Tag: news in bengali

news in bengali

  • 1999 Kargil War: কার্গিল যুদ্ধের প্রথম তথ্যদাতাকে শেষ শ্রদ্ধাঞ্জলি জানাল ভারতীয় সেনা

    1999 Kargil War: কার্গিল যুদ্ধের প্রথম তথ্যদাতাকে শেষ শ্রদ্ধাঞ্জলি জানাল ভারতীয় সেনা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় সেনাবাহিনী ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের (1999 Kargil War) প্রথম তথ্যদাতা তাশি নামগিয়ালকে (Totashi Namgyal) শেষ শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে। তিনিই প্রথম ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তান সৈন্যের অনুপ্রবেশের কথা জানিয়েছিলেন। আগাম তথ্য দিয়ে সতর্ক না করলে সমস্যায় পড়ত ভারত। ভারত এই যুদ্ধে শেষ পর্যন্ত জয়লাভ করেছিল। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে ভারতীয় সেনা বাহিনী। বলা হয়েছে, তাঁর অবদান ভারতের জন্য অবিস্মরণীয়। তাশি নামগিয়াল স্ত্রী এবং দুই ছেলেকে রেখে গিয়েছেন।

    একজন দেশপ্রেমী বীরের শেষ বিদায় (1999 Kargil War)

    জানা গিয়েছে, শনিবার মধ্যরাতে মধ্য লাদাখের আরিয়ান উপত্যকায় মৃত্য হয়েছে তাঁর। তাশি নামগিয়ালের (Totashi Namgyal) মৃত্যুতে পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে ভারতীয় সেনা বাহিনী। এক্স হ্যান্ডেলে ফায়ার অ্যান্ড ফিউরি কর্পস আধিকারিক লিখেছেন, “ভারতীয় সেনা বাহিনী দেশের জন্য তাঁর কৃতিত্বকে অবিস্মরণীয় করে রাখবে। তিনি নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করে গিয়েছেন। একজন দেশপ্রেমী বীরের শেষ বিদায় হয়েছে। শোকতপ্ত পরিবারের পাশে ভারতীয় সেনা রয়েছে। পরিবারকে সব রকম সহযোগিতা করা হবে। দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।”

    আরও পড়ুনঃ যোগীরাজ্যে এনকাউন্টারে খতম ৩ খালিস্তানি জঙ্গি

    প্রায় ৬০ দিন ধরে চলেছিল যুদ্ধ!

    ভারতে স্বাধীনতা-উত্তর যুগে পাকিস্তানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল লাদাখের কার্গিল যুদ্ধ (1999 Kargil War)। ৬০ দিনেরও বেশি সময় ধরে এই লড়াই চলেছিল। এই যুদ্ধে সিয়াচেন গ্লেসিয়ার রক্ষা করাই ভারতের কাছে গুরুত্বপূর্ণ ছিল। এই উঁচু জায়গাটা থেকে একদিকে পাকিস্তান, অন্য দিকে চিনা সেনার গতিবিধি নজরে রাখা যায়। ২৬ জুলাই, ১৯৯৯ সালে একটি ঐতিহাসিক জয় সুনিশ্চিত করেছিল ভারত। প্রচণ্ড ঠান্ডা এই এলাকায়। সেই ঠান্ডা উপেক্ষা করে এদিনই ভারতীয় বাঙ্কারগুলি পাকসেনার দখল মুক্ত করেছিলেন সেনা-জওয়ানরা। যদি ঠিক সময়ে পাকিস্তানের অনুপ্রবেশের খবর ভারতীয় সেনার কাছে পৌঁছে দেওয়া না যেতো, তাহলে আরও বড়সড় সমস্যায় পড়তে হতো ভারতকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Amit Shah: ভারত-মায়ানমার সীমান্তে ডেমোগ্রাফিক ডেটা তৈরির আহ্বান অমিত শাহের

    Amit Shah: ভারত-মায়ানমার সীমান্তে ডেমোগ্রাফিক ডেটা তৈরির আহ্বান অমিত শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-মায়ানমার সীমান্তে অনুপ্রবেশ রুখতে কড়া পদক্ষেপ করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) জানান, ভারত-মায়ানমার সীমান্তে বিশেষ করে নাগাল্যান্ড, মিজোরাম ও মণিপুরের জনসংখ্যার তথ্যের ম্যাপিং করা উচিত। এটি সীমান্তে বেড়া দিতে ও অনুপ্রবেশ বন্ধ করতে সহায়তা করতে পারে (Demographic Data)।

    কী বললেন শাহ? (Amit Shah)

    আগরতলায় নর্থ ইস্টার্ন স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার সোসাইটির দ্বাদশতম সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানেই তিনি বলেন, “সীমান্ত এলাকায় ব্যাপক সমীক্ষা চালানো দরকার।” উত্তর-পূর্বের চারটি রাজ্য অরুণাচল প্রদেশ, মণিপুর, নাগাল্যান্ড এবং মিজোরামের সঙ্গে মায়ানমারের সীমানা রয়েছে। এই সীমানা দিয়েই ভারতে ঢুকে পড়ছে অনুপ্রবেশকারীরা। অস্ত্রশস্ত্র, গোলাবারুদ এবং মাদক চোরাচালানও চলছে অবাধে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৩১ হাজার কোটি টাকা ব্যয়ে এই সীমান্তেই বেড়া দেওয়ার পরিকল্পনা করছে।

