Tag: Narendra Modi

Narendra Modi

  • Asansol: “পুর নিগমে মুখ্যমন্ত্রীর ছবি খুলে ফেলে মোদিজির ছবি লাগান” কেন বললেন সুকান্ত?

    Asansol: “পুর নিগমে মুখ্যমন্ত্রীর ছবি খুলে ফেলে মোদিজির ছবি লাগান” কেন বললেন সুকান্ত?

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার বিজেপির পক্ষ থেকে আসানসোল (Asansol) পুর নিগমের সামনে বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কড়া ভাষায় আসানসোল কর্পোরেশনের পুরবোর্ডের সমালোচনা করেন তিনি। পুর নিগম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি খুলে ফেলার কথা বললেন। আসানসোল পুর নিগমের উন্নয়ন খাতে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে, তাই সেখানে মোদিজির ছবি লাগানোর কথা বলেন। সেই সঙ্গে বলেন, পুর নিগমে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি। 

    ইডি ও সিবিআইয়ের হানা নিয়ে কী বললেন (Asansol)?

    ইডি ও সিবিআই হানার প্রসঙ্গ তুলে এদিন সুকান্ত মজুমদার বলেন, “কলকাতায় নেতাদের বাড়িতে ইডি ও সিবিআইয়ের রেড হচ্ছে। এবার দুর্নীতির বিরুদ্ধে আসানসোলেও (Asansol) অভিযান হবে।” কয়েকদিন আগে রানীগঞ্জের নারায়ণকুড়িতে ধসের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “সেখানে সাতজনের মৃত্যু হয়েছে। প্রশাসন বলছে তিনজন মারা গেছে। কার্যত রাজ্য সরকার মৃত্যুর হিসাব নিয়ে মিথ্যাচার করছে।” তিনি বিক্ষোভ সমাবেশ থেকে পুরসভা দাবি না মানলে তালা ঝুলিয়ে দেয়ার হুঁশিয়ারির দেন।

    আর কী বললেন?

    সুকান্ত এদিন বলেন, “রাজ্য সরকার গত আড়াই বছরে এক টাকাও খরচ করেনি আসানসোল পুর নিগমের জন্য। দিল্লি থেকে মোদিজি আসানসোলবাসীর ঘরে ঘরে জল পৌঁছনোর জন্য ৫০০ কোটি টাকা পাঠিয়েছেন। অথচ রাজ্য সরকার ঘরে ঘরে পানীয় জলের ব্যবস্থা করছে না। স্বাস্থ্য কেন্দ্রগুলিতে কোনও কর্মী নেই। কেবলমাত্র আসানসোল (Asansol) হাসপাতালে ডেঙ্গি পরীক্ষা হচ্ছে। রাজ্যে ৪০ হাজারের বেশি মানুষ ডেঙ্গি সংক্রমণের শিকার হয়েছে, তবুও রাজ্য সরকারের ঘুম ভাঙছে না। আমরা খাওয়া এবং চুরিতে বিশ্বাস করি না। তবে যে খাবে, তাকে ঠিক জায়গায় পাঠানোর কাজ বিজেপি করবে। মন্ত্রী মলয় ঘটক নিজে দুর্নীতির সঙ্গে যুক্ত। তিনি বাহানা দিয়ে জিজ্ঞাসাবাদে সহযোগিতা করছেন না।”

    এদিনের এই বিক্ষোভ সমাবেশে সুকান্ত মজুমদার সহ জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি, বিধায়ক অগ্নিমিত্রা পল, বিধায়ক লক্ষণ ঘড়ুই, বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জি ও আসানসোল পুরসভার প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি সহ উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য নেতৃত্ব।

    তৃণমূলের বক্তব্য

    ঘটনা প্রসঙ্গে আসানসোলের (Asansol) মেয়র বিধান উপাধ্যায় বলেন, “কোনও অনুদানে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের একটা ভাগ থাকে। পুরো টাকাটাই পশ্চিমবঙ্গ থেকে ট্যাক্স হিসেবে নিয়ে যাচ্ছে কেন্দ্র। তারপর সেই টাকার একটা অংশ ফেরত দিচ্ছে রাজ্যে। তাহলে এটা কার দেওয়া হল?”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Gandhi Jayanti: গান্ধী-শাস্ত্রী জয়ন্তীতে শ্রদ্ধা নিবেদন, ভারতকে শক্তিশালী করার বার্তা প্রধানমন্ত্রীর

