Tag: news in bengali

news in bengali

  • India US Relation: পান্নুনকে হত্যার চেষ্টা নিয়ে মার্কিন রিপোর্ট অযৌক্তিক, ভিত্তিহীন, সাফ জানাল ভারত

    India US Relation: পান্নুনকে হত্যার চেষ্টা নিয়ে মার্কিন রিপোর্ট অযৌক্তিক, ভিত্তিহীন, সাফ জানাল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: মোস্ট ওয়ান্টেড খালিস্তানপন্থী জঙ্গি গুরুপতওয়ান্ত সিং পান্নুন খুনের চেষ্টার নেপথ্যে রয়েছেন র-এর এজেন্ট। মার্কিন (India US Relation) এক দৈনিকে প্রকাশিত এই রিপোর্ট খারিজ করে দিল ভারত। সাফ জানিয়ে দিল, মার্কিন দৈনিকের অভিযোগ অযৌক্তিক, ভিত্তিহীন।

    বিদেশ মন্ত্রকের প্রতিক্রিয়া (India US Relation)

    প্রতিবেদনটির প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “সংগঠিত অপরাধী, সন্ত্রাসী ও অন্যদের নেটওয়ার্ক নিয়ে মার্কিন সরকারের নিরাপত্তা সংক্রান্ত কিছু উদ্বেগের কথা আমাদের জানানো হয়েছিল। তা খতিয়ে দেখতে ভারত সরকার একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। সেই কমিটির তদন্ত এখনও শেষ হয়নি। এই আবহে বিষয়টি সম্পর্কে অনুমানমূলক ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য একদমই সহায়ক নয়।”

    র-কে নিশানা

    সম্প্রতি মার্কিন (India US Relation) দৈনিক ওয়াশিংটন পোস্টের একটি রিপোর্ট প্রকাশ্যে আসে। সেখানে দাবি করা হয়েছে, বিক্রম যাদব নামে র-এর এক এজেন্ট নাকি পান্নুন হত্যার জন্য একটি হিট টিমকে টাকা দিয়েছিলেন। এই হত্যাকাণ্ডের চেষ্টার পরিকল্পনায় নাকি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন র-এর প্রধান সমন্ত গোয়েল। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও বিষয়টি জানতেন। ওয়াশিংটন পোস্টের এই দাবি খারিজ করে দিয়েছে ভারত।

    গত বছরের শেষের দিকেও পান্নুন খুনের চেষ্টায় যে ভারত জড়িত নয় তা জানিয়ে দিয়েছিল নয়াদিল্লি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বলেছিলেন, “খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা খুনের ষড়যন্ত্রে ভারত যোগের অভিযোগ সংক্রান্ত প্রমাণ দিলেই সরকার তা খতিয়ে দেখতে প্রস্তুত।” আইনের শাসনের প্রতি তাঁর সরকারের দায়বদ্ধতার কথাও সেদিন মনে করিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

    আরও পড়ুুন: ট্রুডোর বক্তৃতা চলাকালীনই খালিস্তানের দাবিতে স্লোগান, কড়া প্রতিক্রিয়া ভারতের

    পান্নুন খুনের চেষ্টায় ভারতকে দোষারোপ আগেও করা হয়েছিল। এর আগেও একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, পান্নুন হত্যার ছক নিয়ে মার্কিন দাবির প্রেক্ষিতে তদন্ত শুরু করে ভারত। সেই তদন্ত থেকেই জানা গিয়েছিল, র-এর এক প্রাক্তন এজেন্ট নাকি এই হত্যার ছক কষার নেপথ্যে থাকতে পারেন। যদিও ভারত সরকার নাকি এই ধরনের কোনও অভিযানের অনুমতি দেয়নি (India US Relation)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Justin Trudeau: ট্রুডোর বক্তৃতা চলাকালীনই খালিস্তানের দাবিতে স্লোগান, কড়া প্রতিক্রিয়া ভারতের

    Justin Trudeau: ট্রুডোর বক্তৃতা চলাকালীনই খালিস্তানের দাবিতে স্লোগান, কড়া প্রতিক্রিয়া ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: খালসা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau)। টরেন্টোর সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তৃতা চলাকালীনই স্বাধীন ও সার্বভৌম খালিস্তান রাষ্ট্রের দাবিতে স্লোগান দেওয়ার অভিযোগ উঠল বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে। রবিবারের ওই ঘটনায় কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ভারত।

    কী বলছে বিদেশমন্ত্রক? (Justin Trudeau)

    বিদেশমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, এই ঘটনা ভারত-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। মাস সাতেক আগেই খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনের ঘটনায় কানাডার পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতকে নিশানা করেছিলেন ট্রুডো (Justin Trudeau)। তার জেরে ভারত-কানাডা সম্পর্ক গিয়ে ঠেকে তলানিতে। গত সাত মাসেও উন্নতি হয়নি নয়াদিল্লি-অটোয়ার(কানাডার রাজধানী) সম্পর্ক। এহেন পরিস্থিতিতে কানাডার মাটিতে ফের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন মাথা চাড়া দেওয়ায় যারপরনাই ক্ষুব্ধ ভারত। ট্রুডোর বক্তৃতা চলাকালীনই খালিস্তানপন্থীদের এই ‘ঔদ্ধত্য’ ভালো চোখে দেখেনি নয়াদিল্লি।

