Tag: news in bengali

news in bengali

  • Bangladesh: চট্টগ্রামে বাড়িতে ঢুকে হিন্দু মহিলাকে খুন! ছেঁড়া হয় তুলিসীর মালা, চলে দেদার লুটপাট

    Bangladesh: চট্টগ্রামে বাড়িতে ঢুকে হিন্দু মহিলাকে খুন! ছেঁড়া হয় তুলিসীর মালা, চলে দেদার লুটপাট

    মাধ্যম নিউজ ডেস্ক: লাগাতার বাংলাদেশে (Bangladesh) হিন্দু নিধন অব্যাহত। এবার চট্টগ্রামের খাগড়াছড়িতে এক হিন্দু মহিলাকে (Hindu woman) নৃশংস ভাবে হত্যা করা হয়েছে। জানা গিয়েছে মৃত মহিলা চিন্ময় প্রভুর সনাতন জাগরণ মঞ্চের সদস্যা ছিলেন। জামাত, বিএনপি, হিজবুল তাহেরির, ছাত্র শিবির, ইউনূস প্রশাসন এবং সেনা বাহিনী একযোগে অত্যাচার, খুন, ধর্ষণ, লুটপাট, অগ্নি সংযোগ, মন্দির ভাঙা ইত্যাদিতে যে প্রত্যক্ষ নেতৃত্ব দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। এক কথায় পাকিস্তানের মতো এবার বাংলাদেশকে হিন্দু শূন্যের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এই ঘটনায় তীব্র আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়।

    সনাতন জাগরণ মঞ্চের সদস্য ছিলেন (Bangladesh)

    গত বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর রাতে চট্টগ্রাম (Bangladesh) বিভাগের খাগড়াছড়ি সদর উপজেলার নিজের বাড়িতে চুমকিরানি দাস নামে এক হিন্দু মহিলাকে (Hindu woman) নির্মম ভাবে হত্যা করা হয়েছে। তাঁর ছেলের নাম প্রান্ত দাস। তিনি খাগড়াছড়ির সনাতন জাগরণ মঞ্চের অন্যতম আহ্বায়ক। তাঁকেও খুব মারধর করা হয়। প্রথমে দুষ্কৃতীরা ঘরে ঢুকে মাথায় আঘাত করে চুমকিকে। এরপর একে একে শরীর থেকে গয়না খুলে নেওয়া হয়। গলায় থাকা তুলিসীর মালা পর্যন্ত ছিঁড়ে ফেলা হয়। ঘরের টাকা পয়সা লুট করে নেওয়া হয়। আরও জানা গিয়েছে, তিনি সনাতন জাগরণ মঞ্চের সদস্য হিসেবে হিন্দু অস্তিত্ব রক্ষার দাবি তুলেছিলেন। তিনি বাংলাদেশে হিন্দু ধর্ম এবং সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে ইউনূস প্রশাসনের বিরুদ্ধে রাস্তায়ও নেমেছিলেন। তবে হিন্দু ধর্মগুরু চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেফতার করার পর থেকেই প্রতিবাদীদের নানা ভাবে টার্গেট করা হচ্ছে। এবার শিকার হলেন চুমকি।

    আরও পড়ুন: সীমান্তে তুরস্কের ড্রোন মোতায়েন করল বাংলাদেশ, সতর্ক ভারত

    লাগাতার হিন্দু নিধন চলছেই

    জানা গিয়েছে, আগে সামাজিক মাধ্যমেও বেশ কয়েকবার হুমকি দেওয়া হয়েছিল চুমকি দেবীকে। হিন্দু সংগঠনের সব রকম কর্মকাণ্ডকে প্রশাসনিক ভাবে যেমন কঠোর ভাবে দমন করা হচ্ছে, একই ভাবে কট্টর মুসলমান মৌলবাদীরা প্রকাশ্যে হিন্দু নিধনের কর্মযজ্ঞকেও নেতৃত্ব দিচ্ছে। অপর দিকে শান্তির জন্য নোবেল প্রাপক মহম্মদ ইউনূস হিংসাকে প্রশ্রয় দিয়ে উৎসাহদানের কাজ করছেন। মিথ্যা মামলা দিয়ে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীদের পর্যন্ত আদালতে ঢুকতে দেওয়া হয়নি। চলছে লাগাতার খুন-ধর্ষণ। এক কথায় মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। 

    উল্লেখ্য মাত্র কিছু দিন আগেই খাগড়াছড়িতে (Bangladesh) মৌলবাদীরা আক্রমণ করে বৌদ্ধ চাকমা এবং হিন্দু ত্রিপুরী সম্প্রদায়ের উপর হামলা করেছিল। সেখানে দুষ্কৃতীরা ২০০টির বেশি দোকান, বাড়ি, মঠ, মন্দির পুড়িয়ে দিয়েছিল। একই ভাবে ওই অঞ্চলের সংখ্যালঘু ৩ জন বৌদ্ধকে খুনের ঘটনাও ঘটেছিল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jayanagar Rape: ৬২ দিনের মাথায় জয়নগরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলায় মুসলিম যুবককে ফাঁসির নির্দেশ

    Jayanagar Rape: ৬২ দিনের মাথায় জয়নগরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলায় মুসলিম যুবককে ফাঁসির নির্দেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: জয়নগরে (Jayanagar Rape) নাবালিকাকে ধর্ষণ-খুনের ঘটনায় ৬২ দিনের মাথায় ফাঁসির সাজা শোনাল বারুইপুর আদলাত। সেইসঙ্গে মৃতার পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার রায়ও ঘোষণা করা হয়েছে। স্কুল পড়ুয়া নাবালিকাকে ধর্ষণ করে খুন করেছিল এক মুসলিম যুবক (Muslim Youth)। ঘটনা ঘটার পর থেকেই পুলিশের নিষ্ক্রিয়তা চোখে পড়ার মতো ছিল। ফলে স্থানীয় জনতা ব্যাপক ভাবে প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ করে। এমনকী পুলিশ ফাঁড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশকে ঝাঁটাপেটা পর্যন্ত করেন গ্রামবাসীরা।

    ওই নাবালিকা চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল (Jayanagar Rape)!