    Gandhi Jayanti: গান্ধী-শাস্ত্রী জয়ন্তীতে শ্রদ্ধা নিবেদন, ভারতকে শক্তিশালী করার বার্তা প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ নয়াদিল্লিতে গান্ধীজি এবং লালা বাহাদুর শাস্ত্রীজিকে জন্ম জয়ন্তীর শ্রদ্ধা জ্ঞাপন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাপুর স্বপ্নপূরণে দেশের একতা এবং সম্প্রীতি রক্ষায় দেশকে শক্তিশালী করতে যুব সমাজকে এগিয়ে আসার বার্তা দিলেন প্রধানমন্ত্রী। 

    গান্ধীজি-শাস্ত্রীজির জয়ন্তীতে শ্রদ্ধা নিবেদন (Gandhi Jayanti)

    মহাত্মা গান্ধী এবং দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লালা বাহাদুর শাস্ত্রীর জন্মদিনে (Gandhi Jayanti) এদিন দিল্লির রাজঘাট এবং বিজয়ঘাটে পুষ্পার্ঘ্যের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন প্রধানমন্ত্রী। রাজঘাটে গান্ধীজির স্মৃতিস্মারকে শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন, “গান্ধীজি আমাদের অনেক কিছু শিখিয়েছেন। তাঁর মানবতাবাদকে সারা বিশ্ব গ্রহণ করেছে।” শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি কিছুক্ষণ ধর্মীয় ভজন সঙ্গীতও শ্রবণ করেন মোদি।

    কী বার্তা দিলেন মোদি?

    গান্ধীজির (Gandhi Jayanti) প্রতি শ্রদ্ধা জানিয়ে মোদি বলেন, “গান্ধীজির জীবন এবং তাঁর শিক্ষা আমাদের চলার পথে বিশেষ আলো সঞ্চার করে। আজকের দিনে গোটা বিশ্ব, তাঁর মানবতাবাদ দ্বারা ঐক্যবদ্ধ। সেই সঙ্গে সমাজে তাঁর সহানুভূতির চেতনা আমাদেরকে অনুপ্রাণিত করবে। আমরা তাঁর স্বপ্ন পূরণে নিরন্তর যেন কাজ করি। দেশের তরুণ প্রজন্মকেই  এই স্বপ্ন পূরণের দায়িত্ব নিয়ে দেশে একতা এবং সম্প্রীতি গড়ে তুলতে হবে।”

    অপর দিকে লাল বাহাদুর শাস্ত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি বলেন, “শাস্ত্রীজির জয় জাওয়ান জয় কিষাণ শ্লোগান আজকের দিনেও ভীষণ তাৎপর্যপূর্ণ। তিনি ভারতের খুব কঠিন সময়ে দেশের নেতৃত্ব দিয়েছেন। তাঁর সঠিক দৃঢ় সিদ্ধান্তকে পাথেও করে, ভারতকে শক্তিশালী করার আরও কাজ করতে হবে।”

    গান্ধীজির পছন্দের ভজন জার্মান গায়িকার কণ্ঠে

    জার্মান গায়িকা ক্যাসমে, যিনি ক্যসান্দ্রা মে স্প্রিটম্যান নামে পরিচিত, তিনি গান্ধীজির (Gandhi Jayanti) অত্যন্ত প্রিয় ভজন “বৈষ্ণব জানা তো” নিজের কণ্ঠে গেয়েছেন। এই গানের ভিডিও সামজিক মাধ্যমে শেয়ার করে গান্ধীজির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন স্বয়ং মোদি। এই গানের তাৎপর্য এতটাই প্রাসঙ্গিক যে গান্ধীজির আদর্শ এবং তাঁর পছন্দের ভজন, সারা বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করছে। মোদি তাই বলেছেন, “গান্ধীজির প্রভাব এখন বিশ্বব্যাপী, সমগ্র মানব জাতিকে ঐক্য আর সহানুভূতির ভাবনা মানুষকে অনুপ্রাণিত করেছেন। বাপুর স্বপ্নকে পূরণ করতে দেশের যুব সমাজকে দারুণ ভাবে কাজ করতে হবে।” 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Home Loans: ঋণ নিয়ে বাড়ি করবেন আপনি, সুদে ভর্তুকি দেবে কেন্দ্র! আসছে মোদির বিরাট প্রকল্প

    Home Loans: ঋণ নিয়ে বাড়ি করবেন আপনি, সুদে ভর্তুকি দেবে কেন্দ্র! আসছে মোদির বিরাট প্রকল্প

