Tag: Maoist insurgency

  • PM Modi: “গত এক বছরে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারাননি কোনও সিআরপিএফ জওয়ান”, বললেন প্রধানমন্ত্রী

    PM Modi: “গত এক বছরে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারাননি কোনও সিআরপিএফ জওয়ান”, বললেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: নকশালবাদ দমনে কেন্দ্রীয় সরকারের নীতি এবং নিরাপত্তা বাহিনীর সাহস, সংযম ও দৃঢ় সংকল্পের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তাঁর দাবি, গত এক বছরে কর্তব্যরত অবস্থায় কোনও সিআরপিএফ জওয়ান প্রাণ হারাননি। রবিবার ছত্তিশগড়ের বস্তারে দীপাবলি উদ্‌যাপনের অনুষ্ঠানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ২০১৪ সালের পর থেকে মাওবাদী বিদ্রোহের বিরুদ্ধে দেশের লড়াইয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। ওই বছর বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর অভ্যন্তরীণ নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় রাজনৈতিক সদিচ্ছা আরও (Naxal Free Bastar) শক্তিশালী হয়েছে।

    প্রধানমন্ত্রীর বক্তব্য (PM Modi)

    মোদি বলেন, “দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে দৃঢ় সংকল্প এবং সুপরিকল্পিত কৌশলের মাধ্যমে দেশের শত্রুদের মোকাবিলা করে পরাস্ত করতে হবে। একসময় এই কাজ করার মতো রাজনৈতিক সদিচ্ছার অভাব ছিল। ২০১৪ সালে সেই সদিচ্ছা আরও শক্তিশালী হয়েছে।” তিনি আরও জানান, দেশের সেবা করার সুযোগ মানুষ তাঁকে দিয়েছেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর থেকেই পরিস্থিতির পরিবর্তন শুরু হয়েছে।

    নিরাপত্তা বাহিনীর সাফল্যের প্রসঙ্গ তুলে মোদি বলেন, “দীর্ঘদিন ধরে আমরা দেখেছি, নকশালদের তুলনায় আমাদের বেশি সংখ্যক জওয়ান প্রাণ হারাচ্ছেন। কিন্তু ৪৭ বছরের ইতিহাসে প্রথমবার একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। গত এক বছরে কর্তব্যরত অবস্থায় কোনও সিআরপিএফ জওয়ান প্রাণ হারাননি।”

    প্রধানমন্ত্রী এই সাফল্যের কৃতিত্ব সরকারের নীতি এবং নিরাপত্তা বাহিনীর সাহস, সংযম ও দৃঢ় সংকল্পকে দিয়েছেন। একই সঙ্গে ২০০৪ থেকে ২০১৩ সালের পরিসংখ্যান তুলে ধরে নকশাল সমস্যা মোকাবিলায় পূর্ববর্তী সরকারগুলির ভূমিকার সমালোচনা করেন তিনি। মোদির দাবি, ওই সময়ে প্রতি বছর নকশালদের তুলনায় নিরাপত্তা বাহিনীর বেশি সংখ্যক সদস্য নিহত হতেন।

    নকশাল-সমস্যাকে উপেক্ষা করা হয়েছিল!

    তিনি বলেন, “দুর্ভাগ্যজনকভাবে, সেই সময়ের সরকারগুলি নকশালবাদকে এমন একটি দুরারোগ্য ব্যাধি বলে মনে করেছিল, যার কোনও সমাধান নেই। ফলে সমস্যাটিকে কার্যত উপেক্ষা করা হয়েছিল।”

    প্রধানমন্ত্রীর বক্তব্য, মাওবাদী বিদ্রোহের বিরুদ্ধে লড়াই মোটেই সহজ ছিল না। নকশালরা একদিকে যেমন নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর হামলা চালিয়েছে, অন্যদিকে সাধারণ নাগরিকদেরও নিশানা করেছে। পাশাপাশি, নকশাল প্রভাবিত এলাকায় গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে।

    প্রধানমন্ত্রীর অভিযোগ, নকশালরা সাধারণ মানুষের ভোটাধিকার পর্যন্ত কেড়ে নিয়েছিল। এক বছরে দেশে প্রায় ২,০০০টি নকশাল হামলার ঘটনা ঘটেছিল বলেও জানান তিনি।

    ২০১০ সালে ছত্তিশগড়ের হিংসার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী দান্তেওয়াড়ায় নকশালদের সঙ্গে সংঘর্ষে ৭৬ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যুর ঘটনা স্মরণ করেন। ওই বছরই একই জেলায় অন্য একটি ঘটনায় ৪৪ জন সাধারণ নাগরিক নিহত হয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

    মোদি বলেন, “এই মাটি আমাদের বীর জওয়ানদের রক্তে ভিজে গিয়েছিল। অথচ প্রাসাদে বসবাসকারী প্রভাবশালী নেতাদের কাছ থেকে প্রতিবাদের একটি আওয়াজও শোনা যায়নি। তাঁদের চোখে এক ফোঁটা জলও দেখা যায়নি।”