    কড়া প্রতিক্রিয়া ভারতের

    সোমবার ভারতে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূতকে তলব করে এ বিষয়ে গভীর উদ্বেগ ও কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে বলে বলা হয়েছে বিদেশমন্ত্রকের জারি করা বিবৃতিতে। জানা গিয়েছে, ট্রুডো সরকারের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী তথা বর্তমান প্রিভি কাউন্সিল প্রেসিডেন্ট হরজিৎ সিং সজ্জন খালিস্তানপন্থী হিসেবেই পরিচিত। তাঁর বিরুদ্ধে খালিস্তানপন্থীদের মদত দেওয়ার অভিযোগ রয়েছে। কানাডার পার্লামেন্টে একটি সংখ্যালঘু সরকারের নেতৃত্ব দিচ্ছেন ট্রুডো। গদি বাঁচাতে তাঁকে সাহায্য নিতে হচ্ছে নিউ ডেমোক্র্যাটিক পার্টির নেতা জগমীত সিংয়ের। জগমীত নিজেও ঘোষিত খালিস্তানপন্থী। রাজনৈতিক মহলের মতে, সেই কারণেই ভারতের চাপ সত্ত্বেও কার্যত অসহায় ট্রুডো। তাই খালিস্তানপন্থীদের বিরুদ্ধে ট্রুডো সরকার কড়া কোনও পদক্ষেপ করতে পারছে না বলেও ধারণা ওয়াকিবহাল মহলের।

    আরও পড়ুুন: “লোহার রড, শাবল দিয়ে আমাদের ওপর হামলা চালালো তৃণমূল”, বললেন আক্রান্ত বিজেপি কর্মী

    কানাডার মাটিতেই খুন হন খালিস্তানপন্থী জঙ্গি নিজ্জর। তার পরেই অটোয়ার পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতকে আক্রমণ শানান ট্রুডো। ঘটনার জেরে কানাডার এক কূটনীতিককে বহিষ্কার করা হয়। এরই প্রেক্ষিতে মোদি সরকার কানাডার এক শীর্ষ কূটনীতিককে পাঁচ দিনের মধ্যে দিল্লি ছাড়ার নির্দেশ দেয়। নিজ্জর খুনে ভারতের যে কোনও হাত নেই, তাও সাফ জানিয়ে দেয় মোদি সরকার (Justin Trudeau)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Health News: হাতে অলঙ্কার পরে আর চিকিৎসা নয়! নয়া নির্দেশিকা জারি স্বাস্থ্যমন্ত্রকের

    Health News: হাতে অলঙ্কার পরে আর চিকিৎসা নয়! নয়া নির্দেশিকা জারি স্বাস্থ্যমন্ত্রকের

    মাধ্যম নিউজ ডেস্ক: চিকিৎসা ক্ষেত্রে এবার বড় নির্দেশিকা (Health News)। কর্তব্যরত অবস্থায় কনুইয়ের নীচে কোনও অলঙ্কার (jewellery) পরতে পারবেন না চিকিৎসক, নার্স , স্বাস্থ্য কর্মীরা। নয়া নির্দেশিকা (New guidelines) পাঠাল স্বাস্থ্যমন্ত্রক। অর্থাৎ এবার থেকে কোনও রকম অলঙ্কার পরে চিকিৎসা করতে পারবেন না চিকিৎসকরা (Doctors)। এমনকি ব্যবহার করা যাবেনা মোবাইল, পরা যাবে না ঘড়িও। সব কেন্দ্রীয় সরকারের (Central Government) অধীনস্থ হাসপাতালের সুপার ও ডিরেক্টরকে এমনই নির্দেশিকা পাঠাল স্বাস্থ্যমন্ত্রক।

    ঠিক কী বলা হয়েছে নির্দেশিকায় (Health News)?

    স্বাস্থ্যমন্ত্রক (Health Ministry) তরফে যে নির্দেশিকা (Health News) দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, এবার থেকে কর্তব্যরত অবস্থায় কনুইয়ের নীচে কোনও অলঙ্কার পরতে পারবেন না চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীরা (Health workers)। কারণ চুড়ি, ব্রেসলেট, আংটি, ঘড়ি, মোবাইল ফোন থেকে সংক্রমণের ঝুঁকি বাড়ে। আইসিইউ (ICU), এইচডিইউ (HDU), অপারেশন থিয়েটার (OT), পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এই নির্দেশ কড়া ভাবে মানতে বলা হয়েছে।

    আরও পড়ুনঃ “মাস্টার দেখিলেন, একঘর লোক নিস্তব্ধ হইয়া তাঁহার কথামৃত পান করিতেছেন”

    কী কারণে এই নির্দেশিকা?

