Tag: news in bengali

news in bengali

  • Ramakrishna 54: “প্রদীপের শিখার দিকে যদি একদৃষ্টে চেয়ে থাক, তবে খানিকক্ষণ পরে চারিদিক শিখাময় দেখা যায়”

    Ramakrishna 54: “প্রদীপের শিখার দিকে যদি একদৃষ্টে চেয়ে থাক, তবে খানিকক্ষণ পরে চারিদিক শিখাময় দেখা যায়”

    ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্তসঙ্গে

    তৃতীয় পরিচ্ছেদ

    গুরুশিষ্য-সংবাদ—গুহ্য কথা

    তখন আবার তিনিই আমি এইটি বোধ হয়। মাতালের নেশা বেশি হলে বলে, আমিই কালী।

    গোপীরা প্রেমোন্মত্ত হয়ে বলতে লাগল আমিই কৃষ্ণ।

    তাঁকে রাতদিন চিন্তা করলে তাঁকে চারিদিকে দেখা যায়, যেমন—প্রদীপের শিখার দিকে যদি একদৃষ্টে চেয়ে থাক, তবে খানিকক্ষণ পরে চারিদিক শিখাময় দেখা যায়।

    ঈশ্বরদর্শন কি মস্তিস্কের ভুল? সংশয়াত্মা বিনশ্যতি

    মাণি ভাবিতেছেন যে, সে শিখা তো সত্যকার শিখা নয়।

    ঠাকুর (Ramakrishna) অন্তর্যামী, বলিতেছেন চৈতন্যকে চিন্তা করলে অচৈতন্য হয় না। শিবনাথ বলেছিল, ঈশ্বরকে একশোবার ভাবলে বেহেড হয়ে যায়। আমি তাকে বললাম, চৈতন্যকে চিন্তা করলে কি অচৈতন্য হয়?

    মণি—আজ্ঞা বুঝেছি। এ-তো অনিত্য কোন বিষয় চিন্তা করা নয়?—যিনি নিত্যচৈতন্যস্বরূপ তাঁতে মন লাগিয়ে দিলে মানুষ কেন অচৈতন্য কেন?

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna) (প্রসন্ন হইয়া)—এইটি তাঁর কৃপা—তাঁর কৃপা—না হলে সন্দেহ ভঞ্জন হয় না।

    আত্মার সাক্ষাৎকার না হলে সন্দেহ ভঞ্জন হয় না।

    তাঁর কৃপা হলে আর ভয় নাই। বাপের হাত ধরে গেলেও ছেলে পড়তে পারে। কিন্তু ছেলের হাত যদি বাপ ধরে, আর ভয় নাই। তিনি কৃপা করে যদি সন্দেহ ভঞ্জন করেন, আর দেখা দেন আর কষ্ট নাই।–তবে তাঁকে পাবার জন্য খুব ব্যাকুল হয়ে ডাকতে ডাকতে—সাধনা করতে করতে তবে কৃপা হয়। ছেলে অনেক দৌড়াদৌড়ি কচ্ছে, দেখে মার দয়া হয়। মা লুকিয়ে ছিল, এসে দেখা দেয়।

    মণি ভাবিতেছেন, তিনি দৌড়াদৌড়ি কেন করান।–ঠাকুর অমনি বলিতেছেন, তাঁর ইচ্ছা যে খানি দৌড়াদৌড়ি হয়; তবে আমোদ হয়। তিনি লীলায় এই সংসার রচনা করেছেন। এরি নাম মহামায়া। তাই সেই শক্তিরূপিণী মার শরণাগত হতে হয়। মায়াপাশে বেঁধে ফলেছে, এই পাশ ছেদন করতে পারলে তবেই ঈশ্বরদর্শন (Ramakrishna) হতে পারে।

    আরও পড়ুনঃ “ছেলেটি পেট ভরে খেলে তবেই মা সন্তুষ্ট, যাশোদা কৃষ্ণ খাবে বলে ননী হাতে করে বেড়াতেন”

    আরও পড়ুনঃ “সচ্চিদানন্দলাভ হলে সমাধি হয়, তখন কর্মত্যাগ হয়ে যায়”

    আরও পড়ুনঃ “তিনি দাঁড়াইলে ঠাকুর বলিলেন, বলরাম! তুমি? এত রাত্রে?”

    আরও পড়ুনঃ “পাপ করলে তার ফল পেতে হবে! লঙ্কা খেলে তার ঝাল লাগবে না?”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Anti Paper Leak Law: পরীক্ষায় অনিয়ম রুখতে কড়া দাওয়াই কেন্দ্রের, ধরা পড়লেই জেল-জরিমানা

    Anti Paper Leak Law: পরীক্ষায় অনিয়ম রুখতে কড়া দাওয়াই কেন্দ্রের, ধরা পড়লেই জেল-জরিমানা

    মাধ্যম নিউজ ডেস্ক: এখনও থিতু হয়নি নিট ইউজি ২০২৪ বিতর্ক। এমতাবস্থায় প্রশ্নপত্র ফাঁস রোধে (Anti Paper Leak Law) কড়া দাওয়াইয়ের পথে কেন্দ্রের নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার। সাফ জানিয়ে দিল, দেশের বিভিন্ন প্রবেশিকা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁস রুখতে নয়া আইন কার্যকর করবে সরকার।

