Tag: news in bengali

news in bengali

  • ITR Filing: বাড়ছে না সময়সীমা, আজই আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন, জানেন তো?

    ITR Filing: বাড়ছে না সময়সীমা, আজই আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন, জানেন তো?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ ৩১ জুলাই। ইনকাম ট্যাক্স রিটার্ন (ITR Filing) জমা দেওয়ার শেষ দিন। অর্থমন্ত্রক জানিয়েছে, আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আর বাড়ানো হবে না। তাই যাঁরা এখনও রিটার্ন দাখিল করেননি, তাঁদের হাতে সময় বলতে কেবল আজকের দিনটিই। যাঁদের অ্যাকাউন্ট অডিট করার প্রয়োজন নেই, তাঁদের রিটার্ন দাখিল (Income Tax Return) করতে হবে ৩১ জুলাইয়ের মধ্যেই। এদিনের মধ্যে রিটার্ন দাখিল করা না হলে জরিমানা দিতে হবে পাঁচ হাজার টাকা। অবশ্য বার্ষিক আয় ৫ লাখ টাকার কম হলে জরিমানা দিতে হবে হাজার টাকা। আয়ের পরিমাণ যত বেশি হবে, জরিমানার বহরও ততই বড় হবে।

    রিটার্ন দাখিল (ITR Filing)

    জানা গিয়েছে, গত অর্থবর্ষে রিটার্ন দাখিল হয়েছিল ৭ কোটি ৫১ লাখ। পয়লা এপ্রিল থেকে ২৫ জুলাই, এই সময়ের মধ্যে রিটার্ন দাখিল হয়েছিল প্রায় পাঁচ কোটি। শেষ সপ্তাহে রিটার্ন দাখিল হয় আড়াই কোটিরও বেশি। এর মধ্যে আবার শেষ দুদিনে রিটার্ন দাখিল হয়েছিল দেড় কোটির কাছাকাছি। কম সময়ে বিপুল পরিমাণ রিটার্ন দাখিল হওয়ায় সেবার একাধিকবার বসে গিয়েছিল আয়কর দফতরের ওয়েবসাইট। এবারও একই ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা আয়কর বিশেষজ্ঞদের। আয়কর দফতর সূত্রে খবর, ২৬ জুলাই পর্যন্ত পাঁচ কোটির সামান্য বেশি আয়কর রিটার্ন দাখিল হয়েছে (ITR Filing)। তাই ৩১ জুলাই হতে পারে এক কোটিরও বেশি রিটার্ন দাখিল।

    ইউ-টার্ন মলদ্বীপের, ‘ইন্ডিয়া আউট’ স্লোগান ফেলে দ্বীপরাষ্ট্রের গলায় ‘ওয়েলকাম ইন্ডিয়া’!

    কীভাবে করবেন?

    প্রশ্ন হল, কীভাবে দাখিল করবেন রিটার্ন? প্রথমে প্যানকার্ড, আধারকার্ড, ব্যাঙ্কের ডিটেলস-সহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র হাতের কাছে রাখুন। ইনকাম ই-ফাইলিং পোর্টালে গিয়ে সাইন আপ করুন। নতুন হলে, ‘রেজিস্টার ইওরসেল্ফ অ্যান্ড কি ইন ইওর প্যান টু কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন প্রসিডিওর’ সিলেক্ট করুন। যাঁরা আগে এভাবে রেজিস্ট্রশন করেছেন, তাঁরা এবার কেবল প্যান, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিন। আপনার রোজগার অনুযায়ী বেছে নিন আইটিআর ফর্ম। প্যান, ঠিকানা-সহ যাবতীয় তথ্য জমা করুন। আপনার ফর্ম ঠিকঠাক পূরণ হয়েছে কিনা, তা জানতে ‘ভ্যালিডেট’ বাটন ক্লিক করুন। ট্যাক্স বাবদ আপনাকে কত টাকা দিতে হবে তা জানতে ‘ক্যালকুলেট ট্যাক্স’ বাটনে ক্লিক করুন (Income Tax Return)। পরে ক্লিক করুন ‘ই-পে’ ট্যাক্স। যাচাই করে রিটার্ন দাখিল করুন (ITR Filing)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     

  • Maldives: ইউ-টার্ন মলদ্বীপের, ‘ইন্ডিয়া আউট’ স্লোগান ফেলে দ্বীপরাষ্ট্রের গলায় ‘ওয়েলকাম ইন্ডিয়া’!

    Maldives: ইউ-টার্ন মলদ্বীপের, ‘ইন্ডিয়া আউট’ স্লোগান ফেলে দ্বীপরাষ্ট্রের গলায় ‘ওয়েলকাম ইন্ডিয়া’!

