Tag: news in bengali

news in bengali

  • Vijay Diwas 2024: ‘‘পড়শিকে উপেক্ষা করতে পারি না’’, একাত্তরের যুদ্ধে ভারতের ভূমিকা অনস্বীকার্য, মত মুক্তিযোদ্ধাদের

    Vijay Diwas 2024: ‘‘পড়শিকে উপেক্ষা করতে পারি না’’, একাত্তরের যুদ্ধে ভারতের ভূমিকা অনস্বীকার্য, মত মুক্তিযোদ্ধাদের

    সুশান্ত দাস, মাধ্যম: ‘‘পরিবার বদলাতে পারি। ইতিহাস বদলাতে পারি। কিন্তু, পড়শিকে (রাষ্ট্র) উপেক্ষা করতে পারি না। একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান উপেক্ষা করা যায় না। মুক্তিযুদ্ধে বাংলাদেশিদের পাশাপাশি ভারতীয় সেনা যেভাবে পাশে দাঁড়িয়েছিল, তা অনস্বীকার্য৷’’ (Vijay Diwas 2024) বাংলাদেশ স্বাধীনতার ৫৩তম বর্ষপূর্তিতে ভারতীয় সেনার বিজয় দিবস অনুষ্ঠানে যোগ দিতে এপার বাংলায় এসে ঠিক এভাবেই দু’দেশের সুস্থ স্বাভাবিক সম্পর্কের হয়ে সওয়াল করলেন ওপার বাংলা থেকে আগত মুক্তিযোদ্ধারা (Bangladeshi Muktijoddhas)। একইসঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তাঁদের গলায় ধরা পড়ল ‘আক্ষেপের সুর’। কারও কারও মতে, বোধ হয় পরবর্তী প্রজন্মকে সঠিক শিক্ষাদানে তাঁদের কোনও খামতি থেকে গিয়েছিল। তাই হয়ত, এই পরিস্থিতির সম্মুখীন বাংলাদেশ। যদিও, এর সঙ্গেই তাঁদের সংযোজন, ‘বাংলাদেশ ভালো আছে।’

    ভারতের জয়ে জন্ম নিয়েছিল স্বাধীন বাংলাদেশ

    প্রতি বারের মতো এ বছরও বিজয় দিবস (Vijay Diwas 2024) পালন করল ভারতীয় সেনা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকেলে ভারতীয় সেনার (1971 War Heroes) কাছে আত্মসমর্পণ করেছিল প্রায় ৯৩ হাজার পাক সেনা। আত্মসমর্পণপত্রে স্বাক্ষর করেন পূর্ব পাকিস্তানের তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল একে নিয়াজি। আত্মসমর্পণের নথিতে স্বাক্ষর করার সময়, নিজের রিভলভারটি ভারতীয় সেনার তৎকালীন পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার হাতে তুলে দেন নিয়াজি। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ভারতের এই জয়ের ফলে জন্ম নিয়েছিল স্বাধীন বাংলাদেশ।

    মুক্তিযোদ্ধাদের আসা নিয়ে ছিল সংশয়

    ভারতের সেই ঐতিহাসিক জয় উদযাপন (Vijay Diwas 2024) করতে সেনার ইস্টার্ন কমান্ডের সদর ফোর্ট উইলিয়ামে (Fort William) বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রতি বছর, এই অনুষ্ঠানে নিয়ম করে যোগ দিতে বাংলাদেশ থেকে মুক্তিযোদ্ধা (Bangladeshi Muktijoddhas) ও সামরিক অফিসারদের প্রতিনিধিদল কলকাতায় আসেন। তবে, বর্তমানে, শেখ হাসিনা সরকারের পতনের পর মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তদারকি সরকারের আমলে যে হারে সে দেশে সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের বিরুদ্ধে নির্যাতন, নিপীড়ন ও অত্যাচার শুরু হয়েছে, তার বিরূপ প্রভাব পড়েছে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে। 

    বিদেশ সচিব বিক্রম মিস্রির কূটনীতির জোর!

    এই পরিস্থিতিতে, এ বছর মুক্তিযোদ্ধাদের প্রতিনিধিদল ভারতে আসবে কি না, তা নিয়ে ছিল জোর সংশয়। কিন্তু, অবশেষে ওপার বাংলা থেকে বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত হন ৮ মুক্তিযোদ্ধা সহ ৯ জনের প্রতিনিধিদল। পাশাপাশি, প্রথা মেনে বাংলাদেশেও গিয়েছে ভারতের প্রতিনিধিদলও। অনেকে বলছেন, ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রির কূটনীতির জোরেই এটা সম্ভব হয়েছে। ভারতের দৌত্যের জন্যই এদেশে মুক্তিযোদ্ধাদের (Bangladeshi Muktijoddhas) পাঠাতে এবং বিজয় দিবসের পরম্পরা বজায় রাখতে বাধ্য হয়েছে মহম্মদ ইউনূস প্রশাসন। এদিন, বিজয় স্মারকে (Vijay Diwas 2024) পুষ্পস্তবক দান থেকে শুরু করে সামরিক ট্যাটু— সব অনুষ্ঠানেই অংশগ্রহণ করেন মুক্তিযোদ্ধারা। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সেদেশের সেনা ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ আমিনুর রহমান। বাংলাদেশ প্রতিনিধি দলের পক্ষে শহিদ স্মৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন মেজর জেনারেল আব্দুস সালাম চৌধুরী (অবসরপ্রাপ্ত) এবং ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ আমিনুর রহমান।

