Tag: news in bengali

news in bengali

  • Narendra Modi: হাওড়ার উন্নতি ও চন্দননগরের দীপ্তানুর কাছে এসে পৌঁছল প্রধানমন্ত্রী মোদির চিঠি

    Narendra Modi: হাওড়ার উন্নতি ও চন্দননগরের দীপ্তানুর কাছে এসে পৌঁছল প্রধানমন্ত্রী মোদির চিঠি

    মাধ্যম নিউজ ডেস্ক: চন্দননগরের দীপ্তানু এবং হাওড়ার উন্নতির কাছে এসে পৌঁছল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) চিঠি। দুই জনের আঁকা ছবির প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। এতে উচ্ছ্বসিত পরিবারের সদস্যরা। মঙ্গলবার ডাকযোগে প্রধানমন্ত্রীর দফতর থেকে চিঠি এসে পৌঁছেছে দুই পরিবারে হাতে। তাঁদেরকে এই ভাবে চিঠি পাঠিয়ে অভিনন্দন জানানো হবে, তা স্বপ্নেও ভাবতে পারেননি। এলাকায় খুশির আবহ।

    হাতে এঁকে মোদির ছবি দিয়েছিলেন (Narendra Modi)

    গত ১২ মে সাঁকরাইলে লোকসভা ভোটের প্রচারে নির্বাচনী জনসভা করতে এসেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কিন্তু নির্বাচন, রাজনীতি ওঁরা বোঝেন না। মোদিকে দেখবে বলে বাবা-মায়ের হাত ধরে জনসভায় গিয়েছিলেন দুই বোন। তাঁদের হাতে আঁকা ছিল নরেন্দ্র মোদির ছবি, একই সঙ্গে তাঁদের হাতে ছিল ‘বেটি পড়াও বেটি বাঁচাও’ পোস্টার। হাজার হাজার ভিড়ে নজর কেড়ে নিয়েছিলেন দুই বোন। প্রধানমন্ত্রী দুই বোনের সঙ্গে কোথাও বলেন এবং উপহার হিসেবে ছবিও গ্রহণ করেন। সেই দিন আপ্লুত হয়েছিলেন হাওড়া ক্যারি রোডের বাসিন্দা অবিনাশ শর্মার দুই মেয়ে বাণী শর্মা এবং উন্নতি শর্মা। তাঁদের প্রতিভার কথা ভুলে যাননি, প্রধানমন্ত্রী মোদি কথা রেখেছেন।

    প্রজন্মের কাছে অনুপ্রেরণা মোদি

    উন্নতির বাবা অবিনাশ শর্মা বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) চিঠি (Letter) এসে পৌঁছেছে আমাদের বাড়িতে। আমরা স্বপ্নেও কোনও দিন ভাবতে পারিনি এইভাবে তিনি আমাদের মনে রাখবেন। আমার দুই সন্তানরা খুব উন্নতি করবে বলে আশীর্বাদ দিয়েছেন। তিনি আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা।”

    আরও পড়ুনঃ গণপিটুনির নায়ক তৃণমূল নেতা জয়ন্ত সিং, জুয়া-সাট্টা, মধুচক্র কোনটায় নেই তিনি

    আপ্লুত দীপ্তানু

    চন্দননগরের দীপ্তানু মুখোপাধ্যায় আইটি সেক্টরে কাজ করেন। তিনিও রিষড়ার জনসভায় প্রধানমন্ত্রী মোদির (Narendra Modi) ছবি এঁকে উপহার হিসাবে দিয়েছিলেন। তাঁকেও এদিন প্রধানমন্ত্রী চিঠি (Letter) পাঠিয়েছেন। মোদির চিঠি পেয়ে দীপ্তানু বলেছেন, “আমি আপ্লুত, আমার কল্পনার অতীত! আমি মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত। তিনি যখন এসেছিলেন তাঁকে উপহার দেওয়ার চেষ্টা করি, সাদরে তিনি গ্রহণ করেছিলেন।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • UEFA Euro 2024: ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি কারা? দেখুন সম্পূর্ণ সূচি

    UEFA Euro 2024: ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি কারা? দেখুন সম্পূর্ণ সূচি

    মাধ্যম নিউজ ডেস্ক: সামনেই উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২৪-এর (UEFA Euro 2024) কোয়ার্টার ফাইনাল। ইতিমধ্যেই ঠিক হয়ে গেছে চারটি কোয়ার্টার ফাইনালে কোন দল, কবে, কাদের বিরুদ্ধে, কোথায় খেলতে নামবে। কোয়ার্টার ফাইনালে (Quarter Finals) ইতিমধ্যেই নাম লিখিয়েছে স্পেন, জার্মানি, পর্তুগাল,ফ্রান্স, ইংল্যান্ড, সুইৎজারল্যান্ড, নেদারল্যান্ডস ও তুরস্ক। এবার এক নজরে দেখে নেওয়া যাক চারটি কোয়ার্টার ফাইনালে কোন দল, কবে, কাদের বিরুদ্ধে, কোথায় খেলতে নামবে।

    প্রথম কোয়ার্টার ফাইনাল (UEFA Euro 2024) 

