Tag: Madhyom

Madhyom

  • BJP: গণনার আগে বারাকপুরে গণনাকেন্দ্রে বিজেপি-তৃণমূল ধস্তাধস্তি, ভাঙড়ে বোমা বিস্ফোরণ

    BJP: গণনার আগে বারাকপুরে গণনাকেন্দ্রে বিজেপি-তৃণমূল ধস্তাধস্তি, ভাঙড়ে বোমা বিস্ফোরণ

    মাধ্যম নিউজ ডেস্ক: গণনার ঠিক আগেই বারাকপুরে তৃণমূল কর্মীদের সঙ্গে বিজেপি (BJP) কর্মীদের ব্যাপক ধস্তাধস্তি হয়। গণনা কেন্দ্রের বাইরে এক দিক থেকে উঠছে “জয় শ্রীরাম” স্লোগান। অন্যদিকে, থেকে উঠছে “জয় বাংলা” স্লোগান। এছাড়াও সোমবার রাতে ভাঙড়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। হুগলিতে বিজেপি এজেন্টদের পুলিশ হেনস্থা করছে বলে অভিযোগ ওঠে। ঘাটালেও সোমবার রাতে স্ট্রংরুমে উত্তেজনা তৈরি হয়।

    বারাকপুরে গণনাকেন্দ্রে বিজেপি-তৃণমূল ধস্তাধস্তি (BJP)

    মঙ্গলবার বারাকপুরের সুরেন্দ্রনাথ কলেজের গণনাকেন্দ্রের সামনে বিরাট লাইন দেখা দেয়। ঘটনাস্থলে নিরাপত্তারক্ষী ও দলবল নিয়ে ঢুকে পড়েন বিজেপি (BJP) প্রার্থী অর্জুন সিং। সঙ্গে সঙ্গে চলে আসেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। তিনিও এসে হুঙ্কার দেন, “যেখানে যেখানে ফোর্স নিয়ে ঢুকবে অর্জুন, আমিও সেখানে যাব। ” বিজেপির কর্মীদের বক্তব্য, কাউন্টিং এজেন্টদের সঙ্গে গণনাকেন্দ্রে বহিরাগত ঢোকাচ্ছে তৃণমূল কংগ্রেস। এনিয়ে বিজেপির এজেন্টদের সঙ্গে বহিরাগতদের ধস্তাধস্তি শুরু হয়। এই বিষয়ে তৃণমূল নেতৃত্বের দাবি, পায়ের তলায় মাটি নেই বুঝে মিথ্যে অভিযোগ করছে বিজেপি।

    আরও পড়ুন: গণনা চলছে ওড়িশা, অন্ধ্র বিধানসভা ভোটেরও, কোন রাজ্যের কুর্সিতে কে?

    ভাঙড়ে বোমা বিস্ফোরণ!

    মঙ্গলবার গণণা শুরুর আগেই ভাঙড়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। ভাঙড় ২ নম্বর ব্লকের উত্তর কাশীপুরের চালতাবেড়িয়ায় বিস্ফোরণে গুরুতর আহত হন ৫ জন। আহতদের মধ্যে একজন আইএসএফের পঞ্চায়েত সদস্য রয়েছেন বলে জানা গিয়েছে। বোমা তৈরির সময়ই বিস্ফোরণ হয় বলে অনুমান পুলিশের। বিস্ফোরণে আহত ৫ জনকেই এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়।

    হুগলিতে বিজেপি এজেন্টদের হেনস্থা পুলিশের

    গণনার আগেই হুগলিতে বিজেপি (BJP) এজেন্টদের ব্যাপক হেনস্থা করছে পুলিশ। এই অভিযোগ তুলে সোমবার রাতে চুঁচুড়া থানায় যান বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, পুলিশ তৃণমূলের দলদাস। পরিকল্পিতভাবে আমাদের এজেন্টদের নানাভাবে হেনস্থা করা হয়েছে। আমি বিষয়টি কমিশনে জানিয়েছি।

    ‘স্ট্রং রুমের ভিতর অস্থায়ী কর্মী!

    সোমবারই ভোটগণনায় অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা যাবে না বলে নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। সেই নির্দেশকে অমান্য করেই ঘাটালের স্ট্রংরুমে অস্থায়ী কর্মী ছিলেন। ‘স্ট্রং রুমের ভিতর অস্থায়ী কর্মী কেন?’ প্রশ্ন তোলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। রাতেই ঘাটাল লোকসভার স্ট্রং রুমের সামনে উত্তেজনা শুরু হয়। মহকুমাশাসকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান ঘাটালের বিজেপি প্রার্থী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Election Results 2024: গণনা চলছে ওড়িশা, অন্ধ্র বিধানসভা ভোটেরও, কোন রাজ্যের কুর্সিতে কে?

    Election Results 2024: গণনা চলছে ওড়িশা, অন্ধ্র বিধানসভা ভোটেরও, কোন রাজ্যের কুর্সিতে কে?