    মাধ্যম নিউজ ডেস্ক: কথায় বলে, ঠেলায় পড়লে বিড়ালও গাছে ওঠে! বহুল ব্যবহৃত এই প্রবাদবাক্যটি যে নেহাৎই প্রবাদ নয়, তার প্রমাণ মিলল মলদ্বীপের (Maldives) ইউ-টার্নে। যে দেশ এক সময় আওয়াজ তুলেছিল ‘ইন্ডিয়া আউট’ (India Out), পেটে টান পড়তে সেই দেশের সরকারই এখন বলছে ‘ওয়েলকাম ইন্ডিয়া’! কেবল বলছে নয়, স্লোগান বাস্তবায়িত করতে দ্বীপরাষ্ট্রের পর্যটনমন্ত্রীকে পাঠানো হয়েছে ভারতে। সোমবার ছ’দিনের সফরে ভারতে এসেছেন দ্বীপরাষ্ট্রের পর্যটনমন্ত্রী ইসমাইল ফয়জল।

    ‘ইন্ডিয়া আউট’ (Maldives)

    ক্ষমতায় এসেই ‘ইন্ডিয়া আউট’ আওয়াজ তোলেন মলদ্বীপের চিনপন্থী প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু। তাঁর চিনপ্রেম প্রতিষ্ঠা করতে রীতি ভেঙে কুর্সিতে বসেই তিনি চলে যান বেজিং সফরে। অথচ তাঁর আগে পর্যন্ত মলদ্বীপের প্রত্যেক প্রেসিডেন্ট শপথ নিয়েই আসতেন ভারত সফরে। চিন থেকে ফেরার পর ‘ইন্ডিয়া আউট’ স্লোগানের স্বপক্ষে আরও জোরালো আওয়াজ তোলেন মুইজ্জুর দলের নেতারা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আক্রমণ করে বসেন মুইজ্জু সরকারের জুনিয়র তিন মন্ত্রী। তার জেরে মলদ্বীপ থেকে মুখ ফিরিয়ে নেন ভারতীয় পর্যটকরা।

    ‘ওয়েলকাম ইন্ডিয়া’

    মলদ্বীপকে ‘বয়কট’ করার  আওয়াজ ওঠে দেশে। যার জেরে বিপদে পড়ে মলদ্বীপ প্রশাসন। এই দ্বীপরাষ্ট্রের রোজগারের একটা বড় উৎস পর্যটন শিল্প। ফি বছর মলদ্বীপে যাঁরা বেড়াতে যান, তাঁদের সিংহভাগই ভারতীয়। সেই ভারতীয়রাই মলদ্বীপ বয়কট করায় বিপাকে পড়ে মুইজ্জু প্রশাসন। এর পরেই ‘ইন্ডিয়া আউট’-এর বদলে ইউ-টার্ন নিয়ে ‘ওয়েলকাম ইন্ডিয়া’র ‘ব্রত’ নেয় মুইজ্জ সরকার। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, তার জেরেই দ্বীপরাষ্ট্রের পর্যটনমন্ত্রীকে ভারতে পাঠিয়েছে মুইজ্জু সরকার। ভারতীয় পর্যটকদের ফের মলদ্বীপমুখী করতেই ভারত সফরে এসেছেন ফয়জল। আগামী ৩ অগাস্ট পর্যন্ত দিল্লি, মুম্বই এবং বেঙ্গালুরুতে ক্যাম্প করছেন দ্বীপরাষ্ট্রের মন্ত্রী।

    আরও পড়ুন: কাফেরদের রক্তেই জ্বলজ্বল করে তাঁর অস্ত্র! এমনটাই তলোয়ারের হাতলে লিখেছিলেন টিপু

    ৪২ শতাংশ পর্যটক কমেছে 

    জানা গিয়েছে, গত বছর প্রথম চার মাসে যত ভারতীয় পর্যটক মলদ্বীপ সফরে গিয়েছিলেন, তার চেয়ে এ বছর পর্যটকের সংখ্যা কমেছে ৪২ শতাংশ (Maldives)। ভারত সফরে আসার আগে ফয়জল ভারতীয় পর্যটকদের উদ্দেশে লিখেছিলেন, “দয়া করে মলদ্বীপে ঘুরতে আসুন। আমাদের দেশ পর্যটনের ওপর খুব নির্ভরশীল।” এদিকে, মঙ্গলবার ভারতের পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফয়জল। মলদ্বীপ-ভারত সম্পর্কের বন্ধন কীভাবে আরও মজবুত করা যায়, কীভাবেই বা ট্যুরিজম কোলাবোরেশন আরও সমৃদ্ধ করা যায় (India Out), তা নিয়েও আলোচনা হয়েছে ফয়জল-গজেন্দ্রর মধ্যে (Maldives)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     

     

  • Bangladesh: অশান্তির জের, বাংলাদেশে নিষিদ্ধ হতে চলেছে জামাত, বড় সিদ্ধান্ত শেখ হাসিনার

    Bangladesh: অশান্তির জের, বাংলাদেশে নিষিদ্ধ হতে চলেছে জামাত, বড় সিদ্ধান্ত শেখ হাসিনার

    মাধ্যম নিউজ ডেক্স: অশান্ত বাংলাদেশকে (Bangladesh) শান্ত করতে মোক্ষম দাওয়াই প্রধানমন্ত্রী শেখ হাসিনার। জামাত-ই-ইসলামিকে নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেবল জামাত নয়, এই ইসলামিক সংগঠনের ছাত্র সংগঠনকেও নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনার সরকার। 

    জামাতকে নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত (Bangladesh)

