Tag: Narendra Modi

Narendra Modi

  • Narendra Modi: উত্তরবঙ্গে সাড়ে চার হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন মোদি

    Narendra Modi: উত্তরবঙ্গে সাড়ে চার হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার শিলিগুড়ি থেকে উত্তরবঙ্গের জন্য চার হাজার পাঁচশো কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ লাগোয়া কাওয়াখালি ময়দানে প্রধানমন্ত্রী শিলিগুড়ি -রাধিকাপুর নতুন ডেমু ট্রেন চালু করার পাশাপাশি একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন। সরকারি উদ্বোধন অনুষ্ঠানের পাশাপাশি ছিল জনসভা। বিপুল জনসমাবেশের মাঝে একগুচ্ছ প্রকল্প উদ্বোধনের মধ্য দিয়ে তিনি ফের উত্তরবঙ্গবাসীর মন জয় করে নিলেন। এদিন প্রধানমন্ত্রীর কনভয় কাউখালির মাঠে পৌঁছতেই উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ তাঁকে স্বাগত জানান।

    কী কী প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী? (Narendra Modi)

    নিউ জলপাইগুড়িতে রেলের ইলেক্ট্রনিক ইন্টারলকিং সহ আমবাড়ি ফালা- আলুয়াবাড়ে শাখায় স্বয়ংক্রিয় ব্লক সিগন্যাল ব্যবস্থা, বারসোই- রাধিকাপুর শাখার বৈদ্যুতিকরণ, রানিনগর, জলপাইগুড়ি – হলদিবাড়ি শাখার বৈদ্যুতিকরণ, শিলিগুড়ি – আলুয়াবাড়ি শাখা বৈদ্যুতিকরণ,শিলিগুড়ি- সেবক- আলিপুরদুয়ার, শামুকতলা শাখার বৈদ্যুতিকরণ ও মণিগ্রাম -নিমতিতা ডবল লাইন প্রকল্প উৎসর্গ করেন জাতির উদ্দেশ্যে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী উদ্বোধন করেন ২৭ নম্বর জাতীয় সড়কের ওপর ঘোষপুকুর থেকে ধূপগুড়ি পর্যন্ত  চার লেন রাস্তা এবং ওই জাতীয় সড়কের ওপর ইসলামপুরে বাইপাসের।

     উজ্জীবিত উত্তরবঙ্গবাসী

    তৃণমূলের বিরুদ্ধে লড়াই জোরদার করতে এদিন প্রধানমন্ত্রীর (Narendra Modi) শুধু উত্তরবঙ্গের জন্য একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন বিজেপিকে বাড়তি শক্তি দেবে বলেই বিজেপি নেতৃত্বের দাবি। কেননা রাজ্যে তৃণমূল সরকার আসার পর থেকে উত্তরবঙ্গের উন্নয়ন ও অবহেলা নিয়ে বিজেপি সরব হয়েছে। বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মণ্ডল বলেন, রাজ্য সরকার বঞ্চনা করলেও কেন্দ্রের বিজেপি সরকার বিভিন্ন প্রকল্পে রাজ্যকে টাকা দিয়ে চলেছে। কেন্দ্রীয় প্রকল্পে সুযোগ-সুবিধা থেকে উত্তরবঙ্গের মানুষকে বঞ্চিত করে  তৃণমূল সরকার কাটমানিতে সেই টাকা আত্মসাত করেছে। এই অবস্থায় দাঁড়িয়ে রেল সহ কেন্দ্রের হাতে থাকা বিভিন্ন দফতরের মাধ্যমে কেন্দ্রের বিজেপি সরকার উত্তরবঙ্গের মানুষের উন্নয়নের জন্য কাজ করে চলেছে। এদিনের একগুচ্ছ প্রকল্প উদ্বোধন তারই অঙ্গ। শিলিগুড়ির এক বাসিন্দা মোনজ বর্মন বলেন, উত্তরবঙ্গবাসীর জন্য মোদি এত প্রকল্পের উদ্বোধন করেছেন তা ভাবা যায় না। আমরা উত্তরবঙ্গবাসী হিসেবে খুবই খুশি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: নির্দেশ মোদির, ৪২ আসনের লক্ষ্যেই ঝাঁপাবে রাজ্য বিজেপি, ঘোষণা সুকান্তর

    Lok Sabha Election 2024: নির্দেশ মোদির, ৪২ আসনের লক্ষ্যেই ঝাঁপাবে রাজ্য বিজেপি, ঘোষণা সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: টার্গেট বদল বঙ্গ বিজেপির! সৌজন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতায় এসে মোদির সেনাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন রাজ্যের ৪২টি আসনের (Lok Sabha Election 2024) মধ্যে ৩৫টি পেতেই হবে। সেই লক্ষ্য পূরণেই ঝাঁপিয়ে পড়েছিলেন বাংলার বিজেপি নেতারা।

    বঙ্গ বিজেপির নয়া লক্ষ্যমাত্রা (Lok Sabha Election 2024)