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচনের ফল গণনা। আজ, ৪ জুন ফল গণনা হচ্ছে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনেরও (Election Results 2024)। ওড়িশা বিধানসভার আসন সংখ্যা ১৪৭। অষ্টাদশ লোকসভা নির্বাচন হয়েছে সাত দফায়। ওড়িশাবাসী লোকসভার পাশাপাশি ভোট দিয়েছেন বিধানসভায়ও। এ রাজ্যে নির্বাচন হয়েছে চার দফায়। প্রথম দফার ভোট হয়েছে ১৩ মে। শেষ দফার নির্বাচন হয়েছে পয়লা জুন, সপ্তম দফার লোকসভা নির্বাচনের সঙ্গে।

     এগিয়ে বিজেপি! (Election Results 2024)

    ওড়িশার কুর্সিতে রয়েছেন বিজু জনতা দলের নবীন পট্টনায়েক। গত চব্বিশ বছর ধরে তিনি রয়েছেন মুখ্যমন্ত্রী পদে। রাজ্যের সবক’টি আসনেই প্রার্থী দিয়েছে তারা। বিজেপিও প্রার্থী দিয়েছে সব আসনে। আর এক জাতীয় দল কংগ্রেস প্রার্থী দিতে পেরেছে মাত্র ১৪৫টি আসনে। সিপিআইয়ের প্রার্থীর (Election Results 2024) সংখ্যা ৭। বিভিন্ন এক্সিট পোলের ফল বলছে, এ রাজ্যে ভোট শেয়ার বাড়বে বিজেপির। তৃতীয় স্থান দখল করবে গ্র্যান্ড ওল্ড পার্টি কংগ্রেস। তারা ভোট পেতে পারে ৪ শতাংশের মতো। 

    আর পড়ুন: নিরাপত্তা দিতে হবে কাউন্টিং এজেন্টদের পরিবারকেও, ফরমান নির্বাচন কমিশনের

    ‘অ্যাক্সিস মাই ইন্ডিয়া’র বুথ ফেরত সমীক্ষা বলছে, ওড়িশায় বিজেডি এবং বিজেপি জয়ী হতে পারে ৬২-৮০টি আসনে। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে পাঁচ থেকে আটটি আসন। এক্সিট পোলে এ-ও বলা হয়েছে, বিজেপি পেতে পারে ৪৮ শতাংশ ভোট, শাসক দল বিজেডি-র দখলে যেতে পারে ৪২ শতাংশ ভোট। উনিশের বিধানসভা নির্বাচনে এ রাজ্যে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের দল বিজেডি পেয়েছিল ১১২টি আসন। পঞ্চমবারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন তিনি। বিজেপি এ রাজ্যে পেয়েছিল ২৩টি আসন। কংগ্রেসকে সন্তুষ্ট থাকতে হয়েছিল মাত্র ৯টি আসন নিয়েই।

    গণনা চলছে অন্ধ্রপ্রদেশেও

    অন্ধ্রপ্রদেশে লোকসভা নির্বাচন হয়েছে ১৩ মে, এক দফায়। এদিনই নির্বাচন হয়েছে এ রাজ্যের বিধানসভারও। রাজ্যে বিধানসভার আসন রয়েছে ১৭৫টি। শাসক দল ওয়াইএসআরসিপি। টিডিপি প্রার্থী দিতে পেরেছে ১৪৪টি আসনে। পবন কল্যাণের নেতৃত্বাধীন জন সেনা পার্টি লড়াই করছে মাত্র ২১টি আসনে। বিজেপি প্রার্থী দিয়েছে ১০টি আসনে। এ রাজ্যে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন শাসক দলের ওয়াইএস জগমোহন রেড্ডি, টিডিপির এন চন্দ্রবাবু নাইডু এবং জেপিএসের পবন কল্যাণ (Election Results 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Lok Sabha Election 2024: ম্যাজিক ফিগার পার, এনডিএ জোট এগিয়ে ২৯৫ আসনে, দিল্লির মসনদে ফের মোদি-ই

    Lok Sabha Election 2024: ম্যাজিক ফিগার পার, এনডিএ জোট এগিয়ে ২৯৫ আসনে, দিল্লির মসনদে ফের মোদি-ই

    মাধ্যম নিউজ ডেস্ক: ঠিক সকাল ৮টায় শুরু হল ভোট গণনা। বিকেল সাড়ে পাঁচটার খবর অনুযায়ী, দেশে এনডিএ জোট ২৯৭ আসনে (জয়ী/এগিয়ে)। ইন্ডি জোট (জয়ী/এগিয়ে) ২২৯ আসনে। অন্যান্যেরা ১৭ আসনে। রাজ্যে দেখা যাচ্ছে, তৃণমূল (জয়ী/এগিয়ে) ২৯ আসনে। বিজেপি ১২ আসনে (জয়ী/এগিয়ে) এবং কংগ্রেস ১টি আসনে (জয়ী/এগিয়ে)।

