Tag: news in bengali

news in bengali

  • Water under moon surface: চাঁদের মাটিতে আরও জলের সন্ধান! গবেষণায় বড় দাবি ইসরোর

    Water under moon surface: চাঁদের মাটিতে আরও জলের সন্ধান! গবেষণায় বড় দাবি ইসরোর

    মাধ্যম নিউজ ডেস্ক: চাঁদে এত পরিমাণ জল (Water under moon surface) রয়েছে যে তা ভেবে কল্পনা করা কঠিন। সম্প্রতি আবারও চাঁদের মাটিতে জলের সন্ধান পেল ইসরো। আইআইটি কানপুর, ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া, জেট প্রপালশন ল্যাব এবং আইআইটি ধানবাদের গবেষকদের সহায়তায় স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার, ইসরোর (ISRO) বিজ্ঞানীরা জানিয়েছেন চাঁদের গর্তগুলিতে জমে রয়েছে বরফ। ইসরোর প্রকাশিত এক জার্নালে বলা হয়েছে, যে ভূপৃষ্ঠের কয়েক মিটার নীচে বরফের পরিমাণ ভূপৃষ্ঠের তুলনায় ৫ থেকে ৮ গুণ বেশি। সেই কারণেই অনুমান, চাঁদে ঠিক এতটা পরিমাণ জল রয়েছে যা কল্পনারও বাইরে।  

    প্রায় দ্বিগুণ পরিমাণ জলের হদিশ (Water under moon surface) 

    যদিও চাঁদের মাটিতে জলের সন্ধান আগেই পাওয়া গিয়েছিল। এ বার বিজ্ঞানীরা আগের তুলনায় অনেক বেশি পরিমাণ জলের সন্ধান পেয়েছেন। গবেষণা থেকে জানা গিয়েছে, দক্ষিণ মেরুর তুলনায় উত্তর মেরুতে প্রায় দ্বিগুণ পরিমাণ জল বরফ আকারে সঞ্চিত রয়েছে। চাঁদে এই বিপুল পরিমাণ জলের হদিশ পেয়ে উৎসাহিত বিজ্ঞানীরা। 
    এই গবেষণায় বিজ্ঞানীরা সাতটি যন্ত্রের ব্যবহার করেছেন, যার মধ্যে রয়েছে র‍্যাডার, লেজার, অপটিক্যাল, নিউট্রন স্পেক্ট্রোমিটার, আলট্রাভায়োলেট স্পেক্ট্রোমিটার এভং থার্মাল রেডিওমিটার। তবে চাঁদের মাটিতে জলের সন্ধান পেতে সাহায্য করেছে ভারতের পাঠানো চন্দ্রযান ২-ও। 

    চাঁদের মাটিতে কীভাবে জমল বরফ?

    গবেষণায় দেখা গিয়েছে যে ৩.৮৫ বিলিয়ন বছর আগে ইমব্রিয়ান সময়কালে ঘটে যাওয়া আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে চাঁদের গর্তগুলিতে জল জমেছিল। সেই জলই (Water under moon surface) এখন বরফে পরিনত হয়েছে। মনে করা হচ্ছে পরবর্তীকালে ইসরো বা অন্যান্য মহাকাশ সংস্থাগুলি চাঁদে জল খোঁজার জন্য ড্রিলিং মেশিন পাঠাতে পারে।

    আরও পড়ুন: ধেয়ে আসছে কালবৈশাখী, ঝমঝমিয়ে বৃষ্টি কোথায়, কখন জানেন?

    ভবিষ্যতে চন্দ্র অভিযানে সহায়ক হবে এই বরফ 

    ইসরো বলেছে যে এই তথ্য ভবিষ্যতের চন্দ্র অভিযান মিশনে বরফের নমুনা সংগ্রহ করতে বা চাঁদে মানুষের দীর্ঘমেয়াদী উপস্থিতির জন্য সহায়তা করবে। এমনকি এই বরফের (Water under moon surface) উপর নির্ভর করে, ভবিষ্যতে চাঁদে অবতরণের জন্য সঠিক স্থান এবং সঠিক নমুনা সংগ্রহের পয়েন্ট নির্বাচন করাও সহজ হবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Weather Update: ধেয়ে আসছে কালবৈশাখী, ঝমঝমিয়ে বৃষ্টি কোথায়, কখন জানেন?

    Weather Update: ধেয়ে আসছে কালবৈশাখী, ঝমঝমিয়ে বৃষ্টি কোথায়, কখন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: তাপপ্রবাহ কমেছে। গরমের দহন জ্বালা জুড়োতে ধেয়ে আসছে কালবৈশাখী (Weather Update)। আজ, সোমবার রাজ্যের আট জেলায় হতে পারে কালবৈশাখী ঝড়। আগামী কয়েকদিন রাজ্যজুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। স্বাভাবিকভাবেই তাপমাত্রা কমতে পারে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস। শীতল হবে শরীর।

    আসছে কালবৈশাখী (Weather Update)

    দু’সপ্তাহেরও বেশি সময় ধরে দাবদাহে পুড়ছিল দক্ষিণবঙ্গ। খাস কলকাতায় তাপমাত্রার পারদ ছুঁয়েছিল ৪২ ডিগ্রি। রাজ্যের কোথাও কোথাও পারা চড়েছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। চাতকের মতো ফটিক জল করে কাল কাটাচ্ছিলেন বঙ্গবাসী। শেষমেশ তাঁদের সে আশা পূরণ হতে চলেছে, ধেয়ে আসছে কালবৈশাখী (Weather Update)। এদিন কালবৈশাখী ঝড় হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি এবং দুই চব্বিশ পরগনায়। বৃষ্টির সঙ্গে সঙ্গে ঘণ্টায় হাওয়া বইতে পারে ৬০ কিলোমিটার বেগে। ভারী বৃষ্টি হতে পারে বীরভূম ও মুর্শিদাবাদে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায়ই বৃষ্টির সঙ্গে সঙ্গেই বইবে দমকা হাওয়া।