    মাধ্যম নিউজ ডেস্ক: আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করতে চান? ভাবছেন সহজ ঋণের (Home Loans) কথা? মোদি সরকার (Modi Government) নিয়ে আসছে ৬০ হাজার কোটি টাকার বিশেষ প্রকল্প। গত ১৫ অগাস্ট দিল্লির লালাকেল্লা থেকে শহরাঞ্চলে সাধারণ মানুষের বাড়ি তৈরি করার জন্য বিশেষ প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত সোমবার, সরকারের আবাসন মন্ত্রক এবার বাড়ি তৈরিতে ঋণে ভর্তুকি দেবে বলে জানিয়েছে। শহর অঞ্চলের বাড়ি নির্মাণ করতে চান যাঁরা, তাঁদের জন্য অত্যন্ত সুখবর বলে মনে করছেন অভিজ্ঞ মহলের একাংশ। লোকসভার ভোটের আগে এই প্রকল্প মোদি সরকারের বড় চমক হতে পারে বলেও অভিমত তাঁদের।

    প্রকল্পে ঠিক কী বলা হয়েছে (Home Loans)?

    সরকারি সূত্রের জানা গিয়েছে, আগামী পাঁচ বছরের জন্য চড়া সুদের ঋণের (Home Loans) বোঝা কমাতে ভর্তুকি বাবদ আগামী ৫ বছরে ৬০ হাজার কোটি টাকা খরচ করবে কেন্দ্রীয় সরকার (Modi Government)। এই প্রকল্পের ঋণের সুদে ৩ থেকে সাড়ে ৬ শতাংশ পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে বলে জানা গিয়েছে। ২০ বছরের জন্য গ্রাহকরা যদি ৫০ লাখ টাকার কম ঋণ নিয়ে থাকেন, তাহলে তাঁরাই এই ভর্তুকি পাবেন। শহর অঞ্চলের ২৫ লাখের বেশি মানুষ এই প্রকল্পের সবিধা পেতে পারেন বলা হয়েছে প্রকল্পে।

    কারা সুবিধা পাবেন?

    শহর অঞ্চলে যাঁরা ভাড়া বাড়িতে থাকেন এমন ব্যক্তিরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। কলোনি বাড়ি, বেআইনি ভাড়া বাড়ি, ঝুপড়িতে যাঁরা বসবাস করছেন, তাঁদের কাছে নিজের বাড়ি তৈরির বড় সুযোগ রয়েছে এই প্রকল্পে। কেন্দ্রীয় আবাসন মন্ত্রী হরদীপ সিং পুরী অবশ্য বলেন, “এই প্রকল্পের বিষয়ে (Home Loans) বিস্তৃত ভাবে আলোচনা করা হচ্ছে। এর সবগুলি দিক খুঁটিয়ে দেখা হচ্ছে। মন্ত্রীপরিষদের অনুমোদন মিললেই সেপ্টেম্বর মাসেই এই প্রকল্প চালু হতে পারে।”

    ভোটের আগে জনমুখী প্রকল্প

    আগামী বছর লোকসভা ভোট। মানুষের দৈনন্দিন চাহিদা এবং প্রয়োজনের কথাকে মাথায় রেখে, সরকারি সুবিধাগুলিকে কীভাবে মানুষ পাবেন, সেই জন্য় জনমুখী প্রকল্পের (Home Loans) সূচনা করেছে কেন্দ্র। মোদি সরকার রান্নার গ্যাসের দাম ২০০ কমিয়ে, সাধারণ মানুষকে অনেকটাই স্বস্তি দিয়েছে বলে মনে করছে তথ্যাভিজ্ঞ মহল। নরেন্দ্র মোদি বিশ্বকর্মা প্রকল্পে প্রথগত শিল্পী-কারিগরদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করেন এর মাধ্যমে সুবিধা পৌঁছে দিয়েছেন সাধারণ মানুষের কাছে। এবার শহর অঞ্চলে বাড়ি তৈরিতে ঋণে বিশেষ ভর্তুকি দিয়ে, মানুষের প্রয়োজনের উপর বিশেষ গুরুত্ব দিতে তৎপর মোদি সরকার (Modi Government)।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Narendra Modi: শ্রমিক পরিবারের ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস দেখে অভিভূত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

    Narendra Modi: শ্রমিক পরিবারের ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস দেখে অভিভূত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: দরিদ্র দিনমজুর শ্রমিক পরিবারের সন্তানদের উন্নতমানের শিক্ষা দেওয়ার উদ্দেশে যোগী সরকারের কর্মসূচি ছিল অটল আবাসীয় বিদ্যালয় যোজনা। এই প্রকল্প প্রথম শুরু করোনাকালে, সেসময় ১,৪০০ শ্রমিক পরিবারের সন্তানকে শিক্ষা দেওয়া হয়। এরপর তা কলেবরে বাড়ে। শনিবার এই প্রকল্পের অন্তর্গত ১৬ টি বিদ্যালয় এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। উদ্বোধনের পাশাপাশি বারাণসীতে অটল আবাসীয়  বিদ্যালয় এর ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথাও বলেন তিনি।