    ভারতের ভূমিকা অনস্বীকার্য

    সেনাবাহিনীর মাঠে আয়োজিত একাত্তরের মুক্তিযুদ্ধ-সম্পর্কিত একটি প্রদর্শনী ঘুরে দেখে বাংলাদেশের প্রতিনিধি দল। সেদিনকার স্মৃতিবিজড়িত দৃশ্য দেখে অনেকেই আবেগতাড়িত হয়ে পড়েন (Vijay Diwas 2024)। পরে ভারতীয় গণমাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকার কথা স্মরণ করেন তাঁরা। ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ আমিনুর রহমান বলেন, ‘‘মুক্তিযুদ্ধে বাংলাদেশিদের পাশাপাশি ভারতীয় সেনা যেভাবে পাশে দাঁড়িয়েছিল, তা অনস্বীকার্য৷ সেই সময় থেকে ভারতের সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল, তা আজীবন থাকবে৷ পৃথিবী যতদিন থাকবে, ততদিন ভারতের সঙ্গে সম্পর্ক অটুট থাকবে৷’’

    পড়শিকে উপেক্ষা করতে পারি না…

    বাংলাদেশ সেনাবাহিনীর (Bangladeshi Muktijoddhas) কর্নেল (অবসরপ্রাপ্ত) কাজী সাজ্জাদ আলি জাহির বলেন, ‘‘ভারত-বাংলাদেশের সম্পর্কে চিড় ধরার কোনও জায়গা নেই৷ কারণ, আমরা পরিবার বদলাতে পারি। ইতিহাস বদলাতে পারি। কিন্তু, পড়শিকে উপেক্ষা করতে পারি না৷ এটাই দুই বাংলার বৈশিষ্ট্য৷ একাত্তরে ভারতীয় সেনার (1971 War Heroes) ভূমিকা কোনওভাবেই ভোলার নয়৷ আমরা সেটা সবসময় স্বীকার করি৷’’ সাম্প্রতিক কিছু ইস্যুতে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন প্রসঙ্গে কাজী সাজ্জাদ আলি বলেন, ‘‘ইতিহাসের অনেক পর্যায় রয়েছে। সম্পর্কের উত্থান-পতন দুটোই ঘটে। পঁচাত্তরের নির্মম গণহত্যার পর একটি সঙ্কট তৈরি হয়েছিল। কিন্তু আমরা তা অতিক্রম করতে পেরেছি। বাংলাদেশে অনেক সমস্যা হয়েছে, ভারতে অনেক পরিবর্তন এসেছে। কিন্তু তারপরেও আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব বজায় রেখেছি। বন্ধুত্বের এই সম্পর্ক স্থায়ী এবং ইতিহাসের ভিত্তিতেই তা টিকে থাকবে।’’

    কোনও খামতি থেকে গিয়েছিল…

    আগত মুক্তিযোদ্ধাদের (Bangladeshi Muktijoddhas) অনেকেই যেমন মনে করেন, দু-একজনের মন্তব্য সত্ত্বেও ভারত-বাংলাদেশের মধ্যে সম্পর্ক অটুট রয়েছে৷ বর্তমান পরিস্থিতিতেও সম্পর্কে চিড় ধরেনি৷ কাজী সাজ্জাদ আলি বলেন, ‘‘গণতান্ত্রিক দেশে অনেকেই অনেক কিছু বলে। কোনও মন্তব্য দুই দেশের সম্পর্কের মাপকাঠি ঠিক করে দেয় না৷’’ তবে, আগত মুক্তিযোদ্ধাদের (Vijay Diwas 2024) কয়েকজনের মুখে ধরা পড়েছে বর্তমান পরিস্থিতি নিয়ে আক্ষেপের সুর। তাঁদের মতে, বোধ হয় পরবর্তী প্রজন্মকে সঠিক শিক্ষাদানে তাঁদের কোনও খামতি থেকে গিয়েছিল। তাই হয়ত, এই পরিস্থিতির সম্মুখীন বাংলাদেশ। তাঁদের আরও দাবি, হয়তো সঠিক পথে নিজের সন্তানদের পরিচালনা করলে আজ এই দশা দেখতে হত না পদ্মাপাড়ের মানুষকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh: ভারতে এসে চিন্ময়কৃষ্ণ দাসের প্রাণহানির আশঙ্কা প্রকাশ করলেন আইনজীবী রবীন্দ্র ঘোষ

    Bangladesh: ভারতে এসে চিন্ময়কৃষ্ণ দাসের প্রাণহানির আশঙ্কা প্রকাশ করলেন আইনজীবী রবীন্দ্র ঘোষ

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশে (Bangladesh) চিন্ময়প্রভুর (Chinmoy Prabhu) মৃত্যুর আশঙ্কা করলেন আইনজীবী রবীন্দ্র ঘোষ। গত শুনানিতে কিছুই করা যায়নি, কারণ আদালতের বিচারকের যুক্তি ছিল, যেহেতু আইনজীবী রবীন্দ্র ঘোষ ঢাকায় প্র্যাকটিস করেন, তাই চট্টগ্রামে করতে পারবেন না। এই অদ্ভূত যুক্তি প্রমাণ করে চিন্ময়কৃষ্ণ দাসের প্রতি গভীর ষড়যন্ত্র করছেন বিচার ব্যবস্থা এবং অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস। সাংবিধানিক অধিকার নেই। তাই বারাকপুরে এসে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা বিনিময় করলেন তিনি। তাহলে কি বাংলাদেশে হিন্দু ধর্মগুরুকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে?

