Tag: Narendra Modi

Narendra Modi

  • Narendra Modi: ‘ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে’! মিশরে মোদিকে অভ্যর্থনায় হিন্দি গান

    Narendra Modi: ‘ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে’! মিশরে মোদিকে অভ্যর্থনায় হিন্দি গান

    মাধ্যম নিউজ ডেস্ক: তিনদিনের মার্কিন সফর সেরে শনিবার বিকালেই পিরামিডের দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ঘটনাক্রমে, দীর্ঘ ২৬ বছর পর প্রথমবার কোনও ভারতীয় প্রধানমন্ত্রী মিশরে পা রাখলেন। মোদি কায়রো বিমানবন্দরে পা রাখতেই তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান মিশরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবাউলি। প্রবাসী ভারতীয়দের সম্মেলনে দেশের ঐতিহ্যবাহী পোশাক শাড়ি পরে এক মহিলা ভারতীয় হিন্দি সিনেমার গান গেয়ে মোদিকে স্বাগত জানান। যা শুনে অভিভূত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    ‘শোলে’-র জনপ্রিয় গান ‘ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে’-র দু-কলি গেয়ে শোনানো হয় প্রধানমন্ত্রী মোদিকে

    এদিন কায়রো বিমানবন্দরে ‘গার্ড অফ অনার’ নেওয়ার পর প্রবাসী ভারতীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রাজধানী শহরের একটি হোটেলে প্রবাসী ভারতীয়দের সঙ্গে তাঁর আলাপচারিতার ব্যবস্থা করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেখানে হাজির হতেই প্রবাসী ভারতীয় মহিলারা একেবারে ভারতীয় কায়দায় শাড়ি পরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। তাঁদের মধ্যে জনৈক জিনা নামের একজন ভারতীয় হিন্দি সিনেমা ‘শোলে’-র জনপ্রিয় গান ‘ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে’-র দু-কলি গেয়ে শোনান প্রধানমন্ত্রী মোদিকে।

    গান শুনে অভিভূত প্রধানমন্ত্রী (Narendra Modi)

    গান শুনে অভিভূত হয়ে যান প্রধানমন্ত্রী। তিনি ওই মহিলার সামনে দাঁড়িয়ে গানের দু-কলির সম্পূর্ণ অংশ মনোযোগ সহকারে শোনেন এবং করতালি দিয়ে বাহবা দেন। তারপর তাঁর গানের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী আরও বলেন, “কেউ বুঝতে পারবে না যে, আপনি মিশরের নাগরিক নাকি ভারতীয় মেয়ে।” গান গেয়ে মোদিকে স্বাগত জানাতে পেরে অভিভূত জিনা। তিনি সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ করার মুহূর্ত ছিল অসাধারণ।” জানা গিয়েছে, হিন্দি গানের রীতিমতো চর্চা করেন ভারতীয় বংশোদ্ভূত জিনা। তিনি জানান, ১২-১৩ বছর ধরে হিন্দি গানের চর্চা করছেন এবং ৬ বছর বয়সে প্রথম হিন্দি গান গাওয়া শুরু করেছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • UP News: গাড়ির মধ্যে মোদির প্রশংসা! উত্তরপ্রদেশে হিন্দু প্রৌঢ়কে পিষে দিল মুসলিম চালক

    UP News: গাড়ির মধ্যে মোদির প্রশংসা! উত্তরপ্রদেশে হিন্দু প্রৌঢ়কে পিষে দিল মুসলিম চালক

    মাধ্যম নিউজ ডেস্ক: অপরাধ ছিল মোদি-যোগীর কাজের প্রশংসা। তার মূল্য যে এভাবে চোকাতে হবে তা ভাবেননি উত্তরপ্রদেশের রাজেশধর দুবে (৫৯)। তাঁকে পিষে দিল বোলেরো চালক আমজাদ। নিজের বন্ধুর সঙ্গে একটি ভাড়া গাড়িতে উঠেছিলেন উত্তরপ্রদেশের (UP News) মির্জাপুরের বাসিন্দা রাজেশ। গাড়ির মধ্যে মোদিকে নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করাই কাল হয়ে দাঁড়ায় তাঁর জীবনে। মুসলিম গাড়িচালক নৃশংসভাবে হত্যা করেন রাজেশধরকে। ঘটনার ছ’ঘণ্টার মধ্যেই অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে যোগী পুলিশ।

    ঠিক কী ঘটেছিল?