    এক্স হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রীর

    অটল আবাসীয় বিদ্যালয়ের শ্রমিক পরিবারের ছাত্র-ছাত্রীদের সঙ্গে আলাপচারিতার একটি ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। সেই ভিডিওতে তিনি লেখেন, ‘‘শ্রমিক পরিবারের এই সমস্ত বাচ্চাদের হয়তো পাকা ঘরও নেই কিন্তু তাদের মধ্যে আত্মবিশ্বাস রয়েছে। যা দেখে অভিভূত আমি। এই সমস্ত শিশুদের মধ্যে আশা উদ্যম, দৃঢ়তা এবং প্রচুর এনার্জি আমি দেখলাম। উত্তরপ্রদেশে অটল আবাসীয় বিদ্যালয়ের এই নতুন তারকাদের সঙ্গে আলাপ করে খুশি আমি।

    প্রকল্পে মোট খরচ ১,১১৫ টাকা

    এদিন প্রধানমন্ত্রী সঙ্গে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দুজনেই শ্রমিক পরিবারের ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলেন। নরেন্দ্র মোদির (Narendra Modi) মন্তব্য এই বিদ্যালয়গুলি থেকে উত্তর প্রদেশ ও কাশীর নাম উজ্জ্বল হবে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মোদির উদ্বোধন করা এই ১৬ টি স্কুলে স্থাপনের খরচ হয়েছে ১,১১৫ কোটি টাকা। এই বিদ্যালয়গুলির প্রতিটি স্কুলে এক হাজার ছাত্রছাত্রীর আবাসিকভাবে শিক্ষা নিতে পারবে। ১০ থেকে ১৫ একর জমিতে নির্মিত বিদ্যালয়গুলিতে রয়েছে ক্লাসরুম ছাড়াও খেলার মাঠ, অডিটোরিয়াম, হস্টেল কমপ্লেক্স, মেস এবং আবাসন। এদিন অটল আবাসীয় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদেরও ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Howrah: মোদি সরকারের উদ্যোগে ঘুরে দাঁড়াবে বাংলার প্রাচীন কক শিল্প, উচ্ছ্বসিত ব্যবসায়ীরা

    Howrah: মোদি সরকারের উদ্যোগে ঘুরে দাঁড়াবে বাংলার প্রাচীন কক শিল্প, উচ্ছ্বসিত ব্যবসায়ীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাণ ফিরতে চলছে বাংলার প্রাচীন শাটল কক শিল্প। হাওড়ার উলুবেড়িয়ার (Howrah) ব্যবসায়ীদের আবেদনে বিশেষ সাড়া দিয়েছেন দেশের নরেন্দ্র মোদির সরকার। উল্লেখ্য করোনা কালে, ভারত সরকারের আত্মনির্ভর ভারত প্রকল্পে স্পষ্ট হয়েছে, দেশীয় উৎপাদনের প্রয়োজনীয়তা কতটা প্রয়োজন। লোকাল ফর ভোকাল অর্থাৎ আঞ্চলিক স্থানীয় উৎপাদন সামগ্রীকে প্রথম পছন্দ করার কথা বলেন নরেন্দ্র মোদি। নাম না করে বিদেশী চিনা দ্রব্য ক্রয় না করার কথা সরকার পক্ষ থেকে বার বার বলা হয়েছিল। সামজিক ও গণ মাধ্যমে সরাসরি চিনা দ্রব্য বয়কটের দাবিতে তোলপাড় হয় ওঠে। বিশেষ করে খেলার সামগ্রী এবং কালীপুজো বা দীপাবলীতে আলোক সজ্জার বিষয়ে চিনের পণ্য বয়কটের কথাও ওঠে। গত কয়েক বছরে দেশ আত্মনির্ভর হওয়ার লক্ষ্যে, বর্তমানে অনেকটাই সফল বলে মনে করছেন রাজনীতির একাংশের মানুষ। এই অবস্থায় বাংলার কক শিল্প নিয়ে কেন্দ্রের উদ্যোগের বিষয়ে সংসদে বিশেষ আলোচনা হয় বলে জানা গেছে। মিলেছে কেন্দ্রীয় মন্ত্রকের বিশেষ ছাড়পত্র। শিল্পের সঙ্গে যুক্ত মানুষেরা আবার আশার আলো দেখতে পাচ্ছেন।

    কক শিল্পের প্রধান সমস্যা কী ছিল (Howrah)?

