Tag: news in bengali

news in bengali

  • Nitish Kumar: নীতীশ এনডিএতেই, বৈঠকে যোগ দিতে যাচ্ছেন দিল্লিও, জানিয়ে দিল দল

    Nitish Kumar: নীতীশ এনডিএতেই, বৈঠকে যোগ দিতে যাচ্ছেন দিল্লিও, জানিয়ে দিল দল

    মাধ্যম নিউজ ডেস্ক: এনডিএ-র সঙ্গেই থাকছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। মঙ্গলবার নীতীশের দল জনতা দল ইউনাইটেডের তরফেই একথা জানানো হয়েছে। কেবল তা-ই নয়, বুধবার দিল্লিতে রয়েছে এনডিএর বৈঠক। এই বৈঠকে যোগ দেবেন নীতীশ স্বয়ং। ৪ জুন ঘোষণা হয়েছে লোকসভা নির্বাচনের ফল। তাতেই জানা গিয়েছে, কেন্দ্রের ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ।

    এনডিএ শিবিরে ফিরেছেন নীতীশ (Nitish Kumar)

    লোকসভা নির্বাচনের মাস কয়েক আগেই কংগ্রেস-আরজেডি-র সঙ্গে গাঁটছড়া ছিন্ন করে এনডিএ শিবিরে ফিরেছেন নীতীশ। অষ্টাদশ লোকসভা নির্বাচনে এনডিএ ভালো ফল করলেও, খুব বেশি পিছিয়ে নেই বিজেপি-বিরোধী ২৬টি রাজনৈতিক দলের জোট ‘ইন্ডি’। তার পরেই জল্পনা ছড়ায়, ফের একবার ভোল বদলে ‘ইন্ডি’ জোটে ফিরে যেতে পারেন বিহারের মুখ্যমন্ত্রী। শেষমেশ সেই জল্পনায় জল ঢেলে দিলেন (Nitish Kumar) জেডিইউ নেতৃত্ব। নীতীশের দলের মুখপাত্র কেসি ত্যাগী বলেন, “আমরা আমাদের পূর্বনির্ধারিত অবস্থান অনুযায়ীই চলব। নীতীশ কুমারের নেতৃত্বে জেডিইউ আরও একবার এনডিএকে সমর্থন করবে। আমরা এনডিএ-র সঙ্গেই রয়েছি, এনডিএ-র সঙ্গেই থাকব।” 

    কী বললেন নীতীশের মন্ত্রী?

    জেডিইউ-এর মন্ত্রী জামা খান বলেন, “যেহেতু নীতীশ কুমার সব সময় বিহারবাসীর কথা ভাবেন, তাই এ বিষয়ে (শিবির বদলানো) চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনিই। আমাদের নেতা যা সিদ্ধান্ত নেন, আমরা তা সমর্থন করি এবং শ্রদ্ধা করি।” নীতীশের আর এক সতীর্থ মন্ত্রী মদন সাহনি বলেন, “আমরা এনডিএ-র সঙ্গেই রয়েছি। কেন্দ্রে আমরাই সরকার গড়ব।” প্রসঙ্গত, বিহারে লোকসভার আসন রয়েছে ৪০টি। এর মধ্যে, ১০টিতে বিরোধীরা এগিয়ে বা জয় পেয়েছেন। বাকি ৩০টি আসনেই জয়ী হয়েছেন এনডিএ প্রার্থীরা। বিজেিপি ও জেডিইউ ১২টি করে আসন পেয়েছে। শরিক এলজেপি ৫টি এবং জিতনরাম মাজির হাম পার্টি একটি আসন দখল করেছে। বুথ ফেরত সমীক্ষাও জানিয়েছিল, বিহারে এনডিএ পেতে পারে ৩০টি আসন। উনিশের লোকসভা নির্বাচনে এই রাজ্যে বিজেপি জিতেছিল ৩৯টি কেন্দ্রে।

    আর পড়ুন: পর পর তিনবার ভারতের প্রধানমন্ত্রীর পদে মোদি, বিশ্ব নেতাদের শুভেচ্ছা বার্তা

    আসন বণ্টন ফর্মুলা মেনে বিহারে বিজেপি লড়েছিল ১৭টি আসনে, নীতীশের দল জেডিইউ লড়েছিল ১৬টি আসনে, পাঁচটি আসনে লড়েছিলেন রামবিলাস পাশোয়ানের লোক জনশক্তি। হিন্দুস্তানি আওয়াম মোর্চা এবং রাষ্ট্রীয় লোক মোর্চা প্রত্যেকে পেয়েছে একটি করে কেন্দ্রের রাশ। এদিকে, ‘ইন্ডি’ জোটের শরিক আরজেডি প্রার্থী দিয়েছিল ২৩টি আসনে, ভিআইপি (রাজনৈতিক দল) দিয়েছিল পাঁচটি কেন্দ্রে প্রার্থী, ৯টি আসনে প্রার্থী দিয়েছিল কংগ্রেস এবং বাকি পাঁচটি আসনে প্রার্থী দিয়েছিলেন বামেরা (Nitish Kumar)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • West Bengal Weather: উত্তরে ভারী বৃষ্টি আর দক্ষিণে চরম অস্বস্তি! আবারও ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ

    West Bengal Weather: উত্তরে ভারী বৃষ্টি আর দক্ষিণে চরম অস্বস্তি! আবারও ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরে ভারী বৃষ্টি আর দক্ষিণবঙ্গে চরম অস্বস্তি। হ্যাঁ সম্প্রতি আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এমনটাই জানা গিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইলেও উইকেন্ডের আগে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। আর এই তাপমাত্রা বৃদ্ধির (West Bengal Weather) প্রভাবে দক্ষিণবঙ্গের আট জেলায় আবারও বাড়বে গরম ও অস্বস্তি। 

    দক্ষিণের আবহাওয়া (West Bengal Weather) 

    সকাল থেকে অস্বস্তিকর গরম। তবে বিকেল বা সন্ধ্যের দিকে ঝড়বৃষ্টিতে (Weather Forecast of Bengal) মিলতে পারে স্বস্তি। কিন্তু আগামীকাল থেকে ফের বাড়বে গরম আর কমবে বৃষ্টির সম্ভাবনা। ফলে দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়াই থাকবে আগামী কয়েকদিন। পূর্বাভাস অনুযায়ী বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কলকাতা সহ বাকি জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বুধে বৃষ্টির পর বৃহস্পতি ও শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম,পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তাপমাত্রা বাড়ার সঙ্গে এইসব জেলাগুলিতে পাল্লা দিয়ে বাড়বে অস্বস্তি। 

    উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস অব্যহত

    দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টি পরিস্থিতি অব্যাহত। বুধ এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ (West Bengal Weather) আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। বিশেষত, উপরের দিকের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ এরপর শুক্রবার থেকে রবিবার অর্থাৎ ৭, ৮ এবং ৯ তারিখ সার্বিকভাবে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে উত্তরবঙ্গে। তবে দু-একটি জায়গায় বৃষ্টির (Weather Forecast of Bengal) পরিমাণ বেশি থাকবে।   

    আরও পড়ুন: অভিনব ভাবনা! রেল কোচের মধ্যেই তৈরি হল রেস্তরাঁ, কোথায়? জানুন

    দক্ষিণে কবে আসবে বর্ষা? 

    উত্তরবঙ্গে তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়লেও আপাতত তা থমকে। গত ৩১ মে থেকে একই জায়গায় মৌসুমী অক্ষরেখা। ফলে এ সপ্তাহে উত্তরবঙ্গ থেকে দক্ষিণে মৌসুমী বায়ু আসার সম্ভাবনা নেই। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা (West Bengal Weather)  আগামী সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গে আসতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। 
     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Results 2024: বার বার তিনবার! বারাণসীতে ফের জিতলেন মোদি

    Lok Sabha Results 2024: বার বার তিনবার! বারাণসীতে ফের জিতলেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: বার বার তিনবার! ফের বারাণসী কেন্দ্রে (Lok Sabha Results 2024) জয়ী হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি পেয়েছেন ৬ লাখ ১২ হাজার ৯৭০টি ভোট। প্রধানমন্ত্রীর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন কংগ্রেসের অজয় রাই। তিনি রাজ্য কংগ্রেসের প্রধান। অজয় পেয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৪৫৭ ভোট। এদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ কংগ্রেস প্রার্থী পিছিয়েছিলেন ১ লাখ ৫২ হাজার ৫১৩ ভোটে। এনিয়ে পর পর তিনবারই প্রধানমন্ত্রীর কাছে ধরাশায়ী হয়েছেন অজয়।

    মোদির জয় (Lok Sabha Results 2024)

    ২০১৪ সালে (Lok Sabha Results 2024) এই কেন্দ্রে প্রথমবার প্রার্থী হন মোদি। ২০১৯ সালে সমাজবাদী পার্টির শালীনি যাদবকে প্রধানমন্ত্রী পরাস্ত করেন ৪ লাখ ৭৯ হাজার ৫০৫ ভোটে। সেবার মোদি পেয়েছিলেন ৬৩.৬ শতাংশ ভোট। উত্তরপ্রদেশের আরও একটি কেন্দ্রের দিকে নজর রয়েছে দেশবাসীর। এই কেন্দ্রটি হল রায়বরেলি। এখানে বিজেপির প্রার্থী দিনেশ প্রতাপ সিংহকে ধরাশায়ী করেছেন কংগ্রেসের রাহুল গান্ধী। এই কেন্দ্রে রাহুল এগিয়ে রয়েছেন ৬ লাখ ৮৪ হাজার ৫৯৮ ভোটে। 