    জানা গিয়েছে, মির্জাপুরের (UP News) বিন্ধ্যাচল থানা এলাকার কোলহানি গ্রামে রবিবার সন্ধ্যায় নিজের ভাগ্নের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন রাজেশধর দুবে। বিয়ের অনুষ্ঠান পর্ব সম্পন্ন হলে সোমবার সকালে বাড়ি ফেরার উদ্দেশে রাজেশধর তাঁর দুই আত্মীয় লালজি মিশ্র এবং ধীরেন্দ্র কুমার পাণ্ডের সঙ্গে বাড়ি ফেরার জন্য একটি ভাড়া গাড়িতে ওঠেন। বোলেরো গাড়িটিতে ওঠার পর থেকেই শুরু হয় রাজনৈতিক আলোচনা। গাড়িটি চালাচ্ছিলেন মুসলিম সম্প্রদায়ের আমজাদ। গাড়িতে হাজির থাকা রাজেশের ঘনিষ্ঠরা জানাচ্ছেন, রাজনৈতিক আলোচনা ধীরে ধীরে তর্কবিতর্কে গড়ায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রসঙ্গ উঠতেই বাদানুবাদ উত্তপ্ত হতে থাকে। একটা সময় রাজেশধর দুবে উচ্ছ্বসিত প্রশংসা শুরু করেন মোদি-যোগীর। আর এতেই বেজায় চটে যান আমজাদ। এরপর বাকি আত্মীয়দের বাড়ির কাছে নামিয়ে দিলেও রাজেশকে তাঁর ঠিকানা থেকে বেশ কিছুটা দূরে নামায় আমজাদ। রাজেশ বাড়ির উদ্দেশে হাঁটতে শুরু করলে তাঁকে ধাক্কা মারে আমজাদ। প্রায় ২০ মিটার পর্যন্ত রাজেশধরকে পিষে দিয়েই এগিয়ে যায় আমজাদের বোলেরো। এরপরই ঘটনাস্থল থেকে চম্পট দেয় সে।   

    কীভাবে গ্রেফতার করা হল আমজাদকে?

    ঘটনায় আত্মীয়দের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে যোগী রাজ্যের পুলিশ। ছ’ঘণ্টার মধ্যেই সিসিটিভি ফুটেজ এবং আত্মীয়দের দেওয়া চালকের মুখের বর্ণনা থেকে তাঁকে পাকড়াও করতে সক্ষম হয় তদন্তকারী অফিসাররা। ইতিমধ্যেই হেফাজতে নেওয়া হয়েছে আমজাদকে।

     

    আরও পড়ুন: ৭ জেলায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচনের নির্দেশ কলকাতা হাইকোর্টের!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Narendra Modi: বিজেপি শাসিত ৮ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

    Narendra Modi: বিজেপি শাসিত ৮ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে দেশের বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বৈঠকে ছিলেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে মোট ৮ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ২ রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন।

    বৈঠকে কারা ছিলেন?

    উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, গুজরাটের ভূপেন্দ্রভাই প্যাটেল, অসমের হিমন্ত বিশ্বশর্মা, হরিয়ানার মনোহর লাল খট্টর, উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি, গোয়ার প্রমোদ সাওয়ান্ত, মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান, ত্রিপুরার মানিক সাহাদের সঙ্গে বৈঠক করলেন মোদি। ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, নাগাল্যান্ডের উপ-মুখ্যমন্ত্রী ইয়াংথুঙ্গো প্যাটোনও। বৈঠক শেষে মোদি ট্যুইট করে জানালেন, বিজেপির মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীদের সঙ্গে দেশের মানুষের উন্নয়নের কাজ নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে।

    বৈঠকের বিষয়

    রবিবার, নতুন সংসদ ভবন উদ্বোধনের পরই এই বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi)। দিল্লিতে বিজেপির সদর দফতরে এই বৈঠক আয়োজিত হয়। মূলত, আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিজেপি শাসিত রাজ্যগুলির পরিস্থিতি ও উন্নয়নমূলক কাজের অগ্রগতি, লোকসভা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। লোকসভা ভোটের আগে বিজেপি শাসিত রাজ্যগুলিতে দলের শক্তি বৃদ্ধি করতে জনসংযোগ বাড়ানোর নির্দেশ দেন তিনি।

    আরও পড়ুন: ৬ বছরে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হতে চলেছে ভারত! দাবি অশ্বিনী বৈষ্ণবের