    জানা গেছে, বছর খানেক আগেই বাংলাদেশ থেকে হাঁসের পালক আসা বন্ধ হলে উলুবেড়িয়ার শাটল কক শিল্প অত্যন্ত সঙ্কটে পড়ে। উৎপাদনের জন্য কাঁচামালের অভাবের কথা অনেক দিন ধরেই এই শিল্পের সঙ্গে যুক্ত কারিগর, ব্যবসায়ীরা জানিয়ে আসছেন সরকারকে। অবশেষে ইঙ্গিত মিলেছে উদ্যোগের।

    মিলেছে সমস্যা সমাধানের ইঙ্গিত

    সূত্রের খবর, ১৯৭২ সালের বন্যপ্রাণ সুরক্ষা আইনে শাটল ককের পালকের জন্য বিশেষ ছাড়পত্র দিয়েছে কেন্দ্র সরকার। কেন্দ্রের বাণিজ্য এবং এবং শিল্প প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল উলুবেড়িয়া এলাকার সাংসদকে চিঠি দিয়ে সেই কথা জানিয়েছেন। কক শিল্পের জন্য এই খবর অত্যন্ত আনন্দের বলে জানিয়েছেন স্থানীয় শিল্পীরা। এলাকার (Howrah) সাংসদ সাজদা আহমেদ শিল্প নিয়ে ভীষণ উৎসাহ প্রকাশ করেছেন।

    ব্যবসায়ীদের বক্তব্য

    শাটল কক শিল্পের এক ব্যবসায়ী বলেন, “ পালকের জন্য বাংলাদেশ থেকে আসা আমদানিতে বেশ ছাড় দেওয়া হয়েছে। এই ছাড়ে আমাদের বেশ সুবিধা হবে। এর থেকে জিএসটি তুলে নিলে এই শিল্প আরও ঘুরে দাঁড়াবে। কেন্দ্র সরকারকে আমরা ধন্যবাদ জানাই”।

    সেই সঙ্গে উলুবেড়িয়া (Howrah) চেম্বার অফ কমার্সের সভাপতি তমাল ঘোষ বলেন, “এই শিল্প অত্যন্ত প্রাচীন শিল্প। পালাকের জোগান বেশি করে মিললে গোটা এলাকার অবস্থা বদলে যাবে। উলুবেড়িয়ার শিল্প আবারও একবার ঘুরে দাঁড়াবে”।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Republic Day Parade: আগামী বছরে প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি জো বাইডেন!

    Republic Day Parade: আগামী বছরে প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি জো বাইডেন!

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসের (Republic Day Parade) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আমন্ত্রণ জানিয়েছে কেন্দ্রীয় সরকার, এমনটাই জানা গিয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত এ নিয়ে কোনও বিবৃতি সামনে আসেনি। বুধবার ২০ সেপ্টেম্বর ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের মুখে শোনা গিয়েছে এই খবরটি। প্রসঙ্গত, চলতি মাসেই ৯ এবং ১০ তারিখে দিল্লিতে বসেছিল জি-২০ শীর্ষ সম্মেলন। সেখানে উপস্থিত হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হয়। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সেটি এই খবরটি জানিয়েছেন।

    ২০১৫ সালের প্রধান অতিথি ছিলেন বারাক ওবামা  

    তবে সম্প্রতিক অতীতে মার্কিন প্রেসিডেন্টের ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে হাজির হওয়াটা নতুন কিছু নয়। ২০১৫ সালে প্রথম কোনও মার্কিন প্রেসিডেন্ট প্রজাতন্ত্র দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সে বছর হাজির (Republic Day Parade) ছিলেন তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা। আবার পরবর্তীকালে ২০১৮ সালে নয়া দিল্লিতে আমন্ত্রিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু নিজের দেশের কর্মসূচিতে ব্যস্ত থাকায় তিনি সে বছর উপস্থিত হতে পারেননি। তবে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের মুখে একথা (Republic Day Parade) শোনা গেলেও হোয়াইট হাউসের তরফে কোনও আনুষ্ঠানিকভাবে বিবৃতি এখনও দেওয়া হয়নি।

