Tag: news in bengali

news in bengali

  • NAMASTE Scheme: সাফাই কর্মীদের মর্যাদা ও ক্ষমতায়ন প্রদান করতে ‘নমস্তে’ প্রকল্প, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

    NAMASTE Scheme: সাফাই কর্মীদের মর্যাদা ও ক্ষমতায়ন প্রদান করতে ‘নমস্তে’ প্রকল্প, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্পটি (NAMASTE Scheme) সাফাই কর্মীদের মর্যাদা দান ও তাঁদের সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষমতায়নের উদ্দেশ্যে চালু করা হয়েছে। বুধবার রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে এ কথা জানান সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রামদাস আঠওয়ালে (Ramdas Athawale)। ২০২৩-’২৪ সালে এই প্রকল্পটি দেশের ৪৮০০-এরও বেশি শহুরে স্থানীয় সংস্থাগুলিতে বাস্তবায়নের জন্য চালু করা হয়েছিল।

    নমস্তে প্রকল্পের লক্ষ্য (NAMASTE Scheme)

    জানা গিয়েছে, নমস্তে প্রকল্পের অন্যতম লক্ষ্য হল ভারতের সাফাই কর্মীদের সুরক্ষা ও মর্যাদা দান নিশ্চিত করা। এমন একটি সহায়ক পরিবেশ সৃষ্টি করা যা সাফাই কর্মীদের স্যানিটেশন পরিকাঠামো পরিচালনা ও রক্ষণাবেক্ষণে প্রধান অবদানকারী হিসেবে স্বীকৃতি দেয়। এর মাধ্যমে একদিকে যেমন তাঁদের জীবিকা নিশ্চিত করা, তেমনি অন্যদিকে তাঁদের দক্ষতা বৃদ্ধির জন্য দেওয়া হবে প্রশিক্ষণ এবং নিরাপত্তা সরঞ্জাম। যন্ত্রপাতির উন্নত অ্যাক্সেসের মাধ্যমে তাঁদের পেশাগত সুরক্ষাও বাড়ানো হবে।

    কী বললেন মন্ত্রী

    মন্ত্রী জানান, সাফাই কর্মীদের (NAMASTE Scheme) দুর্বলতা কমাতে বিভিন্ন অধিকার ও জীবিকার সুযোগ প্রদান ও তাঁদের আত্মনিয়োজিত করার উদ্দেশ্যে স্যানিটেশন সংশ্লিষ্ট প্রকল্পগুলোর জন্য মূলধন ভর্তুকি প্রদান করা হবে। এর মাধ্যমে তাদের সাফাই উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে। পেশাগত নিরাপত্তা প্রশিক্ষণ ও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম প্যাকেজ পাওয়ার পরে দক্ষ মজুরি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাও প্রকল্পটির অন্যতম লক্ষ্য।

    আরও পড়ুন: তৃণমূল নেতার বাড়িতে এনআইএ অভিযান, বাজেয়াপ্ত মোটা ডায়েরি, ল্যাপটপ ব্যাগ

    নমস্তে কর্মসূচি নাগরিকদের মধ্যে সাফাই কর্মীদের প্রতি আচরণগত পরিবর্তন আনবে এবং নিরাপদ সাফাই পরিষেবার চাহিদা বাড়াবে। যাঁরা নিকাশি এবং সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের পরিষেবা নেবেন, তাঁদের যোগাযোগ করতে হবে এসআরইউয়ের সঙ্গে। কোনও অপ্রাতিষ্ঠানিক কর্মীকে এই ধরনের কাজ করার অনুমতি দেওয়া হবে না।

    নিকাশি-সম্পর্কিত সমস্ত কাজের মেকানিজম হাউজিং অ্যান্ড আর্বান অ্যাফেয়ার্স মন্ত্রকের (MoHUA) আওতায় পড়ে। এই মন্ত্রকই সময়ে সময়ে নিকাশি এবং সেপটিক ট্যাঙ্ক রক্ষণাবেক্ষণের জন্য সুরক্ষার পদ্ধতি, জরুরি প্রতিক্রিয়া স্যানিটেশন ইউনিট (ERSU) স্থাপন এবং যন্ত্রপাতির প্রয়োজনীয়তার বিষয়ে সমস্ত (Ramdas Athawale) রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিস্তৃত পরামর্শ এবং নির্দেশিকা দান করেছে (NAMASTE Scheme)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     

  • Ramakrishna 219: “শরীরের ভিতর বায়ু চলছে যেন পিঁপড়ের মতো…সড়াৎ সড়াৎ, বানর যেমন  ডাল থেকে ডালে লাফায়”

    Ramakrishna 219: “শরীরের ভিতর বায়ু চলছে যেন পিঁপড়ের মতো…সড়াৎ সড়াৎ, বানর যেমন ডাল থেকে ডালে লাফায়”

    ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়িমধ্যে

    ষষ্ঠ পরিচ্ছেদ

    ১৮৮৩, ৫ই জুন

    হাজরার সঙ্গে কথা — গুরুশিষ্য-সংবাদ

    Problem of Evil and the Immortality of the Soul

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna)—যার যা কর্ম, তার ফল সে পাবে। কিন্তু ঈশ্বরের ইচ্ছায় সে সাধুর দেহত্যাগ হল। কবিরাজেরা বোতলের ভিতর মকরধ্বজ তৈয়ার করে। চারিদিকে মাটি দিয়ে আগুনে ফেলে রাখে। বোতলের ভিতর যে-সোনা আছে, সেই সোনা আগুনের তাতে আরও অন্য জিনিসের সঙ্গে মিশে মকরধ্বজ হয়। তখন কবিরাজ বোতলটি লয়ে আস্তে আস্তে ভেঙে, ভিতরের মকরধ্বজ রেখে দেয়। তখন বোতল থাকলেই বা কি, আর গেলেই বা কি? তেমনি লোকে ভাবে সাধুকে মেরে ফেললে, কিন্তু হয়তো তার জিনিস তৈয়ার হয়ে গিছল। ভগবানলাভের পর শরীর থাকলেই বা কি আর গেলেই (Kathamrita) বা কি?