    অনেক সময়ই হাসপাতালে ভর্তি থাকা রোগী সেরে ওঠার শেষ মুহূর্তে অন্য কোনও সংক্রমণে আক্রান্ত হয়ে পড়েন। রক্তে সংক্রমণের মাত্রা বেড়ে মৃত্যু পর্যন্ত হয়। তাই এবার সংক্রমণের ঝুঁকি এড়াতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এই পদক্ষেপ (Health News) গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন চিকিৎসকরা। এ প্রসঙ্গে কেন্দ্র সরকারের স্বাস্থ্য মন্ত্রকের ডিরেক্টর জেনারেল অতুল গয়াল বলেছেন,”কনুইয়ের নিচে গয়না পড়লে তা থেকে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে। এছাড়াও কর্মরত অবস্থায় মোবাইল ব্যবহার করায় তা থেকেও সংক্রমণ ছড়াতে পারে।”

    এর পাশাপাশি গোয়েল জানিয়েছেন যে, এর আগে অতীতে এমন ঘটনা ঘটেছে যেখানে ডাক্তারের অবহেলার কারণে অস্ত্রোপচারের পর রোগীদের (patient) গুরুতর স্বাস্থ্য সমস্যা দেখা দিয়েছে। তাই সেই সব ঘটনা পর্যালোচনা করেই এবার এমন সিদ্ধান্ত নিল স্বাস্থ্য মন্ত্রক। উল্লেখ্য করোনার ফার্স্ট ওয়েভেও বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, হাতের চুড়ি, আংটি, ঘড়ি, ইত্যাদির মাধ্যমেও সংক্রমণ (infections) হতে পারে করোনা ভাইরাসের। তখন সংক্রমণ এড়াতে এসব অলঙ্কারের ব্যবহার কমিয়েছিলেন মানুষ। কিন্তু সংক্রমণ তো নানা ভাইরাস বা ব্যাকটেরিয়ার হতে পারে। তাই এবার সচেতনতা বাড়াতে এই নির্দেশিকা স্বাস্থ্য মন্ত্রকের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Amit Shah: ভারসাম্য হারাল শাহের কপ্টার, তারপর…

    Amit Shah: ভারসাম্য হারাল শাহের কপ্টার, তারপর…

    মাধ্যম নিউজ ডেস্ক: নির্বাচনী প্রচারে বেরিয়ে আর একটু হলে বিপদের মুখে পড়ছিলেন বিদায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি যখন কপ্টারের ভিতরে বসে ছিলেন, তখনই ভারসাম্য হারায় এই উড়ান। দ্রুত সেটি নিয়ন্ত্রণে চলে আসায় কোনও বিপদ ঘটেনি। অক্ষত রয়েছেন শাহও। বিশেষজ্ঞদের মতে, উড়ানের সময়ই এই বিপত্তি না হয়ে যদি মাঝ আকাশে হত, তাহলে বড় ধরনের কোনও বিপদ ঘটতে পারত।

    কপ্টার বিভ্রাট (Amit Shah)

    নির্বাচনী প্রচারে কার্যত চরকিপাক খাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সেনাপতি (Amit Shah)। সোমবার তিনি গিয়েছিলেন বিহারের বেগুসরাইয়ে। সেখানেই ঘটে কপ্টার-বিভ্রাট। সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে, উড়ানের সময়ই ভারসাম্য হারিয়ে ফেলেছে শাহের কপ্টার। হঠাৎই সেটি ডানদিকে হেলে যায়, পরক্ষণেই আবার হেলে পড়ে বাঁদিকে। চালকের তৎপরতায় দ্রুত কপ্টারটি চলে আসে নিয়ন্ত্রণে।

    এটা কোনও ইস্যু নয়!

    সরকারের তরফে জানানো হয়েছে, এটা কোনও ইস্যুই নয়। রিপোর্টে জানানো (Amit Shah) হয়েছে, জোরালো বাতাসের জেরে শাহের কপ্টারটি এই সমস্যার সম্মুখীন হয়েছিল। বছর ঊনষাটের এই নেতা নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন। সরকারি সূত্রে বলা হয়েছে, শাহের কপ্টার যখন বেগুসরাইয়ে উড়ান শুরু করছিল, তখন ভারসাম্য হারিয়েছিল বলে কোনও কোনও চ্যানেল সম্প্রচার করছে। দয়া করে লিখে রাখুন, এমন কোনও ইস্যু নয় এটা।

    আরও পড়ুুন: “একজনকে বাঁচাতে রাজ্য সরকার এগিয়ে আসবে কেন?” সন্দেশখালিকাণ্ড বিস্মিত সুপ্রিম কোর্ট

    এদিকে, এদিনই এক জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, “তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী বানালে বিহারে কাস্টিজমের অবসান ঘটবে। মেধার ভিত্তিতে রাজনীতির যাত্রা শুরু হবে।” এদিনের সমাবেশে ইন্ডি জোটকেও আক্রমণ শানান শাহ। বলেন, “যদি ইন্ডি জোট জেতে, কে প্রধানমন্ত্রী হবেন? তারা কী লালু যাদবকে প্রধানমন্ত্রী করবে? স্ট্যালিন কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় এই দেশকে সঠিক পথে চালিত করতে পারবেন, রাহুল বাবা? আপনি কি কখনও এই বিষয়টি নিয়ে ভেবেছেন?”