    ফের ২ জানুয়ারি এই মামলার শুনানি (Bangladesh)

    গত ২৫ নভেম্বর বাংলাদেশের (Bangladesh) হিন্দু ধর্মগুরু চিন্ময়কৃষ্ণ দাস (Chinmoy Prabhu)-কে মিথ্যা মামলা দিয়ে আটক করেছে ওই দেশের অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যে তাঁর আইনজীবীদের আদলাত চত্বরে মারধর করা হয়, এমনকি তাঁদের বিরুদ্ধেও মিথ্যা মামলা দেওয়া হয়। আগামী ২ জানুয়ারি ফের এই মামলার শুনানি। ঠিক তার আগে ভারতে এসেছেন আইনজীবী রবীন্দ্র ঘোষ। কীভাবে মিথ্যা মামলা থেকে চিন্ময়কৃষ্ণকে উদ্ধার করা যায় সেই বিষয়ে ভাবনাচিন্তা করছেন। তিনি এদিন ভারতীয় সাংবাদিকদের বলেন, “আমি ওঁর প্রাণহানির আশঙ্কা করছি। আমি মরতে ভয় পাই না, আমি শুধু আইনজীবী নই, এক জন মানবাধিকার কর্মীও। পালিয়ে যাওয়ার জন্য ভারতে আসিনি। ২ জানুয়ারি ফের চিন্ময়কৃষ্ণকে আইনি সহায়তা দেওয়ার জন্য আদালতে যাব

    কোনও আইনজীবীদের লড়তে দেওয়া হচ্ছে না

    আইনজীবী রবীন্দ্র ঘোষ বলেন, “ঢাকা (Bangladesh) থেকে কলকাতায় চিকিৎসার জন্য এসেছি। এখানে সাত-আট দিন থাকব। আমি আইনজীবী হিসেবে ৩৮ বছর ধরে কাজ করছি। মূলত ঢাকায় কাজ করি। চট্টগ্রামে চিন্ময়কৃষ্ণ (Chinmoy Prabhu)-কে ন্যায় বিচার দিতে গিয়েছিলাম। কোনও আইনজীবীদের লড়তে দেওয়া হচ্ছে না ওখানে। জামিন অযোগ্যধারায় বেশ কিছু মামলা দেওয়া হয়েছে। একজন আইনজীবীকে খুন করা হয়েছে, কিন্তু তাঁকে কারা খুন করেছে তা ভিডিওতে স্পষ্ট দেখা গিয়েছ। তবুও ৭১ জন হিন্দু আইনজীবীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।”

    আরও পড়ুনঃ জল্পনার অবসান! বাংলাদেশ নির্বাচন কবে, দেশবাসীকে জানিয়ে দিলেন ইউনূস

    ফের চট্টগ্রামের আদালতে যাবো

    রবীন্দ্র ঘোষ আরও বলেন, “আমি চিন্ময়কৃষ্ণ প্রভু (Chinmoy Prabhu)-কে দেখার জন্য ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজন্সের থেকে অনুমতি নিয়েছিলাম। তিনি আমাকে অনুমতি দিচ্ছিলেন না। পরে মিনিস্ট্রি অফ হোমস অনুমতি দিয়েছে। আইনজীবী হিসাবে প্রভুর সঙ্গে দেখা করার অনুমতি নিই। এরপর চিন্ময়কৃষ্ণ প্রভুর সঙ্গে সাক্ষাৎ হয়েছেতাঁর কান্না জড়ানো কন্ঠ ছিল, চোখে জল এসে গিয়েছিলতিনি বলছেন, বাবা কেমন আছেন? আমি বললাম, আপনি কেমন আছেন? বলতেই আমাকে জড়িতে ধরলেন। তিনি কেবল একা নন, আরও দুজন সাধুকে গ্রেফতার করা হয়েছে। ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছেন প্রভু। একটা ফটো তোলা হয়েছিল সেটা আমাকে ডেপুটি জেলার দেনি। আমাকে বলেছিল, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, কিন্তু পাঠানি। তবে আমি আগামী ২ জানুয়রি ফের চট্টগ্রামের (Bangladesh) আদালতে যাবো। ওঁর জন্য লড়াই করব, প্রভুর মৃত্যু ভয় আমার মধ্যে কাজ করছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kashi Vishwanath: করিডর তৈরির পর তিন বছরে ১৯.১৩ কোটি ভক্ত বেড়েছে কাশী বিশ্বনাথ ধামে

    Kashi Vishwanath: করিডর তৈরির পর তিন বছরে ১৯.১৩ কোটি ভক্ত বেড়েছে কাশী বিশ্বনাথ ধামে

    মাধ্যম নিউজ ডেস্ক: তিন বছর পূর্ণ করল কাশী বিশ্বনাথ (Kashi Vishwanath) করিডর। ১৩ ডিসেম্বর প্রকাশিত তথ্য অনুযায়ী, গত তিন বছরে ১৯.১৩ কোটি ভক্ত বৃদ্ধি পেয়েছে (Vishwanath Temple)।

    কী বলছেন মন্দিরের সিইও? (Kashi Vishwanath)

    সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরের সিইও বিশ্বভূষণ মিশ্র বলেন, “শ্রী কাশী বিশ্বনাথ মন্দির ট্রাস্ট মন্দিরে প্রাপ্ত দান ব্যবহার করছে সনাতন ধর্মকে শক্তিশালী করার জন্য। সংস্কৃত শিক্ষায় নিয়োজিত সমস্ত ছেলে-মেয়েকে খাবার, কাপড় এবং বই সরবরাহ করা হয়। হাসপাতাল ও অনেক অন্যান্য জায়গায় খাবার সরবরাহ করা হয়।” ভক্তরা কাশী বিশ্বনাথ ধাম দর্শন করার অভিজ্ঞতা শেয়ার করেছেন। বলেছেন, মন্দিরে বেশ ভিড় হচ্ছে। পুজো দিতে কোনও সমস্যা হচ্ছে না। এক দর্শনার্থী বলেন, “মন্দিরে এলে খুব ভালো লাগে। মহাদেবকে দেখে আমরা আনন্দ এবং শান্তি পাই। মন্দিরের ভিতরে সব কিছু সুসজ্জিতভাবে ব্যবস্থা করা হয়েছে। আমরা এখানে বারবার আসতে চাই।”

    আরও পড়ুন: ব্রিটিশ সেফটি কাউন্সিলের সর্বোচ্চ পুরস্কার ‘সোর্ড অফ অনার’-এ ভূষিত অযোধ্যার রাম মন্দির

    দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি বিশ্বনাথ

    কাশী বিশ্বনাথ (Kashi Vishwanath) মন্দির দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি। কেবল দেশ নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ আসেন মন্দির দর্শনে। ২০২১ সালের ১৩ ডিসেম্বর নতুন রূপে আত্মপ্রকাশ করে কাশী বিশ্বনাথ মন্দির। তারপর থেকে ভক্তের সংখ্যা দিন দিন বাড়ছে। বিশ্বনাথ মন্দিরে ভক্তরা যা দান করেন, তার সিংহভাগ ব্যয় হয় সনাতন ধর্ম প্রচারে। হাসপাতাল এবং সংস্কৃত শিক্ষায় যুক্ত সমস্ত ছেলে-মেয়েকে খাদ্য, বস্ত্র ও বই প্রদান করতে ব্যবহৃত হয় ওই দানের টাকা। মন্দির ট্রাস্ট বিভিন্ন সনাতন অনুষ্ঠানের আয়োজনেও সহায়তা করে। এই ট্রাস্ট সাংস্কৃতিক কর্মকাণ্ড সংরক্ষণ এবং শিল্প ও সংস্কৃতি শক্তিশালী করতে নিরন্তর কাজ করে যাচ্ছে। এই বিষয়ে এটি সৃজনশীল পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, “এই সমস্ত বিষয়গুলি আমাদের চতুর্থ বছরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আরও প্রসারিত হবে। চতুর্থ বছরটি আমাদের জন্য অনন্য। কারণ আমাদের ধর্মে চারটি বেদ আছে। এর পাশাপাশি, আমরা (Vishwanath Temple) সনাতন ধর্ম সম্প্রসারণের জন্যও কাজ চালিয়ে যাব (Kashi Vishwanath)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Jammu Mendhar Route: জম্মু-মেন্ধর রুটে ভর্তুকিযুক্ত হেলিকপ্টার চালু করছে কেন্দ্র, মিলেছে স্বরাষ্ট্র মন্ত্রকের সবুজ-সঙ্কেত

    Jammu Mendhar Route: জম্মু-মেন্ধর রুটে ভর্তুকিযুক্ত হেলিকপ্টার চালু করছে কেন্দ্র, মিলেছে স্বরাষ্ট্র মন্ত্রকের সবুজ-সঙ্কেত

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু-মেন্ধর রুটে (Jammu Mendhar Route) কেন্দ্র সরকার ভর্তুকিযুক্ত হেলিকপ্টার পরিষেবা (Subsidized Helicopter) চালু করবে। এয়ার অপারেটরদের দ্বারা পরিচালিত একটি সমীক্ষা থেকে স্থানীয় চাহিদাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে সবুজ-সঙ্কেত দেওয়া হয়েছে।

    কেন্দ্র দেবে অনুদান (Jammu Mendhar Route)

    স্থানীয়দের দাবি মেনে কেন্দ্রের মোদি সরকার মেন্ধর সেক্টর থেকে পুঞ্জ এবং জম্মুর (Jammu Mendhar Route) মধ্যে সংযোগকারী আকাশ পথে চলবে হেলিকপ্টার (Subsidized Helicopter)। তবে কেন্দ্র সরকার এই পরিবহণ ব্যবস্থায় আর্থিক ভাবে বিশেষ অনুদান দিয়ে ভর্তুকির ব্যবস্থা করবে। ভর্তুকিযুক্ত হেলিকপ্টার পরিষেবাগুলি ইতিমধ্যেই কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন অংশে চালু রয়েছে, যার মধ্যে রয়েছে কিশতওয়ার-সাউন্ডার-নাভাপাচি-ইশান-কিশতওয়ার, জম্মু-রাজৌরি-পুঞ্চ-জম্মু, জম্মু-ডোদা-কিশতওয়ার-জম্মু, বান্দিপোরা-কানজালওয়ান-দাওয়ার-নিরি-বাঁদি এবং কুপওয়ারা-মাচিল-তাংধর-কেরান-কুপওয়ারা।

    আরও পড়ুনঃ “৪৫ দিনব্যাপী মহাকুম্ভে ১০০ কোটি ভক্তের জন্য ব্যবস্থা করা হচ্ছে”, জানালেন যোগী আদিত্যনাথ

    সীমান্ত অঞ্চলে যোগাযোগ রক্ষায় বিশেষ কাজ করবে

    জম্মু ও কাশ্মীর অসামরিক বিমান চলাচল বিভাগের সচিব আইজাজ আসাদ বলেন, “মেন্ধরের প্রত্যন্ত অঞ্চলের জন্য সাশ্রয়ী মূল্যের উড়ান (Jammu Mendhar Route) এবং জরুরি স্থানান্তরের দিকে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। এই এলাকায় দীর্ঘদিন ধরে গ্রামবাসীদের দাবি ছিল, এমএইচএ রুটে ভর্তুকিযুক্ত হেলিকপ্টার (Subsidized Helicopter) পরিষেবা দিতে হবে। এবার চালু হওয়ায় শীত এবং বর্ষায় বেশ নির্ভরযোগ্য পরিবহণ হবে।” এক উচ্চপদস্থ সরকারি আধিকারিক বলেন, “সীমান্ত অঞ্চলে যোগাযোগ রক্ষায় বিশেষ কাজ করবে এই পরিবহণ ব্যবস্থা। একই সঙ্গে দুর্গম এলাকায় ত্রাণ, সন্ত্রাসবাদী কার্যকলাপের উপর গতিবিধি নিয়ন্ত্রণে বিশেষ ভাবে সহযোগী হবে।”

    নিরাপত্তা রক্ষায় ভীষণ উপযোগী হবে

    মেন্ধর সেক্টর পীর পাঞ্জাল রেঞ্জের পাদদেশে অবস্থিত এবং সাম্প্রতিক কিছু মাস যাবত সন্ত্রাসবাদীদের নাশকতার ঘটনা বৃদ্ধি পেয়েছে। নিরাপত্তা কর্মীরা ইতিমধ্যে একাধিক বার অভিযান চালানোর ঘটনায় যুক্ত হয়েছিলেন। তবে সেনা-জওয়ানদের পরিচালিত বেশ কিছু অপারেশনেও যোগাযোগের সমস্যা দেখা দিয়েছে। তাই এই হেলিকপ্টার (Jammu Mendhar Route) পরিষেবা বিশেষ ভাবে কার্যকরী হবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা, আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস হাওয়া অফিসের

    Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা, আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস হাওয়া অফিসের

    মাধ্যম নিউজ ডেস্ক: আবার বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা (Temperature) বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। কমতে পারে শীতের পারদ। বেশ কিছু জেলায় মেঘলা আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের হাড় কাঁপানো শীতকে (Weather Update) হার মানাচ্ছে দক্ষিণবঙ্গের (South Bengal) বেশ কিছু জেলা। এই বছর শীত যে ব্যাপক ভাবে পড়েছে, তা জেলাবাসীরা স্বীকার করে নিয়েছেন। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডার বিরাট প্রকোপ। রবিবার কলকাতার তাপমাত্রা নেমে যায় ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ৩.৬ ডিগ্রি কম। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা কিছুটা বাড়বে।

    তাপমাত্রা সামান্য বাড়বে

    এদিকে সাগরে নতুন নিম্নচাপ (Weather Update) সৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আগামী ২৪ ঘন্টায় এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগরে। যদিও এই নিম্নচাপের অভিমুখ থাকছে মূলত তামিলনাড়ু উপকূলের দিকে। সোম এবং মঙ্গলবার তুষারপাতের সম্ভাবনা রয়েছে পাহাড়ে। এটা হলে আগামী বুধবার থেকে ফের কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা (Temperature) সামান্য বাড়তে শুরু করবে। বঙ্গে এই মুহূর্তে তেমন ভাবে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।

    আরও পড়ুনঃ শিলিগুড়িতে লক্ষ কণ্ঠে গীতা পাঠের আসর যেন জনসমুদ্র! হিন্দুত্ববোধে জাগরিত বাংলা

    মঙ্গলবার পর্যন্ত রাজ্যের বেশকিছু জেলায় চলবে শৈত্য প্রবাহ (Weather Update)

    অপর দিকে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পুরুলিয়ায় (South Bengal) শৈত্যপ্রবাহের (Weather Update) সম্ভাবনা রয়েছে। ১৮ ডিসেম্বর পর্যন্ত স্বাভাবিক বা তার নিচে তাপমাত্রা (Temperature) থাকবে। দুই থেকে অন্তত পাঁচ ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনাও রয়েছে। মঙ্গলবার পর্যন্ত রাজ্যের বেশকিছু জেলায় শৈত্যপ্রবাহ চলবে। তবে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ায় শীত কমার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে এটাও বলা হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরে তুষারপাতের সম্ভাবনা তৈরি হলেও বাংলায় বৃষ্টিপাত তেমন হবে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ram Mandir: ব্রিটিশ সেফটি কাউন্সিলের সর্বোচ্চ পুরস্কার ‘সোর্ড অফ অনার’-এ ভূষিত অযোধ্যার রাম মন্দির

    Ram Mandir: ব্রিটিশ সেফটি কাউন্সিলের সর্বোচ্চ পুরস্কার ‘সোর্ড অফ অনার’-এ ভূষিত অযোধ্যার রাম মন্দির

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘সোর্ড অফ অনার’ (Sword Of Honour) পুরস্কারে ভূষিত হল অযোধ্যার রাম মন্দির (Ram Mandir) প্রকল্প। ব্রিটিশ সেফটি কাউন্সিলের তরফে ওই পুরস্কার দেওয়া হয়েছে। মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যানের তরফে জারি করা বিবৃতিতে এ কথা জানান চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র। বিবৃতিতে বলা হয়েছে, এই পুরস্কারটি সেফটি ম্যানেজমেন্টের অন্যতম সর্বোচ্চ স্বীকৃতি। ব্রিটিশ সেফটি কাউন্সিল তাদের অডিটে নিরাপত্তা প্রক্রিয়া, পদ্ধতি এবং সাইটে কার্যক্রম মূল্যায়ন করে থাকে।

    ‘সোর্ড অফ অনার’ (Ram Mandir)

    কেবলমাত্র যারা পাঁচ-তারকা মূল্যায়ন পায়, তারাই ‘সোর্ড অফ অনার’ পুরস্কারের যোগ্য বিবেচিত হয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, অযোধ্যার রাম মন্দির প্রকল্প ব্রিটিশ সেফটি কাউন্সিলের দেওয়া মর্যাদাপূর্ণ ‘সোর্ড অফ অনার’ পুরস্কার পেয়েছে। এটি সেফটি ম্যানেজমেন্টের তরফে একটি সম্মানজনক পুরস্কার। ব্রিটিশ সেফটি কাউন্সিল প্রক্রিয়া, পদ্ধতি এবং সাইটে কার্যক্রমের মূল্যায়ন করার মাধ্যমে এই পুরস্কার দেয়। এই বিবৃতি থেকেই জানা গিয়েছে, মন্দির নির্মাণের দায়িত্বে থাকা লারসেন অ্যান্ড টুব্রো কোম্পানিও নির্মাণকাজ চলাকালে গৃহীত সেফটি ব্যবস্থার জন্য ন্যাশনাল সেফটি কাউন্সিলের পক্ষ থেকে ‘গোল্ডেন ট্রফি’ পুরস্কারে ভূষিত হয়েছে।

    মন্দির নির্মাণ শেষ

    বিবৃতিতে বলা হয়েছে, মন্দিরের প্রথম ও দ্বিতীয় তলা, যার মধ্যে চূড়াও রয়েছে, নির্মাণের শেষ পর্যায়ে রয়েছে। ২০২৫ সালের জুন মাসের মধ্যে এর কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। মন্দিরটি রাজস্থানের বানসি পাহাড়পুর পাথর দিয়ে তৈরি হচ্ছে। ব্যবহৃত হয়েছে প্রায় ১৫ লাখ ঘনফুট পাথর। এর পাশাপাশি বসানো হয়েছে মার্বেলও। প্রসঙ্গত, এ বছরের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রী রাম জন্মভূমি মন্দিরে রামলালার গর্ভগৃহে প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করেন।