    রাজনৈতিক সূত্রের খবর, প্রধানত ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়েই ‘ডাবল ইঞ্জিন’ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন মোদি। মুখ্যমন্ত্রীরা নিজের রাজ্যের বিগত তিন মাসের রিপোর্ট কার্ডও পেশ করেছেন প্রধানমন্ত্রীকে (Narendra Modi)। পাশাপাশি রাজ্যগুলিতে জনসংযোগ আরও কীভাবে বৃদ্ধি করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • New Parliament Building: নতুন সংসদ ভবন ১৪০ কোটি মানুষের আকাঙ্খার প্রতীক, বললেন মোদি

    New Parliament Building: নতুন সংসদ ভবন ১৪০ কোটি মানুষের আকাঙ্খার প্রতীক, বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করেন নয়া সংসদ ভবনের (New Parliament Building)। উদ্বোধনের পর এদিন প্রধানমন্ত্রী শাসক এবং বিরোধীদলের সমস্ত সাংসদদের অভিবাদন জানান। তাঁর বক্তব্যে নয় বছরে কেন্দ্রীয় সরকারের সাফল্যগুলিও তুলে ধরেন প্রধানমন্ত্রী। স্মারক হিসাবে এদিন তিনি উদ্বোধন করেন ৭৫ টাকার কয়েনেরও।

    কী বললেন প্রধানমন্ত্রী?

    এদিনের বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘‘নতুন সংসদ ভবন আধুনিক প্রযুক্তি ও পরিষেবায় পরিপূর্ণ। এই সংসদ ভবন ৬০ হাজারেরও বেশি শ্রমিকের কর্মসংস্থান করেছে। তাদের এই কঠোর পরিশ্রমকে সম্মান জানাতে আমরা ডিজিটাল গ্যালারি তৈরি করেছি।’’ তাঁর বক্তব্যে শোনা যায় ন’ বছরের কেন্দ্রীয় সরকারের সাফল্যগাথাও।

    তিনি বলেন, ‘‘পঞ্চায়েত ভবন থেকে সংসদ ভবন (New Parliament Building) আমাদের অনুপ্রেরণা হল দেশ ও সমাজের উন্নয়ন। ৯ বছরে আমরা চার কোটি মানুষের মাথার উপরে ছাদ এবং ১১ কোটি শৌচালয় বানাতে পেরেছি, এটা আমাদের অপরিসীম তৃপ্তি দেয়।’’ নতুন সংসদ ভবন নিয়ে তিনি বলেন, ‘‘পুরনো সংসদ ভবনে সকলের কাজ করতে অনেক সমস্যা হচ্ছিল। প্রযুক্তিগত সমস্যাও ছিল। বিগত দেড়, দুই দশক ধরে আলোচনা হচ্ছিল নতুন সংসদ ভবনের। সময় চাহিদাতেই নতুন সংসদ ভবন তৈরি হল। আমার বলতে গর্ব হচ্ছে আধুনিক মানের প্রযুক্তিরও সুবিধা রয়েছে এখানে।’’ নতুন সংসদ ভবনকে এদিন তিনি ১৪০ কোটি মানুষের আকাঙ্খার প্রতীকও বলেন।

    আরও পড়ুন: নতুন সংসদ ভবনের অন্দরসজ্জা কেমন? ভিডিও শেয়ার করে ঝলক দেখালেন প্রধানমন্ত্রী

    নতুন সংসদ ভবনের (New Parliament Building) স্মারক হিসাবে ৭৫ টাকার কয়েনেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

    এদিন ৭৫ টাকার কয়েনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নতুন সংসদ ভবনের লোকসভা চেম্বারে। অর্থ মন্ত্রক জানিয়েছে যে কয়েনটির ওজন ৩৪.৬৫ থেকে ৩৫.৩৫ গ্রামের মধ্যে। কয়েনের একদিকে রয়েছে অশোক স্তম্ভের ছবি। দেবনাগরী অক্ষরের লেখা রয়েছে ভারত, এবং ইংরেজিতে লেখা ইন্ডিয়া। টাকার সিম্বলও সেখানে দেওয়া রয়েছে। কয়েনের উল্টোদিকে রয়েছে নতুন পার্লামেন্ট ভবনের ছবি এবং তাতে লেখা রয়েছে ২০২৩ সাল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: হিরোশিমা-সফরের স্মৃতিতে বিহ্বল! ‘মন কি বাত’-এ বীর সাভারকরকে স্মরণ মোদির

    PM Modi: হিরোশিমা-সফরের স্মৃতিতে বিহ্বল! ‘মন কি বাত’-এ বীর সাভারকরকে স্মরণ মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: মন কি বাত-এর ১০১ তম সংস্করণে সাভারকরকে স্মরণ করেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। রবিবার,  ২৮ মে সাভারকরের জন্মদিবস। এদিন দেশে নতুন সংসদ ভবনের উদ্বোধনও করেন প্রধানমন্ত্রী। তারপর রেডিওয় ‘মন কি বাত অনুষ্ঠানে’ যোগ দেন মোদি।

