Tag: Narendra Modi

Narendra Modi

  • PM Modi: “কংগ্রেস যদি পাপ করতে চায় তো করুক”, মধ্যপ্রদেশে হাত শিবিরকে নিশানা মোদির  

    PM Modi: “কংগ্রেস যদি পাপ করতে চায় তো করুক”, মধ্যপ্রদেশে হাত শিবিরকে নিশানা মোদির  

    মাধ্যম নিউজ ডেস্ক: “কংগ্রেস বিনামূল্যে রেশন দেওয়া নিয়ে যদি নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর পাপ করতে চায় তো করুক। আমি মানুষের ভালর জন্য কাজ করে যাব।” বুধবার কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। বুধবার মধ্যপ্রদেশের দামোহে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই নিখরচায় রেশন বিলির সিদ্ধান্তে কংগ্রেসের সমালোচনার জবাব দিতে গিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী।

    “দুর্নীতির বিরুদ্ধে লড়াই”

    শনিবার ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি বলেছিলেন, “আমি সিদ্ধান্ত নিয়েছি, বিজেপি সরকার দেশের ৮০ কোটিরও বেশি দরিদ্র মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্প আরও পাঁচ বছর বাড়িয়ে দেবে। মানুষের ভালবাসা এবং আশীর্বাদ সব সময় আমাকে পবিত্র সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেয়।” প্রধানমন্ত্রী বলেন, “কংগ্রেসের অপমান সত্ত্বেও আমি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে যাব। মানুষ কংগ্রেসকে রাজস্থান ও ছত্তিশগড়ে ক্ষমতায় বসিয়েছিল। কিন্তু তাঁদের মুখ্যমন্ত্রীদের দেখা গেল বেটিংয়ে যুক্ত রয়েছেন, কালো টাকা করছেন।”

    দুর্নীতির মেশিনারির টায়ার পাংচার

    তিনি (PM Modi) বলেন, “২০১৪ সালে যখন আমরা সরকার গড়ি, তখন আমি কংগ্রেসের সব দুর্নীতির মেশিনারির টায়ার পাংচার করে দিয়েছিলাম। কংগ্রেসের দুর্নীতির চাকা যাতে আর না গড়ায়, তাই আমরা আধার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও মোবাইল নম্বরের ত্রিশক্তি তৈরি করেছিলাম।” দেশের অর্থনীতি যে অচিরেই আরও উন্নত হবে, এদিন তাও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “২০১৪ সালের পর দেশের আর্থিক বৃদ্ধির হার দশম থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে। ২০০ বছর ধরে ভারতে রাজত্ব করা ব্রিটেনের আর্থিক বৃদ্ধিকেও পিছনে ফেলেছে ভারত। ভারতের এই আর্থিক বৃদ্ধি দেখে অবাক হয়েছে বিশ্বের অন্য দেশগুলি। ভবিষ্যতে দেশকে প্রথম তিন বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে প্রতিষ্ঠিত করব।”

    আরও পড়ুুন: গাজার সুড়ঙ্গে মিলল বিদেশি অস্ত্র, আত্মঘাতী বিস্ফোরক বেল্ট, ছবি দিয়ে জানাল ইজরায়েল

    প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “কংগ্রেস আমায় যত পারে গালি দিক, আমি কিন্তু দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে যাব। কংগ্রেস গরিবের টাকা লুট করছে। আপনারা কি জানেন, গরিবের টাকা লুটের জন্য কংগ্রেস একটা বিশেষ মেশিন তৈরি করেছে? এই মেশিনের সাহায্যে সরকার ১০০ টাকা পাঠালে ৮৫ টাকা যায় কংগ্রেসের কোষাগারে, জনগণের কাছে পৌঁছায় মাত্র ১৫ টাকা।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Narendra Modi: দীপাবলির আগে রাজ্যকে উপহার মোদির! প্রায় সাড়ে ৫ হাজার কোটি বরাদ্দ ঘোষণা কেন্দ্রের

    Narendra Modi: দীপাবলির আগে রাজ্যকে উপহার মোদির! প্রায় সাড়ে ৫ হাজার কোটি বরাদ্দ ঘোষণা কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: দীপাবলির আগে রাজ্যের জন্য ‘উপহার’ পাঠালেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। বাংলার জন্য বরাদ্দ করা হলো প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা (Central Fund For Bengal)। মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে এই ঘোষণা করা হয়েছে।

    রাজ্যকে ‘উপহার’ মোদির

    মঙ্গলবারই নভেম্বর মাসের ট্যাক্স ডিভ্যালুয়েশনের টাকা বরাদ্দ করেছে নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকার। দেশের মোট ২৮টি রাজ্যের জন্য বরাদ্দ বরাদ্দ মঞ্জুর করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। সব মিলিয়ে ২৮টি রাজ্যের জন্য ৭৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে, রাজ্যের জন্য বরাদ্দ করা হয়েছে ৫ হাজার ৪৮৮ কোটি টাকা (Central Fund For Bengal)। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ১০ নভেম্বরের পরিবর্তে দেশের বিভিন্ন রাজ্য সরকারকে নভেম্বর মাসের জন্য ট্যাক্স ডিভোলিউশনের প্রাপ্য অর্থ ৭ নভেম্বরই দিয়ে দেওয়ার অনুমোদন দিয়েছে মোদি সরকার।

