায় ইমরানের। তার পর থেকেই তাঁর বিরুদ্ধে দায়ের হতে থাকে একের পর এক মামলা। গত অগাস্ট মাস থেকে (Imran Khan) পাকিস্তানের জেলে বন্দি রয়েছেন ইমরান। এদিন যে তিনটি মামলায় তাঁকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে সাইফার মামলাও। ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেবের ডিভিশন বেঞ্চ সাইফার মামলার সাজার বিরুদ্ধে আপিলের সংক্ষিপ্ত রায়ে সাজা বাতিল করে তাঁকে (Imran Khan) বেকসুর খালাসের নির্দেশ দেয়। প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে পাকিস্তানের এক বিশেষ আদালত সাইফার মামলায় ইমরান ও কুরেশিকে দশ বছরের কারাদণ্ড দেয়। সেই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতের দ্বারস্থ হন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী।

    সাইফার মামলা

    উল্লেখ্য, পাক প্রধানমন্ত্রী পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়ার নেপথ্যে আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন প্রাক্তন এই ক্রিকেটার-রাজনীতিক। সেই অভিযোগের প্রমাণ দিতে গিয়ে প্রকাশ্যে একটি নথি আনেন তিনি। এনিয়েই ইমরানের বিরুদ্ধে দায়ের হয় মামলা। ইমরান দাবি করেছিলেন, তিনি যা দেখিয়েছিলেন তা ‘সাইফার’ অর্থাৎ গোপন খবরের সাংকেতিক রূপ নয়। এই মামলাই সাইফার মামলা নামে খ্যাত।

    আর পড়ুন: নিরাপত্তা দিতে হবে কাউন্টিং এজেন্টদের পরিবারকেও, ফরমান নির্বাচন কমিশনের

    এদিকে, ইসলামি শরিয়া আইন লঙ্ঘন করে বিয়ে করার অভিযোগে করা মামলায় ইমরান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে অভিযুক্ত করা হয়। আবার এদিনই ৯ মে দাঙ্গার মামলায় দোষী সাব্যস্ত করা হয় কুরেশিকে।প্রসঙ্গত, তোষাখানা-সহ একশোটিরও বেশি মামলার খাঁড়া ঝুলছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মাথার ওপর (Imran Khan)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

     

  • Sandeshkhali: ফের সন্দেশখালিতে ধুন্ধুমার! পুলিশি অভিযানের বিরুদ্ধে আন্দোলনে মহিলারা

    Sandeshkhali: ফের সন্দেশখালিতে ধুন্ধুমার! পুলিশি অভিযানের বিরুদ্ধে আন্দোলনে মহিলারা

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার ফের সন্দেশখালিতে (Sandeshkhali) ধুন্ধুমার বাধে। আগারহাটি মণ্ডলপাড়ায় বিজেপি নেতার খোঁজে তল্লাশির নামে পুলিশ চরম হেনস্থা করে বলে অভিযোগ। জানা গিয়েছে, বিজেপি নেতা অমর ভুঁইয়ার বাড়িতে পুলিশ অভিযান চালায়। বিজেপি নেতার পরিবারের সদস্যদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Sandeshkhali)

    সোমবার রাতে সন্দেশখালিতে (Sandeshkhali) বিজেপি নেতার বাড়িতে পুলিশ ঢুকতে গেলে তুমুল উত্তেজনা তৈরি হয়। পুলিশ ঘরে ঢুকতে গেলে পরিবারের লোকজন আপ্রাণ বাধা দেওয়ার চেষ্টা করেন। ফলে, ধস্তাধস্তি, তুমুল চিৎকার শুরু হয়। অনুমতি ছাড়া পুলিশের অভিযান নিয়ে বিরোধিতা করেন বিজেপি নেতার পরিবারের সদস্যরা। অমর ভুঁইয়ার পরিবারের মহিলা সদস্যদের টেনে হিঁচড়ে বের করেন মহিলা পুলিশ কর্মীরা। বিজেপি নেতার ঘরের মধ্যে তল্লাশি অভিযান শুরু হয়। পুলিশের দাবি, ভোটের আগে এবং ভোটের সময় যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল, তার নেপথ্যে হাত ছিল এই অমর ভুঁইয়ার। রবিবারও কার্যত এক ছবি দেখা গিয়েছিল সন্দেশখালিতে।

    আরও পড়ুন: গণনার আগে বারাকপুরে গণনাকেন্দ্রে বিজেপি-তৃণমূল ধস্তাধস্তি, ভাঙড়ে বোমা বিস্ফোরণ

    বিক্ষোভকারীদের বক্তব্য?

