Tag: rajnath singh

rajnath singh

  • Brahmos Missiles: ধনতেরাসেই ব্রহ্মসের প্রথম ব্যাচের ডেলিভারি, উদ্বোধন করবেন যোগী-রাজনাথ

    Brahmos Missiles: ধনতেরাসেই ব্রহ্মসের প্রথম ব্যাচের ডেলিভারি, উদ্বোধন করবেন যোগী-রাজনাথ

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, ১৮ অক্টোবর যোগী রাজ্য থেকে ডেলিভারি হবে ব্রহ্মসের (Brahmos Missiles) প্রথম ব্যাচের। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ‘অপারেশন সিঁদুরে’র সময় পাকিস্তানের রাতের ঘুম ছুটিয়ে দিয়েছিল এই ব্রহ্মস। শক্তিশালী এই সুপারসনিক মিসাইলের ঘায়ে ছারখার হয়ে গিয়েছিল পাকিস্তানের অন্দরমহল। উত্তরপ্রদেশ ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল করিডরের ভাটগাঁও এলাকায় রয়েছে ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের লখনউ (Lucknow) ইউনিট। গত ১১ মে, জাতীয় প্রযুক্তি দিবসে এই ইউনিটটির উদ্বোধন করেছিলেন প্রতিরক্ষামন্ত্রী।

    কী বলেছিলেন রাজনাথ? (Brahmos Missiles)

    ব্রহ্মস ইন্টিগ্রেশন ও টেস্টিং ফ্যাসিলিটি সেন্টারের ভার্চুয়াল উদ্বোধনী ভাষণে তিনি বলেছিলেন, “অপারেশন সিঁদুর শুধুমাত্র একটি সামরিক অভিযানই ছিল না, এটি ছিল ভারতের রাজনৈতিক, সামাজিক ও কৌশলগত দৃঢ় সংকল্পের প্রতীক।” লখনউয়ের এই ইউনিটটি তৈরি করতে ব্যয় হয়েছে ৩০০ কোটি টাকা। ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি এই মিসাইল প্রথম দিকে বছরে ৮০-১০০টি তৈরি করার টার্গেট নেওয়া হয়েছিল। পরে এই লক্ষ্যমাত্রাই বাড়িয়ে করা হয় ১৫০টি। এই কারখানায় যেমন একদিকে মিসাইল উৎপাদন হয়, ঠিক তেমনই একই সঙ্গে ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং তার চূড়ান্ত মানও নির্ণয় করা হয়। শনিবার, ধনতেরাসের দিন এই কারখানা থেকে বের হবে ব্রহ্মসের প্রথম ব্যাচ। জানা গিয়েছে, শুধু ভারতের জন্য মিসাইল উৎপাদন নয়, অস্ত্র রফতানির জন্যও ব্রহ্মস উৎপাদন করা হবে। বিশ্ব বাণিজ্যে সমরাস্ত্র রফতানিতে নয়া বাজার ধরতে চাইছে ভারত (Brahmos Missiles)।

    অনুষ্ঠানসূচি

    জানা গিয়েছে, এদিন মূল অনুষ্ঠান শুরুর আগে উদ্বোধন করা হবে বুস্টার ভবনের। বুস্টার ডকিং প্রক্রিয়ার একটি প্রদর্শনীতেও যোগ দেবেন যোগ এবং রাজনাথ। এয়ারফ্রেম এবং এভিওনিক্স, ওয়ারহেড ভবনে পিডিআই এবং ব্রহ্মস সিমুলেটর সরঞ্জামের ওপর অনুষ্ঠিত প্রদর্শনীও ঘুরে দেখবেন তাঁরা। পালিত হবে বৃক্ষরোপণ কর্মসূচিও। একটি স্টোরেজ ট্রলি প্রদর্শনী, জিএসটি বিল উপস্থাপনা এবং মোবাইল অটোনমাস লঞ্চারও প্রদর্শিত হবে। প্রসঙ্গত, লখনউয়ের ব্রহ্মস উৎপাদন ইউনিটটি ২০১৮ সালের গ্লোবাল ইনভেস্টরস সম্মেলনে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতিরক্ষা শিল্প করিডর প্রকল্পের অংশ হিসেবে ঘোষণা করা হয় ওই প্রকল্পের। এই প্রতিরক্ষা করিডরে ছ’টি কেন্দ্র রয়েছে। এগুলি হল (Lucknow), লখনউ, কানপুর, আলিগড়, আগ্রা, ঝাঁসি এবং চিত্রকূট (Brahmos Missiles)।

  • Tejas MK1A: আত্মনির্ভরতার পথে আরও এক ধাপ, রাজনাথের সামনে তেজস মার্ক-১এ ফাইটারের প্রথম উড়ান

    Tejas MK1A: আত্মনির্ভরতার পথে আরও এক ধাপ, রাজনাথের সামনে তেজস মার্ক-১এ ফাইটারের প্রথম উড়ান

    মাধ্যম নিউজ ডেস্ক:বায়ুসেনার অস্ত্রভাণ্ডারে যুক্ত হতে চলেছে তেজসের (Tejas MK-1A) উন্নততর সংস্করণ মার্ক-১এ। শুক্রবার নাসিকের বায়ুসেনা ঘাঁটি থেকে প্রথমবার আকাশে ডানা মেলল এই যুদ্ধবিমানটি। শুক্রবার নাসিকে তেজসের তৃতীয় উৎপাদন শাখা উদ্বোধন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পাশাপাশি, এইচটিটি-৪০ প্রশিক্ষণ বিমানের দ্বিতীয় উৎপাদন শাখাও চালু করলেন তিনি। আত্মনির্ভর ভারতকে আরও শক্তিশালী করতে হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড (HAL)-এর নাসিক ক্যাম্পাসে এদিন উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী (Rajnath Singh)।

    আত্মনির্ভর ভারতের প্রকৃত উদাহরণ

    এদিন প্রতিরক্ষামন্ত্রী (Rajnath Singh) হ্যাল-এর ভূয়সী প্রশংসা করে বলেন, “দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা বৃদ্ধিতে হ্যাল একটি মজবুত স্তম্ভ হিসেবে কাজ করছে। আজকের দিনটি গর্বের দিন।” তিনি আরও বলেন, “এটি আমার প্রথমবার হ্যাল-এর নাসিক ক্যাম্পাসে আসা। এখানে কর্মীদের মুখে আমি গর্ব আর উচ্ছ্বাস দেখেছি। তেজস মার্ক-১এ (Tejas MK-1A) ও সুখোই-৩০ বিমানের পাইলটদের আমি শুভেচ্ছা জানাই। আজ সুখোই-৩০, মার্ক-১এ ও এইচটিটি-৪০ বিমানের উড়ান দেখে আমার হৃদয় গর্বে ভরে উঠেছে। এটি আত্মনির্ভর ভারতের প্রকৃত উদাহরণ। একসময় এই স্থানে মিগ বিমান তৈরি হতো, আর আজ এখান থেকে তৈরি হচ্ছে আধুনিক সুখোই জেট। এটা এক বিশাল অগ্রগতি।” তিনি আরও বলেন, “নাসিকের এই ভূমি ঐতিহাসিক। ত্রিম্বকেশ্বর রূপে এখানে অধিষ্ঠিত আছেন শিব ঠাকুর। এই ভূমি যেমন বিশ্বাস ও ভক্তির প্রতীক, তেমনই আজ আত্মনির্ভরতারও প্রতীক হয়ে উঠেছে। এখানে হ্যাল আমাদের প্রতিরক্ষা শক্তির প্রতিচ্ছবি।”