    প্রধানমন্ত্রীর দাবি, কয়েক দশক ধরে এই ধরনের হামলা চলেছে। শুধু ছত্তিশগড়েই ওই সময়ে এক হাজারেরও বেশি নিরাপত্তা বাহিনীর সদস্য প্রাণ হারিয়েছিলেন। ২০০৪ থেকে ২০১৩ সালের পরিসংখ্যানের উল্লেখ করে তিনি ফের দাবি করেন, সেই সময়ে নকশালদের তুলনায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের মৃত্যুর সংখ্যা ছিল বেশি। তাঁর অভিযোগ, তৎকালীন সরকারগুলি বিদ্রোহের মোকাবিলায় কার্যকর পদক্ষেপ করতে ব্যর্থ (PM Modi) হয়েছিল।মোদি বলেন, “শত্রুর মুখোমুখি হয়েও কোনও দেশ এমন মনোভাব নিয়ে চলতে পারে না যে, যা চলছে তা চলতেই থাকবে।”

    নকশালমুক্ত ভারত

    এর আগে ২০২৬ সালের দীপাবলিকে বিশেষ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, কয়েক দশকের নকশালবাদ ও মাওবাদী সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে জয় পেয়েছে ভারত। দেশের প্রতিটি জেলা এখন নকশালমুক্ত। প্রধানমন্ত্রী বলেন, “এই প্রথম এমন দীপাবলি, যখন দেশ কয়েক দশকের নকশালবাদ ও মাওবাদী সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হয়েছে। এই প্রথম দেশের প্রতিটি জেলা নকশালমুক্ত।” তাঁর কথায়, নকশাল আতঙ্কের ভয় ছাড়াই এখন কোটি কোটি ভারতীয় উৎসব উদ্‌যাপন করতে পারবেন। এই সাফল্যের পিছনে নিরাপত্তা বাহিনীর অবদানও বিশেষভাবে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী জানান, ১৪০ কোটি দেশবাসীর প্রতিনিধি হিসেবে তিনি বস্তারে এসেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যদের আত্মত্যাগ, নিষ্ঠা এবং দেশের প্রতি তাঁদের সেবার জন্য কৃতজ্ঞতা জানাতে (Naxal Free Bastar)। দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনী এবং অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর ভূমিকার তুলনা করে মোদি বলেন, দেশের ঐক্য ও অখণ্ডতা রক্ষায় উভয়ের অবদানই সমান গুরুত্বপূর্ণ। দেশের বিভিন্ন প্রান্তে কর্তব্যরত নিরাপত্তা বাহিনীর সদস্যদের দীপাবলির শুভেচ্ছা জানান তিনি। তাঁদের কাজের জন্য কোটি কোটি ভারতীয় গর্বিত বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী (PM Modi)।

     

  • Naxals: ‘ডাবল ইঞ্জিন সরকারের কল্যাণেই মাওবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে সাফল্য মিলেছে’, ছত্তিশগড়ে বললেন শাহ

    Naxals: ‘ডাবল ইঞ্জিন সরকারের কল্যাণেই মাওবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে সাফল্য মিলেছে’, ছত্তিশগড়ে বললেন শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: সরকারের নিরাপত্তা-কেন্দ্রিক কৌশল, পরিকাঠামো উন্নয়ন, মাওবাদীদের আর্থিক নেটওয়ার্ক ভেঙে দেওয়া এবং আত্মসমর্পণ নীতির সমন্বিত প্রয়োগ বামপন্থী চরমপন্থার (Naxals) বিরুদ্ধে লড়াইয়ে ইতিবাচক ফল মিলেছে। রবিবার এ কথা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি বলেন, “৩১ মার্চের আগেই নকশাল সমস্যা সম্পূর্ণভাবে নির্মূল করা হবে। মাওবাদীদের বিরুদ্ধে লড়াই যেন বিচ্ছিন্নভাবে না হয়।” রায়পুরে একটি উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠকে সভাপতিত্ব করে তিনি কেন্দ্র ও রাজ্য সংস্থাগুলিকে নির্দেশ দেন, ‘গোয়েন্দা তথ্য ও অভিযানকে একটি নিরবচ্ছিন্ন ‘গ্রিডে’র মাধ্যমে পরিচালনা করতে, যাতে এক অঞ্চল থেকে বিতাড়িত মাওবাদীরা প্রতিবেশী কোনও রাজ্যে আশ্রয় নিতে না পারে।’

    শাহ উবাচ (Naxals)

    বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শাহ বলেন, “ছত্তিশগড় এক সময় নকশাল (Naxals) হিংসার শক্ত ঘাঁটি ছিল। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ডাবল-ইঞ্জিন সরকারের অধীনে এখন এটি উন্নয়নের প্রতীকে পরিণত হয়েছে।” তিনি বলেন, “ছত্তিশগড়ের যুবসমাজ খেলাধুলা, ফরেনসিক বিজ্ঞান ও কারিগরি শিক্ষায় অগ্রগতি করছে, পাশাপাশি নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যও সংরক্ষণ করছে।” তিনি বলেন, “নকশালবাদ বহু প্রজন্মকে দারিদ্র্য ও অশিক্ষার অন্ধকারে ঠেলে দিয়েছে। ডাবল-ইঞ্জিন সরকার দেশ থেকে নকশালবাদের অভিশাপ সম্পূর্ণ নির্মূল করতে চেষ্টার কোনও কসুর করছে না, এবং এই সমস্যা এখন প্রায় শেষের পথে।” শাহ বলেন, “নিরাপত্তা ও উন্নয়ন – উভয় ক্ষেত্রেই ছত্তিশগড় উল্লেখযোগ্য অগ্রগতি করেছে এবং নকশাল-প্রভাবিত এলাকার (Naxals) মানুষদের জন্য সমান উন্নয়নের সুযোগ নিশ্চিত করা হচ্ছে।” বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছত্তিশগড়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে একটি পর্যালোচনা বৈঠকেও সভাপতিত্ব করেন শাহ (Amit Shah)। তিনি বলেন, “মোদী সরকারের কাছে নিরাপত্তা ও সুযোগ – দুটিই সমান গুরুত্বপূর্ণ।”

    উন্নতির সমান সুযোগ পাওয়া উচিত

    নকশাল-প্রভাবিত অঞ্চলের মানুষদের দেশের অন্যান্য অংশের মতোই যে উন্নতির সমান সুযোগ পাওয়া উচিত, এ কথাও ফের মনে করিয়ে দেন তিনি। সরকারি বিবৃতি অনুযায়ী, ওই বৈঠকে উপস্থিত ছিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেব সাঁই, উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব, ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর এবং স্বরাষ্ট্রমন্ত্রকের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের বিশেষ সচিব। উপস্থিত ছিলেন সিআরপিএফ, বিএসএফ, ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ (ITBP) ও জাতীয় তদন্ত সংস্থা (NIA)-র শীর্ষ আধিকারিকরা, ছত্তিশগড়, ওড়িশা, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড ও তেলঙ্গনার ডিজিপিরা এবং অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা (Naxals)। মুখ্যমন্ত্রী বিষ্ণু দেব সাঁই বলেন, “‘ডাবল-ইঞ্জিন’ সরকারের সমন্বিত কৌশল—যেখানে নির্ভুল নিরাপত্তা অভিযান, পরিকাঠামো সম্প্রসারণ এবং মাওবাদীদের আর্থিক নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ একসঙ্গে নেওয়া হচ্ছে, তা স্পষ্ট ফল দিচ্ছে।” তিনি জানান, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে এবং অমিত শাহের দিশানির্দেশে ছত্তিশগড় দ্রুত ৩১ মার্চের মধ্যে নকশাল-মুক্ত রাজ্য হওয়ার লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে (Amit Shah)।

    গুরুত্বপূর্ণ বৈঠক

    ছত্তিশগড়ের বস্তার অঞ্চল, যার মধ্যে সাতটি জেলা রয়েছে মহারাষ্ট্র, তেলঙ্গনা, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার সঙ্গে সীমান্ত ভাগ করে এবং দীর্ঘদিন ধরে এটি মাওবাদীদের সবচেয়ে শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। তবে গত কয়েক বছরে সেখানে জোরদার নকশাল-বিরোধী অভিযান চালানো হয়েছে, যার ফলে চরমপন্থী আন্দোলন অনেকটাই দুর্বল হয়েছে (Naxals)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জানুয়ারি ২০২৪ থেকে এ পর্যন্ত ছত্তিশগড়ে সংঘর্ষে ৫০০-র বেশি নকশাল নিহত হয়েছে। নিহতদের মধ্যে সিপিআই (মাওবাদী)-র সাধারণ সম্পাদক নাম্বালা কেশব রাও ওরফে বাসবরাজুও রয়েছে। একই সময়ে প্রায় ১,৯০০ নকশালকে গ্রেফতার করা হয়েছে এবং ২,৫০০-র বেশি মাওবাদী আত্মসমর্পণ করেছে (Amit Shah)। উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা বলেন, “বিভিন্ন রাজ্যের শীর্ষ আধিকারিকদের (স্বরাষ্ট্র/ডিজিপি) উপস্থিতিতে রায়পুরে রবিবারের বৈঠকটি ছিল ভবিষ্যৎ কৌশল নির্ধারণের জন্য শেষ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক।” সোমবার অমিত শাহ দক্ষিণ ছত্তিশগড়ের জগদলপুরে তিনদিনব্যাপী সাংস্কৃতিক উৎসব ‘বস্তার পান্ডুম মহোৎসব’-এর সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন (Naxals)।

     

LinkedIn
Share