Tag: news in bengali

news in bengali

  • Arvind Kejriwal: কেজরিওয়ালের জামিনের আবেদন খারিজ দিল্লি হাইকোর্টে, অতঃ কিম?

    Arvind Kejriwal: কেজরিওয়ালের জামিনের আবেদন খারিজ দিল্লি হাইকোর্টে, অতঃ কিম?

    মাধ্যম নিউজ ডেস্ক: জামিনের আবেদন খারিজ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal)। আবগারি দুর্নীতি মামলায় আপাতত তাঁকে থাকতে হচ্ছে ইডি হেফাজতেই। দিল্লি হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি হবে ৩ এপ্রিল।

    জামিনের আবেদন কেজরির (Arvind Kejriwal)

    গত বহস্পতিবার আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। গ্রেফতারির বিরোধিতা করে দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন আপ সুপ্রিমো। ইডির গ্রেফতারিতে তাঁর সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি করেন দিল্লির মুখ্যমন্ত্রী। ইডি এখনও তাঁর দোষ প্রমাণ করতে পারেনি বলেও জামিনের আবেদনপত্রে উল্লেখ করা হয়। এর পরেই বুধবার শুনানির পর ইডির জবাব তলব করে আদালত। জবাব দেওয়ার জন্য কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থাকে সাত দিন সময় দিয়েছে আদালত। জামিনের আবেদন খারিজ করে আদালত দিল্লির মুখ্যমন্ত্রীকে (Arvind Kejriwal) এই মামলার পরবর্তী শুনানি পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেয়।

    হেফাজতে নিতে চায় সিবিআই 

    ২৮ মার্চ শেষ হচ্ছে কেজরিওয়ালের ইডি হেফাজতের প্রথম দফার মেয়াদ। এদিনই তাঁকে দিল্লি আবগারি নীতি মামলায় হেফাজতে নিতে চায় সিবিআই। বৃহস্পতিবার ইডি হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে কেজরিওয়ালের। তাঁকে ফের তোলা হবে আদালতে। সূত্রের খবর, সেখানেই তাঁকে হেফাজতে পেতে সওয়াল করবে সিবিআই।  

    আরও পড়ুুন: কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে মন্তব্য, আমেরিকাকে ‘সমঝে’ দিল ভারত

    এদিকে জেলে বসেই সরকার চালিয়ে যাবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন কেজরিওয়াল। জেল থেকেই তিনি দিচ্ছেন যাবতীয় নির্দেশ। তা পালন করে চলেছেন আপ পরিচালিত মন্ত্রিসভার সদস্যরা। জানা গিয়েছে, জেল থেকেই চিঠি লিখে মন্ত্রীদের বিভিন্ন নির্দেশ দিচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তবে ওই চিঠি প্রকৃতই কেজরিওয়ালের লেখা কিনা, সে বিষয়ে তদন্ত হওয়া প্রয়োজন বলেও দাবি করেছেন দিল্লির বিজেপি নেতৃত্ব। দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনা অবশ্য বলেন, “আমি দিল্লিবাসীকে এই বলে আশ্বস্ত করতে চাই যে জেলে বসে সরকার চালানো যাবে না (Arvind Kejriwal)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Pinarayi Vijayan: আর্থিক অনিয়মের মামলা দায়ের কেরলের  সিপিএমের মুখ্যমন্ত্রীর মেয়ের বিরুদ্ধে

    Pinarayi Vijayan: আর্থিক অনিয়মের মামলা দায়ের কেরলের  সিপিএমের মুখ্যমন্ত্রীর মেয়ের বিরুদ্ধে

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার আর্থিক অনিয়মের মামলা দায়ের হল কেরলের মুখ্যমন্ত্রী তথা সিপিএমের পলিটব্যুরোর সদস্য পিনারাই বিজয়নের (Pinarayi Vijayan) মেয়ে বীণার বিরুদ্ধে। বীণার একটি তথ্যপ্রযুক্তি সংস্থা রয়েছে। অভিযোগ, দুটি সংস্থা থেকে বীণার তথ্যপ্রযুক্তি সংস্থায় বেআইনি অর্থ ট্রান্সফার হয়েছিল। এই অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের করল ইডি।

    বীণার বিরুদ্ধে অভিযোগ (Pinarayi Vijayan)

    বীণার স্বামী মহম্মদ রিয়াজ কেরলের পর্যটনমন্ত্রী। রিয়াজের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, কোচির দুই সংস্থা কোচি মিনারেলস ও রুটাইল লিমিটেড বীণার সংস্থায় ১.২১ কোটি টাকা দিয়েছিল। এই দুই সংস্থায়ই সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করে বীণার আইটি সংস্থা। তাই বীণার সংস্থায় (Pinarayi Vijayan) এই বিপুল পরিমাণ টাকা দেওয়ার বিষয়টি বেআইনি লেনদেন বলে প্রকাশ্যে আসে স্থানীয় সংবাদ মাধ্যম মারফত। জানুয়ারিতে অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেয় কেন্দ্রের কর্পোরেট বিষয়ক মন্ত্রক।

