Tag: Narendra Modi

Narendra Modi

  • Narendra Modi: মধ্যপ্রদেশে আজ ৫০ হাজার কোটির প্রকল্পের শিলান্যাস করবেন মোদি

    Narendra Modi: মধ্যপ্রদেশে আজ ৫০ হাজার কোটির প্রকল্পের শিলান্যাস করবেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় সফরে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। জানা গিয়েছে, তাঁর এই সফরকালে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী। মোট ৫০ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করতে এদিন দেখা যাবে প্রধানমন্ত্রীকে, এমনটাই জানা গিয়েছে তাঁর দফতর সূত্রে। বৃহস্পতিবার মধ্যপ্রদেশের বীণা জেলায় শিলান্যাসের একটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী (Narendra Modi)।

    একাধিক প্রকল্পের শিলান্যাস

    প্রকল্পগুলির মধ্যে রয়েছে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স এবং দশটি নতুন শিল্প প্রকল্প। মধ্যপ্রদেশের বীণা জেলায় কর্মসূচি সম্পন্ন করার পরে প্রধানমন্ত্রী চলে যাবেন ছত্তিশগড় রাজ্যে। সেখানেও ৬,৩৫০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। জানা গিয়েছে, ছত্তিশগড়ের প্রকল্পগুলি সবই রেল সংক্রান্ত। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে এদিন যে বিবৃতি প্রকাশ করা হয়েছে তাতে বলা হচ্ছে, মধ্যপ্রদেশের নতুন প্রকল্পগুলি সেই রাজ্যের শিল্প এবং বাণিজ্যকে ত্বরান্বিত করবে। সেই রাজ্যের ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড পরিচালিত বীণা রিফাইনারি কেন্দ্রটিকে ৪৯ হাজার কোটি টাকা ব্যয়ে নতুনভাবে নির্মিত করা হবে। বছরে ১ হাজার ২০০ কিলোটন ইথিলিন এবং প্রোপিলিন উৎপাদন করতে সক্ষম হবে এই কেন্দ্র।

    আত্মনির্ভর ভারতের অংশ

    উৎপাদিত ইথিলিন এবং প্রোপিলিন টেক্সটাইল প্যাকেজিং সমেত ফার্মার বিভিন্ন কাজে লাগবে। বীণা রিফাইনারি কেন্দ্রকে নতুনভাবে গড়ে তোলার ফলে দেশের আমদানি নির্ভরতা অনেকটাই কমবে এবং মনে করা হচ্ছে এটি আত্মনির্ভর ভারতেরই একটি পদক্ষেপ। পাশাপাশি এই মেগা প্রকল্পের সূচনা হলে প্রচুর কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী (Narendra Modi) পুনর্নবীকরণ শক্তিরও একটি প্রকল্পের শিলান্যাস করবেন। দুটি আইটি পার্ক তৈরিরও কথা রয়েছে ইন্দোরে। অন্যদিকে ছত্তিশগড় রাজ্যে জোর দেওয়া হয়েছে রেল প্রকল্পের ওপর। জানা গিয়েছে এই প্রকল্পের মধ্যে একাধিক জায়গায় দুটি স্থানকে জোড়া হবে থার্ড লাইনের মাধ্যমে। প্রধানমন্ত্রীর দফতর সূত্র জারি করা বিবৃতিতে বলা হয়েছে, সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য ছত্তিশগড়ের এই রেল প্রকল্পগুলি গতি আনবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Shah Rukh Khan: ‘‘আপনার জন্য দেশ গর্বিত’’, জি২০ সম্মেলন নিয়ে মোদি বন্দনায় শাহরুখ

    Shah Rukh Khan: ‘‘আপনার জন্য দেশ গর্বিত’’, জি২০ সম্মেলন নিয়ে মোদি বন্দনায় শাহরুখ

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘‘আপনার জন্য গোটা দেশ গর্বিত’’, জি২০ সম্মেলন সফলভাবে সম্পন্ন হওয়ায় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে এই ভাষাতেই অভিনন্দন জানালেন বলিউডের কিং খান (Shah Rukh Khan)। প্রসঙ্গত রবিবারই দিল্লির প্রগতি ময়দানে সম্পন্ন হয়েছে জি২০ সম্মেলন। বিশ্বের তাবড় রাষ্ট্রনেতারা শুক্রবার থেকে হাজির হয়ে যান ভারতে। জি২০ সম্মেলনকে ঘিরে সারা পৃথিবীর খবরের শিরোনামে চলে আসে ভারত। ২০২৩ সালে সম্মেলনের সভাপতিত্বের দায়িত্ব পাওয়ার পর তা সফলভাবে সম্পন্ন করেছে ভারত। যা নিয়ে বিশ্বের তাবড় রাষ্ট্রনেতারা ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এদিন শাহরুখ খানের (Shah Rukh Khan) কন্ঠেও শোনা গেল সেই একই কথা।