    বায়ুসেনার হাতে হস্তান্তর কবে

    ২০১৬ সালে ভারতীয় বায়ুসেনার হাতে আসে দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস যুদ্ধবিমান। এরপর থেকে ক্রমে বিমানটিকে আরও উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে হ্যাল (হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড )। এবার বিশ্লেষকদের মতে, যুদ্ধবিমান তৈরিতে আত্মনির্ভর হওয়ার লক্ষ্যে দ্রুত এগোচ্ছে মোদি সরকার। জানা গিয়েছে, দশটি মার্ক-১এ বিমান তৈরি করে পরীক্ষা করা হয়েছে ইতিমধ্যেই। কিন্তু এখনও এর চূড়ান্ত উড়ান পরীক্ষা এবং অস্ত্রসজ্জা বাকি রয়েছে। সেই কারণেই বায়ুসেনার হাতে এই বিমান হস্তান্তর করতে আরও কিছুটা সময় লাগবে।

    ৬৫ শতাংশ মেক ইন ইন্ডিয়া

    এদিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, সুখোই-৩০, এলসিএ তেজস ও এইচটিটি-৪০ এই তিনটি বিমান নাসিক ইউনিটে তৈরি হওয়া মানে দেশের আত্মনির্ভরতার আকাশে উড্ডয়ন। তিনি জানান, ২০১৪ সালের আগে দেশের প্রায় ৬৫-৭০ শতাংশ প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি করতে হতো, কিন্তু বর্তমানে প্রায় ৬৫ শতাংশ দেশেই উৎপাদিত হচ্ছে। রাজনাথ সিং আরও বলেন, “উদীয়মান প্রযুক্তি মানে শুধু নতুন সরঞ্জাম বা যন্ত্র নয়; এটি একটি নতুন মানসিকতারও প্রতীক। আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি, এবং এখন আমাদের চিন্তাভাবনাকে আরও প্রসারিত করার সময় এসেছে। এটাই আমাদের ভারতের জন্য সময়ের দাবি।”

    তেজস মার্ক-১এ তে কী আছে

    তেজস মার্ক-১-এর উন্নততর সংস্করণ তেজস মার্ক-১এ একক আসনের যুদ্ধবিমান। মার্ক-১এ ৪.৫-প্রজন্মের হালকা যুদ্ধবিমান। এটি একক ইঞ্জিনের বিমান। এই বিমানে উন্নত এভিওনিক্স যুক্ত ক্লরার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি অ্যাক্টিভ ইলেকট্রনিকলি স্ক্যানড অ্যারে (AESA) রাডার এবং স্ট্যান্ডার্ড মার্ক-১-এর তুলনায় বেশি অস্ত্রসম্ভার থাকবে এই এই বিমানে। মার্ক-১এ বিমানের মূল বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে একটি জিই এফ৪০৪-আইএন২০ ইঞ্জিন। এই বিমানে সর্বোচ্চ ৫,৩০০ কেজি পেলোড বহন করা সম্ভব। মার্ক-১এ যুদ্ধবিমানের সর্বোচ্চ টেকঅফ ওজন প্রায় ১৩,৫০০ কেজি এবং সর্বোচ্চ গতি মাক ১.৮। বিমানটিতে এইএসএ রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার (EW) স্যুট এবং আকাশে ওড়ার সময়েই জ্বালানি ভরার মত উন্নত ক্ষমতা যুক্ত করা হয়েছে।

    তেজস মার্ক-১এ ঐতিহাসিক মাইলফলক

    হ্যালের দাবি, বায়ুসেনার হাতে তেজস তুলে দেওয়ার পথে প্রধান বাধা ইঞ্জিন। জিই-র ৪০৪ ইঞ্জিন আসার কথা রয়েছে মার্কিন মুলুক থেকে। এখনও পর্যন্ত মাত্র চারটি ইঞ্জিন পেয়েছে হ্যাল। অক্টোবরের শেষে আরও দুটি ইঞ্জিন আসার কথা রয়েছে বলে জানা গিয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, ইঞ্জিনের জোগানের সমস্যার সমাধান হলেই তেজসের সাপ্লাই সঠিক হবে। তেজস মার্ক-১এ বিমানের গুরুত্বপূর্ণ অস্ত্র পরীক্ষা হয়েছে। এর মধ্যে রয়েছে বিমানে অ্যাস্ট্রা এবং আসরাম ক্ষেপণাস্ত্র যুক্ত করার ক্ষমতা। ২০২৯ সালের মধ্যে ৮৩টি মার্ক-১এ যুদ্ধবিমান সরবরাহের জন্য চুক্তি করা হয়েছে হ্যালের সঙ্গে। ২৫ সেপ্টেম্বর একটি নতুন চুক্তিতে আরও ৯৭টি বিমান সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছে এই সংস্থাকে। ২০২৭ থেকে ২০৩৪ সালের মধ্যে এই বিমান তুলে দিতে হবে বায়ুসেনার হাতে। এদিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, তেজস এলসিএ মার্ক-১এ যুদ্ধবিমানের প্রথম সফল উড্ডয়ন ভারতীয় প্রতিরক্ষা উৎপাদনে এক ঐতিহাসিক মাইলফলক।

     

     

     

     

  • Rajnath Singh: ছয় দশকের সাহস, ত্যাগ আর গৌরবের কাহিনি! ভারতীয় বায়ুসেনা থেকে অবসর নিল মিগ-২১

    Rajnath Singh: ছয় দশকের সাহস, ত্যাগ আর গৌরবের কাহিনি! ভারতীয় বায়ুসেনা থেকে অবসর নিল মিগ-২১

    মাধ্যম নিউজ ডেস্ক: স্রেফ দেশের শক্তি নয়, মিগ ছিল ভারত-রাশিয়া সম্পর্কে গভীরতার প্রমাণ। ভারতীয় বায়ুসেনার কিংবদন্তি যুদ্ধবিমান মিগ-২১-এর অবসরে ইঙ্গিতবাহী মন্তব্য করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। শুক্রবার চণ্ডীগড় বিমানবাহিনী ঘাঁটিতে এক আবেগঘন অনুষ্ঠানে অবসর নিল ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান মিগ-২১। আর মিগ-২১-এর বিদায়ের মুহূর্তে আবেগঘন ও গুরুত্বপূর্ণ বার্তা দিলেন প্রতিরক্ষা মন্ত্রী। তিনি বলেন, “মিগ-২১ শুধু একটি বিমান নয়, এটি এক শক্তিশালী যন্ত্র, জাতীয় গর্ব এবং প্রতিরক্ষা ঢাল, যা দেশের আত্মবিশ্বাস গড়ে তুলেছে এবং প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে।”

    ইতিহাসের সাক্ষী মিগ-২১

    রাজনাথ সিং স্মরণ করিয়ে দেন, মিগ-২১ (Mig 21) দীর্ঘ সময় ধরে বহু বীরত্বগাথার সাক্ষী হয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, কার্গিল সংঘাত, বালাকোট এয়ারস্ট্রাইক কিংবা অপারেশন সিন্ধুর মতো ঐতিহাসিক অভিযানে এই বিমান ভারতের তিরঙ্গার মান বাড়িয়েছে। প্রতিরক্ষামন্ত্রীর ভাষায়, “প্রতিটি গুরুত্বপূর্ণ অভিযানে মিগ-২১ ভারতের মর্যাদা বৃদ্ধি করেছে। তাই এই বিদায় কেবল একটি বিমানের নয়, বরং আমাদের জাতীয় গৌরব, স্মৃতি ও সাহসের যাত্রার বিদায়।” ভারতীয় বায়ুসেনার কাছে ৯০০টি মিগ-২১ ছিল। যার মধ্যে ৬৬০টি ভারতে নির্মিত। দশকের পর দশক ধরে এই যুদ্ধবিমানগুলিই দেশরক্ষার কাজ করেছে। বিভিন্ন সময়ে সোভিয়েত ইউনিয়ন থেকে মোট ৮৭৪টি মিগ-২১ কিনেছে ভারত। জমজমাট এয়ার শো’র আয়োজন করা হয় যুদ্ধবিমানকে বিদায় জানাতে। বায়ুসেনা আধিকারিক ছাড়াও মহাকাশচারী শুভাংশু শুক্লা হাজির ছিলেন বিদায় সংবর্ধনায়।