    গত ৪ অক্টোবর জয়নগরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় রাজ্যরাজনীতি ব্যাপক ভাবে উত্তাল হয়ে পড়েছিল। ওই নাবালিকা চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। মূল অভিযুক্তের নাম মুস্তাকিন (Muslim Youth)। টিউশন থেকে বাড়ি ফেরার সময় ওই ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে প্রথমে মুখ চেপে ধর্ষণ করা হয় এবং এরপর নির্মমভাবে মাথায় আঘাত করে খুন করা হয়। শরীরে মোট ৩৭টি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা এবং রণক্ষেত্রের রূপ নিয়েছিল মহিষমারি পুলিশ ফাঁড়ি এলাকায়। পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে স্থানীয় ফাঁড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে স্থানীয় জনতার বিরুদ্ধে। যদিও পাল্টা স্থানীয় জনতার দাবি, পুলিশ প্রথম থেকেই কেসটি গুরুত্ব দিয়ে দেখছিল না। পুলিশ যদি আগেই করা অভিযোগের ভিত্তিতে ঠিক করে পদক্ষেপ গ্রহণ করত, তাহলে হয়তো এমন পরিণতি হতো না। প্রতিবাদে মানুষের ক্ষোভের আগুনের আঁচ পড়ে থানার উপর। স্থানীয় জনতার দাবি, সবটাই ক্রিয়ার প্রতিক্রিয়া ছাড়া আর কিছুই না।

    আরও পড়ুনঃ ক্ষমতা দেখালেন তৃণমূল নেত্রী! ছেলে- আত্মীয় পরিজন মিলে ৯ জনের আবাস যোজনার তালিকায় নাম, সরব বিজেপি

    নৃশংস-বিরল ঘটনা

    মামলার রায়দানের পর সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, ‘‘নৃশংস ঘটনা (Jayanagar Rape)। বিরল ঘটনা, তাই ফাঁসির আবেদন করেছিলাম আমরা। বিচারক দোষীকে ফাঁসির সাজাই দিয়েছেন। এই মামলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ডিএনএ প্রোফাইল মিলে গিয়েছে। ফলে সন্দেহের আর কোনও অবকাশই থাকে না।” ঘটনার তদন্ত থেকে জানা গিয়েছে, মূল অভিযুক্ত মুসলিম যুবককে গত ৫ অক্টোবর গ্রেফতার করা হয়েছিল। ৭ অক্টোবর তদন্ত সিট গঠন করা হয়। এরপর ২৫ দিনের মাথায় গত ৩০ অক্টোবর চার্জশিট গঠন করা হয়। অবশেষে ৫ ডিসেম্বর মুস্তাকিনকে দোষী সাবস্ত্য করা হয়।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ramakrishna 211: “রামলীলা দেখতে গেলুম…সাক্ষাৎ সীতা, রাম, লক্ষ্মণ, হনুমান, বিভীষণ, তাদের সব পূজা করতে লাগলুম”

    Ramakrishna 211: “রামলীলা দেখতে গেলুম…সাক্ষাৎ সীতা, রাম, লক্ষ্মণ, হনুমান, বিভীষণ, তাদের সব পূজা করতে লাগলুম”

    ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়িমধ্যে

    দ্বিতীয় পরিচ্ছেদ

    ১৮৮৩, ৪ঠা জুন

    পূর্বকথা—শ্রীরামকৃষ্ণের প্রেমোন্মাদ ও রূপদর্শন

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna)—উঃ, কি অবস্থাই গেছে! প্রথম যখন এই অবস্থা হল দিনরাত কোথা দিয়ে যেত, বলতে পারিনা। সকলে বললে, পাগল হল। তাই তো এরা বিবাহ দিলে। উন্মাদ অবস্থা;—প্রথম চিন্তা হল, পরিবারও এইরূপ থাকবে, খাবে-দাবে। শ্বশুরবাড়ি গেলুম, সেখানে খুব সংকীর্তন। নফর, দিগম্বর বাঁড়ুজ্যের বাপ এরা এল! খুব সংকীর্তন। এক-একবার ভাবতুম, কি হবে। আবার বলতুম, মা, দেশের জমিদার যদি আদর করে, তাহলে বুঝব সত্য। তারাও সেধে এসে কথা (Kathamrita) কইত।

    পূর্বকথা—সুন্দরীপূজা ও কুমারীপূজা—রামলীলা-দর্শন—গড়ের মাঠে বেলুনদর্শন—সিওড়ে রাখাল-ভোজন—জানবাজারে মথুরের সঙ্গে বাস 

    “কি অবস্থাই গেছে। একটু সামান্যতেই একেবারে উদ্দীপন হয়ে যেত। সুন্দরীপূজা কল্লুম! চৌদ্দ বছরের মেয়ে। দেখলুম, সাক্ষাৎ মা। টাকা দিয়ে প্রণাম কল্লুম।

    “রামলীলা দেখতে গেলুম। একেবারে দেখলুম, সাক্ষাৎ সীতা, রাম, লক্ষ্মণ, হনুমান, বিভীষণ। তখন যারা সেজেছিল, তাদের সব পূজা করতে লাগলুম।

    “কুমারীদের এনে তখন পূজা করতুম। দেখতুম, সাক্ষাৎ মা।

    “একদিন বকুলতলায় দেখলুম, নীল বসন পরে একটি মেয়ে দাঁড়িয়ে, বেশ্যা। দপ্‌ করে একেবারে সীতার উদ্দীপন। ও মেয়েকে ভুলে গেলুম; কিন্তু দেখলুম, সাক্ষাৎ সীতা লঙ্কা থেকে উদ্ধার হয়ে রামের (Ramakrishna) কাছে যাচ্ছেন। অনেকক্ষণ বাহ্যশূন্য হয়ে সমাধি অবস্থা হয়ে রইল।

    “আর-একদিন গড়ের মাঠে বেড়াতে গিছলুম। বেলুন উঠবে—অনেক লোকের ভিড়। হঠাৎ নজরে পড়ল, একটি সাহেবের ছেলে গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। ত্রিভঙ্গ হয়ে। যাই দেখা, অমনি শ্রীকৃষ্ণের উদ্দীপন। সমাধি হয়ে গেল।

    “সিওড়ে রাখাল-ভোজন করালুম। তাদের হাতে হাতে সব জলপান দিলুম (Kathamrita)! দেখলুম, সাক্ষাৎ ব্রজের রাখাল। তাদের জলপান থেকে আবার খেতে লাগলুম!