    মঙ্গলেও শান্তি বারি

    সোমের পর মঙ্গলবারেও হবে বৃষ্টি। এদিন ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় জেলায়। এই দুই জেলায় বৃষ্টি হতে পারে ১০০ মিলিমিটার কিংবা তারও বেশি। বৃষ্টির সঙ্গে সঙ্গে হবে বজ্রপাতও। দুই মেদিনীপুরে প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইবে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে। কেবল এই দু’দিনই নয়, শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদের কিছু জায়গায় ঘণ্টায় ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। মঙ্গলবারও কমলা সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, দুই চব্বিশ পরগনা, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরে। এদিন কলকাতায়ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। উপকূলে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হবে।

    আরও পড়ুুন: “আগুন নিয়ে খেলছে কংগ্রেস”, বিস্ফোরক রাজনাথ

    রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৬ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। মার্চে ছ’দিনে কলকাতায় বৃষ্টি হয়েছিল  মোট ২৮ মিলিমিটার। এপ্রিলে শহরে হালকা বৃষ্টি হয়েছিল মাত্র একদিন। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার উত্তরের পার্বত্য জেলায় বেশি বৃষ্টি হবে। উত্তরের সমতলের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে (Weather Update)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • International No Diet Day 2024: কম ক্যালোরির চেয়ে পুষ্টি বেশি জরুরি, বলছেন চিকিৎসকরা

    International No Diet Day 2024: কম ক্যালোরির চেয়ে পুষ্টি বেশি জরুরি, বলছেন চিকিৎসকরা

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার খেয়াল খুশি মত খাওয়ার দিন। এই দিনটি সারা বিশ্বে ‘নো ডায়েট ডে’ (International No Diet Day 2024) হিসেবে পরিচিত। স্বাস্থ্য সচেতন যুগে অনেকেই ডায়েটের নামে শীর্ণকায় শরীরে অবতীর্ণ হচ্ছে। তাঁদের জন্য আজ পেট পুরে খাওয়ার দিন। কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়া থেকে টিভির পর্দা খুললেই দেখা যায় কীভাবে ওজন ঝরাতে হবে তার আইডিয়ায় ভর্তি। আমাদের মস্তিষ্ক ভরিয়ে দেওয়া হয়েছে কঠিন ডায়েট পরিশ্রম ও ব্যায়াম, ক্যালরি কমানোর (Balanced Diet Chart) হরেক রকম আইডিয়া দিয়ে। দিনের পর দিন ক্যালোরি ও ভিটামিন কম নিয়ে আমরা নিজের শরীরকে রোগা করার তুলনায় বেশি অসুস্থ করে ফেলি। নো ডায়েট দিবসে জেনে নিন ক্যালোরি কমানো দরকার নাকি সঠিক পরিমাণে সুষম খাবার খাওয়া দরকার।

    ক্যালোরি কম বনাম সুষম খাদ্য

    আজকাল অনেক ক্ষেত্রেই পুষ্টিবিদরা বলেন, সঠিক পরিমানে ক্যালোরি (Calorie) নেওয়া দরকার। তাঁরা ডায়েট চার্ট (Diet Chart) দিয়ে থাকেন। ক্যালোরির দিকে না ঝুঁকে সঠিক সময়ে সঠিক পরিমাণে খাওয়া প্রয়োজন। তাতে সঠিক ক্যালোরি এমনিতেই দেহে পৌঁছবে। ক্যালোরির চিন্তা না করে সঠিক সময়ে ও সঠিক পরিমাণে পুষ্টিকর (Balanced Diet Chart) খাবার খাওয়া দরকার। তাতে শরীর ভালো থাকবে।

    উত্তরবঙ্গে এবার ইলিশ মিলবে কম দামে, হিলিতে চালু হবে ‘ইন্টিগ্রেটেড চেকপোস্ট’

    শরীরেরও জ্বালানি প্রয়োজন

    গাড়ি যেভাবে চার্জ কিংবা জ্বালানি ছাড়া চলতে পারে না। একই ভাবে শরীরের জ্বালানি হল খাবার। ওজন বৃদ্ধি বা ওজন কমের জন্য শুধুমাত্র খাওয়া-দাওয়া (Balanced Diet Chart) দায়ী থাকে না। অনেকগুলি কারণ রয়েছে যার ফলে আমাদের শরীরের ওজন বৃদ্ধি পায় কিংবা ওজন কমে যায়। কিছু ক্ষেত্রে রোগের কারণে ওজন বাড়ে-কমে। আবার প্রয়োজন রয়েছে সঠিক পরিমাণে পরিশ্রম করার। চিকিৎসকদের পরামর্শ নিয়ে ব্যায়াম করা খুবই জরুরি। অল্প খেলেও শুয়ে বসে থাকলে ওজন বাড়তে পারে। সঠিক পরিমাণে পরিশ্রম করলে শরীরে এক ধরনের হরমোন বের হয় যাকে বলা হয় ‘হাঙ্গার হরমোন’ খিদে পেলে খাবার খাওয়া দরকার। এর ফলে আমরা মেটাবলিজম ভালো রাখতে পারি।