    ইউরো চ্যাম্পিয়নশিপ ২০২৪-এর প্রথম কোয়ার্টার ফাইনালে স্পেন খেলবে জার্মানির বিরুদ্ধে। ম্যাচটি অনুষ্ঠিত হবে স্টুটগার্টে। শুক্রবার ৫ জুলাই ভারতীয় সময় রাত সাড়ে ৯টা থেকে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। এর আগে টুর্নামেন্টের প্রি-কোয়ার্টার ফাইনালে জার্মানি ২-০ গোলে ডেনমার্ককে এবং স্পেন ৪-১ গোলে জর্জিয়াকে হারিয়ে শেষ আটে নিজেদের জায়গা পাকা করেছিল।  

    দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল

    ইউরো চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে (UEFA Euro 2024) মুখোমুখি হবে ফুটবলের আরও দুই শক্তি পর্তুগাল ও ফ্রান্স। এই ম্যাচটি হ্যামবার্গে অনুষ্ঠিত হবে। শুক্রবার রাত সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। টুর্নামেন্টের রাউন্ড অফ ১৬-এ পর্তুগাল টাইব্রেকারে ৩-০ গোলে স্লোভেনিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে। অন্যদিকে, ফ্রান্স বেলজিয়ামের আত্মঘাতী গোলের সৌজন্যে শেষ আটের জায়গা পাকা করেছে।

    তৃতীয় কোয়ার্টার ফাইনাল 

    এবারের ইউরো কাপের তৃতীয় কোয়ার্টার ফাইনাল (Quarter Finals) ম্যাচটিতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও সুইৎজারল্যান্ড। ম্যাচটি খেলা হবে ডুসেলডর্ফে। ভারতীয় সময় রাত সাড়ে ৯টা থেকে শুরু হবে ম্যাচটি (UEFA Euro 2024)। গতবারের চ্যাম্পিয়ন ইতালিকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইৎজারল্যান্ড। অন্যদিকে ইংল্যান্ড ২-১ গোলে স্লোভাকিয়াকে হারিয়ে শেষ আটে নিজেদের জায়গা পাকা করেছে।  

    চতুর্থ কোয়ার্টার ফাইনাল   

    আর সব শেষে ইউরো কাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস মুখোমুখি হবে তুরস্কের। ভারতীয় সময় রাত সাড়ে ১২টা থেকে শুরু হবে এই ম্যাচ। ম্যাচটি (UEFA Euro 2024) খেলা হবে বার্লিনে। প্রি-কোয়ার্টার ফাইনালে রোমানিয়াকে ৩-০ গোলে হারিয়ে নেদারল্যান্ডস ও অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে তুরস্ক কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে। উল্লেখ্য, এই দুটো দলই ১৬ বছর পর আবার ইউরোপিয়ান চ্যাম্পিয়শিপের কোয়ার্টার ফাইনালে উঠেছে। 

    আরও পড়ুন: হাথরসের ঘটনায় মৃত শতাধিক, শোকস্তব্ধ দেশ, যোগীর সঙ্গে কথা প্রধানমন্ত্রীর

    প্রসঙ্গত, এবারের ইউরো কাপের (UEFA Euro 2024) সেমিফাইনাল রয়েছে আগামী সপ্তাহের মঙ্গল ও বুধবার ভারতীয় সময় রাত সাড়ে ১২টা থেকে। প্রথম সেমিফাইনাল ৯ জুলাই, দ্বিতীয়টি হবে ১০ জুলাই। আর ফাইনাল ম্যাচটি ১৪ জুলাই ভারতীয় সময় রাত সাড়ে ১২টা থেকে, অর্থাৎ ১৫ জুলাই অনুষ্ঠিত হবে। তবে সেমিফাইনালে আর ফাইনালে কারা থাকবে তা পুরোটাই নির্ভর করছে এই কোয়ার্টার ফাইনালের (Quarter Finals) ফলাফলের ওপর। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Saumitra Khan: “রাষ্ট্রপতি-রাজ্যপালকে অমান্য করা বাংলার ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে”, তোপ সৌমিত্রর

    Saumitra Khan: “রাষ্ট্রপতি-রাজ্যপালকে অমান্য করা বাংলার ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে”, তোপ সৌমিত্রর

    মাধ্যম নিউজ ডেস্ক: “রাষ্ট্রপতি, রাজ্যপাল এবং আদালতকে অমান্য করা বাংলার ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে।” মঙ্গলবার লোকসভায় এই ভাষায়ই তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গ সরকারকে আক্রমণ শানালেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে পরপর তিনবার জয়ী হয়েছেন সৌমিত্র। বিজেপির এই সাংসদকেই এবার সংসদে দেখা গেল ফুল ফর্মে। তৃণমূল পরিচালিত রাজ্য সরকারকে নিশানা করে সৌমিত্র বলেন, “বাংলায় বিরোধীদের স্বাধীনতা নেই, বিজেপির ২০০ জন কার্যকর্তাকে হত্যা করা হয়েছে।”

    কী লিখেছেন সৌমিত্র? (Saumitra Khan)

    এদিন ফেসবুক পেজেও ভিডিও পোস্ট করেছেন সৌমিত্র। পোস্টে লিখেছেন, ‘তৃতীয়বারের জন্য সাংসদ নির্বাচিত হয়ে অষ্টাদশ লোকসভায় মহামহিম রাষ্ট্রপতি মহোদয়ার বক্তব্যের প্রেক্ষিতে ধন্যবাদ জ্ঞাপন সূত্রে বলার সুযোগ পেলাম।’ এখানেও রাজ্যের শাসক দল তৃণমূল এবং লোকসভার বিরোধী জোটকেও চাঁদমারি করেছেন বিষ্ণুপুরের সাংসদ। এদিন বক্তব্যের শুরুতেই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষকে প্রণাম জানান সৌমিত্র। তৃতীয়বার তাঁকে সাংসদ নির্বাচিত করায় তাঁদের ধন্যবাদও জানান তিনি। সরব হন রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়েও।