    প্রসঙ্গত, সংরক্ষণকে কেন্দ্র করে অশান্তির জেরে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। তার জেরে মৃত্যু হয় অন্তত ২০০ জন নাগরিকের। এই অশান্তির নেপথ্যে উগ্রপন্থী ইসলামিক সংগঠন জামাত (Jamaat E Islami) বলে অভিযোগ। তার জেরেই জামাত এবং তার ছাত্র সংগঠন ইসলামি ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করতে চলেছে সে দেশের সরকার। মঙ্গলবার বাংলাদেশ সরকারের তরফে আইনমন্ত্রী আনিসুল হক জানান, বুধবারের মধ্যে জামাতকে নিষিদ্ধ ঘোষণা করা হবে। সরকারের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হবে বলেও জানান তিনি।  

    জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল আগেও

    হাসিনা সরকারের তরফে জানানো হয়েছে, জোট সরকারের ১৪টি দলের তরফে জামাতকে নিষিদ্ধ ঘোষণা করার প্রস্তাব জমা পড়েছিল। সেই সব প্রস্তাব নিয়ে আলোচনার পর জামাতকে নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান মন্ত্রী। জামাত কট্টরপন্থী। ২০১৮ সালেই হাইকোর্টের একটি রায়ে জামাতকে কট্টরপন্থী ইসলামি সংগঠন বলে উল্লেখ করেছিল উচ্চতর আদালত। তার পর বাংলাদেশের নির্বাচন কমিশন নির্বাচনী তালিকা থেকে বাদ দেয় জামাতের নাম।

    কাফেরদের রক্তেই জ্বলজ্বল করে তাঁর অস্ত্র! এমনটাই তলোয়ারের হাতলে লিখেছিলেন টিপু

    দেশের অগ্নগর্ভ পরিস্থিতি সামাল দিতে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে বৈঠকে বসেন জোটের নেতারা। সেখানেই জামাতকে নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্তে সিলমোহর পড়ে। স্বয়ং প্রধানমন্ত্রী জানান, হিংসা, নাশকতা, অগ্নিসংযোগের ঘটনায় হাত রয়েছে জামাতের। বৈঠকে তুলে ধরা হয় গোয়েন্দা রিপোর্টও। তার পরেই গৃহীত হয় জামাত ও তার ছাত্র সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত।

    সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশের (Bangladesh) সব চেয়ে বড় রাজনৈতিক দল (শাসক দলও বটে) আওয়ামি লিগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, “দেশের স্বার্থে ১৪ দলের রাজনৈতিক জোট জামাত ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে। দেশ থেকে দেশ-বিরোধী শক্তিকে বিচ্ছিন্ন করতেই (Jamaat E Islami) এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ (Bangladesh) সরকার।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পে

     

  • Hamas-Israel: ‘গুপ্ত’ হামলায় খতম হামাস প্রধান ইসমাইল হানিয়ে, তির ইজরায়েলের দিকে

    Hamas-Israel: ‘গুপ্ত’ হামলায় খতম হামাস প্রধান ইসমাইল হানিয়ে, তির ইজরায়েলের দিকে

    মাধ্যম নিউজ ডেস্ক: তেহরানে এক ‘গুপ্ত’ হামলায় হামাস প্রধান ইসমাইল হানিয়ে (Ismail Haniyeh) এবং তাঁর এক দেহরক্ষীকে হত্যা করা হয়েছে। হামাস জঙ্গিগোষ্ঠীর এই শীর্ষ নেতা ইরানেই ছিলেন। হামাস এবং ইরানের ইসলামিক রেভেনিউশনারি গার্ডস কোরের পক্ষ থেকে একটি বিবৃতিতে দাবি করা হয়েছে, মঙ্গলবার তাঁর বাড়িতে হামলা চালিয়েছে ইহুদিরা। তবে হামাস জানিয়েছে, এই ঘটনার তদন্ত করবে তারা। আবার প্যালেস্তাইনের সশস্ত্র বাহিনীর অবশ্য দাবি, ইজারায়েল (Hamas-Israel) এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। যদিও ঠিক কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও স্পষ্ট হয়নি।

    রাজনৈতিক কর্মকাণ্ডের কর্ণধার ছিলেন হানিয়ে (Hamas-Israel)