    কী বললেন কিং খান

    নিজের এক্স হ্যান্ডেলে শাহরুখ খান (Shah Rukh Khan) লেখেন, ‘‘প্রধানমন্ত্রীকে অভিনন্দন সাফল্যের সঙ্গে জি২০ সম্মেলনকে সম্পন্ন করার জন্য। এটি প্রত্যেক ভারতীয়র হৃদয়ে গর্বের অনুভূতি নিয়ে এসেছে। ‘এক পৃথিবী, এক পরিবার এক ভবিষ্যৎ’। প্রসঙ্গত চলতি মাসের ৭ তারিখেই মুক্তি পেয়েছে শাহরুখ খানের (Shah Rukh Khan) অভিনীত ছবি ‘জওয়ান’ এবং তা বক্স অফিসের রমরমিয়ে ব্যবসা করছে। জানা গিয়েছে, মাত্র তিন দিনের ভিতর ৩০০ কোটি টাকার ব্যবসা ছাড়িয়ে গিয়েছে ‘জওয়ান’। গতকাল রবিবারেও ভালো ব্যবসা করেছে ‘জওয়ান’। 

    ‘জওয়ানের’ সঙ্গে ‘পাঠান’ এর টক্কর

    নির্মাতারা জানিয়েছেন, রবিবার ‘জওয়ান’ ব্যবসা করেছে একাশি কোটি টাকার। প্রসঙ্গত এর আগেই এক হাজার কোটি টাকার ব্যবসা করে শাহরুখ খানের (Shah Rukh Khan) ছবি ‘পাঠান’। চলতি বছরের জানুয়ারি মাসে তা মুক্তি পায়, এবার বর্তমানে ‘জওয়ান’-এর সঙ্গে ‘পাঠান’ এর যেন জোর টক্কর চলছে। কে কাকে পিছনে ফেলবে! বিশেষজ্ঞদের ধারনা,  ‘পাঠান’কে টক্কর দিতে চলেছে ‘জওয়ান’। এই ছবিতে একাধিক সামাজিক রাজনৈতিক সমস্যাকে তুলে ধরা হয়েছে। অ্যাটলি পরিচালিত এই ছবিতে শাহরুখ খানের (Shah Rukh Khan) বিপরীতে দেখা গিয়েছে নয়নতারাকে। অন্যদিকে সুনীল গ্রোভার, প্রিয়ামণির মতো অভিনেতাদেরও দেখা গিয়েছে এই ছবিতে। রয়েছেন দীপিকা পাড়ুকোনও।
     

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • G20 Summit: চিনকে বার্তা দিতে লাদাখে উঁচু বিমানঘাঁটি নির্মাণ, জি২০-তে ঘোষণা মোদির

    G20 Summit: চিনকে বার্তা দিতে লাদাখে উঁচু বিমানঘাঁটি নির্মাণ, জি২০-তে ঘোষণা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: চিনের সঙ্গে সীমান্ত সংঘাত চলছেই ভারতের। ইতিমধ্যে ভারত-চিন সম্পর্কে বেশ খানিকটা অবনতি হয়েছে। আন্তর্জাতিক কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশের ধারনা, এ কারণেই জি২০ শীর্ষ (G20 Summit) সম্মেলনে ভারতে আসেননি চিনা প্রেসিডেন্ট। যদিও চিন এই দাবিকে অস্বীকার করেছে। রবিবার জি২০ (G20 Summit)  সম্মেলন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চিনকে টেক্কা দিতে লাদাখে সরকারিভাবে বিমান ঘাঁটি তৈরীর কথা ঘোষণা করল মোদি সরকার। 

    ২১৮ কোটি টাকা ব্যয়ে লাদাখে নির্মাণ হচ্ছে বিমান ঘাঁটি (G20 Summit) 