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দেশ, বিহার এবং মিথিলাঞ্চলকে আধুনিক যুগে নিয়ে যেতে চান। আর লালু যাদব নিয়ে যেতে চান লণ্ঠনের যুগে। একমাত্র নরেন্দ্র মোদিই পারেন আপনাকে লণ্ঠনের যুগ থেকে এলইডির যুগে নিয়ে যেতে (Amit Shah)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

     

  • UPI transaction: ডিজিটাল ভারতের পথে আরও একধাপ, অনলাইন পেমেন্টে রেকর্ড গড়ল ইউপিআই

    UPI transaction: ডিজিটাল ভারতের পথে আরও একধাপ, অনলাইন পেমেন্টে রেকর্ড গড়ল ইউপিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউপিআই অর্থাৎ ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস অনলাইন পেমেন্টের (UPI transaction) জন্য বেশ বিখ্যাত। সেই খ্যাতিই এবার রেকর্ড গড়ল অনলাইন পেমেন্টের বাজারে। সোমবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন,  ২০২৩-২৪ অর্থবছরে মোট ২০০ লক্ষ কোটি টাকা মূল্যের প্রায় ১৩ হাজার কোটি ইউপিআই (UPI) লেনদেন করে রেকর্ড সৃষ্টি করেছে ভারত। ইউপিআই পরিচালনাকারী ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) থেকে পাওয়া তথ্য অনুসারে জানা গিয়েছে, আগের ২০২২-২৩ অর্থবছরে, ইউপিআই-এর মাধ্যমে ১৩৯ লক্ষ কোটি টাকা মূল্যের লেনদেন হয়েছিল।

    সীতারামনের বক্তব্য (UPI transaction)

    সম্প্রতি বিশাখাপত্তনমে ‘বিকশিত ভারত অ্যাম্বাসাডর’-এর একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সীতারামন বলেন, “অনলাইন পেমেন্ট (UPI transaction) এখন সব জায়গায় চলেছে। শহর থেকে গ্রাম— সব জায়গার মানুষই অনলাইন পেমেন্টের (Online Payment) প্রযুক্তি গ্রহণ করেছে। শুধু আদানি-আম্বানিরাই নন, সাধারণ ক্রেতা থেকে বিক্রেতা— সকলেই নির্ভর করছে অনলাইন লেনদেনের উপর।” এদিন সীতারামন আরও বলেছেন যে, সরকার ইতিমধ্যেই ২০৪৭ সালের মধ্যে ভারতবর্ষকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে। যার ফলে আগামী বছরগুলিতে দেশটি তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে।

    আরও পড়ুনঃ শাহজাহানের জমি দখলের টাকা নিয়েছেন রাজ্যের আরও ২ মন্ত্রীও, বিস্ফোরক দাবি ইডির

    ৫৫ শতাংশ বেড়েছে

    এনপিসিয়াই-এর তথ্য অনুসারে, জানা গিয়েছে বর্তমানে লেনদেনের সংখ্যার নিরিখে ইউপিআই (UPI transaction)-এর বাজার শেয়ার প্রায় ৮৬%। যার মধ্যে ফোন পে ৪৮.৩% এবং গুগুল পে ৩৭.৬%। যদিও জানুয়ারি মাসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) পেটিএম পেমেন্টসের উপর বিধিনিষেধ আরোপ করার পরে বাজারের এর শেয়ার হ্রাস পেয়েছে। গত অর্থবর্ষে ইউপিআই লেনদেনের সংখ্যা ১০ হাজার কোটি অতিক্রম করেছে এবং এবছর তা ১৩ হাজার কোটিতে পৌঁছেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • NIT student: এনআইটিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যুতে বিক্ষোভ! দায় নিয়ে পদত্যাগ ডিরেক্টরের

    NIT student: এনআইটিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যুতে বিক্ষোভ! দায় নিয়ে পদত্যাগ ডিরেক্টরের

    মাধ্যম নিউজ ডেস্ক: দুর্গাপুরে এনআইটি (National Institute of Technology Durgapur) দ্বিতীয় বর্ষের এক ছাত্রের (NIT student) রহস্য মৃত্যুকে কেন্দ্র করে ক্যাম্পাসে চাঞ্চল্য। ছাত্রমৃত্যুর জেরে ডিরেক্টরকে ঘিরে প্রবল বিক্ষোভ শুরু হয় ক্যাম্পাসে। অভিযোগ, রবিবার ডিরেক্টরকে কার্যত ধাক্কা মেরে ক্যাম্পাসের বাইরে বের করে দেন পড়ুয়াদের একাংশ। এরপর ঘটনার দায় নিয়ে পদত্যাগ করেন ডিরেক্টর।

    ঠিক কী ঘটেছিল (NIT student)?