    মহাকাশ খাতে বিশাল লাফ

    শাহ বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের মহাকাশ খাত গত ১০ বছরে একটি বিশাল লাফ দিয়েছে।” তিনি বলেন, “এনইএসএসি সোসাইটি প্রতিষ্ঠার ২৫ বছর পর সোসাইটি যে কাজ করছে, তার ইতিবাচক দিকগুলো এখন দৃশ্যমান।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এনইএসএসি সোসাইটির উচিত উত্তর-পূর্বের রাজ্যগুলিতে তার কাজের পরিধি আরও প্রসারিত করা। এ জন্য রাজ্য সরকারগুলিরও উদ্যোগ নেওয়া উচিত।” তিনি এনইএসএসি সোসাইটিকে অনুরোধ করেছেন যে, তারা যেন প্রত্যেকে একশো জন শিক্ষার্থীকে বিজ্ঞানের পটভূমি-সহ উত্তর-পূর্বের সমস্ত রাজ্য থেকে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ISRO) সদর দফতরে সফরে নিয়ে যায় যাতে তারা মহাকাশ এবং সম্পর্কিত প্রযুক্তিতে আগ্রহ তৈরি করতে পারে।

    আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোদির ঐতিহাসিক সফর! ভারত কুয়েতের মধ্যে ৪টি মউ চুক্তি স্বাক্ষরিত

    তিনি এই প্রকল্পের জন্য ৬০ শতাংশ অবদান রাখার জন্য উত্তর পূর্ব অঞ্চলের উন্নয়ন মন্ত্রককে আহ্বান জানান। তিনি উত্তর-পূর্বের রাজ্য সরকারগুলিকে ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে মহাকাশ প্রযুক্তি সম্পর্কিত নতুন কোর্স চালু করার অনুরোধও করেন। তিনি বলেন, “এনইএসএসির সহায়তায় এ পর্যন্ত ২০টি জলপথ তৈরি করা হয়েছে। আরও জলপথ নির্মাণের সম্ভাবনাও খোঁজা উচিত।” শাহ (Amit Shah) বলেন, উত্তর-পূর্বের রাজ্যগুলিতে খনিজ সম্পদ, তেল এবং কয়লা মজুত রয়েছে কিনা, তা জানতে ব্যাপক ম্যাপিংয়ের প্রয়োজন। উত্তর-পূর্বের রাজ্যগুলি এই খনিজগুলির জন্য (Demographic Data) প্রাপ্ত রয়্যালটি থেকে আর্থিকভাবে লাভবান হবে (Amit Shah)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Christmas Cake: বড় দিনের কেকে মেশানো হচ্ছে ভেজাল! অনুসন্ধান করে অভিযান চালাবে পুরসভা

    Christmas Cake: বড় দিনের কেকে মেশানো হচ্ছে ভেজাল! অনুসন্ধান করে অভিযান চালাবে পুরসভা

    মাধ্যম নিউজ ডেস্ক: সামনেই বড়দিন এবং নতুন বছরের বর্ষবরণ, তাই এই সময়ে কেককে (Christmas Cake) ঘিরে ভোজন রসিকদের মধ্যে চলে ব্যাপক উন্মাদনা। আর তাই কম দামে বেশি কেক বাজারে ছাড়তে কেকে মিশছে দেদার ভেজাল। বিশেজ্ঞদের অনুমান এই কেকের ভিতর দিয়ে শরীরের ভিতরে ঢুকতে পারে ক্যান্সারের উপাদান। ভেজাল আটকাতে অভিযান চালাবে পুরসভা (Municipality)।

    উজ্জ্বল করতে ব্যবহার করা হয় কৃত্রিম রং (Christmas Cake)

    কলকাতা পুরসভা (Municipality) সূত্রে জানা গিয়েছে, শীতে নানা জায়গায় ব্যাপক ভাবে মেলার আয়োজন হয়ে থাকে। তাই সতর্কতার বিষয় মাথায় রেখে বাজারে মেলার ফ্রুট কেকে (Christmas Cake) কতটা ভেজাল রয়েছে তার খোঁজে নামবেন কলকাতা পুরসভার ফুড সিকিউরিটি অফিসাররা। তবে শুধু ফ্রুট কেকেই নয়, পরীক্ষা করে দেখা হবে আরও নানান কেকগুলিও। কেকের মান নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও প্রযুক্তি বিভাগের বিশেজ্ঞরা জানাচ্ছেন, ফ্রুট কেকের উপরে ছড়িয়ে থাকা লাল, সবুজ, কালো রঙের নজরটানা ফলের টুকরো ক্রেতাদের আকর্ষিত করে। তবে এসব ফলের টুকরো উজ্জ্বল করতে ব্যবহার করা হয় কৃত্রিম রং ও জেল। এতে থাকে ক্রোমিয়াম, আর্সেনিকের মতো ক্ষতিকারক উপাদান।

    পচা ডিমের গন্ধকে দুর করতে প্রচুর সুগন্ধি মেশানো হয়

    যাদবপুর বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক প্রশান্তি বিশ্বাস বলেন, “কেকের (Christmas Cake) এই সব উপাদান স্নায়ুতন্ত্র, কিডনি, লিভারের সমস্যাকে বৃদ্ধি করে। এমন কী ক্যান্সারের মতো মারণ ব্যাধিও হতে পারে। আবার কেকের দ্বিতীয় ক্ষতিকারক দিক হল, পচা ডিমের গন্ধকে দূর করতে প্রচুর সুগন্ধি মেশানো হয়।”

