Tag: Narendra Modi

Narendra Modi

  • PM Modi: নারী দিবসেই সন্দেশখালির ‘নির্যাতিতা’দের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রী মোদির 

    PM Modi: নারী দিবসেই সন্দেশখালির ‘নির্যাতিতা’দের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রী মোদির 

    মাধ্যম নিউজ ডেস্ক: আন্তর্জাতিক নারী দিবসেই সন্দেশখালির (Sandeshkhali) নির্যাতিতাদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)।  রবিবার রাজ্য বিজেপি নেতত্বের তরফে জানানো হয় ৬ মার্চ নয়, আগামী ৮ মার্চ বারাসতে সভা করবেন মোদি। ৮ মার্চ নারী দিবস। বারাসতে প্রধানমন্ত্রীর কর্মসূচির বিশেষ নাম রাখা হয়েছে ‘নারী শক্তি বন্দনা’।  সূত্রের খবর, ওইদিন সন্দেশখালির মহিলাদের সঙ্গে কথা বলবেন মোদি। 

    নারী শক্তি বন্দনা

    আন্তর্জাতিক নারী দিবসের সঙ্গে সন্দেশখালির (Sandeshkhali) নির্যাতিতা মহিলাদের জুড়তে চান প্রধানমন্ত্রী মোদি (PM Modi)। বিজেপি সূত্রে খবর, ১ মার্চ আরামবাগ, ২ মার্চ কৃষ্ণনগর এবং ৮ মার্চ বারাসতে সভা করবেন মোদি। প্রথমে বারাসতের সভা করার দিন ৬ মার্চ ঠিক হলেও সন্দেশখালির পরিস্থিতির কথা মাথায় রেখেই আন্তর্জাতিক নারী দিবসের দিনে বারাসতে প্রধানমন্ত্রীর সভা করার সিদ্ধান্ত নেয় বিজেপি। সন্দেশখালিতে শাসকদলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ, সেখানকার মহিলাদের রাতের অন্ধকারে পার্টি অফিসে ডেকে তাঁদের ওপর নির্যাতন চালানো হতো। এমন ঘটনা চলেছে বছরের পর বছর।  বিজেপি নেতৃত্ব এই সভার নাম দিয়েছে ‘নারী শক্তি বন্দনা কর্মসূচি’। সন্দেশখালি সহ রাজ্যের বিভিন্ন এলাকার মহিলারা প্রধানমন্ত্রীর ওই সভায় উপস্থিত থাকবেন। মহিলাদের জন্য মোদি সরকার কী কী করেছে, সেই বার্তাও তুলে ধরা হবে। 

    আরও পড়ুন: আগামী বছর মাধ্যমিক শুরু হবে ১২ ফেব্রুয়ারি, এগিয়ে এল পরীক্ষার দিন, জানাল পর্ষদ

    প্রধানমন্ত্রীর সভার উদ্দেশ্য

    গত কয়েক সপ্তাহ ধরে সন্দেশখালি (Sandeshkhali) নিয়ে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। এই আবহে উত্তর ২৪ পরগনা জেলারই বারাসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সভা বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে জানিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু বলেন, ‘‘প্রধানমন্ত্রী বাংলায় তিনটি কর্মসূচি নিয়েছেন। ১ মার্চ আরামবাগে সভা করবেন তিনি। ২ তারিখে সভা হবে কৃষ্ণনগরে। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস, ওই দিনই মহাশিবরাত্রি। তাই সে দিন প্রধানমন্ত্রী বারাসতে ‘নারী শক্তি বন্দনা কর্মসূচি’ পালন করবেন। সে দিন এক লক্ষ মহিলার উপস্থিতিতে সভা হবে।’’ তিনি আরও বলেন, ‘‘প্রধানমন্ত্রী বিধানসভা এবং লোকসভায় মহিলাদের জন্য এক তৃতীয়াংশ সংরক্ষণ করেছেন। স্বাধীনতার ৭৫ বছর পর নারী শক্তিকে সম্মান জানিয়েছেন। ওই দিন প্রধানমন্ত্রী মহিলাদের উদ্দেশে নিজের কথা বলবেন।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Narendra Modi: শহরে আসছেন প্রধানমন্ত্রী, গঙ্গার নীচে চড়বেন মেট্রো, উদ্বোধন ৩ প্রকল্পের 

    Narendra Modi: শহরে আসছেন প্রধানমন্ত্রী, গঙ্গার নীচে চড়বেন মেট্রো, উদ্বোধন ৩ প্রকল্পের 