    সাভারকর জয়ন্তী

    প্রধানমন্ত্রী (PM Modi) বলেছেন, “বীর সাভারকরের ব্যক্তিত্ব ছিল দৃঢ়তা এবং উদারতায় ভরা। নির্ভীক ও আত্মমর্যাদাপূর্ণ স্বভাবের জন্য তাঁর দাসত্বের মানসিকতা পছন্দ ছিল না। শুধু স্বাধীনতা আন্দোলন নয়, বীর সাভারকর সামাজিক সাম্য এবং সামাজিক ন্যায়বিচারের জন্য যা করেছিলেন, তা আজও স্মরণ করা হয়।” সাভারকর জয়ন্তী উপলক্ষে নয়া সংসদ ভবনেও এদিন সাভারকরের ছবিতে শ্রদ্ধাঞ্জলি দেন মোদি।

    হিরোশিমা-সফর

    ১০১ তম ‘মন কি বাত’-এ হিরোশিমা-সফরের (Hiroshima Tour) স্মৃতিতে বিহ্বল হয়ে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। বলেন, ‘আমরা যদি ইতিহাসের মুহূর্ত ফিরে দেখি, তা হলে তা থেকে আগামী প্রজন্মও সমৃদ্ধ হয়। কয়েকদিন আগেই জাপানে গিয়েছিলাম। সেখানে Hiroshima Peace Memorial Museum দেখার সুযোগ হয়েছিল। ভীষণ আবেগপ্রবণ মুহূর্ত ছিল।’  

    আরও পড়ুন: স্বদেশের ছোঁয়া! নয়া সংসদ ভবনের ভিডিয়োয় ভয়েস ওভার শাহরুখের

    এদিন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা চলচ্চিত্র ব্যক্তিত্ব এনটি রামা রাওকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী মোদি। তিনি এদিন বলেন,”১৯৬৫ সালের যুদ্ধের সময়, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী জয় জওয়ান, জয় কিষান স্লোগান দিয়েছিলেন। পরে অটলজি এতে জয় বিজ্ঞান যোগ করেন। কয়েক বছর আগে দেশের বিজ্ঞানীদের সঙ্গে কথা বলার সময় আমি জয় অনুসন্ধানের কথা বলেছিলাম। ‘মন কি বাত’-এ, আজকের আলোচনা এমন এক ব্যক্তিকে নিয়ে, এমন একটি সংস্থাকে নিয়ে, যা এই চারটিরই প্রতিফলন, জয় জওয়ান, জয় কিষাণ, জয় বিজ্ঞান এবং জয় অনুসন্ধান। তিনি হলেন মহারাষ্ট্রে শিবাজি শ্যামরাও ডোলে। তিনি নাসিকের ছোট এক গ্রামের মানুষ গরীব আদিবাসী পরিবারের সদস্য। এই প্রাক্তন সেনাকর্মী অবসরের পর কৃষিতে ডিপ্লোপা করেন। এরপর কয়েকজন প্রাক্তন সতীর্থকে নিয়ে তিনি ‘ভেঙ্কটেশ্বর কোয়াপারেটিভ পাওয়ার অ্যান্ড এগ্রো প্রসেসিং লিমিটেড’ নামে একটি সংস্থা তৈরি করেন। আজ এই সংস্থা মহারাষ্টে ও কর্নাটকের বহু জেলায় কাজ করছে। প্রায় ৮০০০ ব্যক্তি এই সংস্থার সঙ্গে যুক্ত।”

    অমৃত সরোবর

    জলের গুরুত্ব প্রসঙ্গে এদিন মোদি (PM Modi) বলেন, “আমরা সবাই একটা কথা বহুবার শুনেছি, জল ছাড়া সব হারিয়ে যায়। জল না থাকলে জীবনে সবসময়ই সংকট দেখা দেয়। ব্যক্তি ও দেশের উন্নয়নও থমকে যায়। এই চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে, আজ দেশের প্রতিটি জেলায় ৭৫টি করে অমৃত সরোবর তৈরি করা হচ্ছে।” 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • New Parliament Building: সর্বধর্ম প্রার্থনা, নতুন সংসদ ভবনের উদ্বোধন! ট্যুইট বার্তা প্রধানমন্ত্রীর

