Tag: news in bengali

news in bengali

  • Lok Sabha Election 2024: পুরুলিয়া গণনা কেন্দ্রে ঘোরফেরা করছে আই প্যাকের টিম! বিস্ফোরক জ্যোতির্ময়

    Lok Sabha Election 2024: পুরুলিয়া গণনা কেন্দ্রে ঘোরফেরা করছে আই প্যাকের টিম! বিস্ফোরক জ্যোতির্ময়

    মাধ্যম নিউজ ডেস্ক: পুরুলিয়া গণনা কেন্দ্রে ঘোরফেরা করছে আই প্যাকের টিম। লোকসভা (Lok Sabha Election 2024) ভোটের গণনা কেন্দ্রে পরিদর্শন করে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহতো। আবার বারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং নিজের এক্স হ্যান্ডলে আই প্যাক টিমের দুজন ব্যক্তির ছবি পোস্ট করেছিলেন। সেখানে যে দুজনের ছবি পোস্ট করা হয়েছে, তাদের কার্যত পুরুলিয়ায় দেখা গিয়েছে বলে দাবি করেন জ্যোতির্ময়। যদিও তৃণমূলের দাবি, বিজেপি অপপ্রচার করছে। ঘটনায় গণনার দিনে ব্যাপক শোরগোল পড়েছে।

    কী বললেন জ্যোতির্ময় সিং মাহাতো (Lok Sabha Election 2024)?

    পুরুলিয়া কেন্দ্রের বিজেপি প্রার্থী (Lok Sabha Election 2024) জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, “বিজেপি নেতা অর্জুন সিং নিজের এক্স হ্যান্ডলে দুজনের ছবি পোস্ট করেছেন। ওই দুজনকে আইপ্যাকের লোক বলে চিহ্নিত করেছেন তিনি। তাদের বারাকপুরে দেখা গিয়েছিল। এবার পুরুলিয়া গণনা কেন্দ্রের বাইরে রাস্তায় এই দুইজন সন্দেহভাজনকে দেখা গিয়েছে। দুজনের নাম সিদ্ধার্থ ও কুণাল। আমার মনে হচ্ছে ওরা কারচুপি করতে এসেছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছি। আমরা পর্যবেক্ষক, নির্বাচন কমিশনকে জানাব।”

    তৃণমূলের বক্তব্য

    বিজেপির অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো অভিযোগ অস্বীকার করে বলেছেন, “কোনও আই প্যাক নেই। বিজেপি হারবে তাই অজুহাত বের করছে। আমরা জয়ের বিষয়ে ১০০ শতাংশ নিশ্চিত। বাংলায় তৃণমূল একক ভাবে জয়ী (Lok Sabha Election 2024) হবে।”

    আরও পড়ুনঃফের সন্দেশখালিতে ধুন্ধুমার! পুলিশি অভিযানের বিরুদ্ধে আন্দোলনে মহিলারা

    বিজেপি আগেই আই প্যাক নিয়ে সতর্ক করেছিল

    তৃণমূল, লোকসভা (Lok Sabha Election 2024) গণনা কেন্দ্রে আই প্যাকের লোকজনকে কাজে লাগিয়ে গণনাকে প্রভাবিত করবে বলে বিস্ফোরক মন্তব্য করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছিলেন, “আমরা আমাদের কর্মীদের সব জায়গায় সতর্ক করেছি। সবাইকে সচেতন থাকতে বলেছি। তৃণমূল নানা রকম দুর্বুদ্ধির প্রয়োগ করবে। আই প্যাকের লোকজনদের উপর নজর রাখতে হবে। ইভিএমগুলিকে কিছু করে দিতে পারে।” ২০১১ সালের বিধানসভা নির্বাচনে ফলাফলকে গণনা কেন্দ্রে থেকে কারচুপি করার বিষয়ে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি অভিযোগ তুলেছিল। ফলে এই বার লোকসভা ভোটে যাতে না হয়, তাই নিয়ে তৃণমূলের দিকে ফের আঙুল তোলা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Resturant in Railway coach: অভিনব ভাবনা! রেল কোচের মধ্যেই তৈরি হল রেস্তরাঁ, কোথায়? জানুন

    Resturant in Railway coach: অভিনব ভাবনা! রেল কোচের মধ্যেই তৈরি হল রেস্তরাঁ, কোথায়? জানুন

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার ট্রেনে না চড়েও রেলের কামরায় বসে পেয়ে যাবেন ধোঁয়া ওঠা খাবার। সম্প্রতি নিউ কোচবিহার (New Cooch Behar) রেলওয়ে পার্কে, রেলের কোচের মধ্যেই তৈরি করা হল অত্যাধুনিক মানের রেস্টুরেন্ট। সোমবার মহাসমারহে নিউ কোচবিহার রেলওয়ে স্টেশনের সম্মুখে থাকা পার্কে এই ধরনের রেলওয়ে কোচ রেস্টুরেন্টের (Resturant in Railway coach) উদ্বোধন করা হয়েছে। 
    এই উদ্বোধনে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার দীপক রায়, নর্থ ফ্রন্ট ইয়ার রেল ওয়ের আলিপুরদুয়ার ডিভিশনের এডিআরএম রনিশ গুপ্তা। উপস্থিত ছিলেন ডিসিএম অঙ্কিত গুপ্তা থেকে শুরু করে রেলওয়ের অন্যান্য আধিকারিকেরাও।