    পেশি নির্মাণ বনাম চর্বি কমানো

    সুষম খাদ্য ও পুষ্টি (Balanced Diet Chart) শরীরের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অতিরিক্ত জাঙ্ক ফুড না খেয়ে এবং কম চর্বি জাতীয় খাবার কম খেয়ে আমরা আমাদের শরীর ঠিক রাখতে পারি। তবে শরীরে প্রোটিন, কার্বোহাইড্রেট, চর্বি ভিটামিন সবকিছুরই প্রয়োজন আছে। চর্বি একেবারে বাদ দিলেও শরীরের ক্ষতি হতে পারে। অন্যদিকে সুষম খাদ্য গ্রহণ করে আমরা দীর্ঘস্থায়ীভাবে সুস্থ থাকতে পারি। অনেকে মনে করেন পেশি নির্মাণ সুস্থতার লক্ষণ। পেশি নির্মাণের সঙ্গে সুস্থতার কোন সম্পর্ক নেই। সুঠাম শরীর দেখতে ভাল লাগতেই পারে। কিন্তু অতিরিক্ত পেশি নির্মাণও নানান ধরনের সমস্যা বয়ে নিয়ে আসতে পারে। অতিরিক্ত পেশি নির্মাণ করে পরে ব্যায়াম ছেড়ে দিলে শরীর আবার স্থুল হয়ে পড়তে পারে। ফলে আপনি আপনার প্রয়োজন বুঝে রোগা থাকবেন নাকি পেশি নির্মাণ করবেন সেটি নির্ণয় আপনাকেই করতে হবে। তবে একটি দিন চিন্তা ভুলে খেয়ে নিন।

    ইতিহাস

    আন্তর্জাতিক নো ডায়েট দিবস (International No Diet Day 2024) প্রথম পালিত হয় ব্রিটেনে। ব্রিটিশ নাগরিক মেরি ইভান্স ইয়াংকে এই আন্দোলন শুরু করার কৃতিত্ব দেওয়া হয়। প্রথম নো ডায়েট দিবসটি ৫ মে ১০১২ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল। লন্ডনের হাইড পার্কে এক ডজন মহিলা পিকনিক করে এই দিন উদযাপন করেছিলেন।  সকলেই একটি স্টিকার পরতেন তাতে লেখা ছিল ” ডিচ দ্যাট ডায়েট”। তিনি এই দিনটিকে আন্তর্জাতিক ছুটির দিন (International No Diet Day 2024) করার চেষ্টা করেছিলেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Astronaut Sunita Williams: সঙ্গে থাকছে গণেশের মূর্তি, ফের মহাকাশের পথে সুনীতা উইলিয়ামস

    Astronaut Sunita Williams: সঙ্গে থাকছে গণেশের মূর্তি, ফের মহাকাশের পথে সুনীতা উইলিয়ামস

    মাধ্যম নিউজ ডেস্ক: ৫৮ বছর বয়সে ফের মহাকাশে পাড়ি দিচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নভশ্চর সুনীতা উইলিয়ামস। এ নিয়ে তৃতীয়বার মহাকাশে পাড়ি দিচ্ছেন সুনীতা (Astronaut Sunita Williams)। জানা গিয়েছে, বোয়িংয়ের পরীক্ষামূলক অভিষেক অভিযানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে তাঁর যাত্রা শুরু হবে (ভারতীয় সময় অনুযায়ী) ৭ মে সকাল ৮টা ৪ মিনিটে। তাঁর এবারের যাত্রায় বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে সঙ্গী হচ্ছেন বুচ উইলমোর। 

    সুনীতার (Astronaut Sunita Williams) সঙ্গে থাকবে গণেশের মূর্তি

    ক্রিউ ফ্লাইট টেস্ট নামে এই অভিযানটি নাসার তত্ত্বাবধানে হবে। অ্যাটলাস ফাইভ রকেটের মাথায় বসবে স্টারলাইনার ক্যাপসুলটি। ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে এটি উৎক্ষেপণ করা হবে। এ প্রসঙ্গে নাসার অ্যাডমিনিস্ট্রেটর বিল নেলসন বলেন, বাণিজ্যিকভাবে মহাকাশচারী নিয়ে স্পেস স্টেশনে পাড়ি দেওয়ার গুরুত্বপূর্ণ মুহূর্ত এটা। আমরা এর সাফল্যের দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছি। সম্প্রতি, একটি সাক্ষাৎকারে সুনীতা তাঁর ‘গুড লাক চার্ম’ বা সৌভাগ্যের প্রতীক সম্পর্কে খোলসা করেছিলেন। তিনি জানিয়েছিলেন, গণেশ তাঁর সবসময়ের সঙ্গী। তাই এই মিশনে তিনি গণেশের মূর্তি তিনি সঙ্গে নিয়ে যাবেন। এর আগে, সুনীতা ভাগবত গীতার কপি সঙ্গে নিয়ে মহাকাশে গিয়েছিলেন।

    তৃতীয়বার মহাকাশের উদ্দেশে পাড়ি

    আনুমানিক ১০ দিনের অভিযানে উইলিয়ামস (Astronaut Sunita Williams) এবং উইলমোর  স্টারলাইনারের প্রযুক্তি ব্যবস্থা এবং ক্ষমতা যাচাই করে দেখবেন। এই পরীক্ষার পরেই স্টারলাইনার মহাকাশ স্টেশনে মানুষ নিয়ে যেতে পারবে কিনা তার সিদ্ধান্ত নেওয়া হবে। দুই নভশ্চর প্রায় এক সপ্তাহ কক্ষপথে থাকবেন। তারপর দক্ষিণ-পশ্চিম আমেরিকার কাছাকাছি পৃথিবীতে অবতরণ করবেন। তখন ক্রিউ ক্যাপসুলটি প্যারাশ্যুটের মতো নেমে আসবে, যেখানে সেফ ল্যান্ডিংয়ের জন্য এয়ারব্যাগও থাকবে।

