Tag: news in bengali

news in bengali

  • Apple iPhone: ভারতে প্রথমবার শুরু হল আইফোন ১৬ সিরিজের সব মডেলের উৎপাদন

    Apple iPhone: ভারতে প্রথমবার শুরু হল আইফোন ১৬ সিরিজের সব মডেলের উৎপাদন

    মাধ্যম নিউজ ডেস্ক: শুধু বেস মডেল নয়, সদ্য বিশ্ববাজারে আসা আইফোন ১৬ সিরিজের সবকটি মডেলের উৎপাদন এখন থেকে ভারতেই উৎপাদিত হতে শুরু করল। এই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ খবর জানিয়েছে মার্কিন সংস্থা ‘অ্যাপল’ (Apple iPhone)। সংস্থা জানিয়েছে, এবার ভারতে প্রথমবারের মতো আইফোন-১৬ লাইনআপের সব মডেল উৎপাদিত হচ্ছে। এই তালিকায় রয়েছে আইফোন ১৬ প্রো এবং প্রো ম্যাক্স মডেলগুলিও। এই বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ, এবার থেকে দেশীয় প্রযুক্তির সহযোগিতায় ভারতে আইফোন উৎপাদন হবে। সংস্থার পক্ষ থেকে এর পাশাপাশি আরও জানানো হয়েছে যে, ভারতে আরও বেশ কয়েকটি এক্সক্লুসিভ অ্যাপল রিটেল স্টোরও (Retail stores) খোলার পরিকল্পনা রয়েছে তাদের। এই স্টোরগুলি মূলত বেঙ্গালুরু, পুণে, দিল্লি এবং মুম্বইতে চালু হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

    অ্যাপলের সিনিয়র ভাইস প্রেসিডেন্টের বক্তব্য (Apple iPhone)

    অ্যাপলের (Apple iPhone) রিটেল বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডিড্রে ও’ব্রায়েন একটি বিবৃতি দিয়ে বলেন, “আমাদের স্টোরগুলি (Retail stores) অ্যাপলের জাদু অনুভব করার জন্য অত্যন্ত অবিশ্বাস্য জায়গা করে নেবে। ভারতে গ্রাহকদের সঙ্গে আমাদের সংযোগ আরও গভীর এবং চমৎকার হতে চলেছে। আমরা আমাদের এই গ্রুপ তৈরি করতে অত্যন্ত রোমাঞ্চিত। কারণ আমরা ভারতে আরও স্টোর খোলার পরিকল্পনা করছি। গোটাদেশ জুড়ে অ্যাপেল গ্রাহকদের সৃজনশীলতা এবং আবেগর দ্বারা আমরা ভীষণ ভাবে অনুপ্রাণিত। আগামী দিনে এই উৎপাদন আমাদেরকে সাফল্যের উৎকর্ষের দিকে নিয়ে যাবে।”

    আরও পড়ুনঃ তিরুপতি লাড্ডু বিতর্কে নতুন স্বাধীন সিট গঠনের নির্দেশ শীর্ষ আদালতের

     সারা দেশে ৩০০০ জনেরও বেশি লোককে নিয়োগ করেছে

    ‘অ্যাপল’ (Apple iPhone) সংস্থার পক্ষ থেকে বলা হয়, স্থানীয় ভাবে উৎপাদিত আইফোন ১৬ প্রো এবং প্রো ম্যাক্স, বেস মডেলের তুলনায় তৈরি করা বেশ জটিল হয়ে থাকে। তবে তা শীঘ্রই ভারতীয় গ্রাহকদের জন্য উপলব্ধ হবে এবং আন্তর্জাতিক বাজারেও রফতানি করা হবে। যদিও ২০১৭ সাল থেকে ভারতে আইফোন (Retail stores) উৎপাদন শুরু হয়েছে। এরপর থেকে গ্রাহকদের চাহিদায় ক্রমাগত বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। অ্যাপেল এখন সারা দেশে ৩০০০ জনেরও বেশি লোককে নিয়োগ করেছে৷ তাঁরা উৎপাদনের কাজে অবিরত কাজ করে চলেছেন। সংস্থার পক্ষ থেকে আরও উল্লেখ করা হয়েছে, এই মোবাইলের উৎপাদনশীল কারখানা তৈরির ফলে একসঙ্গে বহু ভারতীয়ের সামনে কর্মসংস্থানের সুযোগ এনে দেবে। একই ভাবে সরকারের সহযোগিতায় দেশব্যাপী বিরাট পরিবর্তনের দিক সূচিত হবে। ধীরে ধীরে বিরাট বাণিজ্যের বাজারের দিকে এগিয়ে যাবে।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ramakrishna 154: “ওরে সাধু সাবধান! এক-আধবার যাবি। বেশি যাসনে—পড়ে যাবি! কামিনী-কাঞ্চনই মায়া”

    Ramakrishna 154: “ওরে সাধু সাবধান! এক-আধবার যাবি। বেশি যাসনে—পড়ে যাবি! কামিনী-কাঞ্চনই মায়া”

    শ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গে দক্ষিণেশ্বর-মন্দিরে ও বলরাম-মন্দিরে