    আরও পড়ুন: “৪৫ দিনব্যাপী মহাকুম্ভে ১০০ কোটি ভক্তের জন্য ব্যবস্থা করা হচ্ছে”, জানালেন যোগী আদিত্যনাথ

    রামজন্মভূমি (Ram Mandir) মন্দিরটি ঐতিহ্যগত নগরা শৈলীতে নির্মিত। এর দৈর্ঘ্য ৩৮০ ফুট, প্রস্থ ২৫০ ফুট, উচ্চতা ১৬১ ফুট। মন্দিরে থাকবে মোট ৩৯২টি স্তম্ভ এবং ৪৪টি দরজা। মন্দিরের স্তম্ভ ও প্রাচীরগুলোয় থাকবে হিন্দু দেবদেবীর প্রতিকৃতি। মন্দিরের প্রধান গর্ভগৃহে, যেখানে রামলালার মূর্তি স্থাপিত, সেখানে রাখা হয়েছে (Sword Of Honour) ভগবান শ্রী রামের শৈশব রূপ (Ram Mandir)।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     

  • Omar Abdullah: “হারলেই যত দোষ ইভিএমের!” কংগ্রেসকে তীব্র কটাক্ষ ‘ইন্ডি’ জোটের সঙ্গী ওমর আবদুল্লার

    Omar Abdullah: “হারলেই যত দোষ ইভিএমের!” কংগ্রেসকে তীব্র কটাক্ষ ‘ইন্ডি’ জোটের সঙ্গী ওমর আবদুল্লার

    মাধ্যম নিউজ ডেস্ক: হারলেই যত দোষ ইভিএমের (EVM)! কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন ইন্ডি জোটের সঙ্গী ওমর আবদুল্লা (Omar Abdullah)। সম্প্রতি মহারাষ্ট্র ও হরিয়ানা নির্বাচনে বিরাট বিপর্যয়ের শিকার হয়েছে কংগ্রেস। নির্বাচনে পরাজয়ের কারণ স্বরূপ ইভিএম কারচুপির কথা বারবার অভিযোগ আকারে বলা হয়। কংগ্রেসের দাবি, আগের মতো ব্যালট পেপারে ভোট হোক। কংগ্রেস নেতাদের এই দাবিকে অনৈতিক দাবি বলে স্বীকার করেছেন ন্যাশনাল কনফারেন্সের নেতা তথা জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।

    হারলেই যত দোষ ইভিএমের (Omar Abdullah)

    দেশে লাগাতার বিজেপির জয়কে বারবার কটাক্ষ করেছে কংগ্রেস। মানুষের জনসমর্থন নিয়ে একাধিক রাজ্যে সরকার গড়েছে বিজেপি। অন্যদিকে কংগ্রেসে রাহুল গান্ধীর নেতৃত্বকে অস্বীকার করেছে জনতা। মূলত মুসলিম তোষণ এবং ভারতের সুরক্ষানীতি নিয়ে অপপ্রচারের ফলে কংগ্রেসের উপর থেকে মানুষের আস্থা দিন দিন কমতে শুরু করেছে। কংগ্রেসের এই ভোট পরাজয়কে ইভিএম (EVM) কারচুপির অভিযোগ তুলে নিজেদের ব্যার্থতাকে ঢাকার চেষ্টা করেছে। এবার এই দলের জোটসঙ্গী ওমর আবদুল্লা (Omar Abdullah) কংগ্রেসকে আক্রমণ করে বলেন, “নির্বাচনে জিতলে দলের জয়, আর হারলেই যত দোষ ইভিএমের।

    আশানুরূপ ফল না হওয়ায় নির্বাচন পদ্ধতি নিয়ে প্রশ্ন!

    সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে ওমর আবদুল্লা (Omar Abdullah) আরও বলেন, “একই ইভিএমে (EVM) যখন আপনি লোকসভা নির্বাচনে একশোর বেশি আসন পান, তখন বলেন এটা দলের জয়। আর কয়েকমাস পর যখন আপনার দল আশানুরূপ ফল করতে পারে না, তখন এটা বলতে পারেন না যে এই ইভিএমে ভোট চাই না। ভোট পদ্ধতিতে আস্থা না থাকলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত নয় রাজনৈতিক দলগুলির।” তাঁর মন্তব্যকে স্পষ্ট করে আরও বলেন, “আমার এই মন্তব্যের সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। যা ঠিক তাই বলেছি। আমাদের দেশে নতুন সংসদ ভবনও দরকার ছিল। সেন্ট্রাল ভিস্তার প্রয়োজন একান্ত অপরিহার্য ছিল। সংসদের নতুন ভবন তৈরির সিদ্ধান্ত একান্ত আবশ্যক ছিল।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ramakrishna 22০: “সচ্চিদানন্দ-সাগরে আত্মারূপ মীন ক্রীড়া করছে! তেমনি খুব বড় মাঠে দাঁড়ালে ঈশ্বরীয় ভাব হয়”

    Ramakrishna 22০: “সচ্চিদানন্দ-সাগরে আত্মারূপ মীন ক্রীড়া করছে! তেমনি খুব বড় মাঠে দাঁড়ালে ঈশ্বরীয় ভাব হয়”

    ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়িমধ্যে

    ষষ্ঠ পরিচ্ছেদ

    ১৮৮৩, ৫ই জুন

    হাজরার সঙ্গে কথা — গুরুশিষ্য-সংবাদ

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna)—দেখ, আমায় বেলঘরে মতি শীলের ঝিলে গাড়ি করে নিয়ে যাবে? সেখানে মুড়ি ফেলে দাও, মাছ সব এসে মুড়ি খাবে। আহা! মাছগুলি ক্রীড়া করে বেড়াচ্ছে, দেখলে খুব আনন্দ হয়। তোমার উদ্দীপন হবে, যেন সচ্চিদানন্দ-সাগরে আত্মারূপ মীন ক্রীড়া করছে! তেমনি খুব বড় মাঠে দাঁড়ালে ঈশ্বরীয় ভাব হয়। যেন হাঁড়ির মাছ পুকুরে এসেছে।

    “তাঁকে দর্শন করতে হলে সাধনের দরকার। আমাকে কঠোর সাধন করতে হয়েছে। বেলতলায় কতরকম সাধন করেছি। গাছতলায় পড়ে থাকতুম, মা দেখা দাও বলে, চক্ষের জলে গা ভেসে যেত!”