    পুলিশি অভিযানের বিরুদ্ধে সোমবার রাতে মহিলারা রাস্তায় বেরিয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের বক্তব্য, এক জনের বাড়িতে পুলিশ কখনও এভাবে ঢোকে? এ কীরকম পুলিশ? এসবই মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘চামচা’। আমাদের প্রশ্ন, ‘অমর ভুঁইয়া কিছু করেননি। তাও তাঁর নাম আসছে কেন?’ বিজেপি নেতার পরিবারের সদস্যরা পুলিশের কাছে তল্লাশি অভিযানের সার্চ ওয়ারেন্ট দেখতে চান। পুলিশ সেসব কথার কোনও গুরুত্ব না দিয়ে মহিলাদের গায়ে হাত তোলে অভিযোগ। এরপরই মহিলারা জোটবদ্ধ হয়ে পুলিশের বিরুদ্ধে লাঠি হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রসঙ্গত, রবিবারও সন্দেশখালির (Sandeshkhali) আগারহাটি মণ্ডলপাড়ায় রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছিল। পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রামে ঢুকে ধরপাকড়ের অভিযোগ ছিল পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় একজনকে আটক করে নিয়ে যাওয়ার সময় তুমুল বিক্ষোভ করেন গ্রামের মহিলারা। সোমবার রাতেও সেই একই বিক্ষোভের ছবি ধরা পড়ল সন্দেশখালিতে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup 2024: অসমান-বাউন্স! প্রশ্ন নিউ ইয়র্কের পিচ নিয়ে, জিতে বিশ্বকাপ শুরু দক্ষিণ আফ্রিকার

    T20 World Cup 2024: অসমান-বাউন্স! প্রশ্ন নিউ ইয়র্কের পিচ নিয়ে, জিতে বিশ্বকাপ শুরু দক্ষিণ আফ্রিকার

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) প্রথম ম্যাচে লজ্জার মুখে পড়ল শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৭ রানে অলআউট হয়ে গেল তারা। অনরিখ নর্টজে, রাবাডা, মহারাজদের বিধ্বংসী বোলিংয়ের সামনে শ্রীলঙ্কার ব্যাটারা মুখ থুবড়ে পড়ে। তবে মাত্র ৭৮ রানের লক্ষ্যমাত্রা অতিক্রম করতে গিয়েও সমস্যায় পড়েন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। যা দেখে নিউ ইয়র্কের পিচ নিয়ে প্রশ্ন উঠছে। সোমবারের, এই ম্যাচে দেখা যায় শট খেলতে প্রবল সমস্যায় পড়েছেন ব্যাটাররা। যার অন্যতম কারণ, পিচের (New York) অসমান বাউন্স। বেশির ভাগ ডেলিভারিই হাঁটুর নিচে নামছিল। 

    এখানেই খেলবে ভারত

    টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024)  যুগ্ম আয়োজক আমেরিকা। প্রথম বার মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি হয়েছিল ডালাসে। কানাডার মুখোমুখি হয়েছিল আয়োজক আমেরিকা। ডালাসে হাইস্কোরিং ম্যাচ দেখা গিয়েছিল। তবে মূল নজর ছিল নিউ ইয়র্কেই (New York)। তার কারণ, এখানকার পিচ। আমেরিকায় এটি ড্রপ ইন পিচ বলে পরিচিত। আর নিউ ইয়র্কের এই মাঠেই রয়েছে ভারত-পাকিস্তানের মতো হাই ভোল্টেজ ম্যাচ। দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ম্যাচের পিচ যা দেখা গেল, তাতে ব্যাটাররা চিন্তায় পড়তে বাধ্য। বুধবার এই মাঠেই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত। আয়ারল্যান্ডের বিরুদ্ধে। 