    মাধ্যম নিউজ ডেস্ক: মেট্রোর তিনটি নয়া রুটের উদ্বোধন করতে শহরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সামনেই লোকসভা নির্বাচন তার আগে উত্তর ২৪ পরগনার বারাসতে জনসভা করবেন প্রধানমন্ত্রী। আগামী ৬ মার্চ দীর্ঘদিন ধরে পড়ে থাকা তিনটি মেট্রো প্রকল্পের উদ্বোধন করতে কলকাতায় আসছেন মোদি। সূত্র মারফত জানা গিয়েছে, ৬ মার্চ বারাসতে প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে। সেখানে দলীয় অনুষ্ঠানের পর তিনি একটি সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। 

    দেশের প্রথম নদীর তলা দিয়ে মেট্রো

    দেশের প্রথম নদীর তলা দিয়ে মেট্রো চলবে কলকাতায়। গঙ্গার নীচ দিয়ে চলবে পাতাল রেল। এই ঐতিহাসিক সফরে সঙ্গী হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মেট্রো রেল সূত্রের খবর, প্রধানমন্ত্রী এসপ্ল্যানেড মেট্রো (Kolkata Metro) স্টেশন থেকে মেট্রোতে চড়ে গঙ্গার ২৮ মিটার নীচ দিয়ে হাওড়া মদয়ানে যাবেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দফতর থেকে এবিষয়ে রেলকে প্রস্তুতি সেরে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যেই কমিশনার অফ রেলওয়ে সেফটি হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এই রুটে মেট্রো চালু করার জন্য ছাড়পত্র দিয়েছে। এছাড়াও কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত যে মেট্রো রুটটি রয়েছে তাও এক বছর ধরে তৈরি হয়ে রয়েছে। গত বছর ফেব্রুয়ারি মাসে এই রুটটিতে মেট্রো যাতায়াতের জন্য দেওয়া হয় অনুমতি। পাশাপাশি তারাতলা থেকে মাঝেরহাট যে স্টেশন সম্প্রসারিত হয়েছিল তা চালু করার জন্য এর আগেই পাওয়া গিয়েছিল সবুজ সংকেত। এই তিনটি রুটের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

    আরও পড়ুন: দাঙ্গাকারীদের কড়া বার্তা, সম্পত্তি বাজেয়াপ্ত করার কাজ শুরু উত্তরাখণ্ড পুলিশের

    মোদির সভার গুরুত্ব

    ভোটের আগে প্রধানমন্ত্রীর (Narendra Modi) বাংলা সফর বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। জনগণকে কাছে টানতে এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রীর নিরাপত্তার খাতিরে ইতিমধ্যেই স্টেশনগুলি ভালো করে পরিদর্শন করে দেখা হচ্ছে। কোনও বিষয়ে সামান্যতম খামতিও না থাকে, সেই দিকে দেওয়া হচ্ছে বিশেষ নজর। একই দিনে বারাসতে সভা করে উত্তর ২৪ পরগণার মানুষকে পাশে পেতে চাইছে বঙ্গ বিজেপি। বারাসত থেকে বসিরহাটের সন্দেশখালির দূরত্ব খুব বেশি নয়। যখন সন্দেশখালি (Sandeshkhali Incident)  নিয়ে উত্তপ্ত গোটা রাজ্য, সেই সময় প্রধানমন্ত্রীর বারাসতে জনসভা বিশেষ তাৎপর্যপূর্ণ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Loksabha Election 2024:  লোকসভা ভোটের লক্ষ্যে দিল্লিতে শুরু বিজেপির নীতি নির্ধারক কমিটির বৈঠক

    Loksabha Election 2024: লোকসভা ভোটের লক্ষ্যে দিল্লিতে শুরু বিজেপির নীতি নির্ধারক কমিটির বৈঠক

    মাধ্যম নিউজ ডেস্ক: লক্ষ্য লোকসভা নির্বাচন ২০২৪। আজ শনিবার থেকে দিল্লিতে শুরু হচ্ছে বিজেপির নীতি নির্ধারক কমিটির অধিবেশন। দু দিন ধরে চলবে সেই অধিবেশন। গোটা দেশের প্রায় ১১৫০০ প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। বৈঠকের শুরুতেই ভাষণ দেবেন জে পি নাড্ডা আর রবিবার সমাপ্তি বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বৈঠকে উপস্থিত থাকবেন ন্যাশনাল কাউন্সিলের সব সদস্য, গোটা দেশের সব জেলার বিজেপি সভাপতি, লোকসভার কনভেনার, ফিনান্স কমিটি, মিডিয়া সেলের কনভেনার, আইটি সেলের কর্মী- সহ সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্যরা।