    কর্নাটক হাইকোর্টে অভিযোগ দায়ের 

    কর্পোরেট বিষয়ক মন্ত্রকের অধীনস্থ সংস্থা সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিসও বীণার সংস্থার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কর্নাটক হাইকোর্টের দ্বারস্থ হয় এক্সালজিক সলিউশনস প্রাইভেট লিমিটেড নামের একটি সংস্থা। এই সংস্থার পিটিশন খারিজ করে দেয় কর্নাটক হাইকোর্ট। তার পরেই মামলা দায়ের হয় মার্চে। এ বিষয়ে বিজয়ন কিংবা সিপিএমের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

    কেবল বীণা নন, মামলা দায়ের হয়েছে তাঁর তথ্যপ্রযুক্তি সংস্থা ও আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে। বেসরকারি দু’টি সংস্থা অবৈধভাবে বীণার সংস্থায় অর্থ দিয়েছে বলে অভিযোগ। এর পরেই প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে মামলা রুজু করে ইডি। এই মামলায় জড়িতদের শীঘ্রই ইডি তলব করতে পারে বলে ধারণা ওয়াকিবহাল মহলের।

    আরও পড়ুুন: কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে মন্তব্য, আমেরিকাকে ‘সমঝে’ দিল ভারত

    কেরলের পর্যটনমন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, কোচি মিনারেলস ও রুটাইল লিমিটেডে সফটওয়্যার ডেভেলেপমেন্টের কাজ করার কথা ছিল বীণা আইটি সংস্থার। ইডির দাবি, ওই দুই সংস্থা ও বীণার সংস্থার মধ্যে লেনদেন হয়েছিল ১.২১ কোটিরও বেশি টাকা। কিন্তু কোনও কাজই হয়নি। কাজের নামে বেআইনি অর্থ লেনদেন করা হয়েছিল বলেই অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (Pinarayi Vijayan)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Arvind Kejriwal Arrest: কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে মন্তব্য, আমেরিকাকে ‘সমঝে’ দিল ভারত

    Arvind Kejriwal Arrest: কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে মন্তব্য, আমেরিকাকে ‘সমঝে’ দিল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: আবগারি নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal Arrest)। বর্তমানে জেলে রয়েছেন তিনি। কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে মন্তব্য করেছে আমেরিকা। তার জেরে ভারতের মার্কিন দূতাবাসের এক শীর্ষ কূটনীতিককে তলব করে ব্যাখ্যা চেয়েছে সাউথ ব্লক। ভারত সরকার বুধবার দেশে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অফ মিশনের সঙ্গে ৪০ মিনিট ধরে বৈঠক করেছে। তার আগে তাঁকে সাউথ ব্লকে বিদেশ মন্ত্রকের অফিসে তলব করা হয়েছিল।

    মার্কিন কূটনীতিককে তলব (Arvind Kejriwal Arrest)

    প্রসঙ্গত, মঙ্গলবারই বিবৃতি দিয়েছিল আমেরিকা। মার্কিন এক কূটনীতিক মন্তব্য করেছিলেন, তাঁরা পুরো ঘটনার ওপর নজর রাখছেন (Arvind Kejriwal Arrest)। এই ঘটনায় স্বচ্ছ, নিরপেক্ষ ও দ্রুত আইনি পদক্ষেপও আশা করছেন তাঁরা। এর পরেই মার্কিন ওই কূটনীতিককে ডেকে পাঠায় নয়াদিল্লি। দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারি নিয়ে কেন তিনি মন্তব্য করেছেন, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে তাঁর কাছ থেকে। নয়াদিল্লির তরফে তাঁকে এই বার্তাও দেওয়া হয় যে, অন্য দেশের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ অখণ্ডতার বিষয়ে শ্রদ্ধাশীল হওয়া উচিত। কূটনীতিকদের এই বিষয়টি মাথায় রাখা প্রয়োজন। নাহলে বিরূপ দৃষ্টান্ত স্থাপন হয়।

    দিল্লির বার্তা 

    ওয়াশিংটনের প্রতি বার্তায় দিল্লি সাফ জানিয়ে (Arvind Kejriwal Arrest) দিয়েছে, “কূটনীতিতে রাষ্ট্রগুলি অন্যের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ বিষয়গুলির প্রতি শ্রদ্ধাশীল হবে, এমনটাই আশা করা যায়। এই দায়িত্ব গণতন্ত্রের ক্ষেত্রে আরও বেশি, নয়তো অস্বাস্থ্যকর নজির স্থাপন করতে পারে।” মার্কিন এই কূটনীতিকের আগে কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে মুখ খুলেছিলেন জার্মানির দূতাবাসের ডেপুটি চিফ জর্জ এনজুয়েলার। তাঁকেও তলব করা হয়েছিল ভারতীয় দূতাবাসের তরফে। নয়াদিল্লির তরফে তাঁকে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল, জার্মানির মন্তব্য ভারতের বিচারব্যবস্থায় নাক গলানোর শামিল। তাই সেই জায়গা থেকে জার্মানি যেন বিরত থাকে।