    ব্যর্থতা ঢাকতে বঞ্চনার অভিযোগ

    কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ নিয়ে প্রায়ই সরব হতে দেখা যায় রাজ্যের শাসক দলকে। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ দিয়ে যখন ক্রমাগত বিষোদগার করে চলেছে তৃণমূল কংগ্রেস। এরাজ্যের শাসক দলের নেতা-মন্ত্রীরা শেখানো বুলির মতো একই কথা বলেই চলেছেন। তা হলো— রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্র, রাজ্যের বকেয়া দিচ্ছে না কেন্দ্র, রাজ্য কেন্দ্রের বঞ্চনার শিকার… ইত্যাদি। মোদি সরকার (Narendra Modi) যে রাজ্যের প্রাপ্য আটকে রাখে না, তার প্রমাণ মিলেছে আগেও। গত অগাস্ট মাসেই পঞ্চদশ অর্থ কমিশনের ৬৫১ কোটি ১৪ লক্ষ ৭৭ হাজার টাকা (Central Fund For Bengal) পেয়েছিল বাংলা। আবারও মিলল মঙ্গলবার। 

    তৃণমূল জমানায় ঋণে জর্জরিত বাংলা

    এসব যে রাজ্যের শাসক দল নিজেদের ব্যর্থতা ও দুর্নীতি ঢাকতে করে চলেছে, তা এখন বুঝতে পারছেন রাজ্যবাসী। বিরোধীদের দাবি, তৃণমূল জমানায় রাজ্যের ঘাড়ে ক্রমশ ভারী হচ্ছে ঋণের বোঝা। বাম জমানায় ঋণের যে পরিমাণ ছিল, এখন তা বেড়ে আরও কয়েকগুণ হয়েছে। ফলস্বরূপ, নিজেদের ব্যর্থতা ঢাকতে, কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ করতে শুরু করে রাজ্যের শাসক দল (Narendra Modi)। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Para Asian Games 2023: এশিয়াডের মঞ্চে ফের পদকের সেঞ্চুরি! ভারতীয় অ্যাথলিটদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

    Para Asian Games 2023: এশিয়াডের মঞ্চে ফের পদকের সেঞ্চুরি! ভারতীয় অ্যাথলিটদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: প্যারা এশিয়ান গেমসেও নতুন নজির সৃষ্টি করলেন বিশেষভাবে সক্ষম ভারতীয় অ্যাথলিটরা। এশিয়াডের মঞ্চে আবারও সেঞ্চুরি ভারতের।  শনিবার সকালেই পদক তালিকায় শতক স্পর্শ করে ফেলল ভারত। ভারতীয় অ্যাথলিটদের ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। । প্রতিবন্ধকতাকে হারিয়ে ভারতীয় অ্যাথলিটদের এই সাফল্য প্রশংসা পেয়েছে সব মহলে। 

    শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

    ভারতের ১০০টি পদকের তালিকায় রয়েছে ২৬টি সোনা, ২৯টি রুপো ও ৪৫টি ব্রোঞ্জ। ভারত এই মুহূর্তে পদক তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। শততম পদক জয়ের পরই ভারতীয় অ্যাথলিটদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোশ্যাল সাইটে তিনি লিখেছেন, “এশিয়ান প্যারা গেমসে ১০০ পদক! আমাদের কাছে দারুন আনন্দের মুহূর্ত। এই সাফল্য আমাদের ক্রীড়াবিদদের মেধা, কঠোর পরিশ্রম এবং দৃঢ় সংকল্পের ফল। এই উল্লেখযোগ্য সাফল্য আমাদের হৃদয়কে গর্বিত করেছে।’ একইসঙ্গে মোদি লিখেছেন, “আমি আমাদের অবিশ্বাস্য অ্যাথলিট, কোচ এবং তাদের সঙ্গে কাজ করা পুরো সাপোর্ট স্টাফদের আমার গভীর প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাই। এই সাফল্য দেশের সকলকে অনুপ্রাণিত করবে। এগুলি প্রমাণ করে দেয় যে, আমাদের যুবসম্প্রদায়ের জন্য কোনও কিছুই অসম্ভব নয়।”

    ভারত ১০০টি পদক পাওয়ায় শুধু প্রধানমন্ত্রী নন, পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজুও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, ‘এবারের প্যারা এশিয়ান গেমস নতুন উচ্চতায় উঠছে! ১০০টি পদক, সাহসিকতা এবং সেরা পারফরম্যান্সের প্রমাণ। অভিনন্দন জানাই প্রত্যেক চ্যাম্পিয়নকে যারা এই ঐতিহাসিক পদক অর্জন করতে সম্ভব হয়েছে।’ শেষবার ২০১৮ সালে ভারত প্যারা এশিয়ান গেমস থেকে ৭২টি পদক জিতেছি‌ল। এবার নতুন ইতিহাসও সৃষ্টি করলেন ভারতীয়রা। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • DA Hike: পুজোর উপহার! ফের ৪ শতাংশ ডিএ বাড়ল কেন্দ্র সরকারি কর্মচারীদের, কত হবে বেতন?

