Tag: news in bengali

news in bengali

  • Manipur: মণিপুরের মেইতি রাজা পামহেইবা গ্রহণ করেছিলেন হিন্দু ধর্ম, দীক্ষা নেন বৈষ্ণব ধর্মগুরুর কাছে

    Manipur: মণিপুরের মেইতি রাজা পামহেইবা গ্রহণ করেছিলেন হিন্দু ধর্ম, দীক্ষা নেন বৈষ্ণব ধর্মগুরুর কাছে

    মাধ্যম নিউজ ডেস্ক: দেড় বছরেরও বেশি সময় ধরে খবরের শিরোনামে রয়েছে মণিপুর (Manipur)। সে রাজ্যে কুকি-মেইতেই বিবাদকে কেন্দ্র করে হিংসা ছড়িয়েছে গোটা রাজ্যে। তবে ইতিহাস বলছে মণিপুর অতীতে একটি মেইতেই রাজ্য ছিল। উত্তর-পূর্ব ভারতের সবুজ উপত্যকায় মোড়া, পার্বত্য এই রাজ্যে কান পাতলে আজও শোনা যায় পামহেইবা নামের একজন রাজার কথা। তাঁকে ডাকা হত গরিব নেওয়াজ নামে। মণিপুরজুড়ে (Manipur) একটি ব্যাপক আর্থ-সামাজিক ব্যবস্থা তিনি গড়ে তুলতে পেরেছিলেন। ভারতীয় ইতিহাসে এই মেইতেই রাজার উল্লেখযোগ্য নাম রয়েছে।

    পামহেইবা ১৭০৯ সালে রাজা হন (Manipur) 

    মণিপুরের ইতিহাস থেকে জানা যায়, পামহেইবা ১৭০৯ সালে রাজা হন। সে সময়ে মণিপুরের (Manipur) নাম ছিল কাংলেইপাক। এই নামটি অবশ্য মেইতেই সম্প্রদায়ের দেওয়া। সে রাজ্যের জনগণের স্থানীয় সংস্কৃতি এবং বিশ্বাসের সঙ্গে যুক্ত ছিল এই নাম। পামহেইবারের পিতার নাম ছিল চারাইরংবার। জানা যায়, চারাইরংবার ভারতের অন্যান্য অংশে হিন্দু রাজ্যগুলির সঙ্গে কূটনৈতিক সংযোগ গড়ে তুলেছিলেন এবং তিনিও হিন্দুরীতিতে বিশ্বাস রাখতেন। তাঁর সেই নীতিকে আরও এগিয়ে নিয়ে যান পামহেইবার।

    ১৭১৭ সালে নেন দীক্ষা

    জানা গিয়েছে, পামহেইবার নিজে হিন্দু (Hinduism) ধর্ম গ্রহণ করেছিলেন। যার একটা ব্যাপক প্রভাব পড়েছিল মেইতেই সমাজের মধ্যে। ১৭১৭ সালে রাজা পামহেইবার বঙ্গদেশের সিলেটের একজন বৈষ্ণব ধর্ম প্রচারক শান্তি দাসের মাধ্যমে হিন্দু ধর্মের সংস্পর্শে আসেন। পামহেইবার অচিরেই চৈতন্য মহাপ্রভুর অনুসারী হয়ে ওঠেন এবং গুরু শান্তি দাসের নির্দেশনায় গৌড়ীয় বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন। প্রসঙ্গত, হিন্দুধর্ম গ্রহণ করার সঙ্গে সঙ্গে মেইতেই জনগণও ব্যাপকভাবে হিন্দু ধর্ম গ্রহণ করতে শুরু করেন। এর ফলে সেখানকার আচার-অনুষ্ঠান রীতিনীতি সবকিছুতেই ব্যাপক হিন্দু ছোঁয়া দেখা যায়। ঐতিহাসিকরা বলেন যে রাজার সংস্কৃত বা হিন্দু নাম ছিল গোপাল সিং। তিনি অসংখ্য মন্দির তৈরি করে দিয়েছিলেন বলে জানা যায়। তাঁর শাসনকালে মণিপুরে (Manipur) শিব, দুর্গারও পুজোর প্রচলন শুরু হয়। এর পাশাপাশি ভগবান বিষ্ণু, গণেশ এবং অন্যান্য হিন্দু দেবতাও ছিল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • LIC: এলআইসির কাছে ৮৮০ কোটি টাকা দাবিহীন, কীভাবে গ্রাহকেরা আবেদন করবেন জানেন?

    LIC: এলআইসির কাছে ৮৮০ কোটি টাকা দাবিহীন, কীভাবে গ্রাহকেরা আবেদন করবেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: এলআইসির (LIC) হাতে রয়েছে দাবিহীন ৮৮০ কোটি টাকা। মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে জীবন বিমার পলিসির। কিন্তু টাকার কোনও দাবিদার নেই। সম্প্রতি এই তথ্য প্রকাশ হয়েছে সংসদে। তথ্য দিয়েছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। এখন দাবি না করা বিমার টাকা কীভাবে (How to Apply) গ্রাহক পেতে পারেন সেই বিষয়েও জানিয়েছেন তিনি। আসুন জেনে নিই কীভাবে আবেদন করবেন। 

    গ্রাহকের কাছে টাকা পৌঁছে দেওয়া বিমা সংস্থার দায়িত্ব (LIC)

    কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী রাষ্ট্রায়ত্ত জীবন বিমা সংস্থা ‘লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া’ (LIC)–র মেয়াদ উত্তীর্ণ পলিসির দাবিহীন অর্থের তথ্য প্রকাশ করেছেন। তিনি বলেন, “মোট ৩.৭২ লক্ষ গ্রাহক পলিসির মেয়াদ শেষ হওয়ার পরে টাকার দাবি করেননি। ফলে ২০২৩-২৪ অর্থবর্ষে সেই অর্থের পরিমাণ দাঁড়ায় ৮৮০.৯৩ কোটি টাকা। তবে মেয়াদ উত্তীর্ণ টাকার অঙ্ক কমানোর চেষ্টা করছে এলআইসি। তবে এই টাকা সংশ্লিষ্ট গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া বিমা সংস্থার প্রধান কর্তব্য।”