    চতুর্থ পরিচ্ছেদ

    ১৮৮৩, ১১ই মার্চ

    নিত্যগোপালকে উপদেশ—ত্যাগীর নারীসঙ্গ একেবারে নিষেধ 

    খাওয়ার পর ঠাকুর গঙ্গার উপর ঘরের পশ্চিম ধারে গোল বারান্দাটিতে তাঁকে লইয়া চলিলেন ও তাঁহার সহিত আলাপ করিতে লাগিলেন।

    একটি স্ত্রীলোক পরম ভক্ত, বয়স ৩১। ৩২ হইবে, ঠাকুর শ্রীরামকৃষ্ণের (Ramakrishna) কাছে প্রায় আসেন ও তাঁহাকে সাতিশয় ভক্তি করেন। সেই স্ত্রীলোকটিও ওই ভক্তটির অদ্ভুত ভাবাবস্থা দেখিয়া তাঁহাকে সন্তানের ন্যায় স্নেহ করেন ও তাঁহাকে প্রায় নিজের আলয়ে লইয়া যান।

    শ্রীরামকৃষ্ণ (ভক্তটির প্রতি)—সেখানে কি তুই যাস (Kathamrita)?

    নিত্যগোপাল (বালকের ন্যায়)—হাঁ যাই। নিয়ে যায়।

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna)—ওরে সাধু সাবধান! এক-আধবার যাবি। বেশি যাসনে—পড়ে যাবি! কামিনী-কাঞ্চনই মায়া। সাধুর মেয়েমানুষ থেকে অনেক দূর থাকতে হয়। ওখানে সকলে ডুবে যায়। ওখানে ব্রহ্মা বিষ্ণু পড়ে খাচ্ছে খাবি।

    ভক্তটি সমস্ত শুনিলেন (Kathamrita)।

    মাস্টার (স্বগত)—কি আশ্চর্য! ওই ভক্তটির পরমহংস অবস্থা—ঠাকুর মাঝে মাঝে বলেন। এমন উচ্চ অবস্থা সত্ত্বেও কি ইঁহার বিপদ সম্ভাবনা! সাধুর পক্ষে ঠাকুর কি কঠিন নিয়মই করিলেন। মেয়েদের সঙ্গে মাখামাখি করিলে সাধুর পতন হইবার সম্ভাবনা। এই উচ্চ আদর্শ না থাকিলে জীবের উদ্ধারই বা কিরূপে হইবে? স্ত্রীলোকটি তো ভক্তিমতী। তবুও ভয়! এখন বুঝিলাম, শ্রীচৈতন্য ছোট হরিদাসের উপর কেন অত কঠিন শাসন করিয়াছিলেন। মহাপ্রভুর (Ramakrishna) বারণ সত্ত্বেও হরিদাস একজন ভক্ত বিধবার সহিত আলাপ করিয়াছিলেন। কিন্তু হরিদাস যে সন্ন্যাসী। তাই মহাপ্রভু তাঁকে ত্যাগ করিলেন। কি শাসন! সন্ন্যাসীর কি কঠিন নিয়ম! আর এ-ভক্তটির উপর ঠাকুর শ্রীরামকৃষ্ণের কি ভালবাসা! পাছে উত্তরকালে তাঁহার কোন বিপদ হয়—তাড়াতাড়ি পূর্ব হইতে সাবধান করিতেছেন। ভক্তেরা অবাক্‌। “সাধু সাবধান”—ভক্তেরা এই মেঘগম্ভীরধ্বনি শুনিতেছেন (Kathamrita)।

    আরও পড়ুনঃ “যে শালারা হরিনামে মত্ত হয়ে নৃত্য-গীত করতে পারবে না, তাদের কোন কালে হবে না”

    আরও পড়ুনঃ “একটা ঢোঁড়ায় ব্যাঙটাকে ধরেছে, ছাড়তেও পাচ্ছে না—গিলতেও পাচ্ছে না…”

    আরও পড়ুনঃ “বিবেক, বৈরাগ্যরূপ হলুদ মাখলে তারা আর তোমাকে ছোঁবে না”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ramakrishna 153: “মায়ের নির্মাল্য মস্তকে ধারণ করিয়া ভবনাথকে বলিতেছেন, ডাব নে রে মার প্রসাদী ডাব”

    Ramakrishna 153: “মায়ের নির্মাল্য মস্তকে ধারণ করিয়া ভবনাথকে বলিতেছেন, ডাব নে রে মার প্রসাদী ডাব”

    শ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গে দক্ষিণেশ্বর-মন্দিরে ও বলরাম-মন্দিরে

    চতুর্থ পরিচ্ছেদ

    ১৮৮৩, ১১ই মার্চ

    জন্মোৎসবে ভক্তসঙ্গে — সন্ন্যাসীদের কঠিন নিয়ম

    বেলা প্রায় সাড়ে আটটা বা নয়টা। ঠাকুর (Ramakrishna) আজ অবগাহন করিয়া গঙ্গায় স্নান করিলেন না; শরীর তত ভাল নয়। তাঁহার স্নান করিবার জল ওই পূর্বোক্ত বারান্দায় কলসী করিয়া আনা হইল। ঠাকুর স্নান করিতেছেন, ভক্তেরা স্নান করাইয়া দিল। ঠাকুর স্নান করিতে করিতে বলিলেন, “এক ঘটি জল আলাদা করে রেখে দে।” শেষে ওই ঘটির জল মাথায় দিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ বড় সাবধান, এক ঘটি জলের বেশি মাথায় দিলেন না।