    এই লক্ষ্যমাত্রাই এক লাফে বেড়ে হেয়েছে ৪২। নয়া লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন ক্যাপ্টেন নরেন্দ্র মোদি স্বয়ং। তিনি বলেছিলেন, “রাজ্যের ৪২টি আসনেই পদ্ম ফোটাতে হবে।” এই এক মন্ত্রেই হয়েছে বাজিমাত। তার ওপর রয়েছে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন বিধায়ক তাপস রায়। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি ছেড়ে হাতে তুলে নিয়েছেন পদ্ম ঝান্ডা। এসবও বাড়তি অক্সিজেন জুগিয়েছে বঙ্গ বিজেপিকে। যার জেরে এ রাজ্যে বিজেপি নেতারা আস্তিন গুটিয়ে নেমে পড়েছেন রাজ্যের সবক’টি আসনেই পদ্ম ফোটাতে।

    কী বললেন সুকান্ত?

    বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “প্রধানমন্ত্রী যেহেতু বলেছেন ৪২টি আসনেই পদ্ম ফোটাতে হবে, তাই আমরা ৩৫টি নয়, ৪২টি আসনেই জয়ের লক্ষ্যে এগোচ্ছি।” গত শনিবার কৃষ্ণনগরের সভা শেষে প্রধানমন্ত্রী যখন বিশ্রাম কক্ষে গিয়েছিলেন, তখন তাঁর সঙ্গে দেখা করেছিলেন বঙ্গ বিজেপির দুই কান্ডারি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে প্রায় পনের মিনিট ধরে বৈঠক হয় এই তিন নেতার। বিজেপি সূত্রে খবর, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সামগ্রিক বিষয় নিয়ে শুভেন্দু-সুকান্তর কাছে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। রাজ্যের আইনশৃঙ্খলা সহ অন্যান্য সমস্যার বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন সুকান্ত-শুভেন্দু।

    আরও পড়ুুন: হামলার দিন শাহজাহানকে তিনি ফোন করেছিলেন, আগেভাগেই স্বীকার তৃণমূল বিধায়কের!

    ইতিমধ্যেই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। ১৯৫ জনের এই তালিকায় রয়েছেন বাংলার ২০ জনও। দ্বিতীয় দফার প্রার্থী তালিকাও প্রকাশিত হবে অচিরেই। বাংলার যে আসনগুলিতে প্রার্থীর নাম ঘোষণা হয়ে গিয়েছে, সেখানে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন। শুরু হয়েছে প্রচারও।

    বিচারপতির পদ ছেড়ে আসা অভিজিৎকে তমলুকে প্রার্থী করা হতে পারে ধরে নিয়ে দেওয়াল লিখন শুরু করে দিয়েছেন বিজেপির অত্যুৎশাহীরা। বসিরহাটে ক্রিকেটার মহম্মদ শামিকেও প্রার্থী করা হতে পারে বলে জল্পনা ছড়িয়েছে। তৃণমূল থেকে আসা তাপস রায়ও হতে পারেন পদ্ম প্রার্থী। তাই ৩৫ নয়, ৪২টি আসনই গেরুয়া ঝুলিতে পুরতে মরিয়া বঙ্গ বিজেপি (Lok Sabha Election 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sudha Murthy: রাজ্যসভায় সাংসদ মনোনীত সুধা মূর্তি, নারী দিবসে খুশির খবর দিলেন মোদি

    Sudha Murthy: রাজ্যসভায় সাংসদ মনোনীত সুধা মূর্তি, নারী দিবসে খুশির খবর দিলেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: তাঁর জামাই ব্রিটেনের প্রধানমন্ত্রী। আর তিনি পা রাখতে চলেছেন ভারতের সংসদের উচ্চকক্ষে। হ্যাঁ, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের শাশুড়ি সুধা মূর্তির (Sudha Murthy) কথাই বলছি। তিনি ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির স্ত্রী। সুধার বড় পরিচয়, তিনি শিক্ষাবিদ, নাম করা লেখিকাও। এহেন শিক্ষাবিদকে রাজ্যসভায় সাংসদ হিসেবে মনোনীত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

    সুধাকে নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী? (Sudha Murthy)

    শুক্রবার আন্তর্জাতিক নারী দিবসে এক্স হ্যান্ডেলে এ ব্যাপারে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী লিখেছেন, “রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যসভার জন্য সুধা মূর্তিকে মনোনীত করেছেন। এই খবরে আমি খুব খুশি। সমাজের বিভিন্ন ক্ষেত্রে সুধাজির অবদান অনস্বীকার্য। সামাজিক, জনহিতকর ও শিক্ষাক্ষেত্রে তিনি অনেক কাজ করেছেন।” প্রধানমন্ত্রী বলেন, “সংসদের উচ্চকক্ষে সুধা মূর্তির (Sudha Murthy) উপস্থিতি আমাদের নারী শক্তির ক্ষেত্রে শক্তিশালী পদক্ষেপ। সাংসদ হিসেবে তাঁর সময়কালের জন্য অভিনন্দন জানাই।”