    বাংলাকে গুরুত্ব

    সামনেই লোকসভা নির্বাচন। সব রাজ্যে বিজিপির মাটি শক্ত করার লক্ষ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। লোকসভা ভোট নিয়ে রণকৌশল চূড়ান্ত করা হতে পারে এই বৈঠকে। দিল্লির ভারত মণ্ডপমে হবে এই বৈঠক। বৈঠকে উঠে আসতে পারে সন্দেশখালি-সহ বাংলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ। বৈঠকে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপি রাজ্য সংগঠনের শীর্ষ নেতারা। থাকবেন বাংলার সাংসদ ও বিধায়কেরাও। আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় ভাল ফল করতে বদ্ধপরিকর বিজেপি। বাংলায় শাসকের অরাজকতা দূর করার জন্য সবরকম প্রয়াস চালানো হবে বলে জানানো হয়েছে বিজেপির তরফে।

    আরও পড়ুন: সন্দেশখালির অশান্তির আবহে রাজ্যে প্রধানমন্ত্রী! মার্চের প্রথম সপ্তাহে বারাসতে সভা?

    লোকসভায় ৩৭০ আসন

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি সংসদে ঘোষণা করেছিলেন যে ২০২৪ সালের নির্বাচনে বিজেপি ৩৭০ টি আসন জিতবে এবং এনডিএ ৪০০টি আসন পাবে। তাই নীতি নির্ধারক কমিটির বৈঠকে ঐতিহাসিক বিজয় অর্জনের জন্য দলীয় নেতা ও কর্মীদের একটি রোডম্যাপ প্রদান করা হবে বলে অনুমান রাজনীতিকদের। বিজেপি সূত্রের খবর, দু’দিনের অধিবেশনে দু’টি রেজোলিউশন পাস করা হবে। রেজোলিউশনের প্রথমটি হতে পারে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে। আর দ্বিতীয়টি হতে পারে দেশের আর্থিক পরিস্থিতিতে বিজেপির অবস্থান প্রসঙ্গে। সে ক্ষেত্রে সংসদে পেশ হওয়া ইউপিএ জামানার আর্থিক পরিস্থিতি নিয়ে শ্বেতপত্রের উপর জোর দেওয়া হবে। এছাড়াও আলোচনা হতে পারে রাম মন্দির প্রতিষ্ঠা প্রসঙ্গে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi In Qatar: ‘‘ভারত-কাতার সম্পর্কের পুনর্জাগরণ’’, দোহায় বৈঠকের পর কী বললেন প্রধানমন্ত্রী মোদি?

    PM Modi In Qatar: ‘‘ভারত-কাতার সম্পর্কের পুনর্জাগরণ’’, দোহায় বৈঠকের পর কী বললেন প্রধানমন্ত্রী মোদি?

    মাধ্যম নিউজ ডেস্ক: কাতারেও আবেগে ভাসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি কাতারে নামতেই উষ্ণ অভ্যর্থনা জানায় প্রবাসী ভারতীয়রা। ‘মোদি মোদি’ স্লোগান এবং ‘ভারত মাতা কি জয়’ ধ্বনি দেন তাঁরা। কাতার সরকারের কাছেও রাজকীয় সম্মান পান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার কাতারের প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন আব্দুল রহমান আল-থানির সঙ্গে বৈঠক করেন তিনি। 

    নয়াদিল্লি-দোহা সম্পর্ক 

    পশ্চিম এশিয়া সফরে গিয়ে নয়াদিল্লি-দোহা সম্পর্ক নিবিড় করতে সক্রিয় হলেন প্রধানমন্ত্রী মোদি। কাতারের প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে বৈঠকের পর ইতিবাচক বার্তা দেন তিনি। বৈঠকের পর এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, “কাতারের প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে দুর্দান্ত বৈঠক। আমাদের আলাপচারিতায় পুনর্জাগরণ হবে বিভিন্ন ক্ষেত্রে ভারত-কাতার সম্পর্কের।” ভারতের বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘দুই রাষ্ট্রনেতার বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, অর্থ এবং প্রযুক্তিক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে।’’ 