    স্নানান্তে মধুর কন্ঠে ভগবানের নাম করিতেছেন। শুদ্ধবস্ত্র পরিধান করিয়া দুই-একটি ভক্তসঙ্গে দক্ষিণাস্য হইয়া কালীবাড়ির পাকা উঠানের মধ্য দিয়া মা-কালীর মন্দিরের অভিমুখে যাইতেছেন। মুখে অবিরত নাম উচ্চারণ (Kathamrita) করিতেছেন। দৃষ্টি ফ্যালফেলে—ডিমে যখন তা দেয়, পাখির দৃষ্টি যেরূপ হয়।

    মা-কালীর মন্দিরে গিয়া প্রণাম ও পূজা করিলেন। পূজার নিয়ম নাই—গন্ধ-পুষ্প কখনও মায়ের চরণে দিতেছেন, কখনও বা নিজের মস্তকে ধারণ করিতেছেন। অবশেষে মায়ের নির্মাল্য মস্তকে ধারণ করিয়া ভবনাথকে বলিতেছেন, “ডাব নে রে।” মার প্রসাদী ডাব।

    আবার পাকা উঠানের পথ দিয়া নিজের ঘরের দিকে আসিতেছেন। সঙ্গে মাস্টার ও ভবনাথ। ভবনাথের হাতে ডাব। রাস্তার ডানদিকে শ্রীশ্রীরাধাকান্তের মন্দির; ঠাকুর বলিতেন, ‘বিষ্ণুঘর’। এই যুগলরূপ দর্শন করিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। আবার বামপার্শ্বে দ্বাদশ শিবমন্দির। সদাশিবকে উদ্দেশে প্রণাম করিতে লাগিলেন।

    ঠাকুর (Ramakrishna) এইবার ঘরে আসিয়া পৌঁছিলেন। দেখিলেন, আরও ভক্তের সমাগম হইয়াছে। রাম, নিত্যগোপাল, কেদার চাটুজ্যে ইত্যাদি অনেকে আসিয়াছেন। তাঁহারা সকলে তাঁহাকে ভুমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুরও তাঁহাদের কুশল প্রশ্ন করিলেন (Kathamrita) ।

    ঠাকুর (Ramakrishna) নিত্যগোপালকে দেখিয়া বলিতেছেন, “তুই কিছু খাবি?” ভক্তটির তখন বালকভাব। তিনি বিবাহ করেন নাই, বয়স ২৩। ২৪ হবে। সর্বদাই ভাবরাজ্যে বাস করেন। ঠাকুরের কাছে কখনও একাকী, কখনও রামের সঙ্গে প্রায় আসেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁহার ভাবাবস্থা দেখিয়া তাঁহাকে স্নেহ করেন। তাঁহার পরমহংস অবস্থা—এ-কথা ঠাকুর মাঝে মাঝে বলেন। তাই তাঁহাকে গোপালের ন্যায় দেখিতেছেন।

    ভক্তটি বলিলেন, ‘খাব’। কথাগুলি ঠিক বালকের ন্যায়।

    আরও পড়ুনঃ “যে শালারা হরিনামে মত্ত হয়ে নৃত্য-গীত করতে পারবে না, তাদের কোন কালে হবে না”

    আরও পড়ুনঃ “একটা ঢোঁড়ায় ব্যাঙটাকে ধরেছে, ছাড়তেও পাচ্ছে না—গিলতেও পাচ্ছে না…”

    আরও পড়ুনঃ “বিবেক, বৈরাগ্যরূপ হলুদ মাখলে তারা আর তোমাকে ছোঁবে না”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India-Bangladesh T20: রবিবার ভারত-বাংলাদেশ টি-২০ ম্যাচ বাতিলের দাবি, গোয়ালিয়রে বন‍্‍ধ ডাকল হিন্দু মহাসভা

    India-Bangladesh T20: রবিবার ভারত-বাংলাদেশ টি-২০ ম্যাচ বাতিলের দাবি, গোয়ালিয়রে বন‍্‍ধ ডাকল হিন্দু মহাসভা

    মাধ্যম নিউজ ডেস্ক: একদিনের সিরিজে হোয়াটওয়াশ হওয়ার পর সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দলের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে (India-Bangladesh T20) নামতে চলেছে বাংলাদেশ। এই সিরিজের প্রথম ম্যাচ হবে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। রবিবার ম্যাচের আগে একাধিক বিষয়ে নিরাপত্তা সংক্রান্ত একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। জানিয়ে দেওয়া হয়েছে, খেলার মাঠে কোনও রকম প্রতিবাদ করা যাবে না। সামাজিক মাধ্যমে কোনও হিংসাত্মক প্রচার বা পোস্ট করা যাবে না। শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ করেছে প্রশাসন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সবরকম প্রস্তুতি নিয়েছে প্রশাসন। অপরদিকে, হিন্দু সংগঠনের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে ম্যাচ বাতিলের। ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে। 