    কিশোরীর কাছে হার স্মৃতির

    উত্তরপ্রদেশেরই আমেঠিতে দেড় লাখের বেশি ভোটে পিছিয়ে পড়েছেন বিজেপির স্মৃতি ইরানি। তাঁর বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী ছিলেন কিশোরী লাল শর্মা। তিনি এগিয়ে রয়েছেন ১ লাখ ৫৯ হাজার ২৪০ ভোটে। অথচ উনিশের লোকসভা নির্বাচনে এই আসনেই কংগ্রেসকে গোহারা হারিয়েছিলেন স্মৃতি। মৈনপুরে জয়ী হয়েছেন সমাজবাদী পার্টির ডিম্পল যাদব। এক সময় এই কেন্দ্রে জয়ী হতেন মুলায়ম সিংহ যাদব। বিজেপির ঠাকুর জয়বীর সিংহকে ডিম্পল পরাস্ত করেছেন ২ লাখ ২১ হাজার ৬৩৯ ভোটে।

    আর পড়ুন: পদ্মময় জগন্নাথের রাজ্য, ভেঙে চুরমার নবীনের স্বপ্ন?

    মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, অযোধ্যা লোকসভা কেন্দ্রে পিছিয়ে রয়েছেন পদ্ম-প্রার্থী লাল্লু সিংহ। সমাজবাদী পার্টির আদেশ প্রসাদ এগিয়ে রয়েছেন ৪৯ হাজার ২৩৩ ভোটে।বারাণসী লোকসভা কেন্দ্রের অধীনে রয়েছে পাঁচটি বিধানসভা কেন্দ্র। এগুলি হল, রোহানিয়া, বারাণসী উত্তর, বারাণসী দক্ষিণ, বারাণসী ক্যান্ট এবং সেবাপুরী। বারাণসী লোকসভা কেন্দ্রে নির্বাচন হয়েছে পয়লা জুন সপ্তম তথা শেষ দফায়। ভোট পড়েছে ৫৬.৩৫ শতাংশ। এই দফায় সব মিলিয়ে নির্বাচন হয়েছে দেশের ৫৭টি লোকসভা কেন্দ্রে।

    প্রধানমন্ত্রীর পাশাপাশি জয়ী হয়েছেন তাঁর সেনাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। গুজরাটের গান্ধীনগর লোকসভা কেন্দ্রে রেকর্ড মার্জিনে জয়ী হয়েছেন তিনি। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সোনাল রামভাই প্যাটেলকে আক্ষরিক অর্থেই ধরাশায়ী করেছেন শাহ (Lok Sabha Results 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Election Result 2024: শুভেন্দু-গড় তমলুক-কাঁথিতে ফুটল পদ্ম, জিতলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সৌমেন্দু অধিকারী

    Election Result 2024: শুভেন্দু-গড় তমলুক-কাঁথিতে ফুটল পদ্ম, জিতলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সৌমেন্দু অধিকারী

    মাধ্যম নিউজ ডেস্ক: অষ্টাদশ লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্রে ৬২ হাজার ভোটে জয়ী (Election Result 2024) হয়েছেন বিজেপির চমকপ্রদ প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সকাল থেকেই তৃণমূলের সঙ্গে একবারে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। ওপর দিকে কাঁথি কেন্দ্রে বিজেপি প্রার্থী জয়ী সৌমেন্দু অধিকারী। তিনি প্রায় ২৪ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন। পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে।

    অভিজিৎকে জয়ী করেছেন তমলুকবাসী (Election Result 2024)

    এমনিতেই পূর্ব মেদিনীপুর ‘অধিকারী গড়’ বলে পরিচিত ছিল। এই কেন্দ্রে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Election Result 2024) প্রার্থী করে বিরাট নজর কেড়ে নিয়েছিল বিজেপি। তাঁর গুরুত্বপূর্ণ রায়ে রাজ্যের তৃণমূল সরকারের শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতির বিরাট পর্দা ফাঁস হয়েছিল। তাঁর দেওয়া নির্দেশে তৃণমূলের দুর্নীতিগ্রস্থ একাধিক মন্ত্রী, বিধায়ক, নেতা জেলে ঢুকেছেন। দুর্নীতি বিষয়ে সরব হয়ে রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ফেলে দিয়েছিলেন তিনি। দুর্নীতির বিষয়ে সংগ্রাম আরও কঠোর করতে নিজের বিচারপতির পদ থেকে পদত্যাগ করে প্রত্যক্ষ রাজনীতিতে যোগদান করেন। তমলুকবাসীর ভোটে জয়ী হয়েছেন তিনি। ওপর দিকে তাঁর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন দেবাংশু ভট্টাচার্য। 

    আরও পড়ুনঃবনগাঁয় জয় নিশ্চিত হতেই শান্তনুকে ঘিরে ব্যাপক উচ্ছ্বাস বিজেপি কর্মীদের

