Tag: news in bengali

news in bengali

  • Calcutta High Court: ব্যক্তিগত কারণ দেখিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

    Calcutta High Court: ব্যক্তিগত কারণ দেখিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্যক্তিগত কারণ দেখিয়ে তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। 
    এর আগে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছিল। সেই ইস্যুতে পাল্টা কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন তিনি। মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু এই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন বিচারপতি। আপাতত মামলা চলে গেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। পরবর্তী বিচারপতি নির্ধারণ করবে সেই বেঞ্চ। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি, এমনটাই জানা গেছে।

    ঠিক কী ঘটেছিল? (Calcutta High Court) 

    উল্লেখ্য গত ৪ মে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) মনোনয়ন জমা দেন। তমলুকের রাজবাড়ি ময়দান থেকে বর্ণাঢ্য পদযাত্রা বের হয়। নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে ওইদিন হাসপাতাল মোড়ে মিছিল পৌঁছতেই ধুন্ধুমার কাণ্ড ঘটে। কারণ সেখানেই চাকরিহারাদের নিয়ে তৃণমূল শিক্ষক সংগঠনের অবস্থান বিক্ষোভ করছিল। অভিযোগ, অনশনরত শিক্ষক–শিক্ষিকাদের উপর হামলা করা হয়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) ও শুভেন্দু অধিকারীর মদতেই বিজেপির দুষ্কৃতীরা হামলা করে বলে অভিযোগ।
    অন্যদিকে আবার গত ৫ মে তমলুকে অভিজিতের বিরুদ্ধে খুনের চেষ্টা, হামলা ও ভাঙচুর-সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়। অস্ত্র আইনেও মামলা হয় তাঁর বিরুদ্ধে। ঘটনাচক্রে, প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এসএসসি মামলার রায়ে চাকরিহারা শিক্ষকদের একাংশ। তাঁদের অভিযোগের ভিত্তিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছিল পুলিশ। সেই ইস্যুতে পাল্টা কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন তিনি। 

    আরও পড়ুন: নির্দিষ্ট সময়ের আগেই আসছে বর্ষা! সুখবর জানাল আবহাওয়া দফতর

    হাইকোর্টের দ্বারস্থ অভিজিৎ 

    নির্বাচনী প্রচারে সমস্যা হচ্ছে। এই যুক্তি দিয়ে হাই কোর্টে (Calcutta High Court) তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ করার আর্জি জানান অভিজিৎ। মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু শুনানির আগেই এই মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: নির্দিষ্ট সময়ের আগেই আসছে বর্ষা! সুখবর জানাল আবহাওয়া দফতর

    Weather Update: নির্দিষ্ট সময়ের আগেই আসছে বর্ষা! সুখবর জানাল আবহাওয়া দফতর

    মাধ্যম নিউজ ডেস্ক: আর দেরি নেই। বেশিদিন আর সূর্যের তাপে নাজেহাল হতে হবে না। কারণ এবছর নির্ধারিত সময়ের কিছুটা আগেই দেশে ঢুকছে বর্ষা। আবহাওয়া (Weather Update) দপ্তরের পূর্বাভাস অনুযায়ী স্বাভাবিক সময়ের আগেই ১৯ মে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা (Monsoon Arrival) প্রবেশ করতে পারে। তবে আগামী কয়েকদিন বঙ্গে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।

    আবহাওয়া দপ্তরের পূর্বাভাস (Weather Update)

    যদিও জুনের প্রথম সপ্তাহেই বর্ষার (Weather Update) প্রবেশের অফিসিয়াল টাইম। কিন্তু এবার বর্ষার আগমন হতে চলেছে তার আগেই। সূত্রে খবর, বঙ্গোপসাগরে ও আন্দামান সাগরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশে করতে চলেছে ১৯ মে নাগাদ। তাই এবার আগেভাগেই ভারত ভূখণ্ডে বর্ষা ঢুকতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। 

    দিল্লির মৌসম ভবনের পূর্বাভাস 

    আবহাওয়াবিদদের মতে এবছর কেরলে বর্ষা (Monsoon Arrival) প্রবেশ করতে চলেছে ২৬ মের মধ্যে। তার পরবর্তী ৭ থেকে ১৩ দিনের মাথায় বর্ষা দেশের পূর্বাঞ্চলের রাজ্যে প্রবেশ করার সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে এবার স্বাভাবিকের তুলনায় ৭ থেকে ১১ শতাংশ অতিরিক্ত বৃষ্টি পেতে চলেছে দেশ। অন্তত তেমনই ইঙ্গিত দিল্লির মৌসম ভবনের। ফলে দীর্ঘ হবে বর্ষাকাল। আইএমডির রিপোর্ট অনুসারে, চলতি বছর গড়ে ৮৭ সেন্টিমিটার বৃষ্টি হবে ভারতে। ২০১৬ সালের পর এই প্রথম আবহাওয়া (Weather Update) দফতর বর্ষায় স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।  

    তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী 

    তবে সময়ের আগে বর্ষা আসলেও আপাতত কয়েকদিন তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখীই (Weather Update) থাকবে। আবহাওয়া দফতর তরফে জানানো হয়েছে আগামী পাঁচ দিনে পারদ শুধুই উপরে উঠবে। তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। সপ্তাহের শেষে তাপমাত্রা আবারও ৪০ ডিগ্রি পেরোতে পারে বেশ কিছু জেলাতে। অর্থাৎ এবার হাওয়াবদলের পালা শুরু। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি ছাড়া আর সেভাবে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি কমবে উত্তরবঙ্গেও। 

    আরও পড়ুন: তৃতীয় দফার থেকে চতুর্থ দফায় সামান্য এগিয়ে ভোটের হার, জানাল কমিশন

    এল নিনোর প্রভাব

    আবহাওয়া (Weather Update) দফতর মনে করছে, এল নিনোর প্রভাবে বর্ষার প্রথম ভাগে তাপমাত্রার এই পরিবর্তন ঘটছে। যা মোটামুটি জুলাই অবধি চলবে। এরপর বৃষ্টি বাড়বে (Monsoon Arrival)। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগও বাড়বে সারা দেশে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Cattle Smuggling Case: জলপাইগুড়ি সীমান্তে বিএসএফ-এর গুলিতে ঝাঁঝরা এক পাচারকারী

    Cattle Smuggling Case: জলপাইগুড়ি সীমান্তে বিএসএফ-এর গুলিতে ঝাঁঝরা এক পাচারকারী

    মাধ্যম নিউজ ডেস্ক: বিএসএফ-এরগুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন এক গরু পাচারকারী। জানা গিয়েছে, এই গরু পাচারকারী (Cattle Smuggling Case) একই কাজে সিদ্ধহস্ত ছিলেন। জলপাইগুড়ির সীমান্তবর্তী এলাকায় গরুপাচারের সঙ্গে অনেক দিন যুক্ত ছিলেন। ঘটনায় রাজ্যে গরু পাচারে সীমান্ত সুরক্ষা বাহিনী কতটা তৎপর তা আরও একবার প্রমাণিত হল। উল্লেখ্য স্থানীয় শাসকদল তৃণমূলের নেতারা এই রকম পাচার কাজকে প্রত্যক্ষ মদত দিয়ে থাকে বলে বিজেপি বার বার অভিযোগ করে এসেছে। লোকসভার ভোটের আবহে ফের একবার গরু পাচারকাণ্ডে চাঞ্চাল্য ফেলে দিয়েছে রাজ্যে।

    ঘটনা কীভাবে ঘটল (Cattle Smuggling Case)?

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের খাল পাড়া সীমান্ত দিয়ে গরু পাচারের (Cattle Smuggling Case) ঘটনা ঘটছিল। এই বিষয় নজরে আসতেই ১৯৫ নং ব্যাটালিয়ানের বিএসএফ বাহিনী। এরপর পাচার রুখতে সীমান্ত সুরক্ষা বাহিনী এবং পাচারকারীদের মধ্যে শুরু হয় গুলির লড়াই। এই লড়াইতে মৃত্যু হয় পাচারকারীর। পাচারকারীর নাম হল কাজিরুল মহম্মদ। তাঁর বাড়ি হল জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের ভাঙামালি গ্রামে। এলাকায় অনেক বছর ধরে পাচার কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এলাকায় কুখ্যত ছিলেন। অপরদিকে ঘটনায় গুলির ঘায়ে কয়েক জন সীমান্ত বাহিনী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

    আরও পড়ুনঃ কয়লাকাণ্ডে ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন অনুপ মাঝি

    বিএসএফের বক্তব্য

    এই ঘটনায় বিএসএফের পক্ষ থেকে বলা হয়, “নিজেদের আত্ম রক্ষার জন্য এই গুলি চালাতে হয়েছিল। তবে দুই পক্ষের লড়াইতে কয়েকজন পাচরকারী (Cattle Smuggling Case) পালিয়ে যান। গুলিবিদ্ধ অবস্থায় ঘটনা স্থলে পড়েছিলেন কাজিরুল।” বিএসএফ আধিকারিকরা তাঁকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানেই ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় এলাকায় শোরগোল পড়েছে।

    উল্লেখ্য এই রাজ্যে গরু পাচারকাণ্ডে (Cattle Smuggling Case) তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তৃণমূলের প্রথম সারির নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে ইতি মধ্যে। একই ভাবে তৃণমূল নেতা দেবকে বেশ কয়েকবার তলব করা হয়েছে। একই সঙ্গে তৃণমূলের সেকেন্ড ইন কামান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আগেও রাজ্যের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী নানা সময়ে তৃণমূলকে রাজ্যের গরুপাচারকাণ্ড নিয়ে নিশানা করেছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Calcutta High Court: আর্থিক দুর্নীতির অভিযোগে দেব-ঘনিষ্ঠের বিরুদ্ধে মামলা দায়ের হল হাইকোর্টে