    আরও পড়ুুন: বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন মামলায় দিল্লিতে তলব তৃণমূলের মহুয়াকে

    ভারতের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছিল, জার্মানির মন্তব্য আমাদের বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা এবং আমাদের বিচার বিভাগের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করার শামিল। দিল্লি এও জানিয়েছিল, এই প্রেক্ষাপটে করা পক্ষপাতমূলক অনুমানগুলি একেবারেই অযৌক্তিক (Arvind Kejriwal Arrest)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Mahua Moitra: বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন মামলায় দিল্লিতে তলব তৃণমূলের মহুয়াকে

    Mahua Moitra: বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন মামলায় দিল্লিতে তলব তৃণমূলের মহুয়াকে

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রকে (Mahua Moitra) ফের তলব দিল্লিতে। বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের একটি মামলায় তলব করা হয়েছে তাঁকে। ২৮ মার্চ ইডির সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে তৃণমূল নেত্রীকে। প্রসঙ্গত, এই মামলায় আগেও একবার মহুয়াকে সমন পাঠিয়েছিল ইডি। সেবার হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তৃণমূলের এই নেত্রী। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে ব্যবসায়ী দর্শন হীরানন্দানিকেও। তাঁকে আগেও দু’বার তলব করেছিল কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা।

    বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন (Mahua Moitra)

    বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মহুয়ার (Mahua Moitra) বিরুদ্ধে একটি মামলা হয়েছে। তদন্তকারী আধিকারিকদের নজরে বিদেশি মুদ্রা লেনদেনের কয়েকটি ঘটনা রয়েছে। একটি নন-রেসিডেন্ট এক্সটারনাল অ্যাকাউন্টের লেনদেনও নজরে রয়েছে তাঁদের। এসব ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতেই তলব করা হয়েছে মহুয়া ও হীরানন্দানিকে। সংসদে ঘুষ নিয়ে প্রশ্নকাণ্ডে মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে লোকপাল। সেই নির্দেশের প্রেক্ষিতে মহুয়ার বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়। শনিবার সকালে মহুয়ার কলকাতার বাড়ি সহ চারটি ডেরায় তল্লাশি চালায় সিবিআই।

    ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ড

    ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে মহুয়ার বিরুদ্ধে তদন্ত করছে সিবিআই। তার জেরে ডিসেম্বর মাসে লোকসভার সাংসদ পদ খারিজ করা হয় মহুয়ার। লোকসভার এথিক্স কমিটির সুপারিশের ভিত্তিতে বহিষ্কার করা হয় তাঁকে। এই ঘটনার শেষ দেখে ছাড়বেন বলে হুমকি দিয়েছিলেন মহুয়া। লোকসভা থেকে বহিষ্কারের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহুয়া। সেই মামলাটি এখনও চলছে সুপ্রিম কোর্টে।

    জানা গিয়েছে, এথিক্স কমিটির রিপোর্টে তৃণমূল সাংসদের (মহুয়ার) লোকসভার লগইন আইডি অন্যের সঙ্গে ভাগ করে নেওয়ার বিষয়টিকে অনৈতিক আচরণ ও সংসদের অবমাননা হিসেবে অভিহিত করা হয়েছিল। এথিক্স কমিটির রিপোর্টে মহুয়াকে কড়া শাস্তি দেওয়ার সুপারিশও করা হয়েছিল। প্রসঙ্গত, এবারও কৃষ্ণনগর কেন্দ্রেই তৃণমূলের প্রার্থী মহুয়া। ৩১ মার্চ এই কেন্দ্র থেকেই প্রচার শুরু করার কথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। মহুয়ার (Mahua Moitra) প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির অমৃতা রায়, কৃষ্ণনগরে যিনি ‘রানি মা’ নামেই খ্যাত।

    আরও পড়ুুন: সন্দেশখালির রেখা পাত্রের পর এবার কৃষ্ণনগরের রানিমাকে ফোন মোদির

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Maoist: মাওবাদীদের মুখের মতো জবাব নিরাপত্তা বাহিনীর, ছত্তিশগড়ে খতম ৬