    DA Hike: পুজোর উপহার! ফের ৪ শতাংশ ডিএ বাড়ল কেন্দ্র সরকারি কর্মচারীদের, কত হবে বেতন?

    মাধ্যম নিউজ ডেস্ক: পুজোর ঠিক আগেই বড় ঘোষণা করল মোদি সরকার। ৪ শতাংশ ডিএ (DA Hike) বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। বুধবার কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে কেন্দ্রের কর্মীদের মহার্ঘ ভাতা ৪২ শতাংশ থেকে বেড়ে হল ৪৬ শতাংশ।

    রাজ্যের সঙ্গে ফারাক

    অক্টোবরে ঘোষণা হলেও নতুন হারে ডিএ (DA Hike) কার্যকর হবে জুলাই মাস থেকেই। এর আগে ২৪ মার্চের ঘোষণায় ১ জানুয়ারি থেকে মিলেছিল বর্ধিত ডিএ। তাতে ডিএ বেড়ে হয়েছিল ৪২ শতাংশ। এখন তা চার শতাংশ বেড়ে হল ৪৬ শতাংশ। আর তাতে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে ফারাক বেড়ে হল ৪০ শতাংশ।

    বেতন কত হবে

    কেন্দ্রের এই ডিএ (DA Hike) বৃদ্ধিতে এক লাফে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন অনেকটাই বেড়ে যাবে। ধরা যাক, এক জন কর্মী যদি ৩৬,৫০০ টাকা মাসিক বেতন পান তবে ৪২ শতাংশ হারে তাঁর ডিএ প্রাপ্তি হয় ১৫,৩৩০ টাকা। সেটা বেড়ে হবে ১৬,৪২৫ টাকা। অর্থাৎ, মাসিক আয় বাড়বে ১,৪৬০ টাকা। কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা নতুন ডিএ বৃদ্ধির ফলে বকেয়ার অংশও আগামী মাসের বেতনের সঙ্গে পেয়ে যাবেন বলে জানা গিয়েছে। 

    আরও পড়ুন: ‘দুয়ারে রেশন’ প্রকল্পে চালের মধ্যে পোকা! তুমুল বিক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

    কীভাবে বাড়ল ডিএ

    ডিএ (DA Hike) কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের মূল বেতনের একটি অংশ হিসাবে গণনা করা হয়। কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে বাজারদরের উপরে। এর জন্য সরকারের শ্রম মন্ত্রকের অধীনস্থ সংস্থা শ্রম ব্যুরো অত্যাবশ্যকীয় পণ্যের পাইকারি মূল্যের হিসাব করে জিনিসপত্রের বর্ধিত বাজারদর ঠিক করে। তার উপরেই নির্ভর করে কতটা ডিএ বাড়ানো হবে। সরকারের সিদ্ধান্তের ফলে প্রায় ৪৭ লাখ সরকারি কর্মচারী এবং ৬৮ লাখ পেনশনভোগী উপকৃত হবেন।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India-Canada Row: দিল্লি থেকে বেশিরভাগ কূটনীতিককে সরাচ্ছে কানাডা! পাঠানো হচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুরে

    India-Canada Row: দিল্লি থেকে বেশিরভাগ কূটনীতিককে সরাচ্ছে কানাডা! পাঠানো হচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুরে

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের কথা মানতে চলেছে কানাডা (India-Canada Row)। ‘কূটনৈতিক ভারসাম্য’ রক্ষার জন্য দেশে থাকা কানাডার কূটনীতিকদের সরিয়ে নেওয়ার জন্য জাস্টিন ট্রুডো সরকারকে ১০ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল ভারত। সেই মতোই কানাডা সরকার ভারত থেকে কূটনীতিকদের সরিয়ে কুয়ালালামপুর এবং সিঙ্গাপুরে পাঠাচ্ছে। ধাপে ধাপে তাঁদের সরানোর কাজ শুরু হয়েছে। 

    ভারতের নির্দেশ মানল কানাডা

    প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার কানাডার (India-Canada Row) ৪১ জন কূটনৈতিককে ফিরিয়ে নিয়ে যেতে নির্দেশ দিয়েছিল। ভারতে এই মুহূর্তে ৬২ জন কানাডার কূটনীতিবিদ ছিল কানাডায় বর্তমানে ২০ জন ভারতীয় কূটনীতিক রয়েছেন। তাই ‘কূটনৈতিক ভারসাম্য’ রক্ষার জন্য কানাডার সেই সংখ্যক কূটনীতিকদেরই ভারতে থাকার বিষয়ে ট্রুডো সরকারের সঙ্গে কথা বলেছিল দিল্লি। ভারত জানিয়ে দিয়েছিল, ১০ অক্টোবরের মধ্যে ভারত থেকে অতিরিক্ত কূটনীতিকদের সরিয়ে নিতে হবে কানাডাকে। সেই মতোই নাকি ভারতে থাকা বেশিরভাগ কূটনীতিকদের সরিয়ে নিল কানাডা। 