    জানা গিয়েছে ডিমে থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়ার জন্য পেট খারাপ এবং বমি হওয়ার সম্ভাবনা রয়েছে। সুগন্ধীতে ব্যবহার করা হয় নানা ক্ষতিকারক কেমিক্যাল। একই ভাবে কেকের আরেক ক্ষতিকারক দিক হল ময়দা। উৎসবের মধ্যে ময়দা মেখে ফেলে রাখার একটা রীতি রয়েছে। ফলে ময়দায় ছত্রাক জন্মানোর সম্ভাবনা থাকে। এই ছত্রাক পেটে গেলে নানা রকমের রোগ হওয়ার প্রবণতা অনেক বেড়ে যায়। মেডিসিন বিশেষজ্ঞ অমলকুমার সরকার জানিয়েছেন, “আপনি হয়তো ভাবছেন এক টুকরো কেক খেলে আর কী হবে? কিন্তু ক্ষতিকারক উপাদান থাকলে শরীরে সমস্যা হবেই হবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Khalistani Terrorists: যোগীরাজ্যে এনকাউন্টারে খতম ৩ খালিস্তানি জঙ্গি

    Khalistani Terrorists: যোগীরাজ্যে এনকাউন্টারে খতম ৩ খালিস্তানি জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: যোগীরাজ্যে এনকাউন্টারে খতম তিন খালিস্তানি জঙ্গি (Khalistani Terrorists)। সোমবার উত্তরপ্রদেশ পুলিশ ও পাঞ্জাব পুলিশের যৌথ অপারেশনে যোগী রাজ্যের পিলভিটে এনকাউন্টারে খতম করা হয় তিন জঙ্গিকে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই অপারেশনে জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে একে সিরিজের একটি রাইফেল এবং দুটি পিস্তল।

    তিন জঙ্গির পরিচয়

    ইতিমধ্যে ওই তিন খালিস্থানি জঙ্গিকে (Khalistani Terrorists) শনাক্ত করা গিয়েছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, নিহত তিন জঙ্গির নাম যথাক্রমে, গুরুবিন্দর সিং (২৫) বীরেন্দর সিং (২৩) এবং প্রতাপ সিং (১৮)। প্রত্যেকেরই বাড়ি পাঞ্জাবের গুরুদাসপুর বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে দুইজন কনস্টেবলও এতে আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এই তিন যুবকের বিরুদ্ধে অভিযোগ ছিল পাঞ্জাবের গুরুদাসপুরের পুলিশ পোস্টে হামলা চালানোর।

    ঘটনার বর্ণনা পিলভিটের এসপির মুখে

    এই বিষয় নিয়ে পিলভিটের এসপি অবিনাশ পাণ্ডে সংবাদ মাধ্যমকে বলেন, ‘‘পাঞ্জাব পুলিশের একটি বিশেষ দল, উত্তরপ্রদেশ পুলিশের কাছে জানতে পারে যে কিছু সন্ত্রাসবাদী পাঞ্জাব থেকে এসে পুরানপুর এরিয়াতে লুকিয়ে রয়েছে। এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযোগ ছিল পাঞ্জাবের একটি পুলিশ আউট পোস্টে হামলা চালানোর (Khalistani Terrorists)। পাঞ্জাব পুলিশের কাছ থেকে তথ্য পাওয়া মাত্রই গোটা জেলার বিভিন্ন রাস্তাতে আমরা ব্যারিকেড তৈরি করে ফেলি। এই সময়ে একটি পুলিশ পিকেট টিম খামারিয়া পয়েন্ট থেকে তথ্য পাঠায় যে তিনজন সন্দেহজনক যুবক রয়েছে একটি বাইকে। তখনই পিলভিট এবং পাঞ্জাবের পুলিশ তাদেরকে তাড়া করতে শুরু করে। তিন সন্দেহভাজনই বাইক থেকে গুলি চালাতে থাকে পুলিশকে লক্ষ্য করে। পাল্টা পুলিশও গুলি চালায় তাদের ওপর। গুলি চালানোর (Encounter) ঘটনায় তিনজনই জখম হয়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাদেরকে মৃত বলে ঘোষণা করে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Union Government: জাতীয় ভোক্তা দিবসে তিন অ্যাপ চালু করতে চলেছে কেন্দ্র, জানুন কী কী

    Union Government: জাতীয় ভোক্তা দিবসে তিন অ্যাপ চালু করতে চলেছে কেন্দ্র, জানুন কী কী

    মাধ্যম নিউজ ডেস্ক: ২৪ ডিসেম্বর ‘জাতীয় ভোক্তা দিবস’। এই উপলক্ষে ভোক্তা বিষয়ক বিভাগ জনসাধারণের জন্য চালু করতে চলেছে (Union Government) ‘জাগো গ্রাহক জাগো অ্যাপ’, ‘জাগৃতি অ্যাপ’, এবং ‘জাগৃতি ড্যাশবোর্ড’।

    ভোক্তা সুরক্ষায় জোর (Union Government)