    কী কী নিয়ে আলোচনা

    দ্বিপাক্ষিক সহযোগিতার পাশাপাশি মোদি-থানির বৈঠকে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি এবং আঞ্চলিক উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। দুই রাষ্ট্রনেতা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার উপর গুরুত্ব দিয়েছেন। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী হিসাবে এটি মোদির দ্বিতীয় কাতার সফর। এর আগে ২০১৬ সালে কাতারে গিয়ে দ্বিপাক্ষিক বাণিজ্যিক, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত সাতটি চুক্তি করেছিলেন তিনি। কাতারের তরফে বিবৃতিতেও শক্তি, বাণিজ্য ও বিনিয়োগ ক্ষেত্রে দুই দেশে শীর্ষ নেতার আলাপচারিতার কথা বলা হয়। পাশাপাশি উভয় রাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্বের কথাও উল্লেখ করা হয়। এখানেই মোদি তথা নয়াদিল্লির কূটনৈতিক সাফল্য দেখছে বিশ্লেষকরা।

    এক সময় মুসলিম দেশগুলির আন্তর্জাতিক সংগঠন ওআইসি কার্যক্ষেত্রে ভারতবিরোধী ছিল। অযোধ্যার পর আবু ধাবিতে মন্দির তৈরি করার পরেও সেই মুসলিম বিশ্বকে বন্ধুত্বের বার্তা দিতে সক্ষম হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের গুরুত্বও বুঝিয়ে দিয়েছেন তিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Modi in Doha: উপচে পড়া ভিড়! ভারত-কাতার বন্ধুত্বকে আরও দৃঢ় করতে দোহায় প্রধানমন্ত্রী মোদি

    Modi in Doha: উপচে পড়া ভিড়! ভারত-কাতার বন্ধুত্বকে আরও দৃঢ় করতে দোহায় প্রধানমন্ত্রী মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক:  ভারত ও কাতারের বন্ধুত্বকে আরও দৃঢ় করার লক্ষ্যে দোহায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বুধবার দোহায় পৌঁছে কাতারের  প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির (Sheikh Mohammed bin Abdulrahman Al Thani) সঙ্গে সাক্ষাত করেন মোদি (Modi in Doha)। যেখানে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, অর্থের মতো ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে দুই নেতার মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেই জানা গিয়েছে।

    নজরকাড়া সম্বর্ধনা

    এই নিয়ে দ্বিতীয়বার কাতার সফরে (Modi in Doha) গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৬ সালের জুনে তিনি প্রথম কাতার সফর করেন। সেখানে পৌঁছালে মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী সোলতান বিন সাদ আল-মুরাইখি। সেখানে মোদিকে দেখতে ভিড় করে প্রচুর প্রবাসী ভারতীয়রা। পরে তিনি কাতারের প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজে অংশ নেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন যে ভারত-কাতারের বন্ধুত্বকে আরও মজবুত করতে আশাবাদী তিনি। গত ১২ ফেব্রুয়ারি ভারত ঘোষণা করে, কাতারের রাজধানী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। কাতারে জেলবন্দি ভারতীয় নৌবাহিনীর আট সদস্যের মধ্যে সাতজন দেশে ফেরার পর এই ঘোষণা করা হয়। 

    কাতারের রাজার সঙ্গে সাক্ষাত

    দুইদিনের সফরে তিনি কাতারের (Modi in Doha) এমির বা রাজা শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দুই দেশের মধ্যে সম্পর্ক মজবুত করতে কাতারের একাধিক শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদি। সম্প্রতিই কাতার থেকে নৌসেনার প্রাক্তন ৮ কর্তার মুক্তিকে প্রধানমন্ত্রী মোদী ও ভারত সরকারের বিরাট কূটনৈতিক জয় বলেই দেখা হচ্ছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi: ‘‘ভারতীয়দের জন্যই…’’, আরব আমিরশাহির সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়ে বললেন মোদি

    PM Modi: ‘‘ভারতীয়দের জন্যই…’’, আরব আমিরশাহির সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়ে বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহির ঐতিহাসিক যোগাযোগ রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সময়ে সেই সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট মোদিকে জায়েদ পদক প্রদান করেছেন। জায়েদ মেডেল বা অর্ডার অব জায়েদ হল আমিরশাহির সর্বোচ্চ নাগরিক সম্মান। বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, রাজা বা অন্যান্য রাষ্ট্রপ্রধানকে ওই পদক দেওয়া হয়। এই সম্মান পেয়ে অভিভূত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সকল ভারতীয়ের সঙ্গে এই সম্মান ভাগ করে নিয়েছেন। মোদির কথায়, ” ১৪০ কোটি ভারতবাসী আমার সঙ্গে রয়েছে বলেই আমি এই সম্মান আমি লাভ করেছি।”