    গুরুত্বপূর্ণ মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর

    মিগকে বিদায় জানানোর দিনে পুরনো স্মৃতি ফিরে দেখেন প্রতিরক্ষামন্ত্রী। তাঁর কথায়, “যখনই আমরা কোনও ঐতিহাসিক মিশনে গিয়েছি, তখনই তেরঙ্গার গৌরব আরও বাড়িয়ে তুলেছে মিগ। দীর্ঘ ৬ দশকেরও বেশি সময় ধরে মিগের সঙ্গে জড়িয়ে ছিল সাহস, ত্যাগ এবং দেশের গর্ব। একটা যুদ্ধ বা একটা অপারেশন নয়, দীর্ঘদিন ধরে মিগ ইতিহাসের সাক্ষী থেকেছে। কেবল একটা মেশিন বা একটা যুদ্ধবিমান নয়, আসলে ভারত এবং রাশিয়ার গভীর বন্ধুত্বের প্রমাণ ছিল এই মিগ।” সাম্প্রতিক অতীতে আমেরিকার চোখরাঙানি উপেক্ষা করে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা অনেকটাই বাড়িয়েছে ভারত। সেই প্রেক্ষিতে রাজনাথের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

    জীবনের একটা বড় অংশজুড়ে রয়েছে মিগ

    আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়া প্রথম ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা স্মৃতিচারণায় বলেন, তাঁর জীবনের একটা বড় অংশজুড়ে রয়েছে মিগ। ২০০৭ থেকে ২০১৭ সালের মধ্যে এই যুদ্ধবিমান চালিয়েছেন তিনি। শুভাংশু বলেন, “আমার জীবনের একটা বড় অংশজুড়ে রয়েছে মিগ-২১। মিগ আমাকে অনেক কিছু শিখিয়েছে। প্রথমে, আমি মিগ-২১-এর ক্যালিবার চালিয়েছি। তারপরে চালিয়েছি মিগ-২১ বাইসন। আমি বিভিন্ন স্কোয়াড্রনে কাজ করেছি। মিগ চালানোর অভিজ্ঞতা অসাধারণ।” শুক্লা আরও বলেন, “আমার জীবনের একটা বড় অংশ আমি এই বিমানের সঙ্গে কাটিয়েছি। মিগ অবসর নেওয়ার আগে শেষবার আমি এই বিমান চালাতে চেয়েছিলাম। যদিও সময়ের অভাবে তা সম্ভব হয়নি। কিন্তু আমি এই অনুষ্ঠানে আসতে পেরে খুশি।”

    ভারতীয় বায়ুসেনার প্রথম সুপারসনিক যুদ্ধবিমান

    মিগ-২১ ছিল ভারতীয় বায়ুসেনার প্রথম সুপারসনিক যুদ্ধবিমান। ১৯৬০-এর দশকের শুরুতে এর আগমন ভারতীয় বায়ুসেনাকে একেবারে নতুন যুগে প্রবেশ করায়। শুক্রবারের অনুষ্ঠানে রাশিয়ান উৎসের এই যুদ্ধ বিমানের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ হয়। শেষবারের মতো আকাশে ওড়ে ২৩ নম্বর স্কোয়াড্রন “প্যান্থারস” এর অন্তর্গত মিগ-২১। অনুষ্ঠানকে আরও স্মরণীয় করে তুলেছিল ভারতীয় বায়ুসেনার নানা প্রদর্শনী। আকাশগঙ্গা প্যারাশুট টিম ৮,০০০ ফুট উচ্চতা থেকে লাফিয়ে পড়ে শ্বাসরুদ্ধকর দৃশ্য উপহার দেয়। তিন বিমানের বাদল ও চার বিমানের প্যান্থার ফরমেশন ফ্লাইপাস্ট দর্শকদের মুগ্ধ করে। সুর্যকিরণ অ্যারোবেটিক টিম তাদের শ্বাসরুদ্ধকর কসরত দিয়ে অনুষ্ঠান মাতিয়ে তোলে, আর এয়ার ওয়ারিয়র ড্রিল টিম নিখুঁত শৃঙ্খলায় প্রদর্শনী করে। শেষে আকাশে দেওয়া হয় অবসরপ্রাপ্ত যোদ্ধাকে সম্মানসূচক স্যালুট।

  • Rajnath Singh: “পাক অধিকৃত কাশ্মীর খুব শীঘ্রই ভারতের অংশ হয়ে যাবে,” মরক্কোয় বললেন রাজনাথ

    Rajnath Singh: “পাক অধিকৃত কাশ্মীর খুব শীঘ্রই ভারতের অংশ হয়ে যাবে,” মরক্কোয় বললেন রাজনাথ

    মাধ্যম নিউজ ডেস্ক: “পাকিস্তান অধিকৃত কাশ্মীর (POK) খুব শীঘ্রই ভারতের অংশ হয়ে যাবে।” অন্তত এমনই দাবি করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। তিনি জানান, পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করার জন্য আক্রমণ করার প্রয়োজনও পড়বে না। তাঁর দাবি, ভারতের সঙ্গে যুক্ত হওয়ার দাবি তুলেছেন সেখানকার মানুষই।

    পাক অধিকৃত কাশ্মীর (Rajnath Singh)

    দু’দিনের সফরে রবিবার মরক্কোয় গিয়েছেন রাজনাথ। সেখানে তিনি দেখা করেন সে দেশে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে। সেই সময় প্রতিরক্ষামন্ত্রী বলেন, “পাক অধিকৃত কাশ্মীর খুব শীঘ্রই ভারতের অংশ হবে। সেখানকার মানুষ ইতিমধ্যেই সেই দাবি তুলতে শুরু করেছেন।” তিনি আরও বলেন, “পাঁচ বছর আগে আমি কাশ্মীর উপত্যকায় ভারতীয় সেনার এক অনুষ্ঠানে বলেছিলাম পাক অধিকৃত কাশ্মীর দখল করতে আমাদের আক্রমণ করার প্রয়োজন নেই। ওটা এমনিতেই আমাদের হবে। পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারাই বলবেন, আমরা ভারতের অংশ। ওই দিন আসতে চলেছে।” রাজনাথ বলেন, “সেখানকার মানুষই বর্তমান প্রশাসনের কাছে স্বাধীনতার দাবি তুলেছেন। পিওকের সেই স্লোগান আপনারাও নিশ্চয়ই শুনেছেন।”

    ভারতের অবিচ্ছেদ্য অংশ

    ভারত বরাবরই পাক অধিকৃত কাশ্মীরকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে আসছে। কেন্দ্রের শাসকদল বিজেপির একাধিক নেতা-মন্ত্রীকেও বলতে শোনা গিয়েছে, খুব শীঘ্রই পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করা হবে। গত বছর এ প্রসঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও বলেছিলেন, “পিওকে (পাক অধিকৃত কাশ্মীর) কখনওই ভারতের বাইরের অংশ ছিল না। সেটি এই দেশের অংশ। ভারতীয় সংসদের একটি রেজোলিউশন রয়েছে, যাতে বলা আছে, পিওকে ভারতেরই অংশ। এখন অন্যের কাছে পিওকের নিয়ন্ত্রণ কী করে গেল, তা আলোচনার বিষয়।”

    কী বললেন রাজনাথ

    এদিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, “কেন্দ্রীয় সরকার ৭ মে অপারেশন সিঁদুর চালানোর সময় পিওকে দখলের সুযোগ হাতছাড়া করেছে বলে অভিযোগ করেছিলেন বিরোধীরা। বিভিন্ন বিরোধী দলের বহু নেতা সমালোচনা করেছিলেন এই বলে যে ভারত একাধিক পাকিস্তানি যুদ্ধবিমান ধ্বংস করার পরেও যখন ভারতের প্রাধান্য ছিল, তখন কেন্দ্র কেন যুদ্ধবিরতিতে রাজি হল। তাঁদের দাবি ছিল, তখন পাকিস্তান অধিকৃত ভূখণ্ড দখল করার যথেষ্ট সুযোগ ছিল।”