    সাধু ও অবতারের প্রভেদ 

    “ভূকৈলাসের সাধু সমাধিস্থ ছিল। সমাধি অনেক প্রকার। হৃষীকেশের সাধুর কথার সঙ্গে আমার অবস্থা মিলে গিছল। কখন দেখি শরীরের ভিতর বায়ু চলছে যেন পিঁপড়ের মতো, কখনও বা সড়াৎ সড়াৎ করে, বানর যেমন এক ডাল থেকে আর-এক ডালে লাফায়। কখন মাছের মতো গতি। যার হয়, সেই জানে। জগৎ ভুল হয়ে যায়। মনটা একটু নামলে বলি, মা! আমায় ভাল কর, আমি কথা কব।

    “ঈশ্বরকোটি (অবতারাদি) না হলে সমাধির পর ফেরে না। জীব কেউ কেউ সাধনার জোরে সমাধিস্থ হয়, কিন্তু আর ফেরে না। তিনি যখন নিজে মানুষ হয়ে আসেন, অবতার হন, জীবের মুক্তির চাবি তাঁর হাতে থাকে, তখন সমাধির পর ফেরেন। লোকের মঙ্গলের জন্য।”

    মাস্টার (স্বগতঃ)—ঠাকুরের হাতে কি জীবের মুক্তির চাবি?

    হাজরা—ঈশ্বরকে (Ramakrishna) তুষ্ট করতে পারলেই হল। অবতার থাকুন আর না থাকুন।

    শ্রীরামকৃষ্ণ (হাসিয়া)—হাঁ, হাঁ। বিষ্ণুপুরে রেজিস্টারির বড় অফিস, সেখানে রেজেস্টারি করতে পাল্লে, আর গোঘাটে (Kathamrita) গোল থাকে না।

    গুরুশিষ্য-সংবাদ—শ্রীমুখ-কথিত চরিতামৃত 

    আজ মঙ্গলবার অমাবস্যা। সন্ধ্যা হইল। ঠাকুরবাড়িতে আরতি হইতেছে। দ্বাদশ শিবমন্দিরে, ৺রাধাকান্তের মন্দিরে ও ৺ভবতারিণীর মন্দিরে শঙ্খ-ঘন্টাদির মঙ্গল বাজনা হইতেছে। আরতি সমাপ্ত হইলে কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘর হইতে দক্ষিণের বারান্দায় আসিয়া বসিলেন। চতুর্দিকে নিবিড় আঁধার, কেবল ঠাকুরবাড়িতে স্থানে স্থানে দীপ জ্বলিতেছে। ভাগীরথীবক্ষে আকাশের কালো ছায়া পড়িয়াছে। অমাবস্যা, ঠাকুর সহজেই ভাবময়; আজ ভাব ঘনীভূত হইয়াছে। শ্রীমুখে মাঝে মাঝে প্রণব উচ্চারণ ও মার নাম করিতেছেন। গ্রীষ্মমকাল ঘরের ভিতর বড় গরম। তাই বারান্দায় আসিয়াছেন। একজন ভক্ত একটি মছলন্দের মাদুর দিয়াছেন। সেইটি বারান্দায় পাতা হইল। ঠাকুরের আহর্নিশ মার চিন্তা; শুইয়া শুইয়া মণির সঙ্গে ফিসফিস করিয়া কথা কহিতেছেন।

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna)—দেখ, ঈশ্বরকে দর্শন করা যায়! অমুকের দর্শন হয়েছে, কিন্তু কারুকে বলো না। আচ্ছা, তোমার রূপ না নিরাকার ভাল লাগে?

    মণি—আজ্ঞা, এখন একটু নিরাকার (Kathamrita) ভাল লাগে। তবে একটু একটু বুঝছি যে, তিনিই এ-সব সাকার হয়েছেন।

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    আরও পড়ুনঃ “আবার সেই সমাধি! আবার নিস্পন্দন দেহ, স্তিমিতি লোচন, দেহ স্থির

    আরও পড়ুনঃ দেখিয়াই ঠাকুর উচ্চহাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন, “ওই রে আবার এসেছে”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Uber Moto Women: বিশ্বের প্রথম মহিলা বাইক রাইড পরিষেবা আনছে উবার, মহিলারাই মহিলাদের পৌঁছে দেবেন

    Uber Moto Women: বিশ্বের প্রথম মহিলা বাইক রাইড পরিষেবা আনছে উবার, মহিলারাই মহিলাদের পৌঁছে দেবেন

    মাধ্যম নিউজ ডেস্ক: মহিলাদের পৌঁছে দিতে এবার মহিলারাই চালাবেন বাইক। নতুন পরিষেবা আনতে চলেছে এই উবার কোম্পানি। পরিষেবার পোশাকি নাম রাখা হয়েছে ‘উবার মোটো উইমেন’ (Uber Moto Women)। জানা গিয়েছে, এই বাইক পরিষেবা বিশ্বব্যাপী প্রথম মহিলা বাইক রাইড, মহিলারাই সম্পূর্ণ ভাবে পরিচালনা করবেন (Women Only Bike Ride Service)। অর্থাৎ, যেখানে সওয়ারি (যাত্রী) ও রাইডার (বাইক চালক) উভয়ই মহিলা (Female Riders Female Drivers)। এই বিশেষ পরিষেবার সূচনা করতে গিয়ে সংস্থা জানিয়েছে, মহিলাদের নিরাপত্তা এবং সুরক্ষার বিষয়ে বিশেষ নজর রেখেই এই পদক্ষেপ।