    এলআইসির দাবিহীন টাকাকে তিন ভাগে ভাগ করা হয়

    জানা গিয়েছে, ২০২১-২২ আর্থিক বছরে মেয়াদ উত্তীর্ণ এলআইসি পলিসির দাবিহীন অর্থের পরিমাণ ছিল ৬৫২ কোটি টাকা। ঠিক তার পরের অর্থবর্ষে ২০২২-২৩ সালে সেই অঙ্ক বেড়ে ৮৯৭ কোটি হয়েছে। সেই সঙ্গে গত আর্থিক বছরেই নিম্নমুখী হয়েছে সূচক। ফলে তা ৮৮০.৯৩ কোটিতে নেমেছে। সাধারণত এলআইসি, পলিসির দাবিহীন টাকাকে তিন ভাগে ভাগ করা হয়। প্রথমত, যাঁরা পলিসির (LIC) মেয়াদ শেষে টাকার দাবি করছেন না। দ্বিতীয় শ্রেণিতে রয়েছে মৃত্যু পরবর্তী দাবি বা ডেথ ক্লেম। এর আবেদন প্রয়াত গ্রাহকের আপনজন বা পরিবারের সদস্যদের করতে হয়। তবে পলেসিতে নাম নমিনি হিসাবে থাকতে হবে। আর তিন হল, পেআউট সংগ্রহে ব্যর্থ হওয়া গ্রাহক। তিন বা তার বেশি বছর সময় ধরে মেয়াদ উত্তীর্ণ পলিসির টাকার জন্য আবেদন না করলে, ওই টাকাকে দাবিহীন হিসাবে উল্লেখ করে এলআইসি।

    কীভাবে (How to Apply) আবেদন করবেন?

    টানা ১০ বছর টাকার দাবি না করলে সিনিয়র সিটিজ়েন ওয়েলফেয়ার তহবিলে তা স্থানান্তরিত করে রাষ্ট্রায়ত্ত জীবন বিমা সংস্থা (LIC)। প্রসঙ্গত, এই দাবিহীন টাকার জন্য আবেদন করা যায়।

    ১> প্রথমেই এলআইসির অফিশিয়াল ওয়েবসাইটে লগ ইন করতে হবে।

    ২> ওয়েবসাইটটির হোমপেজেই মিলবে ‘কাস্টমার সার্ভিস’ নামের অপশন।

    ৩> এর পর তার ভিতরে গেলে ‘অনক্লেইম্ড অ্যাকাউন্ট অফ পলিসিহোল্ডার’ বলে একটি অপশন দেখতে পাবেন গ্রাহক।

    ৪> এবার সেখানে ক্লিক করতে হবে তাঁকে। ওই অপশনে ঢুকে পলিসি নম্বর, নাম, জন্ম তারিখ এবং প্যান কার্ড নম্বর দিয়ে লগ ইন করবেন গ্রাহক। এরপর ডাউনলোড। নিকটবর্তী এলআইসি সেন্টারে জমা দিলে টাকা পাবেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Delhi Police: দিল্লি পুলিশের অনুপ্রবেশকারী বিরোধী অভিযান, শনাক্ত ১৭৫জন বাংলাদেশি

    Delhi Police: দিল্লি পুলিশের অনুপ্রবেশকারী বিরোধী অভিযান, শনাক্ত ১৭৫জন বাংলাদেশি

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লিতে (Delhi Police) অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্তকরণের কাজে বড়সড় সাফল্য পেল পুলিশ। গত ১২ ঘণ্টায় দিল্লি পুলিশ ১৭৫ জনকে শনাক্ত করতে পেরেছে, যারা কোনও রকম নথি ছাড়াই বসবাস করছিল দিল্লিতে। প্রসঙ্গত, দিল্লিতে এই অভিযান শুরু হয় ১১ ডিসেম্বর। গত পরশু অর্থাৎ ২১ ডিসেম্বর নতুন করে ফের একবার অভিযানে নামে দিল্লি পুলিশ।

    চলতি মাসের গোড়ার দিকেই নির্দেশিকা জারি করেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর 

    চলতি মাসের গোড়ার দিকে দিল্লির (Delhi Police) লেফটেন্যান্ট গভর্নর একটি নির্দেশিকা জারি করেছিলেন। সেখানে জানানো হয়েছিল যে অবৈধভাবে যে সব অবৈধ অনুপ্রবেশকারী বসবাস করছে দিল্লিতে, তাদের শনাক্ত করতে হবে। এরপরেই অপারেশনে নামে পুলিশ।

    কী বলছেন দিল্লি পুলিশের (Delhi Police) উচ্চ পদস্থ কর্তা 

    দিল্লি পুলিশের (Delhi Police) এক উচ্চপদস্থ কর্তা সংবাদ মাধ্যমকে জানান, এই ধরনের অভিযান করতে স্থানীয় থানা থেকেও পুলিশ আধিকারিকদের যেমন প্রতিনিধি হিসেবে রাখা হয়েছে, তেমনি জেলার স্তরেও প্রতিনিধিদের রাখা হয়েছে। রাখা হয়েছে ফরেন সেলকেও। এই সব কিছু মিলিয়ে একটা টিম তৈরি করা হয়। পুলিশের এই দল প্রত্যেক বাড়ির দরজায় কড়া নাড়ে এবং তাদের বৈধ নথিপত্র পরীক্ষা করে। শুধু তাই নয়, এ ক্ষেত্রে স্থানীয় ইনফর্মারদেরও সাহায্য নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    আগামীদিনেও চলবে এমন অভিযান

    তদন্তকারী পুলিশ আধিকারিকরা (Delhi Police) এই সব ডকুমেন্টগুলি পরীক্ষা করেন। পরে ক্রস চেকিং করা হয় সেগুলিকে। তথ্য নেওয়া হয় সন্দেহভাজনদের (Bangladeshi) প্রতিবেশী এবং স্থানীয় ইনফরমারদের কাছ থেকেও। জানা গিয়েছে, যে ১৭৫ জন অনুপ্রবেশকারী বৈধ কোনও কাগজপত্রই দেখাতে পারেনি, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দিল্লি পুলিশের কর্তারা সংবাদ মাধ্যমকে এও জানিয়েছেন যে অত্যন্ত গুরুত্ব সহকারে এই অভিযান চালানো হচ্ছে। কারণ যেখানে দেশের স্বার্থ জড়িয়ে আছে, সেই সেই সব ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে। এই অপারেশন চলতেই থাকবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mini Pakistan: হিন্দুরা চলে যাচ্ছেন, মিনি পাকিস্তানে পরিণত হচ্ছে আলিগড়ের বানিয়াপাড়া!