    লো-স্কোরিং ম্যাচ

    টসে জিতে এদিন আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। সেই সিদ্ধান্তই তাদের বিপক্ষে গিয়েছে। প্রথম থেকেই নড়বড় করতে থাকে শ্রীলঙ্কার ব্যাটিং। দক্ষিণ আফ্রিকার পেসারদের খেলতে পারেনি সিংহলি ব্যাটাররা। শ্রীলঙ্কার মাত্র তিন জন ব্যাটার দু’অঙ্কের রান করেছেন। তাঁরা হলেন কুশল মেন্ডিস (১৯), কামিন্দু মেন্ডিস (১১) এবং অ্যাঞ্জেলো ম্যাথুজ (১৬)। তিন জনকেই আউট করেছেন নর্টজে। ৪ ওভারে ৭ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। দু’টি করে উইকেট পেয়েছেন কাগিসো রাবাডা এবং ওটনিল বার্টম্যান।

    মাত্র ৭৯ রান তাড়া করতে গিয়েও সমস্যায় পড়ে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ওভারে ফিরে যান হেনড্রিক্স (৪)। মন্থর পিচে রান করা বেশ সমস্যার হয়ে দাঁড়ায়। পিচের সাহায্য পেয়ে শ্রীলঙ্কার পেসারেরাও বল করতে থাকেন। কুইন্টন ডি’কক (২০), এডেন মার্করাম (১২), ট্রিস্টান স্টাবস (১৩) কেউ রান পাননি। তবে দলকে জিতিয়ে দেন হেনরিখ ক্লাসেন (অপরাজিত ১৯)। এই ম্যাচে জিতে বিশ্বকাপে ভালই শুরু করল প্রোটিয়ারা। তবে প্রশ্ন উঠল পিচ নিয়ে। এখানেই (New York) ভারতের ম্যাচ রয়েছে। সেই ম্যাচেও এমন পিচ থাকলে, টি-টোয়েন্টির (T20 World Cup 2024) আনন্দটাই পাওয়া যাবে না। বিরাট, রোহিত, স্কাইদের ধুম-ধারাকা শট দেখতে পাবে না ক্রিকেট-বিশ্ব।

    সহজ জয় আফগানিস্তানের

    টি-টোয়েন্টি বিশ্বকাপে উগান্ডার বিরুদ্ধে বড় জয় পেল আফগানিস্তান। গায়ানার মাঠে ১২৫ রানে জিতলেন রশিদ খানেরা। ব্যাটে-বলে দাপট দেখাল আফগানিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন আফগানিস্তানের দুই ওপেনার রহমানুল্লা গুরবাজ ও ইব্রাহিম জাদরান। দ্রুত রান তুলতে শুরু করেন তাঁরা। উগান্ডার বোলারদের বিরুদ্ধে হাত খুলে খেলেন দুই ব্যাটার। দু জনেই অর্ধশতরান করেন। ২০ ওভারে ৫ উইকেটে ১৮১ রানে শেষ হয়ে আফগানিস্তানের ইনিংস। এর মধ্যে ১৪.৩ ওভারে বিনা উইকেটে ১৫৪ রান ছিল আফগানিস্তানের। শেষ দিকে দ্রুত উইকেট হারায় তারা। জবাবে ব্যাট করতে নেমে ১৬ ওভারে ৫৮ রানে অল আউট হয়ে যায় উগান্ডা। চার ওভারে ৯ রান দিয়ে ৫ উইকেট নেন ফারুকি। নবীন উল হক ও রশিদ খান ২টি করে উইকেট নেন। ১টি উইকেট নেন মুজিব উর রহমান।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • BJP: গণনার আগে বারাকপুরে গণনাকেন্দ্রে বিজেপি-তৃণমূল ধস্তাধস্তি, ভাঙড়ে বোমা বিস্ফোরণ

    BJP: গণনার আগে বারাকপুরে গণনাকেন্দ্রে বিজেপি-তৃণমূল ধস্তাধস্তি, ভাঙড়ে বোমা বিস্ফোরণ

