Tag: Narendra Modi

Narendra Modi

  • Narendra Modi: সোমবার ভারত সফরে ইউক্রেনের উপ-বিদেশমন্ত্রী; কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে?

    Narendra Modi: সোমবার ভারত সফরে ইউক্রেনের উপ-বিদেশমন্ত্রী; কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মধ্যস্থতা চেয়ে বহুবার দরবার করে ইউক্রেন। এবার সরাসরি ভারতে আসছেন সে দেশের প্রতিনিধি। জানা গিয়েছে, আগামী সোমবার চারদিনের ভারত সফরে আসছেন যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের উপ বিদেশমন্ত্রী এমাইন জাহাপারোভা। দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনায় বসার সম্ভাবনা রয়েছে।

    সফর নিয়ে কী বলল ইউক্রেন

    জানা গিয়েছে, প্রধানমন্ত্রী ছাড়াও এমাইন জাহাপারোভা দেখা করবেন কেন্দ্রীয় বিদেশ এবং সংস্কৃতি মন্ত্রকের প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি এবং জাতীয় নিরাপত্তা উপ উপদেষ্টা বিক্রম মিশ্রির সঙ্গেও। ইউক্রেনের পক্ষ থেকে একটি অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, “ভারতের সঙ্গে আমাদের দেশের সম্পর্ক অত্যন্ত মধুর এবং বন্ধুত্বপূর্ণ। ভারত নানাভাবে ইউক্রেনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। গত ৩০ বছরে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে সাফল্য এনেছে। উপ বিদেশমন্ত্রী এমাইন জাহাপারোভার ভারত সফর এই সম্পর্ক আরও উন্নত করবে।”

    কী কী বিষয়ে আলোচনা হতে পারে

    বিশেষজ্ঞদের অনুমান, উপ বিদেশমন্ত্রী এমাইন জাহাপারোভার ভারত সফরে ইউক্রেনের জন্য মানবিক সাহায্য চাওয়া হতে পারে। পাশাপাশি শক্তি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে যা ক্ষতি হয়েছে, তার জন্যও ভারতের দ্বারস্থ হতে পারে ইউক্রেন। সে দেশের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) কিয়েভে যাওয়ার জন্য আমন্ত্রণও জানাতে পারেন ইউক্রেনের মন্ত্রী।

    মোদির সঙ্গে কথা জেলেনস্কির

    প্রসঙ্গত, ইউক্রেনে প্রচুর ভারতীয় ছাত্র ডাক্তারি পড়তে যেতেন, ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর সেখান থেকে ভারতীয় পড়ুয়াদের দেশে ফিরিয়ে আনে কেন্দ্র। সেই পড়ুয়ারা ইউক্রেনে ফিরে গিয়ে তাঁদের শিক্ষা শেষ করুক। প্রেসিডেন্ট জেলেনস্কিকে সেই ব্যাপারে পদক্ষেপ করার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi)। এছাড়াও দু’জনের মধ্যে যুদ্ধের বর্তমান অবস্থা নিয়েও আলোচনা হয়। এছাড়া যুদ্ধের মধ্যে ইউক্রেনকে মানবিক সাহায্য পাঠানো ও রাষ্ট্রসংঘে নিরপেক্ষ ভূমিকা পালনের জন্য মোদিকে (Narendra Modi) ধন্যবাদও জানান জেলেনস্কি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • Narendra Modi: সেকেন্দ্রাবাদ-তিরুপতি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী

    Narendra Modi: সেকেন্দ্রাবাদ-তিরুপতি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশন থেকে সেকেন্দ্রাবাদ-তিরুপতি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার সকালে তেলঙ্গানায় পৌঁছন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানানো হয়। এদিন তেলঙ্গানায় মোট ১১ হাজার ৩৬০ কোটি টাকার বড় প্রজেক্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

    থাকছেন না কে সি রাও

    মোদি (Narendra Modi) তেলঙ্গানায় থাকলেও তাঁর কোনও অনুষ্ঠানেই অংশ নিচ্ছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (K. Chandrashekar Rao)। প্রধানমন্ত্রী হায়দরাবাদের বেগুমপেত বিমানবন্দরে এলেও তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন  না মুখ্যমন্ত্রী কেসি রাও। মোদির অনুষ্ঠান কার্যত বয়কট করেছে তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রীর মেয়ে কবিতাকে ইডি জেরার পর থেকে দুজনের মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে। 