    Mini Pakistan: হিন্দুরা চলে যাচ্ছেন, মিনি পাকিস্তানে পরিণত হচ্ছে আলিগড়ের বানিয়াপাড়া!

    মাধ্যম নিউজ ডেস্ক: আলিগড়ের (Aligarh) বানিয়াপাড়া থেকে একে একে করে সরে যাচ্ছে হিন্দু পরিবার। এক সময় এই এলাকাকে বলা হত শহরের বৃন্দাবন। ১২টি প্রাচীন মন্দিরের জন্য এই (Mini Pakistan) এলাকা বিখ্যাত। এখানেই রয়েছে বাঁকে বিহারীর মন্দির। জানা গিয়েছে, নিরাপত্তাহীনতা ও সাম্প্রদায়িক অশান্তির কারণে এলাকা ছেড়ে চলে যাচ্ছেন হিন্দুরা।   

    মন্দির নগরী বানিয়াপাড়া (Mini Pakistan)

    দিল্লি গেট থানার অন্তর্গত বানিয়াপাড়া ঐতিহাসিক ও ধর্মীয় দিক থেকে বিশাল গুরুত্ব বহন করে। এখানে রয়েছে বিভিন্ন মন্দির। এর মধ্যে রয়েছে গোবিন্দজির মন্দির, লক্ষ্মণজির মন্দির, সত্যনারায়ণজির মন্দির, শনিদেবের মন্দির এবং তিনটি দেবী মন্দির। বাঁকে বিহারীর মন্দিরও রয়েছে এই এলাকায়। বৃন্দাবনের শ্রদ্ধেয় সন্ন্যাসী হরিদাসজির সঙ্গে সম্পৃক্ত এই মন্দির। এই এলাকাটি হরিদাস নগর নামে পরিচিত। এখানে পাঁচটি প্রাচীন কুয়া রয়েছে, যা এখনও ধর্মীয় কাজে ব্যবহৃত হয়।

    মুসলমানের বাড়বাড়ন্ত

    একসময় এই এলাকায় বাস (Mini Pakistan) ছিল বৈশ্য ও ব্রাহ্মণ পরিবারের। গত কয়েক বছরে এর জনসংখ্যার গঠনে বড় পরিবর্তন দেখা যাচ্ছে। বাড়তে থাকা সাম্প্রদায়িক উত্তেজনা ও ইসলামিক বসতি বৃদ্ধির কারণে হিন্দু পরিবারগুলির মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। যার ফলে অনেকেই এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন। প্রায় ২৫০টি হিন্দু পরিবারের মধ্যে সাম্প্রতিক বছরগুলিতে প্রায় এক ডজন পরিবার তাদের বাড়ি ছেড়ে চলে গেছে। সেগুলো এখন তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে।

    আরও পড়ুন: ভারত-মায়ানমার সীমান্তে ডেমোগ্রাফিক ডেটা তৈরির আহ্বান অমিত শাহের

    স্থানীয় বাসিন্দারা জানান, বাঁকে বিহারী মন্দির দেখতে এক সময় দূরদূরান্ত থেকে ভক্তরা আসতেন এখানে। সাম্প্রদায়িক হিংসার জেরে ইদানিং কমে গিয়েছে ভক্তদের আনাগোনা। বনিয়াপাড়ার পরিস্থিতি আরও জটিল।  কারণ এলাকার শ্যাম চৌক ও চিরাগ চিয়ানের মতো এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা বেড়ে চলেছে। স্থানীয় হিন্দু পরিবারগুলি নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।বনিয়াপাড়ার জনসংখ্যা হ্রাস শুধু এক স্থানান্তরের গল্প নয়, এটি তার ঐতিহাসিক ও ধর্মীয় ঐতিহ্য রক্ষার চ্যালেঞ্জগুলির একটি স্মারকও। শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে থাকা প্রাচীন মন্দির ও সাংস্কৃতিক নিদর্শনগুলি এখন অবহেলা ও পরিত্যক্ত অবস্থায় রয়েছে (Aligarh)। ঐতিহাসিক ঐতিহ্য রক্ষা করতে প্রশাসনিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা (Mini Pakistan)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Sambhal: সম্ভলে ১৫০ বছরের পুরানো কূপে খনন কাজ চালাচ্ছে এএসআই

    Sambhal: সম্ভলে ১৫০ বছরের পুরানো কূপে খনন কাজ চালাচ্ছে এএসআই

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের সম্ভলে (Sambhal) ৪৬ বছর পর শিব-হনুমান মন্দির পুনরায় খোলার পরে, ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (ASI) বিভাগের খনন কাজের ফলে চান্দৌসি এলাকায় একটি কূপ আবিষ্কার হয়েছে। এই কূপটি অতি প্রাচীন বলে মনে করা হয়েছে। উল্লেখ্য এই এলাকাটি মুসলিম অধ্যুষিত। এখানে ব্যাপকভাবে বিদ্যুৎ চুরি হওয়ার কারণে স্থানীয় প্রশাসন অভিযান চালালে হিন্দু মন্দির এবং কূপের সন্ধান মেলে।

    মার্বেল ও ইট দিয়ে তৈরি তল (Sambhal)