    New Parliament Building: সর্বধর্ম প্রার্থনা, নতুন সংসদ ভবনের উদ্বোধন! ট্যুইট বার্তা প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় রীতি ও ঐতিহ্য মেনে উদ্বোধন হল নতুন সংসদ ভবনের। লোকসভার স্পিকার ওম বিড়লাকে পাশে নিয়ে নয়া সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন সংসদ ভবনের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইট করে লিখলেন, “সংসদের নতুন বিল্ডিং উদ্বোধনে আমাদের হৃদয় গর্ব, আশা ও প্রতিশ্রুতিতে পরিপূর্ণ হয়ে উঠেছে। আশা করি দেশকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে যাবে এই সংসদ ভবন।” 

    ৬৪,৫০০ বর্গমিটার এলাকা জুড়ে তৈরি এই ভবন। সংসদ ভবন উদ্বোধনের আগে সর্বধর্ম প্রার্থনায় যোগ দেন প্রধানমন্ত্রী, লোকসভার স্পিকার এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরা।

    আজকের অনুষ্ঠান 

    সকাল থেকেই শুরু হয়ে যায় নয়া সংসদ ভবন উদ্বোধনের আচার অনুষ্ঠান। শুরুতেই যজ্ঞ ও পুজো করা হয়। তারপর স্থাপন করা হয় সেঙ্গল। এতদিন প্রয়াগরাজের জাদুঘরে রাখা ছিল এই সোনার রাজদণ্ড। নতুন সংসদ ভবনের উদ্বোধনকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন রাজনৈতিক নেতা থেকে দেশের জ্ঞানীগুণী মানুষ।

    দুপুর ১২টার সময় আজকের অনুষ্ঠানের দ্বিতীয় ভাগের সূচনা হবে। সেই সময় দু’টি তথ্যচিত্র প্রদর্শিত হওয়ার কথা। তথ্যচিত্র প্রদর্শনীর পর রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির বার্তা পাঠ করবেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। এরপর লোকসভার স্পিকার ওম বিড়লা বক্তৃতা পেশ করবেন। সংসদ ভবন উদ্বোধন উপলক্ষে একটি কয়েন এবং একটি স্ট্যাম্প উন্মোচন করা হবে। আজকের অনুষ্ঠান শেষ হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণের মাধ্যমে। দুপুর আড়াইটে নাগাদ প্রধানমন্ত্রী মোদি নতুন সংসদ ভবনে ভাষণ দিতে পারেন বলে জানা যাচ্ছে।

    আরও পড়ুন: নতুন অধ্যায় শুরু! প্রতিস্থাপিত হল সেঙ্গল, সাষ্টাঙ্গে প্রণাম মোদির

    নির্মাণকর্মীদের সম্মান

    নির্মাণকর্মী থেকে সাফাইকর্মী, যাঁরা নতুন সংসদ ভবন তৈরিতে সাহায্য করেছেন, তাঁদের চাদর পরিয়ে এদিন সম্মানিত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন সংসদ ভবনের উদ্বোধন উপলক্ষে যে বিশেষ স্মারক তৈরি করা হয়েছে, তা উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

    নতুন সংসদ ভবনের চত্বর এদিন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়া সহ এনডিএ জোট অন্তর্ভুক্ত কমপক্ষে ১৮ জন সদস্য়দের। ২৫টি বিরোধী দলের তরফেও এই অনুষ্ঠানে সামিল হওয়ার কথা জানানো হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • New parliament building: নতুন অধ্যায় শুরু! প্রতিস্থাপিত হল সেঙ্গল, সাষ্টাঙ্গে প্রণাম মোদির

    New parliament building: নতুন অধ্যায় শুরু! প্রতিস্থাপিত হল সেঙ্গল, সাষ্টাঙ্গে প্রণাম মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: পুরনো সংসদ ভবনের পথ চলা শেষ। আজ, রবিবারই উদ্বোধন হবে নবনির্মিত সংসদ ভবনের (New parliament building)। সকাল থেকেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এদিন সকাল ৭টা নাগাদ সংসদভবন চত্বরে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথমে গাঁধীমূর্তিতে মাল্যদান করেন তিনি। তার পর বিশেষ পুজোয় অংশ নেন। সেখানে তাঁর পাশে ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। পাশাপাশি বসে পুজোয় অংশ নেন দু’জনে। এর পর সামনে রাখা ‘সেঙ্গল’ (Sengol) দেখে সাষ্টাঙ্গে প্রণাম করেন মোদি। তার পর তাঁর হাতে ‘সেঙ্গল’ তুলে দেন অধিনাম পুরোহিতরা। এর পর সংসদভবনের ভিতরে যান মোদি। নয়া সংসদ ভবনে স্পিকারের আসনের পাশেই থাকবে সোনার রাজদণ্ড ‘সেঙ্গল’। সেই মতো সেখানে সেটিকে প্রতিস্থাপিত করেন মোদি।