    আজ প্রধানমন্ত্রী কখন কোথায়

    এদিন সেকেন্দ্রাবাদ-তিরুপতি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনার পর হায়দ্রাবাদের প্যারেড গ্রাউন্ড থেকে তিনি পাঁচটি জাতীয় মহাসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা মোদির। সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশনের পুনর্নির্মাণ এবং রেলের আরও কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের সূচনাও করার কথা প্রধানমন্ত্রীর (Narendra Modi)। বিকেল ৩টেয় চেন্নাই বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করার কথা তাঁর। এরপর এমজিআর চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে চেন্নাই-কোয়ম্বাটোর বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করবেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, একই অনুষ্ঠান থেকে তিনি আরও বেশ কয়েকটি রেল প্রকল্পের উদ্বোধন করবেন। এরপর, চেন্নাইয়ে শ্রী রামকৃষ্ণ মঠের ১২৫তম বার্ষিকী উদযাপনে অংশ নেবেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। চেন্নাইয়ের অ্যালস্ট্রম ক্রিকেট গ্রাউন্ডে আরেকটি সরকারি অনুষ্ঠানে কয়েকটি সড়ক প্রকল্পের উদ্বোধন ও আরও কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে তাঁর।

    আরও পড়ুন: এমবিবিএস পাশের পর বেতন ছিল ৯ হাজার টাকা! ভাইরাল চিকিৎসকের পোস্ট

    কর্নাটকের বন্দিপুর টাইগার রিজার্ভ ফরেস্টে মোদি

    আাগামী কাল, রবিবার ৯ এপ্রিল সকালে প্রধানমন্ত্রী (Narendra Modi) যাবেন কর্নাটকের বন্দিপুর টাইগার রিজার্ভ ফরেস্টে। মুদুমালাই টাইগার রিজার্ভের থেপ্পাকাদু হস্তি শিবিরও পরিদর্শন করবেন। সেখানে, ইন্টারন্যাশনাল বিগ ক্যাটস অ্যালায়েন্স বা আইবিসিএ-র সূচনা করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ‘প্রজেক্ট টাইগারের ৫০ বছর স্মরণ’ অনুষ্ঠানেরও উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানে তিনি ব্যাঘ্র সংরক্ষণ ব্যবস্থাপনার পঞ্চম চক্রের সংক্ষিপ্ত প্রতিবেদনও প্রকাশ করবেন। প্রজেক্ট টাইগারের ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি স্মারক মুদ্রাও প্রকাশ করার কথা প্রধানমন্ত্রীর।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Telangana: কারণ অজানা! গভীর রাতে গ্রেফতার তেলঙ্গানার রাজ্য বিজেপি সভাপতি তথা সাংসদ বান্দি সঞ্জয় কুমার

    Telangana: কারণ অজানা! গভীর রাতে গ্রেফতার তেলঙ্গানার রাজ্য বিজেপি সভাপতি তথা সাংসদ বান্দি সঞ্জয় কুমার

    মাধ্যম নিউজ ডেস্ক: গভীর রাতে গ্রেফতার করা হল তেলঙ্গানার (Telangana) রাজ্য বিজেপি সভাপতি তথা সাংসদ বান্দি সঞ্জয় কুমারকে (Bandi Sanjay Kumar)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের আগে এই ঘটনা তোলপাড় ফেলেছে রাজনৈতিক মহলে। ঠিক কী কারণে তেলঙ্গানার পুলিশ গ্রেফতার করেছে সঞ্জয় কুমারকে, তা এখনও স্পষ্ট নয়। তবে অভিযোগ যাই হোক, রাতের অন্ধকারে বাড়ি থেকে টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তোলার ভিডিও সামনে আসায় নিন্দার ঝড় বইছে সর্বত্র।

    বান্দি সঞ্জয় কুমারের দাবি

    বান্দি সঞ্জয় কুমারের অভিযোগ, ‘প্রথমে আমি সাংবাদিক সম্মেলন করতে চেয়েছিলাম, সেটা পুলিশ করতে দেয়নি। এখন জোর করে আমাকে আটক করেছে। আমার দোষ একটাই যে, আমি বিআরএস সরকারের দোষগুলো সামনে তুলে ধরেছি। আসলে নৈরাজ্য চলছে। যেখানে সরকারের অপকর্ম নিয়ে মুখ খুললেই জেলে পুরে দেওয়া হচ্ছে। আমি ভীত নই। এই লড়াই জারি থাকবে। জয় শ্রীরাম, ভারত মাতা কী জয়, জয় তেলঙ্গানা (Telangana)।’ এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঢেউ উঠেছে।

    ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার। তেলঙ্গানার (Telangana) মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কাছে তাঁর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রির সার্টিফিকেট সর্বসমক্ষে আনার দাবি তুলেছিলেন বান্দি সঞ্জয় কুমার। আর সেটা ভালোভাবে নেননি মুখ্যমন্ত্রী। সেই কারণেই বিজেপি সাংসদকে রাতের অন্ধকারে গ্রেফতার করা হয়েছে। প্রশ্ন ফাঁসের মিথ্যে অভিযোগেও মামলা রুজু হয়েছে সঞ্জয় কুমারের বিরুদ্ধে। যদিও পুলিশের এই দাবি তিনি উড়িয়ে দিয়ে বলেছেন, ‘প্রধানমন্ত্রী তেলঙ্গানা সফরে আসছেন। সেই কারণেই ভয় পেয়েছে রাজ্য সরকার। আমার মুখ বন্ধ করার চেষ্টা করছে। কিন্তু এভাবে বিজেপিকে থামানো যাবে না।’