    কাঁথিতে জয়ী সৌমেন্দু

    কাঁথি লোকসভায় ২০১৯ সালের জয়ী প্রার্থী ছিলেন শিশির অধিকারী। কিন্তু শুভেন্দু ২০২১ সালে বিজেপিতে যোগদান করেছিলেন। তারপর থেকে সমীকরণ বদলে যায়। শিশির অধিকারী তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতি ইস্যুতে তোপ দেগেছেন। এই বার লোকসভা ভোটে বিজেপির প্রার্থী করা হয় শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারীকে। ভোটের আগে এই কেন্দ্রের একাধিক জায়গায় তৃণমূল দুষ্কৃতীদের আক্রমণের শিকার হতে হয়েছিল বিজেপি কর্মীদের। কিন্তু শত চেষ্টা করেও জয় আটকানো গেল না। একই ভাবে আজ সাংবাদিক সম্মেলন করে শুভেন্দু অধিকারী বলেন, “নন্দীগ্রামে আরও একবার তৃণমূলকে কয়েক হাজার ভোটে হারিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।”  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Election Result 2024: বনগাঁয় জয় নিশ্চিত হতেই শান্তনুকে ঘিরে ব্যাপক উচ্ছ্বাস বিজেপি কর্মীদের

    Election Result 2024: বনগাঁয় জয় নিশ্চিত হতেই শান্তনুকে ঘিরে ব্যাপক উচ্ছ্বাস বিজেপি কর্মীদের

    মাধ্যম নিউজ ডেস্ক: বনগাঁ লোকসভা কেন্দ্রে শান্তনু ঠাকুরের জয় নিশ্চিত হতেই এদিন বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের গণনা কেন্দ্রের মূলগেটের সামনে বিজয় উৎসব পালন করতে দেখা গেল বিজেপির কর্মী-সমর্থকদের। ভোটে জয়ী (Election Result 2024) হয়ে শান্তনু বলেন, “এই জয় মানুষের জয়, আপামর জন সাধারণের জয়। সকলকে উৎস্বর্গ করলাম।”

    কী বললেন শান্তনু?

    ভোটে (Election Result 2024) জয় নিশ্চিত বুঝেই শান্তনু ঠাকুর বলেন, “এই সংসদীয় ক্ষেত্রের সকল মানুষকে আমি জয় অর্পণ করলাম। প্রত্যকে কর্মীর অক্লান্ত পরিশ্রমে এই সাফল্য এসেছে। সকলের ভালোবাসায় এই জয় এসেছে। আমাদের এই আসনে এখনও পর্যন্ত প্রায় ৭২ হাজার মার্জিনে এগিয়ে রয়েছি আমরা। মতুয়া সমাজের আশাপূর্ণ হয়েছে। গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে মাত্র ১০ হাজার ভোটে মার্জিন ছিল বিজেপির। কিন্তু এবার সেটা মোটামুটি ৮০ হাজারের ওপর হবে। তাই আমরা অত্যন্ত খুশি। আমরা জয় নিয়ে আগে থেকেই ভীষণ আশাবাদী ছিলাম। প্রচারের জন্য আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলাম।” কেন্দ্রে এই লোকসভা নির্বাচনের পর তৃতীয় বারের জন্য এনডিএ জোট ক্ষমতায় আসতে চলেছে। দেশ ব্যাপী বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে। দিল্লিতে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি।

    আরও পড়ুনঃ জয়ের পথে অভিজিৎ, গণনাকেন্দ্রে সন্দেহজনক গাড়ি নজরে আসতেই শোরগোল

    ভোটে সিএএ বড় সাফল্য এনেছে (Election Result 2024)

    অষ্টাদশ লোকসভা ভোটের ফলাফল (Election Result 2024) প্রকাশে আরেক বার জয়ী হতে চলেছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এই বারের নির্বাচনে বিজেপির কাছে নাগরিকত্ব সংশোধনী আইন একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। উদ্বাস্তু হিন্দু শরণার্থীদের জন্য ভোটের আগেই কার্যকর হয়েছে এই আইন। বাংলাদেশ থেকে আসা ভারতেও বেশ কিছু হিন্দু মানুষকে নাগরিকত্ব প্রদান করেছে ভারত সরকার। এই সিএএ ছিল লোকসভা ভোটে বনগাঁ কেন্দ্রে একটি বড় বিষয়। এবার দ্বিতীয় বারের জন্য সাংসদ হিসাবে নির্বাচিত হতে চলেছেন শান্তনু ঠাকুর। তাঁকে ঘিরে কর্মী-সমর্থদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election Result: পদ্ম ঝুলিতেই দিল্লি, খড়কুটোর মতো ভেসে যেতে বসেছে আপ-কংগ্রেস

    Lok Sabha Election Result: পদ্ম ঝুলিতেই দিল্লি, খড়কুটোর মতো ভেসে যেতে বসেছে আপ-কংগ্রেস

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লির সাত লোকসভা (Lok Sabha Election Result) আসনেই জয়ী হতে চলেছে বিজেপি। ২০১৪ এবং তারপর ২০১৯ এর লোকসভা নির্বাচনেও দিল্লিতে খড়কুটোর মতো ভেসে গিয়েছিল বিরোধীরা। সেই ফলেরই পুনরাবৃত্তি হতে চলেছে এবারও।