     চিনে নিন সুধা মূর্তিকে 

    সুধা ইনফোসিস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। পদ্মভূষণ সম্মানও পেয়েছেন। বছর তিয়াত্তরের সুধা বিয়ে করেছিলেন ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তিকে। তাঁদের দুই সন্তান রোহন ও অক্ষতা। এই অক্ষতার স্বামী ঋষি সুনক ব্রিটেনের প্রধানমন্ত্রী। ২০০৬ সালে পদ্মশ্রী সম্মান পান সুধা। গত বছর ফের পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয় তাঁকে। ১৯৯৬ সালে তিনি প্রতিষ্ঠা করেছিলেন ইনফোসিস ফাউন্ডেশন। গেটস ফাউন্ডেশনের সদস্যও ছিলেন তিনি। কর্নাটকে একাধিক অনাথ আশ্রম খুলেছেন সুধা। উন্নয়নমূলক নানা কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত ব্রিটেনের প্রধানমন্ত্রীর শাশুড়ি।

    টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমোটিভ কোম্পানিতে মহিলা ইঞ্জিনিয়র হিসেবে কাজ করেছেন সুধা। পরে ওয়ালচাঁদ গোষ্ঠীতে যোগ দেন সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট হিসেবে। বেঙ্গালুরু ও ক্রাইস্ট বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবেও কাজ করেছেন সুধা। ইংরেজি, কন্নড় ও মারাঠি ভাষায় বই লিখেছেন ৪০টিরও বেশি। ইংরেজি ও কন্নড় সংবাদপত্রে প্রচুর কলামও লিখেছিলেন সুধা। তাঁর লেখা জনপ্রিয়তম বইগুলির মধ্যে রয়েছে ‘মহেশ্বতা’, ‘হাউ আই টট মাই গ্র্যান্ডমাদার টু রিড’, ‘ডলার বহু’।

    আরও পড়ুুন: লোকসভা নির্বাচনে বসিরহাটে বিজেপির প্রার্থী মহম্মদ শামি? রাজ্য রাজনীতিতে নয়া জল্পনা

    সুধা যে রাজনীতিতে যোগ দিতে পারেন, কিছুদিন ধরে সেই জল্পনা চলছিলই। দিন কয়েক আগে তিনি গিয়েছিলেন নয়া সংসদ ভবনে। শীতকালীন অধিবেশন চলাকালীনই নয়া সংসদ ভবনে হাজির হয়েছিলেন তিনি। তার পরে বেড়েছিল জল্পনার পারদ। যা সত্যি হল ঠিক নারী দিবসেই (Sudha Murthy)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Amit Shah: “আরও ১০ বছরও প্রধানমন্ত্রী থাকবেন মোদি”, সাফ জানালেন শাহ

    Amit Shah: “আরও ১০ বছরও প্রধানমন্ত্রী থাকবেন মোদি”, সাফ জানালেন শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: “আগামী ১০ বছরও প্রধানমন্ত্রী পদে থাকবেন নরেন্দ্র মোদি।” বৃহস্পতিবার একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে কথাগুলি বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁর দাবি, আসন্ন লোকসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসবেন মোদি। চতুর্থবারেও তিনিই বসবেন প্রধানমন্ত্রীর আসনে।

    কী বললেন শাহ? (Amit Shah)

    শাহ বলেন, “আমি বলে দিতে পারি, আগামী ১০ বছর একমাত্র মোদিই প্রধানমন্ত্রী থাকবেন।” তিনি বলেন, “আমরা যদি ভালো কাজ করতে পারি, তবেই ক্ষমতায় টিকে থাকব। আর যদি নিজেদের ভুল শুধরে নিতে না পারি, তাহলে আমরা জিততে পারব না।” মোদির সেনাপতি বলেন, “মোদিজি ২০৪৭ সালে ভারত কোথায় পৌঁছবে তার পরিকল্পনাও করে ফেলেছেন। বিকশিত ভারতের স্বপ্ন তিনিই দেখিয়েছেন।” তিনি বলেন, “খুব তাড়াতাড়িই লোকসভা নির্বাচনের আগেই সিএএ কার্যকর হয়ে যাবে।”

    তোষণকেন্দ্রিক রায়!