    এই বিমান ঘাঁটির দায়িত্ব অর্পণ করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের সংস্থা ‘বর্ডার রোডস অর্গানাইজেশন’কে। জানা গিয়েছে, পূর্ব লাদাখের নিয়োমায় এই উঁচু বিমান ঘাঁটি তৈরি করবে ভারত। ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে যে ১২ সেপ্টেম্বর জম্মু থেকেই ওই বিমান ঘাঁটির শিলান্যাস করবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।   প্রসঙ্গত ১২ সেপ্টেম্বর আরও ৯০টি পরিকাঠামোগত প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেগুলি তৈরিতে খরচ হয়েছে মোট ২,৯৪১ কোটি টাকা (G20 Summit) । জানা গিয়েছে, এই ঘাঁটি তৈরিতে ভারতের ব্যয় হবে ২১৮ কোটি টাকা। নিয়োমার এই উঁচুস্থানে সৈন্য এবং রসদ সরবরাহের কাজ বরাবরই চলে আসছে। ইতিপূর্বে এখানে চিনুক হেলিকপ্টার এবং  যুদ্ধবিমানকে ওঠানামা করতে দেখা গিয়েছে। এবার এই অঞ্চলেই বিমান ঘাঁটির তৈরি সিদ্ধান্ত নিল প্রতিরক্ষা মন্ত্রক। বিশেষজ্ঞদের ধারনা, এর ফলে লাদাখের ওই অঞ্চলে ভারতীয় সেনার শক্তি অনেকটাই বাড়বে। 

    ২০২৪ সালে জি২০ শীর্ষ সম্মেলন (G20 Summit)  অনুষ্ঠিত হবে ব্রাজিলে

    এদিনের অধিবেশন শেষে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলাদাকে সিলভাকে পরবর্তী জি২০ শীর্ষ সম্মেলনের সভাপতিত্বের দায়িত্ব হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী মোদি। ২০২৪ সালে জি২০ সম্মেলন (G20 Summit)  অনুষ্ঠিত হবে ব্রাজিলে। সম্মেলন শেষে ফের একবার বিশ্বশান্তির বার্তা দেন প্রধানমন্ত্রী মোদি। আগামী নভেম্বর মাসে সব রাষ্ট্রনেতাদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করার পরামর্শ শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে। সম্মেলন শেষে নরেন্দ্র মোদি বলেন, ‘‘এবারের জি-২০ সম্মেলন (G20 Summit)  এখানেই শেষ হল। আশা করি এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যতের (ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি, ওয়ান ফিউচার) ভাবনা আপনাদের ভাল লেগেছে। সকলকে ধন্যবাদ।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • G 20 Summit: জি ২০ সম্মেলনে অশোকের সময়কার শ্লোক পাঠ করে প্রাচীন ভারতকে তুলে ধরলেন মোদি

    G 20 Summit: জি ২০ সম্মেলনে অশোকের সময়কার শ্লোক পাঠ করে প্রাচীন ভারতকে তুলে ধরলেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাচীন ভারতের সম্রাট অশোকের সময়কার শ্লোক দিয়ে জি ২০ সম্মেলনে (G 20 Summit) বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই শ্লোকের মধ্যে ছিল মানব কল্যাণ এবং মানুষের খুশির কথা। বিশ্বের প্রধান প্রধান রাষ্ট্রনেতাদের সামনে প্রাচীন ভারতকে উপস্থাপন করলেন মোদি এই ভাবেই। সেই সঙ্গে বিশ্বকে বুঝিয়ে দিলেন আজকের দিনেও প্রাচীন ভারতের গুরুত্ব কোথায়। পাশাপাশি এই সম্মেলনের ছত্রে ছত্রে ছিল ভারতীয়ত্ববোধ সম্পর্কে বিশেষ অনুভব চিত্র। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে মোদি বুঝিয়েছেন কোনারকের সূর্য মন্দিরের চাকার গুরুত্ব। এই চাকা ভারতীয় সভ্যতা সংস্কৃতির সঙ্গে কতটা সম্পৃক্ত, প্রাচীন ভারতের ইতিহাস, শিল্প নিদর্শন এবং প্রাচীন পরম্পরাগত সাংস্কৃতিক পরিচয়বহতার ইতিহাসবোধকে তুলে ধরেন নরেন্দ্র মোদি।

    কেন শোনালেন অশোকের আমলের শ্লোক (G 20 Summit)