    ‘বিরোধীদের স্বাধীনতা নেই’

    বিষ্ণুপুরের সাংসদ (Saumitra Khan) বলেন, “নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনী না থাকলে পশ্চিমবঙ্গে কখনও নির্বাচন হবে না। লোকসভা এবং বিধানসভা নির্বাচন ছাড়া এ রাজ্যে পঞ্চায়েত ও মিউনিসিপ্যাল ভোট হয় না।” পদ্ম-সাংসদ বলেন, “আমাদের ২০০ জন কার্যকর্তাকে হত্যা করা হয়েছে। ওখানে বিরোধীদের কোনও স্বাধীনতা নেই। বিরোধীদের কিছু বলার অধিকার নেই। বিরোধীপক্ষের সাংসদ-বিধায়কদের বৈঠকে ডাকেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।”

    আর পড়ুন: “মানুষ আপনাদের ক্ষমা করবেন না”, রাহুলের ‘হিন্দু’-মন্তব্য প্রসঙ্গে বললেন মোদি

    কোচবিহারকাণ্ডের প্রসঙ্গ টেনে সৌমিত্র বলেন, “কোচবিহারে কেবল বিজেপি করায় এক মহিলাকে রাস্তায় নগ্ন করে ঘোরানো হয়েছিল। এটা কি তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি?” বক্তব্য শেয়ার করে সৌমিত্র লিখেছেন, “কয়েকদিন পরে পশ্চিমবঙ্গে হিন্দু জাতি শেষ হয়ে যাবে।” বিষ্ণুপুরের সাংসদ বলেন, “তৃণমূল মহিলাদের সম্মানের কথা বলছে। ওদের মুখে এ কথা মানায় না। চোপড়ায় এক মহিলাকে রাস্তায় ফেলে পিটিয়েছে তৃণমূলের নেতা। এরা আবার বড় বড় কথা বলছে (Saumitra Khan)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • PM Modi: “মানুষ আপনাদের ক্ষমা করবেন না”, রাহুলের ‘হিন্দু’-মন্তব্য প্রসঙ্গে বললেন মোদি

    PM Modi: “মানুষ আপনাদের ক্ষমা করবেন না”, রাহুলের ‘হিন্দু’-মন্তব্য প্রসঙ্গে বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: “শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ আপনাদের ক্ষমা করবেন না।” মঙ্গলবার এই ভাষায়ই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে (Rahul Gandhi) আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সোমবারই লোকসভায় হিন্দুদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ওয়েনাড়ের সাংসদ। তার জেরেই এদিন তিনি চলে আসেন প্রধানমন্ত্রীর চাঁদমারিতে। রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মুর ভাষণের ওপর চলছে মোশন অফ থ্যাংকস।

    ‘ঈশ্বরের ছবি দেখানোয় দেশবাসী আঘাত পেয়েছেন’ (PM Modi)

    এই প্রসঙ্গেই লোকসভায় বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী (PM Modi)। বলেন, “শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ আপনাদের ক্ষমা করবেন না…হিন্দুরা সহনশীল। সেই হিন্দুদের মিথ্যে অভিযোগে অভিযুক্ত করতে ষড়যন্ত্র চলছে। বলা হচ্ছে, হিন্দুরা হিংস্র।” তিনি বলেন, “এটা আপনার চরিত্র, মননে এবং ঘৃণায়।” সংসদে ঈশ্বরের ছবি দেখানোয় দেশবাসী আঘাত পেয়েছেন বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “তাঁরা আমাদের ঈশ্বরদের অপমান করেছেন। জিনকে দর্শন হোতে হ্যায়, উনকে প্রদর্শন নহি হোতে।” প্রধানমন্ত্রী বলেন, “গতকালের ঘটনা দেখে হিন্দুদের ভাবতে হবে এটা (লোকসভায় শিবের ছবি দেখানো) কী কাকতালীয় না কি পূর্বপরিকল্পিত।”

    রাহুলকে নিশানা প্রধানমন্ত্রীর

    রাহুলকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, “সহানুভূতি কুড়োনোর একটা প্রবণতার সৃষ্টি হয়েছে। আমি একটি শিশুর সম্পর্কে বলতে চাই যে স্কুল থেকে ফিরে মাকে বলছে স্কুলে তাকে মারধর করা হয়েছে। শিশুটি তার মাকে বলল না যে স্কুলে সে একজনকে গালি দিয়েছে, একটি শিশুর বই ছিঁড়ে দিয়েছে এবং একজনের টিফিন চুরি করেছে। গতকাল আমরা সংসদে একটি শিশুসুলভ আচরণ দেখেছি। এটা করা হয়েছিল স্রেফ সহানুভূতি কুড়োতে।” প্রধানমন্ত্রী বলেন, “যাইহোক, গোটা দেশ জানে এই ব্যক্তি একটি দুর্নীতি মামলায় জামিনে ছাড়া পেয়েছেন, একজন ওবিসি সম্প্রদায়ের মানুষকে চোর বলায় সাজা পেয়েছেন, বীর সাভারকরকে অপমান করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।”

    আর পড়ুন: নিট-পিজিতে প্রশ্নপত্র ফাঁস রুখতে অভিনব বন্দোবস্ত, কী হচ্ছে জানেন?