    অমিত শাহ (Amit Shah) বলেন, “আমাদের দেশে যে গণতন্ত্র চলছে সেটা কাজের ওপর নির্ভর করে। সাফল্যের রাজনীতিতে মানুষ কাজ দেখে ভোট দেয়।” তিনি বলেন, “আগে জাত-পাত, ধর্মের ওপর ও তোষণকেন্দ্রিক রায় দিত দেশ। প্রধানমন্ত্রী মোদিই সেটা বদলে সাফল্যকেন্দ্রিক রাজনীতির আবহ তৈরি করেছেন। কে কী কাজ করেছেন তার ওপরই নির্ভর করে দেশ ক্ষমতায় থাকবে। কাজ করার যোগ্যতা মানুষ ক্ষমতায় থাকার সুযোগ করে দেবে।”

    আরও পড়ুুন: লোহিত সাগরে ত্রাতা ভারতীয় নৌসেনা, হুথি হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে উদ্ধার ২১

    দিন কয়েক আগে প্রধানমন্ত্রীর পরিবার নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব। এদিন তারও উত্তর দিয়েছেন শাহ। বলেন, “যাঁরা বোকা বোকা কথা বলে দেশের রাজনীতির মান নামিয়ে দিচ্ছেন, মানুষ প্রত্যেকবার তাঁদের যোগ্য জবাব দিচ্ছেন। আমি মোদিজিকে খুব কাছ থেকে দেখেছি, তাঁর সঙ্গে দীর্ঘ দিন কাজও করেছি। একটা দিক থেকে লালুজি ঠিকই বলেছেন যে মোদিজির কোনও পরিবার নেই। কারণ যাঁদের পরিবার রয়েছে, তাঁরা চাইবেন তাঁদের ছেলেমেয়েদের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী পদে বসাতে।”

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “গত ৪০ বছর ধরে মোদিজি কাজ করেই চলেছেন দেশের জন্য। মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসেবে ২৩ বছর কাটিয়ে দেওয়ার পরেও। আমি তাঁকে ছুটি নিতে দেখিনি। সকাল ৫টা থেকে কঠোর পরিশ্রম করতে দেখেছি। রাতেও কাজ করতে দেখেছি।” প্রধানমন্ত্রীর গায়ে দুর্নীতির কালির ছিটেফোঁটাও লাগেনি বলেও দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Abhijit Ganguly Joins BJP: বিজেপিতে যোগ অভিজিতের, কী বললেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি?

    Abhijit Ganguly Joins BJP: বিজেপিতে যোগ অভিজিতের, কী বললেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি?

    মাধ্যম নিউজ ডেস্ক: লক্ষ্মীবারে বিজেপিতে যোগ দিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly Joins BJP)। এদিন বিজেপির সল্টলেকের অফিসে পৌঁছান তিনি। শঙ্খধ্বনি ও পুষ্পবৃষ্টির মাধ্যমে স্বাগত জানানো হয় প্রাক্তন বিচারপতিকে। জয় শ্রীরাম ধ্বনিও দেন বিজেপির কর্মী-সমর্থকরা। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

    অভিজিতের বাড়িতে বিজেপির প্রতিনিধি দল (Abhijit Ganguly Joins BJP)

    এদিন বেলা ১১টা নাগাদ অভিজিতের সল্টেলেকের বাড়িতে পৌঁছান বিধায়ক বিজেপির অগ্নিমিত্রা পাল। তাঁর সঙ্গে গিয়েছিলেন বিজেপি নেতা সজল ঘোষও। ১২টার কিছু পরে বাড়ি থেকে বের হন অভিজিৎ। বলেন, “আমি আজ বিজেপিতে যোগ দিতে চলেছি। খুব ভালো লাগছে। সর্বভারতীয় দলে যোগ দিতে যাচ্ছি। আমায় যা দায়িত্ব দেওয়া হবে, তা-ই করব।”

    কী বললেন অভিজিৎ?
    এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির এ রাজ্যের পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রমুখ। পদ্ম ঝান্ডা হাতে নিয়ে অভিজিৎ (Abhijit Ganguly Joins BJP) বলেন, “আমি সর্ব ভারতীয় দলে যোগ দিলাম। এমন একটি দল যার মাথায় রয়েছেন নরেন্দ্র মোদি, অমিত শাহরা। আমি দলের শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই। আমাদের লক্ষ্য, পশ্চিমবঙ্গ থেকে রাজ্যের একটি দুর্নীতিগ্রস্ত দলকে বিদায় দেওয়া। যাতে ২০২৬ সালে তারা ক্ষমতায় আসতে না পারে। এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে ভয়ঙ্কর লড়াই যাতে শুরু করা যায়, তার জন্যই বিজেপিতে যোগ দিয়েছি।”

    বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে বলেন, “তাপস রায় বিজেপিতে যোগ দিয়েছেন। আজ যোগ দিলেন অভিজিৎ। আবারও শক্তি বৃদ্ধি হল বিজেপির। কেন্দ্রীয় নেতৃত্বের তরফে প্রাক্তন বিচারপতিকে স্বাগত জানাচ্ছি।” সুকান্ত বলেন, “আগামিদিনে বিজেপি তাঁকে (অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে) নির্বাচনে ও অন্যান্য জায়গায় ব্যবহার করবে।” শুভেন্দু বলেন, “আমি এটুকুই বলব যে, রাজ্যের রাজনীতিতে এ রকম একজনের প্রয়োজন ছিল। তিনি তাঁর যে লক্ষ্য নিয়ে কাজ করেছিলেন, তখন তাঁকে আক্রমণ করা হয়েছে। তাঁর কাজ করার ক্ষমতা কেড়েও নেওয়া হয়েছিল। যোগদানের আগে তিনি অমিত শাহের আশীর্বাদ গ্রহণ করেছেন। রাজ্য থেকে এবার পরিবারবাদী ও তোষণকারী সরকারকে ফেলতে পারব (Abhijit Ganguly Joins BJP)।”