    বিজেপিকে থামানোর প্রয়াস

    দু’দিন পরেই তেলঙ্গানা (Telangana) সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একটি সভাও রয়েছে তাঁর। তারপর তিনি যাবেন হায়দরাবাদে। যেখানে রয়েছে বিধানসভার ভোট। আর দক্ষিণের এই রাজ্যগুলিতে বিজেপির উত্থানে ভয় পেয়েছে শাসক দল। এমনই দাবি বিজেপি কর্মকর্তাদের। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ট্যুইটারে লিখেছেন, মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের এই সিদ্ধান্ত সুখের হবে না। অর্থাৎ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যে বিষয়টিকে মোটেও ভালোভাবে নিচ্ছেন না, তা স্পষ্ট।

    আরও পড়ুুন: ‘‘রিষড়া জ্বলছে, আর রাজ্য প্রশাসন দিঘায় ছুটি কাটাচ্ছে’’! ট্যুইটে বিস্ফোরক শুভেন্দু

    উল্লেখ্য, গত মঙ্গলবার তেলঙ্গানার স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা ছিল। প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। সেই ঘটনায় তিন জনকে গ্রেফতার করে পুলিশ। তার মধ্যে একজন সঞ্জয় ঘনিষ্ঠ বলে দাবি পুলিশের। তবে তা মানতে রাজি নয় রাজ্য বিজেপি। তাদের বক্তব্য, প্রধানমন্ত্রীর তেলঙ্গানা সফর ভেস্তে দিতেই মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও এই চক্রান্ত করেছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • C V Ananda Bose: ‘‘ব্রেক ইন্ডিয়া ব্রিগেডকে রুখবে আত্মনির্ভর বাংলা’’! আহতকে দেখতে এসএসকেএমে রাজ্যপাল

    C V Ananda Bose: ‘‘ব্রেক ইন্ডিয়া ব্রিগেডকে রুখবে আত্মনির্ভর বাংলা’’! আহতকে দেখতে এসএসকেএমে রাজ্যপাল

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘আত্মনির্ভর ভারত’কে আটকানোর চেষ্টা করছে ‘ব্রেক ইন্ডিয়া ব্রিগেড’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নকে সফল করবে ‘আত্মনির্ভর বাংলা’। কোনওরকম হিংসা, অশান্তি সহ্য করা হবে না। শান্তি প্রতিষ্ঠা হবেই। এদিন উত্তপ্ত রিষড়ায় গিয়ে এমনই মন্তব্য করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (Governor C V Ananda Bose)। 

    উদ্বিগ্ন রাজ্যপাল

    রবিবার সন্ধ্যায় রিষড়ায় রামনবমী উপলক্ষে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। সেই শোভাযাত্রাকে কেন্দ্র করেই অশান্তি ছড়ায়। ছোড়াছুড়ি হয় ইট-পাথর, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান বিজেপি কর্মী-সমর্থকরা। কাঁদানে গ্যাসও ছুড়তে হয় পুলিশকে। এই সংঘর্ষে বিজেপির একাধিক কর্মী জখম হয়েছেন বলে অভিযোগ ওঠে। অন্যদিকে, শাসকদলের দাবি, দিলীপ ঘোষের উস্কানিতে ওইদিন গন্ডগোল শুরু হয়। রামনবমীর দিন শিবপুরের অশান্তি এবং তারপর রিষড়ায় গতরাতের গোলমালের পর রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন বাংলার সাংবিধানিক প্রধান। শিলিগুড়িতে জি-২০ প্রস্তুতি বৈঠক ছেড়ে কলকাতায় ফিরে আসেন সি ভি আনন্দ বোস (Governor C V Ananda Bose)। কলকাতায় পৌঁছেই রাজভবনে নয়, গাড়ি নিয়ে সোজা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে রাজ্যপালের কনভয় পৌঁছে গিয়েছে রিষড়ার গণ্ডগোল কবলিত এলাকায়। তিনি সরেজমিনে ঘুরে দেখেন সেখানকার পরিস্থিতি। রেলগেট চত্বর এবং রিষড়া স্টেশনও পরিদর্শন করেন তিনি। 

