Tag: news in bengali

news in bengali

  • Nayab Saini: ২৮ নভেম্বর থেকে কুরুক্ষেত্রের পূণ্যভূমিতে শুরু আন্তর্জাতিক গীতা মহোৎসব

    Nayab Saini: ২৮ নভেম্বর থেকে কুরুক্ষেত্রের পূণ্যভূমিতে শুরু আন্তর্জাতিক গীতা মহোৎসব

    মাধ্যম নিউজ ডেস্ক: হরিয়ানার কুরুক্ষেত্রের ময়দানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন গীতার উপদেশ। অর্থাৎ, ভগবদ্গীতা রচিত হয়েছিল কুরুক্ষেত্রে। আর সেই কুরুক্ষেত্রের পূণ্যভূমিতেই ২০২৪ সালে আন্তর্জাতিক গীতা মহোৎসবের (International Gita Mahotsav) আয়োজন হতে চলেছে। চলতি মাসের ২৮ নভেম্বর শুরু হচ্ছে আন্তর্জাতিক গীতা মহোৎসব। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। হরিয়ানায় ফের ক্ষমতায় ফিরেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছেন নয়াব সাইনি (Nayab Saini)। তিনি সাংবাদিক সম্মেলনে শুক্রবার আন্তর্জাতিক গীতা মহোৎসবের কথা জানিয়েছেন। তাঁর মতে, এই অনুষ্ঠান হতে চলেছে আধ্যাত্মিকতা ও সংস্কৃতির মেলবন্ধন। হরিয়ানার মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, চলতি বছরে তানজানিয়া অন্যতম সহযোগী দেশ হিসেবে থাকবে আন্তর্জাতিক গীতা মহোৎসবে। অন্যদিকে, ওড়িশা থাকবে সহযোগী রাজ্য হিসেবে। 

    সনাতন ধর্মের ঐতিহ্য এবং পরম্পরা প্রতিফলিত হবে 

    দেশের অঙ্গরাজ্য ওড়িশা সম্পর্কে বলতে গিয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী (Nayab Saini) বলেন যে প্রচুর ভক্তের গন্তব্য হল পুরীধাম। এছাড়া কোনারকের সূর্য মন্দির, লিঙ্গরাজ মন্দিরও যথেষ্ঠ বিখ্যাত। সনাতন ধর্মের ঐতিহ্য এবং পরম্পরা প্রতিফলিত হবে গীতা মহোৎসবে, এমনটাই জানিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। হরিয়ানার মুখ্যমন্ত্রী (Nayab Saini) আরও জানিয়েছেন, তানজানিয়াকে আফ্রিকার গেট বলা হয়। ভারতের সঙ্গে গীতা মহোৎসবে তানজানিয়া সামিল হওয়াতে-দুই দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পর্কের উন্নতি হবে বলেই তিনি জানিয়েছেন।

    তানজানিয়ার একাধিক মন্ত্রীরও থাকার কথা রয়েছে গীতা মহোৎসবে 

    প্রসঙ্গত, তানজানিয়ার একাধিক মন্ত্রীরও থাকার কথা রয়েছে গীতা মহোৎসবে। আন্তর্জাতিক গীতা মহোৎসব, ২০১৬ সালে অনুষ্ঠিত হয়েছিল হরিয়ানাতে। সে কথা স্মরণ করে মুখ্যমন্ত্রী জানান, লক্ষাধিক মানুষ ভারত এবং বিদেশ থেকে সেই গীতা মহোৎসবের সামিল হন। এবারের মহোৎসবের ভক্ত সমাগম ৪৫ থেকে ৫০ লাখ হবে। তিনি (Nayab Saini) আরও জানিয়েছেন, ২০১৯ সালে আন্তর্জাতিক গীতা মহোৎসব অনুষ্ঠিত হয়েছিল লন্ডনে। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক গীতা মহোৎসব অনুষ্ঠিত হয়েছিল কানাডাতে। ২০২৩ সালের এপ্রিল মাসে গীতা মহোৎসব অনুষ্ঠিত হয়েছিল অস্ট্রেলিয়াতে এবং চলতি বছরের শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে গীতা মহোৎসব।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Maharashtra Election Results 2024: মহারাষ্ট্রে জয় নিশ্চিত ‘মহাযুতি’ জোটের, ভোটারদের ধন্যবাদ একনাথ শিন্ডের

    Maharashtra Election Results 2024: মহারাষ্ট্রে জয় নিশ্চিত ‘মহাযুতি’ জোটের, ভোটারদের ধন্যবাদ একনাথ শিন্ডের

    মাধ্যম নিউজ ডেস্ক: মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে (Maharashtra Election Results 2024) বিজয়ের পথে ‘মহাযুতি’। রাজ্যের ভোটারদের ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shinde)। ইতিমধ্যেই বিজেপি, শিবসেনা ও এনসিপির মহাযুতি জোট সংখ্যাগরিষ্ঠতার বিচারে অনেক এগিয়ে গিয়েছে। মহাযুতি নেতা থেকে শুরু করে সকল কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে।

