Tag: Narendra Modi

Narendra Modi

  • Mission Defence Space: এবার  ভারতের প্রতিরক্ষা দপ্তরের মহাকাশ প্রযুক্তিতেও বেসরকারী  বিনিয়োগ

    Mission Defence Space: এবার ভারতের প্রতিরক্ষা দপ্তরের মহাকাশ প্রযুক্তিতেও বেসরকারী বিনিয়োগ

    মাধ্যম নিউজ ডেস্ক: নির্বাচনী সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজ রাজ্য গুজরাটে গিয়েছেন। সফরের প্রথম দিনেই বুধবার রাজধানী গান্ধীনগরে ডিফেন্স এক্সপো ২০২২ (Defence Expo 2022) উদ্বোধন করেছেন তিনি। এই ডিফেন্স এক্সপো উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী  বেসরকারী বড়ো কর্পোরেট সংস্থার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান এমনকি স্টার্ট আপ সংস্থা এবং অস্ত্রশস্ত্র উৎপাদনকারী সরকারী সংস্থাগুলিকে সমন্বয় করে মিশন ডিফেন্স স্পেস (Mission Defence Space) কর্মসূচী ঘোষণা করেন। প্রধানমন্ত্রী বলেছেন, বর্তমানে যে কোন শক্তিশালী দেশের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য দেশটির মহাকাশ প্রযুক্তির উন্নতি করা প্রয়োজন।

    তিনি বলেন, স্বাধীনতার ৭৫ বছর পেরিয়ে গেলেও ভারত এখনও মহাকাশ প্রযুক্তিতে আশানুরুপ উন্নতি করতে পারেনি। তিনি প্রযুক্তিগত এই প্রতিবন্ধকতাগুলিকে ৭৫ টি ভাগে ভাগ করেছেন। এবং তাঁর সমাধানের জন্য সরকারী সংস্থা গুলোর পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে এই সমস্যাগুলোকে সমাধানের জন্য দায়িত্ব দিয়েছেন। তিনি প্রায় ৩৫ টির মতো সমস্যাকে সমাধান করার জন্য স্টার্ট আপ কোম্পানিকে চিহ্নিত করেছেন, ২০ টির মতো সমস্যা সমাধানের জন্য সরকার আংশিক অর্থায়নে বেসরকারি সংস্থার হাতে এর সমস্যা সমাধানের ভার তুলে দেওয়া হয়েছে এবং বাকি ২০ টিতে সরকার সম্পূর্ণভাবে অর্থ বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

    [tw]


    [/tw]

    প্র্ধানমন্ত্রী আরও বলেন, আট বছর আগে ভারতকে বিশ্বের বৃহত্তম আমদানিকারক হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তবে মেক-ইন ইন্ডিয়া এই বিষয়টি বদলে দিয়েছে। গত আট বছরে প্রতিরক্ষা সরঞ্জাম ও উপকরণের ক্ষেত্রে আমাদের রফতানি আটগুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ৬০ টিরও বেশি উন্নয়নশীল দেশ ভারতের সাথে তাঁদের মহাকাশ প্রযুক্তির অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছে। ‘দক্ষিণ এশিয়া স্যাটেলাইট’ এর একটি কার্যকর উদাহরণ। আগামী বছরের মধ্যে দশটি আসিয়ান দেশও ভারতের স্যাটেলাইট ডেটাতে রিয়েল টাইম অ্যাক্সেস পাবে।

    [tw]


    [/tw]

    তাঁর আরও সংযোজন, এই রফতানি শুধু কয়েকটি সংস্থার মধ্যে সীমাবদ্ধ নেই। ভারতীয় সংস্থাগুলো এখন বিশ্বব্যপী সরবরাহ শৃঙ্খলের (World Supply Chain) অংশ। অনেক দেশ এখন তেজসে আগ্রহ দেখাচ্ছে এবং আমাদের সংস্থাগুলো মার্কিন যুক্তরাষ্ট্র,ইতালি এবং ইসরায়েলের মতো দেশগুলিতে প্রতিরক্ষা সরঞ্জামের যন্ত্রাংশ সরবরাহ করছে।

    প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে, মহাকাশ প্রযুক্তির উন্নতির জন্য এই উদ্ভাবনী সমাধান প্রয়োজন।

    ইন্ডিয়ান স্পেস অ্যাসোসিয়েশনের (Indian Space Association) ডিরেক্টর তথা এ কে ভাট বলেছেন যে প্রথমবারের মতো বেসরকারী কোম্পানিগুলি প্রতিরক্ষা বিভাগের মহাকাশ প্রযুক্তির উন্নতিতে বিনিয়োগের সুযোগ পাচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রক, বেসরকারী কোম্পানি এবং ইন্ডিয়ান স্পেস অ্যাসোসিয়েশনের সাথে সমন্বয় করে মহাকাশ প্রযুক্তির যাবতীয় চ্যালেঞ্জগুলি সমাধান করা হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Kedarnath: এবারেও সেনাদের সঙ্গে দীপাবলী কাটাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,দর্শন করবেন কেদার ও বদ্রীধাম