    আরও পড়ুন: স্বপ্নপূরণ প্রধানমন্ত্রীর! এশিয়ান গেমসে শত পদক, ভারতের খেলাধুলোয় ইতিহাস

    ভারতে কানাডার সেনেটের স্পিকার

    প্রসঙ্গত, ভারত এবং কানাডার (India-Canada Row) সম্পর্ক বর্তমানে একদম তলানিতে এসে ঠেকেছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বিতর্কিত মন্তব্যের জেরে দুই দেশের কূটনৈতিকের পাশাপাশি বাণিজ্যিক সম্পর্ক ধাক্কা খেয়েছে। সদ্য ভারতে হওয়া জি ২০ সম্মেলনে এসেছিলেন কানাডার প্রধানমন্ত্রী। দেশে ফিরে তিনি বলেন, কানাডায় হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে জড়িত রয়েছে ভারতীয় এজেন্টরা। যদিও ভারতের বিদেশমন্ত্রক সঙ্গে সঙ্গে কানাডার প্রধানমন্ত্রীর সেই দাবি প্রত্যাখ্যান করে দেয়। এই আবহে দ্বিপাক্ষিক সম্পর্কে স্বাভাবিক করার জন্য দু’তরফেরই কূটনৈতিক প্রয়াস অব্যাহত। আগামী ১২ তারিখ (চলবে ১৪ তারিখ পর্যন্ত) নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলছে জি২০ গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলির স্পিকারদের সম্মেলন। সেখানে আসছেন কানাডার সেনেটের স্পিকার রেমন্ড গ্যাগনে। এ ব্যাপারে পাকা কথা হয়ে গিয়েছে বলে জানিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সূত্রের দাবি, ওই সম্মেলনে আসার কথা ছিল কানাডার সংসদীয় নিম্ন কক্ষের (হাউস অব কমন্স) নব মনোনীত অধ্যক্ষ গ্রেগ ফার্গুস-এর। কিন্তু কানাডার প্রধানমন্ত্রী জাস্ট্রিন ট্রুডোর ঘনিষ্ঠ, লিবারাল পার্টির সাংসদ গ্রেগ ফার্গুস নিজেও কানাডার শিখ সম্প্র‍দায়, বিশেষ করে বিচ্ছিন্নতাবাদীদের প্রতি ‘সহানুভূতিশীল’ বলে পরিচিত। তাই বিতর্ক এড়াতে তাঁর জায়গায় রেমন্ড গ্যাগনেকেই দিল্লি পাঠাতে মনস্থ করেছেন ট্রুডো। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asian Games 2023: সেঞ্চুরি চান মোদি! এশিয়াডে ভারতের পদকসংখ্যা ৭০ পেরোতেই কী বললেন প্রধানমন্ত্রী?

    Asian Games 2023: সেঞ্চুরি চান মোদি! এশিয়াডে ভারতের পদকসংখ্যা ৭০ পেরোতেই কী বললেন প্রধানমন্ত্রী?

    মাধ্যম নিউজ ডেস্ক: চিনে পদকসংখ্যা ১০০ বা তার বেশি করার লক্ষ্য নিয়েই এবারের এশিয়ান গেমস (Asian Games 2023) শুরু করেছে ভারত। ভারতীয় দলের লক্ষ্য ছিল, ‘এ বার ১০০ পার।’ ২০১৮ সালে জাকার্তা এশিয়াডে ভারত পেয়েছিল ৭০টি পদক। এর আগে পর্যন্ত ভারতের সর্বাধিক পদকসংখ্যাই ছিল ৭০। এবার সেই সংখ্যা পেরিয়ে যেতেই ভারতীয় খেলোয়াড়দের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। 

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা

    বুধবার সকালে তিরন্দাজিতে সোনা পায় ভারত। তারপরই মোদি লেখেন, ‘‘এশিয়ান গেমসে ভারত এ বারই সব থেকে বেশি উজ্জ্বল। ৭১ পদক আমাদের সব থেকে ভাল ফল। ভারতীয় অ্যাথলিটদের দায়বদ্ধতা, পরিশ্রম ও খেলোয়াড়ি মানসিকতার ফল পাচ্ছি। প্রতিটা পদকের নেপথ্যে রয়েছে এক কঠিন লড়াইয়ের গল্প। দেশের কাছে এক গর্বের মুহূর্ত। প্রত্যেক অ্যাথলিটকে শুভেচ্ছা।’’