    কোয়াডভুক্ত দেশগুলি আমন্ত্রিত থাকবে

    জানা গিয়েছে, প্রজাতন্ত্র দিবসে (Republic Day Parade) কোয়াডভুক্ত দেশগুলির সমস্ত নেতাদেরই আমন্ত্রণ জানাতে চলেছে নয়া দিল্লি। কোয়াডের মধ্যে থাকা দেশগুলি হল আমেরিকা, অস্ট্রেলিয়া এবং জাপান।  তাই সে ক্ষেত্রে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে দেখা যেতে পারে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যাল্বানিজ, এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে। কূটনৈতিক মহল মনে করছে কোয়াডভুক্ত দেশগুলির সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা বাড়লে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের দাদাগিরি কমবে।

    আরও পড়ুুন: হোয়াটসঅ্যাপ চ্যানেলে চলে এলেন প্রধানমন্ত্রী, ফলোয়ারের সংখ্যা ছাড়াল ১০ লাখ 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Old Parliament Building: পুরনো সংসদকে বিদায়! কী হবে ভবনটির?

    Old Parliament Building: পুরনো সংসদকে বিদায়! কী হবে ভবনটির?

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবারই সংসদের বিশেষ অধিবেশন বসতে চলেছে নয়া সংসদ ভবনে। উদ্বোধনের চার মাস পরে বসছে প্রথম অধিবেশন। প্রসঙ্গত, পুরনো সংসদ ভবনকে (Old Parliament Building) আজকেই বিদায় জানাবেন সাংসদরা। পুরনো সংসদ ভবনটি উদ্বোধন করেছিলেন লর্ড আরউইন আজ থেকে ৯৬ বছর আগে, ১৮ জানুয়ারি ১৯২৭ সালে। এই ৯৬ বছর ধরে ভারতীয় সংসদ নানা ঘটনার সাক্ষী থেকেছে। সোমবারই নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই কথাগুলি তুলে ধরেন। তিনি বলেন, ‘‘দেশের সাংসদরা নতুন আশা এবং আত্মবিশ্বাস নিয়ে নতুন ভবনে প্রবেশ করবে।’’ সোমবারের বিশেষ অধিবেশনে পুরনো সংসদ ভবনে আনুষ্ঠানিক কাজকর্ম সবকিছুই সম্পন্ন হয়েছে। কিন্তু কী হবে পুরনো সংসদ ভবনের (Old Parliament Building), এ নিয়ে আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের।

    মঙ্গলবার গ্রুপ ফটো তোলা হবে পুরনো সংসদ ভবনে 

    অন্যান্য দিনের তুলনায় কিছুটা সময় আগেই সাংসদদের হাজির হতে বলা হয়েছে পুরনো সংসদ ভবনে। জানা গিয়েছে, সকাল ঠিক সাড়ে ন’টায় সংসদ ভবন চত্বরে লোকসভা এবং রাজ্যসভার সদস্যদের গ্রুপ ফটো তোলা হবে। সেখানে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদি। এরপরে বেলা এগারোটা নাগাদ পুরনো সংসদ ভবনের (Old Parliament Building) সেন্ট্রাল হলে বিশেষ যৌথ অধিবেশন বসছে, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় সহ অন্যান্যরা বক্তব্য রাখবেন। যৌথ অধিবেশনে বক্তব্য রাখবেন প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং।

    পুরনো সংসদ ভবনটি সংরক্ষণ করা হবে

    যৌথ অধিবেশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পুরনো সংসদ ভবনকে (Old Parliament Building) আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হবে। এখনও পর্যন্ত যা কর্মসূচি নির্ধারিত হয়েছে তাতে জানা যাচ্ছে ১১টা ৪৫ মিনিট নাগাদ সকল সাংসদ পুরনো পার্লামেন্ট থেকে নতুন সংসদ ভবনের দিকে যাবেন। শাসক ও বিরোধী দলের সকল সাংসদ একসঙ্গে নতুন সংসদ ভবনে প্রবেশ করবেন বলে সূত্রের খবর। পুরনো সংসদ ভবনটিকে তবে কোনওভাবেই ভেঙে ফেলা হবে না, ঐতিহাসিক এই ভবনকে সংরক্ষণ করা হবে। তার কারণ হল এটি দেশের অন্যতম প্রত্নতাত্বিক সম্পদ হিসেবেই থেকে যাবে। আবার একটি মহলের মত হল পুরনো সংসদ ভবনের একটি অংশকে নিয়ে জাদুঘরও করা হতে পারে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Woman Reservation Bill: মহিলাদের আসন সংরক্ষণ বিল কি আজই পেশ হচ্ছে সংসদে?