    ডিজিটাল যুগে (Digital Marketplace) ভোক্তা সুরক্ষা জোরদার করা এবং ই-কমার্স ও অনলাইন পরিষেবাগুলিতে অবৈধ কার্যকলাপ রুখতেই কেন্দ্রীয় ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ (CCPA) ২০২৩ সালে “ডার্ক প্যাটার্ন প্রতিরোধ ও নিয়ন্ত্রণের নির্দেশিকা” জারি করেছে। তারা ১৩টি ডার্ক প্যাটার্ন চিহ্নিত করেছে। এগুলি হল, মিথ্যা জরুরি অবস্থা, বাস্কেট স্নিকিং, কনফার্ম শেমিং, জোরপূর্বক কাজ করানো, সাবস্ক্রিপশন ফাঁদ, ইন্টারফেস হস্তক্ষেপ, বেইট অ্যান্ড সুইচ, ড্রিপ প্রাইসিং, ছদ্মবেশী বিজ্ঞাপন ও বিরক্তিকর বার্তা, বিভ্রান্তিকর শব্দচয়ন, সফটওয়্যার পরিষেবা বিলিং এবং দুর্বৃত্ত ম্যালওয়্যার।

    ভোক্তা সুরক্ষা আইন

    কেন্দ্রীয় ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ আগে ইন্ডিগো এয়ারলাইন্স ও বুকমাইশো-এর বিরুদ্ধে ভোক্তা সুরক্ষা আইন, ২০১৯ এর আওতায় মিথ্যা বিজ্ঞাপন বা অন্যায় বাণিজ্যিক পদ্ধতির জন্য নোটিশ জারি করেছিল, যেখানে বিভ্রান্তিকর ডিজাইন প্যাটার্ন বা ডার্ক প্যাটার্নের অভিযোগ ছিল। কেন্দ্রীয় ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষের নজরে আসে যে বুকমাইশো গ্রাহকদের সম্মতি ছাড়াই নিশ্চিত টিকিট বুকিংয়ের পরে অতিরিক্ত চার্জ আরোপ করেছে। প্রতিটি টিকিটে ১ টাকা ‘বুকএস্মাইল’-এর জন্য যোগ করা হয়েছিল প্রি-টিক করা অবস্থায়। ভোক্তার সম্মতি ছাড়াই এসব করা হয়েছিল। এটি ২০২৩ সালের “ডার্ক প্যাটার্নের প্রতিরোধ ও নিয়ন্ত্রণের নির্দেশিকা”-এর অ্যাপেন্ডিক্স ১-এর ধারা (২)- অনুযায়ী ‘বাস্কেট স্নিকিং’-এর মধ্যে পড়ে। কেন্দ্রীয় ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষের হস্তক্ষেপের পর, বুকমাইশো এই সমস্যা সমাধান করে এবং গ্রাহকদের ‘বুকএস্মাইল’-এ অবদান রাখবে কি না তা বেছে নেওয়ার অপশন দেয়।

    আরও পড়ুন: ২৩ ডিসেম্বর ১৯২৬, মৌলবাদীর হাতে খুন হন আর্য সমাজের সন্ন্যাসী শ্রদ্ধানন্দ, জানুন তাঁর জীবনী

    ভোক্তা বিষয়ক বিভাগ (Union Government) এখন ই-কমার্স প্ল্যাটফর্মে “ডার্ক প্যাটার্ন” শনাক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এই সরঞ্জামগুলির মাধ্যমে ভোক্তাদের ক্ষমতায়ন করতে যাচ্ছে তারা। ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের এনসিসি ল্যাব, আইআইটি (বিএইচইউ)-এর ছাত্র প্রিন্স আমান এবং নামিত মিশ্রের গবেষণার অংশ হিসেবে ওই তিনটি অ্যাপ তৈরি করা হয়েছে। এগুলি ইন্টেলেজেন্স সাইবার-ফিজিক্যাল সিস্টেমের অংশ, যা রিয়েল-টাইমে কাজ করে এবং এআই এবং ডেটা অ্যানালিটিক্সের জন্য জাতীয় সুপারকম্পিউটিং মিশনের আওতায় এয়ারাওয়াত এআই সুপারকম্পিউটারে চালিত হয়। এই সিস্টেমটি ই-কমার্স প্ল্যাটফর্মের টেক্সট এবং ডিজাইনের উপাদান বিশ্লেষণ করে জানিয়ে দেবে এগুলি ভোক্তার মনস্তত্ত্বকে প্রভাবিত করতে ব্যবহৃত হচ্ছে (Digital Marketplace) কি না। সেই মতো পদক্ষেপ করবে সরকার (Union Government)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Mahakumbh 2025: মহাকুম্ভে থাকবে ১৩ আখড়া, রবিবার প্রয়াগরাজে উপস্থিত হল শ্রী পঞ্চ দশনাম আবাহন আখড়া

    Mahakumbh 2025: মহাকুম্ভে থাকবে ১৩ আখড়া, রবিবার প্রয়াগরাজে উপস্থিত হল শ্রী পঞ্চ দশনাম আবাহন আখড়া

    মাধ্যম নিউজ ডেস্ক: জোর কদমে চলছে মহাকুম্ভের প্রস্তুতি। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত হতে চলা মহাকুম্ভে (Mahakumbh 2025) এবার ভক্তদের বার্তা দিতে থাকছে ১৩টি বড় বড় আখড়া। গত রবিবার মহাকুম্ভস্থলে শ্রী পঞ্চ দশনাম আবাহন আখড়া হাজির হয়। এই আখড়া সন্ন্যাসীরা যখন মহাকুম্ভর স্থলে আসেন, তখন তাঁদেরকে উষ্ণ অভ্যর্থনা জানান ভক্তরা। বিভিন্ন আখড়াগুলির সনাতন ধর্মে অত্যন্ত উল্লেখযোগ্য অবস্থান রয়েছে এবং এই আখড়াগুলির মধ্যে শ্রী পঞ্চ দশনাম আবহনা আখড়া হল প্রথম, যারা মহাকুম্ভস্থলে প্রবেশ করল। এই আখড়ার নেতৃত্বে ছিলেন আচার্য মহামণ্ডলেশ্বর স্বামী অরুণ গিরি।