    সোনা জয়ের রেকর্ড

    শুধু মোট পদকসংখ্যা নয়, সোনা জয়ের ক্ষেত্রেও নজির গড়েছে ভারত। জাকার্তায় ১৬টি সোনা জিতেছিল দেশ। এ বার ইতিমধ্যেই ১৬টি সোনা জেতা হয়ে গিয়েছে। অর্থাৎ, আর একটি সোনা জিতলেই এশিয়ান গেমসে এক বছরে সর্বাধিক সোনা জেতার রেকর্ডও করে ফেলবে ভারত। তিরন্দাজিতে একটি ইভেন্টের ফাইনাল খেলতে নামবেন ভারতেরই দুই প্রতিযোগী। সেখানে সোনা-রুপো নিশ্চিত। অর্থাৎ, সোনা জয়ের ক্ষেত্রেও ভারত নজির গড়ে ফেলেছে তা বলাই যায়। এবারের এশিয়ান গেমসে (Asian Games 2023) ৭৪টি পদকের মধ্যে ২৩টি পদক এসেছে অ্যাথলেটিক্সে। পিছিয়ে নেই শ্যুটিংও। ২৩টি পদক এনেছেন ভারতের শ্যুটারেরা। অর্থাৎ, ৭৪টি পদকের মধ্যে শুধু এই দু’টি খেলাতেই ৪৬টি পদক জিতেছে ভারত।

    আরও পড়ুন: বুধের সকালে নতুন ইতিহাস! এশিয়ান গেমসে ১৬তম সোনা জিতল ভারত

    রুপো লভলিনার, হকির ফাইনালে ভারত

    মেরি কমের পর ভারতের দ্বিতীয় মহিলা বক্সার হিসেবে এশিয়ান গেমসের (Asian Games 2023) ফাইনালে পা রেখেছিলেন লভলিনা বরগোহাইন (Lovlina Borgohain)। কিন্তু ইতিহাস তৈরি করতে পারলেন না। এশিয়ান গেমস থেকে সোনা জেতা হল না অসমের মেয়ের। চিনের বক্সার কিয়ান লি-র বিরুদ্ধে রুপোতে থামতে হল লভলিনাকে। ৭৫ কেজি বিভাগের ফাইনালে ওঠার পাশাপাশি প্যারিস অলিম্পিকের টিকিটও জোগাড় করে নিয়েছিলেন। কিন্তু ফাইনালে সেই প্রাধান্য রাখতে পারলেন না। মহিলাদের ৫৪-৫৭ কেজি বক্সিংয়ের সেমিফাইনালে ব্রোঞ্জ জিতেছেন পারভিন হুডা। পারভিন সেমিফাইনালে চাইনিজ তাইপেইয়ের লিন ইউ টিং-এর কাছে হেরে গিয়েছেন। স্কোয়াশে মিক্সড ডাবলসে  ব্রোঞ্জ পেলেন আনাহত সিং-অভয় সিং জুটি।

    এশিয়ান গেমসের ফাইনালে উঠল ভারতের পুরুষ হকি দল। বুধবার সেমিফাইনালে তারা ৫-৩ গোলে হারিয়ে দিল দক্ষিণ কোরিয়াকে। গোল করলেন মনদীপ সিংহ, হার্দিক সিংহ, অমিত রোহিদাস, ললিত উপাধ্যায় এবং অভিষেক। ফাইনালে ভারত খেলবে চিন বনাম জাপান ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • NIA in Canada Row: খালিস্তানি দমনে কড়া ব্যবস্থা এনআইএ-র! দেশজুড়ে ৫০ জায়গায় হানা

    NIA in Canada Row: খালিস্তানি দমনে কড়া ব্যবস্থা এনআইএ-র! দেশজুড়ে ৫০ জায়গায় হানা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতে নিষিদ্ধ খালিস্তান গোষ্ঠীর নেতা হরদীপ সিংহ নিজ্জরের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ভারত এবং কানাডার সম্পর্কের অবনতি হয়েছে। নিজ্জর হত্যাকাণ্ডে ভারতকে অভিযুক্ত করে ট্রুডোর বক্তব্যের এক দিন পরেই এনআইএ (NIA in Canada Row) ৪৩ জন নিষিদ্ধ জঙ্গির ছবি-সহ নামের তালিকা প্রকাশ করে। বর্তমানে তাদের অনেকেরই ঠিকানা কানাডা। ভারতের অভিযোগ, এ দেশে নিষিদ্ধ জঙ্গিদের আশ্রয় দিয়েছে ট্রুডো সরকার। দেশবিরোধী কার্যকলাপ রুখতে সক্রিয় এনআইএ। সেই আবহে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-তে নতুন সাতটি পদ তৈরি করা হল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ওই পদগুলি তৈরিতে অনুমোদন দিয়েছে।এনআইএ-তে নতুন একটি সহকারী ডিরেক্টর জেনারেল (এডিজি) পদ তৈরি হয়েছে। এ ছাড়া, ছ’টি ইনস্পেক্টর জেনারেল পদও নতুন করে সৃষ্টি করা হয়েছে। ওই পদগুলিতে নিযুক্ত হয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকেরা।

    তল্লাশি অভিযান

    খালিস্তানপন্থী নেতাদের সন্ধানে ৬ রাজ্যে একযোগে তল্লাশি শুরু করেছে এনআইএ (NIA in Canada Row)। ৬ রাজ্যের ৫০টি লোকেশনে চলছে তল্লাশি অভিযান। এর আগে ১৯ জন পলাতক খালিস্তানপন্থী নেতার তালিকা প্রকাশ করেছে এনআইএ। শুধুমাত্র পাঞ্জাবের ৩০টি জায়গায় চলছে তল্লাশি। এছাড়া রাজস্থানের ১৩টি জায়গা, হরিয়ানার ৪টি জায়গা, উত্তরাখণ্ডের ২টি জায়গা, এবং দিল্লি ও উত্তরপ্রদেশের ১টি করে জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা। 