    বিজেপি বনাম ইন্ডিয়া ব্লক (Lok Sabha Election Result)

    দেশে অষ্টাদশ লোকসভা নির্বাচন হয়েছে সাত দফায়। তাপপ্রবাহের মধ্যেই ২৫ মে এক দফায় ভোট হয়েছে দিল্লির সাতটি লোকসভা কেন্দ্রে। প্রতিটি কেন্দ্রেই বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি-বিরোধী ২৬টি রাজনৈতিক দলের জোট ‘ইন্ডি’। কংগ্রেসের পাশাপাশি ‘ইন্ডি’তে রয়েছে আম আদমি পার্টিও। সাতটি আসনের মধ্যে চারটিতে প্রার্থী দিয়েছিল আপ। বাকি তিনটিতে ছিলেন ‘হাত’ চিহ্নের প্রার্থী। আপের পাশাপাশি মুখ থুবড়ে পড়েছে কংগ্রেসও।

    এগিয়ে বিজেপি

    দিল্লির সাতটি লোকসভা (Lok Sabha Election Result) কেন্দ্র হল চাঁদনি চক, পূর্ব দিল্লি, নয়াদিল্লি, উত্তর-পূর্ব দিল্লি, উত্তর-পশ্চিম দিল্লি, দক্ষিণ দিল্লি এবং পশ্চিম দিল্লি। নির্বাচন কমিশন সূত্রে খবর, এবার দিল্লিতে ভোট পড়েছে ৫৮.৬৯ শতাংশ। সাতটি আসনের একটিতেও গন্ডগোলের কোনও খবর মেলেনি। জানা গিয়েছে, বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী মনোজ তিওয়ারি নর্থ ইস্ট দিল্লি কেন্দ্রে এগিয়ে রয়েছেন দেড় লাখের কিছু বেশি ভোটে। এই কেন্দ্রে ইন্ডি জোটের বাজি কংগ্রেসের কানহাইয়া কুমার।

    আর পড়ুন: পদ্মময় জগন্নাথের রাজ্য, ভেঙে চুরমার নবীনের স্বপ্ন?

    প্রয়াত বিজেপি নেত্রী সুষমা স্বরাজের মেয়ে বাঁশুরি স্বরাজ নয়াদিল্লি কেন্দ্রের পদ্ম-প্রার্থী। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ইন্ডি জোটের প্রার্থী আপের সোমা ভারতি। এই কেন্দ্রে বাঁশুরি এগিয়ে রয়েছেন প্রায় ৫৪ হাজার ভোটে। চাঁদনি চকে এগিয়ে রয়েছেন বিজেপির প্রবীণ খাণ্ডেলওয়ালও। তাঁর বিরুদ্ধে ‘ইন্ডিয়া’ ব্লকের প্রার্থী কংগ্রেসের জেপি আগরওয়াল। প্রবীণ এগিয়ে রয়েছেন প্রায় ৩৪ হাজার ভোটে।

    সাউথ দিল্লি লোকসভা কেন্দ্রে এগিয়ে রয়েছেন বিজেপির রণবীর সিং ভাদুড়ি। আপের শাহি রাম পেহলওয়ানের চেয়ে তিনি এগিয়ে রয়েছেন ৯৮ হাজার ৫০৫ ভোটে। রণবীর দিল্লি বিধানসভায় বিরোধী দলনেতা। পূর্ব দিল্লিতে ৪৭ হাজারের কিছু বেশি ভোটে এগিয়ে রয়েছেন বিজেপির হর্ষ মালহোত্রা। নর্থ ওয়েস্ট দিল্লিতে ১ লাখ ৮১ হাজার ৭২২ ভোটে এগিয়ে রয়েছেন গেরুয়া প্রার্থী যোগেন্দর চান্দোলিয়া। পশ্চিম দিল্লিতে ১ লাখ ২৯ হাজার ৮৩২ ভোটে এগিয়ে রয়েছেন পদ্ম-প্রার্থী কমলজিৎ শেহরাত। প্রসঙ্গত, দিল্লির সাত লোকসভা কেন্দ্রে সব মিলিয়ে প্রার্থী ছিলেন ১৬২ জন (Lok Sabha Election Result)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Election Result 2024: জয়ের পথে অভিজিৎ, গণনাকেন্দ্রে সন্দেহজনক গাড়ি নজরে আসতেই শোরগোল

    Election Result 2024: জয়ের পথে অভিজিৎ, গণনাকেন্দ্রে সন্দেহজনক গাড়ি নজরে আসতেই শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: পূর্ব মেদিনীপুরের তমলুকে ইভিএম কারচুপির কথা আগেই ঘোষণা করেছিল বিজেপি। বিকেল ৫ টা পর্যন্ত ফলাফলের যা গতি-প্রকৃতি ছিল তাতে বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জয়ের পথে। কিন্তু ইতিমধ্যে গণনাকেন্দ্রের (Election Result 2024) বাইরে দুটি সন্দেহজনক গাড়ি নজরে আসতেই কোলাঘাটের কেটিপিপি হাইস্কুলের গণনাকেন্দ্রে ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিজেপির অভিযোগ গণনাকে প্রভাবিত করতে চাইছে তৃণমূল।