    সম্ভল (Sambhal) জেলা ম্যাজিস্ট্রেট রাজেন্দ্র পেনসিয়া বলেন, “কূপটি প্রায় ৪০০ বর্গ মিটার এলাকা নিয়ে বিস্তৃত রয়েছে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে চারটি কক্ষ রয়েছে। সেই সঙ্গে স্থাপনাটিতে মার্বেল দিয়ে তৈরি কয়েক তলা নির্মাণ করা অবস্থায় রয়েছে। সমীক্ষায় এটিকে ‘আহ-বাওলি তালাব’-এর নামে নথিভুক্ত করা হয়েছে। বলা হয় যে এই বাওলিটি বিলারির রাজার পিতামহের সময়ে নির্মিত হয়েছিল। মার্বেল এবং উপরের তলা ইট দিয়ে তৈরি হয়েছে কূপটি। বিষয়টি সরকারি নজরে আনা হয়েছে এবং পুরো কাঠামোটি উন্মোচনের (ASI) পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

    আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোদির ঐতিহাসিক সফর! ভারত কুয়েতের মধ্যে ৪টি মউ চুক্তি স্বাক্ষরিত

    ১৫০ বছরের পুরাতন কূপ

    জেলা ম্যাজিস্ট্রেট রাজেন্দ্র আরও বলেছেন, “কূপের কাঠামোটি সম্পূর্ণ কাদায় আচ্ছাদিত হয়ে রয়েছে, তাই পুরনিগমের কর্মীরা উপরের মাটি অপসারণের কাজ করছে। বর্তমানে মাত্র ২১০ বর্গ মিটার বাইরে রয়েছে এবং বাকি অংশ দখল করা হয়েছে। দ্রুত এলাকায় অবৈধ দখল অপসারণের জন্য ব্যবস্থা নেওয়া হবে। তবে এই কূপের কাঠামোটি আনুমানিক ১৫০ বছরেরও বেশি পুরানো হতে পারে বলে অনুমান করা হচ্ছে।”

    পুরনিগমের (Sambhal) নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ কুমার সোনকার বলেছেন, “এখানে আগে হিন্দুদের বাসস্থান ছিল। মাটির নীচে একটি বড় কূপ রয়েছে। খননের কাজ চলছে। আমরা দ্রুত সেটি উদ্ধার করব। এটি উদ্ধার হলে আরও নানা তথ্য মিলবে। ” জেলার অন্য আর এক জায়গায় এএসআই পাঁচটি মন্দির এবং ১৯টি কূপের সমীক্ষার (ASI) কাজও করছে বলে জানা গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Tripura: দেশের প্রথম জৈব গ্রাম ত্রিপুরার দাসপাড়া, বায়োগ্যাসে রান্না, সৌরচালিত সরঞ্জাম

    Tripura: দেশের প্রথম জৈব গ্রাম ত্রিপুরার দাসপাড়া, বায়োগ্যাসে রান্না, সৌরচালিত সরঞ্জাম

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি শাসিত ত্রিপুরার (Tripura) সিপাহিজলা জেলার ৬৪টি পরিবারের একটি ছোট্ট গ্রাম নয়া নজির তৈরি করেছে। এই জনপদ দেখিয়েছে উদ্যোগ নিলে কীভাবে পরিবেশবান্ধব ও অর্থনৈতিক ক্ষমতায়নের কেন্দ্র হয়ে উঠতে পারে কোনও গ্রাম। ভারতের প্রথম স্বনির্ভর জৈব গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে ত্রিপুরার দাসপাড়া (Indias First Bio Village)। পুনর্নবীকরণ শক্তির উৎস, পরিবেশবান্ধব কৃষি পদ্ধতির মেলবন্ধনে দাসপাড়া হয়ে উঠতে পেরেছে দেশের প্রথম স্বনির্ভর জৈব গ্রাম।

    বায়ো ভিলেজ- ২.০ কর্মসূচি প্রথম চালু করা হয়েছিল ২০১৮ সালে (Tripura)

    প্রসঙ্গত, বায়ো ভিলেজ- ২.০ কর্মসূচি প্রথম চালু করা হয়েছিল ২০১৮ সালে। ত্রিপুরা সরকারের এমন কর্মসূচি নেওয়ার পিছনে উদ্দেশ্য ছিল জৈব চাষের প্রচার করা। প্রকল্পের অন্তর্ভুক্ত ছিল উন্নত প্রজাতির গবাদি পশুর চাষ, সৌর চালিত বিভিন্ন যন্ত্রপাতি এবং শক্তি সংরক্ষণ করতে পারে এমন বৈদ্যুতিক ডিভাইস। প্রসঙ্গত, ত্রিপুরা রাজ্যের (Tripura) ছোট্ট গ্রাম হল দাসপাড়া। এখানকার ৭৫ শতাংশ মানুষই কৃষি ও মৎস্য চাষের ওপর নির্ভরশীল। তাঁরা বিভিন্ন জৈব পদ্ধতিকে এখানে গ্রহণ করেছেন। ফলে সেখানকার গ্রামবাসীরা দূষণবিহীন একটি পরিবেশ উপভোগ করতে পারছেন। মাটি থেকে জল, হাওয়া সবকিছুই এখানে বিশুদ্ধ।

    বাড়িগুলিতে ব্যবহার করা হয় বিভিন্ন সৌর চালিত সরঞ্জাম

    কৃষির অগ্রগতির সঙ্গে সঙ্গে দাসপাড়ার বাড়ি এবং মাঠগুলিও পরিবেশ বান্ধব ও শক্তির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বাড়িগুলিতে ব্যবহার করা হয় বিভিন্ন সৌর চালিত সরঞ্জাম। গৃহস্থরা ব্যবহার করেন বায়োগ্যাস সিস্টেম। দাসপাড়ার মানুষজন বায়োগ্যাসকে ব্যবহার করেন তাড়াতাড়ি এবং স্বাস্থ্যকর খাদ্য বানানোর জন্য। এরই মাধ্যমে কার্বনের ব্যবহারও অনেকাংশ কমে গিয়েছে সেখানে এবং একটি বিকল্প রান্না পদ্ধতিরও (Indias First Bio Village) সন্ধান দিতে পেরেছে দাসপাড়া।