    Maoist: মাওবাদীদের মুখের মতো জবাব নিরাপত্তা বাহিনীর, ছত্তিশগড়ে খতম ৬

    মাধ্যম নিউজ ডেস্ক: মাওবাদীদের (Maoist) মুখের মতো জবাব দিল নিরাপত্তা বাহিনী। বুধবার দু’পক্ষের গুলির লড়াইয়ে খতম ছয় সন্দেহভাজন মাওবাদী। জানা গিয়েছে, বুধবার ছত্তিশগড়ের বিজাপুর জেলার চিকুরভাট্টি ও পুসবাকা গ্রামের জঙ্গলে তল্লাশি চালায় নিরাপত্তা বাহিনী। শুরু হয় গুলির লড়াই।

    কী বলছেন পুলিশ কর্তা? (Maoist)

    বস্তার রেঞ্জের ইনস্পেক্টর জেনারেল সুন্দররাজ পি বলেন, “ওই এলাকায় মাওবাদীরা লুকিয়ে ছিল বলে বিশেষ সূত্রে খবর আসে। এর পরেই শুরু হয় অভিযানের প্রস্তুতি। সেখানে অভিযানের জন্য ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের ২২৯ ইউনিট এবং তাদের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কোবরা কমান্ডোদের পাঠানো হয়। শুরু হয় দু’পক্ষে গুলি বিনিময়। পরে এক মহিলা সহ ছ’জনের দেহ উদ্ধার করা হয়। সন্দেহভাজন মাওবাদীদের পরিচয় জানা যায়নি।” তাদের সঙ্গে অস্ত্র ছিল কিনা, তার খোঁজ করছে পুলিশ। ওই দুই জঙ্গলে আর কোনও মাওবাদী (Maoist) গা ঢাকা দিয়ে রয়েছে কিনা, তা জানতে শুরু হয়েছে তল্লাশি।

    লোকসভা নির্বাচনে অশান্তি পাকানোর ছক!

    দোরগোড়ায় লোকসভা নির্বাচন। নির্বাচন হবে সাত দফায়। প্রথম দফার নির্বাচন হবে ১৯ এপ্রিল। এই দফায় নির্বাচন হবে মাও উপদ্রুত এই এলাকায়ও। এলাকাটি বস্তার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। পুলিশ সূত্রে খবর, নির্বাচনে অশান্তি পাকিয়ে খবরের শিরোনামে আসতে চেয়েছিল মাওবাদীরা। তবে নিরাপত্তা বাহিনীর তৎপরতায় তারা স্রেফ ছবি হয়ে গেল। এ মাসেরই প্রথম দিকে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছিল এক মাওবাদী। সেবার মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহনীর গুলির লড়াই হয়েছিল ছত্তিশগড়েরই কাকেঁড় জেলায়।

    সেবার ছোটেবেঠিয়া থানার হিদুর গ্রামের কাছের এক জঙ্গলে মাওবাদীরা লুকিয়ে রয়েছে বলে খবর পায় পুলিশ। শুরু হয় অভিযান। দু’পক্ষে ব্যাপক গুলি বিনিময় হয়। খতম হয় এক মাওবাদী। শহিদ হয়েছিলেন বস্তার ফাইটার্সের কনস্টেবল রমেশ কুরেতি। মৃত মাওবাদীর কাছ থেকে সেবার পুলিশ উদ্ধার করেছিল একটি একে-৪৭ রাইফেল। এর আগে জানুয়ারি মাসে ছত্তিশগড়-মধ্যপ্রদেশ সীমান্তের কাছে টেকালগুদিয়াম গ্রামে অপারেশন চালাতে গিয়ে শহিদ হয়েছিলেন সিআরপিএফের তিন জওয়ান। জখম হয়েছিলেন ১৪ জন। এবার অবশ্য খতম করা হয়েছে মাওবাদীদেরই (Maoist)।

    আরও পড়ুুন: ভূস্বর্গে আফস্পা প্রত্যাহারের ভাবনা, বিধানসভা ভোটই বা কবে? কী বললেন শাহ?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
  • Amit Shah: ভূস্বর্গে আফস্পা প্রত্যাহারের ভাবনা, বিধানসভা ভোটই বা কবে? কী বললেন শাহ?

    Amit Shah: ভূস্বর্গে আফস্পা প্রত্যাহারের ভাবনা, বিধানসভা ভোটই বা কবে? কী বললেন শাহ?

    মাধ্যম নিউজ ডেস্ক: “উপত্যকা থেকে আফস্পা তুলে নেওয়া নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে কেন্দ্র।” কথাগুলি বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইনই হল আফস্পা। ভূস্বর্গে শান্তি ফেরাতেই বলবৎ করা হয়েছিল এই আইন। এই আইন বলে এলাকার নিরাপত্তার স্বার্থে যে কোনও ব্যক্তির বাড়িতে তল্লাশি, গ্রেফতার ও প্রয়োজনে গুলি চালাতে পারে সেনা। উনিশের লোকসভা নির্বাচনে জিতেই উপত্যকা থেকে ৩৭০ ধারা রদ করেছিল মোদি সরকার। তার পর থেকেই ভূস্বর্গের একাধিক সংগঠন আফস্পা প্রত্যাহারের দাবি জানাচ্ছিল।