    বিজেপির অভিযোগ (Election Result 2024)

    তমলুক লোকসভার গণনাকেন্দ্রে (Election Result 2024) বিকেল সাড়ে তিনটের পর ব্যাপক চাঞ্চাল্য ছড়িয়েছে। গণনা কেন্দ্রের মধ্যে নির্বাচন কমিশনের স্টিকার মারা একটি গাড়ি এবং অন্য আরেকটি পুলিশের স্টিকার লাগানো গাড়ি দেখে বিজেপি কর্মীরা উত্তেজিত হয়ে পড়েছিলেন। এরপর ঘটনাস্থলে ব্যাপক বিক্ষোভ দেখান বিজেপির কর্মীরা। বিজেপির দাবি, এই গাড়িতে করে ব্যাপক অস্ত্রশস্ত্র নিয়ে ইভিএম লুট করতে এসেছিল তৃণমূলের দুষ্কৃতীরা। দুই গাড়ির মধ্যে থাকা লোকজনকে জিজ্ঞাসা করলে কোনও কাগজপত্র দেখাতে পারেনি তারা। এরপর গাড়িকে ঘিরে বিক্ষোভ চলে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা। তিনি বলেন, “তৃণমূল চক্রান্ত করে কারসাজি করতে চেয়েছিল। গণনাকে চুরি করতেই তৃণমূল এই কাজ করেছে।”

    আরও পড়ুনঃ কৃষ্ণনগর কেন্দ্রে একাধিক ব্যালট ইউনিটে সই নেই এজেন্টদের, বদল হয়েছে ইভিএম! বিস্ফোরক বিজেপি

    আকর্ষণীয় কেন্দ্র তমলুক

    লোকসভা কেন্দ্রের (Election Result 2024) মধ্যে আকর্ষণীয় কেন্দ্র হল তমলুক কেন্দ্র। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি হিসাবে তিনি তৃণমূল সরকারের শিক্ষক নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের বিশেষ নির্দেশ দিয়েছিলেন। তাঁর রায়ে একাধিক তৃণমূলের মন্ত্রী, বিধায়ক, নেতাকে জেলে যেতে হয়েছে। বিচারপতির পদ থেকে তিনি ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন। তাঁর রাজনীতিতে যোগদান এবং বিজেপির প্রার্থী হওয়া এই লোকসভার ভোটে ব্যাপক চমক ছিল। গণনায় তিনি এবার জয়ের পথে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Odisha Assembly Election: পদ্মময় জগন্নাথের রাজ্য, ভেঙে চুরমার নবীনের স্বপ্ন?

    Odisha Assembly Election: পদ্মময় জগন্নাথের রাজ্য, ভেঙে চুরমার নবীনের স্বপ্ন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ওড়িশায় কি পট্টনায়েক জমানার পতন হতে চলেছে? অন্তত বিধানসভা নির্বাচনের (Odisha Assembly Election) ফল গণনার ট্রেন্ড তা-ই বলছে। গত ২৩ বছর ধরে ওড়িশায় মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসে রয়েছেন বিজু জনতা দলের নবীন পট্টনায়েক। তিনি সিকিমের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিংয়ের রেকর্ড ভাঙতে চেয়েছিলেন। চামলিং সিকিমের মুখ্যমন্ত্রী পদে ছিলেন ২৪ বছর ১৬৫ দিন।

    এগিয়ে বিজেপি (Odisha Assembly Election)

    ওড়িশা বিধানসভার আসন সংখ্যা ১৪৭। তার মধ্যে ৭৮টিতে এগিয়ে (Odisha Assembly Election) কিংবা জিতে গিয়েছেন বিজেপি প্রার্থীরা। এ রাজ্যে পট্টনায়েকের দল এগিয়ে কিংবা জিতে গিয়েছে ৫২টি আসনে। মাত্র ১৫টি আসনে জয়ী হয়েছেন কিংবা এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থীরা। পট্টনায়েকের মন্ত্রিসভার অনেক সদস্যই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। এঁদের মধ্যে রয়েছেন বিধানসভার স্পিকার প্রমীলা মল্লিক, অর্থমন্ত্রী বিক্রম আরুখা, বন ও পরিবেশমন্ত্রী পিকে আমাত, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী অশোক পন্ডা, জলসম্পদ মন্ত্রী টুকুনি সাহু, স্টিল ও খনিমন্ত্রী প্রফুল্ল মল্লিক, প্ল্যানিং ও কো-অর্ডিনেশন মন্ত্রী রাজেন্দ্র ঢোলাকিয়া।