    কী বলা হয়েছে নয়া আইনে? (Anti Paper Leak Law)

    গত ফেব্রুয়ারি মাসেই সংসদে পাশ হয়েছিল পাবলিক এগজামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যাক্ট, ২০২৪। পরে তা আইনেও পরিণত হয়। নিট ইউজি এবং নেট নিয়ে বিতর্ক শুরু হতেই শুক্রবার রাতে এই আইন কার্যকর করতে কেন্দ্রের তরফে জারি করা হয়েছে নির্দেশিকা। আইনটি ২১ জুন থেকে বলবৎ হয়েছে বলেও জানানো হয়েছে নির্দেশিকায়। কেন্দ্রের তৈরি এই আইন (Anti Paper Leak Law) অনুযায়ী, যদি কোনও ব্যক্তি প্রশ্নপত্র ফাঁস বা উত্তরপত্রে অনিয়ম করতে গিয়ে ধরা পড়েন, তা হলে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হবে।

    সাজা শুনলে চমকে যাবেন

    দোষী সাব্যস্ত হলে ন্যূনতম তিন বছরের জেল হবে। সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডও হতে পারে। সঙ্গে ১০ লাখ টাকা জরিমানাও হতে পারে। এক কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে সেই সব নিয়ামক বা আয়োজক সংস্থার, যারা পরীক্ষায় অনিয়ম হচ্ছে জেনেও চুপ থাকবে। পরীক্ষা নিয়ামক সংস্থার কোনও পদস্থ আধিকারিক যদি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন বলে প্রমাণিত হয়, তাহলে সাজা ভোগ করতে হবে তাঁকেও। ন্যূনতম তিন বছরের সাজা হবে তাঁর। নিয়ামক কর্তৃপক্ষ বা আয়োজক সংস্থার তরফে কোনও ব্যক্তির বিরুদ্ধে যদি দুর্নীতিতে জড়িত থাকার প্রমাণ মেলে, তাহলে ন্যূনতম পাঁচ বছর এবং সর্বাধিক দশ বছরের সাজা হতে পারে। গুণতে হবে এক কোটি টাকা জরিমানাও।

    আর পড়ুন: “মঙ্গলবারের মধ্যে সকল ঘরছাড়ারা ঘরে ফিরুক”, ভোট-পরবর্তী হিংসা মামলায় কড়া বার্তা হাইকোর্টের

    নয়া এই আইনের লক্ষ্যই হল বিভিন্ন পাবলিক পরীক্ষাগুলোয় দুর্নীতিতে লাগাম টানা। এই পরীক্ষাগুলির মধ্যে রয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, স্টাফ সিলেকশন কমিশন, রেলওয়েজ, ব্যাঙ্কিং রিক্রুটমেন্ট এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি। প্রসঙ্গত, মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিভিন্ন পাবলিক পরীক্ষাগুলোর প্রশ্নপত্র বিক্রি করতে সক্রিয় হয়ে উঠেছে কয়েকটি সংস্থা এবং কোচিং সেন্টার। সেইসব সংস্থা এবং কোচিং সেন্টারের মূলোৎপাটন করতেই নয়া আইন লাগু করল কেন্দ্র (Anti Paper Leak Law)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Snan Yatra 2024: আজ প্রভু জগন্নাথদেবের স্নানযাত্রা উৎসব, এর মাহাত্ম্য জানেন?

    Snan Yatra 2024: আজ প্রভু জগন্নাথদেবের স্নানযাত্রা উৎসব, এর মাহাত্ম্য জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, শনিবার, প্রভু জগন্নাথদেবের স্নানযাত্রা (Snan Yatra 2024)। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্নানযাত্রা হয়। যে কারণে, এই পূর্ণিমাকে দেবস্নান পূর্ণিমা বা স্নান পূর্ণিমা বলেও অভিহিত করা হয়ে থাকে। এদিন বাংলা, ওড়িশা সহ দেশের বিভিন্ন প্রান্তে জগন্নাথদেবের স্নানযাত্রা মহাসমারোহে পালিত হয়। তবে, সবচেয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয় পুরী ধামে। ফলে, সারা বিশ্বের চোখ এখন পুরীতে। এছাড়া, এ রাজ্যের মাহেশেও বড় করে হয় এই উৎসব। এদিনের এই শুভ তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা শুভ বা পুণ্য কাজ সারেন। 