    জয়পুর আসন জিতে নিয়েছেন পদ্ম-প্রার্থী মঞ্জু শর্মা। কর্নাটকের মধ্যা আসনে জয়ী এনডিএ জোটসঙ্গী জেডিএস প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। অন্যদিকে, ওই রাজ্যের চিত্রদুর্গ আসনে জয়ী বিজেপি প্রার্থী গোবিন্দ কারজোল।

    বারাণসী কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অজয় রাইয়ের থেকে যোজনখানেক এগিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ অমিত শাহ এগিয়ে রয়েছেন গান্ধিনগর থেকে৷ নাগপুরে এগিয়ে নিতিন গড়করিও৷ দিল্লিতে মনোজ তিওয়ারি এগিয়ে, পুরীতে এগিয়ে বিজেপির সম্বিত পাত্র৷ মুম্বইয়ে এগিয়ে পীযূষ গোয়েল৷ হিমাচলে এগিয়ে কঙ্গনা রানাওয়াত৷ গুনাতে এগিয়ে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, বিদিশাতে এগিয়ে শিবরাজ সিং চৌহান। 

    ছয় সপ্তাহব্যাপী, সাত দফার ম্যারাথন ভোটগ্রহণ-পর্বের পর ২০২৪ লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) শেষ লগ্ন এসে উপস্থিত। আজ ফল ঘোষণা। কড়া নিরাপত্তায় সকাল ৮টা থেকেই শুরু হয়েছে ভোট গণনা। রাজ্যের ৪২ সহ দেশের ৫৪২ আসনের ভোট গণনা (Election Result) হচ্ছে। কারণ, একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে বিজেপি। সেটি গুজরাটের সুরাট আসন। ৫৪৩ আসনের মধ্যে সরকার গড়ার জন্য যে কোনও দল বা জোটের সামনে জাদু-সংখ্যা বা ম্যাজিক ফিগার হল ২৭২।

    দুপুরের মধ্যেই ফল স্পষ্ট

    ভোট (Lok Sabha Election 2024) শুরু ইস্তক, ৩৭০ আসনের লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়েছে বিজেপি। উপর্যুপরি, এনডিএ জোটের জন্য লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৪০০। প্রায় সবকটি বুথফেরত সমীক্ষার পূর্বাভাসে কেন্দ্রে তৃতীয় বার মোদি সরকারেরই ক্ষমতায় ফেরার ইঙ্গিত মিলেছে। সেই পূর্বাভাস মিলেছে কি না, আর কিছুক্ষণের মধ্যেই অনেকটা স্পষ্ট হয়ে যাবে। জানা যাবে, কারা সরকার গঠন করতে চলেছে। 

    বাংলায় গণনা

    দেশের সঙ্গে বাংলার ৪২ কেন্দ্রেরও ফল প্রকাশ। এদিন মোট ৫৫ গণনা কেন্দ্রে করা হয়েছে কাউন্টিংয়ের আয়োজন। কাউন্টিং হলের সংখ্যা ৪১৮। রাজ্যের মোট ভোটার ৭ কোটি ৬০ লাখ ১০ হাজার ৬ জন। ৫০৭ জন প্রার্থীর রেজাল্ট জানতে গড়ে গণনা হবে রাউন্ড ১৭। এর মধ্যে সবচেয়ে বেশি গণনা হওয়ার কথা ২৩ রাউন্ড। আর সবচেয়ে কম ভোট গণনার হওয়ার কথা ৯ রাউন্ড। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের জন্য সবথেকে বেশি ৭টি গণনা কেন্দ্র রয়েছে। ডায়মন্ড হারবারে ৪টি, দার্জিলিঙে ৩টি, রায়গঞ্জে ২টি এবং অন্যান্য জায়গায় একটি করে গণনা কেন্দ্র তৈরি করা হয়েছে।

    আরও পড়ুন: গরমে ভোট দানের হার কম! আগামী নির্বাচন এপ্রিলে শেষের ইঙ্গিত

    কড়া নিরাপত্তা

    প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে। ৩ লক্ষেরও বেশি পোস্টাল ব্যালট জমা পড়েছে। তারপর খোলা হবে ইভিএম। ভোট (Lok Sabha Election 2024) গণনায় মাইক্রো অবজার্ভার-সহ ২৫ হাজার গণনা কর্মী থাকছেন। কমিশন সূত্রে খবর, প্রত্যেক গণনা কেন্দ্রের বাইরে ২০০ মিটার পর্যন্ত লাগু থাকছে ১৪৪ ধারা। গণনা (Election Result) কেন্দ্রে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। প্রথম পর্যায়ে থাকছে লাঠিধারী ও এএসআই পদমর্যাদার পুলিশ কর্মীরা। দ্বিতীয় পর্যায়ে থাকছে সশস্ত্র রাজ্য পুলিশ। আর তৃতীয় পর্যায়ে থাকছে কেন্দ্রীয় বাহিনী। ৫৫ টি গণনা কেন্দ্রে নিরাপত্তায় থাকছে ৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও থাকছেন ২৫২৫ জন রাজ্য পুলিশের কর্মী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope 04 June 2024: গুরুজনদের সদুপদেশে কর্মক্ষেত্রে উন্নতি

