Tag: news in bengali

news in bengali

  • PM Modi: প্রধানমন্ত্রীকে ফের খুনের হুমকি! কী বলল দুর্বৃত্ত?

    PM Modi: প্রধানমন্ত্রীকে ফের খুনের হুমকি! কী বলল দুর্বৃত্ত?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) খুনের হুমকি। মহম্মদ রসুল কাদের নামে এক যুবকের বিরুদ্ধে সুরপুর থানায় এফআইআর দায়ের করা হয়েছে বেঙ্গালুরু পুলিশের তরফে। ভাইরাল হওয়া ভিডিওয় ওই যুবককে বলতে শোনা গিয়েছে, যদি কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় আসে, তাহলে সে খুন করবে প্রধানমন্ত্রীকে।

    এফআইআর দায়ের

    পুলিশ জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধি ও অস্ত্র আইনের ৫০৫(১)(বি) ধারায় দায়ের করা হয়েছে এফআইআর। হায়দ্রাবাদ-সহ বিভিন্ন জায়গায় অভিযুক্তের বিরুদ্ধে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় রসুল একটি ভিডিও পোস্ট করেছে। তাতে দেখা যাচ্ছে, সে একটি ছুরি ধরে রয়েছে। আর প্রধানমন্ত্রীকে খুনের হুমকি দিচ্ছে। এই প্রথম নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) খুনের হুমকি দেওয়া হয়েছিল গত অক্টোবরেও। সেবার কেন্দ্রীয় নিরাপত্তা এজেন্সিকে মেইল পাঠিয়ে দেওয়া হয়েছিল খুনের হুমকি।

    আগেও দেওয়া হয়েছে খুনের হুমকি 

    মেইলটি যে পাঠিয়েছিল, তার দাবি, অবিলম্বে জেল থেকে মুক্তি দিতে হবে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে। সঙ্গে দিতে হবে ৫০০ কোটি টাকা। না হলে বিপদ আসন্ন। হত্যা করা হবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। বিস্ফোরণে উডিয়ে দেওয়া হবে তাঁর নামাঙ্কিত ক্রিকেট স্টেডিয়াম। হিন্দিতে লেখা ওই ইমেইলে লেখা হয়েছিল, “তোমাদের সরকারের কাছ থেকে আমাদের ৫০০ কোটি টাকা আর লরেন্স বিষ্ণোইকে চাই। না হলে আমরা নরেন্দ্র মোদির সঙ্গে নরেন্দ্র মোদি স্টেডিয়ামও উড়িয়ে দেব। হিন্দুস্তানে অনেক কিছু বিক্রি হয়। আমরাও কিনে ফেলেছি। যতই নিরাপত্তা আঁটসাঁট করো, আমাদের থেকে বাঁচতে পারবে না। কথা বলতে হলে এই মেইলেই রিপ্লাই করো।”

    আরও পড়ুুন: সন্দেশখালিকাণ্ডের তদন্তে বাধা দিচ্ছে পুলিশ, হাইকোর্টে অভিযোগ ইডির

    ওই বছরেরই মার্চ মাসে কর্নাটকের দাভানাগেরে প্রধানমন্ত্রীর সমাবেশ চলাকালীন নিরাপত্তা এজেন্সির কাছেও এসেছিল হুমকি ফোন। দিল্লি পুলিশ জানিয়েছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুনের হুমকি দিয়ে দুটি ফোন এসেছিল তাদের কাছে। তার পরেই বাড়িয়ে দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রীর নিরাপত্তা। ওই ফোনকল দুটিতে প্রধানমন্ত্রীর পাশাপাশি খুনের হুমকি দেওয়া হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে। সেবার পুলিশ জানিয়েছিল, যে খুনের হুমকি দিয়েছিল, তারা তার বাড়িতে পৌঁছে গিয়েছিল। সে মদ্যপ। হুমকি দেওয়ার আগের দিন থেকে মদ্যপান করেই চলেছিল। সেই মুহূর্তে সে বাড়িতে ছিল না। তাকে শীঘ্রই গ্রেফতার করা হবে (PM Modi)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Dilip Ghosh: “তাপস দা-কে দিয়ে শুরু, আরও হবে”, কীসের ইঙ্গিত দিলেন দিলীপ?

    Dilip Ghosh: “তাপস দা-কে দিয়ে শুরু, আরও হবে”, কীসের ইঙ্গিত দিলেন দিলীপ?