    সূত্রে জানা গিয়েছে, এতদিন পর্যন্ত কাতার থেকেই হামাসের যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ডকে বাস্তবায়নের নির্দেশ দিতেন ইসমাইল। হানিয়ের মৃত্যুতে হামাস (Hamas-Israel) গোষ্ঠী বড় ধাক্কা পাবে বলে অনুমান করা হচ্ছে। মঙ্গলবারই তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দেখা করেছিলেন। সেই সঙ্গে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন এই হামাস শীর্ষ কমান্ডার। আবার ইরানের সুপ্রিম নেতা আয়াতোল্লাহ আলি খোমেইনির সঙ্গেও তাঁর প্রত্যক্ষ যোগাযোগ ছিল বলে জানা গিয়েছে। ২০১৭ সালে হামাস গোষ্ঠীর প্রধান হিসেবে নিযুক্ত হয়েছিলেন হানিয়ে। কিন্তু ১৯৮৯ সালে হানিয়েকে (Ismail Haniyeh) তিন বছর বন্দি করে রেখেছিল ইজরায়েল। পরবর্তী সময়ে তাঁকে ইজরায়েল এবং লেবাননের মাঝে এক ‘নো-ম্যানস-ল্যান্ড’ এলাকায় নির্বাসিত করা হয়েছিল। নির্বাসন কাটিয়ে আসার পর ১৯৯৭ সালে হামাস গোষ্ঠীর সদস্য হয়েছিলেন তিনি। অপর দিকে এই ঘটনার পর ইজরায়েলের সেনা মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, “আরও বড় মাপের যুদ্ধ ছাড়াই এই জটিল পরিস্থিতির যাতে সমাধান হয়, সেটাই চায় ইজরায়েল। আমাদের সেনা সম্পূর্ণ ভাবে প্রস্তুত। যেকোনও রকম পরিস্থিতির মোকাবিলায় তৈরি।”

    আরও পড়ুনঃ আমেরিকায় প্রায় আড়াই লক্ষ অভিবাসী অনিশ্চতায়, বেশিরভাগ ভারতীয়! ফিরতে হবে দেশে?

    গতবছর অগাস্টে ইজরায়েলে হামলা হয়েছিল

    গত বছর ২০২৩ সালের ৭ অগাস্ট ইজরায়েলের (Hamas-Israel) উপর হামাস আচমকা হামলা করলে দুই দলের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়ে যায়। তারপর থেকে বেশ কয়েক মাস গাজায় ইজরায়েল হামাস-হিজবুল্লা জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ সংগঠিত করে। এই যুদ্ধে প্যালেস্টিনীয় নাগরিকদেরও মৃত্যু হয়ে ছিল। হামাসের অবশ্য দাবি, এখনও পর্যন্ত ৪০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এর আগেও, ইজরায়েল বার বার হামাসের জঙ্গি কার্যকলাপকে সম্পূর্ণ ভাবে খতম করার কথা ঘোষণা করেছিল। এবার পরিস্থিতি কোন দিকে এগিয়ে যায় সেটাই দেখার। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Wayanad landslides: ওয়েনাড়ে ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৫৩! চলছে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান

    Wayanad landslides: ওয়েনাড়ে ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৫৩! চলছে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান

    মাধ্যম নিউজ ডেস্ক: কেরলের ওয়েনাড়ে ভূমিধসের (Wayanad landslides) ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫৩। এখনও আটকে বহু এবং নিখোঁজ প্রায় ৯৮ জন। তবে ধসের পর থেকেই দুর্যোগ মাথায় নিয়ে চলছে উদ্ধারকাজ। কেরলের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যেখানে যেখানে ধস নেমেছে, সেখানে দমকল এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) মোতায়েন করা হয়েছে। আরও একটি এনডিআরএফ টিমকে ওয়েনাড়ে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত উদ্ধারকাজ চালিয়ে ১০০০ জন বাসিন্দাকে উদ্ধার করেছে সেনাবাহিনী। 

    ওয়েনাড়ে জারি কমলা সতর্কতা 

    মঙ্গলবার ভোর ৩টে নাগাদ কেরলের (Kerala) ওয়েনাড় জেলার পাহাড়ি এলাকায় প্রথম ধস (Wayanad landslides) নামার খবর পাওয়া যায়। এরপর ভোর ৪টে ১০ মিনিটে আরও একটি জায়গায় ধস নামার খবর আসে। তবে বিপর্যস্ত ওয়েনাড়ের উপর থেকে এখনই বিপদ কাটছে না। মৌসম ভবন জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত ওয়েনাড় এবং তার পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। ফলে উদ্ধারকাজে এই বৃষ্টি বাধা হতে পারে বলে মনে করছেন উদ্ধারকারীরা। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ওয়েনাড়ের মেপ্পাড়ি এলাকায় ধ্বংসস্তূপের নীচ থেকে বুধবার সকাল পর্যন্ত ১৫৩ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন মহিলা ও শিশুও রয়েছে। অন্যদিকে প্রায় শতাধিক মানুষকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।  

    ওয়েনাড়ে যাচ্ছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী (Wayanad landslides)

    অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে ওয়েনাড়ে ত্রাণ ও উদ্ধারকার্যে নেতৃত্ব দিতে যাচ্ছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জর্জ কুরিয়ান। জানা গিয়েছে, এই উদ্ধারকার্যে ভারতীয় নৌবাহিনীর ৩০ জন বিশেষজ্ঞ সাঁতারুর একটি দল মোতায়েন করা হয়েছে। এছাড়াও প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, এয়ার ফোর্স স্টেশন সুলুর থেকে দুটি হেলিকপ্টারও পাঠানো হয়েছে এই উদ্ধারকার্যে। জানা গিয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্থ এলাকার মধ্যে রয়েছে চুরালপাড়া, ভেলারিমালা, মুন্ডকাইল এবং পোথুকালু। ধসের পর এইসমস্ত এলাকাগুলি থেকে সবরকম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।  