    Kedarnath: এবারেও সেনাদের সঙ্গে দীপাবলী কাটাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,দর্শন করবেন কেদার ও বদ্রীধাম

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতি বছরের মতো এবারেও দীপাবলীতে ভারতীয় সেনার সঙ্গে উৎসবে মাতবেন প্রধানমন্ত্রী মোদি। প্রধানমন্ত্রী হবার পর থেকেই দেশের সুরক্ষায় নিয়োজিত ভারতীয় সেনাদের সঙ্গে গত আট বছর ধরে দীপাবলী কাটিয়ে আসছেন।তার আগে পৌঁছে যাবেন কেদারনাথ (Kedarnath) ও বদ্রীনাথ  (Badrinath) তীর্থ দর্শনে।কয়েকদিন আগেই প্রধানমন্ত্রীর কেদারনাথ (Kedarnath)  ও বদ্রীনাথ যাওয়ার খবর শোনা যাচ্ছিল। কিন্তু এর আগে প্রধানমন্ত্রী দফতর থেকে সরকারি সূত্রে কিছুই না জানানোয় প্রধানমন্ত্রী উওরাখন্ড সফর ঘিরে ধোঁয়াশা ছিল। 

    এবার সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, ২১ অক্টোবর কেদারনাথে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন্দির পরিদর্শনের পর তিনি ওই একই দিনে বদ্রীনাথে যাবেন।কেদারনাথে  পুজো দেবেন তিনি। এছাড়াও কেদারনাথ প্রকল্পের (Kedarnath Project) কাজ পরিদর্শন করবেন। সেদিনই যাবেন বদ্রীনাথ মন্দির (Badrinath Temple) দর্শনে। বদ্রীনাথ মাস্টার প্ল্যানের (Badrinath Master Plan) কাজ ঘুরে দেখবেন। তবে ২৪ অক্টোবর প্রতিবারের মতো দিওয়ালি উৎসব উপভোগ করবেন ভারতীয় সেনার সঙ্গে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন।

    সেনাদের সঙ্গে দীপাবলী কাটাতে উত্তরাখণ্ডের (Uttrakhand) সীমান্ত সংলগ্ন গ্রাম মান্নাতে (Manna) যাবেন মোদি। সেখানকার  গ্রামবাসীদের সঙ্গেও সময় কাটাবেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর  মোদী ২০১৪ সালে সিয়াচেন সফর দিয়ে দীপাবলিতে  সেনাদের সঙ্গে সময় কাটানো শুরু করেন। এর পর প্রধানমন্ত্রী জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় দুবার সেনাদের সঙ্গে দীপাবলী উদযাপন করেছিলেন ২০১৯ এবং ২০২১ সালে। সংবাদ সূত্রে আরও জানা যাচ্ছে,কেদারনাথ, বদ্রীনাথ মন্দির আরতি-দর্শনের পাশাপাশি সড়ক পরিকাঠামোর উন্নয়নের জন্যও সাড়ে তিন হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনও করবেন প্রধানমন্ত্রী।

    এদিকে গুজরা্টের আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে আগে থেকেই প্রচার শুরু করেছেন প্রধানমন্ত্রী। তাঁর নিজ রাজ্য গুজরাটে আজ ও কাল অর্থাৎ ১৯ ও ২০ সেপ্টেম্বর থাকবেন ।সেখানে ১৫ হাজার ৬৭০ কোটি টাকার একাধিক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে। আজ, ১৯ তারিখে তিনি গুজরাটের গান্ধীনগরের মহাত্মা মন্দিরে ডেফএক্সপো ২০২২-র উদ্বোধন করবেন। এরপর মিশন স্কুলস অব এক্সিলেন্সের উদ্বোধনও করবেন তিনি। জুনাগড়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। রাজকোটেও একাধিক প্রকল্পের সূচনা ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। ২০ তারিখে তিনি গুজরাট থেকেই সূচনা করবেন মিশন লাইফের। এরপর কেভাদিয়ায় একটি সম্মেলনে যোগদান ও ভ্যারায় একাধিক প্রকল্পের সূচনা করবেন তিনি।

    প্রসঙ্গত, উৎসবের মরসুমে বড়োসড়ো নাশকতার হাত থেকে রক্ষা পেল রাজধানী দিল্লী। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA) মঙ্গলবার পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং দিল্লী এই পাঁচটি রাজ্যের ৫০ টির বেশী স্থানে অভিযান চালিয়ে একজন আইনজীবী সহ দুজনকে গ্রেপ্তার করেছে। এনআইএ জানিয়েছে, অভিযানের সময় দিল্লির বাসিন্দা অ্যাডভোকেট আসিফ খান এবং হরিয়ানার রাজেশ ওরফে ‘রাজু মোতা’কে গ্রেপ্তার করা হয়েছে। অ্যাডভোকেট আসিফ খানের বাড়ি থেকে  গোলাবারুদ সহ চারটি অস্ত্র এবং কয়েকটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Mamata-Modi-Sourav:  আইসিসি-তে যান দাদা! সৌরভের হয়ে প্রধানমন্ত্রীর কাছে আর্জি মমতার