    বন্‌ধের ডাক হিন্দু মহাসভার (India-Bangladesh T20)

    রবিবার ভারত বাংলাদেশের (India-Bangladesh T20) মধ্যে ক্রিকেট খেলা হওয়ার কথা থাকলেও এই বিধিনিষেধ জারি করা হয়েছে আগামী সোমবার পর্যন্ত। কিন্তু হিন্দু মহাসভার (Hindu Mahasabha) পক্ষ থেকে ভারত-বাংলাদেশ ম্যাচের দিন বন্‌ধের ডাক দেওয়া হয়েছে গোটা শহরজুড়ে। এমনকী, ওই দিন ম্যাচ বাতিলের দাবিও তোলা হয়েছে। এরপর থেকেই ওই জেলার জেলাশাসক রুচিকা চৌহান, সব রকম নিষেধাজ্ঞা জারির কথা ঘোষণা করেছেন। ১৪ বছর পর এই মাঠে ভারত-বাংলাদেশ মুখোমুখি হবে বলে জানা গিয়েছে। দর্শকদের পোস্টার, ব্যানার, পতাকা, কাটআউট- সহ একাধিক বিষয়ে আপত্তি জনক কিছু লিখে আনা যাবে না, বলে নির্দেশিকা দেওয়া হয়েছে। উল্লেখ্য শেষ টেস্ট ম্যাচ হয়েছিল কানপুরে। সেখানেও কড়া নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হয়েছিল। এবারের ম্যাচেও সুরক্ষার কোনও ফাঁক রাখতে চাইছে না প্রশাসন।

    আরও পড়ুনঃ ২০ কোটি টাকার আর্থিক তছরুপ! মহম্মদ আজহারউদ্দিনকে তলব ইডির

    হিন্দু নির্যাতন হচ্ছে বাংলাদেশে

    উল্লেখ্য গত ৫ অগাস্ট থেকে বাংলাদেশে (India-Bangladesh T20) হাসিনার সরকারকে উৎখাত করার পর থেকে ওই দেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত উত্তাল হয়ে ওঠে। কোটা বিরোধী আন্দোলনের নামে জামাত শিবির এবং বিএনপির বিরাট ষড়যন্ত্রে দেশের গণভবনে আক্রমণ চালানো হয়। চলে লুটপাট এবং দেশের পুলিশ প্রশাসনের উপর লক্ষ্য করে করা হয় ব্যাপক হামলা। আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় দেশের অধিকাংশ থানা। সেই সঙ্গে চলে ওই দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ। হিন্দুদের বাড়ি-ঘর লুটপাট, সম্পত্তি ধ্বংস করে দেওয়া হয়। মঠ, মন্দিরের মূর্তি নির্বিচারে ভাঙা হয়। শারদীয়া দুর্গা পুজো করতে না দেওয়ার ফতোয়া জারি করে উগ্র মুসলমানরা। প্রত্যেক পুজোর জন্য দাবি করা হয় ৫ লাখ টাকা। ঢাকার প্রাণকেন্দ্র উত্তরায় দুর্গাপুজো করলে হিন্দুদের উপর আক্রমণ করা হবে বলে প্রকাশ্যে মিছিল করে হুমকি দেওয়া হয়। এই অবস্থায় ভারতের একাধিক হিন্দু সংগঠন (Hindu Mahasabha) প্রতিবাদ জানায়। এই আবহে ম্যাচ (India-Bangladesh T20) হলে কড়া হুঁশিয়ারি দেওয়া হয় হিন্দু মহাসভার পক্ষ থেকে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Tirupati Laddu: তিরুপতি লাড্ডু বিতর্কে নতুন স্বাধীন সিট গঠনের নির্দেশ শীর্ষ আদালতের

    Tirupati Laddu: তিরুপতি লাড্ডু বিতর্কে নতুন স্বাধীন সিট গঠনের নির্দেশ শীর্ষ আদালতের

    মাধ্যম নিউজ ডেস্ক: তিরুপতি মন্দিরের লাড্ডু (Tirupati Laddu) বিতর্কে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট এই দিনই দেশের শীর্ষ আদালত জানিয়েছে তিরুপতি লাড্ডু বিতর্কে একটি স্বাধীন স্পেশাল ইনভেন্টিগেশন টিম বা বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হবে। জানা গিয়েছে, শীর্ষ আদালতের নির্দেশ মতো এই এসআইটি-তে সিবিআই থেকে দুইজন তদন্তকারী অফিসার, রাজ্য পুলিশের দুইজন অফিসার এবং ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া থেকে একজন আধিকারিক থাকবেন।

    কী বলল সুপ্রিম কোর্ট?