    বেড়েছে রোজগার

    জৈব গ্রাম হিসেবে স্বীকৃতি পাওয়া দাসপাড়া (Tripura) অর্থনৈতিকভাবেও উন্নত হয়েছে। পুনর্নবীকরণ শক্তির ব্যবহার, জৈব পদ্ধতিতে চাষ-আবাদের ফলে দাসপাড়ার প্রত্যেকটি বাড়ির রোজগার ৫ থেকে ১৫  হাজার টাকা পর্যন্ত বেড়েছে। একইসঙ্গে জৈব পদ্ধতিতে চাষের মাধ্যমে দাস পাড়ার মানুষজনের খাদ্য নিরাপত্তাও এসেছে। নতুন পদ্ধতিতে, কৃষকদের চাষের দক্ষতাও বেড়েছে। মৌমাছি প্রতিপালন, মাশরুম চাষ ইত্যাদিও করেন দাসপাড়ার মানুষজন।

    ১০০টি জৈব গ্রাম তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে ত্রিপুরা সরকার

    জৈবগ্রাম হিসেবে দাসপাড়া নজর কেড়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনেরও। লন্ডনের ক্লাইমেট গ্রুপ নামের একটি এনজিও, দাসপাড়ার পরিবেশ বান্ধব প্রযুক্তিগুলিকে বিশ্বের ১০টি সবথেকে বেস্ট প্র্যাকটিসের মধ্যে অন্যতম বলে স্বীকৃতি দিয়েছে। দাসপাড়ার এমন সাফল্য, ত্রিপুরায় অন্যান্য জৈবগ্রাম গড়ে তুলতে সাহায্য করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সূত্রের খবর, ত্রিপুরা সরকার ১০০টির মতো জৈবগ্রাম তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে। বর্তমানে সেখানে জৈবগ্রাম রয়েছে দশটি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Uttarakhand: ১০ বছরে তিনটে বিয়ে করে ১.২৫ কোটি আয়, ‘লুটেরা স্ত্রী’ গ্রেফতার

    Uttarakhand: ১০ বছরে তিনটে বিয়ে করে ১.২৫ কোটি আয়, ‘লুটেরা স্ত্রী’ গ্রেফতার

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষমেশ পুলিশের জালে উত্তরাখণ্ডের (Uttarakhand) কুখ্যাত ‘লুটেরা স্ত্রী’ (Robber Wife)। গত ১০ বছরে তিনটে বিয়ে করেছেন তিনি। রোজগার করেছেন ১.২৫ কোটি টাকা। জানা গিয়েছে, প্রায় ১০ বছর ধরে এই ধরনের জালিয়াতির কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। রীতি মতো যুবকদের টার্গেট করে প্রথমে বিয়ে, এরপর বিচ্ছেদের মামলা করে খোরপোশের নামে টাকা হাতানোই ছিল তাঁর একমাত্র লক্ষ্য।

    প্রথম বিয়ের ক্ষতিপূরণ বাবদ ৭৫ লক্ষ টাকা হাতিয়েছিলেন (Uttarakhand)

    উত্তরাখণ্ডের (Uttarakhand) বাসিন্দা সীমা ওরফে নিক্কি। ২০১৩ সালে প্রথমে তিনি আগ্রার এক ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন। পরে শ্বশুরবাড়ির বিরুদ্ধে মামলা করেন এবং ক্ষতিপূরণ বাবদ ৭৫ লক্ষ টাকা পান। এখান থেকেই শুরু তাঁর যাত্রা। এরপর আরও একাধিক বিয়ে করেন এবং মোটা অঙ্কের টাকা হাতিয়েছেন সীমা। ১০ বছরেরও বেশি সময় ধরে তিনি চালিয়েছেন এই দুষ্কর্ম। এরপর এবার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। তবে তাঁকে অলিখিতভাবে ‘লুটেরা স্ত্রী’ (Robber Wife) নামেও জানা যায়।

    আরও পড়ুনঃ ভারত-মায়ানমার সীমান্তে ডেমোগ্রাফিক ডেটা তৈরির আহ্বান অমিত শাহের

    দ্বিতীয় বিবাহে ১০ লক্ষ টাকা হাতিয়েছেন

    পুলিশ (Uttarakhand) সূত্রে জানা গিয়েছে, ২০১৩ সালের পর ২০১৭ সালে গুরুগ্রামের এক সফটওয়্যার ইঞ্জিনিয়রকে বিয়ে করেছিলেন সীমা। একই ভাবে স্বামীর বিরুদ্ধে বিচ্ছেদ মামলায় খোরপোশ বাবদ ১০ লক্ষ টাকা আদায় করেছিলেন। সম্প্রতি আবার তিনি জয়পুরের এক ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন। তবে এবার আর কোনও মামলা করেননি। তিনি বাড়ি থেকে মোটা অঙ্কের টাকা চুরি করেছেন। বিয়ের মাত্র কয়েক সপ্তাহবাদেই সোনার গয়না এবং নগদ মিলিয়ে ৩৬ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। থানায় তাঁর (Robber Wife) বিরুদ্ধে অভিযোগ করলে পুলিশ তদন্তে নামে এবং এরপরই গ্রেফতার হন নিক্কি।

    ছলে বলে কৌশলে ফাঁসিয়ে টাকা হাতাতেন

    পুলিশের (Uttarakhand) জেরায় সীমা জানিয়েছেন, একাধিক বিয়ের অ্যাপে নিজের বিয়ের বিজ্ঞাপন দিতেন সীমা। এরপর নিজের টার্গেট অনুযায়ী পাত্র বাছাই করতেন। ডিভোর্স হয়েছে বা স্ত্রী মারা গিয়েছে, এমন পাত্রদের শিকার করতেন। প্রথমে কথা, পরে ছলেবলে কৌশলে ফাঁসিয়ে টাকা হাতাতেন। বিয়ে করে নানা রকম ষড়যন্ত্র করে মামলা দিয়ে টাকা হাতানোর কাজও করতেন। শেষমেশ এই কাজ করে ১.২৫ কোটি টাকা আয় করেছেন বলে স্বীকার করেছেন সীমা ওরফে ‘লুটেরা স্ত্রী’।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Crisis: সম্প্রীতি বজায় রাখুন, বাংলাদেশিদের খোলা চিঠি লিখলেন বিশিষ্ট ভারতীয়রা