    আরও পড়ুুন: কানাডায় হিন্দু-শিখদের লাগাতার হুমকি খালিস্তানপন্থীদের, গদি বাঁচাতে চুপ ট্রুডো

    বিদেশেও তল্লাশি

    দেশের পাশাপাশি বিদেশেও তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। সূত্রের খবর অনুযায়ী, এনআইএ (NIA in Canada Row) খালিস্তান-আইএসআই এবং গ্যাংস্টারদের নিয়ে অনেক তথ্য সংগ্রহ করেছে। গ্রেফতার হওয়া সমস্ত গ্যাংস্টার এবং খালিস্তানি সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদের সময় একাধিক তথ্য পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। সেই তদন্তেই গ্যাংস্টার-খালিস্তানি জোট, সন্ত্রাস যোগ, অস্ত্র সরবরাহের পাশাপাশি বিদেশের মাটি থেকে দেশবিরোধী কার্যকলাপ চালানোর একাধিক তথ্যপ্রমাণ মিলেছে। গোয়েন্দা সূত্রে খবর, অস্ত্র ও মাদক চোরাচালান থেকে প্রাপ্ত টাকা দিয়ে খালিস্তানপন্থী সন্ত্রাসীদের হাতে টাকা পৌঁছে দেওয়া হয়েছে। টাকার উৎস সন্ধানে কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া খালিস্তানিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে ইডি, এনআইএ। আমেরিকাবাসী খালিস্তানি জঙ্গি গুরপাতবন্ত সিং পান্নুনের ভারতে অবস্থিত দু’টি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনআইএ। ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান হিন্দুদের ভারতে ফিরে যাওয়ার হুমকি দিয়েছিলেন এই পান্নুন।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Varanasi Cricket Stadium: সচিনের হাত থেকে বিশেষ উপহার! ক্রিকেট স্টেডিয়াম মহাদেবকে উৎসর্গ মোদির

    Varanasi Cricket Stadium: সচিনের হাত থেকে বিশেষ উপহার! ক্রিকেট স্টেডিয়াম মহাদেবকে উৎসর্গ মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেটের মুকুটে আর একটি পালক। বারাণসীতে নতুন আন্তর্জাতিক স্টেডিয়ামের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই স্টেডিয়াম শিলান্যাসে উপস্থিত ছিলেন সচিন তেন্ডুলকর, কপিল দেব, রবি শাস্ত্রী, রজার বিনির মতো প্রাক্তন তারকারা। এছাড়াও ছিলেন বিসিসিআই সচিব জয় শাহ ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মহাদেবের শহরে এই স্টেডিয়ামটি ভগবান শিবকেই উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে নরেন্দ্র মোদির হাতে টিম ইন্ডিয়ার নতুন জার্সি তুলে দিলেন ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকর।

    কী বললেন প্রধানমন্ত্রী

    এই স্টেডিয়ামের হাত ধরে উত্তরপ্রদেশ পেল তৃতীয় ক্রিকেট স্টেডিয়াম। কানপুর, লখনউয়ের পর বারাণসীতে তৈরি হচ্ছে এই স্টেডিয়াম। এই স্টেডিয়ামটির নাম করা হবে কাশী স্টেডিয়াম। বারাণসীতে যে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের শিলান্যাস হলো তা পূর্বাঞ্চলের যুব সম্প্রদায়ের কাছে আশীর্বাদস্বরূপ হবে বলেও আশাবাদী প্রধানমন্ত্রী। মোদি বলেন, “ক্রিকেটে সারা বিশ্বের সঙ্গে ভারতের যোগ রয়েছে। নতুন দেশও ক্রিকেটে আসছে। মহাদেবের শহরে স্টেডিয়ামটিও তাঁকেই উৎসর্গ করা হলো। কাশীতে এই স্টেডিয়ামটি হওয়ায় ক্রীড়াবিদরাও উপকৃত হবেন। পূর্বাঞ্চলের উজ্জ্বল নক্ষত্র হবে স্টেডিয়ামটি।” খেলাধুলো সম্পর্কে ধারণা বদলানোর ফলেই বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে দেশের সাফল্য আসছে বলেও দাবি মোদির। ক্রীড়াবিদদের যেভাবে সরকারি সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে তার সুফল মিলছে বলে জানান প্রধানমন্ত্রী। 

    এদিন স্টেডিয়ামের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগণিত মহিলা। প্রধানমন্ত্রীর কথায় উঠে এসেছে সংসদে মহিলা সংরক্ষণ বিল পাস করানোর বিষয়টিও। এদিন এই স্টেডিয়াম শিলান্যাসের পাশাপাশি ১৬টি অটল রেসিডেন্সিয়াল স্কুলের উদ্বোধনও করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আরও একবার বারাণসীতে আসার সুযোগ পেলাম। কাশীতে এসে যে আনন্দ অনুভব করি, তা কোনও কিছুর সঙ্গে তুলনীয় নয়। চাঁদে শিবশক্তি পয়েন্ট রয়েছে। কাশীতেও।”  এদিন সে কথা মনে করিয়ে চন্দ্রযান মিশনের সাফল্যের জন্য দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