    রথযাত্রার (Rath Yatra) ঢাকে কাঠি…

    জগন্নাথদেবের স্নানযাত্রা (Snan Yatra 2024) থেকেই ঢাকে কাঠি পড়ে গেল রথযাত্রার। প্রস্তুতি-পর্ব যদিও আরও সপ্তাহ তিনেক আগে প্রভুর চন্দন-যাত্রার মাধ্যমে শুরু হয়েছিল। দীর্ঘগরমে ভক্তদের মতোই কষ্ট পান জগন্নাথ। সঙ্গে মাথা ধরে। তাই গ্রীষ্মকালে তাঁর কপালে চন্দনের প্রলেপ দেওয়া হয়, যাকে বলে চন্দন উৎসব। বর্ষার আগমনে হয় স্নানযাত্রা। যা থেকেই কার্যত রথযাত্রার কাউন্টডাউন শুরু হয় বলে ধরে নেওয়া হয়। এদিন জগন্নাথ ধাম মন্দিরের স্নান কক্ষে (Snan Yatra 2024) রীতি মেনে ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠানের মাধ্যমে ১০৮ কলসে সুগন্ধি জল দিয়ে স্নান করানোর পালা চলে জগন্নাথ-বলরাম-সুভদ্রা ত্রয়ীকে। প্রথমে জগন্নাথ, তারপর বলরাম এবং শেষে সুভদ্রার পুজো করে নিয়ে যাওয়া হয় স্নানের জন্য৷ অনুষ্ঠানের পর গজাননের পোশাকে সজ্জিত হন প্রভু জগন্নাথ।

    জ্বর আসবে জগন্নাথদেবের…

    সাধারণত বছরে একবার মহাপ্রভু শ্রীজগন্নাথ তার ভাই বোনদের সঙ্গে স্নান করেন (Snan Yatra 2024)। এই দিনটি জগন্নাথের জন্মদিন হিসেবেও পালিত হয়। যার ফলে, এদিন ধুম জ্বর আসে জগন্নাথদেবের। ফলে, ১৫ দিন ধরে তাঁর চিকিৎসা চলে। এই সময়ে শ্রীমন্দিরের দ্বার বন্ধ থাকে। ভক্তরা প্রভুর দর্শন করতে পারেন না। অন্তরালেই রাখা হয়ে এই তিন দেবদেবীকে। বিশ্বাস, রাজবৈদ্যের আয়ুর্বৈদিক পাঁচন খেয়ে ১৫ পর সুস্থ হয়ে ওঠেন জগন্নাথদেব। চিকিৎসায় আরোগ্য লাভ করে দরজা খোলা হয়। সুস্থ হয়ে উঠেই জগন্নাথদেব নতুন বেশভূষায় সুসজ্জিত হয়ে দর্শন দেন। তখন জগন্নাথধামে পালিত হয় নেত্রোৎসব বা নবযৌবন উৎসব। এরপর, তিন ভাই-বোন মাসির বাড়ি যাওয়ার তোড়জোড় করেন। রাজবেশে সজ্জিত হয়ে, মহাসমারোহে রথে চেপে তাঁদের মাসির বাড়ি যান। তাই স্নানযাত্রার সঙ্গেই জুড়ে রয়েছে রথযাত্রা(Rath Yatra)। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • UEFA Euro 2024: নেদারল্যান্ডসের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল এমবাপে-হীন ফ্রান্স

    UEFA Euro 2024: নেদারল্যান্ডসের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল এমবাপে-হীন ফ্রান্স

    মাধ্যম নিউজ ডেস্ক: একদিনে তিন তিনটি ম্যাচ। শুক্রবার ইউরো কাপে (UEFA Euro 2024) নেদারল্যান্ডসের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল ফ্রান্স। অন্যদিকে পোল্যান্ডকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া। আর স্লোভাকিয়ার বিরুদ্ধে জিতে বেলজিয়ামের উপর চাপ বাড়াল ইউক্রেন। এদিনের ম্যাচে প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যেতে পারত ফ্রান্স। কিন্তু সেটা তারা করতে পারেনি। কারণ একাধিক গোলের সুযোগ হেলার হারান আঁতোয়া গ্রিজম্যানরা। যার নিট ফল, শেষ পর্যন্ত কোনও গোলই করতে পারল না ফরাসিরা।

    এমবাপে-হীন ফ্রান্স 

    নাকের চোটের কারণে এদিন প্রথম একাদশে ছিলেন না কিলিয়ান এমবাপে। আঠারো জনের দলে তাঁকে রাখা হলেও, শেষ পর্যন্ত দিদিয়ের দেশঁ কোনও রকম ঝুঁকি নিয়ে নামাননি এমবাপেকে। তারকা ফুটবলারের অনুপস্থিতি প্রতি মুহূর্তে টের পাচ্ছিল ফ্রান্স, যখন একের পর এক গোল মিসের ধারা চলছিল। এই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেন আঁতোয়া গ্রিজম্যান। কিন্তু তিনি এদিন রীতিমতো হতাশ করেন। ফাঁকা গোল পেয়েও, দলকে লিড এনে দিতে পারেননি। স্বাভাবিক ভাবেই ফ্রান্সের প্রাপ্তির ভাঁড়ার এদিন শূন্যই থেকে যায়। 

    ম্যাচের প্রথম দিকে অবশ্য আগ্রাসী ফুটবল খেলছিল দুই দলই। তবে শুরুটা দুই দল যতটা আক্রমণাত্মক ছন্দে করেছিল, খেলা (UEFA Euro 2024) যত গড়ায়, সেই আক্রমণের ঝাঁজ তত কমতে থাকে। দুই দলের ট্যাকটিক্যাল লড়াইয়ে মাঝমাঠেই আটকে থাকে খেলা। ফ্রান্সের ফুটবলাররা এদিন হতাশাজনক ফুটবল খেলেন। দ্বিতীয়ার্ধেও সেই একই ছবি। তবে ম্যাচের ৬৫ মিনিটে ভালো সুযোগ পেয়েছিল ফ্রান্স। কিন্তু ম্যাচের ৬৯ মিনিটে গোল করে ফেলেছিল নেদারল্যান্ডস (Netherlands vs France)। এরপর ফ্রান্সের বক্সের মধ্যে বল নিয়ে কাড়াকাড়ি চলছিল। সেখান থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে শট মেরেছিলেন জাভি সিমন্স। ভাগ্যের জোরে বেঁচে যায় ফ্রান্স। অফসাইডের জন্য গোল বাতিল করে দেন রেফারি। 