    Calcutta High Court: আর্থিক দুর্নীতির অভিযোগে দেব-ঘনিষ্ঠের বিরুদ্ধে মামলা দায়ের হল হাইকোর্টে

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভার (Calcutta High Court) ভোট চালাকালীন ফের দুর্নীতিকাণ্ডে বিতর্কে জড়ালেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের প্রতিনিধি রামপদ মান্না। এই তৃণমূল নেতার বিরুদ্ধে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে আর্থিক দুর্নীতির কথা অভিযোগ উঠেছে। আদালত সূত্রে খবর, মৌসুমি সাঁতরা নামে একমহিলা ২০২২ সালে আশাকর্মীর পরীক্ষা দিয়ে মে মাসে ইন্টারভিউয়ের ডাক পান। এরপর ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের এক কর্মীর মাধ্যমে রমাপদের সঙ্গে যোগাযোগ হয় তাঁর। কিন্তু টাকা নিয়ে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা হয় বলে অভিযোগ ওঠেছে। এরপর পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। কিন্তু ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এই তৃণমূল নেতা টাকা নেওয়ার সঙ্গে যুক্ত রয়েছেন, এই অভিযোগে একটি অডিও ভাইরাল হয়েছে বলে জানা গিয়েছে। এবার এই বিষয়ে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। এলাকায় এই নিয়ে তীব্র চাঞ্চাল্য তৈরি হয়েছে। 

    হাইকোর্টে দ্বারস্থ হন অভিযোগকারী (Calcutta High Court)

    জানা গিয়েছে, চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়া হয়েছে ওঁই মহিলার কাছ থেকে। এরপর পুলিশের কাছে গেলে এফআইআর দায়ের করতে চায়নি। এরপর হাইকোর্টে (Calcutta High Court) দ্বারস্থ হন ওঁই মহিলা। এই মামলা বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই সপ্তাহেই শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাল্টা তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছে। সবটাই বিরোধীদের ষড়যন্ত্র। সবটাই বিরোধীদের চক্রান্ত বলে জানানো হয়েছে। তবে লোকসভার (Lok Sabha Election 2024) নির্বাচনে এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে।

    আরও পড়ুনঃ কয়লাকাণ্ডে ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন অনুপ মাঝি

    ভাইরাল অডিও-ক্লিপ

    স্থানীয় বাসিন্দারা এমন অভিযোগ নতুন নয়। আগেও ঘাটালে চাকরি দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির কাছে টাকা নিয়েছিলেন বলে জানা গিয়েছে। এই বিষয়ে ইতিমধ্যে একটি অডিও-ক্লিপ ‘ভাইরাল’ হয়েছে। এই অডিও-ক্লিপে রামপদের নাম শোনা গিয়েছে বলে অভিযোগ উঠেছে। ভোটের (Lok Sabha Election 2024) মুখে হাইকোর্টে (Calcutta High Court) এই মামলা দায়ের হওয়ায়, এই অভিযোগে তৃণমূলের উপর চাপ বাড়ল বলে মনে করেছে রাজনীতির এক অংশের মানুষ।    

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India Maldives Relation: সংঘাতের মধ্যেই মলদ্বীপকে ৫০ মিলিয়ন মার্কিন ডলার অর্থ সাহায্য ভারতের

    India Maldives Relation: সংঘাতের মধ্যেই মলদ্বীপকে ৫০ মিলিয়ন মার্কিন ডলার অর্থ সাহায্য ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: দুই দেশের সম্পর্কের এখনও সেভাবে উন্নতি হয়নি। তবে দ্বীপরাষ্ট্র মলদ্বীপকে ৫০ মিলিয়ন মার্কিন ডলার বাজেট সাহায্য করেছে ভারত (India Maldives Relation)। সেই কারণে সোমবার মলদ্বীপের তরফে ধন্যবাদ জানানো হয়েছে ভারতকে। মলদ্বীপের রাজধানী মালেতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে শাখা রয়েছে, তার মাধ্যমেই ওই টাকা রোলওভার করার জন্য দেওয়া হয়েছে ভারতের তরফে। তার জেরেই ধন্যবাদ প্রাপ্তি নয়াদিল্লির।

    ভারতের সাহায্য (India Maldives Relation)

    মলদ্বীপ সরকারের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারত (India Maldives Relation) সরকার আজ মলদ্বীপকে ৫০ মিলিয়ন মার্কিন ডলার বাজেট সাপোর্ট করেছে। ৫০ মিলিয়ন মার্কিন ডলারের ট্রেজারি বিল রোলওভার করতেই দেওয়া হয়েছে ওই পরিমাণ টাকা। আরও এক বছরের জন্য ওই টাকা দেওয়া হয়েছে। মালেতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে শাখা রয়েছে, তার মাধ্যমেই দেওয়া হয়েছে টাকাটা।’ নয়াদিল্লিকে অনুরোধ করার পরেই ভারত ট্রেজারি বিল আরও একবছর রোলওভার করার সিদ্ধান্ত নিয়েছে বলেন জানান মলদ্বীপের বিদেশমন্ত্রী মুশা জামির।