    আফস্পা তুলে নেওয়ার ভাবনা (Amit Shah)

    সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জম্মু-কাশ্মীর থেকে সেনা প্রত্যাহার ও রাজ্যের আইন-শৃঙ্খলার দায়িত্ব পুলিশের হাতে তুলে দেওয়ার ব্যাপারে আমাদের পরিকল্পনা রয়েছে। আগে জম্মু-কাশ্মীরের পুলিশের ওপর ভরসা ছিল না। কিন্তু সময় পাল্টেছে। এখন এই পুলিশ বাহিনীই অনেক অভিযানে নেতৃত্ব দিচ্ছে। ফলে এখন সেখান থেকে আফস্পা তুলে নেওয়ার বিষয়ে আমরা চিন্তাভাবনা করতেই পারি।” তিনি (Amit Shah) বলেন, “উত্তর-পূর্বের অন্তত ৭০ শতাংশ জায়গা থেকে ইতিমধ্যেই আফস্পা তুলে নেওয়া হয়েছে। যদিও জম্মু-কাশ্মীরে তা এখনও লাগু রয়েছে।”

    বিধানসভা নির্বাচন কবে?

    আগামী সেপ্টেম্বরের মধ্যেই উপত্যকায় বিধানসভা নির্বাচন হবে বলেও জানান শাহ। বলেন, “জম্মু-কাশ্মীরে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সেই প্রতিশ্রুতি পূরণ করতে আমরা বদ্ধপরিকর।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এই গণতন্ত্র শুধুমাত্র তিনটি পরিবারের মধ্যে আবদ্ধ থাকবে না, এটা জনগণের গণতন্ত্র হবে। যদি কেউ কাশ্মীরকে রক্ষা করতে পারেন, তবে সেটা একমাত্র নরেন্দ্র মোদিই।” তিনি বলেন, “আবদুল্লা ও মেহবুবার (ভূস্বর্গের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী) সময় একাধিক ভুয়ো এনকাউন্টার হত। অথচ গত পাঁচ বছরে উপত্যকায় একটিও ভুয়ো এনকাউন্টার হয়নি। উল্টে যাঁরা এসব কাজের সঙ্গে যুক্ত, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

    আরও পড়ুুন: তারকা প্রচারকের তালিকা প্রকাশ বিজেপির, কারা রয়েছেন জানেন?

    তিনি বলেন, “আমরা কাশ্মীরের যুব সম্প্রদায়ের সঙ্গে আলোচনা করব। কোনও সংগঠন, যাদের সঙ্গে পাকিস্তানের যোগসাজশ রয়েছে, তাদের গুরুত্ব দিতে আগ্রহী নই। কারণ ৪০ হাজার যুবকের মৃত্যুর জন্য এরাই দায়ী।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মুসলমানেরাও আমাদের ভাই। তাঁরাও ভারতীয়। যেসব মুসলমান ও হিন্দু ভাইয়েরা পাক অধিকৃত কাশ্মীরে থাকেন, তাঁরাও ভারতীয়। পাকিস্তান ওই এলাকা বেআইনিভাবে দখল করে রেখেছে। প্রত্যেক কাশ্মীরির জেদ, ওই এলাকাকে ফিরিয়ে আনা।” তিনি (Amit Shah) বলেন, “জম্মু-কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠা করতে উদ্যোগী হয়েছি আমরা। আলোচনার মাধ্যমে সেই প্রক্রিয়া সফল করতে চাই।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • GDP Growth Forecast: ভারতের জিডিপি বৃদ্ধির হার প্রকাশ করল আন্তর্জাতিক সংস্থা, কী বলছে তারা?

    GDP Growth Forecast: ভারতের জিডিপি বৃদ্ধির হার প্রকাশ করল আন্তর্জাতিক সংস্থা, কী বলছে তারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: অচিরেই ভারত উন্নত দেশে পরিণত হবে বলে বারংবার জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের অর্থনীতির ভিত যে যথেষ্ট মজবুত, তার প্রমাণ মিলেছিল করোনা অতিমারি পর্বে। বিশ্ব অর্থনীতির দশা টালমাটাল হলেও, এর কোনও প্রভাব পড়েনি ভারতীয় অর্থনীতিতে। এবার আরও আশার বাণী শোনাল এস অ্যান্ড পি গ্লোবাল (GDP Growth Forecast)। আগামী অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির ভবিষ্যদ্বাণী করল এই সংস্থা।

    আন্তর্জাতিক সংস্থার দাবি (GDP Growth Forecast)