    প্রসঙ্গত, সংসদে বক্তৃতা দিতে গিয়ে রাহুল (Rahul Gandhi) বলেছিলেন, “হিন্দুরা কখনওই হিংসা ছড়ায় না। কিন্তু বিজেপি গোটা দেশে হিংসা এবং ঘৃণা ছড়িয়ে চলেছে। যদিও আমাদের মনে রাখতে হবে যে বিজেপি এবং আরএসএসই সম্পূর্ণ হিন্দু সম্প্রদায় নয়।” ভাষণ দেওয়ার সময় তিনি ভগবান শিবের ছবিও দেখিয়েছিলেন। এদিন লোকসভায় তারই জবাব দিলেন প্রধানমন্ত্রী (PM Modi)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     

  • Ramakrishna 64: “ভক্তিই সার, তাঁকে ভালবাসলে বিবেক বৈরাগ্য আপনি আসে”

    Ramakrishna 64: “ভক্তিই সার, তাঁকে ভালবাসলে বিবেক বৈরাগ্য আপনি আসে”

    পঞ্চম পরিচ্ছেদ

    কীর্তনানন্দে নরেন্দ্র প্রভৃতি সঙ্গে—নরেন্দ্রকে প্রেমালিঙ্গন

     

    এদিকে কাঁলীমন্দিরে ও রাঁধাকান্তের মন্দিরে মঙ্গল আরতি হইতেছে ও শাঁখঘন্টা বাজিতেছে। ভক্তেরা উঠিয়া দেখিতেছেন কালীবাড়ির পুষ্পোদ্যানে ঠাকুরদের পূজার্থ পুষ্পচয়ন আরম্ভ হইয়াছে ও প্রভাতী রাগের লহরী উঠাইয়া নহবত বাজিতেছে।

    নরেন্দ্রাদি ভক্তগণ প্রাতঃকৃত্য সমাপন করিয়া ঠাকুরের কাছে আসিয়া উপস্থিত হইলেন। ঠাকুর হাস্যমুখ, উত্তর-পূর্ব বারান্দার পশ্চিমাংশে দাঁড়াইয়া আছেন।

    নরেন্দ্র—পঞ্চবটীতে কয়েকজন নানাকপন্থী সাধু বসে আছে দেখলুম।

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna)—হাঁ, তারা কাল এসেছিল! (নরেন্দ্রকে) তোমরা সকলে একসঙ্গে মাদুরে বস, আমি দেখি।

    ভক্তেরা সকলে মাদুরে বসিলে ঠাকুর আনন্দে দেখিতে লাগিলেন ও তাঁহাদের সহিত গল্প করিতে লাগিলেন। নরেন্দ্র সাধনের কথা (Kathamrita) তুলিলেন।

    নরেন্দ্রাদিকে স্ত্রীলোক নিয়ে সাধন নিষেধ—সন্তানভাব অতি শুদ্ধ

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna) (নরেন্দ্রাদির প্রতি)—ভক্তিই সার। তাঁকে ভালবাসলে বিবেক বৈরাগ্য আপনি আসে।

    নরেন্দ্র—আচ্ছা, স্ত্রীলোক নিয়ে সাধন তন্ত্রে আছে?

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna)—ও-সব ভাল পথ নয়, বড় কঠিন, আর পতন প্রায়ই হয়। বীরভাবে সাধন, দাসীভাবে সাধন, আর মাতৃভাবে সাধন! আমার মাতৃভাব। দাসীভাবও ভাল। বীরভাবে সাধন বড় কঠিন। সন্তানভাব বড় শুদ্ধভাব।

    নানাকপন্থী সাধুরা ঠাকুরকে অভিবাদন করিয়া বলিলেন (Kathamrita), নমো নারায়ণায়। ঠাকুর তাঁহাদের আসন গ্রহণ করিতে বলিলেন।

    ঈশ্বরে সব সম্ভব

    ঠাকুর বলিতেছেন, ঈশ্বরের পক্ষে কিছুই অসম্ভব নয়। তাঁর স্বরূপ কেউ মুখে বলতে পারে না। সকলেই সম্ভব। দুজন যোগী ছিল, ঈশ্বরের সাধনা করে। নারদ ঋষি যাচ্ছিলেন। একজন পরিচয় পেয়ে বললেন, তুমি নারায়ণের কাছ থেকে আসছ, তিনি কি করছেন? নারদ বললেন, দেখে এলাম, তিনি ছুচের ভেতর দিয়ে উট হাতি প্রবেশ করাচ্ছেন, আবার বার করছেন। একজন বললে, তার আর আশ্চর্য কি! তার পক্ষে সবই সম্ভব। কিন্তু অপরটি বললে, তাও কি হতে পারে! তুমি কখনও সেখানে যাও নাই।

    আরও পড়ুনঃ “ঠাকুর একটি ভক্তকে জিজ্ঞাসা করিলেন, তুমি স্বপ্ন-টপ্ন দেখ?”