    কী বললেন মোদি

    মঙ্গলবার  যুক্ত আরব আমিরশাহিতে পৌঁছেছেন মোদি। সে দেশে বসবাসকারী ভারতীয় সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “এখানে ভারতের বিভিন্ন রাজ্যের মানুষ উপস্থিত রয়েছেন। কিন্তু তাঁদের হৃদয় এক সুতোয় বাঁধা। তবে তাঁদের প্রত্যেকের হৃদয়ে বাজছে এক সুর – ভারত-সংযুক্ত আরব আমিরশাহি দোস্তি জিন্দাবাদ।” প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “আপনারা আমায় অসম্ভব ভালোবাসেন। আমার সঙ্গে দেখা করতে আমরা সময় বের করেছেন। তাই আপনাদের কাছে আমি কৃতজ্ঞ।” তিনি বলেন, “আমি আমার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে এসেছি। সঙ্গে নিয়ে এসেছি মাটির গন্ধ। সেই মাটি যে মাটিতে আপনারা জন্মেছিলেন, এবং এদেশে বয়ে নিয়ে এসেছেন ১৪০ কোটি মানুষের বার্তা। বার্তাটি হল, আপনার জন্য ভারত গর্বিত।” প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “বিন জায়েদ আমায় যা শ্রদ্ধা করেন, তা আমার কাছে একটি অতিমূল্যবান সম্পদ।”

    আরবি ভাষার সঙ্গে যোগ

    আবুধাবিতে একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় আরবি ভাষায় কথা বলতে শোনা যায় মোদিকে। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতা তুলে ধরতেই আরবি ভাষায় কথা বলেন প্রধানমন্ত্রী। ভারতীয় প্রবাসীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ভারতের বিভিন্ন ভাষায় উচ্চারিত বেশ কিছু শব্দের সঙ্গে আরবি ভাষার যোগসূত্র রয়েছে। তিনি বলেন, ‘আমার আরবি উচ্চারণে কোনও ভুল ত্রুটি থেকে থাকলে ক্ষমা করে দেবেন।’ মোদি আরও বলেন, ‘আমাদের দুই দেশের সম্পর্ক সব ক্ষেত্রেই আরও শক্তিশালী হয়ে উঠছে। আমাদের সম্পর্ক নয়া উচ্চতায় গিয়ে পৌঁছচ্ছে। ভারত এই সম্পর্ক আরও দৃঢ় করতে চায়। আমাদের সম্পর্কের ভিত প্রতিভা, সংস্কৃতি।’

    এরপর মোদি সংযুক্ত আরব আমিরশাহিতে তাঁর প্রথম সফরের স্মৃতিচারণা করেন। বলেন, ‘২০১৫ সালে আমি প্রথমবার আসি এই দেশে। তখন আমি কেন্দ্রীয় সরকারে নতুন। আমার আগে বিগত তিন দশকে ভারতের কোনও প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহিতে আসেননি। আর আমার সময়কালে গত ১০ বছরে এই নিয়ে সপ্তম সফর করলাম আমি। দুই দেশের সম্পর্ক যে এত পোক্ত হয়েছে, তার জন্য এখানে বসবাসরত প্রতিটি ভারতীয়কে আমি ধন্যবাদ জানাতে চাই।’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
  • PM Modi in UAE: ‘‘মনে হয় যেন আমারই বাড়ি…’’, আরব আমিরশাহিতে নেমে উচ্ছ্বসিত মোদি

    PM Modi in UAE: ‘‘মনে হয় যেন আমারই বাড়ি…’’, আরব আমিরশাহিতে নেমে উচ্ছ্বসিত মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi in UAE) দু’দিনের সংযুক্ত আরব আমিরশাহি সফর আজকেই শুরু হল। এদিন আবুধাবির বিমান বন্দরে তাঁকে স্বাগত জানান সৌদির রাষ্ট্রপতি। আমিরশাহির রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী মোদির দ্বিপাক্ষিক বৈঠকও সম্পন্ন হয়েছে ইতিমধ্যে। 

    প্রধানমন্ত্রীর ট্যুইট

    এদিন আবুধাবিতে পা রাখতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘গার্ড অব অনার’ দেয় সেই দেশের সেনা সদস্যরা। ভারতীয় ভাষায় গান গেয়ে তাঁকে সেই দেশে স্বাগত জানান ভারতীয় সঙ্গীতশিল্পীরাও। প্রধানমন্ত্রী মোদি এবং সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে দেখা যায় পরস্পরকে আলিঙ্গন করতে। নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী (PM Modi in UAE) লেখেন, ‘‘আমার ভাই তথা আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদের উষ্ণ অভ্যর্থনায় আমি অভিভূত। তিনি আমাকে আবু ধাবি এয়ারপোর্টে স্বাগত জানান। আমি মনে করি যে আমার আমিরশাহি সফর সফল হবে এবং ভারতের সঙ্গে আমিরশাহির বন্ধুত্ব আরও গভীর হবে।’’