    Mamata-Modi-Sourav: আইসিসি-তে যান দাদা! সৌরভের হয়ে প্রধানমন্ত্রীর কাছে আর্জি মমতার

    মাধ্যম নিউজ ডেস্ক: সৌরভের হয়ে ব্যাট ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) কাছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) হয়ে অনুরোধ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে সোমবার তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন,  “আইসিসিতে যাওয়ার জন্য সৌরভ যোগ্য। তাই প্রধানমন্ত্রীকে অনুরোধ করব সৌরভ যেন আইসিসি-র ভোটে লড়তে পারে তা দেখবেন। ও বঞ্চিত। সরকারের কাছে আর্জি এটা রাজনৈতিক বিষয় নয়, সৌরভ যোগ্য ওকে আইসিসিতে পাঠানো হোক।”

    আরও পড়ুন: নামিবিয়ার জয়ে ভারত কী গ্রুপ অফ ডেথ-এ! জানেন টি-টোয়েন্টি বিশ্বকাপের নয়া সমীকরণ?

     সম্প্রতি বিসিসিআই-এর সভাপতির পদ থেকে বাদ পড়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ মমতা উত্তরবঙ্গ সফরের আগে সেই প্রসঙ্গ তুলেই বললেন, “আমি একটা কথা আপনাদের বলব৷ সারা বিশ্বের ক্রিকেট প্রেমীদের পক্ষ থেকে বলব, সৌরভ আমাদের গর্ব৷ সৌরভ দক্ষতার সঙ্গে মাঠেও খেলেছে, প্রশাসনেও কাজ করেছে৷ ও বিসিসিআই-এর সভাপতি ছিল৷” উল্লেখ্য, সৌরভের সঙ্গেই বিসিসিআইয়ে সচিব ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, দুই জনেই আরও একটি টার্ম পদে থাকতে পারতেন। কিন্তু জয় শাহ থাকলেও সৌরভকে বাদ দেওয়া হয়। এ নিয়ে ক্রমাগত জলঘোলা হচ্ছে। 

    আরও পড়ুন: শেষ ওভারে শামি ম্যাজিক! অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জয়ী ভারত 

    এই আবহে মুখ্যমন্ত্রী সৌরভের হয়ে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন,”সৌরভকে যে ভাবে অন্যায় ভাবে বাদ দেওয়া হয়েছে, সেটা একমাত্র পূরণ হতে পারে,সৌরভ আইসিসির প্রেসিডেন্ট হল। বিসিসিআই তাঁকে আইসিসিতে মনোনীত করুক। জগমোহন ডালমিয়াও বিসিসিআই থেকে আইসিসি-তে গিয়েছিলেন, সে ভাবে দেখতে গেলে সৌরভও আইসিসির প্রেসিডেন্ট পদের জন্য লড়তে পারেন৷” মমতার এই মন্তব্যের পাল্টা দিয়েছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “বিজেপির সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সখ্যতা ছিল, আছে এবং থাকবেও। এই বিতর্ক জুড়ে উনি সৌরভের প্রতিষ্ঠা, সম্মান ও মর্যাদাহানি করছেন।” তাঁর প্রশ্ন, সৌরভ যদি বাংলার গর্ব হন তাহলে শাখরুখ কেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর?

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • 5g Launch: দেশে ৫ জির সূচনা, ভারতে বসে ইউরোপে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

    5g Launch: দেশে ৫ জির সূচনা, ভারতে বসে ইউরোপে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের এক নয়া যুগের (New Era) সূচনা হল। ষষ্ঠীর শুভদিন আজই ভারতের টেলিকম প্রযুক্তিতে নয়া অধ্যায়ের সূচনা হল। দিল্লীর প্রগতি ময়দানের একটি প্রদর্শনী থেকে ভারতে ৫ জি (5g net) পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মাধ্যমেই ভারতে যোগাযোগ এবং তথ্য প্রযুক্তির নতুন দিগন্ত খুলে গেল দেশে।

    আরও পড়ুন: দেশজুড়ে ফাইভ জি পরিষেবার উদ্বোধন প্রধানমন্ত্রীর, জেনে নিন এই বিষয়ে কিছু তথ্য

    প্রধানমন্ত্রী ইন্ডিয়া মোবাইল কংগ্রেস (India Mobile congress) ২০২২ অনুষ্ঠান থেকেই ভারতে ৫জি পরিষেবা শুরু করার জন্য সিলমোহর দিলেন। ৫জি এর আনুষ্ঠানিক লঞ্চের (5g launch) আগে ৫জি প্রযুক্তি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করার জন্য টেলিকম অপারেটর প্যাভিলিয়নে বসে দিল্লি থেকে ইউরোপে (Europe) গাড়ি চালালেন ভারতের প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী সেই ছবিটি ট্যুইট করে লিখেছেন ভারত বিশ্বকে চালাচ্ছে।

    [tw]


    [/tw] 

    অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী (Telecom minister)  অশ্বিনী বৈষ্ণব ও ভারতের প্রথম সারির শিল্পপতি তথা রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি (Mukesh Ambani)। আজ প্রধানমন্ত্রীকে ৫জি প্রযুক্তির বিভিন্ন দিকগুলি তুলে ধরে ভারতের প্রথম সারির ইন্টারনেট পরিষেবা দেওয়া সংস্থাগুলি। রিলায়েন্স জিও স্টলে শিল্পপতি মুকেশ আম্বানি এবং আকাশ আম্বানি ৫ জি সম্পর্কে নানা বিষয়ে প্রধানমন্ত্রীকে অবগত করান। এরপর এয়ারটেল (Airtel), ভোডাফোন আইডিয়া, সি ডট সহ অন্য আরও সংস্থাগুলির স্টলে যান প্রধানমন্ত্রী।

    [tw]


    [/tw]

    কৃষিক্ষেত্রে শক্তিশালী ড্রোন থেকে শুরু করে, কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial intelligence) সাহায্যে সাইবার থ্রেট ডিটেকশন ইত্যাদি ৫জির নানা উপকারিতা প্রত্যক্ষ করেন মোদিজী।

    কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, এই দিনটি স্বর্নাক্ষরে লিপিব্দধ থাকবে। এই টেলিকমই হল ডিজিটাল ইন্ডিয়ার জয়যাত্রার সোপান।

    [tw]


    [/tw] 

    মুকেশ আম্বানি জানিয়েছেন আগামী ২০২৩ সালের মধ্যে জিওর ৫ জি পরিষেবা সারা ভারতে বিস্তারলাভ করবে। তিনি আরও বলে ভারতে ভারতীয় মোবাইল কংগ্রসের পাশাপাশি এশিয়ান মোবাইক কংগ্রেস বা বিশ্ব মোবাইল কংগ্রেস করা উচিত।

    [tw]


    [/tw]

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • PM Modi: “এটাই হল মোদি কা গ্যারান্টি”, কেন বললেন ভুটানের প্রধানমন্ত্রী?

    PM Modi: “এটাই হল মোদি কা গ্যারান্টি”, কেন বললেন ভুটানের প্রধানমন্ত্রী?

    মাধ্যম নিউজ ডেস্ক: “মোদি কা গ্যারান্টি”। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) তৈরি এই শব্দবন্ধ এবার দেশ ছাড়িয়ে চর্চিত হচ্ছে বিদেশেও। কেবল তাই নয়, শব্দবন্ধটি যিনি প্রয়োগ করেছেন তিনি চায়ের দোকানের আড্ডাবাজ কেউ নন, তিনি একটি দেশের প্রধানমন্ত্রী। আজ্ঞে, হ্যাঁ। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবের গলায়ই শোনা গিয়েছে ভারতের প্রধানমন্ত্রীর সৃষ্টি এই শব্দবন্ধ।

    কী বললেন শেরিং? (PM Modi)

    বিষয়টি তবে খোলসা করা যাক। শুক্রবার দু’দিনের সফরে ভুটান সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার ফিরেছেন দিল্লিতে। লোকসভা নির্বাচনের আগে প্রচারের ব্যস্ত শিডিউল ছেড়ে মোদি ভুটান সফরে যাওয়ায় তাঁকে ধন্যবাদ জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “আমার ভাই নরেন্দ্র মোদিজি (PM Modi) আমাদের দেশে আসার জন্য তোমায় একটা বড় ধন্যবাদ। ব্যস্ত কর্মসূচি কিংবা দুর্যোগপূর্ণ আবহাওয়া…কোনও কিছুই মোদিকে আটকাতে পারেনি তাঁর ভুটান সফরে আসার প্রতিশ্রুতি পূরণ করা থেকে। এটা নিশ্চয়ই মোদি কা গ্যারান্টি, যা নিয়ে এত চর্চা।”

    মোদির ভুটান সফর

    বুধবারই ভুটান সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য সফর পিছিয়ে করা হয় শুক্রবার। এদিন সকালে ভুটানের পারো বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন শেরিং স্বয়ং। ভারতীয় প্রধানমন্ত্রীর সম্মানে এদিন ছুটি দিয়ে দেওয়া হয়েছিল ভুটানের স্কুলগুলিতে। সেই পড়ুয়ারাও থিম্পুতে হাজির ছিল ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে। এই সফরে মোদিকে ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘অর্ডার অফ ড্রুক গ্যালপো’য় ভূষিত করা হয়েছে। প্রসঙ্গত, মোদিই হলেন প্রথম কোনও বিদেশি রাষ্ট্রনেতা, যাঁকে নিজেদের দেশের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করেছে ভুটান।

    চলতি বছরই সাধারণ নির্বাচনে জয়ী হয়ে ভারত সফরে এসেছিলেন শেরিং। সেই সময়ই তিনি আমন্ত্রণ জানিয়ে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রীকে। ভুটান সফরে যাবেন বলে কথাও দিয়েছিলেন মোদি। শেষমেশ শুক্রবার দু’দিনের জন্য ঘুরে এলেন ভুটান। চলতি সফরে ভুটানের উন্নয়নে পাশে থাকার বার্তা দিয়েছেন মোদি। আগামী পাঁচ বছরে ভুটানের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগের বার্তাও দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী (PM Modi)।”