    প্রধানমন্ত্রীকে জার্সি উপহার

    স্টেডিয়ামের শিলান্যাসে উপস্থিত যোগী আদিত্যনাথ বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেনারসের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের শিলান্য়াস করলেন। উত্তরপ্রদেশে বিসিসিআই-এর প্রথম ক্রিকেট স্টেডিয়াম এটি। আমি রাজ্যের সকলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে চাই।’

    এদিন সচিন তেন্ডুলকর নরেন্দ্র মোদির হাতে টিম ইন্ডিয়ার জার্সি তুলে দেন। সদ্য প্রকাশিত বিশ্বকাপের জন্য নতুন ওডিআই জার্সি তুলে দেওয়া হয়। জার্সির পিছনে লেখা ছিল নমো ও জার্সির নম্বর ১ ।

  • Medical Graduates: মোদি সরকারের বড় সাফল্য, ভারতের এমবিবিএস ডিগ্রি এবার বিদেশেও স্বীকৃত

    Medical Graduates: মোদি সরকারের বড় সাফল্য, ভারতের এমবিবিএস ডিগ্রি এবার বিদেশেও স্বীকৃত

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের এমবিবিএস ডিগ্রি নিয়েই এবার আমেরিকা, অস্ট্রেলিয়ার মতো দেশে চিকিৎসা করতে পারবেন এদেশের ডাক্তাররা। মোদি জমানাতে এদেশের মেডিক্যাল ডিগ্রি (Medical Graduates) এভাবেই কার্যত আন্তর্জাতিকভাবে মান্যতা পেল। দেশের চিকিৎসা বিজ্ঞান আন্তর্জাতিক মান্যতা পাওয়াতে এদেশের ডাক্তারি মহলে খুশির হাওয়া। জানা গিয়েছে, ভারতের ন্যাশনাল মেডিক্যাল কমিশনকে ১০ বছরের জন্য এই ছাড়পত্র দিয়েছে ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিক্যাল এডুকেশন। এক প্রেস বিবৃতিতে এই ছাড়পত্রের কথা জানিয়েছে মোদি সরকারের স্বাস্থ্য মন্ত্রক। প্রসঙ্গত, এই মুহূর্তে দেশে রয়েছে ৭০৬টি মেডিক্যাল কলেজ (Medical Graduates)। প্রতিটি কলেজই এই সুবিধা পাবে বলে জানা গিয়েছে।

    আন্তর্জাতিক মান্যতা পেল ভারতের এমবিবিএস ডিগ্রি

    শুধুমাত্র ভারতীয় চিকিৎসকরা যে বিভিন্ন দেশে গিয়ে চিকিৎসা করতে পারবেন তাই নয়, এদেশে পাঠরত বিদেশি ডাক্তারি পড়ুয়ারাও (Medical Graduates) ভারতের ডিগ্রি নিয়ে তাদের নিজেদের দেশে চিকিৎসা করাতে পারবেন। বিশেষজ্ঞ মহল বলছে, আন্তর্জাতিকভাবে এমবিবিএস ডিগ্রির মান্যতা পাওয়াতে দেশের ডাক্তাররা যেমন অনেক সুবিধা পাবেন ঠিকই, একইভাবে এদেশের চিকিৎসা শিক্ষার (Medical Graduates) আরও মানোন্নয়ন হবে। বিদেশের চিকিৎসাশাস্ত্রের  বিভিন্ন খুঁটিনাটি বিষয় এবং ভারতের চিকিৎসা পদ্ধতিরও নানাদিকের মেলবন্ধন ঘটবে সহজেই।

    মোদি জমানায় নয়া উচ্চতায় দেশের চিকিৎসা বিজ্ঞান

    প্রসঙ্গত, মোদি জমানায় চিকিৎসা বিজ্ঞান এক নতুন উচ্চতা পৌঁছেছে। নতুন নতুন মেডিক্যাল কলেজ যেমন চালু হয়েছে তেমনি বেড়েছে অর্থ বরাদ্দের পরিমাণও। ওয়াকিবহাল মহলের মতে, যখন কোনও দেশের চিকিৎসা বিজ্ঞান (Medical Graduates) একটি নির্দিষ্ট স্তরে পৌঁছায় তখনই মেলে এমন আন্তর্জাতিক স্বীকৃতি। অর্থাৎ এতেই বোঝা যাচ্ছে মোদি সরকারের আমলে বিপুল উন্নতি হয়েছে এদেশের চিকিৎসা ব্যবস্থায়। উন্নতমানের চিকিৎসা শিক্ষা দেওয়াই ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিক্যাল এডুকেশনের মূল উদ্দেশ্য। এ বিষয়ে জাতীয় মেডিক্যাল কমিশনের এক আধিকারিক বলেন “ভারতে ডাক্তারি (Medical Graduates) শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছেছে। ফলে দেশের ডাক্তারি পড়ুয়ারা এখন থেকে বিদেশে গিয়েও উচ্চশিক্ষার পাশাপাশি চিকিৎসাও করাতে পারবেন।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India-Canada Relations: মোদি-জয়শঙ্কর বৈঠক! ভারতীয়দের কানাডা যাত্রা নিয়ে পরামর্শ নয়াদিল্লির