    নতুন দিল্লির প্রগতি ময়দানে গতকাল শনিবার জি ২০ সম্মেলেনে (G 20 Summit) বসেছিল বিশ্ব রাষ্ট্রনেতাদের চাঁদের হাট। এই সম্মেলনের সূচনা ভাষণে মৌর্য সম্রাট অশোকের আমলে দেওয়ালে খোদাই করা শ্লোককে উচ্চারণ করে, প্রাচীন ভারতের রাজা হিসাবে সম্রাট আশোকের মানব কল্যাণ এবং মানুষের সুখ সম্পর্কে বিশেষ বার্তা তুলে ধরা হয়। প্রাচীন ভারতের রাজারা কতটা সমাজের মানুষের প্রতি চিন্তাশীল ছিলেন, সেই কথাই বিশ্বের রাষ্ট্রনেতাদের সামনে তুলে ধরেন মোদি। প্রাচীন ভারতকে বর্তমান সময়ের প্রেক্ষাপটে তুলে ধরেন মোদি। জি ২০ সম্মেলনে ভারত মানব জাতির মঙ্গল সাধনের জন্য কাজ করতে কতটা প্রস্তুত, সেই কথাও বলেন তিনি। সম্রাট আশোকের লিপি ছিল পালি এবং সংস্কৃত ভাষার মিশ্র ভাষা। শ্লোকে লেখা ছিল, ‘হেভাম লোকসা হিত-সুখে তি, আত্মীয়ম নাতিসু হেভাম’। জাপান, জার্মানি, ইংল্যান্ড, ব্রাজিল সহ নানান দেশের কাছে প্রাচীন ভারতের রাজাদের মূল্যবোধ কেমন ছিল? কীভাবে রাষ্ট্র পরিচালিত হত, সেই সম্পর্কে বক্তব্য রাখেন মোদি।

    জো বাইডেনকে বোঝালেন সূর্য মন্দিরের মাহাত্ম্য

    মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে করমর্দনের পর কোনারকের সূর্য মন্দিরের ইতিহাস সম্পর্কে বলেন মোদি। ত্রয়োদশ শতকের তৈরি ওড়িশ্যার রাজা প্রথম নরসিংহদেবের আমলে তৈরি হয় এই সূর্য মন্দির। এই চাকায় রয়েছে ২৪ টি রেখা। ভারতের জাতীয় পতাকায় একই ভাবে এই রকম চাকা রয়েছে, যাকে অশোক চক্র বলে। একই ভাবে সম্মেলনে (G 20 Summit) ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, মিশর আর্জেন্টিনা নাইজেরিয়া, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে স্বাগত জানান মোদি। গতকালকের আলোচনার বিষয় ছিল “ওয়ান আর্থ”।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • G20 Summit: ভারতের সঙ্গে মধ্যপ্রাচ্য জুড়বে রেল মানচিত্রে! আগ্রহী আমেরিকা, চাপে চিন

    G20 Summit: ভারতের সঙ্গে মধ্যপ্রাচ্য জুড়বে রেল মানচিত্রে! আগ্রহী আমেরিকা, চাপে চিন

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হয়েছে জি২০ শীর্ষ সম্মেলন (G20 Summit)। বিশ্বের তাবড় রাষ্ট্রনেতারা উড়ে এসেছেন ভারতে। এখানেই কূটনীতির নানা বিষয় নিয়ে যেমন আলোচনা চলছে, তেমনই পরিকাঠামো উন্নয়ন বিষয়ক আলোচনারও অবকাশ রয়েছে। রেল, বন্দর, বাণিজ্য বৃদ্ধি, শক্তি, ডিজিটাল সংযোগ এই সম্পর্কিত বিভিন্ন প্রকল্পে হাত মিলিয়েছে ইউরোপ, আমেরিকা, ভারত এবং সৌদি আরব (G20 Summit)। আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞদের ধারনা, চিনকে টক্কর দিতেই এমন প্রকল্পে আগ্রহী হয়ে উঠেছে আমেরিকা। এর ফলে মধ্যপ্রাচ্যে চীনের দাদাগিরিও অনেকটা কমবে বলে মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক বিশেষজ্ঞরা (G20 Summit)।

    আগ্রহী বাইডেন প্রশাসন (G20 Summit) 

    এমন ধরনের চুক্তি নিয়ে বাইডেন প্রশাসন (G20 Summit) খুবই আগ্রহী, একথা জানিয়েছেন, মার্কিন প্রিন্সিপাল ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন ফিনার। তাঁর মতে, ‘‘পরিকাঠামোগত যে ফাঁক থেকে গিয়েছিল, তা এই প্রকল্পের হাত ধরে পূর্ণতা পেতে চলেছে। এই প্রকল্প কোনও চাপিয়ে দেওয়া প্রকল্প নয়। বরঞ্চ এটি চাহিদার কথাকে মাথায় রেখেই করা হচ্ছে।’’ 

    কী কী উদ্যোগ নেওয়া হচ্ছে?