    মাধ্যম নিউজ ডেস্ক: “তৃণমূলে মূল্যবোধ শেষ হয়ে যাচ্ছে। তাই তাঁদের (তাপস রায়ের মতো রাজনীতিকদের) পক্ষে দলে টিকে থাকা কষ্টের।” সোমবার তাপসের তৃণমূল-সঙ্গ ত্যাগ প্রসঙ্গে কথাগুলি বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এদিনই তৃণমূলের সঙ্গে ২৩ বছরের সম্পর্ক চুকিয়েছেন তাপস। ইস্তফা দিয়েছেন বিধায়ক পদেও। এ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে দিলীপ বলেন, “তাপস দার মতো ওই জেনারেশনের রাজনীতিকরা দলে থাকতে পারছেন না। তৃণমূলে মূল্যবোধ শেষ হয়ে যাচ্ছে, তাই তাঁদের পক্ষে দলে টিকে থাকা কষ্টের। উনি অনেক চেষ্টা করেছেন, পারেননি।” তিনি (Dilip Ghosh) বলেন, “যাদের হাতে দল গিয়েছে, তারা মূল্যবোধ শেষ করে দিয়েছে। তাপস দা-কে দিয়ে শুরু হল, আগামীতে আরও অনেক এরকম দৃশ্য দেখা যাবে।”

    “মাথা উঁচু করে কাজ করবেন”

    তাপসের সঙ্গে তাঁর বন্ধুত্বের সম্পর্ক রয়েছে জানিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, “অনেকবারই তাপস দা এরকম কথা বলেছেন। দলের অবস্থানের বাইরে গিয়ে মনের কথা বলেছেন। আজও তা-ই করেছেন। ওঁর মতো রাজনীতিক নিশ্চয়ই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। ভবিষ্যতে মাথা উঁচু করে কাজ করবেন।” তিনি বলেন, “তাপস রায়ের মতো প্রবীণ নেতারা দলে প্রাসঙ্গিকতা হারাচ্ছেন। তাঁদের গুরুত্ব দেওয়া হচ্ছে না। তাই তাঁদের পক্ষে দলে থাকা সম্ভব হচ্ছে না।”

    তাপসের তৃণমূল ছাড়ার কারণ

    প্রসঙ্গত, প্রায় দু’ মাস ধরে ইডি তল্লাশি চালাচ্ছে তাপসের বাড়িতে। তৃণমূল ছাড়ার কারণ হিসেবে তাপস বলেন, “৫২ দিন হয়ে গেল। ইডি অভিযানে বিধ্বস্ত আমি ও আমার পরিবার। ভেবেছিলাম, মুখ্যমন্ত্রী পাশে দাঁড়াবেন। অন্য কারও বাড়িতে গেলে বলেন ইডি কৌটো নাড়াল। আমারও স্ত্রী-পুত্র রয়েছে। এগুলো হৃদয়কে নাড়াচাড়া করে।” তিনি বলেন, “বিধানসভায় মাননীয়া মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে বললেন, অথচ আমার বাড়িতে ইডির হানার কথা উল্লেখই করলেন না। আমি আহত, আঘাতপ্রাপ্ত।” তৃণমূলের এই প্রাক্তন সেনানী বলেন, “বাহান্ন দিন আমি মুখ্যমন্ত্রীর ডাক পাইনি। আমার স্ত্রী, কন্যাও ডাক পায়নি। উনি সকলের পাশে দাঁড়িয়ে যান। আমিও আশা করেছিলাম, ক্রিয়েটেড ইডি রেইডের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন। কিন্তু তা হয়নি (Dilip Ghosh)।”

    আরও পড়ুুন: “একটাও বোমাবাজির কথা যেন শুনতে না হয়”, সাফ কথা কমিশনের

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Lok Sabha Elections 2024: “একটাও বোমাবাজির কথা যেন শুনতে না হয়”, সাফ কথা কমিশনের

    Lok Sabha Elections 2024: “একটাও বোমাবাজির কথা যেন শুনতে না হয়”, সাফ কথা কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: দোরগোড়ায় লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2024)। সোমবার রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এদিন রাজ্যের পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকের সময় ধমক খেলেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল। তাঁর কাছে কমিশনের প্রশ্ন ছিল, সিভিক ভলান্টিয়ার ও গ্রিন পুলিশ কী? বিনীত বলেন, “একই টাইপের।” এর পরেই বিরক্ত কমিশন সিপিকে বলেন, “জেনে কথা বলুন, পার্থক্য বুঝুন। তারপরে বলুন।”

    সিভিকে না কমিশনের

    এদিনের বৈঠকে কমিশনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, প্রত্যক্ষ বা পরোক্ষ কোনওভাবেই সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার করা যাবে না নির্বাচনের কাজে। একটাও বোমাবাজির ঘটনার কথা যেন শুনতে না হয়। প্রথম দফার আগেই (Lok Sabha Elections 2024) কার্যকর করতে হবে জামিন অযোগ্য ধারা। তার আগে এ সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে কমিশনের কাছে। কমিশন এও জানিয়ে দিয়েছে, “সমস্যা থাকলে বলুন। এখনের রিপোর্ট আর পরবর্তী রিপোর্ট যেন একই থাকে, আলাদা হলেই মুশকিল।”

    কী বললেন রাজীব কুমার?

    মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, “যাঁরা সঠিকভাবে কর্তব্য পালন করতে পারছেন না, তাঁরা দায়িত্ব ছেড়ে দিন। কীভাবে শান্তিপূর্ণ নির্বাচন করতে হয়, কমিশন তা জানে। বোমাবাজি নিয়ে কোনও অভিযোগ এলে আমরা কিন্তু কাউকে ছাড়ব না।” কলকাতা পুলিশের সিপির উদ্দেশে তিনি বলেন, “যারা গন্ডগোল পাকানোর চেষ্টা করে, অশান্তি পাকানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ করতে হবে।” ভোটার তালিকা থেকে কেন মৃত ব্যক্তিদের বাদ দেওয়া হচ্ছে না, তা নিয়েও প্রশ্ন করে কমিশন।

    আরও পড়ুুন: লালুর কটাক্ষকে মুখের মতো জবাব বিজেপির, স্বয়ং মোদি কী বললেন জানেন?

    জানা গিয়েছে, এদিনের বৈঠকে কমিশনের রোষের মুখে পড়েছে দুই চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম ও উত্তর দিনাজপুরের জেলা প্রশাসনের কর্তারা। কেন আইন মেনে কাজ হচ্ছে না, সে প্রশ্নও করে বেঞ্চ। কমিশনের নির্দেশ, প্রত্যেক সপ্তাহে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করতে হবে জেলাশাসক, পুলিশ সুপারদের। লোকসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকেই জেলাশাসক, পুলিশ সুপারদের ফি সপ্তাহে বৈঠক বাধ্যতামূলক করেছে কমিশন। এই নির্দেশ দেওয়া হয়েছে জেলা নির্বাচনী আধিকারিকদের (Lok Sabha Elections 2024)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     

     

  • Tapas Roy: তৃণমূল ছাড়লেন তাপস রায়, ইস্তফা বিধায়ক পদেও, ওগরালেন একরাশ ক্ষোভ

    Tapas Roy: তৃণমূল ছাড়লেন তাপস রায়, ইস্তফা বিধায়ক পদেও, ওগরালেন একরাশ ক্ষোভ

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের সঙ্গে ২৩ বছরের সম্পর্কে ইতি টানলেন বরানগরের বিধায়ক তাপস রায় (Tapas Roy)। ছাড়লেন বিধায়ক পদও। সোমবার বিধানসভায় পৌঁছে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিলেন ইস্তফাপত্র। দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তাপস। বলেন, “৫২ দিন হয়ে গেল। ইডি অভিযানে বিধ্বস্ত আমি ও আমার পরিবার। ভেবেছিলাম, মুখ্যমন্ত্রী পাশে দাঁড়াবেন। অন্য কারও বাড়িতে গেলে বলেন ইডি কৌটো নাড়াল। আমারও স্ত্রী-পুত্র রয়েছে। এগুলো হৃদয়কে নাড়াচাড়া করে।” তাপস বলেন, “বিধানসভায় মাননীয়া মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে বললেন, অথচ আমার বাড়িতে ইডির হানার কথা উল্লেখই করলেন না। আমি আহত, আঘাতপ্রাপ্ত।”

    তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তাপসের

    পোড়খাওয়া এই রাজনীতিবিদ (Tapas Roy) বলেন, “কেউ আমাকে বা আমার পরিবারকে ফোন করেনি। এর পেছনে আমার দলের কেউ কেউ রয়েছে। আজ কুণাল ঘোষ আমায় বোঝাতে এসেছিল। ও আমার সামনে শোকজ হয়েছিল।” তিনি বলেন, “যাঁদের শোকজ বা সাসেপেন্ড হওয়ার কথা, তারা বহাল তবিয়তে রয়েছে।” তাপস বলেন, “বাহান্ন দিন আমি মুখ্যমন্ত্রীর ডাক পাইনি। আমার স্ত্রী, কন্যাও ডাক পায়নি। উনি সকলের পাশে দাঁড়িয়ে যান। আমিও আশা করেছিলাম, ক্রিয়েটেড ইডি রেইডের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন। কিন্তু তা হয়নি।”