    আরও পড়ুুন: ‘মোদির সভায় যাবেন না’, বিদেশ থেকে হুমকি-ফোন কাশ্মীরবাসীকে

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • Modi In Kashmir: ‘মোদির সভায় যাবেন না’, বিদেশ থেকে হুমকি-ফোন কাশ্মীরবাসীকে

    Modi In Kashmir: ‘মোদির সভায় যাবেন না’, বিদেশ থেকে হুমকি-ফোন কাশ্মীরবাসীকে

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘মোদির সভায় যাবেন না।’ ঠিক এই ভাষায়ই হুমকি দেওয়া হচ্ছে কাশ্মীরবাসীকে। আন্তর্জাতিক একাধিক নম্বর থেকে কল করে দেওয়া হচ্ছে হুমকি। পাঁচ বছর পরে আজ, বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi In Kashmir)। শ্রীনগরের বকসি স্টেডিয়ামে জনসভা করবেন তিনি। দোরগোড়ায় লোকসভা নির্বাচন। তাই শ্রীনগরের জনসভায় তিনি কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে উপত্যকাবাসী।

    উপত্যকায় প্রধানমন্ত্রী

    ভূস্বর্গে রদ হয়েছে ৩৭০ ধারা। তার পর এই প্রথম জনসভা করবেন প্রধানমন্ত্রী। সভা হওয়ার কথা ছিল শ্রীনগরের কনভেনশন সেন্টার হলে। পরে ঠিক হয়, জনসভা হবে শ্রীনগর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বকসি স্টেডিয়ামে। প্রধানমন্ত্রীর এই জনসভায়ই যোগ না দিতে হুমকি দেওয়া হচ্ছে উপত্যকাবাসীকে।

    নেপথ্যে আইএসআই!

    জানা গিয়েছে, এই হুমকি ফোনের নেপথ্যে রয়েছে (Modi In Kashmir) পাকিস্তানের আইএসআই। তারাই বিভিন্ন ল্যান্ডলাইন ও মোবাইল ফোন থেকে হুমকি দিচ্ছে কাশ্মীরের বাসিন্দাদের। হুমকি ফোনে প্রধানমন্ত্রীর সভায় যেতে নিষেধ করা হচ্ছে। গেলে যে ফল ভালো হবে না, তাও শুনিয়ে দিচ্ছে ফোনের অন্য প্রান্তে থাকা মানুষ। সভায় গেলে তাঁদের পরিবারের ক্ষতি করার হুমকিও দিচ্ছে জঙ্গিরা। উপত্যকাবাসীকে এই হুমকি ফোন সম্পর্কে সতর্ক করে দিয়েছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা।

    বকসি স্টেডিয়ামে ‘বিকশিত ভারত, বিকশিত জম্মু-কাশ্মীর’ শীর্ষক সভায় বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী। উদ্বোধন ও শিলান্যাস করবেন ৫ হাজার কোটি টাকার প্রকল্পের। এক হাজার কর্মপ্রার্থীর হাতে নিয়োগপত্রও তুলে দেবেন প্রধানমন্ত্রী। এই সভাই বয়কট করতে হুমকি ফোন করছে দুর্বৃত্তরা।

    আরও পড়ুুন: “বাংলার অরাজক পরিস্থিতি ঘোচানোর চেষ্টা করব”, পদ্ম-পতাকা নিয়ে বললেন তাপস

    বিজেপি নেতা ফৈয়জ আহমেদ বলেন, “স্থানীয়রা যে এমনতর ফোনকল পাচ্ছেন, তা আমি জানি। দলীয় কর্মীরাও আমায় জানিয়েছেন, তাঁদের পরিবারের লোকজনকেও আন্তর্জাতিক নম্বর থেকে ফোন করা হচ্ছে যাতে তাঁরা প্রধানমন্ত্রীর (Modi In Kashmir) সভায় না যান।” তিনি বলেন, “আমি আপনাদের বলতে চাই, শত্রু পক্ষ ক্ষেপে গিয়েছে। তারা সংসার চালাতে পারছে না, পরিবারের সদস্যদের জেলে পাঠাচ্ছে। পরিবারকে তারা খাবার এবং শিক্ষাও দিতে ব্যর্থ। হতাশায় ডুবে যাচ্ছে তারা। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের যে চোখ ধাঁধানো উন্নয়ন হচ্ছে, তা মেনে নিতে পারছে না তারা। তাই দিচ্ছে হুমকি।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
  • Rahul Gandhi: জনসভায় মোদিকে ব্যক্তিগত আক্রমণ, রাহুলকে ফের সতর্ক করল নির্বাচন কমিশন