    মৃত ছাত্রের নাম অর্পণ ঘোষ (NIT student)। সে মেকানিক্যাল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। কলেজ সূত্রে খবর,এদিন তাঁর একটি পরীক্ষা বাতিল করা হয়েছিল। অভিযোগ, পরীক্ষাহলে নিজের আইডি কার্ড (ID Card) নিয়ে যেতে ভুলে যান অর্পণ। তাই তাঁকে পরীক্ষায় বসতেই দেওয়া হয়নি। এরপরই ঘরে ফিরে আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ।

    ঘটনার তদন্তে পুলিশ

    ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে দুর্গাপুর (Durgapur) থানার পুলিশ। পরীক্ষা বাতিলের কারণেই কি অবসাদ না ছাত্র (NIT student) মৃত্যুর পেছনে আছে অন্য কোনও কারণ? তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের (Police) পক্ষ থেকে জানানো হয়েছে ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

    কলেজের পড়ুয়াদের দাবি

    এ ঘটনায় কলেজের পড়ুয়াদের (NIT student) দাবি, অর্পণকে যখন তাঁর ঘর থেকে উদ্ধার করা হয়, তখনও তাঁর হৃদযন্ত্র সচল ছিল। অ্যাম্বুল্যান্স আনা হলেও তারা বলে রিপোর্ট লেখাতে হবে, আইডি কার্ড দেখাতে হবে। অভিযোগ, অর্পণকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করার পর অনেকক্ষণ বেঁচে ছিলেন। কিন্তু এনআইটির নিজস্ব হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার এবং প্রয়োজনীয় ওষুধপত্র না থাকা এবং দীর্ঘ ২০ মিনিট অর্পণকে ফেলে রাখার কারণেই তাঁর মৃত্যু হয়।

    আরও পড়ুনঃ মনোনয়ন বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতে গেলেন দেবাশিস ধর

    ডিরেক্টরের পদত্যাগের দাবি 

    এদিকে ঘটনার পরেই উত্তেজনা ছড়িয়ে পরে কলেজ ক্যাম্পাসে। ছাত্ররা (NIT student) ক্ষোভে ফেটে পড়েন। তারা ডিরেক্টরের পদত্যাগের দাবি জানাতে থাকেন। তাঁদের অভিযোগ, পড়াশুনার পাশাপাশি চাকরি নিয়ে অত্যধিক মানসিক চাপ (Mental pressure) তৈরি হচ্ছে তাদের মধ্যে। কলেজে নেই মেডিকেলের কোনও সুবিধা। এছাড়া এই ছাত্রের উপর মানসিক চাপ ছিল। পরীক্ষা বাতিল হওয়ার কারণেই তাঁর মানসিক চাপ তৈরি হয় বলে মনে করছেন সহপাঠীরা। এমন অবস্থায় বিক্ষোভের মুখে পড়ে ঘটনার দায় নিয়ে পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Congress: ভোটের মধ্যেই ফের ধাক্কা কংগ্রেসে, ইন্দোরের প্রার্থী এবার পদ্মশিবিরে

    Congress: ভোটের মধ্যেই ফের ধাক্কা কংগ্রেসে, ইন্দোরের প্রার্থী এবার পদ্মশিবিরে

    মাধ্যম নিউজ ডেস্ক: ছিলেন কংগ্রেসের (Congress) প্রার্থী।  কিন্তু ভোটের ১৫ দিনে আগেই ১৮০ ডিগ্রি ঘুরে যোগ দিলেন বিজেপিতে (BJP)। লোকসভা ভোটের মরসুমে ফের ধাক্কা খেল কংগ্রেস (Congress )। ইন্দোরের কংগ্রেস প্রার্থী অক্ষয় কান্তি বাম গ্রেরুয়া শিবিরে নাম লেখালেন। তবে এর ফলে বিজেপির (BJP) প্রার্থী বদল হচ্ছে না। বিজেপির শঙ্কর লালবানি ওই কেন্দ্র থেকে বিদায়ী সাংসদ। তিনি এবারও টিকিট পেয়েছেন।  তিনিই প্রার্থী থাকছেন।

    কী ঘটল এদিন (Congress) ?

    কংগ্রেস প্রার্থীর ডিগবাজিতে সুরাটের (Surat) মত এই কেন্দ্রেও বিজেপির প্রার্থী সহজ জয় পেতে চলেছে এমনটাই মত রাজনৈতিক মহলের। ইন্দোরে (Indore) অক্ষয়ের প্রধান প্রতিপক্ষ ছিলেন শংকর। সবটা ঠিকঠাকই চলছিল। সপ্তাহের প্রথম দিনেই বদলে যায় ইন্দোরের রাজনৈতিক মানচিত্র। বিজেপি বিধায়ক রমেশ মেন্দোলাকে সঙ্গে নিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নেন অক্ষয় কান্তি বাম। এর পরেই ইন্দোরের বিজেপি বিধায়ক কৈলাশ বিজয় বর্গীয়ের হাত ধরে তিনি যোগদান করেন গেরুয়া শিবিরে। সেই ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কৈলাশ। একুশের বিধানসভা নির্বাচন পর্যন্ত বঙ্গ বিজেপির প্রভারী ছিলেন তিনি। দলত্যাগী কংগ্রেস (Congress) প্রার্থীকে সঙ্গে নিয়ে ছবি পোস্ট করে বিজয় বর্গীয় লেখেন, “ লোকসভা নির্বাচনে কংগ্রেসের ইন্দোর কেন্দ্রের প্রার্থী অক্ষয় কান্তি বাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ও মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ও  রাজ্য সভাপতি ভি ডি শর্মার নেতৃত্বে বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁকে দলে স্বাগত জানাই।”