    সংস্থার দাবি, ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতীয় অর্থনীতির বেসিস পয়েন্ট ৪০ বেড়ে হবে ৬.৮ শতাংশ। তবে ৭ শতাংশের কম হবে। চলতি অর্থবর্ষে আশা করা হয়েছিল ভারতের জিডিপি বেড়ে হবে ৭.৬। নিউ ইয়র্ক ভিক্তিক একটি সংস্থা আবার ভবিষ্যদ্বাণী করেছিল ভারতের জিডিপি ২৬-২৭ অর্থবর্ষে বেড়ে হবে (GDP Growth Forecast) ৭ শতাংশ। এস অ্যান্ড পি গ্লোবাল রেটিংয়ের মুখ্য অর্থনীতিবিদ (এশিয়া-প্যাসিফিক) লুইস কুইজস বলেন, “এশিয়ায় উন্নতিশীল অর্থনীতিতে আমরা ব্যাপক বৃদ্ধি লক্ষ্য করছি। এর মধ্যে ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স এবং ভিয়েতনাম রয়েছে ওপরের দিকে।”

    কমানো হয়েছে বেসিস পয়েন্ট

    এস অ্যান্ড পি জানিয়েছে, ডোমেস্টিক ডিমান্ড-লেড অর্থনীতি যেমন ভারত, জাপান এবং অস্ট্রেলিয়ায় ২০২৪ অর্থবর্ষের দ্বিতীয়ার্ধে উচ্চ সুদের হার এবং মুদ্রাস্ফীতির প্রভাব পড়বে। তবে এই অর্থবর্ষে ভারত ৭৫ শতাংশ পর্যন্ত বেসিস পয়েন্ট কমিয়েছে।

    সংস্থার দাবি, ভারতে মুদ্রাস্ফীতির হার কম, আর্থিক ঘাটতিও খুবই কম, ইউএস পলিসি রেটও কম। তাই ভারতের রিজার্ভ ব্যাঙ্ক রেট কাটিং করতে শুরু করতে চলেছে। কিন্তু আমরা বিশ্বাস করি, চলতি অর্থবর্ষের জুন পর্যন্ত মুদ্রাস্ফীতির হার আরও কমাতে এমন সিদ্ধান্ত নেবে ভারত। সংস্থাটি আরও জানিয়েছে, আমরা আশা করতেই পারি যে, মার্কিন পলিসি রেটের প্রভাব পড়বে চলতি অর্থবর্ষের দ্বিতীয়ার্ধেও।

    আরও পড়ুুন: ‘দুর্নীতিগ্রস্ত, নারী নির্যাতনকারী তৃণমূলকে মানবে না তমলুক’, বললেন অভিজিৎ

    চিনের জিডিপি বৃদ্ধি আগামী অর্থবর্ষে ৫.২ শতাংশ থেকে কমে হবে ৪.৬ শতাংশ। সংস্থার দাবি, ক্রেতা যদি ভোগ্যপণ্য কম কেনে তাহলে মূল্যহ্রাসের ক্ষেত্রে ঝুঁকি থেকেই যায়। সেক্ষেত্রে সরকারকে আবার ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে লগ্নি বাড়াতে হবে। তবেই চাঙ্গা হবে বাজার (GDP Growth Forecast)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Lok Sabha Elections 2024: এবার কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ সংক্রান্ত তথ্য জানা যাবে কমিশনের ওয়েবসাইট থেকেই

    Lok Sabha Elections 2024: এবার কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ সংক্রান্ত তথ্য জানা যাবে কমিশনের ওয়েবসাইট থেকেই

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটারদের ভয় কাটাতে লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরে পরেই রুট মার্চ করছে কেন্দ্রীয় বাহিনী। ভারী বুটের শব্দে ধীরে হলেও, আস্থা ফিরছে ভোটারদের। তবে রাজ্য পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে সব জায়গায় মার্চ করাচ্ছে না বলে অভিযোগ।

    রাজ্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ (Lok Sabha Elections 2024)

    রাজ্য পুলিশের বিরুদ্ধে এমনতর অভিযোগ পেয়ে নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। জানা গিয়েছে, ওয়েবসাইটের মাধ্যমে রুটমার্চ সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আনবে নির্বাচন কমিশন। তখনই পুরো বিষয়টি ভোটারদের কাছে পরিষ্কার হয়ে যাবে জলের মতো। কেন্দ্রীয় বাহিনী (Lok Sabha Elections 2024) কোথায় মার্চ করবে, সেই রুট ঠিক করার দায়িত্ব রাজ্য পুলিশের। অভিযোগ, রাজ্য পুলিশের একাংশ (যারা শাসক দলের ঘনিষ্ঠ বলে পরিচিত) সেই দায়িত্ব ঠিকঠাক পালন করছে না।

    ওয়েবসাইটে মিলবে তথ্য

    উত্তেজনা প্রবণ এলাকাগুলিতে বেশি করে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ করার কথা থাকলেও, তা করানো হচ্ছে না বলে অভিযোগ। এমতাবস্থায় ভোটার কিংবা রাজনৈতিক দলগুলি সরাসরি অভিযোগ জানাতে পারবেন ডিইও-র কাছে। কেন্দ্রীয় বাহিনী কোথায় কোথায় রুটমার্চ করেছে কিংবা করবে, সে সংক্রান্ত যাবতীয় তথ্য মিলবে ceowestbengal.nic.in এই ওয়েবসাইটে। এই সাইটে ঢুকলেই রুটমার্চ নামে একটি অপশন রয়েছে। এখানে ক্লিক করলেই সবিস্তারে জেনে যাবেন কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ সম্পর্কে।