    Rahul Gandhi: জনসভায় মোদিকে ব্যক্তিগত আক্রমণ, রাহুলকে ফের সতর্ক করল নির্বাচন কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে (Rahul Gandhi) রাজনৈতিক ভাষণ নিয়ে সতর্ক করল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission)। অভিযোগ, বেশ কিছু জায়গায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ‘অপয়া’, ‘পকেটমার’ বলে কটাক্ষ করেন রাহুল। এ নিয়ে একটি মামলায় নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলে দিল্লি হাইকোর্ট। এরপরই জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাহুলকে বিরূপ মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য পরামর্শ দেওয়া হয়। 

    আদালতের পর্যবেক্ষণ

    ঘটনার সূত্রপাত, গত বছর ২২ নভেম্বর মাসে। বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে রাজস্থানে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ‘পকেটমার’ বলে খোঁচা দিয়েছিলেন রাহুল গান্ধী। রাহুলের মন্তব্যের নিন্দা করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি। এরই পাশাপাশি দিল্লি হাইকোর্টে করা হয়েছিল একটি মামলা। সেই মামলার পর্যবেক্ষণে দিল্লি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মনমোহন এবং বিচারপতি পুষ্কর্ণার বেঞ্চ জানিয়েছিল, রাহুলের (Rahul Gandhi) করা ‘পকেটমার’ কটাক্ষ-বাণ প্রধানমন্ত্রীর সম্মানে আঘাত লাগার জন্য যথেষ্ট। আদালতের বক্তব্য ছিল, “এই ধরনের মন্তব্য রুচিসম্মত নয়।” সেই সময় কমিশনকে (Election Commission) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ৮ সপ্তাহ সময়সীমা বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে ভবিষ্যতে এই ধরনের মন্তব্য যাতে কেউ না করেন, তার জন্য আইন প্রণয়নের ব্যাপারে পদক্ষেপের জন্য কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছিল।

    আরও পড়ুন: আম্বানি-পুত্রের প্রাক-বিবাহের প্রস্তুতি, ১০ দিনের জন্য আন্তর্জাতিক তকমা বিমানবন্দরের

    রাহুল গান্ধীকে (Rahul Gandhi) নির্দেশ

    এই নিয়ে আগেই রাহুলকে (Rahul Gandhi) নোটিস ধরায় নির্বাচন কমিশন। আদর্শ নির্বাচনী আচরণবিধি ভঙ্গের বিরুদ্ধে কেন তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে না, জবাব চাওয়া হয় রাহুলের কাছে। সেই মতো জবাবও দেন রাহুল। এবার রাহুলকে সতর্ক করল কমিশন। ভবিষ্যতে এমন আচরণ করলে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে বলে কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনের সময় তারকা প্রচারক এবং রাজনৈতিক নেতাদের জন্য যে নির্দেশিকা রয়েছে কমিশনের, তা মেনে চলতে হবে রাহুলকে। গত ১ মার্চ ওই নির্দেশিকা জারি করা হয়, যাতে সব দলকে সতর্ক করে নির্বাচন কমিশন (Election Commission) জানায়, আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে রাজনৈতিক দল, তাদের তারকা প্রচারক এবং দলের নেতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • DMK: “আমরা রামের শত্রু”! ডিএমকে নেতা এ রাজার ঘৃণাভাষণের কড়া সমালোচনা বিজেপির

    DMK: “আমরা রামের শত্রু”! ডিএমকে নেতা এ রাজার ঘৃণাভাষণের কড়া সমালোচনা বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: “আমরা রামের শত্রু। ভারত কোনও জাতি নয়।” মঙ্গলবার কথাগুলি বললেন ডিএমকে নেতা এ রাজা। যার জেরে ফের একবার বিতর্কে জড়িয়েছে ডিএমকে। ‘ইন্ডি’ জোটে রয়েছে ডিএমকে (DMK)। তাই ‘ইন্ডি’ ব্লককে তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতৃত্ব।

    কী বললেন ডিএমকে নেতা?

    সম্প্রতি একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এ রাজা জানান, তামিলনাড়ুবাসী কখনওই ‘জয় শ্রীরাম’ এবং ‘ভারত মাতা কি জয়’ স্লোগান গ্রহণ করবেন না। তিনি বলেন, “এই যদি হয় জয় শ্রীরাম, যদি তোমরা ভারত মাতা কী জয় বলো, তাহলে জেনে রেখো, আমরা কখনওই জয় শ্রীরাম ও ভারত মাতা কি জয় স্লোগান গ্রহণ করব না। তামিলনাড়ু এগুলো নেবে না। তোমরা বলে দাও, আমরা রামের শত্রু।” মার্চ মাসের ৩ তারিখে কোয়েম্বাটরের এক জনসভায় ভগবান রামের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলেছিলেন রাজা (DMK)। সমালোচনা করেছিলেন হিন্দু মহাকাব্য রামায়ণেরও। ডিএমকের এই নেতা বলেছিলেন, “রামায়ণ এবং ভগবান রামে আমার বিশ্বাস নেই।” রাজা যেদিন মন্তব্যটি করেছিলেন, ঘটনাচক্রে সেদিন ছিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ডিএমকের এমকে স্ট্যালিনের জন্মদিন। এদিন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও নিশানা করেছিলেন। ভারতকে জাতি বলার সমালোচনাও করেছিলেন। তাঁর দাবি, ভারত কোনও জাতি নয়, উপমহাদেশ।