    শুক্রবার সেই মামলার (Tirupati Laddu) শুনানি চলাকালীন বিচারপতি বিআর গভাই এবং কেভি বিশ্বনাথন বলেন, ‘‘তিরুপতির (Tirupati Laddu) বিষয়টি নিয়ে রাজনৈতিক নাটক একেবারেই কাম্য নয়। গোটা বিশ্বে ছড়িয়ে থাকা কোটি কোটি ভক্তের আবেগ জড়িয়ে রয়েছে এখানে। এমন গুরুতর অভিযোগে তাঁদের ভাবাবেগে আঘাত লাগতে পারে। তাই সওয়াল-জবাব করে আদালতে রাজনৈতিক লড়াইয়ের মঞ্চ করে তোলার কোনও মানে হয় না।’’

    আগে সিট গঠন (Tirupati Laddu) করেছিলেন চন্দ্রবাবু

    উল্লেখ্য, আগেই লাড্ডুতে পশুর চর্বি এবং মাছের তেল ব্যবহারের অভিযোগের সত্যতা যাচাই করতে অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবুর নাইডুর সরকার সিট গঠন করে। কিন্তু সেই সিটের তদন্ত স্থগিত করে দেওয়া হয়। শুক্রবার ফের সিট গঠন করল সুপ্রিম কোর্ট। সিট গঠনের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন চন্দ্রবাবু নাইডু।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Narendra Modi: শনিবার পিএম-কিষান প্রকল্পের ১৮তম কিস্তির টাকা কৃষকদের দেবেন মোদি

    Narendra Modi: শনিবার পিএম-কিষান প্রকল্পের ১৮তম কিস্তির টাকা কৃষকদের দেবেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: ৫ অক্টোবর পিএম-কিষান (PM-Kisan Scheme) প্রকল্পের ১৮তম কিস্তি প্রদানের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একটি আনুষ্ঠানিক বিবৃতিতে মহারাষ্ট্রের ওয়াশিম জেলা প্রশাসনের তরফ থেকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পে সারা দেশের মোট ৯.৪ কোটিরও বেশি কৃষককে প্রধানমন্ত্রী (Narendra Modi) কিষান সম্মাননিধির সহায়তা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউণ্টে দেওয়া হবে। কেন্দ্রীয় সরকার এই কিস্তিতে কৃষকদের উদ্দেশে ২০,০০০ কোটি টাকা আর্থিক সহায়তা দেবেন।

    পাঁচ লক্ষ কমন সার্ভিস সেন্টার থাকবে 

    জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদির (Narendra Modi) এই অনুষ্ঠানে যোগ দেবেন মোট ২.৫ কোটিরও বেশি কৃষক। দেশব্যাপী বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা ওয়েবকাস্টের মাধ্যমে এই অনুষ্ঠানে যোগদান করবেন। এই অনুষ্ঠানের মধ্যে ৭৩২টি কৃষি বিজ্ঞান কেন্দ্র (KVK), এক লক্ষেরও বেশি প্রাথমিক কৃষি সমবায় সমিতি এবং পাঁচ লক্ষ কমন সার্ভিস সেন্টার থাকবে। পাশাপাশি পিএম কিষান সম্মানের মধ্যে মোট ৩.৪৫ লক্ষ কোটি টাকার বরাদ্দ ছড়িয়ে যাওয়ার কথাও বলা হয়েছে। দেশের ১১ কোটি কৃষক এখনও পর্যন্ত সরাসরি লাভ পেয়েছেন এই প্রকল্পের মাধ্যমে। ফলে দেশের গ্রামীণ উন্নয়ন এবং কৃষি সমৃদ্ধির প্রতি সরকারের প্রতিশ্রুতিকে আরও নিশ্চিত করবে বলে বিবৃতিতে বলা হয়েছে। এখনও পর্যন্ত, মহারাষ্ট্রে ১৭ কিস্তিতে প্রায় ১.২০ কোটি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩২,০০০ কোটি টাকা হস্তান্তর করা হয়েছে। এই টাকার অঙ্ক (PM-Kisan scheme) অন্যান্য রাজ্যের তুলনায় দ্বিতীয় সর্বোচ্চ টাকার পরিমাণ।

    আরও পড়ুনঃ বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, পুজোর আগে লাগাতার বৃষ্টির পূর্বাভাস, উদ্বেগে রাজ্যবাসী

    ৭,৫১৬টি প্রকল্পের ঘোষণা

    মোদির (Narendra Modi) এই ঘোষণায় মহারাষ্ট্র রাজ্যের প্রায় ৯১.৫১ লক্ষ কৃষক, ১,৯০০ কোটি টাকার বেশি সুবিধা পাবেন। প্রধানমন্ত্রী কৃষি পরিকাঠামোর উন্নয়নের জন্য (এআইএফ) ৭,৫১৬টি প্রকল্পকে দেশবাসীর জন্য উৎসর্গ করবেন। একই সঙ্গে জাতির উদ্দেশে ৯২০০টি এফপিও (FPO) প্রকল্পের শুভসূচনা করবেন তিনি। ‘গবাদি পশু এবং আদিবাসী সেক্স সর্টেড সিমেন টেকনোলজি’-র জন্য ইউনিফাইড জিনোমিক চিপ এবং গ্রাম পঞ্চায়েতের সামাজিক উন্নয়ন অনুদানের ই-ডিস্ট্রিবিউশন-এর পাশাপাশি, এমএসকেভিওয়াই ২ (MSKVY 2.0)-এর অধীনে পাঁচটি সোলার পার্কও চালু করার কথা বলা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Arjun Singh: অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, চলল গুলি, জখম প্রাক্তন বিজেপি সাংসদ