    আরও পড়ুুন: ‘দুর্নীতিগ্রস্ত, নারী নির্যাতনকারী তৃণমূলকে মানবে না তমলুক’, বললেন অভিজিৎ

    লোকসভা কিংবা বিধানসভার নির্বাচনে রক্তাক্ত হয় বাংলা। কখনওবা খুন হন কোনও রাজনৈতিক দলের কর্মী। কখনও আবার ভোট দিতে গিয়ে লাশ হয়ে ভিটেয় ফেরেন কোনও ভোটার। নির্বাচন-পর্ব যাতে বিঘ্নহীন হয়, সেজন্য চেষ্টার কম কসুর করছে না নির্বাচন কমিশন। আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ইতিমধ্যেই চলে এসেছে ১৫০ কোম্পানি। কমিশন সূত্রে খবর, ১ এপ্রিল রাজ্যে আসছে আরও ২৭ কোম্পানি। যাঁরা চলে এসেছেন, ইতিমধ্যেই তাঁরা রাজ্যের বিভিন্ন জায়গায় রুটমার্চ করছেন।

    এবার দেশজুড়ে নির্বাচন হবে সাত দফায়, কেন্দ্রীয় বাহিনীর কড়া প্রহরায়। প্রথম দফার নির্বাচন হবে ১৯ এপ্রিল। এই দফায় নির্বাচন হবে উত্তরবঙ্গের তিন আসনেও। সূত্রের খবর, এই তিন আসনের জন্য মোতায়েন করা হবে ২২৫ কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী (Lok Sabha Elections 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Lok Sabha Elections 2024: পাঞ্জাবে ‘একলা চলো নীতি’ বিজেপির, চতুর্মুখী লড়াই ১৩ কেন্দ্রেই

    Lok Sabha Elections 2024: পাঞ্জাবে ‘একলা চলো নীতি’ বিজেপির, চতুর্মুখী লড়াই ১৩ কেন্দ্রেই

    মাধ্যম নিউজ ডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2024) পাঞ্জাবে ‘একলা চলো নীতি’ নিল বিজেপি। পঞ্চ নদের তীরের এই রাজ্যের ১৩টি আসনেই একা লড়বে পদ্ম শিবির। মঙ্গলবার বিজেপির তরফেই জানিয়ে দেওয়া হয়েছে একথা। শিরোমনি অকালি দল এনডিএতে ফিরবে বলে যে জল্পনা দিন কয়েক ধরে চলছিল, তাতেও জল ঢেলে দেওয়া হয়েছে গেরুয়া শিবিরের তরফে। তাই পাঞ্জাবের ১৩টি আসনেই লড়াই হবে চতুর্মুখী।

    কী বলছে বিজেপি? (Lok Sabha Elections 2024)

    বিজেপির পাঞ্জাব ইউনিটের প্রধান সুনীল জাখর বলেন, “পাঞ্জাবের ভবিষ্যতের কথা মাথায় রেখে বিশেষত তরুণ ও কৃষকদের কথা মাথায় রেখে একা প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি যে কাজ করছে, তা কারও কাছেই গোপন নয়। বিজেপি পাঞ্জাবের জন্য যে উন্নয়নই করুক না কেন, কর্তারপুর করিডর খুলে দেওয়া হোক বা রাজ্যের কৃষকদের কাছ থেকে শস্য সংগ্রহ করা…সবটাই সাধারণ মানুষ জানেন।”

    ‘সবার সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত’ 

    সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিও-বার্তায় তিনি বলেন, “জনকল্যাণের জন্য দলটি তার এজেন্ডাকে এগিয়ে নিয়ে যাবে।” পাঞ্জাবের মানুষ, রাজ্য বিজেপির নেতা ও তৃণমূল স্তরের কর্মীদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত (Lok Sabha Elections 2024) নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাঞ্জাবে লোকসভার আসন রয়েছে ১৩টি। উনিশের নির্বাচনে এর মধ্যে ৮টিতে জিতেছিল কংগ্রেস। ২টি করে আসন গিয়েছিল বিজেপি ও শিরোমণি অকালি দলের ঝুলিতে। একটি আসনে জয়ী হয়েছিলেন আপ প্রার্থী। বিজেপি একলা লড়াইয়ের সিদ্ধান্ত নেওয়ায় আসন্ন লোকসভা নির্বাচনে চতুর্মুখী লড়াই হবে পাঞ্জাবের সব আসনে। ‘ইন্ডি’ জোটের দুই শরিক কংগ্রেস এবং আপ আলাদা আলাদা করে প্রার্থী দেবে বলে আগেই জানিয়ে দিয়েছিল। এনডিএ শিবিরে যোগ না দেওয়ায় প্রার্থী দেবে শিরোমণি অকালি দলও। ময়দানে বিজেপির প্রার্থী তো রয়েইছেন।