    কী বলছে মলদ্বীপ

    গত সপ্তাহেই তিনি এসেছিলেন নয়াদিল্লি সফরে। সেই সময়ই তিনি সাক্ষাৎ করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। সূত্রের খবর, অনুরোধ জানানোর পর্বটা সারা হয় সেখানেই। জামির বলেন, “ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও ভারত সরকারকে আমি ধন্যবাদ জানাই মলদ্বীপকে ৫০ মিলিয়ন মার্কিন ডলার বাজেটারি সাহায্য আরও একবছর বাড়ানোর জন্য। এটা শুভইচ্ছাশক্তির প্রকাশ। এ থেকে প্রমাণ হয় ভারতের সঙ্গে মলদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক রয়েছে।”

    আরও পড়ুন: ভারতের দেওয়া এয়ারক্র্যাফ্ট চালাতে ব্যর্থ মলদ্বীপের সেনা, বিপাকে মুইজ্জু প্রশাসন

    মলদ্বীপের অর্থমন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারত সরকার টি-বিল রোলওভারের সিদ্ধান্ত নিয়েছে বিদেশমন্ত্রী মুশা জামিরের অনুরোধে। তিনি এই অনুরোধ করেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে। ৮-১০ মে মুশা যখন ভারত সফরে গিয়েছিলেন, তখনই দ্বিপাক্ষিক সাক্ষাৎ হয়।’

    বিবৃতিতে আরও বলা হয়েছে, মলদ্বীপ সরকারকে ভারত সরকার যে এই বাজেটারি সাপোর্ট করছে, ‘সেজন্য ভারতের এই উদার সাহায্যের প্রশংসা করছে মালে। ভারত সরকারের এই সাহায্যে পরিকাঠামোগত বিভিন্ন প্রকল্পের উন্নয়ন এবং হাই ইমপ্যাক্ট কমিউনিটি ডেভেলপমেন্টাল প্রজেক্ট রূপায়ণ করা হবে। মলদ্বীপ সরকার দেশবাসীর সমৃদ্ধির জন্য সহযোগিতামূলক এই অংশীদারিত্বের দিকে তাকিয়ে থাকে (India Maldives Relation)।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Lok Sabha Election 2024: তৃতীয় দফার থেকে চতুর্থ দফায় সামান্য এগিয়ে ভোটের হার, জানাল কমিশন

    Lok Sabha Election 2024: তৃতীয় দফার থেকে চতুর্থ দফায় সামান্য এগিয়ে ভোটের হার, জানাল কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথম তিন দফার পর চতুর্থ দফাতেও  নির্বিঘ্নে ভোট (Lok Sabha Election 2024) হল। আর ভোট দানের হারে প্রথম তিন দফার থেকে এগিয়ে রইল চতুর্থ দফা। সোমবার চতুর্থ দফায় পশ্চিমবঙ্গের আট লোকসভা কেন্দ্র-সহ দেশের মোট ৯৬টি আসনে ভোটগ্রহণ ছিল। ভোট হয়েছে দেশের ৯টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে। অন্ধ্রপ্রদেশ (২৫) এবং‌ তেলঙ্গানা (১৭)-র সব আসনেই ভোট হয়েছে সোমবার। তাছাড়াও উত্তরপ্রদেশের ১৩টি, মহারাষ্ট্রের ১১টি, মধ্যপ্রদেশের ৮টি, ওড়িশার ৪টি, বিহার এবং ঝাড়খণ্ডের ৫টি আসনে ভোটগ্রহণ হয়েছে চতুর্থ দফায়। 

    কোথায় কত ভোটদানের হার? (Lok Sabha Election 2024) 

    কমিশন তরফে জানা গেছে চতুর্থ দফায় ভোটদানের হার ৬৭.৭১ শতাংশ। যা তৃতীয় দফার থেকে একটু এগিয়ে। কারণ তৃতীয় দফায় ভোটের হার ছিল ৬৫.৬৮%। চতুর্থ  দফায় সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে ৭৮.৩৭ শতাংশ। সবচেয়ে কম ভোট (Lok Sabha Election 2024) পড়েছে জম্মু এবং কাশ্মীরে। সেখানে ভোট পড়েছে ৩৭.৯৮ শতাংশ। এ ছাড়াও, অন্ধ্রপ্রদেশে ৭৮.৩৬ শতাংশ, ওড়িশায় ৭৩.৯৭ শতাংশ, মধ্যপ্রদেশে ৭০.৯৮ শতাংশ, ঝাড়খণ্ডে ৬৫.২ শতাংশ, তেলঙ্গানায় ৬৪.৭৪ শতাংশ, মহারাষ্ট্রে ৫৯.৬৪ শতাংশ, উত্তরপ্রদেশে ৫৮.০৫ শতাংশ, বিহারে ৫৭.০৬ শতাংশ ভোট পড়েছে।