    লোকসভায়ও বাজিমাত পদ্মের

    কেবল বিধানসভা নয়, ওড়িশা লোকসভায়ও জয়জয়কার বিজেপির। রাজ্যের ২১টি লোকসভা আসনের ১৭টিতেই এগিয়ে রয়েছে বিজেপি। মাত্র তিনটি কেন্দ্রে এগিয়ে পট্টনায়েকের দল। অষ্টাদশ লোকসভা নির্বাচন হয়েছে সাত দফায়। ওড়িশাবাসী লোকসভার পাশাপাশি ভোট দিয়েছেন বিধানসভায়ও। এ রাজ্যে নির্বাচন হয়েছে চার দফায়। প্রথম দফার ভোট হয়েছে ১৩ মে। শেষ দফার নির্বাচন হয়েছে পয়লা জুন, সপ্তম দফার লোকসভা নির্বাচনের সঙ্গে।

    আর পড়ুন: কেন্দ্রে ফিরছে এনডিএ সরকার, ফের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদিই

    ওড়িশায় যে বিজেপি আসছে, তার ইঙ্গিত মিলেছিল বুথ ফেরত সমীক্ষায়ই। ‘অ্যাক্সিস মাই ইন্ডিয়া’র বুথ ফেরত সমীক্ষা বলেছি, ওড়িশায় বিজেডি এবং বিজেপি জয়ী হতে পারে ৬২-৮০টি আসনে। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে পাঁচ থেকে আটটি আসন। এক্সিট পোলে এ-ও বলা হয়েছিল, বিজেপি পেতে পারে ৪৮ শতাংশ ভোট, শাসক দল বিজেডি-র দখলে যেতে পারে ৪২ শতাংশ ভোট।

    প্রসঙ্গত, উনিশের বিধানসভা নির্বাচনে এ রাজ্যে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের দল বিজেডি পেয়েছিল ১১২টি আসন। পঞ্চমবারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন তিনি। বিজেপি এ রাজ্যে পেয়েছিল ২৩টি আসন। কংগ্রেসকে সন্তুষ্ট থাকতে হয়েছিল মাত্র ৯টি আসন নিয়েই (Odisha Assembly Election)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Lok Sabha Elections 2024: অভব্যতার চূড়ান্ত নিদর্শন! জয়ের আগেই রেখা পাত্রকে তাড়া তৃণমূলের কর্মী-সমর্থকদের

    Lok Sabha Elections 2024: অভব্যতার চূড়ান্ত নিদর্শন! জয়ের আগেই রেখা পাত্রকে তাড়া তৃণমূলের কর্মী-সমর্থকদের

    মাধ্যম নিউজ ডেস্ক: সবে গণনার কিছু ঘণ্টা পেরিয়েছে। আর এরই মধ্যে পশ্চিমবঙ্গে এগিয়ে থাকার খবরে বিজয় উৎসব শুরু করেছে তৃণমূল। একাধিক এলাকা থেকে বিজেপির কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠে আসছে। শুধু তাই নয় এবারের লোকসভা ভোটের (Lok Sabha Elections 2024) অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র বসিরহাটের বিজেপি প্রার্থী সন্দেশখালির রেখা পাত্রকে দেখা মাত্রই তেড়ে গেলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। সাময়িকভাবে এলাকায় তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। রেখাকে তাড়া করে গণনাকেন্দ্রের পাশ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলে। 

    রেখাকে দেখে তেড়ে গেলেন তৃণমূলের কর্মী সমর্থকরা

    এখনও পর্যন্ত বসিরহাট লোকসভা কেন্দ্রে কিছু ভোটে (Lok Sabha Elections 2024) পিছিয়ে রয়েছেন সন্দেশখালির রেখা পাত্র। জয়ের পথে এগিয়ে হাজি নুরুল ইসলাম। আর সেজন্যই বিজেপি প্রার্থীকে দেখে রে রে করে তেড়ে গেলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। 
    প্রসঙ্গত, গত কয়েক মাসে সন্দেশখালি জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। সন্দেশখালি আন্দোলন, নারী নির্যাতনের অভিযোগ রীতিমতো শোরগোল ফেলেছিল গোটা বাংলায়। সেসময় রেখা পাত্র বাচ্চা কোলে নিয়ে সংবাদমাধ্যমের কাছে তৃণমূল নেতৃত্ব ও পুলিশের বিরুদ্ধে মুখ খোলেন। ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেন। সেই রেখা পাত্রকেই টিকিট দেয় বিজেপি। গণনা শুরুর প্রথম দিকে রেখা এগিয়ে থাকলেও, পড়ে পিছিয়ে পড়েন তিনি। এরপর গণনাকেন্দ্র (Election Result) ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় রেখার গাড়ির পেছনে কার্যত তাড়া করেন তৃণমূলের কর্মীরা। তাঁকে দেখে জয় বাংলা স্লোগানও দেওয়া শুরু হয়।