    জানা গিয়েছে, আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলির সঙ্গে (G20 Summit) রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। রেলপথ, বন্দরগুলির সঙ্গে যুক্ত হবে। ২০২৪ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগেই এই প্রকল্প চূড়ান্ত করার উদ্যোগ নিতে  ইতিমধ্যে বাইডেন প্রশাসন আগ্রহী বলে জানা গিয়েছে।  প্রসঙ্গত, আই২ইউ২ নামের এক সম্মেলনে এই প্রস্তাব সর্বপ্রথম নেওয়া হয়েছিল। ১৮ মাস ধরে তা নিয়ে বিভিন্ন আলোচনা চলেছে। আই২ইউ২ ফোরামে রয়েছে আমেরিকা, ইজরায়েল, সংযুক্ত আরব আমিরশাহী এবং ভারত। জানা গিয়েছে (G20 Summit) , চিনের দাপট কমাতেই এই মঞ্চ তৈরি করা হয়। মধ্যপ্রাচ্যের দেশ গুলির মধ্যে রেল যোগাযোগ করার প্রস্তাব দিয়েছিল ইজরায়েল। তবে এখনও পর্যন্ত এই প্রকল্প আলোচনার পর্যায়ে রয়েছে, কবে তা বাস্তবায়িত হবে তা জানা যায়নি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Earthquake in Morocco: ভয়ঙ্কর ভূমিকম্প মরক্কোয়, মৃত ২৯৬, শোকপ্রকাশ মোদির

    Earthquake in Morocco: ভয়ঙ্কর ভূমিকম্প মরক্কোয়, মৃত ২৯৬, শোকপ্রকাশ মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার রাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর আফ্রিকার মরক্কো (Earthquake in Morocco)। জানা গিয়েছে, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.৮। সেদেশের সরকারি হিসাব বলছে, ভূমিকম্পে মারা গিয়েছেন ২৯৬ জন মানুষ। মার্কিন জিওলজিক্যাল সার্ভের মতে, শুক্রবার মরক্কোর স্থানীয় সময় রাত্রি ১১টা নাগাদ  মারাকেশ এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়। জানা গেছে ভূপৃষ্ঠের (Earthquake in Morocco) থেকে ১৮.৫ কিলোমিটার গভীরে ছিল এই কম্পনের উৎস। চলিত বছরের ফেব্রুয়ারিতেই তুরস্কে ঘটেছিল ভয়াবহ ভূমিকম্প। তারপর এবার মরক্কোতে। 

    কী বলছেন প্রত্যক্ষদর্শীরা?

    সেখানকার প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে শুক্রবার রাত ১১ টা নাগাদ মারাকেশে বহুতলগুলি (Earthquake in Morocco) কাঁপতে শুরু করে। এবং রাস্তাতে ফাটল দেখা যায়। আতঙ্কে সবাই বাড়ির বাইরে বেরিয়ে আসেন। এর মধ্যে কয়েকটি বহুতল হুড়মুড়িয়ে ভেঙে পড়তে শুরু করে। ধ্বংসস্তূপে চাপা পড়ে অধিকাংশ মানুষের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও সেভাবে জানা যায়নি। তবে আশঙ্কা করা হচ্ছে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উপকূলবর্তী অঞ্চলের রাবাত, কাসাব্লাঙ্কা ও এসাউরা। চারিদিকে শুধুমাত্র আর্তনাদ এবং হাহাকার (Earthquake in Morocco) শোনা যাচ্ছে। ভূমিকম্পের পরে দুর্গতদের রাস্তাতে ঘুমিয়ে পড়তেও দেখা গিয়েছে। প্রসঙ্গত, মারাকেশ মদিনা (Earthquake in Morocco) হিসেবে পরিচিত। এখানকার লাল রঙের দেওয়ালের খ্যাতি সারা বিশ্বে। শুধুমাত্র তাই নয় ইউনেস্কো হেরিটেজ হিসেবেও ইতিমধ্যে ঘোষণা করেছে ওই দেওয়ালগুলিকে। ভূমিকম্পের ফলে সেই জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপকভাবে। এর আগে ২০০৪ সালে সব থেকে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল। সেবার মারা গিয়েছিলেন প্রায় ৬০০ জন মানুষ। কিন্তু তীব্রতার দিক থেকে ২০২৩ সালের ভূমিকম্প ২০০৪ কেও ছাপিয়ে গিয়েছে। জিওলজিক্যাল সার্ভে বলছে গত ১২০ বছরে এত তীব্র ভূমিকম্প (Earthquake in Morocco) হয়নি মরক্কোতে।

    শোকপ্রকাশ করলেন নরেন্দ্র মোদি

    শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি, মরক্কোর এই ভূমিকম্পে ভারতের প্রধানমন্ত্রী ট্যুইটে লিখেছেন, ‘‘মৃত্যুর খবরে আমি ব্যথিত। এই দুঃসময়ে মরক্কোর (Earthquake in Morocco) মানুষকে সমবেদনা জানাই। ভারত সব রকমের সাহায্যের জন্য প্রস্তুত রয়েছে।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • NDA: মোদির পাশেই দেবগৌড়ার দল, কর্নাটকে কতগুলো আসনে সমঝোতা?