    Daily Horoscope 04 June 2024: গুরুজনদের সদুপদেশে কর্মক্ষেত্রে উন্নতি

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) বন্ধুদের কাছ থেকে ঋণ নিতে পারেন।

    ২) গর্ভবতী মহিলাদের আজ অত্যন্ত সতর্ক থাকতে হবে।

    ৩) প্রিয়জনদের কাছ থেকে আজ আপনি উপহার পেতে পারেন।

    বৃষ

    ১) সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন আজ।

    ২) প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে।

    ৩) প্রিয়জনদের সঙ্গে আজ অবশ্যই কিছুটা সময় কাটান।

    মিথুন

    ১) অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে।

    ২) গুরুজনদের সদুপদেশে কর্মক্ষেত্রে উন্নতি। 

    ৩) সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ।

    কর্কট

    ১) দূরে ভ্রমণ না করাই ভাল।

    ২) সমাজে মর্যাদা লাভ হতে পারে।

    ৩) কারও চিকিৎসার কাজে সারা দিন ব্যস্ত থাকতে হবে।

    সিংহ

    ১) পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার যোগ।

    ২) মামলা-মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন।

    ৩) পিতার সঙ্গে অর্থ নিয়ে তর্ক।

    কন্যা

    ১) দাম্পত্য জীবনে অশান্তির যোগ।

    ২) সন্তানদের কাজে সাহায্য করতে হতে পারে।

    ৩) ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করার আগে ভাল করে নজর দিন।

    তুলা

    ১) বাসস্থান কেনাবেচার পরিকল্পনা এখন বন্ধ রাখুন।

    ২) স্বামী-স্ত্রীর মধ্যে কলহ বাধতে পারে।

    ৩) ছোটখাটো আঘাত লাগতে পারে।

    বৃশ্চিক

    ১) নিজের বুদ্ধির বলে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন।

    ২) বাড়িতে অতিথি সমাগম হতে পারে।

    ৩) দিনের শেষভাগে সম্মানপ্রাপ্তির যোগ রয়েছে।

    ধনু

    ১) দাম্পত্য জীবনে অশান্তি বাড়বে।

    ২) কেনাবেচা করার জন্য দিনটি শুভ।

    ৩) খুব দরকারি কাজ থাকলে দুপুরের পরে করুন।

    মকর

    ১) অতিরিক্ত পরিশ্রমের ফলে মানসিক চাপ বৃদ্ধি পাবে।

    ২) সন্তানদের চাকরির খবরে আনন্দ লাভ।

    ৩) আইনজীবীদের সামনে শুভ সময়। 

    কুম্ভ

    ১) বন্ধুর সঙ্গে বিবাদ।

    ২) ধর্মালোচনায় সুনাম অর্জন করবেন।

    ৩) বাড়তি উপার্জন হতে পারে।

    মীন

    ১) সঙ্গীতশিল্পীদের শুভ সময়।

    ২) চাকরিতে বদলির সম্ভাবনা।

    ৩) ব্যবসায় জট ছেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।

     DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।
  • Lok Sabha Polls 2024: দেশজুড়ে শুরু হতে চলেছে ভোট গণনা, কেমন হয় পুরো প্রক্রিয়া?

    Lok Sabha Polls 2024: দেশজুড়ে শুরু হতে চলেছে ভোট গণনা, কেমন হয় পুরো প্রক্রিয়া?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ ৪ জুন। দেশজুড়ে শুরু হতে চলেছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের (Lok Sabha Polls 2024) ফল গণনা। গণনা শুরু সকাল ৮টায়। গণনা হবে রাজ্যের ৪২টি লোকসভা আসনের ফলও। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই স্পষ্ট হতে শুরু করবে, কেন্দ্রের রাশ কার হাতে যাবে। বিভিন্ন সংস্থার করা বুথ ফেরত সমীক্ষায় দাবি, তৃতীয়বারের জন্য দিল্লির তখতে বসতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার। মুম্বইয়ের সাট্টা বাজারের বুকিদের দাবিও তাই। কয়েকটি সংস্থার এক্সিট পোলের দাবি, দিল্লির রাশ থাকবে বিজেপি বিরোধী ২৬টি রাজনৈতিক দলের জোট ‘ইন্ডি’র হাতে। তবে গণনার ফলই বলে দেবে শেষতক দিল্লি যাবে কার দখলে।

    কড়া নিরাপত্তায় স্ট্রংরুম (Lok Sabha Polls 2024)

