Tag: news in bengali

news in bengali

  • RG Kar Case: শরীরে কিটোন বডির মাত্রা ৩+! সঙ্কটজনক অনশনরত ডাক্তার পুলস্ত্য

    RG Kar Case: শরীরে কিটোন বডির মাত্রা ৩+! সঙ্কটজনক অনশনরত ডাক্তার পুলস্ত্য

    মাধ্যম নিউজ ডেস্ক: কিছুটা স্থিতিশীল কিন্তু বিপদমুক্ত নন। দেহে সোডিয়াম-পটাসিয়ামের মাত্রা কমে গিয়েছে। বড় চিন্তার বিষয় ছিল ইউরিন হচ্ছিল না। এখন ইউরিন আউটপুট স্বাভাবিক। ইউএসজি, ইকো, ইএসজি হয়েছে। আর‌ও বেশি কিছু রক্ত পরীক্ষা হয়েছে। আরজি কর (RG Kar Case) ইস্যুতে ধর্মতলায় অনশনরত জুনিয়র ডাক্তারদের মধ্যে আরও একজন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েছেন। টানা ৭ দিন ধরে অভয়ার ন্যায় বিচারের দাবি-সহ দশদফা দাবিতে আমরণ অনশন (Fasting Doctor) কর্মসূচিতে ধর্না মঞ্চে অসুস্থ হয়ে পড়েছেন ডাক্তার পুলস্ত্য আচার্য্য। শারীরিক অবস্থার কথা বিবেচনা করে দ্রুত রবিবার রাতেই নীলরতন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। রাতে চিকিৎসকরা জানান, তাঁর পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক।

    শরীরে কিটোন বডির মাত্রা বেশি, রক্তচাপ কম (RG Kar Case)

    চিকিৎসকদের সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা থেকেই পুলস্ত্যর শারীরিক অবস্থার অবনতি ঘটতে শুরু করে। তিনি পিজিটি প্রথম বর্ষের ছাত্র। প্রাথমিক চিকিৎসায় সাড়া না দিলে তড়িঘড়ি করে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অনশনরত (Fasting Doctor) এই ডাক্তারের শরীরে কিটোন বডির মাত্রা বেশি, রক্তচাপ কম। বর্তমানে তাঁকে এইচডিইউতে ভর্তি রাখা হয়েছে। হাসপাতাল থেকে ইতিমধ্যে পাঁচ সদস্যের একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। সেই সঙ্গে রয়েছেন, অ্যানাস্থেশিয়া, কার্ডিওলজি, মেডিসিন, চেস্ট মেডিসিন এবং নেফ্রোলজি বিভাগের চিকিৎসকেরা। তবে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে না খাওয়ার কারণে শরীরে জলের অভাব রয়েছে। একই ভাবে রয়েছে বমি বমি ভাব। দেহে কিটোন বডির মাত্রা ৩+। ফলে কিডনিতে প্রভাব পড়েছে। তবে অবস্থা স্থিতিশীল হলেও সঙ্কট মুক্ত নন তিনি। এই নিয়ে আরজি কর ইস্যুতে (RG Kar Case) অনশন মঞ্চ থেকে মোট চারজন অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু দাবিতে এখনও অনড় তাঁরা।

    আরও পড়ুনঃ হাওড়ার শ্যামপুরে মণ্ডপে ভাঙচুর, দুর্গা প্রতিমায় আগুন, বিস্ফোরক দাবি শুভেন্দুর

    ‘‘ছেলে ভালো আছে…আন্দোলনে আমিও পাশে আছি’’

    অপর দিকে গত সপ্তমীর দিন রাতে অসুস্থ হয়ে পড়েছিলেন অনিকেত মাহাতো, দশমীর দিন অসুস্থ হয়ে পড়েন উত্তরবঙ্গ মেডিক্যালের আলোক ভার্মা এবং কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের অনুষ্টুপ মুখোপাধ্যায়। বর্তমানে এই তিনজনেই হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ারে চিকিৎসাধীন। তবে তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল। অনিকেত আরজি কর হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। শরীরে অত্যধিক জলের ঘাটতি হওয়ার কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, অনিকেতের ব্লাড প্রেশার অর্থাৎ রক্তচাপের সমস্যা রয়েছে। ডাবের জল এবং ফলের রস জাতীয় খাবারও তাঁকে দেওয়া হচ্ছে। এখনও তাঁর শরীর খুবই দুর্বল।