    এরপর, দুই রাষ্ট্রনেতা দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। বৈঠকে সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্টকে প্রদানমন্ত্রী মোদি বলেন, এই দেশে আসলেই তাঁর মনে হয়, যেন বাড়িতে ফিরলেন। প্রসঙ্গত, গত আটমাসের মধ্যে এই নিয়ে তৃতীয়বার মোদি এলেন এই দেশে (PM Modi in UAE)। জানা গিয়েছে, মোদির এই সফরে বিভিন্ন ক্ষেত্র নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হবে। যেমন শক্তি, ডিজিটাল পরিকাঠামো, রেলওয়ে ইত্যাদি। পাশাপাশি দুই দেশের বিনিয়োগও নিয়েও আলোচনা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর আবুধাবি সফর ছেড়ে কাতারের উদ্দেশে রওনা হবেন।

    বুধবার আবুধাবিতে প্রথম হিন্দু মন্দিরের উদ্বোধন করবেন মোদি

    প্রধানমন্ত্রীর (PM Modi in UAE) ২ দিনের আমিরশাহি সফরের দ্বিতীয় দিন, আগামিকাল ১৪ ফেব্রুয়ারি তিনি উদ্বোধন করবেন আবুধাবির প্রথম হিন্দু মন্দিরের। এই উদ্বোধনের পরে প্রধানমন্ত্রী সে দেশে প্রবাসী ভারতীয়দের সম্বোধন করবেন আবুধাবির জায়েদ স্পোর্টস সিটির ময়দানে। ইতিমধ্যে আবু ধাবিতে প্রথম হিন্দু মন্দিরের উদ্বোধন ঘিরে সেখানো সাজো সাজো রব।

    আরও পড়ুন: ট্রেনে করে বসিরহাট, বাইকে চেপে অলি-গলি দিয়ে এসপি অফিসে সুকান্ত

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: আবু ধাবিতে হিন্দু মন্দিরের উদ্বোধনে মৈত্রীর বার্তা, দ্বারোদঘাটন করবেন মোদি

    PM Modi: আবু ধাবিতে হিন্দু মন্দিরের উদ্বোধনে মৈত্রীর বার্তা, দ্বারোদঘাটন করবেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: দ্বারোদঘাটন হতে চলেছে আবু ধাবির সর্ববৃহৎ হিন্দু মন্দিরের। বুধবার, ১৪ ফেব্রুয়ারি, সরস্বতী পুজোর দিন এই মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই মন্দিরের মাধ্যমেই আমিরশাহী ও ভারতের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে। সাংস্কৃতিক ক্ষেত্রেও দুদেশের বন্ধুত্ব আরও মজবুত হবে, বলে মনে করছে আবুধাবির প্রবাসী ভারতীয়রা।    

    মোদির হাতেই উদ্বোধন

    ২ দিনের সফরে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংযুক্ত আরব আমিরশাহীতে সরকারি সফরে রওনা দিচ্ছেন৷ ২০১৫ সাল থেকে এই নিয়ে তাঁর সপ্তম এবং গত আট মাসে তৃতীয় সফর৷ আগামী কাল, ১৪ তারিখ এই মন্দির উদ্বোধন করা হবে। তার আগে, আজ, ১৩ ফেব্রুয়ারি আবুধাবির জায়েদ স্পোর্টস সিটিতে একটি অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এই সফরে সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহম্মদ বিন জায়েদ অল নাহয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এর মধ্যে রাজনৈতিক, কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক অটুট করার নানা বিষয় নিয়ে আলোচনা হবে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। স্থানীয় এবং আন্তর্জাতিক নানা বিষয় নিয়েও আলোচনা করবেন প্রধানমন্ত্রী।

    কবে থেকে খুলবে মন্দির

    ১৪ তারিখ রাজধানীতে বিএপিএস হিন্দু মন্দিরের উদ্বোধন করবেন। বিএপিএস স্বামীনারায়ণ সংস্থার নতুন মন্দির। চলতি মাসে উদ্বোধন হয়ে গেলেও ১ মার্চ থেকে জনসাধারণের জন্য দরজা খোলা হবে এই মন্দিরের। কমপ্লেক্সের ভিতর দর্শনার্থীদের জন্য জায়গা, প্রার্থনা করার জায়গা, প্রদর্শনীর জায়গা, বাচ্চাদের জন্য খেলাধুলার জায়গা, বাগান, ফুড কোর্ট, বইয়ের দোকান এবং অন্যান্য সুবিধা রয়েছে। মন্দির উদ্বোধনের আগে ভারতে নিযুক্ত সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রদূত আবদুল নাসির অল শালী বলেন, ‘এই মন্দিরের উদ্বোধন সংযুক্ত আরব আমিরশাহীর কাছে অত্যন্ত গর্বের। ভারত এবং আরব আমিরশাহী সহিষ্ণুতা এবং স্বকীয়তার মূল্য নিয়ে চলে। নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে এই দুই দেশ। এই মন্দির সেই সম্পর্ক আরও অটুট করে তুলবে।’