    ভোটদানের হারে এগিয়ে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা

    ভোটদানের (Lok Sabha Election 2024) হারে অন্যান্য রাজ্যের তুলনায় এগিয়ে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা। লোকসভা নির্বাচন ২০২৪-এর চতুর্থ দফা ছাড়াও, দুটি রাজ্য-অন্ধ্র প্রদেশ এবং ওড়িশা-তে বিধানসভা নির্বাচনের ভোট সোমবার শেষ হয়েছে। অন্ধ্র ও ওড়িশায় (Andhra Pradesh-Odisha) সকাল ৭টায় ভোট শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে। 

    আরও পড়ুন: ধুলো ঝড়ে বিপর্যস্ত মুম্বই! মৃতদের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ-জানালেন শিন্ডে 

    এখনো পর্যন্ত রাজ্যে ভোট (Lok Sabha Election 2024) হয়েছে চার দফায়। গত ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে ছিল প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দফার ভোট। এরপর আগামী ২০ মে, ২৫ মে এবং ১ জুন রয়েছে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম দফার ভোট। যদিও চতুর্থ দফাতে সব থেকে বড় চিন্তা ছিল কাশ্মীরকে নিয়ে। কিন্তু সেখানেও নির্বিঘ্নেই সমস্ত কিছু মিটে গিয়েছে। এমনকী পশ্চিমবঙ্গেও দু-একটি ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বিঘ্নেই মিটেছে ভোটপর্ব (Lok Sabha Election 2024)। পাশাপাশি দেশের অন্য কোনও প্রান্ত থেকেও অশান্তির খবর পাওয়া যায়নি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: শ্রীনগরে পড়ল রেকর্ড ভোট, কী প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর?

    PM Modi: শ্রীনগরে পড়ল রেকর্ড ভোট, কী প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর?

    মাধ্যম নিউজ ডেস্ক: আঠাশ বছর পরে রেকর্ড ভোট পড়ল জম্মু-কাশ্মীরের শ্রীনগর লোকসভা কেন্দ্রে। সোমবার তারই প্রশংসা শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলায় (PM Modi)। এর আগে লোকসভা নির্বাচন হয়েছিল ২০১৯ সালে। তখনও ভূস্বর্গে ছিল ৩৭০ ধারা।

    কী বললেন প্রধানমন্ত্রী?

    দ্বিতীয়বার ক্ষমতায় এসেই ৩৭০ ধারা রদ করে মোদি সরকার। তার পর এই প্রথম বড় কোনও নির্বাচন হল সেখানে। প্রধানমন্ত্রী বলেন, “৩৭০ ধারা রদের পর জনগণের আকাঙ্খা বেড়েছে। তাই দ্বিগুণ উৎসাহে ভোট দিয়েছেন উপত্যকার মানুষ।” ১৩ মে চতুর্থ দফায় নির্বাচন হয়েছে শ্রীনগর লোকসভা কেন্দ্রে। ভোট পড়েছে ৩৮ শতাংশ। যা উনিশের নির্বাচনের ভোটদানের হারের দ্বিগুণ।

    অপ্রীতিকর ঘটনা কোনও ঘটনা ঘটেনি

    সোমবার শ্রীনগরের ২ হাজার ১৩৫টি ভোটকেন্দ্রের কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জনগণ ভোট (PM Modi) দিয়েছেন উৎসবের মেজাজে। জম্মু-কাশ্মীরের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের তরফে জানানো হয়েছে, প্রায় তিন দশকে সর্বোচ্চ ভোট পড়ল। কোনও নেতিবাচক ঘটনা ঘটেনি। প্রচারও হয়েছে স্বাভাবিক ছন্দেই। নির্বাচনের দিনও অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি। জম্মু-কাশ্মীরের সার্বিক পরিবেশের উন্নতি হয়েছে। তাই বেশি সংখ্যক মানুষ ভোট দিয়েছেন।

    এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, “বিশেষ করে শ্রীনগর লোকসভা কেন্দ্রের ভোটারদের অভিনন্দন জানাতে চাই। আগের চেয়ে অনেক বেশি সংখ্যায় ভোট দিয়েছেন তাঁরা। ৩৭০ ধারা রদ উপত্যকার জনগণের আকাঙ্খা বাড়িয়ে দিয়েছে। পূর্ণ উদ্যমে ভোট দিয়েছেন তাঁরা। এটি জম্মু-কাশ্মীরের বিশেষ করে যুবদের একটি বড় প্রাপ্তি।”