    কেন দলত্যাগ

    কিন্তু টিকিট পেয়েও হঠাৎ কেন কংগ্রেস ছেড়ে দিলেন অক্ষয়? কেন কংগ্রেসের (Congress) হয়ে লড়লেন না? সূত্রের খবর গত বছর মধ্যপ্রদেশের একটি কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনের টিকিট পেয়েছিলেন অক্ষয়। সেখানে তাঁর জয়ের সম্ভাবনা ছিল। কিন্তু তাঁকে প্রার্থী করেনি কংগ্রেস। লোকসভা নির্বাচনে মন রক্ষার্থে টিকিট দেওয়া হয়। তাঁর প্রতিপক্ষ বিজেপি প্রার্থী বিদায়ী সাংসদ এবং এবার প্রবল মোদি ঝড় রয়েছে। তাই নিজের জয়ের বিষয়ে যথেষ্ট সংশয় ছিল অক্ষয়ের। সে কারণেই তিনি লোকসভা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। এখন দেখার এই কেন্দ্রে কংগ্রস কী পদক্ষেপ নেয়। মনে করা হচ্ছে সুরাটের মত ইন্দোরেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যেতে পারে বিজেপি।

    কংগ্রেসের সমস্যা

    ১৩ই মে চতুর্থ দফায় ভোট রয়েছে এই কেন্দ্রে। বিনা প্রতিদ্বন্দ্বিতা নাকি অন্য কাউকে সমর্থন করে কংগ্রেস (Congress) সেতা এখন দেখার। কেউ বিকল্প প্রার্থী হলেও কতটা দাগ কাটতে পারবে বিরোধী প্রার্থী তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। হতে পারে সুরাটের মত এখানেও প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই জয়ী হয়ে গেল বিজেপি।

    আরও পড়ুনঃ “আভি তো পিএসসি, মিউনিসিপ্যালিটি, ফায়ার ব্রিগেড বাকি হ্যায়”, তোপ শুভেন্দুর

    অক্ষয়ের পরিচয়

    অক্ষয় কান্তি বাম কংগ্রেসের (Congress) যুব নেতা ছিলেন। ৪৫ বছর বয়সী অক্ষয় একজন সফল ব্যবসায়ী। তিনি অহিল্যা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে এমবিএ করেছেন। রাজস্থানের শ্রীধর বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। তিনি ২৩ বছর বয়সে ২০০৩ সালে ইন্দোর ইন্সটিটিউট অফ ল, ২০০৬ সালে ইন্দোর নার্সিং কলেজ এবং ২০১৯ সালে আইডলিক ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট প্রতিষ্ঠা করেছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Raw Mango: গরমে খান কাঁচা আমের শরবত, জেনে নিন উপকারিতা

    Raw Mango: গরমে খান কাঁচা আমের শরবত, জেনে নিন উপকারিতা

    মাধ্যম নিউজ ডেস্ক: গ্রীষ্মকালে কাঁচা আম অনেকেরই পছন্দ। গরমের দিনে (summer days) বাইরে থেকে ফিরে এক গ্লাস আমপোড়া শরবত (Raw Mango) খেলে যেন প্রাণ জুড়িয়ে যায়। তীব্র গরমে এক গ্লাস কাঁচা আমের শরবতই যেন শরীরে আনতে পারে প্রশান্তি। কিন্তু জানেন কি শুধু স্বাদেই নয় গুনের দিক থেকেও খুব উপকারী এই আমপোড়া শরবত।

    কাঁচা আমপোড়া (Raw Mango) শরবতের উপকারিতা

    ১) প্রখর তাপের ক্ষতিকর প্রভাব থেকে শরীরকে রক্ষা করতে বেশ উপকারী কাঁচা আম (Raw Mango) । কাঁচা আম সান স্ট্রোকের (Sun stroke) ঝুঁকি কমায়। দেহে সোডিয়াম ক্লোরাইড ও আয়রনের ঘাটতি পূরণ করতেও সাহায্য করে।

    ২) ত্বক ও চুলের উজ্জ্বলতা বৃদ্ধিতেও সহায়তা করে থাকে কাঁচা আম। পাশাপাশি কাঁচা আমের শরবতে উপস্থিত ভিটামিন সি নখের ভঙ্গুরতাও কমায়। 

    ৩) কাঁচা আম (Raw Mango) হজমের সমস্যা প্রতিরোধ করে। মর্নিং সিকনেস, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, ক্রনিক ডিসপেপসিয়া এবং বদহজমের জন্য কাঁচা আম খাওয়া খুব উপকারী।