    অনুষ্টুপ ভর্তি কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। মেডিসিন বিভাগের প্রধান চিকিৎসক সৌমিত্র ঘোষ, অনুষ্টুপ সম্পর্কে বলেন, “পেটে ব্যথা আগের তুলনায় কমে গিয়েছে। মূত্রে এখনও কিটোনের পরিমাণ রয়েছে। স্যালাইন দেওয়ার কারণে উচ্চ রক্তচাপ ঠিক হয়েছে। প্রচণ্ড দুর্বল তাই ফলের রস খেতে দেওয়া হচ্ছে।” অপর দিকে এই জুনিয়র ডাক্তারের বাবা অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, “ও মানসিক দিক দিয়ে ছোট থেকেই খুব শক্ত। এখন খুব দুর্বল আছে শারীরিকভাবে, আমার সঙ্গে কথা হয়েছে।” একই ভাবে অনিকেতের বাবা অপূর্ব মাহাতো বলেন, “ছেলে ভালো আছে, ওদের আন্দোলনে (RG Kar Case) আমিও পাশে আছি।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Train Accident: তামিলনাড়ুতে মালগাড়ি-ট্রেন সংঘর্ষ, বেলাইন ১২টি বগি, আহত ১৯

    Train Accident: তামিলনাড়ুতে মালগাড়ি-ট্রেন সংঘর্ষ, বেলাইন ১২টি বগি, আহত ১৯

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার রাতে ফের রেল দুর্ঘটনা (Train Accident)। চেন্নাইয়ের (Tamil Nadu) কাছে কাভারাইপেট্টাই স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটেছে বলে খবর। মহীশূর-দ্বারভাঙা বাগমতি এক্সপ্রেস, একটি মালগাড়িকে পিছন থেকে ধাক্কা দেয়। এখনও পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই, তবে ১৯ জন যাত্রী এই দুর্ঘটনায় আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। দুর্ঘটনার ফলে ট্রেনের ১২টি কামরা বেলাইন হয়ে যায়। ট্রেনটিতে (Train Accident) মোট ১,৩৬০ জন যাত্রী ছিলেন বলে খবর। 

    এক্সপ্রেস ট্রেনটি অন্ধ্রপ্রদেশের দিকে যাচ্ছিল (Train Accident)

    জানা গিয়েছে, এক্সপ্রেস ট্রেনটি অন্ধ্রপ্রদেশের দিকে যাচ্ছিল। সেই সময় আচমকাই দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ বাঁধে। সঙ্গে সঙ্গে চারটি কামরা বেলাইন হয়ে যায়। সংঘর্ষের জেরে বগিতে আগুনও লেগে যায়। জানা গিয়েছে, শুক্রবার রাতে বাগমতি এক্সপ্রেস দ্বারভাঙার দিকে যাচ্ছিল। রাত ৭টা ৫০ মিনিট নাগাদ ট্রেনটি পেরামবুর স্টেশন থেকে ছাড়ে। এরপর সেটা কাভারাইপেট্টি স্টেশন পৌঁছয় রাত সাড়ে ৮টা নাগাদ যায়। প্রথমদিকে ১০৯ কিমি প্রতি ঘণ্টায় প্রথমদিকে ট্রেনটি যাচ্ছিল। পরে এটি লুপ লাইনে প্রবেশের পরে গতি কিছুটা কমিয়ে ফেলে। সেই সময় ট্রেনের গতি প্রায় ৯০ কিমি প্রতি ঘণ্টা ছিল বলে খবর। তখনই একটা মালগাড়ির পেছনে ধাক্কা দেয় যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেনটি।

    উদ্ধারকাজে স্থানীয়রাই

    ধাক্কার পরেই এক্সপ্রেসের (Train Accident) একটা পাওয়ার কোচ ও একটি মোটর ভ্যানে আগুন ধরে যায়। স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান বলে খবর। এরপর উদ্ধারকাজ শুরু হয়। এই দুর্ঘটনার (Tamil Nadu) ফলে ওই রুটের ১৮টি ট্রেন শনিবার বাতিল করা হয়েছে বলে খবর। দুর্ঘনার পরেই রেলওয়ে সেফটির কমিশনার অনন্ত মধুকর চৌধুরি ঘটনাস্থল পরিদর্শন করেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh: দুর্গাপুজো করলেও সাংস্কৃতিক উৎসব করবেন না বাংলাদেশের হিন্দুরা, কেন জানেন?