    যোগাযোগের তথ্যও গোপন এবং সুরক্ষিত রাখা হবে (Uber Moto Women)

    জানা গিয়েছে, উবার মহিলা বাইক রাইডিং পরিষেবা (Women Only Bike Ride Service) প্রথমে বেঙ্গালুরুতে চালু হবে। এরপর এটি শীঘ্রই দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ সহ দেশের বাকি শহরে চালু করা হবে। উবার মোটো উইমেন পরিষেবায় (Uber Moto Women) শুধু মাহিলা চালকদেরই শুধুমাত্র সুবিধা প্রদান করবে। একই ভাবে এই পরিষেবায় যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক সুবিধার কথাও ভাবা হয়েছে (Female Riders Female Drivers)। এখন থেকে ৫ জন বিশ্বস্ত পরিচিতির সঙ্গে রাইডারদের বিশদ বিবরণ বিনিময় করতে পারবেন। রাইডার বুক করার পর একইভাবে যোগাযোগের তথ্য গোপন এবং সুরক্ষিত রাখা হবে। সেই সঙ্গে রাইড চেক নামক একটি ফিচার যুক্ত করা হয়েছে। যার মাধ্যমে আপনি আপনার যাত্রার সম্পূর্ণ রুট পর্যবেক্ষণ করতে পারবেন। একই ভাবে প্রয়োজনীয় সুবিধার জন্য ২৪x৭ একটি হেল্পলাইন পরিষেবাও উপলব্ধ থাকবে।

    পেশায় মহিলারা যাতে বেশি করে যোগদান করেন

    কেপিএমজি তথ্য অনুযায়ী দেখা গিয়েছে, ভারতে বাইক রাইডিং (Uber Moto Women) পরিষেবা ক্রমবর্ধমান ভাবে বেড়ে চলছে। বিজ্ঞাননগরী বেঙ্গালুরুতে এই পরিষেবা ব্যাপকভাবে চলে। সেই সঙ্গে আরও জানা গিয়েছে, এখানে একমাসে প্রায় ১০ লক্ষ মানুষ বাইক রাইডিং ব্যবহার করে থাকেন। ৬০ শতাংশ শেয়ার নিয়ে র‍্যাপিডো এই ক্ষেত্রে সেরা কোম্পানি। মহিলারা যাতে এই পেশায় বেশি করে অংশ গ্রহণ করেন, তাই বিশেষ ভাবে এই পরিষেবা দেওয়ার কথা ভাবা হয়েছে (Women Only Bike Ride Service)।

    আরও পড়ুনঃ আরও শক্তিশালী বায়ুসেনা, ১২টি সুখোই-৩০ যুদ্ধবিমান কিনছে ভারত, বরাত হ্যালকে

    আটো-ট্যাক্সি কোম্পানিগুলির আপত্তি

    বাইক ট্যাক্সি (Uber Moto Women) পরিষেবাগুলি ওলা, উবার এবং র‍্যাপিডো দিয়ে থাকে। কিন্তু অনেক রাজ্যে দুচাকার বাইকগুলির বিরোধিতা করা হচ্ছে। কারণ বাইকের কারণে ট্যাক্সি, অটো পরিষেবায় ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। বর্তমানে কেন্দ্রীয় সরকার মোটরযান আইনে একটি সংশোধনী প্রস্তাব করেছিল যাতে মোটরসাইকেলগুলিকে চুক্তির গাড়িতে অন্তর্ভুক্ত করা হয় (Women Only Bike Ride Service)। তবে বাইক রাইডারদের (Uber Moto Women) মাসিক আয় নিয়ে সামজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। অত্যন্ত লাভজনক ব্যবসা বলে ভাবা হয়। পেটিএম-এর সিইও বিজয় শেখর শর্মা বলেছেন, “একজন রাইডারের র‍্যাপিডোর মাধ্যমে আয় হয় প্রায় ৮০-৮৫ হাজার টাকা।” যদিও, এই দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বহু নেটাগরিক।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • World Food Awards 2025: বিশ্বের সেরা ১০০টি খাবারের তালিকায় রয়েছে ভারতের চার, কোনগুলি জানেন?

    World Food Awards 2025: বিশ্বের সেরা ১০০টি খাবারের তালিকায় রয়েছে ভারতের চার, কোনগুলি জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের ১০০টি সেরা খাবারের (World Food Awards 2025) মধ্যে চারটি ভারতীয় খাবার তালিকায় স্থান পেয়েছে। ২০২৪-২৫ সালের বেস্ট গ্লোবাল ডিশ বা বিশ্বের সেরা খাবারের তালিকা প্রকাশ করেছে ‘টেস্ট অ্যাটলাস ওয়ার্ল্ড ফুড অ্যাওয়ার্ডস’। সেখানে প্রথম ১০০ খাবারের তালিকায় জায়গা করে নিয়েছে মুর্গ মাখানি, হায়দরাবাদি বিরিয়ানি সহ চারটি ভারতীয় পছন্দের খাবার। ভারতীয় খাবারের (Indian Dishes) মান যে বিশ্ব তালিকায় জায়গা করে নিয়েছে, তা নিয়ে ভারতীয় ভোজন রকিসকেদের মধ্যে খুশির আবহ লক্ষ্য করা গিয়েছে।