    অষ্টাদশ লোকসভা নির্বাচন (Lok Sabha Polls 2024) হয়েছে সাত দফায়। ভোট শুরু হয়েছিল ১৯ এপ্রিল। শেষ দফার নির্বাচন হয়েছে পয়লা জুন। ভোটগ্রহণ-পর্ব শেষে স্টোররুমে রাখা হয়েছে ইভিএম এবং ভিভিপ্যাট। এই স্টোররুমকে বলা হয় স্ট্রংরুম। জোড়া তালার পাশাপাশি এই স্ট্রংরুমজুড়ে করা হয়েছে কঠোর নিরাপত্তার। এবার নির্বাচন হয়েছে দেশের ৫৪৩টি আসনে। সকাল আটটায় শুরু হবে গণনা। প্রার্থী কিংবা তাঁদের প্রতিনিধিদের উপস্থিতিতে খোলা হয় স্ট্রংরুমের সিলড তালা। তালা খোলার সময় উপস্থিত থাকেন রিটার্নিং অফিসাররা এবং নির্বাচন কমিশনের তরফে নিযুক্ত স্পেশাল পর্যবেক্ষক। পুরো প্রক্রিয়াটির ভিডিও করা হয়।

    কাউন্টিং টেবিলে ইভিএম

    সিসিটিভির নজরদারিতে কাউন্টিং টেবিলে নিয়ে যাওয়া হয় ইভিএম। প্রতিটি কন্ট্রোল ইউনিটের একটি মৌলিক আইডি নম্বর থাকে। সিলের সঙ্গে মিলিয়ে দেখা হয় সেই নম্বর। কন্ট্রোল ইউনিটে চাপ দিলেই ইভিএমে দেখা যাবে কোন প্রার্থীর পাশে কতগুলি ভোট পড়েছে। গণনার শুরুতেই হয় পোস্টাল ব্যালট কাউন্টিং। পোস্টাল ব্যালট গণনার পর শুরু হয় ইভিএমের ভোট গণনা। কোন আসনে কে এগিয়ে, পিছিয়েই বা কে তা বোঝা যেতে পারে সকাল ন’টা থেকেই।

    আর পড়ুন: নিরাপত্তা দিতে হবে কাউন্টিং এজেন্টদের পরিবারকেও, ফরমান নির্বাচন কমিশনের

    প্রশ্ন হল, গণনাকেন্দ্রে কারা ঢুকতে পারেন? জানা গিয়েছে, প্রার্থী, তাঁদের ইলেকশন বা কাউন্টিং এজেন্ট, ভোটের ডিউটিতে থাকা পাবলিক সার্ভেন্ট অথবা নির্বাচন কমিশনের অথোরাইজড কোনও ব্যক্তি ঢুকতে পারবেন গণনা কেন্দ্রে। গণনাকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে ঢোকা যায় না। ভোটের ফল নিয়ে কোনও প্রার্থী কিংবা তাঁর এজেন্ট সন্তুষ্ট না হলে পুনর্গণনার দাবি জানাতে পারেন। গণনা শেষে প্রত্যেক প্রার্থীর প্রাপ্ত ভোটের ডেটায় চোখ বোলান রিটার্নিং অফিসার। তার পরেই ঘোষণা করেন বিজয়ী প্রার্থীর নাম (Lok Sabha Polls 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: গরমে ভোট দানের হার কম! আগামী নির্বাচন এপ্রিলে শেষের ইঙ্গিত 

    Lok Sabha Election 2024: গরমে ভোট দানের হার কম! আগামী নির্বাচন এপ্রিলে শেষের ইঙ্গিত 

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই ১৮তম লোকসভা নির্বাচনের ভোট গণনা (Lok Sabha Election 2024)। ভোটগ্রহণ চলেছে প্রায় দেড়মাস ধরে। গত ১৬ মার্চ ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন। এরপর ১৯ এপ্রিল প্রথম দফা ভোটপর্ব শুরু হয়। একে একে ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে এবং ১ জুন সাত দফা ভোট সম্পন্ন হয়। প্রবল গরম এবং ভয়ংকর তাপপ্রবাহের মধ্যে রাজ্যের মানুষকে ভোটের লাইনে দাঁড়াতে হয়েছে। ভোটের হারও কম হয়েছে। তাই আাগমী লোকসভা নির্বাচন এপ্রিলের মধ্যেই শেষ করার ইঙ্গিত দিল জাতীয় নির্বাচন কমিশন।

    কী বললেন রাজীব কুমার

    সোমবার, মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, ‘হিটওয়েভের কারণে একাধিক রাজ্যে কম ভোটের (Lok Sabha Election 2024) হার দেখা গিয়েছে। সে কারণে পরবর্তী লোকসভা ভোট অর্থাৎ ২০২৯ সালের সাধারণ নির্বাচন এপ্রিল মাসের মধ্যেই শেষ হয়ে যাবে।’ তবে এর ফলে ভোটের দফা কমবে কি না, তা নিয়ে কোনও স্পষ্ট ধারণা  দেননি রাজীব কুমার।