    স্টারলাইনার মহাকাশযানটিতে সাতজন নভশ্চর চড়তে পারেন। এটি একটি পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযান। যা সর্বোচ্চ ১০ বার যাতায়াতে সক্ষম। এর ব্যাস প্রায় ১৫ ফুট। এই অভিযান সফল হলে বোয়িং কোম্পানি স্পেস এক্সের ক্রিউ ড্রাগনের সমকক্ষ হবে। যারা নিয়মিতভাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভশ্চর পাঠায় ও ফেরত নিয়ে আসে। 

    আরও পড়ুন: দেশবাসীর মঙ্গলে পুজো, করলেন সন্ধ্যারতি, অযোধ্যায় রামলালা দর্শনে মোদি

    মহিলা হিসেবে স্পেসওয়াকের নজির

    নাসার থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, ৫৮ বছর বয়সি সুনীতা (Astronaut Sunita Williams) তাঁর জীবনে দু’বার মহাকাশ যাত্রায় ৩২২ দিন মহাকাশে কাটিয়েছেন। একই সঙ্গে একজন মহিলা মহাকাশচারী হয়ে সর্বাধিক মোট সাতবার একটানা স্পেস ওয়াক করেছেন বা মহাকাশে হেঁটে রেকর্ড করেছেন, যার সময়কাল ছিল ৫০ ঘণ্টা ৪০ মিনিট। যদিও এবারের মহাকাশ পাড়ি প্রসঙ্গে খোদ সুনীতা বলেছেন, মহাকাশযান উড়লে তা নিরাপদ এবং আরামদায়ক হবে বলেই মনে হচ্ছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Supreme Court: সোমেই ফের সুপ্রিম কোর্টে শুনানি এসএসসি মামলার, খোঁজ মিলবে অযোগ্যদের?

    Supreme Court: সোমেই ফের সুপ্রিম কোর্টে শুনানি এসএসসি মামলার, খোঁজ মিলবে অযোগ্যদের?

    মাধ্যম নিউজ ডেস্ক: যোগ্য-অযোগ্যদের পৃথক করা যায়নি। তাই এক ধাক্কায় চাকরি খুইয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক। গত সপ্তাহেই মামলাটির শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। এই শুনানিতে চাকরি বাতিলের ওপর স্থগিতাদেশ দেয়নি দেশের শীর্ষ আদালত। তবে যোগ্য-অযোগ্যদের বাছাই পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছিল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ। সোমবার ফের মামলাটির শুনানি হবে সুপ্রিম কোর্টে (Supreme Court)। যোগ্যদের আইনি সাহায্য দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। তাই সোমবারের দিকেই তাকিয়ে এই মামলার সঙ্গে যুক্ত সব পক্ষই।

    চাকরি বাতিল (Supreme Court)

    এসএসসি নিয়োগ কেলেঙ্কারি মামলায় ২২ এপ্রিল কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি খোয়ান ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক-অশিক্ষক কর্মী। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। মামলা দায়ের করে মধ্যশিক্ষা পর্ষদও। শীর্ষ আদালতের দ্বারস্থ হয় চাকরিখোয়ানোদের একাংশও। সোমবার এ সংক্রান্ত ১০টি মামলা শুনবে সুপ্রিম কোর্ট। গত শুনানিতে নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন ত্রুটি নিয়ে প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। ওই প্যানেল থেকে কীভাবে যোগ্যদের খুঁজে বের করা হবে, তাও জানতে চেয়েছিলেন তিনি। এমতাবস্থায় সোম-সকালে শীর্ষ আদালতে যোগ্য এবং দাদা ধরে চাকরি পাওয়াদের নিয়ে বিস্তারিত শুনানি হতে পারে বলে আইনজীবীদের একাংশের ধারণা।

    আইনি সহায়তা দেবে বিজেপি

    কেলেঙ্কারির গন্ধ থাকায় এমনিতেই মামলাটির দিকে তাকিয়ে গোটা দেশ। এর ওপর আবার যোগ্যদের আইনি সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবারই বর্ধমানের একটি নির্বাচনী জনসভায় তিনি বলেছিলেন, “যোগ্যদের আইনি সহায়তা দেবে বিজেপি। আমি দলের রাজ্য সভাপতিকে বলেছি, রাজ্য বিজেপির তরফে একটি আইনি সহায়তা সেল ও সমাজমাধ্যম প্ল্যাটফর্ম তৈরি করা হোক। যাঁরা ঠিক নথিপত্র থাকা সত্ত্বেও দুর্নীতির শিকার হয়েছেন, তাঁদের সেই সেল থেকে সাহায্য করা হবে।” তিনি এও বলেছিলেন, “যারা দুর্নীতি করেছে, তারা সাজা পাবে। কিন্তু যোগ্যদের জন্য বাংলায় বিজেপি কাজ করবে। এটা মোদির গ্যারান্টি।” সোমবার এই মামলায় মূল চাকরি প্রার্থীদের হয়ে সওয়াল করবেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। রাজ্যের হয়ে দেখা যেতে পারে আইনজীবী কপিল সিব্বল ও রাকেশ দ্বিবেদী। অংশ নিতে পারেন আইনজীবী হরিশ সালভেও (Supreme Court)।

    আরও পড়ুুন: “আগুন নিয়ে খেলছে কংগ্রেস”, বিস্ফোরক রাজনাথ

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Lok Sabha Elections 2024: উত্তর-পূর্ব ভারতে ভোট দিয়েছেন রেকর্ড সংখ্যক মানুষ, কেন জানেন?