    ৫৮,৮৭৯ ভোটে এগিয়ে একনাথ (Maharashtra Election Results 2024)

    বিধানসভা নির্বাচনের ফল গণনার শেষ পাওয়া তথ্য সূত্রে জানা গিয়েছে, শিবসেনা নেতা একনাথ শিন্ডে (Eknath Shinde) কোপরি-পাচপাখাদি থেকে ৫৮৮৭৯ ভোটে এগিয়ে রয়েছেন। তিনি নির্বাচনী ফলকে ঘিরে বলেন, “আমি রাজ্যের সমস্ত ভোটার নাগরিকদের ধন্যবাদ জানাই। আমাদেরকে বিপুল জয়ের দিকে অগ্রসর করার জন্য সকলকে অভিনন্দন জানাই। আমি আগেই বলেছিলাম আমরা নির্বাচনী ফলাফলে সংখ্যা গরিষ্ঠতা পাবো। ‘লাডলি বেহেন’ (Ladli Bahin) প্রকল্প ব্যাপক ভাবে জনমনকে জয় করেছে। আমাদের প্রত্যাশা এবং অনুমানকে ব্যাপক ভাবে সাফল্যের দিকে নিয়ে গিয়েছে। এই ফলাফল (Maharashtra Election Results 2024) আমাদের গত আড়াই বছর কাজের উন্নয়নের প্রতিফল। আমরা আমাদের কাজের মাধ্যমে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে যেতে সক্ষম হয়েছি। আমাদের প্রকল্প এবং জনমুখী পরিকল্পনাগুলি মানুষের আস্থা, বিশ্বাস এবং ভরসা জয় করতে সক্ষম হয়েছি। সঠিক ভাবে নীতিগুলিভাবে যাতে বাস্তবায়িত হয় সেই উদ্দেশে কাজ করেছি আমরা।”

    জয় মানুষের জয়

    মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের (Maharashtra Election Results 2024) ফলাফলকে সামনে রেখে একনাথ শিন্ডে (Eknath Shinde) আরও বলেছেন, “আমরা এখন চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় রয়েছি মাত্র। ফলপ্রকাশের পর আমরা মহাযুতি জোটের পক্ষ থেকে বিজেপি, শিবসেনা, এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেব।” অপর দিকে জয় (Maharashtra Election Results 2024) সুনিশ্চিত বুঝতে পেরে একনাথ শিন্ডের ছেলে শ্রীকান্ত শিন্ডে দলের কর্মী-সমর্থকদের মিলে উচ্ছ্বাসে মেতেছেন। তিনি বলেন, “আমরা প্রত্যাশা অনুযায়ী আসন পাওয়ার দিকে এগিয়ে যাচ্ছি। এই জয় মানুষের জয়।”

    আরও পড়ুনঃ রাহুল, খাড়্গে-সহ কংগ্রেসের তিন নেতাকে মানহানির নোটিশ পাঠাল বিজেপি

    বিজেপি ১০০ আসন অতিক্রম করবে

    আবার বিজেপি নেতা বিকাশ পাঠক ফলাফল (Maharashtra Election Results 2024) সম্পর্কে বলেছেন, “আমরা মহাযুতির জন্য ১৬০ টিরও বেশি আসন আশা করেছিলাম এবং ঠিক এভাবেই এটি প্রকাশ পাচ্ছে। এটি বিজেপির জন্য একটি উল্লেখযোগ্য বছর হবে। শক্তি বৃদ্ধি করে বিজেপি ১০০ আসনের সংখ্যা অতিক্রম করছে। শীঘ্রই একজন মহাযুতি মুখ্যমন্ত্রী শপথ নেবেন।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Manipur Clash: অশান্ত মণিপুরে আসছে আরও ৯০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, উদ্ধার ৩ হাজার অস্ত্রশস্ত্র

    Manipur Clash: অশান্ত মণিপুরে আসছে আরও ৯০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, উদ্ধার ৩ হাজার অস্ত্রশস্ত্র

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের অশান্তির আগুনে পুড়ছে মণিপুর (Manipur Clash)। উত্তর-পূর্বের এই পাহাড়ি রাজ্যে শান্তি ফেরাতে আরও ৯০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Forces) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ৯০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীতে জওয়ান রয়েছেন প্রায় ১০ হাজার ৮০০ জন। সব মিলিয়ে মণিপুরে মোতায়েন করা হচ্ছে ২৮৮ কোম্পানি জওয়ান। মণিপুর সরকারের প্রধান নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং বলেন, “অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে ঝুঁকিপূর্ণ, সংবেদনশীল, সীমান্তবর্তী এবং মিশ্র জনসংখ্যার এলাকাগুলিতে।”

    অশান্ত জিরিবাম (Manipur Clash)

    ৭ নভেম্বর থেকে ফের উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর। সব চেয়ে বেশি অশান্তি হচ্ছে জিরিবাম জেলায়। এই দফার গোষ্ঠী সংঘর্ষে এই জেলায় মৃত্যু হয়েছে ২০ জনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪ নভেম্বর ফের লাগু হয়েছে আফস্পা। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১৮ নভেম্বর সেখানে ৫০ কোম্পানি আধাসেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। এবার পাঠানো হচ্ছে আরও ৯০ কোম্পানি সেনা (Manipur Clash)।

    কী বলছেন মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা?

    মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং জানান, এই জওয়ানরা এলাকার বাসিন্দাদের জীবন ও সম্পত্তি রক্ষা করবেন। প্রত্যেক জেলায় আলাদা করে কন্ট্রোল রুম ও কো-অর্ডিনেশন সেল খোলা হচ্ছে। আধাসেনার তালিকায় রয়েছে সিআরপিএফের পাশাপাশি থাকবে বিএসএফ, সেনা, অসম রাইফেলস, আইটিবিপি এবং সশস্ত্র সীমাবল। জানা গিয়েছে, যেসব অস্ত্রশস্ত্র লুট করা হয়েছিল, তার মধ্যে এ পর্যন্ত প্রায় ৩ হাজার অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। মায়ানমার সীমান্তের পাশাপাশি বিভিন্ন জায়গায় তল্লাশি চালাবে নিরাপত্তাবাহিনী। কড়া হাতে পরিস্থিতি সামাল দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বাহিনীকে।

    আরও পড়ুন: মহারাষ্ট্র-ঝাড়খণ্ডে শুরু ভোট গণনা, দুই রাজ্যেই এগিয়ে বিজেপি জোট

    এর আগে প্রবীণ এক পুলিশ কর্তা বলেছিলেন, গত বছরের ৩ মে থেকে মণিপুর অশান্ত হওয়ার পর থেকে সব মিলিয়ে লুঠ হয়েছিল ৫ হাজার ৬৬৯টি উন্নতমানের অস্ত্র এবং লক্ষাধিক রাউন্ড বিভিন্ন ধরনের (Central Forces) গুলি। প্রধান নিরাপত্তা উপদেষ্টা জানান, জাতীয় তদন্ত সংস্থা এনআইএ তাদের কাছে হস্তান্তরিত সমস্ত মামলার তদন্ত শুরু করেছে (Manipur Clash)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Worlds Tallest Temple: প্রবল ঝড়-ভূকম্পে থাকবে অক্ষত, বিশ্বের উচ্চতম মন্দির নির্মিত হচ্ছে মথুরায়

    Worlds Tallest Temple: প্রবল ঝড়-ভূকম্পে থাকবে অক্ষত, বিশ্বের উচ্চতম মন্দির নির্মিত হচ্ছে মথুরায়

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরের জানুয়ারি মাসের ২২ তারিখ উদ্বোধন হয়েছে রাম মন্দিরের। তবে উত্তরপ্রদেশে মন্দির নির্মাণের পর্ব চলছেই। খুব দ্রুতগতিতে কাজ এগোচ্ছে কৃষ্ণ জন্মভূমি বলে পরিচিত মথুরার চন্দ্রোদয় মন্দিরের নির্মাণের কাজ। এই মন্দির পৃথিবীর উচ্চতম মন্দির (Worlds Tallest Temple) হতে চলেছে। দেশ-বিদেশের প্রচুর ভক্ত সারা বছরব্যাপী মথুরায় পা রাখেন। তাঁদের বিশ্বাস ভগবান শ্রীকৃষ্ণ পবিত্র মথুরা মাটিতে জন্মগ্রহণ করেছিলেন। মথুরার (Mathura) পাশেই যমজ শহর বৃন্দাবন। সেখানেও অগণিত ভিড় করেন। শ্রী কৃষ্ণের লীলাক্ষেত্র বলে পরিচিতি হল বৃন্দাবন।

    ভিত্তিপ্রস্থর স্থাপন (Worlds Tallest Temple) করেছিলেন প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় 

    বিশেষজ্ঞ মহলের ধারণা, মন্দির নির্মাণের (Worlds Tallest Temple) পরেই মথুরার আকর্ষণ সারা বিশ্বের কাছে আরও বেড়ে যাবে। দুবাইয়ের বুর্জ খলিফার সঙ্গেও এর তুলনা টানা হচ্ছে। মন্দির নির্মাণ হচ্ছে ইসকনের তত্ত্বাবধানে। জানা গিয়েছে, মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে ২০১৪ সালের ১৬ নভেম্বর থেকে। তৎকালীন দেশের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় মন্দিরের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিলেন। মথুরার (Mathura) এই মন্দিরে থাকছে মোট ১৬৬ তলা, পৃথিবীতে আর কোনও মন্দিরে এতগুলি তলা নেই। প্রসঙ্গত, চন্দ্রোদয় মন্দিরের উচ্চতা হতে চলেছে ৭০০ ফুট। পৃথিবীর এই উচ্চতম মন্দির দিল্লির কুতুব মিনারের চেয়ে তিনগুণ তিনগুণ বেশি উচ্চ হতে চলেছে। এমনকী, দুবাইয়ের বুর্জ খলিফার থেকেও উঁচু হবে এই মন্দির।