    মাধ্যম নিউজ ডেস্ক: গণনার ঠিক আগেই বারাকপুরে তৃণমূল কর্মীদের সঙ্গে বিজেপি (BJP) কর্মীদের ব্যাপক ধস্তাধস্তি হয়। গণনা কেন্দ্রের বাইরে এক দিক থেকে উঠছে “জয় শ্রীরাম” স্লোগান। অন্যদিকে, থেকে উঠছে “জয় বাংলা” স্লোগান। এছাড়াও সোমবার রাতে ভাঙড়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। হুগলিতে বিজেপি এজেন্টদের পুলিশ হেনস্থা করছে বলে অভিযোগ ওঠে। ঘাটালেও সোমবার রাতে স্ট্রংরুমে উত্তেজনা তৈরি হয়।

    বারাকপুরে গণনাকেন্দ্রে বিজেপি-তৃণমূল ধস্তাধস্তি (BJP)

    মঙ্গলবার বারাকপুরের সুরেন্দ্রনাথ কলেজের গণনাকেন্দ্রের সামনে বিরাট লাইন দেখা দেয়। ঘটনাস্থলে নিরাপত্তারক্ষী ও দলবল নিয়ে ঢুকে পড়েন বিজেপি (BJP) প্রার্থী অর্জুন সিং। সঙ্গে সঙ্গে চলে আসেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। তিনিও এসে হুঙ্কার দেন, “যেখানে যেখানে ফোর্স নিয়ে ঢুকবে অর্জুন, আমিও সেখানে যাব। ” বিজেপির কর্মীদের বক্তব্য, কাউন্টিং এজেন্টদের সঙ্গে গণনাকেন্দ্রে বহিরাগত ঢোকাচ্ছে তৃণমূল কংগ্রেস। এনিয়ে বিজেপির এজেন্টদের সঙ্গে বহিরাগতদের ধস্তাধস্তি শুরু হয়। এই বিষয়ে তৃণমূল নেতৃত্বের দাবি, পায়ের তলায় মাটি নেই বুঝে মিথ্যে অভিযোগ করছে বিজেপি।

    আরও পড়ুন: গণনা চলছে ওড়িশা, অন্ধ্র বিধানসভা ভোটেরও, কোন রাজ্যের কুর্সিতে কে?

    ভাঙড়ে বোমা বিস্ফোরণ!

    মঙ্গলবার গণণা শুরুর আগেই ভাঙড়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। ভাঙড় ২ নম্বর ব্লকের উত্তর কাশীপুরের চালতাবেড়িয়ায় বিস্ফোরণে গুরুতর আহত হন ৫ জন। আহতদের মধ্যে একজন আইএসএফের পঞ্চায়েত সদস্য রয়েছেন বলে জানা গিয়েছে। বোমা তৈরির সময়ই বিস্ফোরণ হয় বলে অনুমান পুলিশের। বিস্ফোরণে আহত ৫ জনকেই এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়।

    হুগলিতে বিজেপি এজেন্টদের হেনস্থা পুলিশের

    গণনার আগেই হুগলিতে বিজেপি (BJP) এজেন্টদের ব্যাপক হেনস্থা করছে পুলিশ। এই অভিযোগ তুলে সোমবার রাতে চুঁচুড়া থানায় যান বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, পুলিশ তৃণমূলের দলদাস। পরিকল্পিতভাবে আমাদের এজেন্টদের নানাভাবে হেনস্থা করা হয়েছে। আমি বিষয়টি কমিশনে জানিয়েছি।

    ‘স্ট্রং রুমের ভিতর অস্থায়ী কর্মী!

    সোমবারই ভোটগণনায় অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা যাবে না বলে নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। সেই নির্দেশকে অমান্য করেই ঘাটালের স্ট্রংরুমে অস্থায়ী কর্মী ছিলেন। ‘স্ট্রং রুমের ভিতর অস্থায়ী কর্মী কেন?’ প্রশ্ন তোলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। রাতেই ঘাটাল লোকসভার স্ট্রং রুমের সামনে উত্তেজনা শুরু হয়। মহকুমাশাসকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান ঘাটালের বিজেপি প্রার্থী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share