    NDA: মোদির পাশেই দেবগৌড়ার দল, কর্নাটকে কতগুলো আসনে সমঝোতা?

    মাধ্যম নিউজ ডেস্ক: আগেই জল্পনা তৈরি হয়েছিল কর্নাটকের জনতা দল সেকুলার ভিড়তে চলেছে এনডিএ শিবিরে (NDA)। শুক্রবার সেই খবরে সিলমোহর দিলেন কর্নাটকের বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা। সূত্রের খবর দিন কয়েক আগেই  কর্নাটকে আসন রফা নিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আলাদাভাবে বৈঠকও করেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া (NDA)। লোকসভা ভোটে এমনিতেই এগিয়ে রয়েছে গেরুয়া শিবির, অন্তত বিভিন্ন সমীক্ষা তাই বলছে। এর মাঝে জেডিএস এর যোগদান যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

    কতগুলি আসনে রফা হল জেডিএস এর সঙ্গে

    জানা গিয়েছে, কর্নাটক রাজ্যে মোট আসন রয়েছে লোকসভার ২৮টি। তবে গেরুয়া শিবির সূত্রে খবর যে আসনগুলিতে বিজেপি জিতে (NDA) রয়েছে সেগুলি ছাড়া হবে না যে জেডিএসকে। ইয়েদুরাপ্পা জানিয়েছেন যে জিডিএস অমিত শাহের কাছে, ৫টি আসনের(NDA) দাবি জানিয়েছিল এগুলি হল, মান্ডা, হাসান, তুমাকুরু, চিকবল্লাপুর এবং বেঙ্গালুরু গ্রামীণ। এরমধ্যে চারটি আসনে রফা চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন ইয়েদুরাপ্পা। তবে পাঁচটির মধ্যে এগুলি কোন চারটি আসন তা নিয়ে স্পষ্ট কিছু এখনও জানা যায়নি। গত জুলাই মাসেই লোকসভা নির্বাচনে (NDA) বিজেপির সঙ্গে জোটে যাওয়ার প্রশ্ন এড়িয়ে গিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়া। কিন্তু সেপ্টেম্বরেই চূড়ান্ত হয়ে গেল জোট। 

    ২০১৯ সালে গেরুয়া ঝড়ে কর্নাটকে মুছে যায় বিরোধীরা (NDA)

    প্রসঙ্গত, বিগত বিধানসভা নির্বাচনে জেডিএস এর সঙ্গে বিজেপির সম্পর্কের অত্যন্ত অবনতি হয়। তারপরেও কীভাবে এই জোট হতে চলেছে তা নিয়ে প্রশ্ন করা হলে ইয়েদুরাপ্পা বলেন, ‘‘রাজনীতিতে এমনটা চলতেই থাকে। এই ধরনের পরিস্থিতি হয়। তবে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবেন সেটা আমরা সকলে মেনে চলব।’’ ২০১৯ সালে কর্নাটকে গেরুয়া ঝড়ে ধুলিস্যাৎ হয়ে যায় বিরোধীরা। ২৮টি আসনের মধ্যে ২৬টি তেই (NDA) যেতে বিজেপি। কংগ্রেস এবং জেডিএস একটি করে আসন পায়। জেডিএস যেতে হাসান কেন্দ্রে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • G20 Summit: ‘‘আমি একজন গর্বিত হিন্দু’’, ভারতে এসে মন্তব্য ব্রিটিশ প্রধানমন্ত্রীর

    G20 Summit: ‘‘আমি একজন গর্বিত হিন্দু’’, ভারতে এসে মন্তব্য ব্রিটিশ প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার শুরু হচ্ছে জি২০ শীর্ষ সম্মেলন (G20 Summit)। তার আগে শুক্রবারই ভারতে পা রেখেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। এদিন বিভিন্ন সংবাদ সংস্থাকে ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনদিন তাঁর ভারত সফরে বেশ কতগুলি মন্দির দর্শনে যাওয়ার ইচ্ছা রয়েছে তাঁর। নিজেকে গর্বিত হিন্দুও বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বিমানবন্দরের ব্রিটিশ প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে। সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় ভাগবত গীতা, রুদ্রাক্ষ এবং হনুমান চল্লিশা। তাঁকে ‘জয় সিয়া রাম’ বলে সম্বোধনও করা হয়।

    আমি একজন গর্বিত হিন্দু

    ঋষি সুনক (G20 Summit) বলেন, ‘‘আমি এক জন গর্বিত হিন্দু। সে ভাবেই বড় হয়েছি। আমি সে রকমই রয়েছি। পরের ক’দিন এখানে থাকার সময় আশা করি কয়েকটি মন্দির দর্শন করতে পারব।’’

     ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী এও জানিয়েছেন যে চলতি বছরের রাখিবন্ধন উৎসবে তিনি শামিল হয়েছিলেন নিজের পরিবারের সঙ্গে। যদিও কর্মসূচিতে ব্যস্ত থাকায় জন্মাষ্টমী সেভাবে পালন করতে পারেননি তিনি। তাঁর নিজের ভাষায়, ‘‘কয়েক দিন আগেই রাখীবন্ধন পালন করেছি। আমার বোন, তুতো বোনেরা রাখী পরিয়েছে। সব রাখী এখনও রয়েছে আমার কাছে। যদিও জন্মাষ্ঠমী পালনের সময় হয়নি। তবে আশা রয়েছে, এ বার কিছু মন্দির দর্শনে যেতে পারব।’’ কেন ধর্ম পালন গুরুত্বপূর্ণ তারও ব্যাখ্যা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, তিনি বলেন, ‘‘যাঁরা জীবনে বিশ্বাস করেন, তাঁদের সকলকে সাহায্য করে ধর্মবিশ্বাস। বিশেষত আমার মতো যাঁদের কাজের চাপ খুব বেশি। সহনশীলতা, শক্তি জোগানোর জন্য বিশ্বাস থাকা জরুরি।’’

    জি২০ শীর্ষ সম্মেলন ঘিরে সেজে উঠেছে দিল্লি 

    ৯ এবং ১০ সেপ্টেম্বর জি২০ সম্মেলনকে (G20 Summit) ঘিরে সাজো সাজো রব দিল্লিতে (G20 Summit)। সম্মেলন স্থলে ইতিমধ্যে বসানো হয়েছে ২৭ ফুটের অষ্টধাতুর তৈরি নটরাজের মূর্তি। তিন দিন ধরে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী ১৫টি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যে ভারতে এসেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান। শুক্রবার আমেরিকা থেকে এসে মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রেসিডেন্ট জো  বাইডেন। দ্বিপাক্ষিক বৈঠকের (G20 Summit) কথা রয়েছে মরিশাস, বাংলাদেশের রাষ্ট্রনেতাদের সঙ্গেও। শনিবার ব্রিটেন, জাপান, জার্মানি, ইতালির রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী (G20 Summit)। ১০ সেপ্টেম্বর তাঁর দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর সঙ্গে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi and Hasina Meeting: ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা অত্যন্ত ফলপ্রসূ বললেন মোদি

    PM Modi and Hasina Meeting: ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা অত্যন্ত ফলপ্রসূ বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ নতুন দিল্লিতে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক আলোচনা (PM Modi and Hasina Meeting) অত্যন্ত ফলপ্রসূ বলে উল্লেখ করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ৯ বছরে ভারত-বাংলাদেশের সম্পর্কের অগ্রগতি অত্যন্ত ইতিবাচক। যোগাযোগ এবং বাণিজ্য প্রসারে উভয় দেশ, অত্যন্ত গঠন মূলক প্রয়াস রাখতে পেরে আনন্দিত বলে মন্তব্য করেন মোদি।

    মোদি এবং হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক (PM Modi and Hasina Meeting)

    শনিবার থেকে দেশের রাজধানী দিল্লিতে জি ২০ সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। জি ২০ গোষ্ঠী ভুক্ত দেশের রাষ্ট্র প্রধান এবং প্রতিনিধি মণ্ডলের সদস্যরা যোগদান করবেন। দিল্লির প্রগতি ময়দান এবং ভারত মণ্ডপমে সাজোসজো রব। এই সম্মলেনের ঠিক একদিন আগেই ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং শেখ হাসিনা দ্বিপাক্ষিক আলোচনায় (PM Modi and Hasina Meeting) বসেছেন। বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। অপর দিকে বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন। এই বৈঠক অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে।

    বৈঠকের বিষয়

    যদিও এই বৈঠকের বিষয় নিয়ে ভারত এবং বাংলাদেশের বিদেশ মন্ত্রক এখনও কিছুই স্পষ্ট করে জানায় নি, তবে বৈঠকের ছবি বিনিময়ে বেশ উৎফুল্লতা দেখা গেছে উভয় দেশের নেতাদের মুখে। সূত্রের খবর, উভয় দেশের মধ্যে ব্যবসা, বাণিজ্য এবং যোগাযোগ বিষয়ের উপর আলোচনা (PM Modi and Hasina Meeting) হওয়ার সম্ভাবনা ছিল। অবশ্য এই বৈঠকের আগে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন গত বৃহস্পতি বার, বাংলাদেশের সাংবাদিকদের বলেছিলেন, দুই দেশের মধ্যে আঞ্চলিক স্থিতিশীলতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে। উভয় দেশের মধ্যে তিনটি মউ স্বাক্ষর হওয়ার কথাও উল্লেখ করেন। দুই দেশের কৃষি ব্যবস্থা এবং গবেষণা, সাংস্কৃতিক আদান প্রদান এবং উভয় দেশের টাকা এবং রুপি লেনদেনকে সুগম করার মউ স্বাক্ষর হওয়ার বিষয় আলোচানায় থাকার কথা জানিয়ে ছিলেন।