    আরও পড়ুুন: “পাকিস্তান যদি চুড়ি না পরে, আমরা পরাব”, ‘ইন্ডি’ নেতাদের জবাব মোদির

    শ্রীনগরে এবার লড়াই মূলত চতুর্মুখী। এই কেন্দ্রে লড়ছেন ন্যাশনাল কনফারেন্স পার্টির অগা রুহুল্লা, পিডিপির ওয়াহিদ পারা, জেকে আপনি পার্টির আশরাফ মির এবং ডিপিএপির অমিত ভাট। যদিও এই কেন্দ্রে এবার প্রার্থী রয়েছেন ২৪ জন। উনিশের সাধারণ নির্বাচনে শ্রীনগরে প্রার্থী ছিলেন ১২ জন। কাশ্মীরি পণ্ডিতরা জম্মুর একটি বিশেষ বুথে গিয়ে প্রয়োগ করেছেন ভোটাধিকার। নির্বাচন কমিশন জানিয়েছে, পুরো ভোটগ্রহণ পর্বটিই লাইভ ওয়েব কাস্টিং করা হয়েছে (PM Modi)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

      

  • Bengal Coal Scam Case: কয়লাকাণ্ডে ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন অনুপ মাঝি

    Bengal Coal Scam Case: কয়লাকাণ্ডে ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন অনুপ মাঝি

    মাধ্যম নিউজ ডেস্ক: কয়লা পাচারকাণ্ডে (Bengal Coal Scam Case) শর্তসাপেক্ষে জামিন পেলেন লালা। নিজের বাড়ি পুরুলিয়ার নিতুরিয়া থানা এলাকা থেকে ৫০ কিলোমিটারের বাইরে যেতে পারবেন না। ট্রায়াল শেষ না হওয়া পর্যন্ত এমন আদেশ থাকবে। ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন তিনি। আগামী ২১ মে চূড়ান্ত ফাইনাল চার্জশিট জমা দেওয়ার পর এই মামলার ট্রায়াল শুরু হবে।

    ভোটের দিন আত্মসমর্পণ করে করে ছিলেন লালা (Bengal Coal Scam Case)

    আজ মঙ্গলবার কয়লা পাচার মামলায় আত্মসমর্পণ করেছিলেন অনুপ মাঝি ওরফে লালা। এই কয়লা পাচার মামলায় প্রধান অভিযুক্তদের মধ্যে তিনি রয়েছেন। এদিন আসানসোল সিবিআই আদলাতে হাজিরা দেন। এই কয়লা পাচার মামলায় গুরুপদ সহ মোট চারজন প্রথমে গ্রেফতার হয়েছিলেন। কিন্তু পরে তিনজন মামলায় জামিন পেয়েছিলেন।

    গ্রেফতারিতে ছিল রক্ষা কবচ

    জানা গিয়েছে, আগেই সুপ্রিম কোর্ট থেকে লালা রক্ষাকবচ নিয়ে ছিলেন। সিবিআই সেই জন্য তাঁকে গ্রেফতার করেনি। কিন্তু কয়লা পাচার (Bengal Coal Scam Case) তদন্তের চার্জ গঠন করার নির্দেশ দেয় আসানসোলের বিশেষ আদালত। বিচারক রাজেশ চক্রবর্তী মামলায় অত্যন্ত তৎপর ছিলেন। আগামী ২১ তারিখ ছিল এই চার্জ পেশ করার সময়। কিন্তু সিবিআই আদালতে জানায় যে লালাকে জিজ্ঞাসাবাদ না করলে মামলায় চূড়ান্ত চার্জশিট গঠন সম্ভব নয়। আবার বিচারক জানান, গ্রেফতারির ক্ষেত্রে রক্ষা কবচ রয়েছে কিন্তু জিজ্ঞাসাবাদে বাধা নেই। এরপর লালার খোঁজে অভিজান শুরু হয়। গতকাল আসানসোলে ভোট পর্ব ছিল। ভোট শেষ হেতেই লালা আদলাতে আত্মসমর্পণ করেন। অপর দিকে এই মামলায় আবার ইডি তদন্ত করছে। সেখানে অবশ্য রক্ষা কবচ নেই। ফলে লালার আবার গ্রফতার হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

    আরও পড়ুনঃ“তৃণমূল নেতাদের বাড়ি গিয়ে কলার ধরে টাকা আদায় করুন”, তোপ সুকান্তর

    মামলায় গ্রেফতার হয়েছেন অনুব্রত

    ২০২০ সালে কয়লা পাচার মামালার (Bengal Coal Scam Case) তদন্ত শুরু হয়েছিল। রেলের বিভিন্ন সাইডিং থেকে কয়লা চুরি করার ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয় তদন্ত। লালার বাড়ি, অফিসে তল্লাশি চালিয়ে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। লালার সঙ্গী গুরুপদ এখনও তিহাড় জেলে বন্দি। গরু পাচারের সময় এনামুলের সঙ্গে সিন্ডিকেটের সাহায্য নিতেন লালা। উত্তরবঙ্গ সহ একাধিক রাজ্যে গরু পাচারের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। উল্লেখ্য কয়লা পাচারকাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইতিমধ্যে বেশ কয়েকবার জেরার মুখে পড়েছেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে এই গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।     