    ভারতীয় বাটার চিকেনের জনপ্রিয়তা যথেষ্ট বেশি (World Food Awards 2025)

    খাবারের জনপ্রিয়তা এবং ভ্রমণ নির্দেশিকা নিয়ে যে সব ফুড ব্লগার এবং ভ্লগাররা বিশ্লেষণ করেন এবং তাঁদের দেওয়া রেটিং বা গুণের উপর নির্ভর করে বিশ্ব জুড়ে খাবারের (World Food Awards 2025) মানের মূল্যায়ন হয়। এরপর দেওয়া হয় পুরস্কার। এই বিচারে ভারতীয় মুর্গ মাখানি বা বাটার চিকেন (Indian Dishes) ভোজন রসিকদের মধ্যে জনপ্রিয়তা বেশি লাভ করেছে। বিশ্ব তালিকায় এই ভারতীয় খাবারকে ২৯তম স্থান দেওয়া হয়েছে। সেই সঙ্গে আরও কিছু খাবার বিশ্বের ১০০টি সেরা খাবারের তালিকায় জায়গা করে নিয়েছে।

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by TasteAtlas (@tasteatlas)

    প্রথমস্থানে কোন দেশের খাবার?

    ভারতীয় খাবারের (Indian Dishes) মধ্যে বিশ্ব তালিকায় (World Food Awards 2025) স্থান পেয়েছে মুর্গ মাখানি (২৯তম), হায়দরাবাদি বিরিয়ানি (৩১তম), চিকেন ৬৫ (৯৭তম) এবং কিমা রয়েছে ১০০ তম স্থানে। টেস্ট অ্যাটলাস এই ভারতীয় খাবারের সঙ্গে তালিকায় আরও রেখেছে অমৃতসরি কুলচা, বাটার গার্লিক নান, মুর্গ মাখানি ইত্যাদি। তবে খাবারের বিশ্ব তালিকায় প্রথম স্থানে রয়েছে, কালম্বিয়ান ডিশ লেচোনা। এটি হলুদ মটর, সবুজ পেঁয়াজ এবং মশলা দিয়ে ভরা একটি রোস্টেড পর্ক। এই খাবার সম্পূর্ণ ভাবে বাইরে ইটের চুলায় ঘণ্টাখানেক ধরে রান্না করা হয়।

    আরও পড়ুনঃ জামিন পেলেন তেলুগু তারকা অল্লু অর্জুন, গ্রেফতারিতে কংগ্রেসকে তোপ বিজেপির

    কোন কোন দেশের খাবার তালিকায় রয়েছে?

    একই ভাবে এই খাবারের (World Food Awards 2025) তালিকায় প্রথম দশে আরও রয়েছে যে খাবারগুলি, তাতে রয়েছে— ইতালির পিৎজা নাপোলেতানা, ব্রাজিলের পিকানহা, আলজেরিয়ার রেচতা, তাইল্যান্ডের ফানেংকারি, আরজেন্টিনার আসাদো, তুরস্কের কোকার্টমে কাবাব। এছাড়া রয়েছে ইন্দোনেশিয়ার রওন, তুরস্কের ক্যাগ কাবাব এবং ইথিওপিয়ার টিবস।    

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • NIA: তৃণমূল নেতার বাড়িতে এনআইএ অভিযান, বাজেয়াপ্ত মোটা ডায়েরি, ল্যাপটপ ব্যাগ

    NIA: তৃণমূল নেতার বাড়িতে এনআইএ অভিযান, বাজেয়াপ্ত মোটা ডায়েরি, ল্যাপটপ ব্যাগ

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূল (TMC) নেতার বাড়িতে এনআইএ (NIA) অভিযান। শুক্রবার সকালে কাঁথির তৃণমূল নেতা মানব পড়ুয়ার বাড়িতে অভিযান চালায় জাতীয় তদন্তকারী সংস্থার ৭-৮জন আধিকারিকের একটি দল। মানব পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ। বেশ কিছুক্ষণ পরে যখন তদন্তকারীরা মানবের ঘর থেকে বেরিয়ে আসেন, তখন তাঁদের হাতে সাদা কাপড়ে মোড়া বেশ কয়েকটি মোটা ডায়েরি ও একটি ল্যাপটপ ব্যাগ। রবিবার কাঁথি সমবায় ব্যাঙ্কে নির্বাচন। এই নির্বাচনে তৃণমূলের বাজি মানবই। বিজেপির দাবি, কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত চালাচ্ছে এনআইএ।   

    কী বললেন তৃণমূল নেতা?

    আদত বাড়ি ভূপতিনগরে হলেও, বর্তমানে কাঁথিতেই থাকেন মানব। তদন্তের পরে তিনি বলেন, “২০২২ সালে নাড়ুয়াবিলা গ্রামে বিস্ফোরণের ঘটনায় যে মামলা হয়েছিল, তার তদন্তেই এনআইএর প্রতিনিধিরা এসেছিলেন। আমি তদন্তে সব রকম সহযোগিতা করেছি। ওঁরা বাড়িতে ঢুকে তল্লাশি করেছেন। এর পর ওঁরা চলে গেলেন।” তিনি বলেন, “ওই ঘটনার সঙ্গে আমার কোনও যোগ ছিল না। তবে আগামিদিনে তদন্তকারীরা আবার আসবেন কিনা, সেটা ওঁরাই বলতে পারবেন।”