    আরও পড়ুন: ভারী বৃষ্টিতে কেরলের ওয়েনাড়ে ধস, মৃত্যু ৮০ পার! চাপা পড়ে শতাধিক

    কেরলের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা শাহের  

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার কেরলের (Kerala) মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেছেন। শাহ বিজয়নকে এই পরিস্থিতি মোকাবিলার জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। 

    জানা গিয়েছে, নিখোঁজ ব্যক্তিদের খোঁজে এখনও আত্মীয়-স্বজনরা মুন্ডকাইলে ধ্বংসপ্রাপ্ত কিছু বাড়ির সামনে অপেক্ষা করছেন এই আশায়, যে উদ্ধারকারী দল হয়তো কাউকে জীবিত খুঁজে পাবে। অন্যদিকে, পুলিশ ইতিমধ্যেই পর্যটকদের ওয়েনাড় (Wayanad landslides) ভ্রমণ থেকে বিরত রেখেছে কারণ, ক্ষতিগ্রস্ত এলাকাগুলির বেশিরভাগ রাস্তাই এখন উদ্ধারকার্যের জন্য যান চলাচলে বাধা সৃষ্টি করছে।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ramakrishna 90: “কর্ম ত্যাগ করবে কেন? ঈশ্বরের চিন্তা, তাঁর নামগুণগান, নিত্যকর্ম—এসব করতে হবে”

    Ramakrishna 90: “কর্ম ত্যাগ করবে কেন? ঈশ্বরের চিন্তা, তাঁর নামগুণগান, নিত্যকর্ম—এসব করতে হবে”

    শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ঠাকুর শ্রীরামকৃষ্ণের নৌকাবিহার, আনন্দ  কথোপকথন

    নবম পরিচ্ছেদ

    তস্মাদসক্তঃ সততং কার্যং কর্ম সমাচার

    অসক্তো হ্যাচরন্কর্ম পরমাপ্নোতি পুরুষঃ।।

    গীতা/১৯/

    কেশবাদি ব্রাহ্মদিগকে কর্মযোগ সমন্ধে উপদেশ

    শ্রীরামকৃষ্ণ (কেশবাদি ভক্তের প্রতি)—তোমরা বল জগতের উপকার করা। জগৎ কি এতটুকু গা! আর তুমি কে, যে জগতের উপকার করবে? তাঁকে সাধনের দ্বারা সাক্ষাৎকার কর। তাঁকে (Ramakrishna) লাভ কর। তিনি শক্তি দিলে তবে সকলের হিত করতে পার। নচেৎ নয়।

    একজন ভক্ত—যতদিন না লাভ হয়, ততদিন সব কর্ম (Kathamrita) ত্যাগ করব?

    শ্রীরামকৃষ্ণ—না; কর্ম ত্যাগ করবে কেন? ঈশ্বরের চিন্তা, তাঁর নামগুণগান, নিত্যকর্ম—এ-সব করতে হবে।

    ব্রাহ্মভক্ত—সংসারের কর্ম? বিষয়কর্ম?

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna)—হ্যাঁ, তাও করবে, সংসারযাত্রা জন্য যেটুকু দরকার। কিন্তু কেঁদে নির্জনে তাঁর কাছে প্রার্থনা করতে হবে, যাতে ওই কর্মগুলি নিষ্কামভাবে করা যায়। আর বলবে, হে ঈশ্বর, আমার বিষয়কর্ম কমিয়ে দাও, কেন না ঠাকুর দেখছি যে, বেশি কর্ম জুটলে তোমায় ভুলে যাই। মনে করছি, নিষ্কামকর্ম করছি, কিন্তু সকাম হয়ে পড়ে হয়তো দান সদাব্রত বেশি করতে গিয়ে লোকমান্য হতে ইচ্ছা হয়ে পড়ে।

    পূর্বকথাশম্ভু মল্লিকের সহিত দানাদি কর্মকাণ্ডের কথা

    শম্ভু মল্লিকের হাসপাতাল, ডাক্তারখান, স্কুল, রাস্তা, পুস্করিণীর কথা বলেছিল। আমি বললাম (Kathamrita) যেটা পড়ল, না করলে নয়, সেটাই নিষ্কাম হয়ে করতে হয়। ইচ্ছা করে বেশি কাজ জড়ানো ভালো নয়—ঈশ্বরকে ভুলে যেতে হয়। কালীঘাটে দানই করতে লাগল; কালীদর্শন আর হলো না। (হাস্য) আগে জো-সো করে, ধাক্কাধুক্কি খেয়েও কালীদর্শন করতে হয়, তারপর দান যত কর আর না কর। ইচ্ছা হয় খুব কর। ঈশ্বরলাভের জন্যই কর্ম। শম্ভুকে তাই বললুম, যদি ঈশ্বর সাক্ষাৎকার হন, তাঁকে কি বলবে কতগুলো হাসপাতাল, ডিসস্পেন্সারি করে দাও? (হাস্য) ভক্ত কখনও তা বলে না বরং বলবে, ঠাকুর (Ramakrishna)! আমায় পাদপদ্মে স্থান দাও, নিজের সঙ্গে সর্বদা রাখ, পাদপদ্মে শুদ্ধাভক্তি দাও।