    আরও পড়ুনঃ “পশ্চিমে বিবাহের সময় বরের হাতে ছুরি থাকে, বাংলাদেশে জাঁতি থাকে”

    আরও পড়ুনঃ “সচ্চিদানন্দলাভ হলে সমাধি হয়, তখন কর্মত্যাগ হয়ে যায়”

    আরও পড়ুনঃ “তিনি দাঁড়াইলে ঠাকুর বলিলেন, বলরাম! তুমি? এত রাত্রে?”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Hollywood films: বলিউডকে নকল করে তৈরি হয়েছে এই ৫টি হলিউড সিনেমা, দেখুন তালিকা

    Hollywood films: বলিউডকে নকল করে তৈরি হয়েছে এই ৫টি হলিউড সিনেমা, দেখুন তালিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: সবসময় যে হলিউডকে কপি করে বলিউড ছবি বানায় তা নয়, কখনও কখনও বলিউড সিনেমার রিমেকও তৈরি করে হলিউড। সম্প্রতি জন উইকের নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছেন যে, নিখিল নাগেশ ভাটের ‘গরি থ্রিলার কিল’কে হলিউডে রিমেক করবে। তবে এই সিনেমাটি প্রথম ছবি নয় যেখানে বলিউড সিনেমাকে (Bollywood plots) রিমেক করা হচ্ছে। এর আগেও বহু হলিউড সিনেমা হিন্দি চলচ্চিত্রর প্লট ধার নিয়ে কাজ করেছে। আজকের এই প্রতিবেদনে এমন ৫টি হলিউড সিনেমা (Hollywood films) নিয়ে আলোচনা করব যে সিনেমা গুলি মূলত বলিউডের বিখ্যাত কিছু সিনেমার রিমেক।    

    দৃশ্যম (Drishyam) 

    সম্প্রতি প্যানারোমা স্টুডিওস জানিয়েছে যে, জিতু জোসেফের ২০১৩ সালের মোহনলাল অভিনীত ‘মালায়ালাম ক্রাইম থ্রিলার’, প্রথম ভারতীয় চলচ্চিত্র যা আনুষ্ঠানিকভাবে হলিউড থেকে রিমেকে করা হয়েছে। ছবিটি ইতিমধ্যেই বলিউডে রিলিজ করেছে। ছবিটির কাস্টে রয়েছেন অজয় ​​দেবগন, টাবু এবং শ্রিয়া শরণ। এই সিনেমাটি যথাক্রমে হিন্দি এবং মালায়ালম উভয় ক্ষেত্রেই জনপ্রিয় হয়েছে।  

    ডর (Darr)   

    জেমস ফোলির ১৯৯৬ সালের হলিউড সিনেমা (Hollywood films) ফিয়ারে শাহরুখ খান এবং জুহি চাওলার সঙ্গে যশ চোপড়ার ১৯৯৩ সালের রোমান্টিক থ্রিলার ডর-এর অনুরূপ প্লট (Bollywood plots) পাওয়া গেছে। আসলে ‘ফিয়ার’ বলিউড মুভি ডর থেকে অনুবাদ করা হয়েছে। এখানে মার্ক ওয়াহলবার্গের স্টকার চরিত্রটি তার বুকে একটি কাঁচের টুকরো দিয়ে ‘নিকোল’ লিখেছিল, ঠিক যেমন বলিউডে শাহরুখ কিরণের নাম লিখেছিলেন। 

    কমন ম্যান (Common Man) 

    কমন ম্যান  হল একটি থ্রিলার মুভি যার একটি সাসপেন্সফুল প্লট রয়েছে। আর বলিউডের এই সিনেমাকে রিমেক করেই হলিউডে তৈরি হয়েছে ‘ওয়েডনেস ডে’।  ২০০৮ সালের এই থ্রিলার সিনেমায় মুম্বাই পুলিশের প্রধান অনুপম খেরের বিরুদ্ধে নাসিরুদ্দিন শাহ-এর বেনামী ‘কমন ম্যান ‘- লড়াই করেছিল। এরপর ২০১৩ সালে, শ্রীলঙ্কার চলচ্চিত্র নির্মাতা চন্দ্রন রুতনাম ইংরেজিতে অনুরূপ একটি চলচ্চিত্র তৈরি করেছিলেন, যেখানে ব্রিটিশ অভিনেতা বেন কিংসলে কমন ম্যান-এর ভূমিকায় অভিনয় করেছিলেন।  

    আরও পড়ুন: বাড়ল ক্রেতার খরচ! ১ জুলাই থেকে স্ট্যাম্প ডিউটির ছাড় তুলে নিল রাজ্য সরকার

    ছটি সি বাত (Choti Si Baat) 

    অমল পালেকার, বিদ্যা সিনহা এবং অশোক কুমার অভিনীত বাসু চ্যাটার্জির ১৯৭৬ সালের ছটি সি বাত, উইল স্মিথ অভিনীত অ্যান্ডি টেন্যান্টের ২০০৫ সালের হলিউড মুভি ‘হিচ’-এর ধারণাকে অনুপ্রাণিত করেছিল। দুটি সিনেমাই একজন পুরুষের ভালোবাসা ঘিরে আবর্তিত।

    জাব উই মেট (Jab We Met)    

    ইমতিয়াজ আলীর ২০০৭ সালের ব্লকবাস্টার, কারিনা কাপুর এবং শহিদ কাপুর অভিনীত জাব উই মেট-এর রিমেক হিসেবে পরবর্তীতে আনন্দ টাকার ২০১০ সালে রোমান্টিক কমেডি ‘লিপ ইয়ার’ (Hollywood films) তৈরি করেন। এই দুই সিনেমাতেই ছবির মূল বিষয়বস্তু একেবারে একই ছিল। 
     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     
  • NEET PG: নিট-পিজিতে প্রশ্নপত্র ফাঁস রুখতে অভিনব বন্দোবস্ত, কী হচ্ছে জানেন?