    আরও পড়ুুন: কৃষ্ণনগরের পর করিমপুরে মহুয়ার বাড়িতে হানা দিল সিবিআই

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: নয়া ভারতের রূপকার, ‘শান্তির দূত’ মোদিকে আগাম আমন্ত্রণ রাশিয়া, ইউক্রেনের

    PM Modi: নয়া ভারতের রূপকার, ‘শান্তির দূত’ মোদিকে আগাম আমন্ত্রণ রাশিয়া, ইউক্রেনের

    মাধ্যম নিউজ ডেস্ক: জয়ের ব্যাপারে তিনি এক প্রকাশ নিশ্চিত। মন্ত্রিসভার সদস্যদের একশো দিনের কাজের পরিকল্পনা করার নির্দেশও দিয়েছেন তিনি। আসন্ন লোকসভা নির্বাচনে জয়ী হলে তিনিই হবেন টানা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী, ভারত-ভাগ্য-বিধাতা। সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই (PM Modi) এবার আগাম আমন্ত্রণ জানিয়ে রাখল রাশিয়া ও ইউক্রেন। গত দু’বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে।

    যুদ্ধে ইতি টানার পরামর্শ (PM Modi)

    বুধবারই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। কৌশলগত অংশীদারিত্ব নিয়েও আলোচনা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের। এদিনই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গেও ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী। রাশিয়ার পুনর্নির্বাচিত প্রেসিডেন্টকে ফোনে ফের যুদ্ধে ইতি টানার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। তার পরেই ভারতের প্রধানমন্ত্রীকে দুই দেশের রাষ্ট্রপ্রধানের তরফে আমন্ত্রণ জানানো তাৎপর্যপূর্ণ বলেই ধারণা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের।

    পুতিনকে কী বলেছেন প্রধানমন্ত্রী?

    বুধবারই রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দূরভাষে কথা হওয়ার পর এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী (PM Modi) লিখেছিলেন, “ভারত ও রাশিয়ার স্পেশাল ও প্রিভিলেজড স্ট্র্যাটেজিক পার্টনারশিপ গভীর ও আরও বাড়াতে কাজ করব বলে আমরা দুই রাষ্ট্রপ্রধানই সম্মত হয়েছি।” মোদি-পুতিনের আলোচনায় অনিবার্যভাবেই এসে পড়েছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ। পুতিনকে ফের যুদ্ধ বন্ধের পরামর্শ দিয়েছিলেন মোদি। উজবেকিস্তানে এসসিও সম্মলনের ফাঁকে ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক বৈঠকের সময়ও প্রধানমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্টকে বলেছিলেন, “এটা যুদ্ধের সময় নয়”। বুধবারও পুতিনের সঙ্গে আলোচনার সময় মোদি তাঁকে কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইউক্রেন সমস্যা মেটাতে বলেছেন বলে সূত্রের খবর।

    এদিনই ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গেও ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী। পরে এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “ভারত-ইউক্রেন অংশীদারিত্ব আরও পোক্ত করতে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে খুব সুন্দর আলোচনা হয়েছে। শান্তি ফেরাতে ভারতের নিরন্তর প্রচেষ্টা এবং অবিলম্বে দ্বন্দ্বের অবসান ঘটিয়ে যুদ্ধ থামাতে ভারত মানবিক সাহায্য করে যাবে।” প্রেস বিবৃতিতে বিদেশমন্ত্রক জানিয়েছে, “ভারত চায় যে দুই দেশের মধ্যে আলোচনা, কূটনীতি, ক্রমাগত সংলাপ হওয়া উচিত যাতে উভয় পক্ষই যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে পারে।”

    আরও পড়ুুন: তৃতীয় দফার প্রার্থিতালিকা প্রকাশ বিজেপির, কারা রয়েছেন তালিকায়?

    প্রসঙ্গত, কিছুদিন আগেই জানা গিয়েছিল, প্রধানমন্ত্রীর পরামর্শেই রাশিয়া ইউক্রেনে পারমাণবিক অস্ত্র প্রয়োগ করেনি। সে খবর মাধ্যম জানিয়েছিল পাঠককে। আবারও রাশিয়া-ইউক্রেনকে শান্তির ললিত বাণী শোনাচ্ছে রাইজিং ইন্ডিয়া। যে ভারতের রূপকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: “আগামী ২৫ বছরের জন্য রোডম্যাপ তৈরি করে রেখেছি”, বললেন প্রধানমন্ত্রী

    PM Modi: “আগামী ২৫ বছরের জন্য রোডম্যাপ তৈরি করে রেখেছি”, বললেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: “আগামী ২৫ বছরের জন্য রোডম্যাপ তৈরি করে রেখেছি। তৃতীয়বাবের জন্য ১০০ দিনের কাজের প্ল্যানও করা রয়েছে।” ‘রাইজিং ভারত সামিট ২০২৪’-এ যোগ দিয়ে কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)।

    প্রধানমন্ত্রীর রোডম্যাপ (PM Modi)