    কড়া প্রতিক্রিয়া বিজেপির

    ডিএমকে নেতার মন্তব্যে কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। এক্স হ্যান্ডেলে রাজাকে উদ্ধৃত করে বিজেপি নেতা অমিত মালব্য বলেন, “ভারত জাতি নয়। এটা ভালো করে বুঝুন। ভারত কখনওই জাতি নয়। একটা জাতি মানে এক ভাষা, এক ঐতিহ্য এবং এক সংস্কৃতি। তখনই এটা হবে একটা জাতি। ভারত জাতি নয়, উপমহাদেশ।” ডিএমকের ঘৃণাভাষণের সমালোচনাও করেছেন অমিত। বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ ডিএমকের এই নেতাকে ‘মাওবাদী আদর্শে’ উদ্বুদ্ধ বলেছেন। রাজার মন্তব্যের প্রেক্ষিতে কংগ্রেসের অবস্থান কী, তাও জানাতে বলেছেন তিনি।

    কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, “এঁরা হচ্ছেন সেই মানুষ যাঁরা ভারতের শেষ দেখতে চায়। টুকরে টুকরে গ্যাংকে সমর্থন করেন। রাজ্যসভায় দলীয় প্রার্থী বিজয়ী হতেই এঁরা পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছিলেন।” অযোধ্যার হনুমান গড়ি মন্দিরের প্রধান পুরোহিত রমেশ দাস বলেন, “ডিএমকে নেতা যা বলেছেন, তা ত্রুটিপূর্ণ। গোটা বিশ্বই রামময়। আমরা বিষয়টি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে জানাব (DMK)।”

    আরও পড়ুুন: হাইকোর্টের নির্দেশ বহাল রাখল শীর্ষ আদালত, আজই সিবিআই-এর হাতে শেখ শাহজাহান?

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kolkata Metro Route: দেশের মধ্যে প্রথম! গঙ্গার তলায় মেট্রোপথের উদ্বোধন মোদির, করলেন সফরও

    Kolkata Metro Route: দেশের মধ্যে প্রথম! গঙ্গার তলায় মেট্রোপথের উদ্বোধন মোদির, করলেন সফরও

    মাধ্যম নিউজ ডেস্ক: গঙ্গার তলায় মেট্রো লাইনের (Kolkata Metro Route) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার রাত্রিতেই কলকাতায় পা দেন প্রধানমন্ত্রী। এদিন সকাল ১০টা ১০ নাগাদ সড়কপথে রাজভবন থেকে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে পৌঁছান প্রধানমন্ত্রী। উদ্বোধন করেন ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ৪.৮ কিলোমিটার রুট। গঙ্গার তলায় এই মেট্রো চালু হওয়ার ফলে সংযুক্ত হল হাওড়া ও কলকাতা। জলের তলায় মেট্রো লাইন রয়েছে ৫২০ মিটার। এই পথ অতিক্রম করতে মেট্রোর সময় লাগবে ৪৫ থেকে ৫০ সেকেন্ড মতো। প্রসঙ্গত, দেশের মধ্যে প্রথম কোনও রাজ্যে চালু হল এমন ‘আন্ডার ওয়াটার মেট্রো লাইন’। এদিন মেট্রো প্রকল্পের (Kolkata Metro Route) উদ্বোধনে প্রধানমন্ত্রীর সঙ্গে হাজির ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সমেত অন্যান্য আধিকারিকরা।

    মেট্রো সফরে জমিয়ে আড্ডা দেন প্রধানমন্ত্রী 

    এসপ্ল্যানেডের মেট্রো স্টেশন পরিদর্শন করার পরেই তিনি (নরেন্দ্র মোদি) সোজা নেমে আসেন প্ল্যাটফর্মে। সেখানে দুটি বিশেষ মেট্রো তাঁর জন্য রাখা ছিল আগে থেকেই। একটিতে উঠে পড়েন তিনি। ওই মেট্রোর কামরায় থাকা ছাত্রদের-ছাত্রীদের ডেকে পাশে বসিয়ে নেন নমো। মেট্রো সফর করতে করতে পড়ুয়াদের সঙ্গে জমিয়ে আড্ডা দিতেও দেখা যায় প্রধানমন্ত্রীকে।