    কেন ভোটের হার কম

    উল্লেখ্য, ২০০৪ সালের লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) ভোট হয়েছিল শীতকালে। ডিসেম্বর থেকে শুরু হয়েছিল ভোট, প্রক্রিয়া শেষ হয় মার্চ মাসে। ২০১৯ সালের থেকে চলতি নির্বাচনে অধিকাংশ দফাতেই ভোটের হার অত্যন্ত কম। প্রায় প্রতিটি দফাতেই দেখা গিয়েছে ভোটারদের উপস্থিতি কম। উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, বিহার, দিল্লির মত রাজ্যে কম ভোটের হার রীতিমতো চোখে পড়েছে। আসলে তাপপ্রবাহ ও অতিরিক্ত গরমের কারণে নাজেহাল মানুষ ভোট দিতে আর ঘরের বাইরে যাননি। বরং ঘরের ভিতরেই ছুটি কাটিয়েছেন। 

    আরও খবর: ‘‘কোর্ট, এক্সিট পোল মানেন না, ৪ তারিখ তো মানতেই হবে’’, মমতাকে তোপ দিলীপের

    রাজীব কুমার বলেন, ‘চলতি ভোটের মরশুমে ভারত এবার ৬৪২ মিলিয়ন নিবন্ধিত ভোটার নিয়ে বিশ্বরেকর্ড করেছে। ২০২৪ সালের সাত পর্বের লোকসভা নির্বাচনে সমস্ক রেকর্ড ছাপিয়ে গিয়েছে। ৩১২ মিলিয়ন মহিলাও ভোটদান প্রক্রিয়ায় অংশ নিয়েছেন।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Post Poll Violence: ভোট পরবর্তী হিংসা! জেলায় জেলায় বিজেপি কর্মীদের ওপর হামলা, কাঠগড়ায় তৃণমূল

    Post Poll Violence: ভোট পরবর্তী হিংসা! জেলায় জেলায় বিজেপি কর্মীদের ওপর হামলা, কাঠগড়ায় তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: গণনার ঠিক আগে বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার ভোট পরিবর্তী এই হিংসার  (Post Poll Violence) ঘটনাটি ঘটেছে হুগলির চুঁচুড়ার বিধানপল্লি এলাকায়। বিজেপি নেতাদের বক্তব্য, গণনার আগে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে তৃণমূল  এই  হামলা  চালিয়েছে।  থানায়  অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপির অভিযোগের ভিত্তিতে তৃণমূল কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। শুধু হুগলি জেলা নয় রাজ্যের  একাধিক জেলায় বিজেপি কর্মীর ওপর হামলায় অভিযুক্ত তৃণমূল। গণনার আগে ভোট পরবর্তী হিংসার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    বিজেপি কর্মীদের বাড়ির জলের পাইপলাইন কেটে দেওয়ার অভিযোগ (Post Poll Violence)

    ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর লোকসভার গোসাবায়। জানা গিয়েছে, বিজেপি কর্মীদের বাড়ির জলের পাইপলাইন কেটে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ভোট মিটতেই গোসাবার আমতলি গ্রাম পঞ্চায়েতের হাজারিপাড়ায় বিজেপি কর্মীদের বাড়ির জলের পাইপলাইন কেটে দেওয়া হয় বলে খবর। জলের পাইপলাইন কেটে দেওয়ার দায় অস্বীকার করেছে তৃণমূল। উত্তর ২৪ পরগনায় হিঙ্গলগঞ্জ বিজেপি কর্মীদের ওপর হামলা চালানোর ঘটনা ঘটে। পাশাপাশি  নতুন করে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে আইএসআই এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ ঘটে।  দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ করেছে। উত্তর কাশীপুর থানার মাঝেরআইট এলাকার ঘটনা। এরই মধ্যে নদিয়ার কালীগঞ্জে এক বিজেপি কর্মীকে খুনের ঘটনায় তুমুল হইচই বাধে। ভোট পরবর্তী হিংসার জেরে খুন বলে অভিযোগ। পরিবারের দাবি, বিজেপি কর্মীকে কুপিয়ে খুন করা হয়েছে। নিহতের নাম হাফিজুর শেখ। অভিযোগ, বিজেপি কর্মীর মৃত্যু নিশ্চিত করতে গুলি করে ও কুপিয়ে খুন করা হয়েছে। কালীগঞ্জের পঁচা চাঁদপুরের রেললাইন পাড়ার বাসিন্দা ছিলেন হাফিজুর। তাঁর বাড়ির অদূরে ঘটনাটি ঘটে। শনিবার সন্ধ্যায় ৩৪ নম্বর জাতীয় সড়কের কাছে খুন করা হয় বলে দাবি। ঘটনার পর কালীগঞ্জ থানা ও নাকাশিপাড়া থানার পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে দেহ আটকে রাখে আত্মীয় ও স্থানীয় বাসিন্দারা। রবিবার কৃষ্ণনগরে বিজেপি কর্মীর ওপর হামলার ঘটনা ঘটে।

    আরও পড়ুন: “স্বামীকে বেধড়ক মারল তৃণমূল, মাথা ফাটিয়ে দিল আমার,” মুখ খুললেন বিজেপি কর্মীর স্ত্রী

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Elections 2024: নিরাপত্তা দিতে হবে কাউন্টিং এজেন্টদের পরিবারকেও, ফরমান নির্বাচন কমিশনের