    কী কী পাওয়া যাবে এই রেস্টুরেন্টে? (Resturant in Railway coach) 

    জানা গিয়েছে এই অত্যাধুনিক মানের রেস্টুরেন্টে যেকোনো সুস্বাদু খাবার থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান খাবার যেমন পাওয়া যাবে, ঠিক তেমনই নির্দিষ্ট সময়ের জন্য ৫০ টাকার নিরামিষ ভাতও পাওয়া যাবে। 

    কী জানালেন রেস্টুরেন্টের কর্ণধার? 

    নিউ কোচবিহার (New Cooch Behar) পার্কে এই ধরনের রেস্টুরেন্ট খুলতে পেরে রেস্টুরেন্টের কর্ণধার প্রিয়ব্রত দুবে জানান, রেলওয়ের জমিতে এই ধরনের পরিষেবা শুরু হওয়ায় একদিকে যেমন সাধারণ মানুষের সুবিধা হবে, তেমনি অপরদিকে ভারতীয় রেলওয়েও আর্থিকভাবে অনেকটাই উপকৃত হবে।  
    অন্যদিকে এ প্রসঙ্গে নর্থ ফ্রন্ট ইয়ার রেলওয়ের আলিপুরদুয়ার ডিভিশনের এডিআরএম রনিশ গুপ্তা বলেন, “এখানকার মানুষ ও যাত্রীরা প্রায়শই আমাদের জিজ্ঞাসা করতেন এখানে কবে রেস্টুরেন্ট ওপেন হবে। এতদিন সেই কাজ চলছিল। তবে আজ অবশেষে সেই দিন এসেছে। আজ থেকে আমরা এই রেস্টুরেন্টের (Resturant in Railway coach) পরিষেবা চালু করলাম সাধারণ মানুষের জন্য।”

    আরও পড়ুন: গণনা চলছে ওড়িশা, অন্ধ্র বিধানসভা ভোটেরও, কোন রাজ্যের কুর্সিতে কে?

    যদিও এটিই প্রথম স্টেশন নয় যেখানে রেলওয়ে কোচে রেস্টুরেন্টের উদ্বোধন হল। এর আগে রাজা ভাত খাওয়া এবং কোকরাঝাড়ে এইধরনের অত্যাধুনিক মানের রেলওয়ে কোচ রেস্টুরেন্টের (Resturant in Railway coach) উদ্বোধন হয়েছিল। আর এবার আরও এক রেলওয়ে কোচ রেস্টুরেন্টের উদ্বোধন হল নিউ কোচবিহার (New Cooch Behar) রেলওয়ে পার্কে। স্বাভাবিকভাবেই এই অত্যাধুনিক মানের রেস্টুরেন্ট উদ্বোধনের পর থেকেই উচ্ছ্বসিত এলাকাবাসী ও রেলওয়ের যাত্রী সাধারন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Imran Khan: তিন মামলায় বেকসুর খালাস ইমরান খান, তবে ঘুচছে না বন্দিদশা

    Imran Khan: তিন মামলায় বেকসুর খালাস ইমরান খান, তবে ঘুচছে না বন্দিদশা

    মাধ্যম নিউজ ডেস্ক: তিন মামলায় বেকসুর খালাস পেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বছর একাত্তরের ইমরান খান (Imran Khan)। সোমবার তাঁকে খালাস করে দেয় ইসালামাবাদ হাইকোর্ট। এই মামলায় খালাস পেয়েছেন ইমরানের দল তেহরিক-ই-ইনসাফের নেতা তথা পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিও। তবে আদালতের এহেন নির্দেশের পরেও জেল থেকে মুক্তি পাবেন না তাঁরা। কারণ এখনও তাঁদের মাথার ওপর ঝুলছে একাধিক মামলার খাঁড়া।

    বেকসুর খালাস (Imran Khan)

    ২০২২ সালের এপ্রিল মাসে প্রধানমন্ত্রীর পদ খোয়া যায় ইমরানের। তার পর থেকেই তাঁর বিরুদ্ধে দায়ের হতে থাকে একের পর এক মামলা। গত অগাস্ট মাস থেকে (Imran Khan) পাকিস্তানের জেলে বন্দি রয়েছেন ইমরান। এদিন যে তিনটি মামলায় তাঁকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে সাইফার মামলাও। ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেবের ডিভিশন বেঞ্চ সাইফার মামলার সাজার বিরুদ্ধে আপিলের সংক্ষিপ্ত রায়ে সাজা বাতিল করে তাঁকে (Imran Khan) বেকসুর খালাসের নির্দেশ দেয়। প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে পাকিস্তানের এক বিশেষ আদালত সাইফার মামলায় ইমরান ও কুরেশিকে দশ বছরের কারাদণ্ড দেয়। সেই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতের দ্বারস্থ হন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী।