    বারাসতের কাছারি ময়দানের উদ্দেশে প্রধানমন্ত্রী

    মেট্রো পথের যে অংশটি গঙ্গার নীচে দিয়ে গিয়েছে, সেই অংশটি নীল আলো এবং জলজ প্রাণীর লাইটিং দিয়ে সাজিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো সফরে জানালা থেকে সেগুলিকে পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। এরপর হাওড়া ময়দানে পৌঁছে সেখান থেকে হেলিপ্যাডের কাছে যান তিনি। সেখান থেকে হেলিকপ্টারে সোজা উড়ে যান বিমানবন্দরে। প্রতিবেদন লেখা পর্যন্ত বারাসতের কাছারি ময়দানের উদ্দেশে রওনা হয়েছেন তিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi in Bengal: বারাসতে আজ সভা মোদির, গঙ্গার নীচে মেট্রো প্রকল্পের উদ্বোধনও করবেন

    PM Modi in Bengal: বারাসতে আজ সভা মোদির, গঙ্গার নীচে মেট্রো প্রকল্পের উদ্বোধনও করবেন

    মাধ্যম নিউজ ডেস্ক: নির্বাচন কমিশনের নির্ঘণ্ট প্রকাশের আগেই লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদি। বাংলাতেও তুলেছেন ঝড়। আগেই আরামবাগ-কৃষ্ণনগরে জোড়া সভার পর ফের বুধবার বারাসতে সভা করছেন প্রধানমন্ত্রী (PM Modi in Bengal)। তার আগে, ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের অন্তর্গত হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড সহ শহরের তিনটি মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 

    তিন মেট্রো প্রকল্পের উদ্বোধন

    মঙ্গলবার রাতেই ভুবনেশ্বর থেকে কলকাতায় পা রাখেন প্রধানমন্ত্রী। রাত্রিবাস করেন রাজভবনে। আজ, বুধবার, প্রধানমন্ত্রীর একগুচ্ছ কর্মসূচি রয়েছে নরেন্দ্র মোদির। এদিন সকালে মেট্রো রেল সহ ১৫ হাজার ৪০০ কোটি টাকার একাধিক কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। বুধবার সকালেই প্রধানমন্ত্রী (PM Modi in Bengal) নরেন্দ্র মোদি উদ্বোধন করবেন দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো রুট (গ্রিন লাইন)। এর পাশাপাশি, অরেঞ্জ লাইনের অন্তর্গত কবি সুভাষ-হেমন্ত মুখোপাধ্যায় এবং পার্পল লাইনের অন্তর্গত তারাতলা-মাজেরহাট মেট্রো রুটেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সারা দেশে প্রথম কোনও শহরে মেট্রো চলবে নদীর তলা দিয়ে। এমন প্রকল্পের উদ্বোধন করবেন খোদ প্রধানমন্ত্রী, তারপর জনগণের জন্য খুলে যাবে মেট্রোর দরজা। সাধারণ মানুষের মধ্যে এনিয়ে কৌতূহল তুঙ্গে।

    ১১ কিমি রোড-শো, বারাসতে সভা

    এর পাশাপাশি, রাজনৈতিক কর্মসূচিও রয়েছে প্রধানমন্ত্রীর। মেট্রো উদ্বোধনের পর উত্তর ২৪ পরগনার বারাসতের উদ্দেশে রওনা দেবেন মোদি। দমদম বিমানবন্দর চত্বর থেকে ১১ কিলোমিটার রোড শো করে বারাসতের কাছারি ময়দানে পৌঁছাবেন তিনি। বেলা ১১.৩০টা থেকে ১২.৩০টা পর্যন্ত জনসভায় উপস্থিত থাকবেন। এনিয়ে সাজোসাজো রব বিজেপির মধ্যে। মঙ্গলবারও সভাস্থল পরিদর্শন করেন বিজেপি নেতারা। আজকের সভা বিজেপি সরাসরি সম্প্রচারিত করবে ৬ হাজার স্থান থেকে। সভাতে হাজির থাকবেন সন্দেশখালির মহিলারাও। সূত্রের খবর, ওই মহিলারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিজেদের মুখে অত্যাচারে কাহিনীও শোনাতে পারেন। বারাসতের জনসভায় ভাষণ দেওয়ার পরে তিনি সেখান থেকে বিমানবন্দরে ফিরে চলে যাবেন উত্তরপ্রদেশে।

    পাখির চোখ বাংলা!

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আজ বুধবারও সন্দেশখালির ঘটনা নিয়ে মমতা-সরকারকে তীব্র আক্রমণ শানাতে পারেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি রাজ্যের বর্তমান আইন-শৃঙ্খলা থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী নিজের বক্তব্য রাখবেন তিনি। লোকসভা ভোট ঘোষণার আগেই, এক সপ্তাহে ২ বার মোদির (PM Modi in Bengal) বঙ্গ সফর বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এতেই বোঝা যায়, লোকসভা ভোটে বাংলা যেন পাখির চোখ গেরুয়া শিবিরে কাছে। বারাসতে বুধবারের সভার পরে মোদির ফের আসার কথা রয়েছে আগামী ৯ মার্চ। শিলিগুড়িতে ওইদিন সভা করার কথা তাঁর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share