    Lok Sabha Elections 2024: নিরাপত্তা দিতে হবে কাউন্টিং এজেন্টদের পরিবারকেও, ফরমান নির্বাচন কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই বের হবে অষ্টাদশ লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) ফল। ভোট গণনাকেন্দ্রে হিংসা রুখতে বেনজির নির্দেশ নির্বাচন কমিশনের। কমিশনের তরফে নির্দেশ, কাউন্টিং এজেন্টদের পরিবারকেও নিরাপত্তা দিতে হবে। কাউন্টিং এজেন্টকে হুমকি দেওয়া হলে ব্যবস্থা নেবে স্থানীয় পুলিশ। তাঁদের নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা করতে হবে পুলিশকেই।

    নিরাপত্তার ব্যবস্থা (Lok Sabha Elections 2024)

    সব দলের কাউন্টিং এজেন্টই যাতে প্রয়োজনীয় নিরাপত্তা পান, তার ব্যবস্থাও করতে হবে। সোমবার বৈঠক ডেকেছিল নির্বাচন কমিশন। সেখানেই পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনের ভোটগণনা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, তা নিয়েই বসেছিল বৈঠক। কমিশনের ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সব লোকসভা কেন্দ্রের ডিইও, সিপি কিংবা এসপিরা (Lok Sabha Elections 2024)। সেই বৈঠকেই জানিয়ে দেওয়া হয়েছে গুচ্ছ নির্দেশিকার কথা।

    আইন-শৃঙ্খলা রক্ষায় নজর

    জাতীয় নির্বাচন কমিশনের তরফে আগেই জানানো হয়েছিল, ৪ জুন ভোটগণনা মিটে গেলেও, রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকবে তার পরেও আরও দু’দিন। এদিন কমিশনের নির্দেশ, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে আইন-শৃঙ্খলা বজায় রাখতে হবে স্থানীয় প্রশাসনকে। গণনাকেন্দ্রের নিরাপত্তা বজায় রাখতে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। ব্যবস্থা করা হয়েছে কড়া নিরাপত্তার। সূত্রের খবর, বৈঠকে বলা হয়েছে, নন্দীগ্রামের পুনরাবৃত্তি চায় না নির্বাচন কমিশন। গণনা চলাকালীন বিদ্যুৎ সরবরাহ যেন নিরবচ্ছিন্ন থাকে। বিদ্যুৎ সরবরাহে যাতে বিঘ্ন না ঘটে, তাই গণনাকেন্দ্রে বাড়তি জেনারেটরের ব্যবস্থা করার নির্দেশও দিয়েছে কমিশন।

    আর পড়ুন: জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন কবে, জানিয়ে দিলেন রাজীব কুমার

    একুশের বিধানসভা নির্বাচনে গণনা চলাকালীন নন্দীগ্রামে আচমকাই লোডশেডিং হয়ে যায়। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। শুভেন্দুর কাছে গোহারা হারেন খোদ তৃণমূল নেত্রী। যদিও প্রথমে তাঁকেই জয়ী বলে ঘোষণা করা হয়েছিল। পরে অবশ্য শুভেন্দুকেই জয়ী ঘোষণা করা হয়। এনিয়ে মীমাংসা এখনও হয়নি। তবে পরে কলকাতার একটি কেন্দ্রে জিতে ফের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন মমতা। এদিন ঘণ্টাখানেকের এই বৈঠকে উঠে আসে নন্দীগ্রামের গণনাকেন্দ্রে লোডশেডিংয়ের প্রসঙ্গও। জাতীয় নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনারের মুখেই উঠে আসে ওই প্রসঙ্গ। তার পরেই দেওয়া হয় গণনাকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ (Lok Sabha Elections 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Bomb Recover: গণনার আগেই মুর্শিদাবাদ থেকে উদ্ধার সকেট বোমা, হুগলিতে ৬৭০টি নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত

    Bomb Recover: গণনার আগেই মুর্শিদাবাদ থেকে উদ্ধার সকেট বোমা, হুগলিতে ৬৭০টি নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: গণনার ঠিক আগে বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধার হল মুর্শিদাবাদে। একইসঙ্গে হুগলি জেলায় প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করল পুলিশ। ভোটের আগে এত বাজি এবং বোমা উদ্ধার (Bomb Recover) হওয়ার ঘটনায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। দুটি ক্ষেত্রেই পুলিশ সমস্ত কিছু খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

    মুর্শিদাবাদ থেকে উদ্ধার সকেট বোমা (Bomb Recover)