    NEET PG: নিট-পিজিতে প্রশ্নপত্র ফাঁস রুখতে অভিনব বন্দোবস্ত, কী হচ্ছে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রশ্নপত্র (Question Paper) ফাঁস রুখতে নয়া বন্দোবস্ত নিট-পিজিতে (NEET PG)। প্রশ্নপত্র তৈরি হবে পরীক্ষা শুরু হওয়ার দু’ঘণ্টা আগে। মঙ্গলবার কেন্দ্রীয় সরকার এবং এনবিই সূত্রেই এ খবর জানা গিয়েছে। এই মাসেই নিট পিজি আয়োজন করা হবে বলেও প্রকাশ খবরে।

    স্থগিত হয়ে গিয়েছিল নিট পিজি পরীক্ষা (NEET PG)  

     হওয়ার কথা ছিল ২৩ জুন। শুরু হওয়ার মাত্র চব্বিশ ঘণ্টা আগেই স্থগিত হয়ে যায় পরীক্ষা (NEET PG)। জল্পনা ছড়ায়, প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ায়ই আচমকা স্থগিত করে দেওয়া হয় পরীক্ষা। এই সময়ই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি পরীক্ষায় স্বচ্ছতা আনতে বিশেষজ্ঞদের নিয়ে উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করেছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। অনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁস রুখতে নয়া পরীক্ষা আইন কার্যকর করার কথাও ঘোষণা করেছিল কেন্দ্র।

    পরীক্ষা হবে চলতি মাসেই!

    এই পরীক্ষাই চলতি মাসে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে খবর। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন সাইবার অপরাধ দমন বিভাগের আধিকারিকরা। সেই বৈঠকেই ঠিক হয়, পরীক্ষা শুরুর আগে আগেই তৈরি করা হবে প্রশ্নপত্র। দেশের সব বড় মাপের পরীক্ষা পরিচালনা করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি, সংক্ষেপে এনটিএ। নিট-নেট নিয়ে বিতর্ক শুরু হতেই পরীক্ষার্থী ও অভিভাবকদের একাংশ কাঠগড়ায় তোলে এনটিইকেই। বিতর্কের জেরে সরিয়ে দেওয়া হয় ওই সংস্থার প্রধান সুবোধ কুমার সিংকে। তাঁর পরিবর্তে এনটিএর ডিরেক্টর জেনারেল পদে বসানো হয় অবসরপ্রাপ্ত আইএএস অফিসার প্রদীপ সিং খারোলাকে।

    আর পড়ুন: জামিন অযোগ্য ধারায় মাল্যের বিরুদ্ধে পরোয়ানা জারি সিবিআই আদালতের

    প্রশ্নপত্র ফাঁস রুখতে আইন করার কথা ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্বয়ং জানিয়েছেন একথা। গত বছরই এ সংক্রান্ত একটি আইন করেছে বিজেপি-শাসিত রাজ্য গুজরাট। প্রশ্নপত্র (Question Paper) ফাঁস রুখতে কড়া আইন করার কথা ঘোষণা করেছেন মধ্যপ্রদেশ সরকারও। যদিও পশ্চিমবঙ্গে এ সংক্রান্ত কোনও আইন এখনও পর্যন্ত প্রণয়ন করা হয়নি (NEET PG)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Nadia: ভাবা সেন্টারে নিউক্লিয়ার মেডিসিন নিয়ে গবেষণার জন্য সুযোগ পেলেন শান্তিপুরের যুবক

    Nadia: ভাবা সেন্টারে নিউক্লিয়ার মেডিসিন নিয়ে গবেষণার জন্য সুযোগ পেলেন শান্তিপুরের যুবক

    মাধ্যম নিউজ ডেস্ক: ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টারে ২০২৪ সালের বিজ্ঞান ও গবেষণা প্রবেশিকা পরীক্ষায় অষ্টম স্থান অধিকার করছেন বাংলার এই মেধাবী ছাত্র। কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা এই নিউক্লিয়ার মেডিসিন নিয়ে গবেষণার জন্য সুযোগ পেলেন নদিয়া (Nadia) শান্তিপুরের বিশ্বরূপ সাহা। তবে বিদ্যালয়ে অত্যন্ত মেধাবী এবং ভালো আচরণের জন্য বারবারই তাঁর নাম উঠে এসেছে। স্কুলের শিক্ষক থেকে পরিবার এবং এলাকাবাসী উচ্ছ্বসিত।

    ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক (Nadia)

    শান্তিপুরের (Nadia) ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিশ্বরূপ সাহা। তাঁর সাফল্যে এখন গর্বিত শান্তিপুর মিউনিসিপাল স্কুলের সমস্ত শিক্ষক এবং শিক্ষা কর্মীরা। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে নিউক্লিয়ার মেডিসিন নিয়ে পড়াশোনা এবং গবেষণায় কাজ করবেন তিনি। আর তাতেই এখন ভবিষ্যতের দিকে আরও কঠোর পরিশ্রমের জন্য তৈরি হচ্ছেন বিশ্বরূপ। তাঁর এই সাফল্যের পরই শান্তিপুর পুরসভার পক্ষ থেকে পুরপিতা সুব্রত ঘোষ এবং একাধিক আধিকারিকরা বিশ্বরূপের বাড়িতে গিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন। সেই সঙ্গে তাঁকে এবং বিশ্বরূপের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক বলে আশীর্বাদ করেন।