    আর্থিক সাহায্যের ঘোষণা

    রিষড়া স্টেশন ঘুরে দেখে সোজা চলে যান এসএসকেএম হাসপাতালে। সেখানেই রিষড়ার ঘটনায় এক ব্যক্তি আহত হয়ে ভর্তি রয়েছেন। তাঁকেই দেখতে যান রাজ্যপাল। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি বলেন, ‘এখানে একজন ভর্তি আছেন, তাঁর সঙ্গে দেখা করলাম। তাঁর শরীরে আঘাত আছে। তাঁর চিকিৎসা চলছে। দোষীরা অবশ্যই সাজা পাবে।’ তারপরই তিনি আহতকে ২৫ হাজার টাকা আর্থিক সাহায্যের কথা জানান। 

    আরও পড়ুন: ‘‘দুর্বৃত্তদের রেয়াত নয়’’! উত্তরবঙ্গে জি-২০ বৈঠক বাতিল করে রিষড়ায় রাজ্যপাল

    শান্তি প্রতিষ্ঠা প্রয়োজন

    রাজ্যপাল বলেন, “ঘটনার প্রকৃত কার্যকারণ জানতেই আমি এখানে এসেছি। যা বলা হচ্ছে তা কতদূর সত্যি তা দেখতে এসেছি। এবার পরিস্থিতি পর্যালোচনা করব, সিদ্ধান্ত নেব। তার পর সলিড অ্যাকশন হবে। আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্বে যাঁরা রয়েছেন তাঁরা দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেবেন”। এর পরেই তাঁর তাৎপর্যপূর্ণ মন্তব্য, ‘‘ব্রেক ইন্ডিয়া ব্রিগেড প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত রোখার চেষ্টা করছে। একই ভাবে আত্মনির্ভর বাংলাও অশুভ শক্তির বিনাশ করবে। শান্তি প্রতিষ্ঠা হবেই। অপরাধীরা গরাদের ভিতরে যাবে।’’ বোসের মতে, ‘‘বাংলায় দীর্ঘদিন ধরে রাজনীতির অপরাধীকরণ চলছে। এ বার তার শেষ হওয়া প্রয়োজন।’’ শান্তি প্রতিষ্ঠা করতে সব রকমের পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন তিনি। অশান্তি পীড়িত এলাকায় গিয়ে বোসের বার্তা, ‘‘নিজেরা বাঁচুন এবং অন্যকে বাঁচতে দিন।’’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।    

  • Narendra Modi: ‘‘ন্যায় বিচারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর’’! সিবিআইকে দরাজ সার্টিফিকেট প্রধানমন্ত্রীর

    Narendra Modi: ‘‘ন্যায় বিচারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর’’! সিবিআইকে দরাজ সার্টিফিকেট প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: সিবিআই হল ‘ন্যায় বিচারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর’, একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বিরোধীরা যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির বিরুদ্ধে তাদের হেনস্থা করার অভিযোগ তুলছে ঠিক সেই আবহে প্রধানমন্ত্রীর এমন মন্তব্য যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। সম্প্রতি, পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে বেশ কিছু বড়সড় দুর্নীতির তদন্ত করছে সিবিআই। রেয়াত পাচ্ছেন না শাসক দলের নেতা নেত্রীরাও। এদিন প্রধানমন্ত্রী (Narendra Modi) বলেন, ‘‘দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে সরকারের রাজনৈতিক সদিচ্ছার কোনও অভাব নেই। আপনারা নির্ভয়ে এগিয়ে যান। দুর্নীতিবাজরা ক্ষমতাবান। কিন্তু আপনারা ভয় পাবেন না। তদন্ত থামাবেন না। সরকার আপনাদের পাশে আছে।’’

    সিবিআইয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী (Narendra Modi)

    সোমবার দিল্লিতে সিবিআই দফতরে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ৬০ বছর পূর্তির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছিলেন প্রধান অতিথি। কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থাটি সরাসরি প্রধানমন্ত্রীর দফতরের অধীনে কাজ করে।
    সিবিআই আধিকারিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্নীতি দেশের সবচেয়ে বড় সমস্যা। অতীতে দুর্নীতির ফলে দেশের প্রগতি, উন্নতি থমকে ছিল। ভ্রষ্টাচারের প্রতি নির্মম হতেই হবে। এটা বর্তমান সরকারের মিশন। সিবিআইকে সেই লক্ষ্যেই এগোতে হবে।