    Bangladesh: দুর্গাপুজো করলেও সাংস্কৃতিক উৎসব করবেন না বাংলাদেশের হিন্দুরা, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: গত ৫ অগাস্ট বাংলাদেশে (Bangladesh) শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ কট্টর মুসলিমদের অত্যাচারের শিকার হয়ে চলেছেন। প্রতিবাদে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, যশোর, রংপুর, বগুড়া এলাকায় হিন্দুরা সম্মিলিত ভাবে গর্জে উঠেছেন। এই অবস্থার পরিপ্রেক্ষিতে সনাতনী নাগরিক সমাজের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, “দুর্গাপুজো (Durga Puja) আমরা করব, কিন্তু কোনও উৎসবে যোগদান করব না।” উল্লেখ্য, প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস, সরকারের ক্ষমতায় বসার পর থেকেই এখনও পর্যন্ত ২০০০-এর বেশি হামলার ঘটনা হিন্দুদের ওপর ঘটেছে।

    পুজোর আয়োজকদের হুমকি দেওয়া হয়েছে (Bangladesh)

    সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের (Bangladesh) হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রঞ্জন কর্মকার বলেন, “এবছর আমরা শুধু পুজোটাই (Durga Puja) করব। কোনও উদযাপন হবে না। এটা হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে এক ধরনের প্রতিবাদ। এবছরের অগাস্ট থেকে আমাদের সম্প্রদায়ের উপর ক্রমাগত হামলার পর, হিন্দুরা কোনও ধরনের উৎসব করার মতো মানসিকতাতে নেই। তাছাড়া, অনেক পুজোর আয়োজকদের হুমকি দেওয়া হয়েছে, তোলা চাওয়া হয়েছে। আমরা অত্যন্ত সঙ্কটের মধ্যে রয়েছি।”

    আবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদয়ের চেয়ারপার্সন বসুদেব ধর বলেন, “দুর্গাপুজোয় এবার কোনও উৎসব বা সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে না। আমরা সমস্ত পুজো আয়োজকদের ব্যানার প্রদর্শনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছি। এই ব্যানারগুলিতে আমাদের দাবিগুলি তালিকাভুক্ত করা হবে। যার মধ্যে রয়েছে সংখ্যালঘু নিপীড়নের মামলাগুলির ন্যায়বিচার নিশ্চিত করার জন্য একটি নিরপেক্ষ তদন্ত প্যানেল গঠন এবং একটি সংখ্যালঘু সুরক্ষা আইন তৈরি করার দাবিও।”

    আরও পড়ুনঃ যশোরেশ্বরী কালী মন্দির থেকে চুরি নরেন্দ্র মোদির দেওয়া স্বর্ণমুকুট! উদ্ধারের দাবি দূতাবাসের

    হিন্দুরা পুজো করলে চাওয়া হচ্ছে তোলা!

    বাংলাদেশে (Bangladesh) মহম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, লেফটেন্যাণ্ট জেনারেল মহম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বক্তব্য দিয়ে বলেছিলেন, “মুসলিমদের আজান এবং নামাজের সময় হিন্দুদের দুর্গাপুজোর (Durga Puja) কর্মকাণ্ড বন্ধ রাখতে হবে। মন্দিরের গান, বাজনা, ঢাক বন্ধ রাখতে হবে।” এই মন্তব্য ওই দেশের হিন্দুদের জন্য অত্যন্ত সঙ্কটের বলে মনে করেছেন মানুষ। ইতিমধ্যে হিন্দুরা পুজো করলে তোলা দিতে হবে, এমনকী চিহ্নিত করে খুন করার হুমকি পর্যন্ত দেওয়া হয় ওই দেশে। একই ভাবে অস্থির বাংলাদেশে হিন্দু সমাজের উপর অত্যাচার নিয়ে ভারতের একাধিক হিন্দু সংগঠন তীব্র প্রতিবাদ জানিয়েছে। আরএসএস-এর পক্ষ থেকে মোদি সরকারকে বিশেষ পদক্ষেপ নেওয়ার দাবিও করা হয়েছে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh: যশোরেশ্বরী কালী মন্দির থেকে চুরি নরেন্দ্র মোদির দেওয়া স্বর্ণমুকুট! উদ্ধারের দাবি দূতাবাসের

    Bangladesh: যশোরেশ্বরী কালী মন্দির থেকে চুরি নরেন্দ্র মোদির দেওয়া স্বর্ণমুকুট! উদ্ধারের দাবি দূতাবাসের

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের (Bangladesh) যশোরেশ্বরী কালী মন্দির (Jashoreshwari Kali Mandir) থেকে চুরি হল নরেন্দ্র মোদির দেওয়া স্বর্ণমুকুট! ঘটনায় অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় দূতাবাস। সেই সঙ্গে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়েছে তাঁরা। ২০২১ সালে দেশের প্রধানমন্ত্রী মোদি, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে মন্দির দর্শন করে, কালী ঠাকুরের উদ্দেশে এই মুকুটটি নিবেদন করেছিলেন। ওই মুকুট বর্তমানে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের শাসনে চুরি গিয়েছে। উল্লেখ্য ৫ অগাস্ট থেকে ওই দেশে রাজনৈতিক ভাবে বিরাট সঙ্কট চলছে। দেশের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্নের মুখে ওই দেশের সেনার শাসনও।

    ভারতীয় দূতাবাসের তদন্তের দাবি (Bangladesh)