          

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: “পাকিস্তান যদি চুড়ি না পরে, আমরা পরাব”, ‘ইন্ডি’ নেতাদের জবাব মোদির

    PM Modi: “পাকিস্তান যদি চুড়ি না পরে, আমরা পরাব”, ‘ইন্ডি’ নেতাদের জবাব মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: “পাকিস্তান যদি চুড়ি না পরে, আমরা তাদের পরাব।” সোমবার এই ভাষায়ই ইন্ডিয়া ব্লকের নেতা ফারুক আবদুল্লা ও মণিশঙ্কর আইয়ারের ‘পাকিস্তান-স্তুতি’র জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)।সম্প্রতি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, “পাক-অধিকৃত কাশ্মীর আমরা ফিরিয়ে আনবই।”

    কী বলেছিলেন ফারুক?

    দিন কয়েক আগে তারই জবাব দিয়েছিলেন ইন্ডি জোটের শরিক দল ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা। তিনি বলেছিলেন, “প্রতিবেশি দেশ(পাকিস্তান) হাতে চুড়ি পরে বসে নেই।” এদিন বিহারের মুজফফরপুরের জনসভায় ফারুকের এই মন্তব্যকেই হাতিয়ার করেছেন প্রধানমন্ত্রী। ফারুকের নাম না নিয়েই তিনি বলেন, “পাকিস্তান যদি চুড়ি না পরে, আমরা তাদের পরাব। তাদের কাছে ময়দা নেই, বিদ্যুৎ নেই। এখন আমি জেনেছি যে, তাদের চুড়িরও অভাব রয়েছে।”

    কী বললেন প্রধানমন্ত্রী?

    এর পরেই প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “ইন্ডিয়া ব্লকে বোধহয় এমন কিছু নেতা রয়েছেন যাঁরা পাকিস্তানের ভয়ে ভীত। পাকিস্তানে পারমাণবিক অস্ত্র রয়েছে এমন দুঃস্বপ্নও দেখেন তাঁরা।” ফারুকের পাশাপাশি প্রধানমন্ত্রীর নিশানায় যে ইন্ডি জোটের আরও এক শরিক কংগ্রেসের মণিশঙ্কর আইয়ারও, তা বুঝতে অসুবিধা হয় না। দিন কয়েক আগে প্রবীণ এই কংগ্রেস নেতা বলেছিলেন, “পারমাণবিক বোমা থাকায় ভারতের উচিত পাকিস্তানকে সমঝে চলা।” কংগ্রেসের এই নেতার মন্তব্যের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বলেছিলেন, “কংগ্রেস জনগণের মধ্যে ভয়ের বাতাবরণ সৃষ্টি করতে চাইছে। কংগ্রেসের এই ভীরু মনোভাবই আগে সীমান্তে সন্ত্রাসবাদকে উৎসাহিত করেছিল।” নিম্নমানের হওয়ায় পাকিস্তানের পরমাণু বোমা যে কেউ কিনছে না, সেকথাও জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।   

    আরও পড়ুুন: চতুর্থ দফায় ভোট পড়ল প্রায় ৬৩ শতাংশ, বাংলায় ছাপ্পা রুখল এআই

    এই সভার আগে প্রধানমন্ত্রী জনসভা করেন হাজিপুরে। সেখানেও তাঁর চাঁদমারি ছিলেন বিরোধী নেতারা। প্রধানমন্ত্রী বলেছিলেন, “বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে যে টাকা উদ্ধার হয়েছে, তা দেশের গরিব মানুষের টাকা। আমি আপনাদের বলব, ইডির মতো সংস্থা ব্যবস্থা নিতেই কেন তাঁরা কান্নাকাটি শুরু করেছেন।” প্রধানমন্ত্রী বলেন, “পূর্বতন কংগ্রেস জমানায় ইডি উদ্ধার করেছিল মাত্র ৩৫ লাখ টাকা। এই পরিমাণ টাকা স্কুল ব্যাগেই রাখা যায়। আর আমাদের জমানায় সংস্থা উদ্ধার করেছে ২ হাজার ২০০ কোটি টাকা। এই পরিমাণ টাকা বয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন ৭০টি ছোট ট্রাকের (PM Modi)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Israel Gaza War: যুদ্ধের মাঝে রাষ্ট্রসংঘে কর্মরত ভারতীয় নাগরিকের মৃত্যু হল রাফায়

    Israel Gaza War: যুদ্ধের মাঝে রাষ্ট্রসংঘে কর্মরত ভারতীয় নাগরিকের মৃত্যু হল রাফায়