    মুর্শিদাবাদের রানিনগর এলাকায় গণনার ঠিক আগে বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধার (Bomb Recover) হল। জানা  গিয়েছে,  রানিনগর থানার চুয়াপাড়া এলাকায় রাস্তার পাশের একটি পাটের জমিতে প্লাস্টিকের জার রাখা ছিল। একই সঙ্গে পাশে রাখা ছিল একটি বস্তাও। সেই বস্তার ভিতরে প্রচুর পরিমাণে তাজা সকেট বোমা উদ্ধার হয়েছে। যার জেরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। এরপর খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে বোমার জায়গাটি ঘিরে রাখে। স্থানীয় এক বাসিন্দা বলেন, জঙ্গলের মধ্যে পড়ে ছিল বোমাগুলি। আমরা ওই রাস্তা দিয়েই যাতায়াত করি। সেই সময়ই দেখতে পাই। যদি ফেটে যেত তাহলে অনেক কিছু হয়ে যেতে পারত। এই ঘটনায় আমরা চরম আতঙ্কিত।

    আরও পড়ুন: “স্বামীকে বেধড়ক মারল তৃণমূল, মাথা ফাটিয়ে দিল আমার,” মুখ খুললেন বিজেপি কর্মীর স্ত্রী

    হুগলিতে ৬৭০টি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার

    নির্বাচনের ফলাফলের আগের দিন হুগলির ধনেখালি থেকে প্রায় ৬৭০টি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার (Bomb Recover) করা হয়েছে। চলতি কথায় গাছ বোমা হিসেবে পরিচিত। ধনেখালি থানার মির্জানগর গ্রামে বাঁশ ঝাড় থেকে এই বাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধনেখালি থানার মির্জানগর গ্রামে অবৈধ আতশবাজি মজুত করা হয়েছে বলে পুলিশের কাছে খবর আসে। সেই মতো গ্রামে তল্লাশি চালিয়ে একটি বাঁশের ঝোঁপ থেকে ৬৭০ টি গাছ বোমা পুলিশ বাজেয়াপ্ত করে। কে বা কারা বোমগুলি মজুত করল, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। গণনার আগেই  এত পরিমাণ শব্দবাজি উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Rekha Patra: পুলিশের অতিসক্রিয়তায় লাগাম হাইকোর্টের, রক্ষা কবচ বাড়ল রেখার

    Rekha Patra: পুলিশের অতিসক্রিয়তায় লাগাম হাইকোর্টের, রক্ষা কবচ বাড়ল রেখার

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রার্থী হওয়ার পর থেকেই রেখা পাত্রকে (Rekha Patra) টার্গেট করেছে রাজ্যে শাসক দল। এবার কলকাতা হাইকোর্টে ফের স্বস্তি পেলেন তিনি। ১৪ জুন পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ এই নির্দেশ আগেই দেওয়া হয়েছিল। ৫ জুলাই পর্যন্ত রেখা পাত্রের বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।

    রেখা পাত্রকে জব্দ করতে ব্যর্থ পুলিশ (Rekha Patra)

    সন্দেশখালি থানার সাব ইন্সপেক্টর সাগির গাজীর উপর হামলার অভিযোগে বেড়মজুর থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এমনকি রেখা পাত্রের বিরুদ্ধেও তিনটি এফআইআর করা হয়েছে। এর আগে সন্দেশখালির স্টিং অপারেশনের ভিডিও প্রকাশ্যে আসার পর স্থানীয় মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের সঙ্গে রেখা পাত্রের (Rekha Patra) বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছিল। প্রসঙ্গত ভারতবর্ষে স্টিং অপারেশনের কোন মান্যতা নেই। কাউকে না জানিয়ে ছবি তোলা বেআইনি। কিন্তু এহেন বেআইনি কাজের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন। উল্টে বেআইনিভাবে তোলা ভিডিওকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করে বিজেপি নেতাদের বিরুদ্ধেই পুলিশ ললিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। রাত পোহালেই হবে লোকসভা নির্বাচনের গণনা এবং তার আগে রেখা পাত্রকে জব্দ করতে তৎপর হয়েছে প্রশাসন এমনই অভিযোগ বিজেপির।

    পুলিশের অতিসক্রিয়তায় ঝামা ঘষে দিল হাইকোর্ট

    বসিরহাট নির্বাচনের দিন হিংসার ঘটনায় রবিবার সন্দেশখালি (Sandeshkhali) থেকে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হলেন দিনেশ বারিক, পরিতোষ সর্দার, চিরঞ্জিত সর্দার, কৃষ্ণ সর্দার, দিলীপ সর্দার, মিহির হালদার এবং সায়ন বন্দ্যোপাধ্যায়। সোমবার ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।

    আরও পড়ুন: “ফল প্রকাশের পর তৃণমূল তাসের ঘরের মতো ভেঙে পড়বে”, গণনার আগে তোপ নিশীথের

    পুলিশ সূত্রে খবর, ধৃতরা সকলেই বিজেপির কর্মী। পুলিশকে আক্রমণ করার অভিযোগে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২। ঘটনায় আগেই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছিল। প্রসঙ্গত ভোটের পরেও রেখা পাত্রের (Rekha Patra) বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেই চলেছে পুলিশ। সেই সমস্ত মামলাতেও বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কোন কড়া পদক্ষেপ করা যাবে না বলে হাইকোর্ট হাইকোর্টের তরফে পরিষ্কার করে দেওয়া হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share