    ঝড়-ভূমিকম্পে থাকবে অক্ষত

    পুরো মন্দিরটি তৈরি হচ্ছে একদম পিরামিডের ধাঁচে। মন্দিরের (Worlds Tallest Temple) সর্বোচ্চ তলার নাম দেওয়া হয়েছে ব্রজ মণ্ডল দর্শন। জানা গিয়েছে, সম্পূর্ণ মন্দির নির্মাণে খরচ হচ্ছে ৭০০ কোটি টাকা। এই মন্দির রিখটার স্কেলের ৮ মাত্রা পর্যন্ত ভূকম্পন থেকেও নিজেকে রক্ষা করতে সক্ষম। সেভাবেই তৈরি করা হয়েছে। আবার ১৭০ কিলোমিটার বেগে ঝড় বইলেও মন্দির অক্ষত থাকবে। মন্দিরটি ৭০ একর জায়গা জুড়ে অবস্থিত। মন্দির তৈরি হয়েছে ৫১১টি পিলারের মাধ্যমে। সম্পূর্ণ মন্দিরের ওজন পাঁচ লাখ টনেরও বেশি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Cash For Vote: রাহুল, খাড়্গে-সহ কংগ্রেসের তিন নেতাকে মানহানির নোটিশ পাঠাল বিজেপি

    Cash For Vote: রাহুল, খাড়্গে-সহ কংগ্রেসের তিন নেতাকে মানহানির নোটিশ পাঠাল বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: কংগ্রেসের তিন নেতার বিরুদ্ধে মানহানির মামলা ঠুকে দেওয়ার (Cash For Vote) হুমকি দিলেন বিজেপির (BJP) জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধী এবং কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেটকে মানহানির নোটিশ পাঠিয়েছেন তিনি। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা তাওড়ের বিরুদ্ধে ভোটারদের টাকা বিলি করার অভিযোগ তুলেছেন।

    ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি (Cash For Vote)

    আইনি নোটিশে তাঁদের নিঃশর্তে তাওড়ের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় তিনি তাঁদের বিরুদ্ধে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে দেওয়ানি মানহানির মামলা এবং ফৌজদারি মানহানির মামলা করবেন। সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তাওড়ে বলেন, “কংগ্রেস নেতারা আমাকে ও আমার দলের মানহানির জন্য নির্বাচনের আগে মিথ্যা অভিযোগ করেছেন।”

    কী বলেছিলেন খাড়্গেরা?

    তিনি বলেন, “মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের প্রাক্কালে, ১৯ নভেম্বর, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং দলের মুখপাত্র সুপ্রিয়া বলেছিলেন যে বিনোদ তাওড়েকে ভোটারদের মধ্যে ৫ কোটি টাকা বিলি করার সময় হাতে-নাতে ধরা হয়েছে। তাঁরা কেবল (Cash For Vote) আমাকে ও আমার দলের মানহানি করতে চেয়েছিল।”

    বিজেপির এই নেতা বলেন, “আমি অত্যন্ত আঘাত পেয়েছি। আমি একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষ। গত ৪০ বছর ধরে রাজনীতিতে আছি। আমি কখনওই এমন কিছু করিনি। কংগ্রেস নেতারা আমাকে, আমার দল ও আমার নেতাদের মানহানি করতে চেয়েছিলেন। তাই তাঁরা ইচ্ছাকৃতভাবে সংবাদমাধ্যম ও জনগণের কাছে এই মিথ্যা কথা বলেছিলেন। তাই আমি তাঁদের বিরুদ্ধে আদালতের নোটিশ পাঠিয়েছি যে তারা যেন প্রকাশ্যে ক্ষমা চান, অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে।”

    আরও পড়ুন: নিজ্জর খুনের ঘটনা জানতেন না মোদি-জয়শঙ্কর-ডোভাল, দিল্লির চাপে ‘ঢোঁক গিলল’ ট্রুডো সরকার

    তাওড়ের বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। পদ্ম-সাংসদ সম্বিত পাত্র বলেন, “এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। আমাদের সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে স্পষ্টভাবে রাহুলকে চ্যালেঞ্জ করেছেন যে তিনি এসে (BJP) সিসিটিভির ফুটেজ দেখুন, নিজেই দেখুন এবং বলুন কোথায় অর্থ রয়েছে (Cash For Vote), কে বিতরণ করছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • PM Modi: নিজ্জর খুনের ঘটনা জানতেন না মোদি-জয়শঙ্কর-ডোভাল, দিল্লির চাপে ‘ঢোঁক গিলল’ ট্রুডো সরকার