    আরও পড়ুন: রাজ্য পুলিশের কথায় যেন বিশ্বাস না করা হয়, কমিশনের কাছে দাবি বিজেপির

    ব্যর্থ চেষ্টা, হাতছাড়া তাপস

    তাপসকে দলে ধরে রাখতে চেষ্টার কম কসুর করেনি তৃণমূল। এদিন সাতসকালে তাঁর বাড়িতে গিয়েছিলেন বরানগর পুরসভার কাউন্সিলররা। তাঁদের সঙ্গে দলের তরফে ছিলেন কুণাল ঘোষ ও ব্রাত্য বসু। ঘণ্টাখানেক ধরে বোঝানো হলেও, তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত থেকে এক চুলও সরেননি ঘাসফুল শিবিরের এই প্রাক্তন সেনানী। এক সময় কংগ্রেস করতেন তাপস (Tapas Roy)। পরে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ভেঙে যখন তণমূল কংগ্রেস তৈরি করলেন, তখন যাঁরা মমতার সঙ্গে ছিলেন, তাঁদের মধ্যে ছিলেন তাপসও। বিভিন্ন বিষয় নিয়ে ইদানিং তৃণমূলের সঙ্গে দূরত্ব বেড়েছিল তাপসের। উত্তর কলকাতা জেলা সভাপতির পদ থেকে তাপসকে সরিয়ে দিতেই হতাশ হন তাঁর অনুগামীরা। বাড়িতে ইডি কর্তারা হানা দিলে সরাসরি আক্রমণ করে বসেন তৃণমূল নেতা তথা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। বলেন, “আমার বাড়িতে ইডি আসার পিছনে হাত রয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের।” এরপর অবশ্য চুপচাপই হয়ে গিয়েছিলেন তিনি। শেষমেশ এদিন ছাড়লেন তৃণমূল-সঙ্গ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Vote For Note: ‘সাংসদ-বিধায়কদের রক্ষাকবচ নয়’, ভোটের বদলে নোট মামলায় ‘সুপ্রিম’ রায়

    Vote For Note: ‘সাংসদ-বিধায়কদের রক্ষাকবচ নয়’, ভোটের বদলে নোট মামলায় ‘সুপ্রিম’ রায়

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের বদলে নোট (Vote For Note) মামলায় ঐতিহাসিক রায় সু্প্রিম কোর্টের। এবার থেকে এই মামলায় কোনও সাংসদ বা বিধায়ক ঘুষ নিয়েছেন এমনতর অভিযোগ উঠলে কোনওরকম রক্ষাকবচ ছাড়াই যথাযথ আইনি পদক্ষেপ করা যাবে। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে সাত বিচারপতির বেঞ্চ দিয়েছে এই রায়।

    ‘রক্ষাকবচ নয়’

    সাংসদ বা বিধায়কদের কাছ থেকে অর্থ নিয়ে ভাষণ দেওয়া বা ভোট দেওয়ার অভিযোগের বিরুদ্ধে সাংসদ-বিধায়কদের রক্ষাকবচ দিয়েছিল পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। ১৯৯৮ সালের সাংবিধানিক বেঞ্চের সেই নির্দেশ এদিন খারিজ করে দিল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ। শীর্ষ আদালতের যুক্তি, ’৯৮ সালের ওই রায় ভারতীয় সংবিধানের ১০৫ ও ১৯৪ অনুচ্ছেদের পরিপন্থী। তাই (Vote For Note) খারিজ করে দেওয়া হল ওই রায়। প্রধান বিচারপতি বলেন, “আইনপ্রণেতাদের দুর্নীতি ও ঘুষ ভারতের সংসদীয় গণতন্ত্রকে ভেঙে দিচ্ছে।” তিনি বলেন (Vote For Note), “পিভি নরসিংহ রাও মামলার রায়ে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়, যেখানে কোনও আইনপ্রণেতা যিনি ঘুষ নিয়ে ভোট দিয়েছেন, তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা যায় না, পাশাপাশি যিনি ঘুষ না নিয়ে ভোট দিয়েছেন, তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা যায়।”

    কী বললেন প্রধান বিচারপতি?

    প্রসঙ্গত, প্রধান বিচারপতি চন্দ্রচূড় ছাড়াও ওই বেঞ্চে ছিলেন পিএস নরসিংহ, এস বোপান্না, এমএম সুন্দ্রেশ, জেবি পার্দিওয়ালা, সঞ্জয় কুমার ও মনোজ মিশ্র। বেঞ্চ আরও জানিয়েছে, ঘুষ নিয়ে রাজ্যসভা নির্বাচনে ভোট দিলেও, কোনও বিধায়কের বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে। চন্দ্রচূড় বলেন, “ঘুষ তখনই সম্পূর্ণ হয়, যখন তা গ্রহণ করা হয়। ঘুষকে মান্যতা দেয় না সংবিধানের স্বাধীকার। আমরা সব দিক পর্যালোচনা করেই পুরানো সিদ্ধান্তকে বাতিল করছি।”

    আরও পড়ুুন: মমতার সভার আগেই শুভেন্দু গড়ে ধরাশায়ী তৃণমূল, সমবায় বোর্ড দখল বিজেপির

    ২০১২ সালে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সাংসদ সীতা সোরেনের বিরুদ্ধে ঘুষ নিয়ে রাজ্যসভায় ভোট দেওয়ার অভিযোগ ওঠে। সংবিধানের ১০৫ অনুচ্ছেদে সুরক্ষাকবচ দাবি করেন তিনি। সেই আবেদন খারিজ করে দেয় ঝাড়খণ্ড হাইকোর্ট। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মামলা হয় সুপ্রিম কোর্টে। গত বছর এই মামলার শুনানির পর সংরক্ষিত রাখা হয়েছিল রায় (Vote For Note)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Maha Shivratri 2024: সামনেই শিবরাত্রি, জেনে নিন বাড়িতে শিব প্রতিষ্ঠার এই নিয়মগুলি