    গুরুত্বপূর্ণ মাইলফলক

    প্রসঙ্গত (Rajnath Singh), মরক্কোয় প্রতিরক্ষামন্ত্রী বেরেশিদে টাটা অ্যাডভান্সড সিস্টেমসের নয়া উৎপাদন কারখানার উদ্বোধন করবেন। এখানে হুইলড আর্মার্ড প্ল্যাটফর্ম ৮*৮ তৈরি হবে। এটি আফ্রিকায় ভারতের প্রথম প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন কেন্দ্র হিসেবে চিহ্নিত হবে। রাজনাথ মরক্কোর নয়া (POK) উৎপাদন কেন্দ্রটিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেন। তাঁর মতে, এটি ভারতের প্রতিরক্ষা শিল্পের ক্রমবর্ধমান বৈশ্বিক উপস্থিতিকে প্রতিফলিত করে। উল্লেখ্য, এটি ভারতের কোনও প্রতিরক্ষামন্ত্রীর মরক্কো সফরের প্রথম ঘটনা। তিনি মরক্কোর প্রতিরক্ষামন্ত্রী আবদেলতিফ লৌদিয়ির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন।

    মউ স্বাক্ষর

    রাজনাথের এই সফরে ভারত ও মরক্কো প্রতিরক্ষা খাতে সহযোগিতার বিষয়ে একটি মউ স্বাক্ষর করবে বলে আশা করা হচ্ছে। এটি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও প্রসারিত ও গভীর করার জন্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামো দেবে, যার মধ্যে থাকবে বিনিময়, প্রশিক্ষণ ও শিল্পখাতের সংযোগ। সাম্প্রতিক বছরগুলিতে ভারতীয় নৌবাহিনীর জাহাজগুলি নিয়মিতভাবে কাসাব্লাঙ্কা বন্দরে নোঙর করছে। এই চুক্তি সেই সম্পর্ককে আরও দৃঢ় করবে।

    অপারেশন সিঁদুর

    অপারেশন সিঁদুর নিয়েও মুখ খুলেছেন রাজনাথ (Rajnath Singh)। তিনি বলেন, “চাইলে আমরা (পাকিস্তানের) যে কোনও সেনাঘাঁটি বা লোকালয়ে হানা দিতে পারতাম। কিন্তু আমরা সেটা চাইনি। ভারতকে আমরা নীতিবিচ্যুত হতে দিইনি।” পহলেগাঁওয়ে ধর্ম পরিচয় জেনে জঙ্গিরা গুলি চালিয়েছিল বলে অভিযোগ ওঠে। সে প্রসঙ্গ উল্লেখ করে রাজনাথ বলেন, “আমরা কাউকে ধর্ম পরিচয়ের জন্য হত্যা করিনি। হত্যা করেছি তাদের কাজকর্মের জন্য।” অপারেশন সিঁদুর ফের যে কোনও দিন শুরু হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন রাজনাথ। তিনি বলেন, “ভারত যে কোনও সময় অপারেশন সিঁদুরের দ্বিতীয় বা তৃতীয় ধাপ শুরু করতে পারে। পাকিস্তান যদি জঙ্গি হামলা চালানোর বা অনুপ্রবেশকারীদের পাঠানোর সাহস দেখায়, তাহলে ভারত আবারও অপারেশন সিঁদুর শুরু করতে দ্বিধা করবে না (POK)।”

    প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ইসলামাবাদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, সেখানে পর্যাপ্ত খাবার নেই, মিলছে না প্রয়োজনীয় জিনিসপত্রও। বেহাল দশা শিক্ষা ব্যবস্থার। তার ওপর চাপানো হয়েছে মোটা অঙ্কের কর। তাই তাঁরা পাক সরকারের শাসনে থাকতে রাজি নন (Rajnath Singh)।

  • PM Narendra Modi: ১৪ সেপ্টেম্বর রাজ্যে ফের মোদি, যোগ দেবেন সেনার অনুষ্ঠানে

    PM Narendra Modi: ১৪ সেপ্টেম্বর রাজ্যে ফের মোদি, যোগ দেবেন সেনার অনুষ্ঠানে

    মাধ্যম নিউজ ডেস্কঃ অপারেশন সিঁদুরের পর এই নিয়ে রাজ্যে চতুর্থবার আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তবে হ্যাঁ, এইবার কোনও রাজনৈতিক সভা বা কর্মসূচিতে নয়। ইস্টার্ন কমান্ডের সেনাবাহিনীর একটি সম্মেলন অনুষ্ঠানে যোগদান করবেন তিনি। তাঁর সঙ্গে থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রধান অজিত ডোভাল এবং দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রধানমন্ত্রী আসবেন ১৪ সেপ্টেম্বর রাতে এবং ওই দিন রাজভবনে রাত্রিবাস করবেন। পরদিন ১৫ সেপ্টেম্বর ফোর্ট উইলিয়মে সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের (Eastern Command) অনুষ্ঠানে যোগদান করবেন এবং এরপর আবার ওই দিনই দুপুরে দিল্লি ফিরে যাবেন।

    থাকবেন তিন বাহিনীর প্রধান (PM Narendra Modi)

    অপারেশন সিঁদুরের পর পূর্ব ভারতে সেনার এবং কমান্ডারদের (Eastern Command) নিয়ে কলকাতায় বিরাট বৈঠক হতে চলেছে বলে জানা গিয়েছে। ইস্টার্ন কমান্ডের মুখ্য জনসংযোগ আধিকারিক গ্রুপ ক্যাপ্টেন হিমাংশু তিওয়ারি জানিয়েছেন, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ফোর্ট উইলিয়মে সম্মিলিত কমান্ড কনফারেন্স অনুষ্ঠিত হবে। আর ১৫ সেপ্টেম্বর ওই কনফারেন্সের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি। এই অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন তিন বাহিনীর প্রধান ও ভারতীয় সেনার চিফ অফ ডিফেন্স অনিল চৌহান। সেইসঙ্গে থাকবেন আরও প্রমুখ সেনা আধিকারিকরা। আরও জানা গিয়েছে, আগামীদিনে দেশের নিরাপত্তা, সুরক্ষা ব্যবস্থা, সীমান্ত সমস্যা এবং প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সীমান্ত রক্ষার কৌশল কেমন হবে, তা নিয়েও আলোচনা হবে অনুষ্ঠানে।

    অস্থির পূর্ব-উত্তরপূর্ব প্রতিবেশী রাষ্ট্রগুলি

    গত একবছরের বেশি সময় ধরে পূর্ব-উত্তরপূর্ব প্রতিবেশী রাষ্ট্রগুলির মধ্যে বাংলাদেশ ভীষণ ভাবে অস্থির। ওই দেশের রাজনৈতিক পরিস্থিতি, কট্টর মোল্লা-মৌলবিদের ভারত বিরোধী কার্যকলাপ এবং পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্ত সমস্যা, অনুপ্রবেশ ভারতের অভ্যন্তরে প্রভাব ফেলছে। আবার বাংলাদেশ-পাকিস্তানের গোপন সামরিক চুক্তিও উদ্বেগের কারণ। এবার আরেক পরিবেশী রাষ্ট্র মায়ানমার এবং রোহিঙ্গা অনুপ্রবেশ বড় মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতে। আর তার উপর রয়েছে চিনের আগ্রাসন নীতি। সব মিলিয়ে ভারতকে পূর্ব এবং উত্তর ভারতের সমীকরণ নিয়ে ভাবতেই হবে। সেই সঙ্গে ভারতের দেশীয় সামরিক সরঞ্জাম উৎপাদন এবং বৈদেশিক বাণিজ্য নীতি নিয়েও আলোচনা হতে পারে অনুষ্ঠানে। তাই ভারতীয় সেনাকে মোদি (PM Narendra Modi) কী বিশেষ বার্তা দেন তাও দেখার বিষয়।

  • Rajnath singh: ‘ভারতের আছে ভাসমান এফ-৩৫’, এক জোড়া স্টেলথ ফ্রিগেটের অন্তর্ভুক্তির দিনে আমেরিকাকে ‘খোঁচা’ রাজনাথের

    Rajnath singh: ‘ভারতের আছে ভাসমান এফ-৩৫’, এক জোড়া স্টেলথ ফ্রিগেটের অন্তর্ভুক্তির দিনে আমেরিকাকে ‘খোঁচা’ রাজনাথের

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘‘আপনারা ভাসমান এফ-৩৫ তৈরি করে ফেলেছেন।’’ দেশে তৈরি ২ অত্যাধুনিক রণতরীর অন্তর্ভুক্তির অনুষ্ঠানে যোগ দিয়ে ঠিক এই ভাষাতেই আমেরিকাকে বিঁধলেন রাজনাথ সিং (Rajnath singh)।

    কী বললেন প্রতিরক্ষামন্ত্রী?