    PM Modi: নিজ্জর খুনের ঘটনা জানতেন না মোদি-জয়শঙ্কর-ডোভাল, দিল্লির চাপে ‘ঢোঁক গিলল’ ট্রুডো সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: খালিস্তানপন্থী জঙ্গি নিজ্জর খুনের ঘটনায় কানাডার (Canada) সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে জঙ্গি হত্যার ষড়যন্ত্রের কথা নাকি জানতেন খোদ প্রধানমন্ত্রী মোদি (PM Modi)। এবার চাপে পড়ে সংবাদমাধ্যমের প্রকাশিত রিপোর্টকে খারিজ করল সে দেশের সরকার। প্রসঙ্গত, কানাডার সংবাদমাধ্যমে এমন খবর সামনে আসতেই নয়া দিল্লির তরফে প্রবলভাবে বিরোধ করা হয়। ঠিক এই পরিস্থিতিতে, শুক্রবারে জাস্টিন ট্রুডো সরকার আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েছে। শুক্রবার ট্রুডো সরকার বলেছে, ‘‘খালিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিংহ নিজ্জর হত্যা-সহ কানাডায় কোনও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) বা তার সরকারের শীর্ষ কর্মকর্তাদের যুক্ত করার কোনও প্রমাণ নেই।’’

    ১৩ অক্টোবর কানাডার বিবৃতিতে বলা হয় নিজ্জর হত্যাকাণ্ডে জড়িত রয়েছেন কূটনীতিক সঞ্জয় কুমার বর্মা

    প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৩ অক্টোবর কানাডা সরকারের তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয় এবং সেখানে জানানো হয়, নিজ্জর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন সে দেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার সঞ্জয় কুমার বর্মা। এর পরে সঞ্জয় সহ কয়েকজনকে দেশে ফিরিয়ে আনে ভারত সরকার। একই সঙ্গে কানাডার কয়েকজন কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করে বহিষ্কার করে ভারতের বিদেশ মন্ত্রক। এর পাশাপাশি কানাডার আসন্ন পার্লামেন্ট নির্বাচনে খালিস্তানি গোষ্ঠীগুলির সমর্থন পাওয়ার জন্য জাস্টিন ট্রুডোর সরকার এমন বিতর্ক তৈরি করছে বলেও জানা কেন্দ্র।

    দ্য গ্লোব অ্যান্ড মেল’-এর প্রতিবেদনে

    খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরকে হত্যা নিয়ে চলতি সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম জড়ানোর চেষ্টা হয়। কানাডার সংবাদপত্র ‘দ্য গ্লোব অ্যান্ড মেল’-এর প্রতিবেদনে দাবি করা হয়, নিজ্জরকে খুনের পরিকল্পনার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) সবটাই জানতেন। এর পাশাপাশি ষড়যন্ত্রের কথা জানতেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও। তবে এর স্বপক্ষে কোনও যুক্তি অবশ্য দিতে পারেনি কানাডার ওই সংবাদমাধ্যম।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Assembly Election 2024: মহারাষ্ট্র-ঝাড়খণ্ডে শুরু ভোট গণনা, দুই রাজ্যেই এগিয়ে বিজেপি জোট

    Assembly Election 2024: মহারাষ্ট্র-ঝাড়খণ্ডে শুরু ভোট গণনা, দুই রাজ্যেই এগিয়ে বিজেপি জোট

    মাধ্যম নিউজ ডেস্ক: অধিকাংশ সমীক্ষাতেই উঠে এসেছে যে ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র- এই দুই রাজ্যে সরকার গঠন করবে বিজেপি। সকাল থেকেই দুই রাজ্যেই এগিয়ে রয়েছে বিজেপি। লোকসভা নির্বাচনের ছয় মাসের মাথাতে ভোট হচ্ছে দুই রাজ্যে। আজ শনিবার সকাল আটটা থেকে ঝাড়খণ্ড ও মহারাষ্ট্রে (Assembly Election 2024) শুরু হয়েছে ভোট গণনা। এর পাশাপাশি গণনা চলছে বাংলার ছটি কেন্দ্রে (Election Results)। যেগুলিতে উপনির্বাচন হচ্ছে। অন্যদিকে, উপনির্বাচন হচ্ছে ২ রাজ্যের ২ লোকসভা কেন্দ্রেও। মহারাষ্ট্রের নান্দেড় লোকসভার পাশাপাশি সেই তালিকায় রয়েছে কেরলের ওয়েনাড়। সেখানেও গণনা চলছে। মোট ১৪টি রাজ্যের ৪৮টি বিধানসভা এবং দু’টি লোকসভা কেন্দ্রের উপনির্বাচন চলছে। রাজ্যগুলি হল- অসম, বিহার, ছত্তিশগড়, গুজরাট, কর্নাটক, কেরল, মধ্যপ্রদেশ, মেঘালয়, পাঞ্জাব, রাজস্থান, সিকিম, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ।

    পশ্চিমবঙ্গের ৬ কেন্দ্র সমেত গণনা ঝাড়খণ্ডেও (Assembly Election 2024)