    আরও পড়ুন: নতুন সংসদ ভবনের অন্দরসজ্জা কেমন? ভিডিও শেয়ার করে ঝলক দেখালেন প্রধানমন্ত্রী

    ‘সেঙ্গল’ প্রদান

    নতুন সংসদ ভবনের উদ্বোধনের (New parliament building) আগে শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে ঐতিহাসিক ‘সেঙ্গল’ তুলে দেন পবিত্র শৈব মঠ তিরুভাদুথুরাই আধিনামের সন্ন্যাসীরা। শনিবার চেন্নাই থেকে দিল্লিতে পৌঁছন আধিনামের ৬০ জন সাধু। এদিনই প্রধানমন্ত্রীর বাসভবনে হাজির হন তাঁরা। মন্ত্র পাঠ করে নরেন্দ্র মোদির হাতে ‘সেঙ্গল’ তুলে দেওয়া হয় আধিনামের পক্ষ থেকে। সাধুদের থেকে আশীর্বাদ প্রার্থনা করেন মোদি। সেই সময়ে প্রধানমন্ত্রীর বাসভবনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। 

    রজনীকান্তের স্বাগত বার্তা

    সেঙ্গল প্রতিষ্ঠা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দক্ষিণী সুরাপস্টার রজনীকান্ত। সোশ্যাল মিডিয়ায় তামিল ভাষায় ট্যুইট করে তিনি বলেছেন, ‘তামিল শাসক শক্তির ঐতিহ্যবাহী প্রতীক – রাজদণ্ড ভারতের নতুন সংসদ ভবনে উজ্জ্বল হয়ে থাকবে। তামিলিয়ানদের গর্ব এটি।’ তিনি আরও বলেন, ‘মাননীয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে আমার আন্তরিক ধন্যবাদ, যিনি তামিলদের জন্য গর্বের একটি জায়গা তৈরি করে দিয়েছেন।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Indian Parliament House: বর্তমান পার্লামেন্টের উদ্বোধন কে করেছিলেন জানেন? 

    Indian Parliament House: বর্তমান পার্লামেন্টের উদ্বোধন কে করেছিলেন জানেন? 

    মাধ্যম নিউজ ডেস্ক: ২৮ মে রবিবার নয়া সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যে সেই উদ্বোধনকে ঘিরে সাজো সাজো রব চারিদিকে। সকাল থেকেই শুরু হবে পুজো। দেশের সাধু-সন্তদের উপস্থিতিতে সেঙ্গল স্থাপন করবেন প্রধানমন্ত্রী। ঠিক অধ্যক্ষের চেয়ারের কাছেই। এদিন উপস্থিত থাকার কথা দেশের ২৫টি রাজনৈতিক দলের। জানা যাচ্ছে, বর্তমান সংসদ ভবনের (Indian Parliament House) ১০০ বছর পূর্তি হতো ২০২৭ সালে। স্যার এডুইন লুটিয়েন্স এবং হার্বার্ট বেকারের নেতৃত্বে এই ভবন গড়ার কাজ শুরু হয়েছিল ১৯২১ সালে। উদ্বোধন হয়েছিল ১৯২৭ সালে।

    বর্তমান সংসদের (Indian Parliament House) ইতিকথা

    সে সময় এই সংসদ ভবনের (Indian Parliament House) ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন রানী ভিক্টোরিয়ার পুত্র প্রিন্স আর্থার। শোনা যায়, সে সময় ৫ বছর ধরে এই কাজ চলেছিল। ব্রিটিশ ইঞ্জিনিয়াররা মধ্যপ্রদেশের উত্তরে অবস্থিত বিখ্যাত ৬৪ যোগিনী মন্দির এর আদলে বর্তমান সংসদ ভবনের নকশা বানিয়েছিলেন। ১৯২৭ সালে ভবনটি উদ্বোধন করেন বড়লাট লর্ড আরউইন। তখন অবশ্য এই ভবনের নাম ছিল কাউন্সিল হাউস। এবং ভেতরেই চলত কেন্দ্রীয় আইনসভা। প্রসঙ্গত ১৯২৯ সালের ৮ এপ্রিল এই ভবনের ভিতরেই বোমা নিক্ষেপ করে স্লোগান তুলেছিলেন ভগত সিং এবং বাংলার বটুকেশ্বর দত্ত।