    এদিন প্রধানমন্ত্রী (Narendra Modi) নিশানা করেছেন ইউপিএ সরকারকেও

    প্রধানমন্ত্রী সোমবার কংগ্রেসের নাম না করলেও নিশানা করেন আগের ইউপিএ সরকারকে। সিবিআই আধিকারিকদের উদ্দেশে মোদি বলেন, আপনারা সংস্থার ৫০ বছর পূর্তির দিনগুলির সময়টা মনে করুন। দেশ দুর্নীতির পাঁকে ডুবে ছিল। বড় সরকারি প্রকল্পে বরাদ্দ অর্থের থেকেও বেশি ছিল দুর্নীতির অঙ্ক। আমরা ক্ষমতায় আসার পর অবস্থার বদল হয়েছে। বিরোধীদের বিপরীত সুরে মোদি (Narendra Modi) সোমবার সিবিআইয়ের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। এই তদন্তকারী সংস্থাকে ন্যায় বিচারের প্রতীক, ব্র্যান্ড অ্যাম্বাসাডর বলার পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, সিবিআই মানে ভরসা। গ্রামে সামান্য হিসাবের গরমিল হলেও লোকে বলে সিবিআইকে দিয়ে তদন্ত করা হোক। এতেই বোঝা যায়, এই সংস্থার বিশ্বাসযোগ্যতা কতটা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: ‘নয়া হুমকির মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে সশস্ত্র বাহিনীকে’, বললেন মোদি

    PM Modi: ‘নয়া হুমকির মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে সশস্ত্র বাহিনীকে’, বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: নয়া হুমকির মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকা উচিত সশস্ত্র বাহিনীর (Armed Forces)। শনিবার কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। চিন (China) ও পাকিস্তানের (Pakistan) অমীমাংসিত সীমানায় নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখার পর ওই কথাগুলি বলেন তিনি। এদিন মধ্যপ্রদেশের ভোপালে কম্বাইন্ড কমান্ডারর্স কনফারেন্সে ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সমস্যার মোকাবিলায় সরকার সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় সরঞ্জাম ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে সুসজ্জিত করেছে। স্থলসেনা, নৌসেনা এবং বায়ুসেনার তিনদিনের কম্বাইন্ড কমান্ডারর্স কনফারেন্সে অপারেশনাল তৎপরতা রিভিউ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)…

    শনিবার শেষ হয় ওই অনুষ্ঠান। সেখানেই কথাগুলি বলেন প্রধানমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রীকে (PM Modi) তিন দিনের কনফারেন্সে যে বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছিল সে সম্পর্কে অবগত করেন ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। জাতি গঠনে সেনার ভূমিকা কী, মানবিক সাহায্য কীভাবে করতে হয়, বন্ধু দেশগুলির কাছ থেকে কীভাবে বিপর্যয়ের সময় ত্রাণ পাওয়া যায়, সেসব নিয়ে আলোচনা হয়েছে তিন দিনের ওই কনফারেন্সে। জানা গিয়েছে চলতি বছর স্থলসেনা, বায়ুসেনা ও নৌসেনাকে নিয়ে কয়েকটি মাল্টি লেয়ার কনফারেন্সও হবে। সমসাময়িক সমস্যা নিয়ে আলোচনা করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহও।

    প্রসঙ্গত, গত বছর অরুণাচল প্রদেশের তাওয়াঙে ভারতের সীমানায় ঢুকে পড়ে চিনা সেনা। তা নিয়ে দু পক্ষে সংঘর্ষ হয়। ভারত চিন সংঘর্ষে চিনের বেশ কয়েকজন জওয়ান নিহত হন। ভারতেরও কয়েকজন জওয়ান শহিদ হন। পরে অবশ্য চিনা সেনাদের মেরে তাড়িয়ে দেন ভারতের সেনা জওয়ানরা। পরে সংসদে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ বলেছিলেন, আমাদের ভূখণ্ডে অনুপ্রবেশ করা থেকে চিনা সেনাকে আটকে দিয়েছে ভারতীয় সেনা (PM Modi)। ওদের ছাউনি থেকে সরে যেতে বাধ্য করেছে।

    আরও পড়ুুন: প্রভাবশালীর কাছে ২৬ কোটি টাকা পাঠিয়েছিলেন অয়ন, আদালতে দাবি ইডির

    সংঘাতে দুই দেশেরই একাধিক জওয়ান জখম হয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছিলেন, চিনা সেনা এক তরফা প্রকৃত নিয়ন্ত্রণরেখার অবস্থা পাল্টে দিতে চেয়েছিল। ভারতীয় সেনা তা হতে দেয়নি। প্রসঙ্গত, ওই সময় দু তিনবার যুদ্ধ বিমান উড়িয়েছিল ভারত। কারণ প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় সেনা ছাউনির দিকে এগিয়ে আসছিল চিনা ড্রোন। ওই ড্রোন যাতে আকাশসীমা লঙ্ঘন না করে, তাই সুখোই-৩০ এমকেআই নামিয়েছিল ভারত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: ‘ডিগ্রি দেখানোর প্রয়োজন নেই মোদির’, জানিয়ে দিল গুজরাট হাইকোর্ট