    ভয়াবহ বিস্ফোরণ

    ২০২২ সালের ২ ডিসেম্বর রাত ১১টা নাগাদ ভূপতিনগরের নাড়ুয়াবিলা গ্রামে তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল। সেই বিস্ফোরণে রাজকুমার-সহ মৃত্যু হয়, তাঁর ভাই দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়েনের। অভিযোগ, তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল। সেই ঘটনায় উচ্চ আদালতের নির্দেশে তদন্তভার যায় এনআইএর (NIA) হাতে। সেই তদন্তেই শুক্রবার কাঁথি থানার পুলিশকে সঙ্গে নিয়ে মানবের বাড়িতে তল্লাশি চালান তদন্তকারীরা।

    আরও পড়ুন: ‘‘সিংহের সঙ্গে কুকুরের লড়াই হয় না”, বাংলাদেশের মৌলবাদীদের কড়া বার্তা দিলেন দিলীপ

    বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী বলেন, “নাড়ুয়াবিলা বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এই মামলায় এনআইএ অত্যন্ত ধীর গতিতে তদন্ত চালাচ্ছে। এই ঘটনার সঙ্গে জড়িতরা এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে। আজ এনআইএ সেই ঘটনার তদন্তের জন্য একজনের বাড়িতে অভিযানে এসেছিল। এই তদন্ত দ্রুত শেষ করে অভিযুক্তদের (TMC) গ্রেফতারের দাবি জানাচ্ছি (NIA)।”

     

      দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Allu Arjun: জামিন পেলেন তেলুগু তারকা অল্লু অর্জুন, গ্রেফতারিতে কংগ্রেসকে তোপ বিজেপির

    Allu Arjun: জামিন পেলেন তেলুগু তারকা অল্লু অর্জুন, গ্রেফতারিতে কংগ্রেসকে তোপ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: গ্রেফতার অল্লু অর্জুন (Allu Arjun)। হায়দরাবাদের একটি প্রিমিয়ারে অতিরিক্ত ভিড়ের চাপে (Entertainment News) পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। এই ঘটনায় গ্রেফতার করা হয় অভিনেতাকে। আদালতে নিয়ে যাওয়া হলে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয় অভিনেতাকে। আজ, শুক্রবারই গ্রেফতার করা হয় তাঁকে। গ্রেফতার করা হয়েছে তাঁর দুই দেহরক্ষীকেও। জেল হেফাজত হয়েছে শুনে দ্রুত তেলেঙ্গনা হাইকোর্টে আবেদন করেন সুপারস্টারের আইনজীবীরা। পরে সেখানেই অন্তর্বর্তী জামিন পান তারকা অভিনেতা।

    আরও পড়ুন: “নিজেদের স্বার্থেই সুরক্ষা দেবে সংখ্যালঘুদের”, বাংলাদেশের ভালো কীসে, বলে দিলেন জয়শঙ্কর

    পদপিষ্ট হয়ে মৃত্যু (Allu Arjun)

    ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় বছর ঊনচল্লিশের এক মহিলার। ওই ঘটনায় তাঁর আট বছরের সন্তানও গুরুতর আহত হয়ে ভর্তি হয়েছে হাসপাতালে। মৃতার পরিবারকে ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন অভিনেতা। এদিন তাঁর মৃতার পরিবারের সঙ্গে দেখা করার কথা ছিল। তার আগেই গ্রেফতার করা হয় অভিনেতাকে। চিক্করপল্লি থানায় জিজ্ঞাসাবাদও করা হয় তাঁকে। এদিন করা হয় গ্রেফতার। পরে আদালতে তোলা হলে পাঠানো হয় বিচার বিভাগীয় হেফাজতে। ঘটনার পরে পরেই মৃত মহিলার স্বামী দায়ের করেন এফআইআর। তাঁর অভিযোগ, অল্লু অর্জুন (Allu Arjun) ও হল মালিক ভিড় সামলাতে না পারায় এই দুর্ঘটনা ঘটেছে।

    বিজেপির তোপ

    তেলুগু তারকা অল্লু অর্জুন গ্রেফতার হওয়ার পরেই তেলঙ্গনার কংগ্রেস সরকারকে একহাত নিয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি। এক্স হ্যান্ডেলে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী বান্দি সঞ্জয় কুমার অভিযোগ করেছেন, জাতীয় পুরস্কার বিজয়ী এই অভিনেতাকে সরাসরি তাঁর শয়নকক্ষ থেকে তুলে আনা হয়েছে। তাঁকে পোশাক পরিবর্তনের সময়ও দেওয়া হয়নি। তাঁর মতে, এটি অব্যবস্থা ও সম্মানের একটি লজ্জাজনক উদাহরণ। তিনি বলেন, “ভারতীয় সিনেমাকে বিশ্বজুড়ে স্বীকৃতি এনে দেওয়া এমন একজন তারকা আরও ভালো আচরণ পাওয়ার যোগ্য। এই অবহেলা ও ভুল ব্যবস্থাপনা গ্রহণযোগ্য নয়। আইকন স্টার (অল্লু অর্জুন) এবং তাঁর ভক্তদের বিশৃঙ্খলা নয়, সম্মান প্রাপ্য।” অল্লু অর্জুনের গ্রেফতারিকে অন্যায় বলে অভিহিত করেছেন বর্ষীয়ান অভিনেতা এন বালাকৃষ্ণা। আশ্বাস (Entertainment News) দিয়েছেন তাঁর পাশে থাকার (Allu Arjun)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • PM Narendra Modi: মহাকুম্ভের প্রস্তুতি উপলক্ষে প্রয়াগরাজে একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন মোদি