    সাইফার মামলা

    উল্লেখ্য, পাক প্রধানমন্ত্রী পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়ার নেপথ্যে আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন প্রাক্তন এই ক্রিকেটার-রাজনীতিক। সেই অভিযোগের প্রমাণ দিতে গিয়ে প্রকাশ্যে একটি নথি আনেন তিনি। এনিয়েই ইমরানের বিরুদ্ধে দায়ের হয় মামলা। ইমরান দাবি করেছিলেন, তিনি যা দেখিয়েছিলেন তা ‘সাইফার’ অর্থাৎ গোপন খবরের সাংকেতিক রূপ নয়। এই মামলাই সাইফার মামলা নামে খ্যাত।

    আর পড়ুন: নিরাপত্তা দিতে হবে কাউন্টিং এজেন্টদের পরিবারকেও, ফরমান নির্বাচন কমিশনের

    এদিকে, ইসলামি শরিয়া আইন লঙ্ঘন করে বিয়ে করার অভিযোগে করা মামলায় ইমরান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে অভিযুক্ত করা হয়। আবার এদিনই ৯ মে দাঙ্গার মামলায় দোষী সাব্যস্ত করা হয় কুরেশিকে।প্রসঙ্গত, তোষাখানা-সহ একশোটিরও বেশি মামলার খাঁড়া ঝুলছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মাথার ওপর (Imran Khan)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

     

  • Ramakrishna 36: “ছাদ যে জিনিসে তৈয়ারি—সেই ইঁট, চুন, সুরকিতেই সিঁড়িও তৈয়ারি”

    Ramakrishna 36: “ছাদ যে জিনিসে তৈয়ারি—সেই ইঁট, চুন, সুরকিতেই সিঁড়িও তৈয়ারি”

    চতুর্থ অধ্যায়

    জ্ঞান ও বিজ্ঞান, অদ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ ও দ্বৈতবাদ—এই তিনের সমন্বয়—Reconciliation of Non-Dualism, Quqlity Non-Dualism.

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna)—ঋষিদের ব্রহ্মজ্ঞান হয়েছিল। বিষয় বুদ্ধির লেশমাত্র থাকলে এই ব্রহ্মজ্ঞান হয় না। ঋষিরা কত খাটত। সকাল বেলা আশ্রম থেকে চলে যেত। একলা সমস্ত দিন ধ্যান চিন্তা করত, রাত্রে আশ্রমে ফিরে এসে কিছু ফলমূল খেত। দেখা, শুনা, ছোঁয়া—এ-সবের বিষয় থেকে মনকে আলাদা রাখত, তবে ব্রহ্মকে বোধ বোধ করত।

    কলিতে অন্নগত প্রাণ, দেহবুদ্ধি যায় না। এ-অবস্থায় সোহহং বলা ভাল নয়। সবই করা যাচ্ছে, আবার আমিই ব্রহ্ম বলা ঠিক নয়। যারা বিষয় ত্যাগ করতে পারে না, যাদের ‘আমি’ কোন মতে যাচ্ছে না, তাদের আমি দাস আমি ভক্ত এ-অভিমান ভাল। ভক্তিপথে থাকলেও তাঁকে পাওয়া যায়।

    জ্ঞানী ‘নেতি’ ‘নেতি’ করে বিষয়বুদ্ধ ত্যাগ করে, তবে ব্রহ্মকে (Ramakrishna) জানতে পারে। যেমন সিঁড়ির ধাপ ছড়িয়ে ছড়িয়ে ছাদে পৌঁছানো যায়। কিন্তু বিজ্ঞানী যিনি বিশেষরূপে তাঁর সঙ্গে আলাপ করেন তিনি আরও কিছু দর্শন করেন। তিনি দেখেন, ছাদ যে জিনিসে তৈয়ারি—সেই ইঁট, চুন, সুরকিতেই সিঁড়িও তৈয়ারি। নেতি নেতি করে যাঁকে ব্রহ্ম বলে বোধ হয়েছে তিনিই জীবজগৎ হয়েছেন। বিজ্ঞানী দেখে, যিনি নির্গুণ, তিনিই সগুণ।

    ছাদে অনেকক্ষুণ লোক থাকতে পারে না, আবার নেমে আসে। যাঁরা সমাধিস্থ হয়ে ব্রহ্মদর্শন করেছেন। তাঁরাও নেমে এসে দেখেন যে, জীবজগৎ তিনিই হয়েছেন। সা, রে, গা, মা, পা, ধা, নি। নি-তে অনেকক্ষুণ থাকা যায় না। আমি যায় না; তখন দেখে, তিনিই আমি, তিনিই জীবজগৎ সব। এরই নাম বিজ্ঞান।

    আরও পড়ুনঃ “পুকুরে কলসীতে জল ভরবার সময় ভকভক শব্দ হয়, পূর্ণ হয়ে গেলে আর শব্দ হয় না”

    আরও পড়ুনঃ “সাপের ভিতরে বিষ আছে, অন্যকে কামড়ালে মরে যায়, সাপের কিন্তু কিছু হয় না।

    আরও পড়ুনঃ “বিদ্যাসাগরের অনেক গুণ…দয়া সর্বজীবে, বিদ্যাসাগর দয়ার সাগর”

    আরও পড়ুনঃ “দক্ষিণেশ্বরের পরমহংস সামান্য নহেন, এক্ষণে পৃথিবীর মধ্যে এত বড় লোক কেহ নাই”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Election Results 2024: গণনা চলছে ওড়িশা, অন্ধ্র বিধানসভা ভোটেরও, কোন রাজ্যের কুর্সিতে কে?