    Arjun Singh: অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, চলল গুলি, জখম প্রাক্তন বিজেপি সাংসদ

    মাধ্যম নিউজ ডেস্ক: বারাকপুরে (Barrackpore) ফের রাজনৈতিক অশান্তি। বিজেপি নেতা অর্জুন সিংয়ের (Arjun Singh) বাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় বিজেপি নেতা নিশানা করেছেন তৃণমূলকেই। জানা গিয়েছে, এদিন সকালে নিজের বাড়ির সামনেই দাঁড়িয়ে ছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ। তখনই অতর্কিত হামলা চালায় দুষ্কৃতীরা। পরপর বোমা ছোড়া হতে থাকে অর্জুন সিংকে লক্ষ্য করে, গুলিও চালানো হয় বলে অভিযোগ। বোমার স্প্লিন্টারে আহত অর্জুন। 

    কী বলছেন অর্জুন সিং (Arjun Singh)?

    অর্জুন (Arjun Singh) বলেন, ‘‘আমি বাড়ির ভিতরে ছিলাম। আমার নিরাপত্তারক্ষী এবং কর্মীদের উপর ইট, বোমা ছোড়া হয়। গুলিও চলে। বিধায়ক বসেছিলেন। তাঁর উপরেও হামলা হয়। আমার পায়ে বোমার স্প্লিন্টার লেগেছে।’’  পুলিশের সামনেই ২৫টির বেশি বোমা মারা হয়েছে বলে অভিযোগ প্রাক্তন বিজেপি সাংসদের (Arjun Singh)। বোমাগুলি মারার পরে দুষ্কৃতীরা গুলি ছুড়তে ছুড়তে বেরিয়ে যায়, এমনটা অভিযোগ করছেন অর্জুন। প্রাক্তন সাংসদ আরও বলছেন, ‘‘আমাকে মেরে দেওয়ার চক্রান্ত ছিল। তা ব্যর্থ হয়েছে। তবে আমার পায়ে বোমার আঘাত লেগেছে। বেশ বড় একটা স্প্লিন্টার আমার হাঁটুর নীচে এসে লাগে। রক্তও বেরিয়েছে। তবে আঘাত খুব গুরুতর নয়।’’

    অমিত শাহকে জানাবেন ঘটনা

    অর্জুন সিং (Arjun Singh) আরও বলেন, ‘‘সাত সকালে এইভাবে হামলা করা হয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলা কোন পথে যাচ্ছে তা এই ঘটনা থেকে আরও স্পষ্ট। ১০০ শতাংশ খুনের পরিকল্পনা করা হয়েছিল।’’ বৃহস্পতিবার সকালের গোটা বিষয় তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানাবেন বলেও জানিয়েছেন অর্জুন সিং। একই সঙ্গে, এই ঘটনার বিরুদ্ধে আন্দোলনে নামারও হুঁশিয়ারিও দিয়েছেন দিয়েছেন প্রাক্তন বিজেপি সাংসদ। বিজেপি নেতার আরও দাবি, ‘‘গুলি, বোমা তো ছোড়া হয়েছেই, ইট-পাথরও বাকি রাখেনি দুষ্কৃতীরা।’’ প্রসঙ্গত, এই ঘটনাতেও পুলিশকেও নিশানা করেছেন অর্জুন। তাঁর অভিযোগ, ‘‘পুলিশ ঘটনাস্থলে আসার পরও কোনও ব্যবস্থা নেয়নি। বরং তাঁদেরও মদত রয়েছে এই ঘটনার পিছনে।’’ 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, পুজোর আগে লাগাতার বৃষ্টির পূর্বাভাস, উদ্বেগে রাজ্যবাসী

    Weather Update: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, পুজোর আগে লাগাতার বৃষ্টির পূর্বাভাস, উদ্বেগে রাজ্যবাসী

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার আরও একটি নিম্নচাপ (Weather Update) তৈরি হতে চলেছে উত্তর বঙ্গপোসাগরে। এমনটা স্পষ্ট করে জানিয়েছিল আবহাওয়া দফতর। এখন সেই পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে পুজোর মুখে বৃষ্টি এখনই বন্ধ হবার নয়। এদিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কলকাতা এবং শহরতলির একাধিক জায়গায় বৃষ্টিতে ভেজার সম্ভাবনা রয়েছে। সমুদ্র উপকূলে জারি হয়েছে সতর্কতা।

    কলকাতার পূর্বাভাস কী(Weather Update)

    শুক্রবার কলকাতার প্রায় সর্বত্র বৃষ্টির (Weather Update) সম্ভাবনা রয়েছে। সকাল থেকে ইতিমধ্যে কয়েক দফা বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। বাকি সারাদিন আকাশ মেঘলা থাকবে। বেলার দিকে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতে এবং দিনে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। বাতাসে তুলনামূলক ভাবে জলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি ছিল। তবে বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের মাত্রা ৬৯ থেকে ৯৭ শতাংশ। দিনের মতো বৃষ্টিপাত হয়েছে ২২.৩ মিলিমিটার।

    দক্ষিণবঙ্গের কোথায় বৃষ্টি?

    কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। বাকি জেলাগুলিতেও বৃষ্টির সতর্কতা থাকছে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূল সংলগ্ন উত্তর এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার জেরে ওই অংশের সমুদ্রের উপর ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। শুক্রবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহবিদেরা। এই সময়ের মধ্যে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। একই ভাবে শনিবার পর্যন্ত প্রাকৃতিক আবহাওয়ার তেমন বদল কিছু ঘটবে না। শনিবার বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, দুই ২৪ পরগনায়। হাওয়া অফিস বলছে, রবিবার থেকে ধীরে ধীরে কমে আসবে বৃষ্টির পরিমাণ। তবে আংশিকভাবে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।  

    আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডের প্রতিবাদ, জুনিয়র ডাক্তারদের সমর্থনে প্রতীকী কর্মবিরতি সিনিয়রদের

    কেমন থাকবে উত্তরবঙ্গ?

    দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির (Weather Update) সম্ভাবনা রয়েছে। শুক্রবার একাধিক জেলার অবস্থা বেশ খারাপ হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বাকি সব জেলাতেই। কোচবিহার, আলিপুরদুয়ারে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে জারি রয়েছে হলুদ সতর্কতা। কোচবিহার এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। শনিবার এই দুই জেলা ছাড়াও ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুরে।

    পুজোর মধ্যেও বৃষ্টি!

    পুজোর সময় কেমন থাকবে আকাশ? আবহাওয়া দফতর তেমন ভালো খবর শোনাতে পারছে না। আগামী বুধবার, ষষ্ঠী পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পুজোর মধ্যেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টি নিয়ে ইতিমধ্যে পুজো উদ্যোগক্তরা উদ্বেগের মধ্যে রয়েছেন। উৎসবের দিনগুলি কীভাবে কাটবে তাই নিয়ে সংশয়ে রয়েছে রাজ্যের মানুষ। তবে, পুজোয় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হলেও ভারী বৃষ্টি বা দুর্যোগের সম্ভাবনা নেই। সম্ভাবনা নেই একনাগারে বা একটানা বৃষ্টিরও। অন্তত এটাই একমাত্র আশার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Supreme Court: বৈবাহিক ধর্ষণকে অপরাধ বলে গণ্য করার প্রয়োজন নেই, সুপ্রিম কোর্টে হলফনামা কেন্দ্রের

    Supreme Court: বৈবাহিক ধর্ষণকে অপরাধ বলে গণ্য করার প্রয়োজন নেই, সুপ্রিম কোর্টে হলফনামা কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: বৈবাহিক ধর্ষণকে (Marital Rape) অপরাধ হিসেবে গণ্য করার জন্য একাধিক আবেদন জমা পড়েছে শীর্ষ আদালতে (Supreme Court)। এই সমস্ত মামলার বিভিন্ন সময় শুনানিও হয়েছে, শীর্ষ আদালতের পর্যবেক্ষণও সামনে এসেছে। ঠিক এই আবহে বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে হলফনামা জমা দেওয়া হল শীর্ষ আদালতে। সেখানে কেন্দ্রীয় সরকার সাফ জানিয়েছে, ‘ম্যারিটাল রেপ’ বা বৈবাহিক ধর্ষণকে অপরাধ বলে গণ্য করার প্রয়োজন নেই। কেন্দ্রের পর্যবেক্ষণ হল, ‘‘বিয়ে হওয়ার পর স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক থাকবে, এই প্রত্যাশা স্বামীর থাকতেই পারে, তার মানে এই নয় যে স্ত্রীকে কেউ তাঁর ইচ্ছার বিরুদ্ধে যৌন সম্পর্কে বাধ্য করবে। তবে বিবাহিত না হলে ধর্ষণের অভিযোগে যে শাস্তি হয়, একজন স্বামীকে সেই শাস্তি দেওয়া ঠিক নয়। বিবাহিত মহিলাদের সুরক্ষার জন্য কেন্দ্র ইতিমধ্যেই একাধিক উপায় রেখেছে বলেও উল্লেখ করা হয়েছে।’’

    বৈবাহিক সম্পর্কে সঙ্গীর কাছ থেকে যৌন সম্পর্ক নিয়ে কিছু প্রত্যাশা থাকেই

    কেন্দ্র শীর্ষ আদালতে (Supreme Court) আরও জানিয়েছে, যে কোনও বৈবাহিক সম্পর্কে সঙ্গীর কাছ থেকে যৌন সম্পর্ক নিয়ে কিছু প্রত্যাশা থাকেই। তাই বলে ইচ্ছের বিরুদ্ধে স্ত্রীকে কোনওভাবেই জোর করতে পারেন না স্বামী। তবে এই কারণে ধর্ষণ আইনে শাস্তি দেওয়া কিছুটা বাড়াবাড়ি এবং সামঞ্জস্যহীন বলেই মনে করছে কেন্দ্র। বিবাহিত মহিলাদের উপর নিষ্ঠুর আচরণ বন্ধ করতে, গার্হস্থ্য হিংসা রুখতে আইন রয়েছে, যা যথেষ্ট সহায়ক বলে মত কেন্দ্রের।