    PM Narendra Modi: মহাকুম্ভের প্রস্তুতি উপলক্ষে প্রয়াগরাজে একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার প্রধানমন্ত্রী নেরেন্দ্র মোদি (PM Narendra Modi) প্রয়াগরাজের সফরে এসেছেন। সেখানে নদী সঙ্গমে মন্দির দর্শন করেন এবং সেই সঙ্গে পুজো করেন। একই ভাবে অক্ষয় ভাতা বৃক্ষে পুজো করেন। এরপর হনুমান মন্দির এবং সরস্বতী কূপ দর্শন ও পুজো করেন। আগামী ২০২৫ সালের জানুয়ারির মকর সংক্রান্তি থেকে মহাকুম্ভ মেলার (Mahakumbh 2025) শুরু হতে চলেছে এবং মেলা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এই মেলাকে কেন্দ্র করে একাধিক উন্নয়ন মূলক প্রকল্পের উদ্বোধন করেন মোদি। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল।

    ১০টি নতুন রাস্তা, ফ্লাইওভার উদ্বোধন মোদির (PM Narendra Modi)

    মহাকুম্ভ মেলার (Mahakumbh 2025) আনুষ্ঠানিক প্রস্তুতি এবং একাধিক বিষয়কে পরিদর্শন করতে উদ্যোগী হয়েছেন প্রধানমন্ত্রী মোদি (PM Narendra Modi)। তিনি যে প্রকল্পগুলিকে উদ্বোধন করলেন তার মধ্যে রয়েছে, রেল এবং সড়ক ব্যবস্থার একাধিক প্রকল্প। ১০টি নতুন রাস্তা, ফ্লাইওভার, নদীর স্থায়ী ঘাট এবং নদীর পাড় বরাবর রাস্তার কাজ খতিয়ে দেখেন। তবে মেলায় আগত ভক্তদের নিরাপত্তা, সুরক্ষা এবং একাধিক সুবিধাকে উপলব্ধি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সিসিটিভির ব্যবহার করা হবে।

    একাধিক মন্দির কাঠামোর দিকে বিশেষ নজর

    গঙ্গার স্বচ্ছতা এবং নির্মল ধারার বিষয় নজরে রেখে এদিন গঙ্গা নদীর দিকে যাওয়ার ছোট ছোট ড্রেনগুলি এবং নিকাশি ব্যবস্থার উপর বিশেষ নজর দিয়ে একাধিক প্রকল্পের উদ্বোধন করেছেন মোদি (PM Narendra Modi)। জলে যাতে দূষণ কম হয় সেই দিকেও বিশেষ নজর দিয়েছেন। একই ভাবে মেলায় পানীয় জল এবং বিদ্যুৎ সরবরাহের পরিকাঠামোর ওপর নজরে রেখেছেন। একই সঙ্গে একাধিক মন্দির করিডোরগুলিকে উদ্বোধন করেন। ভরদ্বাজ আশ্রম, শ্রিংভারপুর ধাম, অক্ষয়বত ধাম, হনুমান মন্দির করিডর সহ একাধিক মন্দিরের পরিকাঠামোর উপর আধ্যাত্মিক পরিমণ্ডলকে আরও আকর্ষণীয় করতে বিশেষ প্রকল্পের উদ্বোধন করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী এদিন মেলার আয়োজনের সঙ্গে কৃত্রিম মেধা নির্ভর ‘কুম্ভ সহায়িক চ্যাটবট’ চালু করেছেন। মেলায় ভক্তদের সাক্ষাৎকার এবং নির্দেশাবলী এতে থাকবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Piyush Goyal: ২ বছরেই ভারতের রফতানি অতিক্রম করবে এক লক্ষ কোটি মার্কিন ডলারের গণ্ডী, দাবি গোয়েলের

    Piyush Goyal: ২ বছরেই ভারতের রফতানি অতিক্রম করবে এক লক্ষ কোটি মার্কিন ডলারের গণ্ডী, দাবি গোয়েলের

    মাধ্যম নিউজ ডেস্ক: “আগামী দেড় থেকে দু’বছরের মধ্যে ভারতের রফতানি অতিক্রম করবে এক ট্রিলিয়ন (১ লক্ষ কোটি) মার্কিন ডলারের গণ্ডী। এটি বৈশ্বিক বাণিজ্যে ভারতের ক্রমবর্ধমান প্রভাবের প্রতিফলন।” কথাগুলি বললেন বাণিজ্য ও শিল্প বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyal)।

    মন্ত্রীর মুখে আশার বাণী (Piyush Goyal)

    ইন্ডিয়া ইকনমিক কনক্লেভে বক্তব্য (Indias Exports) রাখতে গিয়ে গোয়েল বলেন, “ভারতের অর্থনৈতিক ভবিষ্যৎ উজ্জ্বল। মজবুত রফতানি প্রবৃদ্ধি ও ক্রমবর্ধমান বৈশ্বিক বিনিয়োগের ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে ভারতের এই উচ্চাকাঙ্খী লক্ষ্য।” মন্ত্রী জানান, এ বছর রফতানি ৮০০ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করতে চলেছে। এটি আন্তর্জাতিক বাজারের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান সংযোগের অন্যতম বড় একটি প্রমাণ।

    ভারত আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য

    বাণিজ্য ও শিল্প বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “ভারত একটি আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য হিসাবে স্বীকৃত হয়েছে।” এর পরেই তিনি বলেন, “এ বছর রফতানি ৮০০ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করবে। আগামী দেড়-দুবছরের মধ্যে প্রায় ১ ট্রিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করবে।” মন্ত্রী বলেন, “আজ সারা বিশ্বে একটি ধারণা তৈরি হয়েছে যে, সেরা বিনিয়োগের সুযোগ ভারতেই রয়েছে।” গোয়েল জানান, ভারতের অর্থনৈতিক রূপান্তরের পেছনে রয়েছে বহুমুখী কৌশল। এর মধ্যে রয়েছে ব্যাপক পরিকাঠামো উন্নয়ন, লক্ষ্যভিত্তিক সামাজিক কল্যাণ কর্মসূচি, এবং নারী-নেতৃত্বাধীন উন্নয়নের ওপর বিশেষ জোর।