    গণনা চলছে পশ্চিমবঙ্গের ছ’টি বিধানসভা কেন্দ্রে (Election Results)। এগুলি হল-কোচবিহারের সিতাই, আলিপুরদুয়ারের মাদারিহাট, উত্তর ২৪ পরগনার হাড়োয়া ও নৈহাটি, বাঁকুড়ার তালড্যাংরা এবং পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর। যেখানে কংগ্রেসের প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী। বাংলার পাশাপাশি উত্তরপ্রদেশের ন’টি বিধানসভার উপনির্বাচনের ফলাফলও বের হবে আজ শনিবার। বাংলার পড়শি রাজ্য ঝাড়খণ্ডে (Assembly Election 2024) মোট ৮১টি আসনের মধ্যে ৪৩টিতে ভোট হয়েছিল প্রথম দফায়, গত ১৩ নভেম্বর। বাকি ৩৮টিতে দ্বিতীয় দফায়, ২০ নভেম্বর। মহারাষ্ট্রের ২৮৮ আসনেই ২০ নভেম্বর এক দফায় ভোট হয়েছিল। 

    মহারাষ্ট্রের ভোট গণনা

    মহারাষ্ট্রে মূল লড়াই বিজেপি-শিবসেনা (একনাথ শিন্ডে), এনসিপি (অজিত)-এর জোট ‘মহাযুতি’ এবং কংগ্রেস-শিবসেনা (ইউবিটি)-এনসিপি (শরদ)-এর ‘মহাবিকাশ আঘাড়ী’র মধ্যে। এ ছাড়া ভোটের ময়দানে রয়েছে রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনাও, বাবাসাহেব আম্বেদকরের পুত্র তথা প্রাক্তন সাংসদ প্রকাশ আম্বেদকর ‘বঞ্চিত বহুজন আঘাড়ী’ দলের হয়ে লড়ছেন। মহারাষ্ট্রে ক্ষমতাসীন ‘মহাযুতি’র গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী (Assembly Election 2024) তথা শিবসেনা প্রধান একনাথ শিন্ডে (কোপরি-পাচপাখাড়ি), দুই উপমুখ্যমন্ত্রী, এনসিপির অজিত পওয়ার (বারামতী) এবং বিজেপির দেবেন্দ্র ফড়ণবীস (নাগপুর দক্ষিণ-পশ্চিম)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Odisha: কথা রাখল ওড়িশার বিজেপি সরকার, কৃষকদের কাছে ধান কিনছে কুইন্টাল প্রতি ৩,১০০ টাকা দরে

    Odisha: কথা রাখল ওড়িশার বিজেপি সরকার, কৃষকদের কাছে ধান কিনছে কুইন্টাল প্রতি ৩,১০০ টাকা দরে

    মাধ্যম নিউজ ডেস্ক: ওড়িশার (Odisha) মুখ্যমন্ত্রী মোহন মাঝির নেতৃত্বে বিজেপি সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতির বেশিরভাগই পূরণ করতে সক্ষম হয়েছে। ২০২৪ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি (BJP) তাদের নির্বাচনী ইস্তাহারে ঘোষণা করেছিল, দল ক্ষমতায় এলে সরকার প্রতি কুইন্টাল ধান কিনবে ৩,১০০ টাকায়। ক্ষমতায় এসে সে কথা রাখল বিজেপি সরকার। বুধবারই এই কর্মসূচি প্রথমবারের জন্য অনুষ্ঠিত হয়, সে রাজ্যের বরাগড় জেলায়। ২০ নভেম্বর এই কর্মসূচির উদ্বোধন করেন ওড়িশা সরকারের খাদ্যমন্ত্রী কৃষ্ণচন্দ্র পাত্র। গতকাল বুধবার মন্ত্রী ছিলেন সে রাজ্যের বরাগড় জেলার সফরে। প্রথমে তিনি স্থানীয় কালাপানি মান্ডিতে চলে যান এবং সেখান থেকে ধান কিনে অনুষ্ঠানিকভাবে সূচনা করেন এই কর্মসূচির। একইসঙ্গে মন্ত্রী পৌঁছে যান স্থানীয় আতাবিরা ও গোদভাগা মান্ডিতেও। সেখানেও আনুষ্ঠানিকভাবে কৃষকদের কাছে কুইন্টাল প্রতি ৩ হাজার ১০০ টাকায় ধান কিনতে দেখা যায় মন্ত্রীকে।

    কী বলছেন ওড়িশার (Odisha) খাদ্যমন্ত্রী? 