    আরও পড়ুনঃ “আমি কর্তা, আমি কর্তা—এই বোধ থেকেই যত দুঃখ, অশান্তি”

    আরও পড়ুনঃ “বিবেক, বৈরাগ্যরূপ হলুদ মাখলে তারা আর তোমাকে ছোঁবে না”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    আরও পড়ুনঃ “পশ্চিমে বিবাহের সময় বরের হাতে ছুরি থাকে, বাংলাদেশে জাঁতি থাকে”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: বিধানসভার রাজনীতিকরণের অভিযোগে স্পিকারে অনাস্থা বিজেপির

    Suvendu Adhikari: বিধানসভার রাজনীতিকরণের অভিযোগে স্পিকারে অনাস্থা বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা (No Confidence) আনল বিজেপি। মঙ্গলবার বিধানসভার সচিবের সঙ্গে দেখা করে বিমান বাবুর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সহ বিজেপি বিধায়করা। অনাস্থা প্রস্তাব জমা দেওয়ার সময় অধ্যক্ষের বিরুদ্ধে স্লোগান দেন বিজেপি বিধায়করা। শুভেন্দু বাবু জানিয়েছেন, পক্ষপাতিত্তের অভিযোগে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা এনেছেন তাঁরা।

    বিধানসভাকে দশকর্মা ভান্ডারে পরিণত অভিযোগ শুভেন্দুর (No Confidence)

    এদিন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “বিধানসভাকে দশকর্মা ভান্ডারে পরিণত করেছেন বিমান বন্দ্যোপাধ্যায়। এই বিধানসভা কার্যত দলীয় কার্যালয়ে পরিণত হয়ে গেছে। আমরা ফিরহাদ হাকিমের সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদ করেছিলাম। আমাদের মুলতবি প্রস্তাব পড়তে পর্যন্ত দেওয়া হয়নি। উল্টে আমাদের প্রতিবাদ, স্লোগানকে বাধা দেওয়ার জন্য দুই মিনিটের বেশি বলার সুযোগ দেওয়া হয়নি। লোকসভা ভোটে যিনি তৃণমূলের প্রচার করেছেন, তাঁকে বিজেপির সদস্য বলে উল্লেখ করেছেন স্পিকার। যাহা মুখ্যমন্ত্রী তাহাই বিমান দা। মুদ্রার এপিঠ আর ওপিঠ। তাই অধ্যক্ষের (No Confidence)  অপসারণ চাই। এই দলতন্ত্রের হাত থেকে মুক্তি চাই।”

    অহেতুক প্রসঙ্গে বিধানসভায় আলোচনার অভিযোগ (Suvendu Adhikari)

    জানা গিয়েছে, অনাস্থা প্রস্তাবে (No Confidence) মোট ১৮ টি নির্দিষ্ট অভিযোগ উল্লেখ করা হয়েছে বিজেপির তরফে। বিজেপির অভিযোগ, বিধানসভার প্রশ্নোত্তর পর্বে কোনও আলোচনা হয় না। বিধানসভায় সব সময় কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য করা হয়। বিধানসভা এবং রাজ্য সংক্রান্ত বিষয়ের তুলনায় অন্যান্য রাজ্য এবং কেন্দ্র নিয়ে বেশি আলোচনা হয়। এহেন কর্মকাণ্ড বিধানসভার রীতি নয়। প্রধানমন্ত্রীকে অপমানজনক মন্তব্য করা হয় বিধানসভা থেকে। রাজ্যের বিষয় নিয়ে আলোচনা করতে চাইলে, বিরোধীদের সেই আলোচনা করতে দেওয়া হয় না। উল্টে মনিপুর, উত্তরপ্রদেশের অবাঞ্ছিত ঘটনার উদাহরণ দেওয়া হয়। প্রতি সোমবার বিধানসভায় পুলিশ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা।

    আরও পড়ুন: জ্যোতিপ্রিয়-ঘনিষ্ঠ বারিক ট্রাকচালক থেকে কোটি কোটি টাকার মালিক! উল্কার গতিতে উত্থান কোন পথে?

    কিন্তু পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ওই আলোচনা সময় বিধানসভায় উপস্থিত থাকেন না বলে অভিযোগ (Suvendu Adhikari) বিজেপি বিধায়কদের।

     

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kolkata Metro: ৫ অগাস্ট থেকে বাড়ছে মেট্রোর অরেঞ্জ লাইনের সময়সীমা, জানুন টাইমটেবিল

    Kolkata Metro: ৫ অগাস্ট থেকে বাড়ছে মেট্রোর অরেঞ্জ লাইনের সময়সীমা, জানুন টাইমটেবিল

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতা মেট্রো (Kolkata Metro) যাত্রীদের জন্য দারুণ খবর। আগামী ৫ অগাস্ট থেকে বদলে যাচ্ছে সময়সূচি। কবি সুভাষ (Kabi Subhash) থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত মেট্রো অরেঞ্জ লাইনের পরিষেবার সময় বাড়ানো হচ্ছে বলা জানা গিয়েছে। সকালে প্রথম মেট্রো ছাড়ার সময় কিছুটা পিছিয়ে আনা হয়েছে এবং শেষ মেট্রো ছাড়ার সময় রাত পর্যন্ত কিছুটা বাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে আগে থেকে সময় অনেকটাই বেড়েছে। যাত্রীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি হওয়ায় এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। আগামী সপ্তাহ থেকে সপ্তাহে ৫ দিন নয়, ৬ দিন মিলবে মেট্রো।