    Election Results 2024: গণনা চলছে ওড়িশা, অন্ধ্র বিধানসভা ভোটেরও, কোন রাজ্যের কুর্সিতে কে?

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচনের ফল গণনা। আজ, ৪ জুন ফল গণনা হচ্ছে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনেরও (Election Results 2024)। ওড়িশা বিধানসভার আসন সংখ্যা ১৪৭। অষ্টাদশ লোকসভা নির্বাচন হয়েছে সাত দফায়। ওড়িশাবাসী লোকসভার পাশাপাশি ভোট দিয়েছেন বিধানসভায়ও। এ রাজ্যে নির্বাচন হয়েছে চার দফায়। প্রথম দফার ভোট হয়েছে ১৩ মে। শেষ দফার নির্বাচন হয়েছে পয়লা জুন, সপ্তম দফার লোকসভা নির্বাচনের সঙ্গে।

     এগিয়ে বিজেপি! (Election Results 2024)

    ওড়িশার কুর্সিতে রয়েছেন বিজু জনতা দলের নবীন পট্টনায়েক। গত চব্বিশ বছর ধরে তিনি রয়েছেন মুখ্যমন্ত্রী পদে। রাজ্যের সবক’টি আসনেই প্রার্থী দিয়েছে তারা। বিজেপিও প্রার্থী দিয়েছে সব আসনে। আর এক জাতীয় দল কংগ্রেস প্রার্থী দিতে পেরেছে মাত্র ১৪৫টি আসনে। সিপিআইয়ের প্রার্থীর (Election Results 2024) সংখ্যা ৭। বিভিন্ন এক্সিট পোলের ফল বলছে, এ রাজ্যে ভোট শেয়ার বাড়বে বিজেপির। তৃতীয় স্থান দখল করবে গ্র্যান্ড ওল্ড পার্টি কংগ্রেস। তারা ভোট পেতে পারে ৪ শতাংশের মতো। 

    আর পড়ুন: নিরাপত্তা দিতে হবে কাউন্টিং এজেন্টদের পরিবারকেও, ফরমান নির্বাচন কমিশনের

    ‘অ্যাক্সিস মাই ইন্ডিয়া’র বুথ ফেরত সমীক্ষা বলছে, ওড়িশায় বিজেডি এবং বিজেপি জয়ী হতে পারে ৬২-৮০টি আসনে। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে পাঁচ থেকে আটটি আসন। এক্সিট পোলে এ-ও বলা হয়েছে, বিজেপি পেতে পারে ৪৮ শতাংশ ভোট, শাসক দল বিজেডি-র দখলে যেতে পারে ৪২ শতাংশ ভোট। উনিশের বিধানসভা নির্বাচনে এ রাজ্যে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের দল বিজেডি পেয়েছিল ১১২টি আসন। পঞ্চমবারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন তিনি। বিজেপি এ রাজ্যে পেয়েছিল ২৩টি আসন। কংগ্রেসকে সন্তুষ্ট থাকতে হয়েছিল মাত্র ৯টি আসন নিয়েই।

    গণনা চলছে অন্ধ্রপ্রদেশেও

    অন্ধ্রপ্রদেশে লোকসভা নির্বাচন হয়েছে ১৩ মে, এক দফায়। এদিনই নির্বাচন হয়েছে এ রাজ্যের বিধানসভারও। রাজ্যে বিধানসভার আসন রয়েছে ১৭৫টি। শাসক দল ওয়াইএসআরসিপি। টিডিপি প্রার্থী দিতে পেরেছে ১৪৪টি আসনে। পবন কল্যাণের নেতৃত্বাধীন জন সেনা পার্টি লড়াই করছে মাত্র ২১টি আসনে। বিজেপি প্রার্থী দিয়েছে ১০টি আসনে। এ রাজ্যে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন শাসক দলের ওয়াইএস জগমোহন রেড্ডি, টিডিপির এন চন্দ্রবাবু নাইডু এবং জেপিএসের পবন কল্যাণ (Election Results 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Lok Sabha Polls 2024: দেশজুড়ে শুরু হতে চলেছে ভোট গণনা, কেমন হয় পুরো প্রক্রিয়া?