    Lok Sabha Elections 2024: উত্তর-পূর্ব ভারতে ভোট দিয়েছেন রেকর্ড সংখ্যক মানুষ, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: চলছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের মেগা শো। নির্বাচন হবে সাত দফায়। ইতিমধ্যেই শেষ হয়েছে তৃতীয় দফার নির্বাচন (Lok Sabha Elections 2024)। নির্বাচন শুরু হয়েছে ১৯ এপ্রিল। শেষ দফার নির্বাচন হওয়ার কথা পয়লা জুন। ফল বেরবে ৪ জুন। এবারের নির্বাচনে উঠে এসেছে একটি উল্লেখযোগ্য তথ্য। সেটি হল, এবার নির্বাচনে উত্তর-পূর্ব ভারতের ভোটাররা অংশ নিয়েছেন রেকর্ড সংখ্যক।

    নির্বাচন কমিশনের আশ্বাস (Lok Sabha Elections 2024)

    এবার নির্বাচন কমিশনের তরফে আগেভাগেই জানিয়ে দেওয়া হয়েছিল অবাধ, মুক্ত এবং স্বচ্ছ নির্বাচনের স্বার্থে যা যা করণীয়, তা করা হবে। এবার নির্বাচন হচ্ছে অষ্টাদশ লোকসভার। লোকসভার মোট আসন সংখ্যা ৫৪৫টি। তবে নির্বাচন হচ্ছে ৫৪৩টিতে। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করার দিনই কমিশন জানিয়ে দিয়েছিল শান্তিপূর্ণ ভোট হবে। ভোটারদের আরও বেশি করে ভোট দেওয়ার আহ্বানও জানিয়েছিল কমিশন। ওয়াকিবহাল মহলের মতে, সেই কারণেই এবার উত্তর-পূর্বের ভোটাররা ভোট দিয়েছেন হাত উপুড় করে (Lok Sabha Elections 2024)।

    রেকর্ড ভোট!

    জানা গিয়েছে, বিচ্ছিন্ন হাতে গোণা কয়েকটি ঘটনা ছাড়া প্রথম ও দ্বিতীয় দফার নির্বাচন হয়েছে শান্তিপূর্ণই। উত্তর-পূর্বের রাজ্যগুলির কোথাও বৃষ্টি, কোথাও আবার তাপপ্রবাহ উপেক্ষা করে ভোট দিতে বেরিয়েছেন দলে দলে মানুষ। জানা গিয়েছে, প্রায় ৬৫ শতাংশ ভোটার এবার মতদান করেছেন। অরুণাচল প্রদেশ ও সিকিমে ইতিমধ্যেই হয়ে গিয়েছে  নির্বাচন। উত্তর-পূর্ব ভারতের জনসংখ্যা ৬০ মিলিয়ন। লোকসভায় তাঁদের প্রতিনিধিত্ব করেন ২৫ জন সাংসদ।ত্রিপুরা, মেঘালয় এবং অসমে ভোট দিয়েছে ৭৫ থেকে ৮০ শতাংশ মানুষ। নাগাল্যান্ডের ছ’টি জেলায় একজনও ভোট দেননি। যার জেরে এই রাজ্যে ভোটের হার ৫৭ শতাংশ। অরুণাচল প্রদেশে মতদানের হার প্রায় ৬৭ শতাংশ। এখানে বিধানসভা নির্বাচনে বিজেপির দশজন প্রার্থী রয়েছেন। এঁদের মধ্যে মুখ্যমন্ত্রী প্রেমা খাণ্ডু এবং ডেপুটি চওনা মেই নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সিকিমে ৩২টি বিধানসভা আসনেও নির্বাচন হয়েছে। এখানে সাংসদ রয়েছেন একজন। ভোট পড়েছে ৭৫ শতাংশ।

    আরও পড়ুুন: ‘‘অনেক লোককে আজকাল কেনা–বেচা যায়’’, সন্দেশখালির ভিডিও নিয়ে তৃণমূলকে তোপ দিলীপের

    একশো শতাংশ ভোটারই যাতে নির্বাচনে অংশ নেন, তাই ব্যাপক প্রচার করেছিল লোক জাগরণ মঞ্চ অসম। সবাইকে ভোটদানের আহ্বান জানিয়েছিল নির্বাচন কমিশনও। তারই সুফল ফলেছে। এবার ভোট দিয়েছেন রেকর্ড সংখ্যক ভোটার (Lok Sabha Elections 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • CV Ananda Bose: এফআইআর করার অধিকার নেই পুলিশের, রাজভবনের কর্মীদের চুপ থাকার নির্দেশ রাজ্যপালের

    CV Ananda Bose: এফআইআর করার অধিকার নেই পুলিশের, রাজভবনের কর্মীদের চুপ থাকার নির্দেশ রাজ্যপালের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের তদন্ত নিয়ে কলকাতা পুলিশের বিরুদ্ধে এবার কড়াবার্তা রাজভবনের। সংবিধানের ৩৬১ ধারা তুলে ধরে বিবৃতি জারি করেছে রাজভবন। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে সিভি আনন্দ বোস (CV Ananda Bose) প্রশ্ন তুলে ধরলেন পুলিশের বিরুদ্ধে। তিনি প্রশ্ন তুলে বলেন, “পুলিশ কীভাবে তথ্যানুসন্ধান করছে?” ঘটনায় রাজ্য রাজনীতিতে ফের শোরগোল পড়েছে।

    কী বললেন রাজ্যপাল (CV Ananda Bose)?