    PM Modi: ‘ডিগ্রি দেখানোর প্রয়োজন নেই মোদির’, জানিয়ে দিল গুজরাট হাইকোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) কোনও কলেজের ডিগ্রি দেখানোর প্রয়োজন নেই। শুক্রবার এমনটাই জানিয়ে দিল গুজরাট হাইকোর্ট (Gujarat High Court)। প্রধানমন্ত্রীর ডিগ্রি প্রকাশ করার জন্য সরব হওয়ায় আম আদমি পার্টি (AAP) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের ২৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। দেশের একজন শিক্ষিত প্রধানমন্ত্রী দরকার, এই প্রচার শুরু করেছে আম আদমি পার্টি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে সংশয় প্রকাশ করে এমন প্রচারের পাশাপাশি তাঁর ডিগ্রির প্রমাণ চেয়ে জাতীয় তথ্য কমিশনের দ্বারস্থ হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

    নরেন্দ্র মোদির (PM Modi) ডিগ্রি…

    এদিন গুজরাট হাইকোর্টের বিচারপতি বীরেন বৈষ্ণবের সিঙ্গল বেঞ্চ এদিন খারিজ করে দেয় চিফ ইনফর্মেশন কমিশনের অর্ডার। তাদের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ডিগ্রি প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রীর দফতরের পাবলিক ইনফর্মেশন অফিসারকে। একই মর্মে নির্দেশ দেওয়া হয়েছিল গুজরাট ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের পাবলিক ইনফর্মেশন অফিসারদেরও। গুজরাট হাইকোর্ট অরবিন্দ কেজরিওয়ালকে এই মর্মে ২৫ হাজার টাকা জরিমানাও করেছে। কেজরিওয়ালই প্রধানমন্ত্রীর ডিগ্রি প্রকাশ্যে আনার দাবি তুলেছিলেন। এরপরই চিফ ইনফর্মেশন কমিশন একটি নির্দেশিকা জারি করে। সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়েই গুজরাট হাইকোর্টে মামলা দায়ের করেছিল গুজরাট বিশ্ববিদ্যালয়।

    আরও পড়ুুন: আবাস যোজনার রিপোর্ট খতিয়ে দেখতে রাজ্যে ফের কেন্দ্রীয় দল, কোথায় যাবে জানেন?

    প্রধানমন্ত্রীর (PM Modi) দেওয়া তথ্য অনুসারে ১৯৭৮ সালে গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হয়েছেন। মাস্টার্স করেছেন ১৯৮৩ সালে, দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে। সলিসিটর জেনারেল তুষার মেহতার যুক্তি ছিল, একজন ডক্টরেট ও একজন শিক্ষাগত যোগ্যতাহীন ব্যক্তির মধ্যে গণতন্ত্রে কোনও বিভাজন করা হয় না। এই ক্ষেত্রে কোনও জনগণের স্বার্থও জড়িত নয়। পরন্তু এতে প্রধানমন্ত্রী ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। জন প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রীর ভূমিকার সঙ্গে তাঁর ডিগ্রির কোনও সম্পর্ক নেই। কারও শিশুসুলভ কৌতুহলের জন্য প্রধানমন্ত্রীর ডিগ্রি দেখানোর প্রয়োজন পড়ে না। আরটিআইয়ের ক্ষেত্রে জনগণের স্বার্থ ছাড়া কোনও কিছু জানতে চাওয়া অযৌক্তিক বলেও জানিয়েছিলেন তুষার মেহতা। অরবিন্দ কেজরিওয়ালের পক্ষে আইনজীবী পার্সি ক্যাভিনা বলেন, এই আবেদন মোটেই শিশুসুলভ কৌতুহল নয়। আমরা প্রধানমন্ত্রীর (PM Modi) ডিগ্রি সার্টিফিকেট দেখতে চেয়েছি। মার্কশিট নয়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Ram Navami: কেন রাম নবমী পালন করা হয় জানেন?

    Ram Navami: কেন রাম নবমী পালন করা হয় জানেন?