    Lok Sabha Polls 2024: দেশজুড়ে শুরু হতে চলেছে ভোট গণনা, কেমন হয় পুরো প্রক্রিয়া?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ ৪ জুন। দেশজুড়ে শুরু হতে চলেছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের (Lok Sabha Polls 2024) ফল গণনা। গণনা শুরু সকাল ৮টায়। গণনা হবে রাজ্যের ৪২টি লোকসভা আসনের ফলও। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই স্পষ্ট হতে শুরু করবে, কেন্দ্রের রাশ কার হাতে যাবে। বিভিন্ন সংস্থার করা বুথ ফেরত সমীক্ষায় দাবি, তৃতীয়বারের জন্য দিল্লির তখতে বসতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার। মুম্বইয়ের সাট্টা বাজারের বুকিদের দাবিও তাই। কয়েকটি সংস্থার এক্সিট পোলের দাবি, দিল্লির রাশ থাকবে বিজেপি বিরোধী ২৬টি রাজনৈতিক দলের জোট ‘ইন্ডি’র হাতে। তবে গণনার ফলই বলে দেবে শেষতক দিল্লি যাবে কার দখলে।

    কড়া নিরাপত্তায় স্ট্রংরুম (Lok Sabha Polls 2024)

    অষ্টাদশ লোকসভা নির্বাচন (Lok Sabha Polls 2024) হয়েছে সাত দফায়। ভোট শুরু হয়েছিল ১৯ এপ্রিল। শেষ দফার নির্বাচন হয়েছে পয়লা জুন। ভোটগ্রহণ-পর্ব শেষে স্টোররুমে রাখা হয়েছে ইভিএম এবং ভিভিপ্যাট। এই স্টোররুমকে বলা হয় স্ট্রংরুম। জোড়া তালার পাশাপাশি এই স্ট্রংরুমজুড়ে করা হয়েছে কঠোর নিরাপত্তার। এবার নির্বাচন হয়েছে দেশের ৫৪৩টি আসনে। সকাল আটটায় শুরু হবে গণনা। প্রার্থী কিংবা তাঁদের প্রতিনিধিদের উপস্থিতিতে খোলা হয় স্ট্রংরুমের সিলড তালা। তালা খোলার সময় উপস্থিত থাকেন রিটার্নিং অফিসাররা এবং নির্বাচন কমিশনের তরফে নিযুক্ত স্পেশাল পর্যবেক্ষক। পুরো প্রক্রিয়াটির ভিডিও করা হয়।

    কাউন্টিং টেবিলে ইভিএম

    সিসিটিভির নজরদারিতে কাউন্টিং টেবিলে নিয়ে যাওয়া হয় ইভিএম। প্রতিটি কন্ট্রোল ইউনিটের একটি মৌলিক আইডি নম্বর থাকে। সিলের সঙ্গে মিলিয়ে দেখা হয় সেই নম্বর। কন্ট্রোল ইউনিটে চাপ দিলেই ইভিএমে দেখা যাবে কোন প্রার্থীর পাশে কতগুলি ভোট পড়েছে। গণনার শুরুতেই হয় পোস্টাল ব্যালট কাউন্টিং। পোস্টাল ব্যালট গণনার পর শুরু হয় ইভিএমের ভোট গণনা। কোন আসনে কে এগিয়ে, পিছিয়েই বা কে তা বোঝা যেতে পারে সকাল ন’টা থেকেই।

    আর পড়ুন: নিরাপত্তা দিতে হবে কাউন্টিং এজেন্টদের পরিবারকেও, ফরমান নির্বাচন কমিশনের

    প্রশ্ন হল, গণনাকেন্দ্রে কারা ঢুকতে পারেন? জানা গিয়েছে, প্রার্থী, তাঁদের ইলেকশন বা কাউন্টিং এজেন্ট, ভোটের ডিউটিতে থাকা পাবলিক সার্ভেন্ট অথবা নির্বাচন কমিশনের অথোরাইজড কোনও ব্যক্তি ঢুকতে পারবেন গণনা কেন্দ্রে। গণনাকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে ঢোকা যায় না। ভোটের ফল নিয়ে কোনও প্রার্থী কিংবা তাঁর এজেন্ট সন্তুষ্ট না হলে পুনর্গণনার দাবি জানাতে পারেন। গণনা শেষে প্রত্যেক প্রার্থীর প্রাপ্ত ভোটের ডেটায় চোখ বোলান রিটার্নিং অফিসার। তার পরেই ঘোষণা করেন বিজয়ী প্রার্থীর নাম (Lok Sabha Polls 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Elections 2024: নিরাপত্তা দিতে হবে কাউন্টিং এজেন্টদের পরিবারকেও, ফরমান নির্বাচন কমিশনের

    Lok Sabha Elections 2024: নিরাপত্তা দিতে হবে কাউন্টিং এজেন্টদের পরিবারকেও, ফরমান নির্বাচন কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই বের হবে অষ্টাদশ লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) ফল। ভোট গণনাকেন্দ্রে হিংসা রুখতে বেনজির নির্দেশ নির্বাচন কমিশনের। কমিশনের তরফে নির্দেশ, কাউন্টিং এজেন্টদের পরিবারকেও নিরাপত্তা দিতে হবে। কাউন্টিং এজেন্টকে হুমকি দেওয়া হলে ব্যবস্থা নেবে স্থানীয় পুলিশ। তাঁদের নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা করতে হবে পুলিশকেই।

    নিরাপত্তার ব্যবস্থা (Lok Sabha Elections 2024)