    শ্রী পঞ্চ দশনাম আবাহন আখড়া হল ভারতবর্ষের মধ্যে সবথেকে পুরনো আখড়া

    জানা গিয়েছে, এই আখড়ার (Mahakumbh 2025) স্থানীয় আশ্রম অবস্থিত রয়েছে মাদৌকাতে। স্বামী অরুণ গিরি এরপরে সংবাদমাধ্যমকে বলেন যে শ্রী পঞ্চ দশনাম আবাহন আখড়া হল ভারতবর্ষের মধ্যে সবথেকে পুরনো আখড়া এবং এখনও পর্যন্ত তাঁরা ১২২টি মহাকুম্ভ ও ১২৩টি কুম্ভ প্রয়াগ্ররাজে সম্পন্ন করেছেন। অন্যদিকে, এই আখড়ার অন্যতম মহন্ত গোপাল গিরি বলেন যে আখড়ার শোভাযাত্রায় এক ডজনেরও বেশি মহামণ্ডলেশ্বর, একান্ন মহন্ত ও প্রচুর সংখ্যায় নাগা সন্ন্যাসী অংশগ্রহণ করেন। এই পঞ্চ দশনাম আবাহন আখড়া যখন মহাকুম্ভস্থলে (Mahakumbh 2025) প্রবেশ করছিল, তখন মহামণ্ডলেশ্বররা রথের ওপরে সওয়ার ছিলেন। নাগা সন্ন্যাসীরা ঘোড়া ও উটের পিঠে সওয়ার ছিলেন (Shri Panch Dashnam Avahan Akhara)। এই আখড়াতে ভগবান গজাননকে দেবতা মানা হয়। সর্বপ্রথম রথে সেই ভগবানকেই রাখা হয়েছিল। তারপরের রথগুলিতে সওয়ার ছিলেন আখড়ার আচার্য এবং মহামণ্ডলেশ্বরেরা।

    যাত্রাপথে সামাজিক বার্তা (Mahakumbh 2025) 

    এই যাত্রাপথে সমাজকে বার্তা দিতে থাকেন মহামণ্ডলেশ্বরেরা। তাঁরা বলেন যে গাছ লাগান এবং সারা বিশ্বকে রক্ষা করুন। আচার্য মহামণ্ডলেশ্বর স্বামী অরুণ গিরি সংবাদমাধ্যমকে বলেন যে সনাতন ধর্মের প্রচার এবং হিন্দু ধর্মকে রক্ষা করাই আমাদের কাজ। কিন্তু বর্তমান বিশ্বে পরিবেশ ভারসাম্য রক্ষা করা এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জানা গিয়েছে, এখনও পর্যন্ত পরিবেশের ভারসাম্য রক্ষা করতে ব্যক্তিগতভাবে অরুণ গিরি ৫১ হাজার ফল গাছ ভক্তদের বিতরণ করেছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Delhi Assembly Election: সামনেই দিল্লি বিধানসভা নির্বাচন, কেন মসনদ দখল করতে পারে বিজেপি?

    Delhi Assembly Election: সামনেই দিল্লি বিধানসভা নির্বাচন, কেন মসনদ দখল করতে পারে বিজেপি?

    মাধ্যম নিউজ ডেস্ক: দরজায় কড়া নাড়ছে কেন্দ্রশাসিত অঞ্চল (Delhi Assembly Election) দিল্লির বিধানসভা নির্বাচন। এখানে মূল প্রতিপক্ষ বিজেপি ও আম আদমি পার্টি। দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকলেও বর্তমানে দিল্লি প্রদেশে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক হয়েছে কংগ্রেস। বিগত ২০১৩ সালের নির্বাচনে কংগ্রেসকে পরাস্ত করে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে আসে বিজেপি (BJP), কিন্তু আম আদমি পার্টি এবং কংগ্রেসের পরিকল্পনায় ক্ষমতা থেকে দূরে থাকতে হয় গেরুয়া শিবিরকে। পরবর্তীকালে ২০১৫ সালে ৬৭ আসন নিয়ে ক্ষমতা দখল করে আম আদমি পার্টি। ২০২০ সালেও প্রায় একই সংখ্যা দেখা যায় এবং তারা ৬২টি আসনে জয়লাভ করে।

    দেশের বিভিন্ন রাজ্যে বিজেপির শক্তি বৃদ্ধি হতে দেখা যাচ্ছে

    অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে দেখা যাচ্ছে, দিল্লির (Delhi Assembly Election) লোকসভা নির্বাচনে আম আদমি পার্টির প্রতিবার ভরাডুবি হওয়া সত্ত্বেও বিধানসভা নির্বাচনে ভালোমতো জিতছে। অন্যদিকে বিজেপি লোকসভাতে জিতলেও দিল্লি প্রদেশের বিধানসভায় জিততে পারছে না। কিন্তু বর্তমান সময়ের দিকে তাকিয়ে দেখা যাচ্ছে, বিজেপির বিপুল সম্ভাবনা রয়েছে দিল্লি প্রদেশের ক্ষমতা দখল করার। তার কারণ দেশের বিভিন্ন রাজ্যে বিজেপির শক্তি বৃদ্ধি হতে দেখা যাচ্ছে।