    Woman Reservation Bill: মহিলাদের আসন সংরক্ষণ বিল কি আজই পেশ হচ্ছে সংসদে?

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবারই বসেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। সূত্রের খবর, সেখানেই মহিলা সংরক্ষণ বিল (Woman Reservation Bill) নিয়ে সিদ্ধান্ত হয়েছে। মোদি সরকারের এই যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়িত হলে লোকসভা এবং বিধানসভায় ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। সোমবার সকালে তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন যে বিশেষ অধিবেশনে ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হবে। ওয়াকিবহাল মহলের ধারণা, সেই ঐতিহাসিক সিদ্ধান্ত হতে পারে মহিলা সংরক্ষণ বিল। প্রসঙ্গত পঞ্চায়েত এবং পৌরসভাগুলিতে মহিলাদের জন্য আসন সংরক্ষণ রয়েছে। কিন্তু লোকসভা, বিধানসভার জন্য কোনও আসন সংরক্ষিত থাকে না। নারী সশক্তিকরণের কর্মসূচি মোদি সরকার বিগত ৯ বছর ধরেই নিয়েছে। এই বিল পাশ হলে আরও একধাপ এগিয়ে যাবে মোদি সরকার, মহিলাদের ক্ষমতায়নের (Woman Reservation Bill) দিক থেকে।

    মঙ্গলবারই পেশ হতে পারে বিল 

    সবকিছু ঠিকঠাক থাকলে এই বিল মঙ্গলবার পেশ হতে পারে সংসদে। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শিল্প-বাণিজ্য এবং রেলমন্ত্রী পীযুষ গোয়েল, সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা দফায় দফায় বৈঠক করেন। অধিবেশন শুরুর দিন সন্ধ্যায় এই বৈঠককে ঘিরেই আগ্রহ বেড়েছে দেশের জনগণের। এক্ষেত্রে ওয়াকিবহুল মহলের ধারণা, মহিলা সংরক্ষণ বিল (Woman Reservation Bill) ছাড়াও ‘এক দেশ এক ভোট’ বিলও পাশ হতে পারে। সেক্ষেত্রে সারা দেশের সমস্ত রাজ্যের ভোট এবং লোকসভার ভোট একই সময়ে হওয়ার সম্ভাবনা থাকবে।

    সোমবার কী বললেন প্রধানমন্ত্রী

    ইতিমধ্যে বিশেষ অধিবেশনে কোন আটটি বিল পেশ করা হচ্ছে সর্বদলীয় বৈঠকে, তা জানিয়ে দিয়েছে কেন্দ্র। সোমবার বিশেষ অধিবেশনের প্রথম দিনে সংসদে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চন্দ্রযান এবং জি২০-এর সাফল্য নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘দেশের মধ্যে একটা নতুন আত্মবিশ্বাস দেখা যাচ্ছে।’’ সংসদের ৭৫ বছরের গণতান্ত্রিক ঐতিহ্যের কথা উঠে আসে নরেন্দ্র মোদির ভাষণে। মঙ্গলবারের বিশেষ অধিবেশন বসতে চলেছে নয়া সংসদ ভবনে। প্রসঙ্গত উদ্বোধনের চার মাস পরেই নয়া সংসদ ভবনে অধিবেশন বসছে। এই দিনে উপস্থিত সাংসদদের স্মারক দেওয়া হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Narendra Modi: মোদির জন্মদিনে শুভেচ্ছা অভিষেক-রাহুলের, কেন চুপ মমতা-সোনিয়া?

    Narendra Modi: মোদির জন্মদিনে শুভেচ্ছা অভিষেক-রাহুলের, কেন চুপ মমতা-সোনিয়া?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর (Narendra Modi) ৭৪তম জন্মদিনে নিজেদের এক্স হ্যান্ডেলের শুভেচ্ছা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কিন্তু আশ্চর্যজনকভাবে মোদির জন্মদিনের চুপ থেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সোনিয়া গান্ধী। সোনিয়া-মমতার এহেন আচরণ নিয়ে ইতিমধ্যে প্রশিন উঠতে শুরু করে দিয়েছে। প্রশ্ন উঠছে দেশের প্রধানমন্ত্রী তো সাংবাধিনাকি পদ, তাই বিজেপি নেতা নয় বরং প্রধানমন্ত্রী মোদির (Narendra Modi) জন্মদিনে তো শুভেচ্ছা জানানোই যেত! বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতবর্ষের সাংবিধানিক পদ হল প্রধানমন্ত্রী, তাঁর জন্মদিনে ন্যূনতম রাজনৈতিক সৌজন্যতাটুকুও দেখালেন না তৃণমূল সুপ্রিমো কিংবা কংগ্রেসের অন্তরআত্মা। বিভিন্ন মহলে এনিয়ে নিন্দাও শোনা গিয়েছে।

    আরও পড়ুন: ‘‘দেশের বিশ্বকর্মাদের খুঁজে বের করে, সাহায্য করতে হবে,’’ বললেন প্রধানমন্ত্রী

    এক্স হ্যান্ডেলে কী লিখলেন রাহুল- অভিষেক?