    মাধ্যম নিউজ ডেস্কঃ চৈত্র নবমী রাম নবমী (Ram Navami) নামেও পরিচিত। সনাতন ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনটি ভগবান বিষ্ণুর সপ্তম অবতার ভগবান শ্রী রামের জন্মদিন হিসেবেও পালিত হয়। পুরুষোত্তম প্রভু শ্রী রাম অযোধ্যায় রঘুকুলের রাজা দশরথ ও রানি কৌশল্যার ঘরে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে জন্মগ্রহণ করেন। এই পবিত্র দিন চৈত্র মাসের শুক্লপক্ষের নবম দিনে পড়ে। চৈত্র মাসে বাসন্তী পুজো হয়। বাসন্তী পুজোর নবমীতে উদযাপিত হয় রাম নবমী। সনাতন বিশ্বাস অনুসারে, রাম নবমীর দিন শ্রী রামের জন্ম হয়েছিল। রাম নবমী (Ram Navami) শ্রী রামের জন্মবার্ষিকী। তাই, এর বিশেষ ধর্মীয় তাৎপর্য রয়েছে। ওই দিন ভক্তরা শ্রীরামের পুজো দেন। আজ, বৃহস্পতিবার সেই শুভদিন। সারা দেশের মানুষ শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করবেন। স্বামী বিবেকানন্দ বলেছেন, “ভগবান শ্রী রাম হলেন ভারতীয় সংস্কৃতির মূর্ত প্রতীক। তিনি আদর্শ রাজা, পুত্র, ভাই, স্বামী এবং বন্ধু। শতাব্দীর পর শতাব্দী ধরে, আমরা ভারতে তাঁকে একজন মানুষ আকাঙ্ক্ষা করতে পারে, এমন সব উৎকৃষ্ট গুণাবলীর প্রতিমূর্তি হিসেবে শ্রদ্ধা করে এসেছি। ভগবান শ্রী রাম সহস্র বছর ধরে ভারতীয় মূল্য ব্যবস্থার সঙ্গে যুক্ত। এই কারণেই মহাত্মা গান্ধী সুশাসন এবং ন্যায়পরায়ণ সমাজের ধারণা বর্ণনা করতে রাম রাজ্যকে রূপক ব্যবহার করেছিলেন।”

    রাম নবমী নিয়ে দেশবাসীর উদ্দেশে কী বললেন প্রধানমন্ত্রী ? Ram Navami

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার রাম নবমী (Ram Navami)  উপলক্ষে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন এবং বলেছেন যে ভগবান রামের জীবন প্রতিটি যুগে মানবতার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “রাম নবমীর (Ram Navami) শুভ উপলক্ষে সমস্ত দেশবাসীকে অনেক অনেক শুভেচ্ছা।” তিনি আরও বলেন, ত্যাগ, তপস্যা, সংযম ও সংকল্পের ওপর ভিত্তি করে গড়ে ওঠা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের জীবন প্রতিটি যুগে মানবতার অনুপ্রেরণা হয়ে থাকবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup: বিশ্বকাপের সব ম্যাচ ভারতেই! দিল্লি বা চেন্নাইয়ে কি মুখোমুখি ভারত-পাকিস্তান?

    ICC World Cup: বিশ্বকাপের সব ম্যাচ ভারতেই! দিল্লি বা চেন্নাইয়ে কি মুখোমুখি ভারত-পাকিস্তান?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের সব ম্যাচ হবে ভারতেই। এখনই অন্য কোনও দেশে ম্যাচ আয়োজনের কোনও চিন্তাভাবনা নেই বলে জানাল আইসিসি। চলতি বছরের শেষেই রয়েছে ৫০ ওভারের বিশ্বকাপ। আগেই জানা গিয়েছিল প্রতিযোগিতা শুরু হতে পারে অক্টোবর থেকে।

    দিল্লি অথবা চেন্নাইয়ে ভারত-পাক ম্যাচ

    বিশ্বকাপ খেলতে পাকিস্তান ভারতে আসবে কি না তা এখনও জানা যায়নি। কিন্তু যদি তারা রাজি হয়, তা হলে সেই মহারণ আয়োজন করার দৌড়ে এগিয়ে রয়েছে দিল্লি অথবা চেন্নাই। বোর্ড বা আইসিসি-র কর্তারা এখনও কোনও কিছুই নিশ্চিত ভাবে বলছেন না। কিন্তু বিভিন্ন সূত্রে পাওয়া খবরে এই দু’টি মাঠের নামই উঠে এসেছে। শেষ বার ভারতে বিশ্বকাপ হওয়ার সময় দুই দল মুখোমুখি হয়েছিল সেমিফাইনালে। মোহালিতে হয়েছিল সেই ম্যাচ। এ বার গ্রুপেই মুখোমুখি হওয়ার সুযোগ রয়েছে। সম্প্রতি জানা যায়, বিশ্বকাপ খেলতে ভারতে না-ও আসতে পারেন বাবর আজমরা। পাকিস্তানের ম্যাচগুলি হতে পারে বাংলাদেশে। পাক সংবাদমাধ্যমে এমনই দাবি করেছিলেন পিসিবির প্রাক্তন সিইও। যদিও তা ভিত্তিহীন বলেই দাবি করছে আইসিসি।

    আরও পড়ুন: ভারতীয় বোলারদের দিয়ে অতিরিক্ত বল করানো যাবে না! আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের নির্দেশ বোর্ডের