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তর গাজার রাফায় ইজরায়েল ও হামাস যুদ্ধের (Israel Gaza War) মাঝে পড়ে গিয়ে রাষ্ট্রসংঘে (United Nations) কর্মরত এক ভারতীয় ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই ব্যক্তি রাষ্ট্রসংঘের সুরক্ষা ও নিরাপত্তা (Safty and Security Dept) বিভাগে কর্মরত ছিলেন বলে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর। জানা গিয়েছে রাফায় রাষ্ট্রসংঘের মানব কল্যাণমূলক কাজ করার সময় তাঁদের গাড়ি যুদ্ধের মাঝে হামলার শিকার হয়। অক্টোবর মাস থেকেই হামাস ও ইজরায়েলের মাঝে অনবরত যুদ্ধ চলছে।

    মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রসংঘ মহাসচিব

    রাষ্ট্রসংঘের (UN) তরফে জানানো হয়েছে ওই হামলায় তাঁদের সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের এক কর্মী নিহত ও আরও এক কর্মী আহত হয়েছেন। রাষ্ট্রসংঘের ডেপুটি মুখপাত্র ফারহান হক জানিয়েছেন “রাষ্ট্রসংঘের কর্মীরা সকলেই রাফায়ে অবস্থিত ইউরোপিয়ান হাসপাতালের দিকে যাচ্ছিলেন। তখনই হামলা হয়।” রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এই হামলার নিন্দা করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, “রাষ্ট্রসংঘের একটি গাড়ি গাজায় আটকে পড়ে। তাতে আমাদের এক কর্মীর মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছেন। এখন পর্যন্ত রাষ্ট্রসংঘের ১৯০ জন কর্মী গাজায় (Israel Gaza War) মৃত্যুবরণ করেছেন। মানবিক কারণে যারা কর্মরত তাদের সুরক্ষা করতেই হবে।”তবে ঠিক কারা এই হামলা চালিয়েছে তা এখনও পরিষ্কার নয়।

    ভারতের বক্তব্য (Israel Gaza War)

    রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের প্রতিনিধি রুচিরা কম্বোজ ইজরায়েল হামাস (Israel Gaza War) যুদ্ধে মৃত্যুর নিন্দা জানিয়েছেন। তিনি রাষ্ট্রসংঘের দশম জরুরি অধিবেশনে বলেছেন, “ইজরায়েল এবং হামাসের (Israel Gaza War)  যুদ্ধে প্রচুর জীবনহানি হয়েছে। বিশেষ করে মহিলা ও শিশুর মৃত্যু কাম্য নয়। এই মানবিক সংকট কোনওভাবেই কাম্য নয়। আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত আইন সকলের অবশ্যই পালন করা উচিত।”

    আরও পড়ুন: প্যালেস্তাইনে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইজরায়েলের, শিশুসহ হত ২১

    ইজরায়েল হামাস যুদ্ধের ইতিহাস (Israel Gaza War)

    গত বছরে ৭ই অক্টোবর ইজরায়েলে সারা দেশজুড়ে অনুষ্ঠান চলাকালীন হামাসের জঙ্গিরা কাঁটাতার পেরিয়ে ইজরায়েলের সীমান্তবর্তী শহর ও গ্রামে ঢুকে পড়ে। একতরফা নিধনযজ্ঞ চালায়। কয়েক ঘণ্টার জঙ্গি অভিযানে প্রায় দেড় হাজার মানুষকে খুন করে হামাস। পুরুষ, নারী ও শিশু সহ মোট ২৫২ জনকে অপহরণ করে গাজায় নিয়ে যায় তাঁরা। এরপর পর টাকা রকেট হামলা করে হামাস। অপহৃত মহিলা ও শিশুদের উপর পাশবিক অত্যাচার করে তাঁদের মেরে ফেলে হামাস জঙ্গিরা। সেই ভিডিও তাঁরা ছড়িয়ে দেয় সমাজ মাধ্যমে। এর প্রতি আক্রমণে ইজরায়েলও হামলা চালায় এবং সকল অপহৃতদের ফেরত না দেওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাবে বলে ঘোষণা করেছে। এখন পর্যন্ত ইজরায়েল হামার যুদ্ধে ৩৫ হাজার প্যালেস্তাইন নাগরিকের প্রাণ গিয়েছে। প্রাণ গিয়ে হাজারের উপর ইজরায়েলি নাগরিক ও সামরিক বাহিনীরও। সারা বিশ্ব ইজরায়েলকে যুদ্ধবিরতির জন্য চাপ দিলেও তাঁরা শেষ অপহৃত নাগরিক ফিরে না পাওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে। তবে যত সাধারণ মানুষ এই যুদ্ধে নিহত হয়েছেন তাতে হোয়াইট হাউসও যুদ্ধবিরতির পক্ষে এবং তাঁরা ইতিমধ্যেই ইজরায়েলকে গোলাবারুদ দেওয়া বন্ধ করে দিয়েছে। যদিও ইজরায়েল জানিয়েছে তাঁরা নিজের দমেই যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share