    বিজেপির অসম ও হরিয়ানা জয়

    যদি আমরা অসমের দিকে তাকাই তাহলে দেখব, ২০১১ সালের বিধানসভা নির্বাচনে সেখানে বিজেপি (Delhi Assembly Election) জিতেছিল পাঁচটি আসনে। কিন্তু ২০১৬ সালের বিজেপি যেতে ৬০ আসনে অন্যদিকে হরিয়ানার ক্ষেত্রে যদি তাকাই তখন আমরা দেখব বিজেপি ৪৭ টি আসনে যেতে ২০১৪ সালে এবং সেখানে সরকার তৈরি করে বিধানসভার আসন রয়েছে হরিয়ানাতে ৯০টি। ২০১৪ আগের নির্বাচন অনুষ্ঠিত হয় হরিয়ানাতে ২০০৯ সালে। সেবার বিজেপির চারটি আসনে সমর্থ হয়েছিল। ২০১৪ সালের ক্ষমতা মসনদে বসার আগে মসনদে বছর আগে পর্যন্ত বিজেপির সব থেকে বড় জয় ছিল ১৬টি আসন।

    বিজেপির ত্রিপুরা জয়

    অন্যদিকে উত্তর-পূর্ব ভারতের অপর আরেক রাজ্য ত্রিপুরার দিকেও যদি আমরা তাকাই তাহলে দেখব সেখানে বিধানসভায় আসন রয়েছে মোট ৬০ আসন। যার মধ্যে বিজেপি (Delhi Assembly Election) ২০১৮ সালের নির্বাচনের আগে পর্যন্ত কোনও আসনেই জেতেনি। ২০১৩ সাল পর্যন্ত বিজেপির ইতিহাসে একমাত্র কদমতলা-কুর্তি নামক আসনে নিজেদের জামানতকে তারা ধরে রাখতে পেরেছিল। এটাই ছিল বড় সাফল্য। কিন্তু ২০১৮ সালে ৬০ আসনের বিধানসভার মধ্যে ৩৬টি আসনের জয়লাভ করে বিজেপি এবং সেখানে সরকার তৈরি করে। ২০২৩ সালে পুনরায় ক্ষমতায় ফেরে বিজেপি। তাই এই সমস্ত রাজ্যগুলির মতো ফলাফল দিল্লিতেও হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ramakrishna 228: “লজ্জা, ঘৃণা, ভয়, জাতি, কুল, শীল, শোক, জুগুপ্সা, ওই অষ্টপাশ-গুরু না খুলে দিলে হয় না”

    Ramakrishna 228: “লজ্জা, ঘৃণা, ভয়, জাতি, কুল, শীল, শোক, জুগুপ্সা, ওই অষ্টপাশ-গুরু না খুলে দিলে হয় না”

    ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়িমধ্যে

    দশম পরিচ্ছেদ

    ১৮৮৩, ১০ই জুন

    বেলঘরের ভক্তসঙ্গে

    “যতক্ষণ ‘আমি’ বোধ তিনি রেখেছেন ততক্ষণ সবই আছে। আর স্বপ্নবৎ বলবার জো নাই। নিচে আগুন জ্বালা আছে, তাই হাঁড়ির ভিতরে ডাল, ভাত, আলু, পটোল সব টগ্‌বগ্‌ করছে। লাফাচ্ছে, আর যেন বলছে (Kathamrita), ‘আমি আছি, আমি লাফাচ্ছি।’ শরীরটা যেন হাঁড়ি; মন বুদ্ধি—জল ইন্দ্রিয়ের বিষয়গুলি যেন—ডাল, ভাত, আলু পটোল। অহং যেন তাদের অভিমান, আমি টগ্‌বগ্‌ করছি! আর সচ্চিদানন্দ (Ramakrishna) অগ্নি।

    “তাই ভক্তিশাস্ত্রে, এই সংসারকেই ‘মজার কুটি’ বলেছে। রামপ্রসাদের গানে আছে ‘এই সংসার ধোঁকার টাটি’। তারই একজন জবাব দিয়েছিল, ‘এই সংসার মজার কুটি’। ‘কালীর ভক্ত জীবন্মুক্ত নিত্যানন্দময়।’ ভক্ত দেখে, যিনিই ঈশ্বর তিনিই মায়া হয়েছেন। তিনিই জীবজগৎ হয়েছেন। ইশ্বর-মায়া-জীব-জগৎ এক দেখে। কোন কোন ভক্ত সমস্ত রামময় দেখে। রামই সব রয়েছেন। কেউ রাধাকৃষ্ণময় (Ramakrishna) দেখে। কৃষ্ণই এই চতুর্বিংশতি তত্ত্ব (Kathamrita) হয়ে রয়েছেন। সবুজ চশমা পরলে যেমন সব সবুজ দেখে।

    “তবে ভক্তিমতে শক্তিবিশেষ। রামই (Ramakrishna) সব হয়ে রয়েছেন, কিন্তু কোনখানে বেশি শক্তি, আর কোনখানে কম শক্তি। অবতারেতে তিনি একরকম প্রকাশ, আবার জীবেতে একরকম। অবতারেরও (Kathamrita) দেহবুদ্ধি আছে। শরীরধারণে মায়া। সীতার জন্য রাম কেঁদেছিলেন। তবে অবতার ইচ্ছা করে নিজের চোখে কাপড় বাঁধে। যেমন ছেলেরা কানামাছি খেলে। কিন্তু মা ডাকলেই খেলা থামায়। জীবের আলাদা কথা। যে-কাপড়ে চোখ বাঁধা সেই কাপড়ের পিঠে আটটা ইস্কুরূপ দিয়ে বাঁধা। অষ্টপাশ। লজ্জা, ঘৃণা, ভয়, জাতি, কুল, শীল, শোক, জুগুপ্সা (নিন্দা)—ওই অষ্টপাশ। গুরু না খুলে দিলে হয় না।”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    আরও পড়ুনঃ “আবার সেই সমাধি! আবার নিস্পন্দন দেহ, স্তিমিতি লোচন, দেহ স্থির