    একই ঘটনা দিলীপ ঘোষের সঙ্গেও  

    অন্যদিকে এই একই ছবি দেখা গেল বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রেও। সেখানেও তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের থেকে কিছু ভোটে (Lok Sabha Elections 2024) পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আর এদিন রাস্তায় দিলীপ ঘোষকে দেখেও ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকেরা।

    আরও পড়ুন: কুকুরে খুবলে খাচ্ছে মানবখুলি! হাড় হিম করা ঘটনা মালদায়

    বিজেপির কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ

    অন্যদিকে ফলাফল (Election Result) প্রকাশের আগেই সন্দেশখালির সড়বেড়িয়ায় বড় আজগরা, ভাটিদহ, ঝারিপাড়া, রামপুর বাগদি পাড়া-সহ একাধিক এলাকায় অশান্তির অভিযোগ উঠে আসতে শুরু করেছে। বিজেপির কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। একইসঙ্গে সড়বেরিয়ার বড় আজগরায় চার জন বিজেপি সমর্থকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে।  
    অর্থাৎ বলা যেতে পারে রাজ্যজুড়ে চলছে একেবারে চূড়ান্ত অরাজকতার বাতাবরণ। ফলাফল ঘোষণার আগেই এভাবে বিজয় উৎসব ও বিরোধীদলের প্রার্থী ও কর্মীদের ওপর একের পরে হামলার ঘটনা রাজ্য জুড়ে সৃষ্টি করছে উত্তপ্ত পরিস্থিতির। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Nadia: কৃষ্ণনগর কেন্দ্রে একাধিক ব্যালট ইউনিটে সই নেই এজেন্টদের, বদল হয়েছে ইভিএম! বিস্ফোরক বিজেপি

    Nadia: কৃষ্ণনগর কেন্দ্রে একাধিক ব্যালট ইউনিটে সই নেই এজেন্টদের, বদল হয়েছে ইভিএম! বিস্ফোরক বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটের গণনা কেন্দ্রে কারচুপি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্য বিজেপির মুখপাত্র রাজর্ষি লাহিড়ী। কৃষ্ণনগরে (Nadia) লোকসভা ভোটের গণনা কেন্দ্রে ব্যালট ইউনিটে সই নেই বলে অভিযোগে সরব হয়েছে বিজেপি। মিলছে না পোলিং এজেন্টদের সইও। ভোটদানের পর গণনার আগে ব্যালটগুলিকে বদলে দেওয়া হয়েছে। দুর্নীতির অভিযোগ তুলে গণনা বন্ধ করে দিয়েছে বিজেপির এজেন্টরা। ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে।

    ব্যালট বদলে দেওয়া হয়েছে (Nadia)

    নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের গণনা চলছে কৃষ্ণনগর বিপিসি কলেজে। সেখানেই গণনা চলতে চলতে বিজেপির অভিযোগ, পলাশীপাড়া বিধানসভার একাধিক ব্যালট ইউনিটে এজেন্টের সই নেই। আবার সই থাকলেও এজেন্টের সঠিক স্বাক্ষরের সঙ্গে সেই স্বাক্ষর মিলছে না। বিজেপির দাবি এই ব্যালট, ইভিএমগুলি পরিবর্তন করা হয়েছে। সবটাই তৃণমূল, রাজ্য সরকারের আমলাদের ব্যবহার করে করা হয়েছে।

    আরও পড়ুনঃ পুরুলিয়া গণনা কেন্দ্রে ঘোরফেরা করছে আই প্যাকের টিম! বিস্ফোরক জ্যোতির্ময়

    কী অভিযোগ বিজেপি নেতার?

    বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ী বলেছেন, “পলাশীপাড়ার (Nadia) ভোট গণনা বন্ধ করে দেওয়া হয়েছে। কন্ট্রোল ইউনিটে সই থাকলেও ব্যালট ইউনিটে সই নেই। বেশির ভাগ মেশিনে ৯৩ শতাংশ চার্জ রয়েছে। আবার একাধিক ব্যালট ইউনিটের সই, এজেন্টের সই-এর সঙ্গে মিলছে না। ব্যালট ইউনিটে দুর্নীতি হয়েছে। প্রিসাইডিং অফিসার এই রকম ভুল করতে পারেন না। সব জায়গায় ৮০০ থেকে সাড়ে ৮০০ ভোট হয়েছে। কন্ট্রোল ইউনিটে সই আছে আর ব্যালটে সই থাকবে না এমনটা হতে পারে না। গতবারের বিধানসভা নির্বাচনে এমন হয়েছিল। ইভিএম বদল করে দেওয়া হয়েছিল। ফলাফলের পর তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ইভিএম। তাই এই বারের লোকসভায় আর কারচুপি মানব না। জেলা শাসককে কেন্দ্রে আসার দাবি জানাই। প্রয়োজনে আবার নির্বাচন করাতে হবে। সেনাবাহিনী নামিয়ে ভোট আরেকবার ভোট করাতে হবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share