    মেট্রো রেলের বিবৃতি (Kolkata Metro)

    মেট্রো একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, পরিষেবা আরও উন্নত সহজ করতে মেট্রো রেক চালানো হবে স্টেশনগুলিতে। এতদিন এই ‘অরেঞ্জ’ লাইনের আপ এবং ডাউন লাইনে মোট ৪৮টি রেক চলতো। এবার থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭৪। দুই স্টেশনেই এবার থেকে মেট্রো চলবে সকাল ৮টা থেকে। যদিও এতদিন চলছিল সকাল ৯টা থেকে। অপর দিকে এত দিন পর্যন্ত বিকেল ৪টে ৪০ মিনিট পর্যন্ত শেষ মেট্রো চলত। এবার থেকে সেই ট্রেনের সময় বেড়ে দাঁড়াল রাত্রি ৮টা পর্যন্ত। ক্রমশ যাত্রীদের সংখ্যা বৃদ্ধি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

    জনসংযোগ আধিকারিকের বক্তব্য

    মেট্রোরেলের (Kolkata Metro) জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেছেন, “মেট্রোরেল মূলত চালানো হয় কলকাতাবাসীর সুবিধার কথা মাথায় রেখেই। অনেক দিন ধরেই অরেঞ্জ লাইনে পরিষেবা বৃদ্ধি করার জন্য অনুরোধ বার বার আসছিল। ওই লাইনে বেশ কয়েকটি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সে ক্ষেত্রে অনেকেই প্রতিদিন যাতায়াত করেন। এই সব কথা চিন্তা করেই পরিষেবা বৃদ্ধি করছি আমরা।”

    আরও পড়ুনঃ জামিন পেলেও এখনই ছাড়া পাচ্ছেন না কেষ্ট মণ্ডল, থাকতে হবে তিহাড়েই

    বাসনো হবে এএসসিআরএম মেশিন

    মেট্রোতে (Kolkata Metro) অরেঞ্জ লাইনে নিউ গড়িয়া (Kabi Subhash) থেকে রুবি পর্যন্ত যেতে মানুষের ব্যাপক সাড়া মিলেছে বলে জানা গিয়েছে। আবার অপর দিকে, পার্পল লাইনের তারাতলা, সখের বাজারে যাত্রী সংখ্যা কম হওয়ার কারণে টিকিট কাউন্টার তুলে নেওয়া হবে। সেখানে টিকিট ব্যবস্থা হবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে। বাসানো হবে এএসসিআরএম মেশিন। যাত্রীরা নিজেরাই টিকিট কাটতে পারবেন। এই তালিকায় যুক্ত করা হবে অরেঞ্জ লাইনের কবি সুকান্ত স্টেশনকেও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Paris Olympics 2024: ”পদক, ইতিহাস মাথায় ছিল না, শুধু শেষ পর্যন্ত লড়তে চেয়েছিলাম”, বললেন ভারতীয় শুটার মনু

    Paris Olympics 2024: ”পদক, ইতিহাস মাথায় ছিল না, শুধু শেষ পর্যন্ত লড়তে চেয়েছিলাম”, বললেন ভারতীয় শুটার মনু

    মাধ্যম নিউজ ডেস্ক: মাত্র দুদিনের ব্যবধানেই প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) দ্বিতীয় পদক জয় করলেন মনু ভাকের (Manu Bhaker)। ব্যক্তিগত বিভাগের পর এবার ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে সরবজ্যোৎ সিংহকে নিয়েই ব্রোঞ্জ জিতলেন ২২ বছর বয়সি হরিয়ানার এই তরুণী। প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হিসাবে একই অলিম্পিক্সে পরপর দুটি পদক জয়ের পর মনু জানালেন, দ্বিতীয় পদক বা ইতিহাসের কথা তাঁর মাথাতেই ছিল না। স্রেফ শেষ পর্যন্ত লড়ে যেতে চেয়েছিলেন। 

    ম্যাচ জয়ের পরে কী প্রতিক্রিয়া মনুর?

    এই ঐতিহাসিক জোড়া পদক জয়ের পর নিজের প্রথম প্রতিক্রিয়ায় মনু বলেন, ”আমি ভীষণ গর্বিত এবং আমার জন্য এত প্রার্থনা করায় আমি কৃতজ্ঞ। সকলের আশীর্বাদ ছাড়া এটা সম্ভব ছিল না। প্রতিপক্ষ কী করবে, সেটা তো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। সেই বিষয়টা আমাদের হাতে নেই। কিন্তু আমাদের হাতে যেটা আছে, সেটা আমরা করতে পারি। আমি এবং আমার পার্টনার বাকি কোনওকিছু না ভেবে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। নিশ্চিত করি, যাই হয়ে যাক না কেন, শেষ পর্যন্ত লড়াই করে যাব। প্যারিসে আসার আগেই আমি আর সরবজ্যোৎ ঠিক করেছিলাম, অন্য কোনও দিকে মন দেব না। ইভেন্টের দিন নিজেদের সেরাটা দেব। তারপর যা হবে দেখা যাবে। যা-ই হোক না কেন, সেটা মেনে নেব। ভারতীয় হিসাবে একই অলিম্পিক্সে (Paris Olympics 2024) দ্বিতীয় পদক জিততে পেরে গর্বিত।” 