    India-Canada Relations: মোদি-জয়শঙ্কর বৈঠক! ভারতীয়দের কানাডা যাত্রা নিয়ে পরামর্শ নয়াদিল্লির

    মাধ্যম নিউজ ডেস্ক: কানাডার সঙ্গে কূটনৈতিক সম্পর্কের (India-Canada Relations) অবনতি। উত্তপ্ত পরিস্থিতিতে এবার ভারতীয় নাগরিকদের কানাডা যাত্রার ক্ষেত্রে বিশেষ অ্যাডভাইজরি জারি করল নয়াদিল্লি। একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে পর্যটকদের জন্য। ভারতীয় ছাত্র-ছাত্রী এবং অন্যান্য নাগরিকদের জন্য কানাডা যাত্রার ক্ষেত্রে একটি অ্যাডভাইসরি জারি করেছে বিদেশ মন্ত্রক। কূটনৈতিক সংঘাতের এই আবহে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একান্তে বৈঠক করলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। পরিস্থিতি স্বাভাবিক করা নিয়ে মোদির সঙ্গে আলোচনা হয় জয়শঙ্করের। 

    প্রবাসী ভারতীয়দের উদ্দেশে সতর্কবার্তা

    বুধবার দিল্লির তরফে কানাডাবাসী ভারতীয়দের উদ্দেশে সতর্কবার্তা জারি করা হয়। বিদেশমন্ত্রকের নির্দেশিকায় বলা হয়, ‘কানাডায় এই মুহূর্তে ভারত বিরোধী কার্যকলাপ এবং রাজনৈতিক মদতপুষ্ট হিংসা এবং অপরাধের বৃদ্ধি চোখে পড়ছে। যে সমস্ত ভারতীয় ওখানে রয়েছেন অথবা যাওয়ার পরিকল্পনা করছেন, সকলকে সতর্ক করা হচ্ছে। সম্প্রতি ভারতীয় কূটনীতিক এবং কিছু সম্প্রদায়ের মানুষকে বেছে বেছে নিশানা করা হয়েছে,যাঁরা ভারতবিরোধী কার্যকলাপের সমর্থক নন। তাই ভারতীয়দের এই মুহূর্ত কানাডা যাওয়া থেকে বিরত থাকা উচিত’। কানাডার যে অংশগুলিতে ভারতীয়দের উপর হিংসা বা হামলা হচ্ছে, সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

    ছাত্রছাত্রীদের উদ্দেশে পরামর্শ

    কানাডা নিবাসী ভারতীয়দের জন্যও সাবধানবাণী দিয়েছে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের অ্যাডভাইসরিতে উল্লেখ করা হয়েছে, ‘কানাডায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন এবং কনসুলেট জেনারেল সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবে। তাঁদের সুরক্ষা এবং নিরাপত্তা নিয়ে ভারত তৎপর।’ কানাডায় পড়তে যাওয়া ভারতীয় ছাত্র-ছাত্রীদের সতর্ক থাকতে বলেছে কেন্দ্র। পাশাপাশি উপদ্রুত এলাকায় আশপাশের পরিস্থিতিতে নজর রাখতে বলা হচ্ছে।কানাডা নিবাসী ভারতীয় পড়ুয়াদের অবিলম্বে কানাডায় ভারতীয় হাইকমিশনে তাঁদের নাম, ফোন নম্বর রেজিস্টার করতে বলা হয়েছে। ওটাওয়ায় ভারতীয় হাইকমিশন, টরন্টো এবং ভ্যানকুভারে কনসুলেট জেনারেলের সঙ্গে যোগাযোগ করে নাম নথিভুক্ত করতে বলা হচ্ছে পড়ুয়াদের।

    আরও পড়ুুন: ‘‘প্ররোচনার উদ্দেশ্য ছিল না’’, ভারত চাপ দিতেই খালিস্তান নিয়ে সুর বদল কানাডার

    কানাডার সতর্কবার্তা

    ভারতে থাকা নিজেদের নাগরিকদের উদ্দেশেও সতর্কবার্তা জারি করেছে কানাডা সরকার। কানাডা সরকারের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয় সে দেশের নাগরিকদের জন্য। তাতে বলা হয়, ‘ভারতে থাকলে এই মুহূর্তে সতর্ক হয়ে যান, কারণ দেশজুড়ে সন্ত্রাসী হামলার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে ভারতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। যে কোনও মুহূর্তে পরিস্থিতি পাল্টে যেতে পারে। সর্বদা সতর্ক থাকুন। খবরে চোখ রাখুন, প্রশাসনের নির্দেশ মেনে চলুন।’

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share