    এ বিষয়ে সংবাদমাধ্যমে মন্ত্রী কৃষ্ণচন্দ্র পাত্র বলেন, ‘‘এটা খুবই আনন্দের দিন কৃষকদের কাছে এবং তাঁরা বলছেন যে বিজেপি (BJP) তাদের প্রতিশ্রুতি রক্ষা করেছে। প্রতি কুইন্টাল ধান ৩,১০০ টাকায় কিনছে।’’ প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের ন্যূনতম সহায়ক মূল্য হল ২,৩০০ টাকা, সেখানে ওড়িশা সরকার আরও ৮০০ টাকা বেশি দরে ধান কিনছে।

    সিঙ্গাপুর সফরে রয়েছেন ওড়িশার (Odisha) মুখ্যমন্ত্রী, সেখান থেকে স্বাগত জানান এমন কর্মসূচিকে

    মান্ডিগুলি পরিদর্শন করার সময় মন্ত্রী আরও নানারকম পরিষেবা সম্পর্কে খোঁজ খবর নেন। ডিজিটাল মিটার, ওয়েট ব্রিজ, ওয়েটিং রুম, খাবার জল, আলো, সিসিটিভি, শৌচাগার এই ব্যবস্থাগুলি ঠিকঠাক রয়েছে কিনা, তা জানতে চান। বর্তমানে ওড়িশার (Odisha) মুখ্যমন্ত্রী মোহন মাঝি, সরকারি সফরে সিঙ্গাপুরে রয়েছেন। তবে সিঙ্গাপুরে বসেও বিজেপি সরকারের এমন প্রতিশ্রুতি রক্ষার কথা তিনি নিজে সমাজ মাধ্যমে পোস্ট করেন এবং লেখেন, ‘‘সরকার কৃষক কল্যাণের কথাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ভাবছে।’’

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sarbananda Sonowal: সমুদ্রপথ উন্নয়নে ৩০ হাজার কোটির তহবিল গঠন কেন্দ্রের, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

    Sarbananda Sonowal: সমুদ্রপথ উন্নয়নে ৩০ হাজার কোটির তহবিল গঠন কেন্দ্রের, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: ৩০ হাজার কোটি টাকার সমুদ্র পথের উন্নয়ন তহবিল তৈরি করেছে ভারত সরকার, এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় বন্দর ও জাহাজ পরিবহণ এবং জলপথমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল (Sarbananda Sonowal)। প্রসঙ্গত, এই ফান্ডের মাধ্যমে কেন্দ্রীয় সরকার জাহাজ নির্মাণ ও মেরামত শিল্পকে আরও শক্তিশালী করতে চায়। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের এমন উদ্যোগের মাধ্যমে তৈরি হবে ছয়টি গভীর বন্দর ও দুটি ট্রানস শিপমেন্ট হাব।

    জাহাজ নির্মাণ শিল্প অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ

    ভারতের জাহাজ নির্মাণ শিল্প অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, এটি এমন একটি ক্ষেত্র যেখানে প্রচুর কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হয়। এর পাশাপাশি দেশের মোট জিডিপিতে উল্লেখযোগ্য অবদান রাখে জাহাজ নির্মাণ শিল্প। একইসঙ্গে এই শিল্পের পরোক্ষ বা সহকারী শিল্প হিসেবে ইস্পাত, বন্দর তৈরির শিল্প- এগুলিও বাড়তে থাকে। জানা গিয়েছে, ভারতে সামুদ্রিক ক্রিয়াকলাপকে আরও শক্তিশালী করতে হাইড্রোজেন হাব তৈরির উদ্যোগ নিচ্ছে সরকার এমনটাই জানা গিয়েছে। অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল (Sarbananda Sonowal) এ নিয়ে বলেন, ‘‘আমরা ভারতকে একটি বৈশ্বিক সমুদ্রপথের কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মনোনিবেশ করেছি। তাই এমন পদক্ষেপ।’’

    পুরনো জাহাজ প্রতিস্থাপন করা যাবে

    বিশেষজ্ঞরা মনে করছেন, কেন্দ্রীয় সরকারের সমুদ্রপথ উন্নয়ন তহবিল তৈরি করার পদক্ষেপ দেশীয় জাহাজ নির্মাণ শিল্পকে অনেকটাই পুনরুজ্জীবিত করবে। এমন তহবিল গঠন মোদি সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, এ নিয়ে কোনও সন্দেহ নেই এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। একইসঙ্গে ক্রেডিট নোটস স্কিমও তৈরি করা হচ্ছে। যার ফলে পুরনো জাহাজগুলির মালিকরা স্থানীয় শিপওয়ার্ডগুলির সঙ্গে যোগাযোগ করে, সেই জাহাজগুলিকে প্রতিস্থাপন করতে পারবেন। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল (Sarbananda Sonowal) আরও জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে তাঁরা দেখতে চান যে জাহাজ পুনর্ব্যবহারে ভারত সারা বিশ্বের শীর্ষস্থানে রয়েছে। বর্তমানে ৮৫ শতাংশ ভারতীয় জাহাজে পুনর্ব্যবহারযোগ্য এবং হংকং কনভেনশনের নিয়ম মেনে চলে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী (Sarbananda Sonowal)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Victoria Memorial: ভিক্টোরিয়া মেমোরিয়ালে ‘জঙ্গি হানা’, ‘অপহৃত’ ভিআইপি! রুদ্ধশ্বাস অভিযানে উদ্ধার বাহিনীর