    মঙ্গলবার বিশাখাপত্তনমে নৌসেনার পূর্বাঞ্চলীয় সদরে বাহিনীতে সরকারিভাবে অন্তর্ভুক্ত করা হয় ভারতে তৈরি এক জোড়া অত্যাধুনিক ফ্রিগেট শ্রেণির স্টেলথ রণতরী ‘আইএনএস উদয়গিরি’ (INS Udaygiri) ও ‘আইএনএস হিমগিরি’ (INS Himgiri)। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী (Rajnath singh)। সেখানেই তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘‘এটি হল ভারত সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ এবং ‘আত্মনির্ভর ভারত’ উদ্যোগের সাফল্যের প্রতিফলন। দুটি ভিন্ন শিপইয়ার্ডে নির্মিত এই দুটি যুদ্ধজাহাজ এই প্রথমবার একই সময়ে কার্যকরী হল, যা জলপথে যুদ্ধ সরঞ্জামের আধুনিকীকরণের প্রতীক হয়ে উঠবে।’’ এদিন নিজের বক্তব্যে মার্কিন পঞ্চম প্রজন্মের ‘এফ-৩৫’ স্টেলথ যুদ্ধবিমানের প্রসঙ্গ উত্থাপন করে আমেরিকাকে হালকা খোঁচাও মারেন রাজনাথ (Rajnath singh)। বলেন, ‘‘আপনারা এফ-৩৫ যুদ্ধজাহাজ নিয়ে এলেন। একটা দেশের কাছে উড়ন্ত এফ-৩৫ আছে। আর আপনারা ভাসমান এফ-৩৫ তৈরি করে ফেলেছেন। সেটাও ভারতে তৈরি করা হয়েছে।’’ প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, সম্পূর্ণভাবে ভারতেই তৈরি উদয়গিরি এবং হিমগিরিতে যে অস্ত্রশস্ত্র এবং সেন্সর আছে, তাতে দুটি রণতরীই ‘সমুদ্রের অপরাজেয় রক্ষাকর্তা’ হয়ে উঠবে।

    ‘উদয়গিরি’ ও ‘হিমগিরি’

    ‘আইএনএস উদয়গিরি’ ও ‘আইএনএস হিমগিরি’ (INS Udaygiri INS Himgiri) হল নৌসেনার প্রজেক্ট ১৭ আলফা (পি-১৭এ)-র অংশ। এই যুদ্ধ জাহাজগুলির অন্তর্ভুক্তির পর, ভারতীয় নৌবাহিনীর শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে। আইএনএস হিমগিরি তৈরি করেছে কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারস (জিআরসিই)। অন্যদিকে, আইএনএস উদয়গিরি তৈরি করেছে মুম্বইয়ের মাঝগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড। যে সরঞ্জাম ব্যবহার করা হয়েছে, তার ৭৫ শতাংশই দেশীয়। প্রায় ৬,৭০০ টন ওজনের ফ্রিগেটগুলি তাদের পূর্বসূরী শিবালিক-শ্রেণির ফ্রিগেটগুলির চেয়ে প্রায় পাঁচ শতাংশ বড়। আধুনিক ও ভবিষ্যৎ যুদ্ধকে মাথায় রেখে এই দুই রণতরীকে নির্মাণ করা হয়েছে। সূত্রের খবর, এই দুই স্টেলথ ফ্রিগেটে মোতায়েন রয়েছে বহু দূরে আঘাত হানতে সক্ষম সুপারসনিক সারফেস-টু-সারফেস ব্রহ্মস মিসাইল সিস্টেম, মিডিয়াম-রেঞ্জ সারফেস টু এয়ার বারাক-৮ মিসাইল সিস্টেম। রয়েছে রকেট লঞ্চার, টর্পিডো লঞ্চার, কমব্যাট ম্যানেজমেন্ট সিস্টেমের মতো অত্যাধুনিক ব্যবস্থা। এছাড়া, এই দুই রণতরীতে রয়েছে তিন ধরনের ক্লোজ-ইন ওয়েপন সিস্টেম যথা— ৭৬ এমএম এমআর (র‌্যাপিড ফায়ার) গান, ৩০ এমএম গান এবং ১২.৭ এমএম গান, যা এর মারণশক্তি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। জানা গিয়েছে, এই দুটি ফ্রিগেট (INS Udaygiri INS Himgiri) ভারতীয় নৌসেনার ইস্টার্ন ফ্লিটে যুক্ত হবে। যা বঙ্গোপসাগর এবং ভারতীয় মহাসাগর অঞ্চলে সামুদ্রিক স্বার্থরক্ষার ক্ষেত্রে নৌসেনার হাত আরও মজবুত করবে।

  • AMCA Jet Engines: ফরাসি সংস্থার সঙ্গে চুক্তি, ভারতেই তৈরি হবে অ্যামকার জেট ইঞ্জিন, ঘোষণা রাজনাথের

    AMCA Jet Engines: ফরাসি সংস্থার সঙ্গে চুক্তি, ভারতেই তৈরি হবে অ্যামকার জেট ইঞ্জিন, ঘোষণা রাজনাথের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান ‘অ্যামকা’-র অত্যাধুনিক ইঞ্জিন নিয়ে বিরাট খবর দিলেন রাজনাথ সিং। ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ঘোষণা, উচ্চ-ক্ষমতার ইঞ্জিন তৈরি করতে ফ্রান্সের সংস্থা সাফরান-এর সঙ্গে শীঘ্র চুক্তি হতে চলেছে। সবচেয়ে বড় কথা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আত্মনির্ভর ভারত’ ও ‘মেক ইন ইন্ডিয়া’ নীতিকে মাথায় রেখে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে ভারতেই তৈরি হবে এই ইঞ্জিন।

    সাফরান-ডিআরডিও গাঁটছড়া

    অনেক দিন ধরে দেশের মাটিতেই যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরির পরিকল্পনা করছে নয়াদিল্লি। বহু টালবাহানার পর অবশেষে অ্যামকার জন্য শক্তিশালী ইঞ্জিন বাছাই করে ফেলল ভারত। শুধু তাই নয়, দেশেই সেই ইঞ্জিন বানানোর পথও প্রশস্ত করল ভারত। ফ্রান্সের সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে যৌথভাবে এদেশেই ওই ইঞ্জিন তৈরি করবে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও। জেট ইঞ্জিন তৈরির ব্যাপারে সবুজ সঙ্কেতের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার কাছে শীঘ্রই আবেদন জানাবে ডিআরডিও। দুই দেশের মধ্যে সরকারি স্তরেই এই ডিল হতে পারে বলে জানা যাচ্ছে।