    আইসিসি-র সূত্রের দাবি, ভারতে পাকিস্তানের ক্রিকেটারদের প্রবেশের ব্যাপারে ভিসার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বিসিসিআই জানিয়েছেন, ভিসা পেতে কোনও অসুবিধা হবে না। সবরকম সহযোগিতাই প্রদান করা হবে। আয়োজক দেশের দায়িত্ব থাকে সব দেশ যেন সঠিক সময়ে ভিসা পায়। এমনকী ভারতের সঙ্গে একযোগে বাংলাদেশ বিশ্বকাপ আয়োজন করবে, এমন প্রসঙ্গ নিয়ে আলোচনা দূরে থাক, তা ভাবাই হয়নি। আইসিসি-বিসিসিআইয়ের মধ্যে পাকিস্তানের ম্যাচ নিরপেক্ষ দেশে আয়োজনের বিষয়ে কোনওরকম কথাবার্তাই হয়নি। আইসিসির ওই সূত্রের দাবি বরং বিসিসিআই দেশের ১২টি মাঠে মোট ৪৮টি ম্যাচ আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে। প্রতিটি মাঠেই চারটি করে ম্যাচ আয়োজিত হতে পারে বলে খবর। শোনা যাচ্ছে আহমেদাবাদে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল আয়োজিত হতে পারে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি সেমিফাইনাল আয়োজিত হওয়া কার্যত নিশ্চিত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BJP Parliamentary Party: ‘লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে’, বিজেপির সংসদীয় দলের বৈঠকে বললেন মোদি

    BJP Parliamentary Party: ‘লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে’, বিজেপির সংসদীয় দলের বৈঠকে বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: দলীয় নেতাদের কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত থাকার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সোমবার নয়া দিল্লির পার্লামেন্ট কমপ্লেক্সে বিজেপির সংসদীয় দলের (BJP Parliamentary Party) সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকে তিনি এই বার্তা দেন বলে সূত্রের খবর। ত্রিপুরা (Tripura), মেঘালয় ও নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে বিজেপি। তাই প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান সাংসদরা। এর পরেই প্রধানমন্ত্রী চলে যান ‘কাজের কথা’য়। সূত্রের খবর, প্রধানমন্ত্রী সাংসদদের বলেন, বিজেপি যেভাবে একের পর এক রাজ্যে জিতছে তাতে রাজনৈতিক পরিস্থিতি বদলাচ্ছে। এর ফলে বিজেপির ওপর বিরোধী দলগুলির আক্রমণ আরও বাড়বে। সেই জন্যই দলীয় নেতাদের কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত থাকার বার্তা দেন প্রধানমন্ত্রী।

    প্রধানমন্ত্রীর নির্দেশ…

    তিনি (BJP Parliamentary Party) বলেন, সময় যত গড়াবে বিজেপির ওপর রাজনৈতিক হামলা ততই বাড়বে। তাঁর কথায়, বিজেপির জয়ের সম্ভাবনা যত উজ্জ্বল হবে, বিরোধীরা ততই আক্রমণাত্মক হয়ে উঠবে। সূত্রের খবর, অরাজনৈতিক অথচ সামাজিক বিভিন্ন ইস্যুতে জোর দিতে বলা হয়েছে বিজেপি সাংসদদের। পরিবেশ রক্ষার ওপর বিশেষ নজর দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। দেশজুড়ে সংস্কৃত সংস্কৃতি পালন করতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী। আগামী মাসের শেষ রবিবার সম্প্রচারিত হবে মন কি বাতের ১০০তম পর্ব। সে ব্যাপারেও ব্যাপক প্রচার করতে বলা হয়েছে। দলীয় সাংসদদের প্রযুক্তির ব্যবহার বাড়ানোর নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী।

    আরও পড়ুুন: রামনবমী উপলক্ষে রাজ্যে ২১০০ শোভাযাত্রা হিন্দুত্ববাদী সংগঠনের, অংশ নেবে বিজেপিও

    বিজেপির প্রতিষ্ঠা দিবস থেকে শুরু করে আম্বেদকর জয়ন্তী পর্যন্ত প্রত্যেক সাংসদকে নিজেদের এলাকায় সরকার ও দলের কাজকর্ম সম্পর্কে প্রচার চালিয়ে যাওয়ার নির্দেশও দেন প্রধানমন্ত্রী। ১৫ মে থেকে ১৫ জুন পর্যন্ত সরকারের ৯ বছর পূর্ণ হলে সরকারের সব কাজ জনগণের কাছে পৌঁছানোয় জোর দিতেও বলেন তিনি। দলীয় শক্তি বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে ওই বৈঠকে। 

    রাহুল গান্ধী ইস্যুতে একজোট হচ্ছেন বিরোধীরা। রাহুলের সাংসদ পদ খারিজের প্রতিবাদে সংসদে যেমন সোচ্চার হচ্ছেন কংগ্রেস সাংসদরা, তেমনি সোমবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে আয়োজিত বিরোধীদের বৈঠকে উপস্থিত ছিলেন প্রায় সব রাজনৈতিক দলের প্রতিনিধিই। রাজনৈতিক মহলের মতে, এমন আবহে প্রধানমন্ত্রীর এই বৈঠক (BJP Parliamentary Party) যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share