    Maha Shivratri 2024: সামনেই শিবরাত্রি, জেনে নিন বাড়িতে শিব প্রতিষ্ঠার এই নিয়মগুলি

    মাধ্যম নিউজ ডেস্ক: ৮ মার্চ শিবরাত্রি (Maha Shivratri 2024)। দেবাদিদেব মহাদেবের বিশেষ পুজো। হিন্দু শাস্ত্র মতে, গঙ্গার সমতুল যেমন কোনও নদী নেই, তেমনি শিবরাত্রির মতো ব্রত নেই। নারী-পুরুষ নির্বিশেষে ব্রতীরা এদিন শিবলিঙ্গে জল ঢালেন। শিবরাত্রির পুজো হয় চার প্রহরে, চারবার। শিবের আর এক নাম আশুতোষ। অল্পেই সন্তুষ্ট হন। সামান্য একটা বেলপাতা মাথায় দিলেই হয়। শিব যোগী পুরুষ। শাস্ত্র অনুযায়ী, যেহেতু শালগ্রাম শিলা স্পর্শের অধিকার সব বর্ণের মানুষের নেই, তাই স্বয়ং নারায়ণই বানলিঙ্গ শিবের রূপ নিয়েছিলেন। সেই কারণেই বাণলিঙ্গ শিবের স্পর্শ দোষ নেই, নেই শুচি-অশুচিও।

    শিব প্রতিষ্ঠার নিয়ম

    শিবরাত্রিতে অনেকেই বাড়িতে শিব প্রতিষ্ঠা করেন। তবে এই প্রতিষ্ঠা নিজে নিজে করলেই হয় না। শিব প্রতিষ্ঠার জন্য প্রয়োজন বিশেষ আয়োজন। বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করবেন পুরোহিত। তবে বাড়িতে শিব প্রতিষ্ঠা করতে হলে মানতে হবে কিছু বিশেষ নিয়ম। কারণ মনে রাখতে হবে, শিবের আপাত শান্ত মূর্তির মধ্যে রয়েছে তাঁর প্রলয়ঙ্করী রূপও (Maha Shivratri 2024)। তিনি যেমন ত্রাতা, তেমনি তিনি প্রলয়কর্তাও।

    শিবের ছবি পুজো

    তাই শিবলিঙ্গ প্রতিষ্ঠা না করে শিবের ছবি পুজো করাই ভালো। আর যদি নিতান্তই শিব প্রতিষ্ঠার ইচ্ছে হয়, তাহলে শাস্ত্র সম্মতভাবে প্রতিষ্ঠা করতে হবে। শিব যেহেতু যোগী পুরুষ, সব সময় যোগে নিমগ্ন থাকেন, তাই তাঁর ধ্যান ভাঙানো উচিত নয়। তাঁর যাতে ধ্যানভঙ্গ না হয়, সেজন্য শিবমন্দিরে জানালা পর্যন্ত থাকে না। বাড়িতে শিব প্রতিষ্ঠা করলে এই বিষয়টিও মাথায় রাখতে হবে। শিব মন্দিরে নিয়মিত পুজো করতে হবে। দিতে হবে সন্ধেও।

    আরও পড়ুুন: মোদির সভায় যোগদান? বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রার্থী হচ্ছেন তমলুকে?

    যাঁরা এসব নিয়মকানুন মানতে পারবেন না, অথচ দেবাদিদেবের পুজো করতে চান, তাঁরা বাণলিঙ্গ রাখতে পারেন। বাণলিঙ্গকে নর্মদেশ্বর লিঙ্গও বলা হয়। নর্মদা নদীতেই মেলে বাণলিঙ্গ শিব। এই বাণলিঙ্গ শিবের যেহেতু শুচি-অশুচি নেই, তাই পুজো করা সহজ। তবে কোন রংয়ের বাণলিঙ্গ ঘরে রাখবেন, তা জেনে নেবেন শাস্ত্রকারদের কাছ থেকে। তবে সাদা রংয়ের শিব কখনওই পুজো করবেন না। এটি পুজো করেন সন্ন্যাসীরা। গৃহীর এই রংয়ের শিবের পুজো করা উচিত নয়। শিবলিঙ্গকে সব সময় তামার কোনও পাত্রের ওপর রাখবেন। শিবের গৌরীপট্টটি সর্বদা রাখতে হবে উত্তর দিকে (Maha Shivratri 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Justice Abhijit Gangopadhyay: “মঙ্গলবার বিচারপতি পদ থেকে পদত্যাগ করব”, বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

    Justice Abhijit Gangopadhyay: “মঙ্গলবার বিচারপতি পদ থেকে পদত্যাগ করব”, বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে শেষ দিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay)। রবিবার নিজের মুখেই তিনি জানালেন, পদত্যাগ করবেন।

    কী বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়?

    বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “আমি বিচারপতি পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব। আগামিকাল বিচারপতি হিসেবে আমার শেষ দিন। আমি সেদিন কোনও বিচারের কাজ করব না। কতগুলি মামলা অর্ধেক হয়ে রয়েছে, সেগুলি আমার লিস্ট থেকে রিলিজ করতে হবে। এরপর আমাদের হাইকোর্টের প্রধান বিচারপতিকে মৌখিকভাবে জানাব। মঙ্গলবার আমাদের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেব। যে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব, সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশন কার্যকর হবে। এটাই কনস্টিটিউশন ও কনস্টিটিউশন ল’ এর প্রবিশন। সেটা মঙ্গলবার হবে। এরপর আপনাদের সব প্রশ্নের উত্তর দেব।”

    “মাথা আমি এখনও নত করিনি”

    তিনি বলেন, “মঙ্গলবার দেড়টার সময় কোর্টে মাস্টারদা সূর্যসেন মূর্তির নীচে আমি আসব, সব প্রশ্নের উত্তর দেব।” বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “মাথা আমি এখনও নত করিনি।” তিনি বলেন, “কোনও ইঙ্গিতই আমি এখন দেব না। সংবাদ মাধ্যমের অকুণ্ঠ সমর্থন আমি পেয়েছি কাজের সময়। আমি ঋণী। দুর্নীতির বিরুদ্ধে যেভাবে মিডিয়া ক্রমাগত কথা বলে গিয়েছে, আমার কাজের যে সমর্থন পেয়েছি, আমি প্রণাম জানাতে চাই। মিডিয়ার কাছে আমি কিছু লুকাবো না।”

    আরও পড়ুুন: নদিয়ায় দুর্ঘটনার কবলে বিজেপি-র রাজ্য সভাপতির কনভয়, তদন্তের দাবি জানালেন সুকান্ত

    কেন সূর্য সেনের মূর্তির নীচে (Justice Abhijit Gangopadhyay) দাঁড়িয়ে সব কথা বলবেন, এদিন তার ব্যাখ্যাও দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “মাস্টারদার পায়ের নীচে দাঁড়িয়েই সব জবাব দেব। কারণ মাস্টারদার ফাঁসির যে অর্ডার হয়েছিল, তা এক সময় সই করেছিলেন হাইকোর্টের জজ। তিনি ব্রিটিশ ছিলেন। ক্ষুদিরামও তাই। হাইকোর্ট ভুল করেছিল। একজন স্বাধীনতা সংগ্রামীকে ফাঁসি দেওয়া উচিত হয়নি।” তিনি বলেন, “মাস্টারদার অবশ্য ফাঁসি হয়নি, ওঁকে আগেই মেরে ফেলা হয়েছিল বলে জানা যায়। যার স্বপক্ষে ডক্টর রাধাবিনোদ পাল টোকিও ট্রায়ালে বলেছিলেন, মাতৃভূমিকে রক্ষা করা কোনও ক্রাইম নয়। যে কারণে ডক্টর রাধাবিনোদ পালের মূর্তি আছে টোকিওয়। জাপানে তাঁর নামে রাস্তাও রয়েছে (Justice Abhijit Gangopadhyay)।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Justice Abhijit Gangopadhyay: “মঙ্গলবার বিচারপতি পদ থেকে পদত্যাগ করব”, বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

    Justice Abhijit Gangopadhyay: “মঙ্গলবার বিচারপতি পদ থেকে পদত্যাগ করব”, বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে শেষ দিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay)। রবিবার নিজের মুখেই তিনি জানালেন, পদত্যাগ করবেন।

    কী বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়?

    বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “আমি বিচারপতি পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব। আগামিকাল বিচারপতি হিসেবে আমার শেষ দিন। আমি সেদিন কোনও বিচারের কাজ করব না। কতগুলি মামলা অর্ধেক হয়ে রয়েছে, সেগুলি আমার লিস্ট থেকে রিলিজ করতে হবে। এরপর আমাদের হাইকোর্টের প্রধান বিচারপতিকে মৌখিকভাবে জানাব। মঙ্গলবার আমাদের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেব। যে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব, সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশন কার্যকর হবে। এটাই কনস্টিটিউশন ও কনস্টিটিউশন ল’ এর প্রবিশন। সেটা মঙ্গলবার হবে। এরপর আপনাদের সব প্রশ্নের উত্তর দেব।”

    “মাথা আমি এখনও নত করিনি”