    ভারতেই হবে অ্যামকা, ভারতেই হবে ইঞ্জিন

    শুক্রবার নয়াদিল্লিতে ‘ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরাম’ অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন রাজনাথ সিং। সেখানেই দেশের প্রতিরক্ষামন্ত্রী জানান, পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির ক্ষেত্রে এগোচ্ছে। রাজনাথ সিং ওই অনুষ্ঠানে বলেন, ‘‘আজ, আমরা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির দিকেও পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা ভারতেই বিমানের ইঞ্জিন তৈরির দিকেও এগিয়েছি। ফরাসি সংস্থা সাফরানের সঙ্গে যৌথ ভাবে ভারতে ইঞ্জিন তৈরি করা হবে।’’ একইসঙ্গে, নিজের এক্স হ্যান্ডলে প্রতিরক্ষামন্ত্রী লেখেন, ‘‘সাফরানের প্রস্তাবে সায় দিয়েছে ডিআরডিও। ওই সংস্থার সঙ্গে যৌথভাবে আমরা হেলিকপ্টারের ইঞ্জিন তৈরি করেছি। দেশের মাটিতে অ্যামকার ইঞ্জিন বানানোর ব্যাপারেও ওই সংস্থার সঙ্গে কাজ করব।’’

    ১০০ শতাংশ প্রযুক্তি হস্তান্তর

    প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে রাজনাথ সিং ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি পঞ্চম প্রজন্মের অ্যামকার প্রথম প্রোটোটাইপকে অনুমোদন দেন। তিনি একে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। আর দুমাস পরই অ্যামকার জন্য শক্তিশালী ইঞ্জিন বাছাই ও ভারতেই তার উৎপাদন নিশ্চিত করলেন তিনি। সূত্রের খবর, ১২০ কিলো-নিউটনের এই ইঞ্জিন তৈরির প্রযুক্তির ১০০ শতাংশ হস্তান্তর ভারতকে করবে ওই ফরাসি সংস্থা। এই চুক্তির আওতায় প্রায় ২৫০টি ইঞ্জিন তৈরি হবে, যার আনুমানিক খরচ ৬১ হাজার কোটি টাকা। এতে ভারতীয় প্রযুক্তির সঙ্গে যুক্ত হবে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও আধুনিকতা, যা দেশীয় প্রতিরক্ষা শিল্পে এক নতুন মাত্রা আনবে।

    রাফাল-ইঞ্জিনের নির্মাতাও সাফরান

    এখানে উল্লেখ করা যেতে পারে যে, রাফাল যুদ্ধবিমানের ইঞ্জিনও তৈরি করে ফরাসি সংস্থা সাফরান। ইতিমধ্যেই ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের থেকে বায়ুসেনার জন্য ৩৬টি রাফাল ফাইটার জেট কিনেছে ভারত। সম্প্রতি কয়েক হাজার কোটি টাকার চুক্তিতে নৌসেনার জন্য ২৬টি নতুন রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে ভারত। পাশাপাশি, সাফরানের সঙ্গে যৌথভাবে অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার তৈরি করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড বা হ্যাল। এ রকম ৪০০টি হেলিকল্টার সেনার বিভিন্ন বিভাগে ব্যবহৃত হচ্ছে। এছাড়া, ১৩ টনের ভারী হেলিকপ্টারের জন্য শক্তিশালী ইঞ্জিন যৌথভাবে তৈরি করছে এই দুই সংস্থা। এর জন্য ‘সাফহ্যাল’ নামে নতুন একটি সংস্থা তৈরি করা হয়েছে। জানা যাচ্ছে, ভবিষ্যতে সেগুলি রুশ মি-১৭ হেলিকপ্টারের জায়গা নেবে। ২০২৭ সাল থেকে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হতে শুরু করবে ওই সমস্ত হেলিকপ্টার।

    রাজনাথের গলায় ‘মেক ইন ইন্ডিয়া’

    ‘মেক ইন ইন্ডিয়া’ পদক্ষেপের ভূয়সী প্রশংসা করে রাজনাথ সিং বলেন, ‘‘আমাদের মেক ইন ইন্ডিয়া কেবল ভারতের মধ্যেই সীমাবদ্ধ নয়। যখন আপনি মেক ইন ইন্ডিয়া করবেন, তখন আপনি বিশ্বের জন্য তৈরি হবেন। ভারতের চিন্তাভাবনা উন্নয়ন এবং শান্তির দিকে পরিচালিত হয়। আমাদের জন্য, বিচ্ছিন্নভাবে উন্নয়ন যথেষ্ট নয়, বরং, সম্মিলিত উন্নয়ন আরও গুরুত্বপূর্ণ।’’ রাজনাথ সিং আরও বলেন, ‘‘আমি সমস্ত বিদেশি কোম্পানি এবং বিনিয়োগকারীদের কাছে ভারতের ক্রমবর্ধমান প্রতিরক্ষা উৎপাদনের খাতে বিনিয়োগ করার জন্য আবেদন জানাতে চাই। আমরা আপনাদের সমস্ত প্রয়োজনীয় ছাড়পত্র প্রদান করব এবং হ্যান্ডহোল্ডিং সহায়তা প্রদান করব।’’

  • Rajnath Singh: ‘‘এটা তো ব্যঙ্গাত্মক নয়, স্বীকারোক্তি’’! মুনিরের ‘ফেরারি’ মন্তব্যের পাল্টা কটাক্ষ রাজনাথের

    Rajnath Singh: ‘‘এটা তো ব্যঙ্গাত্মক নয়, স্বীকারোক্তি’’! মুনিরের ‘ফেরারি’ মন্তব্যের পাল্টা কটাক্ষ রাজনাথের

    মাধ্যম নিউজ ডেস্ক: নিজের দেশ পাকিস্তানকে ‘নুড়িবোঝাই ট্রাক’ আর ভারতকে নয়া ‘মার্সিডিজ’ গাড়ির সঙ্গে তুলনা করেছিলেন পাক সেনাপ্রধান আসিম মুনির। শুক্রবার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এবার তার পাল্টা দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। জানালেন, মুনিরের কথা ব্যঙ্গ করার মতো নয়। কারণ, সেটা আসলে স্বীকারোক্তি। পাকিস্তান কতটা দুর্বল, ওই মন্তব্যের মাধ্যমে জেনে বা না-জেনে তা স্বীকার করে নিয়েছেন মুনির।

    ব্যঙ্গ নয় স্বীকারোক্তি

    সম্প্রতি আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ভারতকে ফেরারি গাড়ির সঙ্গে তুলনা করে ট্রাক দিয়ে পিষে ফেলার মন্তব্য করেন তিনি। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক শোরগোল তৈরি হয়। শুক্রবার এর জবাব দেন রাজনাথ। প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘‘ভাবতেও অবাক লাগে, সবাই নাকি বলে দুটি দেশের স্বাধীনতা একই সময়ে। কিন্তু ভারত যেখানে রাস্তায় ফেরারির মতো গাড়ি চালাচ্ছে, সেখানে পাকিস্তান হাল আমলের ট্রাকেই পড়ে আছে। যদি পাশাপাশি দু’টি দেশ একসঙ্গে স্বাধীনতা পেয়ে থাকে, একটি দেশ পরিশ্রম, সঠিক নীতি এবং দূরদৃষ্টির মাধ্যমে ঝাঁ-চকচকে গাড়ির মতো অর্থনীতি তৈরি করে থাকে এবং অপর দেশটি ব্যর্থতাতেই আটকে থাকে, তবে এটা তাদের কৃতকর্মের ফল। এটা তো ব্যঙ্গাত্মক কিছু নয়। এটাই তো স্বীকারোক্তি।’’