    “প্রায় হুঁশ থাকত না। সেজোবাবু জানবাজারের বাড়িতে নিয়ে দিন কতক রাখলে। দেখতে লাগলুম, সাক্ষাৎ মার দাসী হয়েছি। বাড়ির মেয়েরা আদবেই লজ্জা করত না, যেমন ছোট ছেলেকে বা মেয়েকে দেখলে কেউ লজ্জা করে না। আন্দির সঙ্গে—বাবুর মেয়েকে জামাই-এর কাছে শোয়াতে যেতুম।

    “এখনও একটু তাতেই উদ্দীপন হয়ে যায়। রাখাল জপ করতে করতে বিড় বিড় করত। আমি দেখে স্থির থাকতে পারতুম না। একেবারে ইশ্বরের উদ্দীপন হয়ে, বিহ্বল হয়ে যেতুম।”

    ঠাকুর প্রকৃতিভাবের কথা আরও বলিতে লাগিলেন। আর বললেন, “আমি একজন কীর্তনীয়াকে মেয়ে-কীর্তনীর ঢঙ সব দেখিয়েছিলুম। সে বললে (Kathamrita)  ‘আপনার এ-সব ঠিক ঠিক। আপনি এ-সব জানলেন কেমন করে’।”

    এই বলিয়া ঠাকুর (Ramakrishna) ভক্তদের মেয়ে-কীর্তনীয়ার ঢঙ দেখাইতেছেন। কেহই হাস্য সংবরণ করিতে পারিলেন না।

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    আরও পড়ুনঃ “আবার সেই সমাধি! আবার নিস্পন্দন দেহ, স্তিমিতি লোচন, দেহ স্থির

    আরও পড়ুনঃ দেখিয়াই ঠাকুর উচ্চহাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন, “ওই রে আবার এসেছে”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Beef-Ban: অসমে নিষিদ্ধ হয়েছে গোমাংস, এবার বন্ধের দাবি উঠল বিহার-ওড়িশায়

    Beef-Ban: অসমে নিষিদ্ধ হয়েছে গোমাংস, এবার বন্ধের দাবি উঠল বিহার-ওড়িশায়

    মাধ্যম নিউজ ডেস্ক: অসমে নিষিদ্ধ হয়েছে গোমাংস (Beef-Ban) খাওয়া। হোটেল-রেস্তরাঁ বা বিবাহের অনুষ্ঠানে করা যাবেনা গরুর মাংসের পরিবেশন। গত বুধবার এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই ঘোষণায় গোমাতাকে রক্ষা করার স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। এবার অসমের পথে বাকি রাজ্যগুলি হাঁটতে চাইছে। অসমের পর এবার বিহার এবং ওড়িশায় (Bihar-Orissa) উঠল গোমাংস বন্ধের ডাক। এই সিদ্ধান্ত গো প্রেমীদের মধ্যে বিরাট উচ্ছ্বাস সৃষ্টি করেছে।

    বিহারে গো হত্যা বন্ধের দাবি (Beef-Ban)

    অসমে গোমাংস (Beef-Ban) নিষিদ্ধ হতেই বৃহস্পতিবার বিহারেও গরুর মাংস নিষিদ্ধ করা উচিত বলে দাবি তোলা হয়েছে। বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের দলের সাংসদ দিলেশ্বর কামাইত বলেন, “অসম সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। বিহারেও গরুর মাংস নিষিদ্ধ করা উচিত।” উল্লেখ্য আগে বিজেপি সাংসদ গিরিরাজ সিং গরুর মাংস নিষিদ্ধ করার দাবি তুলেছিলেন। তিনি বলেছিলেন, “নেহেরুই ছিলেন সমস্ত সমস্যার মূল। নেহেরু যদি ভারতে গোহত্যা নিষিদ্ধ করতেন তাহলে আজকের এই অবস্থা হতো না। কংগ্রেস সরকার সবসময় হিন্দু বিরোধী ছিল।”

    আরও পড়ুনঃ আজাদ ময়দানে চাঁদের হাট, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন দেবেন্দ্র ফড়ণবীশ

    ওড়িশায় বন্ধের পথে গো মাংস

    অপর দিকে ওড়িশাতেও (Bihar-Orissa) পরিকল্পনা চলছে, অসমের পথে হেঁটেই গোমাংস (Beef-Ban) নিষিদ্ধ করবে। এই রাজ্যের আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন বলেন, “গোহত্যা নিয়ে সরকারের দৃষ্টিভঙ্গি স্পষ্ট। আইন আনতে চলেছি আমরা। গোহত্যা বন্ধের জন্য আইন আনা হবে।” আবার ওড়িশার প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী গোকুলানন্দ মল্লিক বলেন, “আমরা যদি এমন কোনও ঘটনার কথা জানতে পারি (গো মাংস সংক্রান্ত) তবে আমরা কঠোর সিদ্ধান্ত নেব। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির কাছেও আমরা দাবি তুলব।” উল্লেখ্য এই রাজ্যে গোহত্যা নিষিদ্ধ। ধরা পড়লে ২ বছরের জেল এবং ১০০০০ টাকা জরিমানা বা উভয়ই সাজা দেওয়া হতে পারে। উল্লেখ্য বিজেপি সাংসদ প্রতাপ চন্দ্র সড়ঙ্গি, প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের কাছে অনুরোধ করেছিলেন রাজ্যে যেন গো হত্যার আইন দারুণ ভাবে কার্যকর করা হয়।

    ওড়িশা রাজ্যের পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত চার বছরে ২০০টির বেশি গরু পাচার এবং গোমাংস পাচারের ঘটনা ঘটেছে। অপর দিকে স্বরাষ্ট্র দফতর সূত্রে জানা গিয়েছে, গোমাংসের ঘটনাকে কেন্দ্র করে একাধিক উস্কানি এবং অপ্রীতিকর ঘটনা ঘটেছে। গোমাংস নিয়ে বিবাদ হওয়ায় এবার এই মাংস বন্ধের পরিকল্পনা করা হয়েছে সরকারের পক্ষ থেকে।    