    বাংলাদেশের (Bangladesh) একাধিক সংবাদ মাধ্যম ইতিমধ্যে এই কালী মায়ের মুকুট (Jashoreshwari Kali Mandir) চুরি নিয়ে প্রতিবেদন প্রকাশ্যে এনেছে। ওই দেশের ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, “২০২১ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকালে সাতক্ষীরার যশোরেশ্বরী কালী মন্দিরে যে মুকুট উপহার দেওয়া হয়েছিল, সেটি চুরি হয়ে যাওয়ার খবর আমরা পেয়েছি। অবিলম্বে দ্রুত দোষীদের চিহ্নিত করার আবেদন জানাই। তদন্ত করে মুকুটটিকে উদ্ধারের জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাই।”

    মাত্র ৩ মিনিটে চুরি, ভাইরাল ভিডিও

    এদিকে এই যশোরেশ্বরী (Bangladesh) কালী মন্দির থেকে চুরি যাওয়া স্বর্ণমুকুটকে নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সংবাদ মাধ্যম মাধ্যম যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি। তাতে দেখা যাচ্ছে, সাদা রঙের গেঞ্জি পরা এক যুবক মন্দিরে ঢুকছে, ঠিক তারপর মা কালী মূর্তির পর্দা সরিয়ে এগিয়ে যায়। এরপর মায়ের মূর্তিতে রাখা মুকুটটিকে তুলে জামার পিছনে গুঁজে নেয়। শেষে মন্দির থেকে চোর যুবক বের হয়ে যায়। সম্পূর্ণ ঘটনা মাত্র ৩ মিনিটের মধ্যে সম্পন্ন হয়ে যায়। ওই দেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়ছে, বৃহস্পতিবার দুপুর ২টো ৪৭ মিনিট থেকে ৫০ মিনিটের সময় ব্যবধানে এই চুরি ঘটেছে।

    আরও পড়ুনঃ “ভারত-বাংলাদেশ ঘনিষ্ঠ সম্পর্কের বিকল্প হতে পারে না”, বললেন ইউনূস

    বিশ্বের হিন্দুদের যন্ত্রণা দিয়েছে

    ঘটনায় অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন, “একান্ন শক্তিপীঠের অন্যতম বাংলাদেশের (Bangladesh) সাতক্ষীরার যশোরেশ্বরী কালী (Jashoreshwari Kali Mandir) মায়ের সোনার মুকুটটি কাল চুরি হয়েছে। ২০২১ সালে মার্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মা যশোরেশ্বরী দর্শনে গিয়ে এটি উপহার দিয়েছিলেন। দুর্গাপুজোর সময়ে মায়ের মূর্তির এই অবমাননা সারা বিশ্বের হিন্দুদের যন্ত্রণা দিয়েছে। বাংলাদেশের পরিস্থিতি থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এ পারে আরও বলিষ্ঠভাবে নিজেদের সংস্কৃতি-উপাসনা পদ্ধতি রক্ষার জন্য একজোট হতে হবে। না হলে পশ্চিমবঙ্গ, পশ্চিম বাংলাদেশ হওয়ার পথে। তা হতে দেব না, এটাই হোক দুর্গাষ্টমীর শপথ। জয় মা যশোরেশ্বরী।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Protest: ত্রিধারা পুজোমণ্ডপে উঠল ন্যায় বিচারের স্লোগান, গ্রেফতার ৯, হাইকোর্টে জরুরি জামিনের আবেদন

    Protest: ত্রিধারা পুজোমণ্ডপে উঠল ন্যায় বিচারের স্লোগান, গ্রেফতার ৯, হাইকোর্টে জরুরি জামিনের আবেদন

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার, দুর্গাপুজোর সপ্তমীতেও আরজি কর-কাণ্ডের ন্যায় বিচারের আন্দোলনের (Protest) উত্তাপ দেখা গেল কলকাতার ত্রিধারা সম্মিলনী পুজো মণ্ডপের (Tridhara pujomandap) সামনে। অভয়ার জন্য সুবিচার এবং দোষীদের কড়া শাস্তির দাবিতে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করে স্লোগান দিয়েছিলেন আন্দোলনকারীরা। তাঁদের মধ্যে মোট ৯ জনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের আলিপুর আদালতে তুললে, বিচারপতি ৭ দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দেন। শুক্রবার, পাল্টা আন্দোলনকারীরা চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। পুজো মণ্ডপে স্লোগানকে ঘিরে ব্যাপক শোরগোল পড়েছে।

    তিন পুলিশ এবং এক ব্যক্তি ঘটনায় আহত (Protest)