    মণি—আপনি কত সাধন করেছেন, আর লোকের কি একক্ষণে হয়ে যাবে? বাড়ির চারিদেকে আঙুল ঘুরিয়ে দিলেই কি দেয়াল হয়?

    শ্রীরামকৃষ্ণ (সহাস্যে)—অমৃত বলে, একজন আগুন করলে দশজন পোয়ায়! আর-একটি কথা, নিত্যে পৌঁছে লীলায় থাকা ভাল।

    মণি—আপনি বলেছেন, লীলা বিলাসের জন্য।

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna)—না। লীলাও সত্য। আর দেখ, যখন আসবে, তখন হাতে করে একটু কিছু আনবে। নিজে বলতে নাই, অভিমান হয়। অধর সেনকেও বলি, এক পয়সার কিছু নিয়ে এস। ভবনাথকে বলি, এক পয়সার পান আনিস। ভবনাথের কেমন ভক্তি দেখেছ? নরেন্দ্র, ভবনাথ—যেমন নরনারী। ভবনাথ নরেন্দ্রের অনুগত। নরেন্দ্রকে গাড়ি করে এনো। কিছু খাবার আনবে। এতে খুব ভাল হয়।

    জ্ঞানপথ ও নাস্তিকতা— Philosphy and Scepticism

    “জ্ঞান ও ভক্তি দুই-ই পথ। ভক্তিপথে একটু আচার বেশি করতে হয়। জ্ঞানপথে যদি অনাচার কেউ করে, সে নষ্ট হয়ে যায়। বেশি আগুন জ্বাললে কলাগাছটাও ভিতরে ফেলে দিলে পুড়ে যায় (Kathamrita)।

    “জ্ঞানীর পথ বিচারপথ। বিচার করতে করতে নাস্তিকভাব হয়তো কখন কখন এসে পড়ে। ভক্তের আন্তরিক তাঁকে জানবার ইচ্ছা থাকলে, নাস্তিকভাব এলেও সে ঈশ্বরচিন্তা ছেড়ে দেয় না। যার বাপ পিতামহ চাষাগিরি করে এসেছে, হাজাশুখা বৎসরে ফসল না হলেও সে চাষ করে!”

    ঠাকুর (Kathamrita) তাকিয়ার উপর মস্তক রাখিয়া শুইয়া শুইয়া কথা কহিতেছেন। মাঝে মণিকে বলিতেছেন, “আমার পাটা একটু কামড়াচ্চে, একটু হাত বুলিয়ে দাও তো গা।”

    তিনি সেই অহেতুক কৃপাসিন্ধু গুরুদেবের শ্রীপাদপদ্ম সেবা করিতে করিতে শ্রীমুখ হইতে বেদধ্বনি শুনিতেছিলেন।

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    আরও পড়ুনঃ “আবার সেই সমাধি! আবার নিস্পন্দন দেহ, স্তিমিতি লোচন, দেহ স্থির

    আরও পড়ুনঃ দেখিয়াই ঠাকুর উচ্চহাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন, “ওই রে আবার এসেছে”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh:  এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৌলবাদীদের হামলার অভিযোগ, ভাঙা হয়েছে মুজিবুরের ছবিও!  

    Bangladesh: এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৌলবাদীদের হামলার অভিযোগ, ভাঙা হয়েছে মুজিবুরের ছবিও!  

    মাধ্যম নিউজ ডেস্ক: গত ৫ অগাস্ট থেকে উত্তাল বাংলাদেশ (Bangladesh)। বিএনপি, জামাত এবং ছাত্র শিবিরের তাণ্ডবে সংখ্যালঘু হিন্দুদের জনজীবন বিপন্নের মুখে। বারবার দেশের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার অভিযোগ উঠেছে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস ঘনিষ্ঠদের বিরুদ্ধে। ভাঙা হয়েছে আসবাবপত্র এবং শেখ মুজিবুর রহমানের ছবিও। ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে ক্যাম্পাসে।

    ঢাকা বিশ্ববিদ্যালয় কি মাদ্রাসায় পরিণত করার ছক (Bangladesh)?

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সম্পাদক জিনাত হুদা বলেন, “শনিবার রাত ১০টার দিকে শিক্ষক সমিতির কার্যালয়ে সরকার পক্ষের ২০-৩০ জনের একটি দল জোর করে ঢুকে ভাঙচুর চালায়। শহিদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধাজ্ঞাপনের জন্য রাখা ফুল ছিঁড়ে নষ্ট করা হয়। ভাঙা হয় জাতির জনক শেখ মুজিবুর রহমানের ছবি।” তবে বিশ্ববিদ্যালয়ে এই হামলার পিছনে নাম জড়িয়েছে কট্টর মৌলবাদীদের। জানা গিয়েছে এই কট্টর মুসলিম দুষ্কৃতীদের সঙ্গে প্রধান উপদেষ্টা ইউনূসের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় কি খুব দ্রুত মাদ্রাসায় পরিণয় হবে? এখন এই প্রশ্ন ওই দেশের প্রগতিশীল মানুষের মুখে উঠছে।

    আরও পড়ুনঃ রাশিয়ার পর সিরিয়ার বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ করল আমেরিকাও, স্বীকার বিদেশমন্ত্রীর