    আরও পড়ুন: “নিজেদের স্বার্থেই সুরক্ষা দেবে সংখ্যালঘুদের”, বাংলাদেশের ভালো কীসে, বলে দিলেন জয়শঙ্কর

    তিনি (Piyush Goyal) বলেন, “যত বেশি নারী আনুষ্ঠানিক অর্থনীতিতে অংশগ্রহণ করবেন, তাঁরা অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করার ক্ষেত্রে নেতৃত্ব দেবেন। সরকার প্রতিশ্রুতিবদ্ধ যে দেশের কোনও শিশু যেন খাদ্য, বস্ত্র, আশ্রয় এবং স্বাস্থ্যসেবার মতো মৌলিক সুবিধা থেকে বঞ্চিত না হয়।” তিনি জানান, পরিকাঠামো উন্নয়ন এই কৌশলের একটি অন্যতম ভিত্তি। তিনি জানান, গত এক দশকে সড়ক ও এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য প্রায় তিনগুণ বেড়েছে। প্রযুক্তিগত অগ্রগতিও হয়েছে। দূরবর্তী এলাকায়ও দ্রুত ৪জি নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে। নজিরবিহীন গতিতে চলছে ৫জি প্রযুক্তি সম্প্রসারণের কাজ। গোয়েল (Piyush Goyal) জানান, বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের প্রবণতাগুলি ভারতের অর্থনৈতিক অগ্রগতিকে আরও শক্তিশালী করে তুলেছে (Indias Exports)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • ISRO: নজর গগনযান মিশনের দিকে, আরও শক্তিশালী ক্রায়োজেনিক ইঞ্জিনের সফল পরীক্ষা ইসরোর

    ISRO: নজর গগনযান মিশনের দিকে, আরও শক্তিশালী ক্রায়োজেনিক ইঞ্জিনের সফল পরীক্ষা ইসরোর

    মাধ্যম নিউজ ডেস্ক: মিশন গগনযান বাস্তবায়নের পথে আরও একটা গুরুত্বপূর্ণ ধাপ। অত্যন্ত সাফল্যের সঙ্গে ‘এলভিএম-৩’ রকেটের ‘সিই২০’ ক্রায়োজেনিক ইঞ্জিনের (LVM3 CE20 Cryogenic Engine) ‘সি-লেভেল হট টেস্ট’ পরীক্ষা করল ইসরো (ISRO)। এই ইঞ্জিন গগনযান মিশনকে অনেক শক্তি প্রদান করবে। জানা গিয়েছে, প্রোপালশন কমপ্লেক্সে পরিচালিত পরীক্ষাটি ইঞ্জিনের কর্মক্ষমতা এবং নির্ভরযোগ্যতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে চলেছে। এর আগে, গত ২৯ নভেম্বর ইসরো এই ক্রায়োজেনিক ইঞ্জিনের সফল পরীক্ষা করে বিশেষ সাফল্য অর্জন করেছিল। এবার তার ক্ষমতা বৃদ্ধি করে ফের পরীক্ষা করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।

    ধারণ ক্ষমতা ১৯ টন থেকে বাড়িয়ে ২২ টন করা হয়েছে (ISRO)

    ইসরো (ISRO) জানিয়েছে, সিই২০ ইঞ্জিনটি ইসরো এলভিএম-৩ লঞ্চ ভেহিক্যালকে (LVM3 CE20 Cryogenic Engine) বায়ুমণ্ডলের উপরের স্তরে ওঠার ক্ষেত্রে শক্তি প্রদান করবে। চন্দ্রযান-২, চন্দ্রযান-৩ মিশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই ‘সিই২০’। আগামী গগনযান মিশনেও এই ইঞ্জিনের ওপরই আস্থা রাখছে ইসরো। ইতিমধ্যে ইঞ্জিনটি ছয়টি সফল এলভিএম ৩ মিশন পার করেছে এই ইঞ্জিন। এবার ভবিষ্যতের মিশনগুলির জন্য এর শক্তি ১৯ টন থেকে বাড়িয়ে ২২ টন করা হয়েছে। এর জন্য ইঞ্জিনের নকশায় একটি বড় বদল করা হয়েছে।

    নতুন ডিজাইনের ইঞ্জিনের কার্যকারিতা পরখ করতেই করা হল ‘সি-লেভেল হট টেস্ট’। ইসরো সূত্রে জানা গিয়েছে, পরীক্ষার মধ্যে একটি মাল্টি-এলিমেন্ট ইগনিটারের প্রদর্শন করা হয়েছে, যা ইঞ্জিনকে পুনঃরায় চালু করতে সহযোগিতা করবে। উৎক্ষেপণের জন্য এই ইঞ্জিন এখন বিশেষ ক্ষমতার অধিকারী। ইসরোর আরও নানা মিশনে এই ইঞ্জিনের ব্যবহার করা হবে। ইসরো জানিয়েছে, ভারতের ভবিষ্যৎ মহাকাশ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই নতুন বেশি শক্তিশালী ক্রায়োজেনিক ইঞ্জিন। 

    আরও পড়ুনঃ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ইমেল, মুম্বইয়ে চাঞ্চল্য