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Yogi Adityanath: “সম্ভল ও বাংলাদেশের দাঙ্গাবাজদের একই ডিএনএ”, কট্টর মুসলিমদের আক্রমণ যোগীর

    Yogi Adityanath: “সম্ভল ও বাংলাদেশের দাঙ্গাবাজদের একই ডিএনএ”, কট্টর মুসলিমদের আক্রমণ যোগীর

    মাধ্যম নিউজ ডেস্ক: “সম্ভল (Sambhal) ও বাংলাদেশের দাঙ্গাবাজদের একই ডিএনএ”, কট্টর মুসলিমদের বিরুদ্ধে হিন্দু নির্যাতন নিয়ে তোপ দেগেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। অযোধ্যায় রামায়ণ মেলার উদ্বোধন করতে এসে বাংলাদেশের হিন্দুনির্যাতন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। মন্দির ভেঙে মসজিদ হোক বা হিন্দু নিধনের ঘটনা, যাই হোক না কেন মৌলবাদী ইসলামি জেহাদিদের নিশানা করে আক্রমণ করেন যোগী।

    সমাজকে ভাঙার জন্য বৃহৎ ষড়যন্ত্র চলছে (Yogi Adityanath)

    ৫ ডিসেম্বর অযোধ্যার রাম কথা পার্কে রামায়ণ মেলার ভাষণ দেওয়ার সময় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) বলেন, “দেশবাসীকে স্মরণ করতে হবে প্রায় ৫০০ বছর আগে অযোধ্যার মন্দিরে বাবরের লোক কী করেছিল। বর্তমানে সম্ভলে (Sambhal) একই ঘটনা ঘটিয়েছে। একই চিত্র বাংলাদেশেও দেখা গিয়েছে। এই তিন রকম ঘটনার প্রকৃতির মধ্যে কোনও পার্থক্য নেই। সকল আক্রমণকারীদের ডিএনএ একই। যদি মনে করেন কেবল মাত্র বাংলাদেশে বিছিন্ন ভাবে ঘটছে তাহলে ভুল করছেন। একই রকম পরিস্থিতির স্বীকার আপনাকেও হতে হবে। সমাজকে ভাঙার জন্য বৃহৎ ষড়যন্ত্র চলেছে। সকলকে একত্রিত হতে হবে। তবে অনেকে আক্রমণকারীদের সমর্থন করছেন। নিজেরা বিদেশে সম্পত্তি সঞ্চয় করে রেখেছেন, সুযোগ বুঝে যে কোনও সময়ে পালিয়ে যেতে হতে পারেন। তাই কোনও রকম বিভ্রান্তির মধ্যে থাকলে চলবে না।”

    আরও পড়ুনঃ ‘‘আমরা এখন থামব না, কাজ চালিয়ে যাবো…’’ মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই লক্ষ্যের কথা বললেন ফড়ণবীশ

    সমাজবাদী পার্টির নেতার শুধু রাজনীতি করেছে

    এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী যোগী (Yogi Adityanath) সমাজবাদী পার্টিকে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, “অযোধ্যার আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক ভাবনা এখন বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়েছে। আমাদের মনে রাখতে হবে, প্রায় ৫০০ বছরের রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক আন্দোলনের মাধ্যমে গত বছরের ২২ জানুয়ারি দেশের প্রধানমন্ত্রীর হাতে মন্দিরের গর্ভগৃহে শ্রীরামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। প্রভু রামকে যারা সম্মান করে না তাদের নৈতিক মূল্যবোধ প্রশ্নের মুখে থাকে। সমাজবাদী পার্টির নেতারা শুধু রাজনীতি করেছেন, হিন্দুদের সম্মান করেননি। ড. রাম মনোহর লোহিয়াকে কেবল ব্যবহার করে গেছেন। তাঁর প্রতি ভালো আচরণ করেনি। একজন সত্যিকারের সমাজতাত্ত্বিক মানুষকে জায়গা না দিয়ে কেবল নিজের পরিবারের লোকজনকে প্রাধান্য দিয়েছে সপা।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • BJP: “রাহুল গান্ধী ভারত-বিরোধী ত্রিভুজের অংশ, সবচেয়ে বড় দেশদ্রোহী”, তোপ বিজেপি সাংসদের

    BJP: “রাহুল গান্ধী ভারত-বিরোধী ত্রিভুজের অংশ, সবচেয়ে বড় দেশদ্রোহী”, তোপ বিজেপি সাংসদের

    মাধ্যম নিউজ ডেস্ক: “রাহুল গান্ধী (Rahul Gandhi) সবচেয়ে বড় দেশদ্রোহী।” বৃহস্পতিবার ঠিক এই ভাষাতেই কংগ্রেসের প্রাক্তন সভাপতিকে নিশানা করলেন বিজেপির (BJP) মুখপাত্র তথা লোকসভার সদস্য সম্বিত পাত্র। তাঁর অভিযোগ, রাহুলের সঙ্গে এমন কিছু ব্যক্তির যোগাযোগ রয়েছে, যাঁরা ভারত-বিরোধী দৃষ্টিভঙ্গীর জন্য পরিচিত।

    ত্রিভুজের সঙ্গে তুলনা (BJP)

    এদিন এক সাংবাদিক সম্মেলনে সম্বিত একটি ত্রিভুজের উল্লেখ করেন। তাঁর দাবি, এই ত্রিভুজই ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি বলেন, “এই ত্রিভুজের একদিকে আছেন জর্জ সরোস, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বসে রয়েছেন এবং তাঁর ফাউন্ডেশন আমেরিকার কিছু স্বার্থান্বেষী সংস্থার সঙ্গে কাজ করছে। ত্রিভুজের আর এক দিকে রয়েছে একটি বড় নিউজ পোর্টাল যার নাম ‘অর্গানাইজড ক্রাইম অ্যান্ড কোরাপশন রিপোর্টিং প্রজেক্ট’ (ওসিসিআরপি) এবং ত্রিভুজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শেষ দিকটি হল রাহুল গান্ধী, সবচেয়ে বড় দেশদ্রোহী।” পদ্ম-পার্টির এই সাংসদ বলেন, “বিরোধী দলের নেতাকে দেশদ্রোহী বলতে আমার কোনও দ্বিধা নেই।”

    আরও পড়ুন: পুতিনের মুখে মোদির ‘মেক ইন ইন্ডিয়া’র বন্দনা, কী বললেন রুশ প্রেসিডেন্ট?