    রাজ্যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো চলছে। মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ব্যাপক ভিড়। ঠিক এই সময়ে বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার ত্রিধারা সম্মিলনীতে (Tridhara pujomandap) জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে (Protest) সমর্থন করে স্লোগান দেওয়া হয়। সকাল ৭টা নাগাদ পুলিশ বাধা দেয় এবং সাড়ে ১১ টায় এফআইআর দায়ের করা হয়। ঘটনায় পুজোর পরিবেশে বেঘ্যাত ঘটানোর দায়ে পুলিশ মোট ৯ জনকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের নাম হল, আসানসোলের কুলটির বাসিন্দা সুজয় মণ্ডল, কলকাতার দমদমের বাসিন্দা উত্তরণ সাহা রায়, ট্যাংরার বাসিন্দা কুশল কর, দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের বাসিন্দা জহর সরকার এবং সাগ্নিক মুখোপাধ্যায়, পূর্ব বর্ধমানের বাসিন্দা নাদিম হাজারি, হাসনাবাদের বাসিন্দা ঋতব্রত মল্লিক, উত্তর ২৪ পরগনার খড়দহের বাসিন্দা চন্দ্রচূড় চৌধুরী এবং রহড়ার বাসিন্দা দৃপ্তমান ঘোষ। পুলিশের অবশ্য দাবি, ধৃতদের কাছ থেকে হোয়াটসঅ্যাপ চ্যাটে পূর্ব পরিকল্পিত ভাবে মণ্ডপে গিয়ে স্লোগান দেওয়ার কর্মসূচির তথ্য পাওয়া গিয়েছিল। ইতিমধ্যে তিন পুলিশ এবং এক ব্যক্তি ঘটনায় আহত হয়েছেন। ধৃতরা কেউ চিকিৎসক নন, পুলিশের দাবি।

    আরও পড়ুনঃ অনিকেতের শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয়! সঙ্কট কাটাতে মুখ্যমন্ত্রীকে চিঠি ডাক্তার সংগঠনের

    স্লোগান দেওয়ার জন্য গ্রেফতারি কেন?

    ধৃত পক্ষের আইনজীবীর দাবি, পুজো মণ্ডপে স্লোগান দেওয়া কোনও অপরাধের বিষয় নয়। স্লোগান দেওয়ার জন্য গ্রেফতারি কেন? অপরদিকে রাজ্যের আইনজীবীদের দাবি, এটা স্বতঃপ্রণদিত ভাবে মামলা নয়। একজন সাধারণ মানুষ অভিযোগ করেছেন, তাই এফআইআর দায়ের করা হয়েছে। পুজোর প্যান্ডেল কি প্রতিবাদের (Protest) জায়গা? যদি কোনও রকম দুর্ঘটনা ঘটে তাহলে তার দায় কে নেবে? সুপ্রিম কোর্ট কি ওই রকম জায়গায় প্রতিবাদের কথা বলেছে? অপর দিকে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা কোর্টের দ্বারস্থ হয়েছে ধৃতদের পরিবার। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar Case: অনিকেতের শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয়! সঙ্কট কাটাতে মুখ্যমন্ত্রীকে চিঠি ডাক্তার সংগঠনের

    RG Kar Case: অনিকেতের শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয়! সঙ্কট কাটাতে মুখ্যমন্ত্রীকে চিঠি ডাক্তার সংগঠনের

    মাধ্যম নিউজ ডেস্ক: অনিকেতের শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয়। আরজি কর (RG Kar Case) কাণ্ডে অনশনরত চিকিৎসক অনিকেত মাহাতোর অবস্থা ভীষণ আশঙ্কাজনক। কোমায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে সিসিইউতে রাখা হয়েছে। পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক ভেবেই মুখ্যমন্ত্রীকে (Mamta Banerjeee) সংবেদনশীল হতে আবেদন জানিয়ে চিঠি সিনিয়র ডাক্তারদের সংগঠন ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স-এর। অভয়ার ন্যায় বিচার সহ মোট ১০ দফা দাবি নিয়ে ধর্মতলায় অনশন করছেন জুনিয়র ডাক্তাররা। এখনও পর্যন্ত সরকার কোনও পদক্ষেপ গ্রহণের কথা জানায়নি। ফলে চিকিৎসক মহল প্রতিবাদে গণইস্তফাও দিতে শুরু করেছে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েবে না তো? এই প্রশ্ন এখন সাধারণ মানুষের মনে।

    ধীরে ধীরে শরীরের অঙ্গ বিকল হওয়ার সম্ভাবনা (RG Kar Case)