    রাজ্যপাল (CV Ananda Bose) এদিন নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট  করের বলেন, “সংবিধানের ধারা ৩৬১ নম্বরকে অমান্য করছে পুলিশ। রাজভবনের কর্মীদের বিরুদ্ধে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ রাজভাবনের সিসিটিভি ফুটেজ চেয়ে আবেদনের কথা বলেছে। একই ভাবে রাজভাবনের সমস্ত স্থায়ী এবং অস্থায়ী কর্মীদের পুলিশের সঙ্গে বার্তালাপের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।” তাঁর স্পষ্ট নির্দেশ, “মুখোমুখি, ফোনে কিংবা কেউ যেন পুলিশের সঙ্গে কোনও রকম কথা না বলেন। সকলের কাছে এই বার্তা দিতে রাজভবনের সিনিয়র আধিকারিক এস কে পট্টনায়ককে নির্দেশ দেওয়া হয়েছে।” একই সঙ্গে একটি বিবৃতি দিয়ে রাজভবন থেকে বলা হয়, “সংবিধানের ৩৬১ (২) ও ৩৬১ (৩) নম্বর ধারায় বিশেষ রক্ষা কবজ পান রাজ্যপাল। রাজ্যপালের বিরুদ্ধে পুলিশের তদন্ত করার কোনও এক্তিয়ার নেই। পুলিশের তদন্তের বিরুদ্ধে আদলতও কোনও ব্যবস্থা নিতে পারে না। পুলিশ রাজ্যপালের বিরুদ্ধে কোনও রকম এফআইআর দায়ের করতে পারবে না।”

    ঘটনা কী ঘটেছিল?

    গত বৃহস্পতিবার রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী হেয়ার স্ট্রীট থানায় রাজ্যপালের (CV Ananda Bose) বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। মহিলা কর্মী নিজে অস্থায়ী কর্মী হিসাবে কাজ করতেন বলে জানিয়েছেন। তিনি বলেন, “চাকরি যাহেতু অস্থায়ী, তাই স্থায়ীর জন্য আমি আবেদন করি। কিন্তু রাজ্যপাল দুই বার অশালীন আচরণ করেছেন।” এরপর থেকেই তৃণমূল রাজ্যপালকে নিশানা করে ময়দানে নেমে পড়েছে। ইতিমধ্যে রাজ্যপালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে পুলিশ আইন বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে। তাই ওঁই মহিলার অভিযোগকে ক্ষতিয়ে দেখছে পুলিশ। সূত্রের খবর, পুলিশ রাজভবনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে চায় এবং রাজভবনের ওসির কাছে এই মর্মে একটি চিঠিও দেয় লালবাজার। আর এরপরই রাজভবন থেকে পাল্টা পুলিশকে চিঠি দেওয়া হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চাল্য তৈরি হয়েছে।

    আরও পড়ুনঃ এলাকায় পানীয় জলের অভাব! প্রচারে বেরিয়ে ক্ষোভের মুখে তৃণমূল প্রার্থী প্রতিমা      

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Locket Chatterjee: গর্ভবতীদের ইউএসজি-র নামে কী চলছে! সিঙ্গুরে মহিলা চিকিৎসকদের হাতেনাতে ধরলেন লকেট

    Locket Chatterjee: গর্ভবতীদের ইউএসজি-র নামে কী চলছে! সিঙ্গুরে মহিলা চিকিৎসকদের হাতেনাতে ধরলেন লকেট

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের আবহে সিঙ্গুর হাসপাতাল নিয়ে এবার চাঞ্চল্যকর অভিযোগ করলেন হুগলি লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা এবারের লোকসভা ভোটের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে আলট্রাসনোগ্রাফি মেশিন। আর সেই মেশিনেই চলছে গর্ভবতী মহিলাদের পরীক্ষা। খোদ হাসপাতালে দাঁড়িয়েই এমন বিস্ফোরক অভিযোগ করলেন লকেট চট্টোপাধ্যায়। আর তা নিয়েই হাসপাতালে পড়ে গেল ব্যাপক শোরগোল।

    ঠিক কী ঘটেছিল? (Locket Chatterjee)

    রবিবার সকালে আচমকাই সঙ্গে বেশ কিছু কাগজপত্র নিয়ে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে পৌঁছন লকেট। হাসপাতালে পৌঁছেই কর্তৃপক্ষের কাছে গিয়ে অভিযোগ করেন, মেয়াদ উত্তীর্ণ আলট্রাসনোগ্রাফি মেশিন দিয়ে হাসপাতালে গর্ভবতী মহিলাদের পরীক্ষা করানো হচ্ছে। লকেটের অভিযোগ, সাত বছর আগে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে আল্ট্রাসনোগ্রাফি মেশিন। আর সেই মেশিনই এখনও ব্যবহার করা হচ্ছে সিঙ্গুর ও হরিপাল গ্রামীণ হাসপাতালে। রবিবার সকালে সেই নথি হাতে নিয়ে সিঙ্গুর হাসপাতালে (Singur hospital) যান বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। 

    রোগীর আত্মীয়দের সতর্কবার্তা লকেটের (Locket Chatterjee)