    ৪)কাঁচা আম লিভারের জন্য ভাল। যকৃতের রোগের চিকিৎসার জন্য পরিচিত এটি। এক টুকরো কাঁচা আম খেলে ক্ষুদ্রান্ত্রে পিত্ত নিঃসরণ উদ্দীপিত হয়। এটি ফ্যাট শোষণ বাড়ায়। এবং খাদ্যে পাওয়া ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে।

    ৫) পাশাপাশি, কাঁচা আমে থাকে ভিটামিন এ। চোখের স্বাস্থ্য ভাল রাখতেও গরমকালে নিয়ম করে কাঁচা আম (Raw Mango)  খাওয়া জরুরি।

    আরও পড়ুনঃ চাঁদিফাটা রোদে হিট স্ট্রোক এড়াতে কী কী করবেন? দেখে নিন এক নজরে

    রোগ প্রতিরোধ ক্ষমতা

    ভিটামিন সি, ভিটামিন ই সহ বহু গুণে ঠাসা কাঁচা আম (Raw Mango)। এতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট। কাঁচা আম শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে। ফলে গরমের দিনে সর্দি-গরমি থেকেও নিষ্কৃতি দেবে কাঁচা আমই। আর কাঁচা আমে যেহেতু প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে, তাই এটি মুখের নানা রকম ক্ষত নিরময়ে সহায়তা করতে পারে। স্কার্ভি ও মাড়ি থেকে রক্তপাতের মতো সমস্যাতেও কাজে আসতে পারে কাঁচা আম।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Summer Special train: চালু হল হাওড়া-নিউ জলপাইগুড়ি সামার স্পেশাল ট্রেন, জেনে নিন সময়সূচি

    Summer Special train: চালু হল হাওড়া-নিউ জলপাইগুড়ি সামার স্পেশাল ট্রেন, জেনে নিন সময়সূচি

    মাধ্যম নিউজ ডেস্ক: স্কুলে গরমের ছুটি তো পড়ে গিয়েছে। আর গরমের ছুটি মানেই পাহাড়ে ঘুরতে যাওয়া। কারন এই ৪০-৪২ ডিগ্রী গরমে শান্তি একমাত্র পাহাড়েই। আর তাই সেদিকে নজর রেখেই এবার পূর্ব রেল তরফে গরমের ছুটিতে ভ্রমণের জন্য বিশেষ ট্রেনের ঘোষণা করা হল। এসি ফার্স্ট ক্লাস থেকে ইকোনমি ক্লাস, স্লিপার ক্লাস, জেনারেল সেকেন্ড ক্লাস সবই থাকছে এই সামার স্পেশাল ট্রেনে (Summer Special train)। এই বিশেষ ট্রেন চালুর মূল উদ্দেশ্য অতিরিক্ত যাত্রীদের ভিড় সামাল দেওয়া।

    চলবে ২২টি ‘সামার স্পেশাল ট্রেন’ (Summer Special train)

    হাওড়া (Howrah) থেকে নিউ জলপাইগুড়ি রুটে ছুটছে ২২টি ‘সামার স্পেশাল ট্রেন’। ২৬ জুন পর্যন্ত হাওড়া-নিউ জলপাইগুড়ি (Howrah NJP Routes) রুটে চলবে এই বিশেষ ট্রেনগুলি। আবার ২৭ জুন পর্যন্ত নিউ জলপাইগুড়ি-হাওড়া রুটে চলবে সামার স্পেশাল এই ট্রেনগুলি।

    কোথায় কোথায় স্টপেজ?

    উল্লেখ্য সামার স্পেশাল ট্রেন (Summer Special train) চালিয়ে গতবার দারুণ সাড়া পেয়েছিল ভারতীয় রেল। বিভিন্ন স্টেশন যেখান থেকে প্রচুর মানুষ যাতায়াত করেন সেই সব স্টেশন ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। সেই সব স্টেশনে সামার স্পেশাল ট্রেনের (Summer Special train) স্টপেজ দেওয়া হচ্ছে। এই স্পেশাল ট্রেনটি যাতায়াতের সময় ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, মালদহ টাউন, বারসোই, কিষাণগঞ্জ, আলুয়াবাড়ি রোড হয়ে চলাচল করবে। প্রতি বুধবার রাত ১১.৫৫ মিনিটে হাওড়া থেকে ছেড়ে পরদিন সকাল ১০টা ৪৫ মিনিটে এনজেপি পৌঁছাবে এই ট্রেন। অন্যদিকে প্রতি বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে এনজেপি থেকে ছেড়ে হাওড়ায় (Howrah) ঢুকবে রাত ১২টা ১০ মিনিটে।

    আরও পড়ুনঃ ৪৪ ডিগ্রিতেও খামতি নেই! আসানসোলে বিজেপি প্রার্থীর প্রচারে মহাগুরু

    এখনই বুক করুন স্পেশাল টিকিট

    রেলের তরফে জানানো হয়েছে, সমস্ত ট্রেনে বার্থ ক্রমাগত বুকিং হয়ে চলেছে , যে কোনো ক্লাসের বার্থ শেষ হয়ে যেতে পারে। তাই দেরি না করে যাত্রীদের সামার স্পেশাল ট্রেনের (Summer Special train) টিকিট (Train ticket) কেটে ফেলা উচিত বলেই মনে করছেন রেলওয়ে আধিকারিকরা। পিআরএস এবং অনলাইনের মাধ্যমে খুব সহজেই এই সামার স্পেশাল ট্রেনের সুবিধা পাবেন গ্রাহকরা। উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, এই স্পেশাল ট্রেনের সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে (IRCTC website)পাওয়া যাবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sri Ramakrishna Kathamrita: “শেষরাত্রে ঘুম ভেঙে যেত আর কাঁদতুম, বলতুম, মা, কেশবের অসুখ ভালো করে দাও”