    আরও পড়ুন: শিক্ষা মন্ত্রকের আধিকারিকদের উপস্থিতিতে রবিবার ফের পরীক্ষা ১,৫৬৩ জন নিট প্রার্থীর

    হাড্ডাহাড্ডি লড়াই পোল্যান্ড-অস্ট্রিয়ার

    অন্যদিকে ইউরো কাপে (UEFA Euro 2024) শুক্রবার পোল্যান্ডকে ৩-১ হারিয়ে গ্রুপ ডি-তে লড়াই জমিয়ে দিল অস্ট্রিয়া। আগের ম্যাচে ফ্রান্সের কাছে অল্পের জন্য হারলেও এ দিন পোল্যান্ডকে হারাতে সমস্যা হয়নি অস্ট্রিয়ার। কারন শুরু থেকে পোল্যান্ডকে চাপে ফেলেছিল অস্ট্রিয়া। বিপক্ষের বক্সে একের পর এক ক্রস ভাসাচ্ছিল। ৯ মিনিটেই এগিয়ে যায় তারা। ফলে গ্রুপে তারা উঠে এল দ্বিতীয় স্থানে। 

    স্লোভাকিয়াকে হারাল ইউক্রেন

    আর ইউরো কাপে অন্য আরেক ম্যাচে পিছিয়ে পড়েও স্লোভাকিয়াকে হারাল ইউক্রেন। ২-১ গোলে জিতেছে ইউক্রেন। ইভান শ্রাঞ্জের গোলে প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল স্লোভাকিয়া। দ্বিতীয়ার্ধে সমতা ফেরান মিকোলা শাপারেঙ্কো। আর খেলার শেষ দিকে শাপারেঙ্কোর পাস থেকেই গোল করেন রোমান ইয়ারেমচুক। ফলে গ্রুপ ই-তে চাপ বাড়ল বেলজিয়ামের উপর। প্রথম ম্যাচে (UEFA Euro 2024) স্লোভাকিয়ার কাছে হেরে গ্রুপে সবার নীচে তারা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • NEET Row: স্থগিতাদেশ নয়, চলবে কাউন্সিলিং জানাল সুপ্রিম কোর্ট

    NEET Row: স্থগিতাদেশ নয়, চলবে কাউন্সিলিং জানাল সুপ্রিম কোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: নিট ২০২৪-এর কাউন্সিলিংয়ে কোন স্থগিতাদেশ দিল না দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট সঙ্গে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে নোটিশ জারি করেছে যে অভিযোগ (NEET Row) সংক্রান্ত যত নতুন আবেদন জমা পড়ছে সব কটি আবেদনের সংযুক্ত করে একজায়গায় নিয়ে আসতে হবে।

    কাউন্সিলিংয়ে কোন স্থগিতাদেশ নয়, জানাল সুপ্রিম কোর্ট (NEET Row)

    নতুন আবেদনগুলির নিরিখে এনটিএর প্রতিক্রিয়া জানতে চান বিচারপতি বিক্রম নাথ এবং এসভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চ। আবেদনকারীর তরফে আর্জি জানানো হয়েছিল কাউন্সিলিং যেন পিছিয়ে দেওয়া হয়। কারণ নিট ২০২৪ এর কাউন্সিলিং শুরু হওয়ার কথা ৬ জুলাই। আর  (NEET Row) মামলার শুনানি রয়েছে ৮ জুলাই। জবাবে বিচারপতি ভাট্টি বলেন কাউন্সিলিং একটি প্রক্রিয়া। সেটি ৬ তারিখ শুরু হবে। বেশ কয়েকদিন চলবে। আমরা চাই কারো সময় যেন নষ্ট না হয়।। এর আগেও কাউন্সিলিং-এর ক্ষেত্রে স্থগিতাদেশ প্রত্যাখ্যান করেছে সুপ্রিম কোর্ট। তবে আদালতের আদালতের মৌখিক পর্যবেক্ষণ যে আবেদনের চূড়ান্ত নিষ্পত্তির ওপরেই শেষমেষ ভর্তির প্রক্রিয়া নির্ভর করবে।”