    Victoria Memorial: ভিক্টোরিয়া মেমোরিয়ালে ‘জঙ্গি হানা’, ‘অপহৃত’ ভিআইপি! রুদ্ধশ্বাস অভিযানে উদ্ধার বাহিনীর

    মাধ্যম নিউজ ডেস্ক: সাত সকালে জঙ্গি হানা খাস কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে (Victoria Memorial)! আর্মি, নেভি, সিআইএসএফ সবাই হাজির। খবর রটল, জঙ্গিরা নাকি এক ভিআইপি প্রাতঃভ্রমণকারীকে অপহরণ করে বন্দি করে ফেলেছে। তাঁকে উদ্ধারেই এসেছে সেনা বাহিনী। সকাল ৯টা নাগাদ ভিক্টোরিয়া চত্বর ঘিরে ফেলেছেন জওয়ানরা (Indian Army)। জঙ্গি হানার এমন খবর শুনে অনেকেই এলাকা ছেড়ে দৌড়লেন। কয়েকজন অবশ্য থেকে গেলেন, দূর থেকে সেনা-জঙ্গির মুখোমুখি লড়াইয়ের ‘লাইভ’ দেখবেন বলে! বুকে হেঁটে অতি সন্তর্পণে মাটি কামড়ে সাউথ গেট দিয়ে ভিক্টোরিয়ার (Victoria Memorial) মাঠে ঢুকল সেনা! বাইরে তখন পজিশনে রয়েছে সিআইএসএফ। ভেতর থেকে ওয়াকিটকির মাধ্যমে খবর এল এক ভিআইপি প্রাতঃভ্রমণকারীকে ঘিরে ফেলেছে ৮ জঙ্গি! কয়েক মিনিটের মধ্যে শুরু হল অপারেশন।

    কী বলছেন সেনা কর্তা (Indian Army)?

    সাড়ে ৯টা থেকে ১০টা, টানা আধ ঘণ্টা ধরে চলল এই অপারেশন। দূর থেকেই দেখা যাচ্ছিল, ভিক্টোরিয়ার (Victoria Memorial) শ্বেত পাথরের মূর্তির আড়ালে দু’জন জঙ্গি লুকিয়ে আছে। আগেই অবশ্য ৬ জন জঙ্গিকে পাকড়াও করেন জওয়ানরা। পরে বাকি দু’জনকে আটক করার পরে অপারেশন শেষ হয়। অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় ওই ভিআইপি প্রাতঃভ্রমণকারীকে। কিন্তু সেনা প্রহরায় থাকা ভিক্টোরিয়ার কীভাবে ঢুকে পড়ল জঙ্গি? এনিয়ে সেনা কর্তা প্রদীপ অগ্নিহোগ্রী বলেন, ‘‘এটা আসল কোনও জঙ্গি হানার ঘটনা নয়। মক ড্রিল অর্থাৎ নকল অভিযান (Mock drill)। হঠাৎ করে জঙ্গি হানা ঘটলে বা জঙ্গিরা কোনও এক ‘ভিআইপি’-কে যদি জঙ্গি অপহরণ করে, সেক্ষেত্রে কীভাবে মোকাবিলা করতে হয়, তার মহড়ার জন্যই এই আয়োজন করা হয়েছিল (Victoria Memorial)।’’ তিনি আরও জানান, এই মক-ড্রিলে অংশ নেন স্থলসেনা, নৌসেনা, এনএসজি ও সিআইএসএফ জওয়ানরা। প্রতিকূল পরিস্থিতিতে আন্তঃবাহিনী সমন্বয় গড়ে তোলাই লক্ষ্য এই মহড়ার (Mock drill)।

    মনে করাল ২৬/১১-র জঙ্গি হানা

    প্রসঙ্গত, মুম্বইয়ের তাজ প্যালেস হোটেলে ১৬ বছর আগে ২৬/১১-র হামলা এখনও মনে রেখেছে গোটা দেশ-বিশ্ব। তাজ হোটেলে পাকিস্তানের মদতপুষ্ট লস্কর জঙ্গিরা তিন দিন ধরে হামলা চালিয়ে তিরিশ জনেরও বেশি মানুষকে হত্যা করেছিল। মরণাপন্ন লড়াইয়ের পর উদ্ধার করা হয়েছিল অপহৃতদের। ভারতীয় সেনা, ভারতীর নৌসেনার মার্কোস কমান্ডো, এনএসজি কমান্ডো উদ্ধারকার্যে নেমেছিলেন। জানা গেল, তারপর থেকে প্রতি বছর নভেম্বর মাসে সেনার তরফ থেকে এই মহড়ার আয়োজন করা হয়। এবার এই মহড়া (Mock drill) কলকাতায় হচ্ছে। যার পোশাকি নাম দেওয়া হয়েছে সি-ভিজিল (Sea Vigil-24)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share