    তিনি বলেন, “সরকার দশ বছরে কী কাজ করেছে, তার রিপোর্ট কার্ড দিচ্ছে। আরও কাজ করতে বদ্ধপরিকর সরকার। আগামী পঁচিশ বছরের জন্য রোডম্যাপ তৈরি করে রেখেছে। তৃতীয়বারের জন্য একশো দিনের কাজের প্ল্যানও করা রয়েছে।” আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি ৩৭০টিরও বেশি আসনে জয়ী হবে বলে এক প্রকার নিশ্চিত প্রধানমন্ত্রী। তিনি নানা জনসভায় তা বলেওছেন। তাই নয়া সরকারের রোডম্যাপ তৈরি বলে জানান তিনি (PM Modi)।

    নেশন ফার্স্ট

    প্রধানমন্ত্রী বলেন, “নিজের জন্যই শুধু করলে তো সরকার হয় না। দেশের জন্য বাঁচতে হবে। নেশন ফার্স্ট। আমরা যুব দেশ…আমাদের দেশের সব করার সম্ভাবনা রয়েছে। রাইজিং ভারতের ভিত্তিই হল নেশন ফার্স্ট। দেশের জন্যই বাঁচব, দেশের জন্য মৃত্যুবরণ করব।” এদিনের সামিটে সন্ত্রাসবাদী কার্যকলাপের প্রসঙ্গও টেনে এনেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “এই নয়া ভারত কখনওই সন্ত্রাসবাদকে কোনও স্থান দেয় না। বরং এটি জঙ্গিদের ধ্বংস অনেক বড় ক্ষতি করেছে। যাঁরা আমাদের দেশকে আতঙ্কে রাখত, সন্ত্রাসের সামনে রাখত, তারা এখন কোথাও নেই। এই নতুন ভারত সন্ত্রাসের জখমকে কখনওই সহ্য করে না। সন্ত্রাসের ক্ষত যারা উপহার দেয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।”

    ‘ঘাম ছুটে যাচ্ছে অনেক নেতার’

    প্রধানমন্ত্রী বলেন, “অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন মানুষের কাছে পৌঁছে গিয়েছে সরকারি পরিষেবা। দুর্নীতি রোখা গিয়েছে। সরকারি পরিষেবার তালিকা থেকে বাদ পড়েছে ১০ কোটি ভুয়ো নাম।” তিনি বলেন, “একটা সময় দেশে দুর্নীতি মাথা চাড়া দিয়ে উঠেছিল। আজও বিরোধী দলের একাধিক নেতার বাড়ির বিভিন্ন জায়গা থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। তাই ইডি, সিবিআইয়ের নাম শুনলেই ঘাম ছুটে যাচ্ছে অনেক নেতার।”

    আরও পড়ুুন: প্রধানমন্ত্রীর ভুটান সফর বাতিল, ভোট প্রচারের মাঝে কেন যাচ্ছিলেন প্রতিবেশী রাষ্ট্রে?

    প্রধানমন্ত্রী বলেন, “দেশের সরকারি দফতরগুলো একটা সময় পাওয়ার হাউজ হয়ে গিয়েছিল। আমরা সেগুলিকে সেবা কেন্দ্র করেছি। যাতে সাধারণ মানুষ পরিষেবা পান। আমরা সব সময় চেষ্টা করেছি, একটা ফাইল যেন এই টেবিল থেকে ওই টেবিলে ঘুরে না বেড়ায় (PM Modi)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi: পুতিনকে ফের ফোন মোদির, কী পরামর্শ দিলেন রুশ প্রেসিডেন্টকে?

    PM Modi: পুতিনকে ফের ফোন মোদির, কী পরামর্শ দিলেন রুশ প্রেসিডেন্টকে?

    মাধ্যম নিউজ ডেস্ক: টানা জয়ের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোনে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সোমবারের পর ফের বুধবার প্রধানমন্ত্রী ফোন করেন পুতিনকে। ২০২৪ সালে ব্রিকসের সভাপতিত্ব করবে রাশিয়া। তাই প্রেসিডেন্ট পুতিনকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

    পুতিনকে ফোন মোদির (PM Modi)

    চলতি বছর অক্টোবরে হবে ব্রিকস সম্মেলন। এই সম্মেলনে সভাপতিত্বের জন্য রাশিয়াকে পূর্ণ সমর্থনের আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী। ব্রিকস সম্মেলনের পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক একাধিক সমস্যা নিয়েও আলোচনা হয় দুই রাষ্ট্র প্রধানের। পরে এক্স হ্যান্ডেলে এনিয়ে প্রতিক্রিয়াও দিয়েছেন প্রধানমন্ত্রী (PM Modi)। লিখেছেন, “রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে কথা বলেছি। রুশ ফেডারেশনের রাষ্ট্রপতি হিসেবে ফের নির্বাচিত হওয়ার জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছি। আগামী দিনে ভারত-রাশিয়ার মধ্যে কৌশলগত সম্পর্ক আরও প্রশস্ত করার বিষয়ে আমাদের মধ্যে কথা হয়েছে।” 

    ফোন জেলেনস্কিকেও 

    প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, মোদি-পুতিনের মধ্যে দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্বে আরও জোর দেওয়া নিয়ে আলোচনা হয়েছে। এজন্য একটি রোডম্যাপ তৈরিতে সম্মতিও জানিয়েছেন মোদি-পুতিন। কেবল পুতিন নন, এদিন প্রধানমন্ত্রী ফোন করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকেও।

    আরও পড়ুুন: বেআইনি নির্মাণ নিয়ে কড়া নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার, কী বললেন তিনি?