    মধ্যপ্রাচ্যের ভারতীয় সম্প্রদায়ের স্বপ্ন

    আবু মুরেই খা অঞ্চলে অবস্থিত এই মন্দিরটি মধ্যপ্রাচ্যে হিন্দুদের প্রথম উপাসনাস্থল। এই ধর্মীয়স্থানটি সাজিয়ে তুলতে বহু হিন্দু স্বেচ্ছাসেবী কাজ করছেন।  এই উপসনাস্থলটি মধ্যপ্রাচ্যের ভারতীয় সম্প্রদায়ের জন্য একটা স্বপ্ন। যা পূরণ হতে চলেছে। জানা গিয়েছে, আবু ধাবির যুবরাজ ও সংযুক্ত আরব আমিরশাহীর সশস্ত্র বাহিনীর ডেপুটি কমান্ডার শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ২০১৫ এই মন্দির নির্মাণের জন্য ১৩.৫ একর জমি দান করেছিলেন। এর পর ২০১৯ সালে আরও ১৩.৫ একর জমি দেওয়া হয় মন্দিরের জন্য। সব মিলিয়ে মোট ২৭ একর এলাকা জুড়ে তৈরি হয়েছে এই উপাসনাস্থলটি। গত মাসেই আমিরশাহীতে নিযুক্ত ভারত রাষ্ট্রদূত মন্দিরটি পরিদর্শনে যান। নির্মাণকাজের অগ্রগতি খতিয়ে দেখে ন। মোট ৭০০ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে এই বিশাল আকারের মন্দিরটি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • PM Modi: রোজগার মেলায় ১ লাখেরও বেশি চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

    PM Modi: রোজগার মেলায় ১ লাখেরও বেশি চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে রোজগার মেলার মাধ্যমে ১ লাখেরও বেশি নিয়োগপত্র প্রদান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১২ ফেব্রুয়ারি নতুন চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র প্রদান করেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি ‘কর্মযোগী ভবন’-এর ভিত্তি প্রস্তরও স্থাপন করেন তিনি। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) অভিনন্দন জানান নতুন নিয়োগ প্রাপ্তদের। তিনি বলেন, ‘‘আজকে এক লাখেরও বেশি যুবককে নিয়োগপত্র প্রদান করা হল। সরকারি চাকরিতে আপনারা কঠিন পরিশ্রমের মাধ্যমে এই সফলতা অর্জন করেছেন। আমি আপনাদের এবং আপনাদের পরিবারকে শুভেচ্ছা জানাচ্ছি।’’

    দুর্নীতির অভিযোগে আক্রমণ শানান পূর্বতন সরকারকে

    এদিন নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রধানমন্ত্রী (PM Modi) পূর্বতন সরকারকেও আক্রমণ শানান। তিনি বলেন, ‘‘চাকরির পরীক্ষায় অধিকার যুবকদের সাংবিধানিক অধিকার। পূর্বতন সরকার এটিতে খুবই দীর্ঘসূত্রতার পরিচয় দিয়েছিল। চাকরির বিজ্ঞাপন থেকে নিয়োগপত্র হাতে পাওয়ার সময় অনেকটাই লাগত। এই পর্যায়ের মধ্যে অনেক রকমের অনিয়ম এবং দুর্নীতিও সংঘটিত হত কিন্তু বর্তমান আমলে নিয়োগে স্বচ্ছতা এসেছে।’’

    কোন কোন দফতরে নিয়োগ

    রোজগার মেলায় প্রধানমন্ত্রী (PM Modi) আরও বলেন, ‘‘আমরা সর্বদাই চেষ্টা করে চলেছি যে সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়াকে সম্পন্ন করার। আজকে প্রতিটি যুবকের মনে এই বিশ্বাস আনা গিয়েছে যে তাদের পরিশ্রম এবং প্রতিভা মর্যাদা পাবে। ২০১৪ সাল থেকে এটা চলছে। জানা গিয়েছে, রোজগার মেলার মাধ্যমে যারা নিয়োগ পেলেন, তাঁরা চাকরি করবেন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগে। যেমন রাজস্ব বিভাগ, স্বরাষ্ট্রমন্ত্রক বিভাগ, উচ্চশিক্ষা দফতর, পারমাণবিক শক্তির দফতর, অর্থনৈতিক দফতর এবং রেলওয়েতে।