    ‘মিডিয়াপার্ট’-এর প্রতিবেদন

    ফরাসি সংবাদমাধ্যম ‘মিডিয়াপার্ট’-এর একটি প্রতিবেদনের উল্লেখ করে তিনি বলেন, “জর্জ সরোসের ওপেন সোসাইটি ফাউন্ডেশনের টাকায় চলা ওসিসিআরপি, একটি আন্তর্জাতিক মিডিয়া সংস্থা, তাদের অর্থদাতাদের স্বার্থে কাজ করে।” তিনি এমন কিছু উদাহরণও তুলে ধরেন, যেখানে রাহুল ওসিসিআরপির রিপোর্ট ব্যবহার করেছেন। সম্বিতের দাবি, এ সবই করা হয়েছিল ভারতের মানহানি করার (Rahul Gandhi) উদ্দেশ্যে।

    সম্বিতের অভিযোগ

    প্রসঙ্গত, ২০২১ সালের জুলাই মাসে যখন বিশ্ব কাঁপিয়ে বেড়াচ্ছিল করোনা অতিমারি, তখন ওসিসিআরপি একটি নিবন্ধ প্রকাশ করেছিল। তাতে বলা হয়েছিল, ব্রাজিল ভারতের কোভ্যাক্সিন কোভিড-১৯ টিকার জন্য ৩২৪ মিলিয়ন মার্কিন ডলার চুক্তি থেকে সরে এসেছে। সম্বিতের মতে, একটি একটি দেশের চিত্র কলঙ্কিত করার চেষ্টা। প্রতিবেদনটি প্রকাশের পরে পরেই সাংবাদিক বৈঠক করে (BJP) কংগ্রেস। সেই বৈঠকে ভারত সরকার ও ভ্যাকসিনের বিরুদ্ধে বিষোদ্গার করা হয়। গেরুয়া সাংসদের দাবি, ওসিসিআরপি নির্দেশ দিয়েছিল আর রাহুল গান্ধী সেই নির্দেশ অনুসরণ করেছিলেন।

    আরও পড়ুন: শুক্রবার রাম-সীতার বিবাহ জয়ন্তী, গুজরাট থেকে জনকপুর গেল ১০৮ মিটারের ওড়না

    পেগাসাস ইস্যুতে সরকারকে টার্গেট

    তিনি বলেন, “এভাবেই রাহুল পেগাসাস ইস্যুতে সরকারকে টার্গেট করেছিলেন। এটিও একটি ওসিসিআরপি রিপোর্টের পরে ঘটেছিল। একইভাবে, ভারতের শেয়ার বাজারকে ধ্বংস করার লক্ষ্যে ভারতীয় শিল্পপতিদের বিরুদ্ধে ‘হিট জবস’ আক্রমণ সংগঠিত হয়েছিল এই ওসিসিআরপি।” গেরুয়া শিবিরের এই সৈনিক বলেন, “ওসিসিআরপি রাহুল ও তাঁর মা সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ন্যাশনাল হেরাল্ড মামলায় আইনি প্রক্রিয়াগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে উল্লেখ করেছে। ওই মামলায় দুই কংগ্রেস নেতাকে একশো কোটি টাকার সম্পত্তি অবৈধভাবে আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে। এর পরেই সম্বিত বলেন, “রাহুল ভারতের স্বার্থের বিরুদ্ধে কাজ করা কিছু মানুষের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁদের বক্তব্য তুলে ধরে নিজের বক্তব্য প্রতিষ্ঠা করেছেন।”

    জর্জ সরোস

    মিডিয়াপার্টের একটি সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, বিলিয়নিয়ার এবং দাতব্যকর্মী জর্জ সরোস ড্রু সুলিভান দ্বারা প্রতিষ্ঠিত ওসিসিআরপিকে অর্থ জুগিয়েছেন। ২০২৩ সালে ওসিসিআরপির সাংবাদিকদের পাঠানো একটি ইমেলে সুলিভান স্বীকার করেছিলেন যে এটি সত্য যে তাঁর এনজিও প্রথম দিকের বছরগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিষয়ে কোনও প্রতিবেদন করত না। কারণ এর পুরো বাজেটই ওয়াশিংটন এবং ওপেন সোসাইটি ফাউন্ডেশনের (এরই প্রতিষ্ঠাতা বিলিয়নিয়ার এবং দাতব্যকর্মী জর্জ সরোস) টাকায় ছিল।

    আরও পড়ুন: মহিলারা বাজারে যেতে পারবেন না! ফতোয়া মৌলবাদীদের, আফগানিস্তানের পথে বাংলাদেশ?

    কী লিখেছেন সুলিভান

    সুলিভান লিখেছেন, “আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার বা সরোসের অর্থ মার্কিন যুক্তরাষ্ট্রের বিষয়ে কোনও প্রতিবেদনের জন্য ব্যবহার করতে পারতাম না।” প্রতিবেদনে এও বলা হয়েছে, এরপর থেকে, ওসিসিআরপি আরও বিস্তৃত উৎস থেকে অর্থ সংগ্রহ করেছে, এবং সুলিভান এবং বোর্ড এই তদন্তে জানিয়েছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রের বিষয়গুলো তদন্তের জন্য মার্কিন তহবিল ব্যবহার না করার সীমাবদ্ধতা এখন আর সমস্যা নয়, কারণ (Rahul Gandhi) এনজিওটি অন্য অ-মার্কিন তহবিল ব্যবহার করতে পারে, যেগুলো তারা পেয়েই থাকে (BJP)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Strategic Infrastructures: চিনকে চাপে রাখতে তাওয়াংয়ে একাধিক কৌশলগত পরিকাঠামো নির্মাণ করছে ভারত