    প্রধানমন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছে, ভারত ও রাশিয়ার মধ্যে এক বিশেষ সম্পর্ক রয়েছে। দুই দেশই দুই দেশকে অগ্রাধিকার দেয়। আগামী বছরগুলিতে এই অংশীদারিত্বকে আরও জোরদার করতে রাজি হয়েছেন এই দুই রাষ্ট্রনেতা। দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রগুলিতে কতটা অগ্রগতি ঘটেছে, তা নিয়েও আলোচনা হয়েছে মোদি ও পুতিনের। এদিন আরও একবার যুদ্ধের পথ থেকে সরে এসে আলোচনা ও কূটনৈতিক আলাপ-আলোচনার মাধ্যমে ইউক্রেন সমস্যার সমাধান করার পরামর্শও পুতিনকে দেন মোদি। রুশ জনগণের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধিও কামনা করেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পরে পরেই প্রধানমন্ত্রী পুতিনকে মনে করিয়ে দিয়েছিলেন, ‘এটা যুদ্ধের সময় নয়’। তার পরেও বন্ধ হয়নি যুদ্ধ।

    এজন্য অবশ্য ফাটল ধরেনি ভারত-রাশিয়া সম্পর্কে। যুদ্ধের আবহে যখন আমেরিকা ও ইউরোপের অনেক দেশ রাশিয়া থেকে তেল কেনা বন্ধ রেখেছে, তখনও জাতীয় স্বার্থে পুতিনের দেশ থেকে অপরিশোধিত তেল কিনে চলেছে মোদির (PM Modi) ভারত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
     
  • PM Modi: তামিলনাড়ুর জনসভায় আবেগপ্রবণ হয়ে পড়লেন মোদি, কেন জানেন?

    PM Modi: তামিলনাড়ুর জনসভায় আবেগপ্রবণ হয়ে পড়লেন মোদি, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: পার্টি কর্মীদের আত্মবলিদানের কথা বলতে গিয়ে ভেঙে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। মঙ্গলবার তামিলনাড়ুর সালেম শহরের জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানেই খুন হওয়া পার্টি কর্মী, বিশেষত সালেমের অডিটর রমেশের (মুসলমানদের হাতে খুন হয়েছিলেন তিনি)কথা বলতে গিয়ে ভেঙে পড়েন মোদি।

    আবেগপ্রবণ প্রধানমন্ত্রী

    দলের প্রতি অডিটর রমেশের অবদানের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী। এদিনের বক্তৃতায় প্রধানমন্ত্রী স্মরণ করেছেন বিজেপির ভূতপূর্ব সভাপতি প্রয়াত কেএন লক্ষ্মণকে। তামিলনাড়ুতে বিজেপির সংগঠন গড়ার ক্ষেত্রে তাঁর অবদান কম নয়। লক্ষ্মণের মতো পার্টি কর্মীরা কীভাবে জরুরি অবস্থার সময় প্রতিবাদ করেছিলেন, কীভাবেই বা লক্ষ্মণ জনকল্যাণমূলক বিভিন্ন কাজ করেছিলেন, সেকথাও স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী (PM Modi)। এই প্রসঙ্গেই প্রধানমন্ত্রীর মুখে চলে আসে অডিটর রমেশের নাম। তিনি বলেন, “আমি স্মরণ করি অডিটর রমেশকে। তিনি পার্টি নিবেদিত প্রাণ ছিলেন। তিনি সুবক্তা ছিলেন। ছিলেন কঠোর পরিশ্রমী। আমি তাঁকে শ্রদ্ধা জানাই।”

    অডিটর রমেশ

    বছর চুয়ান্নর ভি রমেশ এলাকায় অডিটর রমেশ নামেই পরিচিত ছিলেন। ২০১৩ সালের জুলাই মাসের এক রাতে পার্টি অফিসের কাজ সেরে বাড়ি ফেরার সময় সালেম শহরে বাড়ির অদূরে আততায়ীদের হাতে খুন হন তিনি। চারজন দুর্বৃত্ত নৃশংসভাবে কুপিয়ে খুন করে তাঁকে। রমেশ ছিলেন বিজেপির তামিলনাড়ু ইউনিটের সাধারণ সম্পাদক। তাঁকে নিয়ে ২০১৩ সালের জুলাই পর্যন্ত তামিলনাড়ুতে চারজন বিজেপি নেতা খুন হয়েছিলেন। সেই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন মোদি। দোষীদের চরমতম সাজা দাবি করেছিলেন তিনি। ঘটনায় পুলিশ ফকরুদ্দিন ও বিলাল মালিক নামে দুই অভিযুক্তকে হেফাজতে নিয়েছিল।