    হিন্দুদের ওপর লাগাতার হিংসা অব্যাহত

    উল্লেখ্য, হাসিনাকে বিতাড়িত করার পর থেকেই বাংলাদেশের (Bangladesh) মৌলবাদীরা দেশের নাম, মানচিত্র, জাতীয় সঙ্গীত এবং ধর্মীয় পরিচয়কে নস্যাৎ করতে ব্যাপক ভাবে দাপাদাপি করছে। দেশের জেলগুলি থেকে বন্দি এবং দুষ্কৃতীদের ছেড়ে দেওয়া হয়েছে। লাগাতার হিন্দু নির্যাতনের বিরুদ্ধে রংপুর, চট্টগ্রামে ধর্মসভা করেছিলেন ধর্মগুরু চিন্ময়কৃষ্ণ দাস। এরপর ইউনূস প্রশাসন মিথ্যা মামলা দিয়ে তাঁকে গ্রেফতার করেছে। এরপর থেকেই নেত্রকোনা, রাজশাহী, বরিশাল এবং ঢাকার একাধিক জায়গায় হিন্দু মন্দির, বাড়িঘর, সম্পত্তিলুট, ধর্ষণ, খুনের মতো একাধিক অত্যাচারের ঘটনা হিন্দু জনজীবনকে আরও বিপন্ন করে দিয়েছে। হিন্দু নারীদের বাড়ির বাইরে থেকে বের হওয়া, বাজার, স্কুল, কলেজে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মৌলবাদীরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • DTM: সিম, ইন্টারনেট ছাড়াই ভিডিও দেখা যাবে মোবাইলে, কেন্দ্র আনছে ‘ডিটুএম’ প্রযুক্তি

    DTM: সিম, ইন্টারনেট ছাড়াই ভিডিও দেখা যাবে মোবাইলে, কেন্দ্র আনছে ‘ডিটুএম’ প্রযুক্তি

    মাধ্যম নিউজ ডেস্ক: সিম ইন্টারনেট (SIM Internet) ছাড়াই ভিডিও দেখা যাবে মোবাইলে, সেই সঙ্গে টিভিতে রাখা যাবে চোখ। কেন্দ্রীয় সরকার এই যুগান্তকারী প্রযুক্তি আনার ইঙ্গিত দিয়েছে। উল্লেখ্য, গত বছর জুন মাসে আইআইটি কানপুর, প্রসার ভারতী এবং টেলি কমিউনিকেশন ডেভেলপমেন্ট সোসাইটির সহযোগিতায় ‘ডিটুএম’ (DTM) সম্প্রচারের উপর একটি শ্বেতপত্র প্রকাশ করেছে কেন্দ্র সরকার। এই প্রযুক্তি কীভাবে কাজ করবে তা আলোচনা করা হয়েছে সেখানে।

    ‘ডিটুএম’-এর অর্থ হল, ‘ডাইরেক্ট টু মোবাইল’ (DTM)

    প্রসার ভারতী সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের ‘ডিটুএম’ (DTM) প্রযুক্তির ব্যবহার করা হবে। সাংখ্য ল্যাবেস এবং আইআইটি কানপুরে নির্মিত স্বদেশী এই প্রযুক্তি শীঘ্রই ভারতের বিভিন্ন শহরে পরীক্ষামূলক ভাবে কাজ করবে। ‘ডিটুএম’-এর অর্থ হল, ‘ডাইরেক্ট টু মোবাইল’। এই প্রযুক্তির কারণে মোবাইলে সিম কার্ড (SIM Internet) না থাকলেও চলবে। এতে কোনও রকম ইন্টারনেট দরকার হবে না। ফোনেই দেখা যাবে ভিডিও, এমনকি টিভিতে পছন্দসই চ্যানেল দেখা যাবে। এমনকী লাইভও দেখা যাবে। এই প্রযুক্তিতে সক্রিয় ইন্টারনেট সংযোগ ছাড়াই স্মার্ট ফোনে ভিডিও স্ট্রিম করার সুযোগ পাওয়া যাবে।

    আরও পড়ুনঃ “জঙ্গিদের হাতে কি চলে গিয়েছে বাংলাদেশ? প্রকাশ্যে অস্ত্র নিয়ে দাপাদাপি!” তোপ তসলিমার

    ৪৭০-৫৮২ মেগাহার্জের স্পেকট্রাম সংরক্ষণ করবে সরকার

    কেন্দ্রের তরফে বলা হয়েছে, বিনা ইন্টারনেটে মোবাইলের জন্য বিভিন্ন কন্টেন্টের আলাদা আলদা বিষয়ে ভিডিও তৈরি করা হবে। শিক্ষা ক্ষেত্রে জরুরি বিষয় সম্প্রচার করা হবে। তবে এই ধরনের পরিষেবার প্রযুক্তি অনেকটাই এফএম রেডিও কিংবা ডিটিএইচ-এর মতো। সেখানে সরাসরি স্যাটেলাইট যন্ত্রের মাধ্যমে যেমন-ডিশ অ্যান্টেনা, সেট-টপ বক্সে বার্তা পাঠানো যাবে। রেডিও এবং টেলিভিশনের মতো স্মার্ট ফোনে কাজ করবে। মোবাইল ফোনে সরাসরি সিগন্যাল পাঠানোর জন্য টেলিকমিউনিকেশন পরিকাঠামো এবং নির্দিষ্ট স্পেকট্রাম ব্যবহার করবে। এরপর সেই সংকেত গ্রহণ করবে রিসিভার। এরপর থেকে ভিডিও আকারে মোবাইলের স্ক্রিনে ফুটে উঠবে। এই প্রযুক্তির জন্য সরকার ৪৭০-৫৮২ মেগাহার্জের স্পেকট্রাম সংরক্ষণ করবে। গত বছর বেঙ্গালুরু, দিল্লির কর্তব্য পথ এবং নয়ডায় ‘ডিটুএম’ (DTM)-এর পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছিল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share