    Strategic Infrastructures: চিনকে চাপে রাখতে তাওয়াংয়ে একাধিক কৌশলগত পরিকাঠামো নির্মাণ করছে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: অরুণাচল প্রদেশে চোখ রাঙাচ্ছে চিন। উত্তর-পূর্বের এই রাজ্যের বিভিন্ন অংশ নিজেদের বলে দাবিও করেছে বেজিং। এ সংক্রান্ত মানচিত্রও প্রকাশ করেছে শি জিনপিংয়ের দেশ। এবার চিনকে চাপে রাখতে কৌশলগত পরিকাঠামো (Strategic Infrastructures) নির্মাণ করছে ভারত। প্রোজেক্ট ভরতক-এর আওতায় চলছে সড়ক নির্মাণের কাজ। গুয়াহাটি, তাওয়াং এবং পশ্চিম কামেং এলাকায় হচ্ছে (India) সড়ক নির্মাণ। এই প্রকল্পের কাজ ঘুরে দেখলেন বর্ডার রোডস অর্গানাইজেশনের (BRO) ডিরেক্টর জেনারেল (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল রঘু শ্রীনিবাসন। ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ওই এলাকায় ঘুরে দেখেন কাজের অগ্রগতি।

    আপডেট দিলেন মহানির্দেশক (Strategic Infrastructures)

    গুয়াহাটিতে তাঁকে সম্পূর্ণ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন সীমান্ত সড়ক প্রকল্পের অগ্রগতির বিষয়ে আপডেট দেন বর্ডার রোডসের (পূর্ব) অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (এডিজি) হরেন্দ্র কুমার। তাওয়াংয়ে এরিয়াল সমীক্ষার মাধ্যমে নেলিয়া, ধৌলা এবং হাতোঙ্গা এলাকার জিমিথাং সেক্টরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সীমান্ত সড়কের কাজের অগ্রগতি পর্যালোচনা করেন ডিজি। লুংরো, দমটেং এবং ইয়াংসের সামনের এলাকাগুলিও পরিদর্শন করেন তিনি।

    মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা

    পরিদর্শনের পর অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর সঙ্গে সাক্ষাৎ করেন শ্রীনিবাসন। এলাকার ভবিষ্যৎ সড়ক পরিকাঠামো প্রকল্প সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি তাওয়াং অঞ্চলের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করেন। কথা বলেন স্থানীয় বিধায়ক এবং তাওয়াং জেলার ডেপুটি কমিশনারের সঙ্গেও। শ্রীনিবাসন সেলা টানেলের কাজকর্মও খতিয়ে দেখেন। সেখানে তাঁকে সুপারভাইজরি কন্ট্রোল অ্যান্ড ডাটা অ্যাকুইজিশন (SCADA) সম্পর্কে অবহিত করা হয়। এটি রিয়েল-টাইম ডেটা মনিটরিংয়ের জন্য একটি কম্পিউটার-ভিত্তিক সিস্টেম।

    আরও পড়ুন: খালেদার সঙ্গে বৈঠক পাক কূটনীতিকের, ফের জঙ্গি আখড়া হবে বাংলাদেশ?

    তিনি সুরক্ষার বৈশিষ্ট্যগুলির কার্যকারিতা এবং বর্তমান আন্তর্জাতিক মান অনুযায়ী প্রযুক্তিগত দিকগুলির বাস্তবায়ন নিয়েও পর্যালোচনা করেন (Strategic Infrastructures)। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩,০০০ ফুট উচ্চতায় অবস্থিত সেলা টানেলটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ বাই-লেন টানেল, যা গুয়াহাটি এবং তাওয়াংয়ের মধ্যে সংযোগ স্থাপন করে। টানেলের কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন শ্রীনিবাসন। প্রোজেক্ট ভরতক-এর সঙ্গে জড়িত দলের প্রশংসাও করেন তিনি। এঁরাই বছরভর তাওয়াং এবং অন্যান্য সীমান্ত এলাকায় যানবাহন চলাচল নিশ্চিত করে।

    প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত সরকার ইন্দো-চিন সীমান্তে গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নের ওপর গুরুত্ব দিচ্ছে। বর্ডার রোডস অর্গানাইজেশন অরুণাচলপ্রদেশ (India) সীমান্তের বিভিন্ন এলাকায় সড়ক নির্মাণ করছে। সেলা টানেলও এরই অংশ ((Strategic Infrastructures))।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Ramakrishna 210: “সমাধিস্থ লোকের মন যখন নিচে আসে, সত্ত্বগুণী লোকের সঙ্গে বিলাস করে”

    Ramakrishna 210: “সমাধিস্থ লোকের মন যখন নিচে আসে, সত্ত্বগুণী লোকের সঙ্গে বিলাস করে”

    ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়িমধ্যে

    প্রথম পরিচ্ছেদ

    ১৮৮৩, ৪ঠা জুন

    দক্ষিণেশ্বরে ফলহারিণী—পূজাদিবসে ভক্তসঙ্গে

    মণিলাল, ত্রৈলোক্য বিশ্বাস, রাম চাটুজ্যে, বলরাম, রাখাল 

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna)—তা এইবার যা হয়েছে। দেখো যেন অন্যবার এরূপ না হয়! যেমন নিয়ম আছে, সেইরকমই বরাবর হওয়া ভাল।

    ত্রৈলোক্য যথোচিত উত্তর দিয়া চলিয়া গেলেন। কিয়ৎক্ষণ পরে বিষ্ণুঘরের পুরোহিত শ্রীযুক্ত রাম চাটুজ্যে আসিলেন।

    ঠাকুর(Ramakrishna)—রাম! ত্রৈলোক্যকে বললুম, যাত্রা হয় নাই, দেখো যেন এরূপ আর না হয় তা এ-কথাটা (Kathamrita) বলা কি ভাল হয়েছে?