    খরচের বোঝাও কমিয়ে দেবে ইঞ্জিন

    ইসরো (ISRO) আরও জানিয়েছে, সমুদ্র স্তরের পরীক্ষার সময় কম্পন এবং হিট প্রেসার-এর মতো কঠিন সমস্যাকে মোকাবিলা করতে সক্ষম হয়েছে এলভিএম-৩ ক্রিয়োজনিক ইঞ্জিন (LVM3 CE20 Cryogenic Engine)। এই ইঞ্জিনের ব্যবহারে উৎক্ষেপণে নিরাপত্তা যেমন বৃদ্ধি পায়, ঠিক তেমনি খরচের বোঝাও কমিয়ে দেবে। সিই ২০ ইঞ্জিন হল ভারতের এখন সবচেয়ে কাঙ্ক্ষিত ইঞ্জিন। আগামী দিনে গগনযান মিশনে তিনজন মহাকাশচারীকে পাঠাতে সাহায্য করবে এই ইঞ্জিন। এই উন্নত মহাকাশ প্রযুক্তির বিকাশ বিশ্বব্যাপী মহাকাশ অনুসন্ধানে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করবে। এই সিই২০ ইঞ্জিন ভবিষ্যতের মিশনের কেন্দ্রবিন্দুতে থাকবে। মহাকাশে আরও বৃহত্তর সাফল্য অর্জন করতে পথকে প্রশস্থ করবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • S Jaishankar: “নিজেদের স্বার্থেই সুরক্ষা দেবে সংখ্যালঘুদের”, বাংলাদেশের ভালো কীসে, বলে দিলেন জয়শঙ্কর

    S Jaishankar: “নিজেদের স্বার্থেই সুরক্ষা দেবে সংখ্যালঘুদের”, বাংলাদেশের ভালো কীসে, বলে দিলেন জয়শঙ্কর

    মাধ্যম নিউজ ডেস্ক: “বাংলাদেশের (Bangladesh Crisis) সংখ্যালঘুদের অবস্থা উদ্বেগের বিষয়।” শুক্রবার লোকসভায় প্রশ্নোত্তর পর্বে এ কথা বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। তিনি এও বলেন, “বাংলাদেশ নিজেদের স্বার্থেই সুরক্ষা দেবে সংখ্যালঘুদের।” সংসদে এক প্রশ্নের উত্তরে জয়শঙ্কর বলেন, “ভারত বাংলাদেশের পরিস্থিতির ওপর নজর রাখছে। নতুন সরকারের কাছেও সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়টি তুলে ধরা হয়েছে।”

    কী বললেন জয়শঙ্কর (S Jaishankar)

    বাংলাদেশে এখন হিন্দু-নির্যাতন চরম আকার ধারণ করেছে। জয়শঙ্কর বলেন, “বাংলাদেশে সংখ্যালঘুদের সঙ্গে যে ঘটনা ঘটছে, তা উদ্বেগ সৃষ্টি করেছে। সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার ঘটনা সামনে এসেছে। আমরা এই বিষয়টি নিয়ে উদ্বেগের কথা জানিয়েছি।’’ এই পরিস্থিতিতে, প্রতিবেশী রাষ্ট্রের জন্য কোনটা ভালো, সেটা সংসদে দাঁড়িয়ে আকারে-ইঙ্গিতে ইউনূসকে বুঝিয়ে দিলেন ভারতের বিদেশমন্ত্রী। তিনি বলেন, ‘‘আশা করি, বাংলাদেশ নিজেদের স্বার্থেই সংখ্যালঘুদের ওপর হওয়া অত্যাচার আটকাবে।” তিনি বলেন, “আমরা আমাদের উদ্বেগ নিয়ে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। সম্প্রতি ভারতের বিদেশ সচিব ঢাকা সফর করেন। তাঁর বৈঠকে এই বিষয়টিও উঠেছে।” পাকিস্তান প্রসঙ্গে তিনি (S Jaishankar) বলেন, “পাকিস্তানের সঙ্গে ভারতের সুসম্পর্কের জন্য প্রতিবেশী দেশকে দেখাতে হবে যে তারা সন্ত্রাসবাদমুক্ত।”

    হিন্দুদের ওপর অত্যাচার

    প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরেই বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা ঘটছে। প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার পরেই সে দেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চরমে ওঠে। এহেন আবহে সম্প্রতি ঢাকায় গিয়ে সচিব পর্যায়ের বৈঠক করে এসেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসের কাছে তিনি সংখ্যালঘুদের ওপর অত্যাচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিক্রম মিশ্রির ঢাকা সফরের পরেই সুর নরম করে ইউনূসের তদারকি সরকার। ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানান, সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় ৮৮টি মামলা দায়ের হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৭০ জনকে।

    আরও পড়ুন: বাংলাদেশে বিচারের নামে প্রহসন! অদ্ভূত যুক্তি দেখিয়ে চিন্ময়ের আবেদন শুনল না আদালত

    হাসিনা-উত্তর জমানায় বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চরমে উঠেছে। ধর্মের নামে চাকরি থেকে জোর করে পদত্যাগ করানো হচ্ছে সংখ্যালঘুদের। অনেককে ধর্মান্তরিত করানোর অভিযোগও উঠেছে। চট্টগ্রামে হিন্দু ও বৌদ্ধদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনায় কাঠগড়ায় খোদ সেনা। হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়েও উত্তাল হয় বাংলাদেশের পরিস্থিতি (Bangladesh Crisis)। এই পরিস্থিতিই নীরবতা ভাঙলেন জয়শঙ্কর (S Jaishankar)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

LinkedIn
Share