    সব দলের কাউন্টিং এজেন্টই যাতে প্রয়োজনীয় নিরাপত্তা পান, তার ব্যবস্থাও করতে হবে। সোমবার বৈঠক ডেকেছিল নির্বাচন কমিশন। সেখানেই পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনের ভোটগণনা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, তা নিয়েই বসেছিল বৈঠক। কমিশনের ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সব লোকসভা কেন্দ্রের ডিইও, সিপি কিংবা এসপিরা (Lok Sabha Elections 2024)। সেই বৈঠকেই জানিয়ে দেওয়া হয়েছে গুচ্ছ নির্দেশিকার কথা।

    আইন-শৃঙ্খলা রক্ষায় নজর

    জাতীয় নির্বাচন কমিশনের তরফে আগেই জানানো হয়েছিল, ৪ জুন ভোটগণনা মিটে গেলেও, রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকবে তার পরেও আরও দু’দিন। এদিন কমিশনের নির্দেশ, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে আইন-শৃঙ্খলা বজায় রাখতে হবে স্থানীয় প্রশাসনকে। গণনাকেন্দ্রের নিরাপত্তা বজায় রাখতে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। ব্যবস্থা করা হয়েছে কড়া নিরাপত্তার। সূত্রের খবর, বৈঠকে বলা হয়েছে, নন্দীগ্রামের পুনরাবৃত্তি চায় না নির্বাচন কমিশন। গণনা চলাকালীন বিদ্যুৎ সরবরাহ যেন নিরবচ্ছিন্ন থাকে। বিদ্যুৎ সরবরাহে যাতে বিঘ্ন না ঘটে, তাই গণনাকেন্দ্রে বাড়তি জেনারেটরের ব্যবস্থা করার নির্দেশও দিয়েছে কমিশন।

    আর পড়ুন: জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন কবে, জানিয়ে দিলেন রাজীব কুমার

    একুশের বিধানসভা নির্বাচনে গণনা চলাকালীন নন্দীগ্রামে আচমকাই লোডশেডিং হয়ে যায়। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। শুভেন্দুর কাছে গোহারা হারেন খোদ তৃণমূল নেত্রী। যদিও প্রথমে তাঁকেই জয়ী বলে ঘোষণা করা হয়েছিল। পরে অবশ্য শুভেন্দুকেই জয়ী ঘোষণা করা হয়। এনিয়ে মীমাংসা এখনও হয়নি। তবে পরে কলকাতার একটি কেন্দ্রে জিতে ফের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন মমতা। এদিন ঘণ্টাখানেকের এই বৈঠকে উঠে আসে নন্দীগ্রামের গণনাকেন্দ্রে লোডশেডিংয়ের প্রসঙ্গও। জাতীয় নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনারের মুখেই উঠে আসে ওই প্রসঙ্গ। তার পরেই দেওয়া হয় গণনাকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ (Lok Sabha Elections 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Sandeshkhali: ভোটের পর সন্দেশখালিতে নির্যাতিতাদের পাশে দাঁড়ালেন ফাল্গুনী পাত্র, শুনলেন অত্যাচারের কথা

    Sandeshkhali: ভোটের পর সন্দেশখালিতে নির্যাতিতাদের পাশে দাঁড়ালেন ফাল্গুনী পাত্র, শুনলেন অত্যাচারের কথা

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালিতে (Sandeshkhali) গত পয়লা জুন লোকসভার ভোটগ্রহণকে কেন্দ্র করে পুলিশ, তৃণমূলের হয়ে ভোট করিয়েছিল বলে অভিযোগ উঠেছিল। উত্তেজিত গ্রামবাসীরা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ করেন। পাল্টা পুলিশ গ্রামের বিজেপি কর্মীদের বেছে বেছে গ্রেফতার শুরু করেছিল। পুলিশ এবং তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে মঙ্গলবার বাসন্তী হাইওয়ে আটকে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকরা। ইতিমধ্যে আগারহাটি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি অঞ্চলে ১৪৪ ধারা জারি করেছে পুলিশ প্রশাসন। ঠিক তাঁর মধ্যেই মহিলাদের বিক্ষোভে উপস্থিত হন বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র। আক্রান্ত মহিলাদের পাশে দাঁড়িয়ে তৃণমূলকে দেন হুশিয়ারি।

    এলাকার মহিলাদের বক্তব্য (Sandeshkhali)