    Sri Ramakrishna Kathamrita: “শেষরাত্রে ঘুম ভেঙে যেত আর কাঁদতুম, বলতুম, মা, কেশবের অসুখ ভালো করে দাও”

     

    অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম্

          তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ।।

    গুরু শিষ্য-সংবাদ

    দ্বিতীয় দর্শন সকাল বেলা, আটটার সময়। ঠাকুর তখন কামাতে যাচ্ছেন। এখনও একটু শীত আছে। তাই তাঁহার গায়ে মেলেস্কিনের র‍্যাপার। র‍্যাপারের কিনারা শালু দিয়ে মোড়া। মাস্টারকে দেখিয়ে বলিলেন, তুমি এসেছ? আচ্ছা, এখানে বস।

    এ-কথা দক্ষিণ-পূর্ব বারান্দায় হইতেছিল। নাপিত উপস্থিত। সেই বারান্দায় ঠাকুর কামাইতে বসিলেন ও মাঝে মাঝে মাস্টারের সহিত কথা কহিতে লাগিলেন। গায়ে ওইরূপ র‍্যাপার, পায়ে চটি জুতা, সহাস্যবদন। কথা কহিবার সময় কেবল একটু তোতলা।

    শ্রীরামকৃষ্ণ (মাস্টারের প্রতি)–হ্যাঁগা, তোমার বাড়ি কোথায়?

    মাস্টার–আজ্ঞা, কলিকাতায়।

    শ্রীরামকৃষ্ণ (Sri Ramakrishna Kathamrita)–এখানে কোথায় এসেছে?

    মাস্টার-এখানে বরাহনগরে বড় দিদির বাড়ি আসিয়াছি। ঈশান কবিরাজের বাটী।

    শ্রীরামকৃষ্ণ–ওহ্‌ ঈশানের বাড়ি!

    শ্রীকেশবচন্দ্র সেন ও মার কাছে ঠাকুরের ক্রন্দন

    শ্রীরামকৃষ্ণ–হ্যাঁগা, কেশব আছে? বড় অসুখ হয়েছিল।

    মাস্টার–আমিও শুনেছিলাম বটে, এখন বোধ হয় ভাল আছেন।

    শ্রীরামকৃষ্ণ (Sri Ramakrishna Kathamrita)–আমি আবার কেশবের জন্য মার কাছে ডাব-চিনি মেনেছিলুম। শেষরাত্রে ঘুম ভেঙে যেত আর মার কাছে কাঁদতুম, বলতুম, মা, কেশবের অসুখ ভালো করে দাও; কেশব না থাকলে আমি কলকাতায় গেলে কার সঙ্গে কথা কব? তাই-চিনি মেনেছিলুম।

    হ্যাঁগা, কুক্‌ সাহেব নাকি একজন এসেছে? সে নাকি লেকচার দিচ্ছে? আমাকে কেশব জাহাজে তুলে নিয়ে গিছিল। কুক্‌ সাহেবও ছিল।”

    মাস্টার–আজ্ঞা, এই রকম শুনেছিলুম বটে, কিন্তু আমি তাঁর লেকচার শুনি নাই। আমি তাঁর বিষয় বিশেষ জানি না।

    আরও পড়ুনঃ “ঠাকুর মাঝে মাঝে যেন অন্যমনস্ক হইতেছেন! পরে শুনিলেন, এরই নাম ভাব”

    গৃহস্থ ও পিতার কর্তব্য

    শ্রীরামকৃষ্ণ (Sri Ramakrishna Kathamrita)-প্রতাপের ভাই এসেছিল। এখানে কয়দিন ছিল। কাজকর্ম নাই। বলে, আমি এখানে থাকব। শুনলাম, মাগছেলে সব শ্বশুরবাড়িতে রেখেছে। অনেকগুলি ছেলেপিলে। আমি বকলুম, দেখ দেখি ছেলেপিলে হয়েছে; তাঁদের কি আবার ও-পাড়ার লোক এসে খাওয়াবে-দাওয়াবে, মানুষ করবে? লজ্জা করে না যে, মাগছেলেদের আর একজন খাওয়াচ্ছে, আর তাদের শ্বশুরবাড়ি ফেলে রেখেছে। অনেক বকলুম, আর কর্মকাজ খুঁজে নিতে বললুম। তবে এখান থেকে যেতে চায়।    

     

    তথ্যসূত্রঃ ঠাকুর শ্রীরামকৃষ্ণের সংক্ষিপ্ত চরিতামৃত, ৩য় পরিচ্ছেদ, দ্বিতীয় দর্শন

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share