    আরও পড়ুন: অলিম্পিক্সে দ্বিতীয় পদক ভারতের, ইতিহাস গড়লেন মনু ভাকের, সঙ্গী সরবজ্যোৎ

    এখনও বাকি মনুর প্যারিস অলিম্পিক্স সফর (Paris Olympics 2024)

    যদিও প্রথম সিরিজেই ভারতীয় দল পিছিয়ে পড়েছিল কোরিয়ার কাছে। খারাপ স্কোর করেছিলেন সরবজ্যোৎ। কিন্তু দ্বিতীয় সিরিজ থেকেই ঘুরে দাঁড়ায় ভারত। পর পর চারটি সিরিজ জিতে নেয়। খেলা ওখানেই ভারতের পক্ষে চলে আসে। বলাই বাহুল্য, মনু (Manu Bhaker) প্রতিটি সিরিজেই ভাল স্কোর করছিলেন, যা ভারতের এই জয়ের অন্যতম কারণ। তবে তাঁর প্যারিস অলিম্পিক্সের সফর কিন্তু এখানেই শেষ হচ্ছে না। তাঁর সামনে আরও এক পদক জয়ের সুবর্ণ সুযোগ রয়েছে। ২৫ মিটার এয়ার পিস্তলের ইভেন্টেও দেশের প্রতিনিধিত্ব করতে নামবেন মনু। এত পর্যন্ত তাঁর যা পারফরম্যান্স, তাতে সেই ইভেন্টে হরিয়ানার অলিম্পিয়ানের থেকে পদকের প্রত্যাশায় থাকবে গোটা দেশ। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Shah Rukh Khan: চোখের সমস্যায় নাজেহাল শাহরুখ, হতে পারে অস্ত্রোপচার! যাবেন আমেরিকা

    Shah Rukh Khan: চোখের সমস্যায় নাজেহাল শাহরুখ, হতে পারে অস্ত্রোপচার! যাবেন আমেরিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএল চলাকালীন হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan)। সেই সময় সামান্য সময়ের জন্য হাসপাতালে রেখে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু এবার তাঁকে চোখের সমস্যার (Eye Problem) জন্য বিদেশে পাড়ি দিতে হতে পারে। চলছে সেই প্রস্তুতি। বর্তমানে চোখের সমস্যায় নাজেহাল অবস্থা তাঁর।

    সূত্রের খবর

    সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, আমেরিকা যুক্তরাষ্ট্রে কিংখানের অস্ত্রোপচার হতে পারে। সেই জন্য তিনি বিদেশে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সোমবার মুম্বইয়ের একটি হাসপাতালে চোখের চিকিৎসার জন্য গিয়েছিলেন তিনি। তবে সেখানে খুব একটা লাভ হয়নি। তবে চোখের সমস্যা নিরাময় করার জন্য তাঁকে বিদেশে যেতে হবে।

    আইপিএল জয়ের পর উল্লাস করেননি (Shah Rukh Khan)

    গত মে মাসে আমেদাবাদে আইপিএলের ম্যাচ দেখতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন এই বলিউড বাদশা (Shah Rukh Khan)। এই ম্যাচে একদিকে ছিল কলকাতা নাইট রাইডার্স এবং অপর পক্ষে ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। ট্র্যাভিস হেড, অভিষেক শর্মাদের কার্যত দুরমুশ করে ফাইনালে চলে গিয়েছিল নাইটরা। তবে ম্যাচ জয়ের পর খুব একটুও উল্লাস করতে দেখা যায়নি শাহরুককে। পরেই জানা গিয়েছিল তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। যদিও এরপর মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়েতে তিনি স্বপরিবারে গিয়েছিলেন। এমনকি ফারহা খানের মায়ের শেষ কৃত্য অনুষ্ঠানে দেখা গিয়েছিল। তবে তাঁর পরনে চোখে (Eye Problem) ছিল কালো চশমা।

    আরও পড়ুনঃ রাহুল-ফেডারেশন জটে মঙ্গলবারেও স্তব্ধ টলিপাড়া! কাঠগড়ায় তৃণমূল মন্ত্রীর ভাই

    আসছে ‘কিং’ সিনেমা

    চোখের মধ্যে ঠিক কী সমস্যা হয়েছে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। ‘পাঠান’, ‘জওয়ান’ সিনেমার মতো সুপার হিট মুভি দিয়েছেন তিনি। তবে খুব শীঘ্রই ‘কিং’ নামক একটি অ্যাকশন সিনেমা করছেন। ছবির পরিচালক সুজয় ঘোষ। মুখ্য ভূমিকায় থাকবেন শাহরুখ (Shah Rukh Khan) এবং তাঁর বিপরীতে থাকবেন অভিষেক বচ্চন। শুটিং হয়েছে লন্ডনে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share