    রাম চাটুজ্যে—মহাশয়, তা আর কি হয়েছে! বেশই বলেছেন। যেমন নিয়ম আছে, সেইরকমই তো বরাবর হওয়া উচিত।

    শ্রীরামকৃষ্ণ (বলরামের প্রতি)—ওগো, আজ তুমি এখানে খেও।

    আহারের কিঞ্চিৎ পূর্বে ঠাকুর নিজের অবস্থার বিষয় ভক্তদের অনেক বলিতে লাগিলেন। রাখাল, বলরাম, মাস্টার, রামলাল, এবং আরও দু-একটি ভক্ত বসিয়াছিলেন।

    হাজরার উপর রাগ—ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও মানুষে ইশ্বরদর্শন 

    শ্রীরামকৃষ্ণ(Ramakrishna)—হাজরা আবার শিক্ষা দেয়, তুমি কেন ছোকরাদের জন্য অত ভাব? গাড়ি করে বলরামের বাড়ি যাচ্ছি, এমন সময় পথে মহা ভাবনা হল। বললুম “মা, হাজরা বলে, নরেন্দ্র আর সব ছোকরাদের জন্য আমি অত ভাবি কেন; সে বলে, ঈশ্বরচিন্তা ছেড়ে এ-সব ছোকরাদের জন্য চিন্তা করছ কেন?” এই কথা বলতে বলতে একেবারে দেখালে যে, তিনিই মানুষ হয়েছেন। শুদ্ধ আধারে স্পষ্ট প্রকাশ হন। সেইরূপ দর্শন করে যখন সমাধি একটু ভাঙল, হাজরার উপর রাগ করতে লাগলুম। বললুম(Kathamrita), শালা আমার মন খারাপ করে দিছল। আবার ভাবলুম, সে বেচারীরই বা দোষ কি, সে জানবে কেমন করে?

    নরেন্দ্রের সহিত শ্রীরামকৃষ্ণের প্রথম দেখা 

    “আমি এদের জানি, সাক্ষাৎ নারায়ণ (Ramakrishna)। নরেন্দ্রের সঙ্গে প্রথম দেখা হল। দেখলুম, দেহবুদ্ধি নাই। একটু বুকে হাত দিতেই বাহ্যশূন্য হয়ে গেল। হুঁশ হয়ে বলে উঠল, ‘ওগো, তুমি আমার কি করলে? আমার যে মা-বাপ আছে!’ যদু মল্লিকের বাড়িতেও ঠিক ওইরকম হয়েছিল। ক্রমে তাকে দেখবার জন্য ব্যাকুলতা বাড়তে লাগল, প্রাণ আটু-পাটু করতে লাগল। তখন ভোলানাথকে বললুম, হ্যাঁগা, আমার মন এমন হচ্ছে কেন? নরেন্দ্র বলে একটি কায়েতের ছেলে, তার জন্য এমন হচ্ছে কেন? ভোলানাথ বললে(Kathamrita), ‘এর মানে ভারতে আছে। সমাধিস্থ লোকের মন যখন নিচে আসে, সত্ত্বগুণী লোকের সঙ্গে বিলাস করে। সত্ত্বগুণী লোক দেখলে তবে তার মন ঠাণ্ডা হয়।’ এই কথা শুনে তবে আমার মনের শান্তি হল। মাঝে মাঝে নরেন্দ্রকে দেখব বলে বসে বসে কাঁদতুম।”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    আরও পড়ুনঃ “আবার সেই সমাধি! আবার নিস্পন্দন দেহ, স্তিমিতি লোচন, দেহ স্থির

    আরও পড়ুনঃ দেখিয়াই ঠাকুর উচ্চহাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন, “ওই রে আবার এসেছে”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ramakrishna 209: “তুমি স্বর্গ, তুমি মর্ত মা, তুমি সে পাতাল, তোমা হতে হরি ব্রহ্মা, দ্বাদশ গোপাল”

    Ramakrishna 209: “তুমি স্বর্গ, তুমি মর্ত মা, তুমি সে পাতাল, তোমা হতে হরি ব্রহ্মা, দ্বাদশ গোপাল”

    ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়িমধ্যে

    প্রথম পরিচ্ছেদ

    ১৮৮৩, ৪ঠা জুন

    দক্ষিণেশ্বরে ফলহারিণী—পূজাদিবসে ভক্তসঙ্গে

    মণিলাল, ত্রৈলোক্য বিশ্বাস, রাম চাটুজ্যে, বলরাম, রাখাল 

    আজ জৈষ্ঠ কৃষ্ণা চতুর্দশী। সাবিত্রী চতুর্দশী। আবার অমাবস্যা ও ফলহারিণী-পূজা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ (Ramakrishna) দক্ষিণেশ্বর-কালীবাড়িতে নিজ মন্দিরে বসিয়া আছেন। ভক্তেরা তাঁহাকে দর্শন করিতে আসিতেছেন। সোমবার, ইংরেজী ৪ঠা জুন, ১৮৮৩ খ্রীষ্টাব্দ।

    মাস্টার পূর্বদিন রবিবারে আসিয়াছেন। ওই রাত্রে কাত্যায়নীপূজা। ঠাকুর প্রেমাবিষ্ট হইয়া নাটমন্দিরে মার সম্মুখে দাঁড়াইয়া, বলিতেছেন(Kathamrita), “মা, তুমিই ব্রজের কাত্যায়নী:

    তুমি স্বর্গ, তুমি মর্ত মা, তুমি সে পাতাল।
    তোমা হতে হরি ব্রহ্মা, দ্বাদশ গোপাল।
    দশ মহাবিদ্যা মাতা দশ অবতার।
    এবার কোনরূপে আমায় করিতে হবে পার।”

    ঠাকুর গান করিতেছেন ও মার সঙ্গে কথা কহিতেছেন। প্রেমে একেবারে মাতোয়ারা! নিজের ঘরে আসিয়া চৌকির উপর বসিলেন।

    রাত্রি দ্বিপ্রহর পর্যন্ত ওই রাত্রে মার নাম হইতে লাগিল।

    সোমবার সকালে বলরাম এবং আরও কয়েকটি ভক্ত আসিলেন। ফলহারিনী-পূজা উপলক্ষে ত্রৈলোক্য প্রভৃতি বাগানের বাবুরা সপরিবারে আসিয়াছেন।