    সন্দেশখালির (Sandeshkhali) এই এলাকায় ভোটের দিন থেকেই পুলিশ এবং তৃণমূল কর্মীরা একযোগে আক্রমণ করে চলেছে। বাড়ির মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে। মারের আঘাতে বেশকিছু মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাড়ির পুরুষদের পুলিশ ধরপাকড় করছে বলে অভিযোগ উঠেছে। বিজেপি কর্মী-সমর্থকদের টার্গেট করা হচ্ছে। নির্যাতনের শিকার তৃষ্ণা দাস বলেন, “গতকাল আমাদের পুলিশ বেধড়ক মারধর করেছে। আমরা মাঠের জল ঠেলে কোনও ক্রমে পালিয়ে ছিলাম। আজ আবার সকাল থেকে বাড়িতে ঢুকে মারধর করেছে। কেন আমরা তৃণমূলকে ভোট দিলাম না? কেন বিজেপিকে ভোট দিলাম? এই কথা বলে আমাদেরকে মারধর করা হচ্ছে। পুলিশ মারের সময় হুমকি দিয়ে বলেছে, এমন জায়গায় মারব কাউকে দেখাতে পারবি না। মহিলাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়। জলের মধ্যে ফেলে পুলিশ বাড়ির ছেলেদের মারধর করা হয়। তৃণমূলের গুন্ডারা পুলিশকে সঙ্গে নিয়ে এই নির্যাতন করছে। আমরা ভীষণ আতঙ্কে রয়েছি। অত্যন্ত অসহায়বোধ করছি।”

    আরও পড়ুনঃ “ফল প্রকাশের পর তৃণমূল তাসের ঘরের মতো ভেঙে পড়বে”, গণনার আগে তোপ নিশীথের

    কী বললেন ফাল্গুনী পাত্র

    বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র বলেছেন, “সন্দেশখালিতে (Sandeshkhali) ভোট পরবর্তী কালে এই বর্ষা-বৃষ্টির মধ্যে সাধারণ মানুষের উপর একযোগে অত্যাচার করছে তৃণমূল এবং পুলিশ। অত্যাচার বেড়ে গেলে অধর্ম বাড়ে। এই অধর্মের সমাপ্ত দ্রুত হবে। আমরা নির্যাতিতাদের পাশে রয়েছি। দলের তরফ থেকে সবরকম সহযোগিতা করা হবে। পুলিশকেও জবাব দিতে হবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sensex And Nifty: একদিনে ১৪ লক্ষ কোটির মুনাফা! এক্সিট পোলের পূর্বাভাসেই রেকর্ড গড়ল সেনসেক্স-নিফটি

    Sensex And Nifty: একদিনে ১৪ লক্ষ কোটির মুনাফা! এক্সিট পোলের পূর্বাভাসেই রেকর্ড গড়ল সেনসেক্স-নিফটি

    মাধ্যম নিউজ ডেস্ক: একাধিক সংস্থার করা এক্সিট পোল বলছে কেন্দ্রে ফের আসছে বিজেপি সরকার। মুম্বইয়ের সাট্টা বাজারের বুকিদেরও পূর্বাভাস, কেন্দ্রে ফের পদ্ম-রাজ। এসব এক্সিট পোল ঘোষণা হয়েছে শনিবার, সপ্তম তথা শেষ দফার লোকসভা নির্বাচনের পরে। শনিবার এবং রবিবার বন্ধ ছিল শেয়ার বাজার (Sensex And Nifty)। তাই এই এক্সিট পোলের পূর্বাভাসের ছাপ পড়েনি শেয়ার বাজারে। তবে সোমবার বাজার খুলতেই চাঙ্গা বাজার। বিনিয়োগকারীদের আয় হয়েছে ১৪ লাখ কোটি টাকা।

    মর্নিং ট্রেডেই ঊর্ধ্বগতি

    বিশেষজ্ঞদের ধারণা ছিল, এদিন লাফ দিতে পারে শেয়ার বাজার। অন্তত নিফটি তেমনই ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞদের অনুমান যে মিথ্যে নয়, তা মালুম হল এদিন বাজার খুলতেই। রকেটের গতিতে উত্থান হয়েছে শেয়ার বাজারে (Sensex And Nifty)। বেশ কিছু শেয়ারের উত্থানের জন্যই মর্নিং ট্রেডে দেখা গিয়েছে ভারতীয় শেয়ার বাজারের ঊর্ধ্বগতি। এখনও পর্যন্ত যে যে সংস্থার শেয়ারের দরে লাফ দেখা গিয়েছে, সেই তালিকার প্রথমেই রয়েছে আদানি গ্রুপের শেয়ারগুলি। বাজার খুলতেই আদানি গ্রুপের শেয়ারগুলি বেড়েছে অন্তত ১০ শতাংশ।

    ইন্ডিয়ান মার্কেট বেঞ্চমার্কস

    জানা গিয়েছে, ইন্ডিয়ান মার্কেট দুই বেঞ্চমার্ক সূচক – নিফটি ৫০ এবং সেনসেক্স – এদিন পৌঁছেছে রেকর্ড উচ্চতায়। বাজার বিশেষজ্ঞদের মতে গত তিন বছরে এই প্রথম। সেনসেক্স যখন বন্ধ হয়েছিল তখন তা ছিল ৭৩,৯৬১.৩১। বাজার খোলার সময় সেটাই ২,৬২২ পয়েন্ট বেড়ে হয়েছে ৭৬,৫৮৩.২৯। পরে ২,৭৭৮ বা ৩.৮ শতাংশ বেড়ে হয় ৭৬,৭৩৮.৮৯। এদিন বাজার বন্ধের সময় মোটা লাভ পেয়েছে ৩০টি শেয়ার প্যাক। এদের পয়েন্ট দাঁড়িয়েছে ২,৫০৭, শতাংশের হিসেবে ৩.৩৯।