     অন্যদিকে রাহুল গান্ধী থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই শুভেচ্ছা জানিয়েছেন এক লাইনে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে (Narendra Modi) জন্মদিনের শুভেচ্ছা জানাই।

    অন্যদিকে রাহুল গান্ধীর এক্স হ্যান্ডেলে ওই একই কথা লেখা রয়েছে।

    শুভেচ্ছা জানিয়েছেন কেজরিওয়াল এবং শরদ পাওয়ার

    বিরোধী নেতাদের মধ্যে প্রধানমন্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য কামনা করেছেন।

    অন্যদিকে মহারাষ্ট্রের এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ারও নরেন্দ্র মোদির (Narendra Modi) জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Narendra Modi: প্রধানমন্ত্রীর ৭৪ তম জন্মদিনে তাঁর দূরদর্শিতার প্রশংসা রাষ্ট্রপতির মুখে

    Narendra Modi: প্রধানমন্ত্রীর ৭৪ তম জন্মদিনে তাঁর দূরদর্শিতার প্রশংসা রাষ্ট্রপতির মুখে

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবারই ৭৪ বছরে পা রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর (Narendra Modi) জন্মদিনে দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন করেছে বিজেপি। বিজেপি তরফ থেকে ঘোষণা করা হয়েছে ‘সেবাপক্ষ’-এর, যা চলবে ২ অক্টোবর গান্ধী জয়ন্তী পর্যন্ত। এই সময়ের মধ্যে সারা দেশে নানা সেবামূলক কাজ করবে গেরুয়া শিবির। অন্যদিকে প্রধানমন্ত্রীর (Narendra Modi) জন্মদিনে শুভেচ্ছাবার্তা দিয়েছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সমেত কেন্দ্রীয় মন্ত্রীরাও। প্রসঙ্গত, রবিবার তাঁর জন্মদিনে নানা রকম অনুষ্ঠানে হাজির থাকবেন প্রধানমন্ত্রী। এদিনই পিএম প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা শুরু করবেন তিনি। এই প্রকল্পে দেশের চিরাচরিত শিল্পীরা পাবেন টুল কিটস কেনার জন্য ১৫০০০ টাকা এবং সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ।

    রাষ্ট্রপতির শুভেচ্ছাবার্তা 

    এদিন রাষ্ট্রপতির অফিশিয়াল এক্স হ্যান্ডেলে লেখা হয়, ‘‘ভারতের প্রধানমন্ত্রীকে (Narendra Modi) জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তাঁর দূরদৃষ্টি এবং সুদৃঢ় নেতৃত্বে ভারত উন্নয়নের নতুন উচ্চতা ছোঁবে।’’

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছাবার্তা

    স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রীকে (Narendra Modi) নতুন ভারতের স্থপতি আখ্যা দিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। অমিত শাহ লেখেন, ‘‘মোদিজির মধ্যে নেতৃত্ব, সংবেদনশীলতা এবং কঠিন পরিশ্রমের সহাবস্থান দেখা যায়।’’

    বিজেপির সর্বভারতীয় সভাপতির শুভেচ্ছাবার্তা

    প্রধানমন্ত্রীকে (Narendra Modi) শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা লেখেন, ‘‘বিশ্বের সর্বাধিক জনপ্রিয় জননেতা প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। ভারতের সংস্কৃতিকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা এবং সর্বাঙ্গীণ বিকাশে তাঁর অবদান অনস্বীকার্য।’’

    প্রতিরক্ষামন্ত্রীর শুভেচ্ছাবার্তা

    প্রধানমন্ত্রীকে নিজের এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি লেখেন, ‘‘ভারতের যশস্বী এবং কর্মযোগী প্রধানমন্ত্রীকে (Narendra Modi) জন্মদিনের শুভেচ্ছা জানাই। তাঁর নেতৃত্বে ভারত নতুন পরিচয় তৈরি করতে পেরেছে বিশ্বব্যাপী।’’

    উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা

    উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘‘মা ভারতীর সুযোগ্য সন্তানকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share