    ন্যাশনাল থেকে গ্লোবালে যাবে বিশ্বরূপ

    শান্তিপুর (Nadia) মিউনিসিপাল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক প্রকাশ চন্দ্র দাস বলেছেন, “বিশ্বরূপ শান্তিপুর মিউনিসিপাল উচ্চ বিদ্যালয় থেকে গত ২০১৮ সালে উচ্চ মাধ্যমিক পাস করেছে। সংসারে সবথেকে ওর বড় প্রতিকূলতা ছিল অর্থাভাব। এই কারণে বহু ক্ষেত্রেই অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল। অপরদিকে এই পড়াশোনা করতে করতে একটা সময় পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষা কেন্দ্রেই অসুস্থ হয়ে পড়েছিল বিশ্বরূপ। তারপর স্কুলের তরফ থেকে বিশেষ ব্যবস্থা করা হয়। একদিকে সংসারে অর্থাভাব, বাবার কাজ চলে যাওয়া, মায়ের শরীর খারাপ-তৎসহ তার নিজের অসুস্থতা! এই সমস্ত প্রতিকূলতাকে জয় করেছে বিশ্বরূপ। বিশ্বরূপ আজ লোকাল থেকে ন্যাশনাল, পরবর্তীতে ন্যাশনাল থেকে গ্লোবালে যাবে।”

    এত মেধাবী ছাত্র শান্তিপুরে!

    তবে এ বিষয়ে শান্তিপুর (Nadia) পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেছেন, “এত মেধাবী ছাত্র শান্তিপুরে রয়েছে তা সত্যি গর্বের। শান্তিপুর পুরসভা তথা নদিয়া জেলার নাম উজ্জ্বল করেছে, আমাদের কৃতি সন্তান বিশ্বরূপ। ভবিষ্যতে তাঁর কোনরকম অসুবিধা হলে পুরসভা এবং ব্যক্তিগতভাবে সুব্রত ঘোষ পাশে থাকবে।”

    আরও পড়ুনঃ চোপড়াকাণ্ডের ছায়া যেন শিলিগুড়িতেও! সালিশি সভায় মারধরের পর আত্মঘাতী গৃহবধূ

    আপ্লুত বিশ্বরূপ

    এই সংবর্ধনা পেয়ে খুবই আপ্লুত শান্তিপুরের (Nadia) কৃতি সন্তান বিশ্বরূপ। তিনি বলেছেন, “পুরসভার তরফে আজ আমাকে সংবর্ধিত করা হল। আমি তাতে খুব খুশি। পরবর্তীতে আরও কঠোর পরিশ্রম করে বাবা মায়ের মুখ উজ্জ্বল করব, শান্তিপুরের মুখ উজ্জ্বল করবে। এটাই আমার আশা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Vijay Mallya: জামিন অযোগ্য ধারায় মাল্যের বিরুদ্ধে পরোয়ানা জারি সিবিআই আদালতের

    Vijay Mallya: জামিন অযোগ্য ধারায় মাল্যের বিরুদ্ধে পরোয়ানা জারি সিবিআই আদালতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৮০ কোটি টাকা ঋণ নিয়ে শোধ না করার অভিযোগে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি করল মুম্বইয়ের সিবিআই (CBI) আদালত। এই পরোয়ানা জারি করা হয়েছে বিদেশে পলাতক ভারতীয় ব্যবসায়ী বিজয় মাল্যের (Vijay Mallya) বিরুদ্ধে। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিলেন মাল্য। অভিযোগ, সেই দেনা শোধ না করেই ‘হাওয়া’ হয়ে গিয়েছেন তিনি। এই অভিযোগেই মাল্যের বিরুদ্ধে পরোয়ানা জারি হয় ২৯ জুন।

    সিবিআই আদালতের পরোয়ানা (Vijay Mallya)

    পরোয়ানা জারি করেন সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক এসপি নায়েক নিম্বলকর। পরোয়ানার খবরটি প্রকাশ্যে আসে সোমবার রাতে। জানা গিয়েছে, মাল্য (Vijay Mallya) বর্তমানে ব্রিটেনে রয়েছেন। তাঁকে দেশে ফেরাতে একাধিক পদক্ষেপ করেছে নরেন্দ্র মোদির সরকার। তার পরেও মাল্য রয়েছেন অধরা। সিবিআইয়ের পরোয়ানায় বলা হয়েছে, বন্ধ হয়ে যাওয়া কিংফিশার এয়ারলাইন্সের মালিক মাল্য সরকারি ব্যাঙ্ক থেকে ঋণ নেন। ঋণ নেওয়া হয়েছে ২০০৭ থেকে ২০১২ সালের মধ্যে।  তবে তা শোধ করেননি তিনি। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের আর্থিক ক্ষতি করেছেন। কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার দাবি, মাল্য প্রতারণা করার অভিপ্রায়েই ঋণ নিয়ে তা শোধ করেননি।