    বেলা নয়টা। ঠাকুর সহাস্যবদন—গঙ্গার উপর গোল বারান্দাটিতে বসিয়া আছেন। কাছে মাস্টার। ক্রীড়াচ্ছলে ঠাকুর রাখালের মাথাটি কোলে লইয়াছেন! রাখাল শুইয়া। ঠাকুর কয়েকদিন রাখালকে সাক্ষাৎ গোপাল দেখিতেছেন।

    ত্রৈলোক্য সম্মুখ দিয়া মা-কালীকে দর্শন করিতে যাইতেছেন। সঙ্গে অনুচর ছাতি ধরিয়া যাইতেছে। ঠাকুর (Ramakrishna) রাখালকে বললেন(Kathamrita), “ওরে, ওঠ্‌ ওঠ্‌।”

    ঠাকুর বসিয়া আছেন। ত্রৈলোক্য নমস্কার করিলেন।

    শ্রীরামকৃষ্ণ (ত্রৈলোক্যের প্রতি)— হ্যাঁগা, কাল যাত্রা হয় নাই?

    ত্রৈলোক্যে—হাঁ, যাত্রার তেমন সুবিধা হয় নাই।

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    আরও পড়ুনঃ “আবার সেই সমাধি! আবার নিস্পন্দন দেহ, স্তিমিতি লোচন, দেহ স্থির

    আরও পড়ুনঃ দেখিয়াই ঠাকুর উচ্চহাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন, “ওই রে আবার এসেছে”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kavach 5.0: ভারতে উচ্চ-গতি সম্পন্ন ট্রেন হবে কবচ ৫.০, প্রতি ঘণ্টায় ছুটবে ২৮০ কিমি বেগে

    Kavach 5.0: ভারতে উচ্চ-গতি সম্পন্ন ট্রেন হবে কবচ ৫.০, প্রতি ঘণ্টায় ছুটবে ২৮০ কিমি বেগে

    মাধ্যম নিউজ ডেস্ক: কবচ ৫.০ ট্রেন (Kavach 5.0) ভারতে ২৮০ কিমি প্রতি ঘণ্টা গতিতে ছুটবে। ভারতীয় রেলের আরও এক হাই—স্পিড ট্রেন (Train) চালু হবে। উল্লেখ্য ভারতের রেল ব্যবস্থায় মোদির আমালে বিরাট পরিবর্তন এসেছে বলে মনে করছেন যাত্রীদের একাংশ। এক দিকে বুলেট ট্রেন, বন্দে ভারত ট্রেন এবং অপর দিকে অত্যাধুনিক উন্নত সিগন্যালিং সিস্টেম, যা রেল যোগাযোগে এক আমূল পরিবর্তনের সাক্ষী হয়েছে দেশ।

    ৩২০ কিমির বেশি রেলপথে কাজ সম্পন্ন প্রায় (Kavach 5.0)

    কবচ ৫.০ ট্রেন (Kavach 5.0) একটি দেশীয় উচ্চ-গতি সম্পন্ন ট্রেন। এই ট্রেনের (Train) বিশেষত্ব হল উচ্চ গতি সম্পন্ন। অত্যাধুনিক স্বয়ংক্রিয় সুরক্ষা ব্যবস্থাও রয়েছে ট্রেনে। আপাতত মুম্বই-আমেদাবাদ রুটে এই ট্রেন চালানো হবে। ইতিমধ্যে ৩২০ কিমির বেশি রেলপথের জায়গা অধিগ্রহণ করা হয়েছে এবং কাজ চলছে জোর কদমে। খুব দ্রুত এই রেলপথে এই ট্রেন ছুটবে। উল্লেখ্য মহারাষ্ট্রে এনডিএ সরকার গঠনের পর থেকে রেলের প্রকল্পে ব্যাপক প্রচার প্রসার লাভ করেছে।

    রেলের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, “এমএএইচএসআর প্রকল্পের মূল উদ্দেশ্য হল, ভারতে উচ্চগতি সম্পন্ন রেল পথের বিস্তার করা। ভারত দ্রুত বুলেট ট্রেন করিডোরে সজ্জিত হবে। ২৫০ কিমি রেলপথ এবার ঘন্টায় ২৮০ কিমি গতিবেগে চালানোর পরিকল্পনা করা হয়েছে বুলেট ট্রেনের মাধ্যমে। এই ট্রেন উন্নত বগি এবং পাওয়ার ট্রেন যুক্ত রেলের বডি থাকবে। এই প্রকল্প শেষ হতে আরও ৩ বছর সময় লাগবে।”

    আরও পড়ুনঃ এক অ্যাকাউন্টে চার নমিনি! ব্যাঙ্কিং আইন সংশোধনী বিল পাশ লোকসভায়

    জাপানের সঙ্গে যৌথ উদ্যোগে ভারত

    কবচ ৫.০ (Kavach 5.0) ট্রেন প্রসঙ্গে জানা গিয়েছে, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF) এবং ভারত আর্থ মুভার্স লিমিটেড (BEML) এই হাই-স্পিড ট্রেনগুলি তৈরি করার জন্য চালু করা হয়েছে। ডিজাইন, ডেভেলপমেন্ট, টুলিং এবং টেস্টিং সুবিধা সহ বিইএমএল (BEML) প্রতি ইউনিট ২৭.৮৬ কোটি টাকায় কোচ তৈরি করবে, যার মোট খরচ হবে ৮৬৬.৮৭ কোটি টাকা। জাপানের শিনকানসেন সিস্টেমের সঙ্গে যৌথ উদ্যোগে ভারতের কোম্পানিগুলি একত্রে কাজ করবে। এমএএইচএসআর (MAHSR) করিডোরের জন্য লাইনের কাজ ইতিমধ্যেই ৫০ শতাংশ সম্পূর্ণ হয়েছে। এই ভাবনা একটি শক্তিশালী অগ্রগতির ইঙ্গিত। ৩২০ কিমি ঘণ্টা গতিতে চলা এই হাই-স্পিড ট্রেনটি (Train) মুম্বই এবং আমেদাবাদের মধ্যে ৫০৮.১৭ কিমি দূরত্ব মাত্র দুই ঘন্টায় অতিক্রম করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share