    আধুনিক অস্ত্রে আত্মনির্ভর ভারত

    আমেরিকা থেকে পরমাণু হামলার হুমকি দিয়ে মুনির জানিয়েছিলেন, পাকিস্তান যদি ধ্বংস হয়, তবে অর্ধেক পৃথিবীকে নিয়ে ধ্বংস হবে। সেই ক্ষমতা পাকিস্তানের আছে। এ প্রসঙ্গে রাজনাথ বলেন, ‘‘আমাদের সঙ্কল্প ইতিমধ্যে দেখিয়ে দিয়েছে ‘অপারেশন সিঁদুর’। ভারতের শক্তি নিয়ে আমরা পাকিস্তানের মনে কোনও ভ্রান্ত ধারণা গড়ে উঠতে দেব না।’’ ভারতের প্রতিরক্ষার অগ্রগতির কথা বলতে গিয়ে রাজনাথ (Rajnath Singh) তেজস যুদ্ধবিমানের প্রসঙ্গ তুলেছেন। তাঁর কথায়, ‘‘আমাদের দেশীয় প্রতিরক্ষা সক্ষমতার অসাধারণ একটা উদাহরণ হতে চলেছে তেজস। এ ছাড়া পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এবং ইঞ্জিন গড়ার ক্ষেত্রেও আমরা পদক্ষেপ করেছি।’’

    মুনিরের মন্তব্য নির্বুদ্ধিতার পরিচয়

    উল্লেখ্য, একই সঙ্গে স্বাধীন হয়েছিল ভারত-পাকিস্তান। তারপর থেকে ধীরে ধীরে গণতন্ত্রকে হাতিয়ার করে এগিয়ে গিয়েছে ভারত। নিজেদের পরিশ্রম-মেধা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে চলেছে ভারতবাসী। মোদি সরকারের চেষ্টায় আত্মনির্ভর ভারত এখন সারা বিশ্বে দাগ কাটছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হতে চলেছে ভারত। সেখানে দিনে দিনে দারিদ্রে ঢাকা পড়ছে পাকিস্তান। তাই মুনিরের সাম্প্রতিক মন্তব্য নির্বুদ্ধিতার পরিচয়। গত জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পাক সেনা প্রধান অসীম মুনির। মার্কিন শিল্পপতির ডাকা নৈশভোজে উপস্থিত হয়ে মুনির বলেছিলেন, ‘‘ভারত ঝা- চকচকে মার্সিডিজ গাড়ির মতো। পাকিস্তান হল বড় নুড়িবোঝাই ট্রাক। দুইয়ের সংঘর্ষে কী পরিণতি হবে, তা সকলের জানা।’’ কিন্তু এদিন রাজনাথ সিংয়ের এই কথার মাধ্যমে স্পষ্ট যে, আদতে ভারতকে ফেরারি গাড়ির সঙ্গে তুলনা করে পাক সেনাপ্রধান অসীম মুনির নিজের দেশের ব্যর্থতাকেই স্বীকার করে নিলেন। পাকিস্তান যে এখনও পিছিয়ে রয়েছে তা মুনিরের কথাতেই স্পষ্ট।

  • Rajnath Singh: ‘মানতে পারছে না ভারতের উত্থান, নিজেকে সকলের বস্ ভাবেন’, নাম না করে ট্রাম্পকে কটাক্ষ রাজনাথের

    Rajnath Singh: ‘মানতে পারছে না ভারতের উত্থান, নিজেকে সকলের বস্ ভাবেন’, নাম না করে ট্রাম্পকে কটাক্ষ রাজনাথের

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি, নিজের সমাজমাধ্যমের পোস্টে ভারতের অর্থনীতিকে ‘মৃত’ বলে মন্তব্য করেছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এই প্রেক্ষাপটে, নাম না করে ট্রাম্পকে কটাক্ষ করলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। তিনি জানিয়েছেন, “কেউ কেউ নিজেকে সকলের বস ভাবেন এবং তাঁরা ভারতের উত্থান মেনে নিতে পারেন না।”একইসঙ্গে রাজনাথ সিং অভিযোগ করেন, “ভারতীয় পণ্য বিদেশে যাতে বিক্রি না হয়, সেজন্য একাংশ মানুষ  চেষ্টা চালিয়ে যাচ্ছেন।”

    কী বললেন রাজনাথ সিং (Rajnath Singh)?

    রবিবার রাজনাথ সিং (Rajnath Singh) বলেন, “কেউ কেউ আছেন, যাঁরা ভারতের দ্রুত উন্নতি দেখে খুশি হতে পারছেন না। তাঁরা এটি পছন্দ করছেন না। (তাঁরা ভাবেন), সকলের ‘বস্‌’ তো আমি, তা হলে ভারত কী ভাবে এত দ্রুত এগিয়ে যাচ্ছে? অনেকেই চেষ্টা করছেন যাতে, ভারতীয়দের হাতে তৈরি জিনিস সেই সব দেশের তৈরি জিনিসপত্রের চেয়ে বেশি দামি হয়ে যায়। ওই জিনিসগুলির দাম বেড়ে গেলে, সেগুলি আর বিশ্ববাসী কিনতে চাইবেন না। এই চেষ্টাই চলছে। কিন্তু আমি পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, কেউই ভারতকে বিশ্বের একটি বড় শক্তি হয়ে ওঠা থেকে আটকাতে পারবে না।” রাজনাথ সিং (Rajnath Singh) আরও বলেন, “আপনারা জেনে খুশি হবেন, প্রতিরক্ষা খাতে এখন আমরা ২৪ হাজার কোটি টাকারও বেশি মূল্যের প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি করছি। এটা ভারতের শক্তি, এটা ভারতের নতুন প্রতিরক্ষা খাত। এবং এর রফতানি ক্রমশই বৃদ্ধি পাচ্ছে।”

    অর্থনীতিতে এগোচ্ছে দেশ, মন্তব্য মোদির

    একই দিনে বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে ভারতের অর্থনীতির দ্রুত উত্থান নিয়ে মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি বলেন, “আমরা দ্রুত তৃতীয় অর্থনীতির দেশ হিসাবে পরিচিতি পাওয়ার দিকে এগিয়ে যাচ্ছি। এই গতি এসেছে আমাদের কাছে সংস্কার, কর্মক্ষমতা এবং পরিবর্তনের ভাবনা থেকে। আমাদের সুস্পষ্ট লক্ষ্য এবং সৎ প্রচেষ্টা থেকে এই গতি এসেছে।”

    দেশের স্বার্থের সঙ্গে কোনও আপস করা হবে না

    প্রসঙ্গত, রাশিয়া থেকে তেল কেনা নিয়েই ট্রাম্প সম্প্রতি এই মন্তব্য করেন। ট্রাম্প দাবি করেন, ভারতের দেওয়া টাকাই ইউক্রেন যুদ্ধ চালানোর কাজে ব্যবহার করছে রাশিয়া। তিনি ভারত এবং রাশিয়া—দুই দেশের অর্থনীতিকেই ‘মৃত’ বলে ঘোষণা করেন। এই মন্তব্যের পরেই নয়াদিল্লি তাদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দেয় যে, দেশের স্বার্থের সঙ্গে কোনও আপস করা হবে না। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানায়, ট্রাম্প (Donald Trump) যে দাবি করেছেন তা “অন্যায্য ও অযৌক্তিক”। বিদেশ মন্ত্রক আরও জানায়, রাশিয়া থেকে আমেরিকাও তাদের পারমাণবিক শিল্পের জন্য ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড, প্যালাডিয়াম এবং অন্যান্য রাসায়নিক কিনে থাকে।

  • Rajnath Singh: “যুদ্ধে ইতি টানতে ভারতের হাতে-পায়ে ধরেছিল পাকিস্তানই”, সংসদে রাজনাথ

    Rajnath Singh: “যুদ্ধে ইতি টানতে ভারতের হাতে-পায়ে ধরেছিল পাকিস্তানই”, সংসদে রাজনাথ

    মাধ্যম নিউজ ডেস্ক:  “যুদ্ধে ইতি টানতে ভারতের হাতে-পায়ে ধরেছিল পাকিস্তানই।” সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে একথা স্পষ্টভাবে বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)।

    লোকসভায় শুরু ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনা

    সোমবার লোকসভায় শুরু হয় ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনা। সংসদে শুরু হয়েছে বাদল অধিবেশন। সেই অধিবেশনে এই অভিযান নিয়ে আলোচনা শুরুর পরেই দাঁড়িয়ে উঠে বলতে থাকেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, “এই আলোচনা অনেক আগেই শুরু হয়ে যেতে পারত। কিন্তু বিরোধীদের প্রতিবাদের কারণে সংসদ মুলতুবি থেকেছে।”

    ভারতীয় সেনার অবদান

    অপারেশন সিঁদুর প্রসঙ্গে বলতে গিয়ে রাজনাথ মনে করিয়ে দিয়েছেন ভারতীয় সেনার অবদানের কথাও। তিনি জানিয়ে দিয়েছেন, অপারেশেন সিঁদুর (Operation Sindoor) আদতে ভারতীয় সেনার সাফল্যের কাহিনি। রাজনাথ (Rajnath Singh) বলেন, “অপারেশন সিঁদুর যে সাফল্য ছুঁয়েছে, সে প্রসঙ্গে আলোচনার জন্য আজ এই সংসদ তৈরি। আমি সেই জওয়ানদের সম্মান জানাই, যাঁরা এই দেশের জন্য নিজেদের প্রাণ দান করেছেন, যাঁরা এখনও এই দেশের প্রতিটি নাগরিকের সুরক্ষা নিশ্চিত করে চলেছেন।” তিনি বলেন, “অপারেশন সিঁদুরের আগে এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি করেই এগিয়ে গিয়েছে আমাদের সেনা। অপারেশনের প্রতিটি ক্ষেত্রকে নজরে রাখা হয়েছে। মাথায় রাখা হয়েছে যেন কোনওভাবেই সাধারণ মানুষের প্রাণ না যায়। আর এভাবেই মাত্র ২২ মিনিটেই পাকিস্তানের ভেতরে থাকা ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে।” তিনি বলেন, “ভারতের প্রত্যাঘাতের জবাবে পাকিস্তানও পাল্টা আঘাত হানে। তবে দেশের আকাশরক্ষী সুদর্শন চক্র বা এস-৪০০ সেই হামলা প্রতিহত করে (Rajnath Singh)।”

    সেনাকে ফ্রি-হ্যান্ড

    প্রতিরক্ষামন্ত্রী বলেন, “অপারেশন সিঁদুরের জন্য ভারতের সামরিক বাহিনীকে একেবারে ফ্রি-হ্যান্ড দেওয়া হয়েছিল। কোন কোন (Operation Sindoor) জায়গায় হামলা চালানো হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল সামরিক বাহিনীই। একেবারে নিখুঁতভাবে পরিকল্পনা করে হামলা চালানো হয়েছিল।” তিনি বলেন, “যেভাবে হনুমানজি লঙ্কায় নিজের রণনীতি তৈরি করেছিলেন, সে রকমভাবেই আমরা তাদের নিশানা করেছি, যারা আমাদের ক্ষতি করেছিল (Rajnath Singh)।”

    কীভাবে সংঘর্ষ-বিরতি চুক্তি

    কীভাবে সংঘর্ষ-বিরতি চুক্তি হয়েছে, এদিন তাও জানান প্রতিরক্ষামন্ত্রী। তিনি জানান, ১০ মে পাকিস্তানের একাধিক এয়ারফিল্ডে প্রত্যাহার করে ভারতীয় বায়ুসেনা। সেই পরিস্থিতিতে নিজেদের হার মেনে নিয়ে সংঘর্ষ-বিরতির জন্য ভারতের সঙ্গে যোগাযোগ করে (Operation Sindoor) পাকিস্তান। আর ভারত সেই প্রস্তাব গ্রহণ করেছে একটাই শর্তে, তা হল অপারেশন সিঁদুর কেবল স্থগিত করা হয়েছে। পাকিস্তান যদি ফের ভুলভাল কাজ করে, তাহলে আবারও পাল্টা জবাব দেওয়া হবে। রাজনাথের জবাবেই স্পষ্ট, যেভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে শান্তির দূত হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন, সেটা আদতে বিভ্রান্তিকর। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির জন্য ট্রাম্প বারবার নিজেই ক্রেডিট নিয়েছেন। ৪৭তম মার্কিন প্রেসিডেন্টের সেই দাবি খারিজ করে দিয়ে প্রতিরক্ষামন্ত্রী সাফ জানিয়ে দিলেন (Operation Sindoor), “যুদ্ধে ইতি টানতে ভারতের হাতে-পায়ে ধরেছিল পাকিস্তানই (Rajnath Singh)।”

    রসদের জোগানে জোর রাজনাথের (Rajnath Singh)

    এর আগে, রবিবার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রাজনাথ বলেছিলেন, “বন্দুক বা গুলি দিয়ে এখন আর যুদ্ধে জয়লাভ করা যায় না। যুদ্ধ জেতার অন্যতম হাতিয়ার এখন সামরিক রসদ সঠিক সময় জোগান দিতে পারা।” গতিশক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে তিনি বলেন, “পহেলগাঁও হামলার প্রতিক্রিয়ায় মে মাসে ভারতের অপারেশন সিঁদুর সে কথাই প্রমাণ করে দেখিয়ে দিয়েছে।” ভারতের রেলমন্ত্রকের অধীন এই বিশ্ববিদ্যালয় মূলত জোগানকেন্দ্রিক বিশ্ববিদ্যালয়। সেখানকারই সমাবর্তনে ভাষণ দিতে গিয়ে যুদ্ধ জয়ের বর্তমান কৌশলটি বলে দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। রসদের জোগানকে একটি কৌশলগত সম্পদ হিসেবে বিবেচনা করার ওপর জোর দেন রাজনাথ (Rajnath Singh)। তিনি বলেন, “রসদের জোগানই একটি যুদ্ধক্ষেত্রকে যুদ্ধক্ষেত্রে পরিণত করে। রসদের জোগান ঠিকঠাক না থাকলে গোটাটাই বিভ্রান্তিকর পরিস্থিতিতে পরিণত হবে।” প্রতিরক্ষামন্ত্রী বলেন, “পাকিস্তানের জঙ্গিঘাঁটি লক্ষ্য করে এই অভিযান চালানোর পর প্রমাণিত হয়েছে একাধিক সংস্থার সমন্বয় কীভাবে প্রয়োজনীয় উপকরণ সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছে দিতে সাহায্য করেছে। আধুনিক যুদ্ধ জয় এর ওপরই নির্ভর করে।” এর পরেই প্রতিরক্ষামন্ত্রী বলেন, “যুদ্ধ কেবল বন্দুক এবং গুলি দিয়ে জেতা যায় না, বরং সময়মতো রসদ জোগানের ওপর নির্ভর করে (Operation Sindoor) কারা জিতবে, আর হারবেই বা কে।”

    ভিন্ন সেনার জন্য পৃথক রসদের ব্যবস্থা

    সব বাহিনীর জন্য যে একই রসদ নয়, এদিন তাও মনে করিয়ে দিয়েছেন রাজনাথ (Rajnath Singh)। তিনি বলেন, “সেনাবাহিনী, নৌবাহিনী এবং বায়ুসেনায় রসদ জোগানের অর্থ ভিন্ন। সেনাবাহিনীর জন্য রসদ জোগানের অর্থ অস্ত্র, জ্বালানি, রেশন এবং ওষুধ প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়া। আবার নৌবাহিনীর কাছে এর অর্থ হল জাহাজে খুচরো যন্ত্রাংশ ও সরঞ্জাম পৌঁছে দেওয়া। আর বায়ুসেনার কাছে এর অর্থ হল নিরবচ্ছিন্নভাবে গ্রাউন্ড সাপোর্ট দিতে থাকা। এর পাশাপাশি প্রয়োজন জ্বালানি সরবরাহ ঠিক রাখা।”

LinkedIn
Share