    ডার্ক ওয়েবের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় প্রশ্নপত্র

    প্রসঙ্গত তিনটি রিট পিটিশন বিচারাধীন রয়েছে সুপ্রিম কোর্টে। প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়মের (NEET Row) অভিযোগের তদন্তে সিবিআই চেয়ে মামলা হয়েছে শীর্ষ আদালতে। সেই আবেদনে জানানো হয়েছে গুজরাট পুলিশ এক শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। যেখানে নিটের প্রশ্ন ও উত্তরপত্র দেওয়ার পরিবর্তে ১০ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ ওঠে। আরেকটি অভিযোগের তদন্ত চলছে বিহারের পাটনায়। যেখানে ছাত্রপ্রতি ৩০ থেকে ৪০ লক্ষ টাকা প্রশ্ন এবং উত্তরপত্র দেওয়ার বিনিময়ে নেওয়ার অভিযোগ রয়েছে। অন্য আরেকটি মামলায় কেন্দ্র সুপ্রিম কোর্টকে জানায় যে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল তা বাতিল করে ১৫৬৩ জন প্রার্থীকে ফের পরীক্ষার সুযোগ দেওয়া হবে।

    আরও পড়ূন: মুক্তি মিলল না, আপাতত আরও ২-৩ দিন তিহাড়ই ঠিকানা কেজরিওয়ালের

    প্রসঙ্গত নিট দুর্নীতিতে চাঞ্চল্যকর স্বীকারোক্তি এসেছে এই মামলার অন্যতম মূল অভিযুক্ত আনন্দের কাছ থেকে। জানা গিয়েছে ৩০ থেকে ৪০ লক্ষ টাকা পরীক্ষার্থী পিছু নেওয়া হয়েছিল। পাশাপাশি জুনিয়র ইঞ্জিনিয়ার সিকান্দার যাদবকে ও গ্রেফতার করা হয়েছে। অমিত আনন্দের ফ্ল্যাট থেকে নিটের প্রশ্ন এবং উত্তরপত্র পোড়া অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। অমিতের স্বীকারোক্তি মেডিক্যালের অভিন্ন প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছিল একদিন আগেই। আরও জানা গেছে ডার্ক ওয়েবের মাধ্যমে সারা ভারতের বিভিন্ন প্রান্তে প্রশ্নপত্র ছড়িয়ে দেওয়া হয়েছিল। এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Post Poll Violence: “মঙ্গলবারের মধ্যে সকল ঘরছাড়ারা ঘরে ফিরুক”, ভোট-পরবর্তী হিংসা মামলায় কড়া বার্তা হাইকোর্টের

    Post Poll Violence: “মঙ্গলবারের মধ্যে সকল ঘরছাড়ারা ঘরে ফিরুক”, ভোট-পরবর্তী হিংসা মামলায় কড়া বার্তা হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে লোকসভার নির্বাচন শেষ হলেও থেমে নেই ভোট-পরবর্তী হিংসা (Post Poll Violence)। গড়ে প্রত্যেকদিন ১০টি করে অভিযোগ দায়ের হচ্ছে। খোদ রাজ্যের দেওয়া হিসেব দেখে এবার কড়া মন্তব্য করেছে কলকাতা হাইকোর্ট। শুক্রবার দুই বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়েছেন, “অশান্তি নিয়ে অনেক মারাত্মক অভিযোগ উঠে আসছে, আমরা বাস্তাব চিত্র জানতে চাই।” অবশ্য বিজেপির অভিযোগ, শাসক দলের নেতা-কর্মীদের ইন্ধনে জেলায় জেলায় আক্রান্ত হচ্ছেন আমাদের কর্মীরা। কেউ ঘরছাড়া তো আবার বাড়ি ভাঙচুরের শিকার হয়েছেন।

    বিচারপতিদের বক্তব্য (Post Poll Violence)

    ভোট-পরবর্তী (Post Poll Violence) সময়ে হিংসার কথা তুলে ধরে আক্রান্তদের আইনজীবীরা জানান, শাসক দলের দুষ্কৃতীদের আক্রমণে জেলায় জেলায় অনেকেই ঘরছাড়া। আতঙ্কে বাড়িতে ফিরতে পারছেন না। এরপর বিচারপতিরা বলেন, “আমরা চাই মঙ্গলবারের মধ্যে সকল ঘরছাড়ারা ঘরে ফিরুক। যে সমস্ত এলাকায় হিংসার খবর আরও বেশি করে আসছে, সেখানে পুলিশের সক্রিতা আরও বৃদ্ধি করতে হবে।” যদিও ১৯ জুন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখতে বলেছিল নির্বাচন কমিশন। পরে কলকাতা হাইকোর্ট, মেয়াদ ২১ জুন পর্যন্ত বৃদ্ধি করেছিল। কিন্তু আজ শুক্রবার সেই মেয়াদ শেষ হলে হাইকোর্ট জানিয়ে দেয় এখনই বাহিনী ফিরবে না, ২৬ জুন পর্যন্ত বাহিনী মোতায়েন থাকবে।

    আইনজীবীদের বক্তব্য

    রাজ্যে বাহিনী মোতায়েন থাকবে কিনা, এই নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলা উঠেছিল। এই বেঞ্চে কেন্দ্রের আইনজীবী বলেন, “রাজ্যের দেওয়া হিসেবেই বলছে জেলা থেকে রোজ ভোট-পরবর্তী (Post Poll Violence) হিংসার অভিযোগ দায়ের হচ্ছে। গড়ে প্রতিদিন অন্তত ১০টি করে ভোট-পরবর্তী হিংসার অভিযোগ দায়ের হয়েছে।” আরও জানা গিয়েছে, রাজ্যের ডিজির কাছে মেইলে ১২ জুন পর্যন্ত ৫৬০টি অভিযোগ এসেছে। এরপর ১৮জুন পর্যন্ত অভিযোগ দাঁড়িয়েছে ৮৫৯টি। এর মধ্যে ২০৪টি ঘটনায় এফআইআর দায়ের হয়েছে। ১৭০টির অভিযোগ গ্রাহ্য হয়নি।