    Bangladesh Crisis: সম্প্রীতি বজায় রাখুন, বাংলাদেশিদের খোলা চিঠি লিখলেন বিশিষ্ট ভারতীয়রা

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের (Bangladesh Crisis) জনগণের কাছে খোলা চিঠি লিখলেন ৬৮৫ জন বিশিষ্ট ভারতীয়। তাঁরা যে চিঠি লিখেছেন, সে খবর প্রকাশ করে মাধ্যম। আজ, সোমবার সকালে বাংলাদেশের হাইকমিশনের হাতে তুলে দেওয়া হয় সেই চিঠি।

    সম্প্রীতি বজায় রাখার আবেদন (Bangladesh Crisis)

    চিঠিতে বাংলাদেশের নাগরিকদের শান্তি ও বন্ধুত্বের পথে চলার অনুরোধ জানানো হয়েছে। সংখ্যালঘুদের ওপর আক্রমণ, তাঁদের সম্পত্তি, ব্যবসা প্রতিষ্ঠান এবং তাঁদের দেশ ছেড়ে (Bangladesh) চলে যেতে বাধ্য করার জন্য অবিলম্বে জবরদস্তি বন্ধ করার আহ্বানও জানানো হয়েছে। চিঠিতে যাঁরা স্বাক্ষর করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারক, ১৩৯ জন অবসরপ্রাপ্ত আমলা (এর মধ্যে রয়েছেন ৩৪ জন রাষ্ট্রদূত), ৩০০ জন উপাচার্য, ১৯২ জন প্রাক্তন সামরিক অফিসার এবং নাগরিক সমাজের ৩৫ জন গণ্যমান্য ব্যক্তি।

    চিঠিতে উদ্বেগ প্রকাশ

    চিঠিতে বলা হয়েছে, ভারতের জনগণ বাংলাদেশের অবনতিশীল পরিস্থিতিকে ক্রমবর্ধমান শঙ্কার সঙ্গে দেখেন এবং উদ্বেগ প্রকাশ করেন। বাংলাদেশে একটি নৈরাজ্যের পরিবেশ বিরাজ করছে। সরকারি ও বেসরকারিভাবে দেশ জুড়ে জোরপূর্বক পদত্যাগের একটি প্যাটার্ন অনুসরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ (পুলিশ সহ), শিক্ষা জগৎ এমনকি সংবাদমাধ্যমও। পুলিশ বাহিনী এখনও পূর্ণ শক্তিতে দায়িত্বে ফিরে আসেনি এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি এবং পুলিশের ক্ষমতা দেওয়া সত্ত্বেও, স্বাভাবিকতা এখনও ফিরে আসেনি। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা ভারতে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘ সীমান্ত রয়েছে।

    আরও পড়ুন: ভারত-মায়ানমার সীমান্তে ডেমোগ্রাফিক ডেটা তৈরির আহ্বান অমিত শাহের

    বাংলাদেশে বিশৃঙ্খল পরিস্থিতির সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছেন সে দেশের সংখ্যালঘু সম্প্রদায়। এর (Bangladesh Crisis) মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের পাশাপাশি রয়েছে শিয়া, আহমদিয়া এবং অন্যান্যরাও। চিঠিতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে এই বলে যে, বাংলাদেশের অস্থির পরিস্থিতি সীমান্তের ওপারে ছড়িয়ে পড়তে পারে, সাম্প্রদায়িক সম্প্রীতিকে ব্যাহত করতে পারে এবং ভারতে গুরুতর আইন-শৃঙ্খলার সমস্যা সৃষ্টি করতে পারে। চিঠিতে লেখা হয়েছে, আমরা আশা করি যে এটি বাংলাদেশ ও ভারত উভয়ের জনগণকে শান্তি, বন্ধুত্ব এবং বোঝাপড়ার পথে এক সঙ্গে চলতে সাহায্য করবে (Bangladesh), যা বাংলাদেশ সৃষ্টির পর থেকে ৫০ বছরেরও বেশি সময় ধরে আমাদের টিকিয়ে রেখেছে (Bangladesh Crisis)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Bangladesh Crisis 12: ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে মিছিল ঢাকায়, সরব ভারত, প্রতিবাদ বিশ্বজুড়ে

    Bangladesh Crisis 12: ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে মিছিল ঢাকায়, সরব ভারত, প্রতিবাদ বিশ্বজুড়ে

    হাসিনা সরকারকে উৎখাত করার পর থেকেই অশান্ত বাংলাদেশ। মন্দির ভাঙচুর, আগুন, মারধর, খুন-সবেতেই টার্গেট সংখ্যালঘু হিন্দু। শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া ইউনূসের কঙ্কালসার চেহারাটা এখন গোটা বিশ্বের কাছে পরিষ্কার। ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর গোটা বিশ্ব জেনে গিয়েছে, কী ভয়াবহ এবং আতঙ্কের পরিবেশ সেখানে। শুধু কি সাধারণ নিরীহ হিন্দু বা হিন্দুদের মন্দির? না, বেছে বেছে কাঠগড়ায় তুলে চরম শাস্তি দেওয়া হয়েছে আওয়ামি লিগপন্থী জনপ্রতিনিধি, পুলিশ অফিসার থেকে শুরু করে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পদস্থ কর্তাদেরও। কীভাবে বাংলাদেশে হিন্দুদের ওপর নিপীড়ন চলছে, কীভাবে একের পর এক সরকারি অফিসার বা জনপ্রতিনিধির ওপর শাস্তির খাঁড়া নেমে আসছে, তা নিয়েই আমাদের ধারাবাহিক প্রতিবেদন। আজ দ্বাদশ তথা শেষ পর্ব।