    তিনি বলেন, “মঙ্গলবার দেড়টার সময় কোর্টে মাস্টারদা সূর্যসেন মূর্তির নীচে আমি আসব, সব প্রশ্নের উত্তর দেব।” বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “মাথা আমি এখনও নত করিনি।” তিনি বলেন, “কোনও ইঙ্গিতই আমি এখন দেব না। সংবাদ মাধ্যমের অকুণ্ঠ সমর্থন আমি পেয়েছি কাজের সময়। আমি ঋণী। দুর্নীতির বিরুদ্ধে যেভাবে মিডিয়া ক্রমাগত কথা বলে গিয়েছে, আমার কাজের যে সমর্থন পেয়েছি, আমি প্রণাম জানাতে চাই। মিডিয়ার কাছে আমি কিছু লুকাবো না।”

    আরও পড়ুুন: নদিয়ায় দুর্ঘটনার কবলে বিজেপি-র রাজ্য সভাপতির কনভয়, তদন্তের দাবি জানালেন সুকান্ত

    কেন সূর্য সেনের মূর্তির নীচে (Justice Abhijit Gangopadhyay) দাঁড়িয়ে সব কথা বলবেন, এদিন তার ব্যাখ্যাও দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “মাস্টারদার পায়ের নীচে দাঁড়িয়েই সব জবাব দেব। কারণ মাস্টারদার ফাঁসির যে অর্ডার হয়েছিল, তা এক সময় সই করেছিলেন হাইকোর্টের জজ। তিনি ব্রিটিশ ছিলেন। ক্ষুদিরামও তাই। হাইকোর্ট ভুল করেছিল। একজন স্বাধীনতা সংগ্রামীকে ফাঁসি দেওয়া উচিত হয়নি।” তিনি বলেন, “মাস্টারদার অবশ্য ফাঁসি হয়নি, ওঁকে আগেই মেরে ফেলা হয়েছিল বলে জানা যায়। যার স্বপক্ষে ডক্টর রাধাবিনোদ পাল টোকিও ট্রায়ালে বলেছিলেন, মাতৃভূমিকে রক্ষা করা কোনও ক্রাইম নয়। যে কারণে ডক্টর রাধাবিনোদ পালের মূর্তি আছে টোকিওয়। জাপানে তাঁর নামে রাস্তাও রয়েছে (Justice Abhijit Gangopadhyay)।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Shehbaz Sharif: হার ইমরানের দলের প্রার্থীর,পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

    Shehbaz Sharif: হার ইমরানের দলের প্রার্থীর,পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

    মাধ্যম নিউজ ডেস্ক: তিনি যে দ্বিতীয়বারের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চলেছেন, তা এক প্রকার নিশ্চিত ছিল। রবিবার হলও তা-ই। পাকিস্তানের পার্লামেন্টের অধিবেশনে প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজ শরিফের (Shehbaz Sharif) পক্ষে পড়ল ২০১টি ভোট। স্বাভাবিকভাবেই তিনি হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

    পাক পার্লামেন্টে অধিবেশন

    রবিবার পাক পার্লামেন্টে বসেছিল অধিবেশন। সেখানে প্রধানমন্ত্রী হিসেবে নিজেদের পছন্দের কথা জানান সাংসদরা। এদিন শাহবাজের প্রতিদ্বন্দ্বী ছিলেন ইমরান খানের দল পিটিআইয়ের নেতা ওমর আইয়ুব। পাকিস্তানের রাজনীতিতে তিনি একটি উল্লেখযোগ্য নাম। ইমরান পিটিআই গড়ার পরেই তাঁর দলে নাম লেখান আয়ুব। পিটিআই যখন সরকার গড়েছিল, তখন অর্থমন্ত্রী ছিলেন আয়ুব। এহেন আয়ুব হেরে গেলেন (Shehbaz Sharif) রবিবার, প্রধানমন্ত্রী পদে লড়তে গিয়ে। ভোটাভুটি হলে মাত্র ৯২টি ভোট পান তিনি। পাকিস্তানের সংসদে আসন সংখ্যা ৩৩৬টি। প্রধানমন্ত্রী হতে গেলে অন্তত ১৬৯টি ভোট পেতেই হয়। শাহবাজ পেয়েছেন তার চেয়েও ঢের বেশি ভোট। তাই প্রধানমন্ত্রী পদে বসতে চলেছেন (Shehbaz Sharif) তিনিই।

    ইমরানের দলের অভিযোগ

    পাকিস্তানের সাধারণ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছিল ইমরানের দল। যেহেতু কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তাই কারা সরকার গড়বে, তা নিয়ে দড়ি টানাটানি শুরু হয়। পরে জট কাটে পিপিপি পাশে দাঁড়ানোয়। গত ৮ ফেব্রুয়ারি ফল ঘোষণা হয় পাকিস্তানের সাধারণ নির্বাচনের। দেখা যায়, পিএমএল-এন জিতেছে ৭৫টি আসন, পিপিপি পেয়েছে ৫৪টি আসন। ইমরান খানের দল পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীরা জিতেছিলেন ৯৩টি আসনে। কোনও একটি রাজনৈতিক দলই সংখ্যা গরিষ্ঠতা না পাওয়ায় হ্যাং-পার্লামেন্ট হয়। সমস্যা মেটাতে পিএমএল-এন এবং পিপিপি সরকার গড়ার উদ্যোগ নেয়। তাদের সমর্থন করে দেশের অন্য কয়েকটি রাজনৈতিক দল।