    আন্দোলনে অনশনরত চিকিৎসকদের (RG Kar Case) শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে মত প্রকাশ করেছেন ডাক্তাররা। জানা গিয়েছে, অনিকেতের দেহে কিটোন বডির উপস্থিতি মিলতে শুরু করেছে। কিটোন বডির পরিমাণ ৩+। এই পরিমাণ বাড়তে থাকলে কিটোন অ্যাসিডোসিস হয়ে কোমায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে শরীরের অঙ্গ বিকল হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে লিভারের মধ্যে প্রভাব পড়তে শুরু করেছে। চিন্তায় রয়েছেন অনেক চিকিৎসক। কিন্তু এখনও নিজেদের দাবি নিয়ে অনড় রয়েছেন অনেকেত সহ আরও অনিকেত চিকিৎসক। সূত্রে আরও জানা গিয়েছে, অনশনকারীদের মধ্যে আরও অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। এদিকে ইতিমধ্যে টানা ১১৩ ঘণ্টা পেরিয়ে গিয়েছে অনশনের সময়। এসএসকেএম থেকে চার সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। একইভাবে রাজ্যপাল সিভি আনন্দ বোস একদিন আন্দোলনরত চিকিৎসকদের দেখতে গিয়েছেন। যদিও গত বুধবার স্বাস্থ্য ভবনে বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি।

    আরও পড়ুনঃ আরজি কর ইস্যুতে ‘গণইস্তফা’ দিলেন এসএসকেএম-এর ৪০ জন চিকিৎসক!

    অচলাবস্থা ও পরিস্থিতির কথা বিবেচনা করবেন মমতা?

    অনশনরত জুনিয়র ডাক্তারদের (RG Kar Case) পাশে দাঁড়িয়ে পরিস্থিতির কথা বিবেচনা করে চিকিৎসক সংগঠনের যুগ্ম আহ্বায়ক পুণ্যব্রত গুণ এবং হীরালাল কোনার, মুখ্যমন্ত্রীকে (Mamta Banerjeee) চিঠি লিখে পদক্ষেপ নেওয়ার কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে অচলঅবস্থা এবং পরিস্থিতির কথা বিবেচনা করে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আর্জি জানান তাঁরা। ইতিমধ্যে অনিকেতের স্বাস্থ্যের অবনতি ঘটেছে। বৃহস্পতিবার তাঁকে নিয়ে যাওয়া হয়েছে আরজি কর হাসপাতালে। কিন্তু বাকি জুনিয়র ডাক্তারদের অনশন এখনও চলছে। সিনিয়র ডাক্তারদের মতে, জটিল অবস্থার কথা বিবেচনা করে আলোচনায় আসা একান্ত প্রয়োজন। উল্লেখ্য গত শনিবার সাড়ে ৮টা থেকে ধর্মতলায় অনশন করছেন জুনিয়র ডাক্তাররা। ইতিমধ্যে ৬ দিন পার হয়ে গিয়েছে।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar Case: আরজি কর ইস্যুতে ‘গণইস্তফা’ দিলেন এসএসকেএম-এর ৪০ জন চিকিৎসক!

    RG Kar Case: আরজি কর ইস্যুতে ‘গণইস্তফা’ দিলেন এসএসকেএম-এর ৪০ জন চিকিৎসক!

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার আরজি কর (RG Kar Case) ইস্যুতে ‘গণইস্তফা’ (Mass resignation) দিলেন এসএসকেএম হাসপাতালের সিনিয়র ডাক্তাররা। অভয়ার ন্যায় বিচারের দাবিতে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে বড় পদক্ষেপ তাঁদের। বৃহাস্পতিবার এই হাসপাতালের ৪০ জন সিনিয়র ডাক্তার এই গণইস্তফা পত্রে স্বাক্ষর করেছেন। অপর দিকে সরকার পক্ষকে এখনও ১০ দফা দাবি নিয়ে কোনও সদর্থক ভূমিকা গ্রহণ করতে দেখা যায়নি। ফলে পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠছে ক্রমশ।

    ডাক্তারদের দাবি মেটাতে সরকার পক্ষ ব্যর্থ (RG Kar Case)

    গণইস্তফা পত্রে স্বাক্ষর করে এসএসকেএম-এর সিনিয়র ডাক্তাররা বলেন, “আরজি কর ইস্যুতে (RG Kar Case) অনশনকারী ডাক্তারদের দাবি মেটাতে সরকার পক্ষ ব্যর্থ। আমরা সেই জন্য এই সিদ্ধান্ত নিয়েছি। তবে তাঁর মানে এই নয় যে এখনই পরিষেবা বন্ধ করা হবে। আমাদের পত্র গ্রহণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের দায়িত্ব পালন করে যাবো। সরকারের উচিত আরও সংবেদনশীল হওয়া। অবিলম্বে সব দাবি মেনে নেওয়া উচিত।” উল্লেখ্য বুধবার একই ভাবে গণপদত্যাগ পত্রে স্বাক্ষর করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছিলেন ন্যাশনাল মেডিক্যাল কলেজের মোট ৩৪ জন সিনিয়র ডাক্তার। একইভাবে হুঁশিয়ারি দিয়েছেন নীলরতন সরকার মেডিক্যাল কলেজের ডাক্তাররা। আগামী ২৪ ঘণ্টায় যদি কোনও ইতিবাচক ভূমিকা না গ্রহণ করে সরকার, তাহলে এখানেও গণইস্তফা দেওয়া হবে। আবার সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে চরম হুঁশিয়ারি দিয়েছেন সাগর দত্ত মেডিক্যাল কলেজের ডাক্তারাও।