     

    অশান্ত বাংলাদেশ: টার্গেট হিন্দু-১২

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের (Bangladesh Crisis 12) রাজনৈতিক দল জামাত-ই-ইসলাম, বিএনপি, কমিউনিস্ট পার্টি, হেফাজতে ইসলাম, চট্টগ্রাম আদালতে আইনজীবীর মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানায় এবং দোষীদের কড়া শাস্তির দাবি করে। এর পাশাপাশি ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠন ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয় সরকারকে, তারা দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি করে। অন্যদিকে জন অধিকার মঞ্চ নামের একটি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে ঢাকাতে মিছিলও করে।

    বিক্ষোভ শিক্ষা প্রতিষ্ঠানেও (Bangladesh Crisis 12)

    আইনজীবী সাইফুল ইসলামের মৃত্যুর ঘটনায় বাংলাদেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ চলতে থাকে। ছাত্ররা বিক্ষোভ দেখায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, শাহজালাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রভৃতি জায়গায়। অন্যদিকে বাংলাদেশের (Bangladesh Crisis 12) বেশ কিছু সংগঠন যেমন ইনকিলাব মঞ্চ, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন, স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদ, নিজেদের মতো করে আন্দোলন শুরু করে। এই সময় বাংলাদেশের ছাত্রনেতা হাসনাত আবদুল্লা, যিনি ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কনভেনার, তিনি অ্যাডভোকেট সাইফুল ইসলামের শেষ কৃত্যে অংশগ্রহণ করেন।

    বিক্ষোভ কলকাতায়, নিন্দা ভারতের, প্রতিবাদ বিশ্বজুড়ে 

    ভারতের বিদেশমন্ত্রক এই ইস্যুতে নিজেদের বিবৃতি জানায় এবং বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর বেড়ে চলা হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় ভারতকে। একইসঙ্গে গ্রেফতার হওয়া সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তিরও দাবি জানায় ভারত। কলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে ব্যাপক আকারে বিক্ষোভ দেখাতে থাকে বিভিন্ন সংগঠন। এই সময়ে বাংলাদেশের (Bangladesh Crisis 12) অন্তর্বর্তী সরকার ভারতের বিবৃতির কড়া সমালোচনা করে এবং তারা জানায় যে সরাসরি বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করতে চাইছে ভারত। চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির পরেই এবং বাংলাদেশের হিন্দুদের ওপর বেড়ে চলা আক্রমণের ঘটনায় নিন্দা জানাতে থাকে বিশ্বের সব দেশই। যে সমস্ত বাংলাদেশি বংশোদ্ভূত হিন্দুরা ব্রিটেন থাকতেন, তাঁরাও রাস্তায় নামেন। অন্যদিকে ফিনল্যান্ডেও ব্যাপক বিক্ষোভ দেখা যায়। বাংলাদেশ ইস্যুতে এই সময়ে আন্তর্জাতিক খ্যাতনামা ব্যক্তিরাও বিবৃতি জারি করেন। একইসঙ্গে ব্রিটেনের সাংসদরাও এই ইস্যুতে সংসদে সরব হন এবং বাংলাদেশে বেড়ে চলা সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় ব্রিটেনের সরকারকে হস্তক্ষেপ করার দাবি জানান তাঁরা।

    সমাজ মাধ্যমের পাতায় প্রতিবাদ 

    বাংলাদেশ ইস্যুতে সোশ্যাল মিডিয়াতেও ব্যাপকভাবে প্রতিবাদের ঝড় আছড়ে পড়ে। সোশ্যাল মিডিয়াতে একের পর এক পোস্ট আসতে থাকে এবং সেখানে দাবি জানানো হয় যে বিএনপি এবং জামাত ইসলামের ক্যাডাররা সক্রিয়ভাবে যুক্ত ছিল আইনজীবী সাইফুল ইসলামের মৃত্যুর ঘটনায়। একাধিক সমাজ মাধ্যমের পাতায় দাবি জানানো হয় যে পিনাকী ভট্টাচার্য, জাহেদুল রহমান আমিনুল মুমিনরা বিদেশি শক্তিকে ব্যবহার করে বাংলাদেশকে অস্থির করে তুলতে চাইছে।

    বাংলাদেশের সংখ্যালঘুদের বর্বরোচিত হামলার কিছু গুরুত্বপূর্ণ ঘটনা (Targeting Minority)

    বাংলাদেশের উগ্র মৌলবাদী ইসলামিক সংগঠনগুলি হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চলায় এবং পাথর ছোড়ে। ঘটনাটি ঘটে চট্টগ্রামে ২৯ নভেম্বর। শুক্রবারে জুম্মার নামাজের পরেই পাথর ছোড়া হয়।

    বাংলাদেশের মৌলবাদী সংগঠনগুলি চট্টগ্রামের হিন্দু বিরোধী স্লোগান দিয়ে মিছিল করে।

    বাংলাদেশের পাথরঘাটার রাধাগোবিন্দ মন্দিরে হামলা চালানো হয়। 

    হাবিবগঞ্জের ইসলামিক মৌলবাদীরা হামলা চালায় জয় দাস নামের এক হিন্দুর বাড়িতে। মৌলবাদীরা সন্দেহ করেছিল যে জয় দাস ছিলেন একজন ইসকনের সদস্য।

    উগ্র মৌলবাদীরা ইসকনের মন্দির ভাঙচুর করে চট্টগ্রামের পাতিয়াতে।

    উগ্র মৌলবাদীরা হামলা চালায় মৌলভীবাজারে অবস্থিত মদনমোহন মন্দিরে।

    উগ্র মৌলবাদীদের হাত থেকে রেহাই পায়নি ফিরিঙ্গি বাজারে অবস্থিত লোকনাথ ব্রহ্মচারী মন্দির। হাজারি গালিতে অবস্থিত কালী মন্দির এবং সেবক কলোনিতে অবস্থিত একাধিক মন্দির ভাঙচুর করে তারা।