    আরও পড়ুনঃ দেখিয়াই ঠাকুর উচ্চহাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন, “ওই রে আবার এসেছে”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Wayanad: “রাহুল-প্রিয়াঙ্কার ভোটের জয়ের পিছনে ছিল সাম্প্রদায়িক মুসলিম জোট”, বিস্ফোরক বাম নেতা বিজয়রাঘবন

    Wayanad: “রাহুল-প্রিয়াঙ্কার ভোটের জয়ের পিছনে ছিল সাম্প্রদায়িক মুসলিম জোট”, বিস্ফোরক বাম নেতা বিজয়রাঘবন

    মাধ্যম নিউজ ডেস্ক: ওয়ানাড় (Wayanad) লোকসভার উপনির্বাচনে রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধীর ভোটের জয়ের পিছনে ছিল সাম্প্রদায়িক মুসলিম জোট (Communal Muslim Alliance), ঠিক এই ভাবেই বিস্ফোরক হয়েছেন সিপিআই(এম) নেতা বিজয়রাঘবন। কংগ্রেস যে মুসলিম ভোটকে রাজনীতির ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করে, সেই কথা আরও একবার প্রকাশ্যে এসেছে। অবশ্য লোকসভায় একাধিকবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তোপ দেগেছিলেন এই বলে যে কংগ্রেস কেরলে মুসলিম লীগের সঙ্গে জোটের শরীক হয়ে থাকে। এবার বাম নেতার মন্তব্যে আরও একবার ‘তোষণনীতি’ প্রকাশ্যে এসেছে।

    খারাপ চরমপন্থী মুসলিম জোটের সমর্থন পেয়ছেন (Wayanad)!

    ২১ ডিসেম্বর কেরলের (Wayanad) সুলতান বাথেরিতে বাম দলের জেলা সম্মেলন ছিল। সেখানে মার্কসবাদী নেতা এ বিজয়রাঘবন কংগ্রেসের মুসলিম সাম্প্রদায়িকতার (Communal Muslim Alliance) প্রসঙ্গ তুলে ধরে বলেন, “দুই ব্যক্তি (রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী) ওয়ানাড় (Wayanad) থেকে সংসদে গিয়েছেন। কার সমর্থনে? সাম্প্রদায়িক মুসলিম জোটের শক্ত সমর্থন নিয়ে। মুসলমানদের সমর্থন ছাড়া কী রাহুল গান্ধীর পক্ষে দিল্লি পৌঁছানো সম্ভব ছিল? তিনি বিরোধী দলীয় নেতা। প্রিয়াঙ্কা গান্ধীর মিছিলের সামনে ও পিছনের সারিতে কারা ছিলেন? সংখ্যালঘুদের মধ্যে সবচেয়ে খারাপ চরমপন্থী উপাদান সেখানে ছিল। মুসলিমরা কংগ্রেস নেতৃত্বের সঙ্গে ছিলেন। সাম্প্রদায়িক মুসলিম জোটের সমর্থন ছাড়া কি রাহুল গান্ধীর পক্ষে দিল্লি পৌঁছানো সম্ভব ছিল?”

    আরও পড়ুনঃ ‘ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন’ স্কিমে ভারতীয় গবেষকদের হবে বিশেষ সুবিধা

    বিজয়রাঘবন নিজের দলের ব্যর্থতার কথা বলে আরও বলেন, “কেরলে বিরোধী ইন্ডিজোট সম্পর্কে কেন্দ্রীয় কমিটি সঠিক অবস্থান নেয়নি। কংগ্রেসের প্রধান শত্রু বামেরা। রাজ্য ধ্বংস হয়ে গেলেও কংগ্রেসের কিছুই যায় আসে না। মুসলিম সংগঠনের (Communal Muslim Alliance) সরাসরি সমর্থন পেয়েছে কংগ্রেস। অপর দিকে সিপিআই (এম) হিন্দু ভোটব্যাঙ্ক হারিয়েছে।” প্রসঙ্গত উল্লেখ্য পালাক্কাদ, চেলাক্কাদ বিধানসভা এবং ওয়ানাড়ে (Wayanad) সিপিআই(এম) হিন্দু ভোটারদের ভোট জয়ের চেষ্টা চালিয়েছিল। কংগ্রেসকেও এই নির্বাচনে বাম দলের বিরুদ্ধে আক্রমণ করতে দেখা গিয়েছিল।

    বাম এবং কংগ্রেস দুই পক্ষই মুসলিম চায়

    অপরদিকে ওয়ানাড় (Wayanad) উপনির্বাচনে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন একটি বক্তব্যে বলেছিলেন, “আইইউএমএল-এর রাজ্য সভাপতি সাদিক আলী শিহাব থাঙ্গালকে ‘জামায়াত-ই-ইসলামির কর্মী’। তাঁরা ইসলামী শাসনের (Communal Muslim Alliance) পক্ষে দাঁড়িয়েছেন।” উল্লেখ্য এই দল ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের অংশ। এটি আবার জাতীয় পর্যায়ে ইন্ডি জোটেরও শরীক। নির্বাচনের এক মাস আগে বিজয়ন এই দলকে নিজেদের সঙ্গে যুক্ত করার চেষ্টা করেছিলেন। ফলে রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে বাম এবং কংগ্রেস দুই পক্ষই মুসলিম ভোটের জন্য মরিয়া।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • 2025: ২০২৫ সালের ১২ মাসে ৯টি লম্বা সপ্তাহান্তে ছুটি, নতুন বছরের কেমন হবে ক্যালেন্ডার