    মোদি কি বললেন ট্যুইটারে?

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইটারে বলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা (PM Modi and Hasina Meeting) হয়েছে। গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই আনন্দদায়ক। তিনি আরও বলেন, দুই দেশের যোগাযোগ, বাণিজ্য সংযোগের মতন আরও অনেক বিষয় আলোচনার মধ্যে এসেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Parliament of India: উদ্বোধনের পর চলতি মাসেই প্রথম অধিবেশন বসছে নয়া সংসদ ভবনে, কবে জানেন?

    Parliament of India: উদ্বোধনের পর চলতি মাসেই প্রথম অধিবেশন বসছে নয়া সংসদ ভবনে, কবে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: সংসদের (Parliament of India) বিশেষ অধিবেশন শুরু হচ্ছে আগামী ১৮ সেপ্টেম্বর থেকে। পুরনো সংসদ ভবনে এই অধিবেশন শুরু হলেও তা শেষ হবে নতুন সংসদ ভবনে (Parliament of India)। সূত্রের খবর, আগামী ১৯ সেপ্টেম্বর রয়েছে গণেশ চতুর্থী এবং সেই দিনই সংসদের নতুন ভবনে অধিবেশন স্থানান্তরিত হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর পাঁচ দিনের জন্য সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। চলতি বছরের ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর থেকেই শুরু হয়েছিল জোর চর্চা, যে কবে বসবে নতুন সংসদে (Parliament of India) অধিবেশন? অবশেষে তা গণেশ চতুর্থীর শুভক্ষণেই বসতে চলেছে।

     সংসদের বিশেষ অধিবেশনে কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে?  

    বাদল অধিবেশন (Parliament of India) শেষ হওয়ার পরে ফের একবার বিশেষ অধিবেশন কেন ডাকা হল তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে গুঞ্জন। সাধারণভাবে বিশেষ কোনও সিদ্ধান্ত নিতেই সরকারপক্ষ এমন অধিবেশন ডাকে। আবার ওয়াকিবহল মহলের ধারনা, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাশ করাতেই হয়তো ডাকা হচ্ছে এই অধিবেশন (Parliament of India)। সূত্রের খবর, বেশ কতগুলি ইস্যু রয়েছে যা উঠতে পারে সংসদের বিশেষ অধিবেশনে। যার মধ্যে অন্যতম হল, ‘এক দেশ এক ভোট’ ইতিমধ্যে এ নিয়ে প্রাক্তন রাষ্ট্রপতির রামনাথ কোবিন্দের নেতৃত্বে কমিটিও গঠন করেছে কেন্দ্র। অন্যদিকে দেশজুড়ে এখন আলোচনা চলছে, ‘ভারত বনাম ইন্ডিয়া’ বিষয়ে। ইতিমধ্যে জি-২০ শীর্ষ সম্মেলনের আমন্ত্রণ পত্রে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নামের নিচে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’।  

    সোনিয়া গান্ধীর চিঠির পরিপ্রেক্ষিতে প্রহ্লাদ জোশীর প্রতিক্রিয়া 

    এদিকে বুধবারই সংসদের (Parliament of India) বিশেষ অধিবেশনে কী নিয়ে আলোচনা হবে তা জানতে চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দেন সোনিয়া গান্ধী।  ওই চিঠিতে তিনি জানিয়েছেন যে বিরোধী দলগুলিকে না জানিয়ে সরকার সংসদের (Parliament of India) অধিবেশন ডেকেছে। যানিয়ে শুরু হয়েছে বিজেপি কংগ্রেসের মধ্যে রাজনৈতিক লড়াই। সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি ইতিমধ্যে সোনিয়া গান্ধীর এই বক্তব্যকে খণ্ডন করে বলেছেন উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্ক তৈরি করতে চাইছে কংগ্রেস। তাঁর আরও অভিযোগ,গণতন্ত্রের মন্দিরকে নিয়ে রাজনীতি করছেন সোনিয়া গান্ধী।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share