    আরও পড়ুুন: বানচাল নাশকতার ছক, ছত্তিশগড়-মহারাষ্ট্র সীমানায় পুলিশের গুলিতে নিহত চার মাওবাদী

    কট্টর হিন্দুত্ববাদের জন্য ব্যাপকভাবে পরিচিত ছিলেন রমেশ। তামিলনাড়ু রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক হয়েছিলেন দু’বার। রমেশের ভাই শেষাদ্রি এবিভিপির জাতীয় সম্পাদক ছিলেন। খুন হওয়ার এক সপ্তাহ আগে সুবক্তা রমেশকে তামিলনাড়ু রাজ্যের মুখপাত্রের পদে বসানো হয়। ২০১৩ সালে খুন হওয়ার আগেও একাধিকবার হামলা হয়েছিল রমেশের ওপর। বরাত জোরে প্রতিবারই বেঁচে গিয়েছিলেন তিনি। ২০১১ সালে আগুন লাগিয়ে দেওয়া হয় তাঁর গাড়িতে। সেবারও বেঁচে গিয়েছিলেন তিনি। তবে (PM Modi) ২০১৩ সালে এড়াতে পারলেন না আততায়ীদের থাবা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
  • PM Modi: গ্যাস, জ্বালানির পর এবার ডালের দাম কমাতেও উদ্যোগী মোদি সরকার

    PM Modi: গ্যাস, জ্বালানির পর এবার ডালের দাম কমাতেও উদ্যোগী মোদি সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে ফি-বার জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। তার জেরে নাভিশ্বাস ওঠার জোগাড় হয় মধ্যবিত্ত পরিবারের। এবার যাতে সেই পরিস্থিতির সৃষ্টি না হয়, তাই আগাম পদক্ষেপ নিতে শুরু করেছে নরেন্দ্র মোদির (PM Modi) নেতৃত্বাধীন কেন্দ্রের বিজেপি সরকার।

    ডাল-ভাতের জোগাড়

    কিছুদিন আগেই কমানো হয়েছে গ্যাসের দাম। তার পরে পরেই কমানো হয়েছে পেট্রল-ডিজেলের মতো নিত্য প্রয়োজনীয় দুই জ্বালানির দর। এই দুই ইন্ধনের দরই কমানো হয়েছে লিটার পিছু দু’টাকা করে। এবার সরকার উদ্যোগী হয়েছে ডালের দাম কমাতে। দেশের সাধারণ মানুষ যাতে অন্তত দু’বেলা ডাল-ভাত খেতে পারেন, তা নিশ্চিত করতেই ডালের মূল্যবৃদ্ধি রুখতে কোমর কষে নেমেছে সরকার (PM Modi)। চলতি বছর ডালের উৎপাদন কম হয়েছে। অর্থনীতির চাহিদা-জোগানের তত্ত্ব মেনেই বেড়ে যাওয়ার কথা ডালের দাম। তাই সরাসরি চাষিদের কাছ থেকেই সরকার ৬ লাখ টন ডাল কেনার পরিকল্পনা করেছে। জানা গিয়েছে, এর মধ্যে অড়হর ডাল কেনা হবে ৪ লাখ টন, বাকিটা মুসুর ডাল।

    ডালের দর কেমন?

    ক্রেতা সুরক্ষা মন্ত্রকের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ১৭ মার্চ দেশে অড়হর ডালের গড় দর কেজি প্রতি ১৫০.২২ টাকা। সর্বোচ্চ দর ১৯৯ টাকা। সর্বনিম্ন কেজি প্রতি ৮৭ টাকা। ছোলার ডালের কেজি প্রতি গড় দর ৮২.৯৬ টাকা, সর্বোচ্চ দাম ১৪০ টাকা। সর্বনিম্ন দর কেজি প্রতি ৬০ টাকা। বিউলির ডালের গড় দাম কেজি প্রতি ১২৩.৭২ টাকা। যদিও এই ডাল বিক্রি হচ্ছে ১৭৪ টাকা কেজি দরে। বিউলির ডাল যখন সস্তা হয়, তখন দর দাঁড়ায় ৬৮ টাকা প্রতি কেজি। মুগ ডাল কেজি প্রতি বিক্রি হচ্ছে ১১৭.৩৬ টাকা দরে। সর্বোচ্চ দর ১৬৬ টাকা, সর্বনিম্ন ৮৯ টাকা। মসুর ডালের গড় দর ৯৩.৬৩ টাকা কেজি। চলতি বছর মসুর ডাল সব চেয়ে সস্তা হয়েছিল ১৭ মার্চ। সেদিন এই ডাল বিক্রি হয়েছিল ৭০ টাকা প্রতি কেজি। সব চেয়ে দামি মুগ ডাল বিক্রি হচ্ছে কেজি প্রতি ১৫৭ টাকায় (PM Modi)।

    আরও পড়ুুন: প্রধানমন্ত্রী মোদিকে কৃতজ্ঞতা বুলগেরিয়ার প্রেসিডেন্টের, “বন্ধুরা এর জন্যই”, বললেন জয়শঙ্কর

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share