    চিকিৎসকদের সঙ্গে কথা বলার পাশাপাশি হাসপাতালে আসা রোগীর আত্মীয়দের সঙ্গেও কথা বলেন তিনি এবং আলট্রাসনোগ্রাফি মেশিন যে মেয়াদ উত্তীর্ণ, তা নিয়েও সাধারণ মানুষকে সাবধান করেন। জানা গিয়েছে, ২০১৭ সাল থেকে ওই আলট্রাসনোগ্রাফি মেশিনের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। ২০২২ সালে তা রিন্যুয়ালের জন্য আবেদনপত্র পাঠানো হয়েছিল। কিন্তু তা হয়নি।

    লকেটের বক্তব্য 

    কর্তব্যরত চিকিৎসকদেরও নথি দেখিয়ে প্রশ্ন করেন লকেট। এক মহিলা চিকিৎসককে লকেট বলেন, “আপনারা এতদিন ধরে যেটা করেছেন, যেটা সহ্য করেছেন, সেটা একজন মহিলা হিসাবে করা উচিত হয়নি। চাকরির জন্য আমরা নিজেদের বিবেক বেচে দিতে পারি না।” লকেটের প্রশ্নের মুখে পড়ে  চিকিৎসক আমতা আমতা করে বলেন, “আমাদের তরফ থেকে অভিযোগ করা হয়েছে। ডিসিশন তো জেলা থেকে হয়।” লকেট (Locket Chatterjee) পাল্টা বলেন, “আপনারা আমাকে কেন জানাননি? হুগলির সাংসদকে জানানোর প্রয়োজন ছিল।” এমনকি মেয়াদ উত্তীর্ণ আলট্রাসনোগ্রাফি মেশিন নিয়ে তাঁদের কাছে কোনও তথ্য নেই বলেও জানান কর্তব্যরত চিকিৎসকরা।
    এ প্রসঙ্গে এক কর্তব্যরত চিকিৎসক অর্পিতা মুখোপাধ্যায় জানিয়েছেন, “প্রেগন্যান্সিতে তো অনেক রকম ক্লিনিক্যাল সায়েন্সে অনেক কিছু বোঝা যায়। আমাদের রিপোর্ট দেখে কোথাও কোনও খটকা লাগত, আমরা বাইরে থেকে আরও একবার ইউএসজি (USG) করিয়ে আনতে বলতাম। আমাদের কাছে কোনও তথ্য ছিল না, এই মেশিন ২০১৭ সালে মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তবে আমাদের কিছু রিপোর্ট দেখে সমস্যা মনে হচ্ছিল, আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই।”

    আরও পড়ুন: এলাকায় পানীয় জলের অভাব! প্রচারে বেরিয়ে ক্ষোভের মুখে তৃণমূল প্রার্থী প্রতিমা

    জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বক্তব্য  

    অন্যদিকে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, একটি সংস্থা সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে এই পরিষেবা দেয়। নিদির্ষ্ট সময় অন্তর তার লাইসেন্স রিনিউ করতে হয়। এক্ষেত্রে সংস্থাটির লাইসেন্স আছে কি না তা খতিয়ে দেখে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে মেশিনের মেয়াদ উত্তীর্ণ বলে কিছু হয় না। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • DY Chandrachud: স্কুলে বেধড়ক মার খেয়েছিলেন দেশের প্রধান বিচারপতি, কেন জানেন?

    DY Chandrachud: স্কুলে বেধড়ক মার খেয়েছিলেন দেশের প্রধান বিচারপতি, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: কথায় বলে, মারের নাম মধুসূদন! এই মধুসূদনের কৃপায় কত মানুষ নির্বিঘ্নে পার হয়েছেন বা হচ্ছেন জীবন নদী। যাঁরা সাফল্যের চূড়ায় বসে রয়েছেন, তাঁরাও রেহাই পাননি শিক্ষকের বেত্রাঘাত থেকে। এই যেমন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud)।

    মার খেয়েছিলেন দেশের প্রধান বিচারপতি

    স্কুলজীবনে তিনিও বেধড়ক মার খেয়েছিলেন। যে মারের কথা প্রৌঢ়ত্বের চৌকাঠ পেরিয়েও ভোলেননি দেশের প্রধান বিচারপতি। ছাত্রদের শৃঙ্খলার পাঠ দিতে গিয়ে শিক্ষকের বেত্রাঘাত বর্তমানে ‘নৃশংস’ অভিধায় ভূষিত হয়েছে। শনিবার এক সেমিনারে ভাষণ দিতে গিয়ে ছোট্ট একটা ভুলের জন্য তিনি যে শিক্ষকের হাতে মার খেয়েছিলেন, তা জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। চন্দ্রচূড় (DY Chandrachud) বলেন, “আপনি শিশুদের কীভাবে ট্রিট করবেন, তা তাদের মনে থেকে যাবে সারাজীবন। আমি আমার স্কুল জীবনের একটি দিনের কথা কখনও ভুলব না। যখন আমায় বেত্রাঘাত করা হয়েছিল, তখন আমি শিশু অপরাধী ছিলাম না। আমি ক্র্যাফ্ট শিখছিলাম। আমায় যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, সেই আকারটা আমি ঠিকঠাক আনতে পারিনি। আমি তখন ক্লাস ফাইভে পড়ি।”

    আরও পড়ুুন: রাহুল গান্ধী ব্রিটিশ নাগরিক! প্রশ্ন তুলে মনোনয়ন বাতিলের দাবিতে অভিযোগ দায়ের

    কী বললেন প্রধান বিচারপতি? 