    বিজেপির প্রার্থী ডিসকোয়ালিফায়েড এমএলএ

    এদিকে, হিমাচল প্রদেশে বিধানসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন কংগ্রেসের ডিসকোয়ালিফায়েড এমএলএ। শনিবারই এঁরা দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এঁরা হলেন, সুধীর শর্মা, রবি ঠাকুর, ইঁদের দত্ত লখনপাল, চেতন্যা শর্মা, দেবিন্দার কুমার ভুট্টো এবং রাজিন্দর রানা (Lok Sabha Elections 2024)।

    আরও পড়ুুন: দিল্লি আবগারি নীতি মামলায় এবার জেলে পাঠানো হল কবিতাকে

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Delhi Liquor Policy Case: দিল্লি আবগারি নীতি মামলায় এবার জেলে পাঠানো হল কবিতাকে

    Delhi Liquor Policy Case: দিল্লি আবগারি নীতি মামলায় এবার জেলে পাঠানো হল কবিতাকে

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি আবগারি নীতি মামলায় (Delhi Liquor Policy Case) ১৪ দিনের জন্য জেলে পাঠানো হল ভারত রাষ্ট্র সমিতির নেত্রী কে কবিতাকে। ১৫ মার্চ তাঁকে গ্রেফতার করেছিল ইডি। পরে ছিলেন ইডি হেফাজতে। সেই মেয়াদ শেষ হওয়ার পর মঙ্গলবার তোলা হয় দিল্লির রাউস অ্যাভেনিউ আদালতে।

    বিচার বিভাগীয় হেফাজতের দাবি ইডির (Delhi Liquor Policy Case)

    সেখানে ইডির তরফে কবিতার ১৫ দিনের বিচার বিভাগীয় হেফাজত চাওয়া হয়। কারণ তাহলে তিহাড় জেলে পাঠানো হবে না কবিতাকে। সেক্ষেত্রে তাঁকে রাখা হবে ইডির লকআপে। এতে সুবিধা হবে তদন্তের। তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে বছর চল্লিশের কবিতাকে তাঁর হায়দরাবাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ (Delhi Liquor Policy Case), কবিতা ও অন্যদের সঙ্গে দিল্লি আবগারি নীতি প্রণয়ন ও বাস্তবায়নের সুবিধা পাওয়ার জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া সহ আপের শীর্ষ নেতাদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এর বিনিময়ে তিনি আপ নেতাদের ১০০ কোটি টাকা দিয়েছিলেন।

    ছ’টি চার্জশিট দাখিল ইডির

    ইডি সূত্রে খবর, ২০২২ সালে একটি মামলা দায়ের হওয়ার পর থেকে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা সারা দেশের ২৪৫টি জায়গায় তল্লাশি চালিয়েছে। দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আপ নেতা মণীশ সিসোদিয়া, আপ নেতা সঞ্জয় সিং-সহ ১৫ জনকে গ্রেফতার করেছে। বাজেয়াপ্ত করা হয়েছিল কিছু মদও। এখনও পর্যন্ত এই মামলায় সব মিলিয়ে মোট ছ’টি চার্জশিট দাখিল করেছে ইডি। অ্যাটাচ করা হয়েছে ১২৮ কোটিরও বেশি টাকা।

    আরও পড়ুুন: “আমায় বাঁচান”, আর্তি চাকরির খোঁজে রাশিয়ায় গিয়ে ‘ফেঁসে’ যাওয়া বঙ্গবাসীর

    এদিন আদালতে কবিতার তরফে আবেদন করা হয় জামিনের। তাঁর নাবালক ছেলের স্কুলে পরীক্ষা রয়েছে। তাই তাঁকে জামিন দেওয়া হোক, আবেদন করা হয় কবিতার তরফে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, কবিতার জামিনের আবেদন শুনবেন নিম্ন আদালত। শুনানি হবে ১ এপ্রিল। কবিতার জামিনের আবেদনের বিরুদ্ধে ইডির তরফে বলা হয়, এটা স্পষ্ট যে অবৈধভাবে সুবিধা পেতে কবিতা সরকারি কর্তৃপক্ষকে টাকা দেওয়ায় যুক্ত ছিলেন। তিনি যে ১০০ কোটি টাকাও অন্যের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলেন তাও স্পষ্ট। কবিতা প্রকৃত সত্য উদ্ঘাটনে সাহায্য করছেন না বলেও অভিযোগ ইডির। কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার অভিযোগ, কবিতা তদন্তে সাহায্যও করছেন না (Delhi Liquor Policy Case)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share