    সমাজ মাধ্যমে এক ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় ইসলামিক মৌলবাদীরা ঠাকুরগাঁয়ে একজন হিন্দুকে মারধর করছে।

    বাংলাদেশের শিবচরে মৌলবাদীরা ২৪ ঘণ্টা সময়সীমা বেঁধে দেয় ইসকনের মন্দির বন্ধ করার জন্য।

    গ্রেফতার হওয়া হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবীকে নৃশংসভাবে মারধর করা হয়। 

    বাংলাদেশের কিশোরগঞ্জের ভৈরব এরিয়াতে ইসকনের মন্দির ভেঙে দেওয়া হয়।

    পুলিশি হয়রানি

    একই সঙ্গে পুলিশি হয়রানির শিকারও হন অসংখ্য হিন্দু সন্ন্যাসী। ইসকন সন্ন্যাসী শ্যামদাস প্রভুকে গ্রেফতার করা হয়। চট্টগ্রামের সাইফুল ইসলামের মৃত্যুর ঘটনা ৭৬ জন হিন্দু বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এ সময়ের মধ্যে গ্রেফতার করা হয় বাবলা ধর, সজল শীল, দুর্লভ দাস, রাজীব ভট্টাচার্য, সুমিত দাস, গগন দাস, নয়ন দাস, বিশাল দাস, আমন দাস প্রভৃতি হিন্দুকে। সে দেশের সাংবাদিক মুন্নি সাহাকেও গ্রেফতার করে বাংলাদেশের পুলিশ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ramakrishna 229: “‘সন্তানের উপর মায়ের টান, সতী স্ত্রীর স্বামীর উপর টান, আর বিষয়ীর বিষয়ের উপর টান”

    Ramakrishna 229: “‘সন্তানের উপর মায়ের টান, সতী স্ত্রীর স্বামীর উপর টান, আর বিষয়ীর বিষয়ের উপর টান”

    ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়িমধ্যে

    একাদশ পরিচ্ছেদ

    ১৮৮৩, ১০ই জুন

    বেলঘরের ভক্তকে শিক্ষা—ব্যাকুল হয়ে আর্জি কর—ঠিক ভক্তের লক্ষণ

    বেলঘরের ভক্ত—আপনি আমাদের কৃপা করুন।

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna)—সকলের ভিতরই তিনি রয়েছেন। তবে গ্যাস কোম্পানিকে আর্জি কর। তোমার ঘরের সঙ্গে যোগ হয়ে যাবে।

    “তবে ব্যাকুল হয়ে আর্জি (Prayer) করতে হয়। এমনি আছে, তিন টান একসঙ্গে হলে ঈশ্বরদর্শন হয়। ‘সন্তানের উপর মায়ের টান, সতী স্ত্রীর স্বামীর উপর টান, আর বিষয়ীর বিষয়ের (Kathamrita) উপর টান।’

    “ঠিক ভক্তের (Ramakrishna) লক্ষণ আছে। গুরুর উপদেশ শুনে স্থির হয়ে থাকে। বেহুলার কাছে জাতসাপ স্থির হয়ে শুনে, কিন্তু কেউটে নয়। আর-একটি লক্ষণ—ঠিক ভক্তের ধারণা শক্তি হয়। শুধু কাচের উপর ছবির দাগ পড়ে না, কিন্তু কালি মাখানো কাচের উপর ছবি উঠে, যেমন ফটোগ্রাফ; ভক্তিরূপ কালি।

    “আর-একটি লক্ষণ। ঠিক ভক্ত জিতেন্দ্রিয় হয়, কামজয়ী হয়। গোপীদের কাম হত না।

    “তা তোমরা সংসারে আছ তাহলেই বা; এতে সাধনের আরও সুবিধা, যেমন কেল্লা থেকে যুদ্ধ করা। যখন শবসাধন করে, মাঝে মাঝে শবটা হাঁ করে ভয় দেখায়। তাই চাল, ছোলাভাজা রাখতে হয়। তার মুখে মাঝে মাঝে দিতে হয়। শবটা ঠাণ্ডা হলে, তবে নিশ্চিন্ত হয়ে জপ করতে পারবে। তাই পরিবারদের ঠাণ্ডা রাখতে হয়। তাদের খাওয়া-দাওয়ার যোগাড় করে দিতে হয়, তবে সাধন-ভজনের (Kathamrita) সুবিধা হয়।

    “যাদের ভোগ একটু বাকী আছে, তারা সংসারে থেকেই তাঁকে ডাকবে। নিতাই-এর ব্যবস্থা ছিল, মাগুর মাছের ঝোল, ঘোর যুবতীর কোল, বোল হরি বোল।

    “ঠিক ঠিক ত্যাগীর আলাদা কথা; মৌমাছি ফুল বই আর কিছুতেই বসবে না। চাতকের কাছে ‘সব জল ধুর’; কোন জল খাবে না কেবল স্বাতী-নক্ষত্রের বৃষ্টির জন্য হাঁ করে আছে। ঠিক ঠিক ত্যাগী অন্য কোন আনন্দ নেবে না, কেবল ঈশ্বরের আনন্দ। মৌমাছি কেবল ফুলে বসে। ঠিক ঠিক ত্যাগী সাধু যেন মৌমাছি। গৃহীভক্ত (Ramakrishna) যেন এই সব মাছি—সন্দেশেও বসে, আবার পচা ঘায়েও বসে।

    আরও পড়ুনঃ “লজ্জা, ঘৃণা, ভয়, জাতি, কুল, শীল, শোক, জুগুপ্সা, ওই অষ্টপাশ-গুরু না খুলে দিলে হয় না”

    আরও পড়ুনঃ “ষড় চক্র ভেদ হলে মায়ার রাজ্য ছাড়িয়ে জীবাত্মা পরমাত্মার সঙ্গে এক হয়ে যায়, এরই নাম ঈশ্বরদর্শন”

    আরও পড়ুনঃ “গোপীদের কি ভালবাসা, কি প্রেম, শ্রীমতী স্বহস্তে শ্রীকৃষ্ণের চিত্র এঁকেছেন”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share