    আরও পড়ুুন: নদিয়ায় দুর্ঘটনার কবলে বিজেপি-র রাজ্য সভাপতির কনভয়, তদন্তের দাবি জানালেন সুকান্ত

    শাহবাজ শরিফ হতে চলেছেন পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী। তিনি পিএলএমএনএর নেতা নওয়াজ শরিফের ছোট ভাই। শাহবাজ বিয়ে করেছেন পাঁচ বার। ডিভোর্সের ঘটনা ঘটেছে তিন বার। প্রসঙ্গত, ২০২২ সালে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরকার ফেলার চেষ্টা করেন। বিরোধীরা অনাস্থা প্রস্তাব আনে। সেই অনাস্থা ভোটে হেরে ক্ষমতা হারায় ইমরানের দল পিটিআই। তারপর শাহবাজের নেতৃত্বেই সরকার গড়েন বিরোধীরা (Shehbaz Sharif)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Lok Sabha Elections 2024: বিজেপির ফান্ডে ২ হাজার টাকা দিলেন প্রধানমন্ত্রী, কেন জানেন?

    Lok Sabha Elections 2024: বিজেপির ফান্ডে ২ হাজার টাকা দিলেন প্রধানমন্ত্রী, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: দোরগোড়ায় লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2024)। প্রচার-সহ নানা কাজে টাকা খরচ হয় জলের মতো। রাজনৈতিক দলগুলি এই খরচ জোগাড় করে দু’ভাবে। এক, নির্বাচনী বন্ড থেকে। আর দুই, পার্টি ফান্ডে সদস্যদের দেওয়া চাঁদা থেকে।

    প্রধানমন্ত্রীর দান

    রবিবার বিজেপির ফান্ডে দু’ হাজার টাকা দান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের প্রত্যেককে অনুরোধ করলেন বিজেপির ফান্ডে অনুদান দিতেও। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে আবেদন জানান, এনএএমও অ্যাপের মাধ্যমে ডোনেশন ফর নেশন বিল্ডিং প্রচারের অংশীদার হোন। তিনি লিখেছেন, “ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করতে অনুদান দিতে পেরে আমি খুশি। আমরা বিকশিত ভারত গড়ার চেষ্টায় অবিচল। আমি প্রত্যেককে অনুরোধ করছি এনএএমও অ্যাপের মাধ্যমে ডোনেশন ফর নেশন বিল্ডিং প্রচারের অংশীদার হোন।”

    অনুদান সংগ্রহ অভিযান

    বিজেপির এই অনুদান সংগ্রহ অভিযান শুরু হয়েছে ১ মার্চ। এদিন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা পার্টি ফান্ডে দিয়েছেন হাজার টাকা চাঁদা। এক্স হ্যান্ডেলে নাড্ডা লিখেছেন, “প্রধানমন্ত্রী মোদির ভারতকে বিকশিত ভারত করার যে স্বপ্ন, তা পূরণ করতে আমি বিজেপিকে কিছু অর্থ সাহায্য করেছি। আসুন, আমরা প্রত্যেকে এগিয়ে আসি। এনএএমও অ্যাপের মাধ্যমে যোগ দিই ডোনেশন ফর নেশান বিল্ডিং গণআন্দোলনে।”

    নির্বাচন (Lok Sabha Elections 2024) কমিশনের দেওয়া তথ্য থেকে জানা গিয়েছে, ২০২২-২৩ অর্থবর্ষে বিজেপি সংগ্রহ করেছিল ৭১৯ কোটি টাকা। গত বারের চেয়ে ১৭ শতাংশ বেশি। ২০২১-২২ অর্থবর্ষে অনুদান বাবদ পার্টি ফান্ডে জমা পড়েছিল ৬১৪ কোটি টাকা।

    আরও পড়ুুন: মঙ্গলবার ইস্তফা দিচ্ছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, আসছেন রাজনীতিতে?

    করুণ ছবি কংগ্রেস শিবিরে। ২০২২-২৩ অর্থবর্ষে ডোনেশন বাবদ তাদের আয় হয়েছিল ৭৯ কোটি টাকা। তার আগের অর্থবর্ষে গ্র্যান্ড ওল্ড পার্টি ফান্ডে জমা পড়েছিল ৯৫.৪ কোটি টাকা। নির্বাচনী বন্ডের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সুপ্রিম কোর্ট। তার পরেই অনুদান সংগ্রহ প্রচার শুরু করেছে বিজেপি। প্রসঙ্গত, বিজেপির মোট আয়ের অর্ধেকেরও বেশি রোজগার হত নির্বাচনী বন্ড থেকে (Lok Sabha Elections 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share