    বিষয়টা আইনি ইস্যুর থেকেও বেশি সামাজিক

    এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার মনে করছে বর্তমানে যে ধর্ষণ বিরোধী আইন রয়েছে সেটাই যথেষ্ট। এই আইনে স্বামী-স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। কেন্দ্রীয় সরকার হলফনামায় উল্লেখ করেছে, ‘‘এই বিষয়টা আইনি ইস্যুর থেকেও বেশি সামাজিক। সমাজে এর সরাসরি প্রভাব রয়েছে।’’ তাই বৈবাহিক ধর্ষণকে (Marital Rape) যদি অপরাধ হিসেবে চিহ্নিত করতেও হয়, সুপ্রিম কোর্টের (Supreme Court) সেটা করা ঠিক নয় বলেই মনে করছে কেন্দ্র। হলফনামায় কেন্দ্র বলেছে, ‘‘সব রাজ্য ও সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আলোচনা ছাড়া এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না। কেন্দ্রীয় সরকার বলছে, বিয়ে হলেই একজন মহিলার মতামতের গুরুত্ব খর্ব হয় না, তবে বিবাহিত হওয়ার পরও এই ধরনের অভিযোগ উঠলে অন্যরকম প্রভাব পড়ে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar: আরজি করে আর্থিক দুর্নীতিকাণ্ডে গ্রেফতার সন্দীপ ঘনিষ্ঠ টিএমসিপি নেতা আশিস পান্ডে

    RG Kar: আরজি করে আর্থিক দুর্নীতিকাণ্ডে গ্রেফতার সন্দীপ ঘনিষ্ঠ টিএমসিপি নেতা আশিস পান্ডে

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কর (RG Kar) মেডিক্যাল কলেজে আর্থিক দুর্নীতি মামলায় আরও একজনকে গ্রেফতার করল সিবিআই। ধৃত ব্যক্তি তৃণমূল ছাত্র পরিষদের প্রভাবশালী নেতা-চিকিৎসক আশিস পান্ডে। তিনি সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলেই পরিচিত। এর আগে সিবিআই (CBI) দফতরে একদিন হাজিরাও দিতে হয়েছিল তাঁকে। রাজ্য সরকারি হাসপাতালগুলিতে থ্রেট কালচারের বিরুদ্ধে যে আন্দোলনের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা, সেখানেও ওই আশিসের জড়িত থাকার অভিযোগ উঠেছে। গত ২৫ সেপ্টেম্বর তাঁকে সিবিআই (CBI) দফতরে ডেকে পাঠানো হয়েছিল বলে জানা গিয়েছে। সেসময় জুনিয়র ডাক্তাররা আশিসকে তাড়াও করে।

    মাথায় হাত ছিল শ্রীরামপুরের বিধায়কের (RG Kar)

    শাসক দলের ছাত্র সংগঠনের (RG Kar) ছত্রছায়াতে থেকেই আরজি করের প্রভাবশালী হয়ে উঠেছিল আশিস। হাসপাতালগুলিতে সিন্ডিকেট চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শাসক দলের অন্দরের খবর, আশিসের মাথার উপর হাত ছিল অনেকজনেরই। অনেকে আবার এও বলেন, সন্দীপ তো আশিসের ঘনিষ্ঠ ছিলই, এর পাশাপাশি শ্রীরামপুরের বিধায়ক তথা রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান সুদীপ্ত রায়ের হাতও ছিল আশিসের মাথায়।

    একাধিক অভিযোগ

    শাসক দলের এই ছাত্রনেতা গ্রেফতার (RG Kar) হতেই তাঁর নানা অপকীর্তি সামনে আসতে শুরু করেছে। হাসপাতালে হস্টেলগুলিতে দাদাগিরি চালানো, প্রাক্তন ছাত্রদের ইউনিয়ন রুমে তালা ঝুলিয়ে দেওয়া, এর পাশাপাশি ফেস্টের নামে অবৈধভাবে টাকাও তুলত আশিস। বেআইনিভাবে কোয়ার্টারগুলিতে হাউস স্টাফও বসাতেন তিনি। এছাড়া ওষুধ, মেডিক্যাল বর্জ্য, চিকিৎসার সরঞ্জাম নিয়ে যে সমস্ত দুর্নীতির অভিযোগ উঠেছে তাতেও আশিস যুক্ত ছিলেন বলে অভিযোগ।

    ক্ষোভ শান্তনুরও 

    রাজ্যসভায় তৃণমূলের প্রাক্তন সাংসদ শান্তনু সেনও আশিসের বিরুদ্ধে সরব হয়েছেন। প্রসঙ্গত, আরজি করের প্রতিবাদ জানানোয়, শান্তনুকে আগেই পদ থেকে ছেঁটেছে তৃণমূল। চিকিৎসক শান্তনুর মেয়েও আরজি করের (RG Kar) ছাত্রী। শান্তনু বলেন, ‘‘এই আশিস আমার মেয়েকে মধ্যরাতে ফোন করে মানসিক নির্যাতন করেছিল। সেই অডিও রেকর্ডও আমার কাছে রয়েছে। হাসপাতাল চত্বরে আমার মেয়েকে প্রকাশ্যে হুমকিও দিয়েছিল এই পাণ্ডা।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share