    আরও পড়ুন: রবিবার নয়া সংসদ ভবনের উদ্বোধন, জেনে নিন মেগা অনুষ্ঠানের সূচি

    একনজরে পৃথিবীর প্রাচীনতম সংসদ ভবনগুলি

    ফ্রান্সের কথাই ধরা যাক। ফ্রান্সের বর্তমান সংসদ ভবনটি বানানো শুরু হয়েছিল ১৬১৫ খ্রিস্টাব্দে শেষ হয় ১৬৪৫ সালে। আবার বেলজিয়ামের কথা ধরলে সেখানকার সংসদ ‘প্যালেস অফ দ্য নেশন’ নামের এই ভবনটি তৈরি হয়েছিল ১৭৮৩ খ্রিস্টাব্দে। চেক প্রজাতন্ত্র তাদের সংসদ ভবন নির্মাণের কাজ শুরু করেছিল  ১৬২৩ সালে। শোনা যায় ৭ থেকে ৮ বছরের মধ্যে কাজ সম্পূর্ণ হয়েছিল। আবার গ্রিসের কথা ধরুন, তাদের ‘ওল্ড রয়েল প্যালেস’ এর উদ্বোধন হয়েছিল ১৮৪৩। ব্রিটিশ সংসদ অনেক পুরনো। ১৮৩৪ সালে এক অগ্নিকাণ্ডে ভবনটি পুড়ে গেলে ১৮৭৬ সালে আবার তাকে নতুনভাবে ঢেলে সাজানো হয়। আবার আমেরিকার কথা বলতে গেলে তাদের সংসদ ভবন বানানোর কাজ শেষ হয়েছিল ১৮০০ সালে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • New Parliament Building: নতুন সংসদ ভবনের অন্দরসজ্জা কেমন? ভিডিও শেয়ার করে ঝলক দেখালেন প্রধানমন্ত্রী

    New Parliament Building: নতুন সংসদ ভবনের অন্দরসজ্জা কেমন? ভিডিও শেয়ার করে ঝলক দেখালেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার ২৮ মে উদ্বোধন হবে দেশের নয়া সংসদ ভবনের। এদিন তার আগেই সংসদ ভবনের (New Parliament Building) অন্দরসজ্জার ভিডিও শেয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের ২৫ টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে নয়া সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে। রবিবার সকালে পুজো হবে। তারপরে সেঙ্গল স্থাপন হবে, নয়া সংসদ ভবনে অধ্যক্ষের চেয়ারের কাছেই। হাজির থাকবেন দেশের প্রসিদ্ধ নানা মন্দিরের ও মঠের সাধুসন্তরা। 

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্দরসজ্জার (New Parliament Building) ভিডিও শেয়ার করলেন

    এদিন সংবাদ সংস্থা এএনআই নয়া সংসদ ভবনের ভিডিও তাদের সোশ্যাল মিডিয়ার পেজে শেয়ার করে। ১ মিনিট ৪৮ সেকেন্ডের এই ভিডিওতে বিভিন্ন কোণ থেকে নয়া সংসদ ভবনের কক্ষগুলিকে দেখানো হয়েছে। ওই ভিডিও শুরু হচ্ছে সংসদ ভবনের বাইরে থেকে। এরপরেই দেখা যাচ্ছে অন্দরের ঝলক। রাজ্যসভা এবং লোকসভা এই দুটি ভবনকেই সাজানো হয়েছে আলাদা থিমে। এদিন ভিডিও শেয়ার করে নিজের ট্যুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ‘‘নয়া সংসদ ভবন প্রতিটি ভারতবাসীর কাছেই গর্বের। আমি সকলকে অনুরোধ করব আপনারা নিজের নিজের কণ্ঠে নয়া ভবন সম্বন্ধে বলুন।’’

    আরও পড়ুন: রবিবার নয়া সংসদ ভবনের উদ্বোধন, জেনে নিন মেগা অনুষ্ঠানের সূচি

    অন্দরের আরও খুঁটিনাটি

    রাজ্যসভার ছাদের নকশা জাতীয় ফুল, পদ্ম ফুলের আদলে করা হয়েছে। অন্যদিকে লোকসভার ছাদের নকশা হয়েছে জাতীয় পাখি ময়ূরের আদলে। চারচলা এই নয়া সংসদ ভবনটি চৌষট্টি হাজার পাঁচশ বর্গমিটার এলাকা জুড়ে অবস্থান করছে। তিনটি মূল প্রবেশদ্বার রয়েছে, জ্ঞানদার, শক্তিদ্বার, কর্মদ্বার। গণতন্ত্রের পীঠস্থান ভারতবর্ষের ঐতিহ্য প্রদর্শনের জন্য একটি বিশাল সংবিধান হলও তৈরি করা হয়েছে। এছাড়াও রয়েছে লাইব্রেরি, কমিটিরুম, ক্যান্টিন, গাড়ি পার্কিংয়ের জায়গা। সংসদদের ব্যক্তিগত কক্ষও রয়েছে এখানে। জানা গেছে,  লোকসভায় রয়েছে ৮৮৮টি জনের ব্যবস্থা। অন্যদিকে রাজ্যসভায় বসতে পারবেন ৩০০ জন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Amit Shah: ‘‘দেশের জন্য নিরাপত্তার সুদর্শন চক্র তৈরি করেছেন প্রধানমন্ত্রী’’, মত অমিত শাহের