    মাল্যকে পলাতক ঘোষণা

    প্রসঙ্গত, আর্থিক জালিয়াতি মামলায় ইতিমধ্যেই পলাতক ঘোষণা করা হয়েছে মাল্যকে। তবে তিনি রয়েছেন লন্ডনে। ভারত ও ব্রিটেনের মধ্যে যে চুক্তি রয়েছে, সেই চুক্তি মোতাবেক অর্থনৈতিক অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তপ্রক্রিয়া চললে এক দেশ অন্য দেশের সঙ্গে তদন্ত সংক্রান্ত তথ্য আদানপ্রদান করবে। মাল্যকে প্রত্যর্পণের চেষ্টা করা হলেও, আইনি জটিলতার কারণে এখনও ভারতে ফেরানো যায়নি এই শিল্পপতিকে। মাল্যের বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগে চলছে ইডির মামলাও। বছর আটষট্টির পলাতক মদ ব্যবসা সাম্রাজ্যের কোটি কোটিপতি ব্যবসায়ী মাল্যের পরোয়ানা জারি করতে গিয়ে সিবিআই বলেছে, উনি যেহেতু পালিয়ে বেড়াচ্ছেন, সেহেতু বিজয় মাল্যের বিরুদ্ধে খোলা নন-বেলেবল ওয়ারেন্ট জারি করা যেতে পারে। মাল্যের বিরুদ্ধে সিবিআইয়ের (CBI) অভিযোগ, মোট ঋণের মধ্যে ৩৮.৩০ কোটি টাকার ঋণকে শেয়ারে পরিণত করেছিলেন মাল্য (Vijay Mallya)।

    আর পড়ুন: “লোকসভায় রাহুল গান্ধীর মতো আচরণ করবেন না”, এনডিএ-র বৈঠকে বললেন মোদি

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Siliguri: চোপড়াকাণ্ডের ছায়া যেন শিলিগুড়িতেও! সালিশি সভায় মারধরের পর আত্মঘাতী গৃহবধূ

    Siliguri: চোপড়াকাণ্ডের ছায়া যেন শিলিগুড়িতেও! সালিশি সভায় মারধরের পর আত্মঘাতী গৃহবধূ

    মাধ্যম নিউজ ডেস্ক: শিলিগুড়িতেও (Siliguri) যেন চোপড়া কাণ্ডের ছায়া! বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে বসেছিল সালিশি সভা। বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে মহিলা এবং তাঁর স্বামীকে ডেকে এনে বেধড়ক মারধর করা হয়। কিন্তু এই সালিশি সভায় অত্যাচারের পরই ঘর থেকে উদ্ধার হয় মহিলার দেহ। অপামানে আত্মঘাতী হয়েছেন বলে জানা গিয়েছে। তবে এলাকার মহিলারা নির্যাতন করেছে বলে স্বামীর অভিযোগ। ইতিমধ্যে পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। ঘটনা ঘটেছে শিলিগুড়ির ফুলবাড়ি ১ নম্বর অঞ্চলের বকরাভিটা এলাকায়।

    যাচ্ছেতাইভাবে মারধর করা হয়েছে (Siliguri)!

    মৃত মহিলার (Housewife) স্বামী, বাড়ির পাশের কয়েকজন মহিলা সম্পর্কে অভিযোগ করে বলেছেন, “আমাকে স্বপ্না এবং টুম্পা বলেছিল, তুই বউকে সঙ্গে করে নিয়ে আয়, আমরা একটু সাবধান করে দেবো। এরপর আমি শ্বশুর বাড়ি থেকে স্ত্রীকে নিয়ে আসি। তারপরই আমাকে ভয় দেখিয়ে ওরা বলে, বউকে ঘরে তুললে তোকে শেষ করে দেব, বাড়ি-ঘর জ্বালিয়ে দেবো। এরপর যাচ্ছেতাইভাবে মারধর করেছে আমার স্ত্রীকে। সেই সঙ্গে আমাকেও মারধর করেছে ওরা। এরপর আমি এনজেপি (Siliguri) থানায় অভিযোগ দায়ের করেছি।”

    পুলিশ সূত্রে খবর

    শিলিগুড়ি (Siliguri) পুলিশ সূত্রে জানা গিয়েছে, বকরাভিটে গ্রামের নিগৃহীত মহিলার সঙ্গে পাশের গ্রামেরই এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। কয়েকদিন আগে পালিয়ে গিয়েছিলেন। এদিকে পরিবারের তরফ থেকে থানায় মিসিং ডায়েরি করা হয়। কিন্তু পুলিশ কোনও খবর দিতে পারেনি। পরে জানা গিয়েছে ৮ দিন পর স্বামীর বাড়িতে ফিরে আসেন মহিলা। স্বামীও তাঁকে ফিরিয়ে নেন। এরপর এলাকার মানুষ সালিশি সভা বসায়। এই সভায় মারধর করা হয়েছে ওই মহিলাকে। ঠিক তারপরই বিষ খেয়ে আত্মঘাতী হন মহিলা।

    আরও পড়ুনঃ রাজ্যে একেরপর এক গণপিটুনির ঘটনার মাঝেই ডাইনি অপবাদে বধূকে মারধর!

    মহিলারা দু’-তিনটি চড়-থাপ্পড় মেরেছে (Siliguri)

    স্থানীয় (Siliguri) তৃণমূল নেতা শম্ভু রায় বলেছেন, “অতীতেও মহিলা (Housewife) অন্য আরও এক যুবকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন। তারপর আবার ফিরে এসেছিলেন। বারবার এই ঘটনা ঘটায় আশেপাশের মহিলারা দু’-তিনটি চড়-থাপ্পড় মেরেছে। সে দিতেই পারে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share