    আর পড়ুন: জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন কবে, জানিয়ে দিলেন রাজীব কুমার

    বাজার খোলার সময় নিফটি ৫০ সূচক ৮০৭ পয়েন্ট ওপরে শুরু হয়। আগের দিন বাজার বন্ধের সময় ছিল যেটা ছিল ২২,৫৩০.৭০, সেটাই এদিন বাজার খোলার সময় হয়েছে ২৩,৩৩৭.৯০। পরে বেড়েছে ৮০৮ পয়েন্ট, শতাংশের হিসেবে ৩.৬। নিফটি ৫০ বন্ধ হয়েছে ২৩,২৬৩.৯০, বেড়েছে ৭৩৩ পয়েন্ট, শতাংশের বিচারে ৩.২৫। বম্বে স্টক এক্সচেঞ্জে বিএসইতে তালিকাভুক্ত স্টকগুলির মার্কেট ক্যাপ ৪২৬.২৪ লক্ষ কোটি টাকা বন্ধ হয়েছে যা আগের ট্রেডিং সেশনে ৪১২.১২ লক্ষ কোটি টাকা ছিল। অর্থাৎ আজকের সেশনে বিনিয়োগকারীদের সম্পদ বেড়েছে ১৪.১২ লক্ষ কোটি টাকা।

    জানা গিয়েছে, গত ৫২ সপ্তাহের মধ্যে সোমবারই প্রায় ৩০০ স্টকের বাজার মূল্য উঠেছিল শীর্ষে। এর মধ্যে রয়েছে এসবিআই, আইসিআইসিআই ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, ভারতী এয়ারটেল, লার্সেন অ্যান্ড টুব্রো, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, এনটিপিসি এবং পাওয়ার গ্রিডও (Sensex And Nifty)। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Lok Sabha election results: ভোটের ফল প্রকাশের আগে নাড্ডার বাসভবনে জরুরি বৈঠকে বিজেপির শীর্ষ নেতৃত্ব

    Lok Sabha election results: ভোটের ফল প্রকাশের আগে নাড্ডার বাসভবনে জরুরি বৈঠকে বিজেপির শীর্ষ নেতৃত্ব

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই শুরু হবে ভোট গণনা (Lok Sabha election results)। আর তার আগে সোমবার বিজেপি (BJP) সভাপতি জেপি নাড্ডার বাড়িতে দলের শীর্ষ নেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে (BJP Meeting) বসলেন বিজেপির শীর্ষ নেতারা। এদি বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ আরও একাধিক বিজেপি নেতারা। উপস্থিত ছিলেন বিনোদ তাওড়ে, মনোহরলাল খট্টর, অশ্বিনী বৈষ্ণব, তরুণ চুঘ, শিবপ্রকাশ, মনসুখ মান্ডভিয়া এবং বিএল সন্তোষের মতো নেতারা।

    রাজনৈতিক পরিস্থিতির পর্যালোচনা 

    এদিন দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিজেপির শীর্ষ নেতারা পর্যালোচনা করেন বলে জানা গিয়েছে। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপির দ্বিতীয় সরকার বিদায়ের পথে। তার আগে বিভিন্ন এক্সিট পোলের তরফে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের বড় জয়ের (Lok Sabha election results)ভবিষ্যদ্বাণী করা হয়েছে। 
    অন্যদিকে রবিবার কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া ব্লকের এক প্রতিনিধিদল কমিশনের কাছে অভিযোগ করে নির্বাচনী প্রক্রিয়ার অখণ্ডতাকে নষ্ট করা হচ্ছে। ভোট গণনার (Lok Sabha election results) সময় হিংসা ও অশান্তি রুখতে কমিশনের কাছে আর্জি জানায় বিরোধীরা। তবে এরপরেই বিজেপির তরফেও এক প্রতিনিধিদল কমিশনের সঙ্গে কথা বলে। কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া ব্লকের তরফে ইভিএমের ফল ঘোষণার আগে পোস্টাল ব্যালট গণনা করা এবং তার ফলফল ঘোষণা করতে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করা হয়। বিরোধীদের তরফে আরও দাবি করা হয়, গণনার (Election Result) ব্যাপারে স্পষ্ট নির্দেশিকা জারি করতে হবে এবং সেগুলি বাস্তবায়িত হচ্ছে কিনা তাও নিশ্চিত করতে হবে।

    আরও পড়ুন: চূড়ান্ত ফল প্রকাশ না হওয়া পর্যন্ত গণনা কেন্দ্র ছাড়বেন না! এজেন্টদের বিশেষ বার্তা বিজেপি নেতৃত্বের

    কেন এই বৈঠক? 

    বিজেপির সভাপতি জেপি নাড্ডা উপস্থিত থাকলেও সরকারিভাবে এই বৈঠক (BJP Meeting) নিয়ে কোনও কথা বলা হয়নি দলের তরফে। তবে সূত্রের খবর, নির্বাচনের ফল (Lok Sabha election results) ঘোষণার পরে বিরোধীদের মোকাবিলার কৌশল নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share