    2025: ২০২৫ সালের ১২ মাসে ৯টি লম্বা সপ্তাহান্তে ছুটি, নতুন বছরের কেমন হবে ক্যালেন্ডার

    মাধ্যম নিউজ ডেস্ক: যায় বছরের থেকে যেন আসছে নতুন বছরটা আরও ভালো কাটে সেই কামনা করেন সকলেই। আসছে বছর, নতুন বছর যেন আনন্দ এবং খুশিতে কাটে, এই ভাবনা নিয়ে করা হয় উচ্ছ্বাসের বর্ষবরণ। আর মাত্র হাতে কয়েকটা দিন, এরপর আসবে ২০২৫ (2025) সালের ইংরেজি বর্ষ। ১২ মাসের মধ্যে বর্ষার মরসুম বাদ দিলে কীভাবে কখন ঘুরতে যাবেন একবার জেনে নেওয়া প্রয়োজন। ওই বছরে ছুটি (Weekend Holiday) কেমন থাকবে এবং আনন্দ কীভাবে করবেন একবার ক্যালেন্ডার দেখে নিতে পারেন।

    সপ্তাহান্তে থাকছে তিন দিনের ছুটি (2025)

    ২০২৫ সালের নতুন বছরে বর্ষার মাস জুন-জুলাইকে বাদ দিলে বাকি ১০ মাসের মধ্যে ৯ মাসেই থাকছে সপ্তাহান্তে তিন দিনের ছুটি। এই সময়ের মধ্যে ঘুরতে যেতে পারেন যে কোনও জায়গায়। একই ভাবে থাকবে বোনাস ৫ দিনের দুর্গাপুজোর ছুটি (Weekend Holiday)। ষষ্ঠী পড়েছে রবিবার। কাজের ব্যস্ততা এবং অবসরের সুযোগ পেতে নতুন বছরের ক্যালেন্ডারদের দিকে আসুন একবার নজর দিই।

    জানুয়ারি

    জানুয়ারিতে চার দিনের ছুটি নিতে পারেন। ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি। কিন্তু একদিন আগেই ১১ এবং ১২ তারিখ হল শনিবার, রবিবার। আপনার জন্য ১৩ তারিখ ছুটি নিলে একটা ভালো ছুটি (Weekend Holiday) কাটাতে পারবেন।

    ফেব্রুয়ারি

    এই মাসে মোট ৫ দিন ছুটি পেতে পারেন। ২২-২৩ ফেব্রুয়ারি তারিখ হল শনি, রবি এবং ২৬ তারিখ শিবরাত্রি। মাঝে ২৪-২৫ ফেব্রুয়ারি ছুটি নিলেই লম্বা ছুটি হয়ে যাবে।

    মার্চ

    মার্চ মাসে ৩ দিনের ছুটি। দোল ১৪ মার্চ শুক্রবার। ফলে তারপর শনি, রবি ১৫, ১৬ ছুটি। বসন্ত উৎসব ভালোই কাটবে।

    এপ্রিল

    ১৮ এপ্রিল শুক্রবার গুড ফ্রাইডে। এরপর শনি-রবি ছুটি।

    মে

    ১ মে, বৃহস্পতিবার শ্রমিক দিবস। এরপর শুক্রবার ছুটি নিলে পরপর চারদিন ছুটি হয়ে যাবে।

    অগাস্ট

    এই মাসে ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস। ক্যালেন্ডারে শুক্রবার, শনি-রবি মিলিয়ে দেখলে তিন দিনের ছুটি (Weekend Holiday) মিলে যাবে।

    সেপ্টেম্বর-অক্টোবর

    পুজোর ছুটি ৪ দিন সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী থাকে। এবার ২৮সেপ্টেম্বর ষষ্ঠী পড়ছে রবিবার। ১ অক্টোবর নবমী, ২ অক্টোবর দশমী। এরপর ৩ অক্টোবর শুক্রবার ছুটি নিতে পারলে শনি-রবি ছুটি পাওয়া যাবে। তারপর আবার সোমবার ৬ অক্টোবর লক্ষ্মী পুজো। সব মিলিয়ে পুজোতে হবে ৯ দিন ছুটি।

    আরও পড়ুনঃ‘জ্যোতিপ্রিয় রেশন কেলেঙ্কারির রিং মাস্টার, দুর্নীতির গঙ্গাসাগার’, আদালতে দাবি ইডির

    নভেম্বর

    গুরুনানকের জন্মজয়ন্তী ৫ নভেম্বর, বুধবার। সোম ও মঙ্গলবার ছুটি নিলে ৪ দিনের ছুটি পাওয়া যাবে।

    ডিসেম্বর

    ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার। চার দিনের ছুটি (Weekend Holiday) পাওয়া যেতে পারে। কারণ ২৫ ডিসেম্বর বড়দিন পড়েছে বৃহস্পতি বার। মাঝে ২৬ ডিসেম্বর ছুটি পেলে ২৮ ডিসেম্বর পর্যন্ত বছরের শেষ ছুটি পাওয়া যাবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share