    তিনি বলেন, “সেই সময় যেভাবে শিশুদের ট্রিট করা হত, তার প্রভাব থেকে যেত সারা জীবন। আমি এখনও মনে করতে পারি, আমি ওই শিক্ষককে অনুরোধ করেছিলাম, আমার হাতে মলম লাগানোর দরকার নেই, বেতটায় মলম দিন। মার খাওয়ার সেই লজ্জার কথা আমি বাড়িতে বলতে পারিনি। দশ দিন ধরে ডান হাতের চেটোর ক্ষত লুকিয়ে রেখেছিলাম, যাতে কেউ দেখতে না পায়।” তিনি বলেন, “শারীরিক ক্ষত সেরে যায়। কিন্তু মন এবং আত্মায় তার একটি চিরকালীন ক্ষত রয়ে যায়। আমিও মনে সেই ক্ষত বয়ে বেড়াচ্ছি। যখনই কোনও কাজ করি, তখনই মনে পড়ে। এই ধরনের অত্যাচার শিশু মনে গভীর ছাপ ফেলে।” তিনি (DY Chandrachud) বলেন, “কিশোর মনের গতিপ্রকৃতিটা বোঝা খুব গুরুত্বপূর্ণ। সমাজের বিভিন্ন গতিপ্রকৃতি এবং আন্তর্সম্পর্কটাও তাকে বুঝিয়ে দেওয়া জরুরি।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Election Commission: ভোটের মধ্যেই মালদা-মুর্শিদাবাদে আইসি-ওসি’কে সরাল কমিশন

    Election Commission: ভোটের মধ্যেই মালদা-মুর্শিদাবাদে আইসি-ওসি’কে সরাল কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ৭মে তৃতীয় দফায় ভোট মালদা-মুর্শিদাবাদে। আর তার আগেই মালদা-মুর্শিদাবাদে আইসি-ওসি-কে সরাল নির্বাচন কমিশন।  মালদার হবিবপুর থানার (Habibpur Police Station) আইসি ও মুর্শিদাবাদের রানিতলা থানার (Ranitala Police Station) ওসিকে সরিয়ে দিল কমিশন (Election Commission)। 

    আইসি-ওসি বদল মালদহ-মুর্শিদাবাদে

    শনিবার রানিতলা থানার ওসি রবীন্দ্রনাথ বিশ্বাসকে সরিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করা হয়। আর রবিবার মালদার হবিবপুর থানার আইসি দেবব্রত চক্রবর্তীকে সরিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করা হয় কমিশনের (Election Commission) পক্ষ থেকে। ভোটের মাঝে একের পর এক পুলিশ অফিসারকে সরিয়ে দেওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিকমহলে।

    কেন এই পদক্ষেপ? (Election Commission) 

    সূত্রের খবর, সম্প্রতি হবিবপুর থানা এলাকায় গোলমালের ঘটনা ঘটে। সেই ঘটনাকে কেন্দ্র করে আইসির বিরুদ্ধে কমিশনে (Election Commission) নালিশ গিয়েছিল। তারই জেরেই ভোটের মাত্র ৪৮ ঘণ্টা আগে হবিবপুর থানার আইসি দেবব্রত চক্রবর্তীকে সরিয়ে দেওয়া হল বলে মনে করা হচ্ছে। 
    সূত্রের খবর, হবিবপুর থানার দায়িত্ব ও রানিতলা থানার দায়িত্ব কাকে দেওয়া হবে তা এখনও ঠিক হয়নি। ইতিমধ্যেই রাজ্যকে তিনজন অফিসারের নাম পাঠাতে বলা হয়েছে। আর এই দুই থানার আইসি ও ওসিকে আপাতত পুলিশ হেড কোয়ার্টারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কমিশন এও জানিয়েছে, ওই দুই অফিসারকে ভোটের কোনও কাজের সঙ্গে যুক্ত রাখা যাবে না। 
    উল্লেখ্য, ভোটের মাঝে একের পর এক থাানার অফিসার বদল কোনও নতুন ঘটনা নয়। এর আগে কলকাতার আনন্দপুর এবং ডায়মন্ড হারবার থানা থেকে ওসিকে সরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের আওতাভুক্ত আনন্দপুর ও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডায়মন্ড হারবার থানা থেকে ওসিকে সরিয়ে দেওয়ার ঘটনাতেও আলোড়ন পড়ে গিয়েছিল গোটা রাজ্য রাজনীতিতে। আর এবার পুলিশ অফিসার বদল আরও ২ থানায় (Malda-Murshidabad)।

    আরও পড়ুন: এবার যোগ্য শিক্ষকদের পাশে বিজেপি, আইনি সহায়তা দিতে গঠন করা হল লিগ্যাল সেল

     
    এছাড়াও দেশে আদর্শ আচরণ বিধি চালু হওয়ার পরে রাজ্য পুলিশের ডিজির পদ থেকে সরিয়ে দেওয়া হয় রাজীব কুমারকে। আদর্শ আচরণ বিধি চালু হওয়ার পরে সেটাই রাজ্যে বড় পদক্ষেপ ছিল জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission)। তার মাস খানেক আগেই রাজীব কুমারকে রাজ্যে পুলিশের ডিজি পদে আনা হয়েছিল। কিন্তু বেশিদিন অবশ্য ওই পদে থাকতে পারলেন না তিনি। দেশে নির্বাচন ঘোষণা হওয়ার পরেই ওই পদক্ষেপ নিয়েছিল নির্বাচন কমিশন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

LinkedIn
Share