    আরও পড়ুন: এক যুগের অবসান! রতন টাটার প্রয়াণে শোক বার্তা সচিন, সলমন, রোহিত-নীরজদের 

    আরজি করে ৫০ জনের গণইস্তফা

    গত মঙ্গলবার ন্যাশনাল মেডিক্যাল কলেজের সিনিয়র ডাক্তাররা ইস্তফা দিয়েছেন। এখানে প্রায় ৭৫ জন সিনিয়র ডাক্তার গণইস্তফা (Mass resignation) দিয়েছিলেন। আবার মঙ্গলবার আরজি কর হাসপাতালের প্রায় ৫০ জন সিনিয়র ডাক্তার গণইস্তফা দিয়েছিলেন। এইভাবেই একাধিক জেলা হাসপাতালেও এই ইস্তফা ছড়িয়ে পড়েছে। উত্তরবঙ্গ মেডিক্যাল হাসপাতালে মোট ৫০ জন জুনিয়র ডাক্তার নিজেরা জুনিয়রদের পাশে দাঁড়িয়ে গণইস্তফা দিয়েছেন। উৎসবমুখর দুর্গাপুজোতে আরজি কর হাসপাতলের চিকিৎসক-তরুণীকে ধর্ষণ করে হত্যাকাণ্ডের (RG Kar Case) ন্যায় বিচারের আন্দোলন থেমে নেই। সপ্তমীর দিন কলেজ স্ট্রিটে পুলিশকে ঘিরে বিরাট বিক্ষোভ হয়। কলেজ স্কোয়ার পুজো মণ্ডপের সামনেই আন্দোলনকারীরা জমায়েত করে সুবিচারের দাবিতে বিক্ষোভ দেখান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ratan Tata: শারীরিক অসুস্থতা নিয়ে রতন টাটা ভর্তি মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে

    Ratan Tata: শারীরিক অসুস্থতা নিয়ে রতন টাটা ভর্তি মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে

    মাধ্যম নিউজ ডেস্ক: টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান রতন টাটা (Ratan Tata) সংকটজনক অবস্থায় ভর্তি মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে। সূত্র মারফত এই খবর জানা গিয়েছে। যদিও টাটা গোষ্ঠীর তরফ থেকে এখনও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি ঘোষণা করা হয়নি। প্রসঙ্গত, রতন টাটার শারীরিক অসুস্থতা নিয়ে সোমবারই গুজব ছড়ায়। তখন টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান নিজেই এ বিষয়ে বিবৃতি জারি করে জানান যে এই খবর গুজব। তিনি বার্ধক্যজনিত সমস্যার কারণে নিয়মিত চেকআপ করাতেই হাসপাতালে গিয়েছিলেন বলেই জানান। এই আবহে দুদিনের মাথায় ফের তাঁর অসুস্থতার খবর সামনে এল।

    ২০০৮ সালে পেয়েছিলেন পদ্মবিভূষণ সম্মান (Ratan Tata)

    প্রসঙ্গত, রতন টাটা ভারতবর্ষের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছেন। ২০০৮ সালে তিনি (Ratan Tata) এই সম্মান পান। এর আগে ২০০০ সালে তাঁকে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়। ছাত্র জীবনে তিনি কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীকালে জেআরডি টাটার উত্তরসূরি হিসেবে কাজ শুরু করেন। তিনি টাটা সন্সের দায়িত্ব নেন ১৯৯১ সালে। ১৯৩৭ সালের ২৮ ডিসেম্বর জন্ম হয় রতন টাটার (Ratan Tata Health Update) এবং তিনি একজন ভারতীয় শিল্পপতি বলে পরিচিত। ১৯৯০ থেকে ২০১২ পর্যন্ত তিনি টাটা (Ratan Tata) গ্রুপকে নেতৃত্ব দেন। পরবর্তীকালে ২০১৬ সালের অক্টোবর মাস থেকে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ফের তিনি ওই দায়িত্ব সামলান। বর্তমানে তিনি নানারকম সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন।