    আরও পড়ুন: পার্টি অফিসে ধর্ষণ করেছিলেন শাহজাহান! রিপোর্ট তলব মহিলা কমিশনের

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: মোদি ম্যাজিকেই হবে বাজিমাত, ফের ইঙ্গিত মিলল সমীক্ষায়

    PM Modi: মোদি ম্যাজিকেই হবে বাজিমাত, ফের ইঙ্গিত মিলল সমীক্ষায়

    মাধ্যম নিউজ ডেস্ক: এখনই লোকসভা নির্বাচন হলে ফের ক্ষমতায় আসবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। মোদি (PM Modi) ম্যাজিকেই হবে বাজিমাত। সম্প্রতি ‘দ্য মুড অফ দ্য নেশনে’র সমীক্ষায় এমনই তথ্য মিলেছে। ‘দ্য মুড অফ দ্য নেশনে’র সমীক্ষাটি করা হয়েছে দেশের সব লোকসভা কেন্দ্রের ৩৫ হাজার ৮০১ জন ভোটারের ওপর। সমীক্ষা করা হয়েছে ২০২৩ সালের ১৫ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ২৮ জানুয়ারি পর্যন্ত। সেখানেই জানা গিয়েছে, মোদি ম্যাজিকে বাজিমাতের কথা।

    রাম মন্দির

    মোদি সরকারের (PM Modi) আমলে যে সুশাসন মিলেছে, তা তো স্পষ্ট জলের মতো। সমীক্ষায় অংশগ্রহণকারী ৪২ শতাংশ উত্তরদাতা বলেছেন, চলতি বছরের ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে বালক রামের প্রাণ প্রতিষ্ঠাই মোদি সরকারের মাস্টার স্ট্রোক। কয়েক বছর আগে রাম মন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেই মতো তৈরি হয়েছে মন্দিরও। সমীক্ষায় অংশগ্রহণকারীদের মতে, এই বিষয়টির জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সব চেয়ে বেশি স্মরণীয় হয়ে থাকবেন।

    ভারতের মর্যাদা

    তামাম বিশ্বে ভারতের মর্যাদা বেড়ে যাওয়ায় প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ১৯ শতাংশ মানুষ। জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্ত করে দেওয়াও মোদি সরকারের মুকুটে আর একটি পালক যোগ করেছে। সমীক্ষায় অংশগ্রহণকারী (PM Modi) ১২ শতাংশ মানুষ মনে করেন, এটি মোদি সরকারের একটি মাস্টারস্ট্রোক। সমীক্ষায় অংশগ্রহণকারীদের ৯ শতাংশ পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইকের ক্রেডিট দিয়েছেন প্রধানমন্ত্রীকে। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য মোদি-স্তুতিও শোনা গিয়েছে সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে। নোটবন্দির জন্য ৬ শতাংশ এবং কোভিড মোকাবিলায় ৬ শতাংশ মানুষ মোদি-স্তুতি করেছেন। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য মোদি-প্রশস্তি গেয়েছেন সমীক্ষায় অংশগ্রহণকারী ৫ শতাংশ মানুষ।

    আরও পড়ুুন: ভাঙন পাঞ্জাবেও, ইন্ডি জোটে না থেকে একা লড়ার বার্তা অরবিন্দ কেজরিওয়ালের

    দেশ যে মোদিময়, তার ইঙ্গিতও মিলেছে সমীক্ষায়। বিজেপির তরফে করা এক সমীক্ষায় দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী পদে মোদিকে দেখতে চাইছেন ৫৫ শতাংশ মানুষ। তাঁর পরেই রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। হিন্দুত্বের এই ম্যাসকটকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন পাঁচ শতাংশ মানুষ। বাংলার ভোটারদেরও সিংহভাগ অংশও কেন্দ্রে বিজেপি সরকারই দেখতে চাইছেন। ইন্ডি জোটের অন্যতম প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠেকাতেই প্রয়োজন কেন্দ্রের কুর্সিতে বিজেপির আসাটা। সমীক্ষায় দেখা গিয়েছে, মমতাকে প্রধানমন্ত্রী (PM Modi) দেখতে চান বাংলার ২০-২৫ শতাংশ মানুষ। আর কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ওই পদে দেখতে চান মাত্র ১০-১৫ শতাংশ মানুষ (PM Modi)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

LinkedIn
Share