    আরও পড়ুনঃ কালীঘাটের কাকুর পর তাপস, নিয়োগ মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল সিবিআই

    রাজ্যপালের চিঠি

    ঘরাছাড়া কর্মীদের নিয়ে রাজভাবনের সামনে ধর্নায় বসতে চেয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু আদলাত অনুমতি না দিয়ে বিকল্প জায়গা বেছে নেওয়ার কথা বলা হয়। এরপর তিনি রাজ্য ডিজির দফতরের সমানে বসার জন্য আবেদন জানান কোর্টে। অপর দিকে রাজ্যে ভোট-পরবর্তী হিংসা (Post Poll Violence) নিয়ে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। এই চিঠি নিয়ে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। রাজনীতির একাংশের মানুষের বক্তব্য চিঠি মুখ্যমন্ত্রীকে নয়, রাষ্ট্রপতিকে দেওয়া দরকার ছিল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Asha Bhosle: দীর্ঘ দিন পর বাংলা গান রেকর্ড করলেন আশা ভোঁসলে! সঙ্গে সোনু নিগম

    Asha Bhosle: দীর্ঘ দিন পর বাংলা গান রেকর্ড করলেন আশা ভোঁসলে! সঙ্গে সোনু নিগম

    মাধ্যম নিউজ ডেস্ক: আশা ভোঁসলের (Asha Bhosle) অনুরাগীদের জন্য সুখবর। দীর্ঘদিন পর আবারও বাংলা গান (Bengali songs) রেকর্ড করলেন ৯০ বছর বয়সী এই গায়িকা। এই অসাধ্যসাধনের নেপথ্যে রয়েছেন সঙ্গীত পরিচালক মনোজিৎ গোস্বামী। এতদিন পর ফিরে তিনি কণ্ঠ দিয়েছেন সিনেমার গানে। একটি নয়, জানা গিয়েছে তিনটি গান গেয়েছেন আশা। তিনটি গানেরই গীতিকার মনোজিৎ। এর মধ্যে একটি একক গানে কণ্ঠ দিয়েছে তিনি। আর অন্য দুটি গানে তাঁর সঙ্গে ডুয়েট গেয়েছেন বলিউডের আরেক জনপ্রিয় গায়ক সোনু নিগম।  

    কী জানালেন গীতিকার? (Asha Bhosle) 

    চলতি মাসেই মুম্বইয়ে পঞ্চম স্টুডিয়োয় গানগুলি রেকর্ড করেছেন আশা। সময় নিয়েছেন দুদিন। সঙ্গীত পরিচালক অজয় দাসের সহকারী হিসাবে দীর্ঘ দিন কাজ করেছেন মনোজিৎ। সেই সূত্রেই আশার সঙ্গে তাঁর আলাপ। কিন্তু মনোজিৎ জানিয়েছেন, বর্ষীয়ান শিল্পীকে রাজি করাতেই নাকি তাঁর ছমাস সময় লেগেছে। বর্ষীয়ান শিল্পীকে কী ভাবে রাজি করালেন? এই প্রশ্নে মনোজিৎ হেসে বলেন, ‘‘২০১৩ সালে ওঁর সঙ্গে প্রথম কাজ। আট-দশটা কাজ করার সৌভাগ্য হয়েছে। দিদির শরীর ভাল নেই, কিন্তু উনি তার পরেও যে রাজি হয়েছেন, সেটা আমার পরম প্রাপ্তি।’’ 

    আরও পড়ুন: জমিতে ফল-সবজি চাষ করে ২৬ কোটি টাকা আয়! প্রসন্নর জবাব মানছে না ইডি

    কোন ছবিতে গানগুলি ব্যবহার করা হবে? 

    বেশ কয়েক বছর আগে বাংলায় পুজোর গান রেকর্ড করেছিলেন আশা (Asha Bhosle)। তার পর আবার তিনি বাংলা গান (Bengali songs) গাইলেন। তবে কোন ছবিতে গানগুলি ব্যবহার করা হবে, সে প্রসঙ্গে এখনই কোনও তথ্য দিতে নারাজ মনোজিৎ। তবে জানালেন, ছবিতে গানের সঙ্গেই একটি বিশেষ মুহূর্তে আশাকে পর্দায় দেখবেন দর্শক। তিনি জানিয়েছেন, ‘নন্দিতা ফিল্ম অ্যান্ড এন্টারটেনমেন্ট’ প্রযোজিত এই গানগুলো বছরের শেষের দিকে প্রকাশ হতে পারে। তবে সিনেমাটির মুক্তি হবে আগামী বছর। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • CBI: কালীঘাটের কাকুর পর তাপস, নিয়োগ মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল সিবিআই