    Amit Shah: ‘‘দেশের জন্য নিরাপত্তার সুদর্শন চক্র তৈরি করেছেন প্রধানমন্ত্রী’’, মত অমিত শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের জন্য নিরাপত্তার সুদর্শন চক্র তৈরি করেছেন প্রধানমন্ত্রী। এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শনিবার গুজরাটের দ্বারকায় ‘ন্যাশনাল অ্যাকাডেমি অফ কোস্টাল পলিসিং’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এই মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    কী বললেন অমিত শাহ (Amit Shah)?

    এদিন তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী মোদি উপকূল রক্ষী বাহিনী, ভারতীয় নৌসেনার সাহায্যে ভারতের সুদর্শন চক্রের বলয় তৈরি করেছেন।’’ তাঁর আরও সংযোজন, ‘‘ভারতীয় নৌসেনা এবং উপকূল রক্ষী বাহিনী মধ্য সমুদ্রে নিরাপত্তার ব্যবস্থা দেখে। অভ্যন্তরে সুরক্ষার ব্যবস্থা দেখে বিএসএফ। এই নিরাপত্তার সুদর্শন বলয়ে গুরুত্বপূর্ণ হল মৎস্যজীবীরাও। যাঁরা প্রত্যন্ত গ্রামগুলি থেকে নিরাপত্তার কাজে তথ্য দেওয়া-নেওয়া করে।’’

    কংগ্রেসকে নিশানা স্বরাষ্ট্রমন্ত্রীর

    কংগ্রেস সরকারকেও এদিন একহাত নিতে ছাড়েননি অমিত শাহ (Amit Shah)। তিনি বলেন, ‘‘আমাদের সমুদ্র উপকূলের নিরাপত্তার ঘাটতির কারণেই অনেক ভয়ঙ্কর ফল ভুগতে হয়েছে। আমরা কখনও ভুলতে পারি না ২০০৮ সালের মুম্বই হামলা। যেখানে ১৬৬ জন নিরীহ মানুষের জীবনকে কেড়ে নিয়েছিল সন্ত্রাসবাদীরা।’’

    আমেদাবাদে আজ মোদি সম্মেলনে যোগ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী

    পিছিয়ে পড়া ওবিসি মোদি সমাজের সংগঠন, ‘ভারতীয় মোদি সমাজ’-এর জাতীয় সম্মেলনে আমেদাবাদে আজ বক্তব্য রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রসঙ্গত, রাহুল গান্ধীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে ব্যাপক আন্দোলন শুরু করে মোদি সমাজ। রাহুলের মন্তব্য ছিল, ‘‘সব চোরেদের পদবী মোদি কেন হয়?’’ ইতিমধ্যে এই অভিযোগে তাঁর সংসদ পদও খারিজ হয়েছে। রাহুল গান্ধীর করা এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রথম মামলা দায়ের করেছিলেন পূর্ণেশ মোদি, যিনি ছিলেন গুজরাটের প্রাক্তন মন্ত্রী। ‘গুজরাট মোধ-মোদি সমাজ’-এর সভাপতিও বটে তিনি। আমেদাবাদে রবিবারের সম্মেলনের অন্যতম উদ্যোক্তা হিসেবে থাকছেন পূর্ণেশ। অন্যদিকে প্রধানমন্ত্রীর দাদা সোমভাই মোদিরও রবিবারের সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে। এই সম্মেলনের বিষয়ে উদ্যোক্তারা বলছেন, ‘‘আমরা আশা করছি মোদি সমাজের সাড়ে ছয় হাজারেরও বেশি মানুষ এই সম্মেলন প্রতিনিধি অংশগ্রহণ করবেন। যেখানে সাংসদ এবং বিধায়করাও থাকবেন। আমাদের সমাজের প্রতিনিধিরা উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ওড়িশা, রাজস্থান, দিল্লি, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক এবং অন্যান্য রাজ্য থেকে আসবেন।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share