    আইসিইউ-তে ভর্তির খবরও ছড়ায় গত সোমবার

    বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, রবিবার গভীর রাতে রতন টাটাকে (Ratan Tata) মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিছু সংবাদমাধ্যম আর এক কদম এগিয়ে আরও দাবি করে, আচমকা তাঁর (টাটার) শারীরিক অবস্থার অবনতির কারণে তাঁকে আইসিইউতে ভর্তি করানো হয়েছে। কিন্তু সোমবার সকালেই এই সব জল্পনা উড়িয়ে দেন খোদ শিল্পপতি নিজেই। তিনি জানান, এ সবই ভুয়ো খবর। বার্ধক্যজনিত নানা সমস্যার কারণে নিয়মমাফিক চেক-আপের জন্যই তিনি হাসপাতালে গিয়েছিলেন বলে জানা যায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Uttar Pradesh: ফের ট্রেন লাইনচ্যুত করার চেষ্টা, রায়বরেলীতে লাইনের ওপর রাখা হল সিমেন্টের ব্লক

    Uttar Pradesh: ফের ট্রেন লাইনচ্যুত করার চেষ্টা, রায়বরেলীতে লাইনের ওপর রাখা হল সিমেন্টের ব্লক

    মাধ্যম নিউজ ডেস্ক: আবারও ট্রেন লাইনচ্যুত করার চেষ্টা হল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) রায়বরেলীতে। রেললাইনের ওপর সিমেন্টের ব্লক ফেলে রাখা হয়েছিল বলে রেল সূত্রে জানা গিয়েছে। ওই ট্র্যাক ধরে তখন ছুটে আসছিল একটি মালগাড়ি। রেললাইনের ওপরে সিমেন্টের ব্লকগুলি পড়ে থাকতে দেখেই মালগাড়ি থামান চালক। তবুও সেগুলির সঙ্গে ধাক্কা লাগে মালগাড়ির। চালক যদি সময়মতো ব্রেক না কষতেন, তা হলে বড় দুর্ঘটনা ঘটতে পারত।

    মধ্যপ্রদেশের সাতনা থেকে আসছিল মালগাড়িটি

    রেল সূত্রে (Uttar Pradesh) জানা গিয়েছে, মঙ্গলবার রাতে একটি মালগাড়ি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কুন্দনগঞ্জের দিকে যাচ্ছিল। সেটি মধ্যপ্রদেশের সাতনা থেকে আসছিল। এই রুটের রায়বরেলী-প্রয়াগরাজ রেল ডিভিশনের লক্ষ্মণপুর এবং দরিয়াপুর স্টেশনের মাঝে রেললাইনের ওপরেই সিমেন্টের ব্লক ফেলে রাখা হয় বলে জানা গিয়েছে। রাত্রি ১১টা নাগাদ চালক হঠাৎ দেখতে পান রেললাইনের ওপরে কিছু পড়ে রয়েছে। আপৎকালীন ব্রেক কষে মালগাড়ি থামানোর চেষ্টা করেন। কিন্তু সেই সিমেন্টের ব্লকে ধাক্কা লাগে মালগাড়ির।

    গত রবিবার রায়বরেলীতে (Rae Bareli) একই প্রচেষ্টা করা হয় 

    খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় রেলপুলিশ এবং রেল সুরক্ষা বাহিনী। প্রসঙ্গত, গত রবিবারই এই রায়বরেলীতেই (Uttar Pradesh) ট্রেন লাইনচ্যুত করানোর চেষ্টা করা হয়। রেললাইনের ওপর প্রচুর পরিমাণ মাটি ফেলে রাখা হয়েছিল। সেখানকার রঘুরাজ সিং স্টেশনের কাছেই ঘটনাটি ঘটে। চালক দেখতে পেয়েই ট্রেন থামিয়ে দেন। বড় বিপদের হাত থেকে রক্ষা পায় যাত্রিবাহী ট্রেন। কখনও গুজরাত, কখনও মধ্যপ্রদেশ আবার কখনও উত্তরপ্রদেশে ট্রেন লাইনচ্যুত করানোর চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে কখনও রেললাইনের ওপর গ্যাস সিলিন্ডার রেখে, কখনও সিমেন্টের ব্লক, কখনও লোহার পাত, কখনও বা মাটি ফেলে ট্রেন লাইনচ্যুত করানোর চেষ্টার ঘটনা প্রকাশ্যে এসেছে। গুজরাতে রেললাইনে লোহার রড রাখার জন্য গ্রেফতার করা হয়েছিল ২ জনকে। কয়েকদিন আগেই উত্তরপ্রদেশের ললিতপুরে এমন একটি ঘটনা ঘটেছিল। মধ্যপ্রদেশে ভেস্তে দেওয়া গিয়েছিল আরও বড় নাশকতার ছক। সে রাজ্যের বুরহানপুরে যে লাইন দিয়ে সেনাকর্মীদের ট্রেন যাওয়ার কথা ছিল সেখানে ট্র্যাক থেকে উদ্ধার হয়েছিল বেশ কিছু ডিটোনেটর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ। 

     

LinkedIn
Share