    CBI: কালীঘাটের কাকুর পর তাপস, নিয়োগ মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল সিবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: কালীঘাটের কাকুর পর এবার তৃণমূল বিধায়ক তাপস সাহা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার তৃণমূল বিধায়কের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। তবে কাকুর ক্ষেত্রে নমুনা সংগ্রহ করেছিল ইডি। সিবিআই কিছু না জানালেও তৃণমূল বিধায়কের আইনজীবী আজ এই কথা জানিয়েছেন। তবে শিক্ষক নিয়োগ বিষয়ে তাঁর কথাবার্তার চাঞ্চল্যকর রেকর্ড এবং তথ্য, তদন্তকারী সংস্থার হাতে এসেছে বলে জানা গিয়েছে। 

    আইনজীবীর বক্তব্য (CBI)

    নিয়োগ দুর্নীতি মামলা বিষয়ে তেহট্টর বিধায়ক তাপস সাহাকে আগেও ডাকা হয়েছিল। এদিন শুক্রবার তিনি সকাল ১১টায় নিজাম প্যালেসে গিয়ে হাজিরা দেন। সংবাদ মাধ্যম তাঁকে প্রশ্ন করলে তিনি বলেন, “আমায় আবার ডাকা হয়েছিল। তদন্তে সহযোগিতা করব।” তাঁর আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য বলেছেন, “বিধায়কের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার জন্য তলব করা হয়েছিল। শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি তদন্তে সবরকম সহযোগিতা করেছেন। প্রায় ২ ঘণ্টা সময় দিয়ে বেলা ১টা নাগাদ বেরিয়ে গিয়েছিলেন।” তবে বের হওয়ার সময় তাপস বাবু কেবল মাত্র মাথা নেড়ে নমুনা সংগ্রহ বিষয়ে ইঙ্গিত দেন।

    আরও পড়ুনঃ তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল আমডাঙ্গা, লাঠি-বোমা-বন্দুকে রণক্ষেত্র এলাকা, আহত ৪

    সিবিআই সূত্রে খবর

    সিবিআই (CBI) সূত্রে জানা গিয়েছে, তাপস ঘনিষ্ঠ প্রবীর কয়ালের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের পর এই বিধায়কের কণ্ঠস্বরের নমুনা নেওয়া হয়েছে। কথোপকথনের একটি রেকর্ডিং সিবিআইয়ের হাতে এসেছে। টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে এই তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। আগেও তাপসকে জিজ্ঞাসাবাদ করেছে এবং বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই। উল্লেখ্য আগে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছিল ইডি। গত এপ্রিলে কলকাতা হাইকোর্টে কণ্ঠস্বরের নমুনা সম্বলিত রিপোর্ট পেশ করেছে ইডি। তবে তদন্তকারী সংস্থা যা সন্দেহ করেছিল, তা মিলে গিয়েছে, বলে জানা গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • UEFA Euro 2024: আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে ফেস মাস্ক পরে খেলবেন এমবাপে, কেন জানেন?

    UEFA Euro 2024: আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে ফেস মাস্ক পরে খেলবেন এমবাপে, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, শুক্রবার, ইউরো কাপে (UEFA Euro 2024) নেদারল্যান্ডসের বিরুদ্ধে ফেস মাস্ক পরে খেলতে দেখা যেতে পারে ফরাসি তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপেকে। ডাচ বধের ছকে এমবাপেকে চোট থাকা সত্বেও দলের প্রয়োজনে খেলাতে পারেন কোচ। ম্যাচের আগে প্রেস কনফারেন্সে এমনই বার্তা দিয়েছেন দিদিয়ের দেশঁ। তবে ৯০ মিনিট তিনি খেলবেন কী না তা এখনও নিশ্চিত নয়।

    নাকের চোটের কারণে ফেস মাস্ক (UEFA Euro 2024)

    নাকের চোটের কারণে দলের সঙ্গে হালকা অনুশীলন করেছেন এমবাপে। তিনি যদি ডাচদের বিরুদ্ধে না খেলেন তা হবে বিপক্ষের কাছে। স্বস্তির খবর কারণ ইউরো কাপের (UEFA Euro 2024) বাছাই পর্বে একই গ্রুপে ছিল ফ্রান্স ও নেদারল্যান্ডস। ইউরোতে ফ্রান্স তাঁদের প্রথম ম্যাচে ১-০ ব্যবধানে অস্ট্রিয়াকে হারিয়েছিল। এই ম্যাচে এমবাপে দলের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ নেদারল্যান্ডস সহজ প্রতিপক্ষ নয়। ফ্রান্সের কোচ অবশ্য জানিয়েছেন, এমবাপের নাকের অস্ত্রোপচার করাতেই হবে। সেটা এখনই না হলেও ইউরো শেষে করাতেই হবে। তিনি বলেন, “এখন সব ঠিকঠাক চলছে। আমরা ধাক্কা খেয়েছিলাম। এমবাপে হালকা অনুশীলন করেছে। এখনও অবধি সব ঠিক আছে। যাতে এমবাপেকে ডাচ ম্যাচে পাওয়া যায়, সেই চেষ্টা করা হচ্ছে।”

    বাছাই পর্বের তুলনায় ভাল দল ডাচদের

    নেদারল্যান্ডসকে সহজ ভাবে নিচ্ছে না ফরাসিরা। কোচ জানিয়েছেন বাছাই পর্বে নেদারল্যান্ডের যে দল খেলেছিল ফ্রান্সের বিরুদ্ধে তার থেকে অনেক বেশি শক্তিশালী এই দল। সে সময়ে ডাচদের ৫-৬ জন গুরুত্বপূর্ণ ফুটবলার খেলতে পারেননি। এখন ছবিটা বদলেছে। বাছাই পর্বের তুলনায় অনেক বেশি শক্তিশালী এই ডাচ দল। তাই ফ্রান্সের নজর থাকবে রক্ষণভাগ শক্ত করা এবং গোল করে শেষ অবধি জয় ছিনিয়ে নেওয়ার দিকেই।

    আরও পড়ুন: স্পেনের কাছে লজ্জাজনক হার ইতালির, ডেনমার্কের বিরুদ্ধে মানরক্ষা ইংল্যান্ডের

    ফুটবলমহল মনে করছে (UEFA Euro 2024) এই ম্যাচে এমবাপে খেললে অন্যরকম পরিকল্পনা করতে হবে ডাচদের। এমবাপে না খেললে তুলনামূলক অনেক বেশি স্বচ্ছন্দভাবে খেলতে পারবে তাঁরা। এই ম্যাচে ফলাফল কী হয় সেই দিকে নজর থাকবে দুই দলের সমর্থক এবং ফুটবল প্রেমীদের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bengal Recruitment scam: জমিতে ফল-সবজি চাষ করে ২৬ কোটি টাকা আয়! প্রসন্নর জবাব মানছে না ইডি

    Bengal Recruitment scam: জমিতে ফল-সবজি চাষ করে ২৬ কোটি টাকা আয়! প্রসন্নর জবাব মানছে না ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: কয়েকবছর ধরেই নিয়োগ দুর্নীতি (Bengal Recruitment scam) মামলার তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই মামলায় আগেই গ্রেপ্তার করা হয়েছে মিডলম্যান প্রসন্ন রায়কে। দুর্নীতির শিকড়ে পৌঁছতে তাঁকে টানা জেরা করা হয়েছে। তাঁর সম্পত্তি খতিয়ে দেখে বিভিন্ন সংস্থা মিলিয়ে ২৬ কোটি ১ লক্ষ ৮৯ হাজার টাকার হদিশ পায় তদন্তকারীরা। এরপর এই টাকার উৎস কী তা জানতে চাওয়া হলে প্রসন্ন দাবি করেন, তিনি জমিতে চাষ করান। পেঁপে, ক্যাপসিকাম, টমেটো, কলা, বিনস, সর্ষে-সহ বিভিন্ন ফল ও সবজি চাষ হয় তাঁর জমিতে। আদালতে ইডির দেওয়া চার্জশিটে অন্তত তেমনই জানানো হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া প্রসন্ন রায় (Prasanna Roy) জানিয়েছেন এই সব ফসল চাষ করেই তিনি ২৬ কোটি টাকা উপার্জন করেছেন। 

    ইডির দাবি (Bengal Recruitment scam)

    চার্জশিটে ইডির দাবি, প্রসন্নর যা জমি রয়েছে তাতে আদৌ কোনওদিন কোনও চাষই হয়নি। যে টাকা লেনদেন হয়েছে তা নিয়োগ দুর্নীতিরই। আদালতকে ইডি জানিয়েছে, নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করতে নিজেকে চাষি সাজিয়েছেন প্রসন্ন রায় (Prasanna Roy)।  কিন্তু তাঁর সঙ্গে যুক্ত সংস্থার কর্মীদের সঙ্গে কথা বলে চাষের কোনও তথ্য পাননি ইডি আধিকারিকরা। ইডি জানিয়েছে, আইন অনুযায়ী, কোনও সংস্থার অধীনে সর্বোচ্চ সাত কাঠা জমি রাখা যায়। প্রসন্নর নামে থাকা ৯১টি সংস্থার অধীনে সাত কাঠা করেই জমি রয়েছে। আইনের চোখ এড়াতেই এত সংস্থাকে ব্যবহার করা হয়েছে বলেই মনে করা হচ্ছে। 

    আরও পড়ুন: ভর্তৃহরি মহতাব-কে লোকসভার প্রোটেম স্পিকার পদে নিয়োগ রাষ্ট্রপতির, জানুন তাঁর পরিচয়

    উল্লেখ্য, এসএসসি মামলায় (Bengal Recruitment scam) উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তিপ্রসাদ সিংহের প্রসঙ্গে প্রসন্নের নাম উঠে এসেছিল। অভিযোগ, তিনি শান্তিপ্রসাদের ‘ঘনিষ্ঠ মিডলম্যান’। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও প্রসন্নের যোগাযোগ ছিল বলে জানা গিয়েছিল সিবিআই সূত্রে। নিয়োগ সংক্রান্ত দুটি মামলার তদন্তে নেমে প্রসন্নের (Prasanna Roy) নাম পেয়েছিল সিবিআই। এরপর নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে ২০২২ সালের অগাস্টে প্রসন